Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Panauti Controversy: গেরুয়া ঝড়ের মুখে রাহুলকে ‘পনৌতি’-বাণ ফেরাল বিজেপি, কী বললেন পদ্ম-নেতা?

    Panauti Controversy: গেরুয়া ঝড়ের মুখে রাহুলকে ‘পনৌতি’-বাণ ফেরাল বিজেপি, কী বললেন পদ্ম-নেতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুলকে ‘পনৌতি’-বাণ ফেরাল বিজেপি! রবিবার চলছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ফলের ট্রেন্ড বলছে তিন রাজ্যে জিততে চলেছে বিজেপি। প্রত্যাশিতভাবেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে নিশানা করল বিজেপি (Panauti Controversy)। পদ্ম শিবিরের নেতা সিটি রবির বাক্যবাণে বিদ্ধ কংগ্রেসের ‘যুবরাজ’।

    এগিয়ে বিজেপি

    নভেম্বরে হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। রবিবার গণনা হচ্ছে মিজোরাম বাদে বাকি চারটি রাজ্যের ভোট। এরই তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি। জানা গিয়েছে, মধ্যপ্রদেশে ১৫৫টি আসনে জয় পেতে চলেছে গেরুয়া শিবির, কংগ্রেস পেতে চলেছে ৭২টি আসন। রাজস্থানেও কংগ্রেসের চেয়ে ঢের বেশি এগিয়ে রয়েছে বিজেপি। ছত্তিশগড়েও বিজেপি এগিয়ে ৪৭টি আসনে। কংগ্রেসের চেয়ে চারটি বেশি আসনে। লোকসভা নির্বাচনের আগে চারটি রাজ্যের মধ্যে তিনটিতে কংগ্রেস ধরাশায়ী হতে চলেছে জেনে রাহুলকে তাক করেছেন রবি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কে সব চেয়ে বড় পনৌতি?” পোস্টে রবি রাহুল গান্ধী এবং কংগ্রেসকে ট্যাগও করেছেন।

    রাহুলের ‘কু-বাক্য’

    প্রসঙ্গত, টানা (Panauti Controversy) ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় ভেঙে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে পর্যন্ত গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ছবি ভাইরাল হতেই সৌজন্যের সীমা ছাড়িয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘পনৌতি’ শব্দটি প্রয়োগ করেন রাহুল। ‘পনৌতি’ শব্দটির অর্থ অপয়া। রাহুলের বক্তব্যের নির্যাস, সেদিন প্রধানমন্ত্রী মাঠে ছিলেন বলেই হেরেছে টিম ইন্ডিয়া।

    আরও পড়ুুন: ৩ রাজ্যে বিজেপির কাছে ভরাডুবি কংগ্রেসের, উচ্ছ্বাসে মেতেছে গেরুয়া শিবির

    রাহুলের এহেন মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। কমিশনের তরফে রাহুলকে শোকজের নোটিশও ধরানো হয়েছে। তবে সেদিন বিজেপি পাল্টা কংগ্রেসের উদ্দেশে কোনও কু-বাক্য প্রয়োগ করেনি। আজ, রবিবার সুযোগ আসতেই মোক্ষম বাক্য-বাণ প্রয়োগ করলেন বিজেপি নেতা। তাঁর প্রশ্ন, “কে সব চেয়ে বড় পনৌতি?”

    আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে রাজস্থান সহ এই পাঁচ রাজ্যের ফলের দিকে তাকিয়ে ছিলেন রাজনীতির কারবারিরা। যদিও পাঁচ রাজ্যের ফল দেখে লোকসভা নির্বাচনের ফল কী হবে তা বলা যায় না, তবে একটা আঁচ পাওয়া যায় বই কি! রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এই সেমিফাইনাল ম্যাচই জানান দিয়ে দিল, “আপ কী বার, মোদি সরকার”!    

