Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Sikkim Landslide: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার, বাড়ির পথে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকরা

    Sikkim Landslide: যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার, বাড়ির পথে উত্তর সিকিমে আটকে থাকা পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা সাতদিন আটকে থাকার পর বাড়ির পথে রওনা দিলেন সিকিমে বন্দি পর্যটকেরা। আবহাওয়ার একটু উন্নতি হতেই উত্তর সিকিমে আটকে থাকা বেশির ভাগ পর্যটককে উদ্ধার করল প্রশাসন। সিকিম প্রশাসনের তরফে খবর, লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বার করে আনা গিয়েছে। বাকিদের বুধবার সকালে বার করে আনা হয়। 

    দফায় দফায় চলে উদ্ধার কাজ

    সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার আবহাওয়রা সামান্য উন্নতি হওয়ায় ৬৫ জন পর্যটককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মঙ্গলবার লাচুং ও আশপাশের এলাকা থেকে পর্যটকদের সরানোর কাজ শুরু হয়। লাচুং থেকে চুংথাংয়ের পথে রওয়া হন শয়ে শয়ে পর্যটক।  মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ১২৩৭ পর্যটককে টুং-নাগা-মংগন সড়ক পথে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। লাচুংয়ে আটকে থাকা ১১৭৮ জন পর্যটককেই মঙ্গলবার বের করে আনা সম্ভব হয়েছে।  বুধবার সকালে আরও ৯১ জনকে উদ্ধার করা হয়।  টানা বৃষ্টি এবং বার বার ধসের কারণে টানা উদ্ধারকাজ না-চালিয়ে দফায় দফায় কাজ করছিলেন কর্মীরা।

    পর্যটকদের নিারপদে বার করাই লক্ষ্য

    গত ১১ জুন থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। তাতে ক্ষতিগ্রস্ত হয় একাধিক পথ। ডিকচু-সংকলন-টুং, মংগন-সংকলন, সিংথাম-রাংরাং এবং রাংরাং-টুং সহ উত্তর সিকিমের দিকে যাওয়ার একাধিক রাস্তা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিম এবং জংগু অঞ্চলে প্রাথমিক সংযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম সংকলন সেতু। সেই সেতুই ভেঙে পড়ায় পরিস্থিতি শোচনীয় হয়ে ওঠে। তার উপর খারাপ আবহাওয়ার দরুণ আটকে থাকা পর্যটকদের বার করে আনার সমস্যা তৈরি হয়। আবহাওয়া মন্দের ভাল হতেই  উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় যেখানে যত পর্যটক আটকে রয়েছেন, সবাইকে নিরাপদে বার করে আনতে সচেষ্ট হয় সিকিম সরকার। উদ্ধার কাজে একযোগে হাত লাগান বিআরও, এনডিআরএফ, এসএফআরএফ (BRO, NDRF, SFRF) ও স্থানীয়রা। তবে বৃষ্টি পুরোপুরি না থামায় একাধিক জায়গায় নতুন করে ধসে নামে। সেই কারণে বারবার বাধাপ্রাপ্ত হয় উদ্ধার অভিযান। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Fitch Ratings: চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল ‘ফিচ’, কত হল?

    Fitch Ratings: চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে দিল ‘ফিচ’, কত হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাম্প্রতিক গ্লোবাল ইকনমিক আউটলুক রিপোর্টে ফিচ রেটিংস (Fitch Ratings) ভারতের অর্থনীতি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিল। তারা বলেছিল, চলতি বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হবে ৭.২ শতাংশ। এই ভবিষ্যদ্বাণীর দোরগোড়ায় পৌঁছালেও, মাত্র ০.২ শতাংশ কম হয়েছে। উল্লেখ্য, এই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল মার্চ মাসে। রিপোর্টে বলা হয়েছে, “আমরা এখনও আশা করি, চলতি বছর আরবিআইয়ের পলিসি রেট কমাবে। সেটা শীর্ষ ব্যাঙ্ক একবারই করবে। এই হার হতে পারে ৬.২৫ শতাংশ। মার্চে জিইওতে আমরা আশা করেছিলাম চলতি বছর বেসিস পয়েন্ট কমানো হবে ৫০। আমরা এও আশা করেছিলাম ২০২৫ এবং ২০২৬ অর্থবর্ষে বেসিস পয়েন্ট কমানো হবে ২৫।”

