Tag: Tollywood

Tollywood

  • Rahool-Federation conflict: রাহুল-ফেডারেশন জটে মঙ্গলবারেও স্তব্ধ টলিপাড়া! কাঠগড়ায় তৃণমূল মন্ত্রীর ভাই

    Rahool-Federation conflict: রাহুল-ফেডারেশন জটে মঙ্গলবারেও স্তব্ধ টলিপাড়া! কাঠগড়ায় তৃণমূল মন্ত্রীর ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: টালিগঞ্জে জট এখনও কাটেনি। সোমাবারের পর মঙ্গলবারও রইল টলিপাড়া স্তব্ধ। বন্ধ শুটিং, বৈঠক পাল্টা বৈঠকেও কোনও সমাধানের ইঙ্গিত মিলছেনা। ভারতলক্ষ্মী স্টুডিওতে গিয়ে দেখা গেল জনশূন্য। সোমবার ১২০ থেকে ১৩০ জন পরিচালক ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে শুটিং ফ্লোরে না যাওয়ার সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন দেন। প্রতিবাদী পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে (Rahool-Federation conflict) নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলা টলিডের ফেডারেশন। এই ফেডারেশনের মাথায় সভাপতি হিসেবে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। তাঁর অবশ্য স্পষ্ট বক্তব্য, “ফেডারেশনের এখানে কিছু করার নেই। পরিচালকদের সঙ্গে কথা হবে সামনাসামনি। নচেৎ সিদ্ধান্ত আগের জায়গায় স্থির থাকবে।” রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে দৌরাত্ম্য এবং আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। তবে তৃণমূল ঘনিষ্ঠ পরিচালক বা কলাকুশলীরা রাজনৈতিক রঙ না দেখার কথা বলেছেন। অপরে প্রতিবাদী পরিচালকেরা রাহুলের পাশে দাঁড়িয়ে শুটিং বন্ধ রাখার কথা জানিয়েছেন। তবে সেই সঙ্গে তাঁরা এটাও জানিয়েছেন আলোচনার পথ খোলা রয়েছে।

    ফেডারেশনের চাপে বন্ধ কাজ (Rahool-Federation conflict)

    সোমবার রাত ৮টায় ডিরেক্টরস গিল্ডের বৈঠকে পরিচালকদের পক্ষ থেকে যাঁরা উপস্থিত ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী। তাঁদের স্পষ্ট বক্তব্য ছিল, “এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রয়োজন। ফ্লোরে কাজ বন্ধ থাকুক এটা কেউ চান না, কিন্তু আমাদের চাপ দিয়ে বন্ধ করানো হয়েছে শুটিং। ফেডারেশনের দৌরাত্ম্যে কাজ রীতিমতো বন্ধ করতে বাধ্য করা হয়েছে।” যদিও সোমবার সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফেডারেশনকে (Rahool-Federation conflict) আলোচনার জন্য আহ্বান জানিয়েছিলেন পরিচালকেরা। কিন্তু শুটিং বন্ধের দায় প্রতিবাদী পরিচালকদের ঘাড়ে চাপিয়েছেন তৃণমূল মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাস। তিনি বলেন, “সম্পূর্ণ বিষয় কিছু পরিচালকদের ষড়যন্ত্র।”

    আরও পড়ুনঃ মাথায় তৃণমূল মন্ত্রীর ভাই, ফেডারেশনের ‘দৌরাত্ম্যে’ টলিপাড়ায় বন্ধ শুটিং

    ফেডারেশন একক ভাবে আইন তৈরি করেছে

    চিত্র পরিচালক অঞ্জন দত্ত বলেছেন, “রাহুলকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়েছিল, এখন এর সঙ্গে আরও ৪০০ পরিচালকের সমস্যা যুক্ত হয়েছে। ফেডারেশন (Rahool-Federation conflict) একক ভাবে আইন তৈরি করেছে ফলে বিনিয়োগে সমস্যা হবে।” পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, “আমরা আর টেকনিশিয়ানরা আলাদা, সেটা আজ প্রথম জানলাম। তবে এখানে আমরা-ওরা তত্ত্ব নিয়ে নয়, সমস্যার সমাধান খুঁজতে একজোট হয়েছি।” আবার রাজ চক্রবর্তী বলেছেন, “ফেডারেশন কাজ বন্ধের বিষয়ে মুখ্যমন্ত্রীর কথা টেনেছে। তবে এই কথা প্রসঙ্গে কাজ বন্ধ করা হয়নি। আমাদের ফ্লোরে না ঢুকতে দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rituparna Sengupta: ‘‘৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাই’’, রেশন দুর্নীতি মামলায় জানালেন ঋতুপর্ণা!

