Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PMML: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনকে লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি পিএম মিউজিয়ামের

    PMML: লেডি মাউন্টব্যাটেন-আইনস্টাইনকে লেখা নেহরুর চিঠিগুলি ফেরত দিন, রাহুলকে আর্জি পিএম মিউজিয়ামের

    মাধ্যম নিউজ ডেস্ক: লেডি মাউন্টব্যাটেন, অ্যালবার্ট আইনস্টাইনসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের চিঠি লিখেছিলেন জওহরলাল নেহরু। তাঁর সেই পাঠানো বিখ্যাত ব্যক্তিদের চিঠি ফেরত চেয়ে রাহুল গান্ধীকে আর্জি জানাল প্রধানমন্ত্রীর মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি। জানা গিয়েছে, ২০২৩-এ ১৫ জুন অনুষ্ঠিত NMML সোসাইটির একটি সভায়, নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এবং লাইব্রেরির নাম পরিবর্তন করে ‘প্রধানমন্ত্রী মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি’ (PMML) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    পিএমএমএল (PMML) সোসাইটির সদস্য কী বললেন?

    পিএমএমএল (PMML) সোসাইটির সদস্য রিজওয়ান কাদরি রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি জানিয়েছেন, ২০০৮ সালে, ইউপিএ সরকারের সময় ৫১টি বাক্সে প্যাক করা নেহরুর ব্যক্তিগত চিঠি সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। এডউইনা মাউন্টব্যাটেন, আলবার্ট আইনস্টাইন, জয়প্রকাশ নারায়ণ, পদ্মজা নাইডু, বিজয়া লক্ষ্মী পণ্ডিত, অরুণা আসাফ আলী, বাবু জগজীবন রা এবং গোবিন্দ বল্লভ পন্ত প্রমুখকে এই চিঠিগুলি লিখেছিলেন জওহরলাল নেহেরু। পিএমএমএল সদস্য রিজওয়ান কাদরি ১০ ডিসেম্বর রাহুল গান্ধীকে একটি চিঠি লিখেছিলেন। এর আগে তিনি সেপ্টেম্বরে সোনিয়া গান্ধীকেও চিঠি লিখেছিলেন। পিএমএমএল (PMML) জানিয়েছে, এই চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব অসীম। চিঠিগুলি ১৯৭১ সালে জওহরলাল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে (বর্তমানে পিএমএমএল) এসেছিল। পরে ২০০৮ সালে তা সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়া হয়। সেগুলিরই অরিজিনাল বা অন্ততপক্ষে ফটোকপি দেওয়ার আর্জি জানানো হয়েছে রাহুল গান্ধী (Rahul Gandhi) ও সোনিয়া গান্ধীর কাছে।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    চিঠিতে কী বলা হয়েছে?

    চিঠিতে বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি যে এই নথিগুলির ‘নেহরু পরিবারে ব্যক্তিগত গুরুত্ব থাকবে। তবে, পিএমএমএল ( PMML)-এর বিশ্বাস, এই ঐতিহাসিক নথিগুলি জনসাধারণের হাতের নাগালে থাকলে তা পড়াশোনা এবং গবেষকদের ব্যাপকভাবে উপকৃত করবে।” জানা গিয়েছে, সম্প্রতি পিএমএমএল সোসাইটির মেয়াদ কয়েক মাস বাড়ানো হয়েছে। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৮ নভেম্বর। PMML-এর সহ-সভাপতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। PMML-এর সভাপতির পদে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ধর্মেন্দ্র প্রধান, নির্মলা সীতারামন, অনুরাগ ঠাকুর -রা ২৯ সদস্যের মধ্যে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kashi Vishwanath: করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    Kashi Vishwanath: করিডর তৈরির পর তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বেড়েছে কাশী বিশ্বনাথ ধামে

    মাধ্যম নিউজ ডেস্ক: তিন বছর পূর্ণ করল কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) করিডর। ১৩ ডিসেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন বছরে ১৯.১৩ কোটি ভক্ত বৃদ্ধি পেয়েছে (Vishwanath Temple)।

    কী বলছেন মন্দিরের সিইও? (Kashi Vishwanath)

