Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Illegal Betting Apps: ‘মহাদেব বেটিং অ্যাপ’ সহ বেআইনি ২২ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র, জানুন কারণ

    Illegal Betting Apps: ‘মহাদেব বেটিং অ্যাপ’ সহ বেআইনি ২২ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র, জানুন কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ ২২টি বেটিং অ্যাপ (Illegal Betting Apps) ও ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। এর মধ্যে রয়েছে ‘মহাদেব বেটিং অ্যাপ’ও। রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ইডির সুপারিশেই যে এই অ্যাপ ও ওয়েবসাইটগুলি নিষিদ্ধ করা হয়েছে, তাও জানিয়ে দিয়েছে মন্ত্রক।

    তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তি

    জারি করা বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, “বেআইনি অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি ও ছত্তিশগড়ে মহাদেব অ্যাপের বেআইনি কার্যকলাপ নজরে আসতেই এই সিদ্ধান্ত।” তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ওই বেটিং অ্যাপগুলি বন্ধের সুপারিশ করতে পারত ছত্তিশগড় সরকার। কিন্তু তারা তা করেনি। অথচ গত দেড় বছর ধরে তারা এ নিয়ে তদন্ত করছে। ইডির সুপারিশের ভিত্তিতেই এই বেটিং অ্যাপগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

    প্রসঙ্গত, এই ‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারিতে (Illegal Betting Apps) জড়িয়েছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের নাম। ৩ নভেম্বর ভিলাই থেকে ইডি গ্রেফতার করে জনৈক অসীম দাসকে। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার অভিযোগ, কংগ্রেসের নির্বাচনী খরচ জোগাতে ওই ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাঠিয়েছিলেন ‘মহাদেব বেটিং অ্যাপে’র মালিকরা। ইডির আরও দাবি, ‘বঘেল’ নামে এক রাজনীতিককে দেওয়ার জন্যই অসীম নিয়ে এসেছিলেন ৫.৩৯ কোটি টাকা। এর পরেই বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের জন্য ওই টাকা পাঠানো হয়েছিল। তাঁর দাবি, ‘মহাদেব বেটিং অ্যাপে’র মালিকরা এখনও পর্যন্ত বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছেন। শনিবার নির্বাচনী প্রচারে ছত্তিশগড় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনিও আক্রমণ শানান সে রাজ্যের কংগ্রেস সরকারকে।

    আরও পড়ুুন: সীমান্তে বিএসএফের তৎপরতা! পাচারের আগেই ১০ কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত

    প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস শাসিত ছত্তিশগড় সরকার আপনাদের লুট করার কোনও সুযোগ ছাড়ছে না। ওরা মহাদেবকেও ছাড়ল না। দু’ দিন আগে রায়পুরে বিরাট অভিযান চলে। বিশাল পরিমাণ নগদ উদ্ধার করা হয়েছে।” ফেব্রুয়ারি মাসে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে দুবাইয়ে বিয়ে করেছিলেন মহাদেব অ্যাপের প্রমোটার সৌরভ চন্দ্রাকর। তার পরেই টনক নড়ে ইডির। এই বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে (Illegal Betting Apps) নাম জড়ানোয় বলিউডের বেশ কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদও করে ইডি। তার প্রেক্ষিতে অক্টোবরে ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে ইডি বাজেয়াপ্ত করে সোনার পাত সহ ৪১৭ কোটি টাকার সামগ্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    PM Modi: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার প্রথম দফার নির্বাচন ছত্তিশগড় বিধানসভার। সেই উপলক্ষে রবিবার সে রাজ্যে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন প্রথমে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও জেলার মা বামলেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। করেন প্রার্থনাও।

    মা বামলেশ্বরী মন্দির

    ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও জেলার এই মন্দিরটি জেলার অন্যতম দ্রষ্টব্য স্থান। ১৬০০ ফুট উচ্চতায় রয়েছে মায়ের মন্দির। যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁরাও এখানে আসেন এক ঢিলে দুই পাখি মারতে। এদিন ভোরে মহারাষ্ট্রের গোন্ডিয়া বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে ডোঙ্গারগড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে গিয়ে পুজো দেন বামলেশ্বরী মন্দিরে।

