Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে শ্রমিকরা, কাছাকাছি পৌঁছে গেলেন উদ্ধারকারীরা

    Uttarkashi Tunnel Rescue: উত্তরকাশীতে সুড়ঙ্গে আটকে শ্রমিকরা, কাছাকাছি পৌঁছে গেলেন উদ্ধারকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের উত্তরকাশীতে এক নির্মীয়মাণ সুড়ঙ্গের (Uttarkashi Tunnel Rescue) মধ্যে আটকে পড়েছেন ৪০ জন শ্রমিক। দিল্লি থেকে উড়িয়ে আনা হয়েছে উচ্চ-ক্ষমতা সম্পন্ন যন্ত্র এবং এই যন্ত্র দিয়ে সুড়ঙ্গে করা হবে উদ্ধার কাজ। গত রবিবার ভোর সাড়ে পাঁচটা থেকেই ওই সুড়ঙ্গের মধ্যে প্রায় ১২০ ঘণ্টা ধরে আটকে রয়েছেন শ্রমিকরা। সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত সুড়ঙ্গের মধ্যে জমে থাকা ধ্বংসস্তূপকে সরিয়ে ২৫ মিটার পর্যন্ত প্রবেশ করা গিয়েছে। ফলে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছাকাছি পৌঁছে গেলেন উদ্ধারকারীরা। উল্লেখ্য উত্তরাখণ্ডের চারধাম বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী তীর্থস্থানগুলিতে সংযোগ আরও সরল করতে এই সুড়ঙ্গ পথের কাজ চলছিল। কিন্তু হঠাৎ বিপত্তি ঘটে সুড়ঙ্গে।

    ইমার্জেন্সি অপারেশন সেন্টারের বক্তব্য (Uttarkashi Tunnel Rescue)

    ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পক্ষ থেকে বলা হয়েছে, সুড়ঙ্গের ভিতরে ৯০০ মিলিমিটার ব্যাস এবং ৬ মিটার দীর্ঘ দুটি পাইপ সম্পূর্ণ ঢোকানো হয়েছে। প্রায় ৪৫ থেকে ৬০ মিটার পর্যন্ত সুড়ঙ্গের ভিতরে ড্রিল করে ঢোকাতে হবে। ২৪ টন ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্র ঘণ্টায় ৫ মিটার করে সুড়ঙ্গের ভিতরে ঢোকানো হচ্ছে। তবে ধ্বংসাবশেষের মধ্যে শক্ত কিছু পড়লে সাময়িক ভাবে উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়। এই উদ্ধার কাজে এনডিআরএফ, এসডিআরএফ, বিআরও এবং আইটিবইপির মোট ১৬৫ জন কর্মী উদ্ধার কাজে নেমেছেন বলে জানা গিয়েছে।

    ন্যাশনাল হাইওয়েস ডেভেলপমেন্ট কর্পোরেশনের বক্তব্য

    ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে (এনএইচআইডিসিএল) ডিরেক্টর আংশু মনীশ খালখো বলেছেন, “গ্যাস কাটার ব্যবহার করে ধাতব অংশ কাটার চেষ্টা করা হচ্ছে এবং বর্তমানে ড্রিলিং কাজ বন্ধ রয়েছে। প্ল্যান বি সফল হবে বলে আশা রাখছি। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি আমরা সাফল্য পাবো। যন্ত্রের যাতে কোন ক্ষতি সাধন না হয় সেই দিকে নজর রাখা হয়েছে। থাইল্যান্ড এবং নরওয়ের অভিজ্ঞ উদ্ধারকারীদের এই উদ্ধার (Uttarkashi Tunnel Rescue) কাজে সংযুক্ত করা হয়েছে।”