    Rituparna Sengupta: ‘‘৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাই’’, রেশন দুর্নীতি মামলায় জানালেন ঋতুপর্ণা!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেশন বণ্টন দুর্নীতি মামলায় আবারও নয়া মোড়। মঙ্গলবার ইডি সূত্রে জানানো হয়েছে রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরই ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। 

    আগে কী ঘটেছিল? (Ration Scam) 

    রেশন দুর্নীতি কাণ্ডে গত ১৯ জুন ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে যান অভিনেত্রী। পাঁচ ঘণ্টা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর থেকে থেকে বেরিয়ে ঋতুপর্ণা দাবি করেছিলেন, ‘রেশন দুর্নীতি’র সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাঁর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তা তদন্তকারীদের দিতেই তিনি এসেছেন। ইডি সূত্রের খবর, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর নির্ভর করে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছিল। কারন, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে ঋতুপর্ণার আর্থিক লেনদেনের তথ্য তদন্তকারীরা হাতে পেয়েছেন বলে দাবি করেছিলেন এক ইডি আধিকারিক। ওই সূত্র মারফত আরও জানা যায়, ওই অভিযুক্তের সঙ্গে প্রায় কোটির অঙ্কে আর্থিক লেনদেন হয়েছে একটি সংস্থার, যার প্রোপ্রাইটর হিসাবে নাম রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণার। সেই লেনদেন সম্পর্কে জানতেই ঋতুপর্ণাকে তলব করে ইডি। কিন্তু এর দুসপ্তাহের মধ্যেই এবার ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চাওয়ার কথা জানালেন ঋতুপর্ণা। 

    আরও পড়ুন: মস্কো সফরের পরেই ভিয়েনা যাওয়ার পরিকল্পনা মোদির! কেন জানেন?

    ঋতুপর্ণার বক্তব্য (Rituparna Sengupta) 

    এ প্রসঙ্গে অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির (Ration Scam), তা তিনি জানতেন না। আইনজীবী মারফত তিনি ইডির আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে শুধু ঋতুপর্ণাই নয়, এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন।   
    উল্লেখ্য, এটাই প্রথমবার নয়, এর আগেও অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয়ছয়ের মামলায় নাম জড়িয়েছিল অভিনেত্রীর (Rituparna Sengupta)। ২০১৯ সালে রোজভ্যালি মামলায় তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় এজেন্সি। সেসময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হয়েছিলেন ঋতুপর্ণা। আর এবার রেশন দুর্নীতিতে নাম জড়িয়ে ইডির মুখোমুখি অভিনেত্রী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Soham Chakraborty: চড়কাণ্ডে সোহমের বিরুদ্ধে মামলা রেস্তোরাঁ মালিকের, উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও

    Soham Chakraborty: চড়কাণ্ডে সোহমের বিরুদ্ধে মামলা রেস্তোরাঁ মালিকের, উঠল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও

    মাধ্যম নিউজ ডেস্ক: নিউটাউনের রেস্তোরাঁ মালিককে নিগ্রহের ঘটনায় এবার জল গড়াল আদালতে। অভিনেতা তথা চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। তাঁর অভিযোগ, সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন‍্‍হার একক বেঞ্চ মামলা করার অনুমতি দিয়েছেন রেস্তোরাঁর মালিককে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

    সোহমের বিরুদ্ধে হাইকোর্টে রেস্তোরাঁর মালিক (Soham Chakraborty) 

    রেস্তোরাঁ মালিক আনিসুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ। এমন অবস্থায় নিজেদের নিরাপত্তা ও যথাযথ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক। একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ রয়েছে মামলাকারী পক্ষের। আনিসুলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেল এবং পরিবারকে হুমকি দিচ্ছেন ওই জনপ্রতিনিধি। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই রেস্তোরাঁর মালিক। সেই প্রেক্ষিতে হাইকোর্টে (Calcutta High Court) সোহমের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। 

    আরও পড়ুন: পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, চলতি মাসেই দায়িত্ব গ্রহণ

    হোটেল মালিকের অভিযোগ 

    অনিসুল অভিযোগ করেন, “ঘটনার পর তাঁকে থানায় ডেকে বিষয়টি মিটমাট করে নিতে চাপ দেওয়া হয়। তাতে রাজি না হওয়ায় তৃণমূল বিধায়কের (Soham Chakraborty) পক্ষ থেকে তাদের নানা রকম হুমকি দেওয়া হচ্ছে। রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকিও এসেছে। সমস্ত কথা পুলিশকে জানালেও সোহমের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না থানা। তার জেরেই তিনি হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।” যদিও পরে অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। 

    ঠিক কী ঘটেছিল?  

