Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Train Accident: বালাসোর যেন মৃত্যুপুরী! রেললাইনে শোয়ানো সারি সারি দেহ

    Train Accident: বালাসোর যেন মৃত্যুপুরী! রেললাইনে শোয়ানো সারি সারি দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: বালাসোর যেন ঠিক মৃত্যুপুরীর চেহারা নিয়েছে। শুক্রবার বিকেল অবধি যে জায়গা স্বাভাবিক ব্যস্ত জনপদ ছিল। রাত থেকেই বদলে যায় তার চিত্র। হাহাকার, রক্তমাখা দেহ। কারও হাত আছে তো পা নেই আবার পা আছে তো হাত নেই। ভোররাতে সূর্যের অস্ফুট আলো ফুটে উঠতেই বোঝা যায় দুর্ঘটনা (train accident) কতটা ভয়ঙ্কর ছিল। রেললাইন দিয়ে ট্রেন চলছেনা বদলে সারি সারি ভাবে সাদা কাপড়ে মোড়া মৃতদেহ। কামরার জানলাগুলি থেকে বেরিয়ে এসেছে হাত-পা। জানা যাচ্ছেনা তারা জীবিত না মৃত। কারণ তা জানতে কামরার ভিতরে ঢুকতে হবে। কিন্তু তালগোল পাকানো কামরার ভিতরে ঢোকার প্রশিক্ষণ তো উদ্বারকারীদের জানা নেই। ভরসা এখন গ্যাস কাটার। সময় যত পেরবে ততই বাড়বে মৃত্যুর সংখ্যা, এমনটাই জানাচ্ছেন উদ্বারকারীরা। 

    আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩৩, আহত ৯০০-র বেশি

    স্থানীয়রাই প্রথম এগিয়ে আসে উদ্বারের কাজে

    উদ্বারের কাজে ত্রুটি কিছু রাখেনি সরকার। ড্রোন, স্নিপার ডগ এমনকি হেলিরকপ্টার পর্যন্ত ব্যবহার করছে এনডিআরএফের টিম। তবে সবথেকে আগে হাত বাড়িয়েছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যা থেকেই সমানতালে তাঁরা উদ্ধারকাজ চালাচ্ছেন। শনিবার দুপুর অবধি খবর পাওয়া গেছে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং তা ২৬০ অতিক্রম করেছে আহত ৯০০ জনেরও বেশি। এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘‘দুর্ঘটনার (train accident) সময় আমি কাছেই ছিলাম। প্রায় ২০০ থেকে ৩০০ জনকে আমরা উদ্ধার করেছি।’’ তাঁর আরও দাবি, ভিতরে চাপা পড়ে রয়েছে আরও বহু দেহ। এদিন আহতদের রক্ত দিতে বালাসোরের হাসপাতালে দেখা যায় স্থানীয়দের লম্বা লাইনও।

    ট্রেন যাত্রীর বিবরণ

    ট্রেনের এক যাত্রী তো নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শিউরে উঠছেন। তিনি বলেন, ‘‘তখন ঘুমাচ্ছিলাম ট্রেন লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে জেগে উঠে দেখি প্রায় ১০-১৫ জন আমার উপরে পড়ে আছে। আমি হাত ও ঘাড়ে আঘাত পেয়েছি। ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি।’’ তিনি আরও বলেন, ‘‘যখন আমি ট্রেন থেকে নামলাম দেখি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। একটি পা এখানে, একটি হাত সেখানে। কারও মুখ বিকৃত।’’ 

    রেলের হেল্পলাইন নম্বর

    রেল আপৎকালীন(হাওড়া): ২২৯৩৩, ০৩৩-২৬৪১৩৬৬০
    রেল অনুসন্ধান(টোল-ফ্রি): ২২২৪৪, ২২২৫৫, ২২২৬৬
    বিএসএনএল: ২৬৪০-২২৪১, ২৬৪০-২২৪২, ২৬৪০-২২৪৩
    হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
    খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
    শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Coromandel Express Accident: বালাসোরে দুর্ঘটনায় আটকে পড়া ২০০ যাত্রীকে নিয়ে হাওড়া ফিরল বিশেষ ট্রেন

