Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Success Story: দিনমজুর থেকে আইআইটির ছাত্র! উত্তরপ্রদেশের গগন এখন পড়ুয়াদের প্রেরণা

    Success Story: দিনমজুর থেকে আইআইটির ছাত্র! উত্তরপ্রদেশের গগন এখন পড়ুয়াদের প্রেরণা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের আলিগড়ের ছাত্র গগনের সংঘর্ষযাত্রা যেকোনও পড়ুয়ার কাছেই এক বড় প্রেরণা (Success Story) হতে পারে। আলিগড়ের এই ছাত্র শ্রমিকের কাজ করতেন, দিন বাবদ জুটতো ৩৫০ টাকা। এই কাজ করেই তিনি ভারতের মধ্যে অন্যতম কঠিন পরীক্ষা বলে পরিচিত আইআইটি জয়েন্ট এন্ট্রান্সে (IIT) সফল হয়েছেন এবং ভারতের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন।

    সাক্ষাৎকারে কী বললেন গগন? 

    সম্প্রতি গগনের সাক্ষাৎকার (Success Story) নেন অলখ পান্ডে, ভারতবর্ষে জনপ্রিয় কোচিং সংস্থা ফিজিক্স ওয়ালার সিইও হলেন অলখ। সাক্ষাৎকারে গগন জানিয়েছেন যে তাঁর লক্ষ্য ছিল আইআইটিতে (IIT) ভর্তি হওয়ার। এজন্য তিনি একটি বছর বাড়িতে বসেই পড়াশোনা চালিয়ে যান, যাতে আরও ভালোভাবে প্রস্তুতির সুযোগ পান তিনি। তাঁর কঠিন পরিশ্রম এবং দৃঢ় প্রতিজ্ঞা অবশেষে সাফল্য এনেছে। জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড ২০২৪-এ গগন র‌্যাঙ্ক করেছেন ৫,২৮৬।

    গগনের পরিবারের মোট সদস্য সংখ্যা ছয়

    জানা গিয়েছে, গগনের (Success Story) পরিবারের মোট সদস্য সংখ্যা ছয়। তাঁর বাবাও দিনমজুরের কাজ করেন। একাদশ শ্রেণিতে পড়ার সময় গগন শ্রমিকের কাজ করতে শুরু করেন। তার সাক্ষাৎকারে গগন জানিয়েছেন, প্রতিদিন তাঁকে এবং তাঁর ভাইকে আড়াইশোর বেশি গ্যাস সিলিন্ডার নামানো-ওঠানো করতে হত এবং এর জন্য প্রতিদিন মিলতো ৩৫০ টাকা। জীবনের এত চ্যালেঞ্জে সত্ত্বেও গগন দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তাঁকে যেকোনও মূল্যে আইআইটির প্রবেশিকাতে সফল হতেই হবে এবং এর জন্য কঠোর পরিশ্রম কতে থাকেন গগন। জানা গিয়েছে, পড়াশোনার কাজে নিজের স্মার্টফোনকে তিনি ব্যবহার করতেন। অনলাইনেই ক্লাস করতেন তিনি।

    বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে ভর্তি হয়েছেন গগন

    তাঁর সংঘর্ষের মূল্য অবেশেষে (Success Story) পেয়েছেন গগন। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের আইআইটিতে ইলেকট্রিক্যাল এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। গগনের এই সংঘর্ষ যাত্রা অনেক পড়ুয়াকেই নতুন ভাবে প্রেরণা জোগাবে। তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছে এই মুহূর্তে একাধিক সংস্থাও। যার মধ্যে উল্লেখযোগ্য ফিজিস্ক ওয়ালা। ৪ লাখ টাকার স্কলারশিপ গগনকে দিয়েছেন অলখ পান্ডে। পরবর্তীকালে গগনকে ফিজিক্স ওয়ালাতে পড়াতেও অনুরোধ জানিয়েছেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Parliament Monsoon Session: আজ, সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, মঙ্গলে বাজেট পেশ

    Parliament Monsoon Session: আজ, সোমবার শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, মঙ্গলে বাজেট পেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। এদিনই অর্থনৈতিক সমীক্ষার ওপরে একটি রিপোর্ট পেশ করা হবে বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার সংসদে (Parliament Monsoon Session) বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পাশাপাশি, চলতি অধিবেশনে ছ’টি দিল সংসদে পেশ করা হবে বলে জানা গিয়েছে। এই বিলগুলি হল— অর্থনৈতিক বিল, বিপর্যয় মোকাবিলা (সংশোধনী) বিল, বয়লার্স বিল, ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল, কফি (প্রচার এবং উন্নয়ন) বিল এবং রবার (প্রচার এবং উন্নয়ন) বিল।

