Tag: West Bengal Weather update

West Bengal Weather update

  • Kolkata Weather: আজও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে, বর্ষবরণে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    Kolkata Weather: আজও তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে, বর্ষবরণে কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: কুয়াশার চাদরে ঢেকেছে রাজ্য। কলকাতাতেও কুয়াশা। সূত্রের খবর অনুযায়ী, বুধরাত ভোররাতে কলকাতার কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিও হয়েছে। আর এদিকে বছর শেষের দিকে, তবুও পারদ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে আবহাওয়ার খামখেয়ালি আচরণ ক্রমশই লাগামছাড়া হয়ে উঠছে। আজও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০৪ সালে ২১ শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার ১৮ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে কলকাতায়। ডিসেম্বরের শেষ, তবুও নেই ঠান্ডা। ফলে শহরবাসী শীতের অপেক্ষায়। তবে হাওয়া অফিস শীত নিয়ে খুশির খবর দিয়েছে। ইঙ্গিত, আজ থেকেই হতে পারে আবহাওয়ার বিশাল পরিবর্তন।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থাকবে আংশিক মেঘলা আকাশ। ভোররাতে কলকাতার কয়েকটি জায়গা থেকে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছে। কুয়াশা থাকার সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধি হয়েই চলেছে। তবে আবহবিদরা জানিয়েছেন, আজ থেকেই তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্ষবরণে জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ ফিরবে।

    আরএমসি কলকাতার ওয়েবসাইট অনুযায়ী, ৩১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি। ১ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি। ২ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি। এবং ৩ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

    আবহাওয়ার পরিস্থিতি এমন কেন?

    আবহাওয়া অফিস জানাচ্ছে, উচ্চচাপের কারণে জলীয় বাষ্পের অতিরিক্ত প্রবেশের ফলেই আবহাওয়ার এই পরিবর্তন। আবহবিদরা এর আগেই বলেছিলেন, উত্তুরে হাওয়া বাধা পাওয়ার পাশাপাশি, দক্ষিণা বাতাস ঢুকতে শুরু করায় জলীয় বাষ্প তৈরি হওয়ার কারণে কয়েকদিন ধরেই তাপমাত্রা বাড়ছে। তবে বুধবার দুপুরের পর থেকেই রাজ্যে হাওয়া বদল হবে। আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। বছর শেষে কনকনে ঠান্ডা না থাকলেও, ফিরবে শীতের আমেজ।  

  • West Bengal Weather: উষ্ণতম ডিসেম্বর! কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাই ২০ ডিগ্রির উপর!

    West Bengal Weather: উষ্ণতম ডিসেম্বর! কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাই ২০ ডিগ্রির উপর!

    মাধ্যম নিউজ ডেস্ক: তাপমাত্রা বৃদ্ধি জারি। পারদ ঊর্ধ্বমুখী হয়ে পৌঁছে গেল ২০ ডিগ্রিরও উপরে। আবহবিদরা জানিয়েছেন, আজ উষ্ণতম ডিসেম্বর। এমন গরম শীতকালে গত কয়েক বছরে পড়েনি। এর আগে ২০০৪ ও ২০১৩ সালের ডিসেম্বরে তাপমাত্রা ২০ ডিগ্রির উপরে উঠেছিল। ২০১৩ সালে ২৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। ২৬ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। আর ২০০৪ সালে ২১  ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে কবে ফিরবে শীতের আমেজ, কবে পড়বে কনকনে ঠান্ডা, তারই অপেক্ষায় শহরবাসী (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন থাকবে আংশিক মেঘলা আকাশ। সকালের দিকে কুয়াশা ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। সোমবার ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার এই তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৪৮ ঘন্টায় তাপমাত্রা বেড়েছে ছয় ডিগ্রির মত। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ (West Bengal Weather)।

    আরও পড়ুন: শহরে উধাও শীত! ঘূর্ণাবর্তের জেরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রিরও বেশি!

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আবার কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। আর বুধবার থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেরও সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এরপর বুধবার থেকে পরপর ৩-৪ দিন তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াসের মত হ্রাস পেতে পারে, সূত্রের খবর অনুযায়ী। এই মুহূর্তে রাজ্যে রয়েছে দক্ষিণ পশ্চিমী বায়ু, যা বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা নিয়ে আসছে। যার জেরে বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather)। 

    ফের কবে শীত?

