Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Uttar Pradesh: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    Uttar Pradesh: ভারতের ‘নুন’ খেয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত উত্তর প্রদেশের যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের খেয়ে আক্ষরিক অর্থেই বনের মোষ তাড়াচ্ছিলেন তিনি। ভারতের খেয়ে তথ্য পাচার করছিলেন পাকিস্তানে (Pakistan)। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) চরবৃত্তি করার অভিযোগে উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক যুবককে গ্রেফতার করল এটিএস। মহম্মদ রইস নামের ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ মাত্র ১৫ হাজার টাকার বিনিময়ে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচার করেছিলেন ওই যুবক।

    দেশের বুকে ছুরি

    ভারতের ক্ষতি করার চেষ্টা অবশ্য এই প্রথম নয়। কেউ কোনও পাক সুন্দরীর প্রেমের ফাঁদে পা দিয়ে আইএসআইকে তুলে দিয়েছেন প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনও তথ্য। কেউ আবার টাকার বিনিময়ে ছুরি মেরেছেন দেশের বুকে। এটিএস সূত্রে খবর, উত্তর প্রদেশের গোন্ডা জেলার (Uttar Pradesh) তারাবগঞ্জ এলাকার বাসিন্দা কাজের খোঁজে গিয়েছিলেন মুম্বই। সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় আরমান নামের এক যুবকের। পুলিশি জেরায় রইস জানিয়েছেন, আরমানই তাঁকে প্রলোভিত করেছিলেন চরবৃত্তিতে।

    গুপ্তচরবৃত্তির প্রস্তাব

    উত্তর প্রদেশের ওই যুবক পুলিশকে জানিয়েছেন, তিনি আরমানকে আরব আমিরশাহিতে চাকরি খুঁজে দিতে বলেছিলেন। তখন আরমান তাঁকে আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করার প্রস্তাব দেয়। তার বিনিময়ে মোটা টাকা মিলবে বলে প্রতিশ্রুতিও দিয়েছিল আরমান। সে এও জানিয়েছিল, তাকে কিছু করতে হবে না। সে নিজেই রইসের নম্বর আইএসআইয়ের এজেন্টদের দিয়ে দেবে। তারাই যোগাযোগ করে নেবে। ২০২২ সালে ভিন দেশের একটি নম্বর থেকে (Uttar Pradesh) ফোন আসে রইসের কাছে। ফোনের অন্য দিকে থাকা মানুষটি জানিয়েছিল, তার নাম হুসেন। সে পাকিস্তানি গুপ্তচর। রইসকে ভারতীয় সামরিক সেনাঘাঁটিগুলি সম্পর্কে তথ্য চালান করার দায়িত্ব দিয়েছিল হুসেন। এজন্য রইসকে ১৫ হাজার টাকাও পাঠানো হয়। তার পরেই কয়েকজন বন্ধুকে কাজে লাগিয়ে রইস তথ্য পাচার করতে শুরু করেন বলে অভিযোগ।

    আরও পড়ুুন: সিবিআইয়ের নজরে ১৪টি পুরসভা! পুর দুর্নীতির আড়ালে কীসের আঁচ?

    উত্তর প্রদেশের বিশেষ ডিজি (আইনশৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেন, “রইস নামের এক যুবককে এটিএস গ্রেফতার করেছে। তিনি গোন্ডার বাসিন্দা। তাঁকে এটিএস দফতরে তলব করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।”

    পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে দিন কয়েক আগেই গ্রেফতার হয়েছিলেন ডিআরডিও বিজ্ঞানী প্রদীপ কুরুলকর। মহারাষ্ট্রের এটিএস গ্রেফতার করেছিল তাঁকে। তিনি অবশ্য টাকা নয়, প্রেমের ফাঁদে পা দিয়ে  তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ। আর রইসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তথ্য পাচার করেছেন টাকার লোভে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • NDA: বিরোধীদের মাত দিতে জোটের শক্তি যাচাইয়ের পথে বিজেপি, মঙ্গলে দিল্লিতে বৈঠকে এনডিএ

    NDA: বিরোধীদের মাত দিতে জোটের শক্তি যাচাইয়ের পথে বিজেপি, মঙ্গলে দিল্লিতে বৈঠকে এনডিএ

