Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • AIADMK: এনডিএ শিবির ছাড়ল জয়ললিতার দল এআইএডিএমকে, কেন জানেন?

    AIADMK: এনডিএ শিবির ছাড়ল জয়ললিতার দল এআইএডিএমকে, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছাড়ল এআইএডিএমকে (AIADMK)। বিজেপির তামিলনাড়ু নেতৃত্বের প্রতি বিষোদ্গার করে এনডিএ ছাড়ল জয়ললিতার দল। কংগ্রেস-ডিএমকে জোটকে হারাতে এনডিএ শিবিরে ভিড়েছিলেন এআইএডিএমকে নেতৃত্ব।

    কী বলছেন এআইএডিএমকে নেতৃত্ব?

    বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদে বসে কংগ্রেস-ডিএমকে জোট। লোকসভা নির্বাচনের আগে এনডিএতে বিশেষ সুবিধা হবে না আঁচ করেই জয়ললিতার দল এনডিএ ছাড়ল বলে ধারণা রাজনৈতিক মহলের। সোমবার দলের ডেপুটি কো-অর্ডিনেটর কেপি মুনুসামি বলেন, “এআইএডিএমকের সভায় সর্ব সম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয়েছে। এআইএডিএমকে আজ থেকে বিজেপি এবং এনডিএ জোটের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে।”

    মানহানিকর বিবৃতির প্রতিবাদ!

    তিনি বলেন, “বিজেপির রাজ্য নেতৃত্ব গত এক বছর ধরে আমাদের প্রাক্তন নেতা, আমাদের সাধারণ সম্পাদক ইপিএস এবং আমাদের কর্মীদের সম্পর্কে ক্রমাগত অপ্রয়োজনীয় মন্তব্য করে চলেছেন।” দলীয় নেতৃত্বের দাবি, এই পদক্ষেপটি এক বছরেরও বেশি সময় ধরে এআইএডিএমকে ও তাদের নেতাদের ওপর বিজেপির আক্রমণ ও মানহানিকর বিবৃতির প্রতিবাদ।

    দিন কয়েক আগে সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি। তিনিও মন্ত্রিসভার সদস্য। উদয়নিধির মন্তব্যের প্রতিবাদ করে বিজেপি। এই আবহে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড়ীয় আইকন সিএন আন্নাদুরাই সম্পর্কে  বিজেপির তামিলনাড়ু নেতৃত্ব বিতর্কিত মন্তব্য করেন বলেন অভিযোগ। কী ডিএমকে, কী এআইএডিএমকে (AIADMK) তামিলনাড়ুর কোনও রাজনৈতিক দলই আন্নাদুরাই সম্পর্কে কটু কথা শুনতে রাজি নয়। তাছাড়া লোকসভা নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি নিয়েও এনডিএর সঙ্গে এআইএডিএমকের অশান্তি হচ্ছিল বলে খবর। সেই কারণেও বাড়ছিল দূরত্ব।

    সর্বোপরি, গত লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনে এনডিএর সঙ্গে গাঁটছড়া বেঁধে বিশেষ সুবিধা করতে পারেনি জয়ললিতার দল। তার জেরে এনডিএ থেকে বেরিয়ে আসার চাপ তৈরি হচ্ছিল দলের নিচুতলায়। রাজনৈতিক মহলের মতে, সেই কারণেই এনডিএ শিবির ছাড়তে বাধ্য হল জয়ললিতার দল।

    আরও পড়ুুন: “কিছু শহুরে মাওবাদী এখন কংগ্রেস চালাচ্ছে”, ভোপালের জনসভায় তোপ প্রধানমন্ত্রীর

    প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও আখের গুছোতে বিজেপির হাত ধরেছিল জয়ললিতার দল। ১৯৯৮, ২০০৪ এবং ২০১৯ সালে বিজেপির সঙ্গে জোট গঠন করে লড়াইয়ের ময়দানে নামে এআইএডিএমকে (AIADMK)। ’৯৮ সালে লোকসভা নির্বাচনের পর বছর ঘুরতে না ঘুরতেই অটল বিহারী বাজপেয়ী সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেন জয়ললিতা। তার জেরে পতন হয় বাজপেয়ী সরকারের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “কিছু শহুরে মাওবাদী এখন কংগ্রেস চালাচ্ছে”, ভোপালের জনসভায় তোপ প্রধানমন্ত্রীর