    প্রথম দফার নির্বাচন

    প্রসঙ্গত, চলতি মাসে দেশের যে ক’টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার মধ্যে একটি হল ছত্তিশগড়। এখানে প্রথম দফার নির্বাচন হওয়ার কথা ৭ নভেম্বর। এই আসনগুলির মধ্যে ১২টিই মাওবাদী উপদ্রুত এলাকায়। বাকি ৭০টি আসনে নির্বাচন হবে ১৭ নভেম্বর। নির্বাচন যখন দোরগোড়ায়, তার আগে শনিবার মাওবাদীদের হাতে খুন হন এক বিজেপি নেতা। এমতাবস্থায় এদিন প্রধানমন্ত্রী গেলেন দেব-দর্শনে।

    মায়ের মন্দির দর্শন শেষে প্রধানমন্ত্রী (PM Modi) যান দিগম্বর সন্ত দর্শনে। জৈনদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান ডোঙ্গারগড়ে যান তিনি। সেখানে দেখা করেন জৈন গুরু আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর মহারাজের সঙ্গে। পায়ে হাত দিয়ে প্রণাম করেন বর্ষীয়ান এই সাধুকে। মহারাজকে প্রণামের সেই ছবি পোস্টও করেন এক্স হ্যান্ডেলে।

    প্রধানমন্ত্রী লিখেছেন, “ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ে চন্দ্রগিরি জৈন মন্দিরে আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর জি মহারাজ জির আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।” পুণ্য দর্শন সেরে প্রধানমন্ত্রী চলে যান এ রাজ্যেরই এক জনসভায় যোগ দিতে। প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস। সোনিয়ার দলকে ছুড়ে ফেলে রাজ্যের কুর্সি দখল করতে চায় বিজেপি (PM Modi)।

    আরও পড়ুুন: “১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না”, হুমকি খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Air Pollution: বিশ্বের সব চেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, কলকাতা কত নম্বরে জানেন?

    Air Pollution: বিশ্বের সব চেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, কলকাতা কত নম্বরে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বিচারে চলছে অরণ্য নিধন। তার জেরে নিত্য বিষিয়ে যাচ্ছে বায়ু (Air Pollution)। কলকারখানার বিষবাষ্পও মিশছে এর সঙ্গে। তাই বাতাস হচ্ছে ভারী। বাতাসে মিশে থাকা ক্ষতিকর রাসায়নিকের গভীর প্রভাব পড়ছে শরীরে। জানা গিয়েছে, বিশ্বের সব চেয়ে দূষিত শহরগুলি তালিকায় ঠাঁই হয়েছে দিল্লি, মুম্বই ও কলকাতার। রবিবার প্রকাশিত হয় বিশ্বের সব চেয়ে দূষিত শহরগুলির তালিকা। সেখানেই দেখা গিয়েছে, তালিকার শীর্ষে রয়েছে দিল্লি। তিন নম্বরে রয়েছে কলকাতা। আর ছ’ নম্বর জায়গা দখল করেছে বাণিজ্যনগরী মুম্বই।

    দূষিত শহরের তালিকা

    সুইস গ্রুপ আইকিউএয়ারের তরফে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সব থেকে দূষিত (Air Pollution) শহর দিল্লি। এখানে বাতাসের একিউআই হল ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এখানে বাতাসের একিউআই ২০৬। ওই তালিকায় ঢাকা ও করাচির জায়গা হয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে ঠাঁই হয়েছে বাণিজ্য নগরী মুম্বইয়ের। এখানে বাতাসের একিউআই ১৬২। এর পরে রয়েছে চিনের বেশ কয়েকটি শহর ও কুয়েত সিটি।

    পঞ্চাশের গণ্ডি পার হলেই বিপদ!

