Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • India China Border: সীমান্ত সমস্যা মেটাতে ফের আলোচনার টেবিলে ভারত-চিন, কী কথা হল?

    India China Border: সীমান্ত সমস্যা মেটাতে ফের আলোচনার টেবিলে ভারত-চিন, কী কথা হল?

    মাধ্যম নিউজ ডেস্ক: সীমান্ত (India China Border) জটিলতার সমাধানসূত্র খোঁজার চেষ্টায় ফের একবার আলোচনার টেবিলে বসল ভারত ও চিন। বুধবার নয়াদিল্লিতে বসেছিল ভারত-চিন কূটনীতি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। ‘ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো অর্ডিনেশন’-এর (WMCC) ২৭তম আলোচনায় অংশ নেন দু’দেশের বিদেশ মন্ত্রকের কর্তারা।

    বিদেশমন্ত্রক পর্যায়ের বৈঠক

    সংবাদসংস্থা সূত্রে খবর, আলোচনা হয়েছে খোলামেলা ও ইতিবাচক পরিবেশে। ভারতের তরফে এই বৈঠকে প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব (পূর্ব এশিয়া)। অন্যদিকে, চিনের তরফে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চিনের বিদেশ মন্ত্রকের সীমান্ত ও সমুদ্র বিষয়ক দফতরের ডিজি। বৈঠকে পূর্ব লাদাখে (India China Border) প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর যে সংঘাতের জায়গাগুলি চিহ্নিত হয়ে রয়েছে, সেখানে অস্ত্র নিবারনের মাধ্যমে উত্তেজনা প্রশমন ও শান্তি স্থাপনের জন্য একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। বুধবারের আলোচনায় বারবার উঠে এসেছে শান্তি স্থাপনের ইস্যুটি। বৈঠকে বলা হয়েছে, একমাত্র সীমান্ত শান্তি ও স্থিতাবস্থার মাধ্যমেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়া সম্ভব। জানা গিয়েছে, সীমান্ত সমস্যার (India China Border) সমাধানে দ্রুত সামরিক কমান্ডার পর্যায়ের ১৯ তম বৈঠকে বসার জন্য উভয় পক্ষই সম্মত হয়েছে। এর আগের বৈঠকটি গত ২২ ফেব্রুয়ারি হয়েছিল বেজিংয়ে। 

    আরও পড়ুন: জি৭-এর মঞ্চ থেকেই চিন, পাকিস্তানকে কড়া বার্তা মোদির

    সীমান্ত সমস্যা দীর্ঘদিনের

    প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সীমান্তে উত্তেজনা কমানোর জন্য দুপক্ষই আলোচনার টেবিলে একাধিকবার বসেছে। যদিও, সমাধান সূত্র অধরাই থেকে গিয়েছে। কারণ একটাই, চিনের দ্বিচারিতা। বেজিং মুখে একরকম কথা বলে, কাজ করে উল্টো। গত তিন বছর ধরে পূর্ব লাদাখের কয়েকটি জায়গায় (India China Border) ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সাম্প্রতিককালে, একাধিকবার ভারতের ভূমিতে আগ্রাসনের চেষ্টা করেছে চিনা পিএলএ। প্রতিবার ভারতীয় জওয়ানরা তা প্রতিহত করেছেন। গালওয়ানে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুদেশের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে।

    দু-মুখো নীতি বেজিংয়ের

    চিনের দু-মুখো নীতি সম্পর্কে ভারত যথেষ্ট অবগত। এখনও একদিকে উত্তেজনা প্রশমনে আলোচনায় বসলেও, সীমান্ত লাগোয়া অঞ্চলগুলোতে অত্যন্ত দ্রুতগতিতে সামরিক পরিকাঠামো উন্নয়ন করে চলেছে বেজিং। যা দেখে স্পষ্ট, মুখে সীমান্তে অস্থিরতা কমানোর কথা যত বলুক না কেন, চিন কিন্তু আদতে তার বিপরীত কাজ করছে। কয়েকদিন আগেই একটি উপগ্রহ চিত্র প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (Line of Actual Control) খুব কাছেই বায়ুসেনা ঘাঁটি বানিয়ে চলেছে (India China Border)। এই আবহে আকাশে চিনা বায়ুসেনার শক্তি ক্রমেই বেড়েছে এই অঞ্চলে। শুধু এয়ারফিল্ড নয়, লাদাখের আশেপাশে হেলিপ্যাড, রেললাইন, মিসাইল বেস, সড়ক, সেতু নির্মাণ করে চলেছে চিন। যার স্পষ্ট ইঙ্গিত, সেনা মোতায়েনের জন্যই এসব নির্মাণকাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Brij Bhushan: ব্রিজভূষণ ইস্যুতে প্রথমবার বিবৃতি দিল কেন্দ্র, কী বললেন ক্রীড়ামন্ত্রী?

