Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Narendra Modi: ‘‘প্রাণ প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাকে দিয়েছেন ঈশ্বর’’, ট্যুইট মোদির

    Narendra Modi: ‘‘প্রাণ প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাকে দিয়েছেন ঈশ্বর’’, ট্যুইট মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি রয়েছে রাম মন্দিরের উদ্বোধন। সেদিনই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার আগে শুক্রবারই প্রধানমন্ত্রীর একটি অডিওবার্তা ভেসে এল। যেখানে তিনি বলছেন, ‘‘১১ দিনের পবিত্র অনুষ্ঠান আজ থেকেই শুরু করছি।’’ নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজস্ব ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছে ওই অডিওবার্তা। সেখানে প্রধানমন্ত্রী আরও বলছেন, ‘‘আমি সৌভাগ্যবান, এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে।’’ এর পাশাপাশি তিনি বলেন, ‘‘প্রাণ প্রতিষ্ঠায় দেশবাসীর প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমাকে দিয়েছেন ঈশ্বর। আজ থেকেই আমি ১১ দিনের অনুষ্ঠান শুরু করছি। আমি খুবই আবেগপ্রবণ বর্তমানে। জীবনে প্রথমবার আমি এইরকম অনুভূতি পাচ্ছি।’’

    প্রধানমন্ত্রীর ট্যুইট 

    প্রধানমন্ত্রী (Narendra Modi) আরও বলেন, ‘‘জীবনের কিছু মুহূর্ত আসে, যা সম্ভব হয় সর্বশক্তিমানের আশীর্বাদের কারণে। এটাই হল সেরকম একটি পবিত্র অনুষ্ঠান। যা আমাদের সবার জীবনে এসেছে।’’

    আমন্ত্রিত ৭ হাজার

    অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi) সঙ্গেই সারাক্ষণ হাজির থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেদিন রামনগরীতে হাজির থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্ঘচালক মোহন ভাগবতও। রামলালার প্রাণ প্রতিষ্ঠায় অযোধ্যায় আমন্ত্রিত প্রায় ৭ হাজার অতিথি। যার মধ্যে ভিভিআইপি প্রায় ৩ হাজার। ইতিমধ্যে অযোধ্যার অনুষ্ঠানে জঙ্গি হামলার চেষ্টা করা হতে পারে বলে সতর্কতাও জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোটা রামনগরীকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তার চাদরে রামনগরী

    Ram Mandir: অযোধ্যায় জঙ্গি হামলার আশঙ্কা, নিরাপত্তার চাদরে রামনগরী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের দিন জঙ্গি হামলার সম্ভাবনার রয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সূত্রে এমনই খবর মিলেছে। সন্ত্রাসবাদীরা টার্গেট করছে মূলত বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, প্রশাসনিক আধিকারিকদের। অযোধ্যায় ওই দিন একটি অশান্তির পরিবেশও তারা তৈরি করতে চাইছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, সন্ত্রাসবাদীরা চলতি ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েলের পক্ষে ভারতের দাঁড়ানোকেও ব্যবহার করছে, উস্কানি হিসেবে। রাম জন্মভূমিতে ওই দিন নিরাপত্তা ব্যবস্থায় অতি সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র অযোধ্যা নয়, সারা উত্তরপ্রদেশকে অস্থির করার একটি ষড়যন্ত্র চলছে বলে জানা গিয়েছে। যেখানে ভারত বিরোধী শক্তিগুলো সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে এই অশান্তির পরিবেশ নির্মাণ করতে চাইছে। অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনকে ঘিরে সাজো সাজো রব। নিরাপত্তা ব্যবস্থা এমনিতেই আঁটোসাঁটো। তবে জঙ্গি হামলার আশঙ্কার পরে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা।

    নিরাপত্তার কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, চলুন জেনে নেওয়া যাক এক নজরে 

    বুম ব্যারিয়ার্স

    এই ব্যবস্থাকে টায়ার কিলার্সও বলে। একটি নির্দিষ্ট জায়গায় আন-অথরাইজড যানবাহন প্রবেশে বাধা দেয় এই টায়ার কিলার্স নিরাপত্তা ব্যবস্থা।

    অ্যান্টি ড্রোন টেকনোলজি

    যোগী রাজ্যের পুলিশই ভারতের একমাত্র রাজ্য পুলিশ যারা রাম মন্দিরের (Ram Mandir) নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অ্যান্টি ড্রোন টেকনোলজি অন্তর্ভুক্ত করতে চলেছে। ড্রোন হামলা কোনও বাবেই সম্ভব হবে না এই প্রযুক্তির ব্যবহারে।

    হাই-টেক সিসিটিভি

    হাইটেক সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা অযোধ্যাকে। 

    ইন্টেলিজেন্ট ট্র্যাফিক ম্যানেজমেন্ট সিস্টেম (ITMS)

