Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Uttarakhand Tunnel Rescue: আটক শ্রমিকদের খুব কাছে উদ্ধারকারী দল, আর কিছুক্ষণের অপেক্ষা

    Uttarakhand Tunnel Rescue: আটক শ্রমিকদের খুব কাছে উদ্ধারকারী দল, আর কিছুক্ষণের অপেক্ষা

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে আটকে পড়া শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল (Uttarakhand tunnel rescue)। বের করে আনা এখন সময়ের অপেক্ষা। বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স। শ্রমিকদের জন্য সুড়ঙ্গের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের একটি দলকে তৈরি করে রাখা হয়েছে। ৪১ জন শ্রমিকের জন্য ৪১টি শয্যাও এখানে তৈরি করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। সকালেই সেখানে পৌঁছেছেন উত্তরকাশির জেলাশাসক অভিষেক রুহেলাও। সকাল সাড়ে ছ’টা নাগাদ সেখানে হাজির হন দিল্লি থেকে ৭ প্রযুক্তি বিশেষজ্ঞ। গতকালই রাত্রি এগারোটা নাগাদ ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ‘ন্যাশনাল ভ্যাকসিন ভ্যান’। জানা গিয়েছে, এখানে বেশ কয়েক ধরনের ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র মজুদ করে রাখা হয়েছে (Uttarakhand tunnel rescue)।

    ফাইনাল স্টেজে উদ্ধারকাজ

    মঙ্গলবারে এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে প্রথম প্রকাশ্যে আসে শ্রমিকদের ভিডিও। সেখানে তাঁদের বলতে শোনা যায় যে তাঁরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এর পাশাপাশি তাঁরা নিজেদের পরিবারকেও বার্তা দেন। ওই পাইপের মাধ্যমে যে ওয়াকি-টকি পাঠানো হয়, সে দিয়ে তাঁরা কথাও বলেন। একটা সময় মনে হয়েছিল যে শ্রমিকদের উদ্ধার (Uttarakhand tunnel rescue) করতে আরও হয়তো ১০-১২ দিন সময় লেগে যেতে পারে, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে শ্রমিকদের উদ্ধারের ফাইনাল স্টেজে এনডিআরএফ-এর দল।

    সংবেদনশীল সম্প্রচারে গতকালই নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রে

    অন্যদিকে, গতকালই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে প্রতিটি সংবাদমাধ্যমকে নির্দেশ দেয়, যে কোনও ধরনের চাঞ্চল্যপূর্ণ সম্প্রচার না করতে। যে কোনও ধরনের লাইভ টেলিকাস্ট অথবা টানেলের পাশে থেকে করা ভিডিও এগুলোকে সম্প্রচার করতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এর পাশাপাশি যখনই উত্তরকাশী (Uttarakhand tunnel rescue) বিষয় খবর করা হবে তখন যেন সেই খবর সংবেদনশীল না হয়। সেই রকমভাবেই তৈরি করতে হবে প্রতিবেদনের শিরোনাম ও ছবি। তার কারণ শিরোনাম এবং ছবি দেখে যেন শ্রমিক পরিবারের উদ্বিগ্ন না হয়। অবশেষে শ্রমিকদের প্রায় কাছে পৌঁছাতে সক্ষম হল উদ্ধারকারীরা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান, চক্রব্যূহে আটকে ২ জঙ্গি

    Jammu and Kashmir: সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ দুই জওয়ান, চক্রব্যূহে আটকে ২ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্ত্রাসবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে শহিদ এক মেজর সহ দুই জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী সেনা হাসপাতালে। বুধবার সকালে কাশ্মীরের রাজৌরি জেলায় শুরু হওয়া ওই সংঘর্ষ চলছে এদিন সন্ধে পর্যন্ত (Jammu and Kashmir)। নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে অনুমান। যদিও এ ব্যাপারে কিছু জানায়নি নিরাপত্তা বাহিনী।

    চিরুনি তল্লাশি জঙ্গির খোঁজে

    জানা গিয়েছে, রাজৌরি জেলার ধর্মশালের বাজিমাল এলাকায় কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে বলে খবর পায় নিরাপত্তা বাহিনী। নিজস্ব গোয়েন্দা মারফত খবর মেলায় এ ব্যাপারে নিশ্চিত ছিলেন বাহিনীর কর্তারা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এদিন সকালে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে যোগ দিয়েছিল জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল। এর পরেই শুরু হয় চিরুনি তল্লাশি (Jammu and Kashmir)। বেগতিক দেখে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। প্রতিরোধ গড়ে তোলে বাহিনী ও পুলিশ।

