Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • ABVP: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী

    ABVP: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম! সভাপতি পদে এবিভিপির প্রার্থী মুসলিম ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি পদে এবিভিপির (ABVP) প্রার্থী এবার শাইক আয়েশা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র সংগঠন যে কোনওভাবেই সাম্প্রদায়িক নয়, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী দেখেই তা স্পষ্ট হচ্ছে, একথা বলছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকরা। এই নির্বাচনে আয়েশার মূল প্রতিদ্বন্দ্বী আবার মহম্মদ আতিক আহমেদ। তিনি এসএফআই, ‘আম্বেদকর স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এবং ‘ট্রাইবাল স্টুডেন্টস ফোরাম’ এই তিনটি ছাত্র সংগঠনের জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রার্থী হওয়ার পরে আয়েশা যেন সেলিব্রিটি হয়ে গিয়েছেন। নিজের নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় বক্তব্যের মাধ্যমে ছাত্রদের সমস্যার কথাগুলোও তুলে ধরছেন এবিভিপির প্রার্থী।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    রসায়নের ছাত্রী আয়েশা, বাড়ি বিশাখাপত্তনম

    জানা গিয়েছে, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (ABVP) সভাপতি প্রার্থী আয়েশী বর্তমানে রসায়ন বিভাগের ছাত্রী। বর্তমানে তিনি গবেষণা করছেন। বিশাখাপত্তনমের বাসিন্দা আয়েশা হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি-এর ইউনিটের সহ-সভাপতি দায়িত্ব রয়েছেন। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের এবিভিপি নেতৃত্বের দাবি, ‘‘আয়েশা বেশ কয়েক বছর ধরে বিদ্যার্থী পরিষদের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং গত দুই বছর ধরে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যার সমাধানে সোচ্চারও হয়েছেন। ছাত্রদের বিভিন্ন সমস্যায় আয়েশাকে সহজেই পাশে পাওয়া যায় এই সমস্ত দিক খতিয়ে দেখেই তাঁকে প্রার্থী করা হয়েছে।’’

    প্রথম মুসলিম মহিলা প্রতিদ্বন্দিতা করছেন বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে

    এবিভিপি নেতৃত্ব আরও বলেন, ‘‘শুধু এবিভিপির (ABVP) প্রার্থী হিসেবেই নয়। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই (আয়েশা) প্রথম মুসলিম মহিলা যিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’’ তাঁর প্রার্থী হওয়া নিয়ে আয়েশা বলেন, ‘‘শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ এবং গোটা দেশকে এক করার জন্য চেষ্টাই আমাকে এবিভিপির প্রতি আকৃষ্ট করেছিল। এবিভিপি জাতীয়তাবাদী ছাত্রদের আরও সংগঠিত করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। আর, সেই কারণেই আমি এবিভিপির প্রতিনিধিত্ব করছি।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৪ ডিসেম্বর, পেশ হবে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ!

    Mahua Moitra: সংসদের শীতকালীন অধিবেশন বসবে ৪ ডিসেম্বর, পেশ হবে মহুয়াকে বহিষ্কারের সুপারিশ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রকে (Mahua Moitra) লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করেছে সংসদের এথিক্স কমিটি। যেহেতু এটি কেবলই রিপোর্ট মাত্র, নির্দেশ নয় এবং সেই নির্দেশ দেওয়ার ক্ষমতা এথিক্স কমিটির নেইও, তাই সাংসদকে এখনই লোকসভা থেকে বহিষ্কার করা হচ্ছে না।

    সংসদের নিয়ম

    সংসদের নিয়ম অনুযায়ী, এথিক্স কমিটির সুপারিশ লোকসভার স্পিকার পেশ করবেন সংসদের কোনও অধিবেশনে। বিরোধীরা আলোচনা চাইলে স্পিকার তা আদৌ গ্রহণ করবেন কিনা, তা তাঁর বিষয়। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে গ্রহণ করা হয় চূড়ান্ত সিদ্ধান্ত। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। অধিবেশন বসবে (Mahua Moitra) নয়া সংসদ ভবনে। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, “ভারতে এখন অমৃতকাল চলছে। এই সময় সংসদ ভবনে ব্যবসা ও অন্যান্য ইস্যুতে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।”

