Tag: Terror Attack

Terror Attack

  • Farooq Abdullah: “কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না”, সাফ জানিয়ে দিলেন ফারুক আবদুল্লা

    Farooq Abdullah: “কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না”, সাফ জানিয়ে দিলেন ফারুক আবদুল্লা

    মাধ্যম নিউজ ডেস্ক: “কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না।” কথাগুলো যিনি বললেন, তাঁর বক্তব্যে একাধিকবার পাকিস্তান-প্রীতির ইঙ্গিত মিলেছিল। গান্ডেরবালকাণ্ডের (Ganderbal Terror Attack) পর সেই তিনিই নিশানা করলেন পাকিস্তানকে (Farooq Abdullah)। সাফ জানিয়ে দিলেন, কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না।

    পাকিস্তানকে নিশানা ফারুকের (Farooq Abdullah)

    কথা হচ্ছিল জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লার। রবিবার কাশ্মীরের গান্ডেরবালে জঙ্গি হামলায় প্রাণ হারান ৭ জন। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিলেন ফারুক। কাশ্মীরের কুর্সিতে রয়েছে ফারুকের দল। মুখ্যমন্ত্রী তাঁরই ছেলে ওমর আবদুল্লা। সরাসরি পাকিস্তানকে চাঁদমারি করে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আমি পাকিস্তানের নেতৃত্বকে বলতে চাই, তারা যদি ভারতের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে এসব বন্ধ করতে হবে।” এর পরেই তিনি বলেন, “কাশ্মীর কখনওই পাকিস্তান হবে না। আসুন, আমরা মর্যাদার সঙ্গে বাঁচি এবং সফল হই।”

    ‘সন্ত্রাসবাদ বন্ধের সময় এটা’

    ফারুক বলেন, “তারা যদি ৭৫ বছরে একটি পাকিস্তান বানাতে না পারে, তাহলে এখন কীভাবে সম্ভব? সন্ত্রাসবাদ বন্ধের সময় এটা। তা যদি না হয়, তাহলে পরিণতি হবে ভয়ঙ্কর।” তাঁর প্রশ্ন, “তারা (পাকিস্তান) যদি আমাদের দেশের নিরীহ মানুষকে হত্যা করে, তাহলে কীভাবে আলাপ-আলোচনা সম্ভব?” ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো বলেন, “এই হামলা দুর্ভাগ্যজনক। পরিযায়ী গরিব শ্রমিক এবং চিকিৎসক প্রাণ হারিয়েছেন এই হামলায়। সন্ত্রাসবাদীরা এ থেকে কী পাবে? তারা কি ভাবছে, যে তারা এখানে পাকিস্তান বানাবে? আমরা এটা (সন্ত্রাসবাদ) বন্ধের চেষ্টা করছি, যাতে আমরা এই দুর্দশা থেকে বেরিয়ে এগিয়ে যেতে পারি।”

    আরও পড়ুন: কেজরির শিশমহলের কড়ি-বর্গায়ও জমিদারির ছাপ, আপ নেতার হলটা কী?

    জঙ্গি হামলায় গান্ডেরবালে এক চিকিৎসক-সহ মোট (Farooq Abdullah) সাতজনের মৃত্যু হয়েছে। এই ছয় নির্মাণ শ্রমিকই ভিন রাজ্যের। একটি বেসরকারি সংস্থার হয়ে গান্ডেরবালে একটি টানেল তৈরির কাজ করছিলেন তাঁরা। জঙ্গিদের ওই হামলায় জখম হয়েছেন পাঁচজন। তাঁদের ভর্তি করা হয়েছে কানগান সাবডিস্ট্রিক্ট হাসপাতালে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনা। তবে সোমবার (Ganderbal Terror Attack) সন্ধে পর্যন্ত কোনও জঙ্গিই ধরা পড়েনি। এমতাবস্থায় ফারুকের (Farooq Abdullah) মন্তব্য গুরুত্বপূর্ণ বই কি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jammu Kashmir: কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত জওয়ান, খতম এক পাকিস্তানি

    Jammu Kashmir: কাশ্মীরের কুপওয়ারায় সেনা-জঙ্গি সংঘর্ষ, নিহত জওয়ান, খতম এক পাকিস্তানি

    মাধ্যম নিউজ ডেস্ক: কার্গিল বিজয় দিবসের পরের দিনই নতুন করে সংঘর্ষ শুরু হল কাশ্মীর উপত্যকায় (Jammu Kashmir)। শনিবার কুপওয়ারার (Kupwara) কামকারি এলাকায় নিয়ন্ত্রণরেখায় (এলওসি) গুলির লড়াইয়ে এক জওয়ান নিহত হয়েছেন। গুরুতর আহত এক মেজর-সহ পাঁচ সেনা। ভারতীয় জওয়ানদের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির। 

