Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rajkot Gaming Zone Fire: রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩২, নিহত ৯ শিশুও

    Rajkot Gaming Zone Fire: রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৩২, নিহত ৯ শিশুও

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার সন্ধ্যায় গুজরাটের রাজকোটের একটি গেমিং জোনে (Rajkot Gaming Zone Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হল ৯ শিশুসহ ৩২ জনের। এই ঘটনায় শনিবার রাতেই গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি, ম্যানেজার নীতিন জৈন সহ ৩ জনকে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ। অন্যদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি জানিয়েছেন, এখনও পর্যন্ত একজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পারা গিয়েছে। নিহত ও আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছে গুজরাট সরকার। মৃতদের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

    এইমসে চিকিৎসা

    এই ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য রাজকোটের (Rajkot Gaming Zone Fire) এইমসের ত্রিশটি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সেখানকার পুলিশ কমিশনার বিনায়ক প্যাটেল জানিয়েছেন, এমনভাবে পুড়ে গিয়েছে দেহগুলি, যে সনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।

    শোকপ্রকাশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির

    ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। গুরুতর জখমদের দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করেছেন তিনি। প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নিহতদের পরিবারকে (Rajkot Gaming Zone Fire) সমবেদনা জানিয়েছেন।

    কী বললেন গুজরাটের মুখ্যমন্ত্রী

    গুজরাতের মুখ‍্যমন্ত্রী ভূপেন্দ্র সিং প‍্যাটেল জানিয়েছেন তিনি উদ্ধারকার্যের উপর নজর রাখছেন। ট‍্যুইট করে তিনি জানান, ‘‘রাজকোটের গেম জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য পুর সভা এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’’ স্থানীয় বিধায়ক দর্শিতা শাহ জানিয়েছেন, রাজকোটের (Rajkot Gaming Zone Fire) ইতিহাসে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড প্রথম ঘটল। যতটা সম্ভব উদ্ধার কাজে নজর দেওয়া হচ্ছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ষষ্ঠ দফায় ভোটদানে শীর্ষে বাংলা, বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ

    Lok Sabha Election 2024: ষষ্ঠ দফায় ভোটদানে শীর্ষে বাংলা, বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়াই নির্বিঘ্নে উতরোল ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনও (Lok Sabha Election 2024)। পয়লা জুন হবে সপ্তম তথা শেষ দফার নির্বাচন। ২৫ মে শনিবার নির্বাচন হয়েছে দেশের ৫৮টি লোকসভা কেন্দ্রে। ভোটদানের হারে এগিয়ে পশ্চিমবঙ্গই। বাংলার আটটি আসনের মধ্যে এগিয়ে বিষ্ণুপুর। এই কেন্দ্রে ভোট পড়েছে ৮১.৪৭ শতাংশ। এর পরেই রয়েছে তমলুক। এখানে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। কাঁথিতে মত দিয়েছেন ৭৫.৬৬ শতাংশ মানুষ। ঘাটালে ৭৮.৯২, বাঁকুড়ায় ৭৬.৭৯, মেদিনীপুরে ৭৭.৫৭ এবং পুরুলিয়ায় ৭৪.০৯ শতাংশ ভোট পড়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটদানের হার ৭৭.৯৯ শতাংশ।

    এই দফায় গুরুত্বপূর্ণ প্রার্থী (Lok Sabha Election 2024)

    ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কানহাইয়া কুমার। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ তিওয়ারি। নতুন দিল্লি কেন্দ্রে আম আদমি পার্টির মন্ত্রী সোমনাথ ভারতীর বিরুদ্ধে লড়ছেন প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি। হরিয়ানার কারনাল কেন্দ্রে বিজেপির তাস প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির মনোহরলাল খট্টর। কুরুক্ষেত্র কেন্দ্রে লড়ছেন শিল্পপতি নবীন জিন্দল। গুরগ্রাম কেন্দ্রে এদিন ভাগ্য পরীক্ষা হয়েছে রাজ বব্বরের। লড়াইয়ের ময়দানে রয়েছেন বিজেপির মানেকা গান্ধী এবং বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রও।  অনন্তনাগ-রাজৌরিতে লড়ছেন(Lok Sabha Election 2024) জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।

    কী বললেন প্রধান বিচারপতি

    কমিশন সূত্রে খবর, এদিন ভোট হয়েছে দেশের আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। দুপুর ৩টে পর্যন্ত গড় ভোটদানের হার ৪৯.২ শতাংশ। এদিন দিল্লিতে ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ভোট দিয়ে বেরিয়ে বলেন, “ভোট দিয়ে দেশের নাগরিক হিসেবে আমি নিজের দায়িত্ব পালন করলাম। আমি আগেও বলেছি, এটা প্রত্যেক দেশবাসীর গুরুত্বপূর্ণ দায়িত্ব।” রাঁচির একটি বুথে ভোট দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দিল্লিতে সস্ত্রীক ভোট দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেবও। তিনি বলেন, “নিজের কেন্দ্রের জন্য সঠিক প্রার্থী বাছাই করাটা খুব জরুরি।”