    তুমুল গুলির লড়াই 

    জঙ্গিদের গুলিতে শহিদ হন বাহিনীর দুই জওয়ান। এঁদের মধ্যে একজন মেজর। বুধবার সন্ধে পর্যন্তও গুলির লড়াই চলছে বলে খবর। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে এখনও আটকে রয়েছে দুই জঙ্গি। অন্ধকারের সুযোগ নিয়ে তারা যাতে পালাতে না পারে, তাই ঘটনাস্থলে পাঠানো হয়েছে বাড়তি বাহিনী। নিরাপত্তা বাহিনীর অনুমান, এই হামলার জন্য দায়ী পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।

    আরও পড়ুুন: “ডিপফেকের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে”, জি২০-র বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    ফি বার শীতকালে প্রবল ঠান্ডার সুযোগ নিয়ে ভারতে জঙ্গি ঢোকানোর চেষ্টা করে পাকিস্তান। বছর কয়েক আগে ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা রদ করে নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে উপত্যকায় কমেছে জঙ্গি উপদ্রব। যদিও ভূস্বর্গে অশান্তি জারি রাখতে বদ্ধপরিকর পাকিস্তান। সেই কারণেই চলছে জঙ্গি অনুপ্রবেশ। যে জঙ্গিদের খতম করতে বদ্ধ পরিকর সেনা। তা করতে গিয়েই এদিন শহিদ হন দুই জওয়ান (Jammu and Kashmir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: “ডিপফেকের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে”, জি২০-র বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    G20 Summit: “ডিপফেকের বিপদ সম্পর্কে আমাদের সচেতন হতে হবে”, জি২০-র বৈঠকে বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-কে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবে এই প্রযুক্তিকে অবশ্যই তার আগে সমাজের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।” বুধবার ভার্চুয়াল জি২০ সম্মেলনে (G20 Summit) কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের নেতৃত্বে জি২০ সম্মেলনের শেষ বৈঠকটি হয়েছে বুধবার। উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “এআইকে সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবে এই প্রযুক্তিকে অবশ্যই তার আগে সমাজের জন্য নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে। ডিপফেক বর্তমানে একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এআই জনসাধারণের জন্য নিরাপদ হওয়া উচিত। মানুষের চাহিদার কথা মাথায় রেখে এআই ব্যবহার করা উচিত।”

    ডিপফেক নিয়ে উদ্বেগ

    রবিবারই এআই ডিপফেক নিয়ে বিজেপির বিজয়া সম্মেলনীতে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। ডিপফেকের অপব্যবহার সমাজের পক্ষে ক্ষতিকর হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ডিপফেকের অনিষ্টকারী দিক সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী সেদিন জানিয়েছিলেন, তাঁর একটি গরবা নাচের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি জানান, স্কুল জীবনের পর তিনি আর কোনওদিন গরবা নাচেননি। জি২০ সম্মেলনেও এআই ডিপফেকের বিপদ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করলেন মোদি।

    হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গ

    প্রত্যাশিতভাবেই এদিন প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে (G20 Summit) এসেছে হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গ। চারদিনের জন্য যে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “জি২০ গোষ্ঠীর কাছে কোনও ধরনের সন্ত্রাসবাদই গ্রহণযোগ্য নয়।” পণবন্দিরা দ্রুত মুক্তি পাবেন বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গত, মঙ্গলবারই মুম্বই হামলায় জড়িত পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল। পনের বছর আগের ওই ঘটনার এতদিন পরে লস্করকে নিষিদ্ধ ঘোষণা করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, সন্ত্রাসবাদ রোধে একজোট হতে হবে তামাম বিশ্বকে। বুধবার সেই একই সুর শোনা গেল ভারতের প্রধানমন্ত্রীর কণ্ঠেও।

    আরও পড়ুুন: “বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব” হুমকি তৃণমূল নেতার

    বক্তৃতায় মোদি বলেন, “আজকে বিশ্ব চ্যালেঞ্জে পরিপূর্ণ। এই সময় পারস্পরিক বিশ্বাসই আমাদের ঐক্যবদ্ধ করবে। পারস্পরিক বিশ্বাসের মাধ্যমেই আমরা একে অপরের সঙ্গে যুক্ত হতে পারব।” ভারতের সভাপতিত্বে জি২০তে আফ্রিকান ইউনিয়নের প্রবেশ এবং জি২০-র (G20 Summit) সাফল্যও উঠে এসেছে প্রধানমন্ত্রীর বক্তৃতায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Canada Relation: কানাডাবাসীর জন্য ফের ই-ভিসা পরিষেবা চালু করল ভারত, বার্তা ট্রুডোকে!

