Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Apple iPhone Alert: ফোন হ্যাকিং কাণ্ডে অ্যাপলের কর্মকর্তাকে তলবের পথে সংসদের স্ট্যান্ডিং কমিটি?

    Apple iPhone Alert: ফোন হ্যাকিং কাণ্ডে অ্যাপলের কর্মকর্তাকে তলবের পথে সংসদের স্ট্যান্ডিং কমিটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাঁদের ফোনে হ্যাক-বার্তা (Apple iPhone Alert) গিয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি বিরোধী নেতা-সাংসদের। বিষয়টি গোচরে আসার পর মঙ্গলবারই এ ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছিল কেন্দ্র। যাঁদের ফোনে ওই বার্তা গিয়েছে, তাঁদের তদন্তে সহযোগিতা করার অনুরোধও জানিয়েছিলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই অভিযোগের গোড়ায় পৌঁছতে এবার অ্যাপলের প্রতিনিধিকে তলব করার চিন্তাভাবনা শুরু করল তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদের স্ট্যান্ডিং কমিটি।

    অ্যাপলের প্রতিনিধিকে তলব!

    কেন্দ্রীয় সচিবালয়ের এক আধিকারিক বলেন, “সংসদের স্ট্যান্ডিং কমিটি পরবর্তী বৈঠকে অ্যাপলের প্রতিনিধিকে ডেকে পাঠানোর কথা ভাবছে। ওই বৈঠকে সাম্প্রতিক রাষ্ট্র পরিচালিত হ্যাকার হামলা নিয়ে অ্যাপলের বক্তব্য শোনা হবে।” দিন কয়েক আগে আইফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপলের (Apple iPhone Alert) তরফে একটি সতর্কবার্তা পান কয়েকজন সাংসদ। ওই বার্তায় বলা হয়, “রাষ্ট্র পরিচালিত হ্যাকাররা আপনাকে টার্গেট করেছে। অ্যাপল আইডির সঙ্গে আপনার যে আইফোনটি যুক্ত করা আছে, সেটি হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। আপনি কে, কী করেন – সম্ভবত এসব দেখে হ্যাকাররা নির্দিষ্ট করে আপনাকেই টার্গেট করেছে। এই রাষ্ট্রপরিচালিত হ্যাকাররা যদি আপনার আইফোনে একবার ঢুকতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য, কথোপকথন এমনকি ক্যামেরা এবং মাইক্রোফোনও ওদের হাতে চলে যাবে। তাই দয়া করে এই সতর্কবার্তাকে উপেক্ষা করবেন না।”

    তদন্তের আশ্বাস কেন্দ্রের

    অ্যাপলের তরফে যাঁরা এই সতর্কবার্তা পেয়েছেন বলে দাবি করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন কংগ্রেসের শশী থারুর, তৃণমূলের মহুয়া মৈত্র, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও। তবে বিজেপির একাংশের দাবি, বিরোধী নেতাদের ওই অভিযোগ ভুয়ো। যদিও তদন্তের আশ্বাস দেন (Apple iPhone Alert) অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, “বিরোধীরা সমালোচনার অজুহাত খুঁজতে থাকেন। কেন্দ্রকে আক্রমণ করার কোনও বড় কারণ না পেয়ে এখন হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা।” তবে তিনি এও জানান, অ্যাপলের ওই সতর্কবার্তা শুধু ভারতে নয়, আরও অন্তত ১৫০টি দেশে গিয়েছে।

    আরও পড়ুুন: “উর্দির সম্মানরক্ষা করুন”, শুভেন্দুর দাদার মামলায় পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Mandir: ৫ নভেম্বর রাম জন্মভূমিতে ‘অক্ষত পুজো’, অর্ডার দেওয়া হল ১০০ কুইন্টাল চালের

    Ram Mandir: ৫ নভেম্বর রাম জন্মভূমিতে ‘অক্ষত পুজো’, অর্ডার দেওয়া হল ১০০ কুইন্টাল চালের

    মাধ্যম নিউজ ডেস্ক: ২২ জানুয়ারি ২০২৪ সালে অযোধ্যায় রামমূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে (Ram Mandir)। সেই অনুষ্ঠানে হাজির থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সর সঙ্ঘচালক মোহন ভাগবতের। তার আগে আগামী ৫ নভেম্বর রাম জন্মভূমিতে অনুষ্ঠিত হবে ‘অক্ষত পুজো’। এই অক্ষত পুজোকে ঘিরে এখন সাজোসাজো রব অযোধ্যা জুড়ে। জানা গিয়েছে, ইতিমধ্যে ১০০ কুইন্টাল চালের অর্ডারও দিয়ে ফেলেছে ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। অক্ষত পূজার দিন গোটা দেশে এই একশ কুইন্টাল চালের ভোগ প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন ট্রাস্টের সচিব চম্পত রাই।

    কী বলছেন ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সচিব? 

