Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • UFO: ইম্ফলের আকাশে ভিনগ্রহের যান? হদিশ পেতে নামল বায়ুসেনার রাফাল বিমান

    UFO: ইম্ফলের আকাশে ভিনগ্রহের যান? হদিশ পেতে নামল বায়ুসেনার রাফাল বিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ইম্ফলের আকাশে কি এলিয়েনদের যান দেখা গেল? মণিপুরের আকাশে ভিনগ্রহীদের যান (UFO) খুঁজে বের করতে নামাল দুটি রাফাল বিমান। ইম্ফলের স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে রবিবার দুপুর আড়াইটা নাগাদ হঠাৎই বিমানবন্দরের উপর ভিনগ্রহীদের যানের মতো একটি উড়ন্ত চাকতিকে উড়তে দেখা যায়। এর ফলে বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিলও করতে হয়। কিছুক্ষণের মধ্যে আচমকাই যানটি (UFO) ভ্যানিশ হয়ে যায়। ইম্ফলের স্থানীয় প্রশাসন প্রথমে ভেবেছিল উড়ন্ত চাকতিটি আসলে ড্রোন। তবে পরে জানা যায় যে অত উঁচুতে কোনও ড্রোনের পক্ষেই ওড়া সম্ভব নয়। এরপর থেকেই শুরু হয় ভিনগ্রহীদের যান নিয়ে জল্পনা। কেউ কেউ সত্যি করেই মনে করছেন যে ওই উড়ন্ত চাকতি আসলে ছিল ইউএফও বা ভিনগ্রহীদের যান (UFO)।

    কী জানাল প্রতিরক্ষা মন্ত্রক?

    রহস্যময় ওই বস্তুকে (UFO) খুঁজে বের করতে তৎপরতাও দেখাল ভারতীয় বায়ুসেনা। অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর লাগিয়ে কম উচ্চতাতে জোড়া রাফাল বিমান নামানো হল ইউএফও-এর সন্ধানে। প্রথমে একটি রাফাল বিমান পাঠানো হয় পরে আরও একটি পাঠানো হয়। তবে জোড়া বিমানে কিছুই খুঁজে পাওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র বলছে, ‘‘ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও সম্পর্কে তথ্য পাওয়ার পরে পরেই, কাছের একটি বিমানঘাঁটি থেকে একটি রাফাল যুদ্ধবিমানকে অনুসন্ধান অভিযানের জন্য পাঠানো হয়। উন্নত সেন্সর যুক্ত রাফাল জেটটি সন্দেহভাজন এলাকায় ঘুরে ঘুরে তল্লাশি চালায়। কিন্তু কিছুই খুঁজে পায়নি।’’

    কী জানাল বায়ুসেনা?

    ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের মতে, ‘‘ভারতীয় বায়ুসেনা ইম্ফল বিমানবন্দর থেকে ভিডিয়ো সংগ্রহ করেছে। তার উপর ভিত্তি করে তার ‘এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম’ সক্রিয় করা হয়েছে। তবে যানটিকে দেখা যায়নি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Myanmar: মিজোরামে আশ্রয় নেওয়া সেনাকর্মীদের ফেরানো হবে মায়ানমারে, জানাল পুলিশ

    Myanmar: মিজোরামে আশ্রয় নেওয়া সেনাকর্মীদের ফেরানো হবে মায়ানমারে, জানাল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: অশান্তি অব্যাহত মায়ানমারে (Myanmar)। তার জেরে ভারত-মায়ানমার সীমান্ত দিয়ে মিজোরামে চলে আসছেন মায়ানমারের বহু বাসিন্দা। শরণার্থীদের এই দলে রয়েছেন মায়ানমারের ৭৫ জন সেনাকর্মীও। এই সৈনিকদের সে দেশে ফেরানো হবে বলে জানিয়ে দিল মিজোরাম প্রশাসন।

    কী বলছে মিজোরাম পুলিশ? 