    রবিবার অনুষ্ঠিত হয় সর্বদলীয় বৈঠক (Parliament Monsoon Session)  

    রবিবার সংসদের বাদল অধিবেশনের (Parliament Monsoon Session) আগে সর্বদলীয় বৈঠক সম্পন্ন হয় সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। তিনি বিরোধীদের সংসদে বাদল অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, অষ্টাদশ লোকসভা গঠনের পরে সংসদের প্রথম অধিবেশনে (Central Government) বিরোধীদের বিশৃঙ্খলা, চিৎকার, স্লোগানে বারবার বাধার মুখে পড়তে হয় অধিবেশনকে। সংসদের এই বাদল অধিবেশন চলবে, আগামী ১২ অগাস্ট পর্যন্ত।

    ১৪ জনের কমিটি গঠন লোকসভার স্পিকারের

    জানা গিয়েছে, মঙ্গলবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Central Government) নির্মলা সীতারামান বাজেট পেশ করবেন। প্রসঙ্গত, এনিয়ে সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী হিসেবে সাতবার বাজেট পেশ করলে রেকর্ড গড়বেন তিনি। এর আগে মোরারজি দেশাই ৬ বার বাজেট পেশ করেছেন। সেই রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছেন নির্মলা। এরই মধ্যে লোকসভার (Parliament Monsoon Session) স্পিকার ওম বিড়লা সংসদের বিজনেস অ্যাডভাইসারি কমিটি তৈরি করেছেন, যা সংসদের বিভিন্ন অ্যাজেন্ডা ঠিক করবে। এই কমিটিতে ১৪ জন সাংসদ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের। বিজেপি থেকে কমিটিতে রয়েছেন নিশিকান্ত দুবে, অনুরাগ সিং ঠাকুর, ভর্তৃহরি মাহতাব, পিপি চৌধুরী, বৈজয়ন্ত পান্ডা এবং ডাঃ সঞ্জয় জয়সওয়াল। কংগ্রেস থেকে কে. সুরেশ এবং গৌরব গগৈ রয়েছেন কমিটিতে। তৃণমূলের প্রতিনিধি রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দয়ানিধি মারান রয়েছেন ডিএমকে থেকে এবং অরবিন্দ সাওয়ান্ত রয়েছেন শিবসেনা (ইউবিটি) থেকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Karnataka: আইটি সেক্টরে ১৪ ঘণ্টা কাজ! ফের বিতর্কে কর্নাটক সরকার

    Karnataka: আইটি সেক্টরে ১৪ ঘণ্টা কাজ! ফের বিতর্কে কর্নাটক সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: আইটি কর্মীদের কাজের সময়সীমা ছিল ১০ ঘণ্টা। এবার সেটাই বাড়িয়ে প্রায় ১৪ ঘণ্টা করার কথা ভাবছে কর্নাটকের (Karnataka) সিদ্দারামাইয়ার সরকার। সম্ভাব্য প্রস্তাবের কথা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে তৈরি হয়েছে (Employees Union) বিতর্ক। 

    কী বলা হয়েছে নয়া প্রস্তাবে (Karnataka)

    চাকরির ক্ষেত্রে কন্নড়ভাষীদের সংরক্ষণ বিল নিয়ে দিন কয়েক আগেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল কর্নাটকে। তার রেশ ফিকে হওয়ার আগেই ফের বিতর্কে সিদ্দারামাইয়ার সরকার। আইটি ক্ষেত্রে কাজের সময় বাড়ানোর জন্য ‘কর্নাটক দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন ১৯৬১’ সংশোধন করার পরিকল্পনা করেছে কর্নাটক সরকার। নয়া এই প্রস্তাব অনুযায়ী, আইটি, আইটিইএস কিংবা বিপিও ক্ষেত্রে কর্মরতদের প্রয়োজনে দিনে ১২ ঘণ্টার বেশি অতিরিক্ত সময় কাজ করার অনুমতি দেওয়া যেতে পারে। তবে একটানা তিন মাসে ১২৫ ঘণ্টার বেশি নয়।

    প্রস্তাবকে ঘিরে শুরু বিতর্ক

    প্রসঙ্গত, শ্রম আইন অনুযায়ী, বর্তমানে দৈনিক কাজের সময়সীমা সর্বোচ্চ ১২ ঘণ্টা, সপ্তাহে ৪৮ ঘণ্টা। ১৪ ঘণ্টার কর্মদিবসের প্রস্তাবটি (Karnataka) নিয়ে আলোচনার জন্য রাজ্যের তথ্য প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে শ্রম বিভাগ বৈঠক করেছে বলে খবর। এর পরেই শুরু হয়েছে বিতর্ক। শ্রমমন্ত্রী সন্তোষ লাড, শ্রম বিভাগের প্রধান সচিব মহম্মদ মহসিন এবং আইটি-বিটি বিভাগের প্রধান সচিব একরূপ কৌরের সঙ্গে এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা দেখা করেছেন বলে খবর।

