Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ratan Tata: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রতন টাটার, শেষ শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    Ratan Tata: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য রতন টাটার, শেষ শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। ভারতের সবথেকে সম্মানীয় শিল্পপতি, এক ব্যতিক্রমী জীবনধারায় মানুষ রতন টাটা। তাঁর সাফল্যের কাহিনির গভীর প্রভাব পড়েছে সামগ্রিকভাবে ভারতের অর্থনীতিতে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্যবসায়ী জগতের নেতাদের অন্যতম নাম রতন টাটা। বৃহস্পতিবার বিকেলে মহারাষ্ট্রের ওরলিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য তাঁর। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রতন টাটার প্রয়াণে শোকের ছায়া দেশজুড়ে। শোক বার্তা জানানো হল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের তরফ থেকেও। 

    শেষ শ্রদ্ধা

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে অশীতিপর এই শিল্পপতির মৃতদেহ শায়িত ছিল মুম্বইয়ের নরিম্যান পয়েন্টে, ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস (এনসিপিএ)-এ। সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানান সাধারণ মানুষ। বিকেল ৩টে নাগাদ তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকাল সাড়ে ৩টে নাগাদ নরিম্যান পয়েন্ট থেকে শুরু হয় শেষযাত্রা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত শিল্পপতিকে শেষশ্রদ্ধা জানায় মহারাষ্ট্র সরকার। রতন টাটাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার মহারাষ্ট্রে ‘শোক দিবস’ পালিত হয়। রাজ্যের সব দফতরে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল এদিন। মহারাষ্ট্র সরকারের সমস্ত কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়। 

    বহু ধর্মের শ্রদ্ধাঞ্জলি

    রতন টাটার শেষকৃতযে দেখা গেল হৃদয়গ্রাহী ছবি। বিভিন্ন ধর্মের পুরোহিতরা – পারসি, মুসলিম, খ্রিস্টান, শিখ এবং হিন্দু – রতন টাটার আত্মার জন্য প্রার্থনা করার জন্য এনসিপিএ-তে জড়ো হন। এই সমাবেশের ভিডিও প্রমাণ করে নির্দিষ্ট কোনও ধর্মের মানুষ শুধু নয়, রতন টাটা গোটা ভারতকে এক চোখে দেখতেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা রতন টাটাকে “ভারতের সত্যিকারের আইকন” হিসাবে তুলে ধরেছেন। একজন জাতীয় নেতার প্রতি এরকম শ্রদ্ধাঞ্জলি কাম্য। নেটিজেনরা বলছে “একজন ভাল মানুষ হওয়াই সবচেয়ে বড় ধর্ম” এবং “আমরা এক রত্ন হারালাম”।

    আরএসএস-এর শ্রদ্ধা

    এদিন প্রয়াত রতন টাটার আত্মার সান্তি কামনা করে আরএসএসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, “বিখ্যাত শিল্পপতি রতন টাটার প্রয়াণ গোটা দেশের জন্য অত্যন্ত দুঃখের খবর। ওঁর প্রয়াণে দেশ অমূল্য রত্ন খোয়াল।”  

    এ দিন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের তরফে মোহন ভাগবত ও দত্তাত্রেয় হোসাবলে লেখেন, “দেশের উন্নয়নে রতন টাটার অবদান আজীবন মনে থাকবে। শিল্পক্ষেত্রে একাধিক নতুন ও উদ্ভাবনী উদ্যোগ নিয়েছিলেন তিনি।” পোস্টে আরও লেখা হয়, “দেশের ঐক্য বা নিরাপত্তাই হোক বা কর্মীদের উন্নয়ন বা সমাজ কল্যাণে উদ্যোগ- রতনজি তাঁর চিন্তাধারা ও কাজের মাধ্যমে ছাপ রেখেছেন। সাফল্য়ের বিরাট উচ্চতায় পৌঁছনোর পরও তাঁর অতি সাধারণ জীবনযাত্রা ও  বিনয় অনুকরণীয় হয়ে থাকবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ratan Tata: এক যুগের অবসান! রতন টাটার প্রয়াণে শোক বার্তা সচিন, সলমন, রোহিত-নীরজদের

