Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • BJP: সামনেই চার রাজ্যে, তারপর লোকসভা ভোট! হায়দরাবাদে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    BJP: সামনেই চার রাজ্যে, তারপর লোকসভা ভোট! হায়দরাবাদে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠক চলছে হায়দরাবাদে। এদিন সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভবনে দলের সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার পৌরোহিত্যে শুরু হয় এই বৈঠক। চলতি বছরে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং রাজস্থানে বিধানসভা নির্বাচন। আবার বছর ঘুরলেই লোকসভা ভোট। এই আবহে শীর্ষ নেতৃত্বের এমন বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি সূত্রে খবর, এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত রয়েছেন ১১টি রাজ্যের দলীয় সভাপতিরা ছাড়াও বিজেপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা।

    তিনটি পৃথক অঞ্চলে ভাগ

    ২০২৪ লোকসভা ভোটের আগে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে বিরোধীরা। তাদের নেই কোনও নির্দিষ্ট প্রধানমন্ত্রী পদের মুখ। তাই রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রবল সম্ভাবনা রয়েছে ফের একবার মোদি সরকার গঠনের। এমন অবস্থায় পুরো দেশকে কয়েকটি সাংগঠনিক জোনে ভাগ করেছে বিজেপি। উত্তর, দক্ষিণ এবং পূর্বাঞ্চলের মধ্যে রাখা হয়েছে রাজ্যগুলিকে। সূত্রের খবর, উত্তর ও পূর্বাঞ্চলের দুটি বৈঠক গত সপ্তাহে হয়ে গিয়েছে। রবিবার চলছে দক্ষিণের বৈঠক।

    কোন কোন জোনে কী কী রাজ্য?

    সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, রাজস্থান, গুজরাত, দমন দিউ-দাদরা এবং নগর হাভেলি, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং হরিয়ানাকে উত্তরাঞ্চল জোনে রাখা হয়েছে। ৫৪৩ সদস্য বিশিষ্ট লোকসভা ভোটের প্রস্তুতিতে পূর্বাঞ্চলে রাখা হয়েছে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরাকে। অন্যদিকে, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মুম্বই, গোয়া, আন্দামান-নিকোবর এবং লাক্ষাদ্বীপকে দক্ষিণাঞ্চলে রাখা হয়েছে।

    সব বৈঠকেই হাজির ছিলেন নাড্ডা

    এই সব জোনের বৈঠকেই হাজির ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, জোনের অন্তর্ভুক্ত রাজ্যগুলির শীর্ষ নেতৃত্ব এবং মন্ত্রীরা। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদরাও ছিলেন। এই বৈঠকগুলিতে একেবারে মাটির তলায় কীভাবে বিজেপির প্রচার করা যায়, সে নিয়েই আলোচনা হচ্ছে। আগামীদিনের কর্মসূচিগুলির রূপরেখাও তৈরি হচ্ছে এই জোন বৈঠকগুলিতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi Rain: টানা বৃষ্টিতে ভাসল দিল্লি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

    Delhi Rain: টানা বৃষ্টিতে ভাসল দিল্লি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু প্রৌঢ়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লির (Delhi Rain) জনজীবন। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টির বিরাম ছিল না শনিবারও। রাতভর ভারী বৃষ্টির জেরে জলমগ্ন শহরের বিভিন্ন অংশ। বহু এলাকায় বাড়িতে ও দোকানের ভিতরে জল ঢুকে গিয়েছে। ভোগান্তির শিকার শহরবাসী। শহরের বিভিন্ন রাস্তায় হাঁটুজল। সেই জল পেরিয়েই কর্মক্ষেত্রে গিয়েছেন বহু মানুষ।

    শহরের জলছবি

    শহরের জলছবির দৃশ্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা গিয়েছে, রাজধানীর একাধিক রাস্তায় জল থইথই করছে। শহরের অনেক জায়গাই কোমর সমান জল। তার মধ্যেও শহরবাসী সারছেন নিত্যদিনের কাজ। কোমর সমান জল উজিয়েই রিক্সা টানছেন চালক। চলতে চলতে জলের কারণে কোথাও আবার মাঝ রাস্তায়ই অচল হয়ে গিয়েছে গাড়ি।