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jagannath Temple: পুরীতে পুণ্যার্থীদের জন্য এসি করিডর, লাইনে দাঁড়ানো ভক্তদের পুড়তে হবে না কাঠফাটা রোদে

    Jagannath Temple: পুরীতে পুণ্যার্থীদের জন্য এসি করিডর, লাইনে দাঁড়ানো ভক্তদের পুড়তে হবে না কাঠফাটা রোদে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার বাতানুকূল লাইনে দাঁড়িয়েই প্রবেশ করা যাবে পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple)। ভক্তরা যাতে স্বাচ্ছন্দ্যে তীর্থযাত্রা সম্পন্ন করতে পারেন তাই মন্দির কর্তৃপক্ষের এই বিশেষ সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, মাস কয়েক আগেই পুরীর মন্দির কর্তৃপক্ষ নির্দেশিকা দিয়ে জানিয়েছিল যে কোনওভাবেই হাফপ্যান্ট অথবা ছেঁড়াফাটা জিন্স পরে মন্দিরে প্রবেশ করা যাবে না।

    হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান পুরী

    হিন্দুধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান হল পুরী। ভগবান জগন্নাথদেবকে দর্শন করতে দেশ-বিদেশের বহু ভক্তই হাজির হন মন্দিরে। তাই ভক্তদের ভাবাবেগে আঘাত লাগুক তা কখনোই চায়না মন্দির কর্তৃপক্ষ। এর পাশাপাশি পুণ্যার্থীদের মন্দির (Jagannath Temple) দর্শনে যতটা সম্ভব কষ্ট লাঘব করারও চেষ্টা করা হয়। এবার থেকে আর কাঠফাটা রোদে দাঁড়িয়ে থেকে মন্দিরে প্রবেশের লাইনে দাঁড়াতে হবেনা ভক্তদের। ভিজতেও হবে না বৃষ্টিতে। এসির হাওয়ায় ভক্তরা লাইনে দাঁড়ালে বয়স্ক ভক্তদের বিশেষ সুবিধা হবে। আবার গরমে অসুস্থ হওয়ার আশঙ্কাও কমবে। জানা গিয়েছে, সাধারণত সিংহদ্বার দিয়েই জগন্নাথ ধামে প্রবেশ করেন ভক্তরা।

    ৮৫ মিটারের এসি করিডর

    গ্রান্ড রোডের ওপর মরিচকোট স্কোয়ার থেকে ওই সিংহদ্বার পর্যন্তই এই এসি করিডর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ মন্দির (Jagannath Temple) কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর বাতানুকুল এই করিডর হতে চলেছে ৮৫ মিটারের।  এ বিষয়ে পুরীর অতিরিক্ত জেলাশাসক ভবাতারানা শাহ বলেন, “রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয়। তাঁদের জন্যই একটি করিডর নির্মাণ করা হবে। মরিচকোচ স্কোয়্যার থেকে জগন্নাথ মন্দির (Jagannath Temple) পর্যন্ত বাতানুকূল করিডর নির্মাণ করা হবে। এই বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শীঘ্রই এটি নির্মিত হবে।” পুরীর মন্দির কর্তৃপক্ষ বরাবরই অবশ্য ভক্তদের কথা মাথায় রাখে। এর আগে লাইনে দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষদের জন্য চেয়ারের ব্যবস্থাও করেছিল মন্দির কর্তৃপক্ষ। লাইনের ভক্তদের জন্য জলের বোতলের ব্যবস্থাও করে মন্দির কর্তৃপক্ষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ayodhya Airport: উদ্বোধনের মুখে রামমন্দির, ১৫ ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে অযোধ্যার বিমানবন্দর

    Ayodhya Airport: উদ্বোধনের মুখে রামমন্দির, ১৫ ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে অযোধ্যার বিমানবন্দর

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের ২২ জানুয়ারি রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার আগে শনিবারই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করলেন যে প্রথম ধাপে অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ শেষ হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে। অযোধ্যার ওই বিমানবন্দরেরও (Ayodhya Airport) নামও রামের নামেই,’মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’। রামনগরী আগামীদিনে সারা পৃথিবীর হিন্দুদের কাছেই পবিত্র তীর্থস্থান হয় উঠতে চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই রাম ভক্তরা আসবেন অযোধ্য়ায় (Ayodhya Airport)। সে কথা মাথায় রেখেই দ্রুত কাজ শেষ করতে চাইছে যোগী সরকার।