    ফিচ রেটিং সংস্থার আশা

    ফিচ রেটিং সংস্থার আশা, এদেশে ক্রমেই বাড়তে থাকবে লগ্নির পরিমাণ, সাম্প্রতিক ত্রৈমাসিকগুলির চেয়ে ধীর পদক্ষেপে হলেও। তবে কনজিউমার ব্যয় রিকভার করবে। একে সহযোগিতা করবে হাই কনজিউমার কনফিডেন্স। যাইহোক, এজেন্সির আশা, পরবর্তী বছরগুলিতে ভারতের বৃদ্ধি হবে মিডিয়াম টার্ম ট্রেন্ড। ফিচের রিপোর্টে বলা হয়েছে, আমরা রিয়েল জিডিপি গ্রোথ ফোরকাস্ট করেছিলাম ৬.২৫ শতাংশ ২০২৫-২৬ অর্থবর্ষে (মার্চ থেকে এই হার অপরিবর্তিত রয়েছে)। ২০২৬-২৭ অর্থবর্ষে এই হার গিয়ে দাঁড়াবে ৬.২-তে গিয়ে। কমজিউমার ব্যয় এবং লগ্নির দ্বারা চালিত হয়েই বৃদ্ধির হার হবে উল্লিখিত শতাংশ (Fitch Ratings)।

    গ্লোবাল বৃদ্ধির বিষয়েও ইঙ্গিত

    ফিচ গ্লোবাল বৃদ্ধির বিষয়েও ইঙ্গিত দিয়েছিল। চলতি বছরে এই হার পূর্বের ২.৪ থেকে বেড়ে হবে ২.৬ শতাংশ। ইউরোপ রিকভারি প্রসপেক্টসে কনফিডেন্স বৃদ্ধি পাওয়াই এর প্রাথমিক কারণ। রফতানি ক্ষেত্রে চিনের পুনরুত্থান এবং বাজারে ডোমেস্টিক ডিমান্ড বৃদ্ধি পাওয়ায় বেড়েছে গ্লোবাল গ্রোথ। ফিচ আরও জানিয়েছে, ভারতের মুদ্রাস্ফীতি ক্রমেই নিম্নগামী হতে থাকবে। চলতি বছরের শেষে এটা পৌঁছবে ৪.৫ শতাংশে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই হার দাঁড়াবে গড়ে ৪.৩ শতাংশ। এই বিক্ষিপ্ত মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টার্গেট রেঞ্জ ২ শতাংশ থেকে বেড়ে হবে ৬ শতাংশ (Fitch Ratings)।

    আর পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকার পদে কারা, বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • RBI: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    RBI: বিশ্বমঞ্চে বন্দিত! লন্ডনে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষ সম্মাননায় ভূষিত হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। চলতি বছর ভারতের শীর্ষ ব্যাঙ্ককে ‘রিস্ক ম্যানেজার অফ দ্য ইয়ার ২০২৪’ পুরস্কারে ভূষিত করেছে লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই তথ্য প্রকাশ করেছে আরবিআই। পোস্টে বলা হয়েছে, রিস্ক  ম্যানেজমেন্টের জন্য এই পুরস্কার পেয়েছে আরবিআই। শীর্ষ ব্যাঙ্কের তরফে পুরস্কার গ্রহণ করেন আরবিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর মনোরঞ্জন মিশ্র।

    কী বলছে আরবিআই? (RBI)

    সুদের হার অপরিবর্তিত রাখায় বেশ কিছু ক্ষেত্রে অসাধারণ বৃদ্ধি দেখা যাচ্ছে। ব্যাঙ্কিং, ফিনান্স, অটো এবং রিয়েল এস্টেটের ক্ষেত্রে শেয়ারে (RBI) ৯.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট বজায় রেখেছে ৬.৫ শতাংশ। পুরস্কার প্রাপ্তির পর এক্স হ্যান্ডেলে রিজার্ভ ব্যাঙ্ক লিখেছে, ‘ব্রিটেনের লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং ২০২৪ সালের রিস্ক  ম্যানেজার অফ দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত করেছে রিজার্ভ ব্যাঙ্ককে। রিস্ক কালচার ও সচেতনতা ইমপ্রুভ করতে বেস্ট রিস্ক ম্যানেজার পুরস্কারে ভূষিত করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে শ্রী মনোরঞ্জন মিশ্র এই পুরস্কার গ্রহণ করেছেন।’