    কী ঘটেছিল

    সেনা সূত্রে খবর, শনিবার ভোরে এলওসি-তে ওই হামলার (Jammu Kashmir) ঘটনায় পাক সেনার নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এবং জঙ্গিদের যৌথবাহিনী ‘বর্ডার অ্যাকশন টিম’ (ব্যাট) জড়িত। শুক্রবার ওই এলাকায় জঙ্গিদের গতিবিধির ‘খবর’ এসেছিল। তারই ভিত্তিতে অভিযানে নেমে হামলার মুখোমুখি হয় সেনা।

    ব্যাট কি

    পাক অধিকৃত কাশ্মীরে (Jammu Kashmir) প্রশিক্ষিত জঙ্গিরা এই বাহিনীর সাহায্যেই উপত্যকায় অনুপ্রবেশ করে। এখন জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের সময় ভৌগোলিক অবস্থান জানার জন্য অত্যাধুনিক জিপিএস ব্যবহার করছে। তাদের মোকাবিলায় সেনাও উন্নততর প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে।

    পরপর সংঘর্ষ

    শুক্রবার কার্গিল বিজয় দিবসে প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদি জঙ্গিদমনে আরও কড়া হুঁশিয়ারি দেন। ঠিক তার পরের দিনই উপত্যকায় জঙ্গি হামলা (Kupwara)। এর আগে গত ২৪ জুলাই লোলাব এলাকায় অনুপ্রবেশকারী জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এক সেনার মৃত্যু হয়েছিল। সেনার তরফে জানানো হয়, ৪০ থেকে ৫০ জন জঙ্গি এখন কাশ্মীরে অনুপ্রবেশ করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kargil Vijay Diwas: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    Kargil Vijay Diwas: ‘‘ইতিহাস থেকে শেখেনি…’’, কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান। যে কোনও সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করবে ভারত। দেশের সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas) পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই দ্রাসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে লাদাখে ‘কার্গিল ওয়ার মেমোরিয়ালে’ পৌঁছন প্রধানমন্ত্রী (PM Modi)। সেখানে প্রধানমন্ত্রী কার্গিল যুদ্ধে শহিদ বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 

    পাকিস্তানকে হুঁশিয়ারি (Kargil Vijay Diwas) 

    ভারত চলতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের (Kargil Vijay Diwas)  রজত জয়ন্তী উদযাপন করছে। ২৫ বছর আগে এই দিনে ভারতীয় সেনাবাহিনী তার বীরত্ব ও সাহসিকতার এক নজির সৃষ্টি করেছিল। এই উপলক্ষে শুক্রবার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাদাখে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখানে শহিদদের  প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী (PM Modi)। 

    একই সঙ্গে পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, “আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলব, ওদের অপচেষ্টা কখনই সফল হবে না। শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা ​​জম্মু ও কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি। তারা সন্ত্রাসবাদ এবং ছায়া যুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি, যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনই সফল হবে না। লাদাখ হোক বা ​​জম্মু ও কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব। ৫ অগাস্ট, ৩৭০ ধারা বাতিলের ৫ বছর পরে, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো ও পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। কয়েক দশক পর শিয়া সম্প্রদায় শ্রীনগরে তাকিয়া পালন করেছে।”

    ২৫ বছর আগে কী হয়েছিল (Kargil Vijay Diwas) 

    ১৯৯৯ সালের ২৬ জুলাই ভারতীয় সেনাবাহিনী প্রায় তিনমাস যুদ্ধের পর কার্গিল সেক্টরে ভারতের দিকে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের দখল করা অংশ পুনরুদ্ধার করে অপারেশন বিজয়ের সাফল্য ঘোষণা করে। যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়কে স্মরণ করতে দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।

    প্রধানমন্ত্রীর বার্তা (PM Modi)

    এদিন, সকাল সাড়ে ৯টায় কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছন প্রধানমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘২৬ জুলাই প্রত্যেক ভারতীয়র জন্য একটি বিশেষ দিন। এবার আমরা ২৫তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) উদযাপন করব। আমাদের দেশকে যারা প্রাণ দিয়ে রক্ষা করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই বিশেষ ভাবে পালিত হচ্ছে আজকের এই দিন’। 

    স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

    কার্গিল বিজয় দিবসের রজত জয়ন্তী উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স-এ লিখেছেন- ‘দেশ কখনও শহিদদের আত্মত্যাগ ভুলবে না’। আজকের এই বিশেষ দিনে বীর শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি।

