Author: user

  • Gujarat: ফের ট্রেন লাইনচ্যুত করার চক্রান্ত! গুজরাটে ফিসপ্লেট খুলে রাখা হল লাইনের ওপর

    Gujarat: ফের ট্রেন লাইনচ্যুত করার চক্রান্ত! গুজরাটে ফিসপ্লেট খুলে রাখা হল লাইনের ওপর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক বার ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা। ফিস প্লেট খুলে তা লাইনের (Train Accident Averted) ওপর রেখে দেওয়ার অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে গুজরাতের (Gujarat) সুরাটের কিম রেল স্টেশনের কাছে। যদিও রেলকর্মীদের তৎপরতায় কোনওরকম অঘটন ঘটার আগেই ফিসপ্লেট লাইনের ওপর থেকে সরানো হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Gujarat)

    জানা গিয়েছে, শনিবার গুজরাটের (Gujarat) সুরাটের কাছেই অল্পের জন্য বড়সড় রেল দুর্ঘটনা থেকে রক্ষা মেলে। পশ্চিম রেলওয়ের ভাদোদরা ডিভিশনের কাছে আপ রেললাইন থেকে খুলে নেওয়া হয়েছিল ফিসপ্লেট। কিম রেলওয়ে স্টেশনের কাছে রেল আধিকারিকদের নজরে আসে বিষয়টি। তড়িঘড়ি রেললাইন থেকে এগুলি সরানো হয়। ট্রেন আসার আগেই ফের ফিসপ্লেট জুড়ে দেওয়া হয় রেললাইনে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল এই লাইনে। এর আগে গত ৮ সেপ্টেম্বর রাজস্থানের আজমেরেও রেললাইনে এক কিলোমিটারের ব্যবধানে দুটি সিমেন্ট ব্লক পাওয়া গিয়েছিল। পুলিশের সহায়তায় ফ্রেট করিডর কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড সিমেন্টের ব্লক সরিয়ে কোনওমতে দুর্ঘটনা এড়ায়। প্রতিবারই কি দুর্ঘটনা ঘটছে নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় ষড়যন্ত্র? ট্রেন দুর্ঘটনার পিছনে কলকাঠি নাড়ার তত্ত্বই জোরাল হল আরও। এবার রেললাইনের ওপরে মিলল সন্দেহজনক বস্তু। সরিয়ে দেওয়া হয়েছিল ফিসপ্লেটও। দ্রুতগতিতে আসা ট্রেন যাতে রেললাইন থেকে ছিটকে যায়, তার জন্যই এই ষড়যন্ত্র করা হয়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে রেল।

    আরও পড়ুন: তিরুপতির প্রসাদ লাড্ডুতে পশু চর্বি! হিন্দু ভাবাবেগে আঘাত, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    রেল কর্তৃপক্ষের কী বক্তব্য?

    পশ্চিম রেলের বরোদা শাখা জানিয়েছে, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী রেলের আপ লাইনের ফিসপ্লেট (Gujarat) খুলে সেটিকে লাইনের ওপর রেখে দিয়েছিল। বিষয়টি নজরে আসার পরই রেলকর্মীরা দ্রুত পদক্ষেপ করেন। লাইনের ওপর থেকে সেটি সরিয়ে পরিষেবা স্বাভাবিক করা হয়।

    অগাস্টে ১৫ বার লাইনচ্যুত করার চেষ্টা!

    কিছুদিন আগেই উত্তরপ্রদেশের কানপুরের কাছে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। রেল লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল একটি গ্যাস সিলিন্ডার। কিছুটা দূরেই পাওয়া গিয়েছিল এক বোতল পেট্রল ও দেশলাই বাক্স। রেলের তরফে সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, শুধু অগাস্টেই ১৫ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে। তিনবার চেষ্টা করা হয়েছে সেপ্টেম্বরের শুরুতেই। অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে যে সব রাজ্যে এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং তেলঙ্গানা। তবে, উত্তরপ্রদেশে এই প্রবণতা সবচেয়ে বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলে হামলার হুমকি চিঠি! জারি সতর্কতা