    গত শুক্রবার সন্ধ্যেবেলা শুটিং করতে গিয়ে নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে। এরপর মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেছিলেন, বচসা চলাকালীন হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। এতেই রেগে যান তিনি। আর তখনই সূত্রপাত হয় এই ঘটনার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

    Lok Sabha Election 2024: ভোট প্রচারে বেরিয়ে কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভোটের (Lok Sabha Election 2024) মুখে আবার সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিককে গাড়ি (campaign car) থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরেই মনমরা হয়ে কাঞ্চন বেরিয়ে গেলেন কল্যাণের প্রচার (election campaign) ছেড়ে। এই ঘটনার জেরে শুরুতেই তাল কাটে কল্যাণের প্রচারের।

    ঠিক কী হয়েছিল? (Lok Sabha Election 2024) 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট (Lok Sabha Election 2024) প্রচার ও জনসংযোগে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan bandhopadhyay)। এই প্রচারে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা কাঞ্চন মল্লিক (kanchan mallick)। কিন্তু প্রচার শুরু হতেই ঘটে বিপত্তি। গাড়ি থেকে নেমে যেতে বলা হয় বিধায়ককে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কাঞ্চনকে দেখলেই গ্রামের মহিলারা ‘ভীষণ রিয়্যাক্ট’ করছেন। তাই তিনি কাঞ্চনকে তাঁর সঙ্গে গ্রামে প্রচারে যেতে মানা করেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,”আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম, গ্রামে এসো না। আমি ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের সুখের জন্য। একজনের সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।”এরপর কাঞ্চন এক দলীয় কর্মীর বাইকের পিছনে বসে সেখান থেকে বেরিয়ে যান। কাঞ্চনের অনুগামীদের সূত্রে খবর, ঘটনার পর তিনি কলকাতায় ফিরে গেছেন।

    আরও পড়ুন: শ্রীরূপার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি

    কাঞ্চনের বিয়ে নিয়েই শোরগোল টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়ায়

    প্রসঙ্গত, কাঞ্চন টলিউডের (tollywood actor) একজন জনপ্রিয় অভিনেত। কিন্তু, বর্তমানে ব্যক্তিগত কারণে শিরোনামে  আছেন তিনি। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর খুব সম্প্রতি আবারো বিয়ে করেছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। আর কাঞ্চনের এই বিয়ে নিয়েই শোরগোল টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র। আর এদিনের প্রচারে কাঞ্চনকে দেখে সেই নিয়ে এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে দাবি কল্যাণের। যদিও কল্যাণ স্পষ্ট করেননি, গ্রামের মহিলারা ঠিক কোনও কারণে কাঞ্চনকে নিয়ে আপত্তি করছেন। অন্যদিকে গোটা ঘটনায় কাঞ্চন মল্লিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sreela Majumdar: তিন বছরের লড়াই শেষ! না ফেরার দেশে চলে গেলেন শ্রীলা মজুমদার

    Sreela Majumdar: তিন বছরের লড়াই শেষ! না ফেরার দেশে চলে গেলেন শ্রীলা মজুমদার

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্যানসারে ভুগছিলেন টলিউড অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar) । তিন বছর ধরে মারণরোগের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের লোকজন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া।

    তিন বছর আগে অভিনেত্রীর শরীরে মারণরোগ থাবা বসায় (Sreela Majumdar)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে তাঁর (Sreela Majumdar) শরীরে মারণরোগ থাবা বসায়। নিয়মিত তিনি চিকিৎসা করাচ্ছিলেন। তবে, গত বছর নভেম্বর মাস নাগাদ তাঁর শারীরীক অবস্থার অবনতি হয়েছিল। পরে, চিকিৎসা করিয়ে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে, চলতি মাসে তাঁর ফের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি করা হয়। ২০ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। তখন থেকে তিনি বাড়িতেই ছিলেন। তাঁর স্বামী এসএনএম আব্দি তাঁর দেখাশুনা করছিলেন। তাঁর ছেলে সোহেল আব্দি পড়াশুনার জন্য লন্ডনে থাকেন। তিনিও মায়ের শারীরীক অবস্থার অবনতি হওয়ার খবর পেয়ে আগেই বাড়ি ফিরে এসেছেন। শনিবার রাতে কেওড়াতলা শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। টলি পাড়ার অনেকেই শোক প্রকাশ করেন।