    Ratan Tata: এক যুগের অবসান! রতন টাটার প্রয়াণে শোক বার্তা সচিন, সলমন, রোহিত-নীরজদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহাষষ্ঠীর রাতে মন খারাপ করা খবর, গুরুতর অসুস্থ ছিলেন। অবশেষে জীবন‌ যুদ্ধে হার মানলেন বর্ষীয়ান শিল্পপতি রতন টাটা। টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার প্রয়াণে শোকের ছায়া দেশের শিল্প মহল, বিনোদন জগত থেকে ক্রীড়া ক্ষেত্রেও। শিল্পপতি হিসেবে তাঁর যতটা নাম, তিনি ঠিক ততটাই পরিচিত তাঁর জনহিতৈষী কাজের জন্য। বিতর্কহীন এই প্রবীণ শিল্পপতি, তাঁর ব্যবসায়িক দক্ষতা, দূরদৃষ্টি এবং কঠোর কর্ম সংস্কৃতির জোরে, তাঁর পারিবারিক ব্যবসাকে পরিণত করেছেন এক আন্তর্জাতিক ব্যবসায়িক সাম্রাজ্যে। তবে, এতকিছু সত্ত্বেও, কোনোদিন তাঁর নাম ওঠেনি বিশ্বের প্রথম ১০ কি ২০ জন ধনকুবেরের তালিকায়। যে তালিকায় অম্বানি উঠলেন না, আদানি উঠলেন, তাই নিয়ে আলোচনা হয়। আসলে, তাঁর রোজগারের অধিকাংশটাই যেত জনহিতের কাজে। আর সেই কারণেই ১৪০ কোটির মানুষের দেশে তাঁর মতো সম্মানীয় ব্যবসায়িক নেতা আর একজনও নেই। রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এক যুগের অবসান হল।’

    ক্রীড়া জগতে শোকের ছায়া

    ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সোনার হৃদয়ের একজন মানুষ। স্যার, আপনি চিরকাল একজন ব্যক্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। উপকার এবং সেবার জন্য আপনি চিরকাল সবার মনে থাকবেন। অন্য সবার ভালো করার ব্রত নিয়ে গোটা জীবন কাটিয়েছেন।’

    ব্যবসায়িক লাভের বাইরেও কিছু করার কথা ভাবতেন তিনি। সামাজিক দায়বদ্ধতার প্রতি অটুট প্রতিশ্রুতি ছিল রতন টাটার। তাঁর সঙ্গে জীবনে কিছু সময় কাটাতে পেরে নিজেকে ধন্য মনে করেন ক্রিকেটের ঈশ্বর  সচিন তেন্ডুলকর।

    টোকিও এবং প্যারিস অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, শ্রী রতন টাটা জির প্রয়ানের খবর শুনে আমি অত্যন্ত শোকাহত। তিনি একজন স্বপ্নদর্শী ছিলেন, এবং আমি তাঁর সঙ্গে যে কথোপকথন করেছি তা আমি কখনই ভুলব না। তিনি তাঁর কাজের মধ্য দিয়ে সমগ্র জাতিকে অনুপ্রাণিত করেছিলেন। আমি প্রার্থনা করি যে তার প্রিয়জনরা শক্তি পান। ওম শান্তি।’

    শোক প্রকাশ বলিউডের

    বলিউড অভিনেতা অজয় দেবগন (Ajay Devgn) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘একজন স্বপ্নদর্শীকে হারিয়ে গোটা বিশ্ব শোক করছে। রতন টাটার উত্তরাধিকার চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ভারত এবং দেশের বাইরেও তাঁর অবদান অপরিসীম। আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শান্তিতে থাকুন, স্যার।’

    বলিউডের ভাইজান (Salman Khan) তার সমাজ মাধ্যমে লেখেন, ‘মিস্টার রতন টাটার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।’অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ভারত আজ একজন সত্যিকারের স্বপ্নদর্শীকে হারিয়েছে। তিনি ছিলেন সততা এবং সহানুভূতির ভাণ্ডার। অসংখ্য জীবনকে প্রভাবিত করেছিলেন। তাঁর আত্মা শান্তি পাবে।’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Ratan Tata: ভারতীয় শিল্পবাণিজ্যে মহীরুহ পতন! প্রয়াত রতন টাটা, শোকবার্তা প্রধানমন্ত্রী মোদির