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে টেক্কা দিতে জোট বাঁধছেন বিরোধীরা। ইতিমধ্যেই একপ্রস্ত বৈঠক হয়ে গিয়েছে বিরোধীদের। ফের বৈঠক হওয়ার কথা শিমলায়। তার আগে অবশ্য বেঙ্গালুরুতে সোমবার বৈঠকে বসছে বিজেপি বিরোধী ২৪টি দল। তার ঠিক পরের দিন সন্ধ্যায় দিল্লির অশোকা হোটেলে বিজেপির নেতৃত্বে বৈঠকে বসছে এনডিএর (NDA) সহযোগী দলগুলি। সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। ওয়াকিবহাল মহলের মতে, তার আগে একবার শক্তি যাচাই করে নিচ্ছে দু পক্ষই।

    নাড্ডার নেতৃত্বে বৈঠক

    এনডিএর বৈঠকে নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সহযোগী দলগুলি ছাড়াও বিজেপির তরফে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন এবং পুরনো কয়েকটি দলকে, এক সময় যারা এনডিএর সহযোগী ছিল। জানা গিয়েছে, বিহারের লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) চিরাগ পাশোয়ান, হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতিন রাম মাঝি, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির উপেন্দ্র সিংহ কুশওয়াহা এবং বিকাশশীল ইনসান পার্টির মুকেশ শাহনিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এঁদের দলগুলিকেও এদিন শামিল করা হবে এনডিএতে (NDA)।

    নতুন যাদের আমন্ত্রণ জানানো হয়েছে

    দীর্ঘদিন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সহযোগী ছিলেন সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির ওম প্রকাশ রাজভড়। আগের দিনই তিনি ঘোষণা করেছেন এনডিএতে যোগ দিচ্ছেন বলে। উত্তর প্রদেশের মউ জেলার ঘোষির বিধায়ক সমাজবাদী পার্টির দারা সিংহ চৌহান ইস্তফা দিয়েছেন বিধানসভা থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর তিনিও যোগ দিয়েছেন পদ্ম শিবিরে। চন্দ্রবাবু নায়ডুর তেলগু দেশম পার্টি এবং শিরোমণি আকালি দলের বাদল অবশ্য এনডিএর সঙ্গে থাকছে না।

    আরও পড়ুুন: নন্দিনীর পর এবার প্রেস সচিবকেও সরিয়ে দিলেন রাজ্যপাল, কী কারণে জানেন?

    সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশে পবন কল্যাণের জনসেনা দলের সঙ্গে গাঁটছড়া বাঁধবে বিজেপি (NDA)। পঞ্জাবে অবশ্য তারা একলা চলো নীতি নিয়েছে। মঙ্গলবারের বৈঠকে বিহারের নিষাদ পার্টির সঞ্জয় নিষাদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে অনু্প্রিয়া প্যাটেলের নেতৃত্বে আপনা দল, এআইএডিএমকে, তামিল মানিলা কংগ্রেস এবং ইন্ডিয়া মাক্কাল কালভি মুন্নেত্রা কাঝাগামকে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, কনরাড সাংমার এনসিপি, নাগাল্যান্ডের এনডিপিপি, সিকিমের এসকেএফ, জোমাথাংয়ের মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং অসমের অগপকেও আমন্ত্রণ জানানো হয়েছে অশোকা হোটেলের ওই বৈঠকে। সব মিলিয়ে এনডিএর বৈঠকে উপস্থিত থাকবে ৩০টি দল। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amaranth Yatra: পাহাড় থেকে পাথর গড়িয়ে অমরনাথের পথে মৃত্যু পুণ্যার্থীর, জখম ২ পুলিশ কর্মীও

    Amaranth Yatra: পাহাড় থেকে পাথর গড়িয়ে অমরনাথের পথে মৃত্যু পুণ্যার্থীর, জখম ২ পুলিশ কর্মীও

    মাধ্যম নিউজ ডেস্ক: পাহাড় থেকে পাথর গড়িয়ে এসে পড়ল বছর তিপান্নর এক পুণ্যার্থীর গায়ে। তার জেরে জখম হলেন ঊর্মিলাবেন নামে ওই পুণ্যার্থী (Amaranth Yatra)। তাঁকে উদ্ধার করতে গিয়ে জখম হলেন জম্মু-কাশ্মীর  পুলিশের দুই কর্মী। তাঁদের উদ্ধার করে পাঠানো হয় সেনা হাসপাতালে। শনিবার ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে।