    মায়ানমার পুলিশের ডিজিপি অনিল শুক্লা বলেন, “গত সপ্তাহে মায়ানমারে জুন্টা সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। লড়াইয়ে এগিয়ে যান বিদ্রোহীরা। এই সংঘর্ষের কারণে কামৈ গ্রামের বাসিন্দারা অস্থায়ীভাবে ভারতে চলে এসেছেন। কামৈ গ্রামটি জোখাথারের কাছে।” তিনি বলেন, “শরনার্থীদের জন্য তৈরি দুটি শিবিরে ভিড় উপচে পড়ছে। এঁদের মধ্যে মায়ানমারের ৭৫ জন সেনাও রয়েছেন। তাঁরাও মিজোরামে ঢুকে পড়েছেন। আমরা তাঁদের উদ্ধার করেছি। সীমান্তে প্রহরারত অসম রাইফেলসের হাতে তাঁদের তুলে দেওয়া হয়েছে। তাঁদের মায়ানমারে ফেরানো হবে।” তিনি (Myanmar) জানান, গত সপ্তাহে মায়ানমার থেকে যেসব শরণার্থী এদেশে এসেছিলেন, ইতিমধ্যেই তাঁদের দেশে ফেরানো হয়েছে।

    ভয়ে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা 

    শুক্লা বলেন, “এঁদের মধ্যে অনেকেই তাঁদের গ্রামে ভয়ে সিঁটিয়ে রয়েছেন। তবে বর্তমানে ওই এলাকার পরিস্থিতি আগের তুলনায় ঢের ভাল।” জানা গিয়েছে, উদ্বাস্তু সমস্যার কারণে মিজোরামে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মিজোরামের ডিজিপি বলেন, “আমরা অসম রাইফেলসের সঙ্গে সহযোগিতা করে চলেছি। আমরা অনেককে উদ্ধার করেছি। আহতদের স্থানীয় চম্পাই হাসপাতালে ভর্তি করেছি। যাঁদের অবস্থা গুরুতর, তাঁদের ভর্তি করা হয়েছে আইজল সিভিল হাসপাতালে।” তিনি বলেন, “সেখানে সামান্য উত্তেজনা রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই।”

    আরও পড়ুুন: জয়নগর কাণ্ডে এবার গ্রেফতার তিন তৃণমূল কর্মী

    এদিকে, মায়ানমারের বহু বাসিন্দা ভিটে মাটি ছেড়ে চলে আসছেন দেশের সীমান্তবর্তী এলাকায়। সম্প্রতি যে এয়ারস্ট্রাইক হয়েছে, তার পরেই এই প্রবণতা দেখা গিয়েছে। তাঁরা জোখাথার এলাকায় চলে এসেছেন। এই এলাকাটি চাম্পাই জেলার কাছাকাছি। ভারত- মায়ানমার সীমান্তের এই জায়গায় বেড়া দেওয়া নেই (Myanmar)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • PM Modi: “রাজস্থানে কংগ্রেস নেতৃত্ব একে অপরকে রান আউটের চেষ্টায় রত”, বিস্ফোরক প্রধানমন্ত্রী

    PM Modi: “রাজস্থানে কংগ্রেস নেতৃত্ব একে অপরকে রান আউটের চেষ্টায় রত”, বিস্ফোরক প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ। দোরগোড়ায় আবার রাজস্থান বিধানসভার নির্বাচন। রবিবার চুরু জেলায় বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানেই কংগ্রেসকে নিশানা করতে গিয়ে ক্রিকেটের প্রসঙ্গ টেনে আনেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “রাজস্থান কংগ্রেস নেতৃত্ব অনেকটা ক্রিকেট দলের মতো। যার ব্যাটসম্যানরা একে অপরকে রান-আউট করার চেষ্টায় পাঁচ বছর কাটিয়ে দিয়েছে। একজন আর একজনকে ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে। অশান্তি চলতেই থাকে।”

    ‘আলো-অন্ধকার’

    তিনি বলেন, “এই দলের নেতারা উন্নয়নের শত্রু হয়ে রয়েছে, শত্রুই থাকবে। কংগ্রেস নেতৃত্ব ও ভাল উদ্দেশ্যের মধ্যে সম্পর্ক আদতে আলো ও অন্ধকারের মতো।” রাজস্থানে গেহলট ও শচিন পাইলটের দ্বন্দ্বের কথা সর্বজনবিদিত। রাজনৈতিক মহলের মতে, ক্রিকেটের প্রসঙ্গ তুলে এদিন রাজস্থান কংগ্রেসের সেই অন্তর্দ্বন্দ্বকেই কৌশলে খুঁচিয়ে তুললেন প্রধানমন্ত্রী।  প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের অপশাসনের কারণে রাজস্থানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব এখন নাগালের বাইরে চলে গিয়েছে।”

