Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Mahua Moitra: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন! এবার মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই

    Mahua Moitra: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন! এবার মহুয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্নকাণ্ডে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত করবে সিবিআই। জানা গিয়েছে এমনই নির্দেশ রয়েছে লোকপালের। প্রাথমিক তদন্তের রিপোর্ট মিললেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে যে কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অপরাধের মামলা দায়ের করা হবে কিনা। জানা গিয়েছে, প্রাথমিকভাবে যখন তদন্ত চলবে তখন সিবিআই মহুয়াকে গ্রেফতার করতে পারবে না কিন্তু তথ্য খোঁজা এবং বিভিন্ন নথি পরীক্ষা তথা জিজ্ঞাসাবাদের মতো কাজগুলি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা করতে পারবে। তদন্ত যেহেতু লোকপালের নির্দেশ অনুযায়ী হচ্ছে, তাই রিপোর্ট জমা দেওয়া হবে ‘অ্যান্টি কোরাপশন বডি’র কাছে।

    আরও পড়ুুন: “সব খেয়েছে হাওয়াই চটি, আসল চোর মমতা” তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    দর্শন হিরানন্দানির হলফনামা

    প্রসঙ্গত, মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ সামনে আনেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্ররি অভিযোগের স্বপক্ষে প্রমাণ দেন। দুবাই কেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে মোটা টাকা এবং অন্যান্য সুবিধার বিনিময়ে সংসদে প্রশ্ন করতেন মহুয়া মৈত্র। শুধু তাই নয় তাঁর দিল্লির বাংলো সংস্কারের জন্য নগদ ২ কোটি টাকাও নিয়েছিলেন মহুয়া (Mahua Moitra)। এর পাশাপাশি বিদেশ ভ্রমণের জন্যও টাকা নেন তিনি। এ কথা নিজের দেওয়া হলফনামাতে স্বীকারও করেন দুবাই -কেন্দ্রিক ব্যবসায়ীরা হিরানন্দানি।

    উচ্চাকাঙ্খী মহুয়া

    প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ এবং আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ৬৩টি প্রশ্নের মধ্যে ৫০টি প্রশ্নই সাজিয়ে দিয়েছিল দর্শন হিরানন্দনির সংস্থা। ওই হলফনামায় হিরানন্দানি আরও দাবি করেন যে মহুয়া মৈত্র (Mahua Moitra) ছিলেন উচ্চাকাঙ্ক্ষী এবং খুব দ্রুত তিনি জাতীয় স্তরে বিখ্যাত হতে চেয়েছিলেন। সেজন্য শর্টকাট পদ্ধতি হিসেবে তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে আক্রমণ শুরু করেন। প্রসঙ্গত, মহুয়াকে পরবর্তীকালে এথিক্স কমিটি ডেকে পাঠালে, সেখানেও সাংসদের বিরুদ্ধে শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগ আনে প্যানেল।

    আরও পড়ুন: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Kochi: কেরলের বিশ্ববিদ্যালয়ে ফেস্ট চলাকালীন পদপিষ্ট হয়ে মারা গেলেন ৪ পড়ুয়া, আহত ৬৪

    Kochi: কেরলের বিশ্ববিদ্যালয়ে ফেস্ট চলাকালীন পদপিষ্ট হয়ে মারা গেলেন ৪ পড়ুয়া, আহত ৬৪

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলে পদপিষ্ট হয়ে চারজন পড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটল। এর পাশাপাশি ৬৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে কেরলের ‘কোচিন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে (Kochi) শনিবারই ফেস্ট-এর আয়োজন করে কর্তৃপক্ষ। ফেস্ট শুরু হতেই কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামে। সেই সময়ে বিশ্ববিদ্য়ালয়ের মাঠে থাকা পড়ুয়ারা হুড়োহুড়ি করে ছুটতে শুরু করেন। তখনই অনেকে মাঠে পিছলে পড়ে যান এবং পদপিষ্ট হন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত পরিচয় সামনে এসেছে। এঁরা হলেন,  অতুল থাম্বি, আন্না রুফতা, সারা থমাস, আলিউন জোসেফ। জানা গিয়েছে, আলিউনকে বাদ দিয়ে বাকি তিনজনই কোচিন (Kochi) ইউনিভার্সিটির সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের পড়ুয়া।

    কী জানাল প্রশাসন?

