Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Amit Shah: বিদ্যুতের তার জড়াল শাহের প্রচাররথে! রাজস্থানে অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Amit Shah: বিদ্যুতের তার জড়াল শাহের প্রচাররথে! রাজস্থানে অল্পের জন্য রক্ষা পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে অমিত শাহের ‘রথ’। একটি গাড়িকে রথ হিসাবে সাজিয়ে ভোটমুখী রাজস্থানের নাগাউরে প্রচারে বেরিয়েছিলেন শাহ। 

    শাহের কনভয়ে বিদ্যুতের তার

    জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থানের নাগৌরে অমিত শাহের কনভয় বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। ঘন বসতিপূর্ণ এলাকার মাঝখান দিয়ে যাচ্ছিল শাহের ‘রথ’। রাস্তার দু’পাশে দোকানপাট ও বাড়ি ছিল।শাহের রথ যাত্রায় অংশ নেওয়া একজন সংবাদমাধ্যমকে জানান, রথের উপরের অংশ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। সেই সময় স্পার্কিং হয়। রথটি সেই রাস্তা দিয়ে যাওয়ার পর তারটি ছিঁড়ে রাস্তায় পড়ে যায়। এর ফলে রথের পিছনের অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায়। এ ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে এসে পৌঁছান। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। দুর্ঘটনার পর কনভয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে প্রচার থামাননি অমিত শাহ।  এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্য গাড়িতে করে পর্বতসারে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে শাহ একটি সমাবেশে বক্তব্যও দেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ঘটনার তদন্ত করা হবে।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

    কী বললেন শাহ

    প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। ৩ ডিসেম্বর মরুরাজ্যের ভোটের ফলাফল ঘোষিত হবে। এই আবহে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে নাগৌরের কুচামান, মাকরানা এবং পর্বতসারে তিনটি সমাবেশে বক্তৃতা করেন শাহ। তিনি বলেন,  ‘রাজস্থানের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার’ এখন রয়েছে। শাহ বলেন, ‘লাল রং দেখেই রেগে যান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মুখ্যমন্ত্রী সর্বত্র লাল ডায়েরি দেখেন। দিল্লিতে, সোনিয়া গান্ধী তার ছেলে রাহুল গান্ধীকে লঞ্চ করতে ব্যস্ত। আর রাজস্থানে, অশোক গেহলট তাঁর ছেলে বৈভব গেহলটকে লঞ্চ করতে ব্যস্ত। আর এসবের মাঝে প্রধানমন্ত্রী মোদি চাঁদে তিরঙ্গা উত্তোলন করতে পদক্ষেপ করেছেন।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

    Nitish Kumar: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মনিয়ন্ত্রণ ও নারীশিক্ষা নিয়ে বলতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) এহেন মন্তব্যে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। বুধবার বিধানসভায় বিরোধীদের প্রবল চাপের মুখেও পড়েন মুখ্যমন্ত্রী। শেষমেশ বাধ্য হন ক্ষমা চাইতে। নীতীশ বলেন, “আমার কথায় যদিও কারও আঘাত লেগে থাকে, তাহলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর যাঁরা আমার ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেছেন, তাঁদের অভিনন্দন জানাই।”

    কী বলেছিলেন নীতীশ?

    নীতীশের মন্তব্যকে ঘিরে বিতর্কের জন্ম হয় বিধানসভায়, মঙ্গলবার। এদিন জন্ম নিয়ন্ত্রণে নারীশিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে অকৃতদার মুখ্যমন্ত্রী বলেন, “বিয়ের পর থেকে পুরুষরা রোজ রাতে সঙ্গমে ইচ্ছুক থাকে। মেয়েরাই পারেন তাঁদের সংযত করতে। তাতেই জন্ম নিয়ন্ত্রণ করা অনেক সহজ।” তিনি (Nitish Kumar) বলেন, “বিহারে নারীশিক্ষার প্রসার হয়েছে। শিশুকন্যা যদি শিক্ষিত হয়, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণও সহজ হবে। মেয়েদের বিয়ে হলে স্বামীরা রোজ রাতে সঙ্গমে মিলিত হতে চায়। তাতে করে একটি করে সন্তানের জন্ম হয়। কিন্তু পড়াশোনা জানা মেয়েরা সেটা আটকাতে পারে। ফলে জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো অনেক সহজ হয়ে পড়বে।” এর পরেই সভায় শুরু হয় হট্টগোল।

