Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • JNU: জেএনইউকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছেন ‘সঙ্ঘী ভিসি’ শান্তিশ্রী, চেনেন তাঁকে?

    JNU: জেএনইউকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছেন ‘সঙ্ঘী ভিসি’ শান্তিশ্রী, চেনেন তাঁকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) উপাচার্য নিয়োগ করার পরেই মোদি সরকারের মুণ্ডপাত করেছিলেন বিজেপি-বিরোধী বিভিন্ন দলের নেতারা। অথচ মাত্র দু’বছরেই বিশ্ববিদ্যালয়ের ভোল বদলে দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়কে নিয়ে গিয়েছেন উন্নতমানের বিশ্ববিদ্যালয়ের তালিকার এক নম্বরে। এখন তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছেন এক সময়কার সমালোচকরাও। পুণের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন শান্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে নিয়োগ করা হয় জেএনইউয়ের উপাচার্য হিসেবে।

    জেএনইউয়েরই প্রাক্তনী শান্তিশ্রী (JNU)

    শান্তিশ্রী জেএনইউয়েরই প্রাক্তনী। এমফিল এবং পিএইচডিও করেছেন এই বিশ্ববিদ্যালয় থেকেই। তাঁর গবেষণার বিষয় ছিল, ‘নেহরুর আমলে ভারতের সংসদ ও বিদেশনীতি’। তাঁকেই বসানো হয় জেএনইউয়ের উপাচার্য পদে। তারপরেই দেশজুড়ে শুরু হয় সমালোচনা। সেসব পাত্তা না দিয়েই দায়িত্ব নিয়েছিলেন শান্তিশ্রী। বিশ্ববিদ্যালয়কে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়ে তিনি বলছেন, “জেএনইউ (JNU) কখনওই দেশ-বিরোধী ছিল না, টুকরে টুকরে গ্যাং ছিল না। এই বিশ্ববিদ্যালয় চিরকালই ভিন্নমত, বিতর্ক এবং গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে এসেছে।” শান্তিশ্রী জেএনইউয়ের প্রথম মহিলা উপাচার্য। তিনি বলেন, “জেএনইউতে গৈরিকীকরণ হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে এ নিয়ে কোনও চাপও নেই।” উপাচার্য বলেন, “আরএসএসের সঙ্গে আমার যে যোগ রয়েছে, তা নিয়ে আমি দুঃখিত নই, এই পরিচয় আমি লুকোতেও চাই না।”

    ‘জেএনইউয়ের নির্দিষ্ট কোনও পরিচয় নেই’

    শান্তিশ্রীর জন্ম রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। ছোটবেলায় মা মারা যাওয়ার পরে তিনি ফিরে আসেন চেন্নাইয়ে দেশের বাড়িতে। মধ্যবিত্ত সাউথ ইন্ডিয়ান পরিবারে বেড়ে ওঠা তাঁর। আরএসএসের সঙ্গে যোগ থাকায় পড়ুয়ারা তাঁকে আবডালে ‘সঙ্ঘী ভিসি’ বলে ডাকেন। সেই তিনিই হাল ফিরিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (JNU)। QS ranking-এ বিশ্ববিদ্যালয়কে তুলে নিয়ে গিয়েছেন শীর্ষস্থানে। উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের উচিত এসবের (গৈরিকীকরণ) উর্ধ্বে ওঠা। জেএনইউ দেশের প্রতিষ্ঠান, তার নির্দিষ্ট কোনও পরিচয় নেই। জেএনইউ অন্তর্ভুক্তি ও বিকাশের প্রতীক। আমি সব সময়ই বলি, এই বিশ্ববিদ্যালয় সাত ‘ডি’-এর প্রতীক। এই সাত ‘ডি’ হল ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, ডিসেন্ট, ডাইভার্সিটি, ডিবেট ও ডিসকাশন, ডিফারেন্স এবং ডেলিবারেশন।”

    দু’তরফেই ভুল বোঝাবুঝি হয়েছিল

    শান্তিশ্রী যখন জেএনইউয়ের দায়িত্ব নেন, তখন ছাত্রবিক্ষোভ তুঙ্গে। দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছিল ছাত্রদের একাংশের বিরুদ্ধে। দেশবিরোধী স্লোগান দেওয়ায় যাঁরা জড়িত ছিলেন, তাঁরা ‘টুকরে গ্যাং’য়ের সদস্য বলে দেগে দেওয়া হয়েছিল। সে প্রসঙ্গে উপাচার্য বলেন, “সেটা একটা ফেজ ছিল। দু’তরফেই ভুল বোঝাবুঝি হয়েছিল। আমার মনে হয়, নেতারা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ করতে পারেননি।” তিনি বলেন, “যে কোনও বিশ্ববিদ্যালয়ে কিছু অন্যধারার পড়ুয়া থাকেন, কেবল জেএনইউতেই (JNU) নয়। সেক্ষেত্রে নেতাদেরই দায়িত্ব বর্তায় কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবেন। কিন্তু আমি মনে করি না যে আমরা দেশ-বিরোধী অথবা টুকরে টুকরে গ্যাং।”

    কী বললেন সঙ্ঘী ভিসি?

