Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Maharashtra Political Crisis: সরকারি বাসভবন ছেড়ে ফিরলেন ‘মাতোশ্রী’তে, মুখ্যমন্ত্রিত্ব কি ছাড়বেন উদ্ধব?

    Maharashtra Political Crisis: সরকারি বাসভবন ছেড়ে ফিরলেন ‘মাতোশ্রী’তে, মুখ্যমন্ত্রিত্ব কি ছাড়বেন উদ্ধব?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবসেনার (Shivsena) দখল নিতে সক্রিয় একনাথ শিন্ডে (Eknath Shinde)। মহারাষ্ট্রে (Maharashtra) মুখ্যমন্ত্রী পদের দাবিদারও তিনি। বুধবার রাতে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) তাঁর সরকারি বাংলো ছেড়ে দেওয়ায় মহারাষ্ট্রে পালাবদলের সম্ভাবনা ঘিরে জল্পনা শুরু হয়েছে। গুয়াহাটিতে থাকা শিন্ডে-সহ ৩৭ জন ‘বিদ্রোহী’ বিধায়ক নিজেদের ‘প্রকৃত শিবসেনা পরিষদীয় দল’ বলে দাবি করে চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি (Bhagat Singh Koshiyari) এবং ডেপুটি স্পিকার নিহারী সীতারাম জিরওয়ালকে। 

    মুখ্যমন্ত্রী উদ্ধব এদিন রাতে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈতৃক ভিটে ‘মাতোশ্রী’তে চলে গিয়েছেন। তবে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত (Sanjay Raut) বলেন, ‘‘উদ্ধবই মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন। তিনি ইস্তফা দেবেন না। প্রয়োজনে বিধানসভায় শক্তিপরীক্ষার মুখোমুখি হবেন।’’ যদিও এনসিপি নেতা শরদ পাওয়ার (Sharad Pawar) ইতিমধ্যেই শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার জন্য উদ্ধবকে ‘পরামর্শ’ দিয়েছেন বলে শাসক জোট ‘মহা বিকাশ অঘড়ি’র (Maha Vikas Aghadi)) একটি সূত্র জানিয়েছে। শিবসেনার পাশাপাশি এনসিপি (NCP) এবং কংগ্রেস (Congress) এই জোটের শরিক।

    আরও পড়ুন: সঙ্কট আরও ঘনীভূত, বুধেই পদত্যাগ করছেন উদ্ধব ঠাকরে?

    কয়েক দিন ধরেই একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে মহারাষ্ট্রের রাজনীতিতে। দলের অভ্যন্তরীণ বিদ্রোহে জেরবার উদ্ধবের সামনে মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখার লড়াই ক্রমশ কঠিন হয়ে পড়ছে।পরিস্থিতি বিবেচনা করে শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে জোট সরকার টিকিয়ে রাখতে মরিয়া কংগ্রেস এবং এনসিপি। কিন্তু জোটে নারাজ একনাথ জানিয়ে দেন, শিবসেনাকে টিকিয়ে রাখতে অবিলম্বে দুই শরিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা জরুরি। 

    একনাথ টুইটারে লেখেন, “গত আড়াই বছরের জোট সরকারে লাভবান হয়েছে কংগ্রেস, এনসিপি। যেখানে অন্যান্য দল শক্তিশালী হয়েছে, সেখানে সেনা শুধুমাত্র দুর্বল হয়েছে। যা দেখে শিব সৈনিকরা অবাক হয়েছেন।” তিনি আরও লেখেন, “দল এবং শিব সৈনিকদের বেঁচে থাকার জন্য অস্বাভাবিক জোট থেকে বেরিয়ে আসা জরুরি। মহারাষ্ট্রের স্বার্থে এখনই এই সিদ্ধান্ত নেওয়া দরকার।”

    আরও পড়ুন: উদ্ধব ঠাকরের বিরুদ্ধে একনাথ শিন্ডের ‘বিদ্রোহের’ নেপথ্য কারণ কী?

    মহারাষ্ট্রের ডেপুটি স্পিকার জিরওয়ালকে লেখা চিঠিতে শিন্ডেকেই ‘শিবসেনা পরিষদীয় দলের নেতা’ পদে বহাল রাখার আর্জি জানিয়েছেন বিদ্রোহী বিধায়কেরা। শিন্ডে একটি বিবৃতিতে বলেছেন, ‘দল আর দলের কর্মীদের বাঁচাতে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে অস্বাভাবিক জোট ছেড়ে বেরোনো শিবসেনার জন্য অপরিহার্য ছিল।’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী উদ্ধব বিধান পরিষদের সদস্য হওয়ায় এত দিন পর্যন্ত বিধানসভায় শিবসেনার দলনেতার দায়িত্ব পালন করছিলেন শিন্ডে।

