Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Amit Shah: “করসেবকদের গুলি করেছিল কারা? রাম মন্দিরই বা গড়ল কে?”, প্রশ্ন শাহের

    Amit Shah: “করসেবকদের গুলি করেছিল কারা? রাম মন্দিরই বা গড়ল কে?”, প্রশ্ন শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাম মন্দির ইস্যু কারা ঝুলিয়ে রেখেছিল বছরের পর বছর? করসেবকদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল কারা? রাম মন্দিরই বা নির্মাণ করল কারা?” রবিবার উত্তরপ্রদেশে বিজেপির এক নির্বাচনী জনসভায় প্রশ্নগুলি ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন এটা-কাশগঞ্জ লোকসভা কেন্দ্রের পদ্ম-প্রার্থী রাজবীর সিংহের সমর্থনে সভা করেছিলেন শাহ। সেখানেই বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেনাপতি।

    করসেবকদের কারা গুলি করেছিল? (Amit Shah)

    রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিরোধীরা যোগ না দেওয়ায়ও তাঁদের কটাক্ষ করেন শাহ। বলেন, “অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যাঁরা যোগ দেননি, তাঁরা ভালো করেই জানেন যে তাঁরা করসেবকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।” তিনি (Amit Shah) বলেন, “দু’টি দলের মধ্যে থেকে একটি গ্রুপকে পছন্দ করতে হবে আপনাদের। একটি গ্রুপ রাম ভক্তদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল আর অন্য দলটি রাম মন্দির নির্মাণ করেছিল।” শাহ বলেন, “কংগ্রেস, রাহুল বাবা এবং অখিলেশ যাদবের পার্টি সত্তর বছরেরও বেশি সময় ধরে রাম মন্দির ইস্যু ঝুলিয়ে রেখেছিল। আপনারা যখন মোদিজিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসালেন, তখন তিনি ২২ জানুয়ারি জয় শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা করলেন।”

    শাহের নিশানায় রাহুল

    বিরোধীদের নিশানা করে বিদায়ী মন্ত্রিসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর পিছড়েবর্গদের যে অধিকার দিয়েছিলেন, দীর্ঘদিনের শাসনকালে তা উপেক্ষা করেছিলেন বিরোধীরা।” এদিন শাহের নিশানায় চলে আসেন রাহুল গান্ধি স্বয়ং। তিনি বলেন, “রাহুল গান্ধি বলছেন যদি বিজেপি চারশো আসন পেয়ে ক্ষমতায় আসেন, তাহলে তারা সংরক্ষণ তুলে দেবে। আমি আপনাদের বলতে চাই যে, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুটো টার্মে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদি, তার পরেও সংরক্ষণ তুলে দেওয়া হয়নি। কারণ নরেন্দ্র মোদি স্বয়ং সংরক্ষণের পক্ষে।” তিনি বলেন, “আমি আপনাদের বলতে চাই যে মোদির গ্যারেন্টিই হল বিজেপি তপশিলি জাতি-উপজাতি এবং ওবিসিদের সংরক্ষণ তুলে দেবে না, আর কাউকে তা করতেও দেবে না।” নিখরচায় রেশন সামগ্রী ২০২৯ সাল পর্যন্ত মিলবে বলেও জানান শাহ (Amit Shah)।

    আরও পড়ুুন: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধিদের দল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Amit Shah: “করসেবকদের গুলি করেছিল কারা? রাম মন্দিরই বা গড়ল কে?”, প্রশ্ন শাহের

    Amit Shah: “করসেবকদের গুলি করেছিল কারা? রাম মন্দিরই বা গড়ল কে?”, প্রশ্ন শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাম মন্দির ইস্যু কারা ঝুলিয়ে রেখেছিল বছরের পর বছর? করসেবকদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল কারা? রাম মন্দিরই বা নির্মাণ করল কারা?” রবিবার উত্তরপ্রদেশে বিজেপির এক নির্বাচনী জনসভায় প্রশ্নগুলি ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এদিন এটা-কাশগঞ্জ লোকসভা কেন্দ্রের পদ্ম-প্রার্থী রাজবীর সিংহের সমর্থনে সভা করেছিলেন শাহ। সেখানেই বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেনাপতি।

    করসেবকদের কারা গুলি করেছিল? (Amit Shah)

    রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে বিরোধীরা যোগ না দেওয়ায়ও তাঁদের কটাক্ষ করেন শাহ। বলেন, “অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে যাঁরা যোগ দেননি, তাঁরা ভালো করেই জানেন যে তাঁরা করসেবকদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল।” তিনি (Amit Shah) বলেন, “দু’টি দলের মধ্যে থেকে একটি গ্রুপকে পছন্দ করতে হবে আপনাদের। একটি গ্রুপ রাম ভক্তদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল আর অন্য দলটি রাম মন্দির নির্মাণ করেছিল।” শাহ বলেন, “কংগ্রেস, রাহুল বাবা এবং অখিলেশ যাদবের পার্টি সত্তর বছরেরও বেশি সময় ধরে রাম মন্দির ইস্যু ঝুলিয়ে রেখেছিল। আপনারা যখন মোদিজিকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে বসালেন, তখন তিনি ২২ জানুয়ারি জয় শ্রীরামের প্রাণপ্রতিষ্ঠা করলেন।”