    Coromandel Express Accident: বালাসোরে দুর্ঘটনায় আটকে পড়া ২০০ যাত্রীকে নিয়ে হাওড়া ফিরল বিশেষ ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার (Coromandel Express Accident) পর কেটে গিয়েছে প্রায় ১৮-ঘণ্টা। এখনও চলছে উদ্ধারকাজ। একদিকে প্রতি ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। অন্যদিকে, হাসপাতালে বাড়ছে আহতদের ভিড়। এরমধ্যেই, দুর্ঘটনার জেরে করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেসের আটকে পড়া ২০০ যাত্রীকে নিয়ে হাওড়ায় ফিরল বিশেষ ট্রেন। আরও ১০০০ যাত্রীকে নিয়ে পরে আরও একটি ট্রেন আসবে বলে জানা গিয়েছে। 

    হাওড়া পৌঁছল বিশেষ ট্রেন

    শনিবার দুপুর ১টা নাগাদ করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident) ও যশবন্তপুর এক্সপ্রেসের যাত্রীদের নিয়ে বিশেষ ট্রেন এসে পৌঁছল হাওড়ায়। শুক্রবার রাতভর হাওড়া স্টেশনে যাত্রীদের আত্মীয়-পরিজন, পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ছিল চরমে। দূরপাল্লার দুই ট্রেন মিলিয়ে প্রায় দু’হাজার যাত্রী ছিলেন। তাঁদের আত্মীয় ও পরিবারের সদস্যদের সারা রাত ধরে হাজির হতে দেখা গেল হাওড়ার রেল স্টেশনে। হাওড়া পৌঁছনোর খড়্গপুর স্টেশনে যাত্রীদের জল, চা এবং খাবার দেওয়া হয়। হাওড়া পৌঁছতেই স্টেশনেই তাঁদের প্রাথমিক চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তাঁরা। রেলসূত্রে খবর, আরও যাত্রী নিয়ে হাওড়া ফিরছে স্যর এম বিশ্বেশ্বরায়-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। অন্যদিকে, একটি বিশেষ ট্রেন আটকা পড়া যাত্রীদের নিয়ে শনিবার সকাল ৯টা নাগাদ ভদ্রক থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছে।

    আরও পড়ুন: আহতদের দেখতে বালাসোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, আগে করলেন উচ্চপর্যায়ের বৈঠকও

    এদিকে, দুর্ঘটনার (Coromandel Express Accident) পর দ্রুততার সঙ্গে একাধিক হেল্পলাইন খোলা হয়েছে রেলের তরফে। পাশাপাশি চালু হয় ২৪ ঘণ্টার হেল্প ডেস্ক। সরাসরি দুই ট্রেনের যাত্রীদের বাড়ির লোক রেলের সাহায্য নিতে পারবেন। 

    রেলের হেল্পলাইন নম্বর

    রেল আপৎকালীন(হাওড়া): ২২৯৩৩, ০৩৩-২৬৪১৩৬৬০
    রেল অনুসন্ধান(টোল-ফ্রি): ২২২৪৪, ২২২৫৫, ২২২৬৬
    বিএসএনএল: ২৬৪০-২২৪১, ২৬৪০-২২৪২, ২৬৪০-২২৪৩
    হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
    খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
    শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Odisha Train Derailment: আহতদের দেখতে বালাসোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, আগে করলেন উচ্চপর্যায়ের বৈঠকও

    Odisha Train Derailment: আহতদের দেখতে বালাসোর যাচ্ছেন প্রধানমন্ত্রী, আগে করলেন উচ্চপর্যায়ের বৈঠকও