    শনিবার বিমানবন্দর পরিদর্শনে যোগী আদিত্যনাথ

    শনিবারই বিমানবন্দরে পরিদর্শন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তখনই তিনি বিমানবন্দরের প্রথম ধাপের কাজ শেষ করার ঘোষণা করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং বিমান-মন্ত্রকের (Ayodhya Airport) প্রতিমন্ত্রী ভিকে সিং। ভিকে সিং এদিন বলেন, ‘‘অযোধ্যা নতুন ভারতের অন্যতম ভরকেন্দ্র হতে চলেছে এবং এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শিতা কারণে।’’ প্রসঙ্গত, রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে বদলে গিয়েছে, সম্পূর্ণ অযোধ্যার চিত্র। বাড়ছে ব্যবসা-বাণিজ্য। ওয়াকিবহাল মহলের ধারনা, রামমন্দিরের আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে। দিন কয়েক আগেই থাইল্যান্ড থেকেও এসেছে মাটি। সম্প্রতি, ব্যাঙ্ককে বিশ্ব হিন্দু সম্মেলনে ঘোষণাও করা হয় যে ২০০টি দেশে সম্প্রচার করা হবে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান।

    রামনগরীর বিমানবন্দরে তিনটি উড়ান সম্ভব প্রতি ঘণ্টায়

    এদিন উচ্চস্তরের বৈঠকের পরে যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে অযোধ্যা সমেত গোটা রাজ্যেই সরকার উন্নয়নের জন্য দায়বদ্ধ। রামনগরী অযোধ্যাতে পরিকাঠামোগত উন্নয়নের কাজ আগামীদিনেও চলবে বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ‘‘অযোধ্যায় এই বিমানবন্দরে (Ayodhya Airport) প্রথম ধাপে ৬৫ হাজার বর্গফুট টার্মিনাল তৈরি করা গিয়েছে। তিনটি উড়ান সম্ভব প্রতি ঘণ্টায়।’’ ২,২০০ মিটার রানওয়ে রয়েছে রামনগরীর বিমানবন্দরে। মন্ত্রী আরও বলেন যে ওই রানওয়েকে বাড়ানো হবে ৩,৭০০মিটার পর্যন্ত দ্বিতীয় দফায়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: আসছে ‘মিচাং’, অন্ধ্র ও তামিলনাড়ুতে জারি সতর্কতা, বাতিল ট্রেন, বন্ধ স্কুল-কলেজ

    Cyclone Michaung: আসছে ‘মিচাং’, অন্ধ্র ও তামিলনাড়ুতে জারি সতর্কতা, বাতিল ট্রেন, বন্ধ স্কুল-কলেজ

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তর তামিলনাড়ু ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিত প্রবল ঘূর্ণিঝড় (Cyclone Michaung) আছড়ে পড়তে চলেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি হওয়া গভীর নিম্নচাপের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ‘মিচাং’ ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এই দুই দক্ষিণে রাজ্যের উপকূলে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে ওই ঘূর্ণিঝড় অবস্থান করছে পুদুচেরি থেকে ৪৪০ কিলোমিটার দূরে এবং চেন্নাই থেকে ৪২০ কিমি দূরে রয়েছে ‘মিচাং’। ঘূর্ণিঝড়ের কারণে বাতিল হয়েছে অজস্র ট্রেন এবং বন্ধ রয়েছে স্কুল-কলেজও।

    ভালোই ক্ষতির আশঙ্কা

    আবহাওয়া দফতর জানিয়েছে, বিধ্বংসী এই ঘূর্ণিঝড়ের কারণে ভালো পরিমাণ ক্ষতিই হতে পারে তামিলনাড়ু ও অন্ধ্রের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরিতে রবিবার নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজধানী শহর চেন্নাইতেও ভারী বৃষ্টির পূর্বভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় ‘মিচাং’-এর (Cyclone Michaung)  বিপর্যয় থেকে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকাতে সুরক্ষিত করতে ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে প্রশাসন। এই দুই রাজ্যের পুলিশ ইতিমধ্যে সতর্কতা জারি করেছে। মৎস্যজীবীদের সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি আগেই করা হয়েছে।