     মৃনাল সেনের হাত ধরে প্রথম টলিউডে পা রাখেন অভিনেত্রী

    টলিপাড়া ও পরিবার সূত্রে জানা গিয়েছে, স্বনামধন্য পরিচালক মৃনাল সেনের হাত ধরেই শ্রীলা মজুমদারের (Sreela Majumdar)টলিপাড়ায় আত্মপ্রকাশ। বয়স তখন তাঁর মাত্র ১৬ বছর। একটি নাটকের মহড়া থেকে সিনেমার জগতে তাঁকে নিয়ে এসেছিলেন পরিচালক মৃণাল সেন। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত ‘পরশুরাম’ ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি প্রথম পা রাখেন। তাঁর জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’। অঞ্জন চৌধুরির ‘পূজা’, হরনাথ চক্রবর্তীর ‘প্রতিবাদ’। এই সব সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁচ্ছে গিয়েছিলেন। বাংলার পাশাপাশি বলিউডের নামজাদা তারকা শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। শ্রীলা মজুমদারের অভিনয় কেরিয়ারের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, ২০০৩ সালে চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের জন্য বাংলায় কণ্ঠ দিয়েছিলেন। শেষবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’ সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল। মারণরোগ থাবা বসাতে কাজ তিনি কিছুটা কমিয়ে দিয়েছিলেন। তবে, তাঁর অনুরাগীদের বক্তব্য, এরকম প্রতিভাময়ী অভিনেত্রীকে ঠিকমতো ব্যবহার করা হয়নি। এটা নিয়ে তাঁর অভিমান ছিল। তবে, তিনি এই বিষয় নিয়ে কারও কাছে অভিযোগও কোনওদিন করেননি। স্বর্ণযুগের সমান্তরাল ছবির নায়িকা শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণে গভীরভাবে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Parambrata-Piya Marriage: জল্পনাই সত্যি হল, অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘর বাঁধছেন পরমব্রত!

    Parambrata-Piya Marriage: জল্পনাই সত্যি হল, অনুপমের প্রাক্তন স্ত্রীর সঙ্গে ঘর বাঁধছেন পরমব্রত!

    মাধ্যম নিউজ ডেস্ক: গুঞ্জন অনেক ধরেই চলছিল (Tollywood Tales)। অবশেষে প্রকাশ্যে এল, ২৭ নভেম্বর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata-Piya Marriage) এবং মানসিক স্বাস্থ্যকর্মী পিয়া চক্রবর্তীর বিয়ের খবর। বর ও কনে পক্ষের সূত্রে অবশ্য জানা গিয়েছে, নিমন্ত্রিত অতিথিদের তালিকা খুব বড় কিছু হবে না। সোমবার বিকালে ঘরোয়া আয়োজনে বিয়ের পর্ব সারবেন পরমব্রত-পিয়া। ইন্ডাস্ট্রি থেকে সেভাবে আমন্ত্রিত নন কেউই, তবে ব্যক্তিগতভাবে দুজনের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সেখানে হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

    অনুপম রায়ের সঙ্গে ডিভোর্স হয় পিয়া চক্রবর্তীর

    পরমব্রতর সঙ্গে গাঁটছড়া বাঁধা পিয়া চক্রবর্তী (Parambrata-Piya Marriage) অবশ্য আগে ছিলেন গায়ক অনুপম রায়ের ঘরণী। বছর দুই আগেই তাঁদের ডিভোর্স হয়। ২০২১ সালে অনুপম রায় এবং পিয়া দুজনেই সমাজ মাধ্যমে পোস্ট করে সে কথা জানান। তখনই কোনও কোনও মহল থেকে শোনা গিয়েছিল এই বিচ্ছেদের জন্য তৃতীয় ব্যক্তি হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তবে পরমব্রত একথা বারবারই নাকচ করেছেন এবং বলেছেন যে পিয়া তাঁর খুব ভালো বন্ধু। পরমব্রত তখন বলেন, ‘‘দুটো মানুষ বিচ্ছেদের কথা ঘোষণা করেছে, সেখানে হামলে পড়ে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে সেনসেশন তৈরি করাটা কাঙ্খিত নয়। …. প্রথমে শুনে খুব বিরক্ত হয়েছিলাম। খুব খারাপ লেগেছিল।’’ সেসময় নাকচ করলেও পিয়া (Parambrata-Piya Marriage) ও তাঁর সম্পর্কের নাম যে শুধু ভালো বন্ধু নয়, তা আজ বোঝা গেল (Tollywood Tales)।