    জানা গিয়েছে, একিউআই ০ থেকে ৫০ এর মধ্যে হলে, তা শরীরের কোনও ক্ষতি করে না। তবে পঞ্চাশের গণ্ডি পার হলেই বিপদ। ৪০০ থেকে ৫০০ হলে তো কথাই নেই। দিল্লির বাসিন্দাদের একটা বড় অংশের বক্তব্য, তাঁদের চোখ জ্বালা করছে, গলা চুলকোচ্ছে। কারও কারও আবার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফি বার শীতের সময় দিল্লির বাতাসে বাড়ে একিউআইয়ের (Air Pollution) পরিমাণ। এর প্রধান কারণ হল, নগরায়ন। বাড়ছে দিল্লির পরিসর। পাল্লা দিয়ে বাড়ছে জনসংখ্যাও। গোদের ওপর বিষফোঁড়ার মতো রয়েছে পঞ্জাব এবং হরিয়ানা থেকে আসা ধোঁয়া। পঞ্জাব ও হরিয়ানায় ফসল কেটে নেওয়ার পর গাছের গোড়া  পোড়াতে জমিতে লাগানো হয় আগুন। একরের পর একর জমিতে লাগানো ওই আগুনের ধোঁয়া এসে মেশে দিল্লির বাতাসে। তাই বাতাসে বেড়ে যায় একিউআইয়ের পরিমাণ। যার জেরে বাতাস হয়ে ওঠে ভারী। ভোগান্তির শেষ থাকে না দিল্লিবাসীর।  

    আরও পড়ুুন: “মহাদেবের নামেও লুট করতে ছাড়ছে না কংগ্রেস”, ছত্তিশগড়ে তোপ মোদির

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

     

  • S Somanath Autobiography: দিনের আলো দেখছে না ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গলে’, জানুন নেপথ্যের কারণ

    S Somanath Autobiography: দিনের আলো দেখছে না ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গলে’, জানুন নেপথ্যের কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁর আত্মজীবনীতে পূর্বতনের সমালোচনা করা হয়েছে বলে অভিযোগ। চন্দ্রযান ২-এর ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে ভূতপূর্ব ইসরো কর্তা কে শিবনের কিছু নীতির সমালোচনা করা হয়েছে তাঁর আত্মজীবনী ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গলে’ (S Somanath Autobiography)। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, ‘যে সিংহরা জ্যোৎস্না পান করেছিল’।

    ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গল’

    এই বিতর্কের মাঝে তাঁর আত্মজীবনী প্রকাশ করবেন না বলেই জানিয়ে দিলেন ইসরোর বর্তমান কর্তা এস সোমনাথ। শনিবার তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত দিনের আলো দেখছে না ‘নীলাভু কুদিচা সিমহাঙ্গল’। তাঁর আত্মজীবনীতে যে চন্দ্রযান ২ অভিযান নিয়ে আলোচনা করা হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন সোমনাথ। সেই অভিযান কেন ব্যর্থ হয়েছিল, তাও তিনি লিখেছেন তাঁর আত্মজীবনীতে। যেহেতু আত্মজীবনীটিকে নিয়ে দানা বেঁধেছে বিতর্ক, তাই বইটি প্রকাশ না করার সিদ্ধান্তই নিয়েছেন ইসরোর চেয়ারম্যান।

    ‘চ্যালেঞ্জ প্রত্যেকের জীবনের অঙ্গ’

    সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সোমনাথ (S Somanath Autobiography) বলেছিলেন, “আমার জীবনের কাহিনি বর্ণনা করা এই বইয়ের উদ্দেশ্য নয়। যাঁরা জীবনের চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করে স্বপ্ন ছুঁতে চান, তাঁদের অনুপ্রাণিত করাই এই বইয়ের একমাত্র উদ্দেশ্যে।” তবে শনিবার ফের সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইসরো কর্তা বলেন, “কোনও প্রতিষ্ঠানের শীর্ষ পদে পৌঁছানোর রাস্তায় সকলকেই কিছু না কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জ প্রত্যেকের জীবনের অঙ্গ। আমি নিজের জীবনের সব চ্যালেঞ্জগুলিই এই বইতে লিপিবদ্ধ করেছি। কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। কোনও একজন ব্যক্তিকে আলাদা করে আক্রমণ করা আমার উদ্দেশ্যও ছিল না। আমি একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গীকে তুলে ধরতে চেয়েছিলাম মাত্র। কোনও নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে অভিযোগ তুলিনি।”

