Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India Bhutan Rail Link: জিগমি ওয়াংচুকের সঙ্গে বৈঠক মোদির, এবার রেলপথে যুক্ত হতে চলেছে ভারত-ভুটান!

    India Bhutan Rail Link: জিগমি ওয়াংচুকের সঙ্গে বৈঠক মোদির, এবার রেলপথে যুক্ত হতে চলেছে ভারত-ভুটান!

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার রেলপথে যুক্ত হতে চলেছে ভারত ও ভুটান (India Bhutan Rail Link)। রেলপথে ভারতের সঙ্গে ভুটানকে যোগ করতে জায়গা নির্বাচন করতে অচিরেই শুরু হবে সমীক্ষা। এ ব্যাপারে সম্মত হয়েছেন ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা। সেখানেই নিশ্চিত হয়েছে ভারত-ভুটান রেলপথে সংযুক্তিকরণের বিষয়টি। আট দিনের ভারত সফরে এসেছেন ভুটানের রাজা। ৩ নভেম্বর তিনি আসেন অসমের গুয়াহাটিতে। সেখান থেকে পৌঁছান দিল্লিতে।

    মোদি-জিগমি বৈঠক

    এদিন প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার বৈঠকে পশ্চিমবঙ্গের বানারহাটের সঙ্গে ভুটানের সামসের মধ্যে রেল সংযুক্তিকরণের (India Bhutan Rail Link) ব্যাপারে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। অসমের দারাঙ্গা ও ভুটানের সামদ্রুপে নতুন অভিবাসী চেকপয়েন্ট খোলা নিয়েও হয়েছে আলোচনা। দ্বিপাক্ষিক বাণিজ্য-কাঠামো, ব্যবসা, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, মহাকাশ প্রযুক্তি ইত্যাদি নিয়েও মোদি-জিগমি (India Bhutan Rail Link) আলোচনা হয়েছে বলে খবর।

    প্রধানমন্ত্রীর ট্যুইট-বার্তা 

    বৈঠকের পর ট্যুইট-বার্তায় প্রধানমন্ত্রী জানান, ভুটানের রাজা জিগমি খেসার নামগেল ওয়াংচুককে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। ভারত-ভুটান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমরা অত্যন্ত উষ্ণ ও ইতিবাচক আলোচনা করেছি। ভুটানের পাশে থাকার বার্তা দিয়ে জনগণের উন্নয়ন ও কল্যাণের জন্য দৃষ্টি প্রসারিত করা হচ্ছে।

    বিদেশমন্ত্রক সূত্রে খবর, এদিনের বৈঠকে চিন ও ডোকলাম প্রসঙ্গও উঠেছে। এই সমস্যা সমাধান করতে প্রথমবার বেজিংয়ে অংশ নিতে চেয়েছে ভুটান। প্রতিবেশী রাষ্ট্রের এই অবস্থানে অস্বস্তিতে ভারত। বিদেশ সচিব বিনয়মোহন কোয়াত্রা জানান, মোদির সঙ্গে নামগিয়েলের বৈঠকে দুই দেশের জাতীয় স্বার্থ ও দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকে তিনি সরাসরি ডোকলাম ও চিনের প্রসঙ্গের কথা বলেননি।

    আরও পড়ুুন: ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন মহুয়ার! এথিক্স কমিটির বৈঠক পিছিয়ে হবে ৯ নভেম্বর

    প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় সেনা অভিযোগ করেছিল, চিন ও ভারত সীমান্ত লাগোয়া ডোকলামে ভুটানের জমিতে ঢুকে ঘাঁটি গেড়ে নির্মাণ কাজ চালাচ্ছে লালফৌজ। উপগ্রহ চিত্রেও ধরা পড়েছিল সেই ছবি। যদিও (India Bhutan Rail Link) তখন নয়াদিল্লির অভিযোগ অস্বীকার করেছিলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Chhattisgarh Elections 2023: রাত পোহালেই বিধানসভা নির্বাচন, আইইডি বিস্ফোরণে কাঁপল ছত্তিসগড়, জখম ৩  