    Railway: উত্তর-পূর্ব সীমান্ত রেলে হামলার হুমকি চিঠি! জারি সতর্কতা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে রেল (Railway) পরিকাঠামোর উপর জঙ্গিদের হামলার হুমকি পাওয়া গিয়েছে। যদিও এখনও পর্যন্ত খবরটি উড়ো, কিন্তু তবুও নিরাপত্তা ব্যবস্থাকে হালকা ভাবে নিতে চাইছেন না রেলের আধিকারিকরা। ইতিমধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে সতর্ক করলেন এসআরপি শিলিগুড়ি। তবে প্রশাসন এই হুমকিকে (Threat) অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছে। ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে একাধিক পদক্ষেপ।

    প্রত্যেক স্টেশনে সতর্ক বার্তা (Railway)

    উত্তর-পূর্ব রেলের (Railway) জিআরপি এস সিলভামুরগান বলেন, “একটি খবরে জানা গিয়েছে, উত্তরবঙ্গে রেলের উপর সন্ত্রাসবাদী হামলা হতে পারে। এমন পরিস্থিতিতে জিআরপি এবং আরপিএফ-এর পক্ষ থেকে যৌথ ভাবে পেট্রোলিং করা প্রয়োজন। ইতিমধ্যে প্রত্যেক স্টেশনের মাস্টার এবং ম্যানেজারকে সতর্ক করা হয়েছে। একইভাবে নিরাপত্তার জন্য স্নিফার ডগকে বিভিন্ন স্টেশন এবং ট্রেনের নিরাপত্তার (Threat) কাজে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সেতু স্টেশনের টিমকে সতর্ক করা হয়েছে।” এই হুমকির বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অমরজিৎ গৌতম বলেন, “আমাদের রেল জিআরপি শিলিগুড়ি থেকে মেইল করে জানানো হয়েছিল, রেলের পরিকাঠামোতে নাশকতা মূলক হামলার সম্ভাবনা রয়েছে। আমি এই মর্মে প্রত্যেক স্টেশনকে সতর্ক করেছি। একাধিক সন্দেহজনক জায়গায় তল্লাশি শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের কথাও বলেছি।”

    আরও পড়ুনঃ আরজি করের প্রতিবাদে যোগ, ক্লাস থেকে দুই ছাত্রীকে বহিষ্কার তৃণমূলের অধ্যাপক নেতার!

    গভীর ষড়যন্ত্রের নানা ভিডিও

    উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Railway) মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকুমার শর্মা বলেন, উড়ো চিঠির (Threat) একটি খবর এসেছে। তবে প্রেরকের হদিশ মেলেনি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য দেশে বেশ কিছু দিন ধরে রেলে নাশকতা মূলক চক্রের হদিশ মিলেছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারের একাধিক জায়গায় রেল লাইনের অপর লোহা, রড, গাছ, কাঠ ফেলে গভীর ষড়যন্ত্র করার নানা ভিডিও লক্ষ্য করা গিয়েছে। এমনকী লাইনের মধ্যে গ্যাসের সিলিন্ডার রেখে বড়সড় ছক করা হয়েছিল শিবরাজপুরে। প্রয়াগরাজ থেকে ভিওয়ানির দিকে আসা কালিন্দী এক্সপ্রেসে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল। মংপু এলাকায় রেল লাইনে ড্রাম ফেলে দেওয়া হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manipur: বড় নাশকতার ছক! মায়ানমার থেকে ৯০০ কুকি জঙ্গির অনুপ্রবেশ মণিপুরে, সতর্কবার্তা

    Manipur: বড় নাশকতার ছক! মায়ানমার থেকে ৯০০ কুকি জঙ্গির অনুপ্রবেশ মণিপুরে, সতর্কবার্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: মায়ানমার থেকে ৯০০ জনের বেশি কুকি জঙ্গি আত্মগোপন করে রয়েছে মণিপুরে। এই অনুপ্রবেশকারীরা, আগামী ২৮ সেপ্টেম্বরে বড় রকমের একটি হামলার পরিকল্পনা করার ছক করেছে। ঠিক এমন বার্তা দিয়ে নিরাপত্তা বাহিনীকে সতর্ক করলেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, “হিংসা কবলিত এই রাজ্যে একাধিক নাশকতা মূলক হামলার উপকরণ হিসেবে প্রচুর আইইডি বিস্ফোরক উদ্ধার হয়েছে।” গোয়েন্দা রিপোর্টে বহিরাগত ভারত-বিরোধী শক্তির প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখে গিয়েছে। সেনাবাহিনী, অসম রাইফেলস এবং পুলিশ প্রশাসনকে অত্যন্ত সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিশেষ স্ট্র্যাটেজিক অপারেশন গ্রুপের বৈঠক (Manipur)

    মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের বলেন, “মণিপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যে কোনও অপ্রীতিকর পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে অত্যন্ত তৎপর। আগামী ২৮ সেপ্টেম্বর মণিপুরকে অশান্ত করতে একটি বড় চক্রান্ত করা হয়েছে। মায়ানমার থেকে জঙ্গিদের অনুপ্রবেশ ঘটেছে। সব ধরনের মোকাবিলার জন্য বিশেষ স্ট্র্যাটেজিক অপারেশন গ্রুপের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অসম রাইফেলস, সিআরপিএফ এবং পুলিশের শীর্ষ আধিকারিকরা। জঙ্গিদের নানা কার্যকলাপের বিরুদ্ধে এদিনের বৈঠকে একাধিক পদক্ষেপ করা হয়েছে।”

    আরও পড়ুনঃ তিরুপতির প্রসাদ লাড্ডুতে পশু চর্বি! হিন্দু ভাবাবেগে আঘাত, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

    অ্যান্টি ড্রোন ডিভাইস, আইইডি উদ্ধার!

    সাংবাদিক বৈঠকে কুলদীপ সিং আরও বলেন, “গোয়েন্দা সূত্রে খবর, গত তিন থেকে চারদিন ধরে জঙ্গি আন্দোলন হতে পারে বলে জানা গিয়েছে। বিভিন্ন দলে ভাগ হয়ে জঙ্গিরা রাজ্যে প্রবেশ করেছে। এক একটি দলে জনা তিরিশেক জঙ্গি রয়েছে। জাতীয় নিরাপত্তার উপর আঘাত করতে জঙ্গিরা বৃহত্তর পরিকল্পনা করেছে। এই খবর ১০০ শতাংশ সঠিক। তবে এই বিষয়কে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ইতিমধ্যে ফারজাওয়াল (Manipur), চুরাচাঁদপুর এবং কামজং সহ মায়নমার সীমান্তে অসম রাইফেলসকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। সন্ত্রাসীরা এই এলাকায় অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক মজুত করতে সক্রিয় হয়ে উঠেছে। অত্যাধুনিক ১৭টি অ্যান্টি ড্রোন ডিভাইস এবং জ্যামার ব্যবহারের সন্ধান মিলেছে। একই ভাবে এই এলাকা থেকে সাতটি আইইডি উদ্ধার করা হয়েছে।” উল্লেখ্য গত বছর থেকে মেইতি এবং কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে মণিপুর।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ramakrishna 140: “গোপাল-মূর্তি দর্শন—কোন ঐশ্বর্য নাই—কেবল কচি ছেলের মূর্তি…জ্যোতিঃ দর্শন”

    Ramakrishna 140: “গোপাল-মূর্তি দর্শন—কোন ঐশ্বর্য নাই—কেবল কচি ছেলের মূর্তি…জ্যোতিঃ দর্শন”

    ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্তসঙ্গে

    তৃতীয় পরিচ্ছেদ

    ১৮৮৩, ১লা জানুয়ারি

    ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি

    ঠাকুর (Ramakrishna) ছোট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন। সর্বদাই ভাবে পূর্ণ। ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন; অঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন (Kathamrita)?

    দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের (Ramakrishna) এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন।

    কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। সে-মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন দ্বিভুজা—তখন দশ হাত নাই—অত অস্ত্রশস্ত্র নাই। তারপর গোপাল-মূর্তি দর্শন—কোন ঐশ্বর্য নাই—কেবল কচি ছেলের মূর্তি। এরও পারে আছে—কেবল জ্যোতিঃ দর্শন।

    সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা—বিচার ও আসক্তি ত্যাগ 

    তাঁকে লাভ হলে, তাঁতে সমাধিস্থ হলে—জ্ঞানবিচার (Kathamrita) আর থাকে না।

    জ্ঞানবিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়—

    যতক্ষণ জীব, জগৎ, আমি, তুমি—এ-সব বোধ থাকে। যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী।

    ব্রাহ্মণ (Ramakrishna) ভোজনের সময় দেখ নাই? প্রথমটা খুব হইচই। পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দধি মুণ্ডি পড়ল তখন কেবল সুপ-সাপ! আর কোনও শব্দ নাই। তারপরই নিদ্রা—সমাধি। তখন হইচই আর আদৌ নাই।

    আরও পড়ুনঃ “একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে, ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না…”

    আরও পড়ুনঃ “বিবেক, বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোঁবে না”

    আরও পড়ুনঃ “ধ্যান করবার সময় তাঁতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়?”