    সংসদের শীতকালীন অধিবেশন

    এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “সংসদে শীতকালীন অধিবেশন ৪ ডিসেম্বর ২০২৩ থেকে শুরু করে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের মধ্যে ১৫টি সভা বসবে। অধিবেশনে ব্যবসা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য মুখিয়ে রয়েছি।” এই অধিবেশনে যদি মহুয়ার সাংসদ পদ খারিজের ব্যাপারে এথিক্স কমিটির প্রস্তাব পেশ হয়, তাহলে এ নিয়ে ভোটাভুটি পর্যন্ত হতে পারে। রাজনৈতিক মহলের মতে, লোকসভায় যেহেতু বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই এথিক্স কমিটির ওই সুপারিশ পাশ করানো বিজেপির পক্ষে কোনও কঠিন কাজ নয়।

    আরও পড়ুুন: অযোধ্যার রামমন্দিরের ‘অক্ষত চাল’ এল বাংলায়, ডিসেম্বরে পৌঁছাবে গ্রামে গ্রামে

    চলতি মাসেই হয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ফল বের হবে ৩ ডিসেম্বর। তার পরের দিনই বসছে সংসদ। এই অধিবেশনে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির পরিবর্তে আচার সংসহিতা চালু সংক্রান্ত বিল পেশ করার সম্ভাবনা রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হতে পারে। সংসদের বিশেষ অধিবেশনেই পেশ হওয়ার কথা ছিল বিলটির। যেহেতু সেই সময় সেই সুযোগ হয়নি, তাই চলতি অধিবেশনেই পেশ করা হতে পারে তা। মহুয়াকে (Mahua Moitra) নিয়ে এথিক্স কমিটির সুপারিশের বিষয়টিও উঠতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Delhi Air Pollution: রাতভর বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি! দিল্লিতে কি নামল দূষণের মাত্রা?

    Delhi Air Pollution: রাতভর বৃষ্টিতে ক্ষণিক স্বস্তি! দিল্লিতে কি নামল দূষণের মাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই ভয়ঙ্কর দূষণে নাভিশ্বাস উঠেছে দিল্লিবাসীর। তবে দূষণ থেকে সাময়িক স্বস্তি মিলেছে। দিল্লি-নয়ডার অনেক এলাকায় বৃহস্পতিবার রাতের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে দিল্লির অনেক এলাকায় একিউআই-এর স্তর ৪০০ থেকে নেমে ১০০ হয়েছে। মনে করা হচ্ছে, বৃষ্টিপাতের প্রতিদিন যেভাবে দিল্লির দূষণ পরিস্থিতির অবনতি হচ্ছিল, তা সাময়িকভাবে বন্ধ হবে।

    মাঝ রাতে বৃষ্টি নামল দিল্লিতে

    ইতিমধ্যেই দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ‘কৃত্রিম বৃষ্টি’ নামানোর সিদ্ধান্ত নিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। ২০ ও ২১ নভেম্বর দিল্লিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কৃত্রিম বৃষ্টির খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে মুখ্য সচিবকে শীর্ষ আদালতে সরকারের মতামত তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্তকে সমর্থন করলে ২০ নভেম্বরের মধ্যে দিল্লিতে কৃত্রিম বৃষ্টির প্রথম ধাপের ব্যবস্থা করতে পারে। তার আগেই ভর রাজধানীর বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হল। ফলে, শুক্রবার সকালে দিল্লি রাজধানী এলাকার বায়ুর গুণমান সূচকে সামান্য উন্নতিও ধরা পড়েছে। সিস্টেম অব এয়ার কোয়ালিটি ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৭টায় শহরের সামগ্রিক বায়ুর গুণমান সূচক ছিল ৩৯৮। গত কয়েকদিন ধরে এই সূচক একটানা ৪৫০-এর উপরে ছিল। 