    জলযন্ত্রণা (Delhi Rain) সহ্য করেই মানুষ গিয়েছেন কাজে। জলের কারণে শহরের বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে যানজট। ভোগান্তির শিকার হন স্কুল-কলেজ-অফিসযাত্রীরা। জমা জলের কারণে মিন্টো ব্রিজের আন্ডারপাসে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। যান চলাচল বন্ধ করতে দেওয়া হয়েছে ব্যারিকেড।

    লুদ সতর্কতা

    শনিবার কমবেশি বৃষ্টি হয়েছে সারাদিনই। কোথাও কম, কোথাও আবার ভারী বৃষ্টিতে ভিজেছে শহর। হাওয়া অফিসের তরফে কোনও কোনও এলাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এদিকে, করোল বাগের টিব্বা কলেজ সোসাইটি এলাকায় (Delhi Rain) দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে বছর আঠান্নর মহিলা রঞ্জিত কাউরের। কালকাজি এলাকায় দেশবন্ধু কলেজের পিছনের দেওয়াল ভেঙে পড়ায় প্রায় ১৫টি সৌখিন গাড়ি ও ১২টি বাইক ভেঙে গিয়েছে।

    আরও পড়ুুন: “কংগ্রেস মানেই লুঠের দোকান, মিথ্যের বেসাতি”, রাজস্থানের জনসভায় বললেন মোদি

    আবহাওয়া দফতর জানিয়েছে, ধারাপাত চলবে আরও দু-তিন দিন। পরিস্থিতির মোকাবিলায় সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। জানা গিয়েছে, ১৯৮২ সালের পর ২৪ ঘণ্টায় একসঙ্গে এত বৃষ্টি হয়নি দিল্লিতে। বৃষ্টিপাতের পরিমাণ ১২৬ মিলিমিটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Vande Bharat: ‘নীল-সাদা’ নয়! এবার ছুটবে ‘গেরুয়া’ বন্দে ভারত

    Vande Bharat: ‘নীল-সাদা’ নয়! এবার ছুটবে ‘গেরুয়া’ বন্দে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আধুনিকতা, গ্ল্যামার, বিশ্বমানের সুবিধা, সব কিছুই মেলে বন্দে ভারতে (Vande Bharat)। এই ট্রেন নিয়ে যাত্রীদের উৎসাহও চোখে পড়ার মতো। সরকারি তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশে ২৫টি রুটে ছুটছে বন্দে ভারত। নীল-সাদা রঙের যে ট্রেন দেখতে অভ্যস্ত দেশবাসী, তা এবার বদলে হচ্ছে ‘গেরুয়া’, এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী। প্রসঙ্গত, দেশে প্রথম বন্দে ভারত ছোটে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

    ২৮ তম বন্দে ভারত হতে চলেছে গেরুয়া

    ২৭ তম বন্দে ভারত পর্যন্ত রং ছিল নীলন-সাদা। এবার গেরুয়া রং ‘গায়ে মাখবে’ দেশের ২৮ তম বন্দে ভারত। ইতিমধ্যে সামনে এসেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ট্যুইট করা নতুন বন্দে ভারতের ছবি। সেই ছবিতেই দেখা যাচ্ছে গেরুয়া পোশাকে বন্দে ভারতকে। তবে আগামী দিনে সব বন্দে ভারতকেই ‘গেরুয়া’ করা হরে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। প্রসঙ্গত, শুক্রবারই প্রধানমন্ত্রী মোদি দুটি নতুন বন্দে ভারতের (Vande Bharat) উদ্বোধন করেন। একটি গোরখপুর থেকে লক্ষ্ণৌ এবং অপরটি সবরমতী থেকে যোধপুর।

    হঠাৎ কেন গেরুয়া হচ্ছে বন্দে ভারত (Vande Bharat)?

