Tag: South 24 Parganas

South 24 Parganas

  • South 24 Parganas: অভিষেকের গড়ে বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: অভিষেকের গড়ে বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেকের খাসতালুকে এক বিজেপি কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজ পুরসভার পশ্চিম পূজালি এলাকায়। আহত ওই বিজেপি কর্মীর নাম ধীমান মণ্ডল। আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। আক্রান্ত কর্মীর পাশে থাকার বার্তা দেন তিনি।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    মূলত ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যা আটটা নাগাদ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বজবজ বিধানসভার পশ্চিম পূজালি এলাকায় বিজেপির ওই সক্রিয় কর্মী ধীমান মণ্ডল দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির ব্যানার ফেস্টুন লাগাচ্ছিলেন। আর তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নরেন্দ্র মোদির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। ব্যানার ফেস্টুন খুলে দেওয়ার হুমকি দেন। আর তা নিয়ে প্রতিবাদ করেছিলেন বিজেপি কর্মী ধীমান। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ১০-১২ জন তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করেন। বিজেপি কর্মী বাধা দেওয়ার চেষ্টা করলে  বন্দুকের বাঁট দিয়ে মেরে তাঁর কপাল ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনা বজবজ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের মদতেই হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় চিন্ময় বারুই, তাপস বিশ্বাস, মাহফুজুর রহমান এর নাম উঠে আসে। বিরোধীদের অভিযোগ, বিগত পুরসভা নির্বাচনেও কোনও বিরোধী কর্মীকে এই পুরসভা থেকে নমিনেশন করতে দেয়নি। ভোট লুট করে জিতেছে তৃণমূল কংগ্রেস। আর লোকসভার আগেও সেই একইভাবে বিরোধীদের ওপরে অত্যাচার চালানো হচ্ছে। এই গোটা ঘটনায় পূজালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পূজালি থানার পুলিশ।

    আরও পড়ুন: সন্দেশখালিতে রাতের অন্ধকারে আন্দোলনকারী মহিলাকে বাড়ি থেকে অপহরণের চেষ্টা !

    কী বললেন বিজেপি প্রার্থী?

    আক্রান্ত কর্মীর সঙ্গে দেখা করার পর তৃণমূল ও পুলিশের ওপর ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি বলেন, ভাইপোর ভাইরাসরা এই সব কাজ করে বেড়াচ্ছে। ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই তৃণমূল এসব করছে। আমরা মেনে নেব না। পুলিশ সবকিছু জেনেও তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে। এই বিষয়ে যদি পুলিশ দোষীদের গ্রেফতার না করে আমি নির্বাচন কমিশনেও যাব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: ভোটের মরশুমে পাহাড় থেকে সাগরে গানে গানে শান্তির বার্তা বাউল শিল্পীর

    South 24 Parganas: ভোটের মরশুমে পাহাড় থেকে সাগরে গানে গানে শান্তির বার্তা বাউল শিল্পীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বন্দর শহর ডায়মন্ডহারবার ভাসলো বাউল শিল্পী স্বপন দত্তের সুরে। সারা দেশে ভোট গণতান্ত্রিক উৎসব হলেও এই রাজ্যে ভোট কেবল মাত্র হিংসা, হানাহানি-মারামারি এবং সন্ত্রাসের চিত্র লক্ষ করা যায়। তাই এবার দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas) গানের মাধ্যমে অভিনব প্রচার লক্ষ্য করা গেল বাউল শিল্পীর গানে। 

    গানে গানে শান্তির বার্তা (South 24 Parganas)

    বিগত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসা হানাহানি ব্যালট পুড়িয়ে দেওয়া, ব্যালট পুকুরে ফেলা, বোমাবাজি, একাধিক মায়েরকোল খালি হওয়া ছবিগুলো নাড়া দিয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত বাউল শিল্পী স্বপন দত্তকে। আর তাই ২০২৪-এর লোকসভা নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণভাবে হয় সেই বার্তাকে সামনে রেখে বিভিন্ন জেলা ঘুরে বেড়াচ্ছেন পূর্ব বর্ধমানের বাউল শিল্পী স্বপন দত্ত। পাহাড় থেকে সাগর, এভাবেই তিনি ভোটের সচেতনতা এবং শান্তির বার্তা দিচ্ছেন। এবার প্রচার করছেন দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)।