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরের সিইও বিশ্বভূষণ মিশ্র বলেন, “শ্রী কাশী বিশ্বনাথ মন্দির ট্রাস্ট মন্দিরে প্রাপ্ত দান ব্যবহার করছে সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য। সংস্কৃত শিক্ষায় নিয়োজিত সমস্ত ছেলে-মেয়েকে খাবার, কাপড় এবং বই সরবরাহ করা হয়। হাসপাতাল ও অনেক অন্যান্য জায়গায় খাবার সরবরাহ করা হয়।” ভক্তরা কাশী বিশ্বনাথ ধাম দর্শন করার অভিজ্ঞতা শেয়ার করেছেন। বলেছেন, মন্দিরে বেশ ভিড় হচ্ছে। পুজো দিতে কোনও সমস্যা হচ্ছে না। এক দর্শনার্থী বলেন, “মন্দিরে এলে খুব ভালো লাগে। মহাদেবকে দেখে আমরা আনন্দ এবং শান্তি পাই। মন্দিরের ভিতরে সব কিছু সুসজ্জিতভাবে ব্যবস্থা করা হয়েছে। আমরা এখানে বারবার আসতে চাই।”

    আরও পড়ুন: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি বিশ্বনাথ

    কাশী বিশ্বনাথ (Kashi Vishwanath) মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি। কেবল দেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আসেন মন্দির দর্শনে। ২০২১ সালের ১৩ ডিসেম্বর নতুন রূপে আত্মপ্রকাশ করে কাশী বিশ্বনাথ মন্দির। তারপর থেকে ভক্তের সংখ্যা দিন দিন বাড়ছে। বিশ্বনাথ মন্দিরে ভক্তরা যা দান করেন, তার সিংহভাগ ব্যয় হয় সনাতন ধর্ম প্রচারে। হাসপাতাল এবং সংস্কৃত শিক্ষায় যুক্ত সমস্ত ছেলে-মেয়েকে খাদ্য, বস্ত্র ও বই প্রদান করতে ব্যবহৃত হয় ওই দানের টাকা। মন্দির ট্রাস্ট বিভিন্ন সনাতন অনুষ্ঠানের আয়োজনেও সহায়তা করে। এই ট্রাস্ট সাংস্কৃতিক কর্মকাণ্ড সংরক্ষণ এবং শিল্প ও সংস্কৃতি শক্তিশালী করতে নিরন্তর কাজ করে যাচ্ছে। এই বিষয়ে এটি সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “এই সমস্ত বিষয়গুলি আমাদের চতুর্থ বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরও প্রসারিত হবে। চতুর্থ বছরটি আমাদের জন্য অনন্য। কারণ আমাদের ধর্মে চারটি বেদ আছে। এর পাশাপাশি, আমরা (Vishwanath Temple) সনাতন ধর্ম সম্প্রসারণের জন্যও কাজ চালিয়ে যাব (Kashi Vishwanath)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

    Jammu Mendhar Route: জম্মু-মেন্ধর রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার চালু করছে কেন্দ্র, মিলেছে স্বরাষ্ট্র মন্ত্রকের সবুজ-সঙ্কেত

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-মেন্ধর রুটে (Jammu Mendhar Route) কেন্দ্র সরকার ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবা (Subsidized Helicopter) চালু করবে। এয়ার অপারেটরদের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা থেকে স্থানীয় চাহিদাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ-সঙ্কেত দেওয়া হয়েছে।

    কেন্দ্র দেবে অনুদান (Jammu Mendhar Route)

    স্থানীয়দের দাবি মেনে কেন্দ্রের মোদি সরকার মেন্ধর সেক্টর থেকে পুঞ্জ এবং জম্মুর (Jammu Mendhar Route) মধ্যে সংযোগকারী আকাশ পথে চলবে হেলিকপ্টার (Subsidized Helicopter)। তবে কেন্দ্র সরকার এই পরিবহণ ব্যবস্থায় আর্থিক ভাবে বিশেষ অনুদান দিয়ে ভর্তুকির ব্যবস্থা করবে। ভর্তুকিযুক্ত হেলিকপ্টার পরিষেবাগুলি ইতিমধ্যেই কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন অংশে চালু রয়েছে, যার মধ্যে রয়েছে কিশতওয়ার-সাউন্ডার-নাভাপাচি-ইশান-কিশতওয়ার, জম্মু-রাজৌরি-পুঞ্চ-জম্মু, জম্মু-ডোদা-কিশতওয়ার-জম্মু, বান্দিপোরা-কানজালওয়ান-দাওয়ার-নিরি-বাঁদি এবং কুপওয়ারা-মাচিল-তাংধর-কেরান-কুপওয়ারা।