    খাবার, জল, অক্সিজেন পাঠানো হচ্ছে

    সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের মনোবল বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনীয় খাবর, জল, অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওয়াকি-টকির মাধ্যমে উদ্ধারকারীরা (Uttarkashi Tunnel Rescue) আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সুড়ঙ্গের কাছেই একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় হাসপাতালগুলিকে সতর্ক রাখা হয়েছে। উদ্ধারের সঙ্গে সঙ্গে হাসপাতালে যাতে নিয়ে যাওয়া যায় সেই বিষয়েও সচেতন করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • RSS: ব্যক্তিস্বার্থে নয়, সমষ্টির জন্য কাজ করাকেই ধর্ম বলে, জানালেন আরএসএস নেতা মনমোহন বৈদ্য

    RSS: ব্যক্তিস্বার্থে নয়, সমষ্টির জন্য কাজ করাকেই ধর্ম বলে, জানালেন আরএসএস নেতা মনমোহন বৈদ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত প্রকাশন লিমিটেডের তরফ থেকে শুক্রবার ১৭ নভেম্বর দীপাবলি মিলন সমারোহের আয়োজন করা হয়েছিল দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। এখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সহ-সরকার্যবাহ ডক্টর মনোমোহন বৈদ্য। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন ভারত প্রকাশন লিমিটেডের এমডি ভারত ভূষণ অরোরা, অর্গানাইজার পত্রিকার সম্পাদক প্রফুল্ল কেতকর এবং পাঞ্চজন্য পত্রিকার সম্পাদ হীতেশ শঙ্কর। দীপাবলি সমারোহে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন বৈদ্য বলেন, ‘‘আমি নয়, আমরা, এটাই হল ধর্মের প্রধান নীতি।’’ অর্থাৎ কিনা ব্যক্তি সর্বদাই নিজেকে বাদ দিয়ে সমষ্টির কথা চিন্তা করবে। সমাজের জন্য কাজ করবে। এটাই হল ধর্ম।

    ধর্মের প্রকৃত সংজ্ঞা শেখায় সমাজের জন্য কিছু করতে

    সঙ্ঘ নেতার (RSS) আরও সংযোজন, ‘‘ভারতবর্ষ বেঁচে রয়েছে তার প্রধান কিছু নীতির ওপর ভিত্তি করে, যার মধ্যে অন্যতম হল জনসেবা।’’ এ প্রসঙ্গেই তাঁকে বলতে শোনা যায় যে করোনার পিরিয়ডে এই চিত্র ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। সঙ্ঘের (RSS) সরকার্যবাহের মতে, ‘‘দেশে যখনই ভূমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, লক্ষাধিক মানুষ রাস্তায় নেমেছেন একে অপরকে সাহায্য করতে। করোনা ভাইরাসের হানার সময়ও তার ব্যতিক্রম চিত্র দেখা যায়নি। ভাইরাস আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েও মানুষ রাস্তায় নেমেছেন, একে অপরকে সাহায্য করতে। এটাই হল ধর্মের প্রকৃত সংজ্ঞা যা শেখায় সমাজের জন্য কিছু করতে।’’

    বৈচিত্রতার মধ্যেও সম্প্রীতির পরিবেশ দেখা যায় ভারতে

    যে কোনও কিছু যা সমাজের জন্য কিছু করতে শেখায়, সরকারের উপর ভরসা না করে, সেটাই হল ভারতের ভিত্তি। এদিন মনমোহন বৈদ্যর ভাষণে উঠে আসে ইন্ডিয়া বনাম ভারত প্রসঙ্গও। তিনি ভারত (RSS) শব্দটি ব্যবহার করতে বলেন। তাঁকে আরও বলতে শোনা যায় যে ভারত সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে রয়েছে তার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক পরিচয়ের মাধ্যমে। কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ রাজযোগ প্রভৃতি বিষয়ও এদিন বক্তব্যে তুলে ধরেন মনমোহন বৈদ্য। ডঃ মনমোহন বৈদ্য আরও বলেন, ‘‘বৈচিত্রতার মধ্যেও সম্প্রীতির পরিবেশ নির্মাণ করে যেভাবে ভারতবর্ষ বছরের পর বছর এগিয়ে চলেছে তা বিশ্বের সামনে এক উদাহরণ প্রতিষ্ঠা করেছে। ভারত বিশ্বকে বুঝিয়েছে যে হতে পারি আমরা বৈচিত্রতার দেশ কিন্তু আমরা একে অপরের সঙ্গে সম্প্রীতির পরিবেশে থাকতে পারি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Railways: আগামী দিনে রেলের প্রত্যেক যাত্রীই পাবেন ‘কনফার্মড’ টিকিট, থাকবে না ওয়েটিং লিস্ট