    প্রসঙ্গত, ২৮৮ সদস্যের মহারাষ্ট্র বিধানসভায় (Maharashtra Assembly) শিবসেনার বিধায়ক ৫৫। যাঁদের মধ্যে ৩৬ জনই শিন্ডের সঙ্গে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। তাঁরা যদি ইস্তফা দেন, তা হলে শিবসেনার বিধায়ক সংখ্যা নেমে আসতে পারে ১৯-য়। শিন্ডের দাবি, তাঁর সঙ্গে আরও অন্তত ৭ নির্দল বিধায়ক রয়েছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতা হারাবে জোট সরকার। যা মোটেই কাম্য নয় সরকারের আর দুই শরিক এনসিপি এবং কংগ্রেসের।

  • Air India: বাড়বে পরিষেবা! এয়ার ইন্ডিয়ার জন্য ৩০০ টি বিমান কেনার পরিকল্পনা টাটার

    Air India: বাড়বে পরিষেবা! এয়ার ইন্ডিয়ার জন্য ৩০০ টি বিমান কেনার পরিকল্পনা টাটার

     মাধ্যম নিউজ ডেস্ক: টাটা (Tata) গোষ্ঠী মালিকাধীন এয়ার ইন্ডিয়া (Air India) নতুন করে ৩০০টি ‘ন্যারো বডি এয়ারক্র্যাফট’ (narrowbody jets) বা ছোট, মাঝারি মাপের বিমান কেনার পরিকল্পনা করেছে। ২০০৬ সালের পর থেকে এয়ার ইন্ডিয়া নতুন করে কোনও বিমান কেনেনি। ফলে এই বিমান কেনার চুক্তি সফল হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় এয়ার ইন্ডিয়া এক নতুন ইতিহাস তৈরি করবে।

    আরও পড়ুন: ঘটনার সময় বিমান ছিল অটোপাইলট মোডে! ‘বসিয়ে দেওয়া’ হল পাইলট, ইঞ্জিনিয়ারদের

    খবর সূত্রে জানা যায়, এয়ার ইন্ডিয়া এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট (Airbus SE’s A320neo family jets) অথবা বোয়িং কো’র ৭৩৭ ম্যাক্স (Boeing Co.’s 737 Max) মডেলের বিমান অথবা দুটোরই অর্ডার দিতে পারে। জানা যায়, ৩০০টি ৭৩৭ ম্যাক্স-১০ জেট (737 Max-10 jets) কিনতে খরচ হতে পারে প্রায় ৪০.৫ বিলিয়ন ডলার($40.5 billion )। তবে এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।

    প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে মোদি সরকারের কাছ থেকে লোকসানে থাকা এয়ার ইন্ডিয়া কিনে নেয় টাটা গোষ্ঠী (Tata Group)।

    বোয়িং (Boeing )কোম্পানির সঙ্গে এয়ার ইন্ডিয়ার ৩০০ টি বিমান কেনার চুক্তিটি সফল হলে বোয়িং কোম্পানির জন্যই ভালো হবে বলে মনে করা হচ্ছে। কারণ করোনার আগে পর্যন্ত এয়ারবাস (Airbus) কোম্পানিই বিমান পরিষেবার বাজারে বিশ্বে প্রথম স্থানে ছিল। এছাড়া ইন্ডিগো (IndiGo),  ভিস্তারা(Vistara), গো এয়ারলাইন্স (Go Airlines)-এর বিমালগুলো  ইন্টারগ্লোব অ্যাভিয়েশন (InterGlobe Aviation Ltd) কোম্পানির থেকেই অর্ডার করা হয়। এয়ারবাস একমাসেই ৫০ টি ‘ন্যারো বডি এয়ারক্র্যাফট’ তৈরি করে। এয়ার ইন্ডিয়া পরিকল্পনা করেছে ২০২৩ সালের মধ্যে ৬৫ টি এবং ২০২৫-এর মধ্যে ৭৫ টি ন্যারো বডি বা ছোট, মাঝারি মাপের বিমানের অর্ডার করা হবে।

    আরও পড়ুন: ১৮৫ বিমানযাত্রীর প্রাণ বাঁচিয়ে এখন ‘হিরো’, কে এই ক্যাপ্টেন মণিকা?

    এয়ার ইন্ডিয়ার পুরো নিয়ন্ত্রন টাটা গ্রুপকে দেওয়ার পর থেকেই  টাটা গ্রুপ এটিকে পুনর্গঠিত করার চেষ্টা করছে। এয়ার ইন্ডিয়া নতুন বিমান দিয়ে তার পরিষেবা বাড়ানোর দিকে বিশেষ নজর দিয়েছে। এছাড়াও এয়ার ইন্ডিয়াকে পুনর্গঠিত করার জন্য ইতিমধ্যেই অনেক পরিকল্পনাও নিয়েছে টাটা গ্রুপ।

  • Maoist Attack: ওড়িশায় মাওবাদী হামলায় নিহত ৩ সিআরপি জওয়ান

    Maoist Attack: ওড়িশায় মাওবাদী হামলায় নিহত ৩ সিআরপি জওয়ান

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশা-ছত্তিসগড় সীমান্তে মাওবাদী হামলায় (Maoist attack) নিহত হলেন আধা সামরিক বাহিনীর (CRPF) তিন জওয়ান। মৃতদের মধ্যে দু’জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

