Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Waqf Act Amendment: বোর্ডের জোরজুলুম কমাতে ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র

    Waqf Act Amendment: বোর্ডের জোরজুলুম কমাতে ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়াকফ বোর্ডের জোরজুলুম কমাতে উদ্যোগী সরকার। সূত্রের খবর, ওয়াকফ আইনে বড়সড় পরিবর্তন (Waqf Act Amendment) আনার চিন্তাভাবনা শুরু হয়েছে। জানা গিয়েছে, ওয়াকফ আইনে ৪০টি সংশোধনী আনার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, সোমবার সংসদে সংশোধনী বিল পেশ হতে পারে। যদিও বিল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। আসাদউদ্দিন ওয়াইসি সহ মুসলিম সাংসদরা অভিযোগ করছেন, ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমাতেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে। মনে করা হচ্ছে, ৫ অগাস্ট এই বিল সংসদে আনা হতে পারে। ৫ অগাস্ট মোদি সরকারের জন্য একটি বিশেষ দিন। ৫ অগাস্ট, ২০২০ রাম মন্দিরের ভুমি পূজন হয়েছিল। ৫ অগাস্ট, ২০১৯, ৩৭০ ধারা তুলে দেওয়ার বিল সংসদে পেশ হয়েছিল। প্রসঙ্গত ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশভাগের পর ১৯৫৪ সালে ভারতের মুসলিমদের ক্ষমতায়নের লক্ষ্যে ওয়াকফ বোর্ড তৈরি করেছিলেন। ওয়াকফ বোর্ড গঠনের পর থেকেই এর কর্মপদ্ধতি নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন এবং আপত্তি (Waqf Disputes) ছিল।

    ওয়াকফের জুলুম কমাতে উদ্যোগী সরকার (Waqf Act Amendment)

    জানা গিয়েছে, ওয়াকফ বোর্ডের এক্তিয়ার এবং ক্ষমতা নতুন করে নির্ধারণ করাই লক্ষ্য সরকারের। তাই ওয়াকফ আইনে ৪০ টি সংশোধনী (Waqf Act Amendment) আনার ভাবনাচিন্তা করছে সরকার। এর আগে যে কোনও সম্পত্তি বা জমি কোনও রকম সরকারি পর্যালোচনা ছাড়াই ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা হত। অভিযোগ উঠছে আদিবাসী এবং দলিতদের জমিও ওয়াকফ সম্পত্তি (Waqf Disputes) ঘোষণা করে কব্জা করা হয়।

    তাজমহল থেকে মন্দির সবই নাকি ওয়াকফের! (Waqf Disputes)

    ২০০৫ সালে তাজমহলকে নিজেদের সম্পত্তি বলে ঘোষণা করেছিল ওয়াকফ। এর পর সরকারি সম্পত্তি ফেরত পেরে কোর্টে কালঘাম ছুটেছিল পুরাতত্ব বিভাগের। অনেক মন্দিরের সম্পত্তি ওয়াকফ দখল করেছে বলে অভিযোগ। ২০২৩ সালে তামিলনাডুর থিরুচি জেলায় চোল রাজা পরন্তক চোলের আমলে তৈরি ১,১০০ বছর পুরোনো মানেন্দিয়াবল্লী চন্দ্রশেখর স্বামী মন্দির ও সংলগ্ন ৬টি গ্রামের ৩৬৯ একড় জমি নিজেদের বলে দাবি করেছে। এরকম হাজারো ছোট-বড় উদাহরণ রয়েছে ওয়াকফ বোর্ডের (Waqf Disputes) জমি জালিয়াতির। অভিযোগ, জমি দখলের জন্য ওয়াকফ বোর্ড যা খুশি করে চলেছে। যেহেতু কোনও রকম সম্পত্তি সরকারি পর্যালোচনা ছাড়াই ওয়াকফ আইন বলে নিজের ক্ষমতা প্রয়োগ করে ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করতে পারে, সে ক্ষেত্রে অনেক বিবদমান সম্পত্তি ওয়াকফ নিজেদের বলে ঘোষণা করেছে। ওয়াকফের কাছে এত সম্পত্তি রয়েছে, যা দেশের কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থার কাছেও নেই। ১৯৯৫ এবং ২০১৩ (Waqf Act Amendment) সংশোধনীতে ওয়াকফ বোর্ডকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছিল। যে কোনও ব্যক্তি বা সংস্থার জমি বা সম্পত্তি নিজেদের ঘোষণা মতো অধিকার করে নিতে পারে ওয়াকফ বোর্ড।

    ওয়াকফের ক্ষমতা হ্রাসের ইঙ্গিত

    নয়া সংশোধনীতে (Waqf Act Amendment) কোনও সম্পত্তি বা জমি ওয়াকফ বোর্ড দাবি জানালে, বাধ্যতামূলক সরকারি পর্যালোচনার নিয়ম চালু করার পক্ষে সরকার। যে সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা বা ওয়াকফ বোর্ডের বিবাদ (Waqf Disputes) চলছে, সেই সম্পত্তির মালিকানা আদতে কার তাও খতিয়ে দেখার এক্তিয়ার সরকার নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে। এমনকি ওয়াকফ বোর্ড গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। চলতি সপ্তাহে সংসদে এই বিষয়টি তুলে ধরা হবে। বর্তমানে ৯.৪ লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের কাছে রয়েছে। ১৯৯৫ সালে নতুন ওয়াকফ আইন এবং ২০১৩ সালে ইউপিএ সরকারের আমলে ওয়াকফ আইনে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়েছিল।