    Indian Railways: আগামী দিনে রেলের প্রত্যেক যাত্রীই পাবেন ‘কনফার্মড’ টিকিট, থাকবে না ওয়েটিং লিস্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: দূরপাল্লার ট্রেনের (Indian Railways) টিকিট পেতে আর যাত্রীদের হয়রান হতে হবে না। করতে হবে না অপেক্ষাও। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভারতীয় রেলের এই পরিকল্পনার কথা। ভারতের লাইফ লাইন এই রেল। প্রতিদিন তিল ধারণের জায়গা থাকে না লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনেও।

    উৎসবে টিকিটের চাহিদা বাড়ে 

    দুর্গাপুজো, ছটপুজো, দীপাবলির মতো উৎসব-অনুষ্ঠানে টিকিটের জন্য হা-পিত্যেশ করতে হয় যাত্রীদের। সমস্যায় পড়তে হয় ওয়েটিং লিস্টের যাত্রীদের। বাধ্য হয়ে অনেকে পড়েন দালালের খপ্পরে। টিকিটের দামের চেয়ে ঢের বেশি দাম দিয়ে কিনতে হয় টিকিট। এসবেই এবার ইতি টানতে চলেছেন ভারতীয় রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আগামী চার-পাঁচ বছরে নেটওয়ার্ক বাড়িয়ে যাত্রীদের আরামদায়ক যাত্রা উপহার দেবে রেল। অতিরিক্ত ৩ হাজার মেল, এক্সপ্রেস ও যাত্রিবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়েছে।

    আসছে নতুন ট্রেন 

    বর্তমানে প্রায় ৮০০ কোটি যাত্রী বহন করে রেল। পাঁচ বছরের মধ্যেই এর পরিমাণ পৌঁছবে হাজার কোটিতে। রেলমন্ত্রক (Indian Railways) সূত্রে খবর, বর্তমানে প্রতিদিন ১০ হাজার ৭৪৮টি ট্রেন চলে। করোনা অতিমারির আগে এই সংখ্যাটা ছিল ১০ হাজার ১৮৬। এটা বাড়িয়ে ১৩ হাজার করার পরিকল্পনা করেছে রেল। সেই কারণেই নামানো হবে ৩ হাজার নতুন ট্রেন। ট্রেনে গতি আনতে বাড়ানো হচ্ছে ট্র্যাকও। প্রতি বছর ৪ থেকে ৫ হাজার কিলোমিটার ট্র্যাকের নয়া নেটওয়ার্ক তৈরি করছে রেল। ইতিমধ্যেই চালু হয়েছে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। গতির কারণে এই ট্রেনে যাত্রীও হচ্ছে প্রচুর।

    আরও পড়ুুন: বৈঠক শেষে ফের জিনপিংকে ‘একনায়ক’ কটাক্ষ বাইডেনের, কেন চুপ চিনা প্রেসিডেন্ট?

    রেলকর্তারা জানান, রেলের লক্ষ্যই হল ২০২৭-২৮ সালের মধ্যে টিকিট বুক করার জন্য প্রত্যেক যাত্রীই যেন নিশ্চিত টিকিট পান। একজন যাত্রীকেও যেন ওয়েটিংয়ে থাকতে না হয়। সারা দেশে যাত্রীর চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। আরও পুশ-পুল ট্রেন চালু করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। যার জেরে গতি বাড়বে ট্রেনের। কমবে ভ্রমণের সময়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “আরও বন্দে ভারত ট্রেন, আধুনিক এলএইচবি কোচ এবং পুশ-পুল ট্রন চালু করা হবে। এর পাশাপাশি বছরে চার-পাঁচ হাজার কিলোমিটার নয়া ট্র্যাক তৈরির কাজও চলবে। সামগ্রিকভাবে আমাদের লক্ষ্য, ভ্রমণের সময় কমানো ও ক্রমবর্ধমান চাহিদা মেটানো (Indian Railways)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Sikkim Disaster: উত্তর সিকিমে ধ্বংসস্তূপের ওপর সেতু গড়ল সেনা, স্বাভাবিক হল যান চলাচল