    মঙ্গলবার ওড়িশার (Odisha) নুয়াপাড়া জেলায় সিআরপিএফ টহলদারি চলাকালীন হামলা চালায় মাওবাদীরা। জানা গিয়েছে, উপদ্রুত জঙ্গল ঘেরা পাহাড়ি এলাকায় টহলদারি দলের জন্য আগে থেকে অপেক্ষা করছিল মাওবাদীরা। জওয়ানরা সেখানে পৌঁছনোমাত্র অতর্কিতে হামলা চালায় মাওবাদীরা। সময় সেসময় টহলে ছিলেন ৭ জন জওয়ান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে পালটা জবাব দেয় বাহিনী।

    [tw]


    [/tw]

    ওড়িশা পুলিশ সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ এই হামলা হয়। সন্ধ্যা পর্যন্ত চলে গুলির লড়াই। নিহত জওয়ানদের অস্ত্রশস্ত্রও লুঠ করেছে মাওবাদীরা। নিহত তিন সিআরপিএফ জওয়ানের মধ্যে দু’জন সাব ইন্সপেক্টর। মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে ওড়িশা (Odisha) সরকার। এই ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। ওড়িশা পুলিশের ডিজি এসকে বনশল জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে যায় ওড়িশা পুলিশের মাওবাদী দমন বাহিনী এবং স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ (Special Operations Group)। ঘটনার পরই ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

    আরও পড়ুন: মহারাষ্ট্রে সংকটে উদ্ধব-সরকার! নিখোঁজ মন্ত্রী সহ ২৭ বিধায়ক

    অন্যদিকে, ভোপালের বালাঘাট জেলায় এনকাউন্টারে তিনজন মাওবাদীকে খতম করল পুলিশ। তার মধ্যে একজন মাও কমান্ডার চিফও রয়েছে। পুলিশ সূত্রে খবর, ডিভিশন কমিটি মেম্বার স্তরের কমান্ডার-ইন-চিফ ৪০ বছর বয়সি নাগেশ ওরফে রাজু তুলাভির (Raju Tulavi) মৃত্যু হয়েছে এনকাউন্টারে। একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

    সুরক্ষা বাহিনী সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ছত্তিসগড় (Chhattisgarh) আর মহারাষ্ট্রের (Maharashtra) মধ্যে একটা নিরাপদ করিডর তৈরির চেষ্টা করছিল মাওবাদীরা। এবার সেখানেই অভিযান চালিয়ে বড় সাফল্য পেল মধ্যপ্রদেশ। মাওবাদী নেতা নাগেশকে খতম করা হয়েছে। তার মাথার দাম ছিল ২৯ লাখ টাকা। মধ্যপ্রদেশ, ছত্তিসগড় ও মহারাষ্ট্র সরকার যৌথভাবে এই পুরষ্কার ঘোষণা করেছিল। মধ্যপ্রদেশের ভিস্তার প্ল্যাটুনের দায়িত্ব ছিল নাগেশ।

    অপর নিহত দুই মাওবাদীর একজন হল পশ্চিম বস্তারের বাসিন্দা ২৫ বছর বয়সি মনোজ এবং দ্বিতীয়জন সুকমার বাসিন্দা ২৩ বছর বয়সি মহিলা মাওবাদী রামে। তাদের মাথার ওপর ১৪ লাখ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল। এমনটাই জানিয়েছেন মাওবাদী দমন বাহিনীর (Anti-Maoist Force) ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ শরিদ ফাপু। মাওবাদীদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।

     

  • Yogi Adityanath:  যোগী সরকারের দ্বিতীয় দফায় ১০০ দিনের রিপোর্ট কার্ড পেশ

    Yogi Adityanath: যোগী সরকারের দ্বিতীয় দফায় ১০০ দিনের রিপোর্ট কার্ড পেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় দফায় একশো দিন পূরণ করল উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। তিনি বলেন, এই একশো দিন সমর্পণ করা হয়েছে জনগণের সেবা-সুরক্ষা এবং সুশাসনের প্রতি। মুখ্যমন্ত্রী (CM) বলেন, জনতার কাছে যা কথা দিয়েছি, তা আমরা পূরণ করবই। এই মুহূর্তে উত্তর প্রদেশের অর্থ ব্যবস্থাকে এক ট্রিলিয়নে পরিণত করার চেষ্টা চলছে।