    সঙ্ঘী ভিসি বলেন, “আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের সেই পর্বটা খারাপ ছিল। দু’তরফেই কিছু ভুল হয়েছিল। এর কারণ মেরুকরণ এবং নেতৃত্বের মধ্যে বোঝাপড়ার অভাব। আপনাদের বুঝতে হবে প্রতিটি মানুষ আলাদা। তাঁদের যুক্তিও আলাদা হবে। তবে এই বিশ্ববিদ্যালয় কখনওই দেশ-বিরোধী ছিল না।” তিনি বলেন, “আমি যখন এখানে পড়াশোনা করতাম, তখন এখানে বামেরা রাজত্ব করত। তখনও কেউ দেশ-বিরোধী ছিলেন না। তাঁরা সমালোচক। সমালোচক ও ভিন্নমত পোষণ করলেই কাউকে দেশ-বিরোধী বলে দেগে দেওয়া যায় না।” উপাচার্য বলেন, “আমার মনে হয়, প্রশাসন জেএনইউকে বুঝতে পারেনি। তাই বিশ্ববিদ্যালয়কে পার হতে হয়েছে দুর্ভাগ্যের সেই পর্ব।”

    আরও পড়ুুন: প্রত্যাঘাত করল ইজরায়েল, ইরানের ‘লক্ষ্যবস্তু’তে ক্ষেপণাস্ত্র হামলা তেল আভিভের

    স্কুলে বরাবরই প্রথম হতেন শান্তিশ্রী। মেডিক্যাল জয়েন্ট পাশ করে নয়াদিল্লির এইমসে যোগ দিয়েছিলেন। তিন মাস পরে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা ছেড়ে দেন। কারণ তাঁকে বলা হয়েছিল হয় গাইনোকোলজি নয়ত চাইল্ড স্পেশালিস্ট হতে হবে। নিউরোলজি নৈব নৈব চ। এইমসের পড়া ছেড়ে শান্তিশ্রী ভর্তি হন কলেজে। পরে হন পুণে বিশ্ববিদ্যালয়ের ডিন। তাঁর বাবাই আরএসএস অনুমোদিত সেবিকা সমিতির সামার ক্যাম্পে পাঠিয়েছিলেন। সেখান থেকেই তাঁর আরএসএসের সঙ্গে সখ্যতা। শান্তিশ্রী বলেন, “আমার জীবনে সংঘের সদর্থক প্রভাব রয়েছে। তবে জেএনইউয়ে (JNU) আমাদের গৈরিকীকরণ হয়নি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘‘আরও বেশি করে ভোট দিন’’, পাঁচ ভাষায় প্রথম বারের ভোটারদের আবেদন মোদির

    Lok Sabha Election 2024: ‘‘আরও বেশি করে ভোট দিন’’, পাঁচ ভাষায় প্রথম বারের ভোটারদের আবেদন মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ১৯ এপ্রিল শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। প্রথম দফায় ভোট হচ্ছে দেশের ১০২টি আসনে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩টি আসনও। এই তিনটি আসনই উত্তরবঙ্গে। এই আসনগুলির একটিতে ভাগ্য পরীক্ষা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নিশীথ প্রামাণিকের। এদিন সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা নির্বাচনও হচ্ছে একই সঙ্গে।

    প্রধানমন্ত্রীর অনুরোধ (Lok Sabha Election 2024)

    ভোট শুরু হতেই দেশবাসীকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাঁরা এবারই প্রথম ভোট দেবেন, তাঁরা যাতে আরও বেশি করে গণতন্ত্রের উৎসবে শামিল হন, এক্স হ্যান্ডেলে পাঁচটি ভাষায় ট্যুইট করে সেই আবেদনই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি (Lok Sabha Election 2024) লিখেছেন, “লোকসভা নির্বাচন ২০২৪ আজ হচ্ছে। দেশের ২১টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট হচ্ছে। এই আসনগুলির ভোটারদের আমি অনুরোধ করছি রেকর্ড পরিমাণে ভোট দিন। আমি বিশেষত তরুণ এবং এবারই যাঁরা প্রথম ভোট দিচ্ছেন, তাঁদের অনুরোধ করছি আরও বেশি করে অংশগ্রহণ করুন ভোট-পর্বে। সব শেষে প্রতিটি ভোট গণনা হবে, প্রত্যেকের স্বর ম্যাটার করবে।”

