Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modi News: ‘‘আমার কষ্ট হয়’’, তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে চাওয়া মহিলাকে বললেন মোদি, জানেন কেন?

    PM Modi News: ‘‘আমার কষ্ট হয়’’, তাঁর পা ছুঁয়ে প্রণাম করতে চাওয়া মহিলাকে বললেন মোদি, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির ‘ভারত মণ্ডপম’-এ প্রথমবারের জন্য আয়োজন করা হয়েছিল ‘ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ড’ প্রদানের অনুষ্ঠান। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) এই পুরস্কার তুলে দেন কন্টেন্ট ক্রিয়েটর জাহ্নবী সিং-এর হাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানকে ঘিরে দেখা গেল এক অন্য দৃশ্য। মঞ্চে উঠে জাহ্নবী সিং প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে যান। সেই সময়ে প্রধানমন্ত্রীও জাহ্নবী সিং-কে সম্মান জানিয়ে তাঁকেও প্রণাম করেন একেবারে নতমস্তকে। প্রধানমন্ত্রী এনিয়ে বলেন, ‘‘আমার কষ্ট হয়, দেশের এক কন্যা যখন পা ছুঁয়ে প্রণাম করতে আসেন।’’ এই দৃশ্য হৃদয় ছুঁয়েছে গোটা ভারতবাসীর। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। দেশের সর্বোচ্চ প্রধানের বিনম্রতা চর্চার বিষয় হয়ে ওঠে। প্রসঙ্গত, জাহ্নবী সিং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জনপ্রিয় মুখ। বিভিন্ন ইস্যুতে তাঁর ভিডিও ইনস্টাগ্রামে দেখা যায়। সেখানে তাঁকে আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে বলতে শোনা যায়।

    কী বললেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi News) এদিন পা ছুঁয়ে প্রণামের বিষয়ে বলেন, ‘‘প্রণাম একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। বিশেষত রাজনীতির ক্ষেত্রে। আমি রাজনীতিতে রয়েছি, তাই এমন অস্বস্তিতে আমাকে প্রায় পড়তে হয়।’’  প্রসঙ্গত, পা ছুঁয়ে প্রণামের রেওয়াজ দেশের সংসদ ভবনে এক দশক আগেই বন্ধ করেছেন প্রধানমন্ত্রী। পার্টির মিছিলে বা যে কোন সমাবেশেও এই প্রথার বিরোধী তিনি। পার্টির নেতাকর্মীদের প্রতি তাঁর (PM Modi News) বক্তব্য, প্রণাম না করে তার পরিবর্তে তৃণমূল স্তরের মানুষের সঙ্গে যোগাযোগ করুন।

    ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড

    ‘ন্যাশনাল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ হল নতুন প্রজন্মের প্রতিভাকে সম্মান জানানোর এক পুরস্কার। যেখানে বিভিন্ন ক্ষেত্রে যাঁরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ‘স্টোরি টেলার’ রয়েছেন, ‘পরিবেশ ইস্যুর ওপর বা শিক্ষাক্ষেত্রের ওপর কাজ করেন এমন জনদেরই এই অ্যাওয়ার্ড-এর জন্য বাছা হবে এবার থেকে। যা শুরু হল ২০২৪ সালে। জানা গিয়েছে, চলতি বছরে দেড় লাখেরও বেশি নমিনেশন জমা পড়ে, ২০টি বিভিন্ন ক্ষেত্রে। কন্টেন্ট ক্রিয়েটর এই অ্যাওয়ার্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বেস্ট স্টোরি টেলার অ্যাওয়ার্ড’, ‘সেলিব্রিটি ক্রিয়েটর অফ দা ইয়ার’, ‘গ্রিন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’, ‘বেস্ট ক্রিয়েটর ফর সোশ্যাল চেঞ্জ’, ‘বেস্ট ট্রাভেল ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, ‘টেক ক্রিয়েটর অ্যাওয়ার্ড’ ইত্যাদি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bengaluru: বেঙ্গালুরুতে জলের হাহাকার, অপচয় রুখতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

    Bengaluru: বেঙ্গালুরুতে জলের হাহাকার, অপচয় রুখতে নিষেধাজ্ঞা জারি প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শীত বিদায় নিয়ে বসন্ত এসেছে। ইতি মধ্যেই জলের জন্য হাহাকার শুরু হয়েছে বেঙ্গালুরুতে। যার জেরে জলের অপচয় রুখতে কোমর কষে নেমে পড়েছে বেঙ্গালুরু (Bengaluru) প্রশাসন। গাড়ি ধোয়ার কাজে জল ব্যবহার করা যাবে না বলে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। নির্মাণ কাজ, বিনোদন সংক্রান্ত কোনও কাজেও জল ব্যবহার করা যাবে না। বাগান পরিচর্যা, সিনেমা হলের কাজেও ব্যবহার করা যাবে না জল।