    উত্তর প্রদেশের ক্ষমতায় এসেই রাজ্যকে ‘কুশাসন’ মুক্ত করার চেষ্টা চালিয়ে যান যোগী। যার সুফল ঘরে তুলছে বিজেপি। উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর জয় মিলেছে বিধান পরিষদ নির্বাচনেও। সম্প্রতি সংখ্যালঘু অধ্যুষিত আজমেঢ় ও রামপুর উপনির্বাচনেও জয় পেয়েছে পদ্ম শিবির। প্রত্যাশিতভাবেই উৎসাহিত গেরুয়া শিবির। যোগী আদিত্যনাথ জানান, উত্তর প্রদেশকে আরও সংগঠিত করতে দশটি বিভাগ চিহ্নিত করা হয়েছে। এগুলি হল কৃষি, শিল্প, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, আরবান ডেভেলপমেন্ট, ট্যুরিজম ও কালচার, শিক্ষা, রাজস্ব এবং আইন। এগুলির দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ আধিকারিকদের হাতে। প্রত্যেককে বেঁধে দেওয়া হয়েছে লক্ষ্যমাত্রা। মুখ্যমন্ত্রী জানান, গত কয়েক বছরে মোট ২৯২৫ কোটি টাকার বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়ন্ত্রণ করা হয়েছে মাফিয়া ও সমাজবিরোধীদের গতিবিধি। বাজেয়াপ্ত করা হয়েছে মাফিয়াদের ৮৪৪ কোটি টাকার সম্পত্তিও। যোগী আদিত্যনাথ বলেন, গত পাঁচ বছরে উত্তর প্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আগে উত্তর প্রদেশ পরিচিতই ছিল দাঙ্গা ও অশান্তির জন্য। কিন্তু বিজেপি সরকার আসার পরেই উত্তর প্রদেশে আর একটিও দাঙ্গার খবর নেই।

    আরও পড়ুন : এক্সপ্রেসওয়ের কাজ শেষ সময়ের আগেই, বাঁচল হাজার কোটি টাকারও বেশি

    কেবল আইনশৃঙ্খলাই নয়, আর্থিকভাবেও ঢের উন্নতি লাভ করেছে যোগীর রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, মাত্র পাঁচ বছরে উত্তর প্রদেশের জিডিপি দ্বিগুণ হয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মানুষের মাথাপিছু আয়ও। তিনি জানান, ধর্মীয়স্থানে অনাবশ্যক লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করা হয়েছে। ২০ হাজারেরও বেশি লাউড স্পিকার বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর দাবি, গত একশো দিনে প্রায় ১০ হাজার জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তিনি জানান, আমাদের লক্ষ্য উত্তর প্রদেশের সব যুবককে অন্তত দু লক্ষ করে টাকা লোন দেওয়া। এই টাকা নিয়ে তারা যাতে ব্যবসা করতে পারে, সেজন্য সব রকম ব্যবস্থা করবে সরকার। আদিত্যনাথ বলেন, ২০১৭ সালে আমাদের সরকার ক্ষমতায় এসেই প্রায় ৮৬ লক্ষ কৃষকের লোন মকুব করে। ২০২২ সালে প্রথম ক্যাবিনেট বৈঠকে ১৫ কোটি গরিব মানুষকে নিখরচায় রেশন দেওয়ার সিদ্ধান্তও ঘোষণা করা হয়।

    আরও পড়ুন : অযোধ্যায় রাম মন্দির গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন যোগী আদিত্যনাথের

  • Maharastra political crisis: বালাসাহেব কার? গৃহযুদ্ধ শিবসেনায়

    Maharastra political crisis: বালাসাহেব কার? গৃহযুদ্ধ শিবসেনায়

    মাধ্যম নিউজ ডেস্ক: অব্যাহত মহারাষ্ট্রের (Maharastra) মহাসংকট! দুভাগ হয়ে গিয়েছে বালাসাহেব ঠাকরের তৈরি শিবসেনা (Shiv Sena)। সূত্রের খবর, শিবসেনা বালাসাহেব নাম নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে একনাথ শিন্ডে (Eknath Shinde) বাহিনী। তাদের ঠেকিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে তৎপর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। বিদ্রোহীদের প্রতি তাঁর বার্তা, ভোটে জিততে নিজেদের বাবার নাম নাও, আমার বাবার নাম নেবে না। এদিকে, শনিবারই মধ্যরাতে গুজরাটের ভাদোদরায় শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। শিবসেনা বাঁচাতেই যে তিনি নয়া শিবসেনা গড়ছেন, এদিনই তা ফের জানিয়ে দিলেন শিবসেনার বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে।

    আরও পড়ুন : সাধারণ অটোচালক থেকে মহারাষ্ট্র রাজনীতির মধ্যমণি, কে এই একনাথ শিন্ডে?

    কংগ্রেস-এনসিপির সঙ্গে জোট নিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বিবাদের জেরে বিদ্রোহ ঘোষণা করেছেন তাঁরই মন্ত্রিসভার সদস্য একনাথ শিন্ডে। পরে অনুগত বিধায়কদের নিয়ে শিন্ডে প্রথমে চলে যান গুজরাট এবং পরে সেখান থেকে মধ্যরাতের বিমান ধরে উড়ে যান আসামের গুয়াহাটিতে। সেখানেই অনুগতদের নিয়ে ঘাঁটি গেড়েছেন তিনি।

    তবে এর মধ্যেই শনিবার মধ্যরাতের বিশেষ বিমানে গুজরাটের ভাদোদরায় ফিরে বিজেপির দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে দেখা করেন শিন্ডে। সূত্রের খবর, মহারাষ্ট্রে সম্ভাব্য সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে এই দুই নেতার। ২০১৯ সালে শিবসেনার উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রের তখতে বসার আগে তিনদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে ছিলেন ফড়নবীশ-ই। রাতে তাঁর সঙ্গে আলোচনার পরে ফের বিজেপি শাসিত আসামে ফিরে যান শিন্ডে। এখানকারই একটি বিলাসবহুল হোটেলে প্রায় ৪০ জন অনুগত বিধায়ককে নিয়ে রয়েছেন বিদ্রোহী এই শিবসেনা নেতা।