    আরও পড়ুুন: থানায় গিয়ে আইসিকে ‘উপহার’ দিলেন তৃণমূলের মন্ত্রী, জেলাজুড়ে শোরগোল

    প্রসঙ্গত, তৃতীয়বারের চেষ্টায় শেষমেশ সফল হয় ভারতের চন্দ্রযান মিশন। চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ল্যান্ডর বিক্রম ও রোভার প্রজ্ঞান। চন্দ্রযান ৩-এর সাফল্য আসে তখন, যখন ইসরোর কর্তা সোমনাথ (S Somanath Autobiography)। মিশন চন্দ্রযান ২ যখন ব্যর্থ হয়, তখন ইসরোর চেয়ারম্যান পদে ছিলেন শিবন। সেই অভিযান ব্যর্থ হওয়ার কারণ প্রসঙ্গে সোমনাথ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, “তাড়াহুড়োর কারণেই ব্যর্থ হয়েছিল চন্দ্রযান ২ মিশন। চন্দ্রযান ২ উৎক্ষেপণের আগে যতবার পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন ছিল, তা করা হয়নি। মিশন ব্যর্থ হওয়ার ঘোষণা করার সময় ব্যর্থতাগুলি, গাফিলতিগুলিও লুকিয়ে যাওয়া হয়েছিল।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: “মহাদেবের নামেও লুট করতে ছাড়ছে না কংগ্রেস”, ছত্তিশগড়ে তোপ মোদির

    PM Modi: “মহাদেবের নামেও লুট করতে ছাড়ছে না কংগ্রেস”, ছত্তিশগড়ে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘মহাদেব বেটিং অ্যাপ’কাণ্ডে কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শনিবার ছত্তিশড়ের দুর্গে আয়োজিত এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি নিশানা করেন সোনিয়া গান্ধীর দলকে।

    প্রধানমন্ত্রীর তোপ

    প্রধানমন্ত্রী বলেন, “এই রাজ্যের কংগ্রেস সরকার আপনাদের লুট করার কোনও সুযোগই ছাড়ছে না। এমনকি মহাদেবের (অনলাইনে বেটিং জুয়া চালানোর অ্যাপ ‘মহাদেব বেটিং অ্যাপ’) নামেও লুট করতে ছাড়ছে না তারা। যাঁরা ছত্তিশগড়কে লুট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি পয়সার হিসেব তাঁদের কাছ থেকে বুঝে নেওয়া হবে।” তিনি জানান, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই ধরনের দুর্নীতির উপযুক্ত তদন্ত হবে এবং অপরাধীদের জেলে পাঠানো হবে।

    প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “ঠিক দু’ দিন আগে রায়পুরে একটা কড়া পদক্ষেপ (ইডির তল্লাশি) করা হয়েছিল। সেখানে প্রচুর পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল। লোকজন বলছেন, ওই টাকা বেটিং চক্রে যারা জড়িত, তাদের। তারা এই টাকা সংগ্রহ করেছে ছত্তিশগড়ের গরিব ও তরুণদের টাকা লুঠ করে। কংগ্রেসের নেতারা ওই টাকা দিয়ে ঘর ভর্তি করছেন।”

    প্রসঙ্গত, অনলাইনে বেআইনি জুয়া চালানোর অভিযোগ ওঠে ‘মহাদেব বেটিং অ্যাপে’র বিরুদ্ধে। ওই ঘটনায় সম্প্রতি ছত্তিশগড়ের ভিলাই থেকে ইডি গ্রেফতার করে অসীম দাস নামে একজনকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, কংগ্রেসের নির্বাচনী খরচ জোগাতে ওই ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাঠিয়েছিলেন মহাদেব অ্যাপের কর্তারা। ইডির আরও দাবি, ‘বঘেল’ নামে এক রাজনীতিককে দেওয়ার জন্য ৫.৩৯ কোটি টাকা নিয়ে এসেছিল অসীম।

    আরও পড়ুুন: “আরও পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন”, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

    বিজেপি নেতা অমিত মালব্যের দাবি, মুখ্যমন্ত্রী বাঘেলের জন্য ওই টাকা পাঠানো হয়েছিল। এখনও পর্যন্ত ‘মহাদেব অ্যাপে’র মালিকরা বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কংগ্রেস তার কোষাগার ভরছে। ছত্তিশগড়ে বলা হচ্ছে, ‘তিরিশ টাকা কাক্কা, আপকা কাম পাক্কা’।” তিনি জানান, এ রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অভিযোগ, প্রতিটি কাজের জন্য কমিশন দিতে হয় ৩০ শতাংশ। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “মোদির কাছে দেশের সব চেয়ে বড় জাতি একটাই – দারিদ্র। মোদি তাঁদের সেবক, ভাই, ছেলে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Israel Hamas War: হামাস-ইজরায়েল যুদ্ধ, পরিস্থিতি নিয়ে কথা বলতে মোদিকে ফোন সুনকের

