Tag: Technology

Technology

  • Chip: সরকারি কম্পিউটারে এএমডি-ইন্টেলের চিপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি চিনে

    Chip: সরকারি কম্পিউটারে এএমডি-ইন্টেলের চিপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি চিনে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজেদের সরকারি কম্পিউটার ও সার্ভারে এএমডি ও ইন্টেলের মতো মার্কিন চিপ (Chip) কোম্পানির প্রসেসর ব্যবহারের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি চিনের। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ও বিদেশে তৈরি ডেটাবেস সফটওয়্যারের পরিবর্তে স্থানীয় পণ্য ব্যবহারের নির্দেশনাও রয়েছে বেজিংয়ের জারি করা ওই নির্দেশিকায়।

    জারি নির্দেশিকা (Chip)

    চিন সরকারের তরফে জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, এখন থেকে চিনের বিভিন্ন সরকারি সংস্থাকে অবশ্যই এএমডি ও ইন্টেলের চিপের (Chip) বদলে ব্যবহার করতে হবে নিরাপদ ও নির্ভরযোগ্য স্থানীয় পণ্য। নির্দেশিকায় কোন কোন চিপ ব্যবহার করা যাবে তার একটি তালিকাও দেওয়া হয়েছে। এই তালিকায় ঠাঁই পেয়েছে ১৮টি প্রসেসর। এর মধ্যে রয়েছে হুয়াওয়ে ও চিনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ফিটিয়ামের বানানো চিপ। উল্লেখ্য যে, উভয় কোম্পানিই মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ।

    নির্ভরযোগ্য প্রসেসর ও অপারেটিং সিস্টেম

    জানা গিয়েছে, চিনের সরকারি বডি ও অর্গানাইজেশনগুলিকে এই নির্দেশিকা পাঠানো হয়েছিল ২৬ ডিসেম্বর। সেটি কার্যকর করা হয়েছে সম্প্রতি। টাউনশিপ লেভেলে থাকা সরকারি সংস্থাগুলির প্রয়োজন নিরাপদ ও নির্ভরযোগ্য প্রসেসর ও অপারেটিং সিস্টেম ব্যবহার করা।   

    চিনের শিল্পমন্ত্রক গত ডিসেম্বরে জারি করা বিবৃতিতে তিনটি আলাদা আলাদা সিপিইউ, অপারেটিং সিস্টেমস এবং কেন্দ্রীভূত ডেটাবেসের লিস্ট দিয়েছিল। পাবলিকেশন ডেটের তিন বছর পর্যন্ত এগুলি নিরাপদ ও নির্ভরযোগ্য বলে বলা হয়েছিল। এগুলি সবই চিনে তৈরি। মার্কিন পণ্যের পরিবর্তে এগুলি ব্যবহার করার নির্দেশিকা জারি করা হয়েছিল। দ্য স্টেট কাউন্সিল ইফর্মেশন অফিস, যারা চিনা মন্ত্রিসভার কাউন্সিলের হয়ে মিডিয়া হ্যান্ডেল করে, নিষেধাজ্ঞার বিষয়ে তারা মুখে কুলুপ এঁটেছে।

    আরও পড়ুুন: ফের প্রার্থিতালিকা প্রকাশ বিজেপির, তালিকায় রয়েছেন ‘রাম’, কঙ্গনাও

    জানা গিয়েছে, এই নিষেধাজ্ঞা জারির পর থেকে চিনের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিগুলি বিদেশি প্রযুক্তি নির্ভরতা কমাতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে বেজিংয়ে সেমিকন্ডাক্টর ইক্যুইপমেন্ট ও প্রযুক্তি রফতানির ওপর নিয়ন্ত্রণ জারি করেছিল। তার পরেই ফুলেফেঁপে উঠতে থাকে চিনের দেশীয় চিপ ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ফার্মগুলি। বাড়তে থাকে তাদের রোজগারও (Chip)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WhatsApp Updates: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