    প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, এদিন প্রায় দু হাজারের ওপর পড়ুয়া বিভিন্ন কলেজ থেকে হাজির হয়েছিলেন ফেস্টে। শিল্পী নিকিতা গান্ধীর গান শুরু হতেই বৃষ্টি নামে। তারপেরই এই ঘটনা ঘটে। কেরলের প্রশাসন জানিয়েছে, মাঠের (Kochi) যা ব্যবস্থা ছিল সেখানে দেড় হাজারের মতো মানুষের জমায়েত হতে পারতো কিন্তু তার থেকে অনেক বেশি লোক সেখানে উপস্থিত ছিল। যখন অনুষ্ঠান শুরু হয় তখন মাত্র ৬ জন মাত্র পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল বলে জানা গিয়েছে।

    কী জানালেন উপাচার্য?

    বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পি শংকরন জানিয়েছেন, প্রতিবছরই এরকম বার্ষিকী অনুষ্ঠান ছাত্রদের তরফ থেকে আয়োজন করা হয়। কোভিড পিরিয়ডের পর এটাই ছিল প্রথম অনুষ্ঠান। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেই তড়িঘড়ি বসে কেরল সরকারের মন্ত্রিসভার বৈঠক। রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী রওনা হন কোচির উদ্দেশে। জানা গিয়েছে, কোচির (Kochi) সমস্ত হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে বেড খালি রাখতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের পর আরও ৪০ দিন চলবে অনুষ্ঠান, কী কী কর্মসূচি থাকছে?

    Ayodhya Ram Mandir: রাম মন্দির উদ্বোধনের পর আরও ৪০ দিন চলবে অনুষ্ঠান, কী কী কর্মসূচি থাকছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) শুভ উদ্বোধন হবে। তাই এখন থেকেই রামনগরী সেজে উঠেছে। সেই সঙ্গে হবে মন্দিরে ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এরপর প্রায় দেড় মাস ধরে চলবে ‘মণ্ডলোৎসব’। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এমনটাই জানা গিয়েছে। অবশ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রায় পাঁচশো বছর ধরে চলে আসা রামমন্দির আন্দোলনের ফল স্বরূপ প্রভু রামের মন্দির যে ব্যাপক মাত্রা পেতে চলেছে, সেই বিষয়ে অনেকেই অনুমান করছেন। এই রাম মন্দির নির্মাণের বিষয়কে সামনে রেখে দেশজুড়ে বিজেপি, বিশ্বহিন্দু পরিষদ সহ সমগ্র সঙ্ঘ পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।

    মন্দির কর্তৃপক্ষের বক্তব্য

    রাম মন্দির (Ayodhya Ram Mandir) কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, মন্দিরের জন্য ৪০ দিনের একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ডিসেম্বর মাসের শুরুতেই ‘শ্রীরাম সেবা’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হবে। তার মাধ্যমে মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারবেন ভক্তরা। এক্ষেত্রে সমাজসেবার সঙ্গে যুক্ত, গো-সেবা, দুঃস্থ শিশুদের শিক্ষা, অন্নবিতরণের সঙ্গে যুক্ত এবং বয়স্ক মানুষেরা অংশ গ্রহণের সুযোগ পাবেন। তবে আবেদনকারীদের আবেদনে শংসাপত্রের কথা উল্লেখ করতে হবে।

    প্রত্যন্ত এলাকায় চলছে অনুষ্ঠান

    শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য জগদগুরু বিশ্বেশ প্রসন্ন তীর্থ বলেছেন, “অনুষ্ঠান ২৩ জানুয়ারি থেকে শুরু হবে।” রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) ঐতিহাসিক আন্দোলন, সাফল্যকে নিয়ে দেশব্যাপী সঙ্ঘ পরিবার একেবারে প্রান্তিক প্রত্যন্ত এলাকা থেকে নানান কর্মসূচি পালন শুরু করছে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রভাত ফেরি, রাম কথার ঐতিহাসিক মাহাত্ম্য প্রচার এবং বক্তৃতা সভা। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাম মন্দির নির্মাণের ব্যাপকতা আগামী লোকসভার ভোটে বিজেপিকে আরও সাফল্যের দিকে নিয়ে যাবে। 

    অভিষেকের পর হবে দীপ উৎসব

    রামমন্দিরে (Ayodhya Ram Mandir) ভগবান রামচন্দ্রের মণ্ডলোৎসবের শেষ পাঁচ দিনে এক হাজার রুপোর কলস দিয়ে প্রভু শ্রীরামের অভিষেক করা হবে। প্রাণ প্রতিষ্ঠার দিনে ঘরে ঘরে পাঠ করা হবে রাম কথা বিষয়ক গ্রন্থ। রামচরিতমানস, হনুমান চল্লিশা, রামায়ণ পাঠের কথা বলা হয়েছে। সন্ধ্যায় থেকেই প্রদীপ প্রজ্জ্বলন করে দীপ উৎসব পালন করে শঙ্খ, ঘণ্টা বাজানো হবে।