    প্রস্তুত এনডিআরএফ-এর ১৮ দল

    জানা গিয়েছে এনডিআরএফ এর ১৮ টি দলকে প্রস্তুত রাখা হয়েছে। তামিলনাড়ু, অন্ধপ্রদেশ, ওড়িশা এবং পুদুচেরিতে। এর পাশাপাশি দশটি অতিরিক্ত দলও প্রস্তুত রয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, সোমবারই এই ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) কারণে চেন্নাই, কাঞ্চীপুরম থিরুভাল্লুর জেলাতে স্কুল এবং কলেজে ছুটি দেওয়া হয়েছে। মাদ্রাস ইউনিভার্সিটি এবং অন্য ইউনিভার্সিটি তাদের পরীক্ষাও স্থগিত রেখেছে ঠিক এ কারণে। অনেক ট্রেনও বাতিল করা হয়েছে। ১১৮টি ট্রেন বাতিল হয়েছে তামিলনাড়ুতে, ৩ থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড় অন্ধ এবং তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ার পর তা পৌঁছাবে অন্ধ্রপ্রদেশের নেলর এবং মছলিপত্তনমের মধ্যবর্তী উপকূলে অঞ্চলে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) গতি থাকবে আশি থেকে নব্বই কিলোমিটার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Election Results 2023: ৩ রাজ্যে বিজেপির কাছে ভরাডুবি কংগ্রেসের, উচ্ছ্বাসে মেতেছে গেরুয়া শিবির

    Election Results 2023: ৩ রাজ্যে বিজেপির কাছে ভরাডুবি কংগ্রেসের, উচ্ছ্বাসে মেতেছে গেরুয়া শিবির

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে বিজেপির কাছে ধূলিস্যাৎ হওয়ার পথে কংগ্রেস। ট্রেন্ড অনুযায়ী ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশে বিপুল জয়ের পথে বিজেপি। ৩ রাজ্যেই গেরুয়া আবির নিয়ে বিজোয়ৎসব পালন করতে শুরু করেছেন বিজেপি কর্মীরা। বছর ঘুরলেই রয়েছে লোকসভা ভোট। তার আগে অ্যাসিড টেস্ট ছিল এই নির্বাচন। ৩ রাজ্যে বিজেপি ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে। বিরাট কিছু অঘটন না ঘটলে জয় কার্যত নিশ্চিত বিজেপির। এরফলে ‘ইন্ডি’ জোটের ভবিষ্যতও প্রশ্ন চিহ্নের মুখে পড়ল। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজস্থানে বিজেপি এগিয়ে রয়েছে ১০৭ আসনে। মরুরাজ্যে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৭২ আসন। অন্যদিকে, মধ্যপ্রদেশে বিজেপি এগিয়ে রয়েছে ১৪৮ আসনে, কংগ্রেস এগিয়ে ৭২ আসনে। ছত্তিসগড়ে বিজেপি এগিয়ে ৫০ আসনে, কংগ্রেস এগিয়ে ৪০ আসনে।

    কোন রাজ্যে কবে ভোট হয়?

    গত ২৫ নভেম্বর ভোট হয় রাজস্থানে। রাজস্থান বিধানসভা নির্বাচনে (Election Results 2023) ভোট পড়ে ৬৮ শতাংশ। ওই দিন মরুরাজ্যের ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। যদিও বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে একটি কেন্দ্রে। গত ৭ ও ১৭ নভেম্বর ভোট হয় ছত্তিসগড়ে। দুই দফায় ভোট পড়ে ৭৬.৩১ শতাংশ। মোট আসন রয়েছে ৯০টি। তেলঙ্গনায় ১১৯ সিটে ভোটগ্রহণ হয় ৩০ নভেম্বর। ১৭ নভেম্বর এক দফায় ভোট হয় মধ্যপ্রদেশের ২৩০ আসনে। মিজোরামে ভোট হয় গত ৭ নভেম্বর।

    মিজোরামে আজ ভোট গণনা কেন হচ্ছে না? 