    নয়া প্রস্তাবকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছে ট্রেড ইউনিয়নগুলি। কেআইটিইউ-এর সম্পাদক সুরজ নিদিয়াঙ্গা বলেন, “দৈনিক আট ঘণ্টার হিসেবে এতদিন তিনটি শিফটে কাজ হত। এখন ১২ ঘণ্টার কর্মদিবস চালু হলে তিনটে শিফটের পরিবর্তে মাত্র দুটি শিফটই যথেষ্ট। এতে অনায়াসেই কর্মীদের এক তৃতীয়াংশকে ছাঁটাই করে দেওয়া যাবে। তাঁদের ভবিষ্যৎ কী?”

    আরও পড়ুন: “রামদেবের সমস্যা না থাকলে, রহমানের কেন?”, কানওয়ার বিতর্কে প্রশ্ন যোগগুরুর

    কেআইটিইউ-র তরফে জোরালো প্রতিবাদ করা হয়েছে প্রস্তাবের। সংগঠনের তরফে বলা হয়েছে, এরকম নিয়ম লাগু হলে চাকরি ছেড়ে দেবে এক তৃতীয়াংশ মানুষ। কিটু জানিয়েছে, আইটি সেক্টরের ৪৫ শতাংশ অবসাদে ভুগছেন। শারীরিক সমস্যা রয়েছে ৫৫ শতাংশের। তাই কাজের সময় বাড়িয়ে দেওয়া হলে পরিস্থিতি আরও (Employees Union) খারাপ হবে। তাদের আর্জি, যন্ত্র নয়, মানুষ হিসেবে দেখা হোক কর্মীদের (Karnataka)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Baba Ramdev: “রামদেবের সমস্যা না থাকলে, রহমানের কেন?”, কানওয়ার বিতর্কে প্রশ্ন যোগগুরুর

    Baba Ramdev: “রামদেবের সমস্যা না থাকলে, রহমানের কেন?”, কানওয়ার বিতর্কে প্রশ্ন যোগগুরুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “যদি রামদেবের কোনও সমস্যা না থাকে, তাহলে রহমানের থাকবে কেন?” প্রশ্নগুলি যিনি করলেন, তামাম বিশ্ব তাঁকে চেনে যোগগুরু হিসেবে। তিনি বাবা রামদেব (Baba Ramdev)। কানওয়ার তীর্থ যাত্রা (Kanwar Yatra) নিয়ে যে বিতর্কের জন্ম হয়েছে উত্তরপ্রদেশ সরকারের দেওয়া একটি নির্দেশিকাকে ঘিরে, তার জেরেই এহেন প্রতিক্রিয়া যোগগুরুর।

    রামদেবের প্রশ্ন (Baba Ramdev)

    তিনি বলেন, “নিজের পরিচয় প্রকাশ করতে আপত্তি কোথায়? পরিচয় প্রকাশ করতে যদি রামদেবের কোনও সমস্যা না থাকে, তাহলে রহমানের থাকবে কেন? প্রত্যেকের তাঁদের নাম নিয়ে গর্ব বোধ করা উচিত। নাম লুকোনোর তো প্রয়োজন নেই। কাজের ক্ষেত্রে প্রয়োজন কেবল বিশুদ্ধতার।” রামদেব বলেন, “যদি আমাদের কাজে কোনও ভেজাল না থাকে, তাহলে আমরা হিন্দু না মুসলমান কিংবা অন্য কোনও সম্প্রদায়ের কিনা, সে প্রশ্ন ওঠে না।” প্রসঙ্গত, কানোয়ার তীর্থ যাত্রা উপলক্ষে সম্প্রতি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের নির্দেশ, কানোয়ার যাত্রার প্রতিটি রুটে যেসব খাবারের দোকান রয়েছে, সেগুলিতে বড় বড় ব্যানারে লিখতে হবে দোকান মালিকের নাম। যোগী সরকারের এহেন নির্দেশিকার জেরেই দানা বেঁধেছে বিতর্ক।

    সরকারি সিদ্ধান্তকে স্বাগত মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের

    উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় যখন মুখর হয়েছে বিভিন্ন সংগঠন, তখন যোগী সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানাল মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। মঞ্চের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খোলা মনে কানওয়ার যাত্রায় অংশগ্রহণকারীদের স্বাগত জানাবে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মঞ্চের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কানওয়ার যাত্রা পথের পাশে থাকা মুসলমান দোকানদাররা হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের মর্যাদা দেবেন। ফি বছর শ্রাবণ মাসে কানোয়ার যাত্রায় যোগ (Baba Ramdev) দেন হাজার হাজার পুণ্যার্থী। হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী থেকে গঙ্গাজল নিয়ে ভক্তরা গিয়ে ঢালেন কানোয়ারে শিবের মাথায়। ২২ জুলাই, সোমবার থেকে শুরু হচ্ছে কানোয়ার যাত্রা। সেই উপলক্ষেই রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে নির্দেশিকা। যা নিয়ে সরগরম দেশের রাজনীতি।

    আরও পড়ুন: ভূস্বর্গে ঢুকেছে পাক জঙ্গি, ব্যবস্থা নিতে মোতায়েন ৫০০ কমান্ডো

    এক্স হ্যান্ডেলে সোনু সুদ লিখেছেন, “প্রতিটি দোকানে শুধু একটাই নেমপ্লেট থাকা উচিত। তা হল মানবিকতা।” এর জবাবে অভিনেত্রী কঙ্গনা রানাউত এক্স হ্যান্ডেলে লেখেন, “মানছি, হালাল শব্দের (Kanwar Yatra) পরিবর্তেও তাহলে মানবিকতা লেখা উচিত (Baba Ramdev)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Kedarnath Landslide: কেদারনাথ যাত্রায় পাহাড় থেকে গড়িয়ে এল বোল্ডার, চাপা পড়ে মৃত ৩ পুণ্যার্থী

    Kedarnath Landslide: কেদারনাথ যাত্রায় পাহাড় থেকে গড়িয়ে এল বোল্ডার, চাপা পড়ে মৃত ৩ পুণ্যার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: কেদারনাথের (Kedarnath Landslide) যাত্রাপথে ভয়াবহ দুর্ঘটনা (Accident)! ধসের জেরে পাহাড় থেকে গড়িয়ে আসে বড় পাথরের চাঁই আর এতেই মৃত্যু হল ৩ তীর্থযাত্রীর। ঘটনাটি রবিবার সকালেই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার গৌরীকুন্ডু ও চিরবাসারের মাঝামাঝি যাত্রাপথে ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে এই দুর্ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকাতে। প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই পথে যাত্রা না করার।

    মৃতদের মধ্যে (Kedarnath Landslide) দুজন মহারাষ্ট্রের এবং একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দা

    প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই উত্তরাখণ্ডের কেদারনাথের (Kedarnath Landslide) একনাগাড়ে ভারী বৃষ্টি হয়েই চলেছে। মাঝেমধ্যেই ধস নামার খবর মিলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই দুর্গম পথেই কেদারনাথে ট্রেকিং করে এগোচ্ছিলেন বেশ কয়েকজন তীর্থযাত্রী। কিন্তু তারই মাঝে পাহাড় থেকে নেমে আসে বড় বোল্ডার আর তাতেই পিষে মৃত্যু হয় তিনজনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে দুজন মহারাষ্ট্রের এবং একজন রুদ্রপ্রয়াগের বাসিন্দা। এই দুর্ঘটনায় (Accident) একজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। খবর পাওয়া মাত্রই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়। বোল্ডারের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

    গোটা ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজের এক্স হ্যান্ডেলের দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘পাথর চাপা পড়ে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক (Kedarnath Landslide)। উদ্ধার কাজ চলছে। পরিস্থিতির ওপরে আমরা নজর রাখছি।’’

    এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও উত্তরাখণ্ড রাজ্যে চম্পাবত, নৈনিতালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সতর্কতা জারি করা হয়েছে ওই এলাকাগুলির জন্য। এর পাশাপাশি রয়েছে ধসের আশঙ্কাও। শনিবারও ধস নামে চম্পাবত জাতীয় সড়কে। এর জেরে বন্ধ হয়ে যায় ওই জাতীয় সড়ক। জানা গিয়েছে, গঙ্গোত্রী জাতীয় সড়কেরও একই অবস্থা। ধসের কারণে বন্ধ হয়েছে সেই রাস্তা। ঠিক এইরকম পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে তীর্থযাত্রীদের কেদারনাথের পথে যাত্রা করতে নিষেধ করছে প্রশাসন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Union Budget: আজ সপ্তম বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, কার রেকর্ড ভাঙবেন জানেন?

