Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Election Commission: পিছিয়ে জম্মু-কাশ্মীরও! লোকসভা ভোটে বাংলায় সর্বাধিক বাহিনী চাইল কমিশন

    Election Commission: পিছিয়ে জম্মু-কাশ্মীরও! লোকসভা ভোটে বাংলায় সর্বাধিক বাহিনী চাইল কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটে (Loksabha Vote) সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গের জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যে এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠিও পাঠিয়েছে কমিশন। লোকসভা ভোটে বাংলায় ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায় কমিশন। পশ্চিমবঙ্গের বেড়ে চলা রাজনৈতিক সন্ত্রাসকে এভাবেই সিলমোহর দিল কমিশনের এমন সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে স্বাভাবিক ভাবেই খুশি হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কমিশনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।

    জম্মু ও কাশ্মীরের চেয়েও বাংলায় বেশি বাহিনী চাইল কমিশন

    কমিশনের (Election Commission) এদিনের সিদ্ধান্তে দেখা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের চেয়েও বেশি বাহিনী চাওয়া হয়েছে বাংলার জন্য। অর্থাৎ বাংলায় শান্তিতে ভোট করানো যে যথেষ্ট চ্যালেঞ্জিং তা আরও একবার বোঝা গেল কমিশনের সিদ্ধান্তে (Loksabha Vote)। উপত্যকায় সুষ্ঠু ভাবে নির্বাচন করানোর জন্য ৬৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মতো রাজ্যের জন্য কমিশন চেয়েছে ২৫২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিহার এবং ছত্তিসগড়ের জন্য যথাক্রমে ২৯৫ ও ৩৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।

    লোকসভার সঙ্গেই চার রাজ্যে বিধানসভা ভোট

    ২০২৪ সালের লোকসভা ভোটের সঙ্গেই অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ওড়িশা এবং সিকিমে বিধানসভা নির্বাচন রয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার জন্য ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অরুণাচল প্রদেশ ও সিকিমের জন্য যথাক্রমে ৭৫ ও ১৭ কোম্পানি বাহিনী (Loksabha Vote), ঝাড়খণ্ড ও পঞ্জাবের জন্য ২৫০ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন (Election Commission)। মণিপুরের জন্য কমিশন চেয়েছে ২০০ কোম্পানি। গুজরাটে ভোট করাতে ২০০ কোম্পানি বাহিনীই চাওয়া হয়েছে।

    যত দফায় ভোট হোক, ৯২০ কোম্পানি বাহিনী সবসময়ই মোতায়েন থাকবে রাজ্যে

    কমিশনের তরফ থেকে কেন্দ্রকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে দেশ জুড়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করাতে অন্তত ৩ হাজার ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি বাহিনী থাকছে। এখনও পর্যন্ত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি। ফলে এ রাজ্যে কত দফায় ভোট হবে, তা এখনও অজানা। কমিশন (Election Commission) জানিয়েছে, যত দফাতেই ভোট হোক না কেন, সব দফাতেই ওই ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Loksabha Vote) থাকবে। গোটা ভোট পর্ব মিটলেই রাজ্য ছাড়বে তারা।

    কী বলছে বিজেপি?

    কমিশনের(Election Commission) এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘স্বাভাবিক ভাবেই বাংলায় অন্য রাজ্যের তুলনায় বেশি বাহিনী লাগবে। কারণ বাংলা চালায় তৃণমূল। সেখানে আইনশৃঙ্খলার কী পরিস্থিতি, তা আমরা দেখতে পাচ্ছি। গত বিধানসভা ভোট মিটতেই কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর আমরা ভোট পরবর্তী হিংসা দেখেছি। রাজ্যের মানুষ যাতে সুষ্ঠু ভাবে নিজের ভোট (Loksabha Vote) নিজে দিতে পারেন, তা নিশ্চিত করতে বেশি বেশি বাহিনী প্রয়োজন।’’ বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে বাংলায় কী ঘটেছে গোটা দেশ দেখেছে। জাতীয় নির্বাচন কমিশনও দেখেছে। তবে এই বাহিনী শুধু মোতায়েন করলেই হবে না, বাহিনী যেন কার্যকরী ভূমিকা পালন করে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UPI: দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই ব্যবস্থা চালু করলেন মোদি