    অক্ষত পুজো নিয়ে ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর সচিব চম্পত রাই বলেন, ‘‘ট্রাস্টের পক্ষ থেকে ১০০ কুইন্টাল চালের অর্ডার দেওয়া হয়েছে। অক্ষত পুজোতে এই চাল ব্যবহার করা হবে। তারপর গোটা দেশে সেই চাল রামভক্তদের মধ্যে বিলি করা হবে। এর সঙ্গেই এক কুইন্টাল হলুদ বাটা এবং দেশি ঘিও আনা হবে রাম জন্মভূমিতে (Ram Mandir)।’’ তাঁর আরও সংযোজন, ‘‘৫ নভেম্বরের অক্ষত পুজোতে ভগবান রামলালার সামনে ওই চাল ভরা কলসিগুলি সমর্পণ করা হবে। বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে ফের রামলালার সেই ভোগ প্রসাদ সকলের মধ্যে বিতরণ করা হবে। এই পুজিত অক্ষত ভোগের সঙ্গেই দু’কোটি চিঠি প্রেরকের মাধ্যমে পাঠানো হবে রামভক্তদের। যে চিঠিগুলি ছাপানো হয়েছে।’’

    সারাদেশের ৫ লাখ গ্রামে পৌঁছাবে অক্ষত ভোগ

    ১০০ কুইন্টাল চালের সঙ্গে এক কুইন্টাল ঘি এবং এক কুইন্টাল হলুদ বাটা মেশানো হবে। তারপর তা পেতলের কলসিতে ভরে রাখা হবে। সেই মাখা চাল পরে বিতরণ করা হবে। অক্ষত পুজো উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মীরাও ৫ নভেম্বর অযোধ্যায় হাজির থাকবেন বলে জানা গিয়েছে। প্রত্যেক বিশ্বহিন্দু পরিষদের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে ৫ কেজি করে অক্ষত ভোগ। প্রতিনিধিরা এরপর ওই ভোগ নিজের নিজের এলাকায় গিয়ে মন্দিরে নিবেদন করবেন (Ram Mandir)। তারপর সেই ভোগ প্রত্যেক ব্লক, জেলা কিংবা গ্রামের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে। ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে ভারতের ৫ লাখ গ্রামে অক্ষত চাল বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ‘রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে আগামী ২২ শে জানুয়ারি যখন রামমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে, সেদিন যেন প্রত্যেক রামভক্ত বাড়িতে অন্ততপক্ষে পাঁচটি করে প্রদীপ জ্বালান।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Woke Culture: কর্তব্য নাকি আত্মকেন্দ্রিকতা! কিসের ওপর গুরুত্ব দিচ্ছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত?

    Woke Culture: কর্তব্য নাকি আত্মকেন্দ্রিকতা! কিসের ওপর গুরুত্ব দিচ্ছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত?

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্তব্য নাকি আত্মকেন্দ্রিকতা! বিশ্বের যেকোনও দেশের সমাজ ব্যবস্থায় কোনটার গুরুত্ব সর্বাধিক হওয়া উচিত? দিনকয়েক আগে তারই ব্যাখ্যা শোনা গিয়েছে সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ভাষণে। চলতি বছরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিজয়া দশমীর অনুষ্ঠানে নাগপুরে ভাষণ দিয়েছেন মোহন ভাগবত। সেখানেই সঙ্ঘ প্রধান নতুন একটি শব্দ প্রয়োগ করেন, ‘Woke’, যার আক্ষরিক অর্থ দাঁড়ায়, জাতিভেদ, লিঙ্গ বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, কুসংস্কার এসব কিছুর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি। তবে পৃথিবীর সব দেশেই ‘Woke Culture’ একটি ধ্বংসাত্মক তত্ত্ব হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে। সঙ্ঘ প্রধানের মতে, ‘‘এই ‘Woke Culture’ সাংস্কৃতিক মার্কসবাদের সমার্থক শব্দ। এটা একধরনের অপসংস্কৃতিও বটে। ‘Woke Culture’-এ বিশ্বাসীরা বড় বেশি আত্মকেন্দ্রিক, স্বার্থপর, বিভেদকামী হয়ে থাকেন।’’