    বৃহস্পতিবার রাতে সিংগু সীমান্তে গিয়েছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। তিনি বলেন, “জাতীয় রাজধানীতে দূষণের মাত্রা দেখে অপ্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী ট্রাকের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র সিএনজি এবং বিদ্যুততালিত ট্রাকগুলির প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য সমস্ত সীমান্তে পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল আমি আবার হরিয়ানা এবং উত্তর প্রদেশ সরকারকে ট্রাক প্রবেশ নিষিদ্ধের বিষয়ে একটি চিঠি লিখব।” শুক্রবার কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের তরফে বলা হয়েছে, দিল্লির দূষণ মোকাবিলায় ‘স্মগ টাওয়ার’ কোনও সমাধান নয়। দূষণের অন্যতম কারণ পঞ্জাবের কৃষকদের ফসলের গোড়া পোড়ানো। আগামী দিনে কেন্দ্রীয় সরকার আর দিল্লি দূষণ আটকাতে আর ‘স্মগ টাওয়ার’ তৈরি করবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারে সায় এথিক্স কমিটির! পক্ষে থাকলেন মাত্র ৪ জন

    Mahua Moitra: মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারে সায় এথিক্স কমিটির! পক্ষে থাকলেন মাত্র ৪ জন

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের পক্ষেই মত দিলেন এথিক্স কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্য। মহুয়ার পক্ষে থাকলেন মাত্র চার জন সাংসদ। মহুয়া মৈত্রকে বহিষ্কারের জন্য সুপারিশ করে বুধবার খসড়া রিপোর্ট কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার। তার পর বৃহস্পতিবার এথিক্স কমিটির বৈঠক ডেকে ওই খসড়া রিপোর্ট নিয়ে সদস্যদের মতামত চাওয়া হয়। সূত্রের খবর, রিপোর্ট অনুমোদনের পক্ষে তথা মহুয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন ৬ জন সদস্য। বাকি চার জন সাংসদ খসড়া রিপোর্টের বিরুদ্ধে মত জানিয়েছেন। 

    মহুয়ার বিরুদ্ধে কংগ্রেস সাংসদের ভোট

    তাৎপূর্যপূর্ণভাবে, লোকসভা থেকে মহুয়া মৈত্রকে বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন যে ছ’জন তাঁদের মধ্যে আছেন কংগ্রেসের এক সাংসদও রয়েছেন। কংগ্রেসের সঙ্গে বিরোধীদের জোটে আছে মহুয়ার দল তৃণমূল কংগ্রেস। সেই পরিস্থিতিতে মহুয়ার বিরুদ্ধে কংগ্রেস সাংসদ যে ভোট দিয়েছেন, তাতে বিরোধী জোটে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। টাকা দিয়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে, সেই ঘটনায় তৃণমূলের কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ৫০০ পৃষ্ঠার রিপোর্ট জমা পড়েছে। সেই সুপারিশও গৃহীত হয়েছে এথিক্স কমিটির বৈঠকে।

    আরও পড়ুন: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    রিপোর্ট পাঠানো হবে লোকসভার স্পিকারের কাছে

    এথিক্স কমিটির রিপোর্ট এবার পাঠানো হবে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে। তিনিই পরবর্তী পদক্ষেপ করবেন। নির্ধারিত হবে তৃণমূল সাংসদ মহুয়ার ভবিষ্যৎ।  মনে করা হচ্ছে, ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে ওই রিপোর্ট পেশ করা হবে। স্পিকার এই প্রস্তাব পেশ করবেন সংসদের অধিবেশনে। সংসদে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এথিক্স কমিটি তাদের রিপোর্টে বলেছে, ‘‘মহুয়া মৈত্র এবং দর্শন হিরানন্দানির মধ্যে যে টাকার লেনদেন হয়েছে, কেন্দ্রের উচিত নির্দিষ্ট সময়ের মধ্যে তার আইনি এবং প্রাতিষ্ঠানিক তদন্ত করা।’’ 