    ভারতের দৃষ্টান্তমূলক উন্নতি 

    শনিবারই রাজস্থানের ভরতপুরের জনসভায় কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছিলেন, “আগামী ৩ ডিসেম্বর কংগ্রেস ছু-মন্তর হয়ে যাবে।” কংগ্রেসের রাজত্বে রাজস্থানে মহিলা ও দলিতদের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ প্রধানমন্ত্রীর। তাঁর দাবি, রাজস্থানে মহিলাদের ভরসা হারিয়েছেন অশোক গেহলটের সরকার। রাজস্থানে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যকে দুর্নীতিমুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারত নিত্যদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে। যে কোনও একটা ক্ষেত্রের কথা ধরুন, দেখবেন, ভারত চমকে দেওয়ার মতো উন্নতি করছে। গোটা দেশের সর্বত্রই এই স্পিরিট রয়েছে। ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নত দেশে পরিণত হবে। এবং এটা করব আমরাই।”

    আরও পড়ুুন: দিল্লি জলবোর্ডে ব্যাপক দুর্নীতি! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

    মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের লুট করার লাইসেন্সের পুরো গল্প লাল ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। এখন ধীরে ধীরে সেই লাল ডায়েরির পাতা খুলতে শুরু করেছে। লাল ডায়েরির একটি করে পৃষ্ঠা খোলে আর গেহলটজি একবার করে ফিউজ হয়ে যান। জাদুকরের জাদুকরি এবার লাল ডায়েরিতে দেখা যাচ্ছে।” তিনি (PM Modi) বলেন, “আপনারা যদি বিজেপিকে জিতিয়ে আনেন, আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজের দলকে সরিয়ে দেব।” প্রসঙ্গত, রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। নির্বাচন হবে ২৫ নভেম্বর। ফল বের হবে ৩ ডিসেম্বর।

     

    আরও পড়ুুন: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

     

  • PM Modi: “লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরি”, রাজস্থানে তোপ মোদির

    PM Modi: “লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরি”, রাজস্থানে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “লাল ডায়েরিতে ধরা পড়ে গিয়েছে জাদুকরের জাদুকরি।” রবিবার এই ভাষায়ই রাজস্থানের মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলটকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন চুরু জেলায় বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানেই নিশানা করেন কংগ্রেসকে।

    গেহলটের লাল ডায়েরি

    গেহলটের লাল ডায়েরিতে কংগ্রেসের লুট করার লাইসেন্স নথিভুক্ত রয়েছে বলেও দাবি তাঁর। মাসখানেক আগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয় রাজেন্দ্র সিং গুধাকে। তার পরেই তিনি দাবি করেন, গেহলটের লাল ডায়েরিতে রয়েছে তাঁর সরকারের বেআইনি আর্থিক আদানপ্রদানের যাবতীয় হিসেব। গুধা বলেছিলেন, “কয়েকদিন আগে রাজস্থানের কংগ্রেস নেতা ধর্মেন্দ্র রাঠোরের বাড়িতে রেড করে ইডি। সেখানে পাওয়া একটি লাল ডায়েরি যে কোনও মূল্যে আমাকে উদ্ধার করতে বলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। আমি না থাকলে তিনি জেলে যেতেন।”

    ‘জাদুকরের জাদুকরি’

    ২৫ নভেম্বর রাজস্থান বিধানসভার নির্বাচন। জোর কদমে প্রচারে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই বিজেপিও। এদিনের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের লুট করার লাইসেন্সের পুরো গল্প লাল ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। এখন ধীরে ধীরে সেই লাল ডায়েরির পাতা খুলতে শুরু করেছে। লাল ডায়েরির একটি করে পৃষ্ঠা খোলে আর গেহলটজি একবার করে ফিউজ হয়ে যান। জাদুকরের জাদুকরি এবার লাল ডায়েরিতে দেখা যাচ্ছে।” তিনি (PM Modi) বলেন, “আপনারা যদি বিজেপিকে জিতিয়ে আনেন, আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজের দলকে সরিয়ে দেব।”

    আরও পড়ুুন: রেশন কেলেঙ্কারিতে জ্যোতিপ্রিয়র ১০০০ কোটি টাকার দুর্নীতির খোঁজ পেল ইডি