    আরও পড়ুনঃ “বালক যেমন খেলাঘর করে, ভাঙে, গড়ে—তিনিও সেইরূপ সৃষ্টি, স্থিতি, প্রলয় কচ্ছেন”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Daily Horoscope 21 September 2024: কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে এই রাশির জাতকদের

    Daily Horoscope 21 September 2024: কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে এই রাশির জাতকদের

    চাকরি থেকে ব্যবসা, বন্ধু থেকে ব্যক্তিগত জীবন, ভ্রমণ থেকে স্বাস্থ্য—কী বলছে ভাগ্যরেখা? কেমন কাটতে পারে দিন?

    মেষ

    ১) ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দ লাভ।

    ২) অভিনেতারা খুব ভালো সুযোগ পেতে পারেন।

    ৩) সমাজে খ্যাতি বাড়বে।

    বৃষ

    ১) বাড়িতে অশান্তির জন্য পাড়ার লোকের কাছে হাসির পাত্র হবেন।

    ২) চাকরির স্থানে সুনাম বৃদ্ধি পেতে পারে।

    ৩) গুরুজনের পরামর্শ মেনে চলুন।

    মিথুন

    ১) প্রেমের ব্যাপারে চিন্তার খবর আসতে পারে।

    ২) বাইরে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। 

    ৩) সবাইকে বিশ্বাস করবেন না।

    কর্কট

    ১) কোনও কারণে উদ্বেগ বাড়তে পারে।

    ২) সংসারের দায়িত্ব দ্বিগুণ হওয়ার সম্ভাবনা আছে।

    ৩) দিনটি প্রতিকূল।

    সিংহ

    ১) মনঃকষ্ট বাড়তে পারে।

    ২) পিতার সঙ্গে মতান্তর হতে পারে।

    ৩) দিনটি প্রতিকূল।

    কন্যা

    ১) অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে।

    ২) হঠাৎ করে কোনও চাকরির যোগ আসতে পারে।

    ৩) ধৈর্য্য ধরতে হবে খুব বেশি।

    তুলা

    ১) শত্রুর কারণে সকালে মাথাগরম হতে পারে।

    ২) সাবধান থাকতে হবে, শরীরে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।

    ৩) বিবাদে জড়াবেন না কারও সঙ্গে।

    বৃশ্চিক

    ১) সকালবেলাতেই কিছু দান করার জন্য ইচ্ছা হতে পারে।

    ২) অভিভাবকদের পরামর্শ আপনার জন্য কার্যকর হবে।

    ৩) ভেবেচিন্তে কথাবার্তা বলুন।

    ধনু

    ১) অতিরিক্ত পরিশ্রমের জন্য কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে।

    ২) উচ্চশিক্ষার যে কোনও কাজ সফল হবে।

    ৩) দিনটি ভালো-মন্দ মিশিয়ে কাটবে।

    মকর

    ১) সকালে অহেতুক কোনও অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন।

    ২) প্রতিবেশীদের হিংসার কারণে কাজে বাধা আসতে পারে।

    ৩) ধর্মস্থানে যেতে পারেন।

    কুম্ভ

    ১) কোনও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে চাপ আসতে পারে।

    ২) কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।

    ৩) প্রিয়জনের সঙ্গে সময় কাটান।

    মীন

    ১) কিছু কেনাকাটার জন্য স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে।

    ২) শত্রুর সঙ্গে আপস করতে হতে পারে।

    ৩) বন্ধুদের কাছে সুনাম অর্জন।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Junior Doctors: রাজ্যের বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তাররা, বিলি করা হল ত্রাণ