    কোথায় কোথায় হচ্ছে ভোট

    প্রসঙ্গত, এদিন তামিলনাড়ুর ৩৯টি কেন্দ্রেই নির্বাচন হচ্ছে। নির্বাচন হচ্ছে উত্তরাখণ্ডের ৫টি, অরুণাচলের ২টি, মেঘালয়ের ২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১টি, মিজোরামের ১টি, নাগাল্যান্ডের ১টি, পুদুচেরির ১টি, সিকিমের ১টি এবং লাক্ষাদ্বীপের ১টি আসনেও। এদিনই মতদান করবেন রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, আসাম এবং মহারাষ্ট্রের ৫টি করে, বিহারের ৪টি এবং পশ্চিমবঙ্গের ৩টি কেন্দ্রের ভোটাররাও। ভোট দিচ্ছেন ত্রিপুরা, ছত্তিশগড় এবং জম্মু-কাশ্মীরের ১টি করে কেন্দ্রের ভোটাররাও। মণিপুরের দুটি লোকসভা কেন্দ্রের একটিতেও চলছে ভোটগ্রহণ। তবে আউটার মণিপুর কেন্দ্রে নির্বাচন হবে দু’দফায়। একটি অংশে নির্বাচন হচ্ছে এদিন। ওই কেন্দ্রের বাকি অংশে ভোট নেওয়া হবে ২৬ এপ্রিল।

    এদিন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীর ভাগ্যও পরীক্ষা চলছে। এঁদের মধ্যে রয়েছেন কোচবিহারের নিশীথ প্রামাণিক, নাগপুরের নীতিন গডকরি, অরুণাচল প্রদেশের কিরেন রিজিজু, বিকানেরের অর্জুন রাম মেঘওয়াল, ডিব্রুগড়ের সর্বানন্দ সোনোওয়াল, জম্মু-কাশ্মীরের উধমপুরে জিতেন্দ্র সিংহ, কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুন নাথের (Lok Sabha Election 2024)।

    আরও পড়ুুন: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব শুরু, প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব শুরু, প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে

    Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব শুরু, প্রথম দফার ভোটগ্রহণ চলছে দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়ে গিয়েছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব (Lok Sabha Election 2024)। আজ, শুক্রবার ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোট উৎসব। এবার নির্বাচন হবে সাত দফায়। প্রথম দফার নির্বাচনই শুরু হয়ে গিয়েছে এদিন সকাল সাতটায়। লোকসভার ৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। প্রথম দফায় নির্বাচন হচ্ছে দেশের ১০২টি আসনে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কেন্দ্রগুলি।

    ভোট-আখ্যান (Lok Sabha Election 2024)

    এদিন উত্তরপূর্বের দুই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনও। এই রাজ্যগুলি হল সিকিম ও অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের চিন সীমান্ত ঘেঁষা একটি গ্রামে মাত্র একজন ভোটারের ভোট নিতে চলে গিয়েছেন পোলিং অফিসাররা। পাহাড়ের পাকদণ্ডী বেয়ে ৩৯ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বুথে পৌঁছেছেন তাঁরা। তৈরি হয়েছে আস্ত একটি বুথও। প্রথম দফায় ভোট করানোর দায়িত্বে রয়েছেন ১৮ লাখ নির্বাচন কর্মী। নির্বাচন (Lok Sabha Election 2024) বিঘ্নহীন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সারাদেশে ৩৬১ জন অবজারভার। তার মধ্যে ১২৭ জন জেনারেল অবজারভার, ৬৭ জন পুলিশ অবজারভার, ১৬৭ জন এক্সপেন্ডিচার অবজারভার। ৪৬২৭ ফ্লাইং স্কয়ার্ড, ২০২৮ ভিডিও সার্ভেলেন্স টিম। ১৩৭৪ ইন্টার স্টেট, ১৬২ ইন্টারন্যশনাল বর্ডার চেকিং। ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে সকাল সাতটায়। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। বুথ খোলা হয়েছে ১.৮৭ লাখ। নির্বাচন কমিশন সূত্রে খবর, এদিন যাঁরা মতদান করবেন, তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৮.৪ কোটি, মহিলা ৮.২৩ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১১ হাজার ৩৭১ জন। প্রথম ভোট দিচ্ছেন ৩৫.৬৭ লক্ষ। ২০-২৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ৩.৫১ কোটি। এই দফায় ১৬২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে।

    কোথায় কত আসনে ভোট

    এদিন তামিলনাড়ুর ৩৯টি আসনেই ভোট হচ্ছে। নির্বাচন হচ্ছে উত্তরাখণ্ডের ৫টি, অরুণাচলের ২টি, মেঘালয়ের ২টি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ১টি, মিজোরামের ১টি, নাগাল্যান্ডের ১টি, পুদুচেরির ১টি, সিকিমের ১টি এবং লাক্ষাদ্বীপের ১টি আসনেও। এদিনই মতদান করবেন রাজস্থানের ১২টি, উত্তরপ্রদেশের ৮টি, মধ্যপ্রদেশের ৬টি, আসাম এবং মহারাষ্ট্রের ৫টি করে, বিহারের ৪টি এবং পশ্চিমবঙ্গের ৩টি কেন্দ্রের ভোটাররাও। ভোট দিচ্ছেন ত্রিপুরা, ছত্তিশগড় এবং জম্মু-কাশ্মীরের ১টি করে কেন্দ্রের ভোটাররাও।

    আরও পড়ুুন: দিনহাটাতেই ‘বন্দি’ থাকতে হবে উদয়নকে, ফরমান কমিশনের, বিপাকে তৃণমূল!