    Ratan Tata: ভারতীয় শিল্পবাণিজ্যে মহীরুহ পতন! প্রয়াত রতন টাটা, শোকবার্তা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিল্পপতি, মানবতাবাদী, পরোপকারী রতন টাটা (Ratan Tata) প্রয়াত। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রবীণ শিল্পপতির মৃত্যুতে শোক প্রকাশ করে মোদি তাঁকে একজন দূরদর্শী ব্যবসায়িক নেতা এবং একজন সহানুভূতিশীল মানুষ বলে অভিহিত করেছেন।

    সমস্ত স্তরে সমাদৃত

    সমাজের সমস্ত স্তরেরই তিনি ছিলেন সমাদৃত। জামশেদজি টাটার প্রপৌত্র রতন টাটা ছোট একটি ব্যবসা শুরু করেছিলেন। সেটিই এখন বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা টাটা গোষ্ঠী। অটোমোটিভ, এয়ারোস্পেস, প্রতিরক্ষা, তথ্যপ্রযুক্তি, স্টিল, রিয়্যাল এস্টেট, আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ, অ্যাভিয়েশন, ই-কমার্স এবং পর্যটনে টাটা গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। ১৯৯১ সাল থেকে ২০১২ পর্যন্ত এবং ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদে ছিলেন। ২০০৮ সালে রতন টাটা পদ্মবিভূষণে সম্মানিত হন।

    এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘রতন টাটা একজন দূরদৃষ্টি সম্পন্ন শিল্পপতি তথা একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব দেন। তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গিয়েছে। মানবিকতা ও দয়ালু মনোভাব এবং আমাদের নাগরিক সমাজের উন্নয়নে তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ratan Tata: শারীরিক অসুস্থতা নিয়ে রতন টাটা ভর্তি মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে

    Ratan Tata: শারীরিক অসুস্থতা নিয়ে রতন টাটা ভর্তি মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটা (Ratan Tata) সংকটজনক অবস্থায় ভর্তি মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে। সূত্র মারফত এই খবর জানা গিয়েছে। যদিও টাটা গোষ্ঠীর তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, রতন টাটার শারীরিক অসুস্থতা নিয়ে সোমবারই গুজব ছড়ায়। তখন টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান নিজেই এ বিষয়ে বিবৃতি জারি করে জানান যে এই খবর গুজব। তিনি বার্ধক্যজনিত সমস্যার কারণে নিয়মিত চেকআপ করাতেই হাসপাতালে গিয়েছিলেন বলেই জানান। এই আবহে দুদিনের মাথায় ফের তাঁর অসুস্থতার খবর সামনে এল।

    ২০০৮ সালে পেয়েছিলেন পদ্মবিভূষণ সম্মান (Ratan Tata)

    প্রসঙ্গত, রতন টাটা ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০০৮ সালে তিনি (Ratan Tata) এই সম্মান পান। এর আগে ২০০০ সালে তাঁকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। ছাত্র জীবনে তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীকালে জেআরডি টাটার উত্তরসূরি হিসেবে কাজ শুরু করেন। তিনি টাটা সন্সের দায়িত্ব নেন ১৯৯১ সালে। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর জন্ম হয় রতন টাটার (Ratan Tata Health Update) এবং তিনি একজন ভারতীয় শিল্পপতি বলে পরিচিত। ১৯৯০ থেকে ২০১২ পর্যন্ত তিনি টাটা (Ratan Tata) গ্রুপকে নেতৃত্ব দেন। পরবর্তীকালে ২০১৬ সালের অক্টোবর মাস থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফের তিনি ওই দায়িত্ব সামলান। বর্তমানে তিনি নানারকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন।

    আইসিইউ-তে ভর্তির খবরও ছড়ায় গত সোমবার

    বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, রবিবার গভীর রাতে রতন টাটাকে (Ratan Tata) মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু সংবাদমাধ্যম আর এক কদম এগিয়ে আরও দাবি করে, আচমকা তাঁর (টাটার) শারীরিক অবস্থার অবনতির কারণে তাঁকে আইসিইউতে ভর্তি করানো হয়েছে। কিন্তু সোমবার সকালেই এই সব জল্পনা উড়িয়ে দেন খোদ শিল্পপতি নিজেই। তিনি জানান, এ সবই ভুয়ো খবর। বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্যই তিনি হাসপাতালে গিয়েছিলেন বলে জানা যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: ফের ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রায়বরেলীতে লাইনের ওপর রাখা হল সিমেন্টের ব্লক

