Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Congress: ‘ভ্যানিসিং পার্টি’! মিলিন্দকে নিয়ে ১২ জন বড় নেতার কংগ্রেস ত্যাগ ৫ বছরে

    Congress: ‘ভ্যানিসিং পার্টি’! মিলিন্দকে নিয়ে ১২ জন বড় নেতার কংগ্রেস ত্যাগ ৫ বছরে

    মাধ্যম নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। তারই মাঝে ফের বড় ধাক্কা খেল বিরোধীদল কংগ্রেস (Congress)। আরও এক হেভিওয়েট নেতা এদিন দল ছাড়লেন। গত ৫ বছরে এই নিয়ে ১১ জন গুরুত্বপূর্ণ নেতা দল ছাড়লেন। এদিন কংগ্রেস থেকে ইস্তফা দিলেন মিলিন্দ দেওরা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে মিলন্দ দেওরা জানান যে ৫৫ বছরের পারিবারিক সম্পর্ক তিনি শেষ করছেন কংগ্রেসের সঙ্গে। মহারাষ্ট্রের এই নেতা একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন শিব সেনাতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। মিলিন্দ দেওরার কংগ্রেস ছাড়ার জল্পনা বেশ কয়েকদিন ধরেই রটছিল। এদিন তা সত্যি হল।

    মিলিন্দ দেওরার বিবৃতি

    রাহুল গান্ধীর একদা অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, “আমার রাজনৈতিক কেরিয়ারের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল আজ। আমি কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি। দলের সঙ্গে আমার পরিবারের ৫৫ বছরের সম্পর্কের ইতি হল। এত বছর ধরে সমস্ত নেতা, সহকর্মী ও কার্যকর্তাকা যেভাবে আমায় অটুট সমর্থন জানিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” কংগ্রেসের (Congress) বর্ষীয়ান নেতা মুরলি দেওরার ছেলে মিলিন্দ দেওরা ২০০৪ এবং ২০০৯ সালে পরপর দুবার মুম্বই দক্ষিণ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। তবে ২০১৪ এবং ২০১৯ সালে তিনি হেরে যান শিবসেনার কাছে। শোনা যাচ্ছে আজ রবিবার তিনি একনাথ শিণ্ডের শিবসেনায় যোগ দিতে পারেন।

    গত ৫ বছরে আরও ১১ জন হেভিওয়েট নেতার কংগ্রেস ত্যাগ

    ১) কপিল সিব্বাল:  ১৬ মে ২০২২ সালে কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল পরবর্তীকালে সমাজবাদী পার্টির সমর্থনে তিনি রাজ্যসভায় নির্দল প্রার্থী হিসেবে জিতে আসেন।

    ২) গুলাম নবি আজাদ: জম্মু-কাশ্মীরের বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতা গুলাম নবি আজাদও কংগ্রেস ছাড়েন গান্ধী-নেহেরু পরিবারের প্রতি বিদ্রোহ করে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ছিলেন গোলাম নবি। ২০২২ সালে তিনি রাহুল গান্ধীকে অপরিণত আখ্যা দিয়ে কংগ্রেস ছাড়েন।

    ৩) হার্দিক প্যাটেল: গুজরাটের পাতিদার সমাজের মুখ হার্দিক প্যাটেলও ২০২২ সালের মে মাসে কংগ্রেস ত্যাগ করেন। একসময় প্যাটেল আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন।

    ৪) অশ্বিনী কুমার: ২০২২ সালের ফেব্রুয়ারি মাসেই কংগ্রেস ত্যাগ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার।

    ৫) সুনীল জাখার: একসময় পাঞ্জাব কংগ্রেসের সভাপতি থাকা এই নেতা ২০২২ সালেই কংগ্রেস ত্যাগ করেন। তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী চিরঞ্জিত সিং ছান্নির বিরুদ্ধে বিদ্রোহ করে। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন।

    ৬) আরপিএন সিং: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরপিএন সিং কংগ্রেস (Congress) ত্যাগ করেন ২০২২ সালের জানুয়ারি মাসে। উত্তরপ্রদেশের এই নেতা প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন।

    ৭) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যিনি কংগ্রেসের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ২০২০ সালে তিনি দলত্যাগ করেন। তৎকালীন মধ্যপ্রদেশের কমল নাথ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছাড়েন তিনি। এরপরেই মধ্যপ্রদেশে সে সময় সরকার গড়তে সক্ষম হয় বিজেপি।

    ৮) জিতিন প্রসাদ: রাহুল গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ ২০২১ সালেই বিজেপিতে যোগদান করেন।