    নানা মুনির নানা মত

    ওয়াকফ বোর্ডের সংশোধনী মামলায় স্বামী চক্রপাণী মহারাজ বলেন, ওয়াকফ বোর্ড নিজেই দেশের ভিতরে আরেকটা দেশ। ওয়াকফ বোর্ডের মান্যতা রদ করা উচিত। দেশের ভিতরে মানব কল্যাণের জন্য সরকার থাকা সত্বেও আইনের ফাঁক গলে ওয়াকফ বোর্ড যেভাবে সমান্তরাল (Waqf Disputes) প্রশাসন চালাচ্ছে তা সংবিধানের পরিপন্থী। ধর্মনিরপেক্ষ দেশে এভাবে ধর্মের নামে নির্দিষ্ট কিছু লোককে অতিরিক্ত এবং নিরঙ্কুশ ক্ষমতা প্রদান সুবিধা সংবিধানের মূল ভাবনার পরিপন্থী। সকলের জন্য আইন সমান হলে ওয়াকফ বোর্ডের প্রয়োজনীয়তা থাকে না। অন্যদিকে ওয়াকফ বোর্ডের সংশোধনী আনার বিরুদ্ধে হায়দরাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়াইসি। দুদিন আগেই সংসদে হজ্ব কমিটির বিরুদ্ধে সরব হলেও ওয়াকফ বোর্ডের পক্ষে দাঁড়িয়েছেন তিনি।

    আরও পড়ুন :‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    হায়দ্রাবাদের সাংসদদের মতে, “সরকার চাইছে সংশধনী এনে (Waqf Act Amendment) ওয়াকফ বোর্ডের ক্ষমতা কমিয়ে দিতে। সে কারণেই তড়িঘড়ি করে বিল আনা হচ্ছে।”

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BJP: ইউপিএ-র নির্দেশনামা মেনেই প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় বিপর্যয় বলা যাবে না, কংগ্রেসকে তোপ বিজেপির

    BJP: ইউপিএ-র নির্দেশনামা মেনেই প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় বিপর্যয় বলা যাবে না, কংগ্রেসকে তোপ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েনাড়ে (Wayanad Landslides) ভূমিধস বিপর্যয়ের মধ্যেই রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধী দলের নেতারা দাবি জানিয়েছিলেন যে এই দুর্যোগকে, জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। তবে রবিবারই এর উত্তর দিয়েছে বিজেপি (BJP)। গেরুয়া শিবির (BJP) স্পষ্টভাবে জানিয়েছে যে পূর্বতন সরকারের নির্দেশনামা অনুসারেই প্রাকৃতিক বিপর্যয়কে, জাতীয় বিপর্যয় ঘোষণা করা যাচ্ছে না। এই নিয়ম ইউপিএ সরকারের আমলে তৈরি করা হয়েছে বলেও তোপ দেগেছে বিজেপি। পদ্মশিবিরের অন্যতম নেতা ভি মুরলীধরন তাঁর সমাজ মাধ্যমের পাতায়, ২০১৩ সালের পার্লামেন্টের একটি নথি পোস্ট করেছেন। সেখানে তৎকালীন ইউপিএ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রামচন্দ্রন মুল্লাপ্পলির একটি বিবৃতি উল্লেখ করা রয়েছে। ওই বিবৃতিটি হল, প্রাকৃতিক দুর্যোগকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করার কোনও বিধান নেই।

    জাতীয় দুর্যোগের কোনও নির্দিষ্ট সংজ্ঞাও নেই, জানাল বিজেপি (BJP)

    ভি মুরলীধরন আরও জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগকে, জাতীয় বিপর্যয় ঘোষণা না করার নির্দেশিকা ইউপিএ সরকারের আমল থেকেই রয়ে গিয়েছে। জানা গিয়েছে, ২০১৩ সালের ৬ অগাস্ট এমনই বিবৃতি সংসদে দাঁড়িয়ে দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ভি মুরলিধরন এদিন আরও জানিয়েছেন, সাধারণভাবে জাতীয় দুর্যোগের কোনও নির্দিষ্ট সংজ্ঞাও নেই। প্রতিটি দুর্যোগকে তার তীব্রতা অনুযায়ী মোকাবিলা করতে হয় এবং সেই সময় যেকোনও ধরনের ভিত্তিহীন অভিযোগ বা বিতর্ক তৈরি না করাই ভালো।

    কেন্দ্র সরকার সাহায্য করছে কেরল সরকারকে

    নিজের বিবৃতিতে ভি মুরলিধরন (BJP) আরো জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার সমস্ত রকমের পদক্ষেপ করেছে এবং যাবতীয় সহযোগিতা করেছে কেরল সরকারকে। টানা ছয় দিন ধরে দেশের সেনাবাহিনী বিধ্বস্ত অঞ্চলে উদ্ধার কাজ চালাচ্ছে এবং ত্রাণ বিলি করছে বলেও জানিয়েছেন বিজেপি নেতা ভি মুরলিধরন। তিনি আরও জানান, বিপর্যয়ের (Wayanad Landslides) পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় দুর্যোগ ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারগুলিকে দু লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেছিলেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ফোনে কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেন বলেও জানিয়েছেন ভি মুরলিধরন।

    যোগ্য জবাব রাহুলকে

    নিজের বিবৃতিতে ভি মুরলিধরন বারবার জোর দেন যে কেউ যেন এই দুর্যোগের সময় ভিত্তিহীন কোনও বিতর্ক তৈরি না করেন। বিধ্বস্ত ওয়েনাড়ে সম্প্রতি গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। তারপরেও তিনি জানান, তাঁর কাছে এটি জাতীয় বিপর্যয় সরকার কী মনে করে সেটা দেখা যাক! ঠিক সেই আবহে রবিবার রাহুল গান্ধীকে যোগ্য জবাব দিলেন বিজেপি নেতা মুরলিধরন, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Wayanad: বিধ্বস্ত ওয়েনাড়ে বিরল দৃশ্য! পাঁচদিন না খেয়ে থাকা ৪ শিশুকে গুহা থেকে উদ্ধার