    আরও পড়ুনঃ “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে

    জম্মু ও কাশ্মীর অসামরিক বিমান চলাচল বিভাগের সচিব আইজাজ আসাদ বলেন, “মেন্ধরের প্রত্যন্ত অঞ্চলের জন্য সাশ্রয়ী মূল্যের উড়ান (Jammu Mendhar Route) এবং জরুরি স্থানান্তরের দিকে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। এই এলাকায় দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের দাবি ছিল, এমএইচএ রুটে ভর্তুকিযুক্ত হেলিকপ্টার (Subsidized Helicopter) পরিষেবা দিতে হবে। এবার চালু হওয়ায় শীত এবং বর্ষায় বেশ নির্ভরযোগ্য পরিবহণ হবে।” এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক বলেন, “সীমান্ত অঞ্চলে যোগাযোগ রক্ষায় বিশেষ কাজ করবে এই পরিবহণ ব্যবস্থা। একই সঙ্গে দুর্গম এলাকায় ত্রাণ, সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর গতিবিধি নিয়ন্ত্রণে বিশেষ ভাবে সহযোগী হবে।”

    নিরাপত্তা রক্ষায় ভীষণ উপযোগী হবে

    মেন্ধর সেক্টর পীর পাঞ্জাল রেঞ্জের পাদদেশে অবস্থিত এবং সাম্প্রতিক কিছু মাস যাবত সন্ত্রাসবাদীদের নাশকতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে একাধিক বার অভিযান চালানোর ঘটনায় যুক্ত হয়েছিলেন। তবে সেনা-জওয়ানদের পরিচালিত বেশ কিছু অপারেশনেও যোগাযোগের সমস্যা দেখা দিয়েছে। তাই এই হেলিকপ্টার (Jammu Mendhar Route) পরিষেবা বিশেষ ভাবে কার্যকরী হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Mandir: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    Ram Mandir: ব্রিটিশ সেফটি কাউন্সিলের সর্বোচ্চ পুরস্কার ‘সোর্ড অফ অনার’-এ ভূষিত অযোধ্যার রাম মন্দির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সোর্ড অফ অনার’ (Sword Of Honour) পুরস্কারে ভূষিত হল অযোধ্যার রাম মন্দির (Ram Mandir) প্রকল্প। ব্রিটিশ সেফটি কাউন্সিলের তরফে ওই পুরস্কার দেওয়া হয়েছে। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যানের তরফে জারি করা বিবৃতিতে এ কথা জানান চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। বিবৃতিতে বলা হয়েছে, এই পুরস্কারটি সেফটি ম্যানেজমেন্টের অন্যতম সর্বোচ্চ স্বীকৃতি। ব্রিটিশ সেফটি কাউন্সিল তাদের অডিটে নিরাপত্তা প্রক্রিয়া, পদ্ধতি এবং সাইটে কার্যক্রম মূল্যায়ন করে থাকে।

    ‘সোর্ড অফ অনার’ (Ram Mandir)

    কেবলমাত্র যারা পাঁচ-তারকা মূল্যায়ন পায়, তারাই ‘সোর্ড অফ অনার’ পুরস্কারের যোগ্য বিবেচিত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, অযোধ্যার রাম মন্দির প্রকল্প ব্রিটিশ সেফটি কাউন্সিলের দেওয়া মর্যাদাপূর্ণ ‘সোর্ড অফ অনার’ পুরস্কার পেয়েছে। এটি সেফটি ম্যানেজমেন্টের তরফে একটি সম্মানজনক পুরস্কার। ব্রিটিশ সেফটি কাউন্সিল প্রক্রিয়া, পদ্ধতি এবং সাইটে কার্যক্রমের মূল্যায়ন করার মাধ্যমে এই পুরস্কার দেয়। এই বিবৃতি থেকেই জানা গিয়েছে, মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানিও নির্মাণকাজ চলাকালে গৃহীত সেফটি ব্যবস্থার জন্য ন্যাশনাল সেফটি কাউন্সিলের পক্ষ থেকে ‘গোল্ডেন ট্রফি’ পুরস্কারে ভূষিত হয়েছে।

    মন্দির নির্মাণ শেষ

    বিবৃতিতে বলা হয়েছে, মন্দিরের প্রথম ও দ্বিতীয় তলা, যার মধ্যে চূড়াও রয়েছে, নির্মাণের শেষ পর্যায়ে রয়েছে। ২০২৫ সালের জুন মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মন্দিরটি রাজস্থানের বানসি পাহাড়পুর পাথর দিয়ে তৈরি হচ্ছে। ব্যবহৃত হয়েছে প্রায় ১৫ লাখ ঘনফুট পাথর। এর পাশাপাশি বসানো হয়েছে মার্বেলও। প্রসঙ্গত, এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালার গর্ভগৃহে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন।