    এদিনের সভায় প্রধানমন্ত্রী দেশ রক্ষায় রাজস্থানের সেনা সদস্যদের ভূমিকার কথা তুলে ধরেন। কংগ্রেস রাজস্থানবাসীর সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “যদি আপনি বিজেপিকে বেছে নেন, তাহলে আমরা রাজস্থান থেকে দুর্নীতিবাজদের দলকে তাড়িয়ে দেব। বিজেপি দ্রুত উন্নয়ন করবে এবং রাজস্থানের জয় হবে। জয় হবে রাজস্থানের মা-বোন-যুবক-কৃষকদের।”

    এর আগেও রাজস্থানের একাধিক সভায় কংগ্রেসের দুর্নীতিকে হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, “গত পাঁচ বছরে রাজ্যের কোনও উন্নয়নই হয়নি। দুর্নীতি, হিংসা ও অপরাধের ক্ষেত্র বানিয়েছে অশোক গেহলট সরকার। যেখানেই কংগ্রেস সরকার গঠিত হয়, সেখানেই সন্ত্রাসবাদী, অপরাধী ও দাঙ্গাবাজদের রমরমা বৃদ্ধি পায়।” ক্ষমতায় এলে বিজেপি সরকার যে গেহলটের লাল ডায়েরির রহস্য ফাঁস করবে, তাও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India’s GDP: ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছাল মোদির ভারত, এর আগে রয়েছে কারা?

    India’s GDP: ৪ লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছাল মোদির ভারত, এর আগে রয়েছে কারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের অর্থনীতিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় এই প্রত্যয় ঝরে পড়তে দেখা গিয়েছে একাধিকবার। তাঁর সেই আত্মবিশ্বাস যে নিছক স্বপ্ন নয়, ঘোর বাস্তব, তার প্রমাণ মিলল আজ, রবিবার। এদিন ৪ লাখ কোটি মার্কিন ডলারের মাইল ফলক ছুঁয়ে ফেলল ভারত।

    মোদি সরকারের লক্ষ্য 

    জিডিপির (India’s GDP) নিরিখে আমেরিকা, চিন, জাপান এবং জার্মানির পরেই ঠাঁই করে নিল মোদির ভারত। ২০২৪ সালের মধ্যে ভারতের জিডিপিকে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধার্য করেছে মোদি সরকার। এদিন মিলল তারই প্রমাণ। প্রসঙ্গত, আইএমএফের দেওয়া তথ্যের ভিত্তিতে অনলাইনে রিয়েল টাইমে বিভিন্ন দেশের জিডিপি দেখানো হয়। সেখানেই দেখা গেল ভারত রয়েছে পাঁচ নম্বরে।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুমান, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি (India’s GDP) বৃদ্ধি হবে ৬.৫ শতাংশ।

    ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ 

    যদিও এই বৃদ্ধির পরিমাণ দেশের শীর্ষ ব্যাঙ্কের অনুমানের চেয়ে অনেক বেশি হবে বলেই জানা গিয়েছে বহু সংস্থার অর্থনৈতিক পূর্বাভাসে। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিবেগ দেখে আমি আশা করছি, দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি আমাদের অবাক করে দিতে পারে।” প্রসঙ্গত, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধি ঘটেছিল ৭.৮ শতাংশ।

    আইএমএফের জিডিপির তালিকায় দেখা যাচ্ছে, বিশ্বব্যাপী জিডিপির তালিকায় এক নম্বরে রয়েছে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তৃতীয় স্থানটি দখল করেছে এশিয়ার দেশ, জাপান। চার নম্বরে রয়েছে ইউরোপের দেশ জার্মানি। পাঁচ নম্বরে ফের এশিয়ার দেশ ভারত। প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশের তালিকায় দীর্ঘদিন ধরে পাঁচ নম্বরে ছিল ব্রিটেন। সেই ব্রিটেনকে সরিয়ে পাঁচ নম্বর জায়গাটি দখল করেছে ভারত। এবার জিডিপির তালিকায়ও পাঁচ নম্বরে চলে এল মোদির দেশ।

    আরও পড়ুুন: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

    ভারতীয় অর্থনীতির এই সাফল্যে উচ্ছ্বসিত নেট নাগরিকরাও। এক নেট নাগরিক লিখেছেন, ভারতীয় অর্থনীতির ৪ লাখ কোটি ডলারে পৌঁছে যাওয়া ২০২৪ সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে ৫ লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার পথে একটি মাইলফলক (India’s GDP)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Meenakshi Lekhi: দিল্লি জলবোর্ডে ব্যাপক দুর্নীতি! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