    কড়া প্রতিক্রিয়া বিজেপির 

    বিজেপির মহিলা নেত্রী নিক্কি হেমব্রম বলেন, “মুখ্যমন্ত্রী একটু পরিশীলিত ভাষায় বললে কী ক্ষতি হত! মহিলাদের সম্পর্কে কোনও সম্মানজ্ঞান নেই তাঁর।” মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, “নারী স্বাধীনতা ও মহিলাদের পছন্দ-অপছন্দের ক্ষেত্রে এই জাতীয় মন্তব্য অত্যন্ত সংবেদনশীল। আমরা এর তীব্র নিন্দা করছি।” নীতীশের ক্ষমা চাওয়ার দাবিও জানায় কমিশন। দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়ালও মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

    ঘরে-বাইরে চাপের মুখে পড়ে এদিন বিধানসভায় নীতীশ (Nitish Kumar) বলেন, “আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু নারীশিক্ষার কথা বলেছি। আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”

    আরও পড়ুুন: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • Ayodhya Deepostsav 2023: রামায়ণের সাত কাণ্ড ফুটে উঠবে সুসজ্জিত ট্যাবলোয়! অযোধ্যায় দীপ উৎসবে চমক

    Ayodhya Deepostsav 2023: রামায়ণের সাত কাণ্ড ফুটে উঠবে সুসজ্জিত ট্যাবলোয়! অযোধ্যায় দীপ উৎসবে চমক

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার দীপ উৎসবে (Ayodhya Deepostsav 2023) পর্যটন বিভাগ রামায়ণের সাত কাণ্ডের উপর বিশেষ ট্যাবলো প্রদর্শনীর আয়োজন করবে। এই বছরের অযোধ্যায় দীপাবলি উৎসবকে আরও সুন্দর করতে পর্যটন বিভাগ বিশেষ উদ্যোগী হয়েছে। প্রদীপ প্রজ্জ্বলন করে পঞ্চকোসি, ১৪ কোসি এবং ৮৪ কোসি পরিক্রমার বিশেষ রুট সামজিক মাধ্যমে দেওয়া হবে বলে জানা গিয়েছে। মোট ২৪ লাখ প্রদীপে আলোকিত হবে অযোধ্যাধামে। আগত রামভক্ত এবং দর্শনার্থীদের এই অভিনব প্রচেষ্টা চমক দেবে বলে মনে করা হচ্ছে।

    সাত কাণ্ডের প্রদর্শনী (Ayodhya Deepostsav 2023)

    সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশ পর্যটন বিভাগ এবারের দীপাবলিতে রামায়ণের সাত কাণ্ডের অধ্যায় ভিত্তিক ট্যাবলো প্রদর্শনী করবে। আগত সকল দর্শনার্থীদের রামায়ণ এবং রামের যাত্রা সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরতে পর্যটন বিভাগের এই প্রায়স অনবদ্য হবে বলে মনে করা হচ্ছে। পর্যটন বিভাগের তরফ থেকে আরপি যাদব জানিয়েছেন, দীপ উৎসবের (Ayodhya Deepostsav 2023) পালনের সময় রামায়ণের সাত কাণ্ড অর্থাৎ সাত অধ্যায়ের বিবরণ সম্বলিত প্রভু রামচন্দ্রের জীবন কথা সাতটি ট্যাবলোয় ফুটে উঠবে। রামায়ণের রামচরিত্রের মহৎ গুণাবলীকে প্রত্যেক ট্যাবলোয় ধরা হবে। সেখানে স্থান পাবে রামায়ণের বাল্য কাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, সুন্দর কাণ্ড, কিষ্কিন্ধ্যা কাণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তর কাণ্ডের মধ্যে প্রভু রামের জীবনপর্ব।

    রুট কেমন হবে?

    অযোধ্যার দীপ উৎসবে (Ayodhya Deepostsav 2023) এই সাত কাণ্ডের প্রদর্শনীর ট্যাবলো একটি বিশেষ রুট ধরে করা হবে। নানা ছবি, শিল্প কারুকার্য এবং তথ্য সম্বলিত চিত্রের মাধ্যমে রামায়ণ সম্পর্কে বিশেষ জ্ঞানকে উপস্থাপন করা হবে। সূত্রে জানা গিয়েছে সাকেত মহাবিদ্যালয় থেকে যাত্রা পথ শুরু হবে এবং একে একে প্রত্যেক কাণ্ডের প্রদর্শনীর পর নতুনঘাট পর্যন্ত গিয়ে শেষ হবে রুট। রামায়ণে বর্ণিত পৌরাণিক ও ঐতিহাসিক স্মৃতির চিত্র সজ্জিত থাকবে এই রুটে।