    গড়িয়ে এল পাথরের বিশাল চাঁই

    জানা গিয়েছে, এদিন পায়ে হেঁটেই অমরনাথের দিকে যাচ্ছিলেন ঊর্মিলা। তিনি যখন সঙ্গম টপ ও লোয়ার কেভের কাছে, তখন আচমকাই পাহাড় থেকে পাথর খসে তাঁর গায়ের ওপর পড়ে। জখম হন ওই পুণ্যার্থী। তাঁকে উদ্ধার করতে গিয়ে জখম হন মহম্মদ সালেম ও মহম্মদ ইয়াসিন নামে দুই পুলিশ কর্মী। গুরুতর জখম হন তাঁরাও। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহ। তিনি জানান, পুণ্যার্থীদের (Amaranth Yatra) নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। আয়োজন করা হয়েছে চিকিৎসা এবং বিশ্রাম নেওয়ারও।

    এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের

    প্রসঙ্গত, অমরনাথ যাত্রায় এ পর্যন্ত সব মিলিয়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, এঁদের মধ্যে পাথর গড়িয়ে এসে মৃত্যুর ঘটনা এই প্রথম। বাকি যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের সিংহভাগই মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে। অমরনাথ গুহায় রয়েছে ভগবান অমরনাথের তুষার লিঙ্গ। তাই ফি বছর জুলাই মাসে দেব দর্শনে দুর্গম পথে পাড়ি দেন লক্ষ লক্ষ ভক্ত। এ বছর অমরনাথ যাত্রা শুরু হয়েছে ১ জুলাই। যাত্রা চলবে ৬২ দিন ধরে।

    আরও পড়ুুন: ‘‘পাঁচ-ছ’মাসের মধ্যে তৃণমূল সরকার পড়ে যাওয়া অসম্ভব নয়’’, মত সুকান্তর

    জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, এ পর্যন্ত প্রায় পৌনে দু’ লক্ষ পুণ্যার্থী (Amaranth Yatra) দর্শন করেছেন অমরনাথের তুষার লিঙ্গ। গত বুধবার ৭ হাজার ৮০০ জনের একটি দল জম্মু বেস ক্যাম্প থেকে রওনা দিয়েছেন অমরনাথের উদ্দেশে। ভারী বৃষ্টির কারণে তিনদিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল অমরনাথ যাত্রা। মঙ্গলবার ফের তা শুরু হয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
     
  • Chandrayaan 3: “রকেট আমার সন্তানের মতো…”, চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বললেন ইসরো কর্তা

    Chandrayaan 3: “রকেট আমার সন্তানের মতো…”, চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বললেন ইসরো কর্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: “রকেট আমার সন্তানের মতো।” শনিবার কথাগুলি বললেন ইসরোর (ISRO) চেয়ারম্যান এস সোমনাথ। তিনি বলেন, “শুক্রবার চন্দ্রযান ৩-র (Chandrayaan 3) প্রথম পর্বের উৎক্ষেপণ উপভোগ করেছি আমি।” তিনি জানান, পুরো ডেটা তিনি খুঁটিয়ে দেখেছেন। রকেটটি যে খুবই সুন্দর ছিল, তা দেখে বিস্ময়ও প্রকাশ করেন বিশ্বখ্যাত এই বিজ্ঞানী। শুক্রবার সফলভাবে উক্ষেপণ করা হয় চন্দ্রযান ৩।

    চাঁদে পৌঁছতে লাগবে ৪১ দিন

    ইসরোর এই সাফল্যে খুশি দেশবাসী। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে এই যানটির সময় লাগবে ৪১ দিন। এর আগে চাঁদের এই অঞ্চলে পৌঁছতে পারেনি বিশ্বের কোনও দেশ। ইসরো জানিয়েছে, চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-র পা রাখাটা বিরাট বড় চ্যালেঞ্জের। কারণ চন্দ্রযান ২ এটা পারেনি।

    ‘মেশিনকে বোঝা খুব ইন্টারেস্টিং’

    হায়দ্রাবাদ আইআইটির দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসরোর (Chandrayaan 3) এই বিজ্ঞানী। তিনি বলেন, “একজন ইঞ্জিনিয়র ও বিজ্ঞানী হিসেবে, রকেটের প্রতি আমার একটা বিরাট ভালবাসা রয়েছে। রকেটগুলিকে আমি আমার সন্তান বলেই মনে করি। এর জন্ম দেখি, বেড়ে ওঠা দেখি, এর আবেগ দেখি। এর মেশিনগুলি এবং গতি এর জীবনের মতো।” সোমনাথ বলেন, “এর আগে যে চন্দ্রযান রকেটটি পাঠানো হয়েছিল, তাতে ২ হাজার মেজরমেন্ট ছিল। শেষমেশ সেগুলি আমাদের সামনে গ্রাফ এবং কার্ভ হয়ে এল। চিকিৎসক যেমন ইসিজির ছবি দেখেন, আমরাও সেভাবেই গ্রাফগুলি দেখছিলাম। এর গ্রাফ ও কার্ভগুলি দেখে বোঝার চেষ্টা করছিলাম, এর গতি কত হতে পারে। মেশিনকে বোঝা এবং একে উপলব্ধি করাটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার।”

    আরও পড়ুুন: বীরভূমের বাঙালি সন্তানের যোগ মিলল চন্দ্রযান-৩ উৎক্ষেপণে, উচ্ছ্বসিত রাজ্যবাসী

    ইসরোর এই বিজ্ঞানী বলেন, “অনেকে আমায় জিজ্ঞাসা করেন কেন মানুষই মহাকাশে যাবে, রোবট নয় কেন? আমি তাঁদের বলি, মানুষের যে চেতনা (Chandrayaan 3) রয়েছে, তার উপলব্ধি করার ক্ষমতা যতটা, তা রোবটের নেই। রোবটে সেন্সর লাগিয়ে যেদিন সেটা করা যাবে, সেদিন মানুষ আরও কাছাকাছি চলে আসবে মেশিনের।” তিনি বলেন, “আমি বিশ্বাস করি, মানুষ একদিন রোবটে সেন্সর বসাতে সক্ষম হবে। আর তখন মহাকাশে যাওয়ার জন্য মানুষের প্রয়োজন হবে না। পাঠানো হবে রোবট।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Manipur: বিক্ষিপ্ত অশান্তি মণিপুরে, ঘরে ঢুকে মহিলাকে গুলি দুর্বৃত্তদের, গাড়িতে আগুন

    Manipur: বিক্ষিপ্ত অশান্তি মণিপুরে, ঘরে ঢুকে মহিলাকে গুলি দুর্বৃত্তদের, গাড়িতে আগুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই ছন্দে ফিরছে মণিপুর (Manipur)। যদিও অশান্তি জিইয়ে রাখার চেষ্টা করছে দুর্বৃত্তরা। তার জেরে বিরাম নেই বিক্ষিপ্ত অশান্তির। শনিবার ভর সন্ধেয় গুলি করে খুন করা হয় এক মহিলাকে। দুষ্কৃতীরা ওই মহিলার মুখে গুলি চালায়। তার জেরে বিকৃত হয়ে যায় মুখ। পূর্ব ইম্ফলের সাওয়ামবাগ অঞ্চলের ঘটনায় ফের ছড়িয়েছে উত্তেজনা। জানা গিয়েছে, এদিন সন্ধেয় বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। আচমকাই আগ্নেয়াস্ত্র নিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। মহিলার মুখ লক্ষ্য করে ছোড়ে গুলি। খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে ঘিরে ফেলে এলাকাটি। তল্লাশি চালানো হয় ওই মহিলার প্রতিবেশী কয়েকজনের বাড়িতে।

    অশান্তির খণ্ডচিত্র

    জানা গিয়েছে, ওই মহিলা ম্যারিং নাগা সম্প্রদায়ের। খুনের কারণ জানতে চলছে তদন্ত। ওই মহিলার পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তাঁকে খুনের উদ্দেশ্য পরিষ্কার নয়। এদিকে, এদিনই (Manipur) খালি গ্যাস সিলিন্ডার বোঝাই তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ২ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িগুলি ইম্ফলের দিক থেকে আসছিল। সেকমাইয়ের কাছে সেগুলিতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ইম্ফলের দিক থেকে আসা গাড়িগুলি রাস্তার ধারে এক জায়গায় দাঁড়িয়েছিল। তাতেই লাগিয়ে দেওয়া হয় আগুন।

    বন্ধ ইন্টারনেট

    তবে এই ঘটনার নেপথ্যে কারা, তা অবশ্য জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে গাড়িগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তা জানা যায়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে, রাজ্যের (Manipur) সর্বত্র যাতে অশান্তির আঁচ ছড়িয়ে না পড়ে, সেজন্য আরও পাঁচ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মণিপুর সরকার। তবে ইন্টারনেট লিজ লাইন ব্যবহারকারীরা অবশ্য অনুমোদন সাপেক্ষে ব্যবহার করতে পারবেন ইন্টারনেট।

    আরও পড়ুুন: ‘মোদি’ পদবি মন্তব্যের জেরে কারাদণ্ড, সাজা মকুব করতে সুপ্রিম কোর্টে রাহুল