    Brij Bhushan: ব্রিজভূষণ ইস্যুতে প্রথমবার বিবৃতি দিল কেন্দ্র, কী বললেন ক্রীড়ামন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি সাংসদ এবং ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে (Brij Bhushan) গ্রেফতার করার মতো পর্যাপ্ত প্রমাণ তাদের কাছে নেই। এমনটাই জানাল দিল্লি পুলিশ। প্রসঙ্গত, ব্রিজভূষণ (Brij Bhushan) শরণ সিংকে গ্রেফতারের দাবিতে দিল্লিতে ধর্না দিচ্ছে কুস্তিগীরদের একাংশ। মুখে তারা অরাজনৈতিক বললেও ধর্না মঞ্চে ভিড় দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক নেতা-নেত্রীদের। যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ক্রীড়ামন্ত্রীর মতে, ‘‘আন্দোলনকারীদের এমন কিছু করা উচিত নয়, যা খেলা এবং অ্যাথলেটিকদের ক্ষতি করে। দিল্লি পুলিশ ইতিমধ্যে বিষয়টি সুপ্রিম কোর্টকে জানিয়েছে এবং এফআইআরও করেছে।’’ তিনি আরও বলেন, ‘‘আমি অ্যাথলেটিকদের বলব, দিল্লি পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।’’ সামনে এশিয়ান গেমস রয়েছে, সেদিকে অ্যাথলেটিকদের মনোনিবেশও করতে বলেন তিনি।

    কী বলছে দিল্লি পুলিশ?

    দিল্লি পুলিশ এনিয়ে জানাচ্ছে, তাদের কাছে এমন কোনও তথ্যপ্রমাণ নেই যা দিয়ে তাঁকে (ব্রিজভূষণ) গ্রেফতার করা যেতে পারে। ১৫ দিনের মধ্যে দিল্লি পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করতে চলেছে বলেও জানা গেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, পস্কো আইনের যে ধারাগুলো এফআইআর-এ রয়েছে, তাতে ৭ বছরের কম কারাদণ্ড হয়। কাজেই তদন্তকারী অফিসার গ্রেফতার করতে পারেন না। ব্রিজভূষণ (Brij Bhushan) শরণের বিরুদ্ধে সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগও নেই।

    কী বলছেন ব্রিজভূষণ (Brij Bhushan)?

    এদিন সাংবাদিক সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। প্রসঙ্গত, ব্রিজভূষণ ৬ বারের সাংসদ। এদিন কুস্তিগীরদের একাংশ গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার কর্মসূচি নেয়। কিন্তু শেষমেশ কৃষক আন্দোলনের নেতা নরেশ টিকাইত হরিদ্বারে এসে তাঁদের আটকান। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ব্রিজভূষণ। তিনি বলেন, ‘‘আজ ওরা গঙ্গায় পদক ভাসাতে গিয়েছিল। পরে সেসব টিকাইতের হাতে তুলে দেয়। এটা ওদের অবস্থান। আমরা কী করতে পারি?’’ তিনি আরও বলেন, ‘‘আমার বিষয়টি নিয়ে দিল্লি পুলিশ তদন্ত করছে। অভিযোগের যদি কোনও সত্যতা থাকে, তাহলে গ্রেফতার করুক।’’

    আরও পড়ুন: বন্ধ হয়েছে তিন তালাক, মোদি সরকারের আমলে মহিলাদের জন্য অজস্র প্রকল্প

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gyanvapi: জ্ঞানবাপী মসজিদ চত্বরে হিন্দু বিগ্রহে পুজোর অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট

    Gyanvapi: জ্ঞানবাপী মসজিদ চত্বরে হিন্দু বিগ্রহে পুজোর অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: কাশী বিশ্বনাথ মন্দিরের অদূরে জ্ঞানবাপী মসজিদ চত্বরে দেবদেবীর বিগ্রহে পুজোপাঠের অনুমতি দিল এলাহাবাদ হাইকোর্ট। এই মর্মে এই দিন মুসলিমদের পক্ষে মামলাকারী অঞ্জুমান মসজিদ কমিটির যাবতীয় আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি জে জে মুনির। প্রসঙ্গত জ্ঞানবাপী মসজিদ চত্বরে শ্রিঙ্গার গৌরী সহ দেবদেবীর বিগ্রহ পুজো করার আবেদন জানিয়েছিল হিন্দু পক্ষের পাঁচ জন। তাঁরা হলেন, রামপ্রসাদ সিং মহন্ত, শিবপ্রসাদ পান্ডে, লক্ষ্মী দেবী, সীতা সাহু, মঞ্জু ব্যস, রেখা পাঠক। এই আবেদন বারাণসী হাইকোর্টে জানানো হয়েছিল। হিন্দুদের তরফ থেকে করা এই আবেদনকে চ্যালেঞ্জ জানায় মসজিদ কমিটি। সেখানেও পরাস্ত হয় তারা। পরবর্তীকালে হাইকোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি কিন্তু বুধবার ৩১ মে তাদের আবেদন খারিজ হয়ে গেল।

    আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

    মামলার খুঁটিনাটি

    ২০২১ সালের অগাস্ট মাসে পাঁচ জন হিন্দু মহিলা মামলা করেন। তাঁদের দাবি ছিল, জ্ঞানবাপী অজুখানা নামে পরিচিত অংশটিতে বিভিন্ন হিন্দু দেব-দেবীর মূর্তির অস্তিত্ব মূর্তির প্রমাণ মিলেছে। সেই পরিপ্রেক্ষিতে পূজা অর্চনা করতে চান তাঁরা। এবং কার্বন ডেটিং পরীক্ষারও আবেদন জানানো হয়। এই মর্মে গত শুক্রবারই কার্বন ডেটিং এর আবেদন মঞ্জুর করেছে আদালত। হিন্দু পক্ষের যুক্তি ছিল যে জ্ঞানবাপী মসজিদ আসলে বহু পুরনো হিন্দু মন্দির। কিন্তু দ্বাদশ শতকে সুলতানি শাসক মহম্মদ ঘোরির বাহিনী এই মন্দির ভেঙে মসজিদ করেছিল।

    কী বলছেন হিন্দু পক্ষের আইনজীবী?

    এদিন হিন্দুদের পক্ষ থেকে আইনজীবী হরিশংকর জৈন বলেন, ‘‘আমি আশা রাখছি সেই দিন আর খুব বেশি দূরে নেই, যেদিন বর্তমান ধাঁচাকে সরিয়ে জ্ঞানবাপীতে শিব মন্দির প্রতিষ্ঠিত হবে।’’ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে চলতি বছরের জুলাই মাসের ৭ তারিখ।

     

    আরও পড়ুন: মণিপুরে আর্থিক সাহায্য কেন্দ্র-রাজ্যের! মৃতদের পরিবারকে ১০ লক্ষ, একজনকে চাকরি

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rahul Gandhi: আমেরিকায় মোদিকে বদনাম রাহুলের! ‘‘জিন্নার আত্মা ভর করেছে’’, কটাক্ষ বিজেপির