    Sikkim Disaster: উত্তর সিকিমে ধ্বংসস্তূপের ওপর সেতু গড়ল সেনা, স্বাভাবিক হল যান চলাচল

    মাধ্যম নিউজ ডেস্ক: গত অক্টোবরের প্রথম সপ্তাহের দুর্যোগে কার্যত ভেঙে পড়েছিল সিকিমের (Sikkim Disaster) সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা। উত্তর সিকিমের অবস্থা সব থেকে খারাপ ছিল। গোটা দেশ থেকে বিচ্ছিন্ন দ্বীপ হয়ে উঠেছিল উত্তর সিকিম। স্থলপথে যোগাযোগও ছিল না সারা দেশের সঙ্গে। ৪৪ দিন পর অবশেষে সেখানে যোগাযোগ ব্যবস্থা চালু করা গেল এবং এর পুরোটাই সম্পন্ন হল ভারতীয় সেনার উদ্যোগে এবং তত্ত্বাবধানে। ধ্বংসস্তূপের উপর সেতু তৈরি করল ভারতীয় সেনা। এর ফলে উত্তর সিকিমে যান চলাচল আবার স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

    বৃহস্পতিবারই সেনার তৈরি ব্রিজের উদ্বোধন 

    উত্তর সিকিমের (Sikkim Disaster) চুংথাং-এ সেনার তৈরি এই বেলি ব্রিজ উদ্বোধন হয়েছে বৃহস্পতিবারই। ইতিমধ্যে সেতুর উপর দিয়ে পরীক্ষামূলকভাবে ত্রাণবাহী গাড়ি বিধ্বস্ত অংশে পাঠানোর কাজও শুরু হয়েছে। স্থলপথের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে যাওয়াতে এতদিন আকাশ পথের মাধ্যমেই ত্রাণ পাঠানো হচ্ছিল। ধ্বংসস্তূপের উপর ব্রিজ নির্মাণের পরে সেনার তরফে বিবৃতিও সামনে এসেছে।

    গত ৩ অক্টোবর হড়পা বানে বিধ্বস্ত হয় সিকিম

    বৃহস্পতিবারই ভারতীয় সেনা জানিয়েছে, ত্রিশক্তি কর্পস এবং বিআরও-এর যৌথ প্রচেষ্টায় চুংথাং-এ এই বেলি ব্রিজ তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, ব্রিজটি ২০০ ফুট লম্বা। গত ৩ অক্টোবর হড়পা বানে বিধ্বংসী রূপ নেয় তিস্তা নদী। হড়পা বানের ফলে চারদিকে চলতে থাকে তাণ্ডবলীলা। সেই থেকেই কার্যত ভেঙে পড়েছিল উত্তর সিকিমের সমস্ত পর্যটন শিল্প। বাকি অংশগুলিতে সিকিমের (Sikkim Disaster) জনজীবন স্বাভাবিক হলেও উত্তর সিকিম কার্যত যোগাযোগ-বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এতদিন। তবে ব্রিজ উদ্বোধন হওয়ায় সেই অবস্থা কাটল। বৃহস্পতিবার সেনা নির্মিত সেতুর উদ্বোধন করেন সিকিমের সড়ক মন্ত্রী সমডুপ লেপচা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Assembly Election 2023: কড়া নিরাপত্তায় সকাল ৭টায় শুরু হল মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে ভোটগ্রহণ