    উন্নত প্রযুক্তির সুফল 

    জানা গিয়েছে, সুপারভিশন এবং রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভারতের শীর্ষ ব্যাঙ্ক উন্নত প্রযুক্তির ব্যবহার করছে। এজন্য তারা এআই এবং মেশিন লার্নিং পদ্ধতি গ্রহণ করেছে। আরবিআই ঘোষণা করেছে, গ্রিনফিল্ড ডেটা সেন্টার চলতি বছরের শেষের মধ্যেই সম্পূর্ণ হওয়ার অ্যাডভান্স স্টেজে পৌঁছে যাবে। এই ডেটা সেন্টার রিসার্চের প্রাইমারি সোর্স। ডিজিটাল মিশনের অংশ হিসেবে শীর্ষ ব্যাঙ্ক পরিকাঠামো, পেমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, অডিট এবং অ্যানালিটিক্সের মতো প্রধান ক্ষেত্র গুলিতে এআই এবং মেশিন লার্নিংয়ে উৎসাহ জোগানো হচ্ছে। আরবিআইয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রিস্ক ম্যানেজমেন্টের লাইফ সাইকেলের ওপর এআইয়ের সম্পূর্ণ আবেদন রয়েছে।

    আর পড়ুন: স্পিকার-ডেপুটি স্পিকার পদে কারা, বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব

    প্রসঙ্গত, আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতি ক্রমশ বাড়ছে। এসব বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। দাস জানান, আরবিআই একটি ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্লাটফর্ম তৈরি করার প্রস্তাব করছে। এর মাধ্যমে নজরদারি চালানো হবে (RBI)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sikkim: উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই চলছে উদ্ধার কাজ

    Sikkim: উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই চলছে উদ্ধার কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির জেরে বেহাল সিকিম (Sikkim)। আবহাওয়ার উন্নতি হওয়ার কোনও লক্ষণই নেই। উত্তরবঙ্গ সহ সিকিমে আরও বেশ কয়েকদিন যে দুর্যোগ চলবে সেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন।

    চলছে উদ্ধার কাজ

    বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে সিকিমে। একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ধসের কারণে। তাই সিকিমে আটকে থাকা অন্তত ১২০০ পর্যটককে উদ্ধার করতে কিছুটা বাধার সম্মুখীন হতে হয়েছে উদ্ধারকারী দলকে। তবে শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২ দিনে ৬০ জনের বেশি পর্যটককে উদ্ধার করা গিয়েছে। মঙ্গলবার সিকিমের লাচুং এবং মঙ্গন  (North Sikkim) জেলা থেকে ১৫ জন পর্যটককে উদ্ধার করে গ্যাংটক নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সোমবার ৫০ জনকে গ্যাংটক নিয়ে যাওয়া হয়েছিল।

    উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ স্থাপন

    প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির মধ্যেই বিআরও-র অক্লান্ত প্রচেষ্টায় ফের একবার ধসে বিধ্বস্ত উত্তর সিকিমের (North Sikkim) সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়েছে। মংগন জেলার গুয়াহাটি বেসের ডিফেন্স পাবলিক রিলেশন অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বলেন, ‘রাস্তা থেকে বড় বড় পাথরের টুকরো সরাতে একাধিক মেশিন এবং শ্রমিক নিয়োগ করা হয়েছিল। অধিকাংশ রাস্তায় বর্তমানে সাফ করা গিয়েছে।’ বিআরও প্রায় দু’দিনের মধ্যে ভেঙে যাওয়া সেতু পুনর্নির্মাণ করে ফেলেছে ৷ ফলে আবার উত্তর সিকিমের সঙ্গে সড়কপথে যোগাযোগ স্থাপনও সম্ভব হয়েছে ৷ তবে এখনও গাড়ি চলাচল স্থগিত রয়েছে। উত্তর সিকিমের বিপদসংকুল পাহাড়ি পথ টুং থেকে মঙ্গন পর্যন্ত পায়ে হেঁটেই আসতে হচ্ছে পর্যটকদের। 

    প্রাকৃতিক দুর্যোগ চলছেই

    মঙ্গলবারও নতুন করে সিকিমের (Sikkim) বহু এলাকায় ধস নামার কারণে পরিবহণ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। অন্যদিকে আবহাওয়া অনুকূল না থাকায় আটকে পড়া অনেক পর্যটককে এয়ারলিফ্ট করে উদ্ধার করাও সম্ভব হচ্ছে না।সিকিমে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দুর্যোগ। এতদিনেও পরিস্থিতির সেরকম উন্নতি হয়নি। প্রশাসন সূত্রের খবর,  গ্যাংটকে রাখা হয়েছে দুটি হেলিকপ্টার। প্রয়োজনে বাগডোগরা থেকেও সেনাবাহিনীর কপ্টার আনার পরিকল্পনা রয়েছে। কিন্তু লাগাতার বৃষ্টি এবং মেঘ থাকার কারণে হেলিকপ্টার চালানো যাচ্ছে না। তাই উদ্ধারকাজে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। এই প্রেক্ষিতে সড়কপথই পর্যটকদের উদ্ধারের জন্য একমাত্র ভরসা হয়ে উঠেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • BJP: স্পিকার-ডেপুটি স্পিকার পদে কারা, বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব

    BJP: স্পিকার-ডেপুটি স্পিকার পদে কারা, বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গল-সন্ধ্যায় বৈঠকে বসতে চলেছেন বিজেপি (BJP) নেতৃত্ব। বৈঠক হবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে। লোকসভায় স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা হবেন, তা ঠিক করতেই বৈঠকে বসছেন পদ্ম নেতৃত্ব। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকতে পারেন এনডিএর কয়েকটি শরিক দলের নেতারা। সংসদের বিশেষ অধিবেশন শুরু হবে ২৩ জুন। তার দুদিন পরে ২৬ তারিখে হবে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন।

    স্পিকার নির্বাচন (BJP)

    লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের কোনও সাংসদকেই স্পিকার পদে মনোনীত করা হয় (BJP)। প্রথা মেনে ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের। গত লোকসভার অধিবেশনে ডেপুটি স্পিকার পদে কাউকে বসানো হয়নি। যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল দেশজুড়ে। কংগ্রেসের এক প্রবীণ নেতা বলেন, “সরকার যদি ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের না দেয়, তাহলে আমরা লোকসভার স্পিকার পদে প্রার্থী দেব।” প্রসঙ্গত, আগামী সপ্তাহে স্পিকার নির্বাচনে বিরোধীরা যদি সরকার পক্ষকে বাধ্য করেন, তাহলে স্বাধীন ভারতের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম হবে। কারণ এতদিন পর্যন্ত স্পিকার বেছে নেওয়া হত সর্বসম্মতিক্রমে। এই দায়িত্ব সচরাচর বর্তায় কোনও অভিজ্ঞ সাংসদের ওপর।

    প্রথম স্পিকার

    সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে প্রথম স্পিকার নির্বাচন হয়েছিল পরাধীন ভারতে, ১৯২৫ সালের ২৪ অগাস্ট। এই নির্বাচনে জয়ী হয়েছিলেন স্বরাজি পার্টির মনোনীত প্রার্থী ভিত্তালভাই জে প্যাটেল। তিনি পরাজিত করেছিলেন টি রঙ্গচারিয়ারকে। মাত্র দুটি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন প্যাটেল। তিনি পেয়েছিলেন ৫৮টি ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বীর ঝুলিতে গিয়েছিল ৫৬টি ভোট। দেশ স্বাধীন হওয়ার পর থেকে স্পিকার নির্বাচিত হন সর্বসম্মতিক্রমে। তবে এমএ আয়েঙ্গার, জিএস ধিলোঁ, বলরাম জাখর এবং জিএমসি বালাযোগী পরবর্তী লোকসভাগুলিতেও স্পিকার মনোনীত হয়েছিলেন।

    আর পড়ুন: পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের হাতে, বলছে রিপোর্ট

    অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে ২৪ জুন। এই অধিবেশনে প্রথমে শপথ নেবেন সাংসদরা। পরে হবে স্পিকার নির্বাচন। প্রথা মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পিকার নির্বাচনে মোশন আনবেন ২৬ তারিখে।প্রসঙ্গত, বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের কে সুরেশকে লোকসভায় প্রোটেম স্পিকার করা হতে পারে। তাঁর কাছেই (BJP) শপথ নেবেন সাংসদরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Pakistani Spies: ব্রহ্মসের প্রাক্তন বিজ্ঞানীর ল্যাপটপ হ্যাক করতে পাক চররা ব্যবহার করত ৩টি অ্যাপ!

    Pakistani Spies: ব্রহ্মসের প্রাক্তন বিজ্ঞানীর ল্যাপটপ হ্যাক করতে পাক চররা ব্যবহার করত ৩টি অ্যাপ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ব্রহ্মসে’র প্রাক্তন বিজ্ঞানী নিশান্ত আগরওয়ালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সেশন কোর্ট। অভিযোগ, তিনি ভারতীয় সেনার গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন পাকিস্তানের (Pakistani Spies) কাছে। নিশান্ত চাকরি করতেন ভারতের নাগপুরে মিসাইল অ্যাসেম্বলিতে। পুরস্কারপ্রাপ্ত এই বিজ্ঞানীর বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানকে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার করেছিলেন। ক্রিমিনাল প্রসিডিওর কোডের ২৩৫ নম্বর ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে আদালত। কেবল তথ্য পাচারই (Pakistani Spies) নয়, ভারতের অস্ত্রসম্ভার সংক্রান্ত খবরাখবরও তিনি পাচার করেছেন বিদেশি শক্তির কাছে।