    WhatsApp Updates: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শুরুতে প্রতিবছরই অ্যাপে কোনও না কোনও পরিবর্তন আনে হোয়াটসঅ্যাপ (WhatsApp Updates)। এই বছরও এল এক নতুন ঘোষণা। ২০২২ সাল শেষ হওয়ার আগেই কিছু ফোনে একেবারে বন্ধ হতে চলেছে সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

    তবে যে ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ (WhatsApp Updates) বন্ধ হতে চলেছে সেগুলি মূলত পুরনো মডেলের ফোন। অ্যাপেল, স্যামসাং সহ মোট ৪৯ টি স্মার্টফোনে বন্ধ চলেছে এই জনপ্রিয় অ্যাপ। খুব কম সংখ্যক মানুষই আজকাল এই ফোনগুলি ব্যবহার করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ৩১শে ডিসেম্বর থেকে এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।

    প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাপেও বদল আনতে হয়। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় বিভিন্ন সফ্‌টঅয়্যার সংস্থা। সেই একই পথে হাঁটে হোয়াটসঅ্যাপও। সেই ধারা বজায় রেখে নতুন বছরে বেশ কিছু মোবাইলে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ (WhatsApp Updates)।

    আরও পড়ুন: এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের কর্মচারী এবং পরিচারককে তলব সিবিআই- এর 

    কোন কোন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ?   

    Apple iPhone 5

    Apple iPhone 5c

    Archos 53 Platinum

    Grand S Flex ZTE

    Grand X Quad V987 ZTE

    HTC Desire 500

    Huawei Ascend D

    Huawei Ascend D1

    Huawei Ascend D2

    Huawei Ascend G740

    Huawei Ascend Mate

    Huawei Ascend P1

    Quad XL

    Lenovo A820

    LG Enact

    LG Lucid 2

    LG Optimus 4X HD

    LG Optimus F3

    LG Optimus F3Q

    LG Optimus F5

    LG Optimus F6

    LG Optimus F7

    LG Optimus L2 11

    LG Optimus L3 II

    LG Optimus L3 II Dual

    LG Optimus L4 II

    LG Optimus L4 II Dual

    LG Optimus L5

    LG Optimus L5 Dual

    LG Optimus L5 II

    LG Optimus L7

    LG Optimus L7 II

    LG Optimus L7 II Dual

    LG Optimus Nitro HD

    Memo ZTE V956

    Samsung Galaxy Ace 2

    Samsung Galaxy Core

    Samsung Galaxy S2

    Samsung Galaxy S3 mini

    Samsung Galaxy Trend II

    Samsung Galaxy Trend Lite

    Samsung Galaxy Xcover 2

    Sony Xperia Arc 5

    Sony Xperia miro

    Sony Xperia Neo L

    Wiko Cink Five

    Wiko Darknight ZT

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    Whatsapp new feature: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ, চ্যাটে থেকেই দেখা যাবে স্টেটাস

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় নিয়মিতই নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে মেসেজিং অ্যাপ  হোয়াটসঅ্যাপ। এবার আবারও একটি নতুন ফিচার নিয়ে হাজির তারা। হোয়াটসঅ্যাপের এই ফিচারটি আগেই দেখা গিয়েছে ফেসবুক এবং ইস্টাগ্রামে।  বিটা ভার্সানেও দেখা গিয়েছে এই ফিচার। এতদিন যেমন হোয়াটসঅ্যাপে স্টেটাস দেখার জন্য একটি আলাদা অপশন পাওয়া যেত, এখন থেকে ব্যবহারকারীদের চ্যাটে থেকেও দেখা যাবে স্টেটাস। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ব্যবহারকারীর জন্যই এর আপডেট প্রকাশ করা হয়েছে। এই আপডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্রোফাইল ফটোতে স্টেটাস সাইনও দেখতে পাওয়া যাবে।

    আরও পড়ুন: ‘ডার্টি বম্ব’ প্রসঙ্গে ভারতের সঙ্গে কথা রাশিয়ার, গণতান্ত্রিক উপায়ে সমাধানের পরামর্শ রাজনাথের