    Assembly Election 2023: কড়া নিরাপত্তায় সকাল ৭টায় শুরু হল মধ্যপ্রদেশ ও ছত্তিসগড়ে ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল ৭টায় শুরু হল মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ে ভোটগ্রহণ (Assembly Election 2023)। মধ্যপ্রদেশের ২৩০টি আসনে এক দফাতেই নির্বাচন হচ্ছে। অন্যদিকে ছত্তিসগড়ে এটি দ্বিতীয় দফার নির্বাচন। এর আগে ছত্তিসগড়ে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৭ নভেম্বর। মধ্যপ্রদেশে ৬৫ হাজার ৫৩৩ টি বুথে আজ ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,৫৩৩ জন প্রার্থী। তবে মূল লড়াই কংগ্রেস বনাম বিজেপি।

    মধ্যপ্রদেশে মোট ভোটার ৫ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার

    জানা গিয়েছে, আটা বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৭ হাজার ৩২ টি। মোট ভোটার ৫ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ২ কোটি ৮৭ লাখ এবং ২ কোটি ৭১ লাখ মহিলা ভোটার। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার (Assembly Election 2023) রয়েছেন ১ হাজার ২৯২ জন।

    দ্বিতীয় দফার ভোটে সরকারি ছুটি ঘোষণা ছত্তিসগড়ে

    অন্যদিকে, প্রথম দফায় কুড়িটি আসনে ভোটগ্রহণ হওয়ার পরে ছত্তিসগড়ে এদিন ৭০ টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফার ভোটগ্রহণ পুরোটাই বস্তার রিজিয়নের মাওবাদী অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। একাধিক হামলার খবরও এসেছিল। সেই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছিলেন। অন্যদিকে আজ নির্বাচন উপলক্ষ্যে ছত্তিসগড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তারও ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। দুই রাজ্যে ভোটগণনা হবে আগামী ৩ ডিসেম্বর (Assembly Election 2023)। মধ্যপ্রদেশ রাজ্যে গোষ্ঠী কলহে জেরবার কংগ্রেস। মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে লড়াই চলছে কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং-এর। তাই এই দুই গোষ্ঠী এক হয়ে বিজেপিকে টক্কর দিতে পারবে কি? সেই প্রশ্ন উঠছে (Assembly Election 2023)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Train Accident: আগুনের গ্রাসে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

    Train Accident: আগুনের গ্রাসে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেস! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিধ্বংসী আগুনের করাল গ্রাসে দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেস (Train Accident)। দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে ট্রেনের একের পর এক কামরাকে। প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। তীব্র চিৎকারের আওয়াজ শোনা যায় ঘটনাস্থলে। বুধবার এই ট্রেন দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। দিল্লি-দ্বারভাঙ্গা এক্সপ্রেসের এই আগুন লাগার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। দিল্লি থেকে মেরঠ যাওয়ার পথে এই অঘটন ঘটেছে বলে জানা যাচ্ছে। তবে রেল সূত্রে খবর যে এখনও পর্যন্ত সেভাবে কোনও প্রাণহানি ঘটেনি। একটি কামরা থেকে আগুন ছড়ায় তিনটি কামরায়। রেল কর্মীদের তৎপরতায় সেই তিনটি কামরা বাকি ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়।

    কীভাবে ঘটল দুর্ঘটনা?

    জানা গিয়েছে, প্রথমে একটি বগির (Train Accident) নিচে আগুন লেগে যায়। তার কারণ অবশ্য জানা যায়নি। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে তিনটি বগিতে। এতে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পড়ার চেষ্টা করেন। এতেও জখম হন অনেক যাত্রী। মনে করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে।

    ব্যাপক ভিড় ছিল ট্রেনটিতে

    খবর পাওয়া মাত্রই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর চেষ্টা করে। দমকল কর্মীদের (Train Accident) অনুমান, ট্রেনটিতে অনেক বেশি যাত্রী ছিলেন ধারণক্ষমতার থেকে বেশি। ছট উপলক্ষে অনেক মানুষ বিহারে নিজের বাড়িতে ফিরছিলেন ওই দিল্লি-দ্বারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে। তাই তাতে ছিল দারুণ ভিড়। ঘটনাস্থলে পৌঁছেছে ভারতীয় রেল বিভাগের বেশ কয়েকজন আধিকারিকও কীভাবে এই আগুন লাগল তার তদন্ত চলছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Subrata Roy Sahara: সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জীবনাবসান