    প্রসঙ্গত, সংরক্ষণকে ঘিরে হিন্দু মেইতেই এবং খ্রিস্টান কুকিদের মধ্য সংঘর্ষ শুরু হয় চলতি বছরের ৩ মে। খুন-জখম-রাহাজানির জেরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর-পূর্বের এই পাহাড়ি রাজ্য। শতাংশের বিচারে রাজ্যে মেইতেইরা রয়েছেন ৫৩। এঁদের সিংহভাগই বাস করেন ইম্ফল উপত্যকায়। নাগা এবং কুকি সম্প্রদায়ের হার ৪০ শতাংশ। এরা বাস করে পাহাড়ি এলাকায়। মাস দুয়েকেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১৫০-রও বেশি মানুষ। জখম হয়েছেন হাজারেরও বেশি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Rahul Gandhi: ‘মোদি’ পদবি মন্তব্যের জেরে কারাদণ্ড, সাজা মকুব করতে সুপ্রিম কোর্টে রাহুল

    Rahul Gandhi: ‘মোদি’ পদবি মন্তব্যের জেরে কারাদণ্ড, সাজা মকুব করতে সুপ্রিম কোর্টে রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: মোদি (Rahul Gandhi) পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দু বছরের কারাদণ্ড হয়েছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। গুজরাটের সুরাটে ফৌজদারি আদালতের রায় বহাল রেখেছিল গুজরাট হাইকোর্ট। গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শনিবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন রাহুল। রাহুল সুপ্রিম কোর্টে যেতে পারেন আঁচ করেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন মামলাকারী প্রাক্তন বিধায়ক বিজেপির পূর্ণেশ মোদি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

    রাহুলের বিতর্কিত মন্তব্য

    উনিশের লোকসভা নির্বাচনে কর্নাটকের এক জনসভায় প্রচার করতে গিয়ে মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল (Rahul Gandhi)। তিনি বলেছিলেন, “সব চোরেদের পদবি মোদি হয় কেন?” আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি।

    মানহানির মামলা

    রাহুলের বিরুদ্ধে সুরাটের একটি আদালতে মানহানির মামলা করেন পূর্ণেশ। চলতি বছর ২৩ মার্চ সুরাট আদালতের বিচারক এইচএইচ ভার্মা রাহুলকে দোষী সাব্যস্ত করেন। দু বছরের কারাদণ্ডও দেন। সুরাট আদালতের রায়কে চ্যালেঞ্জ করে গুজরাটেরই দেওয়ানি আদালতের দ্বারস্থ হন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে বহাল রাখা হয় সুরাট আদালতের রায়কেই। এর পর রাহুল যান গুজরাট হাইকোর্টে। সেখানে রাহুলের শাস্তির ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন বিচারপতি হেমন্ত প্রচ্ছক। তিনি বলেন, রাহুলের বিরুদ্ধে অন্তত ১০টি ফৌজদারি মামলা বিচারাধীন। এই মামলা ছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে। রাহুলের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি বলেন, সুরাট আদালতের নির্দেশের ওপর হস্তক্ষেপের প্রয়োজন নেই।

    আরও পড়ুুন: “তিন তালাক নিষিদ্ধ হওয়ায় মুসলমানদের মধ্যে ডিভোর্সের হার কমেছে”, বললেন কেরলের রাজ্যপাল

    রাহুলকে (Rahul Gandhi) দোষী সাব্যস্ত করার পরে পরেই খারিজ হয়ে যায় তাঁর সাংসদ পদ। কেড়ে নেওয়া হয় সরকারি বাংলোও। গুজরাট হাইকোর্টে রাহুলের সাজা বহাল থাকায় কংগ্রেসের এই নেতা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। সেখানেও যদি দু বছরের কারাদণ্ডের সাজা বহাল থাকে, তাহলে লোকসভা নির্বাচনে দাঁড়াতেই পারবেন না তিনি। সেক্ষেত্রে ঘোর বিপাকে পড়বে কংগ্রেস। কারণ গান্ধী পরিবারের বাইরে যে কিছুই ভাবতে পারে না গ্র্যান্ড ওল্ড পার্টি!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Triple Talaq: “তিন তালাক নিষিদ্ধ হওয়ায় মুসলমানদের মধ্যে ডিভোর্সের হার কমেছে”, বললেন কেরলের রাজ্যপাল

    Triple Talaq: “তিন তালাক নিষিদ্ধ হওয়ায় মুসলমানদের মধ্যে ডিভোর্সের হার কমেছে”, বললেন কেরলের রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: “তিন তালাক (Triple Talaq) শাস্তিযোগ্য অপরাধ। এই আইন চালু হওয়ার পর মুসলমানদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার কমেছে ৯৬ শতাংশ। ২০১৯ সালে এই আইন লাগু হওয়ায় উপকৃত হয়েছে মুসলমান মহিলা ও শিশুরা।” কথাগুলি বললেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।

