Tag: Virat Kohli

Virat Kohli

  • T20 World Cup 2024: ‘ট্রফি আসছে ঘরে’! কখন ফিরছে বিশ্বজয়ী ভারতীয় দল, জানাল বিসিসিআই

    T20 World Cup 2024: ‘ট্রফি আসছে ঘরে’! কখন ফিরছে বিশ্বজয়ী ভারতীয় দল, জানাল বিসিসিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দলকে দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান পৌঁছে গেল বার্বাডোজে। এই বিমানেই বার্বাডোজ ছাড়বেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। সূত্রের খবর বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটে নাগাদ বার্বাডোজ থেকে বিমানে ওঠার কথা ভারতীয় দলের (Team India)। ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ছটায় দিল্লিতে পৌঁছবেন কোহলি-রোহিতরা। বুধবার সকাল ৮.২৬ মিনিটে ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট, ‘ট্রফি ঘরে আসছে।’ এ নিয়েই উৎসাহে ভাসতে থাকেন ক্রিকেট অনুরাগীরা।

    কেন ফিরতে দেরি রোহিতদের (T20 World Cup 2024)

    মঙ্গলবার জানা গিয়েছিল যে, ভারতীয় দল (Team India) বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় ফিরতে আরও কিছুটা দেরি হচ্ছে রোহিতদের। বিশ্বকাপ ফাইনাল (T20 World Cup 2024) অনুষ্ঠিত হয় শনিবার। তার পর থেকে বেরিলের প্রভাবে বার্বাডোজেই আটকে পড়ে ভারতীয় দল। সেখানকার পরিস্থিতি খারাপ হতে থাকে। বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা।  এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ ক্রিকেটার ও আটকে পড়া ভারতীয় সাংবাদিকদের দেশে ফেরানোর উদ্যোগ নেন। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে দলকে ফেরানোর ব্যবস্থা করেছে বিসিসিআই।

    বরণ করে নেওয়ার অপেক্ষা (T20 World Cup 2024)

    শেষপর্যন্ত দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া (Team India)। এয়ার ইন্ডিয়া ক্রিকেট ২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফ্লাইট করে দিল্লিতে ফিরতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। সেজন্য ইতিমধ্যে ভারতীয় দলের টিম হোটেলে কমপক্ষে তিনটি বাস এসে গিয়েছে। কখন ভারতে পৌঁছাবে টিম ইন্ডিয়া? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) তরফে যে বিশেষ বিমানের বন্দোবস্ত করা হয়েছে, তা শুধুমাত্র তেল ভরার জন্য দাঁড়াবে। তাছাড়া একদম সরাসরি দিল্লিতে এসে পৌঁছাবে। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ দিল্লিতে অবতরণ করবে বিশ্বচ্যাম্পিয়নদের বিশেষ বিমান। সোনার ছেলেদের সাদরে বরণ করে নেওয়ার অপেক্ষায় দেশবাসী। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: “বিরাট-রোহিত” দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের

    T20 World Cup 2024: “বিরাট-রোহিত” দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের

    মাধ্যম নিউজ: ডেস্ক: তিনি রত্নগর্ভা। নাম তাঁর পূর্ণিমা শর্মা। বিশ্বকাপজয়ী ভারতীয় টি-২০ ক্রিকেট (T20 World Cup 2024) দলের অধিনায়ক রোহিত শর্মার মা। তিনি এতদিন ছিলেন পর্দার আড়ালে। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর তিনি একটি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেই ছবির উপর লেখা, “সর্বকালের টি-টোয়েন্টির দুই সেরা ক্রিকেটার। মেয়ে কাঁধে। সারাদেশ তাঁর পিছনে। ভাই তাঁর পাশে।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Purnima Sharma (@purnima_1203)

    ইন্টাগ্রামে পোস্ট করলেন রোহিতের মা (Rohit Sharma)