    এই ব্যবস্থার মাধ্যমে কড়া ভাবে ট্রাফিকের উপর নজরদারি চালানো হবে। থাকবে ইমার্জেন্সি কল বক্স, অসুবিধায় পড়লে যাতে দ্রুত জানানো যায়।  

    ২৫টি টেলিস্কোপ

    প্রতিটি টেলিস্কোপের এক একটিতে থাকবে ৯টি করে লেন্স। কড়া নজরদারি চলবে এর মাধ্যমে।

    সোশ্যাল মিডিয়ায় নজরদারি

    সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকাল অনেক ক্ষেত্রেই অশান্তির পরিস্থিতি তৈরি হয়। তাই সেখানেও নজরদারি চলবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Abhijit Banerjee: নোবেলজয়ী বাঙালি গবেষণার কাজে বাছলেন যোগী রাজ্যকে, আলোচনাও সফল

    Abhijit Banerjee: নোবেলজয়ী বাঙালি গবেষণার কাজে বাছলেন যোগী রাজ্যকে, আলোচনাও সফল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল সরকারের নেতা-মন্ত্রীরা প্রায়শই বলেন যে বাংলাকে নাকি ইউপি-বিহার হতে দেওয়া যাবে না। অথচ নিজের গবেষণার জন্য উত্তরপ্রদেশকেই বেছে নিলেন নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (Abhijit Vinayak Banerjee)। জানা গিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কীভাবে গ্রামের মানুষদের মধ্যেও স্বাস্থ্য পরিষেবা সহজে পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে রিসার্চ করছেন অভিজিৎবাবু। এই গবেষণাতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য তিনি বেছে নিয়েছেন যোগী রাজ্যকে। মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এবিষয়ে একপ্রস্থ আলোচনাও সারেন অভিজিৎবাবু (Abhijit Banerjee)। তাঁর সফরসঙ্গী ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। নোবেলজয়ী বাঙালি এবং রাজ্য বিজেপির নেতার হাতে এদিন বংশীধারী কৃষ্ণ মূর্তিও তুলে দিতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবারই অযোধ্যার উদ্দেশে যাওয়ার কথা ছিল যোগী আদিত্যনাথের। কিন্তু সেই সফরসূচি তিনি পিছিয়ে দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কারণে।

    দীর্ঘ আলোচনা নোবেলজয়ী বাঙালি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর

    জানা গিয়েছে, মঙ্গলবার সকাল দশটা থেকে প্রায় এক ঘণ্টা অভিজিৎবাবুর (Abhijit Banerjee) সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন যোগী আদিত্যনাথ। সূত্রের খবর, নোবেলজয়ী বাঙালির কাছ থেকে সমস্ত কিছু শোনার পরে তাঁকে উত্তরপ্রদেশে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। খুব তাড়াতাড়ি উত্তরপ্রদেশে তাঁর গবেষণার কাজ শুরু করতে চলেছেন অভিজিৎবাবু। গবেষণা সফল হলে জ্বর, পেটব্যথা কিংবা যে কোনও ধরনের ছোটখাট অসুখের চিকিৎসা পরিষেবা গ্রামের মানুষদের কাছে পৌঁছে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষভাবে সহায়ক হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। সাধারণভাবে প্রান্তিক মানুষদের অসুবিধার প্রধান বড় কারণ হল, সেখানে ভালো নামী-দামি চিকিৎসক মেলে না। তাঁদেরকে চিকিৎসা করাতে বড় শহরে কোনও বড় হাসপাতালেই যেতে হয়। কিন্তু অভিজিৎবাবুর (Abhijit Banerjee) গবেষণা সফল হলে সেই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    কী বলছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়?

    নোবেলজয়ী বাঙালির (Abhijit Banerjee) সফরসঙ্গী ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল প্রয়োগ করে গ্রামের প্রান্তিক মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ কীভাবে করা যায়, তা নিয়ে উত্তরপ্রদেশে কাজ করতে চান অধ্যাপক বন্দ্যোপাধ্যায়। তাঁকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সমস্ত রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: অযোধ্যার পুকুরগুলিতেও আধ্যাত্মিকতার ছোঁয়া, রাম-সীতার মূর্তির চাহিদা তুঙ্গে

    Ram Mandir: অযোধ্যার পুকুরগুলিতেও আধ্যাত্মিকতার ছোঁয়া, রাম-সীতার মূর্তির চাহিদা তুঙ্গে