    Union Budget: আজ সপ্তম বার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, কার রেকর্ড ভাঙবেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী হিসেবে সাতবার (Union Budget) বাজেট পেশ করলে রেকর্ড গড়বেন তিনি। এর আগে মোরারজি দেশাই ৬ বার বাজেট পেশ করেছেন। সেই রেকর্ড আগেই ছুঁয়ে ফেলেছেন নির্মলা। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। ২৩ জুলাই, বাজেট পেশ করে নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) প্রথম অর্থমন্ত্রী হবেন যিনি সাত বারের জন্য বাজেট পেশ করবেন।

    ৬ বার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই (Union Budget)

    ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল অবধি মোরারজি দেশাই ভারতের অর্থমন্ত্রী ছিলেন তিনি ছটি বাজেট প্রস্তাব পেশ করেছিলেন। এর মধ্যে পাঁচটি পূর্ণ প্রস্তাব এবং একটি অন্তর্বর্তী বাজেট ছিল। এবারের বাজেট (Union Budget) প্রস্তাব আগের বারের মতোই কাগজবিহীন বাজেট হবে। চলতি বছর ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল। নির্বাচনের পর ফের ক্ষমতায় এসেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার। এবারের বাজেট পেশ করার আগে অর্থ মন্ত্রকের আধিকারিক সহ দেশের বিভিন্ন অর্থনীতি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। ২০ জুন তিনি বিভিন্ন ট্রেড ইউনিয়ন, শিক্ষা স্বাস্থ্য দফতরের প্রতিনিধি, লঘু ও ভারী শিল্প উদ্যোগ সহ বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। কথা হয় বাজির ঘাটতি এবং সরকারের খরচ কমানোর নিয়েও।

    বাড়বে সরকারের খরচ (Nirmala Sitharaman)

    যদিও কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আশা প্রকাশ করেছে, সরকারের খরচ বৃদ্ধি হবে এবারের বাজেটে (Union Budget)। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করে তাঁরা। এবার বিভিন্ন কৃষি সংগঠন অর্থমন্ত্রীর (Nirmala Sitharaman) কাছে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে। ১২ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশনে ১৯ দিন সংসদ খোলা থাকবে। আশা করা হচ্ছে এবার সরকার কেন্দ্রীয় সরকার সাতটি বিল পেশ করতে চলেছে। তার মধ্যে অন্যতম এয়ারক্রাফট বিল।

    আরও পড়ুন: বাজেটের আগেই সংসদে পেশ হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট

    এছাড়াও জম্মু-কাশ্মীরের বাজেটের জন্য সংসদের সম্মতিও উল্লেখযোগ্য বিষয়। ২৩ জুলাই সংসদে বাজেট পেশ ছাড়াও, ফিন্যান্স বিল নিয়ে আলোচনা হবে। জানা গিয়েছে, এবারের অধিবেশনে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন, ভারতীয় বায়ুযান বিল, ২০২৪ বয়লার্স বিল, কফি ও রবার প্রমোশন বিল পাশ করানোর চেষ্টা করবে সরকার।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu And Kashmir: ভূস্বর্গে ঢুকেছে পাক জঙ্গি, ব্যবস্থা নিতে মোতায়েন ৫০০ কমান্ডো

    Jammu And Kashmir: ভূস্বর্গে ঢুকেছে পাক জঙ্গি, ব্যবস্থা নিতে মোতায়েন ৫০০ কমান্ডো

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে (Jammu And Kashmir) অনুপ্রবেশ করেছে প্রশিক্ষিত পাকিস্তানি জঙ্গি। সেই কারণেই আরও আঁটসাঁট করা হল ভূস্বর্গের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর (Indian Army), প্রায় ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, সম্প্রতি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে ৫০ থেকে ৫৫ জন প্রশিক্ষিত জঙ্গি। এলাকায় অশান্তির ছক কষেছে তারা। এদেরই দমন করতে মোতায়েন করা হচ্ছে ওই কমান্ডোদের।

    গোয়েন্দা তৎপরতা তুঙ্গে (Jammu And Kashmir)

    অভিযান চালানোর আগে জঙ্গিদের অবস্থান সম্পর্কে জানতে তথ্য সংগ্রহ করছেন গোয়েন্দা দফতরের আধিকারিকরা। এই অঞ্চলে বাড়ানো হয়েছে গোয়েন্দাদের তৎপরতাও। এই জঙ্গিদের কারা সাহায্য করছে, কোথা থেকেই বা রসদ জোগাড় করছে, সেসবও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ভারতীয় সেনার তরফে টহলদারির জন্য অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে রয়েছেন সাড়ে ৩ থেকে ৪ হাজার দক্ষ সেনা। জঙ্গি দমনের ছকও কষে নিয়েছে নিরাপত্তা বাহিনী।