    কর্নাটকে তীব্র জলসঙ্কট (Bengaluru) 

    কর্নাটকে জলসঙ্কট তীব্র আকার ধারণ করেছে। সব চেয়ে শোচনীয় অবস্থা বেঙ্গালুরুর। পানীয় জল তো বটেই, নিত্য ব্যবহারযোগ্য জলের সঙ্কটেও জেরবার বেঙ্গালুরুবাসী। এক বালতি জল কিনতে খসাতে হচ্ছে হাজার থেকে দু’ হাজার টাকা পর্যন্ত। সঙ্কটের মোকাবিলায় জলের অপচয় রোখায় জোর দিয়েছে বেঙ্গালুরু (Bengaluru) প্রশাসন। নিষেধাজ্ঞা না মেনে জলের অপচয় করলে ৫ হাজার টাকা জরিমানাও ধার্য করেছে কর্নাটক ওয়াটার সাপ্লাই বোর্ড। একাধিকবার নিষেধাজ্ঞা অমান্য করলে গুণাগার দিতে হবে বাড়তি ৫০০ করে টাকা।

    বেঙ্গালুরুতে হাহাকার  

    বেঙ্গালুরু শহরের জনসংখ্যা প্রায় এক কোটি ৩০ লক্ষ। সেখানে দৈনিক জলের চাহিদা ২৬০ কোটি থেকে ২৮০ কোটি লিটার। বর্তমানে শহরে অন্তত ১৫০ কোটি লিটার জলের ঘাটতি দেখা দিয়েছে। জলের হাহাকার দেখা দিয়েছে উত্তর কন্নড়, তুমাকুরু জেলার বিভিন্ন এলাকায়ও। রাজ্যের ২৩৬টি তালুকে খরা ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জল রিসাইকেল ও পরিশোধন করে পুনর্ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। ট্যাঙ্কারে করে যে জল সরবরাহ করা হচ্ছে, সেখানেও জুলুমবাজির অভিযোগ উঠেছে। পরিস্থিতির মোকাবিলায় হেল্পলাইন ও কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রশাসনের তরফে।

    আরও পড়ুুন: রাজ্যসভায় সাংসদ মনোনীত সুধা মূর্তি, নারী দিবসে খুশির খবর দিলেন মোদি

    জানা গিয়েছে, বেঙ্গালুরুর জনসংখ্যার ৬০ শতাংশ মানুষ ট্যাঙ্কের জলের ওপর নির্ভর করেন। তাঁদের অভিযোগ, জলের আকালের সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। চড়া দরে বিক্রি করছেন জল। স্থানীয় প্রশাসনের দাবি, শহরের বেশিরভাগ এলাকায় নলকূপ শুকিয়ে কাঠ। অন্তত তিন হাজার জলের ট্যাঙ্কার শুকিয়ে গিয়েছে। বেসরকারি ট্যাঙ্কারের মালিকদের জলের দাম কমানোর নির্দেশ দিয়েছে সরকার। শহরবাসীর দাবি, গত তিন মাস ধরে চলছে জলসঙ্কট। তবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে দিন কয়েক আগে থেকে (Bengaluru)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Sudha Murthy: রাজ্যসভায় সাংসদ মনোনীত সুধা মূর্তি, নারী দিবসে খুশির খবর দিলেন মোদি

    Sudha Murthy: রাজ্যসভায় সাংসদ মনোনীত সুধা মূর্তি, নারী দিবসে খুশির খবর দিলেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর জামাই ব্রিটেনের প্রধানমন্ত্রী। আর তিনি পা রাখতে চলেছেন ভারতের সংসদের উচ্চকক্ষে। হ্যাঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি সুধা মূর্তির (Sudha Murthy) কথাই বলছি। তিনি ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী। সুধার বড় পরিচয়, তিনি শিক্ষাবিদ, নাম করা লেখিকাও। এহেন শিক্ষাবিদকে রাজ্যসভায় সাংসদ হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    সুধাকে নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী? (Sudha Murthy)

    শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী লিখেছেন, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার জন্য সুধা মূর্তিকে মনোনীত করেছেন। এই খবরে আমি খুব খুশি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধাজির অবদান অনস্বীকার্য। সামাজিক, জনহিতকর ও শিক্ষাক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন।” প্রধানমন্ত্রী বলেন, “সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির (Sudha Murthy) উপস্থিতি আমাদের নারী শক্তির ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ। সাংসদ হিসেবে তাঁর সময়কালের জন্য অভিনন্দন জানাই।”

     চিনে নিন সুধা মূর্তিকে 

    সুধা ইনফোসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। পদ্মভূষণ সম্মানও পেয়েছেন। বছর তিয়াত্তরের সুধা বিয়ে করেছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে। তাঁদের দুই সন্তান রোহন ও অক্ষতা। এই অক্ষতার স্বামী ঋষি সুনক ব্রিটেনের প্রধানমন্ত্রী। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান পান সুধা। গত বছর ফের পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয় তাঁকে। ১৯৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনফোসিস ফাউন্ডেশন। গেটস ফাউন্ডেশনের সদস্যও ছিলেন তিনি। কর্নাটকে একাধিক অনাথ আশ্রম খুলেছেন সুধা। উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত ব্রিটেনের প্রধানমন্ত্রীর শাশুড়ি।

    টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানিতে মহিলা ইঞ্জিনিয়র হিসেবে কাজ করেছেন সুধা। পরে ওয়ালচাঁদ গোষ্ঠীতে যোগ দেন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট হিসেবে। বেঙ্গালুরু ও ক্রাইস্ট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবেও কাজ করেছেন সুধা। ইংরেজি, কন্নড় ও মারাঠি ভাষায় বই লিখেছেন ৪০টিরও বেশি। ইংরেজি ও কন্নড় সংবাদপত্রে প্রচুর কলামও লিখেছিলেন সুধা। তাঁর লেখা জনপ্রিয়তম বইগুলির মধ্যে রয়েছে ‘মহেশ্বতা’, ‘হাউ আই টট মাই গ্র্যান্ডমাদার টু রিড’, ‘ডলার বহু’।

    আরও পড়ুুন: লোকসভা নির্বাচনে বসিরহাটে বিজেপির প্রার্থী মহম্মদ শামি? রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা

    সুধা যে রাজনীতিতে যোগ দিতে পারেন, কিছুদিন ধরে সেই জল্পনা চলছিলই। দিন কয়েক আগে তিনি গিয়েছিলেন নয়া সংসদ ভবনে। শীতকালীন অধিবেশন চলাকালীনই নয়া সংসদ ভবনে হাজির হয়েছিলেন তিনি। তার পরে বেড়েছিল জল্পনার পারদ। যা সত্যি হল ঠিক নারী দিবসেই (Sudha Murthy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chabahar Port: চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য চাই, কাবুলে তালিব সরকারের সঙ্গে বৈঠক ভারতের

    Chabahar Port: চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্য চাই, কাবুলে তালিব সরকারের সঙ্গে বৈঠক ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আফগানিস্তানে কূটনৈতিক তৎপরতা শুরু করল নরেন্দ্র মোদির সরকার। সে দেশে (Chabahar Port) পালাবদলের পর এই প্রথম কূটনৈতিক সম্পর্ক শুরু করল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্মসচিব জেপি সিং সহ ভারতীয় কূটনীতিকদের একটি দল কাবুলে গিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে আফগানিস্তানের বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সঙ্গে।

    ভারতের ঘোষণা

    লক্ষ্মীবারে বৈঠক হলেও, সলতে পাকানোর কাজ শুরু হয়েছিল কিছু দিন আগেই। আফগানিস্তানকে ৫০ হাজার টন গম, ওষুধ, করোনার টিকা ও অন্যান্য ত্রাণসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারত। আন্তর্জাতিক মহলের মতে, ভারতের এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে চিনা আগ্রাসনের চোখরাঙানি। প্রায় তিন সপ্তাহ আগেই আফগানিস্তানের তালিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল চিন। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো আফগানিস্তানও যাতে ড্রাগনের খপ্পরে না পড়ে, তা-ই ত্রাণসামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে নয়াদিল্লি।

    চাবাহার বন্দরে (Chabahar Port) বাণিজ্যে আগ্রহী ভারত

    আড়াই বছর আগে আফগানিস্তানের দখল নিলেও, এখনও রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিব সরকার। ভারত-সহ বিশ্বের সিংহভাগ দেশের সঙ্গেই স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই কাবুলের। এহেন পরিস্থিতিতে ভারতের পদক্ষেপ কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই ধারণা আন্তর্জাতিক মহলের।