    রামনগরী অযোধ্যা-আট

    শুভ্র চট্টোপাধ্যায়, অযোধ্যা থেকে ফিরে: জোরকদমে চলছে রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধনের প্রস্তুতি। তাই সরাসরি কোনও ট্রেনই ঢুকছিল না অযোধ্যায়। ডিসেম্বরের শেষ সপ্তাহে বারাণসীতে নেমে সড়ক পথেই অযোধ্যায় রওনা দিয়েছিলাম আমরা। উদ্দেশ্য রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাংবাদিক বৈঠক। প্রায় ৪ ঘণ্টা চলার পরে গাড়ি ঢুকল অযোধ্যার শহরতলিতে। তখন থেকেই চোখে পড়তে থাকল স্বাগত জানানোর প্ল্যাকার্ড। পদ্মফুলের ওপরে জোড়হাতের প্রতীক। শহরে প্রবেশের আগেই একাধিক পুলিশের ব্যারিকেড জানান দিল নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা। শহরে প্রবেশ করতেই বাঁদিকে বড় পুকুর। তার চারপাশে তৈরি হয়েছে মন্দিরের মতো ধাঁচা। পুকুরের পাড় ইঁট দিয়ে সুন্দরভাবে বাঁধানো রয়েছে। তার ওপর প্লাস্টার। প্লাস্টারের ওপর রংবেরঙের চোখ ধাঁধানো কারুকার্য।

    জলাশয়ের মধ্যেও আধ্যাত্মিকতার পরিবেশ

    মনে পড়ল অযোধ্যা (Ram Mandir) আগামী দিনে হতে চলেছে ভারতের আধ্যাত্মিকতার গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশ-বিদেশ থেকে ভক্তরা পা রাখবেন রামনগরীতে। তাই জলাশয়গুলিতেও আধ্যাত্মিকতার পরিবেশ ফুটিয়ে তোলা হচ্ছে। জনা তিরিশেক শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের নিরাপত্তার কথা গুরুত্ব দিয়ে ভাবে যোগী আদিত্যনাথ সরকার। তাই পুকুর বাঁধানোর মতো কাজেও শ্রমিকরা মাথায় হলুদ হেলমেট পরেছেন। এমন চিত্র পশ্চিমবঙ্গে দেখা যায় না বললেই চলে। শ্রমিকদের সঙ্গে কথা বলেই জানা গেল, জলাশয়ের নামকরণ করা হয়েছে দিব্য কুণ্ডু। পুকুরের সৌন্দর্যায়নের কাজ বিগত ১ বছর ধরেই চলছে বলে জানালেন শ্রমিকরা। দিব্য কুণ্ডু ছাড়িয়ে গাড়ি ছুটতে থাকল। ফের পুলিশের ব্যারিকেড। গাড়ির গতি কমে এল জ্যামের কারণে। নজরে পড়ল রাস্তার ডানদিকে দেবদেবীর মূর্তি নির্মাণের কাজ চলছে।

    কী বললেন অযোধ্যার মূর্তি নির্মাণকারী সঞ্জয় শর্মা?

    হনুমান, দুর্গা, রাম-সীতা-লক্ষণ প্রভৃতি দেবদেবীর বিভিন্ন আকারের মূর্তি নিয়ে বসে রয়েছেন বছর পঞ্চাশের এক প্রৌঢ়। ভিড় রাস্তায় গাড়ি থেকে নামার উপায় ছিল না। অগত্যা গাড়িতে থেকেই ইশারা করে ডাকা হল তাঁকে। সাংবাদিক পরিচয় দিলাম। ভদ্রলোক জানালেন, নাম সঞ্জয় শর্মা। ভিড় কমতেই গাড়িকে তাঁর দোকানের সামনে দাঁড় করালাম। মূর্তি কেমন বিক্রি হচ্ছে? প্রশ্ন শুনতেই সঞ্জয়বাবুর উত্তর, ‘‘এখন যেমন অযোধ্যা দেখছেন, কয়েক বছর আগেও এখানে এমন চিত্র ছিল না। বর্তমানে ভিড় লেগেই থাকে। রাম-সীতা (Ram Mandir) ছাড়াও অন্যান্য দেবদেবীর মূর্তিরও চাহিদা ভালোই রয়েছে।’’ ভারতবর্ষের আধ্যাত্মিকতার রাজধানী বলা হয় বারাণসীকে। পৃথিবীর প্রাচীনতম শহরেরও স্বীকৃতি মিলেছে বারাণসীর। তবে আগামী দিনে অযোধ্যাকে কেন্দ্র করেই যে আধ্যাত্মিক ভারতের পরিবেশ নির্মাণ হতে চলেছে, অযোধ্যায় পা রাখতেই তা উপলব্ধি করা গেল। রাস্তার নামও রামপথ, সরযূ নদীও বয়ে চলেছে রামায়ণের ঐতিহ্যকে নিয়ে, পুকুরের নামও দিব্যকুণ্ডু। স্বাধীনতা দিবসের দিন যেমন প্রতিটি বাড়ির ছাদে জাতীয় পতাকা দেখা যায়, তেমনি পতপত করে অযোধ্যার বাড়ির ছাদগুলিতে উড়ছে জয় শ্রীরাম লেখা পতাকা। নজর কাড়ল দোকানের ওয়াল পেন্টিংগুলিও। সেখানেও তীরধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রভু রামচন্দ্র। এয়ারপোর্টের নামও মহর্ষি বাল্মিকীর নামে। সব মিলিয়ে অযোধ্যার অলিখিত নাম রামনগরী (Ram Mandir) যেন সার্থক হয়ে উঠেছে। (শেষ)