    Uttar Pradesh: ফের ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা, রায়বরেলীতে লাইনের ওপর রাখা হল সিমেন্টের ব্লক

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রায়বরেলীতে। রেললাইনের ওপর সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়েছিল বলে রেল সূত্রে জানা গিয়েছে। ওই ট্র্যাক ধরে তখন ছুটে আসছিল একটি মালগাড়ি। রেললাইনের ওপরে সিমেন্টের ব্লকগুলি পড়ে থাকতে দেখেই মালগাড়ি থামান চালক। তবুও সেগুলির সঙ্গে ধাক্কা লাগে মালগাড়ির। চালক যদি সময়মতো ব্রেক না কষতেন, তা হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

    মধ্যপ্রদেশের সাতনা থেকে আসছিল মালগাড়িটি

    রেল সূত্রে (Uttar Pradesh) জানা গিয়েছে, মঙ্গলবার রাতে একটি মালগাড়ি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কুন্দনগঞ্জের দিকে যাচ্ছিল। সেটি মধ্যপ্রদেশের সাতনা থেকে আসছিল। এই রুটের রায়বরেলী-প্রয়াগরাজ রেল ডিভিশনের লক্ষ্মণপুর এবং দরিয়াপুর স্টেশনের মাঝে রেললাইনের ওপরেই সিমেন্টের ব্লক ফেলে রাখা হয় বলে জানা গিয়েছে। রাত্রি ১১টা নাগাদ চালক হঠাৎ দেখতে পান রেললাইনের ওপরে কিছু পড়ে রয়েছে। আপৎকালীন ব্রেক কষে মালগাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু সেই সিমেন্টের ব্লকে ধাক্কা লাগে মালগাড়ির।

    গত রবিবার রায়বরেলীতে (Rae Bareli) একই প্রচেষ্টা করা হয় 

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলপুলিশ এবং রেল সুরক্ষা বাহিনী। প্রসঙ্গত, গত রবিবারই এই রায়বরেলীতেই (Uttar Pradesh) ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। রেললাইনের ওপর প্রচুর পরিমাণ মাটি ফেলে রাখা হয়েছিল। সেখানকার রঘুরাজ সিং স্টেশনের কাছেই ঘটনাটি ঘটে। চালক দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দেন। বড় বিপদের হাত থেকে রক্ষা পায় যাত্রিবাহী ট্রেন। কখনও গুজরাত, কখনও মধ্যপ্রদেশ আবার কখনও উত্তরপ্রদেশে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে কখনও রেললাইনের ওপর গ্যাস সিলিন্ডার রেখে, কখনও সিমেন্টের ব্লক, কখনও লোহার পাত, কখনও বা মাটি ফেলে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। গুজরাতে রেললাইনে লোহার রড রাখার জন্য গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের ললিতপুরে এমন একটি ঘটনা ঘটেছিল। মধ্যপ্রদেশে ভেস্তে দেওয়া গিয়েছিল আরও বড় নাশকতার ছক। সে রাজ্যের বুরহানপুরে যে লাইন দিয়ে সেনাকর্মীদের ট্রেন যাওয়ার কথা ছিল সেখানে ট্র্যাক থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু ডিটোনেটর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

     

  • Narendra Modi: “কংগ্রেস চায় ভারতের হিন্দু ভোট ভাগ হোক, এটাই বিভাজনের রাজনীতি”, আক্রমণ মোদির

    Narendra Modi: “কংগ্রেস চায় ভারতের হিন্দু ভোট ভাগ হোক, এটাই বিভাজনের রাজনীতি”, আক্রমণ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস (Congress) চায় ভারতের হিন্দু ভোট ভাগ হোক, এটাই তাদের বিভাজনের রাজনীতি।” হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ঠিক এভাবেই তীব্র আক্রমণ করলেন প্রবীণ বিজেপি নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কংগ্রেস দেশে জাতপাত এবং তোষণের রাজনীতি করে সুবিধা নিতে চাইছে, কিন্তু দেশের সজাগ নাগরিক গণতান্ত্রিক নির্বাচনে যোগ্য জবাব দিয়েছেন, এই কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, হরিয়ানাতে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে বিজেপি। তাই ওই রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। একই ভাবে মহারাষ্ট্রে বুধবার ৭৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি।

    ঠিক কী বললেন মোদি (Narendra Modi)?