    আরও পড়ুন: “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    রামজন্মভূমি (Ram Mandir) মন্দিরটি ঐতিহ্যগত নগরা শৈলীতে নির্মিত। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট, প্রস্থ ২৫০ ফুট, উচ্চতা ১৬১ ফুট। মন্দিরে থাকবে মোট ৩৯২টি স্তম্ভ এবং ৪৪টি দরজা। মন্দিরের স্তম্ভ ও প্রাচীরগুলোয় থাকবে হিন্দু দেবদেবীর প্রতিকৃতি। মন্দিরের প্রধান গর্ভগৃহে, যেখানে রামলালার মূর্তি স্থাপিত, সেখানে রাখা হয়েছে (Sword Of Honour) ভগবান শ্রী রামের শৈশব রূপ (Ram Mandir)।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Amit Shah: বেঁধে দিলেন ডেডলাইন, দেশ থেকে নকশালদের উৎখাতের ডাক দিলেন অমিত শাহ

    Amit Shah: বেঁধে দিলেন ডেডলাইন, দেশ থেকে নকশালদের উৎখাতের ডাক দিলেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশ থেকে নকশালদের উৎখাতের ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকী তিনি ডেডলাইনও বেঁধে দিলেন। নকশালদের দমন করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানও তিনি স্পষ্ট করে দেন। রবিবার একদল প্রাক্তন নকশালদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এই প্রাক্তন নকশালরা প্রত্যেকেই আত্মসমর্পণ করেছেন। বর্তমানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে নকশাল বিরোধী অভিযানে যুক্ত রয়েছেন। তাদের সামনেই নকশালদের নির্মূল করার কথা বললেন তিনি।

    কী বললেন অমিত শাহ?(Amit Shah)

    বস্তার অলিম্পিক-২০২৪-এর অনুষ্ঠানে জনসাধারণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় অমিত শাহ (Amit Shah) বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৬ সালের ৩১ মার্চের আগে দেশ নকশালমুক্ত (Naxal) হবে। ইতিমধ্যেই ছত্তিশগড়ে বিজেপি সরকারের প্রথম বছরে নিরাপত্তা বাহিনী ২৮৭ জন নকশালকে হত্যা করেছে। ১,০০০ জনকে গ্রেফতার করেছে এবং ৮৩৭ জন আত্মসমর্পণ করেছে।” অমিত শাহ দাবি করেন, নকশালবাদের বিরুদ্ধে মোদি সরকারের কঠোর নীতির ফলে গত চার দশকে প্রথমবার নাগরিক ও নিরাপত্তা বাহিনীর প্রাণহানির সংখ্যা একশোর নীচে নেমে এসেছে। একইসঙ্গে ছত্তিশগড় পুলিশকে প্রশংসা করে শাহ বলেন, “নকশালমুক্ত এবং মাদকমুক্ত ভারতের স্বপ্ন সফল করার ক্ষেত্রে তাঁদের প্রচেষ্টা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” আহ্বান জানান, তারা যেন হিংসার পথ ছেড়ে মূল স্রোতে যোগ দেয় এবং উন্নয়নে অবদান রাখে।

    অন্যদিকে, ছত্তিশগড়ের জগদলপুরে প্রায় ৩০ জন প্রাক্তন নকশাল, যাঁরা ছত্তিশগড়, মহারাষ্ট্র, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে এসেছেন, অমিত শাহর সঙ্গে দেখা করেন। শাহ বলেন, “আমি আজ সবচেয়ে বেশি খুশি। আপনাদের আত্মসমর্পণ আমাদের প্রচেষ্টার সার্থকতা প্রমাণ করে।” তিনি আরও জানান, আত্মসমর্পণের পর তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার। তিনি বাকি নকশালদের উদ্দেশে বলেন, “আমি সমস্ত নকশালকে আত্মসমর্পণ করার, অস্ত্র ত্যাগ করার এবং দেশের কল্যাণে কাজ করার জন্য মূল স্রোতের অংশ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমি গর্ব করে বলতে পারি যে ছত্তিশগড়ের আত্মসমর্পণ নীতি দেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়।”

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

     কী বললেন প্রাক্তন নকশালরা?