    Israel Hamas War: হামাস-ইজরায়েল যুদ্ধ, পরিস্থিতি নিয়ে কথা বলতে মোদিকে ফোন সুনকের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসখানেক হতে চলল যুদ্ধ চলছে হামাস ও ইজরায়েলের (Israel Hamas War) মধ্যে। নিত্য ঘটছে প্রাণহানি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগে রাষ্ট্রনেতারা। এমতাবস্থায় হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে বার্তালাপ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের। ৭ অক্টোবর প্রথমে হামাস আঘাত হানে ইহুদি রাষ্ট্র ইজরায়েলের ওপর। প্রত্যাঘাত করে তেল আভিভ। তার পর থেকে আজও অব্যাহত যুদ্ধ।

    মোদি-সুনক কথা 

    এহেন পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে সুনক কথা বলছেন বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে। শুক্রবার বললেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের ওপর যেভাবে হামাস হামলা (Israel Hamas War) চালিয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে মোদি ও সুনকের মধ্যে। ওই পরিস্থিতির পরিবর্তন হওয়া যে জরুরি, তা নিয়েও হয়েছে আলোচনা। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় এটা স্পষ্ট যে, হামাস কোনওভাবেই প্যালেস্টাইনের প্রতিনিধি নয়। ইজরায়েলের হামালায় গাজা স্ট্রিপে যে বহু নিরীহ মানুষ বিপন্ন হয়ে পড়েছেন, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এঁদের যাতে সাহায্য করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের। এর পাশাপাশি সুনকের সঙ্গে মুক্ত বাণিজ্য নিয়েও কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। কিছু চুক্তির বিষয়েও কথা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের।

    সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ

    এদিকে, হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে উদ্বেগে মোদিও। গত কয়েক দিন ধরে তিনিও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ইজরায়েল, জর্ডন , মিশর ও সংযুক্ত আরব আমিরশাহির প্রধানদের সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রীর অফিসের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, যুদ্ধে সাধারণ মানুষের জীবনহানি এবং নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি (Israel Hamas War) নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধানই। তাঁরা দুজনেই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, স্থায়িত্ব এবং মানবিক সাহায্যের বিষয়ে সহমত পোষণ করেছেন।

    আরও পড়ুুন: “আরও পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন”, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

    এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “গতকাল সন্ধেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কথা হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও মত বিনিময় হয়েছে। সন্ত্রাসবাদের কোনও জায়গা নেই বলেই আমরা সহমত পোষণ করেছি।” তিনি লিখেছেন, “সাধারণ মানুষের মৃত্যু উদ্বেগের। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা, স্থায়িত্ব এবং মানবিক সাহায্যের বিষয়ে কাজ করা প্রয়োজন।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “আরও পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন”, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

    PM Modi: “আরও পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন”, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।” শনিবার ভোটমুখী ছত্তিশগড়ে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন দুর্গ এলাকার এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।

    এক দেশ এক রেশন কার্ড

    তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও পাঁচ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা ও আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” তিনি (PM Modi) বলেন, “এখানে অনেক বন্ধু কাজের জন্য বাইরে যান, তাঁদের জন্য বিজেপি সরকার এমন ব্যবস্থা করেছে যে দেশের যে কোনও প্রান্তে গেলেও, আপনি বিনামূল্যে রেশন পাবেন। তাই মোদি আপনাকে এক দেশ এক রেশন কার্ডের সুবিধা দিয়েছে।”