    India Canada Relation: কানাডাবাসীর জন্য ফের ই-ভিসা পরিষেবা চালু করল ভারত, বার্তা ট্রুডোকে!

    মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র দু’ মাসের মধ্যেই কানাডাবাসীর জন্য ই-ভিসা পরিষেবা চালু করল ভারত (India Canada Relationship)। কানাডায় শিখ নেতা খুনের পর তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। তার জেরে ২১ সেপ্টেম্বর কানাডার নাগরিকদের ই-ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল নয়াদিল্লি। পরে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, ২৬ অক্টোবর থেকে কানাডার নাগরিকদের ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ ও ‘কনফারেন্স ভিসা’ দেওয়া হবে। কানাডায় ভারতের রাষ্ট্রদূত সঞ্জয়কুমার বর্মা বলেছিলেন, “কেবল চারটি ক্ষেত্রে ফের ভিসা দেওয়া চালু হয়েছে।” তবে বুধবার থেকে সব নাগরিককেই ই-ভিসা পরিষেবা দেওয়ার কথা জানাল ভারত। এই ভিসা ফের চালু হলে ভারত ভ্রমণ করতে পারবেন কানাডার নাগরিকরা।

    কানাডাকে বার্তা

    এদিকে, বুধবার সন্ধ্যায় উদ্বোধন হবে ভার্চুয়ালি জি২০ বৈঠকের। বৈঠকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং উপস্থিত থাকবেন না। তবে যোগ (India Canada Relation) দেবেন সে দেশের প্রধানমন্ত্রী। বৈঠকে গরহাজির থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছে সে দেশের প্রধানমন্ত্রীর সচিবালয়। এহেন আবহে ই-ভিসা পরিষেবা চালু করে নয়াদিল্লি কানাডাকে বার্তা দিতে চাইছে বলেই ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের।

    ভারত-কানাডা সম্পর্ক

    প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে কানাডায় খুন হন ‘খালিস্তান টাইগার ফোর্সে’র প্রধান হরদীপ সিং নিজ্জর। তিনি কানাডার সারের গুরু নানক শিখ গুরুদ্বার সাহিবের প্রধান ছিলেন। গুরুদ্বার চত্বরের মধ্যেই গুলি করে খুন করা হয় তাঁকে। ওই ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থার দিকে অভিযোগের আঙুল তোলে কানাডা। সে দেশের প্রধানমন্ত্রী সংসদে নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে বলে দাবি করেন। ট্রুডোর দাবিকে অবাস্তব ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নস্যাৎ করে নয়াদিল্লি। কানাডার অভিযোগের স্বপক্ষে প্রমাণও চায় ভারত। কানাডার অভিযোগের প্রেক্ষিতে তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক।

    আরও পড়ুুন: ধর্মতলায় ‘শাহি’ সমাবেশ নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির দুয়ারে রাজ্য

    কানাডা থেকে গম আমদানি কমিয়ে দেয় ভারত। বিপাকে পড়েন কানাডার কৃষকরা। কারণ কানাডা থেকে সব চেয়ে বেশি গম আমদানি করে ভারত। তার জেরে ফসলের উচ্চমূল্য পান কানাডার কৃষকরা। আমদানি কমাতেই কানাডায় কমে যায় গমের দাম। তার পরেই সুর নরম করে কানাডা। ই-ভিসা পরিষেবা ফের চালু করে ভারত কানাডাকে বার্তা পাঠাল বলেই ধারণা ওয়াকিবহাল মহলের (India Canada Relation)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Incident: আটকে পড়া শ্রমিকরা কী খেলেন মঙ্গলবার রাতে? কী পরামর্শ দেওয়া হল ওঁদের?

    Uttarkashi Incident: আটকে পড়া শ্রমিকরা কী খেলেন মঙ্গলবার রাতে? কী পরামর্শ দেওয়া হল ওঁদের?