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার বালাসোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। হাসপাতালে দেখা করবেন আহতদের সঙ্গে। পরিদর্শন করবেন দুর্ঘটনাস্থল (Odisha Train Derailment)। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সূত্রের খবর রেল দুর্ঘটনার উদ্ধার কাজ, আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সেখানে গিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

    দুপুর আড়াইটায় ভুবনেশ্বর বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রীর

    রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৬১ এবং আহত ৯০০ এর বেশি মানুষ। সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কীভাবে ঘটল এই রেল দুর্ঘটনা তা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল। সূত্রের খবর, আজ দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে (Odisha Train Derailment) যাওয়ার কথা প্রধানমন্ত্রীর। জানা গেছে প্রথমে তিনি বালাসোরে যাবেন। দুপুর আড়াইটা নাগাদ ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছানোর কথা ভারতের প্রধানমন্ত্রীর। সেখান থেকে হেলিকপ্টারে করে সোজা রওনা হবেন দুর্ঘটনাস্থলে। সেখান থেকে তিনি যাবেন কটক হাসপাতালে। রেল দুর্ঘটনায় আহত শতাধিক যাত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।

    কারা ছিলেন বৈঠকে

    আজ সকালেই প্রধানমন্ত্রী উচ্চপর্যায়ের একটি বৈঠকের ডাক দিয়েছেন। দুর্ঘটনাস্থলের উদ্ধারকাজ, আহত রোগীদের চিকিৎসার ব্যবস্থা এবং বাকি আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বৈঠকে। ভারতীয় রেল এনডিআরএফ-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। দুর্ঘটনা এবং তার পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

    রেলের পর প্রধানমন্ত্রীও দুর্গতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করলেন

    নিহতদের পরিবার কিছু দশ লক্ষ টাকা, গুরুতর জখমদের জন্য দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিল ভারতীয় রেল। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা, আহতদের ৫০ হাজার করে দেওয়ার কথা ঘোষণা করেন।

    আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩৩, আহত ৯০০-র বেশি

    রেলের হেল্পলাইন নম্বর

    রেল আপৎকালীন(হাওড়া): ২২৯৩৩, ০৩৩-২৬৪১৩৬৬০
    রেল অনুসন্ধান(টোল-ফ্রি): ২২২৪৪, ২২২৫৫, ২২২৬৬
    বিএসএনএল: ২৬৪০-২২৪১, ২৬৪০-২২৪২, ২৬৪০-২২৪৩
    হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
    খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
    শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Odisha Train Accident: কীভাবে ঘটল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা? উঠে আসছে একাধিক তত্ত্ব

    Odisha Train Accident: কীভাবে ঘটল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা? উঠে আসছে একাধিক তত্ত্ব

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল বালাসোর। যাকে বলা হচ্ছে, এখনও পর্যন্ত এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ। শেষ খবর মেলা পর্যন্ত ২৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৬৫০। রেলের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। কীভাবে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল?

    উঠে আসছে একাধিক তত্ত্ব

    এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তিন-তিনটি ট্রেন— দুটি যাত্রী ও একটি মালগাড়ি একসঙ্গে এক জায়গায় চলে আসে। জট পাকিয়ে যান তিন গাড়ির কামরা। দুর্ঘটনার কারণ নিয়ে স্থানীয় সূত্রে একাধিক তত্ত্ব উঠে আসছে। এক ঝলকে দেখে নেওয়া যাক সেই তত্ত্বগুলো—

    তত্ত্ব ১: প্রথমে ১২৮৬৪ ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে পড়ে। সেই লাইন দিয়ে আসছিল ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। লাইনচ্যুত বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের কামরাগুলোতে সজোরে এসে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডলের লাইনচ্যুত কামরাগুলি পাশের লাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর গিয়ে পড়ে। মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। দেশলাইয়ের বাক্সের মতো উল্টে যায় একের পর এক কামরা।