    কংগ্রেসকে খোঁচা প্রধানমন্ত্রীর

    ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম না করে এদিন কংগ্রেসকে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই রাজ্যের কংগ্রেস সরকার আপনাদের লুট করার কোনও সুযোগই ছাড়ছে না। এমনকি মহাদেবের (অনলাইনে বেটিং জুয়া চালানোর অ্যাপ মহাদেব বেটিং অ্যাপ) নামেও লুট করতে ছাড়ছে না তারা। যাঁরা ছত্তিশগড়কে লুট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি পয়সার হিসেব তাঁদের কাছ থেকে বুঝে নেওয়া হবে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমাদের সেবায় মাত্র পাঁচ বছরে ১৩.৫ কোটির বেশি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। যাঁরা দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন, তাঁরাই আজ মোদিকে কোটি কোটি আশীর্বাদ দিচ্ছেন। আমরা এমন নীতি তৈরি করেছি যে প্রত্যেক দরিদ্র ব্যক্তি তাঁর দারিদ্র্যের অবসান ঘটাতে সব চেয়ে বড় সৈনিক হয়ে মোদির সঙ্গী হয়েছেন। বিজেপি সরকার সততার সঙ্গে কাজ করছে। মোদির কাছে দেশের সব চেয়ে বড় জাতি একটাই – দারিদ্র। মোদি তাঁদের সেবক, ভাই, ছেলে।”

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয় সম্পর্কে তথ্য পেতে ১০ পুরসভার চেয়ারম্যানকে জেরা করবে ইডি?

    এদিন ছত্তিশগড়ে প্রচারে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি ভাষণ দিচ্ছিলেন রায়পুরের জনসভায়। এখানে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তিনি। শিরোনাম, ‘মোদি কি গ্যারান্টি ২০২৩’। এই ইস্তেহারে স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকি এবং রাজ্যের দরিদ্র মানুষকে নিখরচায় অযোধ্যার রামমন্দির পরিদর্শন করানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা অতিমারি পরিস্থিতিতে ২০২০ সালের এপ্রিল মাসে (PM Modi) সারা দেশে বিনামূল্যে রেশন সামগ্রী দিতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “মমতা দিদি, রাহুল বাবা সনাতন ধর্মের বিরুদ্ধে”, ছত্তিসগড়ের সভায় নিশানা শুভেন্দুর

    Suvendu Adhikari: “মমতা দিদি, রাহুল বাবা সনাতন ধর্মের বিরুদ্ধে”, ছত্তিসগড়ের সভায় নিশানা শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: দোরগোড়ায় ছত্তিসগড় বিধানসভা নির্বাচন (Chhattisgarh Assembly Polls 2023)। তার আগে সেখানকার মিনি বাংলায় বিজেপির হয়ে প্রচার করলেন বাংলার বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হিন্দির পাশাপাশি বাংলায়ও ভাষণ দেন তিনি। আক্রমণ শানান তৃণমূল কংগ্রেস ও ইন্ডিয়া জোটকে।

    ‘ইন্ডিয়া জোটের লক্ষ্য’

    শনিবার শুভেন্দু প্রচার করেন অন্তগড় ও রায়পুর গ্রামীণ কেন্দ্রে। এই অন্তগড়ের ৬৮ শতাংশ ভোটারই বাঙালি। এখানে লড়াইয়ের ময়দানে বিজেপির পাশাপাশি রয়েছে কংগ্রেস এবং আপও। অন্তগড়ের বিধায়ক অনুপ নাগের বদলে এবার রূপসিংহ পোটাইকে প্রার্থী করেছে সোনিয়া গান্ধীর দল। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনিই। আর বিজেপির (Chhattisgarh Assembly Polls 2023) প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিক্রম উসেন্ডি। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অনুপের কাছে পরাজিত হয়েছিলেন তিনি। তা সত্ত্বেও তাঁর ওপরই ভরসা রেখেছে দল। এদিন অন্তগড়ের বান্দেতে যান শুভেন্দু। সেখানেই করেন জনসভা। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “মমতা দিদি, রাহুল বাবা সনাতন ধর্মের বিরুদ্ধে সরব হচ্ছেন। ইন্ডিয়া জোটের একমাত্র লক্ষ্য মোদিজিকে হটানো।”

    ‘মানুষ আর কংগ্রেসকে চাইছেন না’

    শুভেন্দু বলেন, “আমি তো অনামী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি বলে এক দুজন চেনেন। কিন্তু আমার সভায় যা লোক হয়েছে, তার তিন ভাগের এক ভাগ লোক হয়েছে মুখ্যমন্ত্রীর সভায়। এর থেকেই স্পষ্ট, মানুষ আর কংগ্রেসকে চাইছেন না।” তিনি (Suvendu Adhikari) বলেন, “বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এঁরা প্রত্যেকেই দেশকে দুভাগ নয়, ছাব্বিশ ভাগ করতে চান। ছত্তিসগড়ের মানুষজন যন্ত্রণার কথা জানেন। ছত্তিসগড়ে যে সব বাঙালি অধ্যুষিত এলাকা রয়েছে, সেই সব এলাকার মানুষজন বিজেপিকেই এবার ভোট দেবেন। নকশাল আন্দোলনকে প্রশ্রয় দেওয়ায় এখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এখানকার মানুষজন পরিবারবাদ, দুর্নীতি ও তোষণের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চান।”