    Rahul Gandhi: আমেরিকায় মোদিকে বদনাম রাহুলের! ‘‘জিন্নার আত্মা ভর করেছে’’, কটাক্ষ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীকে বদনাম করলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই ঘটনাকে কটাক্ষ করে বিজেপি বলল, ‘‘বিদেশে গেলে রাহুলের উপর জিন্নার আত্মা ভর করে।’’ এদিন আমেরিকার সানফ্রান্সিস্কোর সভায় ১৪০ কোটি মানুষের প্রধানমন্ত্রীকে সবজান্তা বলে উপহাস করেন রাহুল গান্ধী। শুধু তাই নয় নয়া সংসদ ভবনে সেঙ্গেল প্রতিষ্ঠা এবং সাধু-সন্তদের নিয়ে নরেন্দ্র মোদির পুজোকেও কটাক্ষ করেন রাহুল। 

    দেশের প্রধানমন্ত্রীকে বিদেশের মাটিতে বদনাম রাহুলের

    ভারতের মুসলিমরা খুব দুর্দশার মধ্যে রয়েছেন এমন কথা বলতে শোনা যায় সাসপেন্ডেড সাংসদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। আমেরিকাতে তিনি বলেন, ‘‘গত শতকের আটের দশক থেকে যে অবস্থা দলিতদের ছিল বর্তমানে মুসলমানদের সেই অবস্থা হয়েছে।’’ প্রধানমন্ত্রীকে বদনাম করার উদ্দেশে তাঁর আরও সংযোজন, ‘‘কিছু মানুষ থাকেন, যাঁরা ভাবেন যে ভগবানের থেকেও বেশি কিছু জানেন, সেই রকমই একজন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’’

    বিজেপির পাল্টা প্রতিক্রিয়া

    মার্কিন সফরে রাহুল গান্ধীর মুখে দেশের প্রধানমন্ত্রীর বদনামের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাল বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি মুখপাত্র মুখতার আব্বাস নখবি বলেন, ‘‘বিদেশে যখনই রাহুল গান্ধী যান তখনই তাঁর উপর জিন্নার আত্মা ভর করে।’’ অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘‘নরেন্দ্র মোদি সাম্প্রতিককালে ২৪টি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং রাষ্ট্রপতিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ৫০টিরও বেশি বৈঠক করেছেন। তাঁর সাম্প্রতিক বিদেশ সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী তাঁকে বস বলে সম্মোধন করেছেন। রাহুল গান্ধী এগুলোকে হজম করতে পারছেন না। ইতালির প্রধানমন্ত্রী মোদিজিকে জনপ্রিয়তম নেতা বলেছেন। অন্যদিকে পাপুয়া-নিউগিনির প্রধানমন্ত্রী মোদিজির পা ছুঁয়ে প্রণাম করেছেন।’’ সেঙ্গেল নিয়ে রাহুলের মন্তব্যের জেরে সরব হয়েছেন বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালাও। রাহুলের বিরুদ্ধে তামিল সংস্কৃতিকে উপহাস করার অভিযোগ তুলেছেন।

    আরও পড়ুন: শান্তি ফেরাতে উদ্যোগ! মণিপুরে ১৫ দিনের হিংসা বিরতির প্রস্তাব অমিত শাহের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: শান্তি ফেরাতে উদ্যোগ! মণিপুরে ১৫ দিনের হিংসা বিরতির প্রস্তাব অমিত শাহের

    Manipur Violence: শান্তি ফেরাতে উদ্যোগ! মণিপুরে ১৫ দিনের হিংসা বিরতির প্রস্তাব অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: জনজাতি হিংসায় জ্বলছে মণিপুর (Manipur Violence)। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৮০ জন। পরিস্থিতি শান্ত করতে মণিপুর গিয়ে সেখানে শান্তি-প্রস্তাব রাখলেন অমিত শাহ।