    ২৯-৩১ ডিসেম্বর নাগাদ তথা বর্ষশেষের সময় কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। আগামীকাল থেকেই ফের উত্তর-পশ্চিম বায়ুর প্রভাব বাড়বে। যার ফলে আবারও তাপমাত্রা নামতে শুরু করবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

  • West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল সাড়ে তিন ডিগ্রিরও বেশি। কিন্তু আজ ফের তাপমাত্রা সামান্য কমল। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর থেকে ফের শীতের দাপুটে স্পেল শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষেই বড়দিন। তার আগে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে শীত না পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। আর উত্তুরে হাওয়ার প্রভাব কমবে তার ফলেই চড়বে পারদ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    শহরে পারদ ওঠা-নামা জারি রয়েছে। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু আজ তা সামান্য কমে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে খবর, সারা দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। সকালের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিস্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন (West Bengal Weather)।

    ঘূর্ণাবর্তের ফলে চড়বে পারদ

    আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর ফলেই বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় শহরবাসীর শীত উপভোগ করা হবে না বড়দিনে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার গতি কমেছে। ফলে শুক্রবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে ভালোই শীত পড়েছে। ঘন কুয়াশাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন নেই আগামী কয়েকদিনে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিস্কারই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)।

  • West Bengal Weather: একধাক্কায় তাপমাত্রা বাড়ল সাড়ে তিন ডিগ্রির বেশি! ফের কবে শীত?

    West Bengal Weather: একধাক্কায় তাপমাত্রা বাড়ল সাড়ে তিন ডিগ্রির বেশি! ফের কবে শীত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পারদ ঊর্ধ্বমুখী। দু’দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা সাড়ে তিন ডিগ্রির বেশি বেড়ে গেল। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রাজ্য জুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, তাপমাত্রা আগামী দু-তিন দিনে আরও বাড়বে। ফলে শহরবাসীর একটাই প্রশ্ন ফের কবে কনকনে শীত পড়বে?

    ফের কবে শীত?

    ফের কবে শীত আসবে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং বুধবারের পর সাময়িকভাবে শীতের আমেজ কমবে। কিন্তু শুক্রবারের পর ফের কিছুটা পারদ পতন ঘটবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার পূর্বাভাস রয়েছে। বড়দিনে শীতের আমেজ নিয়েই আনন্দ করতে পারবেন শহরবাসী, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।

    কলকাতার আবহাওয়া

    সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। কিন্তু গত ৪৮ ঘন্টায় একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে। তবে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে।

  • Kolkata Weather: ১২ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা! কিন্তু কবে? কী জানাল হাওয়া অফিস?

    Kolkata Weather: ১২ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা! কিন্তু কবে? কী জানাল হাওয়া অফিস?

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বর মাস, তবুও দেখা নেই শীতের। পারদের ওঠা-নামা লেগেই রয়েছে। মন্দৌস ঘূর্ণিঝড় চলে গেলেও কলকাতা ও আশেপাশে এলাকাগুলির তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিনেও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। আজও কলকাতায় পারদ ঊর্ধ্বমুখী। ফলে শহরে ঠান্ডা কবে পড়বে, তারই অপেক্ষায় শহরবাসী। তবে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, এই মাসের শেষের দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। এমনকি তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসেরও নীচে।

    কলকাতার আবহাওয়া

    বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি বেশি। আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গতকাল অর্থাৎ মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে আজ গতকালের থেকেও তাপমাত্রা বেশি। অন্যদিকে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৪১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ১৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলেও জানানো হয়েছে। আকাশ মূলত পরিস্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: জাঁকিয়ে শীত পড়তে আরও দেরি! আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

    কবে শীত?

    আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২-৩ দিনের মধ্যে নিম্নমুখী হতে পারে পারদ। ফিরতে পারে শীতের আমেজ। ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে কলকাতার তাপমাত্রা। শুধু তাই নয়, জেলাগুলিতেও একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। জেলায় ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাপমাত্রার বড় পরিবর্তন ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই ঘটতে পারে।

    নিম্নচাপের ভ্রুকুটি

    অন্যদিকে মন্দৌসের প্রভাব কেটে গেলেও দক্ষিণ আন্দামান সাগরে এখনও ঘূর্ণাবর্তের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি দক্ষিণ আন্দামান সাগরে ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়ে শ্রীলঙ্কার দিকে যাবে বলে অনুমান আবহাওয়াবিদদের। এই ঘূর্ণাবর্তের দিকে নজর রাখছেন আবহবিদরা।

  • West Bengal Weather: রাজ্যে জাঁকিয়ে বসেছে কনকনে শীত, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে!

    West Bengal Weather: রাজ্যে জাঁকিয়ে বসেছে কনকনে শীত, কলকাতায় পারদ নামল ১৩ ডিগ্রির ঘরে!

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার মরশুমের শীতলতম দিন। তাপমাত্রার পারদ নেমে গেল ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গতকালের থেকেও আজ তাপমাত্রা কমেছে। ফলে কার্যত আদর্শ ‘উইন্টার উইনএন্ড’ বলা যেতেই পারে। জাঁকিয়ে শীতের আমেজে বেজায় খুশি শীতপ্রেমীরা। আগামী কয়েকদিন আরও পারদ পতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু আগামী ২-৩দিন পর ফের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের (West Bengal Weather)।

    কলকাতায় মরশুমের শীতলতম দিন

    গতকাল তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে নামলে বলা হয়েছিল শীতলতম দিন। কিন্তু আজ আরও পারদ পতন হয়ে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রির ঘরে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম আছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ফলে শহর কলকাতায় জাঁকিয়ে বসেছে শীত। সারাদিন বজায় থাকবে হিমেল হাওয়ার পরশ (West Bengal Weather)।

    পশ্চিমবঙ্গের উপর এখন জোরালো উত্তর-পশ্চিম বাতাস আছে। তার জেরে রাজ্যে চড়চড় করে তাপমাত্রা কমছে। আগামী এক থেকে দু’দিন এরকম তাপমাত্রা থাকবে। জলীয় বাষ্প কম থাকায় শীতল শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে।

    জেলার আবহাওয়া

    জেলায় জেলায় পারদ পতনের ধারা জারি। জেলায় তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলের জেলায় দশের নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা। কোনও কোনও জেলায় তাপমাত্রা এখনই ৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম বর্ধমানের পানাগড় ছিল শীতলতম জায়গা। সকালে সেখানকার তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলেও নেমেছে পারদ। সেখানে সকালে তাপমাত্রা ছিল ১১.৯। পুরুলিয়াতেও তাপমাত্রা নামে। সকালে তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩ দিন আবহাওয়া এমনই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    কনকনে ঠান্ডায় সকাল থেকেই জবুথবু উত্তরের সব জেলাই। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী পাঁচদিন। উত্তরবঙ্গের নীচের জেলাগুলির তাপমাত্রা সামান্য কমবে। উত্তরবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের দু’এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে (West Bengal Weather)।

    আলিপুর আবহাওয়া সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক পরিস্কার আবহাওয়া থাকবে। আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত কনকনে শীতের আমেজ বজায় থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রবিবার (West Bengal Weather)।

  • Kolkata Weather: পারদ ওঠা-নামার মাঝেই নিম্নচাপের পূর্বাভাস, বাংলায় কি প্রভাব পড়বে?

    Kolkata Weather: পারদ ওঠা-নামার মাঝেই নিম্নচাপের পূর্বাভাস, বাংলায় কি প্রভাব পড়বে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আজ সামান্য হলেও তাপমাত্রা বাড়ল। প্রায় কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল তাপমাত্রা ১৫ -এর ঘরে এসেছিল। কিন্তু আজ এই তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে। অর্থাৎ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরী আছে।

    কলকাতার আবহাওয়া

    গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজ তা বেড়ে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। শীতের আমেজ থাকবে দিনভর। তবে সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ বাড়বে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিনে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ১৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯১ শতাংশ। কলকাতার আকাশ আজ মূলত পরিস্কার থাকবে।