    Junior Doctors: রাজ্যের বন্যা দুর্গতদের পাশে জুনিয়র ডাক্তাররা, বিলি করা হল ত্রাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্রবার থেকে আংশিক কর্মবিরতি উঠছে জুনিয়র ডাক্তারদের। এরই মধ্যে এদিন সকাল থেকে ত্রাণ নিয়ে বন্যা কবলিত বিভিন্ন জায়গায় পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। জুনিয়র ডাক্তারদের এমন কর্মসূচিকে কুর্নিশ জানাচ্ছেন রাজ্যের নাগরিক সমাজের বড় অংশ। বন্যা দুর্গত মানুষদের ত্রাণের পাশাপাশি ওষুধ ও চিকিৎসা পরিষেবাও এদিন পৌঁছে দেন তাঁরা। প্রসঙ্গত, এমন কর্মসূচির কথা আগেই ঘোষণা করেছিল জুনিয়র ডাক্তাররা।

    বন্যায় ভাসছে রাজ্যের চার জেলার বিস্তীর্ণ অংশ

    সেপ্টেম্বর মাসে বন্যায় ভাসছে রাজ্যের একাধিক জেলা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া, হুগলির আরামবাগ, খানাকুল, হাওড়ার আমতা, উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ গ্রাম রয়েছে জলের তলায়। এমন পরিস্থিতি যে, অসুস্থ হলে হাসপাতালে পর্যন্ত পৌঁছতে পারছেন না বন্যা কবলিত এলাকার মানুষজন। এই আবহে আজ থেকে দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা।

    নিত্য প্রয়োজনীয় (Junior Doctors) সামগ্রীর বিতরণের সঙ্গে খোলা হয় অভয়া ক্লিনিকও

    শুক্রবার সকালেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকদের একটি টিম ম্যাটাডোরে করে পাঁশকুড়ার পথে রওনা দেন। চাল, ডাল, আলু, মুসুর ডাল, বিস্কুট, সয়াবিন, চিঁড়ে, চিনি, ভোজ্য তেল ছাড়াও জুনিয়র চিকিৎসকরা এদিন বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেন পর্যাপ্ত ওষুধ। এর পাশাপাশি অভয়া ক্লিনিকের (Abhaya Clinic) মাধ্যমে জরুরি ওষুধও দেওয়া হয় বিনামূল্যে ৷

    আন্দোলনস্থলের সামগ্রীও তাঁরা (Junior Doctors) পৌঁছে দেন  বন্যা কবলিত এলাকায়

    প্রসঙ্গত, এগারো দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) বিভিন্ন সামগ্রী দিয়ে সাহায্য করেছিল জনগণ। তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ান অনেকজনই। তাঁদের মধ্যে কেউ ত্রিপল, কেউ চৌকি, জামা-কাপড়, পানীয় জল, শুকনো খাবার-সহ নানা সামগ্রী দিয়ে সাহায্য করেছেন। সেই সমস্ত ত্রিপল, চৌকি ও বেঁচে যাওয়া পানীয় জল, শুকনো খাবারও রাজ্যের বন্যা কবলিত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Darivit Incident: দাড়িভিট কাণ্ডের ৬ বছর, শহীদ স্মরণে একাধিক অনুষ্ঠান এবিভিপির

    Darivit Incident: দাড়িভিট কাণ্ডের ৬ বছর, শহীদ স্মরণে একাধিক অনুষ্ঠান এবিভিপির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর দাড়িভিট কাণ্ডের ৬ বছর পূর্তি হল। প্রসঙ্গত, ২০১৮ সালের এই দিনেই বাংলা ভাষার শিক্ষকের দাবিতে আন্দোলনে নামে দাড়িভিট স্কুলের পড়ুয়ারা। সেই আন্দোলনেই (Darivit Incident) পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে নিহত হন দুই ছাত্র নেতা রাজেশ সরকার ও তাপস বর্মন। বর্বরোচিত সেই ঘটনার ৬ বছর পূর্তিতে শহীদ রাজেশ-তাপসের স্মরণে এদিন একাধিক অনুষ্ঠান হয় দাড়িভিটে। মিছিল, জনসভা, সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন, প্রীতি ক্রিকেট ম্যাচ, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মাধ্যমে দিনভর দিনটি পালন করে এবিভিপি (Abvp)।

    কারা হাজির ছিলেন? (Darivit Incident) 