    কর্তব্যবোধ বনাম আত্মকেন্দ্রিকতা 

    পরিবারই হল সমাজের একক, আর মানুষ সেই পরিবারের একটি অঙ্গ, যেখানে সে তার কর্তব্য পালন করে, কেবলমাত্র অধিকার আদায়ের জন্য লড়াই করে না। অপরদিকে, মার্কসবাদ শুধুই অধিকারবোধ আর আত্মকেন্দ্রিকতার কথা বলে। সাংস্কৃতিক মার্কসবাদ অথবা ‘Woke Culture’ এই দুটোই ব্যক্তি স্বার্থের কথা বলে। ব্যক্তির শরীর ও মনের যাবতীয় চাহিদা পূরণের কথা বলে। এখানেই বাধে ব্যক্তির সঙ্গে পরিবার ও সমাজের সংঘাত। ব্যক্তির মধ্যে কর্তব্যবোধ লোপ পেয়ে তখন প্রাধান্য পায় আত্মকেন্দ্রিকতা। নিজের স্বার্থ, তৃপ্তি, বাসনা, জীবন উপভোগ তখন ব্যক্তির কাছে মুখ্য হয়ে যায়, গৌণ হয় পরিবার ও সমাজের প্রতি কর্তব্যবোধ। সঙ্ঘ প্রধানের মতে, মার্কসবাদ বা ‘Woke Culture’-এ বিশ্বাসীরাই এদেশে বিভেদ, দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং দুর্নীতির বীজ পুঁতছে। কার্ল মার্কস যেখানে ব্যক্তি স্বার্থের পক্ষে সওয়াল করেছেন, সেখানে সঙ্ঘের দৃষ্টিতে পরিবারই হল সমাজ ব্যবস্থার একক। 

    পেরিয়ারের আদর্শের বিরোধ ও আম্বেদকরের ভাবনাকে প্রশংসা

    ঠিক এই কারণেই সঙ্ঘ দক্ষিণ ভারতে পেরিয়ারের আন্দোলনকে সমর্থন করেনা, কারণ তা সমাজে বিভেদ ছড়ায়। সর্বোপরি তারা পাঁচ হাজার বছরেরও বেশি প্রাচীন হিন্দু সভ্যতার বিরুদ্ধে তোপ দাগে, যা ভারতীয় পরম্পরা ও সংস্কৃতির বিরোধী। অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ অনেকভাবে সমর্থন করে বিআর আম্বেদকরের চিন্তাধারাকে। কারণ তা বঞ্চিত শ্রেণির উন্নয়নের পাশাপাশি ভারতীয় সমাজ ব্যবস্থার অখণ্ড ঐক্যের কথাও বলে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এই ‘Woke Culture’কে প্রতিহত করতে তিনটি নীতি পালন প্রয়োজন বলে মনে করে – প্রথমত, দেশের কাজে সবসময় নিজেকে উৎসর্গ করা। দ্বিতীয়ত, দেশের মহান পূর্বসূরিদের সর্বদা স্মরণ করা। তৃতীয়ত, একটি সাধারণ সংস্কৃতি গড়ে তোলা। প্রসঙ্গত, সঙ্ঘ প্রধানের মতোই পূর্বতন ‘ট্যুইটার’ বর্তমানে ‘এক্স’-এর মালিক ইলন মাস্কও তোপ দেগেছেন সাংস্কৃতিক মার্কসবাদ বা  ‘Woke Culture’ এর বিরুদ্ধে। তাঁর মতে, ‘‘Woke Culture সমাজে বিভেদ ছড়ায়। এটা মানুষকে নিষ্ঠুর করে তোলে। মানুষের মনে ঘৃণার জন্মও দেয় এই ধরনের সংস্কৃতি।’’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: তিন প্রকল্পের উদ্বোধন মোদি-হাসিনার, এবার রেলপথে হবে দুই দেশের বাণিজ্য

    PM Modi: তিন প্রকল্পের উদ্বোধন মোদি-হাসিনার, এবার রেলপথে হবে দুই দেশের বাণিজ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: যৌথভাবে তিন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (PM Modi)। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন তাঁরা। প্রকল্প তিনটি হল, আখাউড়া-আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক, খুলনা-মংলা বন্দর রেল লাইন এবং রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট ২। এদিনের অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    সহযোগিতার আশ্বাস

    হাসিনার উদ্দেশে তিনি বলেন, “মাননীয়া আপনার স্মার্ট বাংলাদেশের স্বপ্নকে সাকার করতে ভারত সম্পূর্ণ সহযোগিতা করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন সফল হবে।” প্রত্যুত্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্বের বন্ধন জোরদার করার বিষয়ে আপনার প্রতিশ্রুতির জন্য আমি কৃতজ্ঞ।” আগরতলা আখাউড়া ক্রস বর্ডার রেল সংযোগ প্রকল্পটি শেষ হওয়ার কথা (PM Modi) ছিল ২০২০ সালে। ১৫ কিমি দীর্ঘ এই প্রকল্পের মধ্যে পাঁচ কিমি রয়েছে ভারতে, বাকিটা রয়েছে বাংলাদেশে। এই প্রকল্পটি চালু হওয়ায় ঢাকা থেকে আগরতলা ও কলকাতার মধ্যে যাত্রার সময় ৩১ ঘণ্টা থেকে কমে দাঁড়াবে ১০ ঘণ্টায়। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য ও পর্যটন বাড়ানোর পাশাপাশি ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে যাতায়াতের সময় কমিয়ে আনা।

    ‘অ্যাক্ট ইস্ট পলিসি’