    PM Modi: “কিছু শহুরে মাওবাদী এখন কংগ্রেস চালাচ্ছে”, ভোপালের জনসভায় তোপ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: “কংগ্রেস দেউলিয়া এবং মরচে পড়া লোহা। কিছু শহুরে মাওবাদী এখন দল চালাচ্ছে।” সোমবার মধ্যপ্রদেশের ভোপালে কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তাঁর মতে, দেশজুড়ে নেতিবাচকতার ভাইরাস ছড়াচ্ছে কংগ্রেস। চলতি বছরই বিধানসভা নির্বাচন রয়েছে মধ্যপ্রদেশে। তার আগে বিজেপির তরফে আয়োজন করা হয়েছে ‘কার্যকর্তা মহাকুম্ভে’র।

    মোদির নিশানায় কংগ্রেস 

    এই মহাকুম্ভেই ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নিশানা করেন কংগ্রেসকে। তিনি বলেন, “আমাকে বলুন, কংগ্রেস আপনাদের জন্য কী ভাল কাজ করেছে। এই দল এটা নিশ্চিত করেছে যে আপনি ও লোকেরা যাতে অনুন্নয়নে আটকে থাকেন, জীবিকার অভাবে দারিদ্র ও হতাশার মধ্যে ডুবে থাকেন।” এর পরেই তিনি বলেন, “কংগ্রেস দেউলিয়া ও মরচে পড়া লোহা। কিছু শহুরে মাওবাদী এখন দল চালাচ্ছে। আর বিজেপি সরকার মানুষের জীবনযাত্রার মান উন্নীত করার জন্য আন্তরিকভাবে কাজ করছে।”

    ‘প্রতিশ্রুতি পূরণ করেনি কংগ্রেস’

    প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “কংগ্রেস ৫০ বছর আগে দারিদ্র দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছে।” তাঁর প্রশ্ন, “মধ্যপ্রদেশকে কি আপনারা আবার কংগ্রেস আমলের মতো অসুস্থ রাজ্যে পরিণত করতে চান? আপনাদের রাজ্যে আবার দুর্নীতিবাজদের লুটপাট দেখতে চান?” প্রধানমন্ত্রী বলেন, “মধ্যপ্রদেশের উন্নয়নকে বিজেপি সরকার অগ্রাধিকার দেবে। যদি বিজেপি ক্ষমতায় থাকে এবং মোদির নেতৃত্বে থাকে, তবে আপনাদের উন্নয়ন নিশ্চিত করা হবে।”

    আরও পড়ুুন: ইন্ডি জোটের অন্দরে ফের তাল ঠোকাঠুকি! রাঘবের মেগা বিয়েকে ঘিরে আপকে বিঁধল কংগ্রেস

    কংগ্রেসের পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী (PM Modi) আক্রমণ শানান বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডিকে। প্রধানমন্ত্রী বলেন, “যে দলটি একদিন সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরোধিতা করতে চেয়েছিল, এবার কিন্তু আইনটির জন্য অপ্রতিরোধ্য সমর্থনের মুখে তাঁদের অন্য কোনও বিকল্প ছিল না।” তিনি বলেন, “কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন মহিলা সংরক্ষণ বিল কেন পাশ করেনি? অন্য জোটের শরিকদের বিপথে নিয়ে যাওয়ার জন্য অহংকারী জোটকে নেতৃত্ব দিতে চায় কংগ্রেস। এই দলের হতাশা স্পষ্ট এবং এখন তারা জনগণকে বিভ্রান্ত করবে এবং যুবক ও মহিলাদের বিভ্রান্ত করবে। কংগ্রেস সেই দল যারা দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি হতে দেখতে চায়নি।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Vande Bharat Express: শতাব্দী, রাজধানীর জায়গা নেবে বন্দে ভারত এক্সপ্রেস, কেন জানেন?

    Vande Bharat Express: শতাব্দী, রাজধানীর জায়গা নেবে বন্দে ভারত এক্সপ্রেস, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: দ্রুত গন্তব্যে পৌঁছতে হলে এতদিন ভরসা ছিল শতাব্দী এক্সপ্রেস কিংবা রাজধানী এক্সপ্রেস। এবার এই ট্রেনগুলোর জায়গা নিতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এতদিন সব মিলিয়ে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস চলত। রবিবার আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস

    জানা গিয়েছে, যাত্রীদের রেলযাত্রা সুখকর করতে আগামী চার বছরে অন্তত ৪০০টি বন্দে ভারত এক্সপ্রেস চালাবে রেল। খুব শীঘ্রই চলবে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। অত্যাধুনিক এই ট্রেন তৈরি হচ্ছে প্রোটোটাইপ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। প্রথম বন্দে ভারত স্লিপার চলবে মুম্বই দিল্লি রুটে। রাজধানী কিংবা শতাব্দী এক্সপ্রেসে যেসব সুযোগ-সুবিধা মেলে না, সেগুলো মিলবে বন্দে ভারত স্লিপারে। এটি হবে সম্পূর্ণভাবে শক প্রুফ। তাই যাত্রীদের কোনও ঝাঁকুনি লাগবে না।