    বৈঠকে দেওয়া হল প্রস্তাব

    সোমবার রাতে চারদিনের সফরে মণিপুর পৌঁছন শাহ। রাজধানী ইম্ফলে নেমেই তিনি দফায় দফায় রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারেন। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং মণিপুরের রাজ্যপালের সঙ্গেও বৈঠক করেন। মঙ্গলবার তিনি বৈঠক করেন সেনা কর্তা ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে। কথা বলেন নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও। এর পাশাপাশি, তিনি বিবাদমান জনজাতি গোষ্ঠী প্রতিনিধিদলের সঙ্গেও মিলিত হন (Manipur Violence)। তাঁদের অভিযোগ শুনে সমস্যার মূলে পৌঁছে সমাধান খোঁজার চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে কুকি জনজাতি প্রতিনিধিদলের তরফে তাঁর সামনে একাধিক দাবি পেশ করা হয়। শাহ সবকিছু ধৈর্য সহকারে শুনে কথা দেন, সব দাবি বিবেচনা করা হবে। এর সঙ্গেই বিবাদমান দুই জনজাতি গোষ্ঠীর প্রতিনিধিদলের সামনে অমিত শাহ অনুরোধ করেন, ১৫ দিনের জন্য হিংসা থেকে নিজেদের বিরত রাখতে। শাহের মতে, হিংসা দিয়ে নয়, যে কোনও সমস্যার সমাধান খুঁজতে হবে শান্তির পরিবেশেই।

    আরও পড়ুন: মণিপুরে আর্থিক সাহায্য কেন্দ্র-রাজ্যের! মৃতদের পরিবারকে ১০ লক্ষ, একজনকে চাকরি

    সীমান্তবর্তী এলাকায় পরিদর্শন স্বরাষ্ট্রমন্ত্রীর

    আজ বুধবার, মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত-মায়ানমার সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও জেলা, মূলত যেখানে অশান্তি ছড়িয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখেন তিনি। এদিন কাঙ্গপোকপি জেলায় যান শাহ। মণিপুরের যে জেলাগুলিতে সবথেকে বেশি অশান্তি (Manipur Violence) ছড়িয়েছে, তার মধ্যে অন্যতম কাঙ্গপোকপি। এই অঞ্চল কুকি অধ্যুষিত হলেও, সেখানে মৈতেই জনজাতিরও বসবাস রয়েছে। অশান্তি শুরু হওয়ার পর থেকেই দুই জনজাতির বাড়িই ভাঙচুর, আগুন লাগানোর ঘটনা ঘটেছে। মণিপুরের হিংসায় (Manipur Violence) নিহতদের পরিবারের জন্য গতকাল যৌথ আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়। সেই মোতাবেক কেন্দ্র ও রাজ্য সরকার উভয় নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করে। এছাড়া, নিহতদের পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার কথাও ঘোষণা করা হয়। রাজ্যের খাদ্য সঙ্কট মেটাতে শীঘ্রই ২০ টন চাল বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশও দেওয়া হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: বন্ধ হয়েছে তিন তালাক, মোদি সরকারের আমলে মহিলাদের জন্য অজস্র প্রকল্প

    PM Modi: বন্ধ হয়েছে তিন তালাক, মোদি সরকারের আমলে মহিলাদের জন্য অজস্র প্রকল্প

    ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের স্লোগান ছিল ‘আচ্ছে দিন আসছে’। বিগত ৯ বছরে ৪ কোটি মানুষ মাথার উপর ছাদ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ১১ কোটি মানুষ পেয়েছেন শৌচালয়। উজ্জ্বলা যোজনা আসার পর কাউকে আর উনুনে রাঁধতে হচ্ছে না। চলছে স্কিল ইন্ডিয়া, মেক-ইন-ইন্ডিয়ার মতো অজস্র প্রকল্প। সন্ত্রাসী হামলার প্রত্যুত্তর হিসেবে এদেশ সাক্ষী থেকেছে বালাকোট এয়ার স্ট্রাইকের। নিরাপত্তা হোক বা কৃষি, কর্মসংস্থান হোক বা দারিদ্রতা দূরীকরণ-বিগত ৯ বছরে কীভাবে এল সেই ‘আচ্ছে দিন’? তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন ।

    ‘সাফল্যের ৯ বছর’-৩

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশেষজ্ঞরা বলছেন, বিগত ন-বছর ধরে মোদি সরকারের আমলে প্রাধান্য দেওয়া হয়েছে নারীর সর্বাঙ্গীন উন্নয়নকে। নারী কল্যাণে একাধিক কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছে কেন্দ্রের মোদি সরকার (PM Modi)। সামাজিকভাবে নারী সুরক্ষা আনতে চালু হয়েছে বিভিন্ন আইন। যেমন আইন করে বন্ধ করা গেছে তিন তালাক প্রথা। মহিলাদের স্বাস্থ্যের জন্য মোদি সরকার গ্রহণ করেছে ‘মিশন পোষণ’। এটা এক ধরনের পুষ্টির প্রোগ্রাম, গর্ভবতী মহিলা এবং সদ্যোজাতদের জন্য। এই প্রকল্পে এখনও অবধি ১.৮১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার।

    নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের প্রকল্প

    অন্যদিকে সরকারি সূত্রেই জানা যাচ্ছে, ‘মিশন শক্তি’ প্রকল্পে দুটি স্কিম রয়েছে। একটি হল ‘সম্বল’ এবং অপরটি ‘সামর্থ্য’। নারী সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্যই এই প্রকল্পগুলি নেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প, বিপদগ্রস্ত মহিলাদের জন্য হেল্পলাইন ১৮১। নারীঘটিত যে কোনও অপরাধের দ্রুত বিচারের জন্য তৈরি করা হয়েছে মহিলা আদালত। অন্যদিকে ‘সম্বল’ স্কিমের আবার দুটি ভাগ রয়েছে। একটি হল ‘প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা’ এবং ‘শক্তি সাধন’। মাতৃ বন্দনা যোজনার মধ্যে পড়ছে উজ্জ্বলা যোজনা। যেখানে মোদি সরকার ৯ কোটির বেশি গ্যাস সিলিন্ডার বিতরণ করেছে। কর্মরত মহিলাদের জন্য মোদি সরকারের প্রকল্প হল সখী নিবাস। যা একধরনের মহিলা হস্টেল। লিঙ্গ অনুপাত প্রথমবারের জন্য বেড়েছে। প্রতি ১০০০ জন পুরুষে মহিলা হল ১০২০। মহিলাদের ওপর সাংসারিক নির্যাতনও কমেছে। কন্যা ভ্রুণ হত্যাও কম।

    নানা ক্ষেত্রে মহিলাদের সক্রিয় উপস্থিতি

    মোদি সরকারের ঘোষিত প্রাথমিক নীতি হল, প্রতিটি নারী যেন মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। একটা সময় ছিল, যখন ভারতের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে শৌচকর্ম সারতে মহিলাদের মাঠে যেতে হত। কিন্তু স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রতি বাড়িতেই এখন টয়লেট স্থাপন করতে পেরেছে মোদি সরকার। এই সংখ্যা প্রায় ১২ কোটি। ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে কুয়ো থেকে পানীয় জল আনতে মহিলাদের অনেক দূরে যেতে হত। এখন সেটাও মোদি সরকারের সৌজন্যে বন্ধ হয়েছে এবং তার বদলে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন পৌঁছেছে। জল জীবন মিশনের আওতায় এই প্রকল্প গড়ে উঠেছে। প্রায় ১২ কোটি বাড়িতে জলের পাইপলাইন পৌঁছেছে। পরিসংখ্যান বলছে, মুদ্রা যোজনায় ৬৮ শতাংশ লোনই মহিলারা পেয়েছেন, যা সংখ্যায় কয়েক কোটি। এখন ঘরের জন্যও মহিলাদের চিন্তা করতে হয় না। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই সমস্যা দূর করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত ন-বছর ধরে মোদি জমানায় নারী শক্তির বিকাশ উল্লেখযোগ্য হয়েছে। ভারতীয় মহিলাদের সাফল্যের হারও চোখে পড়ার মতো। মহিলা পুলিশের সংখ্যাও বেড়েছে মোদি জমানায় (PM Modi)। একই কথা সেনাবাহিনীর ক্ষেত্রেও। মহিলা ক্রীড়াবিদের সংখ্যাও বাড়ছে। টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান প্রভৃতি নানা ক্ষেত্রে মহিলাদের সক্রিয় উপস্থিতি বেড়েছে।

    এক নজরে দেখে নেওয়া যাক, গত ন’ বছরে নারী উন্নয়নে মোদি সরকার (PM Modi) কী কী কাজ করেছে

