Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ajit Doval: আরও গলল ভারত-চিন সম্পর্কের বরফ, এবার বেজিং যাচ্ছেন ডোভাল, বুধে বিশেষ বৈঠক

    Ajit Doval: আরও গলল ভারত-চিন সম্পর্কের বরফ, এবার বেজিং যাচ্ছেন ডোভাল, বুধে বিশেষ বৈঠক

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই গলছে ভারত-চিন সম্পর্কের বরফ! এবার বেজিং যাচ্ছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)। ১৮ ডিসেম্বর, বুধবার বেজিংয়ে দুই দেশের বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি (NSA)। চিনের তরফে প্রতিনিধিত্ব করবেন সে দেশের বিদেশমন্ত্রী তথা নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ই।

    চিন সফরে ডোভাল (Ajit Doval)

    সীমান্ত থেকে সেনা সরানো নিয়ে পক্ষকাল আগে দিল্লিতে হয়ে গিয়েছে ভারত-চিন অফিসার পর্যায়ের বৈঠক। সেই আলোচনার চাকা আরও গড়িয়ে নিয়ে যেতে চিন সফরে যাচ্ছেন ডোভাল। ২১ অক্টোবর পূর্ব লাদাখের ডেমচক ও ডেপসাং থেকে সেনা প্রত্যাহার করে ভারত ও চিন উভয় দেশই। সেই সিদ্ধান্তের পিছনে কাজ করছিল ডোভাল ও ওয়াং ই-র রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বৈঠক। সেই বৈঠকেই ঠিক হয়েছিল লাগাতার আলোচনা চলবে দুই দেশের মধ্যে।

    আলোচনার মঞ্চ

    চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেন, “চিন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৩তম বৈঠক, যা উভয় দেশের সম্মতিতে নির্ধারিত হয়েছে, ১৮ ডিসেম্বর বেজিংয়ে অনুষ্ঠিত হবে।” সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলার জন্য বিশেষ প্রতিনিধিদের আলোচনার মঞ্চটা তৈরি হয়েছিল ২০০৩ সালে। তার পর থেকে এ পর্যন্ত বৈঠক হয়েছে ২২ দফা। শেষবার বৈঠক হয়েছিল ২০১৯ সালে। ২০২০ সালের এপ্রিল-মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে শুরু হওয়া সামরিক সংঘাত মেটাতে একাধিকবার বৈঠক করেছিলেন বিশেষ প্রতিনিধিরা (Ajit Doval)।

    আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া কীভাবে অপরাধ হতে পারে? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

    ২৩ অক্টোবর কাজানে ব্রিকস সম্মেলনের মধ্যেই সেই মঞ্চ নতুন করে সক্রিয় করে তুলতে একমত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা মেটাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে সেই মঞ্চ সক্রিয় করে তুলতে একমত হন মোদি ও জিনপিং। সেই রেশ ধরেই চিনে যাচ্ছেন ডোভাল।

    লাদাখের একাংশে সাময়িক সেনা প্রত্যাহারের পর দুই দেশের আলোচনায় এখন গুরুত্ব পেতে চলেছে সীমান্ত সংঘাত কমিয়ে আনা। সেই উদ্দেশ্য সফল হলে চূড়ান্ত লক্ষ্য হল আগামী কয়েক বছরের মধ্যে (NSA) সেনা প্রত্যাহারের পরিবেশ তৈরি করা (Ajit Doval)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • 5 Rupees Coin: চলছে দেদার চোরাচালান, তৈরি হচ্ছে ব্লেড! মোটা ৫ টাকার কয়েন কি বাতিল করবে রিজার্ভ ব্যাঙ্ক?

    5 Rupees Coin: চলছে দেদার চোরাচালান, তৈরি হচ্ছে ব্লেড! মোটা ৫ টাকার কয়েন কি বাতিল করবে রিজার্ভ ব্যাঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের আগে বড় সিদ্ধান্ত নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুরনো ধাঁচের মোটা ৫ টাকার কয়েন (5 rupees coin) নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর আগে ২০১৬ সালে পুরনো ৫০০ টাকা আর ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। গত বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোটও তুলে নিয়েছে। এবার কি মোটা আকারের ৫ টাকার কয়েনের পালা? সূত্র মারফত এই খবর প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। যদিও সরকারি স্তরে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরানো ৫ টাকার কয়েন (5 rupees coin) ছাপানো বন্ধ করে দিয়েছে। আসুন জেনে নেওয়া যাক এর পিছনের আসল কারণ…