    মহুয়ার সমালোচনায় শুভেন্দু

    তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সমালোচনায় এবার সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের সিদ্ধান্ত সঠিক বলে জানালেন তিনি। শুভেন্দু বলেন, “দেশের নিরাপত্তার জন্য মহুয়া মৈত্র বড় ঝুঁকি । দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে, তিনি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। এই রকম দেশবিরোধী কাজ কোনওভাবেই মেনে নেওয়া যাবে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • NIA Raid: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    NIA Raid: রোহিঙ্গা পাচার কাণ্ডে ১০ রাজ্যে এনআইএ অভিযান! গ্রেফতার ৪৪, বাংলা থেকে ধৃত ৩

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশে সক্রিয় মানব পাচার চক্র (Human Trafficking)। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বেশ কয়েকজনকে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে দেওয়া হচ্ছে। বুধবারই মানব পাচার চক্রের হদিস পেতে দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করে এনআইএ (NIA)। ১০ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাংলা থেকে ধরা হয়েছে ৩ জনকে।

    ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে অভিযান

    বাংলাদেশ থেকে বিগত কয়েক বছরে বহু রোহিঙ্গা প্রবেশ করেছে ভারতে। তাদের মধ্যে অনেকেই উত্তরপূর্ব হয়ে ভারতে প্রবেশ করে। আবার বাংলা দিয়েও কয়েকজন ঢোকে। এরপর তারা গা ঢাকা দিতে চলে যায় ভারতের অন্যান্য বিভিন্ন রাজ্যে। এদেরকেই পাচার করে দেওয়া হয়, দেশের বিভিন্ন প্রান্তে। এই আবহে বুধবার দেশের ১০টি রাজ্যে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিল এনআইএ। এর মধ্যে ত্রিপুরা, পশ্চিমবঙ্গেও অভিযান চলে। দেশ জুড়ে মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয় গতকাল। এর মধ্যে সর্বোচ্চ ২১ জনকে ধরা হয়েছে ত্রিপুরা থেকে। 

    কী বলল এনআইএ

    এনআইএ-র তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “১০ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলজুড়ে চলা মানব পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য। বিএসএফ ও রাজ্য পুলিশের সহযোগিতায় এনআইএ বুধবার সকালে দেশজুড়ে নানা জায়গায় অভিযান চালায়। এই অভিযানের লক্ষ্য ছিল ইন্দো-বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশ ও বেআইনি মানব পাচার রোখা।” বুধবারের এনআইএ অভিযানে পশ্চিমবঙ্গ থেকে ৩ জন, ত্রিপুরা থেকে ২১ জন, কর্নাটক থেকে ১০ জন, অসম থেকে ৫ জন, তামিলনাড়ু থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া তেলঙ্গানা, পুদুচেরি ও হরিয়ানা থেকেও ১ জন করে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে নকল আধার কার্ড ও প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। নগদ ২০ লক্ষ টাকা ও ৪৫৫০ মার্কিন ডলারও বাজেয়াপ্ত করা হয়েছে। 

    আরও পড়ুন: সীমান্তে পাক গুলি, নিহত বিএসএফ জওয়ান, সোপিয়ানে বাহিনীর হাতে নিকেশ জঙ্গি