    এ প্রসঙ্গে রেলমন্ত্রীর বক্তব্য, দেশের জাতীয় পতাকা থেকেই অনুপ্রাণিত হয়ে নতুন বন্দে ভারতের রং বদলে গেরুয়া করা হচ্ছে। জানা গিয়েছে, পরীক্ষামূলক ভাবে এই রং বদলানো হচ্ছে। শনিবার চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) পরিদর্শনে যান রেলমন্ত্রী। শুধু রং বদল নয়, বন্দে ভারতে বেশ কিছু পরিবর্তনও আনা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। নিরাপত্তার বিষয়েও বেশ কিছু বদল আনা হচ্ছে বলে জানা গিয়েছে। বন্দে ভারত এবং অন্যান্য ট্রেনেও এই নিরাপত্তা পদ্ধতি থাকবে বলে জানিয়েছেন তিনি।

    কী বলছেন রেলমন্ত্রী?

    রেলমন্ত্রী এদিন বলেন, ‘‘বন্দে ভারত (Vande Bharat) সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। ভারতের ইঞ্জিনিয়াররা তা তৈরি করেছেন। বন্দে ভারতের সুরক্ষার কথা ভেবে বেশ কিছু সুরক্ষার পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান্টি ক্লাইম্বিং ডিভাইস। বন্দে ভারত চালুর পর থেকে আমরা এসি, টয়লেট ইত্যাদি বিষয়ে যে সমস্ত ফিডব্যাক পেয়েছি, তা কার্যকর করা হচ্ছে। ’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railway: ভাড়া কমছে এসি চেয়ার কার, বন্দে ভারত-সহ সকল এগজিকিউটিভ শ্রেণির ট্রেনে!

    Indian Railway: ভাড়া কমছে এসি চেয়ার কার, বন্দে ভারত-সহ সকল এগজিকিউটিভ শ্রেণির ট্রেনে!

    মাধ্যম নিউজ ডেস্ক: রেলযাত্রীদের জন্য সুখবর! এখন এগজিকিউটিভ ক্লাস ট্রেনগুলির (Indian Railway) ভাড়া পকেট সাশ্রয়ী হতে চলেছে, এমনটাই খবর রয়েছে ভারতীয় রেল সূত্রে। জানা গিয়েছে, ভাড়া কমছে বন্দে ভারত-সহ দেশের সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেন, ভিস্তাডোম এবং এসি চেয়ার কার ট্রেনের। রেল জানিয়েছে, সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত কমতে পারে ভাড়া। ভাড়া কত কমবে সেটা কীভাবে স্থির করা হবে? রেল বলছে, ওই ট্রেনগুলির টিকিট বিক্রির পরিমাণের ওপর নির্ভর করবে ভাড়া কত কমবে।  শনিবারই ভারতীয় রেলের তরফে এই বিজ্ঞপ্তি সামনে এসেছে।

    কী বলছে রেল?

    রেলওয়ে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এসি চেয়ার কার, অনুভূতি এবং ভিস্তাডোম কোচ-সহ সমস্ত এগ্‌জিকিউটিভ ক্লাস ট্রেনে এই ভাড়া প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল ভা়ড়া কমানো হতে পারে। তবে রিজার্ভেশন চার্জ, জিএসটি-সহ বাকি পরিষেবা মূল্য আলাদা করে নেওয়া হবে।’’ রেল (Indian Railway) এও জানিয়েছে, গত এক মাসে যে ট্রেনগুলির মোট সিটের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি, সেগুলিতে নতুন ভাড়া অবিলম্বে কার্যকর করা হবে। তবে ট্রেনের ভাড়া কত কমবে, তা এবার ঠিক করবেন রেলের বিভিন্ন জোনের আধিকারিকরা। কেন্দ্রীয়ভাবে শুধু রেলবোর্ড সিদ্ধান্ত নেবেনা।

    উৎসবের মরসুমে মিলবে না এই সুবিধা

    তবে রেলের তরফে এও বলা হয়েছে, পুজো বা উৎসবের মরশুমে কিন্তু এধরনের ছাড়ের সুবিধা মিলবে না। জানা গিয়েছে, যাত্রীদের ট্রেন যাত্রায় উৎসাহ দিতেই রেলের এই পদক্ষেপ। কারণ, সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, ইন্দোর-ভোপাল, জবলপুর-ভোপাল এবং মাদগাঁও-মুম্বইয়ের মতো নতুন রুটে চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীসংখ্যা খুবই কম। ওয়াকিবহাল মহল বলছে, তারপরেই ট্রেনের (Indian Railway) ভাড়া কমানোর কথা ভাবনাচিন্তা করে রেল মন্ত্রক। তবে যাত্রার সময় যে কোনও স্ট্রেচে তৎকাল অপশন নিলে এই সুবিধা পাওয়া যাবে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amarnath Yatra: প্রবল বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়া! আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

