Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Union Budget 2024: বাজেটের আগে বিশেষ বৈঠক, অর্থনীতিবিদদের থেকে পরামর্শ নিলেন মোদি

    Union Budget 2024: বাজেটের আগে বিশেষ বৈঠক, অর্থনীতিবিদদের থেকে পরামর্শ নিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক:  দেশে ফিরেই কাজ শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসন্ন বাজেট (Union Budget 2024) নিয়ে পরামর্শ নিতে বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ আধিকারিক একথা জানান৷ অর্থনীতিবিদরা ছাড়াও এই জরুরি বৈঠকে ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা৷ নীতি আয়োগের ভাইস চেয়ারম্য়ান সুমন বেরি ও অন্য সদস্য়রা বৈঠকে উপস্থিত ছিলেন।

    কী নিয়ে বৈঠক (Union Budget 2024) 

    আগামী ২৩ জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ আর্থিক বছরের বাজেট (Union Budget 2024) পেশ করবেন লোকসভায় ৷ তাঁর আগে উন্নত ভারত গড়ার লক্ষ্যে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এদিনে এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনীতিবিদদের পরামর্শ মতোই বাজেটে বরাদ্দ করা হবে বলে জানান, নির্মলা। ওই বৈঠকে ছিলেন পরিকল্পনা মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং, মুখ্য আর্থিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ ৷ অর্থনীতিবিদের মধ্যে যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল সুরজিৎ ভাল্লা ও অশোক গুলাটি ৷ বর্ষীয়ান ব্যাংকার কেভি কামাথও এ দিনের বৈঠকে হাজির ছিলেন৷

    আরও পড়ুন: মেড ইন ইন্ডিয়ার সাফল্য! প্রথম বার স্নাইপার রাইফেল রফতানির বরাত পেল ভারত

    প্রথম পূর্ণাঙ্গ বাজেটের অপেক্ষা (Union Budget 2024) 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) রাশিয়া ও অস্ট্রিয়া, দুই দেশের সরকারি সফর শেষ করে এদিন সকালেই নয়া দিল্লি পৌঁছন। বাজেট (Union Budget 2024) নিয়ে কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই আলোচনা শুরু করেছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও এই নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেছেন৷ তিনিও অর্থনীতিবিদ ও শিল্পজগতের লোকজনের সঙ্গে বৈঠক করেন ৷ বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার জন্য করছাড়ের দাবি জানানো হয়েছে৷ এর মাধ্যমে মূল্যবৃদ্ধিতে রাশ টানা যাবে ও অর্থনৈতিক বৃদ্ধি গতি পাবে বলে বিশেষজ্ঞদের মত৷ তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেট নিয়ে দেশবাসীর আকাঙ্খা সীমাহীন। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার দিকনির্দেশ এই বাজেটে থাকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Ram Setu Secrets: রাম সেতুর রহস্য ফাঁস! সমুদ্রের নীচের মানচিত্র প্রকাশ্যে আনলেন ইসরোর বিজ্ঞানীরা

    Ram Setu Secrets: রাম সেতুর রহস্য ফাঁস! সমুদ্রের নীচের মানচিত্র প্রকাশ্যে আনলেন ইসরোর বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও ভারতীয় বিজ্ঞানীদের সাফল্য। অ্যাডামস ব্রিজকেই ভারতীয়রা রাম সেতু হিসেবে চিহ্নিত করেন। এটি চুনাপাথরের তৈরি একটি সেতু যা শ্রীলঙ্কার মান্নার এবং তামিলনাড়ুর রামেশ্বরম বা পামবান দ্বীপের মধ্যে অবস্থিত। এবার সেই রাম সেতুরই রহস্য (Ram Setu Secrets) ফাঁস করলেন ইসরোর বিজ্ঞানীরা। নাসার (NASA) আইসিইস্যাট-২ (ICESat-2) স্যাটেলাইট ব্যবহার করে ইসরো (ISRO Scientists) রাম সেতুর একটি মানচিত্র তৈরি করেছে। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত ওই স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে রাম সেতুর নিমজ্জিত অংশের ওই মানচিত্র তৈরি করা হয়েছে।

    কী জানিয়েছেন বিজ্ঞানীরা? (ISRO Scientists) 