    অসম পুলিশের তরফে জানানো হয়েছে, গত ফেব্রুয়ারিতে ত্রিপুরা থেকে আগত একটি ট্রেনে একদল রোহিঙ্গাকে দেখতে পেয়েই আটক করে করিমগঞ্জ পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই মানব পাচার চক্রের খোঁজ মেলে। এখনও অবধি ৪৫০ জন রোহিঙ্গাকে অনুপ্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তায়। অনুপ্রবেশকারীদের পাচারের সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে বাংলাদেশের কাছ থেকেও সাহায্য় চাওয়া হয়েছে, বলে খবর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • J&K Encounter: সীমান্তে পাক গুলি, নিহত বিএসএফ জওয়ান, সোপিয়ানে বাহিনীর হাতে নিকেশ জঙ্গি

    J&K Encounter: সীমান্তে পাক গুলি, নিহত বিএসএফ জওয়ান, সোপিয়ানে বাহিনীর হাতে নিকেশ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মুর আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র চৌকির উপর ফের হামলা চালাল পাকিস্তান।  পাক হামলায় নিহত হয়েছেন এক জওয়ান। অন্যদিক, উপত্যকায় ফের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী (Security Force)। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরের সোপিয়ানে (Shopian) এনকাউন্টার (Encounter) অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেসিস্টেন্স ফ্রন্টের (The Resistance Front) এক জঙ্গির মৃত্যু হয়েছে। বাকিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। 

    রামগড় সেক্টরে পাক বাহিনীর গুলি

    সাম্বা জেলার রামগড় সেক্টরে বুধবার রাত থেকে টানা পাক বাহিনীর গুলিগোলায় এক বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। বিএসএফের তরফে জানানো হয়েছে, রামগড় সেক্টরে একাধিক সীমান্ত চৌকিতে বুধবার রাত ১২টার পর থেকে বিনা প্ররোচনায় পাক বাহিনী হামলা চালায়। পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর পাশাপাশি পাক জঙ্গিরাও হামলায় অংশ নিয়েছিল বলে বিএসএফের একটি সূত্রের খবর। বিএসএফের তরফেও পাক গুলির ‘জবাব’ দেওয়া হয়। শীত পড়ার আগে উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশের সুযোগ করে দিতেই এই হামলা বলে মনে করা হচ্ছে। পাক বাহিনীর গুলিতে গুরুতর জখম এক জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকালে তাঁর মৃত্যু হয়।

    সোপিয়ানে সেনার সাফল্য

    সেনা সূত্রে জানা গিয়েছে, অন্যদিকে গোপন সূত্রে জঙ্গিদের খবর পেয়েই জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনা বাহিনী সোপিয়ানে যৌথ অভিযান শুরু করে। সোপিয়ানের কাথোহালানে তল্লাশি অভিযান শুরু করতেই হামলা চালায় জঙ্গিরা। শেষ খবর অনুযায়ী, সেনার গুলিতে দ্য় রেসিস্টেন্স ফোর্সের এক জঙ্গি নিহত হয়েছে। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।

    কাশ্মীর জোন পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলা হয়েছে, “সোপিয়ান এনকাউন্টার আপডেট: সন্ত্রাসবাদী সংগঠন টিআরএফের সঙ্গে যুক্ত এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। বেশ কিছু অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ISIS: ঝাড়খণ্ড-ছত্তিসগড়ে অভিযান এটিএস-এর, গ্রেফতার ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি

    ISIS: ঝাড়খণ্ড-ছত্তিসগড়ে অভিযান এটিএস-এর, গ্রেফতার ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ঝাড়খণ্ড-ছত্তিসগড় আইএসের জঙ্গির (ISIS) ডেরায় অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল এটিএস। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ইসলামী জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিল এই তিন ব্যক্তি। বুধবার ঝাড়খণ্ডের গোড্ডা, হাজারিবাগ এবং ছত্তিসগড়ের দুর্গ জেলা থেকে এই সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।

    ছত্তিসগড়ে আইএস জঙ্গি গ্রেফতার (ISIS)