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayhika Mukherjee: বাংলার গর্ব, রাষ্ট্রপতির হাত থেকে ‘অর্জুন’ পুরস্কার নিলেন ঐহিকা

    Ayhika Mukherjee: বাংলার গর্ব, রাষ্ট্রপতির হাত থেকে ‘অর্জুন’ পুরস্কার নিলেন ঐহিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘অর্জুন’ পুরস্কার গ্রহণ করলেন বাংলার মেয়ে ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee)। তিনি বাংলার গর্ব। এই পুরস্কার বাংলা থেকে মাত্র একজনই পেয়েছেন। এর ফলে বাংলার খেলার জগতের বিশেষ সম্মান বৃদ্ধি হল বলে মনে করছেন খেলাপ্রিয় মানুষজন। ঐহিকা বললেন, “আমার দায়িত্ব আরও বেড়ে গেল।” পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হয়েছেন টিটির কোচ জয়ন্ত পুশিলাল। দেশের রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) একটি পোস্ট করে শুভেচ্ছা বিনিময় করেছেন।

    টেবিল টেনিসে জয়ী ঐহিকা (Ayhika Mukherjee)

    এশিয়ান গেমসের ডাবলসে দেশকে ব্রোঞ্জের পদক এনে দিয়েছেন নৈহাটির মেয়ে ঐহিকা (Ayhika Mukherjee)। টেবিল টেনিসের এখন নামী তারকা তিনি। এছাড়াও জুনিয়র ভারতীয় দলের হয়ে একাধিক সাফল্য পেয়েছেন তিনি। সেই সঙ্গে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে পদক জয় করেছেন। তাঁর এই সাফল্য অনন্য। তাঁকে আজ দেশের রাষ্ট্রপতি অর্জুন পুরস্কারের সম্মানে ভূষিত করলেন।

    কী বললেন ঐহিকা?

    এদিন দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পুরস্কার পেয়ে সাংবাদিকদের ঐহিকা (Ayhika Mukherjee) বলেন, “এই সম্মানে আমার দায়িত্ব আরও বেড়ে গেলে। দেশকে আরও সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। অর্জুন পুরস্কার গ্রহণের পর লক্ষ্য হল প্যারিস অলিম্পিক্স।” তাঁর বন্ধু এবং পরিবার এই পুরস্কারে ভীষণভাবে উচ্ছ্বসিত। বাংলা থেকে আগে টিটি খেলায় অর্জুন পুরস্কার পেয়েছিলেন মৌমা দাস। তিনিও টেবিল টেনিস তারকা। তবে এখনও খেলায় সক্রিয় তিনি, অবসর নেননি।

    দ্রোণাচার্য পুরস্কার

    ঐহিকার (Ayhika Mukherjee) পাশাপাশি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন টিটির বিখ্যাত কোচ জয়ন্ত পুশিলাল। তিনি নারকেলডাঙার সাধারণ সমিতিতে বহু বছর ধরে কোচিং দিয়েছেন। তাঁর প্রশিক্ষণে সাফল্য পেয়েছেন মৌমা, অরূপ বাসক, কিশলয় বসাক, প্রাপ্তি সেন সহ আরও অনেকেই। আজ দিল্লি থেকে রাষ্ট্রপতি ভবনে সপরিবাররে পৌঁছান এবং পুরস্কার গ্রহণ করেন।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: রামলালার নগর পরিক্রমা অনুষ্ঠান বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, কেন জানেন?

    Ram Mandir: রামলালার নগর পরিক্রমা অনুষ্ঠান বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্ট, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। সেদিন রামলালাকে কোলে নিয়ে গর্ভগৃহে প্রবেশ করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই অবশ্য নগর পরিক্রমায় বেরনোর কথা ছিল ‘রামলালা’র। কিন্তু শেষ মুহূর্তে ওই পরিকল্পনা বাতিল করল মন্দির প্রশাসন। আগের পরিকল্পনা অনুযায়ী, ১৭ জানুয়ারি ‘রামলালা’র বিগ্রহ নিয়ে অযোধ্যা ভ্রমণে বেরনো হবে। এর ফলে মন্দিরে বিগ্রহ প্রবেশের আগেই ভক্তেরা বিগ্রহকে চাক্ষুষ করার সুযোগ পেতেন। ৮ দিন আগেই পরিকল্পনা বাতিল করল তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা। রামলালার (Ram Mandir) নগর ভ্রমণের বিষয়ে সম্প্রতি বৈঠকে বসেন শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা, সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    ভক্তদের ভিড় থেকে তৈরি হতে পারে বিশৃঙ্খলা

    ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ভক্তদের ভিড় থেকে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই সিদ্ধান্ত বদল করা হয়েছে সর্বসম্মতিক্রমে। প্রসঙ্গত, রামের মন্দিরে (Ram Mandir) ফেরা নিয়ে উন্মাদনা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এমতাবস্থায় অযোধ্যায় বিগত দুই মাস ধরেই উৎসবের মেজাজ রয়েছে। এমন সময়, রামলালাকে নগর পরিভ্রমণে বের করলে বিপুল ভক্ত সমাগম হতে পারে। সেখানে বিশৃঙ্খলাও হতে পারে। তাই এই সিদ্ধান্ত বদল। সূত্রের খবর, বেশ কয়েকদিন আগেই কাশীর আচার্য এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নেন ট্রাস্টের সদস্যেরা। সেখানেই জেলা প্রশাসনের তরফে জানানো হয়, রামলালার বিগ্রহকে মন্দিরের বাইরে বের করে আনা হলে ভক্তদের ভিড় সামাল দিতে বেগ পেতে হতে পারে।

    কী বলছেন অযোধ্যার জেলাশাসক?

    অযোধ্যার জেলাশাসক এবিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘রামলালার দর্শন পেতে কেবলমাত্র স্থানীয়রাই নয়, দূর-দূরান্ত থেকে ছুটে আসবেন রাম ভক্তরা (Ram Mandir)। ফলে মাত্রাতিরিক্ত ভিড়ের আশঙ্কা করা হচ্ছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যে কোনও মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা। ফলে সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই ১৭ জানুয়ারি রামলালার অযোধ্যা সিটি ট্যুরের অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bangladesh Elections 2024: ঐতিহাসিক জয়ে হাসিনাকে শুভেচ্ছা মোদির, আর কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    Bangladesh Elections 2024: ঐতিহাসিক জয়ে হাসিনাকে শুভেচ্ছা মোদির, আর কী বললেন ভারতের প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবারই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হয়ে জানিয়েছিলেন শুভেচ্ছা। আর সোমবার হাসিনাকে (Bangladesh Elections 2024) ফোন করে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং।

    হাসিনাকে শুভেচ্ছা মোদির

    এ নিয়ে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নিহত বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা। সে দেশের জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল জয়ী হয়েছে ২২৫টি আসনে। হাসিনা নিজেও জিতেছেন বিপুল ভোটে। তাঁর এবং তাঁর দল আওয়ামি লীগের ঐতিহাসিক জয়ের জন্য এদিন তাঁকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী। জয়ের জন্য হাসিনাকে অভিনন্দন জানিয়ে মোদি বলেন (Bangladesh Elections 2024), “ভারত-বাংলাদেশ মৈত্রীকে স্থায়ী করতে ও দু’ দেশের জন-অংশীদারিত্ব শক্তিশালী করতে আমরা অঙ্গীকারবদ্ধ।” এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “শেখ হাসিনার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন ও সংসদ নির্বাচনে ঐতিহাসিক চতুর্থবারের মতো বিজয়ের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন।”

    ঐতিহাসিক জয় হাসিনার 

    বাংলাদেশে দ্বাদশতম জাতীয় সংসদ নির্বাচন হয় রবিবার। ভোট গ্রহণ-পর্ব শেষে ওই দিনই শুরু হয় ফল গণনা। গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যায় একের পর এক আসনে তরতর করে এগিয়ে যাচ্ছে হাসিনার দল আওয়ামি লীগ। গণনা পুরোপুরি শেষ হতেই জানা যায় হাসিনার দল জয়ী হয়েছে ২২৫টি আসনে। জাতীয় সংসদের আসন সংখ্যা ৩০০। নির্বাচন হয়েছিল ২৯৮টিতে। একটি আসনে প্রার্থীর মৃত্যু ও অন্য একটিতে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় নির্বাচন হয়নি। যে ২৯৮টি আসনে নির্বাচন হয়েছে, তার মধ্যে আওয়ামি লীগ পেয়েছে ২২৫টি। জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী দিয়েছিল ২৬টি আসনে। তারা পেয়েছে ১১টি আসন।

    আরও পড়ুুন: পাকিস্তান নয়, রত্নগর্ভা লাক্ষাদ্বীপ এল ভারতেই, লৌহমানবের কীর্তিতে অবাক বিশ্ব

    নির্দল ও অন্যরা জয়ী হয়েছেন ৬২টি কেন্দ্রে। বাংলাদেশে এবারই প্রথম প্রার্থী দিয়েছিল সে দেশের তৃণমূল। সবকটি আসনেই গোহারা হেরেছে তারা। ভোট বয়কট করেছিল খালেদা জিয়ার বিএনপি। হাসিনার জয়ের ফলে ভারত-বাংলাদেশ সম্পর্কের আরও উন্নতি হবে বলেই আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। হাসিনার সঙ্গে বৈঠকের পর ভার্মাও জানিয়েছিলেন, হাসিনার জয়ের জেরে আরও মজবুত হবে ভারত-বাংলাদেশ সম্পর্ক (Bangladesh Elections 2024)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

      

  • Ram Mandir: বাবরি মসজিদের আইনজীবী ইকবালও বাড়িতে বসে বললেন, “রাম আমাদের সকলের’’