    প্রসঙ্গত, এই রেল সংযোগ প্রকল্পটি ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’র অন্তর্গত। বাংলাদেশের আখাউড়া জংশন রেলওয়ে স্টেশনকে নিশ্চিন্তপুরের আন্তর্জাতিক স্টেশনের মাধ্যমে আগরতলার সঙ্গে যুক্ত করবে এই রেলপথ। যাত্রী ও পণ্য বিনিময় উভয়ের জন্য একটি ডুয়েল গেজ স্টেশন হিসেবে কাজ করবে নিশ্চিন্তপুরের আন্তর্জাতিক স্টেশনটি। এতে বাড়বে বাণিজ্য ও পর্যটন। এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদি (PM Modi) জানান, গত ৯ বছরে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে তিনগুণ। আখাউড়া-আগরতলা রেল সংযোগের উদ্বোধনকে তিনি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক দৃঢ় বন্ধনের কথাও মনে করিয়ে দেন মোদি।

    আরও পড়ুুন: ৬ সংস্থার শেয়ারে ৫০ কোটি বিনিয়োগ! বাকিবুরের ছবির পরিচালক খাদ্য দফতরের কর্মীই?

    প্রসঙ্গত, আখাউড়া-আগরতলা রেল সংযোগ প্রকল্পটির জন্য ভারত অনুদান দিয়েছে ৩৯২.৫২ কোটি টাকা। খুলনা-মংলা বন্দর রেললাইন প্রকল্পটির জন্য ভারত সরকার রেয়াতি সুদে ৩৮ কোটি মার্কিন ডলারের বেশি অর্থ ঋণ দিয়েছে বাংলাদেশকে। আর মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য ভারত ঋণ দিয়েছে ১৬০ কোটি মার্কিন ডলার (PM Modi)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • J&K Terror Attack: তিনদিনে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত দুই পুলিশকর্মী

    J&K Terror Attack: তিনদিনে কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত দুই পুলিশকর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশ্মীরে ফের জঙ্গি হানা (J&K Terror Attack)। বারামুলায় বাড়িতে ঢুকে পুলিশ কনস্টেবলকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। বুধবার নিজের বাড়িতে ছিলেন পুলিশকর্মী গুলাম মহম্মদ দার। হঠাৎই বেশ কয়েকজন জঙ্গি পুলিশকর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এরপর ওই পুলিশ কর্মী গুলির শব্দ শুনে বাইরে এলে তাঁকে লক্ষ্য করে গুলি করে জঙ্গিরা। উল্লেখ্য, গত রবিবার দিনেও জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল আরও এক পুলিশকর্মীর। এই নিয়ে তিন দিনে ২ পুলিশ কর্মীর মৃত্যু হল।

    কীভাবে ঘটল ঘটনা (J&K Terror Attack)?

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, কনস্টেবেল গুলাম মহম্মদ দারের বাড়ি বারামুলার কারালপোরা গ্রামে। বাড়িতে ঢুকে গুলি চালালে গুলির শব্দে আশেপাশের মানুষ ছুটে আসেন। আর এর ঠিক আগেই জঙ্গিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর দ্রুত খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। আহত পুলিশ কর্মীকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর গোটা এলাকা জুড়ে শুরু হয় জঙ্গিদের (J&K Terror Attack) খোঁজে তল্লাশি।

    পুলিশের শোক প্রকাশ

    বুধবার জঙ্গিদের (J&K Terror Attack) গুলিতে নিহত পুলিশকর্মীর মৃত্যুতে জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে বলা হয়, “মৃত পুলিশ কর্মী গুলাম মহম্মদ শহিদ হয়েছেন। দেশের জন্য তাঁর আত্মবলিদান, এক অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি। পরিবারের পাশে সব সময় পুলিশ কর্মীরা থাকবেন। সবরকম সহযোগিতা করবো আমরা।”

    রবিবারেও জঙ্গি হামলা হয়েছিল

    গত রবিবার শ্রীনগরে আরও এক পুলিশকর্মীকে হত্যা করেছিল জঙ্গিরা (J&K Terror Attack)। নিহত পুলিশ কর্মীর নাম ইনস্পেক্টর মসরুর আহমদ ওয়ানি। জানা গিয়েছিল, তিনি ইদগা এলাকার একটি মাঠে ক্রিকেট খেলতে গিয়েছিলেন। সেই সময় জঙ্গিরা আচমকা আক্রমণ করে। জঙ্গিরা তাঁকে উদ্দশ্য করে মোট তিনটি গুলি করে। হাসপাতালে যেতে যেতেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছিল। এই হত্যার দায় লস্কর-ই-তৈবা নিয়েছে বলে জানা গিয়েছে।

