Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Cyclone Fengal: শনিবার রাতে ‘ফেনজল’-এর তাণ্ডব চেন্নাই-পুদুচেরিতে! বিপর্যস্ত জনজীবন, মৃত ৩

    Cyclone Fengal: শনিবার রাতে ‘ফেনজল’-এর তাণ্ডব চেন্নাই-পুদুচেরিতে! বিপর্যস্ত জনজীবন, মৃত ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার রাতভর উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরিতে তাণ্ডব চালাল ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fengal)। আজ রবিবার ১ ডিসেম্বর সকালেই এই ঝড় শক্তি হারিয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, আজ রবিবার বেলা সাড়ে ১১টার মধ্যে আরও শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে এর প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। চেন্নাইয়ে ফেনজলের (Cyclone Fengal) কারণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

    তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার

    প্রসঙ্গত, শনিবার রাতেই (Heavy Rain) দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করেছে ফেনজল ঘূর্ণিঝড় (Cyclone Fengal)। শনিবার গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ বা আছড়ে পড়ার প্রক্রিয়া চলেছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার মধ্যে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। জানা গিয়েছে, তামিলনাড়ুর উপকূল এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার।

    শুরু হয়েছে উড়ান

    ঝড়ের কারণে (Heavy Rain) আজ রবিবার ভোর পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল। তবে বর্তমানে বিমান ওঠানামা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে উপকূল সংলগ্ন চেন্নাইয়ের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। পুদুচেরিরও একাধিক নিচু অংশ ডুবে গিয়েছে। অনেক স্কুল এবং হাসপাতালও জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। পুদুচেরিতে বিপর্যয় মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ৪ হাজার সরকারি অফিসার, এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন।

    ৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা 

    প্রসঙ্গত, ঝড় আসার আগেই উপকূল সংলগ্ন এলাকা থেকে শনিবারই বহু মানুষকে সরিয়ে দিয়েছিল স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় মোকাবিলায় তামিলনাড়ু এবং পুদুচেরির একাধিক ত্রাণশিবির খোলা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ফেনজল দুর্বল হলেও এখনই বৃষ্টি থামছে না চেন্নাইতে। মৌসম ভবন জানিয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্নাটক এবং কেরলে ৩ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: কেজরিকে লক্ষ্য করে ছোড়া হল তরল, ‘ক্ষোভের জের’, বলছে বিজেপি

    Arvind Kejriwal: কেজরিকে লক্ষ্য করে ছোড়া হল তরল, ‘ক্ষোভের জের’, বলছে বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আক্রান্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। এবার তাঁকে লক্ষ্য করে তরল পদার্থ ছুড়ে মারলেন এক ব্যক্তি। দক্ষিণ দিল্লির ঘটনায় চাঞ্চল্য (Viral Video)। শনিবার বিকেলে আম আদমি পার্টির তরফে আয়োজন করা হয়েছিল পদযাত্রার। তাতে শামিল হয়েছিলেন কেজরিওয়াল স্বয়ং।

    কী বলছেন প্রত্যক্ষদর্শীরা (Arvind Kejriwal)

    প্রত্যক্ষদর্শীদের মতে, ভিড়ের মধ্যেই এক যুবক চলে আসেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর একেবারে কাছে। তাঁকে লক্ষ্য করে তরল পদার্থ ছোড়ার চেষ্টা করেন। দলীয় কর্মীদের তৎপরতায় বড়সড় বিপত্তির হাত থেকে বেঁচে যান আপ সুপ্রিমো। জানা গিয়েছে, হামলাকারীর নাম অশোক ঝাঁ। মারধর করে তাকে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে।

    কেজরির ওপর হামলা হয়েছে আগেও

    কেজরিওয়ালের ওপর হামলার ঘটনা অবশ্য এই প্রথম নয়। ২০১৬ সালের শুরুর দিকে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রীর মুখে কালি ছিটিয়ে দিয়েছিলেন এক যুবতী। তার আগে নির্বাচনী প্রচার চলাকালীন তাঁকে কষিয়ে থাপ্পড়ও মেরেছিলেন এক ব্যক্তি। ওই বছরই দিল্লি সচিবালয়ের মধ্যেই সাংবাদিক বৈঠক চলাকালীন কেজরিওয়ালকে (Arvind Kejriwal) লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন বেদ প্রকাশ নামের এক যুবক।

    দিল্লি বিধানসভা নির্বাচন উপলক্ষে ইদানিং প্রায় প্রতিদিনই দিল্লির বিভিন্ন এলাকায় পদযাত্রা-সহ নানা কর্মসূচি পালন করছেন কেজরিওয়াল। এদিন তিনি পদযাত্রা করছিলেন গ্রেটার কৈলাশ এলাকায়। সেই সময়ই ঘটে বিপত্তি।

    আরও পড়ুন: ব্যাপক অত্যাচার, বাংলাদেশ কি হিন্দু শূন্য হয়ে যাবে?

    ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংসদ বিজেপির কমলজিৎ সেহরাওয়াত বলেন, “দিল্লির সরকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।” তিনি বলেন, “মানুষ ক্ষুব্ধ, কারণ রাস্তা ভাঙা, নর্দমা উপচে পড়ছে এবং দূষণের মাত্রাও অত্যন্ত বেশি। তাই জনগণ ধৈর্য হারাচ্ছে।” সেহরাওয়াত বলেন, “তবে আমি জনগণকে অনুরোধ করছি, তারা যেন ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করে। পুলিশের উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

    বিজেপির একটা অংশ একে কেজরিওয়ালের ‘গিমিক’ বলেই মনে করছে। তাদের মতে, রাজনৈতিকভাবে সফল হতে পারছেন না কেজরিওয়াল (Viral Video)। তাই লোক দিয়ে এই ধরনের কাজ করাচ্ছেন (Arvind Kejriwal)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Chhattisgarh Odisha: ছত্তিশগড়ে গ্রেফতার ১৩ মাওবাদী, ওড়িশায় আটক কুখ্যাত নেত্রী অ্যান্টি মাদভি

    Chhattisgarh Odisha: ছত্তিশগড়ে গ্রেফতার ১৩ মাওবাদী, ওড়িশায় আটক কুখ্যাত নেত্রী অ্যান্টি মাদভি

    মাধ্যম নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে (Chhattisgarh Odisha) কেন্দ্রীয় বাহিনীর উদ্যোগে বিশেষ অভিযান। গ্রেফতার ১৩ মাওবাদী (Maoists)। ধৃত এই মাওবাদীদের মধ্যে রয়েছেন কুখ্যাত কোসা পুনমে ওরফে হাডমা। তাঁর মাথার দাম ঘোষণা করা হয়েছিল ২ লাখ টাকা। এদিকে, ওড়িশার মালকানগিরি থেকে কুখ্যাত মাওবাদী ক্যাডার অ্যান্টি মাদভিকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর মাথার দামও ঘোষণা করা হয়েছিল ২ লক্ষ টাকা। দুই রাজ্যের বিজেপি সরকার যে মাওবাদী দমনে আরও কড়া মনোভাব পোষণ করেছে, এই দুটি ঘটনাই তার প্রমাণ। 

    মাও দমনে অভিযান (Chhattisgarh-Odisha)

    গত ২৯ নভেম্বর ছত্তিশগড়ের (Chhattisgarh Odisha) বীজাপুর এলাকায় গোপন সূত্র মারফত খবর পেয়ে অভিযানে নামে কেন্দ্রীয় বাহিনী। এখনেই লুকিয়ে ছিল নিষিদ্ধ সংগঠন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মাওবাদী Maoists) জাগারগুণ্ডা এলাকার নেত্রী হাডমা। গত কয়েক বছর ধরে ফেরার ছিলেন তিনি। অভিযানে বীজাপুরের তারেম থানা থেকে ৩ জন, আওয়াপল্লি থেকে ৫ জন এবং জংলা থানা এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছেন ডিআরজি, স্পেশাল টাস্ক ফোর্স, সিআরপিএফ, কোবরা বাহিনী। পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া অধিকাংশ মাওবাদীর বয়স ১৯ থেকে ৪০-এর মধ্যে। তাঁরা প্রত্যেকে সক্রিয় ভাবে নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। গ্রেফতারির সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে টিফিন বোমা, বিস্ফোরক যন্ত্র, বিস্ফোরক দড়ি, গুলি, অস্ত্র ইত্যাদি উদ্ধার হয়েছে।

    হাডমা কে?

    হাডমা (Maoists) হলেন বস্তার (Chhattisgarh Odisha) এলাকার একজন ভয়ঙ্কর মাওবাদী নেতা। বেশ কিছু নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। জাগারগুন্ডা এলাকায় তিনিই নেতৃত্ব দিয়ে নাশকতামূলক কাজকর্ম চালাতেন। একাধিকবার নিরাপত্তা বাহিনী এবং সামরিক বাহিনীর উপর হামলার পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    আরও পড়ুন: ‘পরিবারের যত্ন নিন’, ওড়িশায় দলীয় বৈঠকে কর্মীদের ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

    অ্যান্টি মাদভি কে?

    অন্যদিকে, পুলিশ অ্যান্টি মাদভিকে (Maoists) জিজ্ঞাসাবাদ করেছে। তাতে জানা গিয়েছে, তিনি ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে মাওবাদী কার্যকলাপের নেতৃত্ব দিতেন। তিনি লেকি নামেও পরিচিত। তাঁর বাড়ি পুলহার গ্রামে। ছত্তিগড়ের বীজাপুর জেলা জংলা সীমান্তে সক্রিয় ভাবে কাজ করতেন তিনি। পশ্চিম বাস্তারের ১২ নম্বর প্লাটুনের ডেপুটি কমান্ডার সুক্রমের নেতৃত্বে ২০১৭ সালে মাওবাদী দলে যোগদান করে ছিলেন তিনি।

    উল্লেখ্য, কয়েকদিন আগে ছত্তিশগড়ের (Chhattisgarh Odisha) মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছিলেন, “গত ১১ মাসে ২১০জনেরও বেশি মাওবাদীকে নিকেশ করা গিয়েছে। নাগরিক জীবনকে নিরাপদ এবং সুরক্ষিত করাই বিজেপি সরকারের প্রাথমিক লক্ষ্য। ২০২৬ সালের মধ্যেই রাজ্যে লাল সন্ত্রাসকে সমূলে উৎখাত করা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RSS: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তি চাইল আরএসএস