    Chhattisgarh Elections 2023: রাত পোহালেই বিধানসভা নির্বাচন, আইইডি বিস্ফোরণে কাঁপল ছত্তিসগড়, জখম ৩  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই ছত্তিসগড় বিধানসভার নির্বাচন (Chhattisgarh Elections 2023)। ভোট হবে দু’ দফায়। প্রথম দফায় নির্বাচন হবে ৭ নভেম্বর, মঙ্গলবার। পরের দফার নির্বাচন হবে নভেম্বরের ১৭ তারিখে। ৯০ আসন বিশিষ্ট এই বিধানসভার ২০টি আসনে নির্বাচন হবে মঙ্গলবার। এর সিংহভাগ কেন্দ্রই মাওবাদী অধ্যুষিত এলাকায়। এর মধ্যে রয়েছে বস্তার, দান্তেওয়াড়া, কাঙ্কের, কবীরধাম এবং রাজনন্দনগাঁও। রাজনন্দনগাঁওয়ে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রামন সিং। রাজ্যের মন্ত্রী কাওসি লাখমার ভাগ্য নির্ধারণ হবে প্রথম দফার নির্বাচনে। তিনি কোটনা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক।

    ভাগ্য নির্ধারণ ২২৩জন প্রার্থীর

    গত বিধানসভা নির্বাচনে এই ২০টি আসনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছিল কংগ্রেস। বিজেপি জিতেছিল ২ কেন্দ্রে। একটি আসনে জয়ী হয়েছিলেন অজিত যোগীর দল। মঙ্গলবার প্রথম দফার নির্বাচনে (Chhattisgarh Elections 2023) ভাগ্য নির্ধারণ হবে ২২৩জন প্রার্থীর। ভোট দেবেন ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন। যে ২০টি আসনে এদিন নির্বাচন হবে, তার মধ্যে ১৩টি তফশিলি জাতি-উপজাতির জন্য সংরক্ষিত।

    আইইডি বিস্ফোরণ

    এদিকে, নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগেই আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল কাঙ্কের জেলা। সোমবার নির্বাচনী সরঞ্জাম নিয়ে বুথের দিকে রওনা দিয়েছিলেন ভোটকর্মীরা। এদিন সন্ধ্যায় বিস্ফোরণ ঘটে কাঙ্কেরের রেঙ্গাগোন্দি গ্রামে। জানা গিয়েছে, ছোটেবেটিয়া থানার মারবেদা পুলিশ ক্যাম্প থেকে ভোটকর্মীদের নিয়ে বিএসএফের চারটি দল যাচ্ছিল রেঙ্গাগোন্দির দিকে। আচমকাই ঘটে বিস্ফোরণ। গুরুতর জখম হন বিএসএফ কনস্টেবল চন্দ্রপ্রকাশ সেওয়াল ও দুই ভোটকর্মী। স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা। হামলার নেপথ্যে মাওবাদীরাই রয়েছে বলে অনুমান প্রশাসনের। প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা।

    আরও পড়ুুন: ফের ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়, মন্ত্রিমশাই শুনলেন ‘চোর’ ধ্বনি

    নির্বাচনে (Chhattisgarh Elections 2023) বিঘ্ন ঘটাতে মাওবাদীরা যে তৎপর, তা মালুম হয়েছিল আগেই। নির্বাচনের ঠিক তিনদিন আগেই এক বিজেপি নেতাকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন তিনি। রতন দুবে নামে ওই বিজেপি কর্মীর দেহ উদ্ধার করে পুলিশ। এদিন আইইডি বিস্ফোরণ ঘটেছে নারায়ণপুরেও। বিস্ফোরণের পর মাও-উপদ্রুত এলাকায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। কাঙ্কের কালেক্টর প্রিয়াঙ্কা শুক্লা বলেন, “মাওবাদী-আক্রান্ত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোট গ্রহণের সময় কেন্দ্রগুলিতে ড্রোন দিয়ে নজরদারি করা হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Delhi Earthquake: ফের কাঁপল দিল্লি! ৩০ সেকেন্ডে জোড়া কম্পনের তীব্রতা ৫.৬, উৎসস্থল সেই নেপাল

    Delhi Earthquake: ফের কাঁপল দিল্লি! ৩০ সেকেন্ডে জোড়া কম্পনের তীব্রতা ৫.৬, উৎসস্থল সেই নেপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কাঁপল রাজধানী দিল্লি। সোমবার বিকেলে রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে জোরালো কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। বিকেল ৪টে ১৬ মিনিটে ভূমিকম্প হয়। ৩০ সেকেন্ডের মধ্যে দু’বার কেঁপে ওঠে রাজধানী এলাকা। এই নিয়ে তিন দিনে দ্বিতীয় বার কাঁপল দিল্লি। এবারেও ভূমিকম্পের উৎসস্থল নেপাল। 