    প্রতিরক্ষামন্ত্রী লিখেছেন, “আজ কার্গিল বিজয় (Kargil Vijay Diwas) দিবসের ২৫তম বার্ষিকীতে, আমরা ১৯৯৯ সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা এবং সাহসের কথা স্মরণ করছি। তাদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব এবং দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রেখেছে। তাদের সেবা এবং আত্মত্যাগ প্রত্যেক ভারতীয় এবং আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

    শিনকুন লা টানেল উদ্বোধন

    প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, মোদি (PM Modi) তাঁর লাদাখ সফরে শিনকুন লা টানেল প্রকল্পের উদ্বোধন করবেন। লেহ-এর সঙ্গে যোগাযোগ উন্নত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ। কাজ সম্পুর্ণ হলে শিনকুন লা হবে বিশ্বের সর্বোচ্চ টানেল। শিনকুন লা টানেল প্রকল্পটি ৪.১ কিলোমিটার লম্বা টুইন টিউব টানেল নিয়ে গঠিত। এই টানেল তৈরি হয়ে গেলে সারা বছরই লেহ উপত্যকার সঙ্গে যোগাযোগ করা যাবে। নিমু-পদুম-দারচা সড়কে প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতায় তৈরি হবে এই টানেল। টানেলটি হিমাচল প্রদেশের লাহুল উপত্যকাকে লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে। এদিন কার্গিল যুদ্ধে নিহত সেনা অফিসারদের পরিবারের লোকেদের সঙ্গেও কথা বলবেন মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে অভিযান সেনার, জখম এক জওয়ান

    Jammu Kashmir: জম্মু-কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে অভিযান সেনার, জখম এক জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও অশান্ত উপত্যকা। এবার জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) বাত্তাল সেক্টরে (Battal Sector) জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনা। মঙ্গলবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে ওই অঞ্চলে। দু’পক্ষের গুলির লড়াইয়ে এক জন জওয়ান গুরুতর জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

    ভোর থেকে চলছে অভিযান

    সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বাত্তাল এলাকায় (Battal Sector) জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। পাহাড়ি (Jammu Kashmir) এলাকায় জঙ্গলের মধ্যে দিয়ে জঙ্গিরা প্রবেশ করার চেষ্টা করলেই জওয়ানরা গুলি চালান। পাল্টা জঙ্গিদের দিক থেকেও ধেয়ে আসে গোলাগুলি। জঙ্গিদের ছোড়া গুলি লাগে এক সেনা জওয়ানের গায়ে। মঙ্গলবার ভোর ৩টে থেকে জঙ্গি এবং ভারতীয় সেনার মধ্যে গুলির লড়াই চলছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে এই অভিযানের কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ভারতীর সেনার সাহসিকতার সামনে পড়ে জঙ্গিরা পিছু হটতে বাধ্য হয়েছে। জঙ্গিদের অনুপ্রবেশ আটকানো গিয়েছে। তবে এখনও ওই এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।

    পাহাড়ি অঞ্চলে লুকিয়ে ৪০-৫০ জন জঙ্গি

    বিগত কিছুদিন ধরে বারেবারে অশান্ত হয়ে উঠছে জম্মু কাশ্মীর (Jammu Kashmir)। কখনও সেনা ক্যাম্পে, কখনও আবার সেনা কনভয়ে হামলা চালাচ্ছে জঙ্গিরা। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। দু’পক্ষের লড়াইয়ে প্রাণ দিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা। অন্যদিকে সেনার গুলিতে নিকেশ হয়েছে কয়েকজন জঙ্গি। এরই মধ্যে জম্মুর পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা ৪০ থেকে ৫০ জন জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান থেকে অনুপ্রবেশ করেছে তারা। তাদের সঙ্গে আধুনিক অস্ত্রও রয়েছে। তাদের কাছে অত্যাধুনিক নাইট ভিশন যুক্ত মার্কিন রাইফেল রয়েছে। রয়েছে রাবার বুলেট সহ একাধিক অস্ত্র। সেই কারণেই যে কোনও সময়ে বড়সড় হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই আগে থেকেই সর্তকতা অবলম্বনে নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। চলছে গোপন অভিযান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu-Kashmir: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা! নিহত মেজর-সহ চার জওয়ান, ডোডায় চলছে তল্লাশি অভিযান

    Jammu-Kashmir: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা! নিহত মেজর-সহ চার জওয়ান, ডোডায় চলছে তল্লাশি অভিযান

    মাধ্যম নিউজ ডেস্ক: তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ চার সেনা জওয়ান। এক মেজর সহ চারজনের মৃত্যু হয়েছে কাশ্মীরের ডোডায় (Doda)। সূত্রের খবর, সোমবার জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ডোডা ও দেসায় যৌথভাবে হামলা চালায় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ। জঙ্গিদের সন্ধান চালানোর সময়ই শুরু হয় দু পক্ষের গুলির লড়াই। শহিদ জওয়ানদের মধ্যে একজন অফিসারও আছেন। গত কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে। সেই কারণে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) বিস্তীর্ণ এলাকায় ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে। 