    কেন আরবিআই পদক্ষেপ নিচ্ছে? (RBI)

    বর্তমানে বাজারে একাধিক ধরনের পাঁচ টাকার মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে একটি মোটা ধাতুতে নির্মিত। কেন্দ্রীয় ব্যাঙ্ক সূত্রে খবর, মোটা ধাতুর তৈরি পাঁচ টাকার মুদ্রার প্রচলন দিন দিন কমছে। আর তাই পুরু ধাতুর পাঁচ টাকার মুদ্রা (5 rupees coin) নতুন করে আর বিলি করছে না রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) । আমজনতা অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করছে পাঁচ টাকার অন্য মুদ্রাগুলি। আরবিআইয়ের পদস্থ কর্তাদের দাবি, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাটির ব্যাপক চোরাচালান শুরু হয়েছে। এটি গলিয়ে তৈরি হচ্ছে ব্লেড, যার দাম পাঁচ টাকার বেশি। এতে অর্থনীতির ক্ষতি হচ্ছে। ফলে মোটা ধাতুর মুদ্রাটি চিরতরে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক আরবিআইয়ের এক শীর্ষ কর্তা। তাঁর কথায়, “মোটা ধাতুর পাঁচ টাকার (5 rupees coin) একটি মুদ্রা গলিয়ে অন্তত পাঁচ থেকে ছ’টি ব্লেড তৈরি করা সম্ভব। সেগুলির প্রতিটির দাম দু’টাকা করে হলে, নির্মাণকারী ১০ বা ১২ টাকা উপার্জন করতে পারবেন। আর এ ভাবেই মুদ্রায় ব্যবহৃত ধাতুটির অন্তর্নিহিত মূল্য তার আর্থিক মূল্যকে ছাড়িয়ে যাচ্ছে। সুস্থ অর্থনীতির নিরিখে এটি কখনওই হওয়া উচিত নয়।”

    আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    বাংলাদেশে যথেচ্ছ পরিমাণে চোরাচালান!

    এ ছাড়া পাঁচ টাকার পুরনো মুদ্রা (RBI) বন্ধ করার নেপথ্যে আরও একটি কারণ রয়েছে। সেটি হল, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাগুলির (5 rupees coin) বাংলাদেশে যথেচ্ছ পরিমাণে চোরাচালান হচ্ছে। এতে ঘরোয়া বাজারে দেখা দিচ্ছে মুদ্রা সঙ্কট। এটি প্রতিহত করতে মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাগুলি বাতিল করা হতে পারে। যদিও পিতল এবং অন্যান্য সংকর ধাতুর তৈরি পাঁচ টাকার কয়েন এখনই বাতিল করার পরিকল্পনা নেই আরবিআইয়ের। পাতলা মুদ্রা দিয়ে ব্লেড তৈরি করা যায় না বলে সেগুলির চোরাচালানের প্রবণতা যথেষ্ট কম।

    কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে। কেন্দ্রের নির্দেশ অবশ্য মানতে হয় এই কমিটিকে। মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন পুরোপুরি বন্ধ করতে হলে সরকারের অনুমতি নিতে হবে আরবিআইকে। আগামী বছরের (পড়ুন ২০২৫) ফেব্রুয়ারিতে ফের বসবে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠক। সেখানে মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা (5 rupees coin) নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কি না, সেটাই এখন দেখার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: ১২ বছর ধরে ১.২৫ লক্ষ রুদ্রাক্ষ ধারণ করে তপস্যা! সনাতন ধর্মের স্বার্থে সাধনা গীতানন্দ গিরির