    বন্দে ভারত এক্সপ্রেসের বৈশিষ্ট্য 

    অলোক কুমার মিশ্র, ডিরেক্টর অ্যান্ড জেনারেল ম্যানেজার (মেকানিক্যাল), কাইনেক্ট স্পেশাল পারপাস ভেহিকল, আরভিএনএল বলেন, স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express) ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে। ০ থেকে ১০০ কিলোমিটারে পৌঁছতে লাগবে ৬০ সেকেন্ডের কম সময়। সর্বোচ্চ গতি হবে ২০০ কিমি। রাজধানী কিংবা শতাব্দীও ১৬০ কিমি প্রতি ঘণ্টায় ছোটে। তবে সেখানে গতি বাড়াতে হয় ধীরে ধীরে। কম্পন কিংবা শক না থাকায় বন্দে ভারতের যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি। রেলওয়ে ট্র্যাক এবং কোচের ক্ষতিও হবে কম। বন্দে ভারত এক্সপ্রেসের দরজা স্বয়ংক্রিয়। ট্রেনে রয়েছে জিপিএস, ফায়ার সেন্সর এবং ওয়াইফাইয়ের মতো ব্যবস্থা। প্রত্যেক সিটে থাকবে চার্জিং পয়েন্ট। যাত্রীদের জন্য কোচে থাকবে টিভিও।

    আরও পড়ুুন: ইন্ডি জোটের অন্দরে ফের তাল ঠোকাঠুকি! রাঘবের মেগা বিয়েকে ঘিরে আপকে বিঁধল কংগ্রেস

    অলোক জানান, প্রাথমিকভাবে ট্রেনটি (Vande Bharat Express) হবে ১৬ কোচের। পরে ধীরে ধীরে বাড়িয়ে করা হবে ২৪ কোচ। ১৬ কোচের ট্রেনটির ১১ এসি তিন কোচ, চার এসি দুই কোচ এবং ১ এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের কোচ হচ্ছে ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায়। পুরো ট্রেনটিই তৈরি হচ্ছে ভারতে। বন্দে ভারতের ভাড়া রাজধানী কিংবা শতাব্দীর চেয়ে ঢের বেশি। রেলমন্ত্রক মনে করছে, আরও বেশি করে বন্দে ভারত চালালে লাভের অঙ্ক বাড়বে। তাই চেয়ার কারের পাশাপাশি স্লিপার ও জেনারেল ক্লাসের বন্দে ভারত চালানোর পরিকল্পনা করছে রেল। আপাতত স্লিপার ক্লাসের ট্রেনই বেশি করে চালানোর চেষ্টা চলছে বলে রেল সূত্রে খবর। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Raghav Chadha Marriage: ইন্ডি জোটের অন্দরে ফের তাল ঠোকাঠুকি! রাঘবের মেগা বিয়েকে ঘিরে আপকে বিঁধল কংগ্রেস

    Raghav Chadha Marriage: ইন্ডি জোটের অন্দরে ফের তাল ঠোকাঠুকি! রাঘবের মেগা বিয়েকে ঘিরে আপকে বিঁধল কংগ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি আম আদমি পার্টির নেতা। অথচ বিয়ে করতে গিয়ে তিনি পরেছেন ১০ লাখি পোশাক! আপ সাংসদ রাঘব চাড্ডার বিয়ে হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে (Raghav Chadha Marriage)। এই মেগা বিয়েকে কেন্দ্র করে অশান্তি দেখা দিয়েছে ইন্ডি (INDI) জোটের অন্দরে। রাঘবকে কটাক্ষ করেছে কংগ্রেস। ঘটনাচক্রে এই দুই দলই রয়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডিতে।

    অশান্তি ইন্ডি জোটে

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করতে জোট বেঁধেছে পদ্ম-বিরোধী ২৬টি রাজনৈতিক দল। জোটের নাম হয়েছে ‘ইন্ডিয়া’। এই ‘ইন্ডিয়া’র অন্দরেই নিত্য চলছে তাল ঠোকাঠুকি। জোটে থাকলেও, পঞ্জাবে কংগ্রেসের বিরুদ্ধে লড়বে বলে আগেই জানিয়ে দিয়েছেন আপ নেতৃত্ব। এখানে যে কোনও আসন সমঝোতা হবে না, তাও জানিয়ে দেওয়া হয়েছে কেজরিওয়ালের দলের তরফে। তার জেরে আপ-কংগ্রেস দু’ পক্ষেই চলছিল আস্তিন গোটানোর কাজ।