    আরও পড়ুন : ‘যাঁরা যেতে চাইছেন যান, নতুন শিবসেনা গড়ব’, হুঁশিয়ারি উদ্ধবের

    এদিকে, শিবসেনা বালাসাহেব নাম নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে শিন্ডে বাহিনী। সে খবর কানে পৌঁছতেই ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভোটে জিততে তোমরা নিজেদের বাবার নাম নাও, আমার বাবার (বালাসাহেবের) নাম নয়। তাঁর সাফ কথা, বালাসাহেবের নাম ব্যবহার করা যাবে না কোনও মতেই। কেবল হুঁশিয়ারি দিয়েই ক্ষান্ত হননি উদ্ধব। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে সরাসরি নালিশও ঠুকলেন নির্বাচন কমিশনে। সূত্রের খবর, শিবসেনার তরফে এ ব্যাপারে একটি চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। উদ্ধব বলেন, ওরা যা পারে করুক। নিজেদের ইচ্ছেমতো সিদ্ধান্ত নিক। কিন্তু বালাসাহেব ঠাকরের নাম নিয়ে কিছু করা যাবে না। উদ্ধবের নেতৃত্বে এদিন শিবসেনার জাতীয় কর্ম সমিতির বৈঠকও বসে। সেখানে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বৈঠক শেষে আদিত্য ঠাকরে বলেন, শিবসেনা বিধায়কদের ‘প্রতারণা’ আমরা কোনওদিন ভুলব না। আমরা নিশ্চিতভাবে জিতব।

    এদিকে, শিবসেনা বাঁচাতেই যে তিনি লড়ছেন, এদিন তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন শিন্ডে। বলেন, এমভিএ সরকার নামের ড্রাগনের কবল থেকে শিবসেনাকে মুক্ত করতে চাইছি আমি। এই লড়াই পার্টি কর্মীদের জন্যই।

    অন্যদিকে, শিন্ডে বাহিনীর অভিযোগ উদ্ধবের দলবল হামলা চালিয়েছে তাদের একাধিক পার্টি অফিসে। এখন নিরাপত্তার আশঙ্কায় ভুগছেন বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে ১৫ জন বিধায়ককে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। এদিকে, বিদ্রোহী বিধায়কদের স্ত্রীদের বোঝানোর মরিয়া চেষ্টা করছেন উদ্ধবের স্ত্রী রশ্মি। অন্তত শিবসেনার একটি সূত্রের খবর এমনই।  

     

  • Eknath Shinde: শপথ নিয়েই ‘বিদ্রোহী’দের ফেরাতে গোয়া উড়ে গেলেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী 

    Eknath Shinde: শপথ নিয়েই ‘বিদ্রোহী’দের ফেরাতে গোয়া উড়ে গেলেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই গোয়া (Goa) উড়ে গেলেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী শিবসেনার (Shiv Sena) একনাথ শিন্ডে (Eknath Shinde)। বৃহস্পতিবার রাতে শপথ নেন তিনি। প্রত্যাশিতভাবেই খুশি গোপনও করেননি শিন্ডে। বলেন, কেবল আমার সতীর্থরাই নয়, গোটা মহারাষ্ট্র খুশি যে বালাসাহেব ঠাকরের শিবসৈনিক মুখ্যমন্ত্রী হয়েছেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শিবসেনার একজন বিক্ষুব্ধ বিধায়কও। তাঁরা ছিলেন গোয়ার হোটেলে।

    আরও পড়ুন : বালাসাহেবের হিন্দুত্বের পথেই চলবে শিবসেনা, জানিয়ে দিলেন শিন্ডে

    তাই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষেই শিন্ডে উড়ে যান গোয়া। মহারাষ্ট্রবাসীর উদ্দেশে নয়া মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার মহারাষ্ট্রের মানুষদের জন্যই কাজ করবে। সমাজের প্রতিটি স্তরে সুবিচার করা হবে। আমরা এক সঙ্গে বালাসাহেবের মতাদর্শকে সামনে রেখে এগিয়ে যাব।

    কাজ করতে যে শিন্ডে মুখিয়ে ছিলেন, তার প্রমাণ মিলল এদিনই। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশুতোষ কুম্ভকোনিকে জানিয়ে দেন মেট্রো কারশেড গড়া হবে এরিয়া কলোনি এলাকায়ই। এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র কোর্টে জমা দেওয়ার নির্দেশও দেন নয়া মুখ্যমন্ত্রী। ২০১৯ সালে ক্ষমতায় বসেই এই সিদ্ধান্ত নিয়েছিল দেবেন্দ্র ফড়নবিশের সরকার। তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যেতেই কাজ আর এগোয়নি। বিরোধী দলনেতা হিসেবেও গতবছর ফড়নবিশ জানিয়েছিলেন, মেট্রো কারশেডটিকে কঞ্জুরমার্গে সরিয়ে নিয়ে গেলে কাজে দেরি হবে। ব্যয়ও হবে বেশি।