    শাহের নিশানায় রাহুল

    বিরোধীদের নিশানা করে বিদায়ী মন্ত্রিসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর পিছড়েবর্গদের যে অধিকার দিয়েছিলেন, দীর্ঘদিনের শাসনকালে তা উপেক্ষা করেছিলেন বিরোধীরা।” এদিন শাহের নিশানায় চলে আসেন রাহুল গান্ধি স্বয়ং। তিনি বলেন, “রাহুল গান্ধি বলছেন যদি বিজেপি চারশো আসন পেয়ে ক্ষমতায় আসেন, তাহলে তারা সংরক্ষণ তুলে দেবে। আমি আপনাদের বলতে চাই যে, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুটো টার্মে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদি, তার পরেও সংরক্ষণ তুলে দেওয়া হয়নি। কারণ নরেন্দ্র মোদি স্বয়ং সংরক্ষণের পক্ষে।” তিনি বলেন, “আমি আপনাদের বলতে চাই যে মোদির গ্যারেন্টিই হল বিজেপি তপশিলি জাতি-উপজাতি এবং ওবিসিদের সংরক্ষণ তুলে দেবে না, আর কাউকে তা করতেও দেবে না।” নিখরচায় রেশন সামগ্রী ২০২৯ সাল পর্যন্ত মিলবে বলেও জানান শাহ (Amit Shah)।

    আরও পড়ুুন: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধিদের দল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

  • Congress: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধীদের দল

    Congress: হিন্দুত্ব-বিরোধী রাজনীতিই কাল হয়েছে কংগ্রেসের! অস্তিত্বের সঙ্কটে গান্ধীদের দল

    মাধ্যম নিউজ ডেস্ক: দলের নেতা বদলেছে। তবে ‘চরিত্র’ বদলায়নি। তাই অস্তিত্বের সঙ্কটে ভুগছে ‘ইন্ডি’ জোটের সব চেয়ে বড় দল কংগ্রেস (Congress)। ওয়াকিবহাল মহলের মতে, হিন্দু বিরোধী রাজনীতি করতে গিয়েই সর্বস্ব খুইয়ে অস্তিত্বের সঙ্কটে ভুগছে সোনিয়া গান্ধী-মল্লিকার্জুন খাড়্গের দল। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে, চলতি লোকসভা নির্বাচনে কেবল কংগ্রেস নয়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএর কাছে গোহারা হারতে চলেছে ‘ইন্ডিয়া’ ব্লক। উনিশের লোকসভা নির্বাচনে পরাস্ত হওয়ার পর বিধানসভা নির্বাচনে হাতছাড়া হয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের রাশ। তার পরেও দিব্যি তুষ্টিকরণের রাজনীতি করে চলেছে গ্র্যান্ড ওল্ড পার্টি। রাজনৈতিক মহলের সিংহভাগের মতে, তার জেরেই সর্বনাশ হয়ে গিয়েছে ইন্দিরা গান্ধির দলের।

    চিন্তন শিবিরের দাবি (Congress)

    দলের হাল ফেরাতে ২০২২ সালের মে মাসে রাজস্থানে দু’দিনের চিন্তন শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিয়েছিলেন বিভিন্ন রাজ্যের কংগ্রেস (Congress) নেতারা। এই চিন্তন শিবিরের দ্বিতীয় দিনে উত্তরের নেতারা যা বলেছিলেন, তার নির্যাস হিন্দুত্বের লাইনে না ফিরলে দলের সমূহ বিপদ। উত্তরের এই প্রতিনিধিরা বলেছিলেন, কংগ্রেস নেতাদের উচিত ‘দহি হান্ডি’ প্রতিযোগিতার আয়োজন করা, বিভিন্ন রাজ্য এবং জেলা কংগ্রেস কমিটির দফতরে গণেশ মূর্তি স্থাপন করা এবং অবশ্যই নবদুর্গা উৎসবের আয়োজন করা। উত্তরের নেতাদের দমিয়ে দিয়েছিলেন জয়রাম রমেশের মতো কংগ্রেসের দক্ষিণী নেতারা। তাঁরা সাফ বলেছিলেন, ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। বিজেপি লাইন (হিন্দুত্বের লাইন) থেকে সরে আসাই বুদ্ধিমানের কাজ হবে বলেও চিন্তন শিবিরে জানিয়েছিলেন এক প্রবীণ নেতা। কংগ্রেসের দক্ষিণী নেতারা নন, উত্তরের নেতারাই যে ঠিক বলেছিলেন, কংগ্রেসের ভোট ম্যানেজাররা তা টের পান রাজস্থান-সহ তিন রাজ্যে ক্ষমতা হারানোর পর। তবে সরাসরি হিন্দুত্বের লাইনে না গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী দেশের বিভিন্ন মন্দির দর্শনে গিয়েছিলেন, ভারসাম্য বজায় রাখতে যোগ দিয়েছেন মুসলমানদের ইফতার পার্টিতেও।