    কটাক্ষ-বাণ কংগ্রেসের

    রাঘব-পরিণীতির বিয়েকে (Raghav Chadha Marriage) কেন্দ্র করে হাতে অস্ত্র পেয়ে যায় কংগ্রেস। তার পরেই হাত শিবিরের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় কটাক্ষ-বাণ। আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানকে নিজের পোস্টে ট্যাগ করে কংগ্রেস বিধায়ক সুখপাল সিং খাইরারের প্রশ্ন, “এঁরা যদি আম আদমি হন, তবে খাস (ভিভিআইপি) কে?”  রাঘবের আয়কর রিটার্নের হিসাবও পোস্ট করেছেন সুখপাল। তিনি লিখেছেন, “একজন জনপ্রতিনিধি হয়ে এত বিপুল খরচ করার জন্য মানুষের কাছে জবাবদিহি করা উচিত।” তবে সাত পাকে বাঁধা পড়ার জন্য রাঘব-পরিণীতিকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক।

    প্রসঙ্গত, রবিবার রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে বসেছিল রাঘব-পরিণীতির বিয়ের (Raghav Chadha Marriage) আসর। বিলাসবহুল বোটে চেপে বরযাত্রী নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন রাঘব। হোটেলের যে লাক্সারি স্যুটে বর-কনে থাকছেন, রাত পিছু তার ভাড়া প্রায় ১০ লক্ষ টাকা। এছাড়াও এই বিয়েতে বিস্তর খরচ হয়েছে বলে অভিযোগ।

    আরও পড়ুুন: উপত্যকায় বড় নাশকতার ছক ফাঁস! কাশ্মীর থেকে গ্রেফতার পাঁচ লস্কর জঙ্গি

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Jammu and Kashmir: উপত্যকায় বড় নাশকতার ছক ফাঁস! কাশ্মীর থেকে গ্রেফতার পাঁচ লস্কর জঙ্গি

    Jammu and Kashmir: উপত্যকায় বড় নাশকতার ছক ফাঁস! কাশ্মীর থেকে গ্রেফতার পাঁচ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জন্মু ও কাশ্মীর পুলিশ (Jammu And Kashmir Police) এবং সিআরপিএফের (CRPF) যৌথ অভিযানে ফাঁস হয়েছে লস্কর-ই-তইবার জঙ্গি (LeT Terrorist Module) মডিউল। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলা থেকে লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের পাঁচ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি নিরাপত্তাবাহিনীর। প্রসঙ্গত, আজই জম্মু-কাশ্মীরে বিজেপির কোর গ্রুপের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    জঙ্গিদের কাছ থেকে কী কী মিলল

    জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) যৌথ প্রয়াসে এই অভিযানে সাফল্য এসেছে, বলে সেনাবাহিনী সূত্রে খবর। সেনার তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের নাম আদিল হুসেন ওয়ানি, সুহেল আহমেদ দার, আইতমাদ আহমেদ লাওয়ে, মেহরাজ আহমেদ লোন, সাবজার আহমেদ খার। পুলিশ সূত্রে খবর, জঙ্গিদের কাছ থেকে দু’টি পিস্তল, তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি ইউবিজিএল গ্রেনেড লঞ্চার, দু’টি পিস্তলের ম্যাগাজিন, পিস্তল এবং একে-৪৭ এর গুলি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে থানার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত এগিয়ে নিয়ে যেতে অভিযান চালাচ্ছে পুলিশ।

    আরও পড়ুন: বিদেশ যাচ্ছেন রাজ্যপাল! কেন, উপাচার্যদের কী বললেন আচার্য?

    প্রসঙ্গত, মাত্র দিন দশেক আগেই কাশ্মীরের অনন্তনাগে প্রায় ৪৮ ঘণ্টা গুলির লড়াই চলে জঙ্গি এবং ভারতীয় সেনার মধ্যে। মোট ৪ জন জওয়ান এবং এক পুলিশকর্মীর মৃত্যু হয় এই ঘটনায়। কাশ্মীরের প্রত্যন্ত এলাকায় ৩ জন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েই অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। এই জঙ্গিরা অনন্তনাগের ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। রবিবার ধৃত জঙ্গিদের থেকে জেরায় জানা গেছে, সামনে আরও ২টি বড় নাশকতার ছক কষা হয়েছিল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: ওয়েনাড়ে থেকে সরে দাঁড়ান রাহুল, চাইছে সিপিআই, ফের সংঘাতের আবহ ইন্ডি জোটের অন্দরে !