    পূজারি পদের বিজ্ঞাপন জারি হয়েছে

    মান্দির কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের পর নিত্য পুজোর জন্য পূজারি নিয়োগ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজারি পদের নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছে। আবেদনে এখনও পর্যন্ত প্রায় তিন হাজার আবেদন পত্র জমা পড়ছে। ইতিমধ্যে সেখান থেকে ২০০ এবং তার থেকে ২০ জন পূজারিকে চূড়ান্ত করা হয়েছে। আগামী ছয় মাস প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদেরকে মন্দিরের নিত্যপুজো এবং নিত্যসেবার কাজে লাগানো হবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Railways: দুর্ঘটনা রোধে রেলের ট্র্যাক পরীক্ষায় এবার অত্যাধুনিক আল্ট্রাসোনিক মেশিন

    Indian Railways: দুর্ঘটনা রোধে রেলের ট্র্যাক পরীক্ষায় এবার অত্যাধুনিক আল্ট্রাসোনিক মেশিন

    মাধ্যম নিউজ ডেস্ক: পূর্ব রেল ট্র্যাক এবং রেলপথের (Indian Railways) বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষার জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা এবং প্রাণহানির পর যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পথে পা বাড়িয়েছে রেল। রেলের দাবি, ট্রেন পরিচালনার ক্ষেত্রে সুরক্ষা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স প্রয়োগের জন্য, রেল এবং ওয়েল্ডেড জয়েন্ট ইত্যাদি পরীক্ষা করার জন্য পূর্ব রেল ‘আল্ট্রাসোনিক ত্রুটি শনাক্তকরণ’ ব্যাপকভাবে ব্যবহার করছে। এর মূল বিশেষত্ব হল, ছোটখাট যে সব ত্রুটি খালি চোখে দেখা যায় না, আল্ট্রাসোনিক তরঙ্গের মাধ্যমে সেগুলি শনাক্ত করা সম্ভব। তাই এভাবে কাজের গুণমান কয়েক গুণ বেড়ে যায়। সেই হিসাবে ইউএসএফডি (Ultrasonic Flaw Detection) একটি অত্যাধুনিক পরিদর্শন সরঞ্জাম, যা প্রাথমিক শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ সাহায্য করছে।
     
    কোথায় কত পরীক্ষা হল? (Indian Railways)
     
    পূর্ব রেল ইতিমধ্যে ২০২৩-২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ৮৬২৭.৮৯ ট্র্যাক কিলোমিটার (টিকেএম) রেলপথের (Indian Railways) আল্ট্রাসোনিক ত্রুটি শনাক্তকরণ (ইউএসএফডি) পরীক্ষা সম্পন্ন করেছে। ইউএসএফডি পরীক্ষার রেল ডিভিশিন ভিত্তিক অগ্রগতি হল-আসানসোল বিভাগে ২১৮১.৩২৬ টিকেএম, হাওড়া বিভাগে ৩৪৯৮.৫৯৫ টিকেএম, মালদা বিভাগে ১০৮৭.০০২ টিকেএম এবং শিয়ালদা বিভাগে ১৮৬০.৯৬৭ টিকেএম।
     
    এর মূল বৈশিষ্ট্য (Indian Railways)
     
    পূর্ব রেল জানিয়েছে, এর বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল,
     
    উচ্চমানের নির্ভুল স্ক্যানিং: ইউএসএফডি সুনির্দিষ্ট স্ক্যানিংয়ের জন্য উন্নত আল্ট্রাসোনিক প্রযুক্তি ব্যবহার করে। ফলে এর মাধ্যমে সুরক্ষার পক্ষে বিপজ্জনক, এমন ক্ষুদ্রতম ত্রুটিগুলিও শনাক্ত করা সম্ভব।
    রিয়েল-টাইম ডেটা বিশ্লেষণ: ডেটা বিশ্লেষণ ক্ষমতা দিয়ে সজ্জিত এই মেশিন। ফলে ইউএসএফডি অপারেটররা যখন প্রয়োজন হয়, তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
    বর্ধিত নিরাপত্তা: ইউএসএফডি পরীক্ষার মাধ্যমে খালি চোখে দৃশ্যমান নাও হতে পারে, এমন ত্রুটিগুলি শনাক্ত করা সম্ভব। ফলে এটি যাত্রীদের সুরক্ষা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে এবং সম্ভাব্য বিপদগুলি সক্রিয়ভাবে মোকাবিলা করে (Indian Railways)।
    অ-ধ্বংসাত্মক পরীক্ষা: একটি অ-ধ্বংসাত্মক পরীক্ষা পদ্ধতি হিসাবে ইউএসএফডি রেলের পরিকাঠামোর ক্ষতি না করে পরিদর্শন নিশ্চিত করে, ডাউনটাইম এবং অপারেশনাল ব্যাঘাত কমিয়ে আনে।
    অভিযোজনযোগ্যতা: ইউএসএফডি’র ডিজাইন করা হয়েছে বিভিন্ন ট্র্যাক কনফিগারেশন এবং পরিবেশগত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো করে, যা পূর্ব রেলের বৈচিত্র্যময় রেলওয়ে নেটওয়ার্কের পক্ষে খুবই কার্যকর হবে বলে রেলকর্তারা মনে করছেন।
     