    RSS: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মুক্তি চাইল আরএসএস

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেই চলেছে। গতকাল শুক্রবার চট্টগ্রামে ফের একবার তিনটি মন্দিরে হামলার ঘটনা সামনে এসেছে। এই আবহে সেদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সরকার্যবাহ দত্তাত্রেয় হোসাবলে। এক বিবৃতির মাধ্যমে তিনি, হিন্দুদের ওপর হামলা বন্ধ এবং ইসকনের গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি তুলেছেন। আরএসএস-র তরফ থেকে দত্তাত্রেয় হোসাবলে বলেন, ‘‘বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সকল সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের হামলা চলছে। বিশেষ করে মহিলাদের উপরে হামলা, খুন, বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ এবং অমানবিক অত্যাচারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এর তীব্র নিন্দা জানায়।’’

    হিন্দুদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে বাংলাদেশে

    একইসঙ্গে ওই বিবৃতিতে (RSS) আরও বলা হয়েছে, ‘‘লক্ষ্য করা যাচ্ছে, সেখানকার সরকার এই ধরনের হামলা বন্ধ করতে সঠিক পদক্ষেপ করতে পারছে না। শুধুমাত্র তাই নয়, এই হামলা নিয়ে একেবারেই নীরব থাকছে অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশের প্রশাসন। সরকারের কাছে সহযোগিতা না পেয়ে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা যখন নিজেদের অধিকার রক্ষা করতে গর্জে উঠছে, নিজেদের আত্মরক্ষার অধিকারের দাবিতে রাস্তায় নামছে, তখন তাদের কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা চলছে।’’ ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানো বাংলাদেশ সরকারের অন্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার অবিলম্বে বন্ধ করা এবং চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে।’’

    বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস বলল আরএসএস (RSS)

    দত্তাত্রেয় হোসাবলে (Dattatreya Hosabale) আরও বলেন, ‘‘বাংলাদেশ সরকার সন্ন্যাসী পূজ্যশ্রী চিন্ময় কৃষ্ণ দাস মহাপ্রভুকে গ্রেফতার করেছে। যিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের অন্যতম মুখ। শান্তি ফেরানোর দাবিতে যিনি আন্দোলন করছিলেন।’’ একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বাংলাদেশের ইউনূস সরকারের কাছে আবেদন জানিয়েছে, যে ধরনের হামলা হিন্দুদের ওপর চলছে তা যেন অবিলম্বে বন্ধ হয় এবং চিন্ময়কৃষ্ণ দাসকে যেন মুক্তি দেওয়া হয়।

    ভারত সরকারের কাছে সঙ্ঘের (RSS) দাবি 

    একই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ভারত সরকারের কাছেও দাবি জানিয়েছে যে, সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ  করে। আন্তর্জাতিক স্তরে এই ইস্য়ুতে যেন আলোচনা চালায় মোদি সরকার। ওই বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ মনে করছে বাংলাদেশের এই সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়ানোটা কর্তব্য। সারা বিশ্বে শান্তি এবং সম্প্রীতির স্বার্থে।

    গতকাল শুক্রবারই ইউনূস সরকারের তীব্র নিন্দা করেছে দিল্লি

    প্রসঙ্গত, শুক্রবারই বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় ইউনূস সরকারের তীব্র নিন্দা করেছে দিল্লি। একই সঙ্গে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনি অধিকার সুরক্ষিত রাখার আবেদনও জানাল ঢাকার কাছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আশা করব চিন্ময়কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগের স্বচ্ছ এবং নিরপেক্ষ বিচার হবে। তাঁর আইনি অধিকার অক্ষুণ্ণ থাকবে।’’

    এর আগে, বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই বাংলাদেশের নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র এনিয়ে বলেন, ‘‘বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে বৈঠক হয়েছে। ভারত সরকার বিষয়টি নিয়ে চিন্তিত। আমরা লাগাতার বাংলাদেশে আইনশৃঙ্খলার বিষয়টি নিয়ে কথা বলছি। অন্তর্বর্তী সরকারের কাছেও সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যদি বিদেশ মন্ত্রকের সঙ্গে এই বিষয়ে কোনও বৈঠকের কথা হয়, তাহলে তা জানানো হবে।’’

    শুক্রবারই সংসদে বিবৃতি দেন বিদেশমন্ত্রী

    শুক্রবারই বাংলাদেশ ইস্যুতে সংসদে লিখিত বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নিজের বিবৃতিতে বিদেশমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রত্যেকটি ঘটনার ওপরেই নজর রাখছে কেন্দ্রীয় সরকার এবং এ সংক্রান্ত রিপোর্টও সংগ্রহ করা হয়েছে। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের দোকান, ঘর, বাড়ি লুট করা হচ্ছে। মন্দিরগুলির ওপরে হামলা চালানো হচ্ছে এবং অন্যান্য ধর্মস্থলগুলিতেও হামলা চলছে।’’ তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষা করা সেখানকার সরকারের দায়িত্ব।