    ৩৫ বছর বয়সী জয়মতী বানজাম। একসময় তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। আত্মসমর্পণের পর তিনি জেলা রিজার্ভ গার্ড (DRG)-এ যোগ দিয়েছেন। একইভাবে, ধনঞ্জয়, যিনি নকশাল কমান্ডারদের জেলা কমিটির সদস্য ছিলেন, এখন একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করছেন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গেও সহযোগিতা করছেন। ধনঞ্জয়ের অভিযোগ, নকশাল নেতারা নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে হত্যা করে এবং অর্থলিপ্সায় লিপ্ত থাকে। আরেক প্রাক্তন নকশাল ভীমাসোডি নিজের দেশবাসীকে হত্যা করার অর্থ নিয়ে প্রশ্ন তোলেন। রুশি নামে একজন প্রাক্তন যোদ্ধা জানান, এলাকায় উন্নয়নমূলক কাজের ফলে ধীরে ধীরে ইতিবাচক প্রভাব পড়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Yogi Adityanath: “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    Yogi Adityanath: “৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি ভক্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে”, জানালেন যোগী আদিত্যনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “এই মন্দির রাতারাতি উদ্ভব হয়নি। এই মন্দির আমাদের চিরন্তন ঐতিহ্য ও ইতিহাসের সত্যের প্রতীক।” সম্ভালের (Sambhal Temple) মন্দির প্রসঙ্গে কথাগুলি বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। গোষ্ঠী সংঘর্ষের পর ১৯৭৮ সাল থেকে বন্ধ ছিল সম্ভালের একটি মন্দির। রবিবার খোলে সেই মন্দিরের দ্বার। প্রয়াগরাজে মহাকুম্ভ নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ৪৬ বছর আগের স্মৃতিচারণ করেন। সেই হিংসায় বর্বরতার শিকার হয়েছিলেন বহু মানুষ।

    আদিত্যনাথের প্রশ্ন? (Yogi Adityanath)

    আদিত্যনাথের প্রশ্ন, “যে গণহত্যা ঘটেছিল, সেই ঘটনায় দোষীদের কেন আজও বিচারের আওতায় আনা যায়নি?” তিনি বলেন, “ওরা সত্য দমন করতে চায়। কলঙ্কিত করতে চায় কুম্ভের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিকে।” আদিত্যনাথ বলেন, “সত্যের কণ্ঠস্বর প্রায়ই হুমকির সম্মুখীন হয় এবং স্তব্ধ করার চেষ্টা করা হয়। সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি স্থানীয় প্রশাসনের অ্যান্টি-এনক্রোচমেন্ট অভিযানের পর কয়েক দশক পর ফের খোলা হয়েছে মন্দির।” তিনি মন্দিরটির ঐতিহাসিক গুরুত্বের ওপর জোর দেন। এখানে প্রাচীন বজরংবলীর মূর্তি ও একটি জ্যোতির্লিঙ্গ রয়েছে।

    চিরন্তন ঐতিহ্য

    তিনি বলেন, “এই মন্দির এক রাতের মধ্যে প্রকাশিত হয়নি। এটি আমাদের চিরন্তন ঐতিহ্য এবং আমাদের ইতিহাসের সত্যকে প্রতিনিধিত্ব করে।” মুখ্যমন্ত্রী জানান, ৪০ কোটি ভক্ত আসবে আশা করা হলেও, ৪৫ দিনব্যাপী মহাকুম্ভে ১০০ কোটি লোকের ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার মূল মুহূর্তে আনুমানিক ৬ কোটি ভক্ত পবিত্র স্নান করবেন বলে আশা করা হচ্ছে। সেদিন অবশ্য ১০ কোটি ভক্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২০১৯ সালের কুম্ভের প্রসঙ্গ টেনে তিনি (Yogi Adityanath) বলেন, “যাঁরা ২০১৯ সালের কুম্ভ দেখেছেন, তাঁরা নিশ্চয়ই দেখেছেন কীভাবে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল। তার জেরেই এই অনুষ্ঠান পরিচ্ছন্ন, নিরাপদ এবং সুসংগঠিত হয়েছিল। আগে এই অনুষ্ঠান ময়লা, বিশৃঙ্খলা, হুড়োহুড়ি এবং নিরাপত্তাহীনতায় ভরা ছিল। বর্তমানে তা পরিণত হয়েছে এক মহিমান্বিত এবং ঐশ্বরিক অনুষ্ঠানে।”

    আরও পড়ুন: “রামমন্দিরের শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় আঙুল কাটা হয়েছিল”, বললেন যোগী আদিত্যনাথ