    গানের  কথা ও সুরে কমিশনকে বার্তা

    বাউল শিল্পী স্বপন দত্ত তাঁর কথায় ও গানের সুরে বলেছেন, “নির্বাচন কমিশনকে আরও কঠোর হতে হবে, প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে।” অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে এমনই গান বেঁধেছেন তিনি। এবার তাঁর গানের সুরেই ভাসলো বন্দর শহর ডায়মন্ডহারবার (South 24 Parganas)। কখনও নদীর ধার কখনও বা রেলস্টেশন, কখনও আবার জনবহুল বাজারে মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন এই বাউল শিল্পী।

    আরও পড়ুনঃ ভগবানপুরে কান কাটা হল বিজেপি কর্মীর, বোলপুরে বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল

    কী বললেন বাউল শিল্পী

    শিল্পীর একতারার সুরে ফুটে উঠছে ভোট দানের কথা। বাউল শিল্পী স্বপন দত্ত বলেছেন, “একটি ভোটের মূল্য অনেক, শান্তিপূর্ণ ভোট দাও হিংসা হানাহানি, বোমাবাজি কেউ করোনা। সকাল-সকাল ভোটের লাইনে যাও শান্তিপূর্ণভাবে ভোট দাও।” ঠিক এইভাবে ইতিমধ্যেই ২৩টি জেলার প্রচার সেরে ফেলেছেন তিনি। ২০১৬ সালে সমাজ সচেতনতার নিরিখে তিনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছিলেন। যা তাঁকে আরও বেশি করে উদ্বুদ্ধ করেছে। আর এই ভাবেই একের পর এক জেলায় অবাদ শান্তিপূর্ণ ভোটদানের বার্তা নিয়ে পৌঁছে যাচ্ছেন বাউল শিল্পী স্বপন দত্ত। তাঁর প্রচারে ব্যাপক সাড়া ফেলেছে সাধারণ মানুষের মনে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: মাদক উদ্ধার করতে গিয়ে বেধড়ক মার খেল পুলিশ, জখম ১৩ জন, শোরগোল

    South 24 Parganas: মাদক উদ্ধার করতে গিয়ে বেধড়ক মার খেল পুলিশ, জখম ১৩ জন, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: অসামাজিক কাজকর্ম রুখতে পুলিশের ওপর মানুষের সব থেকে বেশি আস্থা। সেই অসামাজিক কাজকর্ম রুখতে গিয়ে মাদক কারবারীদের হাতে বেধড়ক মার খেতে হল পুলিশকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) বারুইপুর থানার বৃন্দাখালি গ্রামপঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন। পরে, বিশাল পুলিশ বাহিনী গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (South 24 Parganas)

    বৃহস্পতিবার বিকালে বারুইপুর থানার (South 24 Parganas) পুলিশের কাছে খবর আসে বৃন্দাখালি গ্রামপঞ্চায়েতের একটি বাড়িতে প্রচুর মাদক মজুত করা রয়েছে। মজুত থাকা মাদক উদ্ধার করতেই বারুইপুর থানার পুলিশের একটি বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। অভিযোগ, মাদক কারবারীর বাড়িতে তল্লাশি চালানোর সময়ই আচমকা একদল দুষ্কৃতী পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। লাঠি, বাঁশ, রড, বটি নিয়ে হামলা চালানো হয়। হামলা চালানোর পাশাপাশি পুলিশ বাহিনীকে ঘিরে ফেলে একটি ঘরের মধ্যে আটকে রেখে দেওয়া হয়। সবমিলিয়ে ১২-১৩ জন পুলিশ আক্রান্ত হন। শাবল, লাঠি নিয়ে তাড়া করে মারধর করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, আক্রান্তদের তালিকায় ৪ জন সাব-ইন্সপেক্টর, ৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব- ইন্সপেক্টর-সহ মোট ১৩ জন পুলিশ কর্মী রয়েছেন। এরপর সন্ধ্যায় এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে। আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    আরও পড়ুন: “নৈহাটিতে সব থেকে বেশি ভোটে হারবে তৃণমূল,” ঘোষণা অর্জুনের

    হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি স্থানীয়দের

    স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বহুদিন ধরে এই এলাকায় মাদক কারবার চলে। বহুবার অভিযোগ করেও কোনও কাজ হয়নি। পুলিশের একাংশের মদতেই এসব কারবার চলত। মাদক কারবারীদের প্রশয় দেওয়ার উচিত শিক্ষা পুলিশ পেল। তবে, পুলিশই আক্রান্ত হওয়ার ঘটনায় আমরা আতঙ্কিত। কারণ, মাদক কারবারীরা আরও বেপরোয়া হয়ে যাবে। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: “সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে”, বিস্ফোরক অভিজিৎ দাস

    South 24 Parganas: “সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে”, বিস্ফোরক অভিজিৎ দাস

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির মতো দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) ডায়মন্ড হারবারে তৃণমূলের হার্মাদ বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। মহেশতলায় দলীয় কর্মীদের নিয়ে একটি জনসভায় যোগ দিয়ে একথা বলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। এমনিতেই প্রার্থী হওয়ার পর থেকে গোটা লোকসভা কেন্দ্র চষে বেড়়াচ্ছেন তিনি। তৃণমূলের দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ করছেন তিনি।

    সন্দেশখালির মতো ফলতায় জাহাঙ্গির বাহিনী মহিলাদের অত্যাচার করেছে (South 24 Parganas)

    এদিন জনসভা থেকেই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ডায়মন্ড হারবারের(South 24 Parganas)  বিজেপি প্রার্থী অভিজিৎ দাস। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস সন্দেশখালি নিয়ে বড় বড় কথা বলছে। ফলতা, বিষ্ণুপুর,বজবজে দেখুক কীভাবে তৃণমূলের হার্মাদ বাহিনী সন্ত্রাস চালাচ্ছে। সন্দেশখালিতে শাহজাহান ও তার বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করেছে। শাহজাহানের মতো ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গির ও তার বাহিনীর দ্বারা কত মেয়ে ধর্ষিত হয়েছে তার হিসাব নেই। আমরা এই সব হার্মাদ বাহিনীর গ্রেফতারের দাবি জানাচ্ছি।” পাশাপাশি তিনি আরও বলেন, “এবারে লোকসভার নির্বাচনে কোনও হিন্দু-মুসলিম বা কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের ভোট নয়, সাধারণ মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ডায়মন্ড হারবার থেকে এই অভিশাপকে সরাবে।”

    আরও পড়ুন: “বাংলায় অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাঙ্ক”, বিস্ফোরক অমিত শাহ

    কর্ম সংস্থানে উদ্যোগ

    তিনি বলেন, “তৃণমূল এখানে কোনও উন্নয়ন করেনি। তৃণমূলের লোকজন শুধু তোলাবাজি করেছে। মানুষ কোনও পরিষেবা পাইনি। এই কেন্দ্রের মানুষ আমাদের ওপর আস্থা রাখে তাহলে ১১টি কোম্পানিকে নিয়ে এসে কর্ম সংস্থানের ব্যবস্থা করব। তৃণমূল শুধু দুর্নীতি করেছে। কর্ম সংস্থানের কোনও ব্যবস্থা করেনি। এই কেন্দ্রের মানুষের অন্যতম ইস্যু হচ্ছে চিকিৎসা ব্যবস্থা উন্নত করা। চিকিৎসার জন্য এই এলাকার মানুষ ভিন রাজ্যে যান। আশা করি, তিন বছরের মধ্যেই এই এলাকায় আমরা এইমস হাসপাতাল করতে পারব। আর এই হাসপাতাল হয়ে গেলে আর এই কেন্দ্রের মানুষদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

    South 24 Parganas: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির কারণে আবাস যোজনার টাকা আটকে দিয়েছে কেন্দ্র। আর তাতেই চরম ব্যাকফুটে পড়েছে তৃণমূল। কারণ, বহু উপভোক্তা টাকা না পাওয়ার কারণে বা়ড়ি তৈরি করতে পারেননি। ফলে, ভোটের মুখে ক্ষোভ বাড়ছে। আর তাই, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মথুরাপুর লোকসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম এবং ফোন নম্বর সংগ্রহ করে আবাস যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে তৃণমূল। আর এটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বিজেপি।

    বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনে বিজেপি (South 24 Parganas)