    Mahakumbh 2025: ১২ বছর ধরে ১.২৫ লক্ষ রুদ্রাক্ষ ধারণ করে তপস্যা! সনাতন ধর্মের স্বার্থে সাধনা গীতানন্দ গিরির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালে পূর্ণ যোগের মহাকুম্ভ (Mahakumbh 2025) মেলায় স্বামী গীতানন্দ গিরি নিজে রুদ্রাক্ষ ধারণ করার ১২ বছর যাত্রা পূর্ণ করবেন। এই আধ্যাত্মিক উৎসর্গের কঠোর সাধনাকে দেশ-জাতি এবং সনাতন ধর্মের কল্যাণের জন্য দীর্ঘ একযুগ ধরে বহন করে চলেছেন তিনি। তাঁর মনের অভিপ্রায়কে একটি সংলাপে বিনিময় করেছেন। এই সাধু ‘রুদ্রাক্ষ ওয়ালে বাবা’ (Gitananda Giri) নামেও পরিচিত। তিনি একনিষ্ঠ শৈবভক্ত। তিনি ১.২৫ লক্ষ রুদ্রাক্ষের অঙ্গীকার দ্বারা চিহ্নিত। প্রয়াগরাজের অর্ধকুম্ভ থেকে যাত্রা শুরু করেছিলেন আবার পুনরায় প্রয়াগরাজের মহাপূর্ণ কুম্ভে যাত্রা সমাপ্ত করবেন।

    জাতি এবং সনাতন ধর্মের স্বার্থে তপস্যা (Mahakumbh 2025)

    একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে গীতানন্দ গিরি (Gitananda Giri) বলেন, “এই তপস্যা আমি ১২ বছর ধরে করছি। রুদ্রাক্ষ ভগবানের অত্যন্ত প্রিয়, তাই একে আমি ধারণ করেছি। আমি এলাহাবাদের অর্ধকুম্ভ মেলা থেকে যাত্রা শুরু করেছি। এইবার আসন্ন পূর্ণ মহাকুম্ভে সম্পন্ন হবে। যখন শুরু করেছিলাম এই রুদ্রাক্ষের ওজন ছিল ১১ কেজি। এখন তার ওজন হয়েছে ৪৫ কেজি। আমি ১.২৫ লক্ষ রুদ্রাক্ষ ধারণ করার প্রতিশ্রুতি নিয়েছিলাম। মোট ৯২৫টি মালায় রুদ্রাক্ষ ধারণ করা হয়েছে। আমার সম্পূর্ণ তপস্যা জাতি এবং সনাতন ধর্মের স্বার্থে।”

    আরও পড়ুনঃ ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া কীভাবে অপরাধ হতে পারে? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

    শেষ মুহূর্তে মেলার প্রস্তুতি তুঙ্গে

    অপর দিকে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025) প্রতি ১২ বছর অন্তর অন্তর হয়ে থাকে। ২০২৫ সালের ১৩ জানুয়ারি, মকর সংক্রান্তি থেকে শুরু হবে মেলা এবং চলবে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। এর মধ্যে গুরুত্বপূর্ণ শাহী স্নানের তারিখগুলি হল— ১৩ জানুয়ারি-পৌষ পূর্ণিমা, ১৪ জানুয়ারি-মকর সংক্রান্তি, ২৯ জানুয়ারি-মৌনি অমাবস্যা, ৩ ফেব্রুয়ারি-বসন্ত পঞ্চমী, ১২ ফেব্রুয়ারি-মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি-মহাশিবরাত্রি। উত্তরপ্রদেশ প্রশাসন ইতিমধ্যে ৪০ কোটি ভক্ত মেলায় সমাগম হবে বলে আগাম জানিয়েছে। কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রয়াগরাজে গিয়ে মেলার প্রস্তুতি দেখেছেন। সড়ক, রেল, গঙ্গার স্বচ্ছতা, পানীয় জল, খাবর এবং থাকার ব্যবস্থার বিষয়ে বিশেষ নিরীক্ষণ করেন তিনি। সেই সঙ্গে একাধিক প্রকল্পের ঘোষণা করছেন। শেষ মুহূর্তে মেলার প্রস্তুতি এখন তুঙ্গে।      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • One Nation One Election: লোকসভায় পেশ হল ‘এক দেশ এক নির্বাচন’ বিল, কবে থেকে ভোট একযোগে?

    One Nation One Election: লোকসভায় পেশ হল ‘এক দেশ এক নির্বাচন’ বিল, কবে থেকে ভোট একযোগে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, মঙ্গলবার লোকসভায় পেশ হল এক দেশ, এক নির্বাচন (One Nation One Election) সংক্রান্ত বিল। বিলগুলি কবে আইনে পরিণত হবে, তা নিয়ে কৌতূহল দেশজুড়ে (Joint Polls)। সবারই প্রশ্ন, এই বিল আইনে পরিণত হলে কবে এক সঙ্গে হবে লোকসভা ও বিধানসভার নির্বাচন? জানা গিয়েছে, যদি কোনও পরিবর্তন বা সংশোধনী ছাড়াই বিলগুলি সংসদে পাশ হয়ে যায়, তাহলে ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করা যেতে পারে ২০৩৪ সাল থেকে।