     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি’’, মথুরায় বললেন প্রধানমন্ত্রী

    PM Modi: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি’’, মথুরায় বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘‘দাসত্বের মানসিকতা থেকে আমরা বের হতে পেরেছি এবং এর পাশাপাশি আমরা আমাদের পুরনো ঐতিহ্যকে নিয়ে গর্বও অনুভব করছি স্বাধীনতার অমৃত কালে।’’বৃহস্পতিবার মথুরাতে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Modi)। এদিনই মথুরাতে মীরা বাঈয়ের ৫২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন মোদি (Pm Modi)। এর পাশাপাশি সেখানকার ধৌলিপায়ু রেলওয়ে মাঠে উৎসবেরও আয়োজন করা হয়, সেই উৎসবেও বৃহস্পতিবার যোগদান করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

    মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটের উদ্বোধন

    বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Pm Modi) মাথায় হলুদ পাগড়ি বেঁধে শ্রীকৃষ্ণের মন্দিরে পুজো দিতেও দেখা যায়। এদিন প্রধানমন্ত্রী মীরা বাঈয়ের সম্মানে একটি স্মারক মুদ্রা ও ডাকটিকিটও প্রকাশ করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন মথুরার বিজেপি সাংসদ হেমা মালিনী। এককালে বলিউডের ড্রিম গার্লকে একটি নৃত্য অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় এদিন।

    ভারতবর্ষ থেকে পৃথক করা যাবে না আধ্যাত্মিকতার পরিচয়কে

    প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা পঞ্চপ্রাণ ব্রত ঘোষণা করেছি লালকেল্লা থেকে। আমরা সামনের দিকে এগিয়ে চলেছি ঐতিহ্যের প্রতি গর্ব নিয়ে।’’ এর পাশাপাশি বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী মোদি (Pm Modi) আরও বলেন, ‘‘যাঁরা মনে করছেন যে ভারতবর্ষকে তার প্রাচীন গৌরবময় অতীত থেকে বিচ্ছিন্ন করবেন এবং ভারতবর্ষ থেকে পৃথক করবেন আধ্যাত্মিকতার পরিচয়কে, তাঁরা এখনও দাসত্বের মানসিকতা থেকে বের হতে পারেনি এবং তারাই ব্রজ অঞ্চলের উন্নয়নের কাজে বাধাও দিচ্ছেন।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Prakash Raj: ১০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি-র সমন অভিনেতা প্রকাশ রাজকে

    Prakash Raj: ১০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি-র সমন অভিনেতা প্রকাশ রাজকে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার ইডির আতস কাচের তলায় অভিনেতা প্রকাশ রাজ। ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারি মামলায় প্রকাশ রাজকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেই ২০ নভেম্বর প্রণব জুয়েলার্স নামে তামিলনাড়ুর এক সংস্থার বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালায় ইডি। এরপরেই এই মামলায় তদন্তের স্বার্থে সমন পাঠানো হল প্রকাশ রাজকে। প্রসঙ্গত, এই সংস্থার ব্রান্ড অ্যাম্বাসডর ছিলেন প্রকাশ রাজ (Prakash Raj)। মনে করা হচ্ছে এই কাণ্ডে অভিনেতাও যুক্ত থাকতে পারেন। তবে সবটাই তদন্তের পর জানা যাবে!

    আরও পড়ুন: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি ভারতের

    ৫ ডিসেম্বর হাজিরা দিতে বলা হয়েছে প্রকাশ রাজকে

    ওই জুয়েলার্সের বিভিন্ন সম্পত্তিতে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রায় ২৪ লাখ টাকা এবং ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছে বলে জানা গিয়েছে।  এই মামলাতেই আগামী ৫ ডিসেম্বর চেন্নাইয়ে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে প্রকাশ রাজকে (Prakash Raj)। প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে সোনায় বিনিয়োগের বিষয়ে একটি ভুয়ো প্রকল্প চালানোর অভিযোগ রয়েছে।

    আরও পড়ুুন: “দলকে হাইজ্যাক করেছেন ভাইপো, ফিরে পাওয়ার চেষ্টা করছেন মমতা”, তোপ সুকান্তর 