    হিংসাদীর্ণ মণিপুরে লোকসভার আসন রয়েছে ২টি – একটি ইনার মণিপুর, অন্যটি আউটার মণিপুর। বিশেষ পরিস্থিতির কারণে আউটার মণিপুরে নির্বাচন হবে দু’দফায়। ইনার মণিপুর আসনে নির্বাচন হচ্ছে এদিনই। আউটার মণিপুরে নির্বাচন হবে ১৯ এপ্রিল ও ২৬ এপ্রিল (Lok Sabha Election 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • PM Modi: গত ১০ বছরে একদিনও ছুটি নেননি! ৬৫৭০০ ঘণ্টা কাজ করেছেন প্রধানমন্ত্রী, জানাল পিএমও

    PM Modi: গত ১০ বছরে একদিনও ছুটি নেননি! ৬৫৭০০ ঘণ্টা কাজ করেছেন প্রধানমন্ত্রী, জানাল পিএমও

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে এখনও পর্যন্ত একটি দিনের জন্যও ছুটি নেননি নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী কতদিন ছুটি নিয়েছিলেন তা জানতে চাওয়া হয়েছিল তথ্য জানার অধিকার আইনে। তার উত্তরেই প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে যে, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পরে, ১০ বছরে একদিনের জন্যও ছুটি নেননি। ১০ বছরে ছিল শতাধিক সরকারি ছুটি। কিন্তু তিনি মোদি, জনগনের জন্য সদা জাগ্রত প্রহরী। 

    কতক্ষণ কাজ করেন মোদি

    প্রধানমন্ত্রীর ছুটি প্রসঙ্গে জানার জন্য বারাণসীর (Varanasi) বাসিন্দা, পেশায় শিক্ষক শেখর খান্না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরে একটি আরটিআই করেছিলেন। জানতে চেয়েছিলেন বিগত ১০ বছরে কতদিন ছুটি নিয়েছেন নরেন্দ্র মোদি। আরটিআই-এর উত্তর ১৫ এপ্রিল শেখর খান্নার কাছে আসে। উত্তর দেখে চমকে যান শেখর বাবু। ২০১৪ সালে প্রধানমন্ত্রী পদে আসীন হন নরেন্দ্র মোদি (PM Modi)। তারপর থেকে একদিনও ছুটি নেননি তিনি। এমনই জবাব এসেছে প্রতি উত্তরে।  কয়েকবছর আগে একটি ইন্টারভিউ চলাকালীন অভিনেতা অক্ষয় কুমার প্রধানমন্ত্রীকে তাঁর কাজের সময় সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন নরেন্দ্র মোদির উত্তর দিয়েছিলেন তিনি তিন থেকে চার ঘন্টা ঘুমোন। বাকি ১৮ ঘন্টা কাজ করেন। 

    আরও পড়ুন: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    এক মাসের মধ্যেই শেখার খান্নার কাছে চলে আসে আরটিআই-এর জবাব। শেখার খন্না জানিয়েছেন ১৬ই মার্চ ২০২৪ শুধুমাত্র জিজ্ঞাসাবশত তিনি প্রধানমন্ত্রীর ছুটি সম্পর্কে তারই কার্যালয়ে  (PMO) এই সম্পর্ক জানতে চেয়েছিলেন। এক মাসের মধ্যেই কার্যালয়ের সচিব প্রবেশ কুমারের তরফে তাকে উত্তর সম্বলিত চিঠি পাঠানো হয়। দশ বছরে অর্থাৎ ৩৬৫০দিনে ৬৫ হাজার ৭০০ ঘন্টা দেশের জন্য সমর্পণ করেছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ তিনি ১৮ ঘন্টা দেশের জন্য কাজ করেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: এও কি সম্ভব? কাল ভোট দেবেন অসমের এই পরিবারের ৩৫০ জন!

    Lok Sabha Elections 2024: এও কি সম্ভব? কাল ভোট দেবেন অসমের এই পরিবারের ৩৫০ জন!

    মাধ্যম নিউজ ডেস্ক: এক পরিবারে ১২০০ সদস্য। সেই বাড়িতে ৩৫০ জন ভোটার। ছোট পরিবারের সংজ্ঞা এঁরা এখনও জানে না। এক পরিবারে হাজারের বেশি সদস্য এই যুগে ভাবাই যায় না। তবে এমনও হয়। শুক্রবার লোকসভা ভোটের প্রথম দফায় অসমের (Assam) সোনিতপুর (Sonitpur) কেন্দ্রের ফুলগুড়ি নেপালি পাম এলাকার বাসিন্দা রন বাহাদুর থাপার পরিবার থেকে ৩৫০ জন ভোট দেবেন। কয়েক পুরুষ যাবত এই এলাকাতেই তাঁদের বাস। দেশের সবচেয়ে বেশি ভোটার থাকার রেকর্ড এই পরিবারের পকেটে। 