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবারই প্রকাশ্যে আসে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে (Uttarkashi Incident) থাকা ৪১ জন শ্রমিকের ভিডিও। কঠিন পরিস্থিতির মধ্যেও তাঁরা সুস্থ স্বাভাবিক রয়েছেন বলে জানান। জানা গিয়েছে, খিচুড়ির পরে মঙ্গলবার রাতে তাঁদের পোলাও, মটর-পনির এবং দুটি করে রুটি দেওয়া হয়েছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের (Uttarkashi Incident) পরামর্শ অনুযায়ী কাজ করছে উদ্ধারকারী দল। শ্রমিকদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই খাবার পাঠানো হচ্ছে এবং খাদ্যের ধরনেও বদল আনা হচ্ছে। মঙ্গলবার রাতেই পাইপের ভিতর দিয়ে প্রায় দেড়শটি খাবারের প্যাকেট শ্রমিকদের কাছে পৌঁছায়। এর পাশাপাশি বিভিন্ন রকমের ফলও পাঠানো হচ্ছে শ্রমিকদের। আটকে পড়া শ্রমিকদের জন্য রান্না করছেন জনৈক সঞ্জিত রানা। বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া তাঁর সাক্ষাৎকারে সঞ্জিতবাবু বলেন, ‘‘চিকিৎসকের তত্ত্বাবধানেই সমস্ত রান্না করেছি। হজম করতে অসুবিধা হবে না এমন খাবারই রান্নার নির্দেশ দেওয়া হয়েছিল। কম তেলমশলা দিয়ে তাই ভেজ পোলাও এবং মটর পনির রান্না করেছি। মাখন দিয়ে রুটিও বানিয়েছি।’’

    শ্রমিকদের সুড়ঙ্গের ভিতর হাঁটাচলা করার পরামর্শ

    জানা গিয়েছে,  ৫ থেকে ১০ কেজি ওজনের ফলও পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে আপেল, লেবুর পাশাপাশি পাঁচ ডজন কলা। এর পাশাপাশি অবসাদ রোখার ওষুধও তাঁদেরকে পাঠানো হচ্ছে। উদ্ধারকারী দলের তরফে জানানো হয়েছে যে সুড়ঙ্গের ভিতরে (Uttarkashi Incident) পর্যাপ্ত পরিমাণেই রয়েছে জল এবং অক্সিজেন। এর পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে শ্রমিকরা কী কী করবেন সে পরামর্শ দিচ্ছেন উদ্ধারকারী দলে থাকা বিশেষজ্ঞরা (Uttarkashi Incident)। সুড়ঙ্গের ভিতরে তাঁদেরকে হাঁটা চলা এবং যোগ ব্যায়ামের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শ্রমিকরা যাতে মানসিকভাবে ভেঙে না পড়েন সে কারণে কয়েকজন শ্রমিকের পরিজনকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে বলে জানা গিয়েছে। সুড়ঙ্গের কাছাকাছি হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধারকারী দলের বক্তব্য হল, যতই পরিবারের সঙ্গে যোগাযোগ রাখবেন শ্রমিকরা, ততই তাঁদের মনের জোর বাড়বে।

    সংবেদনশীল সম্প্রচারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

    অন্যদিকে, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে প্রতিটি সংবাদমাধ্যমকে নির্দেশ দিয়েছে, যে কোনও ধরনের চাঞ্চল্যপূর্ণ সম্প্রচার না করতে। যে কোনও ধরনের লাইভ টেলিকাস্ট অথবা টানেলের পাশে থেকে করা ভিডিও এগুলোকে সম্প্রচার করতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এর পাশাপাশি যখনই উত্তরকাশী (Uttarkashi Incident) বিষয় খবর করা হবে তখন যেন সেই খবর সংবেদনশীল না হয়। সেই রকমভাবেই তৈরি করতে হবে প্রতিবেদনের শিরোনাম ও ছবি। তার কারণ শিরোনাম এবং ছবি দেখে যেন শ্রমিক পরিবারের উদ্বিগ্ন না হয়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Guinness World Record: ৩২ নয়, ৩৮টি দাঁতের অধিকারিণী হয়ে গিনেস রেকর্ডে ভারতীয় মহিলা

    Guinness World Record: ৩২ নয়, ৩৮টি দাঁতের অধিকারিণী হয়ে গিনেস রেকর্ডে ভারতীয় মহিলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৩৮টি দাঁত নিয়ে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুকে (Guinness World Record) নাম তুললেন এক ভারতীয় মহিলা। অনেকের মুখে অতিরিক্ত দু-একটা দাঁত থাকে। মেডিক্যালের ভাষায় একে হাইপারডোনটিয়া বা পলিডোনটিয়া বলা হয়। তাই বলে অতিরিক্ত ৬টি দাঁত! এ যেন এক অবাক করা কাণ্ড। বিশ্বের মোট ৩.৮ শতাংশ মানুষের অতিরক্ত দাঁতের দৃষ্টান্ত পাওয়া যায়। দাঁতের গোঁড়ায় অঙ্কুর দাঁত থেকে অতিরিক্ত দাঁতের জন্ম হয় বলে জানা যায়।

    কে এই মহিলা (Guinness World Record)?