    একদিকে মধ্যপ্রাচ্যে ইজরায়েল-হামাস যুদ্ধ চলছে। ঠিক সেই সময়, হামাস-হিজবুল্লা সংগঠনের পাশে দাঁড়িয়ে, জঙ্গি সংগঠনগুলি সক্রিয় হয়ে উঠেছে। কাশ্মীরকে ফের অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছেন উপত্যকার একাংশের মানুষ। ইতিমধ্যে জম্মু-কাশ্মীরে অতিরিক্ত নিরাপত্তার সতর্কতা জারি করেছে সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    iPhone Hacking: বিরোধীদের আইফোন হ্যাক! তদন্তের নির্দেশ কেন্দ্রের, সাফাই দিল অ্যাপলও

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রের মদতে তাঁদের আইফোন হ্যাক (iPhone Hacking) করার চেষ্টা চলছে। মঙ্গলবার অ্যাপেলের পক্ষ থেকে এই মর্মে সতর্কবার্তা পেয়েছেন বসলে অভিযোগ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন বিজেপি বিরোধী সাংসদ ও নেতার। সেই বার্তা কেন পাঠানো হল, তা জানতে তদন্তের নির্দেশ দিল কেন্দ্র।

    কেন্দ্রের বক্তব্য 

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, “ভারত সরকার নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়। এই বিজ্ঞপ্তিগুলির শেষ দেখতে তদন্ত করা হবে।” অ্যাপলের সতর্কবার্তা ভুয়ো বলেও দাবি মন্ত্রীর। অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল যে কেবল ভারতেই এই ধরনের সতর্কবার্তা পাঠিয়েছে, তা নয়। সব মিলিয়ে ওই সংস্থার পক্ষ থেকে ১৫০টি দেশে জারি করা হয়েছে এই সতর্কবার্তা। তিনি বলেন, “কেন ওই সতর্কবার্তা এল, তা জানতে বিশদ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। যাঁরা ওই সতর্কবার্তা পেয়েছেন, তাঁরা যেন তদন্তে সহযোগিতা করেন।” 

    ধ্বংসাত্মক রাজনীতি

    কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী বলেন, “বিরোধীরা সমালোচনার অজুহাত খুঁজতে থাকেন। কেন্দ্রকে আক্রমণ করার কোনও বড় কারণ না পেয়ে এখন হ্যাকিং নিয়ে সুর চড়াচ্ছেন তাঁরা।” তিনি বলেন, “অ্যাপলের পাঠানো ই-মেইল থেকে বোঝা যায়, তাদের কাছে স্পষ্ট কোনও তথ্য নেই। তারা অনুমানের ভিত্তিতে এই সতর্কবার্তা পাঠিয়েছে। এটা ভুয়ো। অ্যাপল সাফ জানিয়েছে, সমালোচনার জন্য যারা সমালোচনা করছেন, তাঁদের অভিযোগ সত্য নয়। যাঁরা দেশের উন্নয়ন চান না, তাঁরাই এই ধ্বংসাত্মক রাজনীতি করছেন।”

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পরেই মমতার বাড়িতে গোপন বৈঠক! হাটে হাঁড়ি ভাঙলেন শুভেন্দু

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রবিশঙ্কর প্রসাদ বলেন, “পুরোটা স্পষ্ট করে বলা সম্ভব অ্যাপল সংস্থার পক্ষেই। বিরোধী নেতাদের কোনও সমস্যা হলে এফআইআর করা উচিত। ওঁদের তো কেউ আটকায়নি!” তিনি বলেন, “পেগাসাস বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুপ্রিম কোর্টের দ্বারা নিযুক্ত কমিটির সামনে তাঁর আইফোনটি জমা দিতে অস্বীকার করেছিলেন। আজকের অভিযোগ নিয়ে হইচই করার আগে ওই বিষয়টি একবার ভেবে দেখবেন।”

    সাফাই দিল অ্যাপল-ও

    হ্যাকিংয়ের ব্যাপারে নিজেদের টেকনিক্যাল সাপোর্ট পেজে বিবৃতি দিয়ে অ্যাপল জানিয়েছে, রাষ্ট্র পরিচালিত হামলাকারীরা সাধারণত আর্থিকভাবে পুষ্ট ও অত্যাধুনিক হয়। গোয়েন্দাদের হুঁশিয়ারির ওপর নির্ভর করে এ ধরনের হামলা ধরতে গেলে দেখা যায়, তা অনেক সময়ই ত্রুটিযুক্ত ও অসম্পূর্ণ। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, কিছু নোটিফিকেশন অনেক সময়ই মিথ্যে সঙ্কেত হতে পারে। আবার অনেক হামলা ধরাই পড়ে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Electoral Bond: নির্বাচনী বন্ডের উৎস জানার অধিকার নেই সাধারণ মানুষের, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র  

    Electoral Bond: নির্বাচনী বন্ডের উৎস জানার অধিকার নেই সাধারণ মানুষের, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র  