    ছবিতে দেখা যাচ্ছে রোহিত শর্মার কাঁধে রয়েছে তাঁর মেয়ে এবং বিরাট কোহলি জাতীয় পতাকা জড়িয়ে তাঁর পাশে। দুজনের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি। এই ছবি অনেক ইঙ্গিত বহন করছে। এক দশকের বেশি সময়ের বিশ্বকাপের ট্রফির খড়া কাটিয়ে আবেগের বন্যায় ভেসেছে পুরো ক্রিকেট দল থেকে শুরু করে গোটা দেশ। ওয়ানডে থেকে শুরু করে টেস্ট ক্রিকেটের বিশ্বকাপ, সবেতেই ফাইনালে হারের কষ্টটা এতদিন জমাট বেঁধে ছিল। টি-২০ বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে পরাজিত করতেই সেই আবেগ গলে কান্নায় পরিণত হয় গোটা দলের। ক্রিকেট দুনিয়ার সেরা দুই ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Rohit Sharma)। দেশের প্রয়োজনে কঠিন পরিস্থিতিতে বহু ম্যাচ জিতিয়েছেন। ১৬ বছর একসঙ্গে খেলেছেন। দুজনেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছেন। তবু দুজনের কপালে একসঙ্গে জোটেনি বিশ্বকাপ। একদিকে কোহলি যেমন স্ত্রীকে ফোন করেছিলেন, তেমনই রোহিত ডাগআউটে জড়িয়ে ধরেছিলেন স্ত্রীকে। আসলে তাঁদের খারাপ সময়ে পাশে থেকেছেন তাঁরা। স্ত্রীদের অবদান, ত্যাগ নেহাত কম নয়। অনুষ্কা শর্মাই বিরাট কোহলিকে ফিটনেসের মন্ত্র শিখিয়েছিলেন। অনুষ্কা শর্মা, ঋতিকা সাজদেরা মাঠে লড়াই করেন না ঠিকই, কিন্তু মাঠের বাইরে তাদের অবদান কম নয়।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    আবেগে ভাসলেন ভারতের ক্রিকেটাররা  (T20 World Cup 2024)

    রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনের ঝুলিতেই একটি করে বিশ্বকাপ রয়েছে। কিন্তু একসঙ্গে বিশ্বজয় করা হয়নি তাঁদের। ১৬ বছর একসঙ্গে খেলার পর এবার একসঙ্গে (T20 World Cup 2024) বিশ্বকাপ জিতলেন। তাঁদের লেখা উপন্যাসে মুখবন্ধ জুড়ে দিলেন রোহিতের মা। ওই ইনস্টাগ্রাম পোস্টের কয়েকটি শব্দ তাঁদের ক্যারিয়ারকে প্রতিফলিত করে। বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিত শর্মা শিশুর মত মাটিতে শুয়ে পড়েছিলেন। জয়ের স্বাদ চেখে দেখেছেন পিচের মাটি খেয়ে।

    আরও পড়ুন: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    বিরাট কোহলি আবার শিশুর মত মাঠ জুড়ে দৌড়ে বেরিয়েছেন। সতীর্থদের সঙ্গে নাচে মেতেছেন। শেষ ওভারে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন যিনি, সেই হার্দিককে কম কটাক্ষের শিকার হতে হয়নি। তাঁর চোখেও ছিল জল। এমনকি বিশ্বকাপ জয়ের পরেই আর আন্তর্জাতিক স্তরে  টি-২০ খেলবেন না বলে জানিয়ে দেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    Rahul Dravid: রোহিতকে ধন্যবাদ, টার্গেট দিলেন কোহলিকে! বিশ্বজয়ের পর আবেগে ভাসলেন দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটার হিসেবে বিশ্বজয়ের স্বাদ পাননি রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। কোচ হিসেবে স্বপ্ন পূরণ হয়েছে। বিদায়বেলায় দ্রাবিড়কে ষোল আনা গুরু দক্ষিণা দিয়েছেন রোহিত-কোহলিরা। জুলাই মাস থেকেই তাঁর নামের পাশে প্রাক্তন শব্দটা জুড়ে যাবে। শেষ মুহূর্তে তাই গলা ধরে আসছিল সহজে আবেগের বহিঃপ্রকাশ না করা দ্রাবিড়ের। ধন্যবাদ জানালেন প্রিয় ছাত্র রোহিতকে। টার্গেট দিয়ে গেলেন ক্লাসের ফার্স্ট বয় কোহলিকে।  

    কোহলিকে দ্রাবিড়ের টার্গেট (Rahul Dravid)

    আইসিসির ইন্সটাগ্রামে ভারতের ড্রেসিংরুমের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে বিরাট কোহলিকে ভারতের হেড স্যার দ্রাবিড় বলেন, ‘সাদা বলে তিনটে টিক হয়ে গিয়েছে। একটা লাল বাকি রয়েছে। সেটায় টিক করো।’ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আসলে বিরাট কোহলিকে বলতে চেয়েছিলেন, তিনি তো টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024), ওডিআই বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। বাকি শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেটাই এ বার জিততে হবে বিরাটকে। এখনও অবধি মোট দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। প্রথম বার নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ভারত। তখন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রী। গত বছর বিশ্ব টেস্ট ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তাখন টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড় এবং ক্যাপ্টেন রোহিত। দু’বার ফাইনাল খেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের খেতাব জিততে পারেনি ভারত। বিদায়বেলায় টিম ইন্ডিয়ার ট্রফি ক্যাবিনেটে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি আনার আর্জি কোহলির কাছে রেখে গেলেন দ্রাবিড়। কোহলিকেও হয়তো দিয়ে গেলেন তাঁর ক্রিকেট জীবনের শেষ লক্ষ্য।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by ICC (@icc)

    রোহিতকে ধন্যবাদ (Rahul Dravid)