    Rahul Gandhi: ওয়েনাড়ে থেকে সরে দাঁড়ান রাহুল, চাইছে সিপিআই, ফের সংঘাতের আবহ ইন্ডি জোটের অন্দরে !

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সংঘাতের আবহ ইন্ডি (INDI) জোটের অন্দরে। যার জেরে অশনি সঙ্কেত দেখছেন জোটের কারিগররা। কেরলের ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। এবারও ওই আসনে কংগ্রেসের প্রার্থী তিনিই। তবে কেরল সিপিআই চাইছে ওয়েনাড় নয়, রাহুল বরং অন্য কোনও আসনে প্রার্থী হোন। কারণ কেরলে সিপিআই যে চারটি আসনে লড়াই করে, তার একটি হল ওয়েনাড়।

    কংগ্রেস-সিপিআই সংঘাত

    রাহুল প্রার্থী হলে একদিকে যেমন সিপিআইয়ের পরাস্ত হওয়ার আশঙ্কা থাকছে, তেমনি ইন্ডি জোট নিয়ে জনমানসে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনাও থাকছে। (যেহেতু সিপিআই এই জোটে রয়েছে।) তাই সিপিআই কংগ্রেস নেতৃত্বকে অনুরোধ করেছে রাহুন যেন ওয়েনাড়ে প্রার্থী না হোন। যদিও কেরল কংগ্রেসের সাফ কথা, সিপিআই কিংবা অন্য কোনও জোটসঙ্গী (Rahul Gandhi) ঠিক করে দিতে পারে না অন্য দল কী করবে।

    অশান্তি সঙ্গী ইন্ডি জোটের 

    জন্মলগ্ন থেকেই অশান্তি পিছু ছাড়ছে না বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দলের জোট ইন্ডির। নিষেধ সত্ত্বেও এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ শেয়ার করায় প্রথম অশান্তি দেখা দেয়। তার পর থেকে একের পর এক অশান্তি। যার জেরে মধ্যপ্রদেশে ইন্ডির যে জনসভা হওয়ার কথা ছিল, তা বাতিল করে দেওয়া হয়েছে। এবার সংঘাত শুরু হয়েছে ওয়েনাড় আসনটিকে কেন্দ্র করে। গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের আমেঠি ও কেরলের ওয়েনাড়ে প্রার্থী হয়েছিলেন রাহুল। আমেঠিতে হেরে গেলেও, ওয়েনাড়ে জয়ী হন গান্ধী পরিবারের এই প্রতিনিধি। কেরলে লোকসভার আসন রয়েছে ২০টি। এর মধ্যে সিপিআই লড়ে চারটি কেন্দ্রে।

    আরও পড়ুুন: হাওড়ায় ব্যাগ ভর্তি মানুষের কঙ্কাল মিলল পঞ্চায়েত অফিসের পাশে, আতঙ্ক

    এ রাজ্যে কংগ্রেসের লড়াই বিজেপির বিরুদ্ধে নয়, এলডিএফের বিরুদ্ধে। এই এলডিএফেই রয়েছে সিপিআই। আবার কংগ্রেস এবং সিপিআই দুই দলই রয়েছে ইন্ডি জোটে। তাই রাহুলকে (Rahul Gandhi) ওয়েনাড় আসনটি ছেড়ে দিতে অনুরোধ করেছে সিপিআই। দলের এক নেতার কথায়, “বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য সামনে রেখে ২০২৪ সালে লড়াই হবে। এর জন্যই নানা রকম প্রস্তুতি চলছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই রাহুলের আসন বাছা উচিত। এমন আসনে তাঁর প্রার্থী হওয়া উচিত, যেখানে মূল লড়াই বিজেপির সঙ্গে। ওয়েনাড় সহ কেরলের কোনও কেন্দ্রে বিজেপি মূল শক্তি নয়।” সিপিআইয়ের এই যুক্তি মানতে রাজি নয় কংগ্রেস। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ বলেন, “সিপিআই বা অন্য কোনও জোটসঙ্গী কেউই ঠিক করে দিতে পারে না অন্য দল কী করবে। আমরা চাই, রাহুল (Rahul Gandhi) ওয়ানাড়েই লড়ুন।”

    কোথাকার জল কোথায় গড়ায়, এখন সেটাই দেখার!

