Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Rajouri Encounter: রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে ছিল অবসরপ্রাপ্ত পাক সৈনিকরাও! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সেনার

    Rajouri Encounter: রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে ছিল অবসরপ্রাপ্ত পাক সৈনিকরাও! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ সেনার

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে (Rajouri Encounter) গত তিনদিন ধরে সেনা ও জঙ্গিদের মধ্যে ভয়াবহ গুলির লড়াই চলছে। ওই লড়াইয়ে এখনও পর্যন্ত ২ ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার সহ ভারতীয় সেনার ৫ জওয়ানের মৃত্য হয়েছে। অন্যদিকে, এক লস্কর কমান্ডার সহ ২ জঙ্গি (Pak Terrorists) খতম হয়েছে। শুক্রবার এই অভিযান নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন সেনা নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি জানালেন, জঙ্গলে, জঙ্গিদের সঙ্গে মিশে রয়েছে কয়েকজন অবসরপ্রাপ্ত পাক সৈনিকও।

    কী বললেন শীর্ষ সেনা-কর্তা?

    এদিন শহিদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান সেনা কমান্ডার। সেখানেই তিনি জানান, কাশ্মীরি যুবকদের নাশকতা কার্যকলাপে আর প্রলুব্ধ করতে পারছে না পাকিস্তান। তাই বিদেশি জঙ্গিদের (Pak Terrorists) সীমান্ত পার করিয়ে জম্মু ও কাশ্মীরে পাঠাচ্ছে তারা। দ্বিবেদী বলেন, ‘‘আমরা জানতে পেরেছি যে রাজৌরিতে (Rajouri Encounter) হামলা চালানো জঙ্গিদের কয়েকজন অবসরপ্রাপ্ত পাক সৈনিক। যেহেতু এখান থেকে কাউকে নিয়োগ করতে পারছে না, তাই পাকিস্তান ভারতে বিদেশি জঙ্গি ঢোকানোর চেষ্টা চালাচ্ছে। আমরা সবকটাকে খতম করার চেষ্টা চালাচ্ছি।’’

    ফের ‘ব্যাট’-কে সক্রিয় করেছে পাকিস্তান?

    প্রসঙ্গত, এই প্রথম নয় কিন্তু। এর আগেও, জঙ্গি বেশে প্রাক্তন জওয়ানদের ভারতে ঢোকানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। অনেকেরই হয়ত মনে থাকবে, ২০১৭ সালে পুঞ্চে নিয়ন্ত্রণরেখার খুব কাছেই ভারতীয় সেনা জওয়ান নায়েব সুবেদার পরমজিত সিং ও বিএসএফ কনস্টেবল প্রেম সাগরের মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। সেই সময় এই নিয়ে প্রচণ্ড শোরগোল উঠেছিল। ভারতীয় গোয়েন্দারা জানিয়েছিলেন, এই ন্যক্করজনক ও কাপুরুষোচিত কাজ করতে বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) কে ব্যবহার করেছিল পাকিস্তান। বস্তুত, এই জঙ্গি ও অবসরপ্রাপ্ত সৈনিকদের নিয়ে এই বিশেষ বাহিনী গঠন করে পাকিস্তান। লক্ষ্য ভারতে নাশকতামূলক কার্যকলাপ চালানো। তাদের প্রশিক্ষণ দেয় পাকিস্তানের কমান্ডো বাহিনী— স্পেশাল সার্ভিস গ্রুপ। বেশ কিছুদিন ব্যাট-এর কার্যকলাপ বন্ধ থাকার ফের সক্রিয় করে তোলা হয়ে থাকতে পারে (Pak Terrorists)।

    শহিদ পাঁচ বীর সন্তান

    বুধবার থেকে রাজৌরির (Rajouri Encounter) বাজিমল এলাকায় শুরু হওয়া এই সেনা-জঙ্গি সংঘর্ষে ভারতীয় সেনার ৫ জওয়ান শহিদ হয়েছেন। এঁদের মধ্যে ২ জন অফিসারও রয়েছেন। শহিদ পাঁচজন হলেন— কর্নাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল, উত্তরপ্রদেশের আগরার বাসিন্দা ক্যাপ্টেন শুভম গুপ্ত, পুঞ্চের অজোটের বাসিন্দা হাভিলদার আবদুল মজিদ, উত্তরাখণ্ডের নৈনিতালের হলি পদলির বাসিন্দা লান্স নায়েক সঞ্জয় বিস্ত এবং উত্তরপ্রদেশের আলিগড়ের বাসিন্দা প্যারাট্রুপার সচিন লাউর। এদিন রাজৌরির সেনা হাসপাতালে শহিদদের শেষ শ্রদ্ধা জানানো হয় বাহিনীর তরফে।