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)  জয়ের পরে আবেগতাড়িত হয়ে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে ধন্যবাদ জানালেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ধরা গলায় নিজের বিদায়বেলায় ছাত্র রোহিতকে বললেন, ‘রোহিত, নভেম্বরে ফোনটা করার জন্য ধন্যবাদ’। ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত হেরে যাওয়ার পরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের দায়িত্বে থাকতে চাননি। কিন্তু রোহিত প্রবলভাবে চেয়েছিলেন যে দ্রাবিড়ই যেন ভারতীয় দলের হেড কোচ থাকেন। আর ক্যাপ্টেনের কথা ফেলতে পারেননি দ্রাবিড়। শেষ বেলায় সাপোর্ট স্টাফ থেকে বিসিসিআই সকলকেই কৃতজ্ঞতা জানান দ্রাবিড়।

    দ্রাবিড়ে মুগ্ধ স্কাই (Rahul Dravid)

    কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে আপ্লুত সূর্যকুমার যাদব। সূর্যের কথায়,  ‘ওয়ালকে কখনও লুকিয়ে রাখা যায় না। ইন্দিরানগরের ওয়ালকে (একটি বিজ্ঞাপনে দ্রাবিড়ের সেই ইন্দিরানগরের গুন্ডা লাইনটা পুরো বিখ্যাত হয়ে আছে) কখনও লুকিয়ে রাখতে পারবেন না। উনি একটা দেওয়াল তৈরি করে রেখেছিলেন, যা মানুষের প্রত্যাশা এবং চাপ থেকে আমাদের রক্ষা করে রেখেছিল। আমাদের কাছে সেই প্রত্যাশার চাপটা আসতে দেননি। যা খেলোয়াড়দের অনেক স্বস্তিতে রেখেছিল।’ বিশ্বকাপ (T20 World Cup 2024) হাতে দ্রাবিড়ের উচ্ছ্বাসের ভিডিও সারাজীবন নিজের কাছে রেখে দেবেন বলে জানান, ফাইনালে অবিশ্বাস্য ক্যাচ নেওয়া সূর্য। বলেন, ‘ওই ৩০ সেকেন্ডের মুহূর্তটা….যখন উনি হাতে ট্রফি নিযে উল্লাস করতে শুরু করেন….যখন উনি নিজের আনন্দ প্রকাশ করতে থাকেন, (সেটা অবিশ্বাস্য ছিল)। আমার মনে হয়, আমি সারা জীবনের জন্য ওই ভিডিয়োটা রেখে দেব।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: বার্বাডোজে ঝড়-বৃষ্টি চলছেই, বিশেষ বিমানে বুধে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা

    T20 World Cup 2024: বার্বাডোজে ঝড়-বৃষ্টি চলছেই, বিশেষ বিমানে বুধে দেশে ফিরবেন বিশ্বজয়ীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের কারণে বার্বাডোজেই আটকে রয়েছে বিশ্বজয়ী (T20 World Cup 2024) ভারতীয় দল। কখনও বিচে আনমনে, কখনও বা হোটেলের লনে অনুরাগীদের অটোগ্রাফ বিলিয়ে সময় কাটছে রোহিত-বিরাটদের। বিসিসিআই সূত্রে খবর, খুব শীঘ্রই দেশে ফিরবে টিম ইন্ডিয়া ((Team India)। ভারতীয় দল বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) রওনা দিতে পারে দেশের উদ্দেশে। রাতে দিল্লিতে নামতে পারেন রোহিতেরা। 

    কেন আটকে ভারতীয় দল (T20 World Cup 2024)

    সোমবার জানা গিয়েছিল যে, ক্রমেই শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণিঝড় বেরিল। সেটি পরিণত হয়েছে ‘অতি ভয়ঙ্কর ক্যাটেগরি ৪’ ঘূর্ণিঝড়ে। ঘূর্ণিঝড়ের জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। ইতিমধ্যেই বার্বাডোজের সৈকতে পৌঁছে গিয়েছে ঘূর্ণিঝড়। শোনা যাচ্ছে, ওয়েরিল দ্বীপপুঞ্জের কাছে বিশাল ঝড় হচ্ছে। এই পরিস্থিতিতে টেনশন বাড়ছে টিম ইন্ডিয়ার (Team India)। তবে মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি বদলাবে। এদিন রাত বা বুধবার সকালের দিকে হয়তো বিমান চলাচল শুরু হতে পারে বলে খবর।  বোর্ডের একটি সূত্র জানিয়েছে, ঘূর্ণিঝড়ের দাপটে হোটেলেও সব জরুরি পরিষেবা পাওয়া যাচ্ছে না। ঘূর্ণিঝড়ের দাপট বাড়ায় কবে বার্বাডোজ় থেকে দল বেরাতে পারবে, তা বোঝা যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড পুরো পরিস্থিতির দিকে নজর রেখেছে। ক্রিকেটার ও তাঁদের পরিবারকে কীভাবে নিরাপদে দেশে ফেরানো যায়, সে দিকেই নজর রয়েছে বোর্ডের।