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

  • Khalistani Terrorists: খালিস্তানপন্থী জঙ্গিদের ভাতে মারার উদ্যোগ কেন্দ্রের, জানুন কীভাবে

    Khalistani Terrorists: খালিস্তানপন্থী জঙ্গিদের ভাতে মারার উদ্যোগ কেন্দ্রের, জানুন কীভাবে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার খালিস্তানপন্থী জঙ্গিদের (Khalistani Terrorists) ভাতে মারতে উদ্যোগী হল কেন্দ্র। বুধবারই ৪৩ জন খালিস্তানপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীর নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র। এর মধ্যে ১৯ জন পলাতক। এই পলাতক খালিস্তানপন্থী জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে উদ্যোগী হল কেন্দ্র।

    ওসিআই কার্ড বাতিলের ভাবনা 

    শনিবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা ‘শিখস ফর জাস্টিসে’র প্রধান গুরুপতবন্ত সিং পান্নুনের অমৃতসর ও চণ্ডীগড়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। বাকিদেরও ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তালিকাভুক্ত জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের ওসিআই কার্ডও (বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র) বাতিল করতে পারে সরকার। যে ১৯ জন জঙ্গির তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ব্রিটেনে আত্মগোপন করে থাকা পরমজিৎ সিং পামা, দুপিন্দরজিৎ, সুখপাল সিং, সর্বজিৎ সিং বেন্নুর, কুলবন্ত সিং ওরফে কান্তা, গুরপ্রীত সিং ওরফে বাঘি ও কুলবন্ত সিং মুথরা, পাকিস্তানের ওয়াধওয়া সিং বব্বর ওরফে চাচা, রঞ্জিত সিং নিতা, গুরমিত সিং ওরফে বাগ্গা ওরফে বাবা, মার্কিন যুক্তরাষ্ট্রের জয় ঢালিওয়াল, এস হিম্মত সিং, হরপ্রীত সিং ওরফে রানা সিং, হরজপ সিং ওরফে জপ্পি সিং, অমরদীপ সিং পুরেওয়াল, দুবাইয়ের জসমিৎ সিং হাকিমজাদা, অস্ট্রেলিয়ার গুরজন্ত সিং ধিলোঁ এবং কানাডার লখবীর সিং রোডে ও যতিন্দর সিং গ্রেওয়াল।

    ধাক্কা খাবে রসদ সংগ্রহের কাজ

    জানা গিয়েছে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Terrorists)। যদিও ভারত থেকে চলছে অর্থ সংগ্রহের কাজ। কখনও তোলাবাজি, কখনও অস্ত্র কিংবা মাদক পাচারের মাধ্যমে জোগাড় হচ্ছে রসদ। হাওয়ালার মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কানাডায়। মূলত সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে জঙ্গিদের। তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি বানানো হচ্ছে। ভিন দেশে ঠাঁই নেওয়া খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Terrorists) যাতে ভারত থেকে অর্থ সংগ্রহ করতে না পারে, তাই ওসিআই কার্ড বাতিল করার কথা ভাবছে কেন্দ্র। এই কার্ড বাতিল হয়ে গেলে ভারত থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না জঙ্গিরা। যার জেরে ধাক্কা খাবে খালিস্তান আন্দোলন।

    আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistan Terrorist: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে  

    Khalistan Terrorist: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে  

    মাধ্যম নিউজ ডেস্ক: মত প্রকাশের স্বাধীনতার সুযোগ নিয়ে কানাডায় ঘাঁটি গাড়ছে খালিস্তানপন্থীরা। ভারতে নাশকতামূলক কাজকর্ম চালাতে একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistan Terrorist)। কখনও সিনেমা, কখনও ক্লাব, কখনও আবার পানশালায় বিনিয়োগ করেছে তারা। কানাডিয়ান প্রিমিয়ার লিগেও লগ্নি করা হয়েছে। এসব ক্ষেত্র থেকে যে মোটা অঙ্কের টাকা আয় হয়, তাতেই চালানো হয় জঙ্গি কার্যকলাপ।

    হাওয়ালার মাধ্যমে কানাডায় পাঠানো হত টাকা

    জাতীয় তদন্তকারী সংস্থা, সংক্ষেপে এনআইএর চার্জশিটেই একথা জানানো হয়েছে। এনআইএর দাবি, খালিস্তানপন্থীদের (Khalistan Terrorist) টাকার উৎস মূলত তোলাবাজি, অস্ত্র এবং মাদক চোরাচালান থেকে। ভারত থেকে এভাবে রোজগার করা টাকা হাওয়ালার মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে কানাডায়। সেই টাকাই লগ্নি করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। যার আয় থেকে পোষা হচ্ছে জঙ্গি। এনআইএ কর্তারা জানান, ২০১৯ সাল থেকে ২০২১ এই দু’ বছরে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই অন্তত ১৩ বার হাওয়ালার মাধ্যমে কানাডা ও থাইল্যান্ডে ৫ থেকে ৬০ লক্ষ টাকা পাঠিয়েছে।