    মোদি সরকারের পদক্ষেপ (One Nation One Election)

    ‘এক দেশ এক নির্বাচন’ কার্যকর করতে অনেক দিন ধরেই একটু একটু করে পদক্ষেপ করছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা এ দেশে চালু হলে, তা কতটা বাস্তবসম্মত হবে – সেই বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। মার্চ মাসে সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে একটি রিপোর্ট জমা দেয়। ওই কমিটির সুপারিশের সঙ্গে সঙ্গতি রেখে বিলগুলি তৈরি করা হয়েছে।

    বিল পাশের পদ্ধতি

    বিলগুলি লোকসভায় পেশ হওয়ার পর এবার তা পাঠানো হবে সংসদীয় যৌথ কমিটিতে। সেই কমিটি বিবেচনা করে দেখবে বিলগুলি। বিলগুলিতে কোথাও সংশোধন, সংযোজন, বিয়োজনের প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করে দেখবে সংসদীয় যৌথ কমিটি। এর পরে বিলগুলি নিয়ে ভোটাভুটি হবে লোকসভায়। পাশ হলে (One Nation One Election) রাজ্যসভায় পাঠানো হবে। সেখানে পাশ হলে, পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।

    আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া কীভাবে অপরাধ হতে পারে? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

    এক দেশ এক ভোট বিষয়ক মোট দুটি বিল রয়েছে। সেগুলি হল – সংবিধান ১২৯তম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল। জানা গিয়েছে, বিলগুলিতে যে সংশোধনীর কথা বলা হয়েছে, তার মধ্যে একটি হল রাজ্য বিধানসভাগুলির মেয়াদ এবং লোকসভার মেয়াদকে একই সময়ের মধ্যে নিয়ে আসা। এই বিষয়গুলি ২০৩৪ সালের আগে কার্যকর হওয়ার সম্ভাবনা কমই। খসড়া বিলের প্রস্তাব অনুযায়ী, লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি এক দেশ,এক নির্বাচনের তারিখ নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করবেন (Joint Polls)। ২০২৯ সালে লোকসভা নির্বাচনের পর নয়া সরকার গঠন হলেই তা সম্ভব (One Nation One Election)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
  • Jai Shri Ram: ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া কীভাবে অপরাধ হতে পারে? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

    Jai Shri Ram: ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়া কীভাবে অপরাধ হতে পারে? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘জয় শ্রীরাম’ (Jai Shri Ram) স্লোগান দেওয়া অপরাধ কীভাবে? ১৬ ডিসেম্বর, সোমবার এক মামলার শুনানিতে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, শুধুমাত্র কোনও ধর্মীয় শব্দ বা নাম বলাটা কোনও অপরাধ নয়।

    জয় শ্রীরাম স্লোগান (Jai Shri Ram)

    ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কর্নাটকের এক মসজিদের ভিতরে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল দুই ব্যক্তির বিরুদ্ধে। কর্নাটক হাইকোর্ট সেই ফৌজদারি কার্যধারা খারিজ করে দিয়েছিল। হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ করা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বিচারপতি পঙ্কজ মিথাল ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের। এদিন শুনানিতে বেঞ্চের প্রশ্ন, তারা একটি নির্দিষ্ট ধর্মীয় বাক্যাংশ বা একটি নাম ধরে স্লোগান দিয়েছিল। এটা কোন ধরনের অপরাধ? অভিযোগকারী হায়দার আলি সিএমের উদ্দেশে বেঞ্চের প্রশ্ন, ‘আপনি কীভাবে অভিযুক্তদের শনাক্ত করছেন? আপনি বলছেন, ওদের সবাইকে সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। যারা ভিতরে ঢুকেছিল, তাদের কে শনাক্ত করেছে?’