    ৯) অমরিন্দর সিং: পাঞ্জাবের কংগ্রেসী মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং দল ছাড়েন ২০২২ সালে। পরবর্তীকালে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।

    ১০) অল্পেশ ঠাকুর:  কংগ্রেস নেতা অল্পেশ ঠাকুর ২০১৯ সালের জুলাই মাসে কংগ্রেস ত্যাগ করেন। বর্তমানে তিনি গুজরাটের গান্ধীনগর দক্ষিণ কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক।

    ১১) অনিল অ্যান্টনি: কংগ্রেসের হেভিওয়েট নেতা একে এন্টনির ছেলে গত বছরের জানুয়ারি মাসেই দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ramdev: ওবিসি নিয়ে বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য ভাইরাল, কী ব্যাখ্যা দিলেন তিনি?

    Ramdev: ওবিসি নিয়ে বাবা রামদেবের বিতর্কিত মন্তব্য ভাইরাল, কী ব্যাখ্যা দিলেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ওবিসি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যে ভাইরাল হলেন যোগগুরু বাবা রামদেব (Ramdev)। বিরূপ প্রভাব পড়েছে বুঝতে পেরেই মন্তব্যের বিশ্লেষণ করলেন তিনি। বাবা রামদেব বলেন, “ওবিসি নয়, এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসির কথা বলেছি”। অপর দিকে যাঁরা ভিডিও বিনিময় করছেন, তাঁদের উদ্দেশে বলেন সম্পূর্ণ ভিডিও বিনিময় করতে। এই নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    কী বলেছেন রামদেব (Ramdev)?

    কয়েক দিন আগে হরিদ্বারে বাবা রামদেব (Ramdev) একটি অনুষ্ঠানে ওবিসি নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছিল। সমাজের পিছিয়ে পড়া বর্গের মানুষের বিরুদ্ধে ৩০ সেকেন্ডের একটি কথা সামজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। যদিও সেই ভিডিওর সত্যতার ‘মাধ্যম’ যাচাই করেনি। এরপর এই কথা প্রসঙ্গে শনিবার ভুবনেশ্বরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “ওবিসি নয় ওয়াইসি। ওঁরা আসলে উল্টো মাথার মানুষ। সব সময় বিরোধিতা করা একটা স্বভাব। ওঁদের পূর্ব পুরুষেরা দেশদ্রোহী। ওঁকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত নয়। ওবিসি নিয়ে আমার তেমন কোনও বিরোধী বক্তব্য নেই।” প্রসঙ্গ ক্রমে তিনি ওয়াইসিকে আক্রমণ করে আরও বলেন, “মিমের নেতা আসাদউদ্দিন ওয়াইসি ধর্মের নামে ভারতকে ভাগ করার চেষ্টা করে থাকেন। সস্তার রাজনীতি করতে এবং নিজের জনপ্রিয়তা আরও বৃদ্ধি করতে এই ধরনের কাজ করে থাকেন।” এই প্রসঙ্গে যাঁরা বক্তব্যের ভিডিও প্রকাশ করেছেন, তাঁদেরকে সম্পূর্ণ ভিডিও প্রকাশের চ্যালেঞ্জ ছুড়ে দেন। একই ভাবে বলেন, “যাঁরা ভিডিও বিনিময় করছেন, তাঁদের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত।”

    ওবিসি সমাজের বক্তব্য

    রামদেব (Ramdev) বাবার বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবিসি সমাজ তীব্রভাবে সমালোচনা করে। রামদেব সমাজের কাছে ভণ্ডামি করেছেন বলে অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে তাঁর পতঞ্জলির পণ্যসামগ্রী বয়কট করার কথাও বলা হয়। যোগগুরু যাতে সামজের পিছিয়ে থাকা মানুষ হিসেবে ওবিসি সমাজের প্রতি শুভাকাঙ্খী হন, সেই বার্তা দিয়ে সতর্ক করার কথাও বলা হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: দেশের ৭৪ শতাংশ মুসলিম খুশি রাম মন্দিরের নির্মাণে, সমীক্ষায় প্রকাশ

    Ram Mandir: দেশের ৭৪ শতাংশ মুসলিম খুশি রাম মন্দিরের নির্মাণে, সমীক্ষায় প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণে দেশের ৭৪ শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষই সন্তুষ্ট, শনিবার এমনটাই জানিয়েছে জাতীয়তাবাদী মুসলিমদের সংগঠন ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ’। সংগঠনের মতে, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানই আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিতে। প্রসঙ্গত, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে ‘আয়ুর্বেদ ফাউন্ডেশন চারিটেবল ট্রাস্ট’ নামে একটি সংস্থা সারা দেশ জুড়ে এই সমীক্ষা চালায়। সংস্থাটির মূল অফিস রয়েছে গুজরাটে। ওই সমীক্ষা আসার পরেই দেখা যাচ্ছে যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের মানুষই রাম মন্দিরের নির্মাণে খুশি। প্রসঙ্গত, ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের।