    টাকা লগ্নি বিভিন্ন ক্ষেত্রে 

    নাম প্রকাশ করা হবে না এই শর্তে এনআইএর এক আধিকারিক জানান, তোলাবাজি, বেআইনি মদ, অস্ত্র ও ড্রাগের চোরাচালান থেকে পাওয়া টাকা কানাডায় নিয়ে যাওয়ার পিছনে হাত রয়েছে গ্যাংস্টার গোল্ডি ব্রারের। বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগীর সঙ্গে খালিস্তানপন্থী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের যোগাযোগের প্রমাণ মিলেছে। এনআইএর দাবি, ভারত থেকে খালিস্তানপন্থীরা যে অর্থ সংগ্রহ করত, তার হিসেব রাখে সৎবীর সিং ওরফে স্যাম নামে এক ব্যক্তি। সে-ই সিনেমা, ইয়ট ও কানাডিয়ান প্রিমিয়ার লিগে টাকা লগ্নি করেছে।

    আরও পড়ুুন: কালো টাকা সরাতে ১০ বছরে ২৬ বার বিদেশযাত্রা? কাকে নিয়ে পোস্ট শুভেন্দুর?

    বর্তমানে জেলে রয়েছে বিষ্ণোই। গোয়েন্দারা জেনেছেন, ২০২০ সালে ৪০ লাখ ও তার পরের বছর ৬০ লাখ টাকা পাঠানো হয় কানাডায়। বিষ্ণোইয়ের সেই টাকা গিয়েছে গোল্ডি ও স্যামের (Khalistan Terrorist) কাছে। এছাড়াও বিভিন্ন সময় ভারত থেকে হাওয়ালার মাধ্যমে টাকা গিয়েছে কানাডায়। প্রসঙ্গত, গত জুন মাসে কানাডায় খুন হন মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের হাত রয়েছে বলে দাবি জাস্টিন ট্রুডো সরকারের। যদিও অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক একটি মহলের মতে, গ্যাংস্টারদের বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই খুন হয় নিজ্জর।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Vande Bharat Express: আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু, “দেশের নয়া শক্তির প্রতীক”, বললেন প্রধানমন্ত্রী

    Vande Bharat Express: আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু, “দেশের নয়া শক্তির প্রতীক”, বললেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পকেটসই খরচে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া। এই লক্ষ্য পূরণেই চালু হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। দেশের বিভিন্ন রুটে ক্রমশই বাড়ছিল এই ট্রেনের চাহিদা। সেই চাহিদা সামাল দিতেই রবিবার আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি ট্রেনগুলির উদ্বোধন করেন তিনি।

    রেলে নজর না দেওয়ায় দুঃখ প্রকাশ

    রেলের আধুনিকীকরণে এতদিন লক্ষ্যনজর না করাটাকে দুঃখজনক বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ভারতের দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের যাতায়াতের প্রধান ভরসা রেল। প্রতিদিন ভারতীয় রেল যত যাত্রী পরিবহণ করে, পৃথিবীতে অনেক দেশ আছে, যাদের মোট জন সংখ্যার চেয়ে তা ঢের বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হল এই যে, এহেন গুরুত্বপূর্ণ রেলের আধুনিকীকরণের দিকে এতদিন মনযোগ দেওয়া হয়নি। আমাদের সরকার রেল পরিষেবার মানোন্নয়নে কাজ করছে।”

    নয়া বন্দে ভারত অনেক বেশি আরামদায়ক 

    এদিন বন্দে ভারতের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী (Vande Bharat Express) বলেন, “এক সঙ্গে রাজস্থান, বিহার, গুজরাট, ঝাড়খণ্ড, তেলঙ্গনা, কর্নাটক, কেরল, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের মানুষকে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা দেওয়া হচ্ছে। এই বন্দে ভারত আগের বন্দে ভারতের চেয়ে অনেক বেশি আধুনিক ও আরামদায়ক।” প্রধানমন্ত্রী বলেন, “বন্দে ভারতের চাহিদা লাগাতারভাবে বাড়ছে। এখনও পর্যন্ত এক কোটি ১১ লক্ষের কিছু বেশি মানুষ বন্দে ভারতে সওয়ার হয়েছেন। এতে আমি খুব খুশি।