    কর্নাটক হাইকোর্টের পর্যবেক্ষণ

    গত ১৩ সেপ্টেম্বর অভিযুক্ত দুজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যধারা বাতিল করেছিল কর্নাটক হাইকোর্ট। হাইকোর্ট বলেছিল, কেউ জয় শ্রীরাম বলে স্লোগান দিলে, তা কীভাবে কোনও সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে, তা বোঝা যাচ্ছে না। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, এতে জনসাধারণ খেপে গিয়েছে বা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে এমনও কেউ দাবি করেনি। তার ওপর অভিযোগকারী নিজেই জানিয়েছেন যে, তিনি অপরাধীদের দেখেননি। অভিযুক্তদের (Jai Shri Ram) বিরুদ্ধে এফআইআর বাতিল করে হাইকোর্ট বলেছিল, ‘যে অপরাধের অভিযোগ করা হয়েছে, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই এই আবেদনকারীদের বিরুদ্ধে আরও আইনি কার্যক্রমের অনুমতি দিলে, আইনের অপব্যবহার করা হবে। তাতে ন্যায় বিচারের গর্ভপাত হবে।’

    আরও পড়ুন: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    সোমবারের (Jai Shri Ram) শুনানিতে আবেদনকারীর আইনজীবী দেবদত্ত কামাত জানান, তদন্ত শেষ হওয়ার আগেই হাইকোর্ট এই কার্যধারা বাতিল করেছে। অভিযুক্তদের চিহ্নিত করার দায় তিনি চাপিয়েছেন রাজ্য পুলিশের ঘাড়ে। আবেদনকারী রাজ্যের কাছে যে আবেদন করেছেন, তার একটি অনুলিপি চেয়েছে সুপ্রিম কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের জানুয়ারিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Amit Shah: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    Amit Shah: মাওবাদী নির্মূল কবে? সময়সীমা বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে মাওবাদীদের (Naxalism) নির্মূল করা হবে।” সোমবার এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মাওবাদীদের বিরুদ্ধে ছত্তিশগড় সরকারের পদক্ষেপের প্রশংসাও করেছেন তিনি। ছত্তিশগড় সফরের দ্বিতীয় দিনে জগদলপুরের অমরবটিকা এলাকায় মাওবাদী হামলায় নিহত নিরাপত্তা কর্মী ও সাধারণ মানুষের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

    কী বললেন শাহ (Amit Shah)

    শোকাহত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “স্বজন হারানোর যন্ত্রণা কখনওই কমানো সম্ভব নয়। তবে আমরা আপনার সঙ্গে দৃঢ়ভাবে আছি।” ছত্তিশগড়ে বিজেপির নেতৃত্বাধীন সরকারের শহিদদের স্মৃতি সংরক্ষণে প্রচেষ্টার প্রশংসা করে শাহ বলেন, “তাঁদের আত্মত্যাগ কখনওই ভোলা যাবে না।” তিনি বলেন, “গত এক বছরে বিপুল সংখ্যক মাওবাদী নিহত হয়েছে। ছত্তিশগড় সরকারের নেতৃত্বে নকশালদের বিরুদ্ধে একটি অত্যন্ত ভালো কৌশলের মাধ্যমে প্রশংসনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।”

    মাওবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করব

    এর পরেই তিনি বলেন, “আমরা ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদের সম্পূর্ণ নির্মূল করব।” কেন্দ্রীয় মন্ত্রী (Amit Shah) বলেন, “তারপর আর কোনও পরিবারকে একই রকম শোক সহ্য করতে হবে না। আমরা মা দন্তেশ্বরীর পবিত্র ভূমি থেকে মাওবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করব।” সরকারের দৃষ্টিভঙ্গী তুলে ধরতে গিয়ে শাহ বলেন, “এটি তিনটি প্রধান কৌশলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এক, মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণে উৎসাহিত করা। দুই, হিংসতায় জড়িতদের গ্রেফতার করা এবং তিন, যারা জীবনকে হুমকির মুখে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা।” তিনি বলেন, “যারা হিংসার পথ বেছে নেবে, তাদের নিজস্ব ভাষায় উত্তর দেওয়া হবে।”

    আরও পড়ুন: ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ কাঁধে সংসদে প্রিয়ঙ্কা, তোষণের রাজনীতি বলল বিজেপি

    রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেন শাহ। রাজ্যে প্রতি সপ্তাহে একদিন পুলিশ আইজি-র কার্যালয়ে শহিদ পরিবারের অভিযোগ শোনার জন্য নির্ধারিত হয়েছে। তিনি প্রস্তাব দেন, এই উদ্যোগকে সম্প্রসারিত করে জেলা কালেক্টরদেরও অন্তর্ভুক্ত করা উচিত, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির (Naxalism) জন্য একটি আরও সমন্বিত ও বিস্তৃত সহায়তা ব্যবস্থা নিশ্চিত করা যায় (Amit Shah)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Delhi Pollution: শীতের সঙ্গে দিল্লিতে পাল্লা দিচ্ছে দূষণ! ‘হাইব্রিড মডেলে’ ক্লাস, জারি বিধিনিষেধ