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য তাঁর সরকার চালু করেছিল নির্বাচনী বন্ড (Electoral Bond)। ২০১৮ সালে এই বন্ডের কথা ঘোষণা করেছিলেন প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বন্ড চালু হওয়ার ফলে যিনি রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চান, তাঁকে বন্ড কিনে দিতে হবে সংশ্লিষ্ট পার্টিকে।

    নির্বাচনী বন্ড

    এক হাজার থেকে ১ কোটি টাকা মূল্যের বন্ড পাওয়া যায়। নির্দিষ্ট অ্যাকাউন্টে বন্ড ভাঙিয়ে নিতে পারে রাজনৈতিক দলগুলি। তবে কে, কত টাকা দিচ্ছেন, তা জানা যায় না। এই নির্বাচনী বন্ডের তহবিল কোথা থেকে আসছে, সাধারণ মানুষের তা জানার অধিকার নেই বলেই সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্র। সোমবার এই মর্মে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে কেন্দ্র। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মঙ্গলবার শুনানি হবে ওই মামলার। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআই গাভাই, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

    কেন্দ্রের হলফনামা

    এদিন হলফনামায় (Electoral Bond) অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানিয়ে দেন, নির্বাচনী বন্ডের উৎস সম্পর্কে জানার অধিকার সাধারণ মানুষের নেই। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে ভেঙ্কটরামানি বলেন, “সংবিধানের তিন নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিষয়টি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।” তাঁর দাবি, নির্বাচনী বন্ডে রাজনৈতিক দলগুলির তহবিলে ‘অনামা দাতা’ সম্পর্কে যে গোপনীয়তা রয়েছে, তা যুক্তিসঙ্গত। নির্বাচনী বন্ড সংবিধানের ১৯(২) ধারার অধীন। অ্যাটর্নি জেনারেল বলেন, “এ ক্ষেত্রে যুক্তিসঙ্গত বিধিনিষেধ বলবতের ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় সরকারের।”

    আরও পড়ুুন: সিঙ্গুরে ন্যানো কারখানা না হওয়ায় টাটাকে দিতে হবে গুণাগার, টাকার পরিমাণ জানেন?

    প্রসঙ্গত, নির্বাচনী বন্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সব মিলিয়ে আবেদন জমা পড়েছিল চারটি। আবেদনকারীদের মধ্যে রয়েছে কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর এবং সিপিএম। বিজেপি বিরোধীদের দাবি, কেন্দ্র এবং অধিকাংশ রাজ্যে ক্ষমতায় থাকায় বিজেপি কার্যত অর্থ আমদানির স্থায়ী বন্দোবস্ত করে ফেলতে চাইছে। তাই নির্বাচনী বন্ড চালু রাখতে মরিয়া পদ্মশিবির। যদিও সরকারের যুক্তি, চাঁদা কারা দিচ্ছেন, তা প্রকাশ করতে গেলে এত দিনের মতো নগদেই হবে কালো টাকার লেনদেন (Electoral Bond)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • S Jaishankar: কাতারে মৃত্যুদণ্ড ৮ ভারতীয়র, “ওঁদের মুক্তির জন্য যথাসাধ্য করব”, আশ্বাস জয়শঙ্করের   

    S Jaishankar: কাতারে মৃত্যুদণ্ড ৮ ভারতীয়র, “ওঁদের মুক্তির জন্য যথাসাধ্য করব”, আশ্বাস জয়শঙ্করের   

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতারে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন আট ভারতীয়। তাঁদের পরিবারের সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। “ওঁদের মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে”, আশ্বাস বিদেশমন্ত্রীর। জানা গিয়েছে, ওই ভারতীয়দের সাজা মকুব ও দেশে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে ইতিমধ্যেই।

    বিদেশমন্ত্রীর ট্যুইট-বার্তা 

    ট্যুইট-বার্তায় বিদেশমন্ত্রী লিখেছেন, “সকালে কাতারে আটক ৮ ভারতীয় নৌসেনা আধিকারিকের পরিবারের সঙ্গে দেখা করেছি। তাঁদের মুক্তির জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই পরিবারগুলির উদ্বেগ ও বেদনা বুঝতে পারছি। এ ব্যাপারে আমরা তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে নিবিড়ভাবে কাজ করছি। এই বিষয়ে ওঁদের পরিবারকে অবগত করা হবে।”

    মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত

    সোমবার জয়শঙ্কর ও বিদেশমন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ওই আট ভারতীয় পরিবারের সদস্যদের মধ্যে ঘণ্টা তিনেক ধরে আলোচনা হয়। প্রসঙ্গত, গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর নৌবাহিনীর ওই প্রাক্তন আধিকারিকদের গ্রেফতার করা হয়েছিল। সম্প্রতি তাঁদের মৃত্যুদণ্ড দেয় কাতারের একটি আদালত। সেপ্টেম্বরের মাঝামাঝি তাঁদের গ্রেফতারির কথা জানতে পারে ভারতীয় দূতাবাস। ৩০ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে টেলিফোনে সংক্ষিপ্ত যোগাযোগ করার অনুমতি দেওয়া হয়েছিল ধৃতদের।