    শুক্রবারও হামলা চলেছে চট্টগ্রামে

    প্রসঙ্গত, বাংলাদেশের সংখ্যালঘু ও হিন্দুদের ওপরে হামলা চলছেই। শুক্রবার, ২৯ নভেম্বর, মৌলবাদীদের একটি দল হামলা চালায় বাংলাদেশের চট্টগ্রামের তিনটি হিন্দু মন্দিরে। প্রত্যেকটি মন্দিরকেই ভাঙচুর করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার চট্টগ্রামের হরিশচন্দ্র মুন্সি লেনে দুপুর আড়াইটা নাগাদ এই হামলার ঘটনা ঘটেছে। শান্তনেশ্বরী মাতৃমন্দির ও তার নিকটবর্তী একটি শনি মন্দির এবং শান্তনেশ্বরী কালীবাড়িতে হামলা করা হয়। বাংলাদেশের সংবাদমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি ভিড় থেকে স্লোগান দিতে দিতে ইট নিয়ে হামলা চালানো হয় মন্দিরগুলিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahakumbh 2025: মহাকুম্ভে স্নানের ঘাটে ভক্তদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে, জানালো যোগী সরকার

    Mahakumbh 2025: মহাকুম্ভে স্নানের ঘাটে ভক্তদের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে, জানালো যোগী সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে হিন্দু সংস্কৃতির মহামিলন ক্ষেত্র হল মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। দেশের সব প্রান্তের সাধুসন্তরা এই আনন্দধামে যোগদান করেন। এইবারের মেলা অনুষ্ঠিত হবে উত্তর প্রদেশের (UP Government) প্রয়াগরাজের গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে। পুরাণে কথিত রয়েছে, এখানেই সমুদ্র মন্থনে নিঃসৃত অমৃতের ফোঁটা পড়েছিল। তাই স্নান করলে মোক্ষ প্রাপ্তি হয়। এইবারের এই মেলায় যোগী সরকার ত্রিস্তরীয় নিরাপত্তার (3 Tier Security) প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠ ভাবে পুণ্য স্নানের দিকে নজর রেখেছে প্রশাসন। এতে ব্যাপক ভাবে তীর্থযাত্রীদের সুবিধা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

    সরস্বতী ঘাট থেকে সঙ্গম ঘাট পর্যন্ত উন্নত নিরাপত্তা (Mahakumbh 2025)

    মহাকুম্ভ ২০২৫-এ আনুমানিক ৪৫ কোটি ভক্তের সমাগম হওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (UP Government) নেতৃত্বে উত্তর প্রদেশ সরকার, এই মহাকুম্ভের মিলন সঙ্গমে তীর্থযাত্রীদের জন্য মসৃণ সুবিধা নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছে। আর তাই তাকে কার্যকর করতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় জোর কদমে প্রস্তুতি চলছে। তীর্থযাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে একটি শক্তিশালী ত্রিস্তরীয় নিরাপত্তা (3 Tier Security) ব্যবস্থা কার্যকর করা হয়েছে। ভিআইপি চলাচলের জন্য ঠিক করা হয়েছে কিলা ঘাট। সেখানে বিশেষ বাহিনী (Mahakumbh 2025) মোতায়েন করা হয়েছে, দেশীয় এবং আন্তর্জাতিক— উভয় ভক্তদের জন্য এখানে বিশেষ ব্যবস্থা থাকবে। আবার সরস্বতী ঘাট থেকে সঙ্গম ঘাট পর্যন্ত উন্নত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে, যার মধ্যে গভীর ব্যারিকেডিং এবং ব্যাপক নিরাপত্তা বেষ্টনী রয়েছে, যা প্রায় শেষের দিকে।

    নৌকায় বিশেষ নজরদারি

    পুলিশ ওয়াটার ইউনিটের ইনচার্জ জনার্দন প্রসাদ সাহনি (UP Government) বলেছেন, “মহাকুম্ভের (Mahakumbh 2025) আগে প্রতিটি নৌকা পুঙ্খানুপুঙ্খভাবে পরিদর্শন করা হচ্ছে। এই উদ্দেশ্যে একটি পরীক্ষক নৌকা ব্যবস্থা করা হয়েছে, এবং প্রতিটি নৌকা পরীক্ষা করার জন্য এটি ব্যবহার করা হবে। পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন ও অনুমোদনের পরই যে কোনও নৌকাকে জলে নামতে দেওয়া হবে। সঙ্গম নোজ ​​থেকে কিলা ঘাট পর্যন্ত ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পিএসি (PAC), এডডিআরএফ (SDRF) এবং এনডিআরএফ (NDRF)-এর কর্মীরা একসঙ্গে কাজ করবেন। একই ভাবে তীর্থযাত্রীদের ডুব দেওয়ার পরে ফেরার সময় সময় যাতে কোনও অসুবিধা না হয় তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা (3 Tier Security) চালু করা হয়েছে। তীর্থযাত্রীদের সতর্ক করার জন্য নৌকাগুলিতে একটি বিশেষ লাল স্ট্রিপ বসানো হবে।”

    আগত ভক্তদের (Mahakumbh 2025) স্নানের জন্য আড়াইল, ঘুসি, ফাফামাউ এবং সোমেশ্বর ঘাটেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কাজ জোর কদমে চলছে। রসুলাবাদ থেকে কিলা ঘাট ও কাখেরা ঘাট পর্যন্ত স্নানের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হচ্ছে। মেলাকে সুশৃঙ্খল করতে প্রশাসন এখন থেকেই অত্যন্ত তৎপর হয়ে কাজ করছে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুনঃ বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে ইসকন, সুরক্ষার দবিতে রবিবার বিশ্বজুড়ে প্রার্থনাসভার ডাক