    Delhi Pollution: শীতের সঙ্গে দিল্লিতে পাল্লা দিচ্ছে দূষণ! ‘হাইব্রিড মডেলে’ ক্লাস, জারি বিধিনিষেধ

    মাধ্যম নিউজ ডেস্ক: জাঁকিয়ে শীতে (Winter) কার্যত কাবু রাজধানী। গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রার পারদ নিম্নগামী। এই আবহের দোসর হল দূষণ। রাজধানী দিল্লির (Delhi Pollution)  বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় আবার কড়াকড়ি জারি হচ্ছে। সব মিলিয়ে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে দূষণ।

     ‘হাইব্রিড মডেলে’ ক্লাস! (Delhi Pollution)  

    দূষণ মোকাবিলায় মঙ্গলবার থেকেই দিল্লিতে (Delhi Pollution)  কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। নিয়ন্ত্রক পষ (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট) কয়েক দফা নির্দেশিকা জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগরের স্কুল এবং কলেজগুলির উচিত অবিলম্বে জিআরএপি ৩ সতর্কতা মেনে চলা। পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘হাইব্রিড মডেলে’ ক্লাস করানোর নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ স্কুলগুলিতে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করতে হবে। অভিভাবকেরা স্থির করবেন, তাঁরা তাঁদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন, না কি অনলাইনে ক্লাস করাবেন।

    যান চলাচলে নিয়ন্ত্রণ

    সোমবার ভোরে ৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল দিল্লির (Delhi Pollution)  তাপমাত্রা। রবিবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৪৬। সোমবার একই সময়ে বাতাসের গুণমান ৩৩৪-এ এসে ঠেকেছে, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে! দুপুরের দিকে গুণমান আরও খারাপ হয়েছে। দুপুর ২টোয় বাতাসের গুণমান ৩৬৭-তে পৌঁছেছে। এই পরিস্থিতিতে স্কুলের পাশাপাশি দিল্লি-এনসিআর অঞ্চলে যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিএস ৩-এর নীচে থাকা পেট্রল গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায়। একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের গুরুগ্রা ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডায়। পাশাপাশি এ-ও বলা হয়েছে, এখনই প্রয়োজনীয় নয়, এমন সব নির্মাণকাজ কিংবা কোনও ভাঙার কাজ আপাতত বন্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণকাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হচ্ছে।

    দূষণ নিয়ে কড়া সুপ্রিম কোর্টও

    দূষণ নিয়ে সোমবার সুপ্রিম কোর্টও কড়া মন্তব্য করে। শুধু দিল্লি নয়, গোটা দেশের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। শুনানিতে আদালতের কমিশনার জানান, দূষণ মোকাবিলায় দিল্লিতে (Delhi Pollution)  জারি করা তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩) ব্যর্থ হচ্ছে। কারণ, দিল্লি-এনসিআরের বাইরের রাজ্যগুলি দূষণবিরোধী পদক্ষেপ অনুসরণ করে না। তার পরই বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি মনমোহনের বেঞ্চ কেন্দ্রকে বলে, “বায়ুদূষণের সমস্যায় জর্জরিত এমন প্রধান শহরগুলির তালিকা দিন। দূষণ নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে ভাবনাচিন্তা করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টে বসে শুধুমাত্র দিল্লির সমস্যা নিয়ে ভাবছি, এমন ভুল বার্তা অন্যান্য রাজ্যের কাছে যাওয়া ঠিক নয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Priyanka Gandhi: ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ কাঁধে সংসদে প্রিয়ঙ্কা, তোষণের রাজনীতি বলল বিজেপি

    Priyanka Gandhi: ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ কাঁধে সংসদে প্রিয়ঙ্কা, তোষণের রাজনীতি বলল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: কংগ্রেসের বিরুদ্ধে বার বার সংখ্যালঘু মুসলিমদের তোষণ করার অভিযোগ করেছে বিজেপি। সোমবার তা আরও একবার উস্কে দিলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সোমবার সংসদে ঢুকলেন ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে, যা দেখে বিজেপি সাংসদেরা অভিযোগ তুললেন প্রিয়ঙ্কা (Priyanka Gandhi) সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন।