    যা জানা গিয়েছে, বুধবার গোপন সূত্রের খবর পেয়ে জঙ্গিদমন অভিযানে নামে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা এবং ছত্তিসগড় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টিম। প্রথমে দুর্গ জেলার সুপেলা থানার অধীন স্মৃতিনগর থেকে আটক করা হয় ওয়াজিউদ্দিন নামক এক জঙ্গিকে (ISIS)। ছাত্রের ছদ্মবেশে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করছিল এই জঙ্গি। উল্লেখ্য, এই জঙ্গি প্রত্যক্ষভাবে ইসলামিক স্টেট বা আইএস-এর হয়ে নেটওয়ার্ক বৃদ্ধির কাজ করছিল। সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লিতে আগে ধৃত আইএস জঙ্গি মহম্মদ রিজওয়ানের কাছে তথ্য পেয়েই ওয়াজিউদ্দিনকে গ্রেফতার করা হয়।

    ঝাড়খণ্ডে আইএস জঙ্গি গ্রেফতার

    পাশাপাশি ঝাড়খণ্ডের গোড্ডা জেলা থেকে আরিজ হসান এবং হাজারিবাগের রহমতনগর থেকে মহম্মদ নাসিম নামের দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রফতার করেছে এটিএস। জানা গিয়েছে, উভয়ের কাছ থেকে নাশকতামূলক কার্যকলাপের নানা তথ্য পাওয়া গিয়েছে। রহমতনগর থেকে হামাসের পক্ষে হয়ে লড়াই করতে গাজায় যাওয়ার বিশেষ পরিকল্পনা করছিল এক জঙ্গি। পাকিস্তানের সমর্থন নিয়ে ইজরায়েলের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার নানা তথ্য উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের অভ্যন্তর থেকে হামাসের জঙ্গি কার্যকলাপকে সমর্থন অত্যন্ত দুশ্চিন্তার বিষয় বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। দেশের নিরাপত্তা সুরক্ষার পক্ষে এই আইএস জঙ্গি অতি সক্রিয় হওয়ার চিত্রও এই ঘটনায় স্পষ্ট হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ।

    কী জানাচ্ছে এটিএস

    ইতিমধ্যে রবিবার জঙ্গি (ISIS) সন্দেহে আলিগড় থেকে এটিএস আরও দুজনকে গ্রফতার করেছিল। তাদের নাম আবদুল্লা আরসালান ও মাজ বিন তারিক। অভিযোগ ছিল যে আলিগড়ে তারা জঙ্গি সংগঠন বিস্তারের কাজ করছিল। এই প্রসঙ্গে আরও জানা গিয়েছে যে, জঙ্গি সংগঠনকে নানা তথ্য সরবরাহ করত তারা। ধৃতদের কাছ থেকে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা এবং আইসিস (ISIS) সম্পর্কে নানা তথ্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “কংগ্রেস যদি পাপ করতে চায় তো করুক”, মধ্যপ্রদেশে হাত শিবিরকে নিশানা মোদির  

    PM Modi: “কংগ্রেস যদি পাপ করতে চায় তো করুক”, মধ্যপ্রদেশে হাত শিবিরকে নিশানা মোদির  

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস বিনামূল্যে রেশন দেওয়া নিয়ে যদি নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাপ করতে চায় তো করুক। আমি মানুষের ভালর জন্য কাজ করে যাব।” বুধবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বুধবার মধ্যপ্রদেশের দামোহে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই নিখরচায় রেশন বিলির সিদ্ধান্তে কংগ্রেসের সমালোচনার জবাব দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

    “দুর্নীতির বিরুদ্ধে লড়াই”

    শনিবার ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেছিলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটিরও বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও পাঁচ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা এবং আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের অপমান সত্ত্বেও আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব। মানুষ কংগ্রেসকে রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রীদের দেখা গেল বেটিংয়ে যুক্ত রয়েছেন, কালো টাকা করছেন।”