    প্রোফাইল ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার স্ক্রিনে সেই ব্যবহারকারীর স্টেটাস ভেসে উঠবে। যে ব্যবহারকারী স্টেটাস আপডেট  করেছেন তাঁর প্রোফাইল ফটোর চারপাশে একটি সবুজ বৃত্ত দেখা যাবে। এই ফিচারটি নিয়ে দীর্ঘদিন ধরে বিটা সংস্করণে পরীক্ষা চলছিল। এছাড়াও আরও অনেক নতুন ফিচার আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গ্রুপ কলিং লিঙ্ক এবং স্ট্যাটাস ইমোজি রিপ্লাই। অ্যাপল আইওএস ব্যবহারকারীদের জন্য স্টেটাস রিঅ্যাক্টের ক্ষেত্রে একটি নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে হাইড অনলাইন স্ট্যাটাস অপশন এসেছে। এর সাহায্যে আপনি আপনার অনলাইন স্টেটাস লুকোতে পারবেন।

    এছাড়াও ভবিষ্যতে আরও বেশ কিছু নতুন ফিচার যোগ হতে চলেছে অ্যাপটিতে। এমনই একটি ফিচার হল হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট। এই ফিচারের সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ এডিট করতে পারবেন। বর্তমানে, এই ফিচারটি নিয়ে পরীক্ষা নিরিক্ষা চলছে। এছাড়াও, হোয়াটসঅ্যাপ গ্রুপে অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ১০২৪ হতে চলেছে। বর্তমানে একটি গ্রুপে ৫১২ জন ব্যবহারকারীকে যুক্ত করা যায়। এছাড়া খুব শীগগির ক্যাপশন সহ ডকুমেন্ট শেয়ার করার অপশও আসতে চলেছে। ভিউ ওয়ানষ মোডে পাঠানো ছবির স্ক্রিনশট ব্লক করার অপশনেও কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এই ফিচার এলে কেউ আর ভিউ ওয়ানস মোডে পাঠানো ছবির স্ক্রিনশট নিতে পারবেন না। সাইবার সুরক্ষার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    Whatsapp: কী করে লুকোবেন হোয়াটসঅ্যাপের অনলাইন স্টেটাস? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: হয়তো আপনি হোয়াটসঅ্যাপে (Whatsapp) অনলাইন আছেন। কিন্তু তা মানুষকে না জানিয়ে আপনার মেসেজগুলি দেখতে চাইছেন। হয়তো আপনি মানুষকে জানাতে চান না যে কখন আপনি তার মেসেজগুলি পড়লেন। অথবা আপনি চান না কেউ আপনার জীবনের গতিবিধির ট্র্যাক রাখুক। বা কাউকে এড়িয়ে চলতে চাইছেন। কারও সাথে যোগাযোগ রাখায় অনীহা। সেক্ষেত্রে আপনি তাকে জানতে দিতে চান না আপনি কখন কখন হোয়াটসঅ্যাপ পাড়ায় ঢুঁ মারছেন। সেক্ষেত্রে কী করবেন?

    আরও পড়ুন: নতুন ফিচার নিয়ে হাজির হোয়াটস্যাপ! গ্রুপ কল হবে আরও মজাদার!

    আপনার কনট্যাক্ট লিস্টে থাকা বন্ধুরা খুব সহজেই জানতে পারেন আপনি কখন অনলাইন হচ্ছেন। যদি তা পছন্দ না করেন, তাহলে আপনি লুকিয়েও রাখতে পারেন হোয়াটসঅ্যাপের ‘অনলাইন স্টেটাস’ (Online Status)। এক্ষেত্রে নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে সোশ্যাল মেসেজিং অ্যাপটি। কীভাবে করবেন দেখে নিন।  

    আরও পড়ুন: অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে চিন্তিত? হোয়াটসঅ্যাপ নিয়ে এল এই নতুন ফিচার

    ১। অ্যান্ড্রয়েডে, হোয়াটসঅ্যাপ খুলুন, উপরের ডানদিকে তিনটি ছোট বিন্দুতে আলতো চাপুন, তারপরে “সেটিংস” কমান্ডটি নির্বাচন করুন। আইওএস -এ, নিচের বারে “সেটিংস” -এ ক্লিক করুন।