    মত প্রকাশের অধিকারের পক্ষে সওয়াল 

    অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে এক সেমিনারে ভাষণ দিতে গিয়ে ওই কথাগুলি বলেন তিনি। অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে। এ প্রসঙ্গে কেরলের রাজ্যপাল বলেন, “প্রত্যেকেরই মত প্রকাশের অধিকার রয়েছে।” তিনি বলেন, “ল’ কমিশন মতামত চেয়েছে…এবং আমি খুব আশাবাদী যে, যেসব মতামত আসবে, কমিশন এবং সরকার সেগুলি গভীর মনোযোগ দিয়ে বিচার করবে।”

    অভিন্ন দেওয়ানি বিধি

    অভিন্ন দেওয়ানি বিধি হল এমন একটি আইন, যা ভারতের প্রতিটি নাগরিকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ধর্ম, লিঙ্গ, উপজাতি এবং স্থানীয় প্রথা নির্বিশেষে বিবাহ, বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকারের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই আইন। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ল’ কমিশন (Triple Talaq) ১৪ জুন দেশের প্রতিটি সংস্থা এবং ধর্মীয় সংগঠনের কাছে তাদের মতামত জানতে চেয়েছে। মুসলিম উওম্যান অ্যাক্ট ২০১৯-এর ভূয়সী প্রশংসা করেছেন কেরলে রাজ্যপাল। ওই আইনে তিন তালাক নিষিদ্ধ করা হয়েছে। আইন না মানলে তিন বছরের কারাদণ্ড হতে পারে। প্রসঙ্গত, ২০১৭ সালে তিন তালাককে সুপ্রিম কোর্ট অন্তঃসারশূন্য, অবৈধ এবং অসাংবিধানিক আখ্যা দিয়েছিল।

    আরও পড়ুুন: পুনর্নির্বাচনের দাবি জানিয়ে বিজেপির দেওয়া বুথের তালিকা খতিয়ে দেখতে নির্দেশ জেলাশাসকদের

    দেশের শীর্ষ আদালত এও জানিয়েছিল, তিন তালাক কোরানের মূল নীতিরও পরিপন্থী। রাজ্যপাল বলেন, “আপনারা কি জানেন, আদালতের রায় সত্ত্বেও একদিনের জন্যও তিন তালাক (Triple Talaq) বন্ধ হয়নি।” তিনি বলেন, “তালাক নিষিদ্ধ হয়নি। এটা নিষিদ্ধ হতে পারে না। তবে তিন তালাক নিষিদ্ধ হয়েছে। এটা একটা শাস্তিযোগ্য অপরাধ। এই আইন লাগু হওয়ার পরে মুসলমানদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার কমে গিয়েছে ৯৬ শতাংশ। এতে যে কেবল মহিলারাই উপকৃত হয়েছেন তা নয়, বেঁচে গিয়েছে সেই সব শিশুরা, বিবাহ বিচ্ছেদের জেরে যাদের ভবিষ্যৎটাই নষ্ট হতে বসেছিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah:‘ডার্ক ওয়েবের মাধ্যমে সন্ত্রাসের বিষ ছড়াচ্ছে জঙ্গিরা’! উদ্বিগ্ন অমিত শাহ

    Amit Shah:‘ডার্ক ওয়েবের মাধ্যমে সন্ত্রাসের বিষ ছড়াচ্ছে জঙ্গিরা’! উদ্বিগ্ন অমিত শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে ধর্মীয় সন্ত্রাসের বিষ ছড়াচ্ছে। কিছু দেশ প্রযুক্তির ব্যবহার করে সমাজের ক্ষতি করছে। গুরগাঁওতে এনএফটি, এআই, মেটাভার্সের যুগে অপরাধ এবং নিরাপত্তা’ বিষয়ক জি-২০ সম্মেলনে নাম না করে চিন ও পাকিস্তানকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পাশাপাশি সাইবার হামলার ফলে সারা বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি তাঁর। 