    সাধারণত প্রাপ্ত বয়স্ক মানুষের মুখে ৩২টি দাঁত থাকে। কিন্তু ২৬ বছরের এই ভারতীয় মহিলার দাঁত অতিরিক্ত ৬টি দাঁত আরও ওঠায় মোট দাঁতের সংখ্যায় দাঁড়িয়েছে মোট ৩৮। সব থেকে বেশি দাঁতের অধিকারিণী হয়ে গিনেস বিশ্ব রেকর্ড (Guinness World Record) গড়েছেন তিনি। এই ভারতীয় মহিলার নাম কল্পনা বালান।

    ছোট বেলা থেকেই দাঁত উঠেছে

    গিনেস বিশ্ব রেকর্ড (Guinness World Record) অনুসারে সূত্রে জানা গিয়েছে, কল্পনার মুখের ভিতরে নিচের চোয়ালে চারটি অতিরিক্ত দাঁত এবং উপরের চোয়ালে দুটি দাঁত অতিরক্ত দাঁত রয়েছে। তাঁর ছোটবেলা থেকেই দাঁত ওঠার প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাঁতেরও বৃদ্ধি হতে থাকে। এই অতিরিক্ত দাঁতের কারণে তাঁর কোনও যন্ত্রণা বা ব্যথ্যার প্রকোপ নেই কিন্তু খাবর খওয়ার পর দাঁতের ফাঁকে খাবার আটকে যাওয়ার একটা সমস্যার রয়েছে। কল্পনা জানান, যখন তাঁর বাবা-মা এই দাঁতের বিষয়ে জানতে পেরেছিলেন, সেই সময় অবাকই হয়েছিলেন। অতিরিক্ত দাঁতগুলি তুলে ফেলার কথাও বলেছিলেন। কিন্তু রাজি হননি কল্পনা। তবে ডাক্তার দাঁত তোলার বিষয়ে আরও সময় অপেক্ষার করার পরামর্শ দিয়ে ছিলেন। যদিও কল্পনা পরবর্তী সময়ে দাঁতগুলি পরিণত হওয়ার পরও তোলার বিষয়ে খুব একটা আগ্রহ দেখাননি।

    কল্পনার বক্তব্য

    কল্পনা বালান নিজের দাঁত নিয়ে গিনেস বুকে (Guinness World Record) নাম তুলে বলেন, “আমি খুব আনন্দিত আমার এই দাঁতের জন্য। বিশ্ব রেকর্ডে নাম তোলাটা আমার কাছে সারা জীবনের একটি পুরস্কার স্বরূপ। তবে এখনও আরও দুটি দাঁত অপূর্ণ অবস্থায় রয়েছে। যদি সেগুলি পরিপূর্ণতা পায় তাহলের রেকর্ডে দাঁতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।” 

    উল্লেখ্য, পুরুষদের মধ্যে অতিরিক্ত দাঁতের রেকর্ডে কানাডার ইভানো মেলোন নামে এক ব্যাক্তি ৪১টি দাঁত নিয়ে বিশ্ব গিনেসে নাম তুলেছিলেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • G20 Summit: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    G20 Summit: মোদির নেতৃত্বে আজ শুরু ভার্চুয়াল জি২০ সম্মেলন, যোগ দেবেন কি ট্রুডো?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসখানেক আগেই নয়াদিল্লিতে শেষ হয়েছে জি২০ (G20 Summit) শীর্ষ সম্মেলন। ভারতের নেতৃত্বে শেষ এই সম্মেলন হবে আজ, বুধবার, নয়াদিল্লিতে। ভার্চুয়াল মাধ্যমের এই বৈঠকের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এই বৈঠকের শেষেই জি২০ সম্মেলন আয়োজনের ব্যাটন চলে যাবে অন্য দেশের হাতে।