    এ প্রসঙ্গে ইসরোর যোধপুর এবং হায়দরাবাদ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের গবেষকরা জানিয়েছেন, সমুদ্রের নীচে ডুবে থাকা সেতুটি প্রাকৃতিকভাবেই তৈরি। রাম সেতু (Ram Setu Secrets) আসলে, ভারতের ধনুশকোডি থেকে শ্রীলঙ্কার তালাইমান্নার দ্বীপ পর্যন্ত সমুদ্রের নীচে স্থলভাগের ‘ধারাবাহিকতা’ বলে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা। সায়েন্টিফিক রিপোর্টে ইসরোর এই বিজ্ঞানীরা বলেছেন, “ধনুশকোডি এবং তালাইমান্নার দ্বীপের একটি নিমজ্জিত স্থলভাগের ধারাবাহিকতা হল রাম সেতু, আমাদের গবেষণার ফলাফলগুলি এই বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। রাম সেতুর দুই পাশে প্রায় ১.৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা অত্যন্ত ঢেউ খেলানো। অতি-অগভীর জলের মধ্যে আকস্মিক গভীর খাদ রয়েছে।”

    আরও পড়ুন: অস্ট্রিয়াতেও মোদি ম্যাজিক! প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মুগ্ধ পদার্থবিজ্ঞানী অ্যান্টন জেলিঙ্গার

    রাম সেতুর রহস্য উন্মোচন

    বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, রাম সেতুর (Ram Setu Secrets) কাঠামো বরাবর ১১টি সংকীর্ণ জলের চ্যানেল রয়েছে। এই চ্যানেলগুলি থেকেই মান্নার উপসাগর এবং পক প্রণালীর মধ্যে জল প্রবাহিত হয়। এই চ্যানেলগুলি থাকার জন্যই সমুদ্রের ঢেউয়ের থেকে রক্ষা পেয়েছে রাম সেতুর কাঠামো। এর আগে, স্যাটেলাইট থেকে রাম সেতুর সমুদ্রের উপরে উন্মুক্ত অংশগুলির মানচিত্র তৈরি করা হয়েছিল। এই এলাকার সমুদ্র অত্যন্ত অগভীর। কোথাও এক মিটার, কোথাও দশ মিটার গভীরতা। ফলে এই এলাকায় জাহাজে করে মানচিত্র তৈরি করা কঠিন। তাই নাসার স্যাটেলাইট থেকে সমুদ্রপৃষ্ঠে লেজার রশ্মি বাউন্স করিয়ে এই নয়া মানচিত্র তৈরি করা হয়েছে। সমুদ্রের জলে প্রায় ৪০ মিটার গভীর পর্যন্ত সমুদ্রতলের হদিশ দিতে পারে নাসার উপগ্রহের এই লেজার।

    রামসেতুর ইতিহাস

    রামায়নেও এই রামসেতুর (Ram Setu Secrets) উল্লেখ রয়েছে। রামায়ণের কাহিনি অনুসারে, শ্রীলঙ্কায় যাওয়ার জন্য বানরসেনার সাহায্যে সমুদ্রের উপর এই সেতু তৈরি করেছিলেন রাম। এছাড়াও বিভিন্ন ভূতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই আন্ডারওয়াটার অংশটি ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যুক্ত একটি স্থল সেতু ছিল। খ্রীস্ট পূর্বাব্দ ৯ম শতাব্দীতে পারস্য নাবিকরা এটিকে ‘সেতু বান্ধাই’ নামে উল্লেখ করেন। যার অর্থ সমুদ্রের উপর একটি সেতু। তবে রামেশ্বরমের মন্দিরগুলির নথি থেকে জানা যায় সেতুটি ১৪৮০ সাল পর্যন্ত সমুদ্রের উপর ছিল, পরে একটি ঘূর্ণিঝড়ে এটি ধ্বংস হয়ে গিয়েছিল।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam Government: বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে সময় কাটান, কর্মীদের দু’দিনের বিশেষ ছুটি দিল অসম সরকার

    Assam Government: বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে সময় কাটান, কর্মীদের দু’দিনের বিশেষ ছুটি দিল অসম সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: বাড়িতে বয়স্করা অনেক সময় একাকিত্বে ভোগেন। বাড়ির ছলে-বৌমা দুজনেই কর্মরত। নাতি-নাতনি ব্যস্ত পড়াশোনায়। বৃদ্ধ মানুষটির সঙ্গী হয় টিভি নইলে মোবাইল। তাই অনেক সময় বয়স্করা একাকিত্বে বোগেন। মানসিক সমস্যা দেখা দেয়। বাবা-মা, শ্বশুড় শাশুড়ি বাড়ির বৃদ্ধ সদস্যের সঙ্গে সময় কাটাতে দুই দিনের বিশেষ ছুটি (Special Leave) দিল অসমে হিমন্ত বিশ্বশর্মার সরকার (Assam Government)।

    কবে কবে ছুটি (Assam Government)

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Assam Government) দফতর থেকে বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ ছুটির (Special Leave) ঘোষণা করা হয়েছে। আগামী নভেম্বর মাসের ৬ এবং ৮ তারিখ ওই ছুটি পাওয়া যাবে। ছুটির উদ্দেশ্যের কথা মাথায় রেখে সরকার এ-ও জানিয়েছে, যে সমস্ত কর্মীর বাবা-মা কিংবা শ্বশুর-শাশুড়ি নেই, তাঁরা ওই ছুটি পাবেন না। অসম সরকারের অধীনে যে কর্মীরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রে নিয়ম কিছুটা আলাদা। তাঁরা পর্যায়ক্রমে এই ছুটি নিতে পারবেন। কারণ, সকলে একসঙ্গে ছুটি নিলে জরুরি পরিষেবা থমকে যেতে পারে। উল্লেখ্য, সরকার দু’দিন ছুটি দিলেও হিসাব বলছে, ওই সময়ে পর পর পাঁচ দিন ছুটি পাবেন কর্মীরা। কারণ ৬ এবং ৮ নভেম্বরের মাঝে ৭ তারিখ রয়েছে ছট পুজো উপলক্ষে ছুটি। এ ছাড়া, ৯ তারিখ মাসের দ্বিতীয় শনিবার এবং তার পর রবিবারের ছুটি রয়েছে। টানা পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারবেন কর্মীরা।

    আরও পড়ুন: আজ বিশ্ব জনসংখ্যা দিবস, জানেন এর ইতিহাস ও গুরুত্ব

    সরকারি বিবৃতি (Assam Government)

    ২০২১ সালে অসমে ক্ষমতায় এসেছিলেন হিমন্ত বিশ্বশর্মা (Assam Government)। সে সময়েই এই বিশেষ ছুটির (Special Leave) ঘোষণা করা হয়েছিল। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এই বিশেষ ছুটি শুধুমাত্র বয়স্ক বাবা-মা কিংবা শ্বশুর-শাশুড়ির সঙ্গেই কাটাতে হবে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে, তাঁদের যত্ন করতে সময় দিতে হবে কর্মীদের। কেউ এই ছুটি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Andhra Pradesh Gangrape: ৮ বছরের শিশুকে গণধর্ষণ করে খুন! অভিযুক্ত ষষ্ঠ, সপ্তম শ্রেণির তিন ছাত্র 

    Andhra Pradesh Gangrape: ৮ বছরের শিশুকে গণধর্ষণ করে খুন! অভিযুক্ত ষষ্ঠ, সপ্তম শ্রেণির তিন ছাত্র 

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh Gangrape) আট বছরের এক শিশুকে গণধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল তিন নাবালকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর,ওই তিন নাবালকের সঙ্গে একই স্কুলে পড়ত শিশুটি। তিন অভিযুক্তের মধ্যে দু’জন ষষ্ঠ এবং একজন সপ্তম শ্রেণিতে পড়ে বলে জানা যাচ্ছে। মৃত ৮ বছরের শিশুটি তৃতীয় শ্রেণিতে পড়ত। 

    অভিযুক্ত ৩ নাবালক (Andhra Pradesh Gangrape) 

    পুলিশ সূত্রে খবর, রবিবার বাড়ির কাছেরই মুছুমারি পার্কে খেলতে গিয়েছিল শিশুটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। শিশুটির (Andhra Pradesh Gangrape) বাবা-মা এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। তদন্তে নামে পুলিশ। শিশুটিকে খুঁজতে স্নিফার ডগও নিয়ে আসা হয়। কুকুরটিই পুলিশকে ওই তিন কিশোরের কাছে নিয়ে যায়। সন্দেহ হওয়ায় তিন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, তিন কিশোরের মধ্যে দু’জনের বয়স ১২ এবং এক জনের বয়স ১৩। তারা তিন জনই এক স্কুলে পড়ে।

    আরও পড়ুন: শহিদ অংশুমান সিংয়ের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য, কড়া পদক্ষেপ মহিলা কমিশনের

    খেলতে নিয়ে যাওয়ার টোপ (Andhra Pradesh Gangrape) 

    পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তিন কিশোরের মধ্যে একজন গোটা ঘটনা স্বীকার করে নেয়। সেই স্বীকারোক্তির ভিত্তিতেই তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে (Andhra Pradesh Gangrape) একা পার্কে খলেতে দেখে ওই তিন কিশোর তার সঙ্গে খেলতে থাকে। মাঠে খেলতে নিয়ে যাওয়ার টোপ দিয়ে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় তিন নাবালক। অভিযোগ, সেখানেই প্রথমে গণধর্ষণ করা হয় তাকে। ঘটনার পর ওই তিন কিশোর ভয় পেয়ে গিয়েছিল। ধরা পড়ার ভয়ে শিশুটিকে খুন করে এবং দেহ লোপাটের জন্য তাকে খালের জলে ছুড়ে ফেলে দেয়। এখনও পর্যন্ত মৃত শিশুর দেহ উদ্ধার করা যায়নি। তন্ন তন্ন করে গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে। খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। মুচ্ছুমারি পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর জয়শেখর জানান, এখনও পর্যন্ত এই ঘটনায় নিখোঁজ অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। যেহেতু, শিশুটির মৃতদেহের কোনও খোঁজ পাওয়া যায়নি সে ক্ষেত্রে এখনও হত্যার কোনও মামলা রুজু করা হয়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Budget 2024: বদলে গিয়েছে বাজেট পেশের সময়, কারণ জানলে অবাক হবেন

    Budget 2024: বদলে গিয়েছে বাজেট পেশের সময়, কারণ জানলে অবাক হবেন

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছর ছিল অষ্টাদশ লোকসভা নির্বাচন। ভোট থাকায় দ্বিতীয় মোদি সরকার পেশ (Budget Presentation Time) করেছিল ‘ভোট অন অ্যাকাউন্ট’। তৃতীয়বারের জন্য কেন্দ্রের কুর্সিতে বসেছে বিজেপির নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। এই সরকারই পেশ করবে পূর্ণাঙ্গ বাজেট (Budget 2024)। বাজেট পেশ হবে ২৩ জুলাই। এই বাজেটেই প্রতিফলিত হবে বিশ্ব অর্থনীতির তালিকায় ভারত কত নম্বরে রয়েছে, দেশের অর্থনৈতিক গ্রোথই বা কেমন, আগামী অর্থবর্ষে উন্নয়ন এবং অর্থনৈতিক নীতিই বা কী হতে চলেছে।

    কেন বাজেট পেশ হত বিকেলে? (Budget 2024)

    এবারও বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। লোকসভায় বাজেট পেশ হবে বেলা ১১টায়। বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হবে বাজেট পেশের সেই ছবি। গত ২৫ বছর ধরে বাজেট পেশ হচ্ছে বেলা ১১টায়। তার আগে অবশ্য তা হত না। বাজেট পেশ হত বিকেল ৫টায়। জানা গিয়েছে, ১৯৯৯ সালের আগে পর্যন্ত বাজেট বিকেলে পেশ হত। ব্রিটিশ জমানা থেকেই এই ব্যবস্থা চলে (Budget 2024) আসছে। কেন ভারতের ব্রিটিশ শাসকরা বিকেলবেলায় বাজেট পেশ করতেন? এর উত্তর লুকিয়ে রয়েছে ব্রিটেনের রাজধানী লন্ডনের সময়ের সঙ্গে ভারতের সময়ের পার্থক্য। ভারতের সঙ্গে ব্রিটেনের সময়ের পার্থক্য সাড়ে ৫ ঘণ্টার। ভারতে যখন বিকেল ৫টা, তখন গ্রিনিচ মিন টাইম অনুযায়ী লন্ডনে বেলা সাড়ে ১১টা। ভারতে বাজেট পেশ হলে তা যাতে একই সঙ্গে ব্রিটেনেও সম্প্রচারিত হয়, তাই বিকেলে বাজেট পেশের ব্যবস্থা করেছিলেন ব্রিটিশ শাসকরা।

    সময় বদলেছিলেন যশোবন্ত সিনহা

    ১৯৪৭ সালে স্বাধীন হয়েছে ভারত। তবে গ্লানিমুক্ত হয়নি পরাধীনতার। ১৯৯৯ সালের আগে স্বাধীন ভারতের কোনও অর্থমন্ত্রীই বাজেট পেশের সময় বদলাননি। ১৯৯৯ সালে দেশের গা থেকে পরাধীনতার গ্লানি মুছে ফেলতে উদ্যোগী হন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। অটল বিহারী বাজপেয়ী সরকারের এই অর্থমন্ত্রীই সিদ্ধান্ত নেন বাজেট পেশ হবে বেলা ১১টায়। তার পর থেকে সেই রীতিই চলে আসছে।

    আর পড়ুন: “ভারত বিশ্বকে বুদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়”, অস্ট্রিয়ায় বললেন প্রধানমন্ত্রী

    বাজেট পেশের এই সময় পরিবর্তনের দু’টি উদ্দেশ্য ছিল – এক, লন্ডনের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার আর কোনও প্রয়োজন নেই ভারতের। আর দুই, সকালে বাজেট পেশ হয়ে গেলে বাজেট পড়ার এবং তা নিয়ে আলোচনার সময় পাবেন সাংসদ এবং আধিকারিকরা। ওই বছর যশোবন্ত বাজেট পেশ করেছিলেন ২৭ ফেব্রুয়ারি। পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি সেই ট্র্যাডিশন ভেঙে বাজেট পেশ করতে শুরু (Budget Presentation Time) করেন ১ ফেব্রুয়ারি। সেই থেকে এ পর্যন্ত বাজেট পেশ হয়ে আসছে পয়লা ফেব্রুয়ারি, বেলা ১১টায় (Budget 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Landslide In Uttarakhand: বদ্রীনাথ জাতীয় সড়কে ধস, চলছে পরিষ্কারের কাজ, আটকে তীর্থযাত্রীরা

    Landslide In Uttarakhand: বদ্রীনাথ জাতীয় সড়কে ধস, চলছে পরিষ্কারের কাজ, আটকে তীর্থযাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত গোটা উত্তরাখণ্ড (Landslide In Uttarakhand)। আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে, ১২ জুলাই পর্যন্ত এমন বৃষ্টি চলবে। এরই মাঝে বৃষ্টির জেরে বদ্রীনাথ জাতীয় সড়কে (Badrinath Highway) ধস নামে। যে কারণে আটচল্লিশ ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছে জাতীয় সড়ক। আটকে পড়েছেন হাজার হাজার তীর্থযাত্রী। গতকাল বুধবার স্থানীয় পটল গঙ্গায় ফের একটি ভূমিধসের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল থেকেই সেই ভূমিধস পরিষ্কারে কাজ চলছে। জোশী মঠের কাছের রাস্তাও এখনও বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। চামোলির জেলাশাসক হিমাংশু খুরানা গতকাল বুধবারই এএনআইকে জানিয়েছিলেন, বদ্রীনাথ জাতীয় সড়ক ধসের (Landslide In Uttarakhand) কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছিলেন, ওই রাস্তায় বর্তমানে গাড়ি না চললেও পায়ে হেঁটে পুণ্যার্থীরা এলাকা পার হতে পারেন।

    রাস্তা পরিষ্কারের কাজে (Landslide In Uttarakhand) বিপর্যয় মোকাবিলা দফতর 

    অন্যদিকে উত্তরাখণ্ড রাজ্যের পুলিশের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা তীর্থযাত্রীদের রাস্তা পারাপার হতে সাহায্য করছেন। সাধারণভাবে প্রতি বর্ষাতেই উত্তরাখণ্ডে এমন ভূমিধসের (Badrinath Highway) ঘটনা ঘটেই থাকে। সে রাজ্যের বদ্রীনাথ, জোশীমঠ, মানা, তপোবন, লতা, পাণ্ডু প্রভৃতি এলাকা চলতি বছরে বৃষ্টির জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

    ২ হাজারেরও বেশি তীর্থযাত্রী আটকে পড়েছেন

    জানা গিয়েছে বদ্রীনাথ এবং হেমকণ্ডু সাহেব এই দুই জায়গাতেই দু হাজারেরও বেশি তীর্থযাত্রী আটকে পড়েছেন এখনও পর্যন্ত। জোর কদমে চলছে রাস্তা পরিষ্কারের (Landslide In Uttarakhand) কাজ। বর্ডার রোড অর্গানাইজেশনও রাস্তা পরিস্কারের কাজ চালাচ্ছে। অন্যদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইতিমধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিদর্শন করেছেন। গাড়োয়ালের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে বন্ধ হয়ে গিয়েছে ৩৮৭টি রাস্তা। 
     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Defence Production: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে রেকর্ড ভারতের