    খতম গেরিলা-যুদ্ধে পটু লস্কর কমান্ডার

    অন্যদিকে, সেনার গুলিতে খতম হয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার কারি সহ ২ পাক জঙ্গি (Pak Terrorists)। সেনা জানিয়েছে, গেরিলা যুদ্ধ কৌশলে পটু পাক জঙ্গি-নেতা কারি একইধারে স্নাইপার ও আইইডি বিশেষজ্ঞ। ধাংরি এবং কান্দিতে যে জঙ্গি হামলা হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিল এই কারি। চলতি বছরের ১ এবং ২ জানুয়ারি ধংরিতে জঙ্গি হামলা চালানো হয়েছিল। সেখানে হিন্দু সম্প্রদায়ের সাতজনকে নৃশংস ভাবে খুন করা হয়েছিল। এদিকে রাজৌরির কান্দি জঙ্গলে গত ৫ মে সেনা জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই হামলায় শহিদ হয়েছিলেন পাঁচজন জওয়ান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarakhand tunnel rescue: আটক শ্রমিকদের উদ্ধারকাজে ফের বাধা, আর কতক্ষণ লাগবে বের করে আনতে?

    Uttarakhand tunnel rescue: আটক শ্রমিকদের উদ্ধারকাজে ফের বাধা, আর কতক্ষণ লাগবে বের করে আনতে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবারে সকাল আটটার মধ্যে উত্তরকাশীতে উদ্ধারকাজ সম্পন্ন হয়ে যাবে, এমন কথা শোনা গিয়েছিল। শ্রমিকদের উদ্ধারের জন্য যে ইভাকুয়েশন পাইপ ভিতরে ঢোকানো হচ্ছিল সেটিও শ্রমিকদের প্রায় কাছাকাছি পৌঁছে যায়। বাইরে অপেক্ষা করেছিল অ্যাম্বুল্যান্সও। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ৪১টি বেড প্রস্তুত রাখা হয় কিন্তু ফের বাধার মুখে পড়তে হলে উদ্ধারকারী দলকে। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, যে যন্ত্র দিয়ে সুড়ঙ্গের (Uttarakhand tunnel rescue) মাটি কাটা হচ্ছিল, সেটির প্রযুক্তিগত সমস্যার কারণেই আটকে যায় উদ্ধারকাজ। যে কাঠামোর ওপর দাঁড়িয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল সেখানেই ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডে আটক রয়েছেন ৪১ জন শ্রমিক। উত্তরকাশীর সিল্কইয়ারা এবং দণ্ডলগাঁওয়ের মাঝে তৈরি হচ্ছিল সুড়ঙ্গ। সেই সময়ই ধস নেমে ঘটে বিপত্তি (Uttarakhand tunnel rescue)।

    কী বলছেন বিশেষজ্ঞ?

    উদ্ধারকাজে রয়েছেন মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স। তাঁর মতে, “আশা করেছিলাম বৃহস্পতিবারের মধ্যে উদ্ধারকাজ সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু ফের বাধার মুখে পড়তে হয়েছে। মেশিনের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে খননকাজ আপাতত বন্ধ রাখতে হয়েছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত ড্রিলিং মেশিনের যান্ত্রিক ত্রুটি মেরামত (Uttarakhand tunnel rescue) করা হয়েছে বলে জানা গিয়েছে। পাইপের মুখে কিছু জমে ছিল সেগুলোও পরিষ্কার করা হয়েছে। দেখা গিয়েছে আগামী পাঁচ মিটারের মধ্যে কোনও ধাতব পদার্থ নেই।

    সংবেদনশীল সম্প্রচারে গতকালই নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রে

    অন্যদিকে, বুধবারই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক প্রতিটি সংবাদমাধ্যমকে নির্দেশ দেয়, যে কোনও ধরনের চাঞ্চল্যপূর্ণ সম্প্রচার না করতে। যে কোনও ধরনের লাইভ টেলিকাস্ট অথবা টানেলের পাশে থেকে করা ভিডিও এগুলোকে সম্প্রচার করতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এর পাশাপাশি যখনই উত্তরকাশী (Uttarakhand tunnel rescue) বিষয় খবর করা হবে তখন যেন সেই খবর সংবেদনশীল না হয়। সেই রকমভাবেই তৈরি করতে হবে প্রতিবেদনের শিরোনাম ও ছবি। তার কারণ শিরোনাম এবং ছবি দেখে যেন শ্রমিক পরিবারের উদ্বিগ্ন না হয়। অবশেষে শ্রমিকদের প্রায় কাছে পৌঁছাতে সক্ষম হল উদ্ধারকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Anubrata Mandal: বাবার জন্যই আজ তাঁর হাজতবাস! আদালতে বিস্ফোরক দাবি কেষ্ট-কন্যার