    বিশ্বনেতা নরেন্দ্র মোদি 

    সমীক্ষার পরেই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ বিবৃতি দিয়ে জানিয়েছে যে সারা দেশের সর্বত্র বিরাজমান করছেন ভগবান রামচন্দ্র (Ram Mandir) এবং দেশের মধ্যে সফলতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মতে,  ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেন এমন একজন মানুষ যাঁর কথা শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতের বাইরে বহির্বিশ্বেও গ্রহণযোগ্য। ওই সমীক্ষাতে আরও দাবি করা হয়েছে অগণিত মুসলমান চাইছেন যে তথাকথিত উলেমা, মৌলানারা যেন ইসলামের নামে রাজনৈতিক ফায়দা না তোলেন।

    আরও পড়ুন: ‘‘রামের যারা বিরোধিতা করত, মোদি জমানায় তারাই ভজন শুরু করেছে’’, মন্তব্য রাজনাথের

    মুসলিম সম্প্রদায় নিরাপদ মোদি জমানায়

    ওই সমীক্ষা মোতাবেক ৭৪ শতাংশ মুসলিম খুশি রাম মন্দিরের নির্মাণে। ৭০ শতাংশ মুসলমানেরই আস্থা রয়েছে মোদি সরকারের উপরে। ৭২ শতাংশ মুসলমান সমর্থন জানিয়েছেন যে বিরোধীদের এই মুহূর্তে কোনও ইস্যু নেই এবং ৭০ শতাংশ মুসলমান অনুভব করছেন যে ভারত বিশ্বশক্তি হিসেবে (Ram Mandir) উঠে আসছে। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মতে,  ‘‘ভারতবর্ষের মুসলমানরা মোদি জমানাতে যথেষ্ট নিরাপদ এবং এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষদের মতোই তাদের সমান সুযোগ সুবিধা রয়েছে।’’

    আরও পড়ুন: ‘‘রাম নয়, ওরা ভালোবাসে বাবরকে’’, কংগ্রেসকে তোপ হিমন্ত বিশ্ব শর্মার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ‘‘রামের যারা বিরোধিতা করত, মোদি জমানায় তারাই ভজন শুরু করেছে’’, মন্তব্য রাজনাথের

    Ram Mandir: ‘‘রামের যারা বিরোধিতা করত, মোদি জমানায় তারাই ভজন শুরু করেছে’’, মন্তব্য রাজনাথের

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘ভগবান রামের যারা বিরোধিতা করত, মোদি জমানায় তারাই রামের ভজন (Ram Mandir) শুরু করেছে।’’, শনিবার ঠিক এই ভাষাতেই ভণ্ড ধর্মনিরপেক্ষদের একহাত নিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শনিবারই প্রতিরক্ষামন্ত্রী হাজির ছিলেন বলবীর পুঞ্জের লেখা একটি বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানেই এই কথা বলতে শোনা যায় তাঁকে।

    আরও পড়ুন: ‘‘রাম নয়, ওরা ভালোবাসে বাবরকে’’, কংগ্রেসকে তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    রাম বিরোধীরাও করছে রামের নাম

    শনিবার রাজনাথ সিং বলেন, ‘‘এই দেশে কিছু মানুষ ছিলেন যাঁরা ভগবান রামের অস্তিত্ব (Ram Mandir) সম্পর্কে প্রশ্ন তুলতেন। তাঁর প্রশ্ন তুলেছিলেন ভগবান রামের জন্মভূমি নিয়েও। সেই সমস্ত মানুষগুলিকে সময়ের সঙ্গে সঙ্গে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। বর্তমানে কিছু মানুষ রামের ভজনা শুরু করেছে। এটা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বড় সাফল্য যে ভগবান রামচন্দ্রের অস্তিত্ব সম্পর্কে যাঁরা প্রশ্ন তুলতেন, তাঁরাই আজ বাধ্য হয়ে রামের ভজন করছেন।’’

    মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র

    কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এদিন আরও বলেন, ‘‘রামজন্মভূমি (Ram Mandir) নিয়ে ৫০০ বছরের সংঘর্ষের পরে সুবিচার পাওয়া গিয়েছে। আমি বিশ্বাস করি এটাই ভারতবর্ষের সাংস্কৃতিক পুনরুত্থানের  সময়। রাম মন্দিরের উদ্বোধন দেশের জাতীয় গর্বকে  প্রতিষ্ঠিত করবে। সারা ভারতের চেতনা হল রাম এবং অযোধ্যা হল তার নিউক্লিয়াস। ৫০০ বছরেরও বেশি এই সংঘর্ষে আমরা জিতেছি এবং প্রভু রামের জন্মস্থানকে অনেক ষড়যন্ত্রের পরেও ছিনিয়ে নেওয়া যায়নি।’’ রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণ দেশে তোষণের রাজনীতিকেও শেষ করবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী। ভগবান রামচন্দ্রকে কেন মর্যাদা পুরুষোত্তম বলা হয়, সে বিষয়েও তিনি নিজের মত রাখেন। তিনি বলেন, ‘‘রামচন্দ্র (Ram Mandir) একজনই কিন্তু তাঁর দৃষ্টিভঙ্গি অনেক ছিল। তিনি সমস্ত জাতি, বর্ণ, ধর্মের উর্দ্ধে ছিলেন। এমন একজন প্রজাপালক রাজা যিনি মানুষ থেকে পশু সকলের সঙ্গেই সুসম্পর্ক রাখতেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ‘‘রাম নয়, ওরা ভালোবাসে বাবরকে’’, কংগ্রেসকে তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    Ram Mandir: ‘‘রাম নয়, ওরা ভালোবাসে বাবরকে’’, কংগ্রেসকে তোপ হিমন্ত বিশ্ব শর্মার

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের (Ram Mandir)। সেদিনের অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে কংগ্রেস। এ নিয়েই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবারই তিনি বলেন ‘‘ওরা বাবরকে ভালোবাসে, রামচন্দ্রকে নয়।’’ তিনি আরও বলেন, ‘‘এটাই ছিল আদর্শ সময়, যখন কংগ্রেস তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারত। বিশ্ব হিন্দু পরিষদ তাদেরকে একটা বড় সুযোগ দিয়েছিল, এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। কিন্তু তারা সেটিকে গ্রহণ করল না। এছাড়া আমরা কংগ্রেসকে আর কীভাবে সাহায্য করতে পারি?’’

    রামলালার প্রতি কংগ্রেসের বিদ্বেষ

    অসমের মুখ্যমন্ত্রীর মতে, ‘‘তারা (কংগ্রেস) দেশে এমন একটা ইকোসিস্টেম গড়ে তুলেছিল, যা সর্বদাই ভগবান রামের বিপক্ষে ছিল। কিন্তু তা সত্বেও তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘জওহরলাল নেহরু থেকে রাহুল গান্ধী, প্রত্যেকেই আফগানিস্তানে বাবরের সমাধিস্থল পরিদর্শন করেছেন। তাই তাঁরা বাবরকে ভালোবাসেন, রামচন্দ্রকে (Ram Mandir) নয়। রামচন্দ্র এবং বাবরের মধ্যে যদি কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে গান্ধী পরিবার বাবরকেই বেছে নেবে।’’ প্রসঙ্গত, ২০০৫ সালেই গান্ধী পরিবারের যুবরাজ বলে পরিচিত রাহুল গান্ধী আফগানিস্তানে বাবরের সমাধিস্থল পরিদর্শন করেন। হিমন্ত বিশ্ব শর্মা এদিন আরও প্রশ্ন তোলেন, ‘‘রামলালার (Ram Mandir) প্রতি এত বিদ্বেষ কেন এদের?’’

    কটাক্ষ ইন্ডি জোটকে

    হিমন্ত বিশ্ব শর্মা এদিন ইন্ডি জোটকেও কটাক্ষ করেছেন। শনিবার কলকাতায় তিনি বলেন, ‘‘ইন্ডি জোটের কাছ থেকে সর্বদাই আমরা বিনোদনমূলক খবর পাচ্ছি।’’ প্রসঙ্গত, এদিনই ইন্ডি জোটের কনভেনর হওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘‘একটা সময় ছিল যখন নীতিশ কুমার কনভেনার হতে চাইছিলেন, এখন তিনি বলছেন যে তিনি সেটা হতে চান না।’’ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায়যাত্রা’কেও কটাক্ষ করেন তিনি এবং বলেন, ‘‘ভগবান রামকে (Ram Mandir) যারা এতদিন ধরে অবিচার করে এসেছে, মানুষকে তারা কী বিচার দেবে?’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: মেঝেতে বিছানা, ব্রাহ্মমুহূর্তে শয্যাত্যাগ, রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর ব্রতে মোদি