    Wayanad: বিধ্বস্ত ওয়েনাড়ে বিরল দৃশ্য! পাঁচদিন না খেয়ে থাকা ৪ শিশুকে গুহা থেকে উদ্ধার

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বস্ত ওয়েনাড়ে (Wayanad) বিরল দৃশ্য! ৫ দিন না খেয়ে থাকা ৪ শিশুকে গুহা থেকে উদ্ধার করল বন দফতর। সঙ্গে উদ্ধার করা হয় শিশুদের বাবা-মাকেও। এমন ছবি সামনে আসতেই বন দফতরের ওই আধিকারিকদের কুর্নিশ জানিয়েছে গোটা নেট দুনিয়া। বাচ্চাগুলির প্রত্যেকেরই বয়স ১-৪ বছরের মধ্যে। আধিকারিকরা পাহাড়ে ৮ ঘণ্টার পথ ট্রেকিং করে উদ্ধার করে আনেন ওই পরিবারকে। শিশুদের বুকে কাপড় দিয়ে বেঁধে পাহাড় থেকে নেমে আসেন তাঁরা। উদ্ধার করা পরিবারটিতে রয়েছেন স্বামী কৃষ্ণান, তাঁর স্ত্রী সান্তা এবং দম্পতির ৪ সন্তান। জানা গিয়েছে বর্তমানে আট্টমালায় বন দফতরের একটি ভবনে (Wayanad) রয়েছে ওই পরিবার।

    নেতৃত্বে ছিলেন কালপেট্টা ফরেস্ট রেঞ্জ (Wayanad) অফিসার আসিফ

    কালপেট্টা ফরেস্ট রেঞ্জ অফিসার আসিফ এই উদ্ধারকাজে নেতৃত্ব দেন। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ জানিয়েছেন, কাজটা যথেষ্ঠ চ্যালেঞ্জিং ছিল, কারণ দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাঁদের পাহাড়ে উঠতে হত, এর পাশাপাশি গুহায় (Tribal Family) আটকে থাকা ওই পরিবারকে তাঁদের সঙ্গে আসার জন্য রাজিও করাতে হত।  আসিফের সঙ্গে এই অভিযানে সামিল হয়েছিলেন বন দফতরের তিন আধিকারি, জয়চন্দ্রন, অনিল কুমার এবং অনুপ থমাস।

    বনদফতরের কর্মী জয়চন্দ্রন এক মহিলাকে ক্লান্ত ও অবসন্ন হয়ে জঙ্গলে ঘুরতে দেখেন

    ফরেস্ট অফিসার আসিফ আরও জানিয়েছেন, ওই পরিবার পানিয়া জনগোষ্ঠীর। মূলত ওয়েনাড়ের (Wayanad) পার্বত্য এলাকাতেই থাকেন এঁরা। সাধারণ মানুষের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখেন না। বৃহস্পতিবারই আত্তামালা জঙ্গলের কাছে বন দফতরের কর্মী জয়চন্দ্রন এক মহিলাকে ক্লান্ত ও অবসন্ন হয়ে জঙ্গলে ঘুরতে দেখেন। তাঁর সঙ্গে ছিল এক শিশু সন্তান। প্রথমদিকে ওই মহিলা বনদফতরের আধিকারিকের সঙ্গে কথা বলতে অনিচ্ছুক ছিলেন বলেই জানা গিয়েছে। পরবর্তীকালে আধিকারিকরা ওই মহিলা ও শিশুর কাছে বিস্কুট ও জল নিয়ে যায়। তখনই ওই মহিলা জানান, তাঁর স্বামী এবং অন্য তিনজন ক্ষুধার্ত শিশু (Tribal Family) বর্তমানে গুহায় রয়েছেন।

    উদ্ধারকাজ 

    এরপরেই অভিযানে নামে বন দফতর, সঙ্গে নেওয়া হয় কম্বল, কিছু বিস্কুট ও একটি দড়ি। পাহাড়ের ওপর দড়ি ব্যবহার করেই গুহায় পৌঁছায় বন দফতরের ওই উদ্ধারকর্মীরা। অত্যন্ত বিপদসঙ্কুল ভাবেই তাঁদেরকে গুহায় পৌঁছাতে হয়। এরপর সম্পূর্ণভাবে জলে ভর্তি ওই গুহার মধ্যে তিন শিশুসহ কৃষ্ণানকে খুঁজে পাওয়া যায়। তখন দেখা যায় যে কৃষ্ণানের কাছেই রয়েছে তিন শিশু এবং তারা একটি চাদরের নিচে কোনওরকমে বসে আছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ED: সমাজবাদী পার্টির সাংসদের ২৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    ED: সমাজবাদী পার্টির সাংসদের ২৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাজবাদী পার্টির সাংসদের কয়েকশো কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। কেবল তাই নয়, বাবু সিং কুশওয়াহা নামে সমাজবাদী পার্টির ওই নেতার জমিতে থাকা নির্মাণও ভেঙে দিয়েছেন (NRHM Scam) ইডির আধিকারিকরা। কুশওয়ার যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, সেটা রয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ের কানপুর রোডে।

    এনআরএইচএম কেলেঙ্কারি (ED)

    কেন এই পদক্ষেপ ইডি-র? জানা গিয়েছে, ন্যাশনাল রুরাল হেল্থ মিশন কেলেঙ্কারি মামলার তদন্ত করছে ইডি। এই মামলায় কুশওয়াহার যোগ প্রকাশ্যে এসেছিল আগেই। এই ঘটনারই তদন্তে নেমে সমাজবাদী পার্টির ওই নেতার ২৫০ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। এই সম্পত্তিতে থাকা সব বেআইনি নির্মাণও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকজন।