    আরও পড়ুন: ‘‘গোড়ায় গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, সর্বোত্তম স্বাস্থ্য সেবা’’, বালাসোরে রেলমন্ত্রী

    তত্ত্ব ২: নির্ধারিত গতিতে চলছিল করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ করেই মালগাড়িটি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা, বাকি কামরা রেল লাইনের উপরে উল্টে যায়। কিছু কামরা পাশের লাইনে গিয়ে পড়ে। তাতে এসে ধাক্কা মারে বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

    তবে কি করমণ্ডল ও বেঙ্গালুরু এক্সপ্রেস জোড়া ট্রেন দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সিগন্যাল ত্রুটি? নাকি চালকের ভুলেই ঘটে গেল ভয়াবহ ও মর্মান্তিক এই দুর্ঘটনা। দুর্ঘটনা নিয়ে প্রকৃত কারণ জানতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রেল। সেই রিপোর্ট আসলেই জানা যাবে, ঠিক কী ঘটেছিল শুক্রবার সন্ধ্যায়।

    রেলের হেল্পলাইন নম্বর

    রেল এমার্জেন্সি(হাওড়া): ২২৯৩৩, ০৩৩-২৬৪১৩৬৬০
    রেল এনক্যোয়ারি(টোল-ফ্রি): ২২২৪৪, ২২২৫৫, ২২২৬৬
    বিএসএনএল: ২৬৪০-২২৪১, ২৬৪০-২২৪২, ২৬৪০-২২৪৩
    হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
    খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
    শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

    আরও পড়ুন: আহতদের দেখতে বালাসোরে সুকান্ত! শুভেন্দু পাঠালেন ১৫ অ্যাম্বুল্যান্স

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Odisha Train Derailment: আহতদের দেখতে বালাসোরে সুকান্ত! শুভেন্দু পাঠালেন ১৫ অ্যাম্বুল্যান্স

    Odisha Train Derailment: আহতদের দেখতে বালাসোরে সুকান্ত! শুভেন্দু পাঠালেন ১৫ অ্যাম্বুল্যান্স

    মাধ্যম নিউজ ডেস্ক: বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Odisha Train Derailment) শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ২৩৩ পৌঁছেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০০। তাঁদের চিকিৎসা চলছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। শুক্রবার ভোররাতেই ফকির মোহন মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির ২ সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং জগন্নাথ চট্টোপাধ্যায়। হাসপাতালের ভিতরে ঢুকে আহতেদের সঙ্গে কথাও বলেন বালুরঘাটের সাংসদ। অন্যদিকে এই বিপর্যয়ে রাজ্যের বিরোধী দলনেতা ১৫টি অ্যাম্বুলেন্স পাঠালেন দুর্ঘটনাস্থলে। নিজের ফেসবুক প্রোফাইল থেকে একথা জানান শুভেন্দু।

    আরও পড়ুন: রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

    কী বললেন শুভেন্দু অধিকারী

    নিজের স্যোশাল মিডিয়াতে শুভেন্দু লেখেন, ‘‘করমন্ডল এক্সপ্রেস এর দুর্ঘটনার (Odisha Train Derailment) খবরে আমি উদ্বিগ্ন। রেল দফতরের আধিকারিকদের সঙ্গে আমার কথা হয়েছে। সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণের আশ্বাস তাঁরা দিয়েছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কুড়িজনের মেডিকেল টিম দুর্ঘটনা স্থলে সাহায্যের জন্য রয়েছেন।’’ প্রথমে তিনি ১০টি অ্যাম্বুল্যান্স পাঠান পরে আরও ৫টি।

    বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিবৃতি

    শুক্রবার ভোররাতেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বালাসোরে হাসপাতালে পৌঁছান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। নিজের ফেসবুক প্রোফাইলে জগন্নাথ লেখেন, ‘‘করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার (Odisha Train Derailment) খবর পেয়ে মাঝরাতে কলকাতা থেকে রওনা দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার। সঙ্গী হই আমরাও। ভোরবেলা আমরা পৌঁছায় বালাসোর মেডিকেল কলেজ ও হাসপাতালে। হৃদয়বিদারক পরিস্থিতি। করমণ্ডল ছিল অ্যাম্বুলেন্স এক্সপ্রেস। বালেশ্বর হাসপাতালে হাত-পা ভাঙা, মাথায় চোট, থেঁতলে যাওয়া রোগীদের অধিকাংশই বাংলার বিভিন্ন জেলা থেকে দক্ষিণ ভারতে গায়ে গতরে খাটার কাজ করতে যাচ্ছিলেন। বেশিরভাগই সংখ্যালঘু। হতভাগ্য আমরা। অ্যাম্বুলেন্স এক্সপ্রেস এখন পরিযায়ী এক্সপ্রেসে পরিণত হয়েছে। মর্গের কথা আর বলছি না। কাজের খোঁজে গিয়ে বেঘোরে প্রাণ হারানো স্বজনদের জন্য কিছু বলার ভাষা নেই। ভগবান তাঁদের সহায় হোন।’’

    রেলের হেল্পলাইন নম্বর

    হাওড়া স্টেশনের জন্য:০৩৩-২৬৩৮২২১৭
    খড়গপুর স্টেশনের জন্য: ৮৯৭২০৭৩৯২৫,৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর স্টেশনের জন্য: ৮২৪৯৫৯১৫৫৯,৭৯৭৮৪১৮৩২২
    শালিমার স্টেশনের জন্য: ৯৯০৩৩৭০৭৪৬

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Odisha Train Derailment: ‘‘গোড়ায় গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, সর্বোত্তম স্বাস্থ্য সেবা’’, বালাসোরে রেলমন্ত্রী

    Odisha Train Derailment: ‘‘গোড়ায় গিয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, সর্বোত্তম স্বাস্থ্য সেবা’’, বালাসোরে রেলমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থলে (Odisha Train Derailment) পৌঁছে গোটা পরিস্থিতি খতিয়ে দেখলেন অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী। তারও আগে পৌঁছে গিয়েছিলেন রেল বোর্ডের চেয়ারম্যান অনিলকুমার লাহোটি। তাঁর থেকে পরিস্থিতির খোঁজখবর নেন। দুর্ঘটনার এলাকা ঘুরে দেখেন। পাশাপাশি, তিনি নিজে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন।

    সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদানের আশ্বাস

    সাংবাদিকদের অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‘এটা একটা ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা। রেল, এনডিআরএফ, এসডিআরএফ এবং রাজ্য সরকার একযোগে উদ্ধার অভিযান চালাচ্ছে। সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।’’ তিনি যোগ করেন, ‘‘আপাতত উদ্ধারকাজেই জোর দেওয়া হচ্ছে। আমাদের প্রাথমিক এবং একমাত্র লক্ষ্য আহতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করা এবং উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা।’’

    ক্ষতিপূরণ ঘোষণা রেলের

    করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Odisha Train Derailment) মৃতের সংখ্যা বেড়ে ২৩৩ হয়েছে। গতকাল রাতেই, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। শুক্রবার রাতে টুইটে এ কথা জানান রেলমন্ত্রী বৈষ্ণব। তিনি লেখেন, ‘‘ওড়িশায় মর্মান্তিক এই রেল দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের ২ লক্ষ এবং কম আঘাত পেয়েছেন যাঁরা, তাঁদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে।’’

    গোড়ায় গিয়ে কারণ অনুসন্ধান (Odisha Train Derailment)