    কংগ্রেস ও বিরোধীদের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “ওরা ভারতের ঐতিহ্যের একচেটিয়া মালিকানা দাবি করে। কিছু মানুষ ভারতের প্রতিনিধিত্ব করার স্বঘোষিত চুক্তি নিয়ে ঘুরে বেড়ায় এবং ‘ডিসকভারি অব ইন্ডিয়া’ বইটিকে এমনভাবে দেখায় যেন এটি এই (Sambhal Temple) দেশের সবচেয়ে প্রাচীন গ্রন্থ।” তিনি বলেন, “২০১৯ সালের ৯ নভেম্বর শ্রী রাম জন্মভূমি নিয়ে ঐতিহাসিক সুপ্রিম কোর্টের রায় বহু দশকের পুরনো বিতর্কের সমাধান করেছিল। তবুও, কিছু মানুষ এখনও যাঁরা ওই রায় দিয়েছিলেন, তাঁদের হুমকি দিয়ে চলেছেন (Yogi Adityanath)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Omar Abdullah: “হারলেই যত দোষ ইভিএমের!” কংগ্রেসকে তীব্র কটাক্ষ ‘ইন্ডি’ জোটের সঙ্গী ওমর আবদুল্লার

    Omar Abdullah: “হারলেই যত দোষ ইভিএমের!” কংগ্রেসকে তীব্র কটাক্ষ ‘ইন্ডি’ জোটের সঙ্গী ওমর আবদুল্লার

    মাধ্যম নিউজ ডেস্ক: হারলেই যত দোষ ইভিএমের (EVM)! কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন ইন্ডি জোটের সঙ্গী ওমর আবদুল্লা (Omar Abdullah)। সম্প্রতি মহারাষ্ট্র ও হরিয়ানা নির্বাচনে বিরাট বিপর্যয়ের শিকার হয়েছে কংগ্রেস। নির্বাচনে পরাজয়ের কারণ স্বরূপ ইভিএম কারচুপির কথা বারবার অভিযোগ আকারে বলা হয়। কংগ্রেসের দাবি, আগের মতো ব্যালট পেপারে ভোট হোক। কংগ্রেস নেতাদের এই দাবিকে অনৈতিক দাবি বলে স্বীকার করেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

    হারলেই যত দোষ ইভিএমের (Omar Abdullah)

    দেশে লাগাতার বিজেপির জয়কে বারবার কটাক্ষ করেছে কংগ্রেস। মানুষের জনসমর্থন নিয়ে একাধিক রাজ্যে সরকার গড়েছে বিজেপি। অন্যদিকে কংগ্রেসে রাহুল গান্ধীর নেতৃত্বকে অস্বীকার করেছে জনতা। মূলত মুসলিম তোষণ এবং ভারতের সুরক্ষানীতি নিয়ে অপপ্রচারের ফলে কংগ্রেসের উপর থেকে মানুষের আস্থা দিন দিন কমতে শুরু করেছে। কংগ্রেসের এই ভোট পরাজয়কে ইভিএম (EVM) কারচুপির অভিযোগ তুলে নিজেদের ব্যার্থতাকে ঢাকার চেষ্টা করেছে। এবার এই দলের জোটসঙ্গী ওমর আবদুল্লা (Omar Abdullah) কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “নির্বাচনে জিতলে দলের জয়, আর হারলেই যত দোষ ইভিএমের।

    আশানুরূপ ফল না হওয়ায় নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন!

    সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ওমর আবদুল্লা (Omar Abdullah) আরও বলেন, “একই ইভিএমে (EVM) যখন আপনি লোকসভা নির্বাচনে একশোর বেশি আসন পান, তখন বলেন এটা দলের জয়। আর কয়েকমাস পর যখন আপনার দল আশানুরূপ ফল করতে পারে না, তখন এটা বলতে পারেন না যে এই ইভিএমে ভোট চাই না। ভোট পদ্ধতিতে আস্থা না থাকলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয় রাজনৈতিক দলগুলির।” তাঁর মন্তব্যকে স্পষ্ট করে আরও বলেন, “আমার এই মন্তব্যের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। যা ঠিক তাই বলেছি। আমাদের দেশে নতুন সংসদ ভবনও দরকার ছিল। সেন্ট্রাল ভিস্তার প্রয়োজন একান্ত অপরিহার্য ছিল। সংসদের নতুন ভবন তৈরির সিদ্ধান্ত একান্ত আবশ্যক ছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: ভগবান শিব-হনুমানজির দর্শন! সম্ভালে ৪৮ বছরের পুরানো মন্দিরে অবৈধ দখল সরিয়ে ফের আরতি

    Uttar Pradesh: ভগবান শিব-হনুমানজির দর্শন! সম্ভালে ৪৮ বছরের পুরানো মন্দিরে অবৈধ দখল সরিয়ে ফের আরতি