    সম্পত্তি বাজেয়াপ্ত

    প্রসঙ্গত, এনআরএইচএম কেলেঙ্কারির সময় কুশওয়াহা ছিলেন উত্তরপ্রদেশের বিএসপি সরকারের পরিবার কল্যাণ মন্ত্রী। এই মামলায় ইতিমধ্যেই চার বছর জেলও খেটেছেন তিনি। এবার বাজেয়াপ্ত করা হল তাঁর সম্পত্তি। গ্রেফতার হওয়ার আগে কুশওয়াহা ছিলেন মায়াবতীর বিএসপিতে। জেল থেকে জামিনে বেরিয়ে তিনি অষ্টাদশ লোকসভা নির্বাচনে জৌনপুরে প্রার্থী হন সমাজবাদী পার্টির। জিতেও যান। তার পর এদিন তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)।

    আরও পড়ুন: বিধ্বস্ত ওয়েনাড়ে নাকি ‘স্মরণীয় দিন’ কাটিয়েছেন শশী! তুলোধনা করল বিজেপি

    ২০১১ সালে ন্যাশনাল রুরাল হেল্থ মিশনে ব্যাপক কেলেঙ্কারি হয়েছিল বলে অভিযোগ। ওই সময় উত্তরপ্রদেশের কুর্সিতে ছিল মায়াবতী সরকার। বিএসপি সরকারের বিরুদ্ধে ১০ হাজার কোটিরও বেশি টাকা কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তদন্তে নেমে সিবিআই গ্রেফতার করে কয়েকজন স্বাস্থ্য কর্তাকে। গ্রেফতার করা হয় কুশওয়াহাকেও। কেবল এই কেলেঙ্কারিই নয়, আয় বহির্ভুত সম্পত্তি মামলায়ও দোষী সাব্যস্ত হন সমাজবাদী পার্টির এই সাংসদ। জানা গিয়েছে, সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে ২৫টি। ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ৮টি মামলায়।

    উল্লেখ্য, ২০১২ সালের ৫ জানুয়ারি দিল্লি, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ-সহ বিভিন্ন এলাকার ৬০টিরও বেশি জায়গায় অভিযান চালিয়েছিল সিবিআই। সেই সময় অভিযান চালানো হয়েছিল কুশওয়াহার (ED)  বাড়িতেও।এর পরেও একাধিকবার (NRHM Scam) হয়েছে অভিযান।,

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Shubhanshu Shukla: ছেলে যাচ্ছে মহাকাশে, ভীত নয়, গর্বিত শুভাংশুর পরিবার

    Shubhanshu Shukla: ছেলে যাচ্ছে মহাকাশে, ভীত নয়, গর্বিত শুভাংশুর পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছেলে মহাকাশ অভিযানের (Space Mission) দলের নেতৃত্ব দিতে চলেছেন। ভয়ে বুক দুরুদুরু করার কথা পরিবারের। আর তাঁদের কিনা ভয় করছে না! বরং বলছেন, ছেলে মহাকাশে যাচ্ছেন বলে তাঁরা গর্বিত, ভীত নন।

    গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)

    আজ্ঞে, হ্যাঁ। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লর (Shubhanshu Shukla) পরিবারের কথাই বলছি। কিছুদিন পরেই হবে ভারত-মার্কিন যৌথ উদ্যোগে মহাকাশ অভিযান। নভশ্চররা রওনা দেবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (ISS) উদ্দেশে। এই অভিযাত্রী দলের ক্যাপ্টেন মনোনীত হয়েছেন শুভাংশু। ছেলের এই সাফল্যে উত্তরপ্রদেশের লখনউয়ে শুভাংশুর বাড়িতে খুশির হাওয়া।

    কী বলছে শুভাংশুর পরিবার?

    শুভাংশুর বাবা শম্ভু দয়াল শুক্ল অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। তিনি বলেন, “এই অভিযান নিয়ে আমরা মোটেই নার্ভাস হচ্ছি না। বরং ছেলের সাফল্যে গর্ব অনুভব করছি।” শুভাংশুর মা আশা শুক্লা। বলেন, “ছোট ছেলে শুভাংশু ঠান্ডা মাথার ছেলে। ও প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে পারে মেজাজ না হারিয়েই।” শুক্রবারই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয় শুভাংশুর (Shubhanshu Shukla) নাম। জানানো হয়েছে, অভিযাত্রী দলে থাকবেন প্রশান্ত বালাকৃষ্ণাণ নায়ারও।

    আরও পড়ুন: বিধ্বস্ত ওয়েনাড়ে নাকি ‘স্মরণীয় দিন’ কাটিয়েছেন শশী! তুলোধনা করল বিজেপি

    ইসরো জানিয়েছে, শুক্ল প্রাইমারি অ্যাস্ট্রোনট। নায়ার তাঁর ব্যাকআপ হিসেবে কাজ করবেন। শুক্লকে অভিযাত্রী দলের নেতা বেছে নিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা চিহ্নিত সার্ভিস প্রোভাইডার এক্সিওম স্পেস আইএনসি। ইসরোর ঘোষণার পরেই অকাল উৎসবে মেতে ওঠেন লখনউয়ের ত্রিবেণী নগর এলাকার লোকজন। শুভাংশুর বাবা বলেন, “আমরা খুব খুশি। ওর সাফল্যে গর্বিত। আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ওদের অভিযান সফল হয়। এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাসও রয়েছে। দেশবাসীও তাদের আশীর্বাদ করছেন।”