    আরও পড়ুন : বিজেপির মাস্টারস্ট্রোক! মহারাষ্ট্রে ক্ষমতায় শিবসেনাই, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে

    এদিকে, এদিনই বসতে চলেছে মহারাষ্ট্র বিধানসভার দুদিনের অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত হবেন নয়া স্পিকার। এদিন শিন্ডের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। তিনি অবশ্য সরকারের বাইরেই থাকতে চেয়েছিলেন। পরে অবশ্য শপথ নেন তিনিও।

    মুখ্যমন্ত্রীর কুর্সিতে না বসে ফড়নবিশ যেভাবে শিন্ডেকে তা ছেড়ে দিয়েছেন, এদিন তার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ফড়নবিশের হৃদয় বড়। শিন্ডে বিজেপির পুরো সমর্থন পাবেন বলেও জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শপথ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফড়নবিশ এবং অন্য বিজেপি নেতাদের ধন্যবাদ জানাতেও ভোলেননি শিন্ডে। ফড়নবিশ বলেন, শিবসেনা এমন দুটি দলের সঙ্গে জোট গড়েছিল, জীবদ্দশায় যাদের প্রতিবাদ করে গিয়েছিলেন বালাসাহেব স্বয়ং। প্রসঙ্গত, কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট গড়েই এতদিন সরকার চালাচ্ছিল শিবসেনা।

     

  • Vice President Election 2022: বাজল উপরাষ্ট্রপতি পদের দামামাও, কীভাবে ভোট হয় জানেন?

    Vice President Election 2022: বাজল উপরাষ্ট্রপতি পদের দামামাও, কীভাবে ভোট হয় জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Election) পর এবার দামামা বেজে গেল উপরাষ্ট্রপতি নির্বাচনেরও (Vice president election)। নির্বাচন কমিশন জানিয়েছে, উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে ৬ আগস্ট। ওই দিনই হবে ভোট গণনা।

    জুলাই মাসের ১৮ তারিখে হবে রাষ্ট্রপতি নির্বাচন। সেই পর্ব শেষ হওয়ার পরেই হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। ভোট হওয়ার কথা ৬ আগস্ট। তার পরেই জানা যাবে বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর (Venkaiah naidu) পরে ওই পদে আসীন হন কে?  

    আরও পড়ুন : রাষ্ট্রপতি পদে এগিয়ে দ্রৌপদী মুর্মু! ‘ঘরের মেয়ে’ কে সমর্থন নবীনের

    জানা গিয়েছে, বুধবার সকালেই বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে। ওই বৈঠকেই ঘোষণা করা হয় উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের নির্ঘণ্ট। আগামী মাসেই উপরাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বেঙ্কাইয়ার। কমিশনের তরফে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৫ জুলাই। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত। সেগুলি স্ক্রুটিনি হবে ২০ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২২ জুলাই। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়া যাবে।  

    রাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়াকে বসানো হবে বলে একটি খবর ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। তার কারণও ছিল। এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর নাম ঘোষণা হওয়ার আগে ইস্তক বেঙ্কাইয়ার নাম ভাসছিল। তাঁর সঙ্গে সাক্ষাৎও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার পরেই বেঙ্কাইয়াই-ই এনডিএর তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বলে খবর ছড়ায়। যদিও শেষমেশ রাষ্ট্রপতি পদে নাম ঘোষণা হয় দ্রৌপদীর।

    আরও পড়ুন : এখনও অন্ধকারে! অবশেষে বিদ্যুৎ এল রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে

    ভারতীয় গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক। এখানে রাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হন না। রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন সাংসদদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিধায়করাও। তবে উপরাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা। সংসদের দুটি কক্ষ। একটি রাজ্যসভা, অন্যটি লোকসভা। এই দুই কক্ষের সদস্যদের নিয়ে গঠিত হয় একটি নির্বাচনী সংস্থা। ওই নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হন উপরাষ্ট্রপতি।

    রাষ্ট্রপতি পদে সম্মিলিতভাবে প্রার্থী দিয়েছে বিজেপি বিরোধী ১৮টি দল। এনডিএ প্রার্থী দ্রৌপদীর বিরুদ্ধে বিরোধীদের বাজি তৃণমূলের যশবন্ত সিনহা। এখন দেখার, উপরাষ্ট্রপতি পদেও বিজেপিকে মাত দিতে বিরোধীরা প্রার্থী দেয় কিনা!