    প্রসঙ্গত, গত (S Jaishankar) বছর ৩০ অগাস্ট রাতে কাতারের গোয়েন্দা সংস্থা গ্রেফতার করে ওই আট ভারতীয়কে। এঁরা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পূর্ণন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল ও নাবিক রাগেশ গোপাকুমার। নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর এঁরা দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসার্ট সার্ভিসেসে চাকরি করছিলেন।

    আরও পড়ুুন: জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যার ব্যাঙ্কের লকারের চাবি বাজেয়াপ্ত করল ইডি

    গ্রেফতারির পরে পরেই ওই (S Jaishankar) আট ভারতীয়কে নিভৃত কারাবাসে রাখা হয়েছিল। ভারত কিংবা কাতার সরকারের তরফে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। তবে কাতার আদালত মৃত্যুদণ্ড দেওয়ার পরেই ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে ওই রায়কে অপ্রত্যাশিত বলা হয়েছিল। কাতার সরকারের সঙ্গে ওই আট ভারতীয়ের মুক্তির ব্যাপারে কথা বলা হবে বলেও জানিয়েছিল ভারত সরকার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Kerala Blasts: কেরল বিস্ফোরণে মৃত আরও এক, তদন্ত শুরু এনআইএ, এনএসজি-র

    Kerala Blasts: কেরল বিস্ফোরণে মৃত আরও এক, তদন্ত শুরু এনআইএ, এনএসজি-র

    মাধ্যম নিউজ ডেস্ক: কেরলের এর্নাকুলাম জেলার কালামাসেরি এলাকায় প্রার্থনা সভায় ধারাবাহিক বিস্ফোরণের (Kerala Blasts) ঘটনায় মৃত্যু হয়েছে আরও একজনের। সোমবার ভোরে মৃত্যু হয়েছে বছর বারোর লিবিনার। এ নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের ওই প্রার্থনা সভায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩। জখম হয়েছেন ৫০ জনেরও বেশি। তদন্তকারীদের পাশাপাশি কেরল পুলিশেরও দাবি, ওই প্রার্থনা সভায় আইইডি ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা সংক্ষেপে এনআইএ।

    একাধিক সংস্থার তদন্ত

    ঘটনার নেপথ্যে হামাসের উসকানি রয়েছে বলে অভিযোগ বিজেপির। তিনদিনের এই প্রার্থনা সভা শুরু হয়েছিল শুক্রবার। সেদিনই মুসলিম জঙ্গি সংগঠন হামাসের প্রাক্তন নেতা ভার্চুয়ালি প্যালেস্তাইনের পক্ষে ভাষণ দিয়েছিল। বিস্ফোরণ ঘটে রবিবার। সেদিনই ছিল প্রার্থনাসভার শেষ দিন। বিস্ফোরণের নেপথ্যে কার হাত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা। এনআইএ-র পাশাপাশি তদন্ত করছে এনএসজিও। এই সংস্থা ব্ল্যাক ক্যাট নামেই পরিচিত। কেরল সরকারের নির্দেশে ২০ সদস্যের একটি দলও তদন্ত করছে।

    নাড্ডার নিশানায় কেরল সরকার

    ঘটনায় (Kerala Blasts) কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে একহাত নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, “আমূল রাজনৈতিক পরিবর্তনের পক্ষপাতী হওয়ায় কেরলে এমন বিস্ফোরণ ঘটছে।” সোমবার কালামাসারি হাসপাতালে ভর্তি থাকা আহতদের দেখতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন, “মৌলবাদ ও মৌলবাদীদের সঙ্গে বারংবার আপোস করছে কেরল সরকার। তার জেরে এমন ঘটনা ঘটছে।”

    আরও পড়ুুন: কেরল বিস্ফোরণের নেপথ্যে হামাসের উসকানি! তদন্ত দাবি বিজেপির

    কেরলের ঘটনার দায় স্বীকার করে রবিবারই স্থানীয় থানায় আত্মসমর্পণ করেছে এক ব্যক্তি। ডমিনিক মার্টিন নামের ওই ব্যক্তির দাবি, সে জিহোবা সাক্ষী (এই গোষ্ঠীই প্রার্থনা করছিল) নামে খ্রিস্টানদেরই একটি গোষ্ঠীর সদস্য। তবে তার বক্তব্য কতটা সত্য, তা জানার চেষ্টা করছে পুলিশ।

    এদিকে, ঘটনার (Kerala Blasts) জেরে দিল্লি এবং বাণিজ্য নগরী মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশজুড়ে জারি হয়েছে সতর্কতা। দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আশঙ্কায় জনবহুল এলাকাগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বাজার সহ বিভিন্ন জনবহুল এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। গোয়েন্দা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মুম্বইও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kerala Blast: কেরল বিস্ফোরণের নেপথ্যে হামাসের উসকানি! তদন্ত দাবি বিজেপির  