    ঘাটে মোতায়েন থাকবে নৌ পুলিশ

    মুখ্যমন্ত্রী যোগী (Yogi Adityanath) বলেছেন, “মহাকুম্ভে (Mahakumbh 2025) উপস্থিত কোনও ভক্তকে কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না।” তাই ত্রিস্তরের নিরাপত্তা (3 Tier Security) ব্যবস্থা বাস্তবায়ন করে তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে উত্তর প্রদেশের নৌ পুলিশ। প্রথম দলটি ঘাটের বাইরে ভিড় পরিচালনা করবে এবং অতিরিক্ত ভিড়ের ক্ষেত্রে তীর্থযাত্রীদের বিকল্প রাস্তায় সরিয়ে দেবে। সুবিধা নিশ্চিত করতে এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা প্রদানের জন্য স্নান প্রক্রিয়া চলাকালীন দ্বিতীয় স্তরটি নৌকায় স্থাপন করা হবে (UP Government)। আর শেষ বা তৃতীয় স্তরে তীর্থযাত্রীদের স্নানের পরে নিরাপদ বেরিয়ে যেতে সুবিধা করে দেবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madras HC: ‘‘মন্দির নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র হিন্দু কর্মী নিয়োগ হতে পারে’’, বলল মাদ্রাজ হাইকোর্ট

    Madras HC: ‘‘মন্দির নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র হিন্দু কর্মী নিয়োগ হতে পারে’’, বলল মাদ্রাজ হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: একটি গুরুত্বপূর্ণ মামলায় মাদ্রাজ হাইকোর্ট রায় দিয়েছে যে মন্দির নিয়ন্ত্রিত কোনও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী হিসেবে হিন্দুই নিয়োগ করা যেতে পারে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রায়। মাদ্রাজ হাইকোর্টের (Madras HC) বিচারপতি বিবেক কুমার সিং এমন রায় দিয়েছেন। সংবিধানের মৌলিক অধিকারের কথাও এদিন উল্লেখ করেন বিচারপতি।

    রিট পিটিশন জমা পড়েছিল মাদ্রাজ হাইকোর্টে (Madras HC) 

    প্রসঙ্গত এ সংক্রান্ত একটি রিট পিটিশন জমা পড়েছিল মাদ্রাজ হাইকোর্টে (Madras HC)। সেখানে প্রশ্ন তোলা হয়, কেন মন্দির নিয়ন্ত্রিত স্কুলে শুধুমাত্র হিন্দুদেরই শিক্ষক হিসেবে চাকরিতে নিয়োগ দেওয়া হবে! এই রিট পিটিশন বাতিল করেন বিচারপতি বিবেক কুমার সিং। তিনি জানান যে, মন্দির নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ধর্মে (Hindus) যাঁরা বিশ্বাস রাখেন, তাঁদেরই নিয়োগ করা যেতে পারে। প্রসঙ্গত এ সংক্রান্ত রিট পিটিশন দাখিল করেছিলেন সুহেল নামের একজন মুসলিম। চেন্নাইয়ের কোলাথুরের মন্দির (Madras HC) নিয়ন্ত্রিত একটি কলেজে পড়ানোর জন্য আবেদন করেন সুহেল। কিন্তু সুহেলের আবেদন বাতিল করা হয় এবং জানানো হয় যে শুধুমাত্র হিন্দুরাই সেখানে পড়ানোর সুযোগ পাবেন।

    সংবিধানের মৌলিক অধিকারের উল্লেখ করেন বিচারপতি

    প্রসঙ্গত, সুহেলের রিট পিটিশনে (Madras HC) ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ১৬(১) এবং ১৬(২) ধারাকে উল্লেখ করা হয় এবং সেখানে জানানো হয় যে নিয়োগের ক্ষেত্রে সকলের সমান অধিকার রয়েছে। কিন্তু আদালত এক্ষেত্রে সংবিধানের ১৬(৫) ধারাকে উল্লেখ করে জানায়, ধর্মীয় প্রতিষ্ঠানে অধিকার রয়েছে তাদের নিজেদের ধর্মীয় বিশ্বাসের কর্মী নিয়োগের। প্রসঙ্গত ওই কলেজ হচ্ছে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। পরিচালনা করে মন্দির কমিটি। কোনও রকমের সাহায্য রাজ্যের কাছ থেকে তারা নেয় না। পড়ুয়াদের কাছ থেকে আসা ফি থেকেই শিক্ষকদের বেতন হয়। এক্ষেত্রে আদালত উল্লেখ করে যে সংবিধানের ১৬(১) এবং ১৬(২) ধারা এক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার শুধুমাত্র সরকারে কোনও পদক্ষেপের বিরুদ্ধেই অধিকার দেয়, কোনও বেসরকারি ক্ষেত্রে প্রযোজ্য নয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

     

  • ISKCON: বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে ইসকন, সুরক্ষার দবিতে রবিবার বিশ্বজুড়ে প্রার্থনাসভার ডাক

    ISKCON: বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে ইসকন, সুরক্ষার দবিতে রবিবার বিশ্বজুড়ে প্রার্থনাসভার ডাক

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৫ অগাস্ট থেকেই বাংলাদেশে লাগাতার হিন্দু ধর্মের মানুষের উপর ব্যাপক অত্যাচার করছে ওই দেশের উগ্র মুসলিম এবং ইউনূস প্রশাসন। এবার হিন্দুদের নিরাপত্তা চেয়ে ১ ডিসেম্বর, রবিবার বিশ্ব জুড়ে ইসকনের (ISKCON) পক্ষ থেকে শান্তি এবং সুরক্ষার দবিতে কীর্তন করে প্রতিবাদের ডাক দিয়েছেন কলকাতা ইসকন কার্যালয়ের মুখপাত্র রাধারমণ দাস। তিনি নিজের এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়ে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন। উল্লেখ্য হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করেছে ইউনূস প্রশাসন। এরপর থেকে ভারত সহ সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিশ্বে মুখ পুড়েছে নোবেল জয়ী ইউনূসের।