    আর পড়ুন: “কেশপুরকে পাকিস্তান বানিয়ে ফেলেছেন মমতা”, পুনর্নির্বাচনের দাবি জানালেন হিরণ

    এদিকে, দেশের বাকি আসনগুলিতে বিঘ্নহীনভাবে নির্বাচন হলেও, এদিনও অশান্তির আঁচ লাগল বাংলায়। কেবল দুই মেদিনীপুরে কমিশনে অভিযোগ জমা পড়েছে ১ হাজার ৩৩৭টি। এদিন ভোট হয়েছে বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুর কেন্দ্রে। হলদিয়ায় বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কেশপুরের বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলেও অভিযোগ (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: “চন্দ্রযানের ল্যান্ডিং পয়েন্টের নামকরণও করত পরিবারের নামে”, কংগ্রেসকে তোপ মোদির  

    PM Modi: “চন্দ্রযানের ল্যান্ডিং পয়েন্টের নামকরণও করত পরিবারের নামে”, কংগ্রেসকে তোপ মোদির  

    মাধ্যম নিউজ ডেস্ক: চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল চন্দ্রযান-৩। জায়গাটির নাম ‘শিব-শক্তি’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) দাবি, এই নামটি দেওয়া হয়েছে যাতে ভারতের নাগরিক এই নামের সঙ্গে একাত্মতা বোধ করতে পারেন। সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নিশানা করেন কংগ্রেসকে। তিনি বলেন, “কংগ্রেস ক্ষমতায় থাকলে ওই জায়গাটির নাম পরিবারের কোনও সদস্যের নামে করে দিত।”

    শিব-শক্তি নাম কেন? (PM Modi)

    প্রধানমন্ত্রী বলেন, “চন্দ্রযান-৩ প্রথম যেখানে ভূমি স্পর্শ করেছিল তার নাম অন্য কিছুও হতে পারত। তবে তারা(কংগ্রেস) ক্ষমতায় থাকলে, তারা জায়গাটির নাম তাদের পরিবারের কারও নামে নামকরণ করতে পারত…কিন্তু আমি সেটা করতে পারি না।” প্রধানমন্ত্রী বলেন, “ভারত তামাম বিশ্বকে একটা দর্শন (ফিলোজফি) দিয়েছে। আমি গর্ব অনুভব করি এই ভেবে যে এর (চাঁদের ওই ভূমি) যে নাম দেওয়া হয়েছে, সেই শক্তি মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে।”

    পরিবারতন্ত্রের অভিযোগ

    তিনি (PM Modi) বলেন, “আমি যখন বলি শিব-শক্তি, ভারতের ১৪০ কোটি মানুষ এর সঙ্গে একাত্মতা অনুভব করেন। যদি একটা পরিবারের নামে এর নামকরণ করা হত, তাহলে জনগণের একটা অংশ মাত্র এর সঙ্গে নিজেকে রিলেট করত। শিব-শক্তি হল একটা নাম, যেটা আমাদের মোটিভেট করে, শক্তি জোগায়। এটা এমন একটা নাম যা কোটি কোটি মানুষকে গাইড করে।”

    আর পড়ুন: “ইভিএমেই মায়ের মৃত্যুর জবাব দিলাম,” বললেন নিহত বিজেপি মহিলা কর্মীর মেয়ে

    দেশে চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন। ভোটগ্রহণ হবে সাত দফায়। আজ, শনিবার হল ষষ্ঠ দফার নির্বাচন। সপ্তম তথা শেষ দফার নির্বাচন হবে পয়লা জুন। তার আগে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কংগ্রেসকেই চাঁদমারি করেন প্রধানমন্ত্রী। কংগ্রেসের বিরুদ্ধে নানা সময় তিনি পরিবারতন্ত্রের অভিযোগ করেছেন। কংগ্রেসের আমলে চন্দ্রাভিযান-৩ সফল হলেও, যে তার ব্যতিক্রম হত না, এদিন প্রকাশ্যেই তা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