     

  • Ajit Doval: “শান্তি ভিক্ষা চাইবে না ভারত”, চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি ডোভালের

    Ajit Doval: “শান্তি ভিক্ষা চাইবে না ভারত”, চিন-পাকিস্তানকে হুঁশিয়ারি ডোভালের

    মাধ্যম নিউজ ডেস্ক: শান্তি ভিক্ষা করবে না ভারত (India)। পাকিস্তানের (Pakistan) পাশাপাশি চিনকেও (China) কড়া হুঁশিয়ারি দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল (Ajit Doval)। তিনি বলেছেন, শান্তির জন্য কোনও অবস্থাতেই ভারত আর পাকিস্তানের মুখাপেক্ষী হবে না। সতর্ক করার পাশাপাশি প্রতিবেশী দেশের সামনে বন্ধুত্বের হাতও বাড়িয়েছেন ডোভাল। তিনি বলেছেন, “প্রতিবেশী দেশের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ভারত সব সময় প্রস্তুত। কিন্তু জঙ্গিদের মদত কখনওই বরদাস্ত করা হবে না। শান্তি ভিক্ষার কোনও প্রশ্নই নেই। শান্তি প্রতিষ্ঠার জন্য ভারত সবরকম পদক্ষেপ গ্রহণে তৈরি। সময় মতো যোগ্য জবাবও দেওয়া হবে।”

    আরও পড়ুন: “গণতন্ত্রে প্রতিবাদ গ্রহণযোগ্য, তবে হিংসা বরদাস্ত নয়”, হুঁশিয়ারি ডোভালের

    ২০১৯ সালে পুলওয়ামায় (Pulwama) সেনা কনভয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরের ‘মুড’ অনেকটাই বদলে গিয়েছে বলে দাবি করেছেন ডোভাল। তিন বছর আগে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) চল্লিশের বেশি জওয়ান শহিদ হয়েছিলেন। পরে ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছিল পাকিস্তানকে। এই প্রসঙ্গে টেনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, “পাকিস্তানের জঙ্গি কার্যকলাপকে এখন আর কেউ সমর্থন করে না। জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) মানুষও শান্তি চায়। বনধে কাশ্মীরে কোনও প্রভাব না পড়াটা তার বড় উদাহরণ। এটা ঠিক, এখনও কিছু যুবককে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে, কিন্তু আমরা তাদের বোঝানোর আপ্রাণ চেষ্টা করব।”

    পাকিস্তানের পাশাপাশি চিনকেও কড়া বার্তা দিয়েছেন অজিত ডোভাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “সীমান্ত অতিক্রম করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। নিজেদের সীমায় থাকলে ভারত সকলের বন্ধু। না হলে কঠিন পদক্ষেপ নিতে ভারতও প্রস্তুত।’ 

    চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিবাদ (Border Dispute) নতুন নয়। তবে সম্প্রতি তা নতুন করে মাথা চাড়া দিয়েছে। প্যাংগংয়ের হৃদের (Pangong Tso) কাছে নতুন সেতু তৈরি করছে চিন। এই প্রসঙ্গে ডোভালের বক্তব্য, “চিনের সঙ্গে সীমান্ত নিয়ে আমাদের এই টানাপড়েন দীর্ঘদিনের। তবে ভারত অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বার বার বৈঠক হয়েছে। এর পরেও যদি সীমা লঙ্ঘনের ঘটনা ঘটে, তাহলে ভারত নিজের মতো করেই জবাব দেবে।”

  • TDS New Rules: চিকিৎসকদের পাওয়া ফ্রি স্যাম্পল, উপহারও আসতে চলেছে টিডিএস-এর আওতায়?

    TDS New Rules: চিকিৎসকদের পাওয়া ফ্রি স্যাম্পল, উপহারও আসতে চলেছে টিডিএস-এর আওতায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১ জুলাই থেকে টিডিএসের (TDS) নতুন নিয়ম লাগু হতে চলেছে। আয়কর আইনে (Income Tax Act) যোগ হয়েছে ‘194R’ ধারা। কর আদায়ের পরিধি বাড়াতে চলতি অর্থবর্ষে নতুন নিয়ম এনেছে কেন্দ্র। এবার থেকে ব্যবসায়িক কারণে পাওয়া বিনামূল্যের উপহারের ওপর দিতে হবে টিডিএস। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর (Social Media Influencers) এবং চিকিৎসকদের (Doctors) কোনও সংস্থার প্রচারের জন্যে পাওয়া ‘ফ্রি স্যাম্পেলে’ কর গুনতে হবে। করের হার বাকিদের মতোই থাকবে ১০%।   

    আরও পড়ুন: আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না? বেশি কর দেওয়ার জন্যে প্রস্তুত হন 

    বর্তমানে কোনও পণ্য বা পরিষেবা বাজারে আসার আগেই সামাজিক মাধ্যমে তার প্রচার চালায় সংস্থাগুলি। ‘কোলাবরেশন’ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরদের সঙ্গে। এছাড়া চিকিৎসকদেরও বিনামূল্যে ওষুধ বা উপহার পাঠায় ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। ইনফ্লুয়েন্সররা বা চিকিৎসকরা বিনামূল্যে পান ওই পণ্য। এতদিন পর্যন্ত এ ধরনের পণ্য বা পরিষেবার জন্য কোনওরকম কর দিতে হত না। কিন্তু আগামী ১ জুলাই থেকে বদলে যাচ্ছে নিয়ম।

    কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Ministry of Finance) তরফে জানানো হয়েছে, এখন থেকে বিনামূল্যে পাওয়া জিনিস বা উপহারের উপর টিডিএস (ট্যাক্স ডিডাকক্টেড অ্যাট সোর্স) দিতে হবে। যে সব পণ্যের প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর বা চিকিৎসকদের বিনামূল্যে উপহার পাঠানো হয়, তার উপর ১০ শতাংশ টিডিএস বসানো হবে। তবে, যদি কেউ প্রোমোশনের পর ওই পণ্য সংস্থাকে ফিরিয়ে দেন, তাহলে তাঁকে কর দিতে হবে না। এই ধরনের কাজ থেকে বছরে ২০ হাজার টাকার কম সুবিধা পেলে টিডিএস লাগবে না। বিজ্ঞপ্তিটি জারি করেছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। যে সমস্ত পণ্যের উপর টিডিএস বসবে, তার মধ্যে রয়েছে গাড়ি, টিভি, মোবাইল ফোন, কম্পিউটার, সোনার কয়েন, মেডিসিন স্যাম্পেল, বিদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট, আইপিএল টিকিট ইত্যাদি।   

    আরও পড়ুন: বিয়ে করলে বাড়ে বেতন এবার কর্মীদের জীবনসঙ্গীও খুঁজে দেবে সংস্থা

    কিন্তু হাসপাতালে কর্মরত কোনও চিকিৎসক যদি বিনামূল্যে ওষুধের স্যাম্পেল পান, তাহলে সংশ্লিষ্ট হাসপাতালকে তার জন্যে টিডিএস দিতে হবে। তবে কোনও চিকিৎসক যদি হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত থাকেন, তাহলে টিডিএস প্রথমে হাসপাতালের নামে কাটা হবে। পরে ওই হাসপাতালে ‘১৯৪ আর’ ধারায় সংশ্লিষ্ট টিকিৎসককে কর জমা করতে বলবে। এই নিয়ম বেসরকারি হাসপাতালের জন্যে। সরকারি হাসপাতালে এই নিয়ম কার্যকর হবে না।

      

  • Modi on Digital India: ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত, গান্ধীনগরে জানালেন মোদি  

    Modi on Digital India: ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত, গান্ধীনগরে জানালেন মোদি  

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। গুজরাটের (Gujrat) গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ পালনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই মোদি বলেন, ডিজিটাল বিপ্লবে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ভারত। তাঁর মতে, ডিজিটাল ইন্ডিয়া সরকারি স্বচ্ছতাকে একটি ভিন্ন পর্যায়ে নিয়ে গিয়েছে। দেশবাসীর জীবনে পরিবর্তনের জন্য ডিজিটাল প্রযুক্তির প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।

    গান্ধীনগরে ডিজিটাল ইন্ডিয়া সপ্তাহ ২০২২ (digital india week 2022) এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মোদি। বলেন, পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে নয়া প্রযুক্তি গ্রহণ না করলে পিছিয়ে পড়বে দেশ। মোদি বলেন, আজ থেকে আট দশ বছর আগে আমাদের সব কিছুর জন্য লাইনে দাঁড়াতে হত। বিল জমা দেওয়া থেকে শুরু করে জন্ম-মৃত্যুর শংসাপত্র সব কিছুর জন্যই লাইন দিতে হত। আমরা অনেকেই লাইনে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু এখন তা অতীত। অনলাইনে সব কিছু পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়া দুর্নীতি থেকে দরিদ্রদের রক্ষা করেছে। এটি সমস্ত ক্ষেত্রে মধ্যসত্ত্বভোগীদের নির্মূল করেছে।

    আরও পড়ুন : শুধু হিন্দু নয়! সব সম্প্রদায়ের নিপীড়িত মানুষের কাছে যান, বললেন মোদি

    এদিন প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া ভাষানি ও ডিজিটাল ইন্ডিয়া জেনেসিস প্রোগ্রামেরও সূচনা করেন। বলেন, এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্যেই হল প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা বাড়ানো। সেই সঙ্গে জীবনযাত্রার মানোন্নয়ন করা। মোদি বলেন, নয়া প্রযুক্তির যেসব ব্যবসা চালু হচ্ছে সেগুলি দেশবাসীর জীবনযাত্রার মান আরও শক্তিশালী করবে। তিনি বলেন, স্টার্টআপ ইন্ডিয়া প্রকল্প ভারতের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।

    আরও পড়ুন : “আর চলছে-চলবে নয়, করতে হবে-তে বিশ্বাস রাখে ভারত”, মিউনিখে মোদি

    করোনা অতিমারির বিরুদ্ধে লড়াই করতেও ডিজিটাল ইন্ডিয়া যে বিশেষ গুরুত্বপূর্ণ, এদিন তাও মনে করিয়ে দেন মোদি। বলেন, ভারতই একমাত্র দেশ যারা প্রযুক্তির মাধ্যমে টিকাদান কর্মসূচি পালন করছে। বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ডিজিটাল ইন্ডিয়া গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। ডিজিটাল ইন্ডিয়ার স্বপক্ষে সওয়াল করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গোটা ভারতেই ডিজিটাল ইন্ডিয়া সফল হয়েছে। সকলেই মোবাইল ব্যবহার করে সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করছে। এখন প্রযুক্তির সুফল ভোগ করছে গোটা দেশই।

     

LinkedIn
Share