    কী করছেন রোহিত-কোহলিরা

    ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের (Team India) তারকা ব্যাটার বিরাট কোহলির ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়ো দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও কমতে শুরু করেছে। এই ভিডিয়োয় রোহিত শর্মাকে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ট্রফি হাতে হোটেলের লনে দেখতে পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে, তিনি নাকি ফোটোশ্যুটের জন্য যাচ্ছেন।

    পাশাপাশি বিরাট কোহলিকে দেখতে পাওয়া যাচ্ছে, একজন খুদে ফ্যানকে অটোগ্রাফ দিচ্ছেন তিনি। তাঁদের সঙ্গে ছবিও তুলছেন কিং কোহলি।  প্রসঙ্গত, টিম ইন্ডিয়াকে বার্বাডোজের হোটেল হিলটনে রাখা হয়েছে। এই হোটেলটি সমুদ্রের একেবারে কাছেই অবস্থিত। তবে রোহিতরা নিরাপদেই রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    Virat Kohli: স্বামীর আনন্দের দিনে বার্তা দিলেন অনুষ্কা! স্ত্রীকে কী জবাব দিলেন বিরাট?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে বিরাট কোহলির। স্বামীর আনন্দের দিনে পাশে স্ত্রী অনুষ্কা শর্মা। বিশ্বকাপ জয়ের রাতেই অনুষ্কার ভালোবাসা মাখা পোস্ট এসেছিল বিরাটের (Virat Kohli) জন্য। এবার সোশ্যাল মিডিয়াতেই তাঁর জবাব দিলেন কোহলি। স্ত্রীকে নিয়ে লিখলেন মনের কথা। 

    কী জানিয়েছিলেন অনুস্কা? (Anuska Sharma) 

    এদিন বিশ্বকাপ জয়ের পরেই অনুষ্কা ইনস্টাগ্রামে বিরাটের (Virat Kohli)  একটি ছবি দেন। সেখানে জাতীয় পতাকা ঘাড়ে নিয়ে ট্রফি হাতে হাসিমুখে উল্লাস করতে দেখা যাচ্ছে বিরাটকে। সেই পোস্টে অনুষ্কা লেখেন, “এই মানুষটাকে আমি ভালবাসি। আমি ভাগ্যবতী যে তুমিই আমার সব কিছু। এ বার যাও, এক গ্লাস জল নিয়ে উৎসব করো।” নিজের শরীরের দিকে খেয়াল রাখেন বিরাট। তিনি যে জল পান করেন তা বিদেশ থেকে আসে। বিশেষ ভাবে তৈরি সেই জলের কথাই হয়তো বোঝাতে চেয়েছেন অনুষ্কা।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

    উত্তরে কী বললেন বিরাট? (Virat Kohli) 

    আর অনুষ্কার এই পোস্টের পরেই বিরাট রবিবার ইনস্টাগ্রামে একটি মিষ্টি পোস্ট করেছেন। আনুষ্কাকে (Anuska Sharma) সব সময় পাশে থাকার কৃতিত্ব দিয়ে বিরাট লিখলেন, “তুমি না থাকলে যা অর্জন করেছি তার কাছাকাছিও হয়তো আসতে পারতাম না। তুমি আমাকে নম্র এবং মাটির কাছাকাছি রাখো। সত্যিকারের সততা থাকলে কী অর্জন করা যায়, সেটা তুমিই আমায় বলো। তোমার কাছে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ। এই জয় যতটা আমার, ততটাই তোমার। ধন্যবাদ। তুমি যে রকম, সেটার জন্যই তোমায় ভালবাসি।” 

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Virat Kohli (@virat.kohli)

    প্রসঙ্গত, এবারে ফাইনালের (T20 World Cup 2024 ) দিন মাঠে উপস্থিত থাকতে পারেননি অনুস্কা (Anuska Sharma)। বিরাটও যে জয়ের পর বউকে খুব মিস করছিল, তা স্পষ্ট ছিল হাবেভাবে। সতীর্থ খেলোয়াড়রা যখন কাছের মানুষগুলোর আলিঙ্গনবদ্ধ, তখন তিনি ভিডিয়ো কলে অনুষ্কা-ভামিকা-অকায়দের সঙ্গে। 

    আরও পড়ুন: আইপিসি অতীত! দেশে জারি হল ‘ভারতীয় ন্যায় সংহিতা’, নতুন কী রয়েছে এতে?