    নেদারল্যান্ডসের চিকিৎসকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন পরমব্রত

    এর আগে পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata-Piya Marriage) অবশ্য দীর্ঘদিন লিভ-ইন রিলেশনে ছিলেন নেদারল্যান্ডসের চিকিৎসক ইকার সঙ্গে (Tollywood Tales)। করোনার সময়েই পরমব্রত এবং ইকার সম্পর্ক ভেঙে যায়। ৪৩ বছর বয়সী পরমব্রত ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা বলেই পরিচিত। এর পাশাপাশি ছবি পরিচালনার কাজও করেন তিনি। টলিউডের পাশাপাশি এখন তাঁকে কাজ করতে দেখা যাচ্ছে বলিউডেও। টালিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, লন্ডনে পরমব্রতর শুটিংয়ে উড়ে গিয়েছিলেন পিয়া। আবার পার্ক স্ট্রিটের এক নামী রেস্তোরাঁয় পিয়া ও তাঁর মা এবং পরমব্রতকে একসঙ্গে দেখা গিয়েছিল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Scam: দুর্নীতিকাণ্ডে চাকরি গেল তৃণমূল ঘনিষ্ঠ গায়কের স্ত্রীর, কে জানেন?

    Scam: দুর্নীতিকাণ্ডে চাকরি গেল তৃণমূল ঘনিষ্ঠ গায়কের স্ত্রীর, কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্কঃ গ্রুপ সির নিয়োগ দুর্নীতিতে (Scam)  এবার নাম জড়াল তৃণমূলপন্থি সংগীত শিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোহিনী চক্রবর্তীর। এর আগে মুখ্যমন্ত্রীর ভাইজিরও এই তালিকায় নাম রয়েছে। পাশাপাশি তৃণমূলের একাধিক নেতার আত্মীয়দের নামও চাকরি বাতিলের তালিকায় রয়েছে।  আদালতের নির্দেশে রাজ্যে ৮৪২জনের যে চাকরি বাতিলের তালিকা প্রকাশিত হয়েছে, তারমধ্যে ৬৩১ নম্বর তালিকায় তাঁর নাম রয়েছে। পর্ণাভের বাড়়ি খড়দহের রহড়া এলাকায়। তৃণমূলের দলীয় সভায় তাঁকে মঞ্চে উঠে গান গাইতে দেখা যেত। এমনিতেই সংগীত শিল্পী হিসেবে টলিউডের অনেকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে। এমনিতেই শাসকদলের এক দাপুটে নেতার আত্মীয় টলিউডের একটি বড় অংশকে নিয়ন্ত্রণ করে। টলিউডে শাসক দল ঘনিষ্ঠদের সঙ্গে বেশি ওঠাবসা ছিল। পাশাপাশি তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়কের সঙ্গে পর্ণাভ এবং তাঁর স্ত্রীর সুসম্পর্ক ছিল। কামারহাটির বিধায়ক মদন মিত্র, উত্তর ২৪ পরগনার দাপুটে নেতা তথা বিধায়ক নারায়ণ গোম্বামী, অভিনেতা সোহম চক্রবর্তীসহ একাধিক তৃণমূল নেতানেত্রীর সঙ্গে সোহিনীর ছবি রয়েছে। এমনকী খড়দহে প্রয়াত এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ ছিলেন পর্ণাভ। তাঁর সঙ্গে একাধিক মঞ্চে দেখা যেত। তবে, সংগীত শিল্পীর স্ত্রীর চাকরি টলিউডের কোনও দাপুটে কারও সুপারিশে হয়েছে, না তৃণমূলের কোনও বড় মাপের নেতা সুপারিশ করেছিলেন তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, সোহিনী চক্রবর্তী খড়দহ পাতুলিয়া হাইস্কুলে ক্লার্কে চাকরি করতেন। তাঁর চাকরি চলে যাওয়ার খবর জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    কী বললেন পাতুলিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক? Scam