    জঙ্গি দমনে অভিযান (Jammu-Kashmir)

    সোমবার রাতে জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার। সঙ্গে ছিল জম্মু-কাশ্মীর পুলিশও। দুই পক্ষের লড়াইয়ে অনন্ত চার জন জওয়ান এবং এক জন পুলিশ কর্মী গুরুতর আহত হন। তাঁদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় জওয়ানদের। ভারতীয় সেনার সঙ্গে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) যৌথ ভাবে সোমবার সন্ধ্যায় ডোডা জেলার (Doda) দেসা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়েই এই অভিযান চালানো হয়। ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। ভারতীয় সেনার তরফে এক্স মাধ্যমে জানানো হয়েছে, সোমবার রাত ৯ টা নাগাদ জঙ্গিদের উপস্থিতির খোঁজ পায় সেনা জওয়ানরা। এরপরই শুরু হয় ব্যাপক গুলির লড়াই।

    আরও পড়ুন: জগন্নাথদেবের রত্নভান্ডারের ভিতরে নাগ দেবতা! দরজা খুলে কী দেখা গেল?

    সন্ত্রাস রুখতে কঠোর পদক্ষেপ (Jammu-Kashmir)

    গোয়েন্দা সূত্রে খবর, অন্তত ৬০ জন জঙ্গির উপস্থিতি রয়েছে কাশ্মীরে (Jammu-Kashmir)। অন্তত ১০ জেলায় ছড়িয়েছে আতঙ্কের ছায়া। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে পরপর দুবার জঙ্গি হামলার ঘটনা ঘটল ভূস্বর্গে। গত সপ্তাহেই কাঠুয়ায় পাঁচ জওয়ানের মৃত্যু হয়। তারপর সোমবার ফের হামলার ঘটনা ঘটল ডোডায় (Doda)। কখনও সেনা কনভয়ে, কখনও আবার সেনাগাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে গোলাগুলি। জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে সেনা। সকালের পরিস্থিতি নিয়ে নতুন করে জম্মু ও কাশ্মীর পুলিশ বা সেনার তরফে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ‘জিরো টেরর’ পরিকল্পনার মাধ্যমে যেভাবে কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণে আনা গিয়েছে, ঠিক সেই কাজটাই চালানো হবে। সন্ত্রাসের বিরুদ্ধে অল-আউট যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Muharram in Pakistan: মহরমে হতে পারে জঙ্গি হামলা, পাক-সরকারকে সতর্ক করল পুলিশ

    Muharram in Pakistan: মহরমে হতে পারে জঙ্গি হামলা, পাক-সরকারকে সতর্ক করল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের মহরমে (Muharram in Pakistan) পাকিস্তানে হতে পারে জঙ্গি হামলা, জোরালো সম্ভাবনা রয়েছে সাম্প্রদায়িক সংঘর্ষেরও – এ নিয়েই সে দেশের সরকারকে সতর্ক করল করাচি পুলিশ (Karachi Police)। ইতিমধ্যে, একাধিক পাকিস্তানি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে করাচি পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট তারিক-ই-ইসলাম ইতিমধ্যে একটি নির্দেশিকা জারি করেছেন। মহরমে (Muharram in Pakistan) পুলিশকে ঠিক কীভাবে সতর্ক থাকতে হবে তা উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। ওই নির্দেশিকা অনুযায়ী বলা হচ্ছে, সরকারি আধিকারিকদের লক্ষ্য বানাতে পারে জঙ্গিরা। মহরমের সময় তাই উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা যেন অবশ্যই পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে থাকেন। এর পাশাপাশি যখন তাঁরা বাড়ি ফিরবেন, তখন যেন তাঁরা ইউনিফর্ম অথবা জুতো না পড়েন।

    সেনা মোতায়েনের সিদ্ধান্ত (Muharram in Pakistan) 

    গত ৮ জুলাই পাকিস্তানের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে সারাদেশ জুড়ে সেনা মোতায়েন করা হবে। মহরমকে কেন্দ্র করে করাচি পুলিশের (Karachi Police) পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে সিন্ধ প্রদেশ, বালোচিস্তান, খাইবার পাখতুনখোওয়া, ইসলামাবাদকে। জানা গিয়েছে, এই সমস্ত জায়গায় সেনা মোতায়েন করা হবে আইন-শৃঙ্খলার পরিস্থিতির সামাল দিতে। পাকিস্তানের সংবিধানের ২৪৫ নম্বর ধারা অনুযায়ী সে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সরকার মনে করলে সেনা মোতায়েন করতে পারে।

    ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার আর্জি

    পাকিস্তানের ফেডারেল সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, সারা দেশে সেনা মোতায়ন করা হবে, পরিস্থিতির দেখে। প্রদেশ সরকারগুলি নিজেরাই ঠিক করবে কত সেনা মোতায়ন করা হবে এবং কোথায় কোথায় রুট মার্চ করবে সেই সেনা। এর আগেই পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকার কেন্দ্রীয় সরকারকে অনুরোধ জানিয়েছিল যে মহরমকে (Muharram in Pakistan) কেন্দ্র করে সাময়িকভাবে যেন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকে ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে।

    শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিবাদ 

    ইতিমধ্যে পাকিস্তানি সংবাদ মাধ্যমে যে খবরগুলি প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশেই ৫০২টি এমন স্থান আছে যেগুলো অতি স্পর্শকাতর। প্রসঙ্গত, পাকিস্তানে মহরমকে কেন্দ্র করে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিবাদ বা সংঘর্ষ নতুন কিছু নয়। এর আগেও একাধিক বার এই ধরনের ঘটনা ঘটেছে। এখন দেখার চলতি বছরের মহরমে পাকিস্তান সরকার তা কতটা সামাল দিতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir: নেপথ্যে পাক-যোগ! জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, শহিদ ৫ জওয়ান

    Jammu Kashmir: নেপথ্যে পাক-যোগ! জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা কনভয়ে হামলা, শহিদ ৫ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কাঠুয়ায় (Kathua) সেনার কনভয়ে গ্রেনেড হামলা। রুদ্ধশ্বাস লড়াই ভারতীয় জওয়ানদেরও। ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন সেনাকর্মী। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন আরও ছ’জন। অতর্কিতে হামলা চালাতে অত্যাধুনিক মার্কিন হাতিয়ার প্রয়োগ করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। প্রাথমিকভাবে এমনই অনুমান ভারতীয় সেনার। সূত্রের খবর, পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা জম্মু ও কাশ্মীরে ঢুকেছিল। সেখানেই স্থানীয় সাহায্য পেয়েছে তারা। হামলা চালাতে জঙ্গিরা এম৪ কার্বাইন রাইফেল ব্যবহার করেছিল। অত্যধিক উন্নত এই অস্ত্র তৈরি করেছে আমেরিকান সংস্থা।

    সেনা কনভয়ে হামলা (Jammu Kashmir) 

    সোমবার জম্মুর (Jammu Kashmir) কাঠুয়া (Kathua) থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে বিল্লাওয়ার তহসিলের লোহাই মলহারের বদনোটা গ্রামে ভারতীয় সেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রথমে আর্মি ট্রাক লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। তারপর এলোপাথাড়ি গুলি চলে। পালটা জবাব দিতে থাকে সেনাবাহিনীও। রাতভর জারি থাকে এই গুলির লড়াই। সেনা সূত্রে জানা গিয়েছে, হামলার খবর পাওয়ার পরই পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকাটি ঘিরে রেখে খোঁজ চলছে জঙ্গিদের। সেনা সূত্রে খবর, যে স্থানে হামলা চালানো হয়, সেখানকার রাস্তা ভাল ছিল না। গাড়ি ঘণ্টায় ১০-১৫ কিলোমিটারের বেশি বেগে চালানো সম্ভব ছিল না। কনভয়ের গাড়ি গুলি খুব আস্তে চলছিল। সে সময়ই হামলা চালায় জঙ্গিরা। 

    অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার

    হামলার (Jammu Kashmir) পর পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, আর্মি ট্রাকে গ্রেনেড এবং গুলি ছোড়ার পর জঙ্গিরা কাছেই জঙ্গলে ঢুকে পড়ে। সেখান থেকেই গুলি চালাতে থাকে। জঙ্গি নিকেশে ইতিমধ্যেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। মনে করা হচ্ছে, জঙ্গিরা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেআইনি অনুপ্রবেশ করেছিল। তারপর উঁচু পাহাড়ি অঞ্চলে আস্তানা গাড়ে। অনুমান করা হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির হাতিয়ার রয়েছে জঙ্গিদের কাছে।

    উপত্যকায় সাম্প্রতিক হামলা

    গত ৪৮ ঘণ্টায় এই নিয়ে উপত্যকায় দ্বিতীয় বার সেনাকে লক্ষ্য করে হামলা চালাল জঙ্গিরা। রবিবার রাজৌরিতে সেনাশিবিরে হামলা চালানো হয়, যাতে এক জওয়ান আহত হন। পাশাপাশি, ২৪ ঘণ্টা আগে কুলগামেও জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলে সেনার, যাতে ছয় জঙ্গির মৃত্যু হয়। শনিবার থেকে গুলি বিনিময় শুরু হয়, দুই জওয়ানও প্রাণ হারান তাতে, আহত হন এক জন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Pakistan: পাকিস্তানের খাইবারে সেনার উপর জঙ্গি হামলা, মৃত পাঁচ জওয়ান