    পার্টি লাইন নিয়ে দ্বন্দ্ব হয়েছে অতীতেও

    এই পার্টি লাইন নিয়ে অতীতে মহাত্মা গান্ধীর সঙ্গে মতদ্বৈততা প্রকাশ্যে এসেছিল তাঁরই শিষ্য জওহরলাল নেহরুরও। গান্ধি প্রায়ই বলতেন, “ধর্ম হল ধর্মনিরপেক্ষতার অবিচ্ছদ্য অঙ্গ। ধর্মহীন রাজনীতি আদতে ধুলো।” ওয়াকিবহালের মতে, এই সত্যটাই বুঝতে চাননি নেহরু। তারই মাশুল গুণছে দল। এক সময় যে দল রাজ করত দেশের সিংহভাগ রাজ্যে, এখন সেই দলটি পরিণত হতে চলেছে আঞ্চলিক দলে।

    কংগ্রেসের (Congress) এই দুর্দিন ঘুচবে কি?

    আরও পড়ুুন: “ওয়েনাড়ে জিততে কংগ্রেস নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে”, তোপ মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Pakistan Boat Caught: ভারতে মাদক পাচার করতে গিয়ে আটক ১৪ নাবিক সহ পাকিস্তানি জলযান

    Pakistan Boat Caught: ভারতে মাদক পাচার করতে গিয়ে আটক ১৪ নাবিক সহ পাকিস্তানি জলযান

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে অশান্তি জিইয়ে রাখার পাকিস্তানি প্রচেষ্টা অব্যাহত! ভারতে ৬০০ কোটি টাকা মূল্যের মাদক পাচার করতে গিয়ে কোস্টগার্ডের হাতে ধৃত সন্দেহভাজন পাকিস্তানি জলযান (Pakistan Boat Caught)। ভারতে মাদক পাচারের এই পর্দা ফাঁস করে দিয়েছে কোস্টগার্ড। তাদের সঙ্গে ছিলেন সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা।

    বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত (Pakistan Boat Caught)

    ৮৬ কেজি মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি ওই জলযানের ১৪ জন নাবিককেও। কোস্টগার্ডের তরফে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাতভর অভিযান চালানোর পরে ইন্ডিয়ান কোস্টগার্ড সমুদ্রে মাদক পাচার বিরোধী অভিযান চালায়। আগাম পাওয়া খবরের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। প্রায় ৮৬ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এই পরিমাণ মাদকের মূল্য ৬০০ কোটি টাকা। পাকিস্তানি ওই জলযান থেকে গ্রেফতার করা হয়েছে ১৪ জন নাবিককেও। অভিযান চালাতে গিয়ে মোতায়েন করা হয়েছিল জাহাজ এবং এয়ারক্র্যাফ্ট। এই অভিযানে শামিল হয়েছিল কোস্টগার্ডের জাহাজ রাজরতনও। এই জাহাজটিতে এনসিবি এবং এটিএসের আধিকারিকরাও ছিলেন।’

    ‘রাজরতনে’র খেলা

    জানা (Pakistan Boat Caught) গিয়েছে, গ্রেফতারি এড়াতে সন্দেহভাজন জাহাজটি চেষ্টা কম কসুর করেনি। তবে নজরদারি জাহাজটি সেটিকে চিহ্নিত করার পাশাপাশি আটক করে। একটি বিশেষজ্ঞ দল পাকিস্তানি জাহাজটিতে তল্লাশি অভিযান চালায়। তখনই জানা যায়, জাহাজটিতে মাদক রয়েছে। কোস্টগার্ড জানিয়েছে, আইসিজি গোত্রের রাজরতনের ক্ষিপ্রতার সঙ্গে এঁটে ওঠা মুশকিল। তাই পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তানি মাদক বোঝাই জলযানটি। রাজরতনের স্পেশালিস্ট টিম সন্দেশভাজন পাকিস্তানি জাহাজটিতে গিয়ে ওঠে। খানাতল্লাশির পর ওই টিমের সদস্যরা জাহাজটিতে মাদক রয়েছে বলে নিশ্চিত হন। তার পরেই বাজেয়াপ্ত করা হয় ৬০০ কোটি মূল্যের মাদক। জিজ্ঞাসাবাদের জন্য পাকিস্তানি জলযানটিকে গুজরাটের পোরবন্দরে নিয়ে আসা হয়েছে। জাহাজটির সঙ্গে নিয়ে আসা হয়েছে তার নাবিকদেরও (Pakistan Boat Caught)।