    আরও পড়ুুন: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী

    এতদিন দেশে মোট ২৫টি বন্দে ভারত পরিষেবা দিচ্ছিল। এখন সেই তালিকায় যুক্ত হল আরও ৯টি বন্দে ভারত এক্সপ্রেস। খুব শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্তকে জুড়ে দেবে বন্দে ভারত।” তিনি (Vande Bharat Express) বলেন, “বন্দে ভারতের গতি এবং পরিকাঠামো ১৪০ কোটি ভারতীয়ের আকাঙ্খার সঙ্গে ম্যাচ করছে। রাজস্থান, তামিলনাড়ু, তেলঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, বিহার সহ ৯টি রাজ্য নতুন করে বন্দে ভারত এক্সপ্রেসের সুবিধা পাবে। এই যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা এদিন সূচনা করা হল, সেগুলি দেশের নতুন শক্তির প্রতীক।” এদিন যে ৯টি ট্রেনের যাত্রা সূচনা হল, তার মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে একটি। হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী  

    PM Modi: “ভারতের আনন্দ দ্বিগুণ করেছে চন্দ্রযান, জি২০ সম্মেলন”, ‘মন কি বাতে’ বললেন প্রধানমন্ত্রী  

    মাধ্যম নিউজ ডেস্ক: “চন্দ্রযানের পর জি২০ সম্মেলনের সাফল্য ভারতীয়দের আনন্দ দ্বিগুণ করেছে। ভারত মণ্ডপম নিজেই সেলিব্রিটি হয়ে উঠেছিল। বিভিন্ন রাষ্ট্রনেতা সেখানেই সেলফি তুলে গর্বের সঙ্গে পোস্ট করেছেন।” রবিবার ‘মন কি বাতে’ কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আজ ছিল সেপ্টেম্বর মাসের শেষ রবিবার। এদিন সম্প্রচারিত হয় ‘মন কি বাতে’র ১০৫ তম পর্ব। এই পর্বে প্রথমেই প্রধানমন্ত্রী চন্দ্রযান-৩ ও জি২০ সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরেন।

    চন্দ্রযান-৩-এর সফল অবতরণ 

    এ মাসেই চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারত। সফল অবতরণ হয়েছে চন্দ্রযান-৩-এর। চাঁদের মাটিতে ঘুরে বেড়িয়েছে রোভার প্রজ্ঞান। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে ইসরোকে। ল্যান্ডার বিক্রমের ছবিও তুলেছে। চন্দ্রযান-৩-এর সফল অবতরণ এবং চাঁদের মাটিতে প্রজ্ঞানের অনুসন্ধানের জন্য ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চন্দ্রযান উৎক্ষেপনের ভিডিও ইউটিউবে একই সঙ্গে দেখেছেন ৮০ লক্ষ মানুষ। প্রসঙ্গত, এটাও একটা রেকর্ড। এই রেকর্ড গড়ায় ইসরোকে ধন্যবাদ দিয়েছেন ইউটিউব কর্তা স্বয়ং।

    জি২০-এর সাফল্যও

    এদিন ‘মন কি বাতে’ জি২০-এর সাফল্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Modi)। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই মেগা সম্মেলনে হাজির ছিলেন বিশ্বের মহা শক্তিধর কয়েকটি দেশের প্রধানরাও। বছরভর জি২০ সম্মেলনের আয়োজন করেছে ভারত। সেগুলিও শেষ হয়েছে নির্বিঘ্নে। এসব কারণেই খুশি প্রধানমন্ত্রী। জি২০তে আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ পাওয়া ও ভারত-মধ্য প্রাচ্য- ইউরোপ করিডরের বিষয়টিরও উল্লেখ করেন তিনি।

    আরও পড়ুুন: মণিপুর-মায়ানমার সীমান্তে ‘ফ্রি মুভমেন্ট রেজিমে’র সুবিধা প্রত্যাহারের আর্জি বীরেনের

    জি২০ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে গিয়েছিলেন। এদিন সে প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, “বাপুর ভাবনায় গোটা বিশ্ব কতটা শ্রদ্ধাশীল, তা প্রমাণ করেছে এই ঘটনা।” ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় ঠাঁই হয়েছে শান্তিনিকেতনের। এদিন সে প্রসঙ্গও টেনে এনেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থানে গুরুদেবের গর্ব মিশে রয়েছে বলে আমি মনে করি।” আগামী রবিবার ১ অক্টোবর দেশবাসীকে স্বচ্ছ অভিযানে শামিল হওয়ার ডাকও ‘মন কি বাতে’র অনুষ্ঠানে দিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তাঘাট, স্কুল প্রাঙ্গন, খাল-বিল, নদী-সরোবরের মতো জায়গা পরিষ্কারে দেশবাসীকে এগিয়ে আসতে বলেছেন তিনি। তাঁর মতে, এভাবেই প্রকৃত শ্রদ্ধা জানানো হবে গান্ধীজিকে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
LinkedIn
Share