    Pakistan: পাকিস্তানের খাইবারে সেনার উপর জঙ্গি হামলা, মৃত পাঁচ জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: পাকিস্তানের (Pakistan) উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া অঞ্চলে জঙ্গি হানায় ৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হল। পাকিস্তান সেনার মিডিয়া বিভাগ ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন জানিয়েছে, জঙ্গিরা কুররাম জেলায় সেনাবাহিনীর গাড়ির উপরে হামলা চালায়। বিস্ফোরণে নষ্ট হয়ে যায় সেনার গাড়ি এবং ওই গাড়ির মধ্যে থাকা পাঁচ জন সেনা সেনার মৃত্যু হয়েছে।

    হামলায় নেপথ্যে টিটিপি, ধারণা প্রশাসনের

    চিনা সংবাদ সংস্থা সিনহুয়া তাঁদের প্রতিবেদনে জানিয়েছে মৃত সৈনিকদের বয়স ২৪ থেকে ৩৩ এর মধ্যে। এখন অবধি কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায়িত্বভার গ্রহণ করেনি। এমনকি (Pakistan) সেনা তরফ থেকেও কোন জঙ্গি সংগঠনকে আধিকারিক ভাবে এই ঘটনার জন্য দায়ী করা হয়নি। তবে মনে করা হচ্ছে তেহরিক-এ-তালিবান পাকিস্তান বা আফগান তালিবানের সহযোগী টিটিপি এই ঘটনার জন্য দায়ী। ইতিমধ্যে তালিবানরা ক্ষমতা দখল করার পর থেকে টিটিপি এই অঞ্চলে হামলা বাড়িয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শিরিফ বলেছেন, “সেনার এই বলিদান ব্যর্থ যাবে না।”

    উপজাতি অধ্যুষিত এলাকায় দমন-পীড়ন

    পাকিস্তানে উপজাতি অধ্যুষিত ফাটা, সোয়াত ও খাইবার পাখতুনখোয়া এলাকায় জঙ্গি দমন অভিযান চালাবার ঘোষণা করেছে পাকিস্তান সেনাবাহিনী। স্থানীয়দের অভিযোগ সেনা জঙ্গি দমনের নামে নির্বিচারে সাধারণ মানুষকেও সন্দেহের বশে গুলি করে মারছে। অন্যদিকে কয়েক লক্ষ আফগান শরনার্থীকে থেকে নভেম্বরের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই বহু আফগান নাগরিককে ধরে ধরে আফগান সীমান্তের ছেড়ে দিয়ে আসা হচ্ছে। এই সব এলাকাতেও বহু আফগানীর বাস। কয়েক প্রজন্ম ধরে তাঁরা এখানে বসবাস করছেন। অথচ জঙ্গি দমন অভিযানের নামে তাঁদের উপরেও অত্যাচার চলছে। এই জেরে পাকিস্তানের জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দানা বাঁধছে। ক্ষোভের জেরে পাল্টা সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে তেহরিক এ তালিবান পাকিস্তান ওরফে টিটিপি নামে একটি উগ্রপন্থী গোষ্ঠী। মাঝেমধ্যেই তাঁরা সেনাবাহিনীর উপরে হামলা চালাচ্ছে। তবে সাম্প্রতিক এই হামলার জন্য কারা দায়ী তা এখনও জানা যায়নি।

    জঙ্গি সন্দেহে ২২ জন গ্রেফতার (Pakistan)

    জানা গেছে পাঞ্জাব প্রান্ত থেকে পুলিশ ইতিমধ্যে ২২ জন ব্যক্তিকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর বিভিন্ন জেলায় ১৫২ টি অভিযান চালানো হয়। এই অভিযানে ইসলামিক স্টেট। তেহরিক-এ-তালিবান পাকিস্তান (TTP), লস্কর-এ-তৈয়বা, লস্কর-এ-জাহাঙওয়ী সংগঠনের ২২ জনকে জঙ্গি সন্দেহে ধরা হয়। পুলিশের জঙ্গি দমন শাখার এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী গোটা এলাকা জুড়ে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছে। এদের মধ্যে কেউ সাম্প্রতিক (Pakistan) সেনাবাহিনীর উপরে হামলায় যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