    ৭ লাখ প্রদীপের পথ নির্দেশিকা

    ভারতের প্রাচীন নগরগুলির মধ্যে অযোধ্যা অন্যতম নগর। রামায়ণের বর্ণিত এই অযোধ্যা হল প্রভু রামের জন্মস্থল। ভারতের দীপাবলি উৎসবের মধ্যে এই শহরের দীপ উৎসব (Ayodhya Deepostsav 2023) জগত খ্যাতির গুণে সমৃদ্ধ। এই বছর ২৪ লাখ মাটির প্রদীপে সেজে উঠবে রামনগরী অযোধ্যা। উত্তর প্রদেশ রাজ্যের পর্যটন বিভাগ এবার ৭ লাখ দীপ প্রজ্বলন করে সাত কাণ্ড রামায়ণ প্রদর্শনীর পথনির্দেশিকার আয়োজন করবে বলে জানা গিয়েছে। পর্যটন বিভাগের এই প্রচেষ্টা ভক্ত মহলে তীব্র উন্মাদনার সৃষ্টি করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mahua Moitra: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    Mahua Moitra: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্রর (Mahua Moitra)! কিছু দিন আগেই তাঁকে মুখোমুখি হতে হয়েছে সংসদের এথিক্স কমিটির। টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে মহুয়াকে তলব করেছিল এথিক্স কমিটি। এবার তৃণমূলের এই নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই প্রাক্তন ‘প্রেমিক’ সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই। দায়ের করা অভিযোগে দেহাদ্রাই জানান, ভয় দেখানোর উদ্দেশ্যেই তাঁর বাড়িতে ‘অনুপ্রবেশ’ করেছিলেন মহুয়া। সুপ্রিম কোর্টের এই আইনজীবীর অভিযোগ, ৫ ও ৬ নভেম্বর না জানিয়েই তাঁর বাড়িতে এসেছিলেন তৃণমূল নেত্রী।

    মহুয়ার বিরুদ্ধে অভিযোগ

    তৃণমূল নেত্রীর বিরুদ্ধে দিল্লি থানায় দায়ের করা অভিযোগপত্রে দেহাদ্রাই লিখেছেন, গত ৫ নভেম্বর সকাল ১১টা নাগাদ ও ৬ নভেম্বর সকাল ৯টা নাগাদ সাংসদ মহুয়া মৈত্র কাউকে কিছু না জানিয়েই আমার বাড়িতে আসেন। এভাবে (মহুয়া) মৈত্রর আমার বাড়িতে আসার কারণ হিসেবে মনে হচ্ছে, তিনি আমার বিরুদ্ধে আবার কোনও ভুয়ো প্রতারণামূলক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর অভিযোগ, তাঁকে ভয় দেখানোর অভিপ্রায় নিয়েই তাঁর বাড়িতে অনুপ্রবেশ করেছিলেন মহুয়া (Mahua Moitra)। তাঁর সংযোজন, “মহুয়া মৈত্রর প্রতারণামূলক ও মিথ্যে অভিযোগ সম্পর্কে আমি আগেই দিল্লির পুলিশ কমিশনারকে জানিয়েছি। তবে তাঁর এই অনুপ্রবেশে ভয় পেয়েছেন আমার বাড়ির কর্মীরা। আর এই ঘটনা থেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে কেন একজন দাবি করেছিলেন আমার সঙ্গে তাঁর একটি উত্তেজনাপূর্ণ অতীত রয়েছে। আমার বাসভবনে ইচ্ছাকৃতভাবে এসেছেন মহুয়া। তাও আবার দু’দিন।”

    আইনজীবীর ভয়ের কারণ

    সুপ্রিম কোর্টের এই আইনজীবী তাঁর বয়ানে জানিয়েছেন, পিনাকি মিশ্রর গাড়িতে করে একদিন তাঁর বাড়িতে এসেছিলেন মহুয়া। পরের দিন এসেছিলেন বিধায়ক বিবেক গুপ্তর সাদা ইনোভা গাড়িতে চড়ে। তিনি লিখেছেন, “আমার ভয়ের কারণ হল মহুয়া আমার পোষ্য হেনরির অজুহাতে সম্পর্ক গড়ে তুলতে আমার বাড়িতে চলে আসছে। বিষয়টি আমার কাছে ধাঁধার মতো লাগছে। কারণ কোনও আমন্ত্রণ ছাড়াই ওঁর এভাবে আমার বাড়িতে চলে আসাটা বেশ রহস্যজনক। মহুয়া মৈত্র ও তাঁর সহচর শারীরিকভাবে আমার ক্ষতি করার চক্রান্ত করছেন বলে মনে হচ্ছে।” প্রসঙ্গত, সাংসদ নিশিকান্ত দুবে দাবি করেছিলেন, দেহাদ্রাই তাঁকে যে চিঠি দিয়েছিলেন, তার ভিত্তিতেই তিনি মহুয়ার (Mahua Moitra) বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ জানিয়েছিলেন।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • Deepfake: ‘ডিপফেক’ নিয়ে তোলপাড় সমাজমাধ্যম, ছবি বিকৃতি আটকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