    Amarnath Yatra: প্রবল বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়া! আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আপাতত স্থগিত অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। উত্তরাখণ্ড, হিমাচলের পাশাপাশি গত কয়েক দিন ধরে জম্মু-কাশ্মীরের অনেক অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। বেশ কিছু জায়গায়  ধস নামার খবরও মিলেছে। এমন পরিস্থিতিতে জম্মু-কাশ্মীর প্রশাসনের মনে হয়েছে অমরনাথ যাত্রা পুণ্যার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ, তাই এতে সাময়িক বিরতি রাখা হয়েছে। তবে রাজ্যের প্রশাসন এও জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলেই আবার যাত্রার অনুমতি দেওয়া হবে। তথ্য বলছে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রায় ৭,২০০ পুণ্যার্থী বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। শুক্রবার প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “যাত্রা সাময়িক ভাবে স্থগিত করা হচ্ছে। অমরনাথ গুহার দিকে কোনও পুণ্যার্থীকে যেতে দেওয়া হচ্ছে না।” প্রসঙ্গত, এক সপ্তাহ আগেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। রাজ্যের প্রসাসন বলছে, গত সাত দিনে ৮৫ হাজার পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন।

    বন্যা সতর্কতা জারি করা হয়েছে জম্মু-কাশ্মীরের একাধিক জায়গায়

    বৃষ্টির কারণে ধসের আশঙ্কা তো রয়েছেই পাশাপাশি রাস্তার অবস্থাও নানা জায়গায় বেশ খারাপ বলে জানা গিয়েছে। সেই সঙ্গে, প্রবল বৃষ্টিতে নানা জায়গায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। রাস্তাগুলি গাড়ি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। সূত্রের খবর, শনিবার জম্মু ও কাশ্মীরের সংযোগকারী জাতীয় সড়ক বন্ধ করা হয়েছে। মেহাদ, শেরি, এবং রম্বন জেলায় ধস নামার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, রম্বন, শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তা সহ একাধিক অঞ্চলে ধসের ফলে রাস্তা বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জায়গায়।

    শুক্রবারই অমরনাথের (Amarnath Yatra) উদ্দেশে যাত্রা করেন পুণ্যার্থীদের অষ্টম ব্যাচ

    শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে অবস্থিত অমরনাথ মন্দির। ১২ হাজার ৭৫৬ ফিট উঁচুতে অবস্থিত অমরনাথ দর্শনে প্রতিবছর ভিড় করেন হাজার হাজার ভক্ত। চলতি বছরে অমরনাথ যাত্রা শুরু হয়েছিল ১ জুলাই। এ পর্যন্ত সাতটি ব্যাচ মন্দিরের উদ্দেশে যাত্রা করার পর শুক্রবারই অমরনাথ রওনা দেয় পুণ্যার্থীদের অষ্টম ব্যাচ। সেরাজ্যের প্রশাসন বলছে, বালতাল এবং পহেলগাঁওয়ের ক্যাম্প থেকে ২৪৭টি গাড়িতে মোট ৭ হাজার ১০ জন পুণ্যার্থী অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন। হিসাব বলছে, ৫ হাজার ১৭৯ জন মহিলা, ২১ জন শিশু, ২২৮ জন সাধু এবং ৩৩ জন সন্নাসিনী রয়েছে। ৯৪টি গাড়িতে বালতাল থেকে রওনা দিয়েছিলেন ২৪০ জন ভক্ত। পহেলগাঁও থেকে ১৫৩টি গাড়িতে রওনা দিয়েছিলেন ৪ হাজার ৬০০ পুণ্যার্থী। কিন্তু, তাঁদের সকলকেই ফিরে যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarakhand: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ভাঙল সেতু! আটকে বহু মানুষ

