Tag: Uttarakhand

Uttarakhand

  • Uniform Civil Code: উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি? কী বললেন পুষ্কর ধামি

    Uniform Civil Code: উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি? কী বললেন পুষ্কর ধামি

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শিগগিরই উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি (Uniform civil Code)। রবিবার দিল্লিতে আরএসএস (RSS)-এর  একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একথা বলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। এই অনুষ্ঠানে দেশের অন্যান্য রাজ্যগুলিকে তাঁর উদাহরণ অনুসরণ করার আহ্বানও জানান ধামি। তিনি বলেন, এটা আমাদের সরকারের অগ্রাধিকারের তালিকায় ছিল। সেই মতো আমরা পদক্ষেপ করছি। খুব শিগগিরই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত হবে।

    অভিন্ন দেওয়ানি বিধি হল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের জন্য বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক নেওয়া, উত্তরাধিকার এবং উত্তরাধিকারের জন্য নাগরিক আইনের একটি বিধি তৈরি করা। ভারতে (India) ব্যক্তিগত আইন (Personal Law) রয়েছে। এই আইন যা বিশ্বাস ও ধর্মের ভিত্তিতে এক শ্রেণির লোকের জন্য প্রযোজ্য। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে এই ব্যক্তিগত আইন বাতিল হয়ে যাবে। আইনজ্ঞদের মতে, অভিন্ন দেওয়ানি বিধি ধর্মের মৌলিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলবে।

    আরও পড়ুন : “ঐতিহাসিক তথ্যগুলিকে এখনই…”, জ্ঞানবাপী নিয়ে বড় মন্তব্য আরএসএসের

    এক দেশ, এক আইনের (One Nation, One Law) পক্ষেই বিজেপি (BJP)। আরএসএসও নানা সময়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর জন্য সওয়াল করেছে। ১৯৯৮ সালের লোকসভা নির্বাচনেও অভিন্ন দেওয়ানি বিধিকে ভোট প্রচারে হাতিয়ার করেছিল বিজেপি। পরে আর লাগু হয়নি অভিন্ন দেওয়ানি বিধি। উত্তরাখণ্ডই প্রথম রাজ্য, যা ওই আইন লাগু করতে চলেছে বলে দাবি ধামির।

    বস্তুত, অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি দিয়েই উত্তরাখণ্ডের কুর্সিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে ধামির দল বিজেপি। ধামি নিজে অবশ্য হেরে গিয়েছিলেন। তবে দলকে জিতিয়ে দিয়েছিলেন। তারই পুরস্কার স্বরূপ ধামিকে বসানো হয় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে।

    আরও পড়ুন : নেহরুর মানসিকতা ছিল ঔপনিবেশিক? বিস্ফোরক আরএসএস শিক্ষাবিদ

    ক্ষমতায় আসীন হয়েই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে কোমর কষে নামে ধামির সরকার। মার্চ মাসে ওই আইনের খসড়া তৈরির জন্য একটি প্যানেল ঘোষণা করেছিলেন তিনি। সেই প্যানেলের কাজ প্রায় শেষের মুখে। ধামির রাজ্যে অচিরেই লাগু হবে নয়া এই আইন।

    ভারতীয় সংবিধানের (Indian Constitution) ৪৪ নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধির সংজ্ঞা দেওয়া হয়েছে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র ভারতের সমগ্র অঞ্চল জুড়ে নাগরিকদের জন্য একটি অভিন্ন নাগরিক আইন সুরক্ষিত করার চেষ্টা করবে। সেই মতোই এগোচ্ছে ধামির সরকার।  

     

  • Uttarakhand Murder: উত্তরাখণ্ডে তরুণী রিসর্ট কর্মীকে ‘হত্যা’ ছেলের, প্রাক্তন মন্ত্রীকে বহিষ্কার বিজেপির

    Uttarakhand Murder: উত্তরাখণ্ডে তরুণী রিসর্ট কর্মীকে ‘হত্যা’ ছেলের, প্রাক্তন মন্ত্রীকে বহিষ্কার বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: জনগনের দাবি মেনে নিয়ে উত্তরাখণ্ডের ঋষিকেশে (Rishikesh) অঙ্কিতা ভান্ডারি নামে এক তরুণীর খুনে মূল অভিযুক্ত পুলকিত আর্যর (Pulkit Arya) বাবা ও ভাইকে পার্টি থেকে বহিষ্কার করল বিজেপি (BJP)। দীর্ঘদিন ধরেই ওখানকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা বিনোদ আর্যর (Vinod Arya) ছেলে পুলকিত আর্যের (Pulkit Arya) রিসর্টে অনৈতিক কাজ চলছিল। কিন্তু সব জেনে শুনেও চুপ ছিল প্রশাসন। কোনও পদক্ষেপ করা হয়নি। অনৈতিক কাজ ধামাচাপা দিতে রিসর্টের রিসেপশনিস্ট অঙ্কিতাকে খুনের অভিযোগ ওঠে পুলকিতের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলকিত সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

    প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা। শুক্রবার ওই রিসর্টকর্মীর দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের কথা কবুল করেছে ধৃতরা। অঙ্কিতা খুনের তদন্তে ইতিমধ্যেই  সিট গঠনের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। পুলিশ সূত্রে খবর,রিসর্টে চলা অনৈতিক কাজের কথা বাইরে প্রকাশ করে দেওয়ার হুঁশিয়ারি দিতেই খুন করা হয় অঙ্কিতাকে।

    আরও পড়ুন: খাটের তলায় মিলেছিল ১৭ কোটি, গাজিয়াবাদ থেকে ধৃত গার্ডেনরিচের আমির

    খুনের ঘটনা সামনে আসতেই, ওই রিসর্ট ও সংলগ্ন কারখানা আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। শুক্রবারই এই রিসর্ট ভেঙে ফেলার নির্দেশ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। রাতেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রিসর্টের বেশকিছু অংশ। এরপরই অভিযুক্তের বাবা বিনোদ আর্যকে বহিষ্কার করে বিজেপি। উত্তরাখণ্ড সরকারের অন্যান্য অনগ্রসর জাতির কমশিনের (Uttarakhand Other Backward Classes Commission) ডেপুটি চেয়ারম্যান পদ থেকেও সরানো হয় পুলকিতের ভাই অঙ্কিতকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share