    তালিব সরকারের মুখপাত্র জানান, এদিনের বৈঠকে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য, দুর্নীতি মোকাবিলা ও আইএস জঙ্গি দমনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি জানান, ইরানের চাবাহার বন্দরের (Chabahar Port) মাধ্যমে বাণিজ্য বাড়াতে চায় ভারত। সেই জন্যই কাবুলের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটানো প্রয়োজন বলে মনে করে ভারত।

    আরও পড়ুুন: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    এক্স হ্যান্ডেলে আফগানিস্তানের তালিব সরকারের মুখপাত্র আবদুল কাহার বালখি লিখেছেন, “আজ, প্রজাতান্ত্রিক ভারতের বিদেশমন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি (আফগানিস্তান-ইরান-পাকিস্তান) জেপি সিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে আইইএ-র বিদেশমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের। বৈঠকে ভারত-আফগানিস্তান সম্পর্ক, অর্থনীতি, ট্রানজিট বিষয়, দেশে দুর্নীতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।” তাঁর দাবি, আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ভারত আগ্রহী। তিনি বলেন, “সিং জানিয়েছেন, ভারত আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যও বাড়াতে চেয়েছে ভারত (Chabahar Port)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir Ayodhya: প্রাণ প্রতিষ্ঠার দিনই রাম মন্দিরের সাইটে হানা দিয়েছিল চিনা-পাক হ্যাকাররা! তারপর?

    Ram Mandir Ayodhya: প্রাণ প্রতিষ্ঠার দিনই রাম মন্দিরের সাইটে হানা দিয়েছিল চিনা-পাক হ্যাকাররা! তারপর?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের (Ram Mandir Ayodhya)। লাখ-লাখ ভক্তের পা পড়ছে পবিত্র তীর্থভূমিতে। এরই মাঝে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রাম মন্দিরের ঠিক প্রাণ প্রতিষ্ঠার দিনই পাকিস্তান এবং চিন থেকে একাধিকবার চেষ্টা করা হয় রাম মন্দির সমেত কতকগুলি ওয়েবসাইটকে হ্যাক করার। যদিও ভারতের সাইবার বিশেষজ্ঞদের দক্ষতায় তা প্রতিহত হয়।

    কোন কোন ওয়েবসাইটকে হ্যাক করার চেষ্টা করা হয়েছিল?

    প্রসঙ্গত, রাম মন্দিরের (Ram Mandir Ayodhya) উদ্বোধন ঘিরে অযোধ্যাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। সে সময়ে কেন্দ্রীয় গোয়েন্দারা জানতেন, হ্যাক করার চেষ্টা হতে পারে রাম মন্দিরসমেত বেশ কিছু ওয়েবসাইটকে। অযোধ্যার ওই মেগা ইভেন্টের বিভিন্ন খবর সম্প্রচার ইন্টারনেটের মাধ্যমেই করা হচ্ছিল বিশ্বব্যাপী। তাই সেই মতোই ব্যবস্থা নিয়েছিলেন সাইবার বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, অজস্রবার চিন এবং পাকিস্তানের সাইবার অপরাধী এবং হ্যাকাররা চেষ্টা করেছে ওয়েবসাইটগুলিকে হ্যাক করার। হ্যাক করার চেষ্টা করা হয় রাম মন্দির (Ram Mandir Ayodhya)  সহ একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। যেমন ‘রাম মন্দির’, ‘ইউপি ট্যুরিজম’, ‘ইউপি পুলিশ’, ‘প্রসার ভারতী’ এগুলিকে লক্ষ্য বানানো হয়। এই ওয়েবসাইটগুলিতে সাইবার নিরাপত্তার দায়িত্বে ছিল ‘টেলিকম সিকিউরিটি অপারেশন সেন্টার’ বা সংক্ষেপে ‘টিএসওসি’।

    কেন রাম মন্দির (Ram Mandir Ayodhya) ওয়েবসাইট হ্যাকের এই প্রচেষ্টা? 