    Uttarakhand: মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ভাঙল সেতু! আটকে বহু মানুষ

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষা শুরু হতেই উত্তরাখণ্ডে (Uttarakhand) একের পর এক দুর্যোগ চলছেই। এবার মেঘভাঙা বৃষ্টির ফলে রাজ্যের পিথোরাগড় জেলায় একটি আস্ত সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। যার ফলে ওই এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, মেঘভাঙা বৃষ্টিতে বিপাকে পড়েছেন পর্যটকেরাও। বর্ষা শুরু হতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডে। 

    মেঘভাঙা বৃষ্টিতে ভাঙল সেতু

    দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী ধামি জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে নির্দেশ দেন সতর্ক থাকতে। জেলায় জেলায় খোলা হয় ত্রাণ শিবির। কারণ ভারতবর্ষের এই রাজ্যে (Uttarakhand) বর্ষার সময় হড়পা বান, ধস এগুলো হয়ে থাকে। জানা গিয়েছে, শুক্রবার সকালে পিথোরাগড়ের ধরচুলা এলাকার চল গ্রামে মেঘভাঙা বৃষ্টি হয়। গত কয়েক দিন ধরেই সেখানে একনাগাড়ে বৃষ্টি পড়ছিল বলে খবর। মেঘভাঙা বৃষ্টির দাপটে যে সেতুটি ভেঙে পড়েছে, সেটিই ছিল গ্রামের সঙ্গে সংযোগের একমাত্র মাধ্যম। পার্বত্য এলাকা এমনিতেই দুর্গম, একমাত্র যোগাযোগ মাধ্যম ভেঙে পড়ায় জীবন জীবিকার রশদ ক্রমশই ফুরিয়ে আসছে। ওই গ্রাম এখন কার্যত বিচ্ছিন্ন দ্বীপ হয়ে গিয়েছে। বিভিন্ন সংবাদ সংস্থা বলছে, ‘‘সেতু ভাঙার পর তার ধ্বংসাবশেষ ভেজা মাটির সঙ্গে মিশে দীর্ঘ এলাকা জুড়ে ছড়িয়ে গিয়েছে। ফলে ওই অংশে পৌঁছতে পারছেন না কেউই।’’

    প্রকাশ্যে এসেছে ঘটনাস্থলের ভিডিও

    ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সেতুর ধ্বংসাবশেষ সরিয়ে এলাকা পরিষ্কার করার কাজ করছেন স্থানীয়রাই।

    এমন বিপত্তির মাঝেও অবশ্য রেহাই আপাতত মিলবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার মৌসম ভবন জানিয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আগামী পাঁচদিন ধরে। উত্তরাখণ্ড (Uttarakhand) সমেত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলে এবং পশ্চিম ভারতের গুজরাতের বেশ কিছু অঞ্চলে। বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টি, ধসের মুখোমুখি হতে পারেন মানুষ। সেই কারণে আগে থেকেই সতর্ক করেছে মৌসম ভবন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kedarnath: কেদারনাথ প্রাঙ্গণে করা যাবে না রিল বা ভিডিও! কড়া বার্তা প্রশাসনের

    Kedarnath: কেদারনাথ প্রাঙ্গণে করা যাবে না রিল বা ভিডিও! কড়া বার্তা প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: কেদারনাথ (Kedarnath) মন্দির প্রাঙ্গণে কোনও ভিডিও বা রিল বানালেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানাল মন্দির কমিটি ও প্রশাসন। দিনকয়েক আগেই হলুদ পোশাক পরা প্রেমী যুগলের প্রোপোজের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় ওঠে। নেটাগরিকরা সরব হন, মন্দিরের পবিত্রতা নষ্ট হচ্ছে বলে প্রতিবাদ চলতে থাকে নেটপাড়ায়। এই ঘটনায় আপত্তি জানায় বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কর্তৃপক্ষ (বিকেটিসি) এবং সেই মতো প্রশাসনকে চিঠিও লেখে তারা। 