    প্রসঙ্গত, গত বছর অগাস্টে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে চন্দ্রযান-৩। বিশ্বে ভারতই প্রথম দেশ, যারা এই অঞ্চলে ল্যান্ড করতে সক্ষম হয়েছিল। চন্দ্রযান-৩ প্রথম যে জায়গাটিতে ল্যান্ড করে, সেখানকার নাম দেওয়া হয় শিব-শক্তি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rajasthan Govt: মুসলমানদের ওবিসি শংসাপত্র, এবার খতিয়ে দেখবে রাজস্থান সরকার

    Rajasthan Govt: মুসলমানদের ওবিসি শংসাপত্র, এবার খতিয়ে দেখবে রাজস্থান সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দু’দিন আগেই পশ্চিমবঙ্গের ৭৭টি শ্রেণিকে (যার সিংহভাগই মুসলমান এবং তাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল তৃণমূল জমানায়) দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য-রাজনীতি। স্বয়ং প্রধানমন্ত্রীও উচ্চতর আদালতের এই রায়ের প্রসঙ্গে নিশানা (Rajasthan Govt) করেছেন তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে। প্রধানমন্ত্রী বলেছিলেন, “কলকাতা হাইকোর্টের এই রায় রাজ্যকে কষিয়ে এক থাপ্পড়।”

    কাদের ওবিসি শংসাপত্র! (Rajasthan Govt)

    আদালতের এই রায়ের দু’দিনের মধ্যেই বিজেপি নেতৃত্বাধীন রাজস্থান সরকার পূর্বতন সরকারের আমলে কাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, তা পুনর্মূল্যায়ন করতে চলেছে। ২৪ মে রাজস্থানের সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট মন্ত্রী অবনীশ গেহলট বলেন, “তুষ্টিকরণের রাজনীতির অংশ হিসেবে কংগ্রেস ১৪টি মুসলিম শ্রেণিকে ১৯৯৭ থেকে ২০১৩ সালের মধ্যে ওবিসি সংরক্ষণের আওতায় নিয়ে এসেছিল।” তিনি বলেন, “এ সংক্রান্ত সমস্ত সার্কুলার আমাদের রয়েছে। যথা সময়ে দফতর ও সরকার এটি পুনর্মূল্যায়ন করবে।” গেহলট বলেন (Rajasthan Govt), “ধর্মের ভিত্তিতে কোনও শ্রেণিকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা সংবিধানের নীতিবিরুদ্ধ। আমরা এ ব্যাপারে একগুচ্ছ অভিযোগ পেয়েছি। দফতর অভিযোগগুলি যাচাই করে দেখছে। এজন্য উচ্চ পর্যায়ের একটি কমিটিও গঠন করা হয়েছে।”

    কী বললেন প্রধানমন্ত্রী

    রাজস্থানে সরকারি চাকরিতে ওবিসিদের জন্য সংরক্ষণের হার ২১ শতাংশ। চলতি বছর এপ্রিল মাসে এসসি, এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষণের কোটা কমিয়ে দিয়ে মুসলমানদের জন্য সংরক্ষণের ঢালাও অনুমোদন দেওয়া হয়েছে বলে এক নির্বাচনী জনসভায় অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বলেছিলেন, “আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই এরা কী দলিত, উপজাতি এবং পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষণ কমিয়ে দিয়ে মুসলমানদের সংরক্ষণের কথা ঘোষণা করবে না? যদি তা না করে, তাহলে দেশবাসীকে কথা দিতে হবে।”

    আর পড়ুন: মোদির ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সুফল, ব্যাপক বংশবৃদ্ধি গাঙ্গেয় ডলফিনের

    প্রসঙ্গত, দিন দুয়েক আগে ২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে বাতিল হতে চলেছে প্রায় ৫ লাখ ওবিসি সার্টিফিকেট। যদিও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যাঁরা চাকরি পেয়েছেন বা নিয়োগপ্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের চাকরি বহাল থাকবে বলেও জানিয়ে দিয়েছে আদালত। তবে বাকিরা আর চাকরিপ্রক্রিয়ায় ওই সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন না বলেই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। বেঞ্চের নির্দেশ, ১৯৯৩ সালের ওবিসি সংরক্ষণ আইন অনুযায়ী রাজ্যকে ফের নতুন করে তালিকা তৈরি করতে হবে (Rajasthan Govt)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ষষ্ঠ দফায় দিল্লিতে ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

    Lok Sabha Election 2024: ষষ্ঠ দফায় দিল্লিতে ভোট দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ভোটগ্রহণ পর্বে ভোটের (Lok Sabha Election 2024) হার সংক্রান্ত তথ্য প্রকাশের আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পর সেই বিষয়েই মন্তব্য করলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajib Kumar)। শনিবার ষষ্ঠ দফায় দিল্লিতে ভোট দিতে এসে রাজীব কুমার জানান, এ বছর লোকসভা ভোট যথেষ্ট শান্তিপূর্ণভাবে এগোচ্ছে। এর মধ্যে ভোট দানের হার প্রকাশিত না হওয়ায়াই ভালো। এতে ভোটারদের ওপর প্রভাব পড়তে পারে।