    Meenakshi Lekhi: দিল্লি জলবোর্ডে ব্যাপক দুর্নীতি! টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে

    মাধ্যম নিউজ ডেস্ক: “রাজ্যে উন্নয়নের নামে দুর্নীতি করছে আপ।” শনিবার এই ভাষায়ই দিল্লির আপ সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির মীনাক্ষি লেখি (Meenakshi Lekhi)। এদিন এক সাংবাদিক বৈঠকে দিল্লির সরকারকে একহাত নেন মীনাক্ষি।

    জল বোর্ডে দুর্নীতির অভিযোগ

    জল বোর্ডের প্রসঙ্গ টেনে এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “দিল্লি জল বোর্ড ও ব্যাঙ্কের আর্থিক বিবৃতির মধ্যে ১৬৬ কোটি টাকার পার্থক্য রয়েছে। ওরা দাবি করছে যে ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করেছে। কিন্তু তাদের বক্তব্যের সঙ্গে ব্যাঙ্কের স্টেটমেন্টের মিল নেই। দিল্লি জল বোর্ড বিভিন্ন ক্ষেত্রে মোট ৩ হাজার ৭৫৩ কোটি টাকার দুর্নীতি করেছে। ২০১৭-’১৮ আর্থিক বর্ষ থেকে ’২২-’২৩ অর্থবর্ষের মধ্যে ওরা যা কাজ করেছে, তার বিস্তারিত রিপোর্ট পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত বিষয়টি হল, হায় তোবা, হায় আল্লা। কেজরিওয়াল নে কিঁয়া এক নয়া ঘোটলা।”

    আপকে নিশানা মীনাক্ষির 

    মীনাক্ষি (Meenakshi Lekhi) বলেন, “আম আদমি পার্টি সব দুর্নীতিবাজকে যেখানে খুশি লুট করার স্বাধীনতা দিয়েছে। ফল স্বরূপ দিল্লির জনগণ ক্রমাগত প্রতারিত হচ্ছেন। এবারের এই কেলেঙ্কারিতে জল বোর্ডের বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জল বোর্ডের উপভোক্তাদের সংখ্যা বেড়েছে। মিটার বেড়েছে, খরচও বেড়েছে। কিন্তু আয় কমে গিয়েছে। এফডিআরও উধাও। তাহলে টাকা গেল কোথায়? যখন শীলা দীক্ষিতের সরকার ছিল, তখন আপ ট্যাঙ্কার মাফিয়া বলে চিৎকার করে ক্ষমতায় এসেছিল। সেই ট্যাঙ্কার মাফিয়া আজও কাজ করছে। কারণ তারা যেখানে জলের পাইপলাইন বসানো হয়নি, সেখানে ট্যাঙ্কার থেকে জল সরবরাহ করার জন্য জনগণের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে। এরকম বেশ কিছু এলাকা আছে যেখানে ট্যাঙ্কার মাফিয়াদের শক্তি বেড়েছে বই কমেনি।” অভিযোগ অস্বীকার করে আপ জানিয়েছে, দিল্লিবাসীর উন্নয়ন থমকে দিতে এসব বলছে বিজেপি (Meenakshi Lekhi)।

    আরও পড়ুুন: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

     

     

  • Israel Hamas War: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

    Israel Hamas War: কেরলের কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী, কী বললেন উন্নিথান?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার কংগ্রেস সাংসদের নিশানায় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কেরলের কংগ্রেস সাংসদ রাজমোহন উন্নিথান হামাস-ইজরায়েল যুদ্ধের (Israel Hamas War) জন্য কাঠগড়ায় তুলেছেন নেতানিয়াহুকে। তাঁকেই অপরাধী ঠাওরেছেন উন্নিথান। যুদ্ধের জন্য ইজরায়েলের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা উচিত বলেও দাবি করেন কেরলের ওই কংগ্রেস সাংসদ। উন্নিথানের এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে।