    মন্দির কমিটির চিঠি

    চারধামের অন্যতম হল কেদারনাথ (Kedarnath)। ভক্তদের ভিড়ে চারধাম যাত্রার সময় এখানে তিল ধারণের জায়গা থাকেনা। পুণ্যার্থীদের বিশ্বাস, সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব বিরাজ করেন এই স্থানে। ভক্তির ভাব, আধ্যাত্মিকতার টানে বহু তীর্থযাত্রী এখানে এলেও, ইদানিং মন্দির চত্বরে অনেককেই, ভিডিও বা রিল বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছে। যা নিয়েই বিতর্ক।

    ধর্মীয় স্থানকে এভাবে পিকনিক স্পট বানানো যাবেনা, এই বলে সরব হতে দেখা গিয়েছে বহু স্থানীয় মানুষকে। তাঁরাও ভিডিও বার্তায় জানিয়েছেন, কোনও ভাবেই কেদারনাথের পবিত্রতা নষ্ট হতে দেওয়া যাবেনা। অন্যদিকে প্রশাসনকে চিঠি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, ‘‘মন্দির চত্বরে এ ভাবে ভিডিয়ো বা রিল তৈরি করে সমাজমাধ্যমে পোস্ট করায় বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে। তা অবিলম্বে বন্ধ করা উচিত।’’ জানা গিয়েছে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেয়ে পুলিশের বক্তব্য, ‘‘কেদারনাথ মন্দির চত্বরে কোনও ভিডিও বা রিল বানানো যাবে না। কড়া নজরদারি চালানো হবে। এই ধরনের কাজ বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও বা রিল বানালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।’’

    তরুণ তরুণীর রিল

    কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক যুগলের ভিডিও। ভিডিও এর চিত্রনাট্য অনেকটা এরকম, হলুদ পাঞ্জাবি পরা এক তরুণ প্রার্থনা করছেন মন্দিরের দিকে তাকিয়ে। তাঁর পাশেই দাঁড়িয়ে রয়েছেন হলুদ শাড়ি পরা এক তরুণী। চোখ বন্ধ তরুণ চোখ খুলেই দেখেন তাঁর প্রেমিকা হাঁটু মুড়ে বসে আংটি হাতে তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এরপরেই পরস্পর গভীর আলিঙ্গনে আবদ্ধ হন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় ধর্মীয় স্থানে এহেন আচরণ নিয়ে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Vishakha Fulsunge || India🇮🇳 (@ridergirlvishakha)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Maharashtra Accident: পরপর গাড়িতে ধাক্কা মেরে ধাবায় ঢুকে গেল ট্রাক! মহারাষ্ট্রে মৃত ১৫

    Maharashtra Accident: পরপর গাড়িতে ধাক্কা মেরে ধাবায় ঢুকে গেল ট্রাক! মহারাষ্ট্রে মৃত ১৫

    মাধ্যম নিউজ ডেস্ক: ধাবার ভিতরে ঢুকে পড়ল ঝড়ের গতিতে আসা একটি ট্রাক। আর তাতেই প্রাণ গেল ১৫ জনের (Maharashtra Accident)। আহত হয়েছেন ২০ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মহারাষ্ট্রের ধুলে জেলার পলসনার গ্রামে একটি হাইওয়ের ধারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘‘প্রবল গতিতে ছুটে আসছিল ওই ট্রাক। সেটি প্রথমে হাইওয়ের চারটি গাড়িতে ধাক্কা দেয়। তার পরে ঢুকে পড়ে হাইওয়ের ধারের একটি ধাবার ভিতরে।’’ প্রসঙ্গত চারদিন আগেই মহারাষ্ট্রের একটি যাত্রী বোঝাই বাসে আগুন লেগে ৩ শিশু সহ ২৬ জন যাত্রীর মৃত্যু হয়। এক সপ্তাহের মধ্যে ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা মহারাষ্ট্রে।

    দুর্ঘটনার (Maharashtra Accident) ভিডিও পোস্ট করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া

    ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এই ভিডিও ট্যুইট করেছে।

    মঙ্গলবার দুপুরে ওই সময় ধাবার ভিতরে মধ্যাহ্নভোজ সারছিলেন অনেকে। ব্যস্ততম ওই এলাকায় অনেকেই নিজের নিজের কাজে মগ্ন ছিলেন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই পিষে যান অন্তত ১৫ জন। ২০ জন গুরুতর জখম হয়েছেন। জানা গিয়েছে, পলসনার গ্রামটি মুম্বই থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। 

    পুলিশ কী বলছে?