    Narendra Modi: মেঝেতে বিছানা, ব্রাহ্মমুহূর্তে শয্যাত্যাগ, রাম মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর ব্রতে মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের উদ্বোধনের আগে ১১ দিনের বিশেষ ব্রত পালনের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুক্রবারই ঘোষণা করেছেন। গতকাল তিনি ছিলেন নাসিকের কলারাম মন্দিরে। ওই স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে রামায়ণও। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, নাসিকের ওই স্থানেই রামচন্দ্র গড়ে তুলেছিলেন তাঁর কুটির। যা পঞ্চবটি নামে খ্য়াত। পঞ্চবটি হল পাঁচটি কলা গাছের সমহার। রাম মন্দিরের উদ্বোধনের আগে ওই বিশেষ স্থান থেকেই মোদি (Narendra Modi) তাঁর ব্রত পালন শুরু করেন। ব্রত পালনের কারণে তিনি খাটে শয্যা ত্যাগ করেছেন। মাটিতে পাতা হচ্ছে তাঁর বিছানা! রামমন্দির উদ্বোধনের আগে পর্যন্ত প্রধানমন্ত্রীর বাংলোর মেঝেতেই শোবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। শুক্রবার তাঁর ব্রতপালন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘‘রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হতে আর মাত্র ১১ দিন বাকি। প্রাণপ্রতিষ্ঠার সময় ভারতবাসীর প্রতিনিধিত্ব করতে ঈশ্বর আমাকে প্রস্তুত করেছেন। এ কথা স্মরণে রেখে আমি আজ থেকে ১১ দিনের বিশেষ ব্রতপালন শুরু করছি।’’

    কৃচ্ছ্রসাধনের জীবনে জপ, ধ্যান এবং পূজাপর্ব করে কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রীর (Narendra Modi) দফতর সূত্রে জানা গিয়েছে , রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আগে তাঁর এই ব্রত সন্তদের উপদেশ মেনে চলছে। শনিবারে তাঁর ব্রত দ্বিতীয় দিনে পা দিল। ২২ জানুয়ারি পর্যন্ত তিনি কঠোর অনুশাসন মেনে চলবেন। কৃচ্ছ্রসাধনের জীবনে জপ, ধ্যান এবং পূজাপর্ব করে কাটাচ্ছেন। সেই সঙ্গে যোগ ব্যায়াম, প্রাণায়ামও করছেন তিনি। 

    ‘ব্রাহ্মমুহূর্তে’ শয্যাত্যাগ করছেন প্রধানমন্ত্রী মোদি

    সূত্রের খবর, ১১ দিনের ব্রত পালনে ‘ব্রাহ্মমুহূর্তে’ শয্যাত্যাগ করছেন প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi)। এর পরেই শুরু হচ্ছে যোগ, শরীরচর্চা এবং ধ্যানপর্ব। ‘ব্রতকথা’র নিয়ম অনুযায়ী দিনের বেশ খানিকটা সময় ‘নীরব’ থাকছেন তিনি। পালন করছেন মৌনতা। পূজার্চনার পাশাপাশি, ১১ দিন ধরে নিয়মিত নানা হিন্দু ধর্মগ্রন্থ পাঠ করছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনিতেই নিরামিষাশী, ‘ব্রতপালন’ পর্বে প্রধানমন্ত্রী মোদির খাদ্য তালিকাতেও থাকছে ধর্মীয় রীতির ছোঁয়া।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রাম মন্দিরের নিরাপত্তায় যোগী পুলিশই, ব্ল্যাক ক্যাটের ধাঁচে হরিয়ানায় প্রশিক্ষণ ২০০ অফিসারকে

    Ram Mandir: রাম মন্দিরের নিরাপত্তায় যোগী পুলিশই, ব্ল্যাক ক্যাটের ধাঁচে হরিয়ানায় প্রশিক্ষণ ২০০ অফিসারকে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন রয়েছে ২২ জানুয়ারি। তার আগে নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হচ্ছে রাম নগরীকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই ওই বিশেষ দিনে জঙ্গি হামলার আশহ্কার কথা জানিয়েছে। মন্দির উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গড়ল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। জানা গিয়েছে, এই উদ্দেশ্যে কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের বাছাই করা ২০০ অফিসারকে। আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার আগেই রাম মন্দিরের (Ram Mandir) দায়িত্ব যাবে ওই বাহিনীর হাতে। জানা গিয়েছে প্রত্যেক প্রশিক্ষণ প্রাপ্ত অফিসারেরই বয়স ৩৫ এর নীচে। দলটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কীভাবে কুইক রেসপন্স টিমের নির্দেশে কাজ করতে হবে, হামলার সময় ভিভিআইপি ব্যক্তিদের কীভাবে উদ্ধার করতে হবে, শত্রুপক্ষের ওপর কীভাবে আঘাত হানতে হবে, পণবন্দিদের কীভাবে উদ্ধার করতে হবে এই সমস্ত বিষয়ে। এর পাশাপাশি মোটর সাইকেলে চেপে অপারেশন চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