    UPI: দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে শ্রীলঙ্কা ও মরিশাসে ইউপিআই ব্যবস্থা চালু করলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার শ্রীলঙ্কা ও মরিশাসেও ভারতের ইউপিআই ব্যবস্থা (UPI) চালু হয়ে গেল। দুপুর ১টা নাগাদ একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পরিষেবা চালু করা হয়। এদিন ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথ এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অনিল বিক্রমসিংহ। প্রসঙ্গত, ফ্রান্সের আইফেল টাওয়ারেও সম্প্রতি ইউপিআই ব্যবস্থা চালু হয়।

    আরও পড়ুন: কংগ্রেসে ফের ভাঙন! দল ছাড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী আশোক চহ্বাণ

    কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

    ইউপিআই ব্যবস্থা (UPI) চালু করার পরে প্রধানমন্ত্রী বলেন, ‘‘গত বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের ভারত সফরের সময় দুই দেশ একটি ভিশন ডকুমেন্ট গ্রহণ করেছিল। আর্থিক সংযোগ বাড়ানো এর একটি মূল অংশ ছিল। গত বছর মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জগন্নাথের সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস, শ্রীলঙ্কা ও মরিশাস এই ঘটনা থেকে লাভবান হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ভারতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমাদের ছোট্ট গ্রামের ক্ষুদ্রতম ব্যবসায়ীও ডিজিটাল পেমেন্ট করছে. কারণ এতে সুবিধার পাশাপাশি গতিও রয়েছে।’’ 

    লেনদেনে সুবিধা হবে নাগরিকদের

    প্রসঙ্গত, এই পরিষেবা (UPI) চালু হওয়াতে দুই দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক অনেকটাই উন্নত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর ফলে ওই দুই দেশে ভ্রমণকারী ভারতীয় নাগরিকরা এবং ভারতে ভ্রমণকারী মরিশাস ও শ্রীলঙ্কার নাগরিকরা ইউপিআই-এর সুবিধা ভালোভাবে নিতে পারবেন। সম্প্রতি ফ্রান্সে ইউপিআই ব্যবস্থা চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মরিশাসে এদিন একসঙ্গে রূপে কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন ব্যবস্থাও চালু করেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: বিহারে আস্থা ভোটে জয়ী নীতীশ, পরাজয় নিশ্চিত জেনে আগেই ওয়াকআউট বিরোধীদের

    Nitish Kumar: বিহারে আস্থা ভোটে জয়ী নীতীশ, পরাজয় নিশ্চিত জেনে আগেই ওয়াকআউট বিরোধীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: আস্থাভোটে জয়ী হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। পরাজয় নিশ্চিত জেনেই সোমবার বিহারের আস্থাভোটের আগেই কক্ষ থেকে পদত্যাগ করেন বিরোধীরা। তার পরে ১৩০টি ভোট পড়ে এনডিএ জোটের পক্ষে। নবমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরে আস্থা ভোটে জয় পেলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ।

    আস্থা ভোট চলাকালীন কী বললেন নীতীশ

    বিহার বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া চলাকালীন বক্তৃতাকালে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) বলেন, ‘‘লালু প্রসাদ এবং রাবড়ি দেবীর রাজ্যের জন্য ১৫ বছর কাজের সুযোগ পেয়েছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর তারা ১৫ বছর ধরে যা করেনি, আমি (Nitish Kumar) করে দেখিয়েছি। আমি সমাজের প্রতিটি স্তরের জন্য উন্নয়নের জন্য কাজ করেছি। বিহারে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। মহিলারা গভীর রাত অবধি আজ ঘুরে বেড়াতে পারেন। তারা এখন আমার কাজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে।’’