    তিনি বলেন, “আমি সেক্রেটারিয়েটে চাকরি করতাম। চাইতাম, ছেলে সিভিল সার্ভিস পরীক্ষা দিক কিংবা ডাক্তার হোক। কিন্তু ভগবান যে ওর জন্য অন্যরকম গন্তব্য লিখে রেখেছেন।” শুভাংশুর গর্বিত বাবা বলছেন, “আমার চার ছেলেমেয়ের মধ্যে ও ছোট। জীবনের প্রতিটি পদক্ষেপে ও সাফল্য পেয়েছে। ও এয়ারফোর্সে নির্বাচিত হয়েছিল। ইসরোয়ও হয়েছিল। এখন নির্বাচিত হল মহাকাশ অভিযানের (Space Mission) জন্য (Shubhanshu Shukla)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Army: ওয়েনাড়ে জীবন বাজি রেখে সেনা জওয়ানদের লড়াই, কুর্ণিশ জানিয়ে হৃদয়স্পর্শী চিঠি খুদের

    Army: ওয়েনাড়ে জীবন বাজি রেখে সেনা জওয়ানদের লড়াই, কুর্ণিশ জানিয়ে হৃদয়স্পর্শী চিঠি খুদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারী বৃষ্টির দাপটে ভূমিধসে তছনছ হয়ে গিয়েছে কেরলের ওয়েনাড় (Wayanad)। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে একেবারে দিশাহারা অবস্থা। বিপর্যয়ের পরই উদ্ধারকাজে নামেন সেনাবাহিনীর ৫০০ জওয়ান। শনিবারও উদ্ধারকাজ চালিয়েছেন তাঁরা। জীবন বাজি রেখে জওয়ানরা (Army) অন্যের প্রাণ রক্ষা করেছেন। জওয়ানদের এই সেবা তৃতীয় শ্রেণির পড়ুয়ার মন জয় করে নিয়েছে। তাঁদের এই উদ্ধারকাজ দেখে জওয়ানদের হৃদয়স্পর্শী চিঠি লিখল তৃতীয় শ্রেণির ওই পড়ুয়া রায়ান।

    সেনাদের চিঠিতে কী লিখেছে রায়ান? (Army)

    জানা গিয়েছে, ২০১৮ সালে কেরলে বন্যায় ৪০০ জনের মতো মারা যান। তারপর এত বড় প্রাকৃতিক বিপর্যয় কেরলে ঘটেনি। এবার ওয়েনাড়ে বিপর্যয়ের জেরে ৩০০ জনের মৃত্যু হয়েছে। বিপর্যয়ে মানুষকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছেন সেনা জওয়ানরা (Army)। বিধ্বস্ত এলাকায় ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কি না, তা তাঁরা খতিয়ে দেখছেন। কখনও বিস্কুট খেয়েই সারাদিন কাটাচ্ছেন জওয়ানরা। তাঁদের এই উদ্ধারকাজ দেখে হৃদয়স্পর্শী চিঠি লিখল ছোট্ট রায়ান। মালায়ালম ভাষায় জওয়ানদের চিঠি লিখল সে। চিঠিতে রায়ান লিখেছে, “আমার প্রিয় সেনা, ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত আমার ভালোবাসার ওয়েনাড় (Wayanad)। বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমি খুব খুশি ও গর্বিত যে ধ্বংসস্তূপের তলায় যাঁরা আটকে পড়েছেন, তাঁদের আপনারা উদ্ধার করছেন। আমি এখনই একটা ভিডিওতে দেখলাম, নিজেদের খিদে মেটাতে আপনারা বিস্কুট খেয়ে আবার সেতু নির্মাণে লেগে পড়লেন। আমিও একদিন সেনাবাহিনীতে যোগ দিতে চাই এবং দেশকে রক্ষা করতে চাই।”

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    খুদে রায়ানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে সেনা

    খুদে রায়ানের কাছে থেকে হৃদয়স্পর্শী চিঠি পেয়ে আপ্লুত সেনা (Army) জওয়ানরা। সেনার পক্ষ থেকেও রায়ানকে ধন্যবাদ জানিয়ে সুন্দর চিঠি লিখেছে। রায়ানকে ইয়ং ওয়ারিয়র বলে সেনাদের পক্ষ লেখা হয়েছে, “তোমার কথা আমাদের হৃদয় ছুঁয়েছে। তুমি সেনা পোশাক পরে আমাদের পাশে দাঁড়াবে, সেই দিনের অপেক্ষা করছি। সবাই মিলে আমরা দেশকে গর্বিত করব। ধন্যবাদ, ইয়ং ওয়ারিয়র।”

    <

    p style=”text-align: justify;”> 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Illegal Madrasa: মধ্যপ্রদেশের বেআইনি মাদ্রাসায় ছাত্রীদের বাধ্য হয়ে শুতে হচ্ছে খোলা বারান্দায়

    Illegal Madrasa: মধ্যপ্রদেশের বেআইনি মাদ্রাসায় ছাত্রীদের বাধ্য হয়ে শুতে হচ্ছে খোলা বারান্দায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মধ্যপ্রদেশ স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস’-এর পরিদর্শনে সে রাজ্যের একটি বেআইনি মাদ্রাসায় (Illegal Madrasa) বেহাল অবস্থা দেখা গেল। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রতলাম জেলায় অবস্থিত এই মাদ্রাসা এখনও নির্মীয়মাণ এবং সেখানকারই খোলা মাদ্রাসার মেঝেতে থাকছে ছাত্রীরা। রাতে সেখানেই শুতে হচ্ছে তাদের। জানা গিয়েছে, ওই মাদ্রাসার নাম দারুল উলুম আয়েশা সিদ্দীকি লিলবানাত। এই মাদ্রাসার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অপর্যাপ্ত সুযোগ সুবিধার। ছাত্রীদের মৌলিক অধিকারও হুমকির মুখে পড়েছে এই মাদ্রাসায়।