    কংগ্রেসের মুখপাত্র কী বললেন?(Priyanka Gandhi)

    গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। তার পর থেকে গাজা এবং আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ধারাবাহিক হামলা এবং ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়ে প্রায় ৫০ হাজার মুসলিমকে হত্যা করেছে ইজরায়েলি সেনা। এদের অধিকাংশই নিরপরাধ সাধারণ মানুষ, মহিলা এবং শিশু বলে অভিযোগ। কংগ্রেস ইতিমধ্যেই ‘জঙ্গি দমনের’ অছিলায় ইজরায়েল সেনার প্যালেস্টাইনি ‘গণহত্যা’র বিরুদ্ধে সরব হয়েছে। কংগ্রেসের মুখপাত্র শামা মহম্মদ সোমবার জানিয়েছেন, প্যালেস্টাইনি নাগরিকদের প্রতি সহমর্মিতা জানাতেই প্রিয়ঙ্কার (Priyanka Gandhi) এই পদক্ষেপ। ওই ব্যাগে প্যালেস্টাইন ‘রাষ্ট্রের’ প্রতীক তরমুজের ছবিও আঁকা ছিল। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “একটি বিশেষ ব্যাগ বহন করে প্যালেস্টাইনের প্রতি তাঁর সংহতি জানিয়েছেন প্রিয়ঙ্কা। এ হল সমবেদনা, ন্যায়বিচার এবং মানবতার প্রতি অঙ্গীকার!”

    সরব বিজেপি

    ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে জয়ের জন্য গত সপ্তাহে প্রিয়ঙ্কাকে (Priyanka Gandhi) অভিনন্দন জানাতে যান ‘স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষে’র ভারতে নিযুক্ত দূত আবেদ এলরাজ়েগ। তার পর সমাজমাধ্যমে একটি পোস্টে গাজায় গণহত্যার নিন্দা করেছিলেন কংগ্রেস নেত্রী। এর পর তাঁর কাঁধে ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ দেখে চটেছেন বিজেপি নেতারা। ওড়িশার সাংসদ তথা বিজেপির (BJP) মুখপাত্র সম্বিত পাত্র সোমবার বিকেলে বলেন, “নেহরু-গান্ধী পরিবারের এমন আচরণ নতুন কিছু নয়। জওহরলাল থেকে প্রিয়ঙ্কা পর্যন্ত সকলেই তোষণের ঝুলি নিয়ে ঘুরে বেড়ান। ওঁদের কাঁধে কখনও জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি দেখবেন না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India Sri Lanka Relation: ভারত-শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে, জানালেন মোদি

    India Sri Lanka Relation: ভারত-শ্রীলঙ্কা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে, জানালেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত ও শ্রীলঙ্কা শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্পন্ন করার (PM Modi) সিদ্ধান্ত নিয়েছে (India Sri Lanka Relation)। জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, দুই দেশই সমুদ্র ও নদীর মানচিত্র করণের বিষয়ে সহযোগিতা করার সিদ্ধান্তও নিয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুর কুমার ডিসানায়েকের সাথে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশই বিশ্বাস করে যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।

    কী বললেন প্রধানমন্ত্রী? (India Sri Lanka Relation)

    তিনি বলেন, “আমরা পুরোপুরি একমত যে আমাদের নিরাপত্তা স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িত। আমরা শীঘ্রই প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। হাইড্রোগ্রাফি (সমুদ্র ও নদীর মানচিত্র করণ) বিষয়ে সহযোগিতায়ও একমত হয়েছি। আমরা বিশ্বাস করি যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এর আওতায় সামুদ্রিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, সাইবার নিরাপত্তা, চোরাচালান এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়গুলোতে সহযোগিতা আরও বাড়ানো হবে।”