    গ্রেফতার নিশান্ত (Pakistani Spies)

    ২০১৮ সালে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাতে তুলে দিয়েছিলেন এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল নিশান্তকে। সেই সময় তিনি নাগপুরে ব্রহ্মসের ক্ষেপণাস্ত্র কেন্দ্রের প্রযুক্তিগত গবেষণা বিভাগে নিযুক্ত ছিলেন। চাকরি করতেন সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির দলেই। এই বিজ্ঞানীকে গ্রেফতার করেছিল সামরিক গোয়েন্দা এবং উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াডের এক যৌথ দল। জানা গিয়েছিল, নেহা শর্মা ও পূজা রঞ্জন নামে দুটি ফেসবুক প্রোফাইলের সঙ্গে যোগাযোগ ছিল নিশান্তের। এই ফেক দুই প্রোফাইলের নেপথ্যে ছিল পাক গোয়েন্দারা। প্রোফাইল দুটি চালাত আইএসআই এজেন্টরাই, ইসলামাবাদ থেকে।

    কী বলেছিলেন তদন্তকারী অফিসার?

    উত্তরপ্রদেশ এটিএসের তদন্তকারী আধিকারিক পঙ্কজ আওয়াস্থি অবশ্য আদালতে জানিয়েছিলেন, পাকিস্তান থেকে জনৈক সেজাল একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন। সেই ফাঁদেই পড়েন নিশান্ত। এই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে সে চ্যাট করত তার পাকিস্তানি অপারেটিভ এবং ভারতীয় ‘শিকারে’র সঙ্গে। নিশান্ত-সেজালের চ্যাট খতিয়ে দেখে তদন্তকারীরা জানিয়েছেন, সেজাল একটি গ্রুপের অংশ, যার মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা দফতরের পদস্থ কর্তাদের ফাঁদে ফেলে গোপন তথ্য হাতিয়ে নেওয়া হত।

    আর পড়ুন: পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে ভারতের হাতে, বলছে রিপোর্ট

    আওয়াস্থি আদালতে জানিয়েছেন, সেজালের নির্দেশেই আগরওয়াল তাঁকে পাঠানো লিঙ্কে ক্লিক করতেন। এভাবে তিনি তিনটি অ্যাপস ইনস্টল করেছিলেন তাঁর পার্সোনাল ল্যাপটপে, ২০১৭ সালে। এই অ্যাপগুলি হল ‘কিউহুইস্পার’, ‘চ্যাট টু হায়ার’ এবং ‘এক্স ট্রাস্ট’। এই তিনটি অ্যাপের মাধ্যমেই নিশান্তের ল্যাপটপ থেকে তথ্য চুরি করত পাক হ্যাকাররা। তদন্তে জানা গিয়েছে, বিএপিএলের সিকিউরিটি নর্মস উপেক্ষা করে ব্রহ্মস মিসাইল সম্পর্কিত তথ্য রাখা ছিল নিশান্তের ল্যাপটপে। নিশান্তকে বলা হয়েছিল লিঙ্কদিনেও সেজালের সঙ্গে চ্যাট করতে (Pakistani Spies)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Mann ki Baat: তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মন কি বাত, কী বার্তা থাকবে প্রধানমন্ত্রীর?

    Mann ki Baat: তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম মন কি বাত, কী বার্তা থাকবে প্রধানমন্ত্রীর?

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় সরকার প্রতিষ্ঠার পর এই প্রথম ‘মন কি বাত’ (Mann ki Baat) অনুষ্ঠান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। জানা গিয়েছে আগামী ৩০ জুন এই অনুষ্ঠান করবেন তিনি। তবে বক্তৃতার বিষয়বস্তু কী হবে ইতিমধ্যেই তা নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। যা নিঃসন্দেহে বড় চমক। 

    কর্মসূচি ভিত্তিক দায়িত্ব বণ্টন 

    অন্যদিকে মন কি বাত (Mann ki Baat) শোনার জন্য যাতে দেশব্যাপী সাংগঠনিক বন্দোবস্ত করা হয় তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাওড়ে এবং দুষ্মন্ত গৌতমকে। জানা গিয়েছে নির্বাচন মিটতেই  জমি পুনরুদ্ধারে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে বিজেপির। আসলে প্রত্যেকটি কর্মসূচির যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সুনিশ্চিত করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কর্মসূচি ভিত্তিক এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।   