    স্থানীয় এক পুলিশ কর্তা বলেন, ‘‘ট্রাকটি মধ্যপ্রদেশ থেকে আসছিল। গন্তব্য ছিল ধুলে। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, হাইওয়ে ধরে চলা প্রবল গতিতে চলছিল ট্রাকটি। হঠাৎ তার ব্রেক ফেল করে। ফলে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক।’’ জানা গিয়েছে, আহতদের শিরপুর এবং ধুলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ আরও জানা গিয়েছে, মৃতদের মধ্যে কয়েক জন বাসের জন্য অপেক্ষারত যাত্রীও ছিলেন। মৃতদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। 

    ৩০ জুন, মহারাষ্ট্রে চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হয় ২৬ জন যাত্রীর

    গত ৩০ জুন ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে মহারাষ্ট্রে। চলন্ত বাসে আগুন লেগে গভীর রাতে ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ৩ শিশু সহ ২৬ জন যাত্রীর। বুলধানায় সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে ৩২ জন যাত্রীকে নিয়ে যবৎমল থেকে পুণে যাচ্ছিল বাসটি। রাত দেড়টা নাগাদ পথে চাকা ফেটে যাওয়ায় একটি খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায় বাস। অভিঘাতে আগুন ধরে যায় বাসটিতে (Maharashtra Bus Tragedy)। রাত হওয়ার কারণে সকলেই প্রায় ঘুমের মধ্যে ছিলেন। ফলে তড়িঘড়ি বেরিয়ে আসা সম্ভব হয়নি। তাতেই মৃত্যু হয় ২৫ যাত্রীর। বাকিদেরও দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সেখানে আরেকজন মারা যান বলে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ

  • Amarnath Yatra: অমরনাথ যাত্রীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

    Amarnath Yatra: অমরনাথ যাত্রীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু থেকেই বার বার বাদ সাধছে অমরনাথ যাত্রা (Amarnath Yatra)। কখনও বৃষ্টি, কখনও তুষারপাতের ফলে আটকে পড়ছেন তীর্থযাত্রীরা। আবহাওয়া একটু পরিষ্কার হতেই যাত্রা শুরু হয়েছে অমরনাথের উদ্দেশে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পুণ্যার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। তাঁদের সেবার ভার নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। প্রতিবারের মতো এবারেও ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার উদ্যোগে অমরনাথের পথে চন্দনবাড়িতে তৈরি হয়েছে ত্রাণ শিবির ও মেডিক্যাল ক্যাম্প। যেখানে ইতিমধ্যেই কলকাতায় সংঘের প্রধান কার্যালয় থেকে সন্ন্যাসী, স্বেচ্ছাসেবক ও চিকিৎসক দল পৌঁছে সেবা কাজ শুরু করেছে।

    কী জানালেন সংঘের প্রধান?

    ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সংঘের জম্মু শাখার অধ্যক্ষ স্বামী সত্যমিত্রানন্দজি মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসী ও সেচ্ছাসেবক তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন বিনামূল্যে। যাঁরা অমরনাথের (Amarnath Yatra) উদ্দেশে রওনা দিচ্ছেন, এঁদেরও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে তীর্থযাত্রীদের দেওয়া হচ্ছে গরম চা। এছাড়া সাধু ও দুঃস্থ তীর্থযাত্রীদের শীতবস্ত্র, ছাতা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।