    ২। সেখান থেকে অ্যাকাউন্টে যান। 

    ৩। তারপর যান প্রাইভেসিতে।

    ৪। সেখানে লাস্ট সিন এবং অনলাইন অপশনে গেলেই সেখানেই পাবেন ‘নোবডি’ বলে একটি অপশন।

    ৫। সেটা সিলেক্ট করলেই আপনি কখন অনলাইন থাকছেন তা কেউ জানতে পারবে না। 

    সবথেকে জনপ্রিয় অ্যাপ হোয়াটস্যাপ। এখনও পর্যন্ত সবথেকে বেশি সংখ্যক স্মার্টফোন ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহার করেন। ভারত ছাড়াও বিশ্বের বহু দেশেই এই অ্যাপটি সবথেকে বেশি ব্যবহার করা হয়। এই বছরের শুরু থেকেই হোয়াটস্যাপ-এর তরফে একাধিক আপডেট আনা হবে বলে জানানো হয়েছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি আপডেট এসেও গিয়েছে। বেশ কিছু দিন আগেই ভুল ম্যাসেজ পাঠালে তা এডিট করা যাবে বলে জানিয়েছিল হোয়াটসঅ্যাপ সংস্থা। তারপর কোনও ডিলিট করা ম্যাসেজ আবার ফিরে পেতে ও হোয়াটস্যাপ অ্যাকাউন্টের অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারগুলো অন্তর্ভুক্ত করা হয়। সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়েও সতর্ক হয়েছে এই সোশ্যাল মেসেজিং অ্যাপটি। 

  • Whatsapp Blocking: কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?

    Whatsapp Blocking: কী করে বুঝবেন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কি না?

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মুহূর্তে একে অপরের সঙ্গে যোগাযোগ করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ (Whatsapp Block)। সে কোনও অফিসিয়াল কাজেই হোক বা স্রেফ আড্ডা, এই অ্যাপটি যেন গোটা বিশ্বের মানুষকে টেলিফোনের স্ক্রিনে এনে হাজির করেছে। কিছু কিছু সময় দেখা যায় আমরা নির্দিষ্ট কাউকে হোয়াটসঅ্যাপে কল বা মেসেজ করতে পারছি না। আপনার পাঠানো মেসেজটিতে একটি মাত্র টিক দেখাচ্ছে। অথবা সেই ব্যক্তির প্রোফাইল ছবিটিও দেখতে পাচ্ছেন না। এ থেকে ধরে নেওয়া যেতেই পারে সেই ব্যক্তি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছেন। কিন্তু অনেক সময় এটা সঠিকভাবে বোঝা যায় না আপনাকে ব্লক (Block) করা হয়েছে কি না। তখন কী করবেন? 

    কিছু বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন আপনি ব্লকড কি না।

    ১। প্রথমেই দেখুন যে  ব্লক করেছে বলে সন্দেহ করছেন তাঁর লাস্ট সিন দেখতে পাচ্ছেন কি না। ব্লক করা হলে লাস্ট সিন দেখা যায় না।  

    ২। যদি দেখেন সেই ব্যক্তির প্রোফাইল পিকচার দেখা যাচ্ছে না তাহলে অনেকটাই নিশ্চিত হতে পারেন যে সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছে। কিন্তু অনেক সময় তা নাও হতে পারে। সেই ব্যক্তির প্রোফাইলে কোন ছবি না থাকলে বা আপনার নম্বর তাঁর ফোনে সেভ করা না থাকলেও এমনটা হতে পারে। 

    ৩। যদি কেউ আপনাকে ব্লক করে তাহলে আপনি তাঁকে কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবেন না। সেটাও একবার চেষ্টা করে দেখতে পারেন। 

    ৪। সেই ব্যক্তিকে কল করে দেখুন। চারটি পরীক্ষাতেই যদি নেতিবাচক ফল পান তাহলেই নিশ্চিত হয়ে যান যে আপনার নম্বরটি ব্লক করা হয়েছে। 

     

LinkedIn
Share