    উল্লেখ্য, এদিন ভারত বিশ্বকাপ জেতার পরে চোখের জল ধরে রাখতে পারেননি বিরাট (Virat Kohli), রোহিতেরা। আনন্দে কাঁদছিলেন তাঁরা। সেই কান্না দেখে বিরাট-ঘরনি অনুষ্কাকে প্রশ্ন করে ছোট্ট মেয়ে ভামিকা। অনুষ্কা সমাজমাধ্যমে সেই কথা জানিয়ে বিরাটদের ট্রফি তোলা ও উল্লাসের কয়েকটি ছবি দিয়ে লেখেন, “টেলিভিশনে সবাইকে কাঁদতে দেখে আমাদের মেয়ের সবচেয়ে বড় চিন্তা ছিল, ওদের কান্না মোছাতে কে জড়িয়ে ধরবে? আমার ছোট্ট সোনা, ওদের কান্না মোছানোর জন্য ১৫০ কোটি ভারতবাসী রয়েছেন। কী দারুণ জয়। কী দারুণ কৃতিত্ব। চ্যাম্পিয়নদের শুভেচ্ছা।”  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rohit Sharma: ‘‘এই জয় ৩-৪ বছরের পরিশ্রমের ফল’’! টি-২০ থেকে অবসর ঘোষণা রোহিতেরও

    Rohit Sharma: ‘‘এই জয় ৩-৪ বছরের পরিশ্রমের ফল’’! টি-২০ থেকে অবসর ঘোষণা রোহিতেরও

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০০৭ সালে শেষবারের মতো টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এরপর ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জয়, শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরের বিশ্বকাপ ভারতের ঘরে এল ২০২৪ সালে। ২০২৩ সালের নভেম্বর মাসে আশা জাগিয়েও বিশ্বকাপ জয়ে ব্যর্থ হয় ভারত। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) বললেন, ‘‘এই জয় ৩-৪ বছরের পরিশ্রমের ফল’’।

    রাতেও লাখ লাখ দর্শক টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন  

    ভারত অধিনায়কের (Rohit Sharma) মতে, “গত ৩-৪ বছর ধরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তা এক কথায় বলে বোঝাতে পারব না। সত্যি বলতে, দলের প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে। তাই এই জয় একটা দিনের নয়, গত ৩-৪ বছরের জয়। গত ৩-৪ বছরে যা পরিশ্রম করেছি তারই ফল পেলাম।” বিদেশের মাঠেও বিপুল সমর্থন পেয়েছে টিম ইন্ডিয়া। এনিয়ে ভারত অধিনায়ক বলেন, “নিউ ইয়র্ক থেকে বার্বাডোজ, যেখানে গিয়েছি, সমর্থকদের পেয়েছি। ওঁদের সেলাম। আমি জানি, এই রাতেও লাখ লাখ দর্শক টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন। ওঁরাও দীর্ঘ দিন অপেক্ষা করছিলেন। সেই অপেক্ষা এ বার শেষ হল।” 

    দলের সবাইকে নিয়ে আমি গর্বিত (T20 World Cup)

    ভারত অধিনায়ক (Rohit Sharma) বলেন, “হারতে হারতে সবাই বুঝেছে, কঠিন পরিস্থিতিতে কেমন খেলতে হয়। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কী ভাবে ফিরতে হয়, সেটা আমরা দেখিয়েছি। যখন খেলা দক্ষিণ আফ্রিকার হাতে ছিল তখনও আমরা একটা দল হিসাবে খেলেছি। আমরা জিততে চেয়েছিলাম। এ রকম একটা প্রতিযোগিতা জিততে চেয়েছিলাম। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত।”

    বিরাটের মতো অবসর ঘোষণা রোহিতেরও

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা হন বিরাট কোহলি। সে সময় মঞ্চে পুরস্কার নিতে গিয়ে বিরাট ঘোষণা করেন, এটিই তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ঘোষণার ১২০ মিনিট পরেই অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে তিনি অবসর নিচ্ছেন। সাংবাদিকদের রোহিত শর্মা বলেন, “এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।” টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও অবশ্য এক দিন ও টেস্ট ক্রিকেট তিনি খেলবেন বলে জানিয়েছেন রোহিত। ভারত অধিনায়কের আরও সংযোজন, “যে দিন থেকে টি-টোয়েন্টি খেলেছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।”  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: রোহিত-দ্রাবিড় জুটিতে ফের বিশ্ব সেরা ভারত! চোখের জলে ভাসলেন কোহলি-হার্দিকরা