    ৩০-৩৫ জন মেয়ে থাকছে একই ঘরে

    প্রসঙ্গত এই মাদ্রাসাতে (Illegal Madrasa) হঠাৎই সারপ্রাইজ ভিজিট করে ‘মধ্যপ্রদেশ স্টেট কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটস’-এর আধিকারিকরা এবং সেখানেই তাঁরা দেখতে পান যে মাদ্রাসার সুযোগ-সুবিধা একেবারেই অপর্যাপ্ত। এই পরিদর্শনেই নজরে আসে ৩০ থেকে ৩৫ জন মেয়ে যাদের বয়স ৫-১৫ বছরের মধ্যে, তাদের প্রত্যেককে একটি মাত্র ঘরে রাখা হয়েছে। এই ঘরে না আছে পর্যাপ্ত বিছানা, না আছে কোনও ব্যবস্থা, না আছে অন্য কোনও সুযোগ সুবিধা। অবস্থা এতটাই খারাপ হয়েছে যে মেয়েদের একেবারে ঠান্ডা মেঝেতেও শুতে হচ্ছে। এদেরই মধ্যে দেখা যায় একজন মেয়েকে, যে কিনা জ্বরে আক্রান্ত, তাকে ওই ঠান্ডা মেঝেতে শুতে হচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে (Illegal Madrasa) এমন অবস্থা কেন?

    মাদ্রাসার সঙ্গে সংযোগ রয়েছে জামিয়া ইসলামিয়া ইস্তাতুল উলুম আক্কালকুয়া, নামের একটি সংগঠনের

    ‘মধ্যপ্রদেশ (Madhya Pradesh) স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চিল্ড্রেন রাইটসে’র একজন সদস্য নিবেদিতা শর্মা এ বিষয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই পরিস্থিতি দেখে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েন। তিনি এর জবাবদিহি চান মাদ্রাসা প্রশাসনের কাছে। তাঁদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে তাঁরা কেন মেয়েদেরকে এই অবস্থায় ছেড়ে দিলেন। তবে নিবেদিতা শর্মার এই প্রশ্নের জবাবে কোনওরকম সদুত্তর দিতে পারেনি মাদ্রাসার প্রশাসন। তারা আরও বলতে পারেনি যে কেন এই অবস্থা বা কেন এমন অপর্যাপ্ত সুযোগ সুবিধা! জানা গিয়েছে, এই মাদ্রাসাটিতে অর্থনৈতিকভাবে দুর্বল একশোরও বেশি মুসলিম মেয়েদের বসতি হয়ে উঠেছে। আরও তথ্য সামনে এসেছে এই মাদ্রাসাতে কোনও রকমের স্বীকৃতি দেয়নি মধ্যপ্রদেশ সরকার। এই মাদ্রাসার সঙ্গে সংযোগ রয়েছে জামিয়া ইসলামিয়া ইস্তাতুল উলুম আক্কালকুয়া, নামের একটি সংগঠনের যা মহারাষ্ট্রে অবস্থিত।

    বিদেশি ফান্ডিং-এর অভিযোগ সামনে এসেছে (Illegal Madrasa) 

    এর পাশাপাশি ওই মাদ্রাসার আর্থিক লেনদেনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। বিভিন্ন তথ্য যা উঠে আসছে তাতে জানা গিয়েছে, এই মাদ্রাসা বিদেশি ফান্ডিং-এ চলে, যা মাদ্রাসার প্রশাসন লুকোতে চাইছে। জানা গিয়েছে, এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। চাইল্ড রাইটস কমিশনের সদস্যা ডঃ শর্মা আরও লক্ষ্য করেন যে এই মাদ্রাসায় আধুনিক শিক্ষা ব্যবস্থা কোনভাবেই পাচ্ছেনা পড়ুয়ারা। এখানে কঠোরভাবে মেনে চলা হচ্ছে শরিয়া আইনকে, ঠিক যেমনটা তালিবান অধ্যুষিত আফগানিস্তানে মেনে চলা হয়।

    মানা হচ্ছেনা সংবিধানের ২১ (এ) ধারা

    এর পাশাপাশি ভারতের সংবিধানে থাকা মৌলিক অধিকার, শিক্ষার অধিকার যা ২১ (এ) ধারায় অন্তর্ভুক্ত রয়েছে, সেই অধিকারকেও মানা হচ্ছে না বলে মনে করছেন চাইল্ড রাইট কমিশনের সদস্যরা। কারণ সংবিধানের এই ধারা অনুযায়ী ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুদের বিনামূল্যে শিক্ষাদানের অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু এর কোনওটাই না মেনে মাদ্রাসার প্রশাসন ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে জোর করে চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের ওই জেলার জেলার শিক্ষা আধিকারিক কৃষ্ণচন্দ্র শর্মা এবং মাদ্রাসা প্রশাসনের প্রধান ইনামুর শেখকে এই বিষয়ে মতামত চাওয়ার জন্য ‘দ্য অর্গানাইজার’ পত্রিকা ফোন করলেও তাঁরা ফোন তোলেন নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Shashi Tharoor: বিধ্বস্ত ওয়েনাড়ে নাকি ‘স্মরণীয় দিন’ কাটিয়েছেন শশী! তুলোধনা করল বিজেপি

    Shashi Tharoor: বিধ্বস্ত ওয়েনাড়ে নাকি ‘স্মরণীয় দিন’ কাটিয়েছেন শশী! তুলোধনা করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা ওয়েনাড়ের পদত্যাগী সাংসদ রাহুল গান্ধীর পর এবার অকুস্থলে গেলেন কংগ্রেস নেতা শশী থারুর (Shashi Tharoor)। ধসে-বিধ্বস্ত ওয়েনাড়ে শশী বিলোলেন ত্রাণ। সেই ‘দানে’র ছবির ভিডিও শশী আবার পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তিরুবনন্তপূরমের সাংসদ লিখলেন, “ওয়েনাড়ে স্মরণীয় দিনের কিছু স্মৃতি।” ভিডিওয় দেখা যাচ্ছে, ট্রাক থেকে ত্রাণ সামগ্রী নামাচ্ছেন এই কংগ্রেস নেতা। ধস-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখছেন তিনি। বিলোচ্ছেন ত্রাণ।