    আরও পড়ুুন: “ওয়েনাড়ে জিততে কংগ্রেস নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে”, তোপ মোদির

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rajnath Singh: “ভারত কখনও মাথা নত করবে না”, সাফ জানালেন রাজনাথ

    Rajnath Singh: “ভারত কখনও মাথা নত করবে না”, সাফ জানালেন রাজনাথ

    মাধ্যম নিউজ ডেস্ক: “ভারত কখনও মাথা নত করবে না”, সাফ জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। ভারত-চিন বার্তালাপ মসৃণ গতিতে এগোচ্ছে বলেও জানান তিনি। তাঁর দাবি, আলোচনা হচ্ছে সুন্দর পরিবেশে। বর্তমানে আহমেদাবাদে বিজেপির হয়ে প্রচার করে চলেছেন রাজনাথ।

    ভারত শক্তিশালী দেশ (Rajnath Singh)

    এখানকারই এক জনসভায় তিনি বলেন, “সামরিক দিক থেকে ভারত একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। সে তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।” প্রতিরক্ষামন্ত্রী বলেন, “ভারত আর বর্তমানে দুর্বল ভারত নয়। সামরিক দিক থেকে ভারত যথেষ্ট শক্তিশালী একটি দেশ। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চাই।” চিনা আগ্রাসন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের প্রেক্ষিতে রাজনাথ (Rajnath Singh) জানান, ভারত-চিন কথাবার্তা চলছে মসৃণ গতিতে।

    প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়েছে

    তিনি বলেন, “আমি বুঝতে পারছি, এই আলোচনার রেজাল্টের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি দেশবাসীকে এই মর্মে আশ্বস্ত করতে চাই যে, ভারত কোথাও মাথা নত করেনি, কখনও করবেও না।” ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির পরিমাণ যে বাড়ছে, তাও জানান প্রতিরক্ষামন্ত্রী। তাঁর আশা, ২০২৩-২৪ অর্থবর্ষে এর পরিমাণ ছাড়িয়ে যাবে ২১ হাজার কোটি টাকা। তিনি বলেন, “২০১৪ সালে আমরা ৬০০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছিলাম। আর এখন সেটা ছাড়িয়ে গিয়েছে ২১ হাজার কোটি টাকার গণ্ডি।”

    আরও পড়ুুন: “ওয়েনাড়ে জিততে কংগ্রেস নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে”, তোপ মোদির

    পাক অধিকৃত কাশ্মীরের একটি জায়গায় নয়া সড়ক বানাচ্ছে চিন। খোঁড়া হচ্ছে সুড়ঙ্গও। জায়গাটি ভারতের সিয়াচেনের খুব কাছেই। সম্প্রতি প্রকাশ্যে আসা এরকমই এক উপগ্রহ চিত্র দেখে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। নয়াদিল্লির ধারণা, অদূর ভবিষ্যতে ভারত-চিন যুদ্ধ বাঁধলে যাতে অনায়াসে তার মোকাবিলা করা যায়, সেজন্য সীমান্তে সড়ক বানাচ্ছে ড্রাগনের দেশ। সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে সেনা ও রসদ মজুত করতে। এর পরে পরেই সমস্যার সমাধানে আলোচনা শুরু করে দুই দেশ। সেই আলোচনাই মসৃণ গতিতে চলছে বলে জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: “ওয়েনাড়ে জিততে কংগ্রেস নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে”, তোপ মোদির

    Lok Sabha Elections 2024: “ওয়েনাড়ে জিততে কংগ্রেস নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “ওয়েনাড় কেন্দ্রে জিততে কংগ্রেস নিষিদ্ধ পিএফআইয়ের সাহায্য নিচ্ছে।” রবিবার কর্নাটকের বেলগাভির জনসভায় এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Lok Sabha Elections 2024)। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজা-মহারাজাদের নিয়ে সমালোচনারও জবাব দিয়েছেন তিনি। তুষ্টিকরণের রাজনীতির কারণে কংগ্রেস নবাব, নিজাম, সুলতান ও বাদশাহদের সম্পর্কে নীরব বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর।

    কংগ্রেসকে নিশানা মোদির (Lok Sabha Elections 2024)