    ভারতে স্বাগত শ্রীলঙ্কার রাষ্ট্রপতি

    ভারত ও শ্রীলঙ্কার জনগণের মধ্যের সম্পর্ককে পোক্ত করার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও শ্রীলঙ্কার জনগণের সম্পর্ক আমাদের সভ্যতার সঙ্গে যুক্ত। যখন ভারতে পালি ভাষাকে ‘শাস্ত্রীয় ভাষা’-এর মর্যাদা দেওয়া হয়, তখন এটি শ্রীলঙ্কায়ও উদযাপন করা হয়।” শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে (India Sri Lanka Relation) প্রধানমন্ত্রী বলেন, “আমি রাষ্ট্রপতি অনুরা কুমারা ডিজানায়েকে ভারতে স্বাগত জানাই। আমরা আনন্দিত যে আপনি প্রথম বিদেশ সফরের জন্য ভারতকে বেছে নিয়েছেন। এই সফর আমাদের সম্পর্ককে নতুন গতি এবং শক্তি দেবে। আমাদের অংশীদারিত্বের জন্য, আমরা একটি ভবিষ্যতগামী দৃষ্টিভঙ্গী গ্রহণ করেছি।”

    আরও পড়ুন: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    অর্থনৈতিক সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের অর্থনৈতিক সহযোগিতায় আমরা বিনিয়োগকেন্দ্রিক প্রবৃদ্ধি এবং সংযোগের ওপর জোর দিয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শারীরিক, ডিজিটাল এবং জ্বালানি সংযোগ আমাদের অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ স্তম্ভ হবে। বিদ্যুৎ গ্রিড সংযোগ এবং বহু-পেট্রোলিয়াম পাইপলাইন স্থাপনে কাজ করা হবে। শ্রীলঙ্কার বিদ্যুৎ প্রকল্পের জন্য এলএনজি সরবরাহ করা হবে। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য, উভয় পক্ষ ‘একতা’ চুক্তি দ্রুত সম্পন্ন (PM Modi) করার চেষ্টা করবে (India Sri Lanka Relation)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • PMML: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনকে লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি পিএম মিউজিয়ামের

    PMML: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনকে লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি পিএম মিউজিয়ামের

    মাধ্যম নিউজ ডেস্ক: লেডি মাউন্টব্যাটেন, অ্যালবার্ট আইনস্টাইনসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু। তাঁর সেই পাঠানো বিখ্যাত ব্যক্তিদের চিঠি ফেরত চেয়ে রাহুল গান্ধীকে আর্জি জানাল প্রধানমন্ত্রীর মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। জানা গিয়েছে, ২০২৩-এ ১৫ জুন অনুষ্ঠিত NMML সোসাইটির একটি সভায়, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি’ (PMML) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    পিএমএমএল (PMML) সোসাইটির সদস্য কী বললেন?

    পিএমএমএল (PMML) সোসাইটির সদস্য রিজওয়ান কাদরি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০০৮ সালে, ইউপিএ সরকারের সময় ৫১টি বাক্সে প্যাক করা নেহরুর ব্যক্তিগত চিঠি সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এডউইনা মাউন্টব্যাটেন, আলবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নাইডু, বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসাফ আলী, বাবু জগজীবন রা এবং গোবিন্দ বল্লভ পন্ত প্রমুখকে এই চিঠিগুলি লিখেছিলেন জওহরলাল নেহেরু। পিএমএমএল সদস্য রিজওয়ান কাদরি ১০ ডিসেম্বর রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন। এর আগে তিনি সেপ্টেম্বরে সোনিয়া গান্ধীকেও চিঠি লিখেছিলেন। পিএমএমএল (PMML) জানিয়েছে, এই চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব অসীম। চিঠিগুলি ১৯৭১ সালে জওহরলাল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে (বর্তমানে পিএমএমএল) এসেছিল। পরে ২০০৮ সালে তা সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়। সেগুলিরই অরিজিনাল বা অন্ততপক্ষে ফটোকপি দেওয়ার আর্জি জানানো হয়েছে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সোনিয়া গান্ধীর কাছে।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    চিঠিতে কী বলা হয়েছে?

    চিঠিতে বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি যে এই নথিগুলির ‘নেহরু পরিবারে ব্যক্তিগত গুরুত্ব থাকবে। তবে, পিএমএমএল ( PMML)-এর বিশ্বাস, এই ঐতিহাসিক নথিগুলি জনসাধারণের হাতের নাগালে থাকলে তা পড়াশোনা এবং গবেষকদের ব্যাপকভাবে উপকৃত করবে।” জানা গিয়েছে, সম্প্রতি পিএমএমএল সোসাইটির মেয়াদ কয়েক মাস বাড়ানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। PMML-এর সহ-সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। PMML-এর সভাপতির পদে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, অনুরাগ ঠাকুর -রা ২৯ সদস্যের মধ্যে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share