    আরও পড়ুন: মধ্যরাতে নেপালে বিধ্বংসী ভূমিকম্প, মৃতের সংখ্যা একশোর বেশি

    উৎস নেপালেই

    ন্যাশানাল সেন্টার ফর সেসিমোলজির তরফে জানানো হচ্ছে, সোমবার বিকেলের ভূমিকম্পের উৎসস্থল নেপাল। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়। রিখটার স্কেলে তার মাত্রা ৫.৬। শনিবার রাতেও দিল্লিতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৬.৪। সে বারও কম্পনের উৎসস্থল ছিল নেপাল। সেই ভূমিকম্পে কমপক্ষে ১৫৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায় নেপাল সরকারের তরফে। আহত অসংখ্য। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

    মূল কম্পনের পর ১৫৯ বার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফ্‌টারশকে কেঁপেছিল নেপাল। বহু ঘরবাড়ি ভেঙে গিয়েছে, ধূলিসাৎ হয়েছে রাস্তাঘাট। শনিবারের পর নেপালে রবিবারও মৃদু কম্পন হয়। তার পর সোমবার আবার জোরালো কম্পন হল নেপালে।

    আরও পড়ুুন: এটাই শেষ নয়, আরও ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে নেপালে, কেন জানেন?

    আতঙ্কিত রাজধানী

    বারবার এ হেন কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীর বাসিন্দারা। বহুতল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন আবাসিকরা। কেঁপে ওঠে বহুতল, পাখা-আলো কেঁপে ওঠার ফটো-ভিডিয়ো ইতিমধ্যেই শেয়ার হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Deepavali: দীপাবলিতে ২১ লাখ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা, কী বলছেন যোগী আদিত্যনাথ?

    Deepavali: দীপাবলিতে ২১ লাখ প্রদীপে সেজে উঠবে অযোধ্যা, কী বলছেন যোগী আদিত্যনাথ?

    মাধ্যম নিউজ ডেস্ক: লঙ্কা বিজয়ের পর অযোধ্যায় ফিরেছিলেন রাজা রামচন্দ্র। সেই উপলক্ষ্যেই দীপাবলিতে (Deepavali) মেতে ওঠে গোটা দেশ। আর এই উৎসব এবারও বিশেষ ভাবে পালিত হবে রামজন্মভূমি অযোধ্যাতে। ২০১৭ সালে ক্ষমতায় আসার পর থেকেই যোগী সরকার প্রতিবছরই রেকর্ড সংখ্যক প্রদীপের আলোয় সাজিয়ে তোলে অযোধ্যা নগরীকে। চলতি বছর একটু বিশেষ তার কারণ ঠিক দুমাস পরেই রামমন্দিরে প্রবেশ করবেন ভগবান রামচন্দ্র। ইতিমধ্যে রামমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণও স্থির হয়ে গিয়েছে। আগামী বছরের ২২ জানুয়ারি রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, চলতি বছরে ২১ লাখ প্রদীপে আলোকিত করা হবে অযোধ্যাকে।

    আরও পড়ুন: পাঁচটি মণ্ডপ পেরিয়ে ভক্তরা যাবেন গর্ভগৃহে, রামমন্দির নির্মাণে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত খরচ ১,৮০০ কোটি

    বৈঠক যোগী আদিত্যনাথের

    চলতি বছরের দীপাবলিকে (Deepavali) কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি উচ্চ পর্যায়ের বৈঠকও সেরে ফেলেছেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু দীপাবলি (Deepabali) নয় এর পাশাপাশি হনুমান জয়ন্তী, ছট পূজা, দেব-দীপাবলি সহ একাধিক উৎসব রয়েছে, আর এগুলোকে সুষ্ঠ এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত আলোচনা হয়েছে যোগী আদিত্যনাথ নেতৃত্বে বৈঠকে।

    কী বলছেন যোগী আদিত্যনাথ?

    এ নিয়ে যোগী আদিত্যনাথ বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘দীপাবলি আমাদের চিরন্তন একটি ঐতিহ্য। ১৪ বছর বনে থাকার পর ভগবান শ্রী রাম, মা সীতা এবং লক্ষণ অযোধ্যায় প্রত্যাবর্তন করেন। একটি পবিত্র স্মৃতি হিসেবে তাই দীপ-উৎসব পালন করা হয়। এই বিষয়কে মাথায় রেখে সরযূ নদীর ধারে বিশেষ ভাবেই সম্পন্ন করা হবে এবারের দীপাবলি (Deepavali)।’’ শুধু তাই নয়, ভক্তরা যাতে এই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে অযোধ্যায়। একইসঙ্গে যাঁরা সেদিন অযোধ্যায় উপস্থিত থাকতে পারবেন না তাঁদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে এই অনুষ্ঠান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ram Mandir: পাঁচটি মণ্ডপ পেরিয়ে ভক্তরা যাবেন গর্ভগৃহে, রামমন্দির নির্মাণে খরচ কত জানেন?