    বৈঠকে যোগ দেবেন কারা

    ভার্চুয়াল এই বৈঠকে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বেজিংয়ের তরফে যোগ দেওয়ার কথা সে দেশের প্রধানমন্ত্রীর। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যোগ দিচ্ছেন না এই বৈঠকে। সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনেও গরহাজির ছিলেন এই দুই রাষ্ট্রপ্রধান। (পুতিন অবশ্য যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি।) তবে এদিনের বৈঠকে আশ্চর্যজনকভাবে যোগ দিতে চলেছেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো। নয়াদিল্লির বৈঠকে (G20 Summit) উপস্থিত ছিলেন তিনি। তার পর অবশ্য তলানিতে ঠেকেছে ভারত-কানাডা সম্পর্ক। কানাডায় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং গুজ্জরের মৃত্যুর ঘটনায় ভারতকে দুয়ো দেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। ট্রুডোর অভিযোগ অস্বীকার করে নয়াদিল্লি সাফ জানিয়ে দেয়, অভিযোগের প্রমাণ দিতে হবে। এ পর্যন্ত সেই প্রমাণ দিতে পারেনি ট্রুডোর দেশ।

    সম্প্রচার করা হবে কেবল মোদির ভাষণ

    সম্প্রতি অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি উইংয়ের সঙ্গে বৈঠকে উত্থাপন করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে জয়শঙ্কর তাঁকে সাফ জানিয়ে দেন, কানাডা কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সব ধরনের সম্পর্ক উপেক্ষা করছে। খালিস্তানপন্থী জঙ্গিদের আশ্রয় দিয়ে ভারতের দুশ্চিন্তা বাড়িয়ে তুলেছে। এদিনের বৈঠকে যদি এই বিষয়টি উত্থাপিত হয়, তাহলে ট্রুডোর বিপদ বাড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। এদিনের বৈঠকে উঠতে পারে হামাস-ইজরায়েল যুদ্ধের প্রসঙ্গও। তবে সম্প্রচার করা হবে কেবল মোদির ভাষণ।

    আরও পড়ুুন: শিষ্টাচারের সীমা লঙ্ঘন! মোদিকে ‘অপয়া’ বলে আক্রমণ রাহুলের, তীব্র প্রতিক্রিয়া বিজেপির

    ভারতের বিদেশ সচিব বিনয় কাতরা বলেন, “আমরা আশা করছি এদিনের ভার্চুয়াল বৈঠকে জি২০-র বেশিরভাগ নেতাই যোগ দেবেন।” জি২০ শেরপা অমিতাভ কান্ত বলেন, “ভার্চুয়াল এই বৈঠকে কেবল বিশ্বনেতাদের পূর্ববর্তী আলোচনার কতটা অগ্রগতি হয়েছে তা নিয়েই আলোচনা হবে না, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি নিয়েও কথা হবে।” তিনি বলেন, “রাষ্ট্রসংঘের ৭৮তম অধিবেশনের পর এই প্রথম একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বনেতারা (G20 Summit)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • DRDO: হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ, দেশে তৈরি প্রথম জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল

    DRDO: হেলিকপ্টার থেকে মিসাইল নিক্ষেপ, দেশে তৈরি প্রথম জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিরক্ষায় আত্মনির্ভর ভারত-এর লক্ষ্যে আরও একটি পদক্ষেপ। পরীক্ষামূলক উড়ানে সফল দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌসেনার জন্য নির্মিত প্রথম কোনও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (Anti Ship Missile)। দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও-র (DRDO) সহযোগিতায় মঙ্গলবার এই পরীক্ষা করে ভারতীয় নৌসেনা। এদিন একটি সি-কিং ৪২বি হেলিকপ্টার থেকে ছোড়া হয় দেশে তৈরি প্রথম কোনও জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রকে। এদিনের পরীক্ষাটি মূলত ছিল গাইডেড ফ্লাইট ট্রায়াল। এই পরীক্ষায় পুরোপুরি সফল নতুন ক্ষেপণাস্ত্রটি।

    পোশাকি নাম এনএএসএম

    দীর্ঘদিন ধরেই আকাশপথে জাহাজে হামলা চালানোর মত, দেশিয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন পাল্লার ক্রুজ মিসাইল (Anti Ship Missile) নির্মাণ নিয়ে গবেষণা ও পরীক্ষা করছে নৌসেনা। গত অক্টোবর মাসে, ডিআরডিও-নির্মিত (DRDO) দূর পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (এলআরএএসএম) পরীক্ষা নিয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল। তখনই খবরে প্রকাশিত হয়েছিল যে, নৌসেনা ৫০০ কিলোমিটার পাল্লার একটি নতুন জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (এনএএসএম) নিয়ে গবেষণা করছে যা পরবর্তীকালে ৩৫০-৪০০ কিমি পাল্লার সুপারসনিক ব্রহ্মস জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের জায়গা নেবে। অচিরে, এদিন দেখা দেখা মিলল সেই ক্ষেপণাস্ত্রের।