    ১৫০টিরও বেশি দেশের অগুনিত শহরে ধর্ম সভা (ISKCON)

    এদিন ইসকনের পক্ষ থেকে বলা হয়, “সারা বিশ্বজুড়ে ১৫০টিরও বেশি দেশের অগুনিত শহরে লক্ষ লক্ষ ইসকন ভক্ত এই প্রতিবাদ প্রার্থনা সভায় যোগদান করবেন। এই সভার একটাই দাবি, বাংলাদেশের হিন্দুদের ধর্ম পালনের নিরাপত্তা চাই। তাই সকল ভক্তদের আবেদন করা হচ্ছে সকলে আসুন। নিজ নিজ ইসকন (ISKCON) মন্দিরে বা ধর্মসভায় যোগদান করে সম্মিলিত ভাবে সংকীর্তনে যোগদান করুন।” আবার ইসকন সম্প্রতি মিথ্যা মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে বলেছে, “বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাঁদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময় কৃষ্ণের প্রচেষ্টাকে ইসকন সমর্থন করে। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি।”

    আরও পড়ুনঃ ১১৫ বছরের কলেজ ওয়াকফ সম্পত্তি! বারাণসীতে উত্তেজনা, বসল পুলিশ ক্যাম্প

    শুক্রবার ৩টি মন্দির ভেঙেছে জামাত-বিএনপি

    অপরদিকে, শুক্রবারও বাংলাদেশের চট্টগ্রামে তিনটি হিন্দু মন্দির ভাঙচুর করা হয়। এরপর আতঙ্কিত হিন্দুরা বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেন। শুধু মন্দির নয়, একই ভাবে হিন্দু জনতার দোকান এবং ব্যবসায়িক ক্ষেত্রগুলিকেও ভাঙচুর করা হয়। স্থানীয় হিন্দু জনতার অভিযোগ, জামাতে-ইসলামি এবং বিএনপির মিছিল থেকে আচমকা মন্দিরে হামলা চালানো হয়। ইসকনকে (ISKCON) নিষিদ্ধ করার জন্য দাবিও তোলা হয় ওই মিছিলে। এই এলাকায় প্রায় ৯০ শতাংশ হিন্দু। হিন্দু জনতাকে ভয় দেখিয়ে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেকেই প্রাণের ভয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IIT Kanpur: শত্রু-রেডারে অদৃশ্য থাকবে যুদ্ধবিমান! সেনায় প্রয়োগের অপেক্ষায় আইআইটি কানপুরের ‘অনালক্ষ্য’

    IIT Kanpur: শত্রু-রেডারে অদৃশ্য থাকবে যুদ্ধবিমান! সেনায় প্রয়োগের অপেক্ষায় আইআইটি কানপুরের ‘অনালক্ষ্য’

    মাধ্যম নিউজ ডেস্ক: শত্রুদের চোখে ধুলো দিয়ে আকাশে উড়বে যুদ্ধবিমান, চলবে ট্যাঙ্ক। সম্প্রতি এমনই এক প্রযুক্তি আবিষ্কার করল আইআইটি কানপুর (IIT-K)। দেশে প্রতিরক্ষা শিল্প ও গবেষণায় এই প্রযুক্তি এক বিস্ময়। এই প্রযুক্তি আদতে একটি ‘মেটা-মেটেরিয়াল সারফেস ক্লোকিং সিস্টেম’ (MSCS), যার পোশাকি নাম রাখা হয়েছে ‘অনালক্ষ্য’। এই প্রযুক্তি দেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-এর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

    নয়া প্রযুক্তির ব্যবহার

    আইআইটি-কানপুরের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অনালক্ষ্য এমএসসিএস-এর ৯০ শতাংশ উপাদান ভারতে তৈরি। এই প্রযুক্তিটির বাস্তব প্রয়োগের জন্য বেসরকারি সংস্থা ‘মেটা তত্ত্ব সিস্টেমস’-কে লাইসেন্স দেওয়া হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে এই প্রযুক্তির গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চলে। এখন এই প্রযুক্তিটি ভারতীয় সেনাবাহিনীর অধিগ্রহণের জন্য প্রস্তুত। এই প্রযুক্তি ভারতের ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমানে (AMCA) ব্যবহৃত হলে তা শত্রু রেডারের কাছে প্রায় অদৃশ্য হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব অপরিসীম।