    Anubrata Mandal: বাবার জন্যই আজ তাঁর হাজতবাস! আদালতে বিস্ফোরক দাবি কেষ্ট-কন্যার

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর নামে কোটি কোটি টাকার সম্পত্তি। বিভিন্ন সংস্থার মালকিন তিনি। তবু তিনি নাকি এসবের কিছুই জানতেনয পুরোটাই জানতেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল। দিল্লি হাইকোর্টে এমনই দাবি করলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের আইনজীবী। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর কন্যা সুকন্যাকেও গ্রেফতার করে ইডি। দু’জনেই এখন তিহাড় জেলে। 

    জামিন পেতে সুকন্যার যুক্তি

    সম্প্রতি আসানসোল আদালত থেকে গরু পাচার মামলা স্থানান্তরিত হয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। সেখানেই বৃহস্পতিবার অনুব্রতর মেয়ে সুকন্যা আইনজীবী মারফৎ আদালতের কাছে দাবি করেছেন, তিনি জানতেনই না যে তাঁকে কোন কোম্পানির ডিরেক্টর পদে বসানো হয়েছে। জামিন পেতে সুকন্যার তরফে যুক্তি দেওয়া হয়, অনুব্রত ও তাঁর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি মিলে সুকন্যাকে যে কাগজে সই করতে বলতেন, তিনি সেখানে সই করে দিতেন। বৃহস্পতিবার বিচারপতি জ্যোতি সিংয়ের এজলাসে ফের জামিনের আর্জি জানিয়েছিলেন সুকন্যা। শুনানিতে বিচারপতি জানতে চান, স্কুল শিক্ষিকা হয়েও এভাবে কী কোম্পানির ডিরেক্টর হওয়া যায়? সুকন্যার আইনজীবীর যুক্তি, কোন সংস্থায় ডিরেক্টর করা হয়েছে, তা তিনি জানতেন না। 

    আরও পড়ুন: আদালত অবমাননা! হাইকোর্টে হাজিরা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

    জামিনের বিরোধিতা ইডির

    জামিনের বিরোধিতা করে আদালতে ইডি জানিয়েছেন, সুকন্যা খুবই প্রভাবশালী। জেলের বাইরে গেলে তিনি প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। ইডির দাবি, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক অনুব্রত ও তাঁর মেয়ে। চালকল থেকে বিভিন্ন সংস্থা রয়েছে সুকন্যার নামেই। মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বরে। গতবছর অগাস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত। এরপর তদন্তে অসহযোগিতার অভিযোগে চলতি বছর এপ্রিলে ইডির হাতে গ্রেফতার হন কেষ্ট কন্যা সুকন্যা। তারপর থেকে মেলেনি জামিন। সুপ্রিম কোর্টে এ দিন অনুব্রত মণ্ডলের জামিনের মামলারও শুনানি ছিল। তা স্থগিত হয়ে গিয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mahua Moitra row: ‘সংসদীয় পোর্টাল গোপনীয়’, মহুয়া-বিতর্কের মধ্যেই নয়া নির্দেশ লোকসভার

    Mahua Moitra row: ‘সংসদীয় পোর্টাল গোপনীয়’, মহুয়া-বিতর্কের মধ্যেই নয়া নির্দেশ লোকসভার

    মাধ্যম নিউজ ডেস্ক: মহুয়া বিতর্কের মধ্যেই সংসদীয় পোর্টালের গোপনীয়তা নিয়ে সচিবালয় থেকে দেওয়া হল একটি নয়া নির্দেশিকা। গত ১০ নভেম্বর জারি করা নির্দেশিকাটি বৃহস্পতিবার প্রকাশ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদরা বিভিন্ন বিষয়ে সরকারকে প্রশ্ন করতে পারেন। এর জন্য, তাঁদের আগে থেকে সংসদীয় ওয়েবসাইটে প্রশ্নগুলি আপলোড করতে হয়। এই প্রশ্নগুলি সংসদে করা এবং সেগুলির উত্তর না দেওয়া পর্যন্ত, এই প্রশ্নগুলির উত্তর ‘অত্যন্ত গোপনীয়’। এমনই মত লোকসভার সচিবালয়ের।