    বিজেপির নিশানায় কংগ্রেস (Shashi Tharoor)

    শশীর এই ‘স্মরণীয় দিন’ শব্দবন্ধেই আপত্তি তুলেছে বিজেপি। শশীর শব্দচয়ন নিয়েও প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপি (BJP) নেতা অমিত মালব্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, “মৃত্যু এবং বিপর্যয় শশী থারুরের কাছে স্মরণীয়।” কেবল মালব্য নন, সোশ্যাল মিডিয়ায়ও শশীর পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। একটা ট্র্যাজেডি কীভাবে স্মরণীয় হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরাও।

    সোশ্যাল মিডিয়ায় মুন্ডুপাত শশীর

    সোশ্যাল মিডিয়ায় জনৈক রেই লিখেছেন, “৩০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এবং রাহুল গান্ধীর ঘনিষ্ঠ এই কংগ্রেস নেতা কিনা বলছেন স্মরণীয় দিনের স্মৃতি।” এক্স হ্যান্ডেলে জনৈক অনুরাগ লিখেছেন, “এলিট সাংসদ শশী থারুরের সঙ্গে পরিচয় করুন। তিনি ধস-বিধ্বস্ত ওয়েনাডে গিয়েছিলেন একটি স্মরণীয় দিন পেতে।” অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, “একটি দুর্যোগ বিধ্বস্ত এলাকায় একটি স্মরণীয় দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেশে নষ্ট হয়ে গিয়েছে (Shashi Tharoor)। দুঃখের বিষয়, এটি সম্পর্কে পোস্ট করা আসলে সাহায্য করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিঃস্বার্থ সেবার চেয়ে সেলফিকে অগ্রাধিকার দেওয়া হয়।”

    আরও পড়ুন: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    গত মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে ধস নামে ওয়েনাড়ে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা, নুলপুঝার মতো গ্রামগুলি। প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছেন তিনশোরও বেশি মানুষ। স্বজন হারানোর কান্নায় ভারী হয়েছিল ওয়েনাড়ের বাতাস। কান্না বুকে চেপে ওয়েনাড় যখন ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছে, তখন বৃহস্পতিবার সেখানে বোন প্রিয়ঙ্কাকে নিয়ে হাজির হন কংগ্রেসের ‘যুবরাজ’। ঘটনার দুদিন পরে যান স্থানীয় পদত্যাগী সাংসদ (রাহুল এই কেন্দ্রের সাংসদ ছিলেন। এবারও জয়ী হয়েছিলেন তিনি। তবে একই সঙ্গে দুটি কেন্দ্রে জয়ী হওয়ায় ওয়েনাড়ের সাংসদ পদে ইস্তফা দেন রাহুল। এই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রিয়ঙ্কা) রাহুল। তার (BJP) পর এদিন গেলেন শশী (Shashi Tharoor)। এবং দিনটিকে করে তুললেন ‘স্মরণীয়’।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Supreme Court: ‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    Supreme Court: ‘‘লম্বা বিচার প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ’’, মত দেশের প্রধান বিচারপতিরই

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘আদালতের লম্বা বিচার প্রক্রিয়ায় মানুষজন বিরক্ত হয়ে পড়ছেন এবং কোর্টের বাইরে সেই সমস্ত মামলাগুলির নিষ্পত্তি করতে চাইছেন তাঁরা।’’ শনিবার এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি (Supreme Court) ডিওয়াই চন্দ্রচূড়। তিনি আরও ব্যাখ্যা দিয়েছেন, কীভাবে আদালতের লম্বা প্রক্রিয়া নিজেই একটা শাস্তি হয়ে উঠছে, বিচার প্রার্থীদের কাছে। এই আবহে তিনি ব্যাখ্যা করেছেন লোক আদালতের ভূমিকাও। প্রসঙ্গত, শনিবারই বিশেষ লোক আদালত সপ্তাহের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এই কথাগুলি বলেন।

    কী বললেন প্রধান বিচারপতি (Supreme Court)

    দেশের প্রধান বিচারপতি বলেন, ‘‘বিচারপতি হিসেবে আমি লক্ষ্য করেছি যে মানুষ এতটাই বিরক্ত হয়ে পড়েন কোর্টের প্রক্রিয়াতে যে তাঁরা আদালতের বাইরেই সেই মামলা নিষ্পত্তি করতে চান।’’ তিনি আরও বলেন, ‘‘মানুষ চায় শুধু আদালতের বাইরে মামলাটা চলে যাক, তাহলেই তাঁরা শান্তি পান।’’ এক্ষেত্রে আদালতের প্রক্রিয়া (Supreme Court) মানুষের কাছে দিন দিন শাস্তি হয়ে উঠছে বলেও জানান প্রধান বিচারপতি। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী একটি অনুষ্ঠান নেওয়া হয়েছে। লোক আদালত নিয়ে দেশের প্রধান বিচারপতি (Supreme Court) আরও বলেন, ‘‘আমরা মাত্র সাতটি বেঞ্চ নিয়ে এই লোক আদালত শুরু করেছিলাম কিন্তু বৃহস্পতিবারই আমরা লক্ষ্য করলাম যে কাজ এত বেশি যে আমাদের ১৩টি বেঞ্চের প্রয়োজন হল।’’