    সংগঠনের (Darivit Incident) দুই কর্মীর স্মরণ সভায় এদিন এবিভিপি নেতৃত্ব যেমন হাজির ছিলেন, তেমনই রাজেশ-তাপসের পরিবারের সদস্যরাও সামিল হন অনুষ্ঠানগুলিতে। মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সকালে। দাড়িভিট হাইস্কুল থেকে শহীদ রাজেশ-তাপসের সমাধিস্থল পর্যন্ত মিছিল করে এবিভিপি (Abvp)। এই মিছিলে অসংখ্য সাধারণ মানুষকেও সামিল হতে দেখা যায়। এদিনের শহীদ স্মরণ অনুষ্ঠানে হাজির ছিলেন এবিভিপির সর্বভারতীয় সহ সংগঠন সম্পাদক গোবিন্দ নায়েক, রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল, এবিভিপির উত্তরবঙ্গ প্রান্তের সভাপতি ডঃ বিশ্বজিৎ রায়, সংগঠনের জাতীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী, এবিভিপির প্রাক্তন রাজ্য নেতা রাতুল বর্মন প্রমুখ।

    কী বলছেন এবিভিপি নেতৃত্ব? 

    বেলা একটা নাগাদ রাজেশ-তাপসের সমাধিস্থলে (Darivit Incident) শ্রদ্ধার্ঘ্য নিবেদনের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপরে সমাধিস্থল থেকে কিছুটা দূরেই অনুষ্ঠিত হয় স্মরণসভা। এই সভায় এবিভিপির নেতা গোবিন্দ নায়ক বলেন, ‘‘রাজেশ-তাপস বিচার পাবেই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক পথেই এগোচ্ছে এবং আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি দুই শহীদ বিচার পাবে ও দোষীদের শাস্তি হবে।’’ প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসেই কলকাতা হাইকোর্ট দাড়িভিট কাণ্ডে (Darivit Incident) এনআইএ তদন্তের নির্দেশ দেয়। এবিভিপির প্রাক্তন রাজ্য নেতা রাতুল বর্মন মাধ্যমকে ফোনে বলেন, ‘‘আজকের দিনেই পশ্চিমবঙ্গের ভাষা শহীদ রাজেশ-তাপস দেখিয়ে দিয়েছিলেন মাতৃভাষার জন্য আন্দোলন কীভাবে করতে হয়! নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে তাঁরা যুব সমাজের কাছে মাতৃভাষা রক্ষার লড়াইয়ের এক উদাহরণ স্থাপন করতে পেরেছেন।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RG Kar Protest: ধর্না তুললেও বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিল, মশাল হাতে পথে নাগরিক সমাজ

    RG Kar Protest: ধর্না তুললেও বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের মহামিছিল, মশাল হাতে পথে নাগরিক সমাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। ধর্না তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করেন তাঁরা। আপাতত ধর্না তুলে নিলেও আরজি কর কাণ্ডে (RG Kar Protest) ন্যায় বিচারের দাবিতে অনড় ডাক্তাররা। সিবিআইয়ের কাছে বিচারের দাবিতে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। সমাজের সকল স্তরের মানুষ এদিনের মিছিলে অংশ নেন।

    মশাল হাতে মিছিল (RG Kar Protest)

    এদিন জুনিয়র ডাক্তারদের সঙ্গে মশাল হাতে মিছিলে (RG Kar Protest) সামিল হন সাধারণ মানুষও। ১১ দিনের মাথায় স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। এবার তাঁরা কাজে ফিরবেন। দাঁড়াবেন বন্যা দুর্গতদের পাশে। শনিবার থেকেই জরুরি পরিষেবায় যোগ দিচ্ছেন তাঁরা। মাঝে এক সপ্তাহের বিরতি। সরকার প্রতিশ্রুতি পূরণ না করলে তাঁরা ফের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন। অন্যদিকে, সিবিআইয়ের ওপর চাপ বাড়াতে শুক্রবার দুপুরে স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেন তাঁরা। নির্যাতিতার বিচার চেয়ে এদিন পথে নামে নাগরিক সমাজও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক। পথে নেমেছেন অনেক শিল্পী।

    আরও পড়ুন: থ্রেট কালচার! কল্যাণী মেডিক্যালে ৩৯ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার

    কী বললেন জুনিয়র ডাক্তার?