    পশ্চিমবঙ্গের বাঙালি তীর্থযাত্রীর (Amarnath Yatra) সংখ্যা সব থেকে বেশি।

    বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, প্রতি বছরই হাজার হাজার তীর্থযাত্রী দুর্যোগ উপেক্ষা করেই অমরনাথের (Amarnath Yatra) উদ্দেশে রওনা দেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বাঙালি তীর্থযাত্রীর সংখ্যা সব থেকে বেশি। তাই এই তীর্থযাত্রীদের সব ধরনের সহযোগিতা দিতে বহু বছর ধরে তাঁরা এই মেডিক্যাল ক্যাম্প করে আসছেন। এর পাশাপাশি জম্মুতে ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে লঙ্গরের মাধ্যমে তীর্থযাত্রীদের বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বয়স্ক তীর্থযাত্রী, যাঁরা অমরনাথ যেতে চান, তাঁদেরও নানা ভাবে গাইড করেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। চন্দনবাড়িতে মেডিক্যাল ক্যাম্পের পাশে তৈরি হয়েছে তীর্থযাত্রীদের থাকার জন্য অস্থায়ী ক্যাম্প। সেখানেও প্রতিদিন পূজা-আরতি দেখতে ভিড় করেন তীর্থযাত্রীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Supreme Court: সুপ্রিম কোর্টে এবার ডিজিটাল দেওয়াল! মামলার নথিও পেপারলেস

    Supreme Court: সুপ্রিম কোর্টে এবার ডিজিটাল দেওয়াল! মামলার নথিও পেপারলেস

    মাধ্যম নিউজ ডেস্ক: নয়া সংসদ ভবনের উদ্বোধন হয়েছে গত মাসেই। এবার খোলনলচে বদলে ফেলে ঢেলে সাজা হল সুপ্রিম কোর্টকে (Supreme Court)। সুপ্রিম কোর্টের আধুনিকীকরণের ফলে মিলবে বেশ কিছু সুবিধা ও পরিষেবা। মোদি সরকারের নীতিই হল ‘পেপারলেস ওয়ার্ক এবং ডিজিটাল ইন্ডিয়া’। সুপ্রিম কোর্টের সংস্কারে সেই নীতিরই প্রতিফলন দেখা যাচ্ছে।

    কী কী পরিষেবা মিলবে?

    সব কিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে (Supreme Court)। মামলার নথি থেকে লাইব্রেরি, এমনকী ১২০ ইঞ্চির স্ক্রিনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে চলবে বিচারপর্বও। সোমবার থেকেই আদালতে শুরু হয়েছে এই সুবিধা। আদালত কক্ষের দেওয়ালগুলিতেও ডিজিটাল প্রযুক্তির ছোঁয়া। আদালতের প্রতিটি দেওয়াল এলইডি স্ক্রিন হিসাবে ব্যবহার করা হচ্ছে। আদালতে ২ এবং ৫ নম্বর কক্ষে এবার ওয়াই ফাইয়ের মাধ্যমে মিলছে ইন্টারনেট পরিষেবাও। তবে ভিডিও কনফারেন্সের সুবিধা আপাতত ১ থেকে ৩ নম্বর আদালত কক্ষ পর্যন্ত মিলবে বলেই জানা গিয়েছে। এ ছাড়াও সুপ্রিম কোর্টের সামনের বারান্দা এবং ক্যান্টিনেও মিলবে ওয়াই ফাই পরিষেবা। আধুনিক ইলেকট্রনিক সামগ্রী চার্জ দেওয়ার জন্য চার্জিং পয়েন্টও রাখা হয়েছে আদালত কক্ষগুলির ভিতরে। সব মিলিয়ে ডিজিটাল ইন্ডিয়ায় গড়ে উঠেছে ডিজিটাল সুপ্রিম কোর্ট।

    আরও পড়ুন: বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে শীঘ্রই! চিঠি স্বরাষ্ট্র মন্ত্রকের

    কী জানা গেল শীর্ষ আদালত সূত্রে?

    শীর্ষ আদালত (Supreme Court) সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নিজেই এই সংস্কারের উদ্যোক্তা। প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছানোর জন্যই এই ডিজিটাল উদ্যোগ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সর্বোচ্চ আদালতের আধুনিকীকরণ করার কথা বলেন। তার পরেই শুরু হয় সংস্কার পর্ব। শুনানি চলার সময়ে আদালত কক্ষে উপস্থিত বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারপতি, সাংবাদিক প্রত্যেকের সুবিধার জন্যই ভিডিও কনফারেন্সের ব্যবস্থা রাখা হচ্ছে। 

    আরও পড়ুন: ‘রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোর্টে যাচ্ছে বিজেপি’, কেন বললেন সুকান্ত?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share