    রন বাহাদুর থাপার বৃহৎ পরিবার

    জানা গেছে রন বাহাদুর থাপা ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। রেখে গেছেন ১২টি ছেলে এবং ৯টি মেয়ে। তাঁর পাঁচ জন স্ত্রী। চলতি মাসের ১৯ তারিখ অসমের সোনিতপুর লোকসভা ভোটের (LOksabha Seat) প্রথম দফার নির্বাচন হবে। এদিনই নিজেদের ভোট দেবেন থাপা পরিবারের সাড়ে ৩৫০ জন সদস্য। রন বাহাদুরের ১৫০ জনের বেশি নাতি নাতনি। প্রয়াত রন বাহাদুর থাপার ছেলে তিল বাহাদুর থাপা জানিয়েছেন তাঁর বাবা ১৯৬৪ সালে এখানে বাড়ি তৈরি করেছিলেন। বাবার পাঁচ স্ত্রী এবং তাঁরা ১২ জন ভাই এবং ৯ জন বোন। সবমিলিয়ে ৬৫ জন নাতি নাতনি। 

    সরকারি সুবিধার আশা

    সংখ্যাতত্ত্বের বিচারে রেকর্ড গড়া এই পরিবার আজও সেভাবে সরকারি সুবিধা পাননি। যেহেতু রন একাধিক বিবাহ করেছিলেন তাই এই পরিবারের সদস্যরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, বলে দাবি পরিবারের। তিল বাহাদুর জানিয়েছেন পরিবারের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা পেলেও সরকারি চাকরি পাননি। তিনি বলেন, “আমাদের পরিবারের অনেক সদস্য রাজ্য ছেড়ে বাইরে চলে গেছেন। কিছু সদস্য বেঙ্গালুরুতে (Bengaluru) চলে গেছেন। সেখানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন কেউ কেউ। আবার দিনমজুরের কাজ করছেন অনেকে। কিন্তু সরকারি চাকরি কেউই করতে পারেনি।” 

    আরও পড়ুন: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    রন বাহাদুর থাপা ১৯৯৭ সালে মারা যান। তাঁর ছেলেরাও বাবার পথের পথিক। প্রত্যেকেই একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ। তবে রনের রেকর্ড এখনও অক্ষত। মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সোনিতপুর লোকসভা কেন্দ্রে। ১৬ লক্ষ ২৫ হাজারের বেশি ভোটার রয়েছে এই কেন্দ্রে। শুক্রবার সবাই নিজেদের জনমত দান করবেন। একই সঙ্গে নজির গড়ে ভোট দিতে যাবেন থাপা পরিবারের সদস্যরাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • ED: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, কেন জানেন?

    ED: শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার প্রায় ৯৮ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিত্রতারকা শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার প্রায় আঠানব্বই কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি (ED)। আজ, বৃহস্পতিবার পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে স্থাবর-অস্থাবর মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক সম্পত্তি। এই তালিকায় রয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও। এদিন সকালে এই পদক্ষেপ করে ইডি।

    বাজেয়াপ্ত সম্পত্তি (ED)

    বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় রয়েছে জুহুতে শিল্পার নামে একটি ফ্ল্যাট, পুনেতে একটি বাংলো এবং ইক্যুইটি শেয়ারও। রাজের বিরুদ্ধে অভিযোগ, বিনিয়োগের বিনিময়ে ১০ শতাংশ মাসিক রিটার্ন দেওয়ার জন্য মানুষকে প্রলোভিত করে বিপুল বিটকয়েন কেলেঙ্কারি চালিয়েছিলেন (ED)। বিটকয়েন কেস থেকে রাজ ১৫০ কোটি টাকা মুনাফা লুটেছেন বলেও অভিযোগ। বিটকয়েন হল ভার্চুয়ার মুদ্রা। এই মুদ্রার বৈশিষ্ট্য হল, যে কেউ বিশ্বের যে কোনও জায়গায় যে কোনও সময় অর্থ লেনদেন করতে পারে। ব্যাঙ্কের সাহায্য ছাড়াই এই লেনদেন করা হয়।

    বিটকয়েন কেলেঙ্কারি

    বিটকয়েন কেলেঙ্কারি মামলায় ২০১৮ সালের শুরুর দিকেই রাজকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। থানে ক্রাইম ব্রাঞ্চে নথিভুক্ত হওয়া মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে। দু’হাজার কোটি টাকার ওই কেলেঙ্কারি মামলায় রাজ ফেঁসে যেতে পারেন বলেও মনে করছেন কেউ কেউ। মহারাষ্ট্রে রাজের বিরুদ্ধে দায়ের হয়েছিল একাধিক এফআইআর। তার ভিত্তিতে পিএমএলএর অধীনে তদন্ত শুরু করেছিল ইডি। রাজের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছিল, মেসার্স ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড, প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ এবং অন্য এমএলএম এজেন্টরা ২০১৭ সালে প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পেয়েছিলেন। মিথ্যে প্রতিশ্রুতির বিনিময়ে লগ্নিকারীদের কাছ থেকে এই সব বিটকয়েন নেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