    দুর্নীতির মেশিনারির টায়ার পাংচার

    তিনি (PM Modi) বলেন, “২০১৪ সালে যখন আমরা সরকার গড়ি, তখন আমি কংগ্রেসের সব দুর্নীতির মেশিনারির টায়ার পাংচার করে দিয়েছিলাম। কংগ্রেসের দুর্নীতির চাকা যাতে আর না গড়ায়, তাই আমরা আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের ত্রিশক্তি তৈরি করেছিলাম।” দেশের অর্থনীতি যে অচিরেই আরও উন্নত হবে, এদিন তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “২০১৪ সালের পর দেশের আর্থিক বৃদ্ধির হার দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ২০০ বছর ধরে ভারতে রাজত্ব করা ব্রিটেনের আর্থিক বৃদ্ধিকেও পিছনে ফেলেছে ভারত। ভারতের এই আর্থিক বৃদ্ধি দেখে অবাক হয়েছে বিশ্বের অন্য দেশগুলি। ভবিষ্যতে দেশকে প্রথম তিন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।”

    আরও পড়ুুন: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস আমায় যত পারে গালি দিক, আমি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে যাব। কংগ্রেস গরিবের টাকা লুট করছে। আপনারা কি জানেন, গরিবের টাকা লুটের জন্য কংগ্রেস একটা বিশেষ মেশিন তৈরি করেছে? এই মেশিনের সাহায্যে সরকার ১০০ টাকা পাঠালে ৮৫ টাকা যায় কংগ্রেসের কোষাগারে, জনগণের কাছে পৌঁছায় মাত্র ১৫ টাকা।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “অচিরেই ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী  

    PM Modi: “অচিরেই ভারত হবে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ”, মধ্যপ্রদেশে বললেন প্রধানমন্ত্রী  

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁকে হারাতে জোট বেঁধেছে বিজেপি-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। তবে তাতে যে আগামী লোকসভা নির্বাচনে তাঁর (PM Modi) বিজয়রথ থমকে যাবে, অতিবড় রাজনৈতিক বিশেষজ্ঞও তা বলছেন না। বস্তুত, তিনি নিজেও জানেন চব্বিশের লোকসভা নির্বাচনে ফের ক্ষমতায় আসছে বিজেপি। এবং প্রধানমন্ত্রী সেই তিনিই।

    ভারতের অর্থনীতির উত্থান 

    ২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ফের একবার প্রকাশ পেল লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে তাঁর আত্মবিশ্বাস। ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন। বুধবার দামোহ শহরে বিজেপি আয়োজিত এক জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি (PM Modi) বলেন, “২০১৪ সালের পর দেশের আর্থিক বৃদ্ধির হার দশম থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে। ২০০ বছর ধরে ভারতে রাজত্ব করা ব্রিটেনের আর্থিক বৃদ্ধিকেও পিছনে ফেলেছে ভারত। ভারতের এই আর্থিক বৃদ্ধি দেখে অবাক হয়েছে বিশ্বের অন্য দেশগুলি। ভবিষ্যতে দেশকে প্রথম তিন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব।”

    কংগ্রেসকে নিশানা মোদির

    এদিন আরও একবার কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ছত্তিশগড় ও রাজস্থানে এতদিন কংগ্রেসের সরকার ছিল। কিন্তু সেখানকার মুখ্যমন্ত্রীরা ক্ষমতা ও কালো টাকার রাজনীতি করেছেন। কংগ্রেস ক্ষমতায় এলে মধ্যপ্রদেশে ৮৫ শতাংশ কমিশনের রাজত্ব কায়েম হবে।” প্রসঙ্গত, প্রাক্তন প্রধানমন্ত্রী কংগ্রেসের রাজীব গান্ধী একবার বলেছিলেন, কেন্দ্র এক টাকা দিলে উপভোক্তাদের কাছে পৌছায় ১৫ পয়সা, বাকি ৮৫ পয়সা নিয়ে নেয় দুর্নীতিগ্রস্তরা। রাজনৈতিক মহলের মতে, ঘুরিয়ে রাজীবের সেই কথাটিই স্মরণ করিয়ে দিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