    চলতি মাসেই শেষ হয়েছে রাজস্থান, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা ও মিজোরাম বিধানসভার নির্বাচন (Election Results 2023)। সব রাজ্যেই ফল ঘোষণা হওয়ার কথা ছিল আজ ৩ ডিসেম্বর। কিন্তু মিজো নাগরিক সংগঠনের আর্জি মেনেই বদল হয়েছে ফল ঘোষণার দিন। সংগঠনের দাবি, মিজোরামের ৮৮ শতাংশ মানুষই খ্রিস্টান। রবিবার গির্জায় প্রার্থনা করতে যান তাঁরা। তাই এদিন ভোট গণনা হলে, সমস্যায় পড়বেন তাঁরা। মিজোরামের ১৫টি গির্জার যৌথ মঞ্চও এ ব্যাপারে আলাদা করে বার্তা দিয়েছিল কমিশনকে। কমিশনকে করা আবেদন যাতে মঞ্জুর হয়, সেজন্য গত রবিবার বিশেষ প্রার্থনাও হয়েছে মিজোরামের বিভিন্ন গির্জায়। প্রসঙ্গত, ২৩ নভেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল রাজস্থানে। সেদিন ওই রাজ্যে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান থাকায় দিন পরিবর্তনের দাবি ওঠে বিভিন্ন মহলে। তার জেরেই ২৩ তারিখের পরিবর্তে রাজস্থানে (Election Results 2023) নির্বাচন হয় ২৫ নভেম্বর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ABVP: দিল্লিতে এবিভিপির জাতীয় সম্মেলন, ৩ যুব আইকন পাবেন ‘যশবন্তরাও কেলকর পুরস্কার’

    ABVP: দিল্লিতে এবিভিপির জাতীয় সম্মেলন, ৩ যুব আইকন পাবেন ‘যশবন্তরাও কেলকর পুরস্কার’

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) ৬৯তম সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে চলতি বছরে দিল্লিতে। জানা গিয়েছে, ৭ ডিসেম্বর থেকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবছরই এবিভিপি তাদের সর্বভারতীয় সম্মেলনে প্রফেসর ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ প্রদান করে। প্রসঙ্গত, যশবন্তরাও কেলকর ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যতম স্থপতি। তাঁর সম্মানে সমাজ ও দেশের কাজে অবদান রাখা যুবদের এই পুরস্কার প্রদান করা হয়। চলতি বছরের ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন সাংবাদিক রজত শর্মা। ২০২৩ সালে পুরস্কার প্রাপকদের জন্য এবিভিপি (ABVP) নেতৃত্বের তরফে বাছা হয়েছে তিনজনকে। তাঁরা হলেন শ্রী শরদ বিবেক সাগর, সুশ্রী লাহারি বাঈ পডিয়া এবং বৈভব ভান্ডারি। প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হবে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার, শংসাপত্র এবং স্মারক। ১৯৯১ সাল থেকে দেওয়া হয় ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’।

    বিহারের শরদ বিবেক সাগর

    বিহারের ছোট্ট গ্রাম জিরাদেই-এর বাসিন্দা শরদ বিবেক সাগর। ছোট থেকেই রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় অনুপ্রাণিত শরদ সমাজের জন্য কিছু কাজ করার কথা চিন্তা করেন। এর পরেই তিনি প্রতিষ্ঠা করেন Dexterity Global. তাঁর এই সংস্থার মাধ্যমে তিনি নিম্নবিত্ত পরিবারের ছাত্রদের কোচিং করান এবং প্রশিক্ষণ দেন। বর্তমানে কাজের পরিধিতে প্রায় ৭০ লাখ যুব নাগরিকের কাছে পৌঁছাতে পেরেছে তাঁর এই সংস্থা। দেশ বিদেশের প্রায় ৫০০-এর বেশি বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ছাত্র-ছাত্রীরা স্কলারশিপও পেয়েছেন। চলতি বছরে তিনি ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ (ABVP) পাচ্ছেন। 

    মধ্যপ্রদেশের সুশ্রী লাহারি বাঈ পডিয়া

    মধ্যপ্রদেশের দিন্দোই জেলা থেকে সুশ্রী লাহারি বাঈ পডিয়া চলতি বছরের ‘যশবন্তরাও কেলকর যুবা পুরস্কার’ (ABVP) পাচ্ছেন।  তাঁর কাজ মূলত বাজরা জাতীয় শস্যের ওপর। তাঁকে ‘মিলেট অ্যাম্বাসাডর’ বলেও অভিহিত করা হয়। স্বাস্থ্যের উপর কাজ করা এই সমাজকর্মী দিকে দিকে বার্তা ছড়িয়ে দেন পরিবেশ রক্ষার, সুস্বাস্থ্য এবং নিত্যদিনের ডায়েটের বিষয়ে। চলতি বছরের ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভূয়সী প্রশংসা করেন। তাঁর কাজের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে মিলেছে পুরস্কারও। ‘মিলেট কুইন’ নামেও পরিচিত তিনি। ১৫০-এরও বেশি বাজরার বীজ ব্যাঙ্কের মালিক তিনি।