    এদিন নির্বাচনী ফলাফল ঘোষণার কথা মনে করিয়ে মহারাষ্ট্রের একটি সভা থেকে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) বলেন, “কংগ্রেস (Congress) কার্যত ঘৃণার রাজনীতি করছে। যে দল স্বাধীনতার পর থেকে দেশে একক ভাবে দীর্ঘ সময়ের জন্য রাজত্ব করেছে, তারা আজ ক্ষমতায় ফিরে আসতে মরিয়া হয়ে উঠেছে। তারা প্রতিদিন মানুষের মনে হিংসার বীজ বপন করে চলেছে। দেশের স্বাধীনতার পর থেকে মহাত্মা গান্ধী আঁচ করতে পেরেছিলেন, কংগ্রেসের আগামী পন্থা কী হতে চলেছে। একই ভাবে হরিয়ানা ও জম্মু-কাশ্মীরের ফলাফল দেখে আগামী দিনে মহারাষ্ট্রের মানুষকে উন্নয়নের পথকেই বেছে নিতে হবে। হিন্দু সমাজ একত্রিত হলে দেশ অখণ্ড থাকবে। তাই বিজেপি এবং এনডিএ জোটের ওপর মানুষের আস্থা রাখতে হবে।”

    আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা, পদ্ধতিবিদ্যা নোবেল বর্ণনা হপফিল্ড ও হিন্টন

    আর কী বললেন মোদি?

    এদিন একই ভাবে কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) বলেন, “সামাজিক বিভাজন এবং বিশেষ সমাজের মানুষকে তোষণ করে ক্ষমতায় যেতে চায় কংগ্রেস। ওরা হিন্দু সমাজকে ভাঙার কাজ করে গিয়েছে কেবলমাত্র। সর্বজন হিতায়-সর্বজন সুখায়, এই আদর্শের কথা কোনও দিন কল্পনা করেনি কংগ্রেস। কংগ্রেস বার বার প্রমাণ করেছে যে তারা হল একটি দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক দল। মুসলমান সমাজকে কেবলমাত্র ভোটব্যাঙ্ক হিসেবেই বিচার করেছে। ভোটের কথা ভেবে, ভোটের অঙ্ককে মাথায় রেখে ভোট ব্যাঙ্ককে শাক্তিশালী করেছে। গোটা সমাজের জন্য কিছুই করেনি। এই দলের কাছে উন্নয়ন বলে কোনও শব্দ নেই। আজ গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। দেশ, বিশ্বের পঞ্চম অর্থনীতিতে পৌঁছে গিয়েছে। মহারাষ্ট্রের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য অনেক প্রাচীন। এই সম্পদকে নিয়ে কোনও সময় কংগ্রেস সরকার ভাবেনি।”

    একই ভাবে শিরডিতে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি। ৭৬ হাজার কোটি টাকার একাধিক জনমুখী প্রকল্পের উদ্বোধন করেন মোদি। একই ভাবে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমান বন্দর, শিরডি বিমান বন্দর এবং মেডিক্যাল কলেজের শিলান্যাস করেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian army: সিকিমের চিন সীমান্তে হতে চলেছে ভারতীয় সেনার উচ্চ পর্যায়ের বৈঠক, থাকবেন রাজনাথ

    Indian army: সিকিমের চিন সীমান্তে হতে চলেছে ভারতীয় সেনার উচ্চ পর্যায়ের বৈঠক, থাকবেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনে শীত। ইতিমধ্যেই সিকিমের নানা জায়গায় বরফ পড়তে শুরু করছে। শীতের আগে উত্তর-পূর্বে চিন সীমান্তে নজরদারি বাড়াতে ও নিরাপত্তা আঁটসাঁট করতে ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সিনিয়র কমান্ডাররা একটি গুরুত্বপূর্ণ সম্মেলনের আয়োজন করেছেন। ১০ এবং ১১ অক্টোবর বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই প্রথম সিকিমে চিন সীমান্তে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনার উচ্চ পর্যায়ের বৈঠক হবে। 