    মোদি বলেন, “২০১৪ সালে যখন আমরা সরকার গড়ি, তখন আমি কংগ্রেসের সব দুর্নীতির মেশিনারির টায়ার পাংচার করে দিয়েছিলাম। কংগ্রেসের দুর্নীতির চাকা যাতে আর না গড়ায়, তাই আমরা আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের ত্রিশক্তি তৈরি করেছিলাম।” তিনি (PM Modi) বলেন, “কংগ্রেস প্রেসিডেন্ট রিমোট দ্বারা নিয়ন্ত্রিত হন। তিনি কিছু করতে পারেন না। যখন রিমোট কাজ করে, তখন তিনি সনাতন ধর্মকে অপমান করেন। গতকাল, যখন রিমোট কাজ করেনি, তখন তিনি পাণ্ডবদের কথা বলেছিলেন। বলেছিলেন, বিজেপিতে পঞ্চপাণ্ডব রয়েছে। পাণ্ডবদের পথে চলতে পেরে আমরা গর্বিত।”

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! বিস্ফোরক দাবি নিশিকান্ত দুবের

    Mahua Moitra: ঘুষ নিয়ে প্রশ্ন মামলায় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! বিস্ফোরক দাবি নিশিকান্ত দুবের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহুয়া মৈত্রর (Mahua Moitra) বিরুদ্ধে কি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে? অন্তত এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিন এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে নিশিকান্ত লেখেন, ‘‘আমার অভিযোগের ভিত্তিতে লোকপাল আজ জাতীয় সুরক্ষার বিনিময়ে দুর্নীতি করার অভিযোগে সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।’’

    বিজেপি সাংসদ অভিযোগ করেন, দুবাইয়ের শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে অর্থ ও উপহার নিয়ে (Cash For Query Row) তাঁর হয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করা এবং হীরানন্দানিদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সওয়াল করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Mahua Moitra)। বিজেপি সাংসদের আরও অভিযোগ, সংসদের ওয়েবসাইটে নিজের লগ-ইন আইডি ও পাসওয়ার্ড দর্শন হীরানন্দানিকে দিয়ে তিনি জাতীয় সুরক্ষাকে বিপদের মুখে ফেলেছেন মহুয়া। এই ঘটনায়  প্রথম থেকেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিবিআই তদন্তের দাবি উঠেছিল।

    আরও পড়ুন: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    এই একই অভিযোগ (Cash For Query Row) লিখিত আকারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে করেন নিশিকান্ত। সেখানে মহুয়াকে অবিলম্বে সাসপেন্ড করার দাবিও করেন বিজেপি সাংসদ। নিশিকান্তের অভিযোগের ভিত্তিতে মহুয়া-বিতর্ককে পাঠানো হয় সংসদের স্থায়ী এথিক্স কমিটির কাছে। সেই কমিটি তৃণমূল সাংসদকে তলব করেছিল। সেখানে মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি কমিটির চেয়ারম্যান তথা অন্য সদস্যদের সঙ্গে অত্যন্ত আপত্তিজনক কথা বলেন। এই দাবি করেন ওই কমিটিরই সদস্যা অপরাজিতা সারঙ্গি। এর আগে, কমিটি নিশিকান্ত দুবে ও মহুয়া মৈত্রর প্রাক্তন প্রেমিক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অনন্ত দেহাদ্রাইয়ের সঙ্গেও কথা বলে। মহুয়াকে নিয়ে এথিক্স কমিটির সুপারিশ এখনও জমা পড়েনি লোকসভার স্পিকারের কাছে। সম্ভবত, আগামিকাল, বৃহস্পতিবার এই কমিটির বৈঠকে তা চূড়ান্ত হবে। তার আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল লোকপাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share