    Subrata Roy Sahara: সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জীবনাবসান

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায় (Subrata Roy Sahara)। মৃত্যুকালে সাহারাশ্রীর বয়স হয়েছিল ৭৫ বছর। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁর জীবনাবসান হয়। সুব্রত রায়ের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে সাহারা গোষ্ঠীর তরফ থেকেও।

    বুধবার লক্ষ্ণৌতে আসবে সুব্রত রায়ের মরদেহ

    সুব্রত রায়ের (Subrata Roy Sahara) পার্থিব শরীর লক্ষ্ণৌতে সাহারা সিটিতে নিয়ে আসা হবে বুধবার। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, পুত্র এবং এক ভাইকে। সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতার মৃত্যুর পরে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যা ছাড়াও হাইপারটেনশন, ডায়াবেটিসহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত ছিলেন তিনি। শরীরের অসুস্থতা বেড়ে যাওয়ায় গত ১২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিনের মাথায় তাঁর জীবনাবসান হল।

    সংক্ষিপ্ত জীবন ও ব্যবসায়িক বিতর্ক

    বিহারের আড়ারিয়াতে ১৯৪৮ সালের ১০ জুন জন্ম হয় সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের (Subrata Roy Sahara)। গোরক্ষপুরের সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি পাস করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এরপরই ব্যবসায় নামেন তিনি। ১৯৭৬ সালে মাত্র দু বছরের মধ্যেই সেটিকে সাহারা ইন্ডিয়া পরিবারে পরিণত করতে সক্ষম হন তিনি। ব্যবসায়ী হিসেবে তাঁর জীবনে নানা জটিলতাও নেমে আসে। জেলেও যেতে হয় সুব্রত রায়কে। শেষ জীবনে অবশ্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বিপুল টাকা তছরুপের অভিযোগ ওঠে সাহারা গোষ্ঠীর বিরুদ্ধে। সেবির সঙ্গে দীর্ঘ আইনের লড়াই চলতে থাকে। সুব্রত রায়কে এই মামলায় ২০১৪ সালে গ্রেফতার করা হয় মার্চ মাসে এবং দিল্লির তিহার জেলে বন্দি করা হয়। ২০১৬ সালে প্যারোলে মুক্তি পান তিনি। সেইসময় সেবির কাছে ২৪ হাজার কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় তাঁকে। আমানতকারীদের অর্থ মেটানোর জন্য। সাহারা গোষ্ঠী অবশ্য দাবি করে ৯৫ শতাংশ আমানতকারীকে তাদের অর্থ ফেরত দেওয়া হয়েছে। তবে জানা যায়, এই তালিকার অধিকাংশ নামই ভুয়ো। কালোটাকা সাদা করতেও সাহারা গোষ্ঠীকে ব্যবহার করার অভিযোগ ওঠে সেই সময়। এই বিতর্কের মাঝেই চলতি বছরে সমবায়মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন সাহারার আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। সেই মতো ২০২৩ সালের জুলাই মাসে খোলা হয় ‘CRCS-Sahara Refund Portal’. জানা গিয়েছে এখনও পর্যন্ত ১৮ লাখ আমানতকারী এখানে নাম নথিভুক্ত করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birsa Munda Jayanti: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    Birsa Munda Jayanti: বিরসা মুন্ডার জয়ন্তীতে আদিবাসী নৃত্যে পা মেলালেন দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছা বার্তা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন দিল্লিতে স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তী (Birsa Munda Jayanti) উদযাপনে অংশগ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভগবান বিরসার মূর্তিতে মাল্যদান করে পুস্পার্ঘ্য নিবেদন করলেন তিনি। সেই সঙ্গে তিনি আদিবাসী সামজের নৃত্যশিল্পীদের সাথে পায়ে পা মেলালেন। একই ভাবে রাজ্যসভার স্পিকার তথা দেশের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় আদিবাসীদের বাদ্যযন্ত্র বাজিয়ে পালন করলেন এই মহাপুরুষের জন্মজয়ন্তী। উল্লেখ্য, কেন্দ্র সরকার ১৫ নভেম্বরকে দেশের জন্য বিরসা মুন্ডার আবির্ভাব তিথিকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে স্বীকৃতি দিয়েছে। সারা দেশেই এই মহাপুরুষের জন্মজয়ন্তী অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হচ্ছে। একই ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভগবান বিরসার প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন রাঁচীতে।