    আরও পড়ুুন: মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচনে ক্ষমতায় আসছে বিজেপি! ইঙ্গিত জনমত সমীক্ষায়

    ছত্তিসগড় বিধানসভার আসন সংখ্যা ৯০টি। এর মধ্যে ২০টি কেন্দ্রের নির্ণায়ক শক্তি বাঙালি ভোটাররা। তাই এবার রাজ্যে পালাবদল হবে বলেই আশাবাদী শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতার আশ্বাস, যাঁরা নিজেদের ক্ষমতা কিংবা আর্থিক সামর্থের কারণে অযোধ্যার রাম মন্দির দর্শন করতে পারবেন না ছত্তিসগড়ে (Chhattisgarh Assembly Polls 2023) বিজেপি ক্ষমতায় এলেই তাঁদের রামলালার দর্শনের জন্য নিখরচায় রাম দর্শন যোজনা চালু করবে বিজেপি সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Assembly Election 2023: মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচনে ক্ষমতায় আসছে বিজেপি! ইঙ্গিত জনমত সমীক্ষায়

    Assembly Election 2023: মধ্যপ্রদেশ, রাজস্থান নির্বাচনে ক্ষমতায় আসছে বিজেপি! ইঙ্গিত জনমত সমীক্ষায়

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Madhya Pradesh Election 2023) ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। মধ্যপ্রদেশ বিধানসভার আসন সংখ্যা ২৩০। এর মধ্যে ১১৯টি পেয়ে তখতে ফিরতে চলেছে পদ্মশিবির। ইন্ডিয়া টিভি সিএমএক্স সমীক্ষার দাবি এমনই।

    মধ্যপ্রদেশের ফল

    ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন হবে মধ্যপ্রদেশে। ২০১৮ সালে বিজেপি পেয়েছিল ১০৯টি আসন। সমীক্ষা থেকে জানা যাচ্ছে, গত বারের চেয়ে এবার অন্তত ১০টি আসন বেশি পাবে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। গত নির্বাচনে কংগ্রেস যত সংখ্যক আসন পেয়েছিল, এবার তা আরও কমে যাবে। ওই নির্বাচনে নির্দল এবং স্থানীয় ছোট দলগুলি মিলিয়ে মোট ৭টি আসন পেয়েছিল। এবার আসন কমবে তাদেরও। মাত্র ৪টি আসনে জয়ী হতে পারে তারা।

    কোথায় কত আসন

    রাজধানী ভোপালে ২৪টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৬টি (Madhya Pradesh Election 2023)। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৮টি আসন। বাঘেলখণ্ড এলাকায় রয়েছে ৫১টি আসন। এর মধ্যে বিজেপি পেতে পারে ২৯টি আসন, কংগ্রেস ২১টি। মালওয়ার এলাকায় ৪৬টি আসনের মধ্যে ২৮টি কেন্দ্রে জয়ী হতে পারেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস পেতে পারে ১৮টি আসন। নিমার এলাকায় ২৮টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১২টি, কংগ্রেসের দখলে যেতে পারে ১৫টি আসনের রাশ। চম্বল এলাকায় রয়েছে ৩৪টি আসন। এর মধ্যে গেরুয়া ঝুলিতে যেতে পারে ১৫টি, আর কংগ্রেস পেতে পারে ৩৪টি আসন।

    আরও পড়ুুন: ‘‘মহুয়া উদ্ধত, এথিক্স কমিটির উদ্দেশে আপত্তিকর ভাষা প্রয়োগ করেন’’, অভিযোগ প্যানেল সদস্যার