    জানা গিয়েছে, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় প্রায় ২৬০টি ওয়েবসাইটে কড়া নজরদারি চালানো হয়েছিল। এরই মধ্যে দেখা যায় ১৪০টি ওয়েবসাইটকে লক্ষ্য বানানো হয়েছে। এক সাইবার বিশেষজ্ঞের কথায়, এই সময়ে ১ হাজার ২৪৪টি আইপি-অ্যাড্রেসকে ব্লক করা হয়েছে। যার মধ্যে বাইরের দেশগুলিরও কিছু আইপি অ্যাড্রেস ছিল। কিন্তু কেন এই ওয়েবসাইটগুলোকে লক্ষ্যবস্তু বানানো হল? বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মগুলিকে হ্যাক করার মাধ্যমে সাইবার অপরাধীরা দেশে রাজনৈতিক অন্তর্ঘাত চালানোর চেষ্টা করেছিল। ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে সারা দেশকে অশান্ত করারও চেষ্টা করেছিল হ্যাকাররা। সাইবার হামলার এমন পরিকল্পনা দেখেই বোঝা যায় যে রাম মন্দিরের (Ram Mandir Ayodhya) প্রাণ প্রতিষ্ঠা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারতবর্ষের সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Lok Sabha Election 2024: ছ’সাল বাদে এনডিএ জোটে ফিরছেন চন্দ্রবাবু, নেপথ্যে কোন অঙ্ক?

    Lok Sabha Election 2024: ছ’সাল বাদে এনডিএ জোটে ফিরছেন চন্দ্রবাবু, নেপথ্যে কোন অঙ্ক?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে ফিরতে চলেছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা (Lok Sabha Election 2024) তেলুগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু। ছ’বছর আগে তিনি ছেড়েছিলেন এনডিএ জোট। বৃহস্পতিবার গভীর রাতে দিল্লিতে চন্দ্রবাবু বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। সেখানেই জোটের বিষয়টি চূড়ান্ত হয় বলে খবর।

    পদ্ম-সঙ্গ ছাড়লেন চন্দ্রবাবু (Lok Sabha Election 2024)

    ২০১৪ সালে লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিজেপির সঙ্গে জোটে ছিলেন চন্দ্রবাবু। সেবারই কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি তুলে ২০১৮ সালে এনডিএ ছেড়ে দেন টিডিপি সুপ্রিমো। উনিশের লোকসভা ও অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে একাই লড়েছিল চন্দ্রবাবুর দল। জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসের কাছে গোহারা হেরে মুখ্যমন্ত্রীর চেয়ার খোয়ান টিডিপি সুপ্রিমো।

    সলতে পাকানোর কাজ শুরু 

    ২০২২ সালে কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারের পুরসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করে চন্দ্রবাবুর টিডিপি। রাজনৈতিক মহলের মতে, চন্দ্রবাবুর বিজেপি জোটে যাওয়ার সলতে পাকানোর কাজটি শুরু হয়ে গিয়েছিল সেই সময় থেকেই। ২০২৩ সালের মে মাসের ‘মন কি বাতে’ টিডিপি প্রতিষ্ঠাতা এনটি রামা রাওয়ের নাম নেন প্রধানমন্ত্রী। এই এনটি রামা রাও চন্দ্রবাবুর প্রয়াত শ্বশুর। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি।

    এনটি রামা রাওয়ের হাত ধরেই এক সময় অন্ধ্রপ্রদেশে পা রেখেছিল বিজেপি। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে একটি আসনও জেতে বিজেপি। মন কি বাতে প্রধানমন্ত্রী এনটি রামা রাওয়ের নাম নিতেই সম্পর্কের বরফ গলতে শুরু করে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তবে রাজনৈতিক মহলের মতে, অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক অঙ্ক মাথায় রেখেই ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে ফিরতে চলেছে চন্দ্রবাবুর দল। সম্প্রতি জগন্মোহনের সরকারের বিরুদ্ধে উঠেছে একাধিক কেলেঙ্কারির অভিযোগ। চন্দ্রবাবুর দলের আশা, বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারলে দুর্নীতিগুলিকে হাতিয়ার করে জোরালো আক্রমণ শানানো যাবে রাজ্যের শাসক দলকে। যার জেরে প্রশস্ত হতে পারে আগামী বিধানসভা নির্বাচনে জয়ের পথ (Lok Sabha Election 2024)।

    আরও পড়ুুন: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • CBI: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    CBI: চাকরির টোপ দিয়ে ‘মানব’ পাচার রাশিয়ায়, চক্রের খোঁজে ভারতজুড়ে সিবিআই তল্লাশি