    কীভাবে কাজ করবে এই প্রযুক্তি

    আইআইটি-কানপুরের তৈরি এই প্রযুক্তি এখন মাল্টিস্পেকট্রাল স্টেলথ সক্ষমতার ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে এর প্রয়োগ সময়ের অপেক্ষা। স্টেলথ সিস্টেম দুটি ডিভাইসের মাধ্যমে শত্রু রেডারের কাছে ধরা পড়া এড়ায়। প্রথমত, এর বাইরের পৃষ্ঠের নকশা বড় সমতল পৃষ্ঠের পরিবর্তে এমনভাবে তৈরি করা হয় যাতে রেডার তরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। দ্বিতীয় ডিভাইস হল এর পৃষ্ঠের উপাদান। সমতল ধাতব পৃষ্ঠ রেডার তরঙ্গ প্রতিফলিত করে যা রেডার দ্বারা শনাক্ত হতে পারে, তবে শোষণকারী পৃষ্ঠগুলি উচ্চ পরিমাণে সিন্থেটিক অ্যাপরচার রেডার (SAR) তরঙ্গ শোষণ করে, যা স্টেলথ সক্ষমতাকে বৃদ্ধি করে। অনালক্ষ্য এমএসসিএস শুধু তরঙ্গ শোষণেই পারদর্শী নয়, এটি রেডার গাইডেড ক্ষেপণাস্ত্র থেকেও কার্যকরী সুরক্ষা প্রদান করতে সক্ষম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি পালিত হবে ১১ জানুয়ারি, ঘোষণা ট্রাস্টের

    Ayodhya Ram Mandir: রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি পালিত হবে ১১ জানুয়ারি, ঘোষণা ট্রাস্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় প্রভু রামলালার (Ayodhya Ram Mandir) প্রাণ প্রতিষ্ঠার (Prana Pratishtha Anniversary) প্রথম বর্ষপূর্তি পালিত হবে ধুমধাম করেই। হিন্দু গণনা পদ্ধতিতে বা ক্যালেন্ডার মতে, কুর্ম দ্বাদশীর দিনেই পড়েছে ওই শুভ মুহূর্ত। শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের ১১ জানুয়ারি রামলালার প্রথম প্রাণ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। এখন এই বিরাট আয়োজন এবং উৎসবকে পালন করতে অযোধ্যা নগরী আবার সেজে উঠবে। এই ঘোষণার পরই দেশ জুড়ে রামভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে।

    প্রভু রামলালার ৫১ ইঞ্চি মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল (Ayodhya Ram Mandir)

    রাম মন্দির উদ্বোধনের প্রথম বর্ষপূর্তিতে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ঘোষণা করে বলেছে, “প্রভু রামলালার (Ayodhya Ram Mandir) ৫১ ইঞ্চি মূর্তির প্রাণ প্রতিষ্ঠার প্রথম বার্ষিকী (Prana Pratishtha Anniversary) পালিত হবে আগামী বছরের ১১ জানিয়ারি। পৌষ শুক্ল দ্বাদশী (কুর্ম দ্বাদশী) হিসেবে পালন করা হবে। হিন্দু ঐতিহ্য, আচার এবং পরম্পরা মতে এই দিনটি পালিত হবে।” উল্লেখ্য এদিন অযোধ্যার মণি রাম দাস সেনানিবাসে ট্রাস্টের একটি বিশেষ বৈঠক থেকে এই ঘোষণা করা হয়।

    প্রত্যকে রামভক্তের কাছে দিনটি স্মরণীয়

    উল্লেখ্য গত ২২ জানুয়ারি রামমন্দিরের গর্ভগৃহে প্রভু শ্রী রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রাণ প্রতিষ্ঠার পর মন্দির ভক্ত এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সেই সময়ও শুভ মুহূর্ত চয়ন করা হয়েছিল ভারতীয় গণনা পদ্ধতি এবং হিন্দু শাস্ত্রের বিধি-বিধান অনুসারেই। ট্রাস্টের (Ayodhya Ram Mandir) সাধারণ সম্পাদক, চম্পত রাই বলেছেন, “ভারতীয় পঞ্জিকা এবং হিন্দু রীতির উপর নির্ভর করে সব দিক বিবেচনা করে সামঞ্জস্য রেখে এবং বিস্তৃত আলোচনা করে এই দিন নির্ধারণ করা হয়েছে। এদিন রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার প্রথম বর্ষ (Prana Pratishtha Anniversary) পালন করা হবে। প্রাচীন ঐতিহ্যকে সম্মান এবং আমাদের সংস্কৃতির শিকড়ের সঙ্গে ভক্তদের সংযুক্ত করবে এই উদযাপন কর্মকাণ্ড। আমরা চাই প্রত্যকে রামভক্তের কাছে দিনটি স্মরণীয় হয়ে থাকুক।” উল্লেখ্য, বৈঠক সম্পন্ন হয় রামমন্দিরের মহন্ত নিত্য গোপাল দাসের সভাপতিত্বে। মন্দিরের একাধিক উন্নয়ন প্রকল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়। ভারত সরকারের বিশেষ সচিব প্রকাশ লোখান্ডেও উপস্থিত ছিলেন বৈঠকে।

    তীর্থযাত্রীদের স্থায়ী সুবিধা

    রামমন্দির (Ayodhya Ram Mandir) দর্শন করতে লক্ষ লক্ষ মানুষ আসছেন। ভক্তদের দর্শনকে আরও নিরাপদ এবং সুন্দর করতে ৯ মিটার চওড়া এবং ৬০০ মিটার দৈর্ঘ্য স্থায়ী আচ্ছাদন নির্মাণ করা হবে। সারা বছরের রোদ, তাপ, ঝড় এবং বৃষ্টির মতো দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করবে। এই নির্মাণটি উত্তর প্রদেশের স্টেট কনস্ট্রাকশন কর্পোরেশন এবং লারসেন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি) দ্বারা পরিচালিত হবে। সম্প্রতি, মন্দিরের দক্ষিণ কোণে একটি বড় অডিটোরিয়াম, গেস্ট হাউস ও ট্রাস্টেের নতুন দফতরের উদ্বোধন করেন প্রধান পুরোহিত মহন্ত নৃত্য গোপাল দাস।