    হরিয়ানার মানেসরে প্রশিক্ষণ নিয়েছে এই বিশেষ বাহিনী

    যোগী আদিত্যনাথ সরকার (Ram Mandir) এক্ষেত্রে ভরসা রেখেছে রাজ্য পুলিশের ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর এবং কনস্টেবলদের ওপরে। ভিভিআইপি নিরাপত্তা এবং সন্ত্রাসদমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি-এর কমান্ডোদের বলা হয় ‘ব্ল্যাক ক্যাট’ বাহিনী। হরিয়ানার মানেসরে সেই বাহিনীর প্রশিক্ষণ চলছে। জানা গিয়েছে, এই শিবিরেই যোগী পুলিশের বিশেষ বাহিনী প্রশিক্ষিত হয়েছে। খাকি ড্রেসের বদলে তারা পরবে ‘ব্ল্যাক ক্যাট’ কমান্ডোদের মতোই পোশাক।

    রাজ্য পুলিশেই ভরসা

    ২০০৮ সালে যখন মুম্বইয়ে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা ঘটে, তখন তুকারাম নামের এক কনস্টেবলই কাসভকে ধরে ফেলে। অর্থাৎ রাজ্য পুলিশও যে সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে সিদ্ধহস্ত, তার প্রমাণ পাওয়া গিয়েছিল মুম্বইয়ে। এবার সেই মডেলই কাজ করবে রাম মন্দির রক্ষায়। তবে শুধুমাত্র রাম মন্দিরই নয় সমগ্র রাম নগরীর (Ram Mandir) নিরাপত্তার দায়িত্বে থাকবে যোগী পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশ এতদিন পর্যন্ত এই দায়িত্ব পালন করতো সিআরপিএফ। এবার থেকে মন্দির রক্ষার দায়িত্বে দেখা যাবে উত্তরপ্রদেশ পুলিশকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Varanasi: চলুন ঘুরে আসি ভারতের ‘আধ্যাত্মিক রাজধানী’ বারাণসী

    Varanasi: চলুন ঘুরে আসি ভারতের ‘আধ্যাত্মিক রাজধানী’ বারাণসী

    শুভ্র চট্টোপাধ্যায়, বারাণসী থেকে ফিরে: কথাতেই রয়েছে ‘গঙ্গার পশ্চিমপাড় বারাণসীর সমান’। ভারতবর্ষে এই পুণ্যভূমির গুরুত্ব এতটাই যে বারাণসীকে (Varanasi) দেশের ‘আধ্যাত্মিক রাজধানী’ বলা হয়। গ্রীসের মিউজিয়ামে আজও উল্লেখ রয়েছে যে বারাণসীই হল পৃথিবীর প্রাচীনতম শহর। ডিসেম্বরের শেষ সপ্তাহে বারাণসীতে (Varanasi) পা পড়ল এক সন্ধ্যাবেলায়। গাড়ির চালকও বাঙালি, পেশার টানে দীর্ঘদিন ধরেই রয়েছেন বারাণসীতে। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেল, এই নগর এখন পরিষ্কার পরিচ্ছন্ন। মোদি ক্ষমতায় আসার পরেই ব্যাপক উন্নয়ন চলছে শহরে। আমাদের প্রথম গন্তব্য দশাশ্বমেধ ঘাট। দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায় চারচাকা গাড়ির অনুমতি নেই। তাই প্রায় ১ কিমি দূর থেকেই হাঁটা শুরু করলাম। সমস্ত ভিড়ই দেখলাম মিশছে দশাশ্বমেধ ঘাটে।

    দশাশ্বমেধ ঘাটের গঙ্গা-আরতি

    গঙ্গা আরতির সময় এই ঘাট সেজে ওঠে প্রার্থনা, দেবতাদের স্তোত্র, আধ্যাত্মিকতা, ভক্তিভাব,পবিত্রতার এক মেল বন্ধনে। তরুণ পুরোহিতদের ছন্দ ও তাল মিলিয়ে আরতি সত্যিই টানে দেশের তীর্থযাত্রী ও ভক্তদের। বালক থেকে বৃদ্ধ সকলের কপালে মহাদেবের হলুদ তিলক। ভক্তি ও আধ্যাত্মিকতার এমন নগরী দেশে হয়তো আর একটাও, নেই তাই আধ্যাত্মিক রাজধানী  (Varanasi)নামকরণ একেবারে সার্থক।