    Deepfake: ‘ডিপফেক’ নিয়ে তোলপাড় সমাজমাধ্যম, ছবি বিকৃতি আটকাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: রশ্মিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ ও সারা তেন্ডুলকরের মধ্যে মিল কোথায়? এই প্রশ্নটা কাউকে করলে তিনি সহজেই উত্তর দিয়ে দেবেন। কারণ, সাম্প্রতিককালে এই তিনজনই খবরের শিরোনামে। নেপথ্যে ‘ডিপফেক’ (Deepfake)। এই তিন কন্যাই সমাজমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত ‘ডিপফেক’ ভিডিও কারসাজির শিকার। এবার সমাজমাধ্যমে এই বিকৃতি রোধ করতে কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। 

    শুরুটা হয়েছিল বলি অভিনেত্রী রশ্মিকা মান্দানাকে দিয়ে। তার পর আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাদ যাননি ক্রিকেট আইকন সচিন তেন্ডুলকরের কন্যা সারাও। সম্প্রতি, সমাজমাধ্যমে বলিউড অভিনেত্রী রশ্মিকার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওয় দেখা যায়, একটি স্বল্পবসন পরে তিনি লিফট থেকে বেরিয়ে আসছেন। পরে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে (Deepfake) অন্য একজনের মুখের ওপর রশ্মিকার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। 

    নিজের ‘ডিপফেক’ ভিডিও দেখে ভীত রশ্মিকা

    রশ্মিকার এই ‘ডিপফেক’ (Deepfake) ভিডিও নিয়ে নেটপাড়ায় তীব্র শোরগোল পড়ে যায়। নিজের ‘ডিপফেক’ দেখে নিজেই রীতিমতো স্তম্ভিত হয়ে যান। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে বলেন, “আমি খুব ব্যথিত এবং দুঃখিত। এই ঘটনা আমাকে ভয় পাইয়ে দিয়েছে। যাঁরা সব সময় ক্যামেরাতে কাজ করেন তাঁদের জন্য এই ধরণের ‘ডিপফেক’ ভিডিও অত্যন্ত লজ্জার বিষয়। আমি আমার পরিবার, বন্ধু পরিবারের কাছে কৃতজ্ঞ, আমার মতো নারীর পাশে দাঁড়িয়েছেন তাঁরা। প্রযুক্তির অপব্যবহার বন্ধ হওয়া উচিত। যদি আমি স্কুল ছাত্রী হতাম তাহলে পরিস্থিতির মোকাবেলা করা আরও মুশকিল হতো।”

    ‘ডিপফেক’-এর কবলে ক্যাটরিনা ও সচিন-কন্যা

    রশ্মিকার পাশে দাড়ান মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি অবিলম্বে এই পন্থা বন্ধের আহ্বান জানান। একইসঙ্গে, যারা এটা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবিও তোলেন বলিউডের ‘শাহেনশা’। বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিও ‘ডিপফেক’-এর (Deepfake) বিরুদ্ধে সরব হয়। শুধু রশ্মিকা নন, এর পর আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছবিও একইভাবে ‘ডিপফেক’ প্রযুক্তির মাধ্যমে তাকে অবমাননাকর ও কুরুচিকর করা হয়। বাদ পড়েননি সারা তেন্ডুলকরও। সাম্প্রতিককালে, তাঁর এবং ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ শুভমান গিলের সম্পর্ক নিয়ে চারদিকে নানা গল্প ছড়িয়ে পড়ছে। সেই ফাঁকে ‘ডিপফেক’ কারবারিরা সারা এবং শুভমানের একটি ছবি প্রকাশ করে। পরে জানা যায়, ছবিতে শুভমান নয়, ছিল সারার ভাই তথা সচিন-পুত্র অর্জুন। তাঁর মুখের জায়গায় শুভমানের মুখ বসিয়ে সমাজমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

    ‘ডিপফেক’-কে আইনত অপরাধ ঘোষণা কেন্দ্রের

    সমাজমাধ্যমের পাতায় বাড়তে থাকা সেলেবদের ছবি ও ভিডিও ঘিরে বিকৃতি ঘটানোর প্রবণতা রুখতে এবার আসরে নামল কেন্দ্র। ‘ডিপফেক’ বানানো এবং তা সামজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া আইনত অপরাধ ঘোষণা করল কেন্দ্র। এই বিষয়ের সঙ্গে জড়িত সামজিক মাধ্যমগুলিকে আইনি নোটিশ পাঠালো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ডিপফেক ভিডিওর ব্যাপক বাড়াবাড়ি লক্ষ্য করা যাচ্ছে। সকল সামজিক মাধ্যমগুলিকে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। যদি এই ভিডিওগুলিকে সামজিক মাধ্যমে আটকানো না যায়, তাহলে কেন্দ্রের তরফ থেকে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    আইনি নোটিশে কী বলা হয়েছে?