    Ram Mandir: পাঁচটি মণ্ডপ পেরিয়ে ভক্তরা যাবেন গর্ভগৃহে, রামমন্দির নির্মাণে খরচ কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে দেশজুড়ে রামভক্তদের (Ram Mandir) মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের ২২ জানুয়ারি রামমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে সাজো সাজো রব অযোধ্যায়।

    ২৩ জানুয়ারি সাধারণের জন্য খুলছে রাম মন্দিরের দ্বার

    জানা গিয়েছে, রামভক্তদের জন্য ২৩ জানুয়ারি থেকেই খুলে দেওয়া হচ্ছে মূল দ্বার। অযোধ্যার রাম মন্দিরে মোট পাঁচটি মণ্ডপ তৈরি হবে এবং সেগুলিকে পেরিয়েই ভক্তরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের ভাষায়, ‘‘রামমন্দিরের অন্দরসজ্জা চোখ ধাঁধানো। পাঁচটি মণ্ডপ নির্মাণ করা হয়েছে রামলালার এই মন্দিরে। এই পাঁচ মণ্ডপ পেরিয়ে তারপর গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন রাম ভক্তরা (Ram Mandir)। এর জন্য মোট ৩৯০ ফুট হেঁটে অতিক্রম করতে হবে দর্শনার্থীদের। এছাড়াও রয়েছে পরকোটা বা পরিক্রমা মার্গ। এটিই সবচেয়ে সুন্দরভাবে এবং সবচেয়ে বেশি খরচ করে সাজিয়ে তোলা হয়েছে।’’

    রামমন্দির তৈরিতে খরচ ১৮০০ কোটি টাকা!

    রামমন্দির তৈরিতে খরচও নেহাত কম নয়। মন্দির তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে ভক্তদের দানের ওপরে। ‘রামজন্মভূমি (Ram Mandir) তীর্থক্ষেত্র ট্রাস্ট’- এর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত রামমন্দির তৈরির জন্য মোট বরাদ্দ করা হয়েছে ১,৮০০ কোটি টাকা। শুধুমাত্র মন্দিরের বহির্বিভাগে থাকা ৭৯৫ মিটার দৈর্ঘ্যের ‘পরকোটা’ তৈরি করতেই খরচ হচ্ছে প্রায় ৯৫০ কোটি টাকা। মন্দিরের অন্দরবিভাগ এবং গর্ভগৃহ নির্মাণে এখনও পর্যন্ত খরচ হয়েছে ৭০০ থেকে ৮০০ কোটি টাকা। জানা গিয়েছে, সম্পূর্ণভাবে রামমন্দির নির্মাণ হতে সময় লাগবে ২০২৪ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। মোট ৬০ থেকে ৭০ হাজার দর্শনার্থী একবারে রামমন্দিরের (Ram Mandir) দর্শন করতে পারবেন। প্রসঙ্গত, ২০১৯ সালের সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। এর পরবর্তীকালে ২০২০ সালের ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পূজন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Assembly Elections 2023: রাত পোহালেই বিধানসভা নির্বাচন মিজোরামে, কংগ্রেস কি মুছে যাবে?  

    Assembly Elections 2023: রাত পোহালেই বিধানসভা নির্বাচন মিজোরামে, কংগ্রেস কি মুছে যাবে?  

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বিধানসভা নির্বাচন হবে উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্য মিজোরামে (Assembly Elections 2023)। সব মিলিয়ে প্রার্থী রয়েছেন ১৭৪জন। ভোটার ৮.৫২ লাখ। রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া মিজো ন্যাশনাল ফ্রন্ট। জোরামা পিপলস মুভমেন্ট, বিজেপি এবং কংগ্রেসও দখল করতে চাইছে মিজোরামের কুর্সি।

    ৩০টি বুথ ক্রিটিক্যাল

    চলতি বছর চার রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। এর মধ্যে যেমন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থান রয়েছে, তেমনি রয়েছে মিজোরামও। সব কটি রাজ্যের ফলই ঘোষণা করা হবে ৩ ডিসেম্বর। নির্বাচন নির্বিঘ্নে সাঙ্গ করতে মিজোরামে ৫০ কোম্পানি সিএপিএফ মোতায়েন করেছে নির্বাচন কমিশন। ৩০টি বুথকে ক্রিটিক্যাল পোলিং স্টেশন বলে চিহ্নিত করেছে তারা। সোমবার বিকেলের মধ্যেই ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের দিকে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।