    রাজস্থানের বৈভব ভান্ডারী 

    অন্যদিকে রাজস্থানের পালির বাসিন্দা বৈভব ভান্ডারী আইনের রিসার্চ স্কলার। দিব্যাঙ্গদের জীবনযাত্রার মান বাড়ানোর উপর কাজ করেন তিনি। এর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাতে তাঁর কাজের জন্য ২০০৭ সালে রাজস্থান সরকারের কাছ থেকে মিলেছে পুরস্কার। রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর হাত থেকেও জাতীয় স্তরের পুরস্কার নিয়েছেন তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BSF: ‘‘বিএসএফের কারণেই দেশবাসী শান্তিতে ঘুমোতে পারেন’’, প্রতিষ্ঠা দিবসে বললেন অমিত শাহ

    BSF: ‘‘বিএসএফের কারণেই দেশবাসী শান্তিতে ঘুমোতে পারেন’’, প্রতিষ্ঠা দিবসে বললেন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিএসএফের ৫৯তম প্রতিষ্ঠা দিবসে শুক্রবার ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি বলেন, ‘‘বিএসএফের (BSF) কারণেই দেশবাসী শান্তিতে ঘুমোতে পারেন।’’  তাঁর আরও সংযোজন, ‘‘ আমাদের দেশবাসী কখনও উদ্বিগ্ন হয় না কারণ তারা জানে সীমান্তকে সুরক্ষিত রাখে বিএসএফ। পাকিস্তান বর্ডার হোক অথবা বাংলাদেশ বর্ডার। সবটাই বিএসএফের আওতায় আসে। যখনই শত্রুপক্ষ অনুপ্রবেশ করতে চায় তখনই সীমান্তে একটা টেনশনের পরিবেশ তৈরি হয়। কিন্তু বিএসএফের (BSF) জওয়ানরা জানিয়ে দেন যে আপনারা শান্তিতে ঘুমোন আমরা আছি।’’

    যতক্ষণ পর্যন্ত সীমান্তে নিরাপত্তারক্ষীরা রয়েছেন, ততক্ষণ পর্যন্ত কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই

    অমিত শাহ আরও বলেন, ‘‘যতক্ষণ পর্যন্ত সীমান্তে নিরাপত্তারক্ষীরা রয়েছেন, ততক্ষণ পর্যন্ত কারও উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের (বিএসএফ) কাজে গর্বিত। আমি আপনাদের বলতে চাই যে সারা দেশে আমাকে ভ্রমণ করতে হয়। সারা দেশেই আপনাদেরকে নিয়ে গর্বিত এবং আমাদের সাহসী জওয়ানদের দেশবাসী স্যালুট জানায়।’’ এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণে উঠে আসে জি২০ প্রসঙ্গ এবং চন্দ্রযান-৩ মিশনও। তিনি জানান এগুলি সাফল্যের সঙ্গে সম্পন্ন হতে পেরেছে, কারণ আমাদের সীমান্ত সুরক্ষিত রয়েছে বিএসএফের (BSF) হাতে। স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, ‘‘একটি দেশ কখনই উন্নত হতে পারে না এবং সমৃদ্ধ হতে পারে না যতক্ষণ তার বর্ডার অসুরক্ষিত থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে প্রতিটি ক্ষেত্রে। এক্ষেত্রে বলা যায় যে বিএসএফই হল ভারতবর্ষের উন্নয়নের ভিত্তি। কারণ তারা সীমান্তকে সুরক্ষিত রেখেছে।’’

    প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী মোদি

    বর্তমানে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে দুবাইয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি এদিন বিএসএফের (BSF) প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarakhand Tunnel: প্রত্যেক শ্রমিক পাবেন ১ লাখ টাকা, ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