    Defence Production: প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে রেকর্ড ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রেকর্ড গড়ল ভারতে (India) বার্ষিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন (Defence Production)। ২০২৩-২৪ অর্থবর্ষে এই উৎপাদন গড়েছে রেকর্ড। প্রতিরক্ষামন্ত্রকের তরফেই জানানো হয়েছে একথা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন বেড়েছে প্রায় ১.২৭ লাখ কোটি টাকা। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রোগ্রামেই উৎপাদন ছুঁয়েছে এই মাইলস্টোন।” ২০২২-২৩ আর্থিকবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ ছিল ১ লাখ ৮ হাজার ৬৮৪ কোটি টাকা। একলপ্তে সেটাই বেড়ে গিয়েছে অনেকখানি।

    প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য (Defence Production)

    এক্স হ্যান্ডেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম বছরের পর বছর নতুন নতুন মাইলফলক অতিক্রম করছে। আমাদের শিল্পকে অনেক অভিনন্দন যার মধ্যে রয়েছে ডিপিএসইউ, অন্যান্য পিএসইউএস যারা প্রতিরক্ষা সামগ্রী তৈরি করে এবং ব্যক্তিগত শিল্প। ভারতকে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সরকার আরও সহায়ক ব্যবস্থা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রতিরক্ষা (Defence Production) খাতে ভারতের এই বিকাশকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তিনি বলেন, “এই যাত্রায় যাঁরা শামিল হয়েছেন, তাঁদের অবদান অস্বীকার করা যায় না। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে আমাদের দক্ষতা বাড়াতে এবং উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা পুরোপুরি দায়বদ্ধ।” তিনি বলেন, “ভারতকে আমরা বৈশ্বিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের নেতৃত্বস্থানীয় হাবে পরিণত করব।”

    আর পড়ুন: পশুপতিনাথ মন্দিরের কাছেই মিলল মধ্যযুগের ইতিহাস, জনতার ভিড়

    প্রতিরক্ষামন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রমবর্ধমান প্রতিরক্ষা সামগ্রী রফতানি দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের সামগ্রিক বৃদ্ধিতে অসাধারণ অবদান রেখেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা সামগ্রী রফতানি ছুঁয়েছে ২১ হাজার ৮৩ কোটি টাকার রেকর্ড। যা গত বছরের তুলনায় ৩২.৫ শতাংশ বেশি। গত বছর টাকার অঙ্কে এর পরিমাণ ছিল ১৫ হাজার ৯২০ কোটি টাকা।’ বিবৃতিতে এ-ও বলা হয়েছে, ‘গত পাঁচ বছরে প্রতিরক্ষা উৎপাদনের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। শতাংশের বিচারে (India) এই বৃদ্ধির হার ৬০ (Defence Production)।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Organ Transplant Racket: অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের পর্দাফাঁস! দিল্লি পুলিশের জালে অভিযুক্তরা

    Organ Transplant Racket: অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের পর্দাফাঁস! দিল্লি পুলিশের জালে অভিযুক্তরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় সাফল্য পেল দিল্লি পুলিশ (Delhi Police)। প্রতিবছরই ভারতে চিকিৎসা করাতে আসেন প্রচুর বাংলাদেশি নাগরিক। আর এই সুযোগকে কাজে লাগিয়েই দিনের পর দিন ধরে চলছে কিডনি পাচার চক্র (Organ Transplant Racket)। এবার সেই অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের পর্দাফাঁস করেই সাফল্য পেল দিল্লি পুলিশ। ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে অভিযুক্তরা।   

    বাংলাদেশ থেকে চলত এই চক্র পরিচালনা (Organ Transplant Racket)

    এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। তার মধ্যে আবার একজন ডাক্তারও রয়েছেন। ৫০ বছর বয়সী ওই ডাক্তার উত্তরপ্রদেশের নয়ডায় একটি হাসপাতালে ১৬টিরও বেশি অপারেশন করেছেন। মূলত বাংলাদেশ থেকে এই চক্র পরিচালনা করা হত বলে জানা গিয়েছে। কারণ মঙ্গলবার দিল্লি পুলিশ জানিয়েছে, এই র‍্যাকেটের সঙ্গে জড়িতদের বাংলাদেশ যোগ রয়েছে। প্রতি ট্রান্সপ্ল্যান্টের জন্য তারা ২৫-৩০ লক্ষ টাকা নিত। ২০১৯ সাল থেকে তারা এই অঙ্গ প্রতিস্থাপন চালাচ্ছে বলে জানা গিয়েছে। 

    কীভাবে চলত এই পাচার চক্র?  