    শনিবার কেরলের কাসারাগোদে হামাস-ইজরায়েল যুদ্ধ ও প্যালেস্তাইনের পাশে থাকার বার্তা দিতে আয়োজন করা হয়েছিল সমাবেশের। সেখানে বক্তব্য রাখতে গিয়ে উন্নিথান দোষী সাব্যস্ত করেন ইজরায়েলের প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গে যুদ্ধাপরাধে জড়িতদের বিনা বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই নুরেমবার্গ মডেল লাগু করার সময় এসে গিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জন্য বিশ্বের মানুষ ইজরায়েলের প্রধানমন্ত্রীকে দায়ি বলে মনে করছেন। তাই নেতানিয়াহুর ওপর নরেমবার্গ মডেল প্রয়োগ করা উচিত।” উন্নিথান বলেন, “প্যালেস্তাইন-ইজরায়েল সমস্যা নিয়ে জেনেভা কনভেনশনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি যারা ভঙ্গ করছে, তাদের কড়া শাস্তি হওয়া উচিত।” হামাস-ইজরায়েল সংঘর্ষে কংগ্রেস যে প্যালেস্তাইনের পাশেই, সেই বার্তাও দিয়েছে কংগ্রেস। ২৩ নভেম্বর কোঝিকোড়ে এনিয়ে একটি সমাবেশ করতে চলেছে সোনিয়া গান্ধীর দল।

    হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে যথেষ্ট উদ্বিগ্ন, শুক্রবারই তা প্রকাশ পেয়েছে দিল্লিতে আয়োজিত দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে। ওই অনুষ্ঠানে প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে অসামরিক ব্যক্তির মৃত্যুর ঘটনার নিন্দার পাশাপাশি যুদ্ধ বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। অবিলম্বে সংঘর্ষ বন্ধের আবেদনও জানান প্রধানমন্ত্রী। গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর প্রথমে হামলা চালায় হামাস। ইহুদি রাষ্ট্র ইজরায়েলেকে নিশানা করে ইসলামি রাষ্ট্র প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাস। তারা নৃশংসভাবে খুন করে ইজরায়েলের (Israel Hamas War) নাগরিকদের। তার পরেই প্রত্যাঘাত করে নেতানিয়াহুর দেশ।

    আরও পড়ুুন: ‘‘দুর্নীতির ঘাঁটিতে পরিণত হয়েছে তেলেঙ্গানা’’, ভোটের প্রচারে বললেন অমিত শাহ

    রাজনৈতিক মহলের মতে, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এই নির্বাচনে মুসলমান ভোট ব্যাঙ্ক যাতে কংগ্রেসের পাশে থাকে, সেই চেষ্টাই করে যাচ্ছেন সোনিয়া গান্ধীর দলের ভোট ম্যানেজাররা। উন্নিথানের বক্তব্য সেই পথের দিশারী বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel Collapsed: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নয়া পন্থা, জানুন বিশদে

    Uttarkashi Tunnel Collapsed: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে নয়া পন্থা, জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুরে যাচ্ছে ঘড়ির কাঁটা। বয়ে যাচ্ছে সময়। দুর্ঘটনার ছ’ দিন পরেও এখনও উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel Collapsed) আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যায়নি। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে এবার উলম্বভাবে গর্ত খোঁড়ার সিদ্ধান্ত নিলেন উদ্ধারকারী দলের সদস্যরা।

    শ্রমিকদের উদ্ধারে নয়া পন্থা

    বর্ডার রোড অর্গানাইজেশনের মেজর নমন নারুলা বলেন, “সুড়ঙ্গের ওপর থেকে আমরা উলম্বভাবে একটি গর্ত খোঁড়ার চেষ্টা করছি। এজন্য একটি জায়গাও চিহ্নিত করা হয়েছে। অবিলম্বে শুরু হবে গর্ত খোঁড়ার কাজ। ট্র্যাকটি হাজার থেকে এগারোশো মিটার দীর্ঘ। গর্ত খুঁড়তে কত সময় লাগবে, তা নিয়েও আমরা একটা সমীক্ষা করছি। আমাদের হিসেব বলছে রবিবার দুপুরের মধ্যে ট্র্যাক তৈরির কাজ শেষ হয়ে যাবে।” শনিবারই গুজরাট থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে নয়া মেশিন। সেই মেশিনটিকেও কাজে লাগানো হয়েছে।

    পিএমও দলের বক্তব্য

    এদিনই উদ্ধারকাজ খতিয়ে (Uttarkashi Tunnel Collapsed) দেখতে এসেছিল প্রধানমন্ত্রীর অফিসের একটি দল। এই দলে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রাক্তন উপদেষ্টা ভাস্কর খুলবে। তিনি বলেন, “উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরা কেবল একটা মাত্র পন্থা অবলম্বন করে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করছেন না। শ্রমিকদের উদ্ধার করতে আমরা এক সঙ্গে পাঁচটি পন্থা অবলম্বন করছি।” তিনি বলেন, “চার-পাঁচদিনের মধ্যেই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। তবে ভগবান সদয় হলে আরও আগেই উদ্ধার করা যেতে পারে আটকে পড়া শ্রমিকদের।”