    Ram Mandir: বাবরি মসজিদের আইনজীবী ইকবালও বাড়িতে বসে বললেন, “রাম আমাদের সকলের’’

    রামনগরী অযোধ্যা-সাত

    শুভ্র চট্টোপাধ্যায়, অযোধ্যা থেকে ফিরে: ডিসেম্বরের শেষ সপ্তাহে উৎসবের মেজাজে দেখছিলাম অযোধ্যাকে (Ram Mandir)। বাড়ির দেওয়াল থেকে দোকানের দরজা, সর্বত্র লেখা জয় শ্রীরাম। তরুণ প্রজন্ম স্মার্ট ফোনের গেম ভুলে মেতেছে রামের নামে। সকাল সন্ধ্যা কপালে তিলক এঁকে ঘুরছে তারা। কর্মযজ্ঞের অযোধ্যাকে পর্যবেক্ষণ করতে ভাড়া করলাম টোটো। গেলাম স্টেশন এবং এয়ারপোর্টে। সেখানেও তুঙ্গে ব্যস্ততা। রাম রাজ্যে রাম ফিরবেন। ব্যস্ততা তো স্বাভাবিক। নতুনভাবে সেজে উঠছে অযোধ্যা। মন্দির উদ্বোধন হলে ৩ লাখ ভক্তের পা পড়বে প্রতিদিন। বেশিরভাগ ভিড়ই সামাল দিতে হবে স্টেশন এবং বিমানবন্দরকে। তাই সাজো সাজো রব। স্টেশন দেখে বোঝার উপায় নেই যে এটা রেলওয়ে প্ল্যাটফর্ম। দেখে মনে হচ্ছিল এ যেন আস্ত একটা বিশ্বমানের বিমানবন্দর। আধিকারিকরা বললেন, প্রতিদিন ৬০ হাজার মানুষ গড়ে যাতায়াত করতে পারবেন অযোধ্যা স্টেশনের মাধ্যমে। বিমানবন্দরে গিয়ে দেখলাম সেখানেও একই চিত্র। আমরা যখন গিয়েছিলান তখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমানবন্দরের উদ্বোধন করেননি। হোটেলে ফেরার পথে টোটো চালক বললেন, সামনেই বাবরি মসজিদের আইনজীবী থাকেন, যাবেন সেখানে? আমরা উত্তর দিলাম, অবশ্যই। রাস্তার ধারে টোটো দাঁড়াল। আঙুল দিয়ে টোটো চালক দেখিয়ে দিলেন ইকবাল আনসারির বাড়ি।

    ইকবাল আনসারির বাড়িতে

    রামপথের (Ram Mandir) ঠিক বাঁদিকে যেখানে রাস্তা ভেঙে গিয়েছে, সেখানেই পড়ছে ইকবাল আনসারির বাড়ি। বাড়ির সামনে বেশ কয়েকটি গাড়ি মেরামতির দোকান। জানা গেল এগুলি তাঁরই (ইকবাল আনসারির)। বাড়ির অদূরে বর্জ্য পদার্থ ফেলার জায়গা। আমরা পৌঁছাতেই দেখলাম ইকবাল আনসারির বসার চেম্বারে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ভিড়। বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে মিডিয়ার গাড়ি। উত্তরপ্রদেশের স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন ইকবাল। বয়স প্রায় ষাট ছুঁইছুঁই। শরীরে মেদ নেই বললেই চলে। মাঝারি উচ্চতার ইকবাল আনসারি স্বাগত জানালেন আমাদের। আলাপচারিতায় জানলেন, আমরা কোথা থেকে এসেছি। প্রসঙ্গত, ইকবাল আনসারির বাবা ছিলেন হাসিম আনসারি। যিনি বাবরি মসজিদের আইনজীবী ছিলেন প্রথম থেকেই। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার সময়ই মৃত্যু হয় হাসিম আনসারির। তার পর থেকেই দায়িত্ব সামলাচ্ছেন ইকবাল। সাক্ষাৎকার শুরুর প্রথমেই জিজ্ঞেস করলাম ‘‘শরীর কেমন রয়েছে?’’ স্মিত হেসে উত্তর দিলেন, কোনও অসুবিধা নেই। এবার আসল প্রসঙ্গে ঢুকলাম। রাম মন্দির (Ram Mandir) তৈরি হচ্ছে কেমন লাগছে? ইকবাল আনসারি জবাব দিলেন, ‘‘রামের মন্দির তৈরি হওয়াতে অযোধ্যার মুসলিম সমাজের মতো আমিও খুশি। রাম আমাদের সকলের।”