    আরও পড়ুন: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় জাঁকিয়ে শীত আসতে এখনও দিন দশেক দেরী। আগামী রবিবার পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপমাত্রা ১৫ অথবা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমাঞ্চলের জেলায় এই তাপমাত্রা আগামি কয়েক দিন ১১ অথবা ১২ ডিগ্রির ঘরে থাকবে।

    উত্তরবঙ্গে স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা ছিল ও আপাতত সেই তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নীচে চলে আসতে পারে। তবে আগামী ২-৩ দিনে স্বাভাবিক বা স্বাভাবিকের নিচের দিকে তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

    নিম্নচাপের ভ্রুকুটি

    আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা রয়েছে। গতকাল, রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আজকের পর এটি আরও শক্তিশালী হবে। এরপর আগামী দু-তিন দিনে আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এর অভিমুখ হবে তামিলনাড়ু -পন্ডিচেরি উপকূল। দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় সরাসরি এর কোনও প্রভাব পড়বে না বাংলায়। আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা উপকূল এবং দক্ষিণ ভারতের রাজ্যে।

  • Kolkata Weather: উধাও শীত! ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, কেন ঊর্ধ্বমুখী পারদ?

    Kolkata Weather: উধাও শীত! ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, কেন ঊর্ধ্বমুখী পারদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আচমকাই বেড়ে গেল তাপমাত্রা। নেই আর শীতের আমেজও। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ ডিগ্রি বেড়ে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather)। সোমবার থেকেই তাপমাত্রা বেড়ে চলেছিল। গতকালও বেড়ে হয়েছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ এক লাফে ৫ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা। আগামী কয়েকদিনেও তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই, ফলে কনকনে শীত উপভোগ করার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে কলকাতাবাসীদের (Kolkata Weather)।

    কলকাতার আবহাওয়া

    এদিন সকালে কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে (Kolkata Weather)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু’দিন তাপমাত্রা এভাবেই বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

    আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রিরও বেশি! আজ কেমন থাকবে আবহাওয়া?

    কেন ঊর্ধ্বমুখী পারদ?

    বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে টানা কয়েকদিন পারদ পতন হতেই যখন শীত নিয়ে কৌতূহলী হয়ে উঠেছিল শহরবাসী, তখনই বেড়ে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় নভেম্বরের শেষে শীতের আমেজে ভাটা পড়েছে। এছাড়াও শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে দুটি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গাঙ্গেয় বঙ্গে উত্তর-পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে (Kolkata Weather)।

    শহরে কবে শীত?

    আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবারের পর থেকে ফের কিছুটা হলেও পারদ পতন হতে পারে। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই রাজ্যে (Kolkata Weather)। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। দ্বিতীয় সপ্তাহের পর থেকেই ফের ফিরতে পারে শীতের আমেজ (Kolkata Weather)। উত্তরবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ।

    আরও পড়ুন: রেকর্ড পারদ পতন! আজ কলকাতার শীতলতম দিন, ঠান্ডা পড়বে আরও

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • West Bengal Weather: আজ এই মরশুমের শীতলতম দিন, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

    West Bengal Weather: আজ এই মরশুমের শীতলতম দিন, আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বরের শেষ সপ্তাহেই শীতের ব্যাটিং শুরু হতে চলেছে, আলিপুর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী (West Bengal Weather)। যার কিছুটা টের পাওয়া গেল আজকেই। আজ শহর কলকাতায় এই মরশুমের শীতলতম দিন। পারদ আগে ১৭-এর ঘরে নামলেও আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবারেই তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে একধাক্কায় আজ অনেকটাই কমেছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    শীত জাঁকিয়ে বসতে চলেছে শহরে…

    শহরে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ ভালোই অনুভূত হচ্ছে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আপেক্ষিক আর্দ্রতা কমায় বাতাসে শীত শীত ভাব অনুভব করা যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদের তেজের ফলে ঠান্ডা ভাবও চলে যাচ্ছে। তবে কনকনে ঠান্ডা পড়তে শহরবাসীদের ডিসেম্বরের অপেক্ষায় থাকতে হবে জানিয়েছে আবহাওয়া দফতর। আরও জানিয়েছে যে, আগামী চার-পাঁচ দিনে ২ থেকে ৩  ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়া সম্ভাবনা রয়েছে (West Bengal Weather)।

    কেমন আবহাওয়া থাকবে আজ?

    আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। সপ্তাহ জুড়ে এমন মনোরম আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক ও পরিস্কার থাকবে (West Bengal Weather)।

    জেলায় জেলায় কেমন পরিস্থিতি?

    শহরে শীতের আমেজের আসা-যাওয়া থাকলেও আশেপাশের জেলায় বেশ জাঁকিয়ে বসেছে কনকনে শীত (West Bengal Weather)। রাজ্যের বাকি জেলাতে আজ পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। কাল থেকে মেঘমুক্ত পরিস্কার আকাশ দেখা যাবে। ফলে শুক্রবার থেকে রাজ্যজুড়ে আরও শুষ্ক আবহাওয়া দেখা যাবে৷ এর ফলে তাপমাত্রা অনেকটাই নিম্নগামী হবে। আগামীকাল থেকে পানাগড়, শ্রীনিকেতনের মতো কিছু এলাকার তাপমাত্রা ১২ ডিগ্রিতে নামতে পারে। বাকি গোটা পশ্চিমাঞ্চলের সব জেলায় নামবে পারদ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম, এই জেলাগুলিতে শীতের প্রভাব বেশি থাকবে।

    তবে, আগামীকাল, ২৪ নভেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু শুষ্ক থাকবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলি। উত্তরবঙ্গেও আবহাওয়া শুষ্কই থাকবে। সেখানে আগামী কয়েকদিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না (West Bengal Weather)।

  • Temperature in Kolkata: সকাল-সন্ধে বাতাসে হিমেল  ভাব, নভেম্বরেই কি শীতের প্রবেশ রাজ্যে?

    Temperature in Kolkata: সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব, নভেম্বরেই কি শীতের প্রবেশ রাজ্যে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমাগত নেমেই চলেছে পারদ। নভেম্বরেই শীতের আমেজ বহু বছর পর পেল কলকাতাবাসী। আজ, মঙ্গলবার নিয়ে টানা তিন দিন ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল পারদ। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  সোমবার তাপমাত্রা কমে চলে আসে ১৭’র ঘরে। ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল গতকালের তাপমাত্রা।  মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম।

    কী বলছেন আবহাওয়াবিদরা?

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ আশেপাশের এলাকায় ভোর ও রাতের দিকে ভালই শীতের আমেজ। তবে এদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমেছে। এদিন জেলায় তাপমাত্রা নেমে গিয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে আবহবিদরা জানিয়েছেন, এই ঠান্ডাকেই কেউ যেন শীত পড়ে গিয়েছে বলে মনে না করে, কারণ ভোরে ও রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও দিনের বেলায় সূর্যের তেজ ভালই রয়েছে। ফলে শীত আসলেই একমাত্র দিনে নামবে পারদ। আর শীত আসতে এখনও মাসখানেক দেরি রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও ২-৩ দিন এই ঠান্ডার আমেজ বজায় থাকবে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কলকাতায় শীত পড়বে মনে করেছে আবহাওয়া দফতর। আর একমাত্র তখনই প্রকৃতপক্ষে শীতকালের মজা চুটিয়ে উপভোগ করতে পারবে কলকাতাবাসী।

    কলকাতার আজকের আবহাওয়া

    এদিন সকালে কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আপাতত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।

    আরও পড়ুন: কলকাতায় ফের পারদ পতন! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের আবহাওয়া

    এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় সামান্য তুষারপাত হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকারই সম্ভাবনা। এই সপ্তাহে আর তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    নিম্নচাপের ভ্রুকুটি

    তবে শীতের মধ্যেই ফের নিম্নচাপের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে।  বুধবারে আন্দামান সাগরে এর অবস্থান থাকবে। সেই নিম্নচাপের অভিমুখ কোনদিকে হয়, সেদিকেই নজর রাখছেন আবহাওয়া দফতর।

LinkedIn
Share