    Uttarakhand Tunnel: প্রত্যেক শ্রমিক পাবেন ১ লাখ টাকা, ঘোষণা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি মঙ্গলবার উদ্ধারকাজের পর ঘোষণা করেন যে ৪১ জন শ্রমিককেই ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেবে তাঁর সরকার (Uttarakhand Tunnel)। এর পাশাপাশি যে অস্থায়ী মন্দির সুড়ঙ্গের বাইরে স্থাপন করা হয়েছিল, যেখানে বসে পুজো করতে দেখা গিয়েছিল অস্ট্রেলীয় সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সকে, সেই মন্দিরটি পাকাপাকিভাবে এবার তৈরি করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, টানা ১৭ দিন সুড়ঙ্গে আটকে থাকার পর মঙ্গলবারই উদ্ধার করা হয় ৪১ জন শ্রমিককে।

    মুখ্যমন্ত্রীর ট্যুইট বার্তা

    উত্তরাখণ্ডের (Uttarakhand Tunnel) মুখ্যমন্ত্রী এর জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘আমি সেই সমস্ত ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই উদ্ধার কাজে সামিল হয়েছিলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রেখেছিলেন আমাদের সঙ্গে। তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সমস্ত শ্রমিকদের নিরাপদভাবে উদ্ধার করার। মোদিজির এই সমর্থন ছাড়া এ কাজ হয়তো সম্ভব ছিল না। বর্তমানে তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে শ্রমিকদের ভালো করে যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের যেন সমস্ত রকমের সুবিধার বন্দোবস্ত করে সরকার, সেই নির্দেশও দিয়েছে প্রধানমন্ত্রী।

    অস্থায়ী মন্দির পুনর্গঠন

    মঙ্গলবার সুড়ঙ্গের (Uttarakhand Tunnel) বাইরে একটি অস্থায়ী মন্দিরে পুজো করতে দেখা গিয়েছিল আর্নল্ড ডিক্সকে। সেখানে বসে শ্রমিকদের জন্য মঙ্গল কামনা করেন অস্ট্রেলিয়ার এই সুড়ঙ্গ বিশেষজ্ঞ। ওই অস্থায়ী মন্দিরে এর আগে প্রার্থনা করতে দেখা গিয়েছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিকেও। ক্রমশই আটকে পড়া শ্রমিকদের পরিবার, উদ্ধারকারী দল এবং প্রশাসনের কাছে ওই মন্দির আস্থা ও ভরসার প্রতীক হয়ে ওঠে। উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পরে ওই মন্দিরকে সরিয়ে ফেলতে চায়নি উত্তরাখণ্ড প্রশাসন (Uttarakhand Tunnel)। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ওই মন্দিরকে পুনর্গঠন করা হবে। প্রসঙ্গত গত সপ্তাহের শুক্রবার ভেঙে পড়ে অগার মেশিন। এর পরে বিকল যন্ত্রাংশ বের করা হয় সোমবার সকালে। তারপরেই ম্যানুয়াল ড্রিলিং অর্থাৎ হাতে করে শাবল, গাঁইতি নিয়ে গর্ত শুরু করতে শুরু করেন উদ্ধারকারীরা। এতেই মেলে সাফল্য।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cyclone Michaung: শক্তিশালী সাইক্লোনের রূপ নেবে ‘মিগজাউম’! শনি-রবিবার বৃষ্টির সম্ভাবনা

    Cyclone Michaung: শক্তিশালী সাইক্লোনের রূপ নেবে ‘মিগজাউম’! শনি-রবিবার বৃষ্টির সম্ভাবনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। আগামী কয়েক দিনের মধ্যেই আমূল বদলে যাবে আবহাওয়া, পূর্বাভাস মৌসম ভবনের। কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, গভীর নিম্নচাপটি আগামী শুক্রবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের জেরে বৃহস্পতিবার থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণ শুরু হবে। যদিও ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হলে এ রাজ্যে তার প্রভাব কতটা পড়বে বা কতটা ঝড়বৃষ্টি হবে, সে ব্যাপারে এখনই নিশ্চিত নন আবহবিদেরা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে।

    ঘূর্ণিঝড়ের গতিপথ

    ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) রুট এবং সর্বোচ্চ গতি নিয়ে আবহাওয়াবিদদের মধ্যেই মতপার্থক্য রয়েছে। একদল বিজ্ঞানীদের অনুমান, তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়টি।  ৫ ডিসেম্বর সম্ভাব্য ল্যান্ডফল হবে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওডিশার মধ্যবর্তী উপকূলে। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে মিগজাউম। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আবার, অপর একটি আবহাওয়া বিজ্ঞানীদের মডেল অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হতে পারে আগামী ৬ ডিসেম্বর। ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ ৬৫ থেকে ৭০ কিলোমিটার। 