    সামজিক মাধ্যমে পাঠানো কেন্দ্রের আইনি নোটিশে বলা হয়, “২০০০ সালের তথ্য প্রযুক্তির ৬৬ডি ধারায় অনুযায়ী, কোনও ব্যক্তি যদি কম্পিউারে অন্য কোনও ব্যক্তির ছবি বা ভিডিও বিকৃত করে সামজিক মাধ্যমে বিনিময় করে, তাহলে আইন অনুসারে ১ লক্ষ টাকা জরিমানা এবং ৩ বছর পর্যন্ত হাজতবাস হতে পারে। সামজিক মাধ্যমে ছবি বা ভিডিও নিয়ে কোনও প্রকার অভিযোগ এলে, তা ২৪ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিওকে মুছে দিতে হবে।” সেই সঙ্গে নোটিশের মধ্যে এক্স, ফেসবুক, ট্যুইটারকে রশ্মিকা মন্দনার ‘ডিপফেক’ (Deepfake) ভিডিও মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সামজিক মাধ্যমে গ্রাহকদেরকেও ফেক ভিডিও বিনিময় করার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে কেন্দ্র।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Supreme Court: আরএসএসকে মিছিলের অনুমতি সুপ্রিম কোর্টের, ফের একবার মুখ পুড়ল তামিলনাড়ু সরকারের

    Supreme Court: আরএসএসকে মিছিলের অনুমতি সুপ্রিম কোর্টের, ফের একবার মুখ পুড়ল তামিলনাড়ু সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষমেশ আরএসএসকে মিছিল করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের কাছে তামিলনাড়ু সরকার এ ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। মাদ্রাজ হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে চলতি মাসের ১৯ কিংবা ২৬ তারিখে ওই মিছিল করতে পারবে আরএসএস।

    মিছিল করতে পারবে আরএসএস

    শুনানির সময় রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশের ওপর স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। মাদ্রাজ হাইকোর্টই পুলিশকে নির্দেশ দিয়েছিল রাজ্যে মিছিল করার অনুমতি দেওয়া হোক আরএসএসকে। সুপ্রিম কোর্টের সূর্য কান্ত ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ আরএসএসকে মিছিলের প্রস্তাবিত রুটের ব্যাপারে বিস্তারিত জানাতে বলেছিল। রাজ্যকেও বলেছিল  ১৫ অক্টোবরের মধ্যে এ ব্যাপারে তাদের সিদ্ধান্ত জানাতে। তার পরেই রাজ্য সরকার জানিয়ে দেয়, রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল করতে পারবে আরএসএস। এই মামলার পরবর্তী শুনানি হবে ২০ নভেম্বর।

    স্ট্যালিন সরকারের মুখ পুড়েছিল গতবারও

    প্রসঙ্গত, গত বছরও (Supreme Court) আজাদি কা অমৃত মহোৎসব ও গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে অক্টোবর মাসে রুট মার্চ করার জন্য স্ট্যালিন সরকারের কাছে আবেদন জানিয়েছিল আরএসএস। এই মিছিলকে ঘিরে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এই আশঙ্কায় সেই আবেদনও খারিজ করে দিয়েছিল তামিলনাড়ু সরকার। স্ট্যালিন সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নভেম্বরে মাদ্রাজ হাইকোর্টে যায় আরএসএস। সঙ্ঘ পরিবারের ওই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। এই বেঞ্চের বিচারপতি সংঘের কর্মসূচি বন্ধ রাখার নির্দেশও দিয়েছিলেন।

    সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল আরএসএস। সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে আরএসএসকে মিছিল করার অনুমতি দিয়েছিল ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে বাকস্বাধীনতা রক্ষার দায়িত্ব তামিলনাড়ু সরকারের ওপর চাপিয়ে দিয়েছিলেন বিচারপতিরা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। দায়ের করেছিল মামলাও।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী-মেয়েকে ডাকবে ইডি! রেশন দুর্নীতির তদন্তে তলবের সম্ভাবনা যে কোনও দিন

    আরএসএসের মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত বলেও জানানো হয়েছিল আবেদনে। সেই মামলায়ও তামিলনাড়ু সরকারের আপত্তি খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্টও। বিচারপতি ভি রামসুব্রহ্মণিয়ন ও পঙ্কজ মিথালের ডিভিশন বেঞ্চও জানিয়েছিল, রাজ্য সরকার যে তালিকা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে আরএসএসের সদস্যরাই বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারের শিকার হয়েছে। তারা কখনওই অপরাধী ছিল না। তাই আগের বিচারপতিরা যে রায় দিয়েছেন, তাতে কোনও ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই খারিজ করা হল এই আবেদন। এবারও সুপ্রিম কোর্ট (Supreme Court) আরএসএসকে মিছিলের অনুমতি দেওয়ায় ফের একবার মুখ পুড়ল তামিলনাড়ু সরকারের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • Narendra Modi: দীপাবলির আগে রাজ্যকে উপহার মোদির! প্রায় সাড়ে ৫ হাজার কোটি বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