    মণিপুরের নির্বাচনী ধারা

    মণিপুরের নির্বাচনী ধারা (Assembly Elections 2023) বলছে, প্রতি দুটো টার্ম অন্তর সরকার পরিবর্তন হয় মিজোরামে। সেই ধারা মেনেই ২০১৮ সালে পতন হয় সে রাজ্যের কংগ্রেস সরকারের। সেবার কুর্সি দখল করেছিল এমএনএফ। সেই একই ধারা বজায় থাকলে এবারও ক্ষমতায় ফেরার কথা তাদেরই। ৪০ আসন বিশিষ্ট মিজোরাম বিধানসভায় সেবার এমএনএফ পেয়েছিল ২৭টি। টানা এক দশক ক্ষমতায় থাকা কংগ্রেস পেয়েছিল মাত্র ৪টি আসন। ইন্দিরা গান্ধীর দেহরক্ষী দলের প্রাক্তন নেতা, প্রাক্তন আইপিএস লালডুহোমার সদ্য গঠিত জেডপিএম জিতেছিল ৮টি আসনে। নির্বাচন কমিশনের স্বীকৃতি না মেলায় সেবার অবশ্য ওই দলের প্রার্থীরা লড়েছিলেন নির্দল হয়ে।

    আরও পড়ুুন: বিহারের পশুখাদ্য কেলেঙ্কারির সঙ্গে এ রাজ্যের রেশন দুর্নীতির যোগ খুঁজে পেল ইডি!

    গত বিধানসভা নির্বাচনের মতো এবারও কংগ্রেস মিজোরামে সেভাবে ছাপ ফেলতে পারবে না বলেই রাজনৈতিক মহলের ধারণা। পাঁচ দফায় প্রায় ২৩ বছর মুখ্যমন্ত্রীর পদ অলঙ্কৃত করেছিলেন প্রবীণ নেতা লাল থানহাওলা। তাঁকে এবার টিকিট দেয়নি কংগ্রেস। ওয়াকিবহাল মহলের মতে, মঙ্গলবারের নির্বাচনে তার একটা ভাল প্রভাব পড়তে পারে কংগ্রেসের ভোটব্যাঙ্কে।

    উত্তর-পূর্বে উন্নয়ন আর মাদক কারবার দমনের প্রসঙ্গই প্রচারে গিয়ে তুলে ধরেছেন বিজেপি নেতারা। মিজোরামে বিজেপির বিধায়ক ছিলেন মাত্র একজন। তিনি বুদ্ধধন চাকমা। ইতিমধ্যেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন (Assembly Elections 2023) তিনি। মনে রাখতে হবে, কেন্দ্রে যখন যে দলের সরকার থাকে, সেই দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলে উত্তর-পূর্বের সিংহভাগ রাজ্যই। গতবারের মতো এবারও তার বিপ্রতীপ ছবি দেখা যেতে পারে মিজোরামে। সাম্প্রতিক একাধিক সমীক্ষা থেকে দেখা যাচ্ছে, মিজোরামে এবার হ্যাং বিধানসভা হতে পারে। তবে ঠিক কী হবে, তা জানা যাবে (Assembly Elections 2023), ৩ ডিসেম্বর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Taj Mahal: তাজমহল কি শাহজাহান নির্মাণ করেননি? এএসআইকে তথ্য সন্ধানের নির্দেশ দিল্লি হাইকোর্টের

    Taj Mahal: তাজমহল কি শাহজাহান নির্মাণ করেননি? এএসআইকে তথ্য সন্ধানের নির্দেশ দিল্লি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুঘল সম্রাট শাহজাহান তাজমহল (Taj Mahal) নির্মাণ করেননি। সেই সঙ্গে ইতিহাস বইতে থাকা এই ভুলকে সংশোধনের জন্য আবেদন করা হয়েছিল দিল্লি হাইকোর্টে। আর তাই শুক্রবারের শুনানিতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) বা ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগকে পর্যবেক্ষণ করতে নির্দেশ দেয় দিল্লি হাইকোর্ট। এই ঘটনায় রীতিমতো তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