    ক্রাইম ব্রাঞ্চের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, অভিযুক্তরা হাসপাতাল থেকে একজন ডাক্তারকে টাকার লোভ দেখিয়ে তাঁকে দিয়ে কাজ চালাত। এ প্রসঙ্গে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে যে, দুটি হাসপাতাল মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৫টি ট্রান্সপ্লান্ট (Organ Transplant Racket) করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ নথিগুলো সঠিকভাবে যাচাই করেছে কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কর্মকর্তাদের মতে, অভিযুক্তরা বাংলাদেশের হাসপাতাল থেকে জাল লেটারহেড তৈরি করে শুধুমাত্র ইমেল পরিবর্তন করত। এই অভিযুক্তরা ভালো করেই জানে যে তাদের ইমেল আইডি বাংলাদেশের সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে। তাই নতুন ইমেল আইডি তৈরি করা হত, যাতে কোনোভাবেই ইমেল আইডি হ্যাক হয়ে তাদের কারসাজি ধরা না পড়ে যায়।  

    আরও পড়ুন: কর্ণাটকের নেহা হত্যাকাণ্ডে ৪৮৩ পৃষ্ঠার চার্জশিটে উল্লেখ নেই লাভ জিহাদের

    অপরাধ দমন শাখার ডিসিপির মন্তব্য (Delhi Police)

    এ প্রসঙ্গে অপরাধ দমন শাখার ডিসিপি অমিত গোয়েল বলেছেন, “ গত ৯ জুলাই আন্তর্জাতিক অঙ্গ প্রতিস্থাপন র‍্যাকেটের (Organ Transplant Racket) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এই র‍্যাকেটের মূল মাস্টারমাইন্ড একজন বাংলাদেশি। দাতা এবং গ্রহণকারী উভয়ই বাংলাদেশের নাগরিক। আমরা রাসেল নামে একজনকে গ্রেফতার করেছি, যে রোগী ও দাতাদের মধ্যে যোগাযোগ করিয়ে দিত। এছাড়াও ট্রান্সপ্লান্টের সঙ্গে যুক্ত এক মহিলা ডাক্তারকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Manohar Lal Khattar: আরএসএস প্রচারক থেকে ৭০ বছর বয়সে ক্যাবিনেট মন্ত্রী মনোহর লাল খট্টর!

    Manohar Lal Khattar: আরএসএস প্রচারক থেকে ৭০ বছর বয়সে ক্যাবিনেট মন্ত্রী মনোহর লাল খট্টর!

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে কার্নাল কেন্দ্র থেকে জয়লাভ করেন মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)। তাঁর নিকটবর্তী কংগ্রেস প্রার্থী দিব্যাংশু বুধিরাজাকে প্রায় দু লক্ষ ৩৫ হাজারেরও বেশি ভোটে হারান এই প্রবীণ বিজেপি নেতা। গেরুয়া শিবিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত খট্টর, ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নিজের কাজ শুরু করলেন। দেশের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব তাঁর কাঁধে।

    সঙ্ঘ-এর একনিষ্ঠ কর্মী (Manohar Lal Khattar)

    হরিয়ানার রোহতকের ভূমিপুত্র মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar)। মনোহর লাল খট্টর জন্ম ৫ মে, ১৯৫৪ সালে নিন্দানা গ্রামে। আরএসএস এর স্থায়ী সদস্য খট্টর ১৯৭৭ সালে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘে (RSS Pracharak) যোগ দেন। ১৯৯৪ সালে বিজেপির সদস্য হওয়ার আগে ১৭ বছর সক্রিয়ভাবে সংগঠনের সেবা করেছিলেন তিনি। এরপর তিনি বিজেপিতে যোগ দেন। ২০০০-২০১৪  পর্যন্ত খট্টর হরিয়ানায় বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক ছিলেন। 

    হরিয়ানার মুখ্যমন্ত্রী (Manohar Lal Khattar)

    ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে কার্নাল থেকে জয়লাভ করেন খট্টর। ২৬ শে অক্টোবর, ২০১৪-এ, ভারতীয় জনতা পার্টি থেকে হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি। মনোহর লাল খট্টর কর্নাল বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৬৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তাঁর রাজনৈতিক সফরের এক উল্লেখযোগ্য পর্ব ছিল রামরহিমকাণ্ড। ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের গ্রেফতারির সময় হরিয়ানা জুড়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছিল তা কড়া হাতে সামলান বিজেপির এই নির্ভরযোগ্য নেতা। তাঁকে সেবার পদ থেকে সরানোর পক্ষে সায় দেয়নি পার্টি।  

    আরও পড়ুন: আজ বিশ্ব জনসংখ্যা দিবস, জানেন এর ইতিহাস ও গুরুত্ব

    মোদি-ঘনিষ্ঠ (Manohar Lal Khattar)

    জাতীয় রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। তাঁরা একসঙ্গে দীর্ঘ সময় সংগঠনের কাজ করেছেন। প্রায় ৪০ বছর আরএসএস প্রচারক (RSS Pracharak)হিসেবে কাজ করেছেন খট্টর। ১৯৯৬ সালে যখন হরিয়ানা বিজেপির দায়িত্ব নেন মোদি, তখন থেকেই তাঁর সঙ্গে কাজ করছেন খট্টর। এবার তৃতীয় মোদদি সরকারের মন্ত্রী তিনি। নতুন পথ চলা শুরু। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Anshuman Singh’s widow: শহিদ অংশুমান সিংয়ের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য, কড়া পদক্ষেপ মহিলা কমিশনের

    Anshuman Singh’s widow: শহিদ অংশুমান সিংয়ের স্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য, কড়া পদক্ষেপ মহিলা কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত করা হয় শহিদ ক্যাপ্টেন অংশুমান সিংকে। প্রয়াত স্বামীর হয়ে রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার নেন তাঁর স্ত্রী স্মৃতি সিং (Anshuman Singh’s widow)। শহিদের বীরত্বের মর্যাদা স্বরূপ পুরস্কার গ্রহণের এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়। সেই ছবিতেই শহিদের স্ত্রীকে নিয়ে নানা কুরুচিকর মন্তব্য ভেসে আসতে থাকে। এ নিয়ে কুরুচিকর মন্তব্যকারীদের শাস্তির দাবি করল জাতীয় মহিলা কমিশন। একজন শহিদের স্ত্রীকে (Anshuman Singh’s widow) নিয়ে এমন অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করা হয়েছে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে। এর পাশাপাশি কুরুচিকর মন্তব্যের জন্য দিল্লি পুলিশের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছে জাতীয় মহিলা কমিশন (National Commission For Women)। জানা গিয়েছে, জাতীয় মহিলা কমিশনের তরফে দিল্লি পুলিশের কমিশনার সঞ্জয় অরোরার কাছে চিঠি পাঠানো হয়েছে।

    কুরুচিকর মন্তব্য (Anshuman Singh’s widow) করেছেন দিল্লির আহমেদ কে নামের এক ব্যক্তি

    মহিলা কমিশনের (National Commission For Women) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, কীর্তি চক্রপ্রাপ্ত ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বিধবা স্ত্রীর (Anshuman Singh’s widow) প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন দিল্লির আহমেদ কে নামের এক ব্যক্তি। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩-র ৭৯ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৭ ধারা লঙ্ঘন করে এই মন্তব্য। মহিলা কমিশনের তরফে এই আচরণের নিন্দা করে, ওই ব্যক্তির অবিলম্বে গ্রেফতারি ও তিনদিনের মধ্যে বিস্তারিত রিপোর্টের দাবি করা হয়েছে। জাতীয় মহিলা কমিশনের এমন পদক্ষেপকে কুর্নিশ জানিয়ে অসংখ্য মন্তব্য ভেসে আসছে নেটপাড়ায়।

    নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন 

    প্রসঙ্গত, ২০২৩ সালের ১৯ জুলাই, সিয়াচেন হিমবাহের কাছে অবস্থিত সেনা ক্যাম্পে বিধ্বংসী আগুন লাগে। নিজের জীবন বাজি রেখে সহকর্মীদের বাঁচাতে আগুনে ঝাঁপিয়ে পড়েন ক্যাপ্টেন অংশুমান সিং। সহকর্মীদের বাঁচাতে পারলেও, নিজেকে রক্ষা করতে পারেননি ক্যাপ্টেন। অগ্নিদ্বগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের তরফে ক্যাপ্টেন অংশুমানকে মরণোত্তর কীর্তি চক্রে সম্মানিত করা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share