    সংবিধানের ১৩৬ নং ধারা

    প্রধান বিচারপতি (CJI) আরও বলেন, ‘‘অনেকেই আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেন যে সুপ্রিম কোর্ট এই ধরনের ছোটখাট মামলাগুলিতে কেন হস্তক্ষেপ করে? কোন উদ্দেশ্যে? এটা কি সুপ্রিমকোর্টের লক্ষ্য বা উদ্দেশ্য? আমি তাঁদেরকে বলি, যখন সংবিধান রচনা করেছিলেন বিআর আম্বেদকর তখন ১৩৬ নম্বর ধারাকে অন্তর্ভুক্ত করা হয়। এই ধারার উদ্দেশ্য একটাই ছিল যে সুপ্রিম কোর্টের মাধ্যমে দেশের দরিদ্র সমাজের মধ্যেও ন্যায়বিচারকে পৌঁছে দেওয়া।’’

    প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া 

    দেশের প্রধান বিচারপতি (CJI) আরও বলেন, ‘‘সুপ্রিম কোর্টের সত্যিকারের উদ্দেশ্য হল প্রতিটা মানুষের ঘরে ঘরে ন্যায় বিচারকে পৌঁছে দেওয়া। আমরা মানুষকে মনে করে দিই যে আমরা তাঁদের জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ।’’ এদিন দেশের প্রধান বিচারপতি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে বা নালসাকেও ধন্যবাদ জানিয়েছেন। তাদের মাধ্যমেই লোক আদালতের কাজ সহজ হয়েছে। দেশের প্রধান বিচারপতি জানিয়েছেন, ২০২৩ সালেই নালসা প্রায় ৮.১ কোটি মামলার সমাধান করতে সমর্থ হয়েছে। প্রসঙ্গত, দেশের প্রধান বিচারপতি যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেখানে এদিন হাজির ছিলেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল ও সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Pradesh: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    Uttar Pradesh: উত্তরপ্রদেশের হিন্দু মন্দিরে অশ্লীল ভিডিও তৈরি! গ্রেফতার দিলশাদ ও আজিম

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আমরোহা জেলায় একটি প্রাচীন হিন্দু মন্দিরের (Ancient Hindu temple) ভিতরে অশ্লীল ভিডিও ও রিল বানানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে দুই যুবককে। জানা গিয়েছে, ওই দুই ইউটিউবারের নাম দিলশাদ ও আজিম। পুলিশ এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে। গত ২ অগাস্ট ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, এরপরেই গ্রেফতার করা হয় দু’ জনকে। তাঁদের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে পুলিশ।

    ১ অগাস্ট সমাজ মাধ্যমে ভাইরাল হয় ওই ভিডিও 

    জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আমরোহা জেলার (Uttar Pradesh)  কোতোয়ালি নগর পুলিশ স্টেশন এলাকায়। ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কোতোয়ালি নগর পুলিশ স্টেশন। গত শুক্রবার ওই থানার পুলিশের সাব-ইন্সপেক্টর পরশুরাম ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই পুলিশ অফিসার জানিয়েছেন যে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়, ১ অগাস্ট বৃহস্পতিবারই। ওই ভিডিওতে দেখা যায় একটি মন্দিরের প্রাঙ্গণে দুই ইউটিউবার রিল বানাচ্ছেন। যাঁদের মধ্যে একজন শাড়ি পরে রয়েছেন। তদন্তে উঠে এসেছে, ভিডিওটি যেখানে বানানো হচ্ছে সেটি হচ্ছে প্রাচীন বাসুদেব মন্দির (Ancient Hindu temple) যা উত্তরপ্রদেশের আমরোহা জেলায় অবস্থিত।

    কোন কোন ধারায় মামলা দায়ের করল পুলিশ (Uttar Pradesh) 

    পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দিলশাদ ও আজিম দুজনেই আমরোহা জেলারই বাসিন্দা। তবে তাঁদের বাড়ি একই জায়গায় নয় বলেই জানা গিয়েছে। হিন্দু মন্দিরের পবিত্রতা নষ্ট করা এবং অশ্লীল ভিডিও করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ নম্বর ধারা অনুযায়ী এবং আইটি অ্যাক্টের ৬৭ নম্বর ধারাও তাঁদের বিরুদ্ধে দেওয়া হয়েছে।

    দিলশাদ অন্যান্য হিন্দু মেয়েদের সঙ্গেও একইভাবে রিলস বানায়

    পুলিশ জানিয়েছে, তদন্ত এবং অন্যান্য পদক্ষেপ করা হচ্ছে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে দিলশাদ, আজিমের সঙ্গে কথোপকথন চালাচ্ছে। আজিম মহিলার শাড়ি পরে বসে রয়েছেন। জানা গিয়েছে ঘটনার মূল অভিযুক্তই হলেন দিলশাদ। কারণ তিনিই এই ভিডিওটি রেকর্ড করেন এবং পরবর্তীকালে তা সমাজ মাধ্যমে ভাইরাল করেন। তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে দিলশাদ অন্যান্য হিন্দু মেয়েদের সঙ্গেও একইভাবে রিলস বানায় এবং তা শেয়ার করে। ফেসবুকে তাঁর প্রোফাইলের নাম রয়েছে জর্ডন ডিএস। এর পাশাপাশি আমরোহা শহরে অত্যধিক গতিতে বাইক চালানোরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

    ভক্তদের বিশ্বাস রয়েছে যে ওই মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন (Uttar Pradesh)

    যে মন্দিরে এই ভিডিওটি তৈরি করা হয়েছে তা আমরোহা সমেত আশেপাশের জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের কাছে অত্যন্ত পবিত্রতা ও আস্থার জায়গা বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে যে ওই মন্দিরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বাস করেন। তারপরেও ওই মন্দিরে এমন রিলস! এটা প্রায়ই কেউই মেনে নিতে চাইছেন না। তাঁরা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share