    জঙ্গি মোকাবিলায় গুচ্ছ ব্যবস্থা

    জানা গিয়েছে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ও উন্নত কমিউনিকেশন ডিভাইস রয়েছে এই জঙ্গিদের হাতে। তাদের হাতে চলে এসেছে আফগানিস্তানে নেটো ও মার্কিন সেনার ফেলে যাওয়া অত্যাধুনিক সব অস্ত্র (Jammu And Kashmir)। জঙ্গিদের সেই অস্ত্রচালনার প্রশিক্ষণ দিচ্ছেন পাকিস্তানের প্রাক্তন সেনাকর্তারা। এদের মোকাবিলায় তাই মোতায়েন করা হয়েছে দক্ষ সেনা। এই এলাকায় সন্ত্রাস-বিরোধী পরিকাঠামোও সম্প্রতি গড়ে তুলেছে ভারতীয় সেনা। যাতে রয়েছে রাষ্ট্রীয় রাইফেলসের দুটি ব্যাটেলিয়ন – রোমিও এবং ডেল্টা ফোর্স। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন রেগুলার ইনফ্যান্ট্রি ডিভিশনও।

    আরও পড়ুন: ‘‘জনজাতিদের জমি ও অধিকার রক্ষা করবে বিজেপি’’, ঝাড়খণ্ডে বললেন অমিত শাহ

    জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে উন্নয়ন যজ্ঞ। জঙ্গি কার্যকলাপ ছড়িয়ে দিয়ে সেই উন্নয়ন যজ্ঞই ব্যাহত করতে চাইছে পাকিস্তান। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই ভারতে জঙ্গি ঢুকিয়ে অশান্তি জিইয়ে রাখতে চায় পাক সরকার। এতে লাভ হয় দু’দিক থেকে। এক, ‘হা-ভাতে’র দেশ পাকিস্তানে অনায়াসেই মেলে জঙ্গি হওয়ার জন্য তাজা রক্ত। আর দুই, ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ চালিয়ে গেলে দেশে বয়ে যায় দেশপ্রেমের বন্যা। তখন আর অনাহার-অপুষ্টি নিয়ে (Indian Army) বিশেষ মাথা ঘামায় না কেউ। তাই ভূস্বর্গে (Jammu And Kashmir) নিরন্তর জ্বলতে থাকে অশান্তির গনগনে আগুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Madhya Pradesh: স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে আর্থিক সাহায্যের সমান ভাগ, ‘নেক্সট টু কিন’ প্রকল্পে বড় ঘোষণা মধ্যপ্রদেশে

    Madhya Pradesh: স্ত্রী ও বাবা-মায়ের মধ্যে আর্থিক সাহায্যের সমান ভাগ, ‘নেক্সট টু কিন’ প্রকল্পে বড় ঘোষণা মধ্যপ্রদেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: স্ত্রী এবং বাবা-মায়ের মধ্যে আর্থিক সাহায্যের সমান ভাগের কথা জানিয়ে ‘নেক্সট টু কিন’ বিতর্কের মধ্যে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ভারতীয় সেনাকর্মী অংশুমান সিং-এর মরণোত্তর সম্মান ‘কীর্তি চক্র’ নিয়ে তাঁর বাবা-মা দাবি করেছিলেন, এই সম্মাননা নিয়ে পুত্রবধূ বাড়ি থেকে চলে গিয়েছেন। একই ভাবে ‘নেক্সট অফ কিন’ নীতি বদলের কথাও তুলেছেন তাঁরা। ঠিক এমন অবস্থায় মধ্যপ্রদেশের মোহন যাদবের সরকার ঘোষণা করেছেন, কর্তব্যরত অবস্থায় কোনও পুলিশকর্মীর মৃত্যু হলে আর্থিক সহায়তা তাঁর স্ত্রীর সঙ্গে বাবা-মাকেও দেওয়া হবে। রাজ্যের পুলিশ বিভাগে এই নির্দেশ কার্যকর হবে।

    ‘নেক্সট অফ কিন’ প্রকল্পে সরকারের ঘোষণা (Madhya Pradesh)

    মধ্যপ্রদেশের বীরগতি প্রাপ্ত জওয়ান অংশুমানের বাবা-মা ‘নেটক্স অফ কিন’ প্রকল্পে বদলের দাবি করেছিলেন। মাত্র কয়েক দিনের মাথায় মধ্যপ্রদেশ সরকার এই নির্দেশিকা জারি করেছে। এই প্রকল্পে বলা হয়েছে, কোনও পুলিশকর্মী যদি কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়, তাহলে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই আর্থিক সাহায্যের পরিমাণ ১ কোটি টাকা। এতদিন পর্যন্ত পুলিশ কর্মী বিবাহিতা হলে এই আর্থিক সাহায্যের সম্পূর্ণ টাকা পেতেন কেবলমাত্র তাঁর স্ত্রী। কিন্তু এবার থেকে নতুন ঘোষণায় স্ত্রী এবং বাবা-মায়ের মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়া হবে। বাবা-মা পাবেন ৫০ লাখ এবং স্ত্রী পাবেন ৫০ লাখ টাকা। একই সঙ্গে বিশেষ সম্মান পেলে তার উপরও অধিকার থাকবে বাবা-মায়ের।