    দুর্ঘটনার কারণ নিয়ে এদিন কিছু বলেননি রেলমন্ত্রী। তবে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে গতকাল রাতেই উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয় রেলের তরফে। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এদিন তিনি বলেন, ‘‘একেবারে গোড়ায় গিয়ে এই দুর্ঘটনার কারণ (Odisha Train Derailment) অনুসন্ধান করবে রেল। রেলওয়ে সেফটি কমিশনার (দক্ষিণ-পূর্ব সার্কল) স্বতন্ত্র ভাবে তদন্ত করবেন। কিন্তু প্রাথমিক ভাবে আমাদের অগ্রাধিকার অন্য।’’ এদিকে জানা গিয়েছে, আজ দুর্ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। বালাসোরের ফকির মোহন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আহতদের দেখতে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

    রেলের হেল্পলাইন নম্বর

    হাওড়া: ০৩৩-২৬৩৮২২১৭
    খড়্গপুর: ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯
    বালাসোর: ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২
    শালিমার: ৯৯০৩৩৭০৭৪৬

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩৩, আহত ৯০০-র বেশি

    Odisha Train Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ২৩৩, আহত ৯০০-র বেশি

    মাধ্যম নিউজ ডেস্ক: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় (Odisha Train Accident) লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। শনিবার সকাল পর্যন্ত এই, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৩৩ জনের। এমনটাই জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব প্রদীপ জানা। আহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। রাতভর উদ্ধার অভিযান চলার পর একাধিক কামরা থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ। অনেককেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ফলে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ২৩টির মধ্যে করমণ্ডলের ১৫টি কামরা লাইনচ্যুত

    দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যে ছ’টা নাগাদ ওড়িশার বালাসোর স্টেশন ছাড়ে করমণ্ডল এক্সপ্রেস। এর কিছুটা দূরেই বাহানগা বাজার রেল স্টেশন। সেখানেই ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায় (Odisha Train Accident)। ২৩টি কামরার মধ্যে ১৫টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে পাশের ডাউন লাইনে। ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কামরা উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কামরাটি লাইন থেকে ছিটকে যায়। এর তীব্রতা এতটাই জোরালো ছিল যে পাশের লাইনে থাকা বেঙ্গালুরু-হাওড়া ডাউন যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও ৩-৪টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই বড় ছিল যে, করমণ্ডলের কয়েকটি কামরা কার্যত ছিটকে গিয়ে পড়ে পাশের নয়ানজুলিতে।

    শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। দুর্ঘটনায় (Odisha Train Accident) নিহতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আজ রাজ্যজুড়ে শোকপালনের কথা ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। আজ দুর্ঘটনাস্থলে যাবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকালই তিনি উচ্চপর্যায়েত তদন্তের নির্দেশ দিয়েছেন। রেলের তরফে ইতিমধ্য়েই দুর্ঘটনাগ্রস্থ কামরাগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Jammu Kashmir: রাজৌরিতে সেনা অভিযানে খতম এক সন্ত্রাসবাদী, বারামুল্লায় ধৃত ২ লস্কর জঙ্গি

    Jammu Kashmir: রাজৌরিতে সেনা অভিযানে খতম এক সন্ত্রাসবাদী, বারামুল্লায় ধৃত ২ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) রাজৌরিতে সেনা এনকাউন্টারে খতম এক জঙ্গি। এর আগে গতকাল বারামুল্লায় ২ লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

    দসাল জঙ্গলে অভিযান

    রাজৌরির (Jammu Kashmir) দসাল অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে আছে বলে বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে জঙ্গিদমন অভিযানে নামে যৌথ বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। অন্ধকারের মধ্যেই জঙ্গল থেকে বাহিনীকে লক্ষ্য করে গুলি ধেয়ে আসে। পাল্টা জবাব দেয় বাহিনীও। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে দুপক্ষের গুলি বিনিময়। এরপর শুক্রবার সকালে এক জঙ্গির দেহ উদ্ধার হয়। আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে গোটা জঙ্গল ও তার সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। 