    মাধ্যম নিউজ ডেস্ক: মোটা মাইনের লোভ দেখিয়ে ভারতীয় তরুণদের নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়ায়। পরে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, ক্ষেপণাস্ত্রের খাদ্য হতে। এ ব্যাপারে একাধিক অভিযোগ প্রকাশ্যের আসার পর শুক্রবার সাত সকালে দেশের ১৩টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৫ জনকে এভাবে পাচার করা হয়েছে বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। এখনও কত তরুণ না জেনেই জড়িয়ে গিয়েছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, তা জানতে জোর কদমে চলছে তল্লাশি।

    দেশজুড়ে সিবিআই তল্লাশি (CBI)

    এদিন দিল্লি, মুম্বই, তিরুবনন্তপূরম, অম্বালা, চণ্ডীগড়, মাদুরাই এবং চেন্নাইয়ে তল্লাশি চালিয়ে সিবিআই নগদ প্রায় ৫০ লক্ষ টাকা, সন্দেহজনক নথিপত্র, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন এবং সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে। জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কয়েকজনকে আটকও করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) দাবি, মানব পাচারকারীদের একটি সুসংহত চক্র কাজ করছে একাধিক রাজ্যজুড়ে।

    চাকরির টোপ দিয়ে ধরা হচ্ছে ‘ছেলে’

    ইউটিউব চ্যানেল ও সমাজমাধ্যমে যেমন রাশিয়ায় চাকরির টোপ দেওয়া হচ্ছে, তেমনি স্থানীয় এজেন্টরাও সক্রিয় ‘ছেলে’ ধরতে। টোপ গিলে নেওয়ার পর ওই তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে রাশিয়া-ইউক্রেন রণক্ষেত্রে। রাশিয়া-ইউক্রেন সীমান্তে রাশিয়ান সেনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন ভারতীয় তরুণরা। রণাঙ্গনে গিয়ে জখমও হয়েছেন অনেকে। চাকরির টোপ গিলে সমরভূমে গিয়ে প্রাণ হারিয়েছেন হায়দরাবাদের মহম্মদ আফসান বা সুরাটের হামিল মাঙ্গুকিয়ার মতো তরুণরা। রাশিয়ায় বেড়াতে যাওয়া সাত ভারতীয়কেও জোর করে বহাল করা হয়েছে রাশিয়ান সেনাবাহিনীতে।

    আরও পড়ুুন: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে চার যুবক দাবি করেছেন, চাকরি দেওয়ার নামে তাঁদের রাশিয়ায় পাঠানো হয়েছিল। পরে পাঠিয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের রণাঙ্গনে। ভাইরাল হওয়া ১৫০ সেকেন্ডের আরও একটি ভিডিওয় দেখা গিয়েছে, একটি ছোট্ট ঘরের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন কয়েকজন যুবক। তাঁদেরও অভিযোগ, তাঁদের ভুল বুঝিয়ে যোগ দেওয়ানো হয়েছে রাশিয়ার সেনাবাহিনীতে।

    তদন্ত করতে গিয়ে জনৈক ফয়সল খানের নাম জানতে পেরেছেন সিবিআইয়ের (CBI) তদন্তকারীরা। তাঁরা জেনেছেন, জোর করে রাশিয়া পাঠানোর যে অভিযোগ বিভিন্ন পরিবার করছে, তারা প্রত্যেকেই পুলিশকে জানিয়েছে ফয়সলের কথা। এই ব্যক্তিই সিকিউরিটি গার্ড বা শ্রমিকের চাকরি দেওয়ার নামে অনেক যুবককে রাশিয়ায় পাঠিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    Amit Shah: “আরও ১০ বছরও প্রধানমন্ত্রী থাকবেন মোদি”, সাফ জানালেন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী ১০ বছরও প্রধানমন্ত্রী পদে থাকবেন নরেন্দ্র মোদি।” বৃহস্পতিবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে কথাগুলি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবেন মোদি। চতুর্থবারেও তিনিই বসবেন প্রধানমন্ত্রীর আসনে।

    কী বললেন শাহ? (Amit Shah)

    শাহ বলেন, “আমি বলে দিতে পারি, আগামী ১০ বছর একমাত্র মোদিই প্রধানমন্ত্রী থাকবেন।” তিনি বলেন, “আমরা যদি ভালো কাজ করতে পারি, তবেই ক্ষমতায় টিকে থাকব। আর যদি নিজেদের ভুল শুধরে নিতে না পারি, তাহলে আমরা জিততে পারব না।” মোদির সেনাপতি বলেন, “মোদিজি ২০৪৭ সালে ভারত কোথায় পৌঁছবে তার পরিকল্পনাও করে ফেলেছেন। বিকশিত ভারতের স্বপ্ন তিনিই দেখিয়েছেন।” তিনি বলেন, “খুব তাড়াতাড়িই লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর হয়ে যাবে।”

    তোষণকেন্দ্রিক রায়!