    তৃতীয়বার মোদি (PM Modi) সরকার প্রতিষ্ঠার জন্য এবার ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী ‘মতদাতা অভিনন্দন যাত্রা’ শুরু করতে চলেছে বিজেপি। রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ। কর্মসূচিতে কংগ্রেসের নির্বাচনী প্রচারের পাল্টা ন্যারেটিভ তুলে ধরাই লক্ষ্য। প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীকে তাঁর সংশ্লিষ্ট রাজ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানানো হবে। দেশব্যাপী এই কর্মসূচির দায়িত্বে থাকবেন বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সুনীল বনশল।

    আরও পড়ুন: দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’! তবে কার ভুলে এমন বিপদ?

    রয়েছে একাধিক কর্মসূচি (Mann ki Baat) 

    একইসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা স্মরণ করতে ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি করছে বিজেপি। ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচিতে এই বৃক্ষরোপণ করা হবে। কর্মসূচির দায়িত্বে থাকবেন রাজ্যসভার সাংসদ রাধামোহন দাস এবং আরএএস নেতা অরবিন্দ মেনন। তবে এর আগে ২১ জুন সরকারি উদ্যোগে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। সারাদেশে বিজেপি নেতাকর্মীদের এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। এরপর ২৫ জুন পালিত হবে ‘আপৎকাল কা কালা দিবস’। এমার্জেন্সির সময় যাঁরা জেলবন্দি ছিলেন, এমন জীবিত ব্যক্তিদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতারা।    

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Modi Varanasi Visit: জয়ের পর আজ প্রথম বারাণসীতে মোদি, আর্থিক সাহায্য ৯.২৬ কোটি কৃষককে

    Modi Varanasi Visit: জয়ের পর আজ প্রথম বারাণসীতে মোদি, আর্থিক সাহায্য ৯.২৬ কোটি কৃষককে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার উত্তর প্রদেশের (Modi Varanasi Visit) বারাণসীতে যাবেন। লোকসভা নির্বাচনে জয়ের পর নিজের কেন্দ্রে এটি তাঁর প্রথম সফর। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য হল ২০ হাজার কোটির বেশি PM-KISAN কৃষক সম্মান নিধি স্কিমের ১৭ তম কিস্তি বিতরণ করা। এর ফলে ৯.২৬ কোটিরও কৃষক বেশি উপকৃত হবেন।

    কৃষক সম্মান নিধি বিতরণ অনুষ্ঠানে অপস্থিত থাকবে মোদি (Modi Varanasi Visit)

    কৃষক সম্মান নিধি বিতরণ (Modi Varanasi Visit) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের একাধিক মন্ত্রী। বিকেল ৪:০০ নাগাদ লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে প্রধানমন্ত্রীর বিমান। বাবৎপুরের ওই বিমানবন্দর থেকে তিনি বিকেল পাঁচটা নাগাদ পিএম কিষান সম্মেলনে যোগ দেবেন। সেখানে কৃষক সম্মান নিধির ইনস্টলমেন্ট বিতরণ করা হবে। এরপর ২১ জন কৃষকের সঙ্গে তাঁদের চাষাবাদ নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭:০০ নাগাদ বারানসি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি করবেন মোদি। এরপর কাশি বিশ্বনাথ মন্দিরে রাত আটটা নাগাদ পৌঁছবেন তিনি। মন্দিরের আধিকারিক বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নিদেনপক্ষে ২৫ মিনিট মন্দিরে থাকবেন।”

    চাষিদের সমস্যার কথা শুনবেন মন্ত্রীরা

    ইতিমধ্যে, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক ঘোষণা করেছে যে ২.৫ কোটিরও বেশি কৃষক বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে কিষাণ সম্মান সম্মেলনে অংশগ্রহণ করবে। যার মধ্যে ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVKs), এক লক্ষেরও বেশি প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং ৫ লক্ষ সাধারণ পরিষেবা কেন্দ্র রয়েছে। আরও জানা গিয়েছে ৭৩২ টি কিষান কৃষিবিজ্ঞান কেন্দ্র ১ লক্ষ প্রাইমারি এগ্রিকালচারাল কো-অপারেটিভ সোসাইটি এবং ৫ লক্ষ সার্ভিস সেন্টারের মাধ্যমে সারাদেশে ২.৫ কোটি চাষীকে এদিনই কিষাণ সম্মান নিধি পৌঁছে দেওয়া হবে। কিষাণ নিধি (PM-KISAN) সম্মেলন পৌঁছে দেওয়ার জন্য অন্তত ৫০টি কৃষি বিকাশ কেন্দ্রে মন্ত্রীরা উপস্থিত থাকবেন এবং কৃষকদের সঙ্গে তাঁরা কথা বলবেন।