    আরও পড়ুনঃ নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ শশী সহ আরও দুই ‘সলভার’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে

    নমিনির নিয়মে পুনর্বিবেচনা করুক

    মাত্র কয়েকদিন আগেই ক্যাপ্টেন অংশুমান সিং-এর (Madhya Pradesh) কীর্তি সম্মান নিয়ে ব্যাপক ভাবে চর্চা হয়েছিল। ২০২৩ সালের জুলাই মাসে সিয়াচিনের এক ভয়াবহ অগ্নিকাণ্ডে উদ্ধার করতে গিয়ে ঝাপিয়ে পড়েছিলেন তিনি। উদ্ধার কাজ করতে গিয়ে নিজে নিহত হয়েছিলেন। এরপর এই বছর ৫ জুলাই তাঁর এই কাজের সম্মানে ‘কীর্তি চক্র’ প্রদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মান গ্রহণ করতে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন অংশুমানের স্ত্রী স্মৃতি এবং মা মঞ্জু। এরপর এই সম্মান পুরস্কার নিজের বাবার বাড়ি নিয়ে চলে যান স্মৃতি। পাল্টা সরব হন অংশুমানের বাবা-মা। বাবা প্রতাপ সিং বলেছেন, “আমরা চাই সরকার নমিনির নিয়মে পুনর্বিবেচনা করুক। অভিভাবকদের যাতে কষ্ট করতে না হয়।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Economic Survey: বাজেটের আগেই সংসদে পেশ হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট

    Economic Survey: বাজেটের আগেই সংসদে পেশ হবে অর্থনৈতিক সমীক্ষার রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৩ জুলাই সংসদে পেশ হবে তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024)। তার আগের দিন সোমবার সংসদে অর্থনৈতিক সার্ভে (Economic Survey) রিপোর্ট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ভারতীয় অর্থনীতির রিপোর্ট কার্ডও বলা যেতে পারে একে। গত অর্থবর্ষে দেশের বৃদ্ধির হার কেমন ছিল, তাও জানা যাবে এই ইকনোমিক সার্ভে থেকে।

    ইকনোমিক সার্ভের রিপোর্ট (Economic Survey)

    প্রতি বছর কেন্দ্রীয় বাজেট পেশের আগেই পেশ হয় ইকনোমিক সার্ভের রিপোর্ট। তা থেকেই জানা যায় দেশের অর্থনীতির হাল কেমন, সমৃদ্ধিই বা কেমন, আর্থিক নীতিতে কোনও বদল হল কিনা, এই সব। সার্ভে রিপোর্টটি বানিয়েছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি দল। ইকনোমিক এই সমীক্ষার রিপোর্ট থেকেই জানা যায় দেশে কর্মসংস্থানের হার কত, জিডিপি গ্রোথই বা কেমন, মুদ্রাস্ফীতি এবং বাজেটে ঘাটতির পরিমাণ সম্পর্কে।

    অর্থনৈতিক বৃদ্ধির হার

    ভারতের গায়ে সেঁটে গিয়েছে দ্রুততম অর্থনৈতিক উন্নয়নশীল দেশের তকমা। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় ভারতের জায়গা হয়েছে পাঁচে। দীর্ঘকাল যে জায়গাটা দখলে রেখেছিল ইংল্যান্ড। বিভিন্ন সমীক্ষার সার্ভে রিপোর্ট বলছে, অচিরেই জাপানকে সরিয়ে ভারত চলে আসবে ওই তালিকার চার নম্বরে। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের ভবিষ্যদ্বাণী, ২০২৫ অর্থবর্ষে ভারতের (Economic Survey) অর্থনৈতিক বৃদ্ধির হার ৬.৮ শতাংশ থেকে বেড়ে হবে ৭ শতাংশ। চলতি বছরের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও জানিয়েছিল, অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ শতাংশ থেকে বেড়ে হবে ৭.২ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক দেখেছে, ভারতে জিডিপি বৃদ্ধির হার হতে চলেছে ৮ শতাংশ। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “২০২৩-২৪ অর্থবর্ষে বৈশ্বিক বৃদ্ধিতে ভারতের অবদান ছিল ১৮.৫ শতাংশ।”