    বাজার থেকে ১০০ কোটি টাকা তুলেছে ওই সংস্থা

    তামিলনাড়ুর ওই প্রণব জুয়েলার্সের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ওই স্বর্ণ প্রতিষ্ঠান সোনা কিনে বিনিয়োগ এবং তার বিনিময়ে মোটা টাকা ফেরানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকা তুলেছে। আরও অভিযোগ, নির্দিষ্ট সময়সীমা পার হলেও সাধারণ মানুষকে সুদ সমেত অর্থ ওই সংস্থা ফিরিয়ে দিতে পারেনি। দুর্দান্ত রিটার্ন বা লাভের প্রলোভন দেখালেও বাস্তবে এক পয়সাও রিটার্ন পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ আমানতকারীদের। এরপরেই সংস্থার বিরুদ্ধে তিরুচিরাপল্লীতে একটি এফআইআর দায়ের করেছিল অর্থনৈতিক অপরাধ দমন শাখা। অভিযোগে বলা হয়, এই সংস্থা প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jind Shocker: ১৪২ জন নাবালিকাকে ৬ বছর ধরে ‘যৌন নির্যাতন’! হরিয়ানায় ধৃত স্কুলের প্রিন্সিপাল

    Jind Shocker: ১৪২ জন নাবালিকাকে ৬ বছর ধরে ‘যৌন নির্যাতন’! হরিয়ানায় ধৃত স্কুলের প্রিন্সিপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৪২ জন নাবালিকা ছাত্রীকে যৌন নির্যাতনের (Sexual Assault) অভিযোগ উঠল হরিয়ানার (Haryana) ঝিন্দের (Jind) একটি সরকারি স্কুলের প্রিন্সিপালের (Principal) বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়েছে। ৬ বছর ধরে ধৃত ওই কুকর্ম করছিল বলে অভিযোগ। গত ৩১ অগাস্ট ১৫ জন ছাত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, জাতীয় মহিলা কমিশন ও রাজ্য মহিলা কমিশন-সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠিয়েছিল। তার ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর সিদ্ধান্ত নিয়ে হরিয়ানার মহিলা কমিশন ১৪ তারিখ ঝিন্দ পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

    পরিবার ও লোকক্ষুর আড়ালে কুকীর্তি

    অভিযোগ, হরিয়ানার ঝিন্দে ওই স্কুলের প্রধানশিক্ষক দিনের পর দিন নাবালিকা ছাত্রীদের নিজের অফিসে ডেকে তাদের শ্লীলতাহনির চেষ্টা করত। এসব কুকীর্তি ঢাকতে ৫৫ বছরের প্রধানশিক্ষক নিজের অফিসের দরজায় রঙিন কাচ ব্যবহার করত, যাতে ভেতরে সে কি করছে, তা কেউ টের না পায়। শুধু অফিসে ডেকে শ্লীলতাহানি নয়, নাবালিকা ছাত্রীদের ফোন নম্বর নিয়ে তাদেরকে বিরক্তও করত সে। এসবের জন্যে বেশ কয়েকটি ফোনও ব্যবহার করত। যার খবর শিক্ষকের পরিবারের কাছে ছিল না। গত অক্টোবরের ৩০ তারিখ ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। চলতি মাসের ৪ তারিখ গ্রেফতার করা হয়। ৭ তারিখ আদালত তোলা হয় ধৃতকে। তারপর থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে সে।

    আরও পড়ুন: আটক শ্রমিকদের খুব কাছে উদ্ধারকারী দল, আর কিছুক্ষণের অপেক্ষা

    কী বলছে ঝিন্দ পুলিশ

    বুধবার এপ্রসঙ্গে ঝিন্দ (Jind Shocker) জেলার সহকারি পুলিশ কমিশনার মহম্মদ ইমরান রেজা বলেন, “সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি মোট ৩৯০ জন মেয়ের বক্তব্য রেকর্ড করা হয়েছে। তার মধ্যে ১৪২ জনের যৌন নির্যাতনের অভিযোগ আমরা শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠিয়েছি। অভিযোগকারিণীদের মধ্য়ে বেশিরভাগই তাদের উপর হওয়া যৌন নির্যাতনের বিষয়ে জানিয়েছে আর অন্যরা সেইসব ঘটনা নিজেদের চোখে দেখেছেন বলে উল্লেখ করেছে। অভিযুক্ত প্রিন্সিপাল বর্তমানে জেলে রয়েছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Tata Technologies IPO: খুলেছে টাটা টেকনোলজিস আইপিও, বিনিয়োগ করতে চান? জানুুন পদ্ধতি

    Tata Technologies IPO: খুলেছে টাটা টেকনোলজিস আইপিও, বিনিয়োগ করতে চান? জানুুন পদ্ধতি