    স্পিকার পদ থেকে অপসারণ আরজেডি নেতাকে

    অন্যদিকে বিহার বিধানসভার স্পিকার তথা আরজেডি নেতা আওধ বিহারী চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রাজ্য বিধানসভায় পাস হয়েছে। ১২৫ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট দিয়েছেন ১১২ জন। এবার স্পিকার পদটি আরজেডির হাত ছাড়া হতে চলেছে। প্রসঙ্গত, বিজেপি বিরোধী ইন্ডি জোটে প্রথম উদ্যোগ নীতীশ কুমারকে (Nitish Kumar) নিতে দেখা গিয়েছিল। গত মাসের ২৮ জানুয়ারি নীতীশ বেরিয়ে এসেছেন ইন্ডি জোট থেকে। তারপর থেকে বেশ বেসামাল জোট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে বলেছেন, সারা দেশে ৪০টিও আসন পাবেনা কংগ্রেস আবার ইতিমধ্যে একলা চলার কথা ঘোষণা করেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জায়গা পেলেন কারা?

    Rajya Sabha Election: রাজ্যসভা নির্বাচনে ১৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জায়গা পেলেন কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির তরফ থেকে রবিবার প্রকাশ করা হয়েছে রাজ্যসভায় ১৪ জন দলীয় প্রার্থীর নাম। প্রসঙ্গত রাজ্যসভায় ভোট রয়েছে ২৭ ফেব্রুয়ারি। সারা দেশের ১৫ রাজ্যের ৫৬টি আসনে এই ভোট হবে বলে জানা গিয়েছে।

    সব থেকে বেশি আসন উত্তরপ্রদেশে

    পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় (Rajya Sabha Election) বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন শমীক ভট্টাচার্য। এর পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে প্রার্থী হয়েছেন ২০২২ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা আরপিএন সিং। যোগী রাজ্যে অন্যান্যদের মধ্যে নাম রয়েছে সুধাংশু ত্রিবেদী, চৌধুরী তেজবীর সিং, সাধনা সিং, অমর পাল মৌর্য, সঙ্গীতা বলবন্ত, নবীন জৈনের। প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারি হতে চলা রাজ্যসভার নির্বাচনে সব থেকে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশে, তা হল দশটি। উত্তরপ্রদেশের প্রার্থী বাছাইয়ে দারুণ ভারসাম্যতা দেখা গিয়েছে। যেখানে কুর্মি, ব্রাহ্মণ, নিশাদ, জৈন, রাজপুত মৌর্য এই সমস্ত বর্ণের ভারসাম্য রক্ষা করা হয়েছে। প্রার্থী তালিকায় এক্ষেত্রে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে রাখা হয়নি। জানা গিয়েছে উত্তরপ্রদেশ থেকে যাঁরা কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন তাঁরা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    কোথায় কে প্রার্থী

    বিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে ছ’টি আসন রয়েছে। বিহারে বিজেপির সঙ্গে পুনরায় নীতীশের দলের জোট হয়েছে। এখান থেকে নাম পাঠানো হয়েছে ধর্মশিলা গুপ্তা এবং ভীম সিং-কে। বাদ পড়েছে সুশীলকুমার মোদির নাম। ছত্তিসগড় থেকে বিজেপি রাজ্যসভায় পাঠাচ্ছে রাজা দেবেন্দ্র প্রতাপ সিংকে। গন্ড রাজ পরিবারের সদস্য তিনি এবং রাজ্যসভায় বিজেপির সাংসদ থাকা সরোজ পান্ডের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। হরিয়ানা থেকে বিজেপির (Rajya Sabha Election) প্রাক্তন রাজ্য সভাপতি সুভাষ বারালার নাম যাচ্ছে। যিনি একজন জাঠ নেতা বলে পরিচিত। কর্নাটক থেকে রাজ্যসভার মনোনীত করা হচ্ছে নারায়ণ কৃষ্ণাসা ভান্ডাকেকে। উত্তরাখণ্ড থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন মহেন্দ্র ভট্ট। গুজরাট, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে এখনও নাম সামনে আসেনি। চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহতেই ৫৮ জন রাজ্যসভার সাংসদ অবসর নেবেন। যাঁর মধ্যে আটজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও। বিজেপির সভাপতি জেপি নাড্ডাও অবসর গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন, অসুস্থ অভিনেতার সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

    Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন, অসুস্থ অভিনেতার সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি থাকা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত শনিবারই অভিনেতা শ্যুটিং করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন। সে সময় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খোঁজ তাঁর শারীরিক অবস্থার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেতা-রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। তাঁকে হাসপাতালে দেখতে রাজনীতি ও চলচ্চিত্র জগতের অনেকেই গিয়েছেন।

    রবিবার বিকাল নাগাদ ফোন করেন প্রধানমন্ত্রী

    জানা গিয়েছে, রবিবার বিকাল নাগাদ মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর প্রধানমন্ত্রীকে অভিনেতা জানিয়েছেন, তিনি আশা রাখছেন খুব তাড়াতাড়িই ছাড়া পাবেন হাসপাতাল থেকে। কিছুক্ষণ কথা বলার পরে, অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে ফোন রাখেন প্রধানমন্ত্রী।  প্রসঙ্গত, ২০২১ সালের ৭ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী মোদির সভায় বিজেপিতে যোগদান করেন মিঠুন চক্রবর্তী। রাজ্য বিজেপি সূত্রে খবর, প্রতি মুহূর্তে মিঠুন চক্রবর্তীর হেলথ আপডেট দিল্লিতে পাঠানো হচ্ছে। সামনেই লোকসভা ভোট। মিঠুন চক্রবর্তী বাংলা বিজেপির অন্যতম মুখ তথা স্টার ক্যাম্পেনার।

    হাসপাতালে খোঁজ নিয়েছেন সুকান্ত-শুভেন্দু

    হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পোস্টে অভিনেতাকে (Mithun Chakraborty) বাংলা ও বাঙালির আইকন বলে উল্লেখ করেন। অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করে সংবাদমাধ্যমকে সুকান্ত মজুমদার বলেন, ‘‘মিঠুন চক্রবর্তী সুস্থ রয়েছেন। তাঁকে আগামিকালই ছেড়ে দেওয়া হবে। তারপরেই উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। হয়তো শ্যুটিংয়েও নেমে পড়তে পারেন। সবাই জানেন, উনি একজন লড়াকু মানুষ। কামব্যাক করা ওঁর জীবনের বৈশিষ্ট্য। মিঠুনদাকে দেখে আবার সেই পুরনো মিঠুনদাই মনে হল। উনি তো কাল থেকেই শ্যুটিংয়ে নেমে পড়তে চাইছিলেন। চিকিৎসকরাই বলেছেন একটা দিন বিশ্রাম নিয়ে নামতে। খুব তাড়াতাড়ি আমাদের সবার প্রিয় মিঠুনদাকে আবার পর্দায় এবং অন্যান্য জায়গাতেও দেখতে পাব।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandipur: পূর্ণিমার রাতে ওড়িশার চাঁদিপুর যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি!

    Chandipur: পূর্ণিমার রাতে ওড়িশার চাঁদিপুর যেন শিল্পীর ক্যানভাসে আঁকা ছবি!