    ১) প্রথমবারের জন্য ভারতবর্ষে বেড়েছে মহিলা লিঙ্গ অনুপাত। প্রতি ১০০০ পুরুষে মহিলা এখন ১০২০।

    ২) কর্মরত মহিলাদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বেড়ে ২৬ সপ্তাহ হয়েছে।

    ৩) ৩.০৩ কোটি মহিলাকে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার আওতায় আনা হয়েছে।

    ৪) জন ঔষধি কেন্দ্রে ২৭ কোটিরও বেশি স্যানিটারি ন্যাপকিন ১ টাকা মূল্যে প্রদান করা হচ্ছে।

    ৫) সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৩.১৮ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

    ৬) ৯.৬ কোটি ধোঁয়ামুক্ত কিচেন তৈরি করা গেছে।

    ৭) প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬৮.৯ শতাংশ ঘরই মহিলারা পেয়েছেন, যা সংখ্যায় আড়াই কোটি।

    ৮) ২৭ কোটিরও বেশি মুদ্রা লোনের সুবিধা পাচ্ছেন মহিলারা।

    ৯) সশস্ত্র বাহিনীতে মহিলাদের জন্য স্থায়ী কমিশন চালু করা হয়েছে।

    ১০) প্রস্তাব গ্রহণ করা হয়েছে মহিলাদের বিবাহের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার জন্য, যাতে তাঁরা শিক্ষা এবং কর্মজীবনে প্রবেশের সুযোগ পান।

    ১১) তিন তালাক প্রথার বিরুদ্ধে আইন আনা হয়েছে, মুসলিম মহিলাদের দেওয়া হয়েছে অধিকার।

    ১২) পিছিয়ে পড়া মহিলাদের অর্থনৈতিক সুবিধা দানের জন্য ৪৫ ছাত্রীকে স্কলারশিপের সুবিধা দিয়েছে মোদি সরকার।

    ১৩) ছাত্রীদের জন্য আলাদাভাবে ৯.৫২ লক্ষ টয়লেট স্কুলগুলিতে স্থাপন করা গেছে।

     

    আরও পড়ুন: দুধ উৎপাদনে শীর্ষে ভারত, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ১১ কোটি মানুষ!

    আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

    চলবে….

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Karnataka News: হিন্দু যুবক প্রহৃত কর্নাটকে! অভিযুক্ত মৌলবাদীরা, কারণ জানলে অবাক হবেন 

    Karnataka News: হিন্দু যুবক প্রহৃত কর্নাটকে! অভিযুক্ত মৌলবাদীরা, কারণ জানলে অবাক হবেন 

    মাধ্যম নিউজ ডেস্ক: ভিন ধর্মের বান্ধবীকে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিলেন। এই অপরাধে কর্নাটকের (Karnataka News) শিবামোগা জেলার ভদ্রাবতীতে এক হিন্দু যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে। জানা গেছে, রবিবার ২৮ মে ওই হিন্দু যুবক বিনয় কুমারকে উগ্র ইসলামিক মৌলবাদীরা আক্রমণ করে। এজন্য অভিযুক্ত চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিগৃহীত বিনয় কুমার ভদ্রাবতীর বিশ্বেশ্বরা নগরের বাসিন্দা। অন্যদিকে কালান্দা নগরের বাসিন্দা হলেন ওই যুবতী। তাঁরা দুজনেই একটি প্যারামেডিক্যাল কলেজে একই ক্লাসে পড়েন।

    কীভাবে ঘটে এই ঘটনা?

    জানা গেছে, এদিন বিনয় কুমারের বান্ধবীর বোন পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। বোনের দুর্ঘটনার খবর বিনয়কে জানান ওই ছাত্রী। এরপর বিনয় তাঁকে বাড়িতে পৌঁছে দিতে যান। যুবতীকে বাড়িতে পৌঁছে দেওয়ার পরেই স্থানীয় পাঁচজন যুবক বিনয়ের পিছু নেয় বলে অভিযোগ। কিছুদূর আসার পরেই বিনয়কে ঘিরে ধরা হয়। তাঁর নাম জিজ্ঞাসা করা হয়। জানতে চাওয়া হয় কেন যুবতীকে বাড়িতে পৌঁছে দিতে এসেছে সে! এই প্রশ্ন তুলেই আক্রমণ শুরু করে অভিযুক্তরা। এরপর বিনয় ফোনে তাঁর দুই বন্ধু অভি এবং যশবন্তকে ডাকে। তাঁরা ঘটনাস্থলে এলে তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এলাকায় এই নিয়ে বিরাট উত্তেজনা তৈরি হয় এনিয়ে।