    আরও পড়ূন: আস্তিন গুটিয়ে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি, ঘোষণা ইনচার্জদের নাম

    পিএম কিষাণ নিধি (Modi Varanasi Visit) প্রাপকদের চাষে নতুন টেকনোলজির ব্যবহার এবং পরিবেশ পরিবেশের বদলের জেরে চাষে কী-কী সমস্যা হতে পারে এ বিষয়ে অবহিত করা হবে। এই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা কৃষক সখীদের সার্টিফিকেট বিতরণ করবেন। একইসঙ্গে কিষান এই মিত্র চ্যাট বটের মাধ্যমে কিভাবে পিএম কিষানের (PM-KISAN) সম্মান নীতি প্রাপকরা তাদের স্ট্যাটাস চেক করবেন সেটাও তাদের জানানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Assembly Elections 2024: আস্তিন গুটিয়ে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি, ঘোষণা ইনচার্জদের নাম

    Assembly Elections 2024: আস্তিন গুটিয়ে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি, ঘোষণা ইনচার্জদের নাম

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনে সাফল্যের পর এবার তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2024) প্রস্তুতি শুরু করে দিল বিজেপি। সোমবার গেরুয়া পার্টির তরফে ঘোষণা করা হয় মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ইনচার্জদের নাম। তিন রাজ্যে তিন প্রবীণকেই দেওয়া হয়েছে এই দায়িত্ব। যে তিনজনের ওপর এই দায়িত্ব বর্তেছে তাঁরা হলেন, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

    তিন ইনচার্জ (Assembly Elections 2024)

    ভূপেন্দরকে দেওয়া হয়েছে মহারাষ্ট্রের দায়িত্ব, হরিয়ানার দায়িত্ব বর্তেছে ধর্মেন্দ্রর ওপর এবং ঝাড়খণ্ডের দায়িত্ব সামলাবেন শিবরাজ (Assembly Elections 2024)। সেপ্টেম্বরের তিরিশ তারিখের মধ্যেই নির্বাচন হবে জম্মু-কাশ্মীরে। সেখানকার ইনচার্জ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডিকে। 

    রয়েছেন কো-ইনচার্জও

    ইনচার্জদের পাশাপাশি কো-ইনচার্জও করা হয়েছে। মহারাষ্ট্রের কো-ইনচার্জ অশ্বিনী বৈষ্ণব, হরিয়ানার কো-ইনচার্জ বিপ্লব কুমার দেব এবং ঝাড়খণ্ডের কো-ইনচার্জ হিমন্ত বিশ্বশর্মা। চলতি বছরই বিধানসভা নির্বাচন হওয়ার কথা মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডে।

    অষ্টাদশ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্র ও হরিয়ানায় ভালো ফল করেনি বিজেপি। মহারাষ্ট্রে কংগ্রেস জিতেছে ১৩টি আসনে। বিজেপির ঝুলিতে গিয়েছে ৯টি। রাজ্যের মোট ৪৮টি আসনের মধ্যে এনডিএ-র ঝুলিতে গিয়েছে ১৭টি আসন। মহারাষ্ট্র বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, “এমভিএ (মহা বিকাশ আগাড়ি) এবং এনডিএ-র প্রাপ্ত ভোটের হারের পার্থক্য মাত্র ০.৩ শতাংশ। তাঁর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার জোটসঙ্গীকেই ভোট দেবেন মহারাষ্ট্রবাসী।”

    আর পড়ুন: “মমতা ও তাঁর দলের জন্মগত স্বভাব হল ভোটপরবর্তী হিংসা”, মন্তব্য বিজেপি কেন্দ্রীয় টিমের

    হরিয়ানায় লোকসভা আসন রয়েছে ১০টি। এর মধ্যে পাঁচটিতে জিততে পেরেছিল বিজেপি। অথচ উনিশের বিধানসভা নির্বাচনে এ রাজ্যের সবকটি আসনেই পদ্ম ফুটেছিল। গেরুয়া পার্টির হাত থেকে হরিয়ানার রাশ কেড়ে নেওয়ার বিষয়ে প্রত্যয়ী কংগ্রেস। কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা বলেন, “এটা কেবল শুরু। আসল লড়াই অদূরেই। আমাদের থেমে যাওয়া উচিত নয়, আমরা মাথা নতও করব না। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছানো যায়, ততক্ষণ আমাদের যাত্রা চালিয়ে যাওয়া উচিত।” গত দশ বছরে বিজেপি সরকারের ত্রুটির দিকগুলিও জনগণের কাছে তুলে ধরার নির্দেশ দিয়েছেন তিনি (Assembly Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Sikkim: পায়ে হেঁটে সমতলের পথে আটকে পড়া পর্যটকেরা, সিকিমে শুরু উদ্ধার কাজ