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভালে (Sambhal) সম্প্রতি পুনরায় ভগবান শিব এবং হনুমান মন্দিরে আরতি অনুষ্ঠিত হল। এলাকায় বিদ্যুৎ চুরি রুখতে শনিবার জেলা প্রশাসনের একটি দল এলাকা পরিদর্শন করছিল। তখনই তাঁরা মন্দিরটি দেখতে পান। এর আগে সার্কেল অফিসার (CO) অনুজকুমার চৌধুরী জানান, এলাকায় অবৈধ দখল সংক্রান্ত অভিযোগের পরিদর্শনের সময় মন্দিরটি আবিষ্কৃত হয়। তারপর রবিবার উত্তরপ্রদেশ পুলিশ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শিব এবং হনুমান মন্দিরে আরতি ও পূজো করা হয়। ১৯৭৮ সালের পর মন্দিরটি পুনরায় খোলা হয়েছে, বলে দাবি করেছেন নাগর হিন্দু সভার প্যাট্রন বিষ্ণু শরণ রস্তোগী।

    মন্দিরে ফের পূজার্চনা

    পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে এবং বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ বিষয়ে এক ভক্ত রাজীবকুমার গুপ্তা বলেন, “আমি মন্দিরটি দেখতে এসেছি এবং পুজো করেছি। এটি প্রায় ৪০০ বছর পুরনো। এটি একটি শিব এবং হনুমান মন্দির।” আচার্য ব্রহ্ম শুক্লা, এই পূজা অনুষ্ঠানটি পরিচালনা করেন। তিনি বলেন, “আমরা সকালে মন্দির পরিষ্কার করে আরতি করেছি। এখানে একটি ব্রাহ্মণকে নিয়োগ করা উচিত, যাতে তিনি এখানে থাকতে পারেন। যতদিন না কোনো তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়, আমরা এই মন্দিরের দায়িত্ব নেব।”

    সম্ভল উপ-জেলা ম্যাজিস্ট্রেট বন্দনা মিশ্রা মন্দিরটি পুনঃস্থাপনের পরিকল্পনা ঘোষণা করেন, যা ৪২ বছর পর পুনরায় খোলা হয়েছে। তিনি বলেন, “মন্দির চত্বর পরিষ্কার করা হয়েছে, এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে। অতি-অভিযানের মধ্যে শুধু সেই সব স্থাপনা মুছে ফেলা হয়েছে যা জনগণের জমির উপর নির্মিত হয়েছিল। আমরা মন্দিরটির আসল কাঠামো পুনরুদ্ধার করব।” তিনি আরও বলেন, “আমরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) কাছে চিঠি পাঠিয়েছি… পুলিশ মন্দিরের কাছাকাছি মোতায়েন থাকবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • AAP: দিল্লি বিধানসভা নির্বাচনে সব আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করল আপ, কোন আসনে কেজরিওয়াল?

    AAP: দিল্লি বিধানসভা নির্বাচনে সব আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করল আপ, কোন আসনে কেজরিওয়াল?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির বিধানসভা নির্বাচনের (Delhi Assembly Election 2025) আগে চতুর্থ তথা শেষ দফার প্রার্থী তালিকাও প্রকাশ করে দিল আম আদমি পার্টি (আপ)। রবিবার আপের (AAP) তরফে ৩৮ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন। ১৯৯৮-২০১৩ দিল্লিতে ক্ষমতাসীন কংগ্রেস শেষ দু’টি বিধানসভা ভোটে একটিও আসন জিততে পারেনি।

    কোন আসনে লড়ছেন কেজরিওয়াল? (AAP)

    জানা গিয়েছে, তালিকায় দলের (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা ছাড়াও দলের শীর্ষস্থানীয় নেতা সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, সত্যেন্দ্র জৈন, দুর্গেশ পাঠকের নাম রয়েছে। এ বারেও নয়াদিল্লি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন কেজরিওয়াল। আতিশী লড়বেন কালকাজি কেন্দ্র থেকে। সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাস, গোপাল রাই বাবরপুর থেকে লড়বেন। এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা না-হলেও আগামী ফেব্রুয়ারি মাসে দিল্লির ৭০টি কেন্দ্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

    আরও পড়ুন: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    প্রার্থী তালিকায় ঠাঁই পাননি কতজন?