    উত্তরাধিকার ট্যাক্স ইস্যুতেও কংগ্রেসকে একহাত নেন প্রধানমন্ত্রী। কর্নাটকে কংগ্রেস সরকার যে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, তাও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “দেশবাসীর যাতে সম্পদ বাড়ে, বিজেপি নিরন্তর সেই চেষ্টা করে চলেছে। আর কংগ্রেসের শাহজাদা (রাহুল গান্ধী) ও তাঁর বোন (প্রিয়ঙ্কা গান্ধী) দু’জনেই ঘোষণা করেছেন, তাঁরা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশের ওপর এক্স-রে করবেন।” প্রধানমন্ত্রী বলেন (Lok Sabha Elections 2024), “তাঁরা আপনার সম্পত্তি, ব্যাঙ্ক লকার, জমি, গাড়ি, স্ত্রীধন এবং মহিলাদের গয়না, সোনা মায় মঙ্গলসূত্রের ওপরও এক্স-রে করবেন। এই লোকগুলো প্রত্যেকের বাড়িতে হানা দেবে, আপনার সম্পত্তি কেড়ে নেবে। সম্পদ কেড়ে নিয়ে তারা একে পুনর্বন্টন করবে। তারা এটা বিলিয়ে দেবে তাদের, যারা তাদের প্রিয় ভোটব্যাঙ্ক। আপনারা কি আপনাদের সম্পদ এভাবে লুট হতে দেবেন?”

    ‘তুষ্টিকরণের রাজনীতি করছে কংগ্রেস’

    প্রধানমন্ত্রী বলেন, “আমি কংগ্রেসকে এই বলে সতর্ক করতে চাই যে, এসব ধান্ধা ছাড়ুন। যতদিন মোদি বেঁচে রয়েছে, আমি এটা হতে দেব না।” তিনি বলেন, “কংগ্রেস যে ইতিহাস লিখিয়েছে, স্বাধীনতা সংগ্রামের যে কাহিনি বর্ণনা করেছে, তা করা হয়েছে তুষ্টিকরণের রাজনীতি করতে, ভোটব্যাঙ্কের স্বার্থে। এমনকী আজও কংগ্রেসের শাহজাদা সেই পাপ বয়ে বেড়াচ্ছেন। আপনারা বোধহয় কংগ্রেসের শাহজাদার সাম্প্রতিক বিবৃতি শুনে থাকবেন। তিনি বলেছেন, ভারতের রাজা-মহারাজারা দমন-পীড়ন করতেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “তিনি(রাহুল গান্ধী) তাঁদের (রাজা-মহারাজাদের) বিরুদ্ধে দেশের গরিবদের জমি এবং সম্পদ কেড়ে নেওয়ার অভিযোগ করেছেন। কংগ্রেসের শাহজাদা ছত্রপতি শিবাজি মহারাজ এবং কিত্তুর রানি ছান্নাম্মাদের মতো মহান ব্যক্তিত্বকে অপমান করেছেন। যাঁদের সুশাসন ও দেশপ্রেম আজও আমাদের প্রাণিত করে।” এর পরেই প্রধানমন্ত্রী বলেন, “কিন্তু শাহজাদা নবাব, নিজাম, সুলতান এবং বাদশাহদের দমন-পীড়ন নিয়ে একটি কথাও বলেননি। ঔরঙ্গজেবের দমন-পীড়নের কথা বোধহয় কংগ্রেসের মনে নেই। এই ঔরঙ্গজেবই হাজার হাজার হিন্দু মন্দির ধ্বংস করেছিলেন। যেসব রাজনৈতিক দল ঔরঙ্গজেবের প্রশংসা করে, কংগ্রেস তাদের সঙ্গেই মাখামাখি করে। তারা (কংগ্রেস) একবারও তাদের কথা বলে না, যারা আমাদের তীর্থক্ষেত্রগুলি ধ্বংস করেছিল, সেগুলিতে লুটপাট চালিয়েছিল, মানুষ খুন করেছিল (Lok Sabha Elections 2024), করেছিল গোহত্যাও।”

    আরও পড়ুুন: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Vande Bharat Metro: বন্দে মেট্রোর ট্রায়াল রান শুরু জুলাইতে, জুড়বে ১২৪ শহরকে

    Vande Bharat Metro: বন্দে মেট্রোর ট্রায়াল রান শুরু জুলাইতে, জুড়বে ১২৪ শহরকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের জুলাই মাস থেকে ভারতীয় রেল স্বল্প দূরত্বের বন্দে ভারত মেট্রো ট্রেনের (Vande Bharat Metro) ট্রায়াল রান শুরু করবে, এমনটাই জানা গিয়েছে। এছাড়াও রেল সূত্রের খবর, আগামী মাসেই অর্থাৎ ২০২৪ সালের মে মাস থেকেই বন্দে ভারতের স্লিপার ট্রেনেরও ট্রায়াল রান শুরু হবে। অর্থাৎ একযোগে ভারতীয় রেলের মুকুটে জুড়তে চলেছেন নয়া দুটি পালক। প্রসঙ্গত, রেলমন্ত্রী আগেই জানিয়েছিলেন, রেলের আধুনিকীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে ২০২২-২০২৩ বর্ষে। সেই সিদ্ধান্তের প্রতিফলনই ধরা পড়ল রেলের ঘোষণায়।