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের নিকটতম প্রতিবেশী রাজ্য ওড়িশার এক অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র চাঁদিপুর (Chandipur)। ওড়িশার বালাসোর জেলার সৈকত পর্যটন কেন্দ্র এই চাঁদিপুর। অখণ্ড নির্জনতা, সুনীল আকাশ, বিস্তীর্ণ সোনালী বালুকাবেলা আর বঙ্গোপসাগরের নীল জল, এই হল চাঁদিপুরের সংসার। এই অনুপম সৌন্দর্যের মাঝেই ইতিউতি দেখা মেলে সাগরের বুকে ভেসে যাওয়া পাল তোলা নৌকা, মাছ ধরার ট্রলার, নাম না জানা বিভিন্ন প্রজাতির পাখির। আর পূর্ণিমার রাতে চাঁদিপুর যেন শিল্পীর ক্যানভাসে আঁকা কোনও ছবি। এখনও এখানে কিছুটা হলেও রয়ে গেছে গ্রাম্য জীবনের সহজ-সরল ছবি। দেখা মেলে জেলেদের বাড়ি-ঘরেরও। আর আছে ইতস্তত বিক্ষিপ্ত ঝাউগাছের সারি। চাঁদিপুর থেকে মাত্র ২ কিমি দূরে বলরামগড়ি। এখানেই বুড়িবালাম নদী এসে মিশেছে সাগরের সঙ্গে।

    চাঁদিপুরের অন্যতম দিক (Chandipur)

    এখানকার বঙ্গোপসাগরের বুকের জোয়ার-ভাটার খেলা দেখার মতো। জোয়ারের সময় এখানে সাগরের জল যেন “চরণ ছুঁয়ে যায়”, আবার সেই সাগরের জলই ভাটার টানে সরে যায় প্রায় ৫ কিমি দূরে। সাধারণত এতখানি দূরে সমুদ্রের জল সরে যেতে অন্য কোথাও বড় একটা দেখা যায় না। সেই দিক থেকে দেখলে চাঁদিপুরের (Chandipur) সমুদ্রকে একটু ব্যতিক্রমী বলা যেতেই পারে। দেখে নেওয়া যায় এখানকার মৎস্য বন্দরটি, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের পসরা নিয়ে মাছের আড়ত প্রভৃতি। হাতে সময় এবং ইচ্ছে থাকলে দেখে নেওয়া যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিধন্য রেমুনার ক্ষীরচোরা গোপীনাথ মন্দির অথবা চাঁদিপুর থেকে প্রায় ৫০ কিমি দূরে ওড়িশার আর এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র পঞ্চ লিঙ্গেশ্বরও।

    যাতায়াত এবং থাকা-খাওয়া (Chandipur)

    হাওড়া থেকে কটক, ভুবনেশ্বর, পুরীগামী সব ট্রেন যাচ্ছে বালাসোরের ওপর দিয়ে। এর মধ্যে রয়েছে পুরী এক্সপ্রেস, জগন্নাথ এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস প্রভৃতি ট্রেন। এছাড়াও দক্ষিণ ভারতগামী প্রায় সব ট্রেনই যায় বালাসোরের ওপর দিয়ে। হাওড়া থেকে রেলপথে বালাসোরের দূরত্ব প্রায় ২৩৪ কিমি। বালাসোর থেকে প্রায় ১৫-১৬ কিমি দূরে চাঁদিপুর (Chandipur)। স্টেশন থেকে যেতে হবে অটো বা গাড়িতে।

    এখানে রয়েছে ওটিডিসি-র হোটেল “পান্থনিবাস”। ফোন-০৬৭৮২ ২৭০০৫১। এছাড়াও এখানে (Chandipur) থাকা-খাওয়ার জন্য রয়েছে বিভিন্ন দামের ও বিভিন্ন মানের প্রচুর হোটেল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Indi Alliance: ভাঙন পাঞ্জাবেও, ইন্ডি জোটে না থেকে একা লড়ার বার্তা অরবিন্দ কেজরিওয়ালের