    বিগত বছরগুলিতে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সুন্দরবন বারবার আক্রান্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। গরিব মানুষের বাড়ির চাল উড়েছে। ভেঙে গিয়েছে বাড়ির দেওয়াল। সেই মানুষের মাথা গোঁজার জন্যে রাজ্য সরকার যে ত্রিপল দিয়েছে তা ‘চুরি’ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধেই। এমনকী সরকারের দেওয়া ক্ষতিপূরণের টাকা নিয়েও নয়- ছয় হওয়ার অভিযোগ উঠেছে। এই আবহে সুন্দরবনের ভোটাররা যাতে তৃণমূলের থেকে মুখ না ফিরিয়ে নেয়, তাই আবাস যোজনার প্রতিশ্রুতি নিয়ে নাকি স্থানীয় নেতারা বাড়ি বাড়ি ঘুরছেন। বিজেপি নেতৃত্বের বক্তব্য, মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, সাগর, মথুরাপুর এক নম্বর ও মথুরাপুর দু’নম্বর, কুলপি ব্লকের বহু বাসিন্দার আবাস যোজনার তালিকায় নাম থাকলেও তাঁরা টাকা পাননি। অনেকের আবার আবেদন খারিজ হয়ে গিয়েছে। এই সব নিয়ে চরমে উঠেছে দুর্নীতি। তৃণমূলের নীচুতলার নেতাদের বিরুদ্ধে সেই দুর্নীতির অভিযোগ। ভোটের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম এবং ফোন নম্বর সংগ্রহ করে আবাস যোজনার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছে তৃণমূল। আদতে এসব করে নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে কমিশনে অভিযোগ জানাবো।

    আরও পড়ুন: অভিষেকের সভার দিনই বোমা বিস্ফোরণে মৃত্যু কিশোরের, উড়ল হাত, শোরগোল

    তৃণমূল নেতৃত্ব কী সাফাই দিলেন?

    নির্বাচনের মুখে নতুন করে আবাসের বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় তৃণমূলের বিরুদ্ধে উঠেছে বিধি ভঙ্গের অভিযোগ। যদিও এই অভিযোগ প্রসঙ্গে পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা বলেন, “আবাস যোজনার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়ে দেবে। মানুষকে তা জানানো হচ্ছে। এতে বিধি ভঙ্গের কিছু নেই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: অভিষেকের গড়ে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল

    South 24 Parganas: অভিষেকের গড়ে একাধিক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবার লোকসভায় বিজেপি কর্মীদের ওপর বেলাগাম সন্ত্রাস শুরু করেছে তৃণমূল। বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর করার পাশাপাশি মহিলাদের শ্লীলতাহানি করা হয়। আর ধর্ষণ করার হুমকি দেওয়া হচ্ছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ডায়মন্ড হারবার লোকসভার বিষ্ণুপুর থানার আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের আলতা বেরিয়া গ্রামে। ভোটের আগে অভিষেকের গ়়ড়ে এই ধরনের ঘটনা সামনে আসতেই পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি নেতৃত্ব প্রশ্ন সুলতে শুরু করেছে।

    বাড়ি ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানিতে অভিযুক্ত তৃণমূল (South 24 Parganas)

    ডায়মন্ড হারবার (South 24 Parganas) লোকসভার বিষ্ণুপুর থানার আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের আলতা বেরিয়া গ্রামে বিজেপির ভাল সংগঠন রয়েছে। বিজেপির করার অপরাধে বেছে বেছেই বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে মদ্যপ অবস্থায় তৃণমূলের লোকজন চড়াও হয়। তারা বিজেপি কর্মীদের একাধিক বাড়ি ভাঙচুরের পাশাপাশি ধর্ষণ করার হুমকি দেয়। বিজেপি কর্মীদের বক্তব্য, হামলাকারীরা সকলেই তৃণমূলের লোকজন। এলাকায় বিজেপি করা যাবে না বলে জানিয়ে দেয়। আমরা প্রতিবাদ করলেই ওরা বাড়ি ভাঙচুর করে। এই এলাকায় আমাদের ৬টি বাড়ি ভাঙচুর করেছে। মহিলাদের শ্লীলতাহানি করেছে। হামলার ঘটনার পর আমরা চরম আতঙ্কিত। শনিবার আমাদের সঙ্গে দেখা করতে দলীয় প্রার্থী এসেছিলেন। সমস্ত বিষয়টি আমরা জানিয়েছি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    আরও পড়ুন: “তৃণমূল নেতার নির্দেশে বাড়িতে মজুত বোমা তৈরির মশলা-আগ্নেয়াস্ত্র”, জানালো ধৃত দুষ্কৃতী

    শুরু হয়েছে রাজৈনৈতিক তরজা

    বিজেপির প্রার্থী অভিজিত দাস (ববি) বলেন, মোট আটটি বাড়িতে এমন ঘটনা ঘটেছে। ৬টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা নির্বাচন কমিশন অভিযোগ জানিয়েছি। এরপর এছাড়াও তিনি চাঁচাছোলা ভাষায় বলেন, ডায়মন্ড হারবারের (South 24 Parganas) বুক থেকে ভাইরাসকে হটাতে হবে। এখানে যে যেই দল করুক তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে। এসব সন্ত্রাস আমরা মেনে নেব না। স্থানীয় তৃণমূল নেতা পিন্টু সর্দার বলেন, এই ধরনের ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নই। বিরোধীরা মিথ্যা অভিযোগ করে রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে। এসব করে কোনও লাভ হবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপি করায় ৬ বছর ধরে রাস্তা বন্ধ! অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

    South 24 Parganas: বিজেপি করায় ৬ বছর ধরে রাস্তা বন্ধ! অভিযোগের আঙুল তৃণমূলের দিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলকে ভোট না দেওয়াই কাল হয়েছে! বিজেপি করার অপরাধে যাতায়াতের রাস্তা বন্ধ হয়েছে গত ছয় বছর ধরে। বারে বারে জানিও মিলছেনা সুরাহা। প্রথমে তৃণমূল কংগ্রেস করলেও পরে বিজেপি দলের সাথে যোগ দেন মাধব চন্দ্র পড়ুয়া, আর সেটাই ছিল তাঁর সব থেকে বড় দোষ। আর এই কারণেই দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তাঁর। চরম বিপাকে এখন পরিবার। ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কাকদ্বীপে।

    বিজেপি কর্মীর বক্তব্য (South 24 Parganas)

    দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা বিজেপির সমর্থক মাধব চন্দ্র পড়ুয়া। “বর্ষাকালেই এক কোমর জল থেকে স্ত্রী পুত্রকে নিয়ে কখনও লোকের বাঁশ বাগান কখনো জল ঝাপিয়ে মাঠের মধ্য থেকে যাতায়াত করতে হচ্ছে, এমনকী এখনও পর্যন্ত বাড়িতে বিদ্যুতের আলোও পৌঁছায়নি। স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন, শাসক দলকে জানিও কোনও কাজ হচ্ছে না”, এমনই অভিযোগ মাধব চন্দ্র পড়ুয়ার। বিজেপি করার অপরাধে এই দুর্ভোগান্তি চলছে। তিনি আরও বলেন, “জায়গার মালিকের কাছ থেকেই রাস্তা সহ বাস্তু জায়গা কিনে বসতবাড়ি করে বসবাস শুরু করি প্রায় ১১ বছর আগে থেকে। এমনকী দলিলে উল্লেখিত নিজের কেনা রাস্তা দিয়ে যাতায়াত করছি।” আবার মাধব চন্দ্রের স্ত্রী পার্বতী পড়ুয়া বলেন, “শাসক দলকে ভোট না দেওয়ার অভিযোগ তুলে দল থেকে সরিয়ে দেওয়া হয় আমার স্বামীকে। আর তারপর থেকেই চরম হেনস্থা শিকার হচ্ছে পরিবারের সকলে। দেওয়া হচ্ছে না চলাচলের রাস্তা এবং বিদ্যুৎ সংযোগ।”

    আরও পড়ুনঃ মাধ্যমিকের কৃতী পড়ুয়ারা কেউ শিক্ষক হতে চাইছেন না! কেন জানেন?

    তৃণমূলের বক্তব্য

    জেলা (South 24 Parganas) তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি প্রদীপ ঘোষ বলেন, “এই ঘটনার সাথে শাসক দল কোনও ভাবেই যুক্ত নয় সম্পূর্ণটাই পারিবারিক বিষয়, তিনি কার থেকে জায়গা কিনেছেন কী করেছেন তাঁর নিজের ব্যাপার।” তবে প্রশ্ন উঠছে কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও কেন রাস্তা করতে দেওয়া হচ্ছে না মাধব চন্দ্র পড়ুয়াকে? বিজেপি করাই কি তার অপরাধ যে কারণে এতদিন ধরে রাস্তা হোক বা বিদ্যুৎ কোনও কিছুই পাচ্ছে না ওই স্থানীয় বাসিন্দা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: পঞ্চায়েতে টাকা হাতানোর অভিযোগ, তৃণমূল প্রার্থীসহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর বিজেপির

    South 24 Parganas: পঞ্চায়েতে টাকা হাতানোর অভিযোগ, তৃণমূল প্রার্থীসহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতের আর্থিক তছরুপে অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মথুরাপুর লোকসভার তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তাঁর স্ত্রী শিলি হালদার। এমনই অভিযোগ কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান অনুপ মিস্ত্রির। শুধু অভিযোগ নয়, দুজনের বিরুদ্ধে পঞ্চায়েতের অর্থ তছরূপের অভিযোগ তুলে কলকাতা আদালতে মামলা দায়ের করেন।

    ঠিক কী অভিযোগ? (South 24 Parganas)

    অভিযোগ, বাপি হালদারের স্ত্রী শিলি হালদার ওই পঞ্চায়েতের প্রধান থাকাকালীন পঞ্চায়েত এলাকায় একই রাস্তায় তিনবার কাজ দেখিয়ে টাকা তুলেছেন। শুধু তাই নয়, রাস্তার কাজ না করেও সেই কাজের টাকা তুলে নিয়েছেন বলে অভিযোগ। মথুরাপুর এক নম্বর ব্লকের বিডিও, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক, দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলাশাসকের পাশাপাশি মথুরাপুর থানা এবং সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে অভিযোগ জানান পঞ্চায়েত প্রধান অনুপ মিস্ত্রি। অভিযোগ, কোনও সুরাহা না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন প্রধান। গত ১২ই এপ্রিল কলকাতা হাইকোর্টের তরফে অভিযোগ পাওয়ার পরেও কেন মামলা রুজু হল না, তা নিয়ে মথুরাপুর থানার ওসিকে শোকজ করা হয়। কোর্টের গুঁতো খেয়ে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর অনুপ মিস্ত্রির অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিলি হালদার, প্রাক্তন প্রধানের স্বামী তৃণমূল প্রার্থী বাপি হালদার সহ মোট আটজনের নামে এফআইআর দায়ের হয়।

    আরও পড়ুন: এবার সরাসরি বিজেপিকে হুঁশিয়ারি! শক্তিপুরে উস্কানিমূলক ভাষণের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

    বিজেপির প্রধান কী বললেন?

    বিজেপির পঞ্চায়েত প্রধান অনুপ মিস্ত্রি বলেন, তথ্য প্রমাণ দিয়ে পুলিশকে অভিযোগ করতে বলেছিলাম। তারা গুরুত্ব দেয়নি। আদালতের নির্দেশে অভিযোগ নিতে বাধ্য হল। আমরা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

    তৃণমূল প্রার্থী কী বললেন?

    তৃণমূল প্রার্থী বাপি হালদার বলেন, “ওরা এখন এফআইআর কেন? আরও অনেক কিছু করবে। যা ইচ্ছা করুক তৃণমূলকে হারাতে পারবে না। দুর্নীতি প্রমাণ করুক আগে। আদালতের ওপর আমার আস্থা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: সরকারি লঞ্চে চড়ে দলীয় মিটিংয়ে গেলেন তৃণমূলের দুই বিধায়ক, কমিশনে নালিশ বিজেপির

    South 24 Parganas: সরকারি লঞ্চে চড়ে দলীয় মিটিংয়ে গেলেন তৃণমূলের দুই বিধায়ক, কমিশনে নালিশ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের মুখে ফের বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সহ তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা (South 24 Parganas) জেলার গোসাবা বিধানসভার তৃণমূল কংগ্রেসের ডাকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় সেই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার এবং গোসাবা ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।

    সরকারি লঞ্চে তৃণমূলের মিটিংয়ে যোগ দিতে আসেন দুই বিধায়ক (South 24 Parganas)

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোসাবা (South 24 Parganas) বিডিও-র লঞ্চে করে দলীয় মিটিংয়ে যোগ দিতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। আর এই ঘটনার সামনে আসতে সুর চরিয়েছে বিরোধীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ , নির্বাচন বিধি লাগু হওয়ার পর কিভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় মিটিংয়ে বিডিও লঞ্চ ব্যবহার করে দুই বিধায়ক তাদের দলীয় মিটিংয়ে আসে। নিজেদের প্রভাব খাটিয়ে তারা সরকারি লঞ্চ ব্যবহার করছে এমনটাই অভিযোগ করছে বিজেপি। তবে, এই ঘটনায় গোসাবা বিডিও বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।

    আরও পড়ুন: “লোহার রড, শাবল দিয়ে আমাদের ওপর হামলা চালালো তৃণমূল”, বললেন আক্রান্ত বিজেপি কর্মী

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    তবে,এ বিষয়ে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি। বিজেপি নেতা বিকাশ সর্দার বলেন, এখন বিভিন্ন বিডিও অফিস, ডিএম অফিস, থানা থেকে ওপরে সমস্ত সরকারি দফতরগুলি শাসক দল তৃণমূল কংগ্রেসের সম্পত্তিতে পরিণত হয়েছে। তারা ভুলেই গেছে এখন নির্বাচন আচরণবিধি কার্যকরী হয়ে গিয়েছে। তারপরেও কীভাবে বিডিও অফিসের লঞ্চ নিয়ে নির্বাচনী প্রচারে যেতে পারে?এই বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব। পাশাপাশি এই বিষয় নিয়ে মন্দির বাজারের বিধায়ক তথা সুন্দরবন সংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার বলেন, এমন কোনও ঘটনায় ঘটেনি। আমরা ব্যক্তিগতভাবে লঞ্চ ভাড়া করে নিয়ে প্রচার কর্মসূচিতে যাই। বিরোধী শিবির ও বিজেপির কোনও ইস্যু নেই, তাই এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তারা সংবাদমাধ্যমে প্রচারে আসতে চাইছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • South 24 Parganas: বিজেপি কর্মী আসলে কেউটে সাপ মনে করে লাঠি দিয়ে পেটানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক

    South 24 Parganas: বিজেপি কর্মী আসলে কেউটে সাপ মনে করে লাঠি দিয়ে পেটানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: জয়নগর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার গোসাবা বিধানসভার চুনাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে নির্বাচনীয় জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভায় তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ও সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলী মৈত্র উপস্থিত ছিলেন। দলীয় প্রার্থীকে পাশে বসিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপিকে নিশানা করে একাধিক আক্রমণ করলেন তৃণমূলের দুই বিধায়ক।

    বিজেপি কর্মীদের কেউটে সাপের সঙ্গে তুলনা (South 24 Parganas)

    জনসভায় (South 24 Parganas) বক্তব্য রাখতে গিয়ে বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেন,” ভারতবর্ষ এবং বাংলার মানুষের সব থেকে বড় শত্রু বিজেপি। ধর্মের নাম করে এই দল বিষ ছড়াচ্ছে।” এরপর সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “আপনারা তৈরি থাকবেন। ঘর বা বাড়ি বা বাস্তুর পাশে যদি বিজেপি কর্মীরা আসেন, মনে করবেন কেউটে সাপ এসেছে। সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে পিটিয়ে তাড়া করুণ।” তৃণমূল বিধায়কের এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।” অন্যদিকে, সোনারপুর দক্ষিণের বিধায়িকা লাভলী মৈত্র মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে কড়া আক্রমণ করলেন। তিনি বলেন,” যখন বিজেপি প্রার্থী আসবে তাদের জল খাওয়াবেন। আর ঘেরাও করে ১০০ দিনের কাজের টাকা কোথায় তা জানতে চাইবেন।”

    আরও পড়ুন: ফের সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই হানা, আবু তালেবের পর এবার কে?

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    জয়নগর (South 24 Parganas) সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, শ্যামলবাবু তো কয়েকদিন আগে তৃণমূলে থাকতে ভয় পাচ্ছিলেন। এখন বিজেপিকে কেউটে সাপের মতো আচরণ করে লাঠি দিয়ে মারার কথা বলছেন। এটুকু বলতে পারি, বিজেপিকে মারতে হবে না। তৃণমূল কর্মীরাই আপনাকে লাঠি পেটা করবেন। এসব যত বলবেন, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর রাজ্যজুড়ে যা দুর্নীতি করেছে তৃণমূল, তাতে ভোট চাওয়ার মুখ নেই। এখন এই ধরনের গরম গরম কথা বলে মানুষের মন জয় করার চেষ্টা করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share