    তিন প্রজন্মের একসঙ্গে ভোটদান 

    এদিন রাজীব কুমার তাঁর বাবা, স্ত্রী ও কন্যার সঙ্গে ভোট (Lok Sabha Election 2024) দিতে এসে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছেন। তিনি বলেছেন প্রতিটি নাগরিকের জন্য ভোট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জানান তার বাবার সাথে প্রথম ভোট দেওয়ার অভিজ্ঞতা। তিনি বলেন, “তিন প্রজন্ম একসঙ্গে ভোট দেওয়াটা গর্বের বিষয়।” একই সঙ্গে তিনি এ দিন সেই ভোটকেন্দ্রে উপস্থিত প্রত্যেকজন ভোটারকে ভোটদানে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

    আরও পড়ুন: প্রথম কোনও ভারতীয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হলেন, ইতিহাস কলকাতার অনসূয়ার

    কমিশনের প্রশংসা 

    এদিন রাজীব কুমার জানান প্রথম পাঁচ দফার ভোটে (Lok Sabha Election 2024) যথেষ্ট ভালোভাবে নিজের দায়িত্ব সামলেছে কমিশন। একই সঙ্গে কমিশনের প্রশংসা করে  তিনি বলেন, ভোটের জন্য কমিশনের নেওয়া প্রতিটি পদক্ষেপ রাজ্যে ভোটদানের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। জানা গিয়েছে, ষষ্ঠ দফার ভোটে (Lok Sabha Election 2024) দেশের ৬টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ৮৮৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছে ১১.১৩ কোটিরও বেশি ভোটার। ষষ্ঠ দফায় বিহারের ৮টি, হরিয়ানার ১০টি, জম্বু কাশ্মীরের ১টি, ঝাড়খণ্ডের ৪টি, দিল্লির ৭টি, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশের ১৪ টি এবং পশ্চিমবঙ্গের ৮ টি আসনে ভোটগ্রহন হয়েছে। একই সঙ্গে ওড়িশার ৪২ টি বিধানসভা কেন্দ্রেও এদিন ভোটগ্রহণ হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: গণতন্ত্রের উৎসবে সামিল কপিল-ধোনি! ভোট দিলেন গুরু গম্ভীর

    Lok Sabha Election 2024: গণতন্ত্রের উৎসবে সামিল কপিল-ধোনি! ভোট দিলেন গুরু গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) চলছে আজ। শনিবার ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ হয়। এদিন গণতন্ত্রের উৎসবে সামিল হলেন তারকা ক্রিকেটার থেকে কুস্তিগীররা। শনিবার ভোট দিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব (Kapil Dev), মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কেকেআর মেন্টর তথা বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 

    মাহিকে দেখতে ভিড়

    রাঁচিতেই পরিবারের সদস্যদের নিয়ে ভোট (Lok Sabha Election 2024) দিলেন ধোনি। বুথে গিয়ে ভোটকর্মীদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেও দেখা গিয়েছে ধোনিকে (MS Dhoni)। ধোনি ছিলেন ফুরফুরে মেজাজে। তাঁর ভোট দিতে যাওয়ার ছবি পোস্ট করে জাতীয় নির্বাচন কমিশন লিখেছে, থালা ধোনি সপরিবারে ভোট দিয়ে ছক্কা হাঁকালেন। ধোনিকে দেখে এদিন পোলিং বুথে হুড়োহুড়ি পড়ে যায়। মাহির সঙ্গে সেলফি তোলার জন্য ভিড় করেন ভোটদাতারা। মোবাইল নিয়ে ছবি তুলতে থাকেন অনেকে। বুথের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খান।

    গণতান্ত্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট কপিল

    তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব হরিয়ানার ভোটার। তিনি এদিন ভোট (Lok Sabha Election 2024) দিয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “গণতন্ত্রের মধ্যে থাকতে পেরে ভালো লাগছে। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীকেই জেতানো উচিত। সরকার কী করবে তা নিয়ে না ভেবে, আমরা কী করতে পারি সেটা ভাবাই জরুরি।”

    গণতন্ত্রই শক্তি

    চেন্নাইয়ে আইপিএল ফাইনালের আগে দিল্লিতে ভোট (Lok Sabha Election 2024) দিলেন নাইটদের মেন্টর গৌতম গম্ভীর। ভোট দেওয়ার জন্য চেন্নাই থেকে দিল্লিতে ফিরেছিলেন গম্ভীর। শনিবার সকালেই ভোট দিলেন পূর্ব দিল্লির বিদায়ী সাংসদ। তিনি ভোট দিয়েই রওনা হন চেন্নাইয়ে। গম্ভীর ভোট দিয়ে বলেন, “প্রত্যেকের ভোট দেওয়া উচিত। বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করুন। এটাই আমাদের শক্তি, এটাই আমাদের গণতন্ত্র।” রাজনীতি থেকে সরে এলেও বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন গম্ভীর। বলেন, বিগত ১০ বছরে সকার বিকাশের লক্ষ্য নিয়েই কাজ করেছে।

    ভোট দেওয়ার পর নিজের সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন কেকেআরের মেন্টর। ছবির ক্যাপশনে লেখেন, ‘সবাই ভোট দাও। এটা তোমাদের অধিকার। এটা তোমাদের দেশ।’ ভারতের পতাকার একটি ইমোজিও দেন। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন গম্ভীর। বিজেপির হয়ে ভোটে জিতে পূর্ব দিল্লির সংসদ হন। কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চান তিনি। তারপরই কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেন।

    আরও পড়ুন: “জি-২০ সম্মেলন প্রমাণ করেছে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত ভারত”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    ভোট কেন্দ্রে ববিতা ফোগাট

    হরিয়ানার ১০ আসনে এদিন ভোটগ্রহণ (Lok Sabha 2024) হয়। বাবা মহাবীর ফোগাট এবং মাকে সঙ্গে নিয়ে চারখি দাদরি এলাকায় ভোট দিতে গিয়েছিলেন কুস্তিগির ববিতা ফোগাট। ভোট দিয়ে কমওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির বলেন, “ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার জন্য ভোট দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তাই আমজনতাকে বলতে চাই, সকলে ভোট দিন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: “জি-২০ সম্মেলন প্রমাণ করেছে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত ভারত”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    PM Modi: “জি-২০ সম্মেলন প্রমাণ করেছে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুত ভারত”, প্রত্যয়ী প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: জি-২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজন প্রমাণ করে দিয়েছে যে, ভারত অলিম্পিক্স (Olympics 2036) পরিচালনার জন্যও প্রস্তুত। শনিবার এক সাক্ষাতকারে গর্বের সঙ্গে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তিনি জানান, ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্র একটি দল গঠন করেছে। অন্যান্য দেশ কীভাবে এই ধরনের বড় ইভেন্ট আয়োজন করে তা ভালভাবে খতিয়ে দেখবে ওই দল। তাঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ভারতে অলিম্পিক্স আয়োজনের মঞ্চ তৈরি করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী মোদি।

    জি-২০ শীর্ষ সম্মেলনের সফল আয়োজন

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “যদি কেউ বা কোনও গোষ্ঠী গত বছর ভারতে আয়োজিত জি-২০ (G20 Summit) শীর্ষ সম্মেলনের বিস্তারিত বিশ্লেষণ করেন তাহলে তাঁরা নিশ্চিত হবেন যে এখন ভারতে এই ধরনের বড় ইভেন্ট হোস্ট করার পরিকাঠামো রয়েছে। জি-২০ সম্মেলন ভারতের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওই সম্মেলন শুধুমাত্র দিল্লিকে কেন্দ্র করে হয়নি। সারা দেশের বিভিন্ন প্রান্তে ওই সম্মেলনের নানা ইভেন্ট আয়োজন করা হয়েছিল। এতে সারাদেশে আত্মবিশ্বাস তৈরি হয়েছে। বিশ্ববাসীর কাছেও বার্তা পৌঁছনো গিয়েছে, যে ভারত এখন তৈরি।” 

    অলিম্পিক্সের জন্য চেষ্টা

    ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স (Olympics 2036) অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। মোদির (PM Modi) কথায়, “গত কয়েক বছরে তাঁর সরকার দেশের ক্রীড়া ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য অনেক কাজ করেছে। খেলাধুলোর মধ্যে থেকে নোংরা খেলাকে বাদ দেওয়া হয়েছে।”  মোদি বলেন, “দেশে প্রতিভার কোনও ঘাটতি নেই। আমরা শুধু এই প্রতিভাবান ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস জুগিয়েছি। সরকার সব ভাবে তাঁদের সাহায্য করছে। এখন আমরা খেলাকে সবার কাছে পৌঁছে দিচ্ছি।” মোদি জানান, ২০৩৬ সালে ভারতে অলিম্পিক্স অনষ্ঠিত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে তাঁর সরকার। 

    অলিম্পিকে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী (PM Modi) এদিন স্মৃতিচারণা করে বলেন, “আমি ১৯৯৬ সালে আটলান্টায় অলিম্পিক্স দেখতে গিয়েছিলাম। আমি ব্যবস্থাপনা এবং সমন্বয় নিয়ে আগ্রহ দেখিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম কীভাবে এত বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি মজার বিষয় আমি লক্ষ্য করেছি যে যারা অলিম্পিক্স ভিলেজে ভ্রমণ করে তাদের গাড়ি প্রায় ২০০-২৫০ কিলোমিটার দূরে পার্ক করতে হয়। সেখান থেকে তারা বাসে ওঠেন। কালার কোড দিয়ে বাস-ট্রেন সব যানবাহন চলত। আমি অলিম্পিক্সের জন্য তৈরি করা আমার টিমকে বলেছি অলিম্পিক্স এবং এই ধরনের বৈশ্বিক ইভেন্ট আয়োজনের অন্যান্য খুঁটিনাটি অধ্যয়ন করতে।” 

    আরও পড়ুন: ভারতে ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিএফসি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

    মোদির আশা

    প্রসঙ্গত, বিগত বছরগুলিতে অলিম্পিক্স (Olympics 2036), এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসের মতো ইভেন্টে ভালো ফল করেছে ভারতীয় ক্রীড়াবিদরা। নীরজ চোপড়ার হাত ধরে ভারত অলিম্পিক্সের ট্র্যাক-ফিল্ড ইভেন্ট থেকে প্রথম পদক পেয়েছে ২০২১ সালে। তাও আবার সোনা। এই আবহে ভারতকে ক্রীড়া জগতে উজ্জ্বল নক্ষত্রে পরিণত করতে ছক কষছে মোদি সরকার। আর এর জন্যে ভারতে অলিম্পিক্স প্রতিযোগিতা আয়োজনের তোড়জোড় চালাচ্ছে কেন্দ্র। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “অলিম্পিক্স আয়োজনের জন্য আমাদের মানবসম্পদের বিকাশ ঘটাতে হবে, পরিকাঠামো প্রস্তুত করতে হবে, কী কী প্রয়োজন তা বুঝতে হবে… একই সঙ্গে, আমাদের ভারতের ক্রীড়াবিদদের প্রস্তুত করতে হবে। আমরা যদি অলিম্পিক্স আয়োজন করি, তাহলে অন্য কেউ কীভাবে স্বর্ণপদক নিতে পারে?”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Cyber Crime: সাইবার জালিয়াতি রুখতে ৩ হাজারেরও বেশি সোশ্যাল সাইট, লিঙ্ক বন্ধ করল কেন্দ্র

    Cyber Crime: সাইবার জালিয়াতি রুখতে ৩ হাজারেরও বেশি সোশ্যাল সাইট, লিঙ্ক বন্ধ করল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনে দিনে বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। আর এবার সাইবার জালিয়াতি (Cyber Crime) আটকাতে কড়া পদক্ষেপ নিল সরকার। একসাথে ৩০০০টিরও বেশি ভুয়ো সোশ্যাল মিডিয়ার (Social Media) সাইট, ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করে দেওয়া হল। জানা গিয়েছে ১৪সি এবং রাজ্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির সুপারিশে ৩৪০১টি ইউআরএল এবং ৫৯৫ টি অ্যাপ আইপিসির আইটি আইনের ৬৯এ ধারার অধীনে ব্লক করা হয়েছে। এরমধ্যে প্রায় ৯০% ফিশিং এবং জালিয়াতি সাইট মেটা অ্যাপে প্রচারিত হয়েছিল।

    এ প্রসঙ্গে সাইবার জালিয়াতি (Cyber Crime) বিভাগের সিইও রাজেশ কুমার বুধবার জানান, তথ্য প্রযুক্তি আইনের ৭৯(৩)বি এর অধীনে সাইবার অপরাধ সম্পর্কিত আইনের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

    সাইবার জালিয়াতির পদ্ধতি 

    এদিন রাজেশ কুমার জানান, সাইবার ক্রাইমের অপরাধীরা স্ক্যাম বা অপরাধ করার জন্য মূলত তিনটি সিস্টেমের অপব্যবহার করে থাকে। প্রথমটি হল, টেলিকম অবকাঠামো। যার মাধ্যমে সিম কার্ড এবং মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ করা হয়। দ্বিতীয়টি হল, ইন্টারনেট। অর্থাৎ ভুয়ো অনলাইন বিজ্ঞাপন বা বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা বা জালিয়াতি (Cyber Crime) করা। আর তিন নম্বরটি হল আর্থিক পরিষেবা, অর্থাৎ বিভিন্ন ধরনের আর্থিক স্কিমের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা। 

    এই স্কিমগুলি সাধারন মানুষকে প্রায়ই প্রচুর লাভের প্রতিশ্রুতি দেয়। এটা আসলে একটা কৌশল। সাইবার অপরাধীরা তাঁদের কৌশলের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে প্রলুব্ধ করে তাদের টাকা হাতিয়ে নেয়। এই আর্থিক কেলেঙ্কারির ঘটনা বর্তমানে  অনেক বেড়েছে। সব ক্ষেত্রেই বড় রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে সাধারণের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। তাই এই জালিয়াতি বন্ধ করতেই এবার কড়া পদক্ষেপ নিল সরকার। 

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘রেমাল’ থেকে সুরক্ষিত থাকতে কী করবেন, কী করবেন না-জানুন

    ভুয়ো একাউন্ট ফ্রিজ  

    জানা গিয়েছে এই সাইবার প্রতারণা (Cyber Crime) আটকাতে গত চার মাসে প্রায় ৩ লক্ষ্য ২৫ হাজার ভুয়ো একাউন্ট ফ্রিজ করেছে সরকার। এছাড়াও ২০২৩ সালের জুলাই মাস থেকে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার সিম কার্ড এবং ৮০ হাজারেরও বেশি আইএমইআই নম্বর বাতিল বা প্রত্যাহার করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: মোদির ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সুফল, ব্যাপক বংশবৃদ্ধি গাঙ্গেয় ডলফিনের

    PM Modi: মোদির ‘নমামি গঙ্গে’ প্রকল্পের সুফল, ব্যাপক বংশবৃদ্ধি গাঙ্গেয় ডলফিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বিভিন্ন রাজ্যে গঙ্গা শোধন প্রকল্প হাতে নিয়েছিল নরেন্দ্র মোদির সরকার (PM Modi)। গঙ্গার দূষণ রোধ ও বিভিন্ন ঘাট সংস্কারের জন্য বরাদ্দও হয়েছিল কোটি কোটা টাকা। প্রকল্পের নাম ছিল ‘নমামি গঙ্গে’। এই প্রকল্পে পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারের জন্যও নানা সময় বরাদ্দ হয়েছে মোটা অঙ্কের টাকা। এই প্রকল্পে ২০২২ সালেই পশ্চিমবঙ্গের জন্য ২৫টির বেশি নিকাশি প্রকল্পের অনুমোদন দিয়েছিল মোদি সরকার।

    গাঙ্গেয় ডলফিনের বংশবৃদ্ধি (PM Modi)

    এই নমামি গঙ্গে (PM Modi) প্রকল্প রূপায়িত হওয়ায় ক্রমেই সংসার বাড়ছে লুপ্ত হতে বসার জোগাড় গাঙ্গেয় ডলফিনের। গঙ্গার স্বচ্ছ জলেই বাস ডলফিনের একটি প্রজাতির। এই প্রজাতির ডলফিন গাঙ্গেয় ডলফিন নামেই পরিচিত। দূষণের জেরে যারা হারিয়ে যেতে বসেছিল, নমামি গঙ্গে প্রকল্পের জেরে তারাই বাড়ছে ঝাড়েবংশে। ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে গঙ্গা ও তার শাখানদীগুলিতে এই মুহূর্তে ডলফিন রয়েছে ৪ হাজারের কাছাকাছি। এর মধ্যে কমবেশি ২ হাজার গঙ্গা ডলফিন রয়েছে উত্তরপ্রদেশে। যার জেরে উৎসাহিত উত্তরপ্রদেশ সরকার নয়া পর্যটন নীতি নিয়েছে। চম্বল স্যাংচুয়ারিকে তারা ডলফিন স্যাংচুয়ারি বলেও ঘোষণা করেছে।

    ডলফিনের সংখ্যা দ্বিগুণের লক্ষ্যমাত্রা

    ডলফিন প্রজেক্টের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরেই বেড়ে গিয়েছে ডলফিন নিয়ে আমজনতার আগ্রহ। ওয়াকিবহাল মহলের মতে, নমামি গঙ্গে প্রকল্পে যে কেবল গঙ্গার দূষণ কমেছে তাই নয়, ডলফিনের বংশবৃদ্ধি হওয়ায় এই প্রাণীটি সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে। আধিকারিকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং মানুষের অংশগ্রহণের ফলে সফল হয়েছে নমামি গঙ্গে প্রকল্প। ২০৩০ সালের মধ্যে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিনের সংখ্যা দ্বিগুণ করতে একটা লক্ষ্যমাত্রাও স্থির করা হয়েছে।

    আর পড়ুন: ভারতে ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিএফসি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

    নমামি গঙ্গে প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন রাজ্য সরকার, নদী বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংস্থা এবং গঙ্গা যে অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে, সেখানকার বাসিন্দারা। এই প্রকল্প রূপায়িত হওয়ায় যেহেতু দূর হয়েছে গঙ্গার ময়লা, তাই এই নদী ও শাখানদীগুলি হয়ে উঠেছে গাঙ্গের ডলফিনের বিচরণ ক্ষেত্র। যা যে কোনও জলজ প্রাণীর বংশবৃদ্ধির অন্যতম একটি কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গাঙ্গেয় ডলফিনের দেখা মেলে কেবল ভারতীয় উপমহাদেশেই (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Eric Garcetti: ভারতে ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিএফসি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

    Eric Garcetti: ভারতে ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করবে আইডিএফসি, জানালেন মার্কিন রাষ্ট্রদূত

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ৩৮০ কোটি মার্কিন ডালার বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন (আইডিএফসি)। জানালেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি (Eric Garcetti)। ভারতে পরিকাঠামো এবং পুনর্নবীকরণ শক্তির প্রয়োজন মেটাতে ওই বিনিয়োগ করা হবে। মুম্বইয়ের ইন্দো-মার্কিন স্পেশ কর্পোরেশনের একটি অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন গারসেট্টি।

    কী বললেন গারসেট্টি? (Eric Garcetti)

    তিনি বলেন, “পরিকাঠামোগত প্রয়োজন এবং পুনর্নবীকরণ শক্তির পাশাপাশি আমেরিকা ভারতকে কৃষি, স্বাস্থ্য এবং অর্থনৈতিক সার্ভিস ক্ষেত্রেও সাহায্য করবে।” মার্কিন-ভারত অ্যালায়েন্স ফর উইমেন ইকনোমিক এমপাওয়ারমেন্টের ক্ষেত্রে ভারতের অংশীদারিত্ব নিয়েও উৎসাহ প্রকাশ করেন তিনি। বলেন, “মার্কিন-ভারত অ্যালায়েন্স ফর উইমেন ইকনোমিক এমপাওয়ারমেন্টের বিষয়টি শেয়ার করতে পেরে আমি ভীষণ খুশি। এটা (মার্কিন-ভারত অ্যালায়েন্স ফর উইমেন ইকনোমিক এমপাওয়ারমেন্ট) দুই বিশাল দেশের মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে গড়ে তুলেছে। ভারতে মহিলাদের আগাম নিরাপত্তা দিতেই এই ব্যবস্থা।” তিনি (Eric Garcetti) আরও বলেন, “দুই দেশ (ভারত ও আমেরিকা) কেবল যে উন্নয়নের দিকে এগোচ্ছে, তা নয়, প্রযুক্তির দিক থেকেও এগোচ্ছে।”

    একযোগে কাজের অঙ্গীকার!

    গারসেট্টি বলেন, “প্রযুক্তি আমাদের জীবনকে নতুন করে সংজ্ঞায়িত করছে। আমাদের পূর্ণ অর্থনৈতিক শক্তির অর্থই হল আমাদের নিজেদের দেশগুলোর ভালো হবে। এবং ভারত ও মার্কিন জোট তামাম বিশ্বকে দেখিয়ে দেবে, আমেরিকা ও ভারত কী না করতে পারে!” ভারত এবং আমেরিকা যে খনিজ, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা এবং মহাকাশের ক্ষেত্রেও একযোগে কাজ করছে, সে প্রসঙ্গেরও অবতারণা করেন এই মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, “জেট ইঞ্জিন এবং আন-আর্মড ভেহিক্যালস এবং পৃথিবীতে এই জাতীয় গ্রাউন্ড ব্রেকিং ওয়ার্ক এটা জানিয়ে দেয় যে অদূর ভবিষ্যতে আমরা এক সঙ্গে মহাকাশেও যেতে পারি।”

    আর পড়ুন: “ভোটের দিন পুলিশি সন্ত্রাসের জেরে বিজেপির কর্মীরা ঘরছাড়া!” সরব অভিজিৎ

    ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, “এ বছর মহাকাশে দুই দেশই গিয়েছিল, দুই দেশই আমাদের কোম্পানিগুলির সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে, আমাদের দুই দেশের বাসিন্দাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলির, আমাদের বিনিয়োগকারীদের এবং আমাদের স্টার্টআপের ক্ষেত্রেও সম্পর্ক গড়ে উঠছে। নতুন কিছু পেতেই একযোগে কাজ করছি আমরা। মহাকাশই যে দুই দেশের উন্নতির জন্য শান্তিপূর্ণ জায়গা, সেটাও নিশ্চিত করতে চাইছি আমরা (Eric Garcetti)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share