    আরও পড়ুনঃ রান্নার গ্যাস থেকে ক্রেডিট কার্ড, ১ ডিসেম্বর থেকে একাধিক নিয়মে বদল, আগে জেনে নিন

    স্বাস্থ্য সেবা কেন্দ্র

    মন্দিরে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ৩০০০ বর্গ মিটার জুড়ে একটি অত্যাধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্র আলট্রাসাউন্ড পরিষেবা সহ আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত করা থাকবে। স্থানীয় জনতা এবং দেশ-বিদেশ থেকে আগত তীর্থ যাত্রীরা সুযোগ-সুবিধা পাবেন। তবে সপ্ত মন্ডল মন্দির (Ayodhya Ram Mandir), মন্দির কমপ্লেক্সের একটি মূল উপাদান। এটি মার্চ ২০২৫ সালের মধ্যে নির্মিত হবে বলে জানা গিয়েছে। 

    পণ্ডিতদের প্রশিক্ষণ

    রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) পণ্ডিতদের জন্য একটি ছয়মাসের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তাও সম্প্রতি শেষ হয়েছে। বৈদিক আচার, বিধি-বিধান মতে কিভাবে কাজ করা হবে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পণ্ডিতদের। নিযুক্ত পণ্ডিতদের সকলকে রোটেশন পদ্ধতিতে কাজ কারানো হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ‘পরিবারের যত্ন নিন’, ওড়িশায় দলীয় বৈঠকে কর্মীদের ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

    PM Modi: ‘পরিবারের যত্ন নিন’, ওড়িশায় দলীয় বৈঠকে কর্মীদের ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিবারের যত্ন নেওয়া, ব্যক্তিগত স্বাস্থ্যের খেয়াল রাখা এবং একটি ভালো সামাজিক জীবন যাপন করা — ওড়িশায় দলীয় নেতা-কর্মীদের এই তিন মন্ত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার বিজেপির বিধায়ক, সাংসদ এবং রাজ্যের দলীয় কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টা দুয়েক ধরে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি এই বার্তা দেন। এদিন বৈঠকে প্রথমেই প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের জিজ্ঞেস করেন সম্প্রতি কে কে হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ নেতাই বলেন, তাঁরা কোভিড-১৯ অতিমারির সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী বলেন, “কোভিড-সম্পর্কিত বিষয়ে নয়, অন্য কোনও অসুস্থতার কারণে।”

    কী জানতে চাইলেন প্রধানমন্ত্রী? (PM Modi)

    প্রধানমন্ত্রী আরও জানতে চান, ব্যস্ত রাজনৈতিক সময়সূচির মধ্যেও তাঁরা কি নিজেদের পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেন। বৈঠকে উপস্থিত এক বিজেপি নেতা বলেন, “আমাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গিয়েছিল যখন তিনি জানতে চাইলেন, আমাদের যদি অবিবাহিত বোন থাকে এবং তাদের বিয়ে দেরি হচ্ছে, তবে এর কারণ কি আমরা পরিবারকে যথেষ্ট সময় দিচ্ছি না। প্রধানমন্ত্রী আমাদের পরামর্শ দিয়েছেন, রাজনীতি থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়ে পরিবারের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে। তিনি আমাদের বলেন, রাজনৈতিক অঙ্গীকার ও দায়িত্বের আগে পরিবারকে অগ্রাধিকার দিতে।”

    কী বলছেন বিজেপি নেতা?

    অন্য এক বিজেপি নেতা বলেন, “আমরা কখনওই আশা করিনি যে তিনি (PM Modi) বৈঠকটি এতটা ইনফরমাল করবেন। তিনি অভিভাবকের মতো কথা বলেছেন। এটি মূলত একটি ইনফরমাল আলোচনা ছিল।” এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “জনগণের মনোযোগ সবসময় আপনাদের দিকে থাকে, কারণ আপনারা তাঁদের নির্বাচিত প্রতিনিধি। আপনাদের ওপর সব সময় নজর রাখা হয়। তাই জনগণের সঙ্গে আচরণ করার সময় বিশেষ করে সামাজিক মাধ্যমের যুগে আরও সতর্ক থাকতে হবে। আপনি যা বলবেন, তা বলার আগে চিন্তা করুন। আপনার একটি ছোট ভুলের বড় মাশুল আপনাকে দিতে হতে পারে।

    আরও পড়ুন: ‘‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিরোধীরা’’, ওড়িশায় তীব্র আক্রমণ মোদির

    গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নিজের অভিজ্ঞতাও এদিন শেয়ার করেন প্রধানমন্ত্রী। বলেন, “রাজ্যে মেয়েদের শিক্ষা দেশের মধ্যে ২০তম স্থানে ছিল। আমি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমি আমার মন্ত্রিসভার সহকর্মীদের একত্রিত করেছিলাম। বিধায়ক ও দলীয় কর্মীরা সেই সব গ্রামে গিয়েছিলেন, যেখানে মেয়েদের স্কুল ছেড়ে দেওয়ার হার খুব বেশি ছিল। আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছিল (PM Modi)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     
     
LinkedIn
Share