    Indi Alliance: ভাঙন পাঞ্জাবেও, ইন্ডি জোটে না থেকে একা লড়ার বার্তা অরবিন্দ কেজরিওয়ালের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের একাধিক রাজ্যে আসন বোঝাপড়া নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র (Indi Alliance) শরিক দলগুলির মধ্যে মতান্তরের বিষয়টি প্রকাশ্যে চলে এসেছে। ইতিমধ্যেই বিরোধী জোট ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে নাম লিখিয়েছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। এনডিএ-তে শামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীও। এই আবহের মধ্যে লোকসভায় পাঞ্জাবে কংগ্রেসের তেমন কোনও জোট হওয়ার সম্ভাবনা প্রায় খারিজই করে দিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধে লড়াই করেছিল কংগ্রেস এবং আপ। তাই, পাঞ্জাবে লোকসভায় আপের ভূমিকা কী হয় তা নিয়ে চর্চা শুরু হয়েছিল, তারমধ্যে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিয়েছেন,পাঞ্জাবের সব আসনেই লড়াই করবে আপ। শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

    পাঞ্জাবে সব আসনে এককভাবে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা আপের (Indi Alliance)

    পাঞ্জাবে ১৩টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে একটি লোকসভা আসন রয়েছে। গত লোকসভায় কংগ্রেস পাঞ্জাবে ৮টি আসনে জয়ী হয়েছিল। শিরোমণি অকালি দল (এসএডি) এবং বিজেপি জোট বেঁধে লড়াই করে মোট ৪টি আসন পেয়েছিল। আপ পেয়েছিল একটি আসন। ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলে অবশ্য চমক দেয় আপ। ১১৭টি আসনের মধ্যে ৯২টিতে জয়ী হয়ে সে রাজ্যে ক্ষমতায় আসে তারা। মাত্র ১৮টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় কংগ্রেসকে। শনিবার পাঞ্জাবে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেন, “রাজ্যের ১৩টি আসনে এবং চণ্ডীগড়ের একটি আসনে প্রার্থী ঘোষণা করবে আপ।” ফলে, কংগ্রেসের সঙ্গে জোটে (Indi Alliance) জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী।

    কংগ্রেসকে আক্রমণ করেন আপ প্রধান

    এ দিন কংগ্রেসকেও আক্রমণ করতে ছাড়েননি কেজরিওয়াল। তিনি বলেন, ‘কংগ্রেস এত বছর ধরে শাসন করেছে। আপনারা যদি বলেন কংগ্রেসের একটা ভাল কাজ বলতে, আমার মনে পড়বে না। অকালি দল এত বছর ক্ষমতায় ছিল, তাদের কোনও ভাল কাজের কথা আপনাদের মনে পড়বে না।’ আগামী ১৩ ফেব্রুয়ারি ফের আপের একটি বৈঠক রয়েছে। সেই বৈঠকেই গোয়া, হরিয়ানা, গুজরাতে দলের রণকৌশল ঠিক করবে। ইতিমধ্যেই গুজরাতের ভারুচ আসনের জন্য প্রার্থী ঘোষণা কংগ্রেসের সঙ্গে আদৌ সমঝোতার পথে হাঁটবে কি না, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Migrant Worker: কাশ্মীরে ফের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা

    Migrant Worker: কাশ্মীরে ফের এক পরিযায়ী শ্রমিককে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরে এক পরিযায়ী শ্রমিককে (Migrant Worker) গুলি করে খুন করল সন্ত্রাসবাদীরা। বুধবার জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত ওই পরিযায়ী শ্রমিকের নাম অমৃতপাল সিং। জঙ্গিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন অপর এক পরিযায়ী শ্রমিক। তাঁর নাম রোহিত। পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ছিলেন অমৃতপাল। পেশায় ছিলেন একজন হকার। এই ঘটনায় ইতিমধ্যে বিবৃতি সামনে এসেছে কাশ্মীর পুলিশেরও।

    কী জানাল জম্মু-কাশ্মীরের পুলিশ

    জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শ্রীনগরের (Migrant Worker) শহিদগুঞ্জে। গোটা এলাকাকে ঘিরে ফেলা হয়েছে। সন্ত্রাসবাদীদের খোঁজে চলছে জোর তল্লাশি। জখম ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং চিকিৎসা চলছে।