    আরও পড়ুুন: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    ২০২৩ সালের ডিসেম্বর মাসে তল্লাশি চালিয়ে ইডি গ্রেফতার করে সিম্পি ভরদ্বাজ, নিতিন গৌর ও নিখিল মহাজনকে। কেলেঙ্কারির মূল হোতা অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজের নাগাল মেলেনি এখনও। এই কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদ করা হয় রাজকে। এদিন বাজেয়াপ্ত করা হল রাজ-শিল্পার ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি (ED)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Elections 2024: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    Lok Sabha Elections 2024: এবছর কি আপনার প্রথম ভোট? তাহলে জেনে নিন ভোটকেন্দ্রে কী কী করণীয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের (Lok Sabha Elections 2024) ভোটগ্রহণ পর্ব। এবার লোকসভার ৫৪৪টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৪২টি আসন রয়েছে। এবার নির্বাচন হচ্ছে সাত দফায়। বাংলায় সাত দফার ভোটের মধ্যে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল। তৃতীয় দফার ভোট ৭ মে। ১৩ মে চতুর্থ দফার ভোট। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। ১ জুন সপ্তম তথা শেষ দফার ভোট হবে বাংলায়। বাংলার মতোই সাত দফার ভোট হচ্ছে বিহার ও উত্তর প্রদেশে। ভোট গণনা ৪ জুন।

    শুক্রবার ১০২ আসনে ভোটগ্রহণ

    গোটা দেশের ২৮টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শুক্রবার নির্বাচন হচ্ছে ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে। একই সঙ্গে আগামীকাল নির্বাচন আছে অরুণাচল প্রদেশের বিধানসভার ৬০টি এবং সিকিমের ৩২টি আসনে।

    কোন কোন নথি সঙ্গে রাখবেন?

    প্রতি বছরই নতুন ভোটার সংখ্যা বৃদ্ধি পায়। এবারেও নতুন ভোটার (first-time voters) সংখ্যা নেহাত কম নয়। তাই নতুন ভোটারদের সুবিধার্থে এবার ভোট দিতে গেলে কী কী নথি লাগবে তার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission), পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, কেন্দ্র–রাজ্য সরকার অধিগৃহীত সংস্থার সচিত্র পরিচয়পত্র, সাংসদ–বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র, সচিত্র ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের পাসবুক, প্যান কার্ড, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার স্মার্ট কার্ড, একশো দিনের কাজের জব কার্ড (Lok Sabha Elections 2024), শ্রম মন্ত্রকের কোনও প্রকল্পের স্বাস্থ্য বিমার কার্ড, বিশেষভাবে সক্ষমদের ইউনিক কার্ড, সচিত্র পেনশন নথি, আধার কার্ড ও ভোটারদের সচিত্র পরিচয়পত্র-জানানো হয়েছে এই নথির যে কোনও একটি থাকলে আপনি ভোট দিতে পারবেন।  

    ভোটদান প্রক্রিয়া

    প্রথমেই ভোটারকে (Lok Sabha Elections 2024) তার কাছাকাছি ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্রে যাওয়ার পর ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসারের কাছে নিজের নাম ভোটার (voter) লিস্টের সঙ্গে মেলাতে হবে। এরপর তথ্য যাচাই হয়ে গেলে হাতের আঙুলে কালি দেওয়া হবে এবং একটি স্লিপ দেওয়া হবে। এরপর রেজিস্টারে সই করে সেখানে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসারের কাছে স্লিপটি জমা দিয়ে ভোটিং বুথের কাছে যেতে হবে। বুথের ভিতরে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (EVM) গিয়ে পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রতীকের সাথে থাকা সংশ্লিষ্ট বোতাম টিপে ভোটদান প্রক্রিয়া শেষ করতে হবে। তবে যদি প্রার্থীদের মধ্যে কাউকে আপনি ভোট দিতে না চান, তাহলে ইভিএমের নীচে নোটা (NOTA-None Of The Above) নির্বাচন করার বিকল্প রয়েছে।

    ভোটকেন্দ্রের মধ্যে মোবাইল নিষিদ্ধ

    উল্লেখ্য, ভোটকেন্দ্রের মধ্যে মোবাইল এবং ক্যামেরার মতো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া নিষিদ্ধ। তাই ভোটকেন্দ্রে ঢোকার আগে সঙ্গে ফোন থাকলে তা অবশ্যই দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের (Lok Sabha Elections 2024) কাছে জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Elections 2024: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    Lok Sabha Elections 2024: ভোটার মাত্র এক জন, তাঁর ভোট নিতে দুর্গম পাহাড়ে ৩৯ কিমি ট্রেক করলেন ভোটকর্মীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। গণতন্ত্রের উৎসবের এই আনন্দ যজ্ঞে শামিল হবেন সবাই। একজনও যেন বঞ্চিত না হন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই নির্বাচন-যজ্ঞ থেকে। নির্বাচন কমিশনের এহেন স্বপ্ন রূপদান করতে মাত্র একজন ভোটারের জন্য পাহাড়ি ৩৯ কিলোমিটার রাস্তা উজিয়ে ভোট নিতে যাচ্ছেন পোলিং অফিসাররা।

    চিনকে জবাব ভারতের! (Lok Sabha Elections 2024)

    অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাকে মাঝে মধ্যে নিজেদের মানচিত্রে দেখিয়ে তাদের ভূখণ্ড বলে দাবি করে চিন। এহেন অরুণাচলের প্রত্যন্ত মালোগাম গ্রামে একটি মাত্র ভোট সংগ্রহ করতে পায়ে হেঁটে যে দুর্গম গিরি পার হচ্ছেন পোলিং আধিকারিকরা, তাতে ভারত (Lok Sabha Elections 2024) বিশ্বকে আরও একবার বুঝিয়ে দিল ‘অরুণাচল ভারতেরই ছিল, আছে এবং থাকবে’। ফেরা যাক খবরে। অরুণাচলের আনজ জেলার মালোগামে বাস করেন বছর চুয়াল্লিশের সোকেলা তায়াং। সেই সোকেলার ভোট নিতেই খোলা হয়েছে বুথ।

    পাহাড়ি পথে পাড়ি

    এবার সাত দফায় হবে লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল হবে প্রথম দফার নির্বাচন। সেদিনই ভোট হবে অরুণাচলের এই গাঁয়েও। চিন সীমান্ত ঘেঁষা মালোগামের বুথে গিয়ে ভোট দেবেন সোকেলা। নির্বাচন কমিশন সূত্রে (Lok Sabha Elections 2024) খবর, মালোগামে হাতে গোণা কয়েকটি পরিবার রয়েছে। তবে ভোটার তালিকায় নাম রয়েছে শুধুই সোকেলার। তাঁকে অন্য বুথে গিয়ে ভোট দিতে বলা হয়েছিল। তিনি রাজি নন। অগত্যা সোকেলার ভোট নিতে পোলিং অফিসারদের পার হতে হচ্ছে ৩৯ কিলোমিটার পাহাড়ি পথ। অরুণাচলের এই কেন্দ্রে লড়াই করছেন বশিরাম সীরাম এবং তাপির গাও। এঁদেরই একজনের নামের পাশে পড়তে পারে সোকেলার ভোট। মুখ্য নির্বাচন কমিশনার পবন কুমার সাইন বলেন, “এসব ক্ষেত্রে (সোকেলার ভোট নিতে যাওয়া) কতজন ভোট দিচ্ছেন, তা ম্যাটার করে না। কিন্তু আমরা এটি নিশ্চিত করতে চাই যে গণতন্ত্রে যেন প্রত্যেকেই তাঁর মতামত ব্যক্ত করতে পারেন। সোকেলা তোয়াংয়ের ভোট অন্তর্ভুক্তি ও সাম্যের প্রতি আমাদের দায়বদ্ধতার দলিল।”

    আরও পড়ুুন: এবার গ্রাউন্ড জিরো থেকে কোচবিহারের ওপর সরাসরি নজর দুই বিশেষ পর্যবেক্ষকের

    এদিকে, ওড়িশায় সখী বুথ খোলা হল নির্বাচন কমিশনের তরফে। এই বুথের সমস্ত পোলিং অফিসারই মহিলা। ওড়িশা হ্যান্ডলুমের কর্মী তাঁরা। গণতন্ত্রের উৎসবে যোগ দিতে গিয়ে মহিলারা যাতে অস্বস্তি বোধ না করেন, তাই এই আয়োজন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর (Lok Sabha Elections 2024)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা! প্রথম পর্বের প্রচার শেষ, শুক্রে ১০২ আসনে ভোটগ্রহণ

    Lok Sabha Election 2024: বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পরীক্ষা! প্রথম পর্বের প্রচার শেষ, শুক্রে ১০২ আসনে ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। পরীক্ষা শুরু হবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের। অষ্টাদশ লোকসভার সাত দফা ভোট-পর্বের (Lok Sabha Election 2024) প্রথম দফায় শুক্রবার দেশের ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। প্রথম পর্বের প্রচারের পালা শেষ হয়েছে বুধবার সন্ধ্যা ৭টায়। এই পর্বে পশ্চিমবঙ্গে ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে। প্রথম ধাপে মোট ১,৬২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মাত্র ১৩৪ জন মহিলা প্রার্থী (৮%), বাকি ১,৪৯১ জন পুরুষ।

    কোথায় কোথায় ভোট

    শুক্রবার প্রথম দফায় অরুণাচল প্রদেশ, মণিপুর এবং মেঘালয়ের দু’টি করে আসনে ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) হবে। একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, আন্দামান ও নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে। উল্লেখ্য, মণিপুরে মোট দু’টি লোকসভা আসন। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দু’দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার তাই আউটার মণিপুরের চূড়াচাঁদপুর এবং চান্দেল জেলার ১৫টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। বিহারের চার, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয়, উত্তরপ্রদেশের আট আসন, রাজস্থানের ১২ আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। দক্ষিণ ভারতের এই রাজ্যে ৩৯টি লোকসভা আসনের সবগুলিতেই ভোটগ্রহণ হবে প্রথম দফায়। 

    লোকসভার পাশে বিধানসভাও

    লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবক’টিতেই ভোটগ্রহণ হবে এই দফায়। শুক্রবার যে ১০২ আসনে ভোটগ্রহণ হবে তার মধ্যে ২০১৯ সালে উত্তরবঙ্গের তিন কেন্দ্র-সহ মোট ৫১টিতে জিতেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। যার মধ্যে ৪০টিতে জয়ী হয়েছিল বিজেপি।