    Narendra Modi: দীপাবলির আগে রাজ্যকে উপহার মোদির! প্রায় সাড়ে ৫ হাজার কোটি বরাদ্দ ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগে রাজ্যের জন্য ‘উপহার’ পাঠালেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলার জন্য বরাদ্দ করা হলো প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা (Central Fund For Bengal)। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে।

    রাজ্যকে ‘উপহার’ মোদির

    মঙ্গলবারই নভেম্বর মাসের ট্যাক্স ডিভ্যালুয়েশনের টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। দেশের মোট ২৮টি রাজ্যের জন্য বরাদ্দ বরাদ্দ মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সব মিলিয়ে ২৮টি রাজ্যের জন্য ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে, রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা (Central Fund For Bengal)। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ১০ নভেম্বরের পরিবর্তে দেশের বিভিন্ন রাজ্য সরকারকে নভেম্বর মাসের জন্য ট্যাক্স ডিভোলিউশনের প্রাপ্য অর্থ ৭ নভেম্বরই দিয়ে দেওয়ার অনুমোদন দিয়েছে মোদি সরকার।

    ব্যর্থতা ঢাকতে বঞ্চনার অভিযোগ

    কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে প্রায়ই সরব হতে দেখা যায় রাজ্যের শাসক দলকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ দিয়ে যখন ক্রমাগত বিষোদগার করে চলেছে তৃণমূল কংগ্রেস। এরাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা শেখানো বুলির মতো একই কথা বলেই চলেছেন। তা হলো— রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, রাজ্যের বকেয়া দিচ্ছে না কেন্দ্র, রাজ্য কেন্দ্রের বঞ্চনার শিকার… ইত্যাদি। মোদি সরকার (Narendra Modi) যে রাজ্যের প্রাপ্য আটকে রাখে না, তার প্রমাণ মিলেছে আগেও। গত অগাস্ট মাসেই পঞ্চদশ অর্থ কমিশনের ৬৫১ কোটি ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা (Central Fund For Bengal) পেয়েছিল বাংলা। আবারও মিলল মঙ্গলবার। 

    তৃণমূল জমানায় ঋণে জর্জরিত বাংলা

    এসব যে রাজ্যের শাসক দল নিজেদের ব্যর্থতা ও দুর্নীতি ঢাকতে করে চলেছে, তা এখন বুঝতে পারছেন রাজ্যবাসী। বিরোধীদের দাবি, তৃণমূল জমানায় রাজ্যের ঘাড়ে ক্রমশ ভারী হচ্ছে ঋণের বোঝা। বাম জমানায় ঋণের যে পরিমাণ ছিল, এখন তা বেড়ে আরও কয়েকগুণ হয়েছে। ফলস্বরূপ, নিজেদের ব্যর্থতা ঢাকতে, কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ করতে শুরু করে রাজ্যের শাসক দল (Narendra Modi)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Assembly Elections: ছত্তিসগড়ে বিক্ষিপ্ত মাও হামলা, মিজোরামে নির্বাচন নির্বিঘ্নেই

    Assembly Elections: ছত্তিসগড়ে বিক্ষিপ্ত মাও হামলা, মিজোরামে নির্বাচন নির্বিঘ্নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ হল প্রথম দফার বিধানসভা নির্বাচন (Assembly Elections)। মঙ্গলবার ভোট হয়েছে মিজোরাম এবং ছত্তিসগড়ে। ছত্তিশগড়ে নির্বাচন হবে দু’ দফায়। এদিন হল প্রথম দফার নির্বাচন। ছত্তিশগড়ের ২০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়েছে এদিন। এসবই মাওবাদী উপদ্রুত এলাকায়। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭০.৯ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ভোট পড়েছিল ৭৭ শতাংশ। এবার কিছুটা কম। আর উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরামে বিকেল ৪টে পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৭ শতাংশ। গতবার পড়েছিল ৮১.৫ শতাংশ।

    অশান্তি পাকায় মাওবাদীরা

    প্রতিবারের মতো এবারও ছত্তিসগড়ে ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। তারা যে নির্বাচনে অশান্তি পাকাবে, তার আঁচ মিলেছিল আগেই। শনিবার নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে নৃশংসভাবে খুন করা হয় এক বিজেপি নেতাকে। সোমবার আইইডি বিস্ফোরণ ঘটানো হয় কাঙ্কেরে। তার জেরে জখম হন দুই ভোটকর্মী সহ মোট তিনজন। নির্বাচনের দিনও যথারীতি অশান্তি পাকায় মাওবাদীরা। এদিনও কাঙ্কেরে বিএসএফের সঙ্গে সংঘর্ষ হয় ডিআরজির। মাও উপদ্রুত এলাকায় ভোটের ডিউটি করার সময় নিরাপত্তারক্ষীদের ওপর হামলা হয় বলে অভিযোগ। গুলির লড়াই চলে মিনিট দশেক। পিছু হটে মাওবাদীরা। সংঘর্ষে তাদের বেশ কয়েকজন জখম হয়েছে বলে অনুমান বিএসএফের।