    ২০১৮ সালে পাতুলিয়া স্কুলে সোহিনী যোগ দেন। স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত বিশ্বাস বলেন, নিয়মিত সোহিনী স্কুলে আসতেন। বছরখানেক একবার তিনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে স্কুলে কিছুদিন আসেনি। পরে, ও নিয়মিত স্কুলে আসত। গত ৮ মার্চ  তিনি স্কুলে এসেছিলেন। তবে, এভাবে তাঁর চাকরি চলে যাওয়ায় ঘটনায় খারাপ লাগছে। আর তার এই চাকরি যাওয়ার ঘটনায় খড়দহ এলাকা জুড়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে, এই বিষয়ে পর্ণাভ ও তাঁর স্ত্রী সোহিনী চক্রবর্তীর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Partha Sarathi Deb: প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথী দেব

    Partha Sarathi Deb: প্রয়াত টলিউডের জনপ্রিয় অভিনেতা পার্থসারথী দেব

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন টলিউড অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Deb)। শুক্রবার রাতে প্রয়াত হন তিনি। ৪০ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। বয়স হয়েছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুতে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ ৪০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। একের পর এক দাপুটে অভিনয় দিয়ে তিনি  বারবার দর্শকের মন কেড়েছেন।

    অসুস্থতার সঙ্গে লড়াই

    শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতা (Veteran Bengali Actor)। সিওপিডির সমস্যা ছিল তাঁর। এমআর বাঙুর হাসপাতালে ইন্ডাস্ট্রির তাঁর এক অনুজ সহকর্মী ভর্তি করিয়েছিলেন। তারপর কখনও আইসিইউ, কখনও ভেন্টিলেশন, কখনওবা সিসিইউ। বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। তবে সব চেষ্টাই ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত। ‘পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম’-এর সহ-সভাপতি ছিলেন পার্থসারথি। ঘনিষ্ঠমহলে পরিচিত ছিলেন ‘পার্থদা’ (Partha Sarathi Deb) হিসাবেই। ফোরামের তরফে রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিনেতার মৃত্যুসংবাদ জানানো রয়েছে। তাতে ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। ওই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ-সভাপতি পার্থসারথি দেব ২২ মার্চ রাত ১১টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর অকালপ্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে।’’

    আরও পড়ুন: ‘ঘনিষ্ঠ সঙ্গী ভারত’! সুরবদল মলদ্বীপের, ঋণ মকুবের আর্জি প্রেসিডেন্ট মুইজ্জুর

    পার্থসারথী দেবের কাজ

    ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি (Partha Sarathi Deb)। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ এবং ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। টেলিভিশন থেকে চলচ্চিত্র জগৎ, বাঙালির ড্রয়িংরুমে তিনি ছিলেন সকলের প্রিয়। তাঁর বাচনভঙ্গি, অভিনয় ক্ষমতা মানুষকে মুগ্ধ করেছে বারবার। পার্থসারথী দেব একের পর এক সিরিয়ালে সকলের মন জয় করেছেন। তাঁর জনপ্রিয় বেশকিছু ধারাবাহিকে আজও মানুষের মনে গভীরভাবে রয়ে গিয়েছে। কমেডি-ড্রামা ‘চুনি পান্না’, ‘জয়ী’তে তাঁর অভিনয় আজও মানুষের মুখে মুখে ঘোরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Anup Ghoshal: কণ্ঠহারা গুপী! প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল

    Anup Ghoshal: কণ্ঠহারা গুপী! প্রয়াত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮। শুক্রবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর। নজরুলগীতির জন্যই সঙ্গীত জগতে সুনাম কুড়িয়েছিলেন অনুপ ঘোষাল। নজরুলগীতি ছাড়াও ঠুমরি, খেয়াল, ভজন, রাগপ্রধান, রবীন্দ্র সঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি, রজনীকান্তের গান, আধুনিক বাংলা গান এবং লোকগীতিতে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। তবে সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গান গেয়ে পেয়েছিলেন বিশ্বজোড়া খ্যাতি।