    অক্টোবর মাসেও খুন করা হয় এক পরিযায়ী শ্রমিককে

    প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই উত্তরপ্রদেশ থেকে আসা এক পরিযায়ী শ্রমিককে কাশ্মীরের পুলওয়ামাতে হত্যা করে সন্ত্রাসবাদীরা (Migrant Worker)। ঠিক চার মাসের মাথায় ফের একবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল। প্রসঙ্গত ২ দিন আগেই নার্সারুর আহমেদ ওয়ানি নামের কাশ্মীরের এক ইনস্পেক্টরকে সামনে থেকে তিনটি গুলি করা হয়। ওই পুলিশ আধিকারিক তখন ক্রিকেট খেলছিলেন। মাঠেই লুটিয়ে পড়েন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ভাইপোর হাতে এনসিপি, শরদ গোষ্ঠীকে নতুন নাম দিল নির্বাচন কমিশন

    Lok Sabha Election 2024: ভাইপোর হাতে এনসিপি, শরদ গোষ্ঠীকে নতুন নাম দিল নির্বাচন কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: শরদ পাওয়ারের নিজের হাতে গড়া দল গেল ভাইপোর অজিত পাওয়ারের হাতে। অজিত পাওয়ারের গোষ্ঠীকেই ‘এনসিপি’ (ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি) নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার দিল দেশের নির্বাচন কমিশন। তবে কাকা শরদ পাওয়ারের কী হবে? বুধবারই নির্বাচন কমিশনের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শরদ গোষ্ঠীর নতুন নাম দেওয়া হবে ‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি-শরদচন্দ্র পওয়ার’। তবে দলের নির্বাচনী প্রতীক কী হবে, তা জানা যায়নি। প্রতীক পরে বরাদ্দ (Lok Sabha Election 2024) করা হবে বলে জানিয়েছে কমিশন।

    বুধবার প্রস্তাব পাঠায় শরদ গোষ্ঠী

    শরদ পাওয়ার গোষ্ঠীর তরফে বুধবারই দেশের নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। তাতে নাম এবং প্রতীক হিসাবে তিনটি ‘পছন্দ’ জানানো হয় কমিশনকে। সূত্রের খবর, নতুন দলের নাম হিসাবে ‘এনসিপি শরদ পওয়ার’, ‘মি রাষ্ট্রবাদী’ এবং ‘শরদ স্বাভিমানী’-র মধ্যে যে কোনও একটি চেয়েছিল শরদ গোষ্ঠী। তবে নির্বাচন কমিশন নতুন দলে, শরদের প্রতিষ্ঠিত দলের সঙ্গে তাঁর নাম জুড়ে দিল। জানা গিয়েছে, নির্বাচনী প্রতীক হিসাবে শরদ পাওয়ারের গোষ্ঠী তিনটি পছন্দ জানিয়েছে (Lok Sabha Election 2024) কমিশনকে— ‘কাপ-প্লেট’, ‘সূর্যমুখী ফুল’ এবং ‘উদীয়মান সূর্য’। এব্যাপারে কমিশন কিছু জানায়নি এখনও। প্রসঙ্গত, মঙ্গলবারই ভারতের নির্বাচন কমিশন ভাইপো অজিত গোষ্ঠীকে ‘আসল এনসিপি’ বলে স্বীকৃতি দেয়। 

    কবে গঠিত হয় এনসিপি?