    মাধ্যম নিউজ ডেস্ক: কুড়ি বছর পর ভারতীয় শেয়ার বাজারে এসেছে টাটা গোষ্ঠীর কোনও সংস্থার আইপিও। বুধবারেই খুলেছে টাটা টেকনোলজিস (Tata Technologies IPO) সংস্থার আইপিও। সংস্থাটি প্রথম সারির ইঞ্জিনিয়ারিং পরিষেবা প্রদান করে। সংস্থার প্রধান প্রধান বিষয় হল আটোমোটিভ, মহাকাশ এবং ভারী যন্ত্রপাতি ইত্যাদির শিল্প। এই সংস্থায় কীভাবে বিনিয়োগ করবেন জেনে নিন।

    কারা আবেদন করতে পারবেন (Tata Technologies IPO)?

    সেবি নির্দেশিকা অনুযায়ী আইপিও (Tata Technologies IPO)-তে চার ধরনের বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন— প্রাতিষ্ঠানিক ক্রেতা (কিউআইবি), খুচরা ক্রেতা, ব্যক্তিগত বিনিয়োগকারী এবং চতুর্থ প্রতিষ্ঠান নয় এমন সংগঠন (এনআইআই)। লগ্নিকারীর ট্রেডিং অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই সঙ্গে লাগবে প্যান কার্ড।

    আবেদন করতে কী কী লাগবে?

    আইপিও (Tata Technologies IPO)-তে বিনিয়োগ করতে প্রথমেই লাগবে ডিম্যাট অ্যাকাউন্ট। আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে তবেই আপনি আইপিওতে বিনিয়োগ করতে পারবেন। ডিম্যাট অ্যাকাউন্ট হলে আপনার সেই জায়গায় কোম্পানির দ্বারা বরাদ্দ শেয়ারের অঙ্ক সংরক্ষণ করা থাকবে। এছাড়া লাগবে একটি ট্রেডিং অ্যাকাউন্ট। পাবলিক ইস্যুর জন্য আবেদন করার আগে একটি ট্রেডিং অ্যাকাউন্ট থাকা অপরিহার্য। এর সঙ্গে লাগবে একটি ইউপিআই আইডি। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা একটি ইউপিআই আইডি ব্যবহার করতে পারবেন। এছাড়াও ভিম অ্যাপে একটি ইউপিআই আইডি তৈরি করতে পারেন। সর্বশেষ একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবেই। লেনদেনের জন্য আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

    কীভাবে আবেদন করবেন?

    বিনিয়োগ করতে ব্রোকারের সঙ্গে আপনার অনলাইন অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনার যদি একটি অনলাইন অ্যাকাউন্ট না থাকে তবে আপনাকে আপনার ইমেল আইডি এবং ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে এবং এরপর একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপরে আইপিও তালিকা থেকে আইপিও নাম নির্বাচন করুন। তারপর লট সাইজ বা শেয়ারের সংখ্যা জমা দিন যার জন্য আপনাকে বিডে উল্লেখ করতে হবে। এছাড়াও, বিড মূল্য নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে আপনার ইউপিআই আইডি লিখুন এবং সাবমিট বোতামে ক্লিক করুন। আপনাকে আপনার ইউপিআই অ্যাপে লেনদেন অনুমোদন করতে বলা হবে এবং এরপর এক্সচেঞ্জ আপনার বিড অনুমোদন করবে। আপনি ইউপিআই অ্যাপে বিজ্ঞপ্তি পাবেন। আইপিও (Tata Technologies IPO) বরাদ্দের তারিখ পর্যন্ত আবেদনে অর্থের পরিমাণ দেখাবে।

    ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে আবেদন পদ্ধতি

    ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যেমে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর এএসবিএ-তে ক্লিক করতে হবে। এরপর আইপিও-তে ক্লিক করতে হবে। এরপর নাম আর প্যান নম্বর দিয়ে পরিমাণ রবং মূল্য ক্লিক করে সাবমিট করতে হবে।

    ফেসভ্যালু কত (Tata Technologies IPO)?

    আইপিও (Tata Technologies IPO) খোলার তারিখ হল ২২ নভেম্বর এবং বন্ধের তারিখ ২৪ নভেম্বর। ফেসভ্যালু শেয়ার প্রতি ২ টাকা। লট সাইজ ৩০ শেয়ার। মোট ইস্যু সাইজ হল ৬০,৮৫০,২৭৮ শেয়ার, টাকার মোট পরিমাণ ৩০৪২.৫১ কোটি টাকা। শেয়ার বাজারে টাটা টেকনোলজিসের শেয়ারে লিস্টিং হবে ৫ ডিসেম্বর। শেয়ার প্রতি ৪৭৫-৫০০ টাকায় ইস্যুর প্রাইস ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। প্রাইস ব্যান্ড কোম্পানির মূল্য দাঁড়াবে ২০,২৮৩ কোটি টাকা। লট সাইজ সম্পর্কে জানা গিয়েছে, বিনিয়োগকারীদের ন্যূনতম ৩০টি ইক্যুইটি শেয়ার এবং ৩০০ গুণিতকের শেয়ারের জন্য বিড করতে পারবেন। খুচরা এবং পাইকারিদের ন্যূনতম বিনিয়োগ হবে ১৪,২৫০ টাকা।

    গ্রে মার্কেটে কত চলছে দাম?