    প্রথম দফায় উল্লেখযোগ্য প্রার্থীরা

    নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রথম দফায় ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুত প্রার্থীদের মধ্যে আটজন কেন্দ্রীয় মন্ত্রী, দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন প্রাক্তন রাজ্যপাল রয়েছেন৷ এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করি। নাগপুর আসন থেকে জয়ের হ্যাটট্রিক করতে চলেছেন নিতিন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অরুণাচল পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অরুণাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি নবম টুকি। অসমের ডিব্রুগড় কেন্দ্রের প্রার্থী কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান উত্তরপ্রদেশের মুজাফফরনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও প্রতিযোগিতায় রয়েছেন। উধমপুরে জয়ের হ্যাটট্রিক করাই তাঁর লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যসভার সদস্য ভূপেন্দ্র যাদব আলওয়ার আসন থেকে কংগ্রেস বিধায়ক ললিত যাদবের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

    আরও পড়ুন: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজস্থানের বিকানের সংসদীয় আসন থেকে আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং তামিলনাড়ুর নীলগিরিস আসনে কেন্দ্রীয় মৎস্য প্রতিমন্ত্রী এল মুরুগান। তামিলিসাই সুন্দররাজন, যিনি সম্প্রতি তেলঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে পদত্যাগ করেছেন, চেন্নাই দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ অন্যান্য বিশিষ্ট নামগুলির মধ্যে রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরমের পুত্র তথা শিবগঙ্গার সাংসদ কার্তি চিদাম্বরম। কোয়েম্বাটুর আসন থেকে তামিলনাড়ু বিজেপির সভাপতি কে আন্নামালাই, নীলগিরি থেকে তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী এ রাজা, থুথুকুডি থেকে ডিএমকে-র কানিমোঝি, মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে নকুল নাথ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    Lok Sabha Election 2024: ‘এই নির্বাচন উন্নত জীবনযাত্রার নির্ণায়ক’, ভোটের আগে এনডিএ প্রার্থীদের বিশেষ চিঠি মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “কাল প্রাতে আরম্ভ হবে মহারণ”! আর ২৪ ঘণ্টাও বাকি নেই। শুক্রবার দেশজুড়ে শুরু হবে লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রথম দফার ভোটগ্রহণ। তার আগেই এনডিএ প্রার্থীদের চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, আসন্ন লোকসভা নির্বাচন মোটেই সাধারণ নয়। আগামী দিনে ভারতবাসীর উন্নত জীবনযাত্রা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই নির্বাচন। 

    কী লিখলেন মোদি

    দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি ও তার বন্ধু দলের প্রার্থীদের কাছে পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী মোদির চিঠি। সেখানে লেখা রয়েছে, “বয়স্করা নিশ্চই মনে রেখেছেন, গত ৫০-৬০ বছরে কংগ্রেসের সময়ে কীভাবে তাঁদের দিন কেটেছে। কিন্তু গত ১০ বছরে সমাজের প্রত্যেক স্তরের মানুষের জীবনযাত্রার উন্নতি হয়েছে। দূর হয়েছে অনেক সমস্যা। তবে এখনও অনেক কিছুই করা বাকি। তাই এই নির্বাচন মোটেই সাধারণ নয়। আগামী দিনে আমজনতার জীবনযাত্রায় উন্নতি করতে গেলে এই নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছি আমরা। বিজেপিকে দেওয়া প্রতিটি ভোট সেই লক্ষ্যকে আরও মজবুত করবে।”

    প্রত্যেককে পৃথক বার্তা

    প্রত্যেকের জন্য আলাদা আলাদা চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাইকে চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে আসার জন্য অভিনন্দন জানিয়েছেন মোদি। তাঁকে পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘একটি ভাল চাকরি ছেড়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, তার জন্য আপনাকে অভিনন্দন। আপনার নেতৃত্বে কোয়েম্বাটুর ভীষণভাবে উপকৃত হচ্ছে।’

    আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায়, বিশেষ বুলেটিন হাওয়া অফিসের

    গরমের জন্য পরামর্শ

    উল্লেখ্য, আগামী শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট। মোট সাত দফায় ভোট হচ্ছে এবার। ১ জুন শেষ দফার ভোট। তারপর ৪ জুন সবকটি দফার আসনের একসঙ্গে ভাগ্যগণনা হবে। প্রথম দফায় দেশজুড়ে মোট ১০২টি লোকসভা আসনে ভোটগ্রহণ রয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন – আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার। দেশের বিভিন্ন প্রান্তে এখন প্রবল গরম। এই গরমের মধ্যে সাবধানে থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গরমের মধ্যে প্রত্যেক প্রার্থীকে স্বাস্থ্যের খেয়াল রাখতে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন যেন চড়া রোদ ওঠার আগেই সকলে ভোট দিয়ে দেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share