    মামলায় আবেদনকারীর বক্তব্য

    স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে সম্রাট শাহজাহান যে তাজমহল (Taj Mahal) নির্মাণ করেছেন তা সত্য ইতিহাস নয়! এই মর্মে দিল্লি হাইকোর্টে মামলা করেন হিন্দু সেনা সংগঠনের সভাপতি সুরজিৎ সিং যাদব। তাঁর মূলত দাবি, রাজা মান সিংয়ের প্রাসাদকে সংস্করণ করেন মুঘল সম্রাট শাহজাহান। তাজমহল শাহজাহানের সৃষ্টি নয়। আর এই দাবিতে ইতিহাসের বইকে ঠিক করে ইতিহাসের প্রকৃত সত্যকে তুলে ধরার দাবি করেন তিনি।

    ‘তাজ মিউজিয়াম’ সম্পর্কে একটি বইয়ের কথা উল্লেখ বলে সুরজিৎ আরও বলেন, “মমতাজের মৃত্যুর সময় একটি ভালো প্রাসাদকে বেছে নেওয়া হয়েছিল। এই প্রাসাদটি হল সম্রাট মান সিংয়ের প্রাসাদ। রাজার এই প্রাসাদকে ভেঙে, সেই জায়গায় তাজমহল নির্মাণ করা হয়েছে। আর তাই মান সিং এবং তাজমহলের সময়কে বিশ্লেষণ করে তথ্য জ্ঞাপন করুক এএসআই।”

    কী বলল দিল্লি হাইকোর্ট?

    গত শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে তাজমহল (Taj Mahal) নিয়ে এই আবেদনের শুনানি করেন। আদালত নির্দেশ দেন, “এই মামলার আগেও একপ্রকার আবেদন করা হয়েছিল। কিন্তু বিষয়টা এএসআইয়ের পর্যবেক্ষণ প্রয়োজন।”

    আর কী দাবি?

    মামলার আবেদনকারী সুরজিৎ সিং যাদবের দাবি, তাজমহলের (Taj Mahal) নির্মাণ বিষয়ে এএসআই, জাতীয় তথ্য ভাণ্ডার থেকে অসত্য তথ্যকে যাতে সরিয়ে ফেলা হয়, তার জন্য কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিক আদালত। তাজমহলের সত্যকে তুলে ধরে আরও বলেন, “এএসআই ওয়েবসাইটে বলা হয়েছে ১৬৪৮ সালে তাজমহল নির্মাণ হয়েছিল। তৈরি করতে সময় লেগেছিল ১৭ বছর। কিন্তু এই তথ্য পুরোপুরি ভুল। ১৬৩২ থকে ১৬৩৮ সালের মধ্যে সময়ে শাহজাহান, মানসিংয়ের প্রাসাদের সংস্করণ করেন। তাতে সময় লেগেছিল ১৭ বছর।” পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল সম্পর্কে আসল সত্য প্রকাশিত হোক এই কথাই বলেন তিনি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Indian Armed Forces: মাতৃত্বকালীন ছুটি থেকে সন্তানের বড় হওয়া! মহিলা জওয়ানদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    Indian Armed Forces: মাতৃত্বকালীন ছুটি থেকে সন্তানের বড় হওয়া! মহিলা জওয়ানদের নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সেনাবাহিনীর (Indian Armed Forces) তিন শাখার মহিলা জওয়ানদের মাতৃত্বকালীন ছুটির বিষয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার। এবার থেকে মহিলা সেনা অফিসারদের মতো সমান হারে মাতৃত্বকালীন ছুটি পাবেন নারী বাহিনীর জওয়ান, নাবিক ও এয়ার ওয়ারিয়ার্সরা। সন্তান পালন ও দত্তক নেওয়ার ক্ষেত্রেও ছুটিতে থাকছে না আর কোনও বৈষম্য।

    সবাইকে এক সুবিধা

    রবিবার একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সকল মহিলা জওয়ান, নাবিক এবং বায়ুসেনা কর্মী  (Indian Armed Forces) এখন থেকে একই রকম সুবিধা পাবেন। বিবৃতি অনুসারে, সংশ্লিষ্ট মহিলার সেনা-র‌্যাঙ্কের উপর সুবিধা নির্ভর করবে না। সেনাবাহিনীতে নিচুতলার মহিলা জওয়ানেরাও ঊর্ধ্বতনদের মতোই সুবিধা পাবেন। এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এত দিন পর্যন্ত সেনাবাহিনীতে শুধু অফিসার পদেই মহিলাদের নিয়োগ করা হত। অগ্নিবীর প্রকল্পে তার থেকে নিচু পদেও নিয়োগ করা হচ্ছে। তার ফলে নিচু পদে কর্মরত মহিলাদেরও মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন হচ্ছে। সে কারণেই নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছিল কেন্দ্র।