    কী বলা হয়েছে নির্দেশিকায়

    সংসদের নানা নিয়ম নিয়ে  ১০ নভেম্বর এক বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে সোশ্যাল মিডিয়ায় লোকসভা সচিবালয়ের সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি বরাদ্দ সময়ে কোনও প্রশ্ন সংসদের অভ্যন্তরে জিজ্ঞাসা না করা হয় বা তার উত্তর না দেওয়া হয়, তাহলে প্রশ্নোত্তর পর্ব শেষ না হওয়া পর্যন্ত, সেই প্রশ্নের উত্তরও প্রকাশ করা উচিত নয়। সংসদের নিয়ম অনুযায়ী, সাংসদরা দুই ধরনের প্রশ্ন করতে পারেন। কয়েকটি প্রশ্ন থাকে স্টার মার্ক দেওয়া, আর কতগুলি নয়। স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলির মৌখিক উত্তর দেওয়া হয়। আর যেগুলি নয়, সেগুলি লিখিত আকারে দেওয়া হয়ে থাকে। জানা গেছে, স্টার মার্ক করা প্রশ্নের উত্তর প্রশ্নোত্তর পর্বের দিন সকাল ৯টার মধ্যে আপলোড করা হয়ে থাকে। এর প্রধান কারণ হচ্ছে যে উত্তরের প্রেক্ষিতে আরও প্রশ্ন যাতে সংশ্লিষ্ট সাংসদ করতে পারেন, তারজন্য এই ব্যবস্থা। আর এই উত্তরগুলি সংশ্লিষ্ট সাংসদের অ্যাকাউন্টেই করা হয় পোস্ট। 

    আরও পড়ুন: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি ভারতের

    কেন এই নির্দেশিকা

    লোকসভার সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই উত্তরগুলি যাতে শুধুমাত্র সাংসদরাই ব্যবহার করতে পারেন, তার জন্য এগুলি লগইন এবং পাসওয়ার্ড দিয়ে সংসদীয় পোর্টালে সুরক্ষিত রাখা হয়। তাই, সাংসদদের এই উত্তরগুলির গোপনীয়তা বজায় রাখার জন্য এবং প্রশ্নোত্তর পর্ব শেষ না হওয়া পর্যন্ত অন্যদের সঙ্গে সেগুলি ভাগ না করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মৌখিক এবং লিখিত দুই ধরণের প্রশ্নের উত্তরই একটি নির্দিষ্ট দিনের প্রশ্নোত্তর পর্ব শেষ না হওয়া পর্যন্ত গোপনীয় বলে বিবেচনা করতে হবে।” তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে সরকার বিরোধী প্রশ্ন করার অভিযোগ উঠেছে। যার জেরে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে লোকসভা থেকে বহিষ্কার করা হতে পারে তাঁকে। মহুয়া মৈত্র সংসদের ওয়েবসাইটে তাঁর অ্যাকাউন্টের লগ-ইন সংক্রান্ত তথ্য হিরানন্দানিকে দেওয়ার কথা স্বীকারও করেছেন। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India’s mobile exports: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি ভারতের

    India’s mobile exports: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসেই ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মোবাইল রফতানির (India’s mobile exports) দিক থেকে বড়সড় সাফল্য পেল নরেন্দ্র মোদি সরকার। গত এক বছরে মোবাইল রফতানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানিয়েছেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ সালের আর্থিক বর্ষের প্রথম সাত মাসে ৮০০ কোটি ডলারের মোবাইল রফতানি করেছে ভারত।  জানা গিয়েছে, মোবাইল রফতানি বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ।

    আইফোনের মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে

    প্রসঙ্গত, ভারতে স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৭৯ কোটি। ভারতের বাজারের দিকে তাকিয়ে থাকে নামীদামী মোবাইল নির্মাতা সংস্থাগুলি। পিএলআই স্কিমের আওতায় ভারতেও উৎপাদন বৃদ্ধি করেছে অ্যাপেল। যার ফলে আইফোনের মার্কেট শেয়ার উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে। তাইওয়ানের কোম্পানি ফক্সকন, পেগাট্রন এবং ভিস্টোন ভারতে চুক্তির ভিত্তিতে আইফোন তৈরি করে (India’s mobile exports)। জানা গিয়েছে, সম্প্রতি ভিস্টোনকে কিনে নিয়েছে টাটা ইলেকট্রনিক্স। iPhone 11, iPhone 12, iPhone 13, iPhone 14 এবং iPhone 15 ভারতে তৈরি হয়। গত আর্থিক বছরের সাপেক্ষে চলতি আর্থিক বছরে অনেকটাই আইফোন রফতানি বাড়িয়েছে অ্যাপেল।