    নমো ঘাট থেকে নৌকো বিহার

    পরের দিন আমরা বের হলাম নৌকো করে গঙ্গার ঘাট পরিদর্শনে। এদিন গাড়ির চালক অবশ্য ছিল স্থানীয়। তার কথা মতোই নৌকো যাত্রা করার জন্য আমরা বাছলাম নমো ঘাটকে। যাত্রা শুরু হল নমো ঘাট থেকে। নমো ঘাটের বয়স খুব বেশি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রথমবার প্রতিদ্বন্দিতা করেন বারাণসী আসন থেকে। তারপরেই নির্মাণ করা হয় এই ঘাট। নমো ঘাটে প্রতিদিনই চলে সাংস্কৃতিক উৎসব। আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে পুরো নমো ঘাট। নমো ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্তই নৌকো পৌঁছাতে পারল সেদিন। গঙ্গা আরতি চলার কারণে গঙ্গাতেও দেখলাম যানজট। তাই আবার পিছন দিকে ফেরা। তীর্থযাত্রা ও পর্যটন একসঙ্গেই সম্পন্ন হতে পারে বারণাসীতে (Varanasi)। উত্তর ও দক্ষিণ ভারতের মেলবন্ধন ঘটানোর জন্য কেন্দ্রীয় সরকার নতুন কর্মসূচিও গ্রহণ করেছে নাম কাশী-তামিল সঙ্গম।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: নিজে হাতে মন্দির সাফ করলেন প্রধানমন্ত্রী, জাতীয় যুব দিবসে শোনালেন বিবেক বাণী

    Narendra Modi: নিজে হাতে মন্দির সাফ করলেন প্রধানমন্ত্রী, জাতীয় যুব দিবসে শোনালেন বিবেক বাণী

    মাধ্যম নিউজ ডেস্ক:  জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) জঞ্জাল সাফাই করতে দেখা গেল। মহারাষ্ট্রের কলারাম মন্দির প্রাঙ্গণ এদিন নিজের হাতেই সাফ করতে থাকেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত শুক্রবার সকালেই রাম মন্দির উদ্বোধনের আগে ১১ দিন নিজের ব্রত পালনের কথা বলেন মোদি। তাঁর ইউটিউব চ্যানেলে আবেগপ্রবণ হয়ে  অডিও বার্তা দেন তিনি। করেন ট্যুইটও। জাতীয় যুব দিবসে নাসিকে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। শোনান বিবেক বাণীও।

    রাম মন্দির উদ্বোধনের আগে দেশের ধর্মস্থানগুলিকে পরিষ্কার রাখার আর্জি প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) দেশবাসীর কাছে আর্জি রেখেছিলেন, রাম মন্দির উদ্বোধনের আগে দেশের সমস্ত মন্দির প্রাঙ্গণ এবং তীর্থস্থান পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য বিশেষভাবে স্বচ্ছতা অভিযানে নামার অনুরোধও করেন তিনি দেশের মানুষকে। সেই মতো শুক্রবার নিজেই শুরু করলেন ধর্মস্থান স্বচ্ছতা অভিযান। নাসিকের কলারাম মন্দিরে এদিন প্রথমে  তিনি মারাঠি সন্ত একনাথের ভবার্থ রামায়ণ গাঁথা শোনেন। তারপর ওই মন্দিরেই ঝাঁটা, বালতি হাতে নেমে পড়েন নমো। সাফাই অভিযানের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

    জাতীয় যুব দিবসে বিবেকানন্দ স্মরণ

    শুক্রবার তিনি ভারতের দীর্ঘতম অটল সেতুরও উদ্বোধনও করবেন। তার আগে যুব দিবসে সকালে নাসিকের যুব সমাজের উদ্দেশ্যে বক্তব্যও রাখেন তিনি। প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, ‘‘মহর্ষি অরবিন্দ এবং স্বামী বিবেকানন্দ বলতেন যে তরুণদের স্বাধীন চিন্তা ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। আজকের তরুণ প্রজন্ম উন্নয়ন ও উত্তরাধিকার দুটোই চায়। আজকের তরুণ প্রজন্ম দাসত্বের প্রভাব থেকে মুক্ত।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sarnath: গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন এখানেই, পর্যটকদের ভিড়ে ঠাসা সারনাথ