    আরও পড়ুুন: যোগী রাজ্যে নিষিদ্ধ হল হালাল সার্টিফিকেটযুক্ত পণ্য

    গত রবিবার দুপুরে উত্তরকাশীতে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। সেই সময় সুড়ঙ্গটিতে কাজ করছিলেন ৪১ জন শ্রমিক। আচমকা সুড়ঙ্গ মুখে ধস নামায় বের হতে পারেননি তাঁরা। ওই শ্রমিকদের জন্য সুড়ঙ্গে রয়েছে ৪০ মিটার ফাঁকা জায়গা। সেখানেই পাইপের মাধ্যমে শ্রমিকদের পৌঁছে দেওয়া হচ্ছে খাবার, জল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র। আটকে পড়া শ্রমিকরা যাতে মানসিকভাবে সুস্থ থাকেন, তাই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন সাইকোলজিস্টরা। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে দেশের পাশাপাশি নরওয়ে থেকেও নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞ দল। আনা হয়েছে অত্যাধুনিক মেশিনও। সুড়ঙ্গ মুখে পুজো-অর্চনাও শুরু হয়েছে। তার পরেও শ্রমিকরা আটকে রয়েছেন সুড়ঙ্গের (Uttarkashi Tunnel Collapsed) নিকষ কালো অন্ধকারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi High Court: পার্কের একাংশ দখল করে রেখেছে জামা মসজিদ! অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

    Delhi High Court: পার্কের একাংশ দখল করে রেখেছে জামা মসজিদ! অসন্তোষ প্রকাশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: জামা মসজিদের সামনে রয়েছে একটি পার্ক। সেই পার্কটির একটা বড় অংশ দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। পুরসভা পার্কটির দখল না নেওয়ায় শুক্রবার অসন্তোষ প্রকাশ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আইন মোতাবেক জামা মসজিদের বেআইনি দখলদারি হঠাতে পুরসভাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। এদিন মামলাটির শুনানি হয় দিল্লি আদালতের কার্যকরী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মিনি পুস্কর্মার ডিভিশন বেঞ্চে।

    আদালতের নির্দেশ

    উত্তর ও দক্ষিণ পার্ক দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ। সেই পার্কেরই দখলদারি হটানোর নির্দেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, দিল্লি পুরসভাকে অবিলম্বে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পাবলিক পার্কের রাশ হারাতে পারে না পুরসভা। এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে স্টেটাস রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত (Delhi High Court)। এই মামলার পরবর্তী শুনানি হবে ডিসেম্বরের ২১ তারিখে। দিন কয়েক আগে পুরসভা নির্দেশিকা জারি করে জানায়, জামা মসজিদের শাহিন গেটে, নর্থ পার্কে আমরা কাউকে প্রবেশ করতে দেব না।

    আদালতের প্রশ্ন

    এদিন সে ব্যাপারেও, পুরসভার প্রতি অসন্তোষ প্রকাশ করে আদালত। পুরসভা কর্তৃপক্ষ আরও জানিয়েছিলেন, মসজিদের ওজুখানার কাছেও পার্কে প্রবেশ করা যাবে না। সাউথ পার্কে যেসব বেআইনি নির্মাণ হয়েছে, সেগুলি আমরা ভেঙে দেব। পার্কের বাকি অংশ আমরা রক্ষণাবেক্ষণ করছি। বেঞ্চের প্রশ্ন, “আপনারা কীভাবে পার্কের দখলদারি হারালেন? আপনারা কীভাবে পার্কের রক্ষণাবেক্ষণ করতে পারেন? দিল্লি পুরসভা কীভাবে পার্কের নিয়ন্ত্রণ হারাতে পারে? একবিংশ শতাব্দীতে পাবলিক পার্কের দখল নেওয়া যায় না। আমরা পুলিশকে পার্কের দখল নেওয়ার নির্দেশ দেব। পার্কের পরিবেশ রক্ষার বিষয়েও আমরা জানতে চাই। আমরা শ্বাস নিতে পারছি না। আর আপনারা পার্ক দখলদার মুক্ত করতে পারছেন না! হয় পার্কটি আপনাদের এবং আপনারাই এর মালিক হবেন। তাই আপনারা এর অধিকার হারাতে পারেন না। পাবলিক পার্কের অধিকার নষ্ট হতে দেওয়া যায় না।”