    T20 World Cup: রোহিত-দ্রাবিড় জুটিতে ফের বিশ্ব সেরা ভারত! চোখের জলে ভাসলেন কোহলি-হার্দিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘড়িতে তখন ভারতীয় সময় রাত ১১টা। ভারতের ১৭৬/৭ স্কোর তাড়া করতে নেমে একটা সময় ২৪ বলে ২৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ক্রিজে বিধ্বংসী ফর্মে থাকা হেনরিখ ক্লাসেন। সঙ্গে ডেভিড মিলার। অতি বড় ভারত সমর্থকও তখন ভাবতে পারেননি যে, সেখান থেকে ৭ রানে ম্যাচ জিতবে ভারত। কিন্তু জয়ের খিদেটা ছিল রোহিত-কোহলি-হার্দিক-বুমরাদের মধ্যে। ১৭তম ওভারে বল করতে এসে শুরুতেই ভয়ঙ্কর ক্লাসেনকে (২৭ বলে ৫২ রান) ফেরালেন হার্দিক। সেই ওভারে খরচ করলেন মাত্র ৪ রান। তিন ওভারে দক্ষিণ আফ্রিকার চাই ২২ রান। ক্রিজে তখনও বিপজ্জনক ডেভিড মিলার। রোহিত শর্মা বল তুলে দিলেন সেরা অস্ত্র যশপ্রীত বুমরার হাতে। আর একটি ওভারই তখনও বাকি বুমরার। ক্যাপ্টেন জানেন এবার নইলে নেভার। আর সেই ওভারেই কামাল আমদাবাদের পেসারের। মাত্র ২ রান খরচ করলেন ওই ওভারে। তুলে নিলেন জানসেনকে। আর চাপ নিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। “আমরা করব জয়” এই বিশ্বাস থেকেই টি-টোয়েন্টি (T20 World Cup) চ্যাম্পিয়ন ভারত। দুরন্ত পারফরম্যান্সের জন্য ছেলেদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    বাই বাই বিরাট

    বিশ্ব জয়ের মঞ্চে দাঁড়িয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর জানিয়ে দিলেন টি-টোয়েন্টিতে (T20 World Cup) আর নয়। বললেন, ” এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ। চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। দারুণ কিছু খেলোয়াড় আছে, যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।”

    শাপমুক্তি দ্রাবিড়ের

    ২০০৭ সালে ওয়ান ডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে। ঘটনাচক্রে, সেই দলের অধিনায়ক ছিলেন যিনি, সেই রাহুল দ্রাবিড় শনিবার ছিলেন টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায়। ভারতীয় দলের কোচ হিসেবে এটাই তাঁর শেষ ম্যাচ। যদি না ভবিষ্যতে ফের কোনওদিন দলের দায়িত্ব নেন। তাই কাপ হাতে নিয়ে আবেগে ভাসলেন চিরকাল নিজেকে গুটিয়ে রাখা দ্রাবিড়ও। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যে শাপমোচন হল রাহুলের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: শাপমুক্তি, ট্রফি এল ঘরে! রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিককে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

    T20 World Cup: শাপমুক্তি, ট্রফি এল ঘরে! রুদ্ধশ্বাস ম্যাচে দক্ষিণ আফ্রিককে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতীক্ষার অবসান। ১৩ বছর পর ফের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সাত মাস আগে যে যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিলেন রোহিতরা, আজ তা অতীত। ১১ বছর পর আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের শাপমোচন। বার্বাডোজে রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের জন্য টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কথায় আছে , ‘ওস্তাদের মার শেষ রাতে’! তিনি কিং, শচীন পরবর্তী যুগে ভারতের ব্যাটিং গুরু। অধিনায়ক তথা বন্ধু রোহিতের কথায়,’জাত ক্রিকেটার, যে কোনও সময়ে রানে ফিরবে।’ তাই হল কোচ দ্রাবিড়, ক্যাপ্টেন রোহিতের আস্থা রেখে বিশ্বকাপ ফাইনালে রানে ফিরলেন বিরাট কোহলি। তাঁর ধ্রুপদী ব্যাটিংয়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) সামনে ভারতের স্কোর দাঁড়াল ১৭৬। ম্যাচের সেরাও তিনি।  

    টস ফ্যাক্টর

    শনিবার, টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় ভারত। শুরুটা বেশ ভালোই করেন দুই ওপেনার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু হঠাৎই ছন্দপতন। সুইপ শট মারতে গিয়ে, ক্যাচ দিয়ে ফেলেন রো-হিট। মাত্র ৯ রানে ফিরে যান তিনি। দ্রুত ফিরে যান ঋষভ পন্থ (Rishabh Pant) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বার্বাডোজে ভারতীয় সমর্থকরা তখন চুপ। কিন্তু  বিরাট যে বড় ম্যাচের প্লেয়ার। তা এদিন আবারও প্রমাণিত। হাল ধরলেন সেই কিং কোহলি এবং যোগ্য সঙ্গত দিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। একটা সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ২৩ রান। সেই জায়গা থেকেই তাদের দুজনের অনবদ্য পার্টনারশিপ টিম ইন্ডিয়াকে (Team India) লড়াইয়ের জায়গায় নিয়ে যায়। অক্ষর রান-আউট হন ৪৭ রানে। তখন ভারতের স্কোর ১০০ পেরিয়ে গিয়েছে। ভুল বোঝাবুঝিতে অক্ষর রান আউট না হলে স্কোরবোর্ডে আরও ২০ রান যোগ করতে পারত ভারত। হাল ছাড়েননি বিরাট, লড়াই চালিয়ে যান তিনি।