    আরও পড়ুন: “পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকার মহাকালী—মহাকালের সঙ্গে বিরাজ করছিল”

    বাজেট অধিবেশনে ৬টি বিল

    এদিকে, ২২ জুলাই, সোমবার শুরু হওয়া বাজেট অধিবেশনে ৬টি বিল পাশ করানোর পরিকল্পনা করেছে কেন্দ্রের এনডিএ সরকার। সংসদের এই অধিবেশন চলবে ১২ অগাস্ট পর্যন্ত। সংসদের উভয় কক্ষেই পেশ হবে নয়া বিলগুলি। এই বিলগুলি হল, অর্থনৈতিক বিল, বিপর্যয় মোকাবিলা (সংশোধনী) বিল, বয়লার্স বিল, বায়ুযান বিধেয়ক বিল (Budget 2024), কফি (প্রচার ও উন্নয়ন) বিল এবং রাবার (প্রচার ও উন্নয়ন) বিল (Economic Survey)।

     

     দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • NEET-UG: নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ শশী সহ আরও দুই ‘সলভার’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে

    NEET-UG: নিট প্রশ্ন ফাঁসের ‘মাস্টারমাইন্ড’ শশী সহ আরও দুই ‘সলভার’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে

    মাধ্যম নিউজ ডেস্ক: নিট (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে এবার মাস্টারমাইন্ড। গতকাল শনিবার সিবিআই (CBI) এক বিটেক উত্তীর্ণ এবং দুই এমবিবিএস পড়ুয়াকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত হল প্রথম জন এবং বাকি দ্বিতীয়রা নিটের প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে সমাধানকারী বা সলভার হিসেবে ভূমিকা পালন করেছিল। সম্প্রতি ডাক্তারি প্রবেশিকার সর্ব ভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে গোটা দেশ উত্তাল হয়ে গিয়েছিল।

    মাস্টার মাইন্ড শশী (NEET-UG)!

    সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, যে ডাক্তারি পড়ুয়াদের গ্রেফতার করা হয়েছে তারা রাজস্থানের ভরত মেডিক্যাল কলেজের ছাত্র। ধৃতরা হল কুমার মঙ্গলম বিষ্ণোই এবং দীপেন্দুর কুমার। টেকনিক্যাল সার্ভেল্যান্স টিম হাজারিবাগে ঘটনার দিন তাদের উপস্থিতির প্রমাণ পেয়েছে। প্রশ্ন ফাঁসের (NEET-UG) মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে বিটেক ছাত্র শশী কুমার পাসওয়ানকে। গোটা প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের কিংপিন হিসেবে অভিযুক্ত এই পড়ুয়া। ধৃত এই যুবক জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশুনা করত। এই শশী সম্পূর্ণ দুর্নীতিকাণ্ডের প্রধানচক্রী। ইতিমধ্যে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসবাদ শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা মোট গ্রেফতার করেছে ২১ জন অভিযুক্তকে।

    আরও পড়ুনঃ অগ্নিগর্ভ বাংলাদেশ, নিরাপদে থাকতে ভারতে আসছেন বহু বাংলাদেশি

    ৫ মে হয়েছিল নিট পরীক্ষা

    ৫ মে সারা দেশে নিট ইজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখে হাজারীবাগে দুই সলভার উপস্থিত থাকার প্রমাণ মিলেছে। জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বি টেক (ইলেক্ট্রিক্যাল) পাসআউট কুমার এবং রকির সঙ্গে এই শশীর কার্যকলাপের বিষয়ে যোগসূত্র উঠে এসেছে। তবে বিহার পুলিশ এই মামলার তদন্ত সিবিআইকে (CBI) হস্তান্তর করার পর গ্রেফতারি আরও বেড়েছে। সিবিআই আগেই পঙ্কজ কুমারকে গ্রেফতার করে ছিল, যিনি প্রশ্ন ফাঁসে করেছিলেন এবং রাজু সিং  নামক ব্যক্তি প্রক্রিয়ায় তাকে সাহায্য করেছিল। রকিকে অবশ্য আগেই এজেন্সি গ্রেফতার করেছে।

    নিট ইউজি, এনটিএ-এর মাধ্যমে এমবিবিএস, বিডিএস, এবং আয়ুষ অন্যান্য সম্পর্কিত কোর্সে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রবেশিকার পরীক্ষা নিয়ে থাকে। এ বছর ৫ মে ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি কেন্দ্রে পরীক্ষা (NEET-UG) অনুষ্ঠিত হয়। ২৩ লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share