    উপজাতি অধ্যুষিত এলাকায় জঙ্গিবাদের প্রভাব

    পাকিস্তান (Pakistan) সেনার একটি অংশ দীর্ঘদিন ধরে জঙ্গি কার্যকলাপে মদত দিয়ে আসছে। জঙ্গিদের মদত করতে করতে এখন এই জঙ্গি সমস্যায় পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ জঙ্গিদের পাক সেনার কথা মত কাজ করতে হয়। জঙ্গিদের টার্গেট বাছার ক্ষেত্রে স্বাধীনতা নেই। মতানৈক্য হলেই জঙ্গিদের খতম করিয়ে দেয় সেনা। ফলে যে সেনাবাহিনী এতদিন তাঁদের সমর্থন করছিল তারাই এখন জঙ্গিদমন অভিযান চালাচ্ছে। পাল্টা সেনার উপর হামলা করছে জঙ্গিরা। বিশেষ করে পাকিস্তানে উপজাতি অধ্যুষিত সোয়াত, খাইবার ও ফাটা

    আরও পড়ুন: চিন-পাকিস্তান যোগসাজশ! কাশ্মীরে জঙ্গিদের থেকে উদ্ধার চিনা টেলিকম সরঞ্জাম

    এলাকায় অনুন্নয়নের জেরে ক্ষোভ রয়েছে স্থানীয় মানুষদের মধ্যে। তাঁদের একাংশ হাতে সেনার অত্যাচারে বন্দুক হাতে তুলে জঙ্গি সংগঠনে যোগ দিচ্ছে। পাকিস্তান সেনা এদের নিয়ন্ত্রণ না করতে পেরে তাঁদের উপর আরও কড়া মনোভাব দেখাচ্ছে। যার ফলে সেই এলাকায় সেনার বিরুদ্ধেও বিদ্রোহ শুরু হয়েছে। উপজাতি অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর কথামত না চললে অনেক ক্ষেত্রেই খুন এবং গুম করে দেওয়ার অভিযোগ রয়েছে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir Encounter: বারামুলায় হত দুই জঙ্গি, বৈষ্ণোদেবীগামী বাসে জঙ্গি হামলায় গ্রেফতার ১

    Jammu Kashmir Encounter: বারামুলায় হত দুই জঙ্গি, বৈষ্ণোদেবীগামী বাসে জঙ্গি হামলায় গ্রেফতার ১

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় বাড়ছে জঙ্গি হামলা। বুধবার, জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে (Jammu Kashmir Encounter) দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার। পুলিশ জানিয়েছে, এদিন সেপোরের অদূরে হান্দিপোরা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে এদিনই রিয়াসি জঙ্গি হামলায় প্রথম কাউকে গ্রেফতার করল পুলিশ। গত ৯ জুন বৈষ্ণোদেবী যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে (Reasi Terror Attack) পুণ্যার্থীদের বাসে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার ১০ দিন পরে অবশেষে কাউকে গ্রেফতার করা হল। তার বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে ধৃত যে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নয়, তা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। 

    বারামুলায় গুলির লড়াই

    বারামুলায় জঙ্গিরা (Jammu Kashmir Encounter) হামলা চালাতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। সম্ভাব্য জঙ্গিহানা ঠেকাতে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। এদিন তেমনই এক অভিযানের সময় সেপোরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। এর আগে সোমবার বান্দিপোরা জেলায় পুলিশ ও আধাসেনার যৌথবাহিনীর তল্লাশি অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রের খবর, নিহত জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য ছিলেন। 

    রিয়াসি হামলায় গ্রেফতার

    রিয়াসির সিনিয়র সুপারিটেন্ডেট অফ পুলিশ মোহিত শর্মা বলেছেন, ‘রিয়াসি জঙ্গি হামলার ঘটনায় একজনকে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। ও মাস্টারমাইন্ড নয়। তবে ওই জঙ্গি হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’ ৯ জুন বাসে চেপে শিবখোরি (Reasi Terror Attack) মন্দির থেকে কাটরায় মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল। কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। কারও বাড়ি আবার রাজস্থান, দিল্লিতে ছিল। রিয়াসি জেলায় ৫৩ আসনের বাসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার জেরে গভীর খাদে পড়ে যায় বাসটি। তিনজন মহিলা-সহ মোট নয় যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪১ জন।

    আরও পড়ুন: খোলা হল অস্থায়ী চিকিৎসা কেন্দ্র, টেলি-বুথ! সিকিমে পর্যটকদের উদ্ধারে সক্রিয় ভারতীয় সেনা

    সামনে অমরনাথ যাত্রা

    আগামী ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। চলবে ১৯ অগস্ট পর্যন্ত। তার আগে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে চাইছে কেন্দ্র। গত রবিবার (১৬ জুন) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সিআরপিএফের অধিকর্তা জেনারেল অনীশ দয়াল সিংয়ের মতো শীর্ষকর্তাদের উপস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, তা খতিয়ে দেখা হয়। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদকে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Terror Attack In Doda: ৪ দিনে ৪ হামলা! ফের জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের ডোডা জেলায়, আহত এক জওয়ান