    আরও পড়ুুন: ‘লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার নামে গিমিক করছেন’, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত, পার্কের একটা বড় অংশ দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হচ্ছে। ই-রিক্সা চার্জিং পয়েন্টও করা হয়েছে। এসবই হয়েছে জামা মসজিদ এলাকায় থাকা এই পার্কে। এনিয়ে আদালতের (Delhi High Court) দ্বারস্থ হন স্থানীয় এক বাসিন্দা।

     

  • NREGA: একশো দিনের কাজে ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দের আবেদন গ্রামোন্নয়ণ মন্ত্রকের

    NREGA: একশো দিনের কাজে ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দের আবেদন গ্রামোন্নয়ণ মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: একশো দিনের কাজে (NREGA) ১.১ লক্ষ কোটি টাকা বরাদ্দের আবেদন জানিয়েছে গ্রামোন্নয়ণ মন্ত্রক। আগামী অর্থবর্ষের জন্য ওই টাকা বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ হয়েছিল ৬০ হাজার কোটি টাকা। সব কিছু ঠিকঠাক থাকলে সেটাই বেড়ে দ্বিগুণ হতে চলেছে।

    কাজের চাহিদা বেড়েছে

    কাজের চাহিদা বেড়ে যাওয়ায় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে ২০২৫ অর্থবর্ষে ব্যয় বাড়তে পারে। এর পাশাপাশি রয়েছে মজুরি বৃদ্ধি, মুদ্রাস্ফীতিও। সেই কারণেই বাড়বে ব্যয়। যা সামাল দিতে বাড়াতে হবে বরাদ্দও। অর্থমন্ত্রকের এক আধিকারিক জানান, ২০২৫ অর্থবর্ষের বাজেট এস্টিমেটে যে পরিমাণ টাকা বরাদ্দের আবেদন জানানো হয়েছে, তা দেওয়া যায় কিনা, সে ব্যাপারে ভাবনা-চিন্তা চলছে। এই প্রকল্পে (NREGA) যথাযথ পরিমাণ টাকাই বরাদ্দ করা হবে। আগামী বছর লোকসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে পুরো বাজেট পেশ করা যাবে না।

    অন্তর্বর্তীকালীন বাজেট

    নির্বাচনের কারণে করতে হবে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ। নতুন বছরের ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবে নরেন্দ্র মোদির সরকার। এপ্রিল-মে মাসে নির্বাচন হয়ে যাওয়ার পর যাঁরাই সরকার গড়ুন না কেন, তাঁরা বাজেট পেশ করবেন জুলাই মাসে। অন্তর্বর্তীকালীন বাজেটে সে পর্যন্ত ব্যয়ের ব্যবস্থা করতে হবে। অর্থমন্ত্রকের আধিকারিকদের মতে, ২০২৪ অর্থবর্ষে ব্যয় গিয়ে দাঁড়াতে পারে ৮৮ হাজার কোটি টাকায়। ২০২৩ অর্থবর্ষে এর পরিমাণ প্রায় ৯০ হাজার কোটি টাকা। কাজের চাহিদা বেড়ে যাওয়ায় বাড়তে পারে খরচ।

    আরও পড়ুুন: ধর্মতলায় বিজেপির ‘বঞ্চিত’ সমাবেশ, যোগ দেবেন অমিত শাহও!

    মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিমে অর্থমন্ত্রক ১০ হাজার কোটি টাকার অনুমোদন দিয়েছে। অস্বাভাবিকভাব খরচ বেড়ে যাওয়ায় এই টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪ অর্থবর্ষে যে ২৮ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এই বরাদ্দ তার অংশ নয়, বাড়তি। অর্থমন্ত্রকের এক আধিকারিক জানান, প্রাক-বাজেট বৈঠকে বিভিন্ন মন্ত্রক অর্থমন্ত্রীর কাছে তাদের দাবি জানিয়ে রাখেন। যাতে বরাদ্দের পরিমাণ বাড়ে। গ্রামোন্নয়ন মন্ত্রকও এই আবেদন জানিয়েছে। অর্থমন্ত্রক পুরো বিষয়টি বিবেচনা করবে। তার পরেই হবে বরাদ্দ (NREGA)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share