    আরও পড়ুন: ২০ বার ছুরির কোপ, পাথর দিয়ে থেঁতলে খুন হিন্দু কিশোরীকে! ধৃত মুসলিম যুবক

    কোন কোন ধারায় মামলা দায়ের?

    মারধরের অভিযোগে স্থানীয় ওল্ড টাউন থানায় পাঁচজনের নামে এফআইআর দায়ের করেন বিনয়। তার ভিত্তিতে অভিযুক্ত চারজনকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু একজন এখনও পলাতক বলে জানা গেছে। শিবমোগা জেলার পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ (জীবনের হুমকি), ৫০৪ (ইচ্ছাকৃত অপমান), ১৪৩ (বেআইনি সমাবেশ), ১৪৭ (হিংসা), ১৪৯ (সংঘঠিত অপরাধ) এবং ৩২৩ (আক্রমণ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Manipur Violence: মণিপুরে আর্থিক সাহায্য কেন্দ্র-রাজ্যের! মৃতদের পরিবারকে ১০ লক্ষ, একজনকে চাকরি

    Manipur Violence: মণিপুরে আর্থিক সাহায্য কেন্দ্র-রাজ্যের! মৃতদের পরিবারকে ১০ লক্ষ, একজনকে চাকরি

    মাধ্যম নিউজ ডেস্ক: হিংসা বিধ্বস্ত মণিপুরে (Manipur Violence) শান্তি ফেরানোর উদ্যোগ। এই মর্মে যৌথভাবে ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা করল কেন্দ্র ও মণিপুর সরকার। ঘোষণা অনুযায়ী, মৃতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি পরিবারের ১ জনের জন্য চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

    পরিস্থিতি খতিয়ে দেখতে মণিপুরে অমিত শাহ

    জাতিগত হিংসায় প্রায় এক মাস ধরে উত্তপ্ত মণিপুর (Manipur Violence)। এখনও পর্যন্ত এই হিংসায় প্রাণ হারিয়েছেন ৮০ জন। আহত বহু। ঘরছাড়া শতাধিক। এই পরিস্থিতিতেই চারদিনের সফরে মণিপুর গিয়েছেন অমিত শাহ (Amit Shah)। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লা এবং আইবির ডিরেক্টর তপনকুমার ডেকা। সোমবার রাতে ইম্ফলে পা রেখেই পর পর বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক এক করে মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, মণিপুরের মন্ত্রিসভার সদস্যবৃন্দ, নিরাপত্তা আধিকারিক এবং রাজ্য স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। বৈঠক করেন রাজ্যপালের সঙ্গেও। 

    আরও পড়ুন: শান্তির লক্ষ্যে! অগ্নিগর্ভ মণিপুরে পৌঁছেই পর পর বৈঠক অমিত শাহের

    কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

    অমিত শাহের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়, মণিপুরে দ্রুত শান্তি (Manipur Violence) এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হবে। এই জন্য যা যা করণীয় তা করা হবে। এর পরই, এই প্যাকেজের সিদ্ধান্ত করা হয়। ঘোষণা অনুযায়ী, ৫ লাখ টাকা দেওয়া হবে রাজ্যের তরফে, বাকি ৫ লাখ টাকা দেবে কেন্দ্র। একই সঙ্গে সংঘর্ষে মৃতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। 

    পাশাপাশি, সাধারণ মানুষের জন্য চাল, ডাল, রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় সামগ্রীও মজুত রাখার নির্দেশ সরকারকে দিয়েছেন অমিত শাহ। শাহের বৈঠকে এ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় পেট্রল, রান্নার গ্যাস, চাল এবং অন্যান্য খাদ্যদ্রব্যের জোগান বৃদ্ধি করা হবে। যাