Tag: Suvendu attacks mamata

Suvendu attacks mamata

  • Suvendu Attacks Mamata: রেলের টাকায় তৈরি সেতু উদ্বোধনে রেলই ব্রাত্য! মমতাকে আক্রমণ শুভেন্দুর

    Suvendu Attacks Mamata: রেলের টাকায় তৈরি সেতু উদ্বোধনে রেলই ব্রাত্য! মমতাকে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সিংহভাগ টাকা খরচ করেছে রেল (railways)। অথচ হুগলির (Hooghly) কামারকুণ্ডুর ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি রেলের কোনও কর্তাব্যক্তি। রেলের কোনও প্রতিনিধি ছাড়াই এদিন সিঙ্গুর (singur) থেকে ফ্লাইওভারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ বিজেপি (BJP) নেতৃত্ব। একাধিক ট্যুইট করে মমতাকে (Mamata) আক্রমণ শানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) অধিকারী।

    কামারকুণ্ডুর এই ফ্লাইওভারটির দাবি দীর্ঘদিনের। ফ্লাইওভার চালু হয়ে গেলে কমবেশি উপকৃত হবেন গোটা হুগলি জেলার মানুষ। দক্ষিণবঙ্গের অন্যতম পবিত্র তীর্থ তারকেশ্বর যাওয়াও হবে সুগম। শুক্রবার দূরনিয়ন্ত্রিত পদ্ধতিতে এই প্রকল্পেরই উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন : দু’বছর পর ফের চালু হল ভারত-বাংলাদেশ রেল পরিষেবা

    এদিন ট্যুইট বার্তায় শুভেন্দু (suvendu) বলেন, এই বিজ্ঞাপনে যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, তা মোটা টাকা ব্যয়ে নির্মিত হয়েছিল। খরচের পরিমাণ ৪৪.৮৬ কোটি টাকা। এর মধ্যে রেল দিয়েছে ১৩.৩৫ কোটি টাকা। সম পরিমাণ টাকা দিয়েছে ভারত (India) সরকারের সংস্থা ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডও। আর রাজ্য দিয়েছে ১৮.১৬ কোটি টাকা। সিংহভাগ টাকা খরচ করেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি রেলের কোনও কর্তাব্যক্তিকে।

    [tw]


    [/tw]

    শুভেন্দু বলেন, “আজ সিঙ্গুর থেকে একতরফা ও অনৈতিকভাবে সেতুর উদ্বোধন করছেন। উন্নয়ন প্রকল্পের জন্য একা লাইমলাইট হগ করার লোভে তিনি সুবিধাজনকভাবে ফেডেরাল কাঠামো উপেক্ষা করেছেন।” তিনি আরও বলেন, “মাননীয় রেলমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকুও দেখাননি মমতা। আমন্ত্রণ জানানো হয়নি কেন্দ্রীয় সরকারের অন্য কোনও প্রতিনিধিকেও।”

    আরও পড়ুন : শিয়রে রাজ্যসভা ভোট, বিধায়কদের ‘লুকিয়ে’ রাখছে আতঙ্কিত কংগ্রেস?

    স্থানীয় জনগণের দাবির প্রতি রেল যে উদাসীন নয়, তাও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “পূর্ব রেল ইতিমধ্যেই স্থানীয় জনসাধারণের চাহিদার কথা মাথায় রেখে তাঁদের সুবিধার জন্য একই জায়গায় একটি সাবওয়ে নির্মাণ করছে। এই সাবওয়েটি মানুষের নিরাপত্তা আরও বাড়িয়ে দেবে এবং কামারকুন্ডু স্টেশনে যাত্রীদের প্রবেশাধিকারও দেবে।”

    এর পরেই মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু। ট্যুইট বার্তায় বলেন, “যিনি সর্বদা আপনার চেয়ে পবিত্র দেখানোর চেষ্টা করেন এবং দেশের ‘ফেডেরাল স্ট্রাকচার’ সমুন্নত রাখার বিষয়ে প্রচার করেন, তিনি সেই একই ব্যক্তি যিনি ফেডারেল কো-অপারেটিভনেসকে শ্বাসরোধ করতে পিছপা হন না, যখন এটি তাঁর উপকারে আসে।আপনাকে ধিক! আপনি সিএম-চিফ ম্যানিপুলেটর।”

    [tw]


    [/tw]

    রেলকে বাদ দিয়ে রেলের প্রকল্পের উদ্বোধনের অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই প্রথম নয়। অধীর চৌধুরী যখন রেল প্রতিমন্ত্রী ছিলেন, তখনও একবার আগেভাগে মুখ্যমন্ত্রী গিয়ে একটি প্রকল্পের উদ্বোধন করে দিয়েছিলেন বলে অভিযোগ। পরে ফের রেলের সেই প্রকল্পের উদ্বোধন করেন অধীর।

     

  • Suvendu Attacks Mamata: “দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Attacks Mamata: “দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না”, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) সরকারের পাশ করা আচার্য বিলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু (Suvendu) অধিকারী। তিনি জানিয়ে দিলেন, এখানে পাশ করে কোনও লাভ নেই। বিল দিল্লি পাঠাতে হবে। তাঁর কটাক্ষ, দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না।  

    বিরোধীদের শত আপত্তি সত্বেও বাদল অধিবেশনের প্রথম দিনেই পাশ হয়েছে আচার্য বিল। এই বিলে বলা হয়েছে, রাজ্যপাল (Jagdeep Dhankhar) নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন এবার মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়। বিলের পক্ষে এদিন ভোট পড়ল ১৮২, বিপক্ষে ভোট পড়ল ৪০টি। বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল (University Act Amendment Bill) পাস হয়েছে। এবার রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে সংশোধনী বিল।

    আরও পড়ুন: কেন্দ্রের টাকা মারতেই কি স্কুলে গরমের ছুটিবৃদ্ধি? তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    এই প্রেক্ষিতে এদিন বিধানসভার বাইরে শুভেন্দু জানিয়ে দেন, দাবি করেন, “বিধানসভায় সংখ্যা আছে, বিল পাস করিয়ে নিয়েছে৷ কিন্তু আমাদের আপত্তি নথিভুক্ত করেছি৷ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়নি৷ আগামী সোমবার আমরা বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে তাঁকে বলব যে বিলে সই না করতে৷ আমি এখনই বলে দিচ্ছি, রাজ্যপাল বিলে সই করবেন না৷”

    রাজ্যের বিরোধী দলনেতা মনে করিয়ে দেন, শিক্ষা যুগ্মতালিকার অন্তর্ভুক্ত। ফলে, তা যাবে কেন্দ্রের কাছে। তিনি বলেন, বিধানসভায় বিল পাশ হলেও তা যাবে রাজ্যপালের কাছে। এরপর বিষয়টি যুগ্ম তালিকা ভুক্ত হওয়ায় কেন্দ্রের কাছে পাঠাতে হবে। তবে তা রাজ্যের নাম পরিবর্তনের মতোই সেখানে গিয়ে পড়ে থাকবে। 

    আরও পড়ুন: কয়লাকাণ্ডে অভিষেক-পত্নীকে তলব সিবিআইয়ের, আগামীকাল জেরা কলকাতাতেই?

    অর্থাৎ, শুভেন্দু জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীকে আচার্য করতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আপাতত কার্যকরী হচ্ছে না। মমতাকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “দিদিমনি অবসর নিলেও আচার্য হতে পারবেন না।”

    বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী— এই সিদ্ধান্তের বিরোধিতায় বিবৃতি দিয়েছে বিশিষ্টজনরাও। তাঁদের তরফে জানানো হয়, কোনও শিক্ষাবিদকে আচার্য করা হোক। বিবৃতি দিয়ে বলা হয়, ‘রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে ভঙ্গ হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার’। বিবৃতিতে স্বাক্ষর করেছেন বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর আইচ, অনীক দত্ত-সহ আরও অনেক বিশিষ্টরা। 

     

  • Howrah Violence: “আপনার পাপের ফলে ভুগতে হচ্ছে জনগণকে”, মমতাকে নিশানা শুভেন্দুর

    Howrah Violence: “আপনার পাপের ফলে ভুগতে হচ্ছে জনগণকে”, মমতাকে নিশানা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে। হাওড়াকাণ্ডে ( Howrah Violence) এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu)। হজরত মহম্মদকে নিয়ে প্রাক্তন বিজেপি (BJP) মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে অশান্ত বাংলার হাওড়া। পরপর দুদিন জেলার একাংশের পরিস্থিত অগ্নিগর্ভ হয়ে রইলেও, প্রশাসন কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ। তার জেরেই নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এই ট্যুইটবাণ।

    হাওড়ার পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই হুমকির প্রেক্ষিতে শুভেন্দু বলেন, কেন আপনি মিছে ধমক দিচ্ছেন। সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোমা ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেলস্টেশন ভাঙচুর করেছে। অশান্তির দায় মমতা চাপিয়েছেন বিজেপির ঘাড়ে। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দু বলেন, বিজেপি কোনও পাপ করেনি। আপনার পাপের ফল ভুগতে হচ্ছে জনগণকে।

    [tw]


    [/tw]

    মমতার উসকানিতেই যে সমস্যার সৃষ্টি হয়েছে, এদিন তা মনে করিয়ে দেন শুভেন্দু। বলেন, আপনি সিএএ নিয়ে ভুল বুঝিয়ে জনগণকে ক্ষিপ্ত করেছিলেন। উসকানি দিয়ে পথে নামিয়েছিলেন। দাঙ্গাবাজদের সাহস জুগিয়েছেন আপনি। সায়নী ঘোষের পবিত্র শিবলিঙ্গ সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের বেলায় আপনি চুপ ছিলেন কেন? শুভেন্দুর প্রশ্ন, তখন ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগেনি? ক্ষমতা আছে নিন্দা করার?

    আরও পড়ুন : “তৃণমূল জমানায় বাংলায় বর্বরোচিত অধ্যায়ের সূচনা হয়েছে”, বললেন শুভেন্দু

    মমতাকে রোম সম্রাট নিরোর সঙ্গে তুলনা করেছেন শুভেন্দু। বলেন, রোম যখন পুড়ছিল তখন নিরো বেহালা বাজাচ্ছিলেন। আর বাংলা যখন পুড়ছে, তখন মমতা গুণ্ডাদের কাছে ভিক্ষা চাইছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রীও। শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী আপনি জেগে উঠুন। মুর্শিদাবাদে বেলডাঙা থানায় ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি সামলাতে না পারলে কেন্দ্রের সাহায্য চান। শুভেন্দু বলেন, এক জন মুখ্যমন্ত্রীর কাছে কী আশা করা যায়, যিনি গুন্ডাদের সামনে হাতজোড় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে  ভিক্ষে চাইছেন? 

    [tw]


    [/tw]

    শুভেন্দুর কথায় রাজ্যে ভয়াবহ পরিস্থিতি চলছে। ভাঙচুর করা হচ্ছে পার্টি অফিস, দোকানপাট। তৃণমূলের মদতপুষ্ট গুন্ডারাই দোকানপাট ভাঙচুর করছে। বাড়িঘরে আগুন লাগানো হয়।

    [tw]


    [/tw]

    বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গত দু দিন ধরে অশান্ত হাওড়া। সড়ক অবরোধের জেরে ঘণ্টার পর ঘণ্টা ঠায় বাসে ট্রেনে বসে থাকতে হয়েছে যাত্রীদের। অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যেতে পারেননি পরিজনেরা। ক্যান্সার রোগী, বয়স্ক মানুষের দুর্ভোগের সীমা ছিল না। কোথাও কোথাও পানীয় জলের জন্য হাহাকার করতে দেখা গিয়েছে যাত্রীদের কাউকে কাউকে। শিশুরা কেঁদেছে খাবারের অভাবে। কেঁদে কেঁদে ক্লান হয়ে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে কোনও কোনও শিশু। বিধানসভা নির্বাচনে তৃণমূলের মূল স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকেই চায়। এক মায়ের ছবি দেখিয়ে এদিন তাকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, এই দেখুন বাংলার মেয়ের এক মাকে। শিশুর অবস্থা দেখে যিনি উগরে দিচ্ছেন ক্ষোভ।

    [tw]


    ass=”twitter-tweet”>

    The mob on rampage since yesterday is targeting @BJP4Bengal Party Offices & functionaries, as instigated by CM.
    In the name of protest specific places, people & their properties are being attacked.
    The TMC sponsored goons are vandalising and setting shops & homes on fire as well. pic.twitter.com/6fDxAjobcd

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 10, 2022

    [/tw]

LinkedIn
Share