    মিছিলে (RG Kar Protest) হাঁটতে হাঁটতেই এক জুনিয়র ডাক্তার (Junior Doctor) বললেন, “আমরা রাজনীতি করতে চাইলে এতদিন ধরে দাবি-দাওয়া নিয়ে বসে থাকতাম না। চেয়ারের লড়াই শুরু করতাম। সেটা আমরা করিনি। হাসপাতাল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্য কাঠামো নিয়ে যে দাবিতে আমরা ছিলাম, সেখানেই আছি। আর বন্যা পরিস্থিতি তৈরি হতেই আমরা ধর্না তুলে বন্যা দুর্গত জায়গায় যাচ্ছি। তাই রাজনীতির কথা বলে আমাদের মনের জোর কমানো যাবে না।” এদিকে আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে ব্যবস্থা নেওয়ার দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার কাছে আহ্বান জানিয়েছেন ডাক্তাররা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: বুমরার বিধ্বংসী বলে বেকায়দায় বাংলাদেশ, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে

    India vs Bangladesh: বুমরার বিধ্বংসী বলে বেকায়দায় বাংলাদেশ, ম্যাচের রাশ পুরোপুরি ভারতের হাতে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুতে ক্রিজে ছিলেন ভারতীয় ব্যাটাররা (India vs Bangladesh)। দিনের শেষেও ক্রিজে ব্যাট করছে ভারত। মাঝে বুমরার বিধ্বংসী স্পেলে দিশাহারা বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের টার্গেট সামনে রেখে খেলতে নেমে শাকিবরা ১৪৯ রানেই প্রথম ইনিংস শেষ করে। সুযোগ পেয়েও বাংলাদেশকে ফলো-অন করায়নি ভারত। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত আপাতত ৩০৮ রানে এগিয়ে রয়েছে। আপাতত ম্যাচের রাশ যে সম্পূর্ণভাবে ভারতের হাতে, তা বলাই বাহুল্য।

    হাসান মামুদের রেকর্ড

    ভারতীয় দল (India vs Bangladesh) দিনটা শুরু করেছিল ৩৩৯ রানে ছয় উইকেট নিয়ে। দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজা ৮৬ রানে ফেরেন। অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্বিতীয় দিন সকালে তাসকিন আমেদের ঝাঁঝালো বোলিংয়ে ভারতীয় দল ৩৭৬ রানে অল আউট হয়ে যায়। যশপ্রীত বুমরাকে আউট করে নিজের পাঁচ উইকেট পূরণ করেন হাসান মামুদ। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন তিনি। 

    বুমরার মাইলফলক

    ব্যাট করতে নেমে বাংলাদেশও (India vs Bangladesh) দাঁড়াতে পারল না চিপকের পিচে। প্রথম ওভারেই শাদমানকে ফেরান বুমরা। আকাশদীপ পর পর বলে মোমিনুলকে শূন্য ও জাকির হাসানকে তিন রানে ফেরালে লাঞ্চের আগেই তিন উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। শাকিব হাসান, লিটন দাস এবং মেহদি হাসান মিরাজ ছাড়া বাংলাদেশের কারও মধ্যে উইকেট আঁকড়ে থেকে লড়াই করার চেষ্টা দেখা যায়নি। শুক্রবার বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে ছুঁয়ে ফেলেন নতুন মাইলফলক। ভারতের দশম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করলেন বুমরা (Jasprit Bumrah)। চেন্নাই টেস্টের আগে বুমরার সংগ্রহে ছিল ৩৯৭টি আন্তর্জাতিক উইকেট। টেস্টে ১৫৯টি, এক দিনের ক্রিকেটে ১৪৯টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৯টি। ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তাঁর দরকার ছিল ৩টি উইকেট। এদিন ৫০ রান দিয়ে বাংলাদেশের ৪ উইকেট নেন বুমরা।