    প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Birsa Munda Jayanti)

    ভগবান বিরসা মুন্ডার আবির্ভাব তিথিতে (Birsa Munda Jayanti) রাঁচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার স্মৃতিজ্ঞাপক পার্ক এবং একটি সংগ্রহালয় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এবং রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। প্রধানমন্ত্রী নিজে এদিন ভগবান বিরসার জন্মভূমি উলিহাতু গ্রামও পরিদর্শন করেন। মোদি, তাঁর এক্স-হ্যান্ডেলে একটি বার্তা দিয়ে লেখেন, “ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই। জনজাতি গৌরব দিবসের অনেক শুভেচ্ছা। স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সমাজের উল্লেখযোগ্য ভূমিকা অনস্বীকার্য।”

    রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

    ভগবান বিরসার জন্মদিনে (Birsa Munda Jayanti) রাষ্ট্রপতি মুর্মু তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘জনজাতি গৌরব দিবস’ উপলক্ষে বলেন, “ঝাড়খণ্ডের জনগণকে শুভেচ্ছা জানাই। এই রাজ্য তার প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণতা নিয়ে আরও প্রগতিশীল থাকুক এই কামনা করি।” এইদিন দিল্লির সংসদ ভবনে উপস্থিত থেকে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি।

    কী বললেন কেন্দ্রীয়মন্ত্রী?

    ভাগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী (Birsa Munda Jayanti) উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি বলেন, “ভারতের স্বাধীনতা সংগ্রামে আদিবাসী জনজাতি সমাজের বিরাট কৃতিত্ব রয়েছে। আদিবাসী সমাজের এই অবদান অত্যন্ত গৌরবের বিষয়। এই জনজাতি গৌরব দিবস পালনের মধ্যে দিয়ে সরকারের জনমুখী প্রকল্পের বিষয়গুলিকে লোকসমাজের কাছে পৌঁছানোর একটি প্রয়াস থাকে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

    Narendra Modi: প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম, ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের সূচনাও করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২ দিনের ঝাড়খন্ড সফরে প্রধানমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় বিরসা মুন্ডা এয়ারপোর্টে নামেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এয়ারপোর্ট থেকে নরেন্দ্র মোদি রাজভবন পর্যন্ত ১০ কিলোমিটারের পথ অতিক্রম করেন রোড শো-এর মাধ্যমে। দু’পাশে দাঁড়ানো জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান। আজ বুধবার অনেকগুলি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যাবেন বিরসা মুন্ডার গ্রাম। 

    ঝাড়খন্ডে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন মোদি

    ঝাড়খন্ডে আজ ২৪ হাজার কোটি টাকার প্রজেক্ট-এর উদ্বোধন করবেন তিনি যা জনজাতি এলাকাগুলিতে উন্নয়নের কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আজই রয়েছে ‘জনজাতি গৌরব দিবস’। এর পাশাপাশি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) উদ্বোধন করবেন ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’র। জানা গিয়েছে, বিকশিত সংকল্প যাত্রার মাধ্যমে জনসংযোগ করবে মোদি সরকার। মানুষকে সচেতন করা হবে সরকারের বিভিন্ন রকমের প্রকল্প সম্পর্কে। বিগত ৯ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একাধিক প্রকল্প বাস্তবায়িত করেছেন। যার মধ্যে অর্থনৈতিক পরিষেবা যেমন রয়েছে, তেমনই বিদ্যুৎ সংযোগ, বাড়িতে উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গরিবদের ঘর দেওয়া, রেশনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা। এর পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে গ্রামগুলিতে শৌচাগারও স্থাপন করেছে মোদি সরকার। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার, ১৫তম ইনস্টলমেন্টে ১৮ হাজার কোটি টাকাও অনুমোদন করা হবে আনুষ্ঠানিকভাবে আজকে। এর পাশাপাশি তিনি ঝাড়খন্ড রাজ্যের জন্য ৭,২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনাও করবেন।