    বিরাট-ব্যাটে ভাল রান

    অর্ধশতরান করেই কার্যত, বিধ্বংসী ব্যাটিং শুরু করেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। শেষ দিকে শিবম দুবে করেন ১৬ বলে ২৭ রান। নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৭৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট পান কেশব মহারাজ এবং আনরিখ নর্টজে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • T20 World Cup 2024: চোখে জল রোহিতের! কোহলির ওপর আস্থা, দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক

    T20 World Cup 2024: চোখে জল রোহিতের! কোহলির ওপর আস্থা, দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র সাত মাস আগে দেশের মাটিতে স্বপ্নপূরণ হয়নি। এবার আবার কাপ থেকে এক কদম দূরে দল। ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে ভারত উঠতেই সাজঘরে আবেগ চাপতে পারলেন না অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। 

    চোখে জল

    মাঠ থেকে সাজঘরে ফেরার সময় হঠাতই চেয়ারে বসে পড়লেন রোহিত। তাঁর চোখে তখন জল। বাঁ হাত তুলে চোখ ঢাকলেন। চেষ্টা করলেন নিজেকে সামলে নেওয়ার। তিনি অধিনায়ক তো। কয়েক সেকেন্ড পরে হাত নামালেন। দেখে বোঝা যাচ্ছিল, ফাইনালে উঠে, আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। এই ইংল্যান্ডের কাছেই দু বছর আগে হেরে বিদায় নিয়েছিল ভারত। এবার তার বদলা নেওয়া গেল। তাঁর অধিনায়কত্বে ২২৬ দিন পরে ভারত আরও একটি ফাইনালে। সেই সব কথাই হয়তো ভাবছিলেন তিনি। কিছু ক্ষণ পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে রোহিতের সামনে দাঁড়ালেন। তাঁর গায়ে হাত রেখে কথা বললেন। হাসানোর চেষ্টা করলেন। কিছু ক্ষণ পরে হাসি দেখা গেল রোহিতের মুখেও। 

    দলের উপর আস্থা

    ম্যাচ শেষে দলের উপর পূর্ণ আস্থা রেখে অধিনায়ক (Rohit Sharma) বলেন,  “আমরা দল হিসাবে খুব পরিশ্রম করেছি। এই জয়ে সবার যোগদান রয়েছে। আমাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা জিতেছি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি আমরা। সেটাই তফাত গড়ে দিয়েছে।” স্পিনারদের প্রশংসা শোনা গিয়েছে রোহিতের মুখে। তিনি বলেন, “অক্ষর ও কুলদীপ খুব অভিজ্ঞ স্পিনার। ওরা বুদ্ধি করে বল করে। পরিকল্পনা কাজে লাগায়। আমি জানতাম, ওদের বিরুদ্ধে খেলা সহজ হবে না। সেটাই হল। এই জয় আমাকে খুব স্বস্তি দিয়েছে।” কোহলির ফর্ম নিয়েও চিন্তায় নেই মুম্বইয়ের রাজা। তাঁর কথায়, “বিরাট কেমন ক্রিকেটার তা আমরা সবাই জানি। সবার কেরিয়ারেই খারাপ সময় আসে। ও জাত ক্রিকেটার। সেটাই গুরুত্বপূর্ণ। খারাপ সময় কেটে যায়। ওর রান করার কতটা তাগিদ রয়েছে সেটা দেখা যাচ্ছে। ফাইনালেও ওই ওপেন করবে।”

    ফাইনালের হ্যাটট্রিক

    টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সেমিফাইনালে ইংল্যান্ডকে পর্যুদস্ত করেছে ভারত। ম্যাচ জিতেছে ৬৮ রানে। আর এই জয়ের ফলে অনন্য নজির গড়ে ফেলেছেন রোহিতরা। ১০ বছরের খরা কেটে গেছে ভারতের জন্য। ২০১৪ সালের পর এই প্রথম টি-২০ বিশ্বকাপের ফাইনাল উঠেছে ভারত। পরপর তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার নজিরও গড়ে ফেললেন রোহিতরা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ, পরপর এই তিনটি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ভারত। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, চিন্তায় রাখল রোহিতের চোট

    T20 World Cup: জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ভারতের, চিন্তায় রাখল রোহিতের চোট

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) যাত্রা শুরু ভারতের। বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারাল টিম ইন্ডিয়া। একপেশে ম্যাচে ৪৬ বল বাকি থাকতে জয় পেয়ে যায় রোহিতরা (Rohit Sharma)। এই ম্যাচে ব্যাটে বলে দাপট দেখায় ভারত। বল হাতে জ্বলে ওঠেন হার্দিক, বুমরা। ব্যাটে রোহিত, ঋষভের ধামাকা। তবে ভারত-পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিতের চোট চিন্তায় রাখল ভারতীয় সমর্থকদের। 