    Kerala Blast: কেরল বিস্ফোরণের নেপথ্যে হামাসের উসকানি! তদন্ত দাবি বিজেপির  

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন প্রাক্তন হামাস নেতা খালেদ মাশাল। তার আগে আগেই কেরলের মলপ্পুরমে মিছিল বের হয় প্যালেস্তাইনের সমর্থনে (Kerala Blast)। মিছিলের আয়োজক জামাত-ই-ইসলামির যুব সংগঠন। পরে আয়োজন হয় সভার। সেই সভায়ই ভার্চুয়ালি ভাষণ দেন খালেদ।

    খালেদের বক্তব্যের সঙ্গে বিস্ফোরণের যোগ!

    সেখানে প্যালেস্তিনীয় যোদ্ধাদের পক্ষে সমর্থন জোগাড় করতে বলা হয় শ্রোতাদের। ইহুদি সন্ত্রাসের হাত থেকে আল আকসা মসজিদ উদ্ধারের কথা বলেন এই মুসলমান নেতা। এর ঠিক দুদিন পরে রবিবার করলের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রার্থনা সভায় আইইডি বিস্ফোরণ ঘটে। প্রার্থনা সভাটিতে অংশ নিয়েছিলেন খ্রিষ্টানদের একটি সম্প্রদায়। খালেদের বক্তব্যের সঙ্গে এই বিস্ফোরণের যোগ রয়েছে কিনা, তা জানতে চেয়ে তদন্ত দাবি করেছে বিজেপি, কংগ্রেস এবং বামেরা।

    প্যালেস্তাইনে হামলা হামাসের 

    ৭ অক্টোবর ইহুদিদের দেশ ইজরায়েলে হামলা চালায় মুসলমানের দেশ প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাস (Kerala Blast)। ইহুদিদের ধরে ধরে কার্যত কচুকাটা করে হামাসের জঙ্গিরা। এর পরেই প্রতিরোধ গড়ে তোলে ইজরায়েল। তেল আভিভের পাশে দাঁড়ায় ভারত, আমেরিকা, কানাডা সহ বিশ্বের বহু দেশ। ইজরায়েলের হামলায় আক্ষরিক অর্থেই কোণঠাসা হয়ে পড়েছে হামাসের জঙ্গিরা। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, তাই চলছে হামাসের পক্ষে সমর্থন জোগাড়ের কাজ।

    আরও পড়ুুন: ‘‘ভাই-ভাইপো, বাড়ির কুকুর-বিড়াল দুর্নীতিতে যুক্ত’’, মমতাকে নিশানা দিলীপের

    শুক্রবার কেরলে যে জনসভার আয়োজন করা হয়েছিল, তার আয়োজক ছিলেন জামাত-ই-ইসলামি সেন্ট্রাল কাউন্সিলের সদস্য আবুসালেম আহমেদ। প্যালেস্তাইনে বর্ণবিদ্বেষী শক্তি সংগঠিতভাবে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করা হয় সভায়। ভারতও ওই সংগঠিত শক্তির অংশ বলেও দাবি করা হয়। এর পরেই দেশজুড়ে শুরু হয় বিতর্ক। সভা ও মিছিলের অনুমতি দিয়ে বিপাকে পড়ে কেরলের বাম সরকার। কেরলের বিজেপি সহ সভাপতি ভিটি রেমা বলেন, “ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে ইসলামি সন্ত্রাসবাদীরা নিজেদের আসল চেহারা দেখাচ্ছে। সবাই জানে, হামাসই প্রথম ইজরায়েলকে আক্রমণ করেছিল।” কেরল বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ বলেন, “মলপ্পুরমের সভায় হামাস নেতা খালেদ মাশালের ভাষণ অত্যন্ত উদ্বেগজনক। পিনারাই বিজয়নের কেরল পুলিশ কোথায়? প্যালেস্তাইন বাঁচাওয়ের নামে সন্ত্রাসীদের যোদ্ধা হিসেবে তুলে ধরা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।” পুরো ঘটনায় (Kerala Blast) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন সুরেন্দ্রণ।

    কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ঘটনাটিকে কংগ্রেস এবং সিপিএমের তুষ্টিকরণের রাজনীতি বলে অভিহিত করেছেন। কেরলে হিংসা এবং জিহাদ ছড়ানোর জন্য ইন্ডি জোট ভারতে হামাস জঙ্গিদের আমন্ত্রণ জানিয়েছে বলেও অভিযোগ তাঁর। বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, “মিছিল হয়েছিল কেরলে। আইন-শৃঙ্খলা রাজ্যের বিষয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করবে বক্তৃতাটি লাইভ না রেকর্ড করা। রেকর্ড করা হলে কে এবং কীভাবে ভিডিওটি পেল তা তদন্ত করা হবে।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share