    বৈঠকে কী নিয়ে আলোচনা

    বিগত বেশ কয়েক বছর ভারত ও চিনের মধ্যকার সম্পর্কে চিড় ধরেছে। লাদাখ থেকে অরুণাচলে চিনা আগ্রাসন লক্ষ্য করা গিয়েছে। এই আবহে সিকিম সীমান্তে বৈঠকে বসছেন ভারতীয় সেনার উচ্চ পর্যায়ের অফিসারেরা। এই সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকবেন। এই বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ, বিশেষ করে এলএসি বরাবর চলমান পরিস্থিতি, লাদাখ এবং অরুণাচল প্রদেশের সংবেদনশীল অঞ্চলগুলিতে নানা সমস্যা নিয়ে কথা হবে। এই অঞ্চলে ভারত ও চিন সেনা বারবার মুখোমুখি সংঘাতে মিলিত হয়। তাই এই অঞ্চলকেই বৈঠকের জন্য বেছে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন:কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা, পদার্থবিদ্যায় নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন

    সেনা প্রধান হিসেবে এই বৈঠকটি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর প্রথম বৈঠক। সম্প্রতি, জেনারেল দ্বিবেদী চিনের সাথে সীমান্ত পরিস্থিতিকে “স্থিতিশীল কিন্তু স্বাভাবিক নয়” বলে বর্ণনা করেছেন। তাঁর কথায় চিনের সীমান্তে উত্তেজনা একটি চলমান জটিলতার প্রতিফলন। যা চার বছর ধরে অব্যাহত রয়েছে। সামনে শীত। প্রবল ঠান্ডার সুযোগ নিয়ে এর আগেও চিন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। এবার সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য আগে থেকেই সতর্ক ভারত। সম্মেলনের দ্বিতীয় পর্বটি ২৮ ও ২৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সীমান্ত সমস্যা মেটাতে বরাবরই সক্রিয় ভারত। তবে কোনওভাবেই দেশের এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বলে আগেই জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UNFPA: ভারত দারিদ্র্য হ্রাস, বিদ্যুতায়ন, পরিশ্রুত জল ও স্যানিটেশনের ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে, প্রশংসা রাষ্ট্রপুঞ্জের

    UNFPA: ভারত দারিদ্র্য হ্রাস, বিদ্যুতায়ন, পরিশ্রুত জল ও স্যানিটেশনের ক্ষেত্রে প্রভূত উন্নতি করেছে, প্রশংসা রাষ্ট্রপুঞ্জের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দেড় দশকে ভারতে উল্লেখযোগ্যভাবে কমেছে দরিদ্র মানুষের সংখ্যা। ভারত দারিদ্র্য হ্রাস, বিদ্যুতায়ন সম্প্রসারণ এবং বিশুদ্ধ জল ও স্যানিটেশনের অ্যাক্সেসকে উন্নত করেছে। এক্ষেত্রে ভারত অসাধারণ অগ্রগতি করেছে, এমনই অভিমত প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা তহবিলের (UNFPA) নির্বাহী পরিচালক নাতালিয়া ক্যানেম। তিন দিনের ভারত সফরের (India Progress) সময় তিনি এই প্রশংসা করেন এবং দেশের রূপান্তরমূলক সাফল্য তুলে ধরেন।

    ভারতের অগ্রগতি

    ভারতের সঙ্গে ইউএনএফপিএ (UNFPA)-এর ৫০ বছরের সম্পর্কের কথা বলে ক্যানেম ভারত সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “ভারতে যেভাবে দারিদ্র্য কমেছে, বিদ্যুতায়নের উন্নতি হয়েছে তা এক কথায় প্রশংসনীয়। দেশে সকলের জন্য বিশুদ্ধ জল ও স্যানিটারি সুবিধার ব্যবস্থা করা হয়েছে।” উল্লেখ্য, ২০০৫-০৬ থেকে ২০১৯-২১-এর মধ্যে ভারতে দরিদ্র মানুষের সংখ্যা ৪১.৫ কোটি কমেছে। রাষ্ট্রপুঞ্জের আশা, ২০৩০ সালের মধ্যে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারত উদাহরণ তৈরি করতে পারে। রিপোর্টে বলা হয়েছে, ২০০৫-০৬ সালে দারিদ্রের হার ৫৫.১ শতাংশ থেকে কমে ২০১৯-২১-এ দাঁড়িয়েছে ১৬.৪ শতাংশে। 

    আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা, পদার্থবিদ্যায় নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন

    নারীর উন্নয়নে এগিয়ে ভারত

    গত কয়েক বছর ভারতের নানা প্রান্তে ঘুরে ক্যানেম দেশের গ্রামগুলির অবস্থা স্বচক্ষে দেখেছেন। সেখানে যেভাবে উন্নতির আলো পৌঁছেছে তা বিশ্বের সব দেশের কাছে শিক্ষনীয়। ক্যানেমের মতে, যে গতিতে উন্নতি হচ্ছে তা অসাধারণ। ভারতে উন্নয়নের ছোঁয়া সব সম্প্রদায়ের উপর পড়ে। ক্যানেম প্রসূতি-মৃত্যুর হার কমানোর ক্ষেত্রে ভারতের (India Progress) সাফল্যের কথা উল্লেখ করেন। ইউএনএফপিএ (UNFPA)-এর একটা লক্ষ্যই হল কোনও নারী যেন শিশুর জন্ম দেওয়ার সময় মারা না যান। ভারত এই লক্ষ্যে সফল। ভারতে নারীর ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল পরিষেবার উন্নতি হয়েছে। ভারত ক্রমশ উন্নততর ভারতের পথে এগিয়ে চলেছে বলে জানান ক্যানেম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • RBI Repo Rate: বাড়ছে না ঋণের বোঝা, টানা দশ বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

    RBI Repo Rate: বাড়ছে না ঋণের বোঝা, টানা দশ বার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০ বার রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে। বুধবার সকালে এ কথা ঘোষণা করলেন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেট অপরিবর্তিত রাখায় ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার বৃদ্ধি করবে না। ফলে চাপ বাড়বে না মধ্যবিত্ত সাধারণ মানুষের।

    কেন অপরিবর্তিত রেপো রেট

    আরবিআই (RBI Repo Rate) যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয়, তাকেই রেপো রেট বলে। আর যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে। রেপো রেট বৃদ্ধি হলে ব্যাঙ্কগুলিও তাদের সুদের হার বৃদ্ধি করে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক বৃদ্ধির ভারসাম্য বজায় রাখার জন্য রিজার্ভ ব্যাঙ্ক একটি সতর্কতামূলক অবস্থান গ্রহণ করার পর থেকে রেপো রেট স্থিতিশীল রয়েছে। শেষ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট পরিবর্তন করা হয়েছিল। তারপর থেকে টানা ১০ বার রেপো রেট এক রেখেছে আরবিআই। বুধবার সকালে বৈঠকে বসেছিল আরবিআই-এর ৬ সদস্যের আর্থিক কমিটি। সেখানেই স্থির হয় অপরিপর্তিত রাখা হবে রেপো রেট। মনিটারি কমিটির (Monetary Policy Meeting) ৫ সদস্যই রেপো রেট অপরিবর্তিত রাখার সপক্ষে ভোট দেন।

    আরও পড়ুন: জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে ভোটভাগের হিসেবে এগিয়ে বিজেপি, বেড়েছে আসনও

    আর্থিক কমিটির বৈঠক

    আরবিআই-এর (RBI Repo Rate) আর্থিক কমিটির (Monetary Policy Meeting) বৈঠক চলবে আরও দু’দিন। চলতি অর্থবর্ষের জন্য আর্থিক বৃদ্ধি ৭.২ শতাংশই থাকবে বলে মনে করছে আরবিআই-এর আর্থিক কমিটি। শীর্ষ ব্যাঙ্কের আর্থিক কমিটিতে বিদায়ী তিন সদস্যের পরিবর্তে এবার জায়গা পেয়েছিলেন তিন নতুন সদস্য। আর্থিক কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া তিন নতুন সদস্য হলেন দিল্লি স্কুল অফ ইকনমিক্সের ডিরেক্টর রাম সিং, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সৌগত ভট্টাচার্য এবং ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ডিরেক্টর নাগেশ কুমার। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rahul Gandhi: হরিয়ানার হার হজম করাতে রাহুলকে জিলিপি পাঠাল বিজেপি, কেন জানেন?