    জুড়বে ১২৪ শহরকে

    ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) ট্রেনগুলি ১০০ থেকে ২৫০ কিলোমিটারের রুটে চলবে। অন্যদিকে বন্দে ভারতের স্লিপার ট্রেনগুলি এক হাজার কিলোমিটারের বেশি রুটে ছুটবে। রেলের আধিকারিকরা জানাচ্ছেন, বন্দে মেট্রো ট্রেনগুলি ১২৪টি শহরকে যুক্ত করবে। এর মধ্যে রয়েছেন লক্ষ্ণৌ-কানপুর, আগ্রা-মথুরা, দিল্লি-রেওয়ারি ভুবনেশ্বর-বালাসোর এবং তিরুপতি-চেন্নাই প্রভৃতি।

    কেমন হবে বন্দে ভারত মেট্রো

    নতুন বন্দে ভারত মেট্রো ট্রেনগুলির (Vande Bharat Metro) ডিজাইনও ইতিমধ্যে জানা গিয়েছে। সমস্ত বন্দে মেট্রো ট্রেনগুলিতে থাকবে এসি। চালু রেলপথেই এগুলি চলবে। তার জন্য আলাদা করে কোনও ট্রাক তৈরি হবে না। যেকোনও বড় শহরের আশেপাশের শহরগুলিকে যুক্ত করতে এই ট্রেনগুলি ছুটবে। এই সমস্ত ট্রেনে অনেক বেশি সংখ্যক যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানা যাচ্ছে। বন্দে মেট্রোর গতিও হবে খুব বেশি। পাশাপাশি বন্দে মেট্রো ট্রেনগুলির সমস্ত ছোট স্টেশনেই থামবে। প্রতিটি ট্রেনে বারোটি করে কামরা থাকবে। অন্যান্য মেট্রো ট্রেনগুলির মতোই বন্দে মেট্রোর দরজা হবে অটোমেটিক। জানা গিয়েছে পরবর্তীকালে এই বন্দে মেট্রো ট্রেনগুলিতে আরও চারটি করে বগি জোড়া হতে পারে। যার ফলে মোট কোচের সংখ্যা হবে ১৬। বন্দে মেট্রো (Vande Bharat Metro) ট্রেনগুলি পুরোটাই হবে অসংরক্ষিত কামড়ার। রেলের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, লোকসভা নির্বাচনের ফল প্রকাশের ১০০ দিনের মধ্যেই ট্রাকে ছুটবে বন্দে ভারত মেট্রো।

    স্লিপার বন্দে ভারত ছুটবে ৫০টি

    জানা গিয়েছে, স্লিপার বন্দে ভারত ট্রেনগুলিতে থাকবে দুটি ৬০০০ হর্সপাওয়ারের লোকোমোটিভ ইঞ্জিন। একটি থাকবে সামনে এবং অপরটি পিছনে। অর্থাৎ দুদিকেই ছুটতে পারবে এই বন্দে ভারত ট্রেনগুলি। এই ট্রেনগুলি দীর্ঘ দূরত্বের যাত্রীদের অত্যন্ত সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুবিধা দেবে। চলতি বছরে এমন ৫০টি নতুন ট্রেন ছুটবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আগামীদিনে এমন ট্রেনের সংখ্যা বেড়ে চারশোটি হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এই ট্রেনগুলির পুরো ডিজাইনটাই হবে বিদেশি ট্রেনের মত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mahadev betting app case: ‘মহাদেব বেটিং অ্যাপ’ মামলায় গ্রেফতার ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান

    Mahadev betting app case: ‘মহাদেব বেটিং অ্যাপ’ মামলায় গ্রেফতার ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরে ‘মহাদেব বেটিং অ্যাপ’-এর (Mahadev betting app case) কেলেঙ্কারি সামনে আসতেই নাম জড়িয়ে ছিল একাধিক বলিউড তারকার। এবার সেই মামলায় ছত্তিশগড় থেকে গ্রেফতার করা হল ‘স্টাইল’ সিনেমা খ্যাত অভিনেতা সাহিল খানকে। প্রসঙ্গত, এই মামলায় তিনি গ্রেফতার হতে পারেন তা আগেভাগেই বুঝতে পেরেছিলেন সাহিল খান। আগেই বোম্বে হাইকোর্টে অভিনেতা আগাম জামিনের আর্জিও জানান। তবে উচ্চ আদালত অভিনেতার সেই আর্জি খারিজ করে দেয়। এরপর থেকেই লুকিয়ে বেড়াচ্ছিলেন সাহিল খান। অবেশেষে ধরা পড়লেন পুলিশের জালে। প্রসঙ্গত ‘অনলাইন বেটিং অ্যাপ’-এ গড়াপেটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গত বছরে মুম্বই পুলিশ সাহিল খানকে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদও করে।