    এএসএম ইন্টারসেপ্টর মিসাইল তৈরি ভারতের

    এর আগে, ২০২২ সালের মার্চ মাসে স্বল্প-পাল্লার জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের (Anti Ship Missile) পরীক্ষা চালিয়েছিল ভারত। ৩৮০ কেজি ওজনের ওই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫৫ কিমি। সেগুলিকে অ্যাটাক হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা যায়। তার দুমাস আগে, অর্থাৎ ২০২২ সালের মার্চ মাসে যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তনম থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে শত্রুর ছোড়া জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার যোগ্যতা অর্জন করেছে ভারত (DRDO)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarakhand Tunnel Collapse: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শুরু নয়া সুড়ঙ্গ তৈরির কাজ

    Uttarakhand Tunnel Collapse: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে শুরু নয়া সুড়ঙ্গ তৈরির কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ন’ দিন ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarakhand Tunnel Collapse) আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করতে নিরলস পরিশ্রম করে চলেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে ইতিমধ্যেই নানা পন্থা অবলম্বন করেছেন তাঁরা। তার পরেও উদ্ধার করা যায়নি সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের।

    নতুন দুটি টানেল খোঁড়ার কাজ শুরু 

    সোমবার নতুন দুটি টানেল খোঁড়ার কাজ শুরু করেছেন উদ্ধারকারী দলের সদস্যরা। একটি প্রধান সুড়ঙ্গের (যেখানে আটকে রয়েছেন শ্রমিকরা) আড়াআড়িভাবে, অন্যটি উলম্বভাবে। উলম্বভাবে যে সুড়ঙ্গটি খোঁড়া হচ্ছে, তার লক্ষ্য হল দ্রুত আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানো। উদ্ধারকারী দলের সদস্যরা চাইছেন, উন্নত প্রযুক্তির মেশিন দিয়ে আটকে পড়া শ্রমিকদের কাছে যত দ্রুত সম্ভব আরও বেশি করে রসদ পৌঁছে দেওয়া। যেহেতু সুড়ঙ্গটি খোঁড়া হচ্ছিল পাহাড়ি এলাকায়, তাই সেখানে গর্ত খুঁড়তে সমস্যা হচ্ছে।

    উদ্বেগে পরিজনেরা

    এদিকে, দুর্ঘটনার ন’ দিন পরেও সুড়ঙ্গে আটকে (Uttarakhand Tunnel Collapse) পড়া শ্রমিকদের উদ্ধার করতে না পারায় উদ্বেগে তাঁদের পরিজনরা। উদ্ধারকাজ কেমন চলছে, তা দেখতে সুড়ঙ্গের কাছে ঘাঁটি গেড়েছেন তাঁরা। তাঁদের রাত্রিবাসের জন্য তাঁবুর ব্যবস্থা করেছে উত্তরাখণ্ড সরকার। ব্যবস্থা করা হয়েছে খাবারেরও। গত রবিবার দুপুরে উত্তরকাশীতে জাতীয় সড়কের নীচে সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে ধস নামে। সুড়ঙ্গে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এনডিআরএফ, আইটিবিপি এবং স্থানীয় প্রশাসনের লোকজন।

    আরও পড়ুুন: ফের মুখ পুড়ল রাজ্যের! শুভেন্দুকে বাঁকুড়ায় সভার অনুমতি আদালতের

    তার পরেও উদ্ধার করা যায়নি আটকে পড়া শ্রমিকদের। দিন দুই আগে ইন্দোর থেকে আনা হয়েছে নতুন মেশিন। তার পরেও শ্রমিকদের ধারে কাছে পৌঁছানো যায়নি। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের জন্য ফাঁকা জায়গা রয়েছে ৪০ মিটার। পাইপের সাহায্যে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় রসদ। আটকে পড়া শ্রমিকরা যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে না পড়েন, তাই নিয়মিত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন মনোবিদরা। তাঁদের উদ্ধারে নিয়ে আসা হয়েছে নরওয়ে থেকে বিশেষজ্ঞদেরও। প্রযুক্তির পাশাপাশি চলছে দেব আরাধনাও। সুড়ঙ্গের (Uttarakhand Tunnel Collapse) মুখে শুরু হয়েছে পুজো-আচ্চাও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Chardham Yatra: শেষ হল চারধাম যাত্রা, কত পুণ্যার্থী এলেন দেব দর্শনে?