    অমিত শাহ (Amit Shah) বলেন, “আমাদের দেশে যে গণতন্ত্র চলছে সেটা কাজের ওপর নির্ভর করে। সাফল্যের রাজনীতিতে মানুষ কাজ দেখে ভোট দেয়।” তিনি বলেন, “আগে জাত-পাত, ধর্মের ওপর ও তোষণকেন্দ্রিক রায় দিত দেশ। প্রধানমন্ত্রী মোদিই সেটা বদলে সাফল্যকেন্দ্রিক রাজনীতির আবহ তৈরি করেছেন। কে কী কাজ করেছেন তার ওপরই নির্ভর করে দেশ ক্ষমতায় থাকবে। কাজ করার যোগ্যতা মানুষ ক্ষমতায় থাকার সুযোগ করে দেবে।”

    আরও পড়ুুন: লোহিত সাগরে ত্রাতা ভারতীয় নৌসেনা, হুথি হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২১

    দিন কয়েক আগে প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। এদিন তারও উত্তর দিয়েছেন শাহ। বলেন, “যাঁরা বোকা বোকা কথা বলে দেশের রাজনীতির মান নামিয়ে দিচ্ছেন, মানুষ প্রত্যেকবার তাঁদের যোগ্য জবাব দিচ্ছেন। আমি মোদিজিকে খুব কাছ থেকে দেখেছি, তাঁর সঙ্গে দীর্ঘ দিন কাজও করেছি। একটা দিক থেকে লালুজি ঠিকই বলেছেন যে মোদিজির কোনও পরিবার নেই। কারণ যাঁদের পরিবার রয়েছে, তাঁরা চাইবেন তাঁদের ছেলেমেয়েদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী পদে বসাতে।”

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ৪০ বছর ধরে মোদিজি কাজ করেই চলেছেন দেশের জন্য। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে ২৩ বছর কাটিয়ে দেওয়ার পরেও। আমি তাঁকে ছুটি নিতে দেখিনি। সকাল ৫টা থেকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। রাতেও কাজ করতে দেখেছি।” প্রধানমন্ত্রীর গায়ে দুর্নীতির কালির ছিটেফোঁটাও লাগেনি বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Ujjwala Yojana: নারী দিবসে মোদি সরকারের উপহার, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর

    PM Ujjwala Yojana: নারী দিবসে মোদি সরকারের উপহার, উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসে ভর্তুকি আরও ১ বছর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় ভর্তুকি পাওয়ার সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪-২৫ আর্থিক বছরেও এই ভর্তুকির সুবিধা পাবেন উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলারা।  বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে সোশ্যাল সাইটে জানান, নারীদিবসে নারীশক্তিকে উপহার। 

    নারীশক্তিকে উপহার

    কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী পীযূষ গোয়েল এদিন সাংবাদিক বৈঠকে জানান, ১৪.২ কেজি সিলিন্ডারে (PM Ujjwala Yojana) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় যাঁরা ৩০০ টাকা ভর্তুকি পাচ্ছিলেন, তাঁরা আগামী বছর পর্যন্ত এই সুবিধা পাবেন। প্রসঙ্গত, ২৯ অগাস্ট উজ্জ্বলা প্রকল্পে ২০০ টাকা ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। ৪ অক্টোবর উজ্জ্বলার সিলিন্ডার পিছু আরও ১০০ টাকা করে ভর্তুকি বাড়িয়েছিল কেন্দ্র। এবার  সেই দামই আগামী এক বছর জারি রাখল কেন্দ্র। নতুন সময়সীমা অনুযায়ী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই ভর্তুকি পাওয়া যাবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগার থেকে ১২,০০০ কোটি টাকা খরচ হবে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

    কারা, কতদিন পাবে এই সুবিধা

    এই সংযোগ পাওয়ার জন্য কিছু শর্ত দেয় সরকার। যেমন আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে (শুধুমাত্র মহিলা), সেইসঙ্গে একই পরিবারে অন্য কোনও এলপিজি সংযোগ থাকলে সেই পরিবার এই কানেকশন পাবে না। উজ্জ্বলা প্রকল্পের অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে থাকে।