    Rahul Gandhi: হরিয়ানার হার হজম করাতে রাহুলকে জিলিপি পাঠাল বিজেপি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানায় এবার হ্যাটট্রিক করল গেরুয়া শিবির। তৃতীয়বার সরকার গড়তে চলেছে বিজেপি। হরিয়ানাতে (Haryana) প্রথম কোনও রাজনৈতিক দল হিসেবে টানা তিনবার জিতল বিজেপি। গেরুয়া ঝড়ে ধুলিসাৎ হল কংগ্রেস-আপ। সোমবার ফল প্রকাশের পরই আনন্দ-উচ্ছ্বাসে ভাসছেন বিজেপি কর্মীরা। এক্সিট পোলের হিসেবে এই রাজ্যে কংগ্রেসের বাজিমাত করার কথা। কে মুখ্যমন্ত্রী হবেন, তার স্বপ্ন দেখা শুরু করেছিলেন রাজ্যের নেতারা। আশাবাদী ছিলেন রাহুল গান্ধীও (Rahul Gandhi)। সব স্বপ্নের ফানুস ফুটো করে দিয়েছে ভোটের ফল। কংগ্রেসকে ধরাশায়ী করে বাজিমাত করে বিজেপি।

    বিজেপির কাছে হেরে নির্বাচন কমিশনে কংগ্রেস! (Rahul Gandhi)

    নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৯০ আসন বিশিষ্ট হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬ আসন। বিজেপি একাই সেখানে পৌঁছে গিয়েছে ৪৯-এ। গতবারের তুলনায় ভোটের শতাংশ বেড়েছে। আর বাকি ৯০ আসনের মধ্যে হরিয়ানাতে কংগ্রেস পেয়েছে ৩৭টি আসন, আইএনএলডি পেয়েছে ২টি আসন এবং নির্দলীয় ভাবে মোট ৩টি আসন পেয়েছে। অথচ, সোমবার সকালে যখন গণনা শুরু হয়, তখন থেকেই খুশির হাওয়া বইছিল কংগ্রেস অফিসে। প্রথম দুই রাউন্ডের গণনার পরই মিষ্টিমুখ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতেই ফলও গেল বদলে। পাশা উলটে সেই বিজেপির ঝুলিতেই গেল হরিয়ানা। ভোটের এই ফলাফল হজম করতে পারছে না কংগ্রেস। কারণ, প্রাথমিক গণনায় এগিয়ে থাকার পরও কীভাবে শেষ মুহূর্তে খেলা বদলে গেল, তা নিয়ে সন্দিহান কংগ্রেস নেতৃত্ব। জাতীয় নির্বাচন কমিশনে এই নিয়ে চিঠিও দিয়েছে। এদিকে, হরিয়ানার জয় নিশ্চিত হতেই বিজেপির তরফে রাহুল গান্ধির (Rahul Gandhi) জন্য কংগ্রেসের সদর দফতরে জিলিপি পাঠানো হয় অনলাইনে। এক্স হ্যান্ডেলে সেই অর্ডারের ছবিও পোস্ট করা হয়। যদিও এই জিলিপি পাঠিয়ে রাহুলকে খোঁচাই দিয়েছে বিজেপি।

    আরও পড়ুন: “বাংলায় আমরা সরকার গঠন করব”, দৃঢ়প্রতিজ্ঞ শুভেন্দু বলে দিলেন কৌশলও

    কেন জিলিপি পাঠাল বিজেপি?

    হরিয়ানায় নির্বাচনী প্রচারের সময় রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেছিলেন যে কেন্দ্রের জিএসটি-র কোপে জিলিপি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সেই সময়ই বিজেপি কটাক্ষ করে বলেছিল যে রাহুল গান্ধী জানেনই না কীভাবে জিলিপি তৈরি হয়। এবার ভোটের ফল প্রকাশ হতেই রাহুলকে জিলিপি পাঠাল বিজেপি। অন্যদিকে, ভোটের ফল নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি বুথ লেভেল ম্যানেজমেন্ট দুর্দান্ত করতে পেরেছে। হরিয়ানাতে জাঠ ভোট রয়েছে প্রায় ২৭ শতাংশ। তপশিলি জাতির ভোট ২১ শতাংশ, ওবিসি সম্প্রদায়ের ভোট রয়েছে ৩৩ শতাংশ। এদের মধ্যে উচ্চবর্ণ ও ওবিসি ভোটের বেশিরভাগটাই গিয়েছে বিজেপির ঝুলিতে। প্রসঙ্গত, হরিয়ানা বিজেপির মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ওবিসি জনগোষ্ঠীর। এক্ষেত্রে বিজেপি অনেকটাই সুবিধা পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share