    প্রস্তাবে শিলমোহর

    প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, গত মাসেই এই ইস্যুতে তিন বাহিনীর সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। সেখানেই এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় (Indian Armed Forces)। রবিবার সেই প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছে। এদিন মন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ছুটির নিয়মে বদল হওয়ায় মহিলা ফৌজিরা পারিবারিক ও সামাজিক নানা সমস্যা সহজেই মোকাবিলা করতে পারবেন। সন্তান মানুষ করতে তাঁদের আর কোনও কষ্ট হবে না। পাশাপাশি, এর জেরে কাজের জায়গায় তাঁরা উন্নতি করতে পারবেন। পেশদার ও পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা ভারসাম্য থাকবে তাঁদের।’

    আরও পড়ুুন: সীমান্তে বিএসএফের তৎপরতা! পাচারের আগেই ১০ কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত

    কতদিনের ছুটি

    প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানা গিয়েছে, বাহিনীতে (Indian Armed Forces) কর্মরত সব মহিলারাই গোটা কর্মজীবনে সন্তান পালনের জন্য সর্বোচ্চ ৩৬০ দিনের ছুটি পাবেন। সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত এই ছুটি পাবেন। যাঁদের সন্তান শারীরিক ভাবে ৪০ শতাংশ পর্যন্ত অক্ষম, তাঁদের জন্য নিয়মে ছাড় রয়েছে। মহিলা জওয়ানেরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। সারা কর্মজীবনে দু’বার সন্তান ধারণ করলে বা দু’টি সন্তানের জন্য এই ছুটি পাবেন। এক বছরের কম বয়সি শিশু দত্তক নিলে, দত্তক নেওয়ার দিন থেকে ১৮০ দিন ছুটি মিলবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Delhi AIIMS: শিশুর ফুসফুসে গেঁথে ছিল সূচ! শক্তিশালী চুম্বক দিয়ে বের করলেন দিল্লি এমসের ডাক্তাররা

    Delhi AIIMS: শিশুর ফুসফুসে গেঁথে ছিল সূচ! শক্তিশালী চুম্বক দিয়ে বের করলেন দিল্লি এমসের ডাক্তাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশি সঙ্গে বের হচ্ছিল রক্ত। মাত্র সাত বছরের শিশুর এই সমস্যাকে ঘিরে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েছিলেন। চিকিৎসকের কাছে নিয়ে গেলে প্রথমে শিশুর বুকের এক্স-রে করা হয়। দেখা যায় ফুসফুসের বাঁ দিকে গেঁথে রয়েছে সূচ। এই ঘটনায় ডাক্তাররা রীতিমতো আশঙ্কা প্রকাশ করেন। শিশুর প্রাণ বাঁচাতে অস্ত্রোপচারের কথাও বলেন। কিন্তু অস্ত্রোপচার ভীষণ ঝুঁকিপূর্ণ ছিল। চিকিৎসকরা শিশুর প্রাণ বাঁচালেন বিশেষ পদ্ধতি প্রয়োগ করে। চুম্বক দিকে বের করা হল ফুসফুসে গেঁথে থাকা সূচকে। এই বিরল চিকিৎসায় সাফল্যের ঘটনা ঘটেছে দিল্লির এমস (Delhi AIIMS) হাসপাতালে।

    কী বলল এমস (Delhi AIIMS)?

    দিল্লি এইমস (Delhi AIIMS) থেকে এই চিকিৎসা সম্পর্কে বলা হয়, “পেডিয়াট্রিক সার্জারি বিভাগের ডাক্তাররা চুম্বক দিয়ে শিশুর বুক থেকে সূচ বের করেছেন।” বিভাগের প্রফেসর ডাক্তার বিশেষ জৈন বলেন, “গত বুধবার ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। কাশির মধ্যে দিয়ে রক্ত বের হচ্ছিল শিশুর। পরীক্ষা করে দেখা যায় ৪ সেন্টিমিটার লম্বা এবং ১.৫  সেন্টিমিটার মোটা সূচ গেঁথে ছিল। জায়গাটা এমন ছিল যে অস্ত্রপচারের জন্য যন্ত্রপাতি ব্যবহার করার মতো পরিসর ছিল না। অবশেষে চুম্বক দিয়ে সূচ বের করা হয়েছে।”

    ডাক্তাররা আর কী বললেন?