    আরও পড়ুন: ফের ৪ শতাংশ ডিএ বাড়াল মোদি সরকার, রাজ্যের সঙ্গে ফারাক বেড়ে ৪০ শতাংশ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) চালু করেছিলেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, দেশে এই প্রকল্পের অধীনে এখনও পর্যন্ত ৯.৬ কোটিরও বেশি এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবা কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই ট্যুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। তিনি জানান, পিএম উজ্জ্বলা যোজনার সঙ্গে যুক্ত থাকা ১০ কোটিরও বেশি সুবিধাভোগী ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন।        

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Houthi Attacks In Red Sea: লোহিত সাগরে ত্রাতা ভারতীয় নৌসেনা, হুথি হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২১

    Houthi Attacks In Red Sea: লোহিত সাগরে ত্রাতা ভারতীয় নৌসেনা, হুথি হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২১

    মাধ্যম নিউজ ডেস্ক: লোহিত সাগরে ফের ত্রাতার ভূমিকায় ভারতীয় নৌসেনা। বুধবার বার্বাডোজের পতাকা লাগানো একটি জাহাজে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি (Houthi Attacks In Red Sea)। ইরান সমর্থিত ওই বিদ্রোহী গোষ্ঠী বাণিজ্যিক ওই জাহাজটি লক্ষ্য করে মিসাইল ছোড়ে। ঘটনায় নিহত হয়েছেন তিনজন, জখমও হন বেশ কয়েকজন। এই জাহাজটি থেকেই এক ভারতীয়-সহ মোট ২১জন কর্মীকে উদ্ধার করল ভারতীয় নৌসেনা।

    জাহাজে মিসাইল হামলা (Houthi Attacks In Red Sea)

    এদিন লোহিত সাগর দিয়ে যাচ্ছিল পণ্যবাহী জাহাজ এমভি ট্রু কনফিডেন্স। জাহাজটি (Houthi Attacks In Red Sea) যে এলাকা দিয়ে যাচ্ছিল, সেখান থেকে ইয়েমেনের বন্দরশহর এডেনের দূরত্ব ১০১ কিলোমিটার। আচমকাই জাহাজটিতে মিসাইল ছোড়ে হুথি জঙ্গিরা। আগুন লেগে যায় জাহাজটিতে। সঙ্গে সঙ্গে সাহায্য চেয়ে বার্তা পাঠান জাহাজটির ক্যাপ্টেন। বার্তাটি পৌঁছায় ভারতীয় নৌসেনার জাহাজ আইএনএস কলকাতার কাছে। দ্রুত রওনা দেয় ভারতীয় নৌসেনা। নৌসেনার মুখপাত্র কমান্ডার মাধওয়াল বলেন, “হেলিকপ্টার ও নৌকোর মাধ্যমে উদ্ধার করা হয়েছে জাহাজটির কর্মীদের। আহতদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।”

    দায় কবুল হুথির 

    ঘটনার নেপথ্যে যে হুথিই, তার প্রমাণ মিলেছে বিদ্রোহী গোষ্ঠী হামলার দায় কবুল করায়। তাদের দাবি, হামলা চালানোর আগে সতর্ক করা হয়েছিল জাহাজটিকে। সেই সতর্কবার্তা উপেক্ষা করাতেই চালানো হয়েছে হামলা। গত অক্টোবরে শুরু হয় ইজরায়েল-হামাস যুদ্ধ। তার পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে হুথির বিরুদ্ধে। হামলা বন্ধ না হলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। তার পরেও হামলা চালিয়ে যাচ্ছে হুথি।

    ব্রিটিশ দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “অন্তত দুজন নিরপরাধ নাবিকের মৃত্যু হয়েছে। এটি ছিল আন্তর্জাতিক জাহাজগুলিতে হুথিদের বেপরোয়াভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুঃখজনক কিন্তু অনিবার্য পরিণতি। এদের অবশ্যই থামাতে হবে।” মাসখানেক আগেও লোহিত সাগরে দুটি জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। তার প্রেক্ষিতে হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, “মঙ্গলবার প্রথম হামলাটি হয় আমেরিকান জাহাজ স্টার নাসিয়াকে লক্ষ্য করে ও অন্যটি ব্রিটিশ জাহাজ মর্নিং টাইডকে লক্ষ্য করে (Houthi Attacks In Red Sea)।”

    আরও পড়ুুন: বাংলাদেশে চড়ছে ‘ভারত বয়কট’ সুর, পেঁয়াজ পাঠিয়ে মোক্ষম চাল মোদির

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share