    বারামুল্লায় গ্রেফতার ২ লস্কর জঙ্গি

    এর আগে, গতকাল বারামুল্লা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। জম্মু কাশ্মীর (Jammu Kashmir) পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর আসে বারামুল্লার ফেস্টিয়ার খেরি গ্রামের কাছে কিছু জঙ্গি ঘোরাফেরা করছে। এরপরই নিরাপত্তা বাহিনীর তরফে ফেস্টিয়ার ওয়ারিপোরা ক্রসিং এলাকায় একটি মোবাইল চেকিং চেকপয়েন্ট মোতায়েন করা হয়। আর তাতেই মেলে সাফল্য। জঙ্গিরা প্রথমে চেকপয়েন্ট দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ফেস্টিয়ার খেরি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সুহালি গুলজার এবং ওয়াসিম আহমেদ পাটা। 

    আরও পড়ুন: ভারত সফরে প্রচণ্ড, মোদির সঙ্গে স্থল বন্দর উদ্বোধন নেপালের প্রধানমন্ত্রীর

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nepal PM in India: ভারত সফরে প্রচণ্ড, মোদির সঙ্গে স্থল বন্দর উদ্বোধন নেপালের প্রধানমন্ত্রীর

    Nepal PM in India: ভারত সফরে প্রচণ্ড, মোদির সঙ্গে স্থল বন্দর উদ্বোধন নেপালের প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল (Nepal PM in India) ওরফে প্রচণ্ড-কে পাশে নিয়ে উত্তরপ্রদেশের প্রথম স্থল বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

    ভারত সফরে প্রচণ্ড

    চারদিনের সফরে বুধবার ভারতে এসেছেন প্রচণ্ড (Pushpa Kumar Dahal)। গত বছরের শেষে তিনি প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই নিয়ে দ্বিতীয়বার নেপালের প্রধানমন্ত্রী (Nepal PM in India) নির্বাচিত হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম ভারত সফর। বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন নেপালের প্রধানমন্ত্রী। এর পর সকাল সাড়ে এগারোটায় নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি ‘রূপাইডিহা ল্যান্ড পোর্ট’-এর উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: সীমান্ত সমস্যা মেটাতে ফের আলোচনার টেবিলে ভারত-চিন, কী কথা হল?

    কী এই স্থল বন্দর?

    রূপাইডিহা স্থল বন্দরটি ভারত-নেপাল সীমান্ত লাগোয়া উত্তরপ্রদেশের বারাইচে অবস্থিত। ল্যান্ড পোর্ট হল আন্তর্জাতিক সীমান্তের এক অংশ, যেখান দিয়ে যাত্রীবাহী যানবাহন ও পণ্যবাহী পরিবহন নিয়ন্ত্রণ করা হয়। রূপাইডিহা স্থলবন্দরটি তৈরি করা হয়েছে ১১৫ একর জমির উপর, খরচ হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্তের দুই পাশেই বেশ কয়েকটি চেক পোস্ট গড়ে তোলা হয়েছে। সীমান্তের দুই পাশের এই চেকপয়েন্টগুলোতে এক ছাদের নিচে দুই দেশের শুল্ক, অভিবাসন ও অন্যান্য পরিষেবা বিভাগগুলোকে আনা হয়েছে। এর ফলে আন্তঃসীমান্ত পরিবহনের ক্ষেত্রে পণ্যবাহী ট্রাকগুলির সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

    বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে জোর

    এর আগে, হায়দরাবাদ হাউসে দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। তাতে দুই দেশের সম্পর্ক আরও নিবিড় করার ক্ষেত্রে জোর দেওয়ার পাশাপাশি শিল্প, বাণিজ্য সহ একাধিক বিষয় স্থান পেয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী সম্পর্ক প্রসারিত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বলে জানা গেছে। সেই সঙ্গে অর্থনীতি, শক্তি এবং পরিকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত করার উপর জোর দেওয়া হয়েছে। শুক্রবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোরে যাবেন পুষ্প কুমার দহল (Nepal PM in India)। শনিবার কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেবেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: মণিপুর হিংসার কারণ খুঁজবে বিশেষ তদন্ত কমিটি, ঘোষণা অমিত শাহের