    সকল ধর্মের মেলবন্ধন ঘটাচ্ছেন রামচন্দ্র

    এরপরেই তিনি নিজের মোবাইল বের করে দেখাতে থাকলেন, হিন্দুধর্মের বিভিন্ন উৎসবে তাঁর সামিল হওয়ার চিত্র। তাঁর সাক্ষাৎকারের সময় প্রশ্ন করেছিলাম, উদ্বোধনের দিন আমন্ত্রণ পেলে যাবেন? জানালেন, নিশ্চিত যাব। (প্রসঙ্গত জানুয়ারির প্রথমেই বিশ্ব হিন্দু পরিষদের নেতা-কর্মীরা ইকবাল আনসারির বাড়ি গিয়ে দিয়ে এসেছেন আমন্ত্রণপত্র)। অযোধ্যার হিন্দু মুসলিম সম্প্রীতির কথাও শোনা গেল ষাট ছুঁইছুঁই ইকবালের মুখে। পরবর্তীকালে সংবাদমাধ্যমের সুবাদে জেনেছি, অযোধ্যার বিমান বন্দরের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে ফুলও ছোড়েন তিনি। এবার রাম মন্দিরের উদ্বোধনে সামিল হবেন ইকবাল। রামের ঘরে ফেরা সত্যই তাৎপর্যপূর্ণ। জাতি-ধর্ম-বর্ণের মেলবন্ধন ঘটাচ্ছে রাম মন্দির (Ram Mandir)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: সরকারি বাংলো এখনও খালি করেননি কেন? মহুয়াকে শো-কজ নোটিশ কেন্দ্রের

    Mahua Moitra: সরকারি বাংলো এখনও খালি করেননি কেন? মহুয়াকে শো-কজ নোটিশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষের বিনিময়ে সংসদে তিনি প্রশ্ন করতেন। তাঁর এই ‘কীর্তি’ সামনে আসতেই সাংসদ পদ খারিজ হয় তৃণমূলের মহুয়া মৈত্রর (Mahua Moitra)। ছাড়তে বলা হয় দিল্লির সরকারি বাংলো। তবে এখনও সরকারি বাংলো খালি করেননি মহুয়া। সোমবার ঠিক এই কারণেই তাঁকে শো-কজ নোটিশ পাঠাল কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে বিষয়টি সামনে এসেছে। লোকসভায় প্রশ্ন করার বিনিময়ে শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিতেন তিনি। এই অভিযোগে লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছিলেন মহুয়া। সংসদের ওয়েবসাইটের আইডি, পাসওয়ার্ড দুবাইকেন্দ্রিক ব্যবসায়ী হিরানন্দানিকে দেওয়ার অভিযোগও উঠেছিল কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে।

    ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করার কথা ছিল

    প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় মহুয়ার (Mahua Moitra)। তখনই তাঁকে বলা হয়েছিল, ৭ জানুয়ারির মধ্যে দিল্লিতে সরকারি বাংলো খালি করে দিতে হবে। কেন এখনও তিনি খালি করেননি বাংলো, তা তিনদিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে তাঁকে। মহুয়ার দাবি ছিল, ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর তিনি দিল্লির বাংলো খালি করবেন। যদিও সেটা সম্ভব ছিল না। কারণ সাংসদ পদ চলে যাওয়ার পরে সরকারি ওই বাংলোতে থাকা যায় না। এই নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন ঘুষের বিনিময়ে প্রশ্ন করা একদা সাংসদ।

    দিল্লি হাইকোর্ট খারিজ করে মহুয়ার দাবি 

    মহুয়ার (Mahua Moitra) আইনজীবী জানিয়েছিলেন, যদি তাঁর মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তা হলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও প্রস্তুত। তবে কার্যত মহুয়ার আবেদন খারিজ করে দেয় কোর্ট। বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, সরকারি আবাসনে থাকার জন্য ডিওই-র কাছেই আবেদন করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে। আদালত কিছু করতে পারবে না।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: শীতের রাত ১০টা, অযোধ্যার হনুমানগড়ি মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই!

    Ram Mandir: শীতের রাত ১০টা, অযোধ্যার হনুমানগড়ি মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই!

    রামনগরী অযোধ্যা-ছয়

    শুভ্র চট্টোপাধ্যায়, অযোধ্যা থেকে ফিরে: প্রভু রামের মন্দিরে ফেরা ২২ জানুয়ারি। তার আগেই অযোধ্যার উৎসবের ঢেউ গিয়ে পড়ছে আসমুদ্র হিমাচলে। কাশ্মীর থেকে কন্যাকুমারী হোক, অথবা গুজরাট থেকে গুয়াহাটি। সর্বত্রই রামভক্তরা এখন থেকেই আনন্দে মেতেছেন। কেউ হায়দরাবাদ থেকে সোনার জুতো নিয়ে রামনগরীতে (Ram Mandir) পৌঁছাচ্ছেন, তো কোথা থেকে আসছে রামের রথ। তবে ভগবান রামের সব থেকে বড় শিষ্য রাম জন্মভূমির অদূরে তাঁর নিজের মন্দিরেই দীর্ঘকাল বিরাজমান রয়েছেন। অযোধ্যার হনুমানগড়ি মন্দিরও ভক্তদের অন্যতম তীর্থস্থল হিসেবে পরিচিত। ডিসেম্বরের শেষ সপ্তাহে যখন মন্দির চত্বরে পৌঁছালাম, ঘড়ির কাঁটা তখন রাত ১০টা ছুঁয়েছে। শীতের রাতেও মন্দির প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। ভক্তদের বিশ্বাস, প্রভু রামচন্দ্রের জন্মস্থানেই থাকেন বজরঙ্গবলী। হনুমানগড়ি মন্দির যেতে রামপথের ওপর দিয়ে সোজা হাঁটতে হবে ঠিক রাম মন্দিরের দিকে। তারপরেই ডানদিকে ভেঙে যাচ্ছে রামপথ। সেখানেই রয়েছে হনুমানগড়ি মন্দির। রাম মন্দিরের মতোই এখানেও ২৪ ঘণ্টাই পুলিশি ব্যারিকেড রয়েছে।