    ভালো জায়গায় ভারত

    দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের রান পেলেন না রোহিত (৫) ও যশস্বী (১০)। সাবধানে খেলার চেষ্টা করেও লাভ হল না কোহলির। ১৭ রান করে মেহদির বলে ফিরলেন সাজঘরে। মেহদির বল কোহলির ব্যাট ছুঁয়ে প্যাডে লাগে। বাংলাদেশের (India vs Bangladesh) আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু কোহলি বুঝতেই পারেননি বল তাঁর ব্যাটে সামান্য লেগেছে। তিনি শুভমনের সঙ্গে আলোচনা করলেও রিভিউ নেননি। পরে রিপ্লেতে বোঝা যায়, কোহলি আউট ছিলেন না। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অপরাজিত শুভমন (৩৩) এবং ঋষভ পন্থ (১২)। শনিবার ভারত আরও ১৫০ রান করতে পারলেই চাপে পড়ে যাবে বাংলাদেশ। চিপকের পিচে চতুর্থ ইনিংসে ৪০০-এর উপর রান তোলা বেশ কঠিন, তা ভালোই জানে ক্রিকেট মহল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBI: সন্দীপের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই

    CBI: সন্দীপের নার্কো অ্যানালিসিস এবং টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আরও চাপ বাড়ল। এমনিতে তাঁকে হেফাজতে নিয়ে সিবিআই বার বার জেরা করেছে। এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই। একই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করতে আদালতে আবদেন করেছে সিবিআই (CBI)।

    সন্দীপের নার্কো অ্যানালিসিস টেস্ট (CBI)

    জানা গিয়েছে, সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর জন্য আবেদন করেছে সিবিআই। শিয়ালদা আদালতে পেশ করা আবেদনে সিবিআই (CBI) জানিয়েছে, আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার ষড়যন্ত্রে সন্দীপ ঘোষ যুক্ত থাকতে পারেন। এই আশঙ্কায় তাঁর পলিগ্রাফ পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় তদন্তকারীদের করা কয়েকটি প্রশ্নে সন্দীপ ঘোষ বিভ্রান্তিকর উত্তর দিয়েছেন। সেই প্রশ্নগুলির সঠিক জবাব পাওয়া দরকার। সেজন্য সন্দীপ ঘোষকে গুজরাতে নিয়ে গিয়ে নারকো অ্যানালিসিস পরীক্ষা করাতে চায় সিবিআই। সন্দীপ ঘোষ (Sandip Ghosh) নারকো অ্যানালিসিস পরীক্ষার মুখোমুখি হতে রাজি হবেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, রাজ্য জুড়ে হওয়া লাগাতার আন্দোলনের জেরে চাপের মুখে বৃহস্পতিবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

    আরও পড়ুন: নিয়োগ থেকে টেন্ডার, স্বাস্থ্য দফতরে পাহাড়প্রমাণ দুর্নীতি! নথি হাতে নিয়ে সরব শুভেন্দু

    টালা থানার প্রাক্তন ওসির পলিগ্রাফ টেস্ট

    নির্যাতিতাকে ধর্ষণ করে খুনের মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। এবার তাঁর পলিগ্রাফ টেস্ট করাতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আরও ৫ দিনের জন্য হেফাজতে চেয়ে আবেদনও জানায় তারা। এর আগে সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। মূলত কোনও ব্যক্তি কোনও নির্দিষ্ট বিষয়ে সত্যি বলছেন কি না, তা জানতেই এই বিশেষ পরীক্ষা করা হয়। এটা মূলত লাই ডিটেক্টর। কোনও প্রশ্নের নিরিখে ওই ব্যক্তির রক্তচাপ, শরীরের প্রতিক্রিয়া বুঝিয়ে দেয় তিনি মুখে যে কথা বলছেন, সেটাই সত্যি কি না। সূত্রের খবর, টালা থানার প্রাক্তন ওসিকে জেরা করে এখনও বেশি কিছু বিষয়ে ধোঁয়াশা রয়েছে। তাই পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজন আছে বলে মনে করছেন তদন্তকারীরা। টালা থানার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, সিএফএসএলে যে সমস্ত ফুটেজ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আগামী ১-২ দিনের মধ্যে তার রিপোর্ট আসবে। পাশাপশি আরজি করের সিসিটিভি ফুটেজের পরীক্ষা শেষ। যে সব সন্দেহভাজনদের দেখা গিয়েছে, সেই বিষয় নিয়ে আরও জিজ্ঞেসাবাদের প্রয়োজন অভিযুক্তদের। সুপ্রিম কোর্টের পর এবার শিয়ালদা আদালতেও স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। সুপ্রিম কোর্টে দাখিল করা দ্বিতীয় স্টেটাস রিপোর্টের কপি জমা দেওয়া হল এজেন্সির তরফে। মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share