    আপের (AAP) প্রার্থী তালিকায় ঠাঁই হয়নি ২০ জন বিধায়কের। তিন বিধায়কের নিকটাত্মীয়েরা অবশ্য টিকিট পেয়েছেন। প্রার্থী তালিকায় গুরুত্ব পেয়েছে বিজেপি, কংগ্রেস ছেড়ে আপে যোগদান করা এবং দলের সাংগঠনিক কাজে যুক্ত কর্মীরা। লোকসভা নির্বাচনে দিল্লির সাতটি কেন্দ্রেই কংগ্রেস এবং আপের মধ্যে জোট হয়েছিল। বিধানসভা নির্বাচনের আগে অবশ্য কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর দল একাই লড়বে। শুক্রবারই প্রথম দফায় ২১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। নয়াদিল্লি আসনে কংগ্রেস প্রার্থী করেছে দিল্লির প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের পুত্র তথা প্রাক্তন সাংসদ সন্দীপকে। এক সময় নয়াদিল্লি কেন্দ্রের বিধায়ক ছিলেন শীলা। ২০১৩ সালে এই আসনেই কেজরিওয়ালের কাছে পরাজিত হন তিনি। আপের কাছে হেরে ১৫ বছর পর ক্ষমতা হারায় কংগ্রেসও। এবার কেজরিওয়ালের মুখোমুখি হবেন সন্দীপ।

    কী বললেন কেজরিওয়াল?

    অরবিন্দ কেজরিওয়াল বলেন, “আমার দল (AAP) পূর্ণ আত্মবিশ্বাস এবং সবরকম প্রস্তুতি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি অনুপস্থিত। তাদের মুখ্যমন্ত্রীর মুখ নেই, দল নেই, পরিকল্পনা নেই এবং দিল্লির জন্য কোনও দৃষ্টিভঙ্গি নেই। একটাই স্লোগান, একটাই পলিসি, আর একটাই মিশন ‘কেজরিওয়ালকে সরান’।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Vijay Diwas: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিবস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    Vijay Diwas: ভারত-বাংলাদেশ একসঙ্গে বিজয় দিবস পালন! বীর যোদ্ধাদের স্মরণ প্রধানমন্ত্রীর, সেনার সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনটা ছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশের (India-Bangladesh) স্থানীয় সময় অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন ৪ টে ৩১ মিনিট, ভারতে ৪টে। ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আত্মসমর্পণ করছেন পাকিস্তানের ৯৩,০০০ ফৌজি। ভারতের দাপটে ১৩ দিনের মধ্যেই অস্ত্র নামিয়ে রাখতে বাধ্য হয়েছে পাক বাহিনী। ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার পাশে বসে আত্মসমর্পণের দলিলে সাক্ষর করছেন পাকিস্তানি সেনার ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজি। ভারতের সাহায্যেই স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। ১৯৭১’য়ের সেই যুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াই করেছিল ভারতীয় সেনা। সেই ঐতিহাসিক মুহূর্তের আজ ৫৩ বছর (Vijay Diwas) পূর্ণ হল। চলতি সময়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের রসায়ন কিছুটা অন্যরকম। তবুও এই দিনটিকে একই সঙ্গে স্মরণ করবে ঢাকা ও দিল্লি। 

    একই সঙ্গে বিজয় দিবস উদযাপন 

    রবিবার, প্রতিরক্ষা মন্ত্রক থেকেও জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধিরা বিজয় দিবস উপলক্ষে (Vijay Diwas) এবারও হাজির থাকবেন। রবিবার জানানো হয়েছে, সে দেশের প্রতিনিধিরা কলকাতায় চলে এসেছেন। সেনার পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয়েছে। আবার ঢাকায় গিয়েছেন ভারতীয় সেনার আটজন প্রাক্তন আধিকারিক। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের তরফে জানানো হয়েছে, তাঁরা কলকাতা এবং ঢাকায় বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বিজয় দিবসকে স্মরণ করে সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বীর সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানিয়েছেন। 

    বিজয় দিবস স্মরণে রাষ্ট্রপতি-প্রতিরক্ষামন্ত্রী

    বিজয় দিবসের (Vijay Diwas) আগের সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর্মি হাউসে একটি অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী এবং উপরাষ্ট্রপতি বীর সেনানী, কূটনৈতিক প্রতিনিধিত্ব, আশা স্কুলের শিশুদের এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বলেন। সরকারি রিপোর্ট অনুযায়ী, ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সেনার ৩,৯০০ জন জওয়ান শহিদ হন এবং ৯,৮৫১ জন আহত হন। ভারতীয় সেনাবাহিনী আরও জানিয়েছে যে এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী ও উপরাষ্ট্রপতি বিভিন্ন যুদ্ধ বীর, কূটনৈতিক প্রতিনিধি, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share