    প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসা মুন্ডার গ্রাম

    বুধবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) পরিদর্শন করবেন ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক যা রাঁচিতে অবস্থিত। সেখান থেকে তিনি হেলিকপ্টারে চড়ে যাবেন বিরসা মুন্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে, যা ঝাড়খন্ড রাজ্যের খুন্তি জেলাতে অবস্থিত। সেখানে ভগবান বিরসা মুন্ডার জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাবেন মোদি। ৩ বছর আগে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ‘মন কি বাতে’, ‘ভগবান বিরসা মুন্ডা’র দুঃসাহসিক গল্প স্মরণ করেন এবং ঘোষণা করেন, তাঁর জন্ম-জয়ন্তী, প্রতি বছর ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে উদযাপন করা হবে। ‘জনজাতি গৌরব দিবস’ আজকে তৃতীয় বছরে পা দিল। স্বাধীনতার পরে প্রথম কোনও প্রধানমন্ত্রী যাচ্ছেন বিরসার গ্রামে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! নির্বাচন কমিশনের নোটিশ প্রিয়াঙ্কাকে

    Priyanka Gandhi Vadra: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ! নির্বাচন কমিশনের নোটিশ প্রিয়াঙ্কাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যা বক্তব্য পেশের অভিযোগে নির্বাচন কমিশন নোটিশ জারি করল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে (Priyanka Gandhi Vadra)। নির্বাচনের স্বচ্ছতাকে বজায় রাখতে এবং আদর্শ আচরণবিধি জারি রাখতেই এই শোকজ নোটিশ প্রিয়াঙ্কা গান্ধীকে ধরানো হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। 

    ঠিক কী অভিযোগ প্রিয়াঙ্কার বিরুদ্ধে

    প্রসঙ্গত, প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi Vadra) বিরুদ্ধে অভিযোগ আনে বিজেপি, যে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মধ্যপ্রদেশের জনসভায়। বিজেপির প্রতিনিধিরা এরপরেই দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের কাছে। কমিশনকে গেরুয়া শিবির জানায়, প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ এনেছেন যে মোদি সরকার দেশের সরকারি সেক্টরগুলিকে বেসরকারিকরণ করছেন। মধ্যপ্রদেশের সনোয়ার বিধানসভা কেন্দ্রে জনসভায় হাজির ছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তাঁকে একথা বলতে শোনা যায়। বিজেপির মতে, এমন অভিযোগের মাধ্যমে তিনি জনগণকে বিপথে চালিত করতে চেয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তির ক্ষতি করতে চেয়েছেন। ভারতের জাতীয় নির্বাচন কমিশন প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi Vadra) তাঁর এই মন্তব্যের ব্যাখ্যা বৃহস্পতিবার রাত্রি ৮টার মধ্যে জমা দিতে বলেছে। ওই নোটিসে আরও বলা হয়েছে যে নির্বাচন কমিশন দায়বদ্ধ দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বচ্ছ ভাবে পরিচালনা করতে এবং যেকোনও রকমের মিথ্যা তথ্য থেকে নির্বাচনী প্রচারকে দূরে রাখতে।

    আরও পড়ুন: আজ জনজাতি গৌরব দিবস, জানুন বিরসা মুন্ডার ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামের ইতিহাস

    অরবিন্দ কেজরিওয়ালকেও নোটিশ নির্বাচন কমিশনের 

    প্রসঙ্গত, এর আগেই দিল্লির আম আদমি পার্টির সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে একই অভিযোগ ওঠে। আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নরেন্দ্র মোদি সম্পর্কে অপমানজনক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে করা হয়েছে আম আদমি পার্টির তরফ থেকে। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন এর ব্যাখ্যা তলব করেছে অরবিন্দ কেজরিওয়ালের কাছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share