    ইলেকট্রনিক্স জিনিসের রফতানি বেড়েছে ২৭.৭ শতাংশ

    পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ৭ মাস অর্থাৎ এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত ৫০০ কোটি ডলারের আইফোন রফতানি (India’s mobile exports) করেছে ভারত। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্যুইট করে জানান যে প্রতি মাসে গড়ে ১০০ কোটি ডলারের মোবাইল ফোন রফতানি করছে আমাদের দেশ। ক্ষমতায় আসার পরেই ২০১৫ সালে নরেন্দ্র মোদি গ্রহণ করেন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি। এরপর থেকেই বাড়তে থাকে মোবাইল ফোন থেকে ইলেকট্রনিক্স সরঞ্জামের উৎপাদন ও ব্যবহার। ভারতই একমাত্র দেশ যেখানে ডেটা জলের দরে কেনা যায়। ইলেকট্রনিক্স জিনিসের রফতানি কতটা বেড়েছে? পরিসংখ্যান বলছে, গত আর্থিক বছরে তুলনায় চলতি আর্থিক বছরের সাত মাসে ইলেকট্রনিক্স জিনিসের রফতানি বেড়েছে ২৭.৭ শতাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Patna High Court: জোর করে কপালে সিঁদুর পরালেই বিয়ে হয় না! মত পাটনা হাইকোর্টের

    Patna High Court: জোর করে কপালে সিঁদুর পরালেই বিয়ে হয় না! মত পাটনা হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জোর করে কোনও মেয়ের কপালে সিঁদুর পরালেই তা বিয়ে হয়ে যায় না। হিন্দু  বিয়ে নিয়ে চাঞ্চল্যকর কথা বলল পাটনা হাইকোর্ট। উচ্চ আদালতের এই পর্যবেক্ষণকে ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। গত ১০ নভেম্বর এক ব্যক্তির মামলার পর্যবেক্ষণে বিচারপতি পিবি বাজনাথ্রি এবং বিচারপতি অরুণ কুমার ঝা তাঁদের পর্যবেক্ষণে জানিয়েছেন যে বিয়ের সময় কপালে সিঁদুর পরানো যদি স্বেচ্ছায় হয়, তবেই সেই বিয়ে বৈধ বলে গণ্য হয়। 

    কী ঘটেছিল

    ঘটনার শুরু আজ থেকে প্রায় ১০ বছর আগে।  ২০১৩ সালে ৩০ জুন, পেশায় সেনাবাহিনীর সিগন্যালম্যান রবি কান্ত তাঁর কাকাকে নিয়ে গিয়েছিলেন লক্ষ্মীসরাইয়ের একটি মন্দিরে। সেখানে প্রার্থনা সেরে বাড়ি ফেরার সময় হঠাৎ কয়েকজন তাদের পথ আগলে দাঁড়ায়। কাকা সহ তাঁকে অপরহরণ করে একটি বাড়িতে নিয়ে যায়। এরপর মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণকারীরা রবিকে জোর করে এক মহিলার কপালে সিঁদুর পরিয়ে বিয়ে করতে বাধ্য করেছিল। এই ঘটনায় বিয়ে বাতিলের দাবিতে রবির কাকা জেলা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। এরই পাশাপাশি আবেদনকারীও বিয়ে বাতিলের দাবিতে লক্ষ্মীসরাইয়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অপরহণ এবং খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ সওয়াল জবারের পর ২০২০ সালের ২৭ জানুয়ারি রবির আবেদন খারিজ করে দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

    আরও পড়ুন: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    কী বলল আদালত

    নিম্ন আদালতে মামলা খারিজ হয়ে গেলে রবি ফের পাটনা হাইকোর্টে মামলা করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রায়কে খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে জানিয়ে দেয় জোর করে স্বেচ্ছায় কপালে সিঁদুর পরালে, বিয়ে বলে গণ্য হয় না। হাইকোর্ট জানায়, বিয়ের সময় দুই পরিবার ও পাত্র-পাত্রীর মত থাকা জরুরি। শুধু সিঁদুর পরানো নয় মানতে হবে বিয়ের আচার-অনুষ্ঠানও। পবিত্র আগুনের চারপাশে বর ও কনের সাত পাক প্রদক্ষিণ প্রয়োজন। বিহারে অপরহণ করে বিয়ে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। প্রতি বছর বহু যুবককে অপহরণ করে বিয়ে দেওয়া হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Panauti Jibe: প্রধানমন্ত্রীকে করা ‘পনৌতি’ মন্তব্যে পদক্ষেপ, রাহুলকে নোটিশ নির্বাচন কমিশনের

    Panauti Jibe: প্রধানমন্ত্রীকে করা ‘পনৌতি’ মন্তব্যে পদক্ষেপ, রাহুলকে নোটিশ নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিপাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ‘পনৌতি’ (অপয়া) ইস্যুতে (Panauti Jibe) রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। তার প্রেক্ষিতে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ২৫ নভেম্বরের মধ্যে রাহুলকে তাঁর বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে কমিশন।

    রাহুলের বেফাঁস মন্তব্য

    বিশ্বকাপের সবক’টি ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। কাপ হাতছাড়া হওয়ায় ভেঙে পড়েছিলেন ওই দলের সদস্যরা। ড্রেসিংরুমে গিয়ে তাঁদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাজস্থানের জালোরে এক জনসভায় ভারতের হার প্রসঙ্গে রাহুল বলেন, “আমাদের ছেলেরা ভালই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু এই অপয়া (পনৌতি) সব শেষ করে দিল।” রাহুলের নিশানায় যে প্রধানমন্ত্রী স্বয়ং, তা বলার অপেক্ষা রাখে না।

    প্রধানমন্ত্রীকে পকেটমার আখ্যা!