    Terror Attack In Doda: ৪ দিনে ৪ হামলা! ফের জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের ডোডা জেলায়, আহত এক জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও একটা হামলা। পরপর ৪ দিনে ৪ বার ঝরল রক্ত। আতঙ্কে কাঁপছে কাশ্মীর। এবার জঙ্গিহানায় (Terror Attack In Doda) উত্তপ্ত জম্মু-কাশ্মীরের (Jammu kashmir) ডোডা জেলা। জানা গিয়েছে, ডোডা জেলার গান্দো এলাকায় ফের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে জঙ্গি এবং সেনাবাহিনীর। সূত্রের খবর, দুপক্ষের গুলির লড়াইয়ে স্পেশাল অপারেশন গ্রুপের এক জওয়ান আহত হয়েছেন। ঘটনার পরেই উপত্যকা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গত কয়েকদিনে বিশেষ করে রিয়াসি, কাঠুয়া এবং ডোডায় ব্যাক টু ব্যাক হামলার ঘটনা ঘটেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবার চার জঙ্গির স্কেচ প্রকাশ করল জম্মু পুলিশ। শুধু তাই নয়, এই চার জঙ্গির খোঁজ দিতে পারলেই পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে।  

    একের পর এক হামলা (Terror Attack In Doda) 

    গত চার দিন ধরেই অশান্ত জম্মু-কাশ্মীরের (Jammu kashmir) বিভিন্ন এলাকা। প্রথম হামলার ঘটনাটি ঘটে ৯ তারিখ,রবিবার। সেদিন শিব খোরি মন্দির থেকে কাটরা ফেরার পথে রিয়াসিতে তীর্থযাত্রীবাহী একটি বাস লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা লাগোয়া খাদে পড়ে যায়। কিন্তু সেখানেও থামেনি হামলা। খাদে পড়ে যাওয়ার পর সেই বাসটির উপর গুলি চালায় জঙ্গিরা। এরপর ঘটে দ্বিতীয় হামলা। ১১ তারিখ, মঙ্গলবার জঙ্গি হামলার অপর ঘটনাটি ঘটে কাঠুয়াতে। সেখানে একজন সাধারণ নাগরিক নিহত হন। একইসঙ্গে এই ঘটনায় নিরাপত্তা রক্ষী এবং সাধারণ নাগরিক মিলিয়ে ১১জন আহত হন জম্মুর ডোডা জেলার ছাত্রাকোলা এলাকায়। এরপর জঙ্গিরা পাঠানকোটেও সেনা চৌকিতে হামলা চালায়। আর এবার চতুর্থ হামলার ঘটনাটি ঘটে বুধবার, ১২ তারিখ ফের সেই ডোডা জেলাতেই।  

    চার জঙ্গির ছবি প্রকাশ করে পুরস্কার ঘোষণা   

    একের পর এক হামলার ঘটনায় এখনও অব্দি কাউকেই গ্রেফতার করা যায়নি। তাই এবার জঙ্গিদের ধরতে তাদের স্কেচ প্রকাশ করল জম্মু পুলিশ। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর (Jammu kashmir) পুলিশ তাদের সোশ্যাল মিডিয়ায় চার জঙ্গির ছবি প্রকাশ (Terror Attack In Doda) করেছে। প্রত্যেক জঙ্গির বিষয়ে খোঁজ দিতে পারলেই পাঁচ লাখ টাকা করে পুরষ্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ চারজঙ্গির খোঁজ দিলেই ২০ লাখ টাকা দেওয়া হবে। বেশ কয়েকটি নম্বরও দেওয়া হয়েছে পুলিশের তরফে। তবে যে বা যারা এই তথ্য দেবেন তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথা বলা হয়েছে। 

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হানা, আহত পাঁচ জওয়ান, নিহত এক জঙ্গি

    নতুন হামলার আশঙ্কা

    পরপর ৪দিনে ৪ বার জঙ্গি হামলার (Terror Attack In Doda) ঘটনার পর আবারও আশঙ্কা করা হচ্ছে নতুন হামলার। সেনাবাহিনীর উপর হতে পারে ফিদায়ে হামলা। বিভিন্ন ক্যাম্প কিংবা সামরিক ঘাঁটিতে জঙ্গিরা হামলা করতে পারে। আর তা আগামী ৭২ ঘন্টার মধ্যেই হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই সে বিষয়ে বাহিনীকে সতর্ক করেছেন গোয়েন্দারা। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সম্পূর্ণ উপত্যকাকে। বিভিন্ন জায়গায় করা হয়েছে পুলিশ পিকেট। এমনকি ভারত-পাকিস্তান সীমান্তেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share