    শিশুটির জীবন রক্ষা করতে চাঁদনি চক মার্কেট থেকে শক্তিশালী চুম্বক কিনে আনার পরামর্শ দেন ডাক্তার জৈন। আর তা দিয়েই সূচ বের করা হয়। এই বিভাগের এমসের (Delhi AIIMS) আরেক চিকিৎসক ডাক্তার দেবেন্দ্র কুমার যাদব বলেন, “শিশুর শারীরিক অবস্থার যাতে ক্ষতি না হয়, তার কথা ভেবে টেকনিক্যাল অফিসারদের সঙ্গে আলোচনা করেই এই বিশেষ অভিনব পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।”

    কীভাবে বের করা হল?

    এমস (Delhi AIIMS) সূত্রে জানা গিয়েছে, প্রথমে শিশুর বুকে থাকা সূচের অবস্থানকে এন্ডোস্কোপির দ্বারা চিহ্নিত করা হয়। এরপর খুব সাবধানে পাইপের মধ্যে যন্ত্র প্রবেশ করানো হয়। সুতো এবং রবার ব্যান্ড দিয়ে একটি শক্তিশালী চুম্বক আটকানো ছিল যন্ত্রে। আর তা দিয়েই বের করা হয়েছে সূচ। জানা গিয়েছে, এই ভাবে যদি বের করা না যেত, তাহলে বুক কেটে ওপেন হার্ট সার্জারি করতে হতো। আর তা আরও অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতো।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: “গরিবি বুঝতে আমায় বই পড়তে হয়নি”, মধ্যপ্রদেশে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর

    PM Modi: “গরিবি বুঝতে আমায় বই পড়তে হয়নি”, মধ্যপ্রদেশে কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “গরিবি বুঝতে আমায় বই পড়তে হয়নি।” রবিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আরও পাঁচ বছরের জন্য ৮০ কোটিরও বেশি দরিদ্রকে নিখরচায় রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের জনসভায় গিয়ে তারও পাল্টা জবাব দিলেন তিনি।

    ‘গরিবি থেকে উঠে আসা একজন’

    ১৭ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষে সিওনি জেলায় জনসভার আয়োজন করেছিল বিজেপি। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি নিজে গরিবি থেকে উঠে আসা একজন। আমায় বই পড়ে বুঝতে হবে না যে দারিদ্র কী! আমি গরিবের কষ্ট অনুভব করতে পারি।” জনতার উদ্দেশে তিনি বলেন, “তাই আপনাদের ছেলে, ভাই একটি সিদ্ধান্ত নিয়েছে – আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা শেষ হলে আরও পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু করা হবে।”

    ‘গ্যারান্টি অফ মোদি’

    নিখরচায় রেশন প্রকল্পকে ‘গ্যারান্টি অফ মোদি’ তকমা দিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এটাই বিজেপি। যারা প্রত্যেক গরিব, প্রান্তিক, দলিত ও উপজাতির জন্য। সবাইকে নিয়ে আমাদের পরিবার।” তিনি বলেন, “২০১৪ সালের আগে কংগ্রেস এখানে লক্ষ কোটি টাকার দুর্নীতি করেছে। এখন এখানে বিজেপি সরকার। আর কোনও দুর্নীতি নেই। আমরা যে টাকা গরিবদের অধিকারের জন্য বাঁচিয়েছি, সেটা এখন রেশনের মাধ্যমে দিচ্ছি। এটাই সব থেকে বড় পার্থক্য দুর্নীতিবাজ কংগ্রেস সরকার ও বিজেপি সরকারের মধ্যে।” প্রধানমন্ত্রী বলেন, “যেখানেই কংগ্রেস, সেখানেই পরিবারবাদ। পরিবারের ওপরে কিছু নেই। রাস্তা-গলি, সরকারি প্রকল্প থেকে সরকারি অফিস, সব কিছুর নাম হয় একটি পরিবারের নামে।”

    আরও পড়ুুন: ‘মহাদেব বেটিং অ্যাপ’ সহ বেআইনি ২২ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র, জানুন কারণ

    মধ্যপ্রদেশে যে ফের বিজেপি ক্ষমতায় আসছে, এদিন সে ব্যাপারেও আশাবাদী প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি আবার এখানে যে ক্ষমতায় আসবে, তার একটা শক্তিশালী সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচনের ফল এখন পরিষ্কার।” মধ্যপ্রদেশে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গটিও তাঁর বক্তৃতায় টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দু’জন বড় কংগ্রেসের নেতা মারামারি করছেন কার ছেলের হাতে পার্টির ক্ষমতা থাকবে মধ্যপ্রদেশে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share