    পিচ নিয়ে সংশয়

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিউইয়র্কের পিচ নিয়ে আগেই চর্চা শুরু হয়ে গিয়েছে। এদিন সেটা আরও জোরদার হল। এই উইকেটে বাউন্স থমকে আসে, ব্যাটে বল ঠিকভাবে আসে না। বাঘা বাঘা ব্যাটার সমস্যায় পড়ে। সেখানে নবাগতদের নাস্তানাবুদ হওয়া অস্বাভাবিক নয়। টস জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠান রোহিত। একেবারে সঠিক সিদ্ধান্ত। এই উইকেটে শুরু থেকে চালিয়ে খেলা যায় না। সেটা করতে গিয়ে একের পর এক উইকেট খোয়ায় আইরিশরা।‌ এদিন নতুন বলে শুরু করেন অর্শদীপ সিং এবং মহম্মদ সিরাজ। শুরুতেই জোড়া উইকেট তুলে নেন অর্শদীপ। তারপর নিয়মিত উইকেট হারায় আইরিশরা।‌

    বুম বুম বুমরা

    এদিন বুমরাকে নতুন বল না দিয়ে অবাক করেন অধিনায়ক রোহিত। পঞ্চম ওভারে তাঁকে বল দেন। বল হাতে পেয়েই বিশ্বরেকর্ড। শুরুতেই মেইড ইন ওভার। তাতেই ভেঙে দিলেন ভুবনেশ্বর কুমারের রেকর্ড। টি-২০ আন্তর্জাতিকে কোনও টেস্ট খেলিয়ে দেশের বোলার হিসেবে সবচেয়ে বেশি মেইড ইন ওভার দেওয়ার নজির গড়লেন। বুমরার মেইড ইন ওভারের সংখ্যা ১১।

    সফল হার্দিক

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দেশের জার্সিতে ফিরেই সফল হার্দিক পাণ্ডিয়া। তুলে নেন তিন উইকেট। জোড়া উইকেট নেন অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরা। একটি করে উইকেটে পান মহম্মদ সিরাজ এবং অক্ষর প্যাটেল। জয়ে জন্য ৯৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই অর্ধশতরান করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৩৬ বলে অর্ধশতরানে পৌঁছে যান হিটম্যান। ৫২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ইনিংসে ছিল ৩টি ছয়, ৪টি চার। প্রথমে ব্যাট করে ১৬ ওভারে ৯৬ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস। জবাবে ১২.২ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় ভারত। 

    ওপেনিংয়ে বিরাট-কোহলি

    এদিন জল্পনার অবসান ঘটিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা-বিরাট কোহলি। আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকলেও এদিন ব্যর্থ কিং কোহলি। ৫ বল উইকেটে ছিলেন। মাত্র ১ রান করেন। পাঁচদিন পর দলের সঙ্গে নিউইয়র্কে যোগ দেন কোহলি। বাংলাদেশ ম্যাচ খেলেননি। পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হয়নি। বাংলাদেশ ম্যাচের পর এদিনও সফল ঋষভ। ২৬ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। 

    আরও পড়ুন: “দয়া করে কেমন লাগছে জিজ্ঞাসা করবেন না”, বিদায়ী ম্যাচের আগে কী বললেন সুনীল?

    রোহিতের রেকর্ড

    টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত (Rohit Sharma)। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। তার আগে অধিনায়কের ব্যাটিং পারফরম্যান্স স্বস্তিতে রাখবে ভারতীয় দলকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটের জয়ে একাধিক রেকর্ড গড়লেন রোহিত।

    ক্যাপ্টেন-কিং: টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে। ৭২ ম্যাচে ৪১টি জিতেছিলেন মাহি। তাঁকে ছাপিয়ে গেলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে ৫৫টি ম্যাচে ৪২তম জয় রোহিতের।

    ৬০০টি ৬: বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ৬ মারার রেকর্ড গড়েন রোহিত। এই ম্যাচের আগে ৫৯৭টি ছয় ছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৭ বলে ৫২ রানের ইনিংসে তিনটি ছয় মারেন। টেস্টে ৮৪টি, ওয়ানডেতে ৩২৩টি ও টি-টোয়েন্টিতে ১৯৩টি ছক্কা রয়েছে তার।

    ৪ হাজারের মাইলফলক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ব্যাটার হিসেবে ৪ হাজারের মাইলফলক পেরোলেন। এর আগে বিরাট কোহলি এবং বাবর আজম এই রেকর্ড গড়েছেন।

    রানের বন্যা: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের রেকর্ড বিরাট কোহলির (Virat Kohli) দখলে। এই টুর্নামেন্টে ১১৪২ রান করেছেন তিনি। ১০১৫ রান নিয়ে রোহিত শর্মা (Rohit Sharma) এখন তিন নম্বরে। ১০১৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাহেলা জয়াবর্ধনে। রোহিত তার থেকে মাত্র ১ রান দূরে।

    ৫০ প্লাস স্কোর: ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫০ প্লাস স্কোরও রোহিতের দখলে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share