    ডার্ক ওয়েবে জঙ্গি-জাল

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গিরা ডার্ক ওয়েবের আড়ালে থেকে নিজেদের পরিচয় গোপন রেখে জেহাদের বিষ ছড়াচ্ছে। এই অপরাধের প্যাটার্নটা বুঝতে হবে আমাদের। তারপর তার সমাধান খুঁজতে হবে।” ডার্ক ওয়েব হল ইন্টারনেটের গোপন এক নেটওয়ার্ক। নির্দিষ্ট সফটওয়্যার ও অনুমোদন ছাড়া যেখানে প্রবেশ করা যায় না। সেই ডার্ক ওয়েবকেই জঙ্গিরা জেহাদের বিষ ছড়ানোর জন্য ব্যবহার করছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর।  সেই সঙ্গে তিনি বলেন, “মেটাভার্স এক সময় কল্পবিজ্ঞানের আইডিয়া ছিল। কিন্তু এখন তা সত্যিকারের বিশ্বে ঢুকে পড়েছে।”

    আরও পড়ুুন: ‘ভারত-ফ্রান্স বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’, মোদির সঙ্গে সেলফি পোস্ট আপ্লুত মাক্রঁর

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ দ্রুত নতুন প্রযুক্তি গ্রহণ করেছে।  এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকতে হবে, বলে অভিমত শাহর। তিনি বলেছেন, ডিজিটাল লেনদেনেও ভারত এগিয়ে রয়েছে।তবে ডিজিটাল বিশ্বকে যেকোনও মূল্যে সুরক্ষিত করতে হবে।কারণ কিছু দেশ প্রযুক্তি ব্যবহার করে নাগরিক এবং সরকারগুলির অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি করছে। তিনি এবিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা বলেন। শাহ বলেন, “সকলের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ডিজিটাল ভবিষ্যত নিশ্চিত করতে হবে। কোনও দেশ বা সংস্থা একা সাইবার হুমকি মোকাবিলা করতে পারে না।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rafale M Deal: ভারতীয় নৌসেনায় আসছে ২৬টি ‘রাফাল এম’ যুদ্ধবিমান! ট্যুইটে ঘোষণা দাসোর

    Rafale M Deal: ভারতীয় নৌসেনায় আসছে ২৬টি ‘রাফাল এম’ যুদ্ধবিমান! ট্যুইটে ঘোষণা দাসোর

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনা ছিলই। এবার সরকারি ঘোষণাও হয়ে গেল। ভারতীয় নৌসেনায় যোগ দিতে চলেছে ফরাসি সংস্থা দাসো নির্মিত ২৬টি রাফাল মেরিন (সংক্ষেপে রাফাল এম) যুদ্ধবিমান (Rafale M Deal)। শনিবার প্রস্তুতকারী সংস্থার তরফে এই মর্মে একটি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার দেশের নৌসেনার বায়ু-শক্তি বৃদ্ধির লক্ষ্যে এই বিমানের নৌ-সংস্করণও কেনার পথে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।

    কেন্দ্রকে উদ্ধৃত করে ঘোষণা দাসোর

    দুদিনের ফ্রান্স সফর সেরে শনিবারই আরব আমিরশাহীর ঝটিকা সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জল্পনা ছিল, প্রধানমন্ত্রীর সফরের মধ্যেই রাফাল কেনার কথা ঘোষিত হবে। কিন্তু, মোদির বিমান ফ্রান্স ছাড়তেই এই ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে (Rafale M Deal)। কেন্দ্রীয় সরকারকে উদ্ধৃত করে দাসোর তরফে জানানো হয়েছে, ভারতে সফল ট্রায়াল প্রক্রিয়ার পর ‘রাফাল এম’ বিমান কেনার সিদ্ধান্ত হয়েছে (Rafale M For Indian Navy)। ট্রায়াল-পর্বে প্রমাণিত হয়েছে যে ভারতীয় নৌসেনার যাবতীয় প্রয়োজনীয়তা পুরণ করতে সক্ষম ‘রাফাল এম’। ভারতীয় বিমানবাহী রণতরী থেকে অপারেট করার ক্ষেত্রে পুরোপুরি সক্ষম এই যুদ্ধবিমান। 

    আরও পড়ুন: নৌসেনার চুক্তির ‘ডগফাইটে’ কীভাবে ‘এফ ১৮’-কে টেক্কা দিল ‘রাফাল এম’?