    Sarnath: গৌতম বুদ্ধ প্রথম উপদেশ দিয়েছিলেন এখানেই, পর্যটকদের ভিড়ে ঠাসা সারনাথ

    শুভ্র চট্টোপাধ্যায়, সারনাথ থেকে ফিরে: পাহাড়, সমুদ্র ছাড়া ইতিহাসের টানেও ভ্রমণপ্রিয় মানুষ ঘুরতে যায়। একে শিক্ষামূলক ভ্রমণও বলা যেতে পারে। ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থান ভ্রমণের গুরুত্ব যে কতটা, তা চাক্ষুষ করলাম সারনাথে পা রেখে। ডিসেম্বরের শেষ সপ্তাহে সারনাথে যখন পৌঁছালাম তখন দুপুর গড়িয়েছে। নেপালের রাজপুত্র সিদ্ধার্থ, গৌতম বুদ্ধ হয়ে তাঁর প্রথম উপদেশ সারনাথে (Sarnath) প্রদান করেছিলেন। তাই দেশ-বিদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিড়ে থিক থিক করছে সারনাথ। বৌদ্ধ বিহার, স্তূপগুলির দেওয়ালজুড়ে গৌতম বুদ্ধের বাণী এবং জীবনী নজরে পড়বে। সারনাথের মূল আকর্ষণ ‘ধম্মচক্রপ্রবর্তন’ স্থান। এখানেই পাঁচ শিষ্যকে উপদেশ দান করেছিলেন গৌতম বুদ্ধ। ব্যাখ্যা করেছিলেন জীবনে দুঃখ-কষ্টের কারণ ও তার সমাধান নিয়ে।

    শিক্ষামূলক ভ্রমণে হাজির কলেজ পড়ুয়ারাও

    আগে থেকেই আমাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছিল মহাবোধি সোসাইটির গেস্ট হাউস (Sarnath)। গেস্ট হাউসের অবস্থান ‘ধম্মচক্রপ্রবর্তন’-এর স্থানের সামনেই। মহাবোধি সোসাইটি বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে কাজ করে। গেস্ট হাউস সংলগ্ন স্থানে চলছে মহাবোধি সোসাইটির স্কুলও। শিশু ও কিশোর বয়সের ছাত্ররা বৌদ্ধ সন্ন্যাসীর বেশে সেখানে শিক্ষাগ্রহণ করছে। অরুণাচল প্রদেশ থেকে আসা এমন একাধিক ছাত্রর সঙ্গে কথা হল। এরপর আমরা বেরিয়ে পড়লাম ‘ধম্মচক্রপ্রবর্তন’-এর  স্থানের দিকে। ‘ধম্মচক্রপ্রবর্তন’-এর স্থান তখন ভিড়ে ঠাসা (Sarnath)। স্থানীয় কলেজগুলি থেকে অসংখ্য ছাত্র-ছাত্রী সেদিন এসেছিলেন শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে। যে জায়গায় বসে গৌতমবুদ্ধ উপদেশ দিয়েছিলেন, সেখানে রয়েছে তাঁর মূর্তি। গোল করে বুদ্ধ মূর্তি ঘিরে আরও পাঁচ মূর্তি, এঁরা গৌতম বুদ্ধের প্রথম পাঁচ শিষ্য।

    কী বললেন বৌদ্ধ সন্ন্যাসী?

    জার্মানি থেকেও বেশ কয়েকজন পর্যটক এসেছেন দেখলাম। কথা হল তাঁদের মধ্যে একজনের সঙ্গে। বিদেশি পর্যটক জানালেন, ভারতের সংস্কৃতি তাঁকে টানে। গৌতম বুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান দর্শন করতেই তাঁর আসা। ‘ধম্মচক্রপ্রবর্তন’-এর স্থানের মাহাত্ম্য আমাদের সামনে ব্যাখ্যা করলেন এক বৌদ্ধ সন্ন্যাসী। বললেন, ‘‘তাঁর (গৌতম বুদ্ধ) গোটা জীবনজুড়েই অরণ্য। জন্মস্থান, তপস্যা স্থান এবং প্রথম উপদেশ স্থান, তিনটেই অরণ্যে।’’ আমাদের সঙ্গে থাকা চিত্র সাংবাদিক শ্যামল দত্ত তাঁর গোটা বক্তব্য রেকর্ড করলেন। ‘ধম্মচক্রপ্রবর্তন’-এর (Sarnath) ঠিক পাশেই রয়েছে গৌতম বুদ্ধের বড় মন্দির। বাকি অংশ সবুজ ঘাষে মোড়া। শীতের সন্ধ্যায়, আলো-আবছায়াতে এক আলাদাই অনুভূতি মেলে সারনাথে। এখান থেকে বারাণসী যা ভারতের আধ্যাত্মিক রাজধানী বলে পরিচিত মাত্র আধঘণ্টায় পৌঁছানো যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share