    নকশালদের সঙ্গে গুলি বিনিময়

    সুকমায় (Assembly Elections) নকশালদের সঙ্গে গুলি বিনিময় হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। গুলির ঘায়ে কয়েকজন জওয়ান জখম হয়েছে বলে খবর। এদিন সুকমায় বিস্ফোরণে জখম হন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। কোন্টা এলাকায় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে নকশালরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তারক্ষীরাও। গুলির লড়াই চলায় মিনিট দশেকের জন্য বন্ধ ছিল ভোটগ্রহণ। এদিন ছত্তিশগড়ে যাঁদের ভাগ্য নির্ধারণ হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির কেদার কাশ্যপ, মহেশ গাগদা, বিক্রম উসেন্ডি এবং লতা উসেন্ডি।

    এদিনই নির্বাচন হয়েছে ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায়ও। সকালে আইজল উত্তর-২ কেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। ইভিএমে ত্রুটির কারণে তখন ভোট দিতে পারেননি তিনি। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কাজ সেরে ফের যাবেন ভোট দিতে। এদিন বেলা ১টা নাগাদ ভোট দেন তিনি।  

    আরও পড়ুুন: মমতার বিদেশ সফরের খরচ জানতে আরটিআই, জবাব না পেয়ে আদালতের পথে শুভেন্দু!

    দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন হবে ১৭ নভেম্বর। এদিন ভোট হবে ছত্তিশগড়ের বাকি ৭০টি আসনে। রাজস্থান বিধানসভার নির্বাচন হবে ২৫ নভেম্বর, এক দফায়। তেলঙ্গনা বিধানসভার ভোট হবে চলতি মাসেরই ৩০ তারিখে। এদিকে, এদিনই মধ্যপ্রদেশে রোড শো করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (Assembly Elections)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Supreme Court: দিল্লির বাতাসের মান মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল, মন্তব্য সুপ্রিম কোর্টের

    Supreme Court: দিল্লির বাতাসের মান মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল, মন্তব্য সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই বন্ধ হোক। রাজধানীর বাতাসের গুণগত মান যে শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছেছে, তা মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল। মঙ্গলবার দিল্লির বায়ু দূষণ নিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সপ্তাহখানেক ধরে ব্যাপকভাবে দূষিত হয়েছে দিল্লির বাতাস। ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে ইতিমধ্যেই ১০ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রাথমিক স্কুলগুলি বন্ধের নির্দেশিকা জারি করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

    দূষিত শহরের তালিকায় এক নম্বরে

    সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বে সব চেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে রয়েছে দিল্লি। প্রতিবেশী রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় শস্যগাছের গোড়া পোড়ানোই এই দূষণের মূল কারণ বলে এদিন মন্তব্য করেছে আদালত। পঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্ট বলেছে, শস্যগাছের গোড়া পোড়ানো এখনই বন্ধ হওয়া উচিত। কীভাবে করবেন, সেটা আপনাদের বিষয়। আপনাদের কাজ। তবে এই কাজ এখনই বন্ধ করা উচিত। এই সঙ্গেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই করা ঠিক নয়। এখানে মানুষের স্বাস্থ্য জড়িয়ে। বাতাসের গুণগত মান যেভাবে খারাপ হচ্ছে, তা মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল। আদালতের মন্তব্য, অবিলম্বে শস্যগাছের গোড়া পোড়ানো বন্ধ করতে হবে। এখনই তা করতে হবে। যা করার অবিলম্বে করতে হবে।

    কয়েকটি রাজ্যকে অর্ডার ইস্যু

    সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কিষান বলেন, “সম্প্রতি আমি পঞ্জাবে গিয়েছিলাম। রাস্তার দু’ ধারে মাইলের পর মাইল ধরে খড় পুড়তে দেখেছি।” এর পাশাপাশি রাজস্থান ও অন্য রাজ্যগুলিকে অর্ডার ইস্যু করে জানানো হয়েছে, দীপাবলির মরশুমে বাজি ফাটানো বন্ধ রাখতে হবে। বায়ু দূষণ কম করার জন্য প্রতিটি রাজ্যকেই সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আদালতের মন্তব্য, বায়ু দূষণ মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া সকলের দায়িত্ব।

    আরও পড়ুুন: “ডিরেক্টর! আমি তো জানি না, সই করিয়েছিল দাদার লোক”, বললেন জ্যোতিপ্রিয়র পরিচারক