    ওই সভায় রাহুল এও বলেছিলেন, “পকেটমাররা একা একা আসে না। সেখানে তিনজন থাকে। একজন সামনে থাকে, অন্যজন থাকে পিছনে। অন্য একজন থাকেন একটু দূরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজটা হল আপনার মনযোগটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার। তিনি টিভিতে আসেন, সামনে থাকেন। হিন্দু-মুসলিম, জিএসটি এবং নোটবন্দির মতো (Panauti Jibe) বিষয় তুলে তিনি জনগণের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেন। এই সময়ের মধ্যে পিছন থেকে চলে আসেন আদানি, টাকা নিয়ে নেন।

    আরও পড়ুুন: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    রাহুলের এহেন মন্তব্যে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে বিজেপি। দ্বারস্থ হয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে বিজেপি লিখেছে, “একজন প্রধানমন্ত্রীকে পকেটমার ও পনৌতি বলাটা গ্রহণযোগ্য নয়। এটা রাজনৈতিক সৌজন্যের অবনমন। কাউকে পকেটমার বলাটা নিছক গালাগালি দেওয়া নয়, তাঁর সামাজিক সম্মান নষ্ট করা। যাঁর সম্পর্কে এই শব্দবন্ধ প্রয়োগ করা হচ্ছে, তাঁকে সমাজের চোখে হেয় করা (Panauti Jibe)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Encounter in Rajouri: “আগামী সপ্তাহেই বাড়ি ফিরব মা”! আর ফেরা হল না, জঙ্গিদের গুলিতে হত ক্যাপ্টেন শুভম

    Encounter in Rajouri: “আগামী সপ্তাহেই বাড়ি ফিরব মা”! আর ফেরা হল না, জঙ্গিদের গুলিতে হত ক্যাপ্টেন শুভম

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির সময় মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল। মাকে কথা দিয়েছিলেন শীঘ্রই বাড়ি ফিরবেন। কিন্তু  জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হল না ক্যাপ্টেন শুভম গুপ্তর। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন শুভম। বুধবার থেকে হওয়া ওই গুলির লড়াইয়ে ইতিমধ্যেই পাঁচ সেনার মৃত্যু হয়েছে। এই লড়াইয়ে বুধবারই সেনার দুই ক্যাপ্টেন-সহ চার জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও তিন জন। সেই লড়াইয়ে আহত এক জওয়ানের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার।

    স্কুলের ‘টপার’ থেকে সেনায়

    মাস ছয়েক আগে উত্তরপ্রদেশের আগরায় বাড়িতে ২৬তম জন্মদিন পালন করেছিলেন ক্যাপ্টেন শুভম গুপ্ত। আগরার তাজ নগরীর বাসিন্দা শুভম। তাঁর বাবা বসন্ত কুমার গুপ্ত আগরার ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট কাউন্সেল (অপরাধ)। ২০১৫ সালে সেনায় যোগ দেন শুভম। ২০১৮ সালে সেনার বিশেষ বাহিনী ৯ প্যারা এসএফ-এ সুযোগ পান। ক্যাপ্টেনের পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, শুভম বাড়ি ফেরার অপেক্ষায় ছিল তাঁর পরিবার। বিয়ের তোড়জোড়ও চলছিল। শুভমের ভাই ঋষভ জানান, ফোনে তাঁদের জানানো হয় যে, একটি অভিযানে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন শুভম। দীপাবলির সময় পরিবারের সঙ্গে শেষ বার কথা হয়েছিল তাঁর। সেই সময় মাকে ক্যাপ্টেন বলেছিলেন, “আগামী সপ্তাহেই বাড়ি ফিরব মা।” কিন্তু তা হল না আক্ষেপ শুভমের ভাই-এর। স্কুলের ‘টপার’ ছিলেন শুভম। সেনায় যোগদানের জন্য প্রথমে তিনি সেন্ট্রাল ডিফেন্স অ্যাকাডেমি এবং পরে দেরাদুন মিলিটারি অ্যাকাডেমিতে পড়াশোনা করেন। 

    আরও পড়ুন: নূপুর শর্মার পাশে দাঁড়িয়েছিলেন, সেই গির্ট ওয়াইল্ডার্স হতে চলেছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী!