    ১৯৯৯ সালের জুন মাসে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরোধিতা করে কংগ্রেস ছেড়েছিলেন শরদ পাওয়ার। তখনই গড়েন নতুন দল এনসিপি। ২৫ বছর পরে সেই দলও হাতছাড়া হল তাঁর। দলের সমস্ত কিছু গেল ভাইপোর হাতে। ঘটনাচক্রে, গত বছরের ফেব্রুয়ারি মাসে শিবসেনার প্রতিষ্ঠাতা প্রয়াত বালাসাহেব ঠাকরের পুত্র উদ্ধবের আবেদন খারিজ (Lok Sabha Election 2024) করে দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীকে দলের নাম এবং নির্বাচনী প্রতীক তিরধনুক ব্যবহারের অধিকার দিয়েছিল নির্বাচন কমিশন। শিন্ডের মতোই মহারাষ্ট্রের অন্যতম উপমুখ্যমন্ত্রী অজিতও এবার পেলেন এনসিপির পুরো অধিকার। প্রসঙ্গত, ২০২৩ সালের ২ জুলাই এনসিপিতে বিরাট পটপরিবর্তন হয়। অজিত-সহ ন’জন বিদ্রোহী এনসিপি বিধায়কের মন্ত্রিত্ব বিজেপি-শিবসেনা জোটে ভিড়ে যান। এই পরিস্থিতিতে দলের বিধায়ক-সাংসদরাও তাঁর দিকে যান। দলের নিয়ন্ত্রণ চলে যায় অজিতের হাতে।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Madhya Pradesh Crackers Factory: মধ্যপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়, মৃতের সংখ্যা বেড়ে ১১

    Madhya Pradesh Crackers Factory: মধ্যপ্রদেশে ভয়াবহ বিস্ফোরণ বাজি কারখানায়, মৃতের সংখ্যা বেড়ে ১১

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh Crackers Factory) আতসবাজির কারখানায় ভয়ানক বিস্ফোরণ। সে রাজ্যের হরদা জেলার বৈরাগড় গ্রামে এই বিস্ফোরণের  জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে। গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। সময় যত দ্রুত যাচ্ছে ততই মৃতের সংখ্যাও বাড়ছে। আগুনের দগ্ধ হয়েছেন ৬০ জন। এঁদের মধ্যেও অনেক জন আছেন যাঁদের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুনের লেলিহান শিখার কারণে ক্রমাগত বিস্ফোরণ ঘটেই চলে ওই বাজি কারখানায়। এরফলে উদ্বিগ্ন হয়ে পড়েন মানুষজন।

    প্রত্যক্ষদর্শীরা কী বলছেন?

    প্রত্যক্ষদর্শীদের দাবি যে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মনে হল যেন এলাকায় কোনও ভূকম্পন সংঘটিত হল। শুধু তাই নয়, এই ঘটনার পরে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে (Madhya Pradesh Crackers Factory) ভাইরাল হয়েছে। ওই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে কারখানা থেকে আগুনের শিখা কীভাবে ছড়িয়ে পড়ছে আশেপাশে এবং কালো ঘন কালো ধোঁয়া আকাশে ছেয়ে গিয়েছে। আগুন লাগার সময় ওই কারখানাতেই কাজ করছিলেন এক জনৈক কর্মী। তিনি সংবাদমাধ্যমকে জানান যে প্রথম বিস্ফোরণের পরে কোনওক্রমে তিনি প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। ওই শ্রমিকের দাবি, কারখানায় তাঁরই মতো আরও দেড়শ জন কাজ করছিলেন।

    ঘটনার খোঁজ নিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

    মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে এবং বিস্তারিত খোঁজ নিয়েছেন ঘটনার। অন্যদিকে জেলাশাসক ঋষি গর্গ বলেছেন, “দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। পাশাপাশি চলছে উদ্ধার অভিযান। আমরা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (Madhya Pradesh Crackers Factory) ডেকেছি।” জানা গিয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই ৭০টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। প্রশাসনিক ব্যস্ততাও চরম নজরে পড়ছে। সরকারের তরফ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, প্রয়োজন পড়লে আহতদের হেলিকপ্টারে করে কোনও উন্নত হাসপাতালে নিয়ে আসা হবে। তবে কীভাবে এই আগুন লাগল তার কারণ এখনও অজানা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share