    টিলার ওপর বিরাজ করছেন বালক বজরঙ্গবলী (Ram Mandir)

    টিলার ওপর বিরাজ করছেন বালক বজরঙ্গবলী। হনুমানের দর্শন পেতে তাই ভাঙতে হবে ৭৬টি সিঁড়ি। হলুদ ধুতি পরা তরুণ পুরোহিতরা ভক্তদের পুজো পৌঁছে দিচ্ছেন হনুমানের চরণতলে। কপালে তিলকও এঁকে দিচ্ছেন তাঁরা। হনুমানের দর্শন পেতে সে কী হুড়োহুড়ি! বোঝাই গেল রাম মন্দির উদ্বোধনের আগে হনুমানগড়িতে যদি এত ভিড় হয়, তাহলে ২২ জানুয়ারির পর ঠিক কী হতে চলেছে। ভগবান রামের পাশাপাশি অযোধ্য়ার উদ্দেশে যাওয়া তীর্থযাত্রীদের গন্তব্য যে হনুমানগড়ি হবে, একথা বলাই যায়। বিরাট মন্দিরকে কেন্দ্র করে ইতিমধ্যে চারপাশে অনেক ছোট-বড় ব্যবসায়ী দোকান তৈরি করেছেন, বেশ কিছু নতুন দোকানও তৈরি হচ্ছে দেখা গেল। বোঝাই যাচ্ছে, ব্যবসায়ীরাও আশায় বুক বাঁধছেন রাম মন্দির উদ্বোধনের। মন্দিরের ডানদিক বরাবর সোজা গেলে পড়বে দশরথ ভবন। এই রাস্তাতেই পসরা সাজিয়ে বসেছেন অনেকে। গোটা রামায়ণ যেন মূর্ত হয়ে উঠেছে অযোধ্যার (Ram Mandir) কোনায় কোনায়, পথে পথে, সরযূর জলে।

    হনুমানগড়ির পৌরাণিক কথা (Ram Mandir)

    প্রচলিত ধারণা অনুযায়ী, অযোধ্যায় রামের দর্শনের (Ram Mandir) আগে তাঁর প্রিয় ভক্ত বজরঙ্গবলীর দর্শন ও আজ্ঞা নেওয়া জরুরি। হনুমানগড়ি মন্দির অযোধ্যার অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির। এই মন্দিরে ৬ ইঞ্চির বালক বজরঙ্গবলীর প্রতিমা রয়েছে। হনুমানের সঙ্গে তাঁর মা অঞ্জনীও আছেন এই মন্দিরে। মন্দির পরিসরে অঞ্জনীর কোলে দেখা যায় হনুমানকে। মন্দিরের চারপাশের দেওয়ালে হনুমান চালিশার পংক্তি লেখা রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী, হনুমানগড়িতে রাজা হিসেবে বজরঙ্গবলীর রাজতিলক করেন রাম। একটি গুহায় বসবাস করে বজরংবলী রামজন্মভূমি ও অযোধ্যাকে রক্ষা করেন। বজরঙ্গবলীর সেবা ও ভক্তিতে প্রসন্ন হয়ে রাম বলেন, যাঁরা অযোধ্যায় আমার দর্শনের জন্য আসবেন, তাঁদের সবার আগে হনুমানের দর্শন, পুজো ও অনুমতি নিতে হবে। হনুমানের অনুমতি না-নিয়ে ও পুজো না-করে রামের দর্শন ও পুজোর ফল পাওয়া যায় না। রামচরিত মানসের সুন্দরকাণ্ডে বলা হয়েছে, বজরংবলী রামের সবচেয়ে প্রিয় ভক্ত। তাই রামের দর্শন ও আশীর্বাদ লাভের জন্য বজরংবলীর দর্শন ও আশীর্বাদ নিতে হয়। এ কারণে হনুমানগড়িতে বজরঙ্গবলীর পুজোর পর রামের দর্শনের পরম্পরা প্রচলিত। রাম মন্দিরের ভূমি পূজনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বপ্রথম হনুমানগড়িতেই পুজো দেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share