    খতম দুই জঙ্গি

    সেনা সূত্রে খবর, ২৪ ঘণ্টা ধরে লড়াইয়ের পর জম্মু-কাশ্মীরের দুই জঙ্গিকে খতম করেছে সেনা। নিহতদের মধ্যে এক জন লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার কারি। পাকিস্তানের নাগরিক লস্করের এই কমান্ডার গত এক বছর ধরে রাজৌরি-পুঞ্চে সক্রিয় ছিল। কারি, ডাংরি এবং কান্দিতে হামলার মূলচক্রী বলেও মনে করা হচ্ছে। সেনা সূত্রে খবর, কারি ছাড়াও আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে এই লড়াইয়ের। তার পরিচয় জানার চেষ্টা চলছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajouri Encounter: রাজৌরির জঙ্গিদমন অভিযানে শহিদ ২ ক্যাপ্টেন সহ ৪ সেনা জওয়ান, খতম লস্কর কমান্ডার

    Rajouri Encounter: রাজৌরির জঙ্গিদমন অভিযানে শহিদ ২ ক্যাপ্টেন সহ ৪ সেনা জওয়ান, খতম লস্কর কমান্ডার

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্বিতীয় দিনে পড়ল রাজৌরির জঙ্গিদমন অভিযান। বুধবার থেকে জম্মু কাশ্মীরের রাজৌরি (Rajouri Encounter) জেলার কালাকোট মহকুমার অন্তর্গত জঙ্গলে ঘেরা বাজিমাল অঞ্চলে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই (Army Terrorist Gunfight)। গতকাল ২ সেনা জওয়ানের মৃত্যুর খবর এসেছিল। এদিন শেষ খবর পাওয়া পর্যন্ত, সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪। এর মধ্যে সেনার ২ ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার রয়েছেন। রয়েছেন ২ জওয়ানও। অন্যদিকে, বাহিনীর গুলিতে খতম হয়েছে লস্করের এক শীর্ষস্থানীয় কমান্ডারও।

    কী জানিয়েছে সেনা?

    সেনার ১৬ কোরের (হোয়াইট নাইট) তরফে এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে বলা হয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার কালাকোট এলাকার গুলাবগড় জঙ্গলে চিরুনি-তল্লাশি অভিযান শুরু করে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-কে নিয়ে গঠিত যৌথবাহিনী (Rajouri Encounter)। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় বুধবার। সেই থেকে দুপক্ষের মধ্যে ভয়াবহ গুলি বিনিময় হচ্ছে। জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে (Army Terrorist Gunfight)। মহিলা ও শিশুদের প্রাণ বাঁচাতে গিয়ে আমাদের সেনা জওয়ানরা শহিদ দিয়েছেন। তাঁদের এই সাহসিকতা ও চরম বলিদানের ফলে অনেকের প্রাণ বেঁচেছে।

    শহিদ চার সেনা কর্মী

    সেনা সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেনার চার জন শহিদ হয়েছেন। এর মধ্যে ২ জন ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার এবং বাকি ২ জন হাভিলদার পদমর্যাদার। ২ অফিসারের মধ্যে একজন হলেন ৬৩ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাপ্টেন এমভি প্রাঞ্জল। অপরজন ৯ প্যারা স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন শুভম গুপ্ত। ২ জওয়ানের মধ্যে একজনের নাম হাভিলদার মাজিদ। তিনও ৯ প্যারা স্পেশাল ফোর্স ইউনিটে অঙ্গ ছিলেন (Rajouri Encounter)। দ্বিতীয় জওয়ানের পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া, ৯ প্যারা স্পেশাল ফোর্স ইউনিটের এক মেজর পদমর্যাদার অফিসার আহত হয়েছেন। তাঁকে উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    খতম লস্কর কমান্ডার

    সেনা সূত্রে খবর, বাহিনীর গুলিতে এক পাক জঙ্গি-নেতা খতম হয়েছে। যা জানা যাচ্ছে, ওই জঙ্গির নাম কুয়ারি। আদতে পাকিস্তানের বাসিন্দা কুয়ারি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার। সেনা গোয়েন্দাদের দাবি, এই জঙ্গি-নেতা দীর্ঘদিন রাজৌরি-পুঞ্চ এলাকায় (Rajouri Encounter) আত্মগোপন করেছিল। তার আগে, পাক-আফগান সীমান্তে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল এই নিহত জঙ্গি (Army Terrorist Gunfight)। আইইডি তৈরিতে পারদর্শী ছিল বলেও জানা গিয়েছে। ধাংরি ও কান্দি হামলার মাস্টারমাইন্ড ছিল এই কুয়ারি। ওই হামলায় ৭ জন মারা গিয়েছিলেন। ১৪ জন আহত হয়েছিলেন। সেনা সূত্রে দাবি, এখনও ওই এলাকায় ২-৩ জন জঙ্গি রয়েছে। ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে তারা সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। তবে তাদের ঘিরে ফেলা হয়েছে। 