    Amit Shah: মণিপুর হিংসার কারণ খুঁজবে বিশেষ তদন্ত কমিটি, ঘোষণা অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: মণিপুরে হিংসার কারণ খুঁজে বের করতে বিশেষ তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। রাজধানী ইম্ফলে এই ঘোষণা করলেন অমিত শাহ (Amit Shah)। কমিটির শীর্ষে রয়েছেন হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি৷

    গত এক মাস ধরে জনজাতি হিংসায় জ্বলছে মণিপুর। যার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৮০ জন। আহত শতাধিক। পরিস্থিতি সামাল দিতে চারদিন ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে পড়ে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। রাজ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। ঘোষণা করেন বিশেষ সহায়তা প্যাকেজেরও। বৃহস্পতিবার, তার চারদিনের সফরের শেষ দিনে মণিপুর হিংসার তদন্ত নিয়ে বিশেষ ঘোষণা করলেন অমিত শাহ।

    হিংসা তদন্তে বহুমুখী পদক্ষেপ

    এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন প্যানেল গোটা ঘটনার তদন্ত করবে। এছাড়া, হিংসার সঙ্গে জড়িত ৬টি মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে৷ পাশাপাশি, রাজ্য ও জেলাস্তরে সরকারের উদ্যোগে শান্তি কমিটিও গঠন করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে সব সম্প্রদায়ের স্থানীয় বিশিষ্টজনেরা ছাড়াও সরকারি পদাধিকারীরা থাকবেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ (Amit Shah) বলেন, “মণিপুরে হিংসাত্মক ঘটনার তদন্তে বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া গিয়েছে এমন ৬টি হিংসাত্মক ঘটনায় উচ্চ পর্যায়ের সিবিআই তদন্ত হবে। কেন্দ্রের নজরদারিতেই তদন্ত প্রক্রিয়া এগোবে৷ আমি সকলকে আশ্বাস দিচ্ছি যে, হিংসার শিকড় সন্ধানে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এই তদন্ত করা হবে৷’’

    একাধিক সহায়তার ঘোষণা

    এর আগে, হিংসায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়। বলা হয়, প্রতিটি পরিবারকে কেন্দ্র এবং রাজ্যের তরফে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অর্থনৈতিক সাহায্য করা হবে৷ এছাড়া, মৃতদের পরিবারের একজনকে চাকরিও দেওয়া হবে বলে জানানো হয়। এদিন অমিত শাহ (Amit Shah) বলেন, ‘‘রাজ্যের উদ্ভূত খাদ্য সঙ্কটের মোকাবিলা করতে ৩০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হবে কেন্দ্রের তরফে৷ রাজ্যে আরও চিকিৎসক পাঠানো হবে৷ ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে পঠনপাঠন এবং পরীক্ষার ব্যবস্থা করা হবে৷’’

    আরও পড়ুন: শান্তি ফেরাতে উদ্যোগ! মণিপুরে ১৫ দিনের হিংসা বিরতির প্রস্তাব অমিত শাহের

    ভুয়ো খবর থেকে দূরে থাকতে অনুরোধ

    একইসঙ্গে, ভুয়ো খবরে কান না দেওয়ার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ (Amit Shah) বলেন, “ভুয়ো খবরে কান না দেওয়ার জন্য আমি মণিপুরের নাগরিকদের কাছে অনুরোধ করছি। যদি কেউ সাসপেনশন অফ অপারেশনস চুক্তি লঙ্ঘন করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্র বহনকারীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে। আগামিকাল থেকে চিরুনি তল্লাশি শুরু হবে এবং কারও কাছে অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share