    Sikkim: পায়ে হেঁটে সমতলের পথে আটকে পড়া পর্যটকেরা, সিকিমে শুরু উদ্ধার কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর সিকিমে (Sikkim) আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ শুরু করল প্রশাসন। সোমবার বিকেল পর্যন্ত টুং থেকে মোট ন’জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার দুপুরে পর্যটকদের উত্তর সিকিমের বিপদসংকুল পাহাড়ি পথ টুং থেকে মংগন পর্যন্ত হেঁটে সরিয়ে আনার কাজ শুরু হয়। তাঁরা সকলেই চুংথাংয়ের গুরুদ্বারে আটকে পড়েছিলেন। তবে, এখনও পর্যন্ত লাচুংয়ে (Lachung) আটকে থাকা পর্যটকদের উদ্ধার কাজ শুরু করা যায়নি।

    প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারের চেষ্টা

    সোমবার জেলা প্রশাসনিক দল, পর্যটন ও অসামরিক বিভাগ এবং সিকিমের পর্যটন সংস্থা উদ্ধারকাজ শুরু করে। বৃষ্টির পাশাপাশি ধসে ক্ষতিগ্রস্ত একাধিক দুর্গম পথ পার করে পর্যটকদের সমতলের দিকে হেঁটে আসতে হয়েছে। প্রথম ব্যাচে অপেক্ষাকৃত তরুণ পর্যটকরা ছিলেন। যে পর্যটকেরা চুংথাংয়ে আটকে ছিলেন, তাঁদের দুপুর ১২টা নাগাদ উদ্ধার করা হয়েছে। টুং থেকে মঙ্গন হয়ে তাঁদের বার করে আনা হয়েছে। জেলা প্রশাসন থেকে পর্যটন এবং অসামরিক বিমান পরিবহণ দফতর একত্রে হাত লাগিয়েছে যাতে নির্বিঘ্নে সমস্ত পর্যটককে উদ্ধার করে আনা যায়। টানা বৃষ্টি এবং একের পর এক ধসে বাধা সৃষ্টি হচ্ছে। ওই প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধার কাজ অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা হচ্ছে। তাই একসঙ্গে সবাইকে নিয়ে, দফায় দফায় উদ্ধারের কাজ করছে প্রশাসন।

    বেহাল অবস্থা সিকিমে

    লাগাতার বৃষ্টির জেরে বেহাল অবস্থা সিকিমে (Sikkim)। আবহাওয়ার উন্নতি হওয়ার কোনও লক্ষণই নেই। বহু পর্যটক আটকে রয়েছেন। একের পর এক ধস নামছে। ডিকচু-সংকলন-টুং, মঙ্গন-সংকলন, সিংথাম-রাংরাং এবং রাংরাং-টুং সহ উত্তর সিকিমের দিকে যাওয়ার একাধিক রাস্তা ভারী বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর সিকিম এবং জংগু অঞ্চলে প্রাথমিক সংযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম সংকলন সেতু। সেই সেতুই ভেঙে পড়ায় পরিস্থিতি শোচনীয় হয়ে ওঠে।নতুন করে ধসের জেরে সিকিমের অন্যান্য অঞ্চলের সঙ্গে মংগন জেলার সড়ক সংযোগ সংযোগ বিচ্ছিন্ন। কোনও দিক দিয়েই সড়ক পথে মংগনে পৌঁছনো সম্ভব হচ্ছে না। সিকিমে আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজ শুরু হয়েছে। বিপদসংকুল সড়কপথে হেঁটে সমতলের পথে পর্যটকরা।

    পরিস্থিতি উন্নতির চেষ্টা

    স্থানীয় প্রশাসনের (Sikkim) তরফে ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা মেরামতির কাজ সম্পূর্ণ করে পুনরায় সংযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। ধস নামার কারণে উত্তর সিকিমে একাধিক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তা। রাস্তাগুলি মেরামতি করে দ্রুত ওই সব এলাকার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে ও সেখানকার আটকে থাকা মানুষজনদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বর্ডার রোডস অর্গানাইজেশন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share