    ১৫ হাজার কোটির আর্থিক প্রতারণা 

    ‘স্টাইল’ সিনেমা ছাড়াও ‘এক্সকিউজ মি’ ছবিতে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন তিনি (Mahadev betting app case)। তবে বলিউডে সেভাবে নিজের পা জমাতে পারেননি তিনি। জানা গিয়েছে, প্রায় ১৫ হাজার কোটি টাকার আর্থিক প্রতারণার সঙ্গে নাম জড়িয়েছে সাহিল খানের। সূত্রের খবর ‘মহাদেব বেটিং অ্যাপ’ গড়াপেটা (Mahadev betting app case) কাণ্ডে অভিযুক্তদের তালিকায় মোট ৩১ জনের নাম রয়েছে বলে জানা গিয়েছে। এঁরা প্রত্যেকেই পরিচিত ব্যক্তিত্ব। এর মধ্যে সাহিল খানের নাম ছিল ২৬ নম্বরে।

    কী বলেছিলেন সাহিল

    অভিযোগ, এই অ্যাপের (Mahadev betting app case) মাধ্যমেই বেআইনিভাবে বিপুল পরিমাণে আর্থিক লাভ করেছেন অভিনেতা। ঘটনায় সাহিল খানের নাম প্রকাশ্যে আসতেই তিনি সে সময় সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তারকা হিসেবে শুধুমাত্র ব্র্যান্ড প্রোমোটারের কাজ করেছিলেন তিনি। এছাড়া ‘মহাদেব বেটিং অ্যাপ’ সংক্রান্ত কেলেঙ্কারি সম্পর্কে তিনি নাকি কিছুই জানতেন না। তবে অভিনেতার এমন বিবৃতিকে গুরুত্ব দেয়নি আদালত।

    কী জানালেন বিচারপতি

    বোম্বে হাইকোর্টের বিচারপতি এসভি কোতোয়ালের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছে, ‘মহাদেব ব্যাটিং অ্যাপের’ (Mahadev betting app case) সমস্ত কার্যকলাপই বেআইনি। বিপুল পরিমাণ অর্থ জড়িত রয়েছে এখানে। এর জন্য ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টও তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ভুয়ো সিমকার্ড। জানা গিয়েছে, সাহিল খানের সম্পর্ক ছিল ‘দ্য লায়ন বুক অ্যাপ’- এর সঙ্গেও। এটি হল, ‘মহাদেব ব্যাটিং অ্যাপ’-এর একটি শাখা। এর পাশাপাশি তাঁর অংশীদারিত্ব ছিল ‘লোটাস বুক অ্যাপে’ও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Delhi Congress: দিল্লি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা লাভলির, গাড্ডায় সোনিয়ার দল

    Delhi Congress: দিল্লি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা লাভলির, গাড্ডায় সোনিয়ার দল

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে আরও গাড্ডায় কংগ্রেস (Delhi Congress)। দিল্লি কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিলেন অরবিন্দর সিং লাভলি। নির্বাচনের মুখে পদ ছাড়ার কারণও ব্যাখ্যা করেছেন অরবিন্দর। বলেন, “দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন আম আদমি পার্টির কয়েকজন মন্ত্রী। তা সত্ত্বেও কেজরিওয়ালের দলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের জন্যই এটা করছে। দলের নিচুতলার কর্মীরা এতে অসন্তুষ্ট।” কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খাড়্গেকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, “যেহেতু তিনি দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারেননি, তাই পার্টির শহর ইউনিটের প্রধান থাকার আর কোনও কারণ তিনি খুঁজে পাচ্ছেন না।”

    কী বললেন অরবিন্দর? (Delhi Congress)

    অরবিন্দর জানান (Delhi Congress), দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটা পার্টির সঙ্গে মাখামাখি করতে চায়নি, যারা দুর্নীতিতে ভরপুর, মিথ্যার বেসাতি করে, কংগ্রেসের দিকে কেলেঙ্কারির অভিযোগ তোলে। তা সত্ত্বেও দল দিল্লিতে আপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তাঁর আরও অভিযোগ, পার্টি লোকসভা নির্বাচনের টিকিট দিয়েছেন এমন কয়েকজনকে, যাঁরা কংগ্রেসের দিল্লি ইউনিটে আগন্তুক। এ প্রসঙ্গে তিনি উত্তর-পশ্চিম দিল্লির প্রার্থী উদিত রাজ এবং উত্তর-পূর্ব দিল্লির প্রার্থী কানাহাইয়া কুমারের প্রসঙ্গের উল্লেখ করেন। সূত্রের খবর, উদিত ও কানহাইয়াকে প্রার্থী করায় ক্ষোভে ফুঁসছেন দিল্লি কংগ্রেসের নিচুতলার কর্মীরা। পরিস্থিতি এমনই পর্যায়ে গিয়েছে যে, দিল্লির অনেক নেতাই হয় বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, নয়ত নয়া দল গঠন করতে চাইছেন। রাজনৈতিক মহলের মতে, যদি তা হয়, তাহলে নির্বাচনের আগেই দুরমুশ হয়ে যাবে দিল্লি কংগ্রেসের মেরুদণ্ড।