    গুপীর গানের নেপথ্যে

    মায়ের উৎসাহেই মাত্র চার বছর বয়সে অনুপ ঘোষালের সঙ্গীতের তালিম শুরু হয়। শিল্পীর যখন ১৯ বছর বয়স তখন সত্যজিৎ রায়ের নজরে পড়েন। এর ফলে সৃষ্টি হয় “ভূতের রাজা দিল বর”-এর মতো কালজয়ী গান। ১৯৮০ সালে মুক্তি পায় ‘হীরক রাজার দেশে’। ১৯৮১ সালে ‘হীরক রাজার দেশে’র জন্য জাতীয় পুরস্কারও পান তিনি। পশ্চিমবঙ্গ সরকার ২০১১ সালে তাঁকে ‘নজরুল স্মৃতি পুরস্কার’ ও ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “অনুপ ঘোষালের প্রয়াণে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

    আরও পড়ুুন: বৈঠক ডাকতে পারেন অন্তর্বর্তী উপাচার্যরা, সাফ জানালেন রাজ্যপাল

    অন্য ভাষায় গান

    শুধু বাংলাতেই নয়, হিন্দি, ভোজপুরি ও অসমিয়া ভাষাতেও গান গেয়েছেন তিনি।  ‘মাসুম’ ছবির ‘তুঝসে নারাজ নহি জিন্দেগি’ আজও কেউ ভুলতে পারেননি। তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। দেবব্রত বিশ্বাসের কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা নিয়েছিলেন তিনি। হিউম্যানিটিজ নিয়ে আশুতোষ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেন শিল্পী। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তর ও পিএইচডি করেন। সঙ্গীতজগতের পাশাপাশি অনুপবাবু পা রেখেছিলেন রাজনীতিতেও। ২০১১ সালে তৃণমূলের হয়ে উত্তরপাড়া বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ওই একবারই ভোটে দাঁড়িয়েছেন তিনি। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Goutam Haldar: বিদ্যা বালনের অভিষেক তাঁর হাত ধরেই! প্রয়াত পরিচালক গৌতম হালদার

    Goutam Haldar: বিদ্যা বালনের অভিষেক তাঁর হাত ধরেই! প্রয়াত পরিচালক গৌতম হালদার

    মাধ্যম নিউজ ডেস্ক: তারাদের দেশে পাড়ি দিলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার। শুক্রবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।

    শোকস্তব্ধ বিনোদন জগৎ

    বলিউড অভিনেত্রী বিদ্যা বালনের প্রথম ছবি ‘ভালো থেকো’র পরিচালক গৌতম। এবারের পুজোতেও গৌতম হালদারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে এসেছিলেন বিদ্যা। কেবল বিদ্যা নন, তাঁর ‘নির্বাণ’ ছবিতে অভিনয় করেছিলেন রাখি গুলজারও। বিদ্যা-রাখিকে পরিচালনার পাশাপাশি বাংলা নাট্যজগতের উল্লেখযোগ্য নাম গৌতম। তাঁর নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে বহু নাটক। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটকের নির্দেশক ছিলেন। যে নাটকের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’। ‘রক্তকরবী’র নন্দিনী চরিত্রটিতে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী চৈতি ঘোষাল। তাঁর কথায়, “মনে হচ্ছে দ্বিতীয়বার বাবাকে হারিয়েছি। এই যন্ত্রণা সহ্য করা যায় না।” চৈতি ঘোষাল সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘গৌতম দা ভালো থেকো। আর নাগাল পাওয়া যাবে না। নন্দিনী’।  তাসলিমা নাসরিনও সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটি পেয়েছে চমকে উঠেছেন। লিখেছেন, ‘এই তো সেদিন কথা হল।’  উস্তাদ আমজাদ আলি খানের বিশেষ ঘনিষ্ঠ ছিলেন গৌতম। ১৯৯৯ সালে সরোদ শিল্পীকে নিয়ে গৌতম তৈরি করেন ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি।

    আরও পড়ুন: ২২ জানুয়ারি রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহ হাতে ৫০০ মিটার পথ হেঁটে মন্দিরে ঢুকবেন মোদি

    কেরিয়ারের শুরুতে সিনেমা পরিচালনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন গৌতম। ২০০৩ সালে মুক্তি পায় তাঁর পরিচালিত ছবি ‘ভালো থেকো’। এই ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালন, সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। উল্লেখ্য, এই ছবিটিই বিদ্যা বালনের কেরিয়ারের প্রথম ছবি। ছবিটি সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কারও জিতে নেয়। ২০১৯ সালে মুক্তি পায় গৌতম পরিচালিত ছবি ‘নির্বাণ’। গৌতমের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার বিনোদন জগৎ। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share