    রাজস্থানেও এবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি (Madhya Pradesh Election 2023)। টাইমস নাও-নবভারত ও ইটিজির সমীক্ষায় জানা গিয়েছে, মরুরাজ্যে উড়তে চলেছে গেরুয়া নিশান। রাজস্থান বিধানসভার আসন সংখ্যা ২০০। সমীক্ষা বলছে, এর মধ্যে বিজেপি পেতে পারে ১১৪টি থেকে ১২৪টি আসন। এ রাজ্যে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তারা পেতে পারে ৬৮-৭৮টি আসন। আপ, আরএলপি সহ অন্য দলগুলি পেতে পারে ৬ থেকে ১০টি আসন। জানা গিয়েছে, এখনই নির্বাচন হলে এ রাজ্যে বিজেপি পেতে পারে মোট ভোটের ৪৩.৮০ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১.৯০ শতাংশ ভোট। বাকি দলগুলি পেতে পারে ১৪.৩০ শতাংশ ভোট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Mahua Moitra: ‘‘মহুয়া উদ্ধত, এথিক্স কমিটির উদ্দেশে আপত্তিকর ভাষা প্রয়োগ করেন’’, অভিযোগ প্যানেল সদস্যার

    Mahua Moitra: ‘‘মহুয়া উদ্ধত, এথিক্স কমিটির উদ্দেশে আপত্তিকর ভাষা প্রয়োগ করেন’’, অভিযোগ প্যানেল সদস্যার

    মাধ্যম নিউজ ডেস্ক: সংসদের এথিক্স কমিটির বৈঠকে শিষ্টাচারের সমস্ত মাত্রা লঙ্ঘন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। এমনই অভিযোগ করলেন কমিটির অন্যতম সদস্যা অপরাজিতা সারঙ্গি। শুধু তাই নয় এথিক্স কমিটিকে উদ্দেশে এমন কিছু আপত্তিকর শব্দ মহুয়া প্রয়োগ করেন যা প্রকাশ্যে বলতে পারেননি অপরাজিতা সারেঙ্গি। প্রসঙ্গত, ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া, এই অভিযোগের ভিত্তিতে মহুয়াকে তলব করে সংসদের এথিক্স কমিটি। বৃহস্পতিবার এথিক্স কমিটির সেই বৈঠক থেকে হঠাৎই বেরিয়ে আসতে দেখা যায় মহুয়া মৈত্রকে (Mahua Moitra)। তখন সংবাদমাধ্যমকে কৃষ্ণনগরের তৃণমূল সংসদ জানান যে তাঁকে ব্যক্তিগত এবং অনৈতিক প্রশ্ন করা হয়েছে।

    কী বলছেন বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গি?

    মহুয়ার এই দাবি যে সঠিক নয় এবং তিনি যে সত্য কথা বলছেন না তা বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গির কথাতেই স্পষ্ট। তিনি বলেন, ‘‘মহুয়া সব ধরনের শিষ্টাচারের মাত্রা ছাড়িয়ে গিয়েছিলেন। আমরা মহুয়াকে (Mahua Moitra) ডেকে পাঠিয়েছিলাম। তাঁর সব প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল। দর্শন হীরানন্দানি যে হলফনামা দিয়েছিলেন, তাঁর উপর ভিত্তি করেই শুধু প্রশ্ন করেছিলেন কমিটির চেয়ারম্যান। তাই সীমা ছাড়ানোর বা হলফনামার বাইরে যাওয়ার কোনও প্রশ্নই নেই।’’

    মহুয়ার ঔদ্ধত্য

    প্রসঙ্গত মহুয়া মৈত্রর (Mahua Moitra) ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে অভিযোগ রয়েছে দেশের সংবাদমাধ্যম থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে। ২০১৯ সালে লোকসভা ভোট পরবর্তী সময়ে কৃষ্ণনগরের সাংসদ, সংবাদমাধ্যমকে দু পয়সার সাংবাদিক বলে অপমানজনক মন্তব্য করেছিলেন। এতে তাঁকে বয়কট করে কয়েকটি সংবাদমাধ্যম। মহুয়ার ঔদ্ধত্য যে একেবারেই বদলায়নি তা ফের এথিক্স কমিটির কথাতেই পরিষ্কার হল। বিজেপি সাংসদ অপরাজিতা সারেঙ্গির মতে, ‘‘হাবেভাবে খুবই উদ্ধত ছিলেন তিনি। খুবই রুক্ষ ছিলেন। তিনি ভুয়ো বক্তব্য তৈরি করে দেশের মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করেছেন। নিজেকে হেনস্থার শিকার হিসাবে তুলে ধরেছেন।’’  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share