    ওড়িশায় সতর্কতা

    ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) জেরে সম্ভাব্য দুর্যোগের কথা মাথায় রেখে সাত জেলাকে সতর্ক করেছে ওড়িশা প্রশাসন। এই জেলাগুলি হল বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগতসিংহপুর, পুরী, খুরদা এবং গঞ্জাম। রাজ্যের ত্রাণ এবং উদ্ধার সংক্রান্ত দফতরের বিশেষ কমিশনার সত্যব্রত সাহু ওই সাত জেলার জেলাশাসকদের সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েক দিন সমুদ্র ভয়াল রূপ ধারণ করতে পারে। রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। এই সময় মৎসজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

    আরও পড়ুন: দু’বছরেই বুলেট ট্রেন চলবে দেশে! সময় ঘোষণা রেলমন্ত্রীর, কবে চালু?

    বাংলায় প্রভাব

    নিম্নচাপের জেরে আজ, ফের কলকাতায় কুড়ি ডিগ্রির ওপরে উঠল পারদ। আপাতত রাতের তাপমাত্রা বাড়বে, কমবে দিনের তাপমাত্রা। সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাতে। রাজ্যে পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। সাইক্লোনের (Cyclone Michaung) প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া।  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Telangana: তেলঙ্গানায় চলছে ভোটগ্রহণ, ট্যুইট করে গণতন্ত্রের উৎসবে সামিল হতে আহ্বান মোদির

    Telangana: তেলঙ্গানায় চলছে ভোটগ্রহণ, ট্যুইট করে গণতন্ত্রের উৎসবে সামিল হতে আহ্বান মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল ৭টা থেকেই তেলঙ্গানার (Telangana) ১১৯টি বিধানসভা আসনে নির্বাচন শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উৎসবের মেজাজে ভোট হচ্ছে এই দক্ষিণী রাজ্যে। জানা গিয়েছে, ১০৬টি বিধানসভা আসনে বিকাল ৫টা পর্যন্ত ভোট হবে। ১৩টি বিধানসভা আসন মাওবাদী অধ্যুষিত হওয়ায় সেখানে ভোট বিকাল ৪টেতেই শেষ করা হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে। এদিন সকালেই ভোট দান করেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন এবং দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন।

    তেলঙ্গানাবাসীকে অভিনন্দন জানিয়ে ট্যুইট করলেন মোদি

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকালেই ট্যুইট করে তেলঙ্গানাবাসীকে (Telangana) অভিনন্দন জানিয়েছেন এবং গণতন্ত্রের উৎসবে শামিল হতে আহ্বান করেছেন।

    তেলঙ্গানা রাজ্যে মোট ভোটার ৩কোটি ২৬ লক্ষ

    তেলঙ্গানা রাজ্যে রয়েছে ৩ কোটি ২৬ লক্ষ ভোটার। এর মধ্যে ১ কোটি ৬৩ লক্ষ ১৩ হাজার ২৬৮ জন রয়েছে পুরুষ ভোটার। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৬৩ লক্ষ ২ হাজার ২৬১ জন। ১১৯টি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,২৯০ জন প্রার্থী। এর মধ্যে তেলঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রয়েছেন। মুখ্যমন্ত্রীর পুত্র কে টি রামারাও, তিনিও প্রতিদ্বন্দিতা করছেন। বিজেপির লোকসভার সাংসদ সঞ্জয় কুমার এবং ডি অরবিন্দ এবং কংগ্রেসের রাজ্য সভাপতি এর রেভানাথ রেড্ডিও বিধানসভার প্রার্থী হয়েছেন। দক্ষিণী রাজ্যতে (Telangana) আদর্শ নির্বাচন বিধি নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয় গত ৯ অক্টোবর। ভারত রাষ্ট্র সমিতি যা কিনা তেলঙ্গানার (Telangana) শাসক দল, তারা ১১৯ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে, বিজেপির সঙ্গে জোটে রয়েছে অভিনেতা পবন কল্যাণের জনসেনা। বিজেপি ১১১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং  জনসেনা ৮টি আসনে ভোটে লড়ছে। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোট রয়েছে সিপিআই-এর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share