    এবার শুরু হবে দর কষাকষি

    প্রসঙ্গত, মোদির ফ্রান্স সফরের ঠিক আগেই, নৌসেনার জন্য ২৬টি ‘রাফাল এম’ যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (Rafale M Deal)। পাশাপাশি, ফরাসি সংস্থা ডিসিএন নির্মিত তিনটি স্করপিন শ্রেণির সাবমেরিন কেনারও বিষয়েও সবুজ সঙ্কেত দেওয়া হয়। এই তিন প্রচলিত শক্তিচালিত সাবমেরিন মুম্বইয়ের মাঝগাও ডকে তৈরি করা হবে। ২৬টি রাফাল কিনতে কত দাম পড়বে, তা এখনও নির্ধারিত হয়নি। সেই নিয়ে এবার দুপক্ষের মধ্যে দর-কষাকষি চলবে। ঠিক তেমনভাবেই, বরাত মেলার পর কতদিনের মধ্যে যুদ্ধবিমান ভারতে আসতে শুরু করবে, তা নিয়েও আলোচনা হবে (Rafale M For Indian Navy)।

    ভারত-ফ্রান্সের প্রতিরক্ষা সম্পর্ক দীর্ঘ

    এখানে বলে দেওয়া যাক, এর আগে, ২০১৫ সালে মোদির ফ্রান্স সফরে ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। একেবারে, দুই সরকারের মধ্যে ওই চুক্তি মোতাবেক ভারত ফ্রান্সের থেকে একেবারে তৈরি অবস্থায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান বায়ুসেনার জন্য কিনেছিল। ইতিমধ্যেই ভারতে এসেছে সেই যুদ্ধবিমানগুলি। সম্প্রতি ফ্রান্সের বাস্তিল দিবসে ফ্লাই পাস্টেও অংশ নিয়েছিল সেগুলি। রাফাল কেনার অনেক আগে ১৯৮০ সালে মিরজ বিমানও কিনেছিল ভারত। এখনও সেই যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন ভারতীয় বায়ুসেনার অংশ। ২০০৫ সালে ৬টি স্করপিন ক্লাস ডিজেল সাবমেরিন ফ্রান্স থেকে এসেছিল ভারতে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Panchayat Poll 2023: ‘‘আসন সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি বিজেপির’’! সুকান্ত-শুভেন্দুদের প্রশংসা শাহের, অগাস্টেই বঙ্গ-সফরে?

    Panchayat Poll 2023: ‘‘আসন সংখ্যায় দ্বিগুণ বৃদ্ধি বিজেপির’’! সুকান্ত-শুভেন্দুদের প্রশংসা শাহের, অগাস্টেই বঙ্গ-সফরে?

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লড়াইকে সাফল্য হিসেবেই দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটবার্তায় শাহ, বিজেপির পশ্চিমবঙ্গের নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান। বিশেষ করে পঞ্চায়েত ভোটের সময় লাগাতার পরিশ্রম ও প্রচেষ্টার জন্য নাম করে অভিনন্দন জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অন্যদিকে, শুক্রবারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে অমিত শাহের কাছে দরবার করেছেন সুকান্ত৷ পঞ্চায়েত ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। সূত্রের খবর, ভোটে দলের পরাজয়ের কারণ হিসেবে শাসকদলের সন্ত্রাসকেই দায়ী করে অমিত শাহর কাছে নালিশ ঠুকেছেন সুকান্ত।

    লোকসভা নির্বাচন পাখির চোখ

    পঞ্চায়েত নির্বাচন ব্যাপক হিংসা, অশান্তি নিয়ে এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শাহ। এদিন সুকান্তের সঙ্গে বৈঠক করেন তিনি। সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠক হয় দু’জনের মধ্যে। বাংলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে।

    আরও পড়ুন: ‘‘ভোট-পরবর্তী হিংসায় ফের আক্রান্ত গ্রামবাংলা, এটাই কি গণতন্ত্র?’’ নিন্দা শুভেন্দুর

    পঞ্চায়েত নির্বাচন চলাকালীন এবং ভোট পরবর্তী হিংসা নিয়েও কথা হয়। এর আগে, নির্বাচন চলাকালীনও সুকান্তের সঙ্গে ফোনে দু’বার কথা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সাক্ষাৎ শেষে সুকান্ত জানান, ২০২৪-এর লোকসভা নির্বাচনে অবশ্যই ভাল করবে বিজেপি। 

    লোকসভা নির্বাচন পাখির চোখ

    শাহি-বৈঠক সেরে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখই হন সুকান্ত। তিনি বলেন, “অগাস্টে বাংলা সফরে আসবেন অমিত শাহ। বাংলায় বিজেপি-র কার্যকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন।” শুক্রবার অমিত শাহ জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপি যেভাবে লড়াই করেছে, তাতে খুশি। বঙ্গ বিজেপির পাশে থাকার বার্তাও দেন শাহ। শাহের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এ নিয়ে ট্যুইট করেন সুকান্ত মজুমদার৷ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share