    গ্লোবাল ইঞ্জিনিয়ারিং পরিষেবা সংস্থার শেয়ারগুলি গ্রেমার্কেট প্রতি ৮৫০ টাকায় পাওয়া যাবে। প্রতি শেয়ার ৫০০ টাকার উপরের প্রাইস ব্যান্ডের ৭০ শতাংশ প্রিমিয়ার গ্রে মার্কেটে দর উঠেছে। গ্রে মার্কেট হল একটি আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম যেখানে আইপিও (Tata Technologies IPO) শেয়ারগুলি বেচা-কেনা করা যাবে।

    কী কী নেতিবাচক বিষয় রয়েছে?

    টাটা টেকনোলজিসের এই আইপিওর (Tata Technologies IPO) ভিডিও টাটা মোটরস লিমিটেড এবং জাগুয়ার ল্যান্ড রোভারের টোটাল অপারেটিং ইনকাম প্রায় ৪০ শতাংশ। কোনও কোম্পানির ক্ষেত্রে বিশেষ কিছু রাজস্ব নির্ভর করলে অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।

    কোম্পানির বেশিরভাগ আয়ের অনেকটাই ইলেকট্রনিক বা নিউ এনার্জির যানবাহনের উপর নির্ভর করে। স্টার্টআপ কোম্পানি হিসাবে এই কোম্পানিগুলির ফান্ড পরিচালনা, পণ্যের চাহিদা, সংস্থার বৃদ্ধি, ঋণ, মালিকানা পরিবর্তনের ফলে অনিশ্চয়তা রয়েছে। ফলে বিরূপ প্রভাবও ফেলতে পারে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: শিষ্টাচারের সীমা লঙ্ঘন! মোদিকে ‘অপয়া’ বলে আক্রমণ রাহুলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    Narendra Modi: শিষ্টাচারের সীমা লঙ্ঘন! মোদিকে ‘অপয়া’ বলে আক্রমণ রাহুলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজনৈতিক শিষ্টাচারের সমস্ত সীমা লঙ্ঘন করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘পনৌতি’ বা ‘অপয়া’ বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার গান্ধী নেহরু পরিবারের যুবরাজের দাবি করেন, গুজরাটের আহমেদাবাদের ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের দিন মাঠে নরেন্দ্র মোদির হাজির থাকার জন্যই ভারত ম্যাচ ছেড়েছে। মঙ্গলবার রাজস্থানের বারমেরে এক নির্বাচনী জনসভা থেকে এ কথা বলেন রাহুল গান্ধী। এবার তারই পাল্টা প্রতিক্রিয়া শোনা গেল বিজেপির কাছ থেকে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমকে এই ইস্যুতে একহাত নিলেন শুভেন্দু অধিকারী।

    রবিশঙ্কর প্রসাদের বিবৃতি 

    বিজেপির মুখপাত্র তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘তোমার মা মোদিজিকে ‘মৌত কা সওদাগর’ বলার ফল সবাই দেখছে। এবার তুমি বলে চলেছ।’’ ঘটনা হল ২০০৭ সালে গুজরাটের বিধানসভা ভোটের আগে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘মৌত কা সওদাগর’ বলে তোপ দেগেছিলেন সোনিয়া গান্ধী। সেই নির্বাচনে বিপুল ভরাডুবি হয় কংগ্রেসের। রবিশঙ্কর প্রসাদ রাহুল গান্ধীকে ১৬ বছর আগের সেই কথাই স্মরণ করালেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    বিজেপি নেতার ট্যুইট ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া 

    অন্যদিকে বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করে তাঁর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘‘তাহলে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি’কে (Narendra Modi) পনৌতি বলছেন রাহুল। এখানে ভণ্ডামিরও বেশি কিছু আছে। ৫৫ বছরের যে ব্যক্তি নিজে জীবনে একটা দিনেও কাজ করেননি, যাঁর পরিবার দুর্নীতির মাধ্যমে পরজীবীর মতো দশকের পর দশক ধরে দেশকে শোষণ করেছে এবং যাঁদের সরকার আর্থিক দিক থেকে দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে যে এরকম কথা বলছেন, সেটা হতাশা এবং মানসিক অস্থিরতার পরিচয় দিচ্ছে।’’

    কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘‘এটা খুবই জঘন্য মন্তব্য। ম্যাচ খেলা হয়। ম্যাচে কেউ জেতে, কেউ হারে। উনি কংগ্রেসের ঐতিহ্য বজায় রাখছেন।’’

    শুভেন্দুর প্রতিক্রিয়া

    এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে তুলোধনা করে শুভেন্দু বলেন, ‘‘আমাদের দেশে কিছু লোক আছেন যাঁরা এখানে খান, এখানে ঘুমোন, এখানেই দাদাগিরি, মাতব্বরি করেন আর রাষ্ট্রবিরোধী কথা লেখেন সোশ্য়াল মিডিয়ায়, ফেসবুকে পোস্ট করেন। ভারত কাল হেরে যাওয়ার পর দেশের সরকারকে দায়ী করেন। প্রধানমন্ত্রীকে নিয়ে মিম করেন। এটা অন্যায়। বিদেশি শক্তির সঙ্গে লড়াইয়ের আগে দেশের ভিতরে থাকা এই সমস্ত হামাসগুলিকে চিহ্নিত করে উৎখাত করার দরকার আছে। যা হয়েছে তা অত্যন্ত আপত্তিকর, ঘৃণ্য। এগুলি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে। তিনি ভারতীয় দলের প্র্যাকটিস জার্সির গেরুয়া রং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ছাপ্পা মেরে ভোটে জেতা কলকাতার মেয়র বলেছেন, নরেন্দ্র মোদির (Narendra Modi) নামাঙ্কিত স্টেডিয়ামে ফাইনাল না হলেই ভারত জিততো। এমনটা কোথাও হয় না।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Patanjali: রোগ নিরাময়ের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ না করলে পতঞ্জলিকে জরিমানা, জানাল শীর্ষ আদালত

    Patanjali: রোগ নিরাময়ের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধ না করলে পতঞ্জলিকে জরিমানা, জানাল শীর্ষ আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, বিভ্রান্তিকর ওষুধের বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে রামদেবের সংস্থা পতঞ্জলিকে (Patanjali) জরিমানার মুখে পড়তে হবে। আইন অনুযায়ী, রোগ নিরাময়ের জন্য কোনও রকমের ওষুধের বিজ্ঞাপন দেওয়া যায় না। এর জন্য ১৯৫৪ সালেই পাশ হয়েছিল The Drugs and Magic Remedies Act (Objectionable Advertisement)। এই আইন অনুযায়ী, বিজ্ঞাপনের মাধ্যমে কোনও ব্যক্তি বা সংস্থা দাবি করতে পারবে না যে তাদের কোম্পানির ওষুধ ব্যবহার করলে নির্দিষ্ট রোগ নিরাময় হবে। অথবা যে কোনও রকমের কালাজাদুর মাধ্যমে রোগনিরাময় হবে, এমন দাবিও বেআইনি।

    ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের আবেদনের শুনানি 

    প্রসঙ্গত, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। এখানে বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে, এই ধরনের বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে পতঞ্জলির (Patanjali) প্রতিটি পণ্যের উপরে ১ কোটি টাকা করে জরিমানা করা হবে। প্রসঙ্গত লকডাউনের সময় করোনিল কিট বাজারে এনেছিল পতঞ্জলি। রামদেবের সংস্থার দাবি ছিল, এই কিট ব্যবহারে করোনা থেকে রেহাই মিলবে। তখনও পতঞ্জলির (Patanjali) বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপনী প্রচারের অভিযোগ এনেছিল আইএমএ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দায়ের করা ওই পিটিশনে অভিযোগ আনা হয় যে অ্যালোপ্যাথিক চিকিৎসাকে টার্গেট করে এবং ছোট করে রোগ নিরাময়ের বিষয়ে মিথ্যা দাবি করে পতঞ্জলি।

    মামলার পরবর্তী শুনানি ৫ ফেব্রুয়ারি ২০২৪

    সুপ্রিম কোর্ট এদিন আরও জানিয়েছে, সংবাদপত্রে অথবা যে কোনও টিভি চ্যানেলে অপ্রমাণিত এই জাতীয় বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকতে হবে পতঞ্জলিকে (Patanjali)। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি। শীর্ষ আদালত এদিন তাদের পর্যবেক্ষণে আরও জানিয়েছে যে তাঁরা এই মামলাটিকে আয়ুর্বেদিক বনাম অ্যালোপ্যাথিক ওষুধ করতে চান না। বরং যে বিষয়ে পিটিশন দাখিল হয়েছে সেটারই সমাধান করতে চান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share