    দিল্লির কেজরিওয়ালের সরকারকেও একহাত নিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, দিল্লি সরকারও এই বায়ু দূষণের জন্য দায়ী। অনেক বাস রয়েছে যেগুলি বায়ু দূষণ করছে। এই বিষয়টির ওপর সরকারের নজর দেওয়া উচিত। বায়ু দূষণের মোকাবিলায় পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারকে জরুরি ভিত্তিতে বৈঠকে বসার নির্দেশও দিয়েছে আদালত। বছরের পর বছর ধরে শীতের শুরুতে দিল্লির এই পরিস্থিতি চলতে পারে না বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত (Supreme Court)। প্রসঙ্গত, প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা ১৫ মাইক্রোগ্রাম পর্যন্ত হলে তা শ্বাস নেওয়ার যোগ্য বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিকেলে দিল্লিতে এই সূচক ছিল ৪২১। এদিন সকালে এর পরিমাণ ছিল ৩৯৪।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Vande Sadharan Express: নভেম্বর থেকেই চলবে ‘বন্দে সাধারণ’ এক্সপ্রেস, কোন রুটে শুরু পরিষেবা?

    Vande Sadharan Express: নভেম্বর থেকেই চলবে ‘বন্দে সাধারণ’ এক্সপ্রেস, কোন রুটে শুরু পরিষেবা?

    মাধ্যম নিউজ ডেস্ক: নভেম্বর মাসেই চালু হবে ‘বন্দে সাধারণ’ এক্সপ্রেস (Vande Sadharan Express)। ভারতীয় রেল এই ট্রেনের পরিষেবা শুরু করতে চলেছে বলে জানা গিয়েছে। এই ট্রেন মূলত গরিব সাধারণ মানুষের কথা ভেবেই চালু হবে। এই ট্রেনের ভাড়া বন্দে ভারত ট্রেনের তুলনায় অনেক কম হবে। এই সাধারণ ট্রেন হল নতুন ‘পুশ-পুল’ ট্রেন। নাসিক করিডরে ট্রায়ালের জন্য দুটি বন্দে সাধারণ এক্সপ্রেস গত ২৯ অক্টোবর মুম্বইয়ের ওয়াদি বান্ডার ইয়ার্ডে পৌঁছেছে। প্রথম ট্রেনটি নয়াদিল্লি-মুম্বই রুটে পরিষেবা দেবে। চালু হবে এই নভেম্বরে মাসেই। এছাড়াও পাটনা-নয়াদিল্লি, হাওড়া-নয়াদিল্লি, হায়দরাবাদ-নয়াদিল্লি, এরনাকুলাম-গুয়াহাটি রুটে চলবে এই ট্রেন।

    কেমন হবে ট্রেনটি (Vande Sadharan Express)

    সূত্রে জানা গিয়েছে, এই বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) বেশ আধুনিক উন্নত পরিষেবা যুক্ত ট্রেন হবে। ট্রেনে মোট ২২টি কোচ থাকবে। যার মধ্যে ১৮টি অসংরক্ষিত এবং ৪টি সংরক্ষিত নন-এসি কোচ থাকবে। মোট ১৮০০ জন যাত্রীকে বহন করার ক্ষমতা থাকবে এই ট্রেনের। এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ১৩০ কিমি প্রতি ঘণ্টায়।

    রেলের পক্ষ থেকে বক্তব্য

    ভারতীয় রেলের তরফ থেকে বলা হয়েছে যে, আপাতত কয়েকটি রুটে এই ট্রেনের (Vande Sadharan Express) পরিষেবা চলু হবে। কিন্তু যাত্রীদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে আগামীতে এই ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হতে পারে। এই ট্রেনে অত্যাধুনিক স্বয়ংক্রিয় দরজা, বায়ো-টয়লেট এবং আধুনিক রেডিও যোগাযোগের পরিষেবা থাকবে। একই সঙ্গে ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি বা আইসিএফ-এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুধাংশু মানি বলেছেন, “বন্দে সাধারণ ট্রেনের ইঞ্জিনগুলি শক্তি সাশ্রয়ী হবে। তবে কোচগুলি শীতাতপ নিয়ন্ত্রিত হলে বেশি ভালো হবে।”

    রেলের প্রাক্তন বোর্ডের সদস্য সুবোধ জৈন বলেন, “সাধারণের ভাড়া প্রিমিয়াম বন্দে ভারত ট্রেনের তুলনায় অনেক কম হবে। ট্রেনের ভাড়া ২৫ শতাংশ কম থাকবে। এখনও পর্যন্ত দেশে ৩৪টি বন্দে ভারত ট্রেন চলছে। তবে সেই সব ট্রেনের সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘণ্টার বেশি না করাই ভালো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share