    আরও পড়ুুন: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

    ওগরালেন এক রাশ ক্ষোভ

    দিন কয়েক আগে আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা করেছিলেন কানহাইয়া কুমার। এদিন তাঁকেও নিশানা করেন অরবিন্দর। বলেন, “এই জাতীয় নিচুমনের চিন্তাভাবনা এবং তথ্যগতভাবে ভুল বিবৃতি কংগ্রেসের দিল্লি ইউনিট মেনে নেবে না। কারণ দলের স্থানীয় কর্মীরা আপের সঙ্গে জোট মেনে নিতে পারছেন না। দিল্লির উন্নয়ন নিয়ে আপ যে মিথ্যা প্রচার করছে, তাও বিশ্বাস করেন না তাঁরা।” কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বেও যে তিনি বিরক্ত, এদিন তাও জানিয়েছেন অরবিন্দর।  তিনি বলেন, “ডিপিসিসি প্রেসিডেন্ট হিসেবে আমায় নিয়োগ করা হলেও, এআইসিসির সাধারণ সম্পাদক (দিল্লি ইনচার্জ) আমায় কোনও সিনিয়র নেতাকে নিয়োগ করতে দেননি। আমায় প্রতিবন্ধী করে রাখা হয়েছিল।” প্রসঙ্গত, গত অগাস্ট থেকে দিল্লি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অরবিন্দর (Delhi Congress)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

    Lok Sabha Elections 2024: আজমল কাসভকে ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ককেই প্রার্থী করল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গি আজমল কাসভকে মনে আছে? মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার একমাত্র জীবিত জঙ্গি ছিল সে। ওই হামলায় নিহত হয়েছিলেন (Lok Sabha Elections 2024) ১৬৪জন। এই কাসভকেই ফাঁসিতে লটকানোর নেপথ্য নায়ক ছিলেন যিনি, সেই উজ্জ্বল দেওরাও নিকমকে লোকসভা নির্বাচনে প্রার্থী করল বিজেপি। উত্তর-মধ্য মুম্বই কেন্দ্রের পদ্ম-প্রার্থী তিনি। রাজনৈতিক মহলের মতে, নিকমকে টিকিট দিয়ে এই কেন্দ্রে বিরোধীদের কার্যত দাঁড়িয়ে গোল দিল বিজেপি।

    নায়ক নিকম

    স্মৃতির সরণী বেয়ে ফিরে যাই চলুন ২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর, এই তিন দিনে। পাক মদতপুষ্ট জঙ্গিদের ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বাণিজ্য নগরী মুম্বই। নিহত হয়েছিলেন ১৬৪জন। জখম হয়েছিলেন অন্তত ৩০৮ জন। গোটা বিশ্বে তোলপাড় করা এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল কাসভকে। সেই সময় সরকারি আইনজীবী ছিলেন নিকম। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ফাঁসি হয়েছিল কাসভের। কাসভকে ফাঁসিকাঠে চড়ানোর নেপথ্য (Lok Sabha Elections 2024) নায়ক ছিলেন নিকমই। কেবল কাসভই নন, নিকমের ফোকরহীন যুক্তির জেরে ফাঁসির সাজা হয়েছে আরও ৩৬ জনের। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ৬২৮ জন। আইনজীবী মহলে নিকমকে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত মামলার ‘মাস্টার’ বলা হয়। এহেন নিকমকেই প্রার্থী করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে বিজেপি।

    অকপট নিকম 

    তিনি যে রাজনীতির জগতের লোক নন, অকপটে সে কথা স্বীকারও করেছেন নিকম। বলেন, “আমি জানি, আমি রাজনীতির জগতের লোক নই। বছরের পর বছর ধরে আপনারা আমায় আদালতে লড়াই করতে দেখেছেন। বিজেপি আমায় এই দায়িত্ব দিয়েছে। সেজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কৃতজ্ঞ। বিজেপি সভাপতি জেপি নাড্ডা, মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, মুম্বই বিজেপির প্রধান আশিস শেলারের কাছেও আমি কৃতজ্ঞ।”

    আরও পড়ুুন: “প্রথম দু’দফার ফল হতে চলেছে ২-০”, মহারাষ্ট্রে বললেন মোদি

    এর পরেই রাজনীতিতে নবাগত নিকম বলেন, “রাজনীতির জগতের লোক না হলেও, আপনাদের মাধ্যমে আমি প্রত্যেককে বলতে চাই, দেশের সংবিধান, আইন এবং সুরক্ষাই থাকবে আমার অগ্রাধিকারের তালিকায়। যে লোকসভা কেন্দ্র থেকে আমায় লড়তে বলা হয়েছে, সেটি মুম্বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে এক সময় লড়তেন প্রয়াত মনোহর জোশী, রামদাস আটাওয়ালা এবং পুনম মহাজন। এঁরা সংসদে বারাংবার সরব হয়েছেন নানা ইস্যুতে।” প্রসঙ্গত, ২০১৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন নিকম (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share