    এখনও ফিকে হয়নি অনন্তনাগ…

    অনন্তনাগ অভিযানের কথা এখনও টাটকা। প্রায় ২ মাস আগে, অনন্তনাগ জেলার কোকেরনাগ অঞ্চলে সেনা-জঙ্গির ভয়াবহ গুলির লড়াইয়ে শহিদ হয়েছিলেন ২ সেনা অফিসার— ১৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার কর্নেল মনপ্রীত, সেনা মেজর আশিস ধনচোক এবং জম্মু কাশ্মীর পুলিশের ডেপুটি সুপার হুমায়ুন ভাট। খতম হয়েছিল ২ জঙ্গিও। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • BJP: প্রধানমন্ত্রীকে ‘পনৌতি’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

    BJP: প্রধানমন্ত্রীকে ‘পনৌতি’ মন্তব্য, রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: একবার বেফাঁস মন্তব্য করে খুইয়েছিলেন সাংসদ পদ। দলকে ফেলেছিলেন বিপাকে। ছোটাছুটি করেছিলেন এক আদালত থেকে অন্য আদালতে। পরে অনেক কষ্টে ফিরে পেয়েছেন সাংসদ পদ। তবে তার পরেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী যে নিজেকে এতটুকুও সংশোধন করেননি, তার প্রমাণ মিলেছে প্রধানমন্ত্রীকে ‘পনৌতি’ বলায়। রাহুলের এহেন মন্তব্যে বেজায় চটেছে বিজেপি (BJP)। এবার তারা দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশনের। বুধবারই এ ব্যাপারে কমিশনে নালিশ করেছে মোদি-অমিত শাহের দল।

    রাহুলের বেফাঁস মন্তব্য

    টানা ১০টি ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। কাপ হাতছাড়া হওয়ায় ভেঙে পড়েছিলেন ওই দলের সদস্যরা। ড্রেসিংরুমে গিয়ে তাঁদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাজস্থানের জালোরে এক জনসভায় ভারতের হার প্রসঙ্গে রাহুল বলেন, “আমাদের ছেলেরা ভালই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু এই অপয়া (পনৌতি) সব শেষ করে দিল।” রাহুলের নিশানায় যে প্রধানমন্ত্রী স্বয়ং, তা বলার অপেক্ষা রাখে না। রাহুলের এহেন মন্তব্যে তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করে বিজেপি।

    রাহুলকে নিশানা বিজেপির 

    রাহুলের একটি ভিডিও ফুটেজ শেয়ার করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা রাজীব চন্দ্রশেখর এক্স হ্যান্ডেলে লেখেন, “তাহলে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে পনৌতি বলছেন রাহুল। এখানে ভণ্ডামিরও বেশি কিছু আছে। ৫৫ বছরের যে ব্যক্তি নিজে জীবনে একটা দিনও কাজ করেননি, যাঁর পরিবার দুর্নীতির মাধ্যমে পরজীবীর মতো দশকের পর দশক ধরে দেশকে শোষণ করেছে এবং যাঁদের সরকার আর্থিক দিক থেকে দেশকে ধ্বংস করে দিয়েছিল, সেই তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে যে এরকম কথা বলছেন, তা হতাশা ও মানসিক অস্থিরতার পরিচয় দিচ্ছে।”

    আরও পড়ুুন: ‘‘শিল্পের নামে চলছে মোচ্ছব’’! বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ ডিএ আন্দোলনকারীদের

    রাহুলের মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। কমিশনকে লেখা চিঠিতে বিজেপি লিখেছে, “একজন প্রধানমন্ত্রীকে পকেটমার ও পনৌতি বলাটা গ্রহণযোগ্য নয়। এটা রাজনৈতিক সৌজন্যের অবনমন। কাউকে পকেটমার বলাটা নিছক গালাগালি দেওয়া নয়, তাঁর সামাজিক সম্মান নষ্ট করা। যাঁর সম্পর্কে এই শব্দবন্ধ প্রয়োগ করা হচ্ছে, তাঁকে সমাজের চোখে (BJP) হেয় করা।” প্রসঙ্গত, ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় মাস কয়েকের জন্য সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল।

    কমিশন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share