    Chardham Yatra: শেষ হল চারধাম যাত্রা, কত পুণ্যার্থী এলেন দেব দর্শনে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৭ এপ্রিল বদ্রীনাথ মন্দির খুলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল চারধাম যাত্রা (Chardham Yatra)। শেষ হল ১৮ নভেম্বর, শনিবার। এদিনই বন্ধ হয়েছে বদ্রীনাথ ধামের মন্দিরের দরজা। পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় এবার চারধাম যাত্রায় শামিল হয়েছিলেন ১০ লাখ বেশি পুণ্যার্থী। সব মিলিয়ে এবার চারধাম দর্শন করেছেন ৫৪.২ লাখ তীর্থযাত্রী।

    কোন ধামে কত তীর্থযাত্রী 

    কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনেত্রী এই চার তীর্থস্থানকে এক সঙ্গে চারধাম বলা হয়। যেহেতু বদ্রীনাথকে মুক্তিনাথ বলা হয়, তাই বদ্রীনাথ ধাম দর্শন করতে হয় সব শেষে। চলতি বছর চারধাম যাত্রায় সব চেয়ে বেশি তীর্থযাত্রী গিয়েছিলেন কেদারনাথে। এখানে এসেছিলেন ১৯.৬ লাখ পুণ্যার্থী। বদ্রীনাথে গিয়েছিলেন ১৮.৩ লাখ। গঙ্গোত্রী দর্শনে গিয়েছিলেন ৯ লাখ। আর সব চেয়ে কম পুণ্যার্থী গিয়েছিলেন যমুনেত্রী দর্শনে। সেখানে গিয়েছিলেন ৭.৩ পুণ্যার্থী।

    চারধাম যাত্রা

    ফি বার লক্ষ লক্ষ মানুষ যান চারধাম যাত্রায়। কেউ পুণ্য অর্জনের আশায়, কেউবা ট্রেকিংয়ের টানে, কেউ আবার আসেন নিছকই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কেবল দেশ নয়, বিদেশেরও বহু মানুষ আসেন প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি নয়নাভিরাম চার মন্দির দর্শনে। গত বছর চারধাম যাত্রায় গিয়েছিলেন ৪৪.২ লাখ পুণ্যার্থী। অতিমারির জেরে তার আগের দু বছর কাটছাঁট করা হয়েছিল চারধাম (Chardham Yatra) যাত্রায়। তবে ২০১৯ সালে এই যাত্রায় যোগ দিয়েছিলেন ৩২.৪১ লাখ মানুষ।

    আরও পড়ুুন: ইম্ফলের আকাশে ভিনগ্রহের যান? হদিশ পেতে নামল বায়ুসেনার রাফাল বিমান

    পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেজন্য নানা ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফে। অন্যান্যবারের তুলনায় এবার অবশ্য চারধাম ও হেমকুণ্ড সাহিব যাত্রা সার্কিট মিলিয়ে মৃত্যু হয়েছে ২৪৫ জনের। গত বছর এই সংখ্যাটি ছিল ৩০০। বদ্রী-কেদার টেম্পল কমিটির মিডিয়া ইনচার্জ ডঃ হরিশ গৌর জানান, গত পাঁচ দিন ধরে প্রথা মেনে পঞ্চপুজো হয়েছে। শনিবার ছিল শেষ দিন। এদিন মন্দিরের প্রধান পুরোহিত (স্থানীয় ভাষায় রাওল) রীতি মেনে মহিলাদের পোশাক পরেছিলেন। তার পরেই তিনি মা লক্ষ্মীকে বদ্রীনাথ মন্দিরের পবিত্রতম স্থানে নিয়ে গিয়েছেন। তিনি বলেন, “মা লক্ষ্মীকে কোনও পুরুষ ছোঁবেন না। তাই এদিন প্রধান পুরোহিতকে ধারণ করতে হয় নারী-বেশ।” প্রসঙ্গত, শীতকালে হিমালয়ের প্রতিকূল পরিবেশের জন্য মন্দিরটি বন্ধ থাকে গ্রীষ্ম আসা (Chardham Yatra) পর্যন্ত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

LinkedIn
Share