Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Indian Railways: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    Indian Railways: রেলে প্রচুর নিয়োগ, অতিরিক্ত ১৩ হাজার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বিজ্ঞপ্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয়বার ক্ষমতায় ফিরেই কর্মসংস্থানে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৩ হাজার অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করবে ভারতীয় রেল (Indian Railways)। রেলের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। মঙ্গলবার ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সহকারি ট্রেন চালক (রেলের পরিভাষায় লোকো পাইলট) নিয়োগের সংখ্যা তিনগুণ বাড়ানো হবে। রেলওয়ে বোর্ডের একটি নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে সহকারি ট্রেন চালক পদে নিয়োগ করা হবে ১৮ হাজার ৭৯৯ জনকে।

    বিপুল নিয়োগের সিদ্ধান্ত (Indian Railways)

    অবসর নেওয়ায় কমছিল ট্রেন (Indian Railways) চালক ও সহকারি ট্রেন চালকের সংখ্যা। তাই কর্মরত চালক ও সহকারি চালকদের ওপর বাড়ছিল কাজের চাপ। চালকদের ২১ শতাংশ ও সহকারি চালকদের ৮ শতাংশ পদ শূন্য রয়েছে বলে অভিযোগ রেলের বিভিন্ন সংগঠনের। তাই শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি জানাচ্ছিল তারা। চালক ও সহকারি চালকদের যাতে কাজের চাপ কমে, তাই প্রায় উনিশ হাজার পদে সহকারি চালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রেল।

    বাড়ানো হল তিনগুণ

    রেল সূত্রে খবর, প্রথমে ঠিক ছিল সহকারি চালক পদে নিয়োগ করা হবে ৫ হাজার ৬৯৬ জনকে। পরে যাত্রী সুরক্ষা ও কর্মসংস্থানের বিষয়টির কথা মাথায় রেখে ঠিক হয় নিয়োগ করা হবে ১৮ হাজার ৭৯৯ জনকে। রেলের তরফে ইতিমধ্যেই বিভিন্ন জোনকে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। রেল সূত্রে খবর, শূন্য পদ পূরণে অন্তত ছ’মাস সময় লাগবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা, অ্যাপটিটিউড টেস্ট এবং মেডিক্যাল পরীক্ষা। তার পরে হবে প্রশিক্ষণ পর্ব। প্রশিক্ষণ পর্ব শেষে হবে লাগানো হবে কাজে।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    সহকারি চালক পদে নিয়োগের খবরে খুশির হাওয়া লোকো পাইলট মহলে। অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক ভি বালাচন্দ্রন বলেন, “রেলওয়ে বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাই। এতে যাঁরা কাজ করছেন, তাঁদের কাজের চাপ কমবে (Indian Railways)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

  • Indian Steel: উদ্যোগ কেন্দ্রের, দেশে উৎপাদিত ইস্পাতে সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল

    Indian Steel: উদ্যোগ কেন্দ্রের, দেশে উৎপাদিত ইস্পাতে সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল

    মাধ্যম নিউজ ডেস্ক: উদ্যোগী হয়েছিল স্টিল মন্ত্রক (Indian Steel)। ফলতে শুরু করেছে তার সুফল। ভারতে তৈরি স্টিলের প্রোডাক্টের ৮০ শতাংশেরই ওপর সাঁটানো হচ্ছে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল। গত বছরের নভেম্বরে এই উদ্যোগ শুরু হয়েছিল। তার জেরেই তামাম বিশ্বে বিকোচ্ছে মেড ইন ইন্ডিয়ার স্টিল প্রোডাক্ট।

    শুরু হয়েছে ব্র্যান্ডিং(Indian Steel)

    সরকারি এক আধিকারিকের দাবি, ‘স্টিল মন্ত্রক প্রথম এ বিষয়ে উদ্যোগী হয়। তার পরেই শুরু হয় ব্র্যান্ডিং। সেই প্রচেষ্টার জেরেই প্রথম দফায় দেশে উৎপাদিত ১২৫ মিলিয়ন টন স্টিলের মধ্যে ৮০ মিলিয়ন স্টিলে ব্র্যান্ডিং হয়েছে।’ জানা গিয়েছে, ভারতীয় স্টিল (Indian Steel) উৎপাদনকারীরা প্রোডাক্টের ক্যাটেগরির ওপর কমন লেবেল চূড়ান্ত করে ফেলেছেন। প্রতিটিতে মেড ইন ইন্ডিয়া লোগো লাগাতে যে সাইজ এবং জায়গা প্রয়োজন, তাও ঠিক করে ফেলেছেন।

    মেড ইন ইন্ডিয়া লেবেল

    সূত্রের খবর, দেশের সব আইএসপি নির্বাচিত কিছু স্টিল প্রোডাক্টের ওপর ব্র্যান্ডিং করতে শুরু করে দিয়েছে। তারা তাদের নয়া প্রোডাক্টে মেড ইন ইন্ডিয়া লেবেল সেঁটে দিচ্ছে। ২০২৩ সালের ৪ নভেম্বর থেকে এটা শুরু করেছে তারা। জানা গিয়েছে, আরআইএনএল, জেএসপিএল এবং টাটা স্টিল লিমিটেড তাদের একশো শতাংশ প্রোডাক্টেই মেড ইন ইন্ডিয়া লেবেলিং করছে। বাকিরা জুনের মধ্যেই এই কাজ শেষ করে ফেলবে।কী কারণে ব্র্যান্ডিংয়ের প্রয়োজন? সরকারি সূত্রের দাবি, সমস্ত স্টিল প্রোডাক্টের ওপর মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড লেবেল সাঁটানো থাকলে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে ভারতীয় প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু বাড়বে।

    আর পড়ুন: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    উৎসাহিত হবেন উৎপাদকরা। তাঁরাও তাঁদের প্রোডাক্ট ব্র্যান্ডিং করতে শুরু করবেন। যার সুফল কুড়োবে ভারতীয় অর্থনীতি। লম্বা দৌড়ে আদতে লাভবান হবে ইন্ডিয়ান স্টিল সেক্টর। তামাম বিশ্বে তার একটা নিজস্ব বাজার তৈরি হবে। জানিয়ে দেবে বিশ্ব বাজারে ভারতের অবস্থানটা ঠিক কোথায়।

    ‘আত্মনির্ভর ভারতে’র স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে আসীন হয়েই এই স্লোগান দিয়েছিলেন তিনি। বিশেষজ্ঞদের মতে, প্রোডাক্টের গায়ে ‘মেড ইন ইন্ডিয়া’ লেবেল সাঁটানো থাকলে ভারত এবং বিশ্বে ব্র্যান্ড ইন্ডিয়া মিশন আত্মনির্ভর ভারতের পরিপূরক হয়ে উঠবে। সূত্রের দাবি, এই কনসেপ্টটি প্রথম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটাকেই কার্যকর করছে স্টিল মন্ত্রক (Indian Steel)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jagannath Temple Ratna Bhandar: চার দ্বারের পর এবার খুলতে চলেছে জগন্নাথ ধামের রত্ন ভান্ডার, প্রকাশ্যে তারিখ

    Jagannath Temple Ratna Bhandar: চার দ্বারের পর এবার খুলতে চলেছে জগন্নাথ ধামের রত্ন ভান্ডার, প্রকাশ্যে তারিখ

    মাধ্যম নিউজ ডেস্ক: পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) ৮ জুলাই খুলতে চলেছে। একথা জানিয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের (ASI) সার্ভে সুপার ড. ডিবি গড়নায়ক। পুরীর রত্নভান্ডারে প্রায় ১৫০ কেজি সোনার গয়না আছে। ২৫৮ কেজি রুপোর গয়না আছে। রত্নভান্ডার খোলা হলে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

    চার দ্বার খোলার পর এবার খুলবে রত্ন ভান্ডার  

    সম্প্রতি পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দ্বার খোলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এর পর থেকে রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) খোলার কথা সামনে আসতে থাকে। বিজেপির ঘোষণাপত্রে মন্দিরের চারটি দ্বার ও রত্নভান্ডার খোলার প্রতিশ্রুতি ছিল। ১৯৭৮ সাল থেকে রত্ন ভান্ডার খোলা হয়নি। ফলে মন্দিরের সম্পত্তির পরিমাণ সংক্রান্ত কোনও অডিট হয়নি। জানা গেছে রত্ন ভান্ডার খোলার দাবি উঠলেও চাবি হারিয়ে আওয়ার অজুহাতে রত্ন ভান্ডার খোলা এবং অডিটের চেষ্টা বিফল হয়ে যায়।

    মন্দির কমিটির বক্তব্য (Jagannath Temple Ratna Bhandar)

    জগন্নাথ ধাম মন্দির কমিটির তরফে সুদর্শন পট্টনায়েক বলেন, ‘রত্ন ভান্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় কমিটি। ২০১৮ সালে পরীক্ষায় উঠে আসে রত্ন ভান্ডারে বৃষ্টির জল ঢোকা সহ একাধিক সমস্যার কথা। ছয় বছর পেরিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত রত্ন ভান্ডার সারাইয়ে কোনও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অভিযোগ ভারতীয় পুরাতত্ত্ব বিভাকে (ASI) চিঠি দেওয়া সত্ত্বেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। লেজার স্ক্যানিংয়ে রত্ন ভান্ডারে ফাটল নজরে এসেছে। মন্দির সুরক্ষার দায়িত্ব সকলের উপর বর্তায়। রত্ন ভান্ডারের মেরামতিতে ছয় বছর দেরি হওয়ার কারণ অনুসন্ধান হওয়া উচিত। আমি এনিয়ে মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে ASI, মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’ শ্রী জগন্নাথ মন্দির অ্যাডমিনিস্ট্রেশনের (SJTA)-এর তরফে জানানো হয়েছে, রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ প্রসঙ্গত, পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের চাবি হারানোর ঘটনাকে এবার ভোটপ্রচারের হাতিয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    আরও পড়ুন: পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারের পিছনে লুকিয়ে কোন ইতিহাস?

    আরও জানা গেছে পুরী জগন্নাথ মন্দির কমিটির বৈঠকে শেষেই এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে। পুরী জগন্নাথ ধামে রথযাত্রার আগেই রত্ন ভান্ডার (Jagannath Temple Ratna Bhandar) খোলা হলে এটি বিজেপির নৈতিক জয় হবে। কারণ বিজু জনতা দলের আমলে একবারও রত্ন ভান্ডার খোলা হয়নি।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Jammu Kashmir Encounter: বারামুলায় হত দুই জঙ্গি, বৈষ্ণোদেবীগামী বাসে জঙ্গি হামলায় গ্রেফতার ১

    Jammu Kashmir Encounter: বারামুলায় হত দুই জঙ্গি, বৈষ্ণোদেবীগামী বাসে জঙ্গি হামলায় গ্রেফতার ১

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় বাড়ছে জঙ্গি হামলা। বুধবার, জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে (Jammu Kashmir Encounter) দুই জঙ্গির মৃত্যু হয়েছে। জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক অফিসার। পুলিশ জানিয়েছে, এদিন সেপোরের অদূরে হান্দিপোরা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে এদিনই রিয়াসি জঙ্গি হামলায় প্রথম কাউকে গ্রেফতার করল পুলিশ। গত ৯ জুন বৈষ্ণোদেবী যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের রিয়াসিতে (Reasi Terror Attack) পুণ্যার্থীদের বাসে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার ১০ দিন পরে অবশেষে কাউকে গ্রেফতার করা হল। তার বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। তবে ধৃত যে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড নয়, তা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। 

    বারামুলায় গুলির লড়াই

    বারামুলায় জঙ্গিরা (Jammu Kashmir Encounter) হামলা চালাতে পারে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছিল পুলিশ। সম্ভাব্য জঙ্গিহানা ঠেকাতে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল পুলিশ। এদিন তেমনই এক অভিযানের সময় সেপোরে জঙ্গিদের সঙ্গে পুলিশের গুলির লড়াই শুরু হয়। এর আগে সোমবার বান্দিপোরা জেলায় পুলিশ ও আধাসেনার যৌথবাহিনীর তল্লাশি অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। পুলিশ সূত্রের খবর, নিহত জঙ্গি লস্কর-ই-তইবার সদস্য ছিলেন। 

    রিয়াসি হামলায় গ্রেফতার

    রিয়াসির সিনিয়র সুপারিটেন্ডেট অফ পুলিশ মোহিত শর্মা বলেছেন, ‘রিয়াসি জঙ্গি হামলার ঘটনায় একজনকে সরকারিভাবে গ্রেফতার করা হয়েছে। ও মাস্টারমাইন্ড নয়। তবে ওই জঙ্গি হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।’ ৯ জুন বাসে চেপে শিবখোরি (Reasi Terror Attack) মন্দির থেকে কাটরায় মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছিল পুণ্যার্থীদের একটি দল। কেউ উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। কারও বাড়ি আবার রাজস্থান, দিল্লিতে ছিল। রিয়াসি জেলায় ৫৩ আসনের বাসকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তার জেরে গভীর খাদে পড়ে যায় বাসটি। তিনজন মহিলা-সহ মোট নয় যাত্রীর মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৪১ জন।

    আরও পড়ুন: খোলা হল অস্থায়ী চিকিৎসা কেন্দ্র, টেলি-বুথ! সিকিমে পর্যটকদের উদ্ধারে সক্রিয় ভারতীয় সেনা

    সামনে অমরনাথ যাত্রা

    আগামী ২৯ জুন থেকে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। চলবে ১৯ অগস্ট পর্যন্ত। তার আগে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থাকে নিশ্ছিদ্র করতে চাইছে কেন্দ্র। গত রবিবার (১৬ জুন) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় সেনার প্রধান জেনারেল মনোজ পাণ্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, সিআরপিএফের অধিকর্তা জেনারেল অনীশ দয়াল সিংয়ের মতো শীর্ষকর্তাদের উপস্থিতিতে জম্মু ও কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমরনাথ যাত্রার জন্য নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, তা খতিয়ে দেখা হয়। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদকে কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Haryana Congress: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    Haryana Congress: হরিয়ানা কংগ্রেসে ‘রাম’ধাক্কা, বিজেপিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বংশীলালের পুত্রবধূ, নাতনি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জোর ধাক্কা হরিয়ানা কংগ্রেসে (Haryana Congress)। মঙ্গলবার দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন বিধায়ক কিরণ চৌধুরী। জানিয়েছিলেন বুধবার মেয়ে শ্রুতিকে নিয়ে তিনি যোগ দেবেন বিজেপিতে। সেই মতো এদিন শিবির বদলালেন কিরণ ও শ্রুতি। দিল্লিতে বিজেপির সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে দল বদলান কিরণ-শ্রুতি। উপস্থিত ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুং।

    কী বললেন কিরণ? (Haryana Congress)

    হাতে গেরুয়া পতাকা তুলে (Haryana Congress) নিয়ে কিরণ বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই আজ আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়বেন। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে ভারত বিশ্বে উজ্জ্বলভাবে কিরণ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেসব জনকল্যাণমূলক কাজ করছেন, তার জেরেই কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এসেছে বিজেপি।” তিনি বলেন, “আমি খট্টরজির সঙ্গে অনেক কাজ করেছি। আমাদের মধ্যে অনেকবার তিক্ততার সৃষ্টি হয়েছে। কিন্তু তিনি যেভাবে কাজ করেছেন, তা আমার কাছে প্রেরণার উৎস।”

    কিরণের হাতে গেরুয়া ঝান্ডা

    তোশাম কেন্দ্রের বিধায়ক ছিলেন কিরণের শ্বশুর প্রয়াত বংশীলাল। কংগ্রেসের টিকিটে জেতা বংশীলাল একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন হরিয়ানার। তাঁর স্বামী প্রয়াত সুরেন্দ্র সিংহও হরিয়ানা সরকারের মন্ত্রী ছিলেন। ২০০৫ সালে সুরেন্দ্রর অকাল প্রয়াণের পরে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দিয়েছিলেন কিরণ। কিরণের মেয়ে শ্রুতি ভিওয়ানি মহেন্দ্রগড় লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছিলেন ২০০৯ সালে, কংগ্রেসের টিকিটে। এহেন ‘কংগ্রেসি’ কিরণ এবং শ্রুতি হাতে তুলে নিলেন গৈরিক ঝান্ডা।

    মঙ্গলবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে কিরণ লিখেছিলেন, “সব চেয়ে দুর্ভাগ্যের বিষয় হল যে হরিয়ানায় কংগ্রেস পার্টি আমার মতো আন্তরিক কণ্ঠস্বরগুলির জন্য কোনও পরিসর না রেখে কয়েকজনের ব্যক্তিগত স্বার্থে পরিচালিত হচ্ছে।”

    আর পড়ুন: “ভারতের নয়া সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আশ্বাবাদী”, বলছেন ট্রুডো

    বুধবার কিরণ বলেন, “তিনি (খট্টর) যে সততার সঙ্গে মানুষের জন্য কাজ করেছেন, তা অতুলনীয়। আজ আমরা বিজেপির ঝান্ডা হাতে তুলে নেব। হরিয়ানায় বিজেপি সরকার গড়বে তৃতীয়বারের জন্য।” শ্রুতি বলেন, “দেশের জন্য প্রধানমন্ত্রী ঐতিহাসিক নানা সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর জন্যই বিশ্বের দরবারে ভারতের গুরুত্ব বেড়েছে। খট্টরজিকে দেখে প্রেরণা পেয়েই আমি এখানে এসেছি। দেশ এবং রাজ্যে বিজেপিকে শক্তিশালী করতেই আমরা পদ্ম শিবিরে (Haryana Congress) যোগ দিয়েছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Assam ends VIP culture: মন্ত্রী-আমলাদেরই চোকাতে হবে নিজ বিদ্যুৎ বিল! অসমে ভাঙল ভিআইপি-সংস্কৃতি

    Assam ends VIP culture: মন্ত্রী-আমলাদেরই চোকাতে হবে নিজ বিদ্যুৎ বিল! অসমে ভাঙল ভিআইপি-সংস্কৃতি

    মাধ্যম নিউজ ডেস্ক: এতদনি ধরে রাজ্যের বহু সরকারি কর্মীর আবাসনের বিদ্যুতের বিল মেটাত সরকার। তবে এবার থেকে সেই সুবিধা বন্ধ করা হচ্ছে বলে সম্প্রতি ঘোষণা করলেন অসমের (Assam Government) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রবিবার তিনি ঘোষণা করেছেন যে তিনি এবং মুখ্যসচিব আগামী ১ জুলাই থেকে তাদের বিদ্যুতের বিল দেওয়া শুরু করবেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এতদিন ওই রাজ্যের যে সকল মন্ত্রী-আমলা এই সুবিধা পেতেন, আগামী মাস থেকে তাঁরাও আর এই সুবিধা পাবেন না।  

    মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্তব্য (Assam Government) 

    রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এ প্রসঙ্গে জানিয়েছেন, এখন সরকার কোনও সরকারি কর্মচারী বা রাজনীতিবিদের বিদ্যুৎ বিল পরিশোধ করবে না। এবার থেকে তাঁকে নিজেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তা পোস্ট করে তিনি বলেছেন, “আমাদের মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের বাসভবন বা সচিবালয়ের বিদ্যুৎ বিল এতদিন ধরে সরকার পরিশোধ করে আসছিল। এটি ৭৫ বছর ধরে চলে আসছে, কোনও নতুন ব্যবস্থা নয়। কিন্তু এবার আমরা ভিআইপি সংস্কৃতি (Assam ends VIP culture) ভাঙছি। করদাতাদের টাকা দিয়ে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারি না। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের জুলাই থেকে এখন থেকে গোটা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও রাজনীতিবিদদের নিজেদেরই বিদ্যুতের বিল পরিশোধ করতে হবে।”
    অর্থাৎ করদাতাদের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের বিদ্যুৎ বিল পরিশোধের ‘ভিআইপি কালচার’ খতমের কথা ঘোষণা করলেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামী মাস থেকেই এই জরুরি পরিষেবা পাওয়ার জন্য অসমের সরকারি কর্মীদের খসাতে হবে নিজের পকেটের টাকা। 

    আরও পড়ুন: ইডির ডাকে সিজিও কমপ্লেক্সে হাজির ঋতুপর্ণা! সঙ্গে অভিনেত্রীর হিসাবরক্ষক

    ৩০ লক্ষ টাকা মাসিক সাশ্রয়

    উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী  আসাম (Assam Government) সচিবালয় কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে জনতা ভবন সৌর প্রকল্প, ২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, গ্রিড-সংযুক্ত ছাদ এবং গ্রাউন্ড-মাউন্টেড সোলার পিভি সিস্টেমের উদ্বোধন করেন। প্রকল্পটি মাসে গড়ে ৩ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদন করবে এবং বিনিয়োগের পরিমাণ ১২.৫৬ কোটি টাকা ৪ বছরের মধ্যে পুনরুদ্ধার করা হবে বলে অনুমান করা হচ্ছে। এর ফলে প্রায় ৩০ লক্ষ টাকা মাসিক সাশ্রয় হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Arvind Kejriwal: ১০০ কোটি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল! ‘প্রমাণ রয়েছে’, আদালতে দাবি ইডির

    Arvind Kejriwal: ১০০ কোটি ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল! ‘প্রমাণ রয়েছে’, আদালতে দাবি ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার আবগারি দুর্নীতি মামলার শুনানি ছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) এই মামলায় ৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়িয়েছেন বিচারপতি। এদিন ইডির তরফ থেকে দাবি করা হয়, আবগারি দুর্নীতিতে ১০০ কোটির ঘুষ চেয়েছিলেন কেজরিওয়াল এবং তার প্রমাণ রয়েছে তাদের কাছে।

    কী বললেন ইডির আইনজীবী? 

    ইডির হয়ে এদিন সওয়াল জবাবে অংশ নেন আইনজীবী এএসজি রাজু। তিনি বলেন, ‘‘তদন্তে জানা গিয়েছে কেজরিওয়াল ১০০ কোটি টাকার ঘুষ চেয়েছিলেন আবগারি দুর্নীতিতে। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আগেই এ বিষয়ে প্রমাণ সংগ্রহ করা হয়েছে। দুর্নীতি যে হয়েছে আদালতে প্রাথমিকভাবে তা প্রমাণও করা গিয়েছে।’’

    ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে কেজরিওয়াল

    প্রসঙ্গত, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশগ্রহণ করানো হয়। কেজরিওয়ালের আইনজীবী হিসেবে হাজির ছিলেন বিক্রম চৌধুরী এবং তিনি জানান, এর আগে দায়ের হওয়া কোনও চার্জশিটে আপ সুপ্রিমোর নাম ছিল না। সিবিআই-এর দায়ের করা এফআইআরেও কেজরিওয়ালের নাম ছিল না বলে জানিয়েছেন তিনি। তবে আম আদমি পার্টির আইনজীবীর এই সমস্ত দাবি এদিন আদালতে টেকেনি।

    গত মার্চ মাসে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে

    আবগারি দুর্নীতি মামলায় গত মার্চ মাসে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের সঙ্গেই জেলে রয়েছেন (Arvind Kejriwal) দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াও। কেজরিওয়ালে গ্রেফতারির দিন কয়েক আগে গ্রেফতার করা হয় বিআরএস নেত্রী কে কবিতাকে। প্রসঙ্গত, গ্রেফতারির আগে এই মামলায় ইডি ৯ বার সমন পাঠিয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। নানা অজুহাতে প্রতিবারই হাজিরা এড়িয়ে যান তিনি। ঘুষের বিনিময়ে মদ নীতিতে সুবিধা পাওয়ানোর অভিযোগ ওঠে কেজরিওয়ালের বিরুদ্ধে।

    আরও পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: ১,৭৪৯ কোটি টাকায় নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    PM Modi: ১,৭৪৯ কোটি টাকায় নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) বিহারের রাজগিরে উদ্বোধন করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের (New Nalanda University Campus)। নতুন এই ক্যাম্পাসটির উদ্বোধন হল ঠিক প্রাচীন নালন্দার ধ্বংসাবশেষের কাছেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন নতুন ক্যাম্পাসের উদ্বোধনের আগেই প্রাচীন নালন্দার ধ্বংসাবশেষের স্থানও পরিদর্শন করেন। পরে তা সমাজ মাধ্যমে পোস্টও করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এদিন নতুন ক্যাম্পাসে একটি ফলকও উন্মোচন করেন।

    মোট খরচ ১,৭৪৯ কোটি টাকা

    প্রসঙ্গত, নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস (New Nalanda University Campus) তৈরিতে খরচ হয়েছে মোট ১,৭৪৯ কোটি টাকা। নতুন ক্যাম্পাসে ৪০টি শ্রেণি কক্ষ রয়েছে। এগুলিতে মোট ১,৯০০ পড়ুয়া বসে পড়াশোনা করতে পারবে। নতুন ক্যাম্পাসে দুটি অডিটোরিয়াম রয়েছে। প্রত্যেকটি অডিটোরিয়ামে ৩০০ আসন রয়েছে। ক্যাম্পাসের মধ্যেই তৈরি করা হয়েছে একটি ছাত্রাবাস। যেখানে সাড়ে পাঁচশোর ওপর পড়ুয়া থাকতে পারবে। এর পাশাপাশি সেখানে একটি অ্যাম্পিথিয়েটারও তৈরি করা হয়েছে। যেখানে ২,০০০ জন বসতে পারবে। ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্সও।

    পঞ্চম শতাব্দীতে গড়ে উঠেছিল প্রাচীন নালন্দা

    প্রসঙ্গত, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় (New Nalanda University Campus) স্থাপিত হয়েছিল পঞ্চম শতাব্দীতে। দেশ-বিদেশের বহু পণ্ডিত এবং ছাত্রদের জ্ঞান চর্চার পীঠস্থান হয়ে উঠেছিল নালন্দা। পরবর্তীকালে দ্বাদশ শতাব্দীতে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির আক্রমণে ধ্বংস হয় প্রাচীন ভারতের এই বিশ্ববিদ্যালয়। বিশেষজ্ঞদের মতে, অক্সফোর্ড প্রতিষ্ঠার ৫০০ বছর আগে ভারতে জ্ঞান চর্চার কেন্দ্র হয়ে উঠেছিল নালন্দা। ২০১৬ সালে রাষ্ট্রসঙ্ঘ নালন্দাকে হেরিটেজ সাইটের তকমা দিয়েছে।

    নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে 

    ২০১৪ সালে মোদি সরকার (PM Modi) ক্ষমতায় আসার পরেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে গড়ে তোলার প্রয়াস শুরু হয়। নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনে হাজির ছিলেন বহু বিশিষ্ট মানুষ। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সহ আরও ১৭ টি দেশের প্রতিনিধি। ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের (New Nalanda University Campus) মধ্যেই গড়ে তোলা হয়েছে সোলার প্ল্যানেট। এর পাশাপাশি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও বসানো হয়েছে। ওয়াটার রিসাইকেল প্লান্টও তৈরি করা হয়েছে। পরিবেশ বান্ধব ভাবেই গড়ে তোলা হয়েছে এই বিশ্ববিদ্যালয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IPS Shiladitya Cheti: ক্যান্সার কেড়েছে স্ত্রীকে, মৃত্যুশোকে হাসপাতালেই আত্মঘাতী আইপিএস অফিসার!

    IPS Shiladitya Cheti: ক্যান্সার কেড়েছে স্ত্রীকে, মৃত্যুশোকে হাসপাতালেই আত্মঘাতী আইপিএস অফিসার!

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন সিনেমা। সত্যিকারের ভালোবাসায় মানুষ কী না করে। স্ত্রীকে হারানোর শোকে এবার আত্মঘাতী হলেন অসমের একজন আইপিএস অফিসার। হাসপাতালে স্ত্রীর মৃতদেহের সামনেই আত্মঘাতী হন তিনি। মৃত পুলিশ কর্তার নাম শিলাদিত্য ছেতি (IPS Shiladitya Cheti)। জানা গিয়েছে, তিনি অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব (Assam Home Secretary) ছিলেন। 

    কেন এই সিদ্ধান্ত? (IPS Shiladitya Cheti)

    জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই চলছিল আইপিএস অফিসার শিলাদিত্য ছেতির স্ত্রী‌র। ক্যান্সার একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সম্প্রতি শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তাঁর স্ত্রী। স্ত্রীর অসুস্থতার জন্য দীর্ঘ চার মাস ধরে তিনি ছুটিতে ছিলেন। এরপর মঙ্গলবার সন্ধ্যেয় মারা যান ছেতির স্ত্রী। সেই শোক সহ্য করতে না পেরে আইসিইউ’র ভিতরেই স্ত্রীর দেহের সামনে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।  হাসপাতাল সূত্রে খবর, স্ত্রী মারা যাওয়ার পর তিনি চিকিৎসক ও নার্সকে জানিয়েছিলেন, কিছুক্ষণ স্ত্রীর দেহের সামনে তাঁকে একা থাকতে দিতে। এর কিছুক্ষণ পরেই গুলির আওয়াজ শোনা যায়। ঘরে ঢুকতেই দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। চিকিৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি আইপিএস অফিসারকে।  

    আরও পড়ুন: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    অসম পুলিশের ডিজির বক্তব্য 

    এ প্রসঙ্গে অসম পুলিশের ডিজি জিপি সিং জানিয়েছেন, স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার কিছু ক্ষণের মধ্যেই আত্মঘাতী হন আইপিএস অফিসার (IPS Shiladitya Cheti)। অসম পুলিশের পক্ষ থেকে শিলাদিত্যের মৃত্যুতে শোকজ্ঞাপন করা হয়েছে। জানা গিয়েছে অসমের স্বরাষ্ট্র এবং রাজনীতি দফতরের সচিব পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি অসমের তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার পুলিশ সুপার ছিলেন। বর্তমানে এই আইপিএসের আত্মহত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PM Modi: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    PM Modi: নৈসর্গিক ডাল লেকের পাড়ে যোগ দিবস পালন, যোগ দেবেন প্রধানমন্ত্রী, আঁটসাঁট নিরাপত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। ফি বছর বিভিন্ন জায়গায় দিনটি পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এবার যোগ দিবস পালনের জন্য তিনি বেছে নিয়েছেন ভূস্বর্গকে।  কাশ্মীরের ডাল লেকের পাড়েই এবার যোগ দিবস পালন করবেন প্রধানমন্ত্রী। যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই বহুস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে শ্রীনগরকে।

    ‘রেড জোন’ (PM Modi)

    মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশ শ্রীনগরকে অস্থায়ীভাবে ‘রেড জোন’ ঘোষণা করেছে। শহরে ড্রোন চালানো যাবে না। নিষিদ্ধ করা হয়েছে কোয়াড কপ্টার চলাচলও (PM Modi)। কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রী প্রতাপরাও যাদব বলেন, “চলতি বছরের আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে ২১ জুন, শ্রীনগরে।” সূত্রের খবর, শুক্রবার সকালে দশম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হবে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে। বৃহস্পতিবার সন্ধেয় শ্রীনগরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রচুর যোগ-প্রেমী এবং স্পোর্টস পার্সন যোগ দিতে পারেন বলে আধিকারিকদের আশা।

    ভূস্বর্গে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী

    গত বছর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ দিবস পালন করেছিলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা রদ হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার উপত্যকা সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভূস্বর্গে বিজেপির এক নেতা মহম্মদ আরিফ বলেন, “মোদিজিকে অভ্যর্থনা জানানোর বিরাট সুযোগ কাশ্মীরের কাছে। তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হয়েই তিনি আমাদের এখানে আসছেন।”

    রাজনৈতিক মহলের মতে, চলতি মাসেই ঘোষণা করা হতে পারে জম্মু-কাশ্মীর বিধানসভার নির্বাচন। জানা গিয়েছে, অগাস্টের মধ্যেই নির্বাচনের কাজ শেষ করে ফেলার চেষ্টা চলছে। তার আগে আন্তর্জাতিক যোগ দিবস পালনের জন্য ভূস্বর্গকে বেছে নেওয়া প্রধানমন্ত্রীর মাস্টার স্ট্রোক বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

    আর পড়ুন: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিচ্ছিন্ন দ্বীপের মতো ছিল জম্মু-কাশ্মীর। উন্নয়নও ছিল অধরা। ভূস্বর্গে ৩৭০ ধারা রদ করে গোটা দেশের সঙ্গে উপত্যকাকেও এক করে দেন প্রধানমন্ত্রী। বইয়ে দেন উন্নয়নের জোয়ারও। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে মার্চ মাসের গোড়ার দিকেও শ্রীনগরে গিয়ে ৬ হাজার ৪০০ কোটি টাকার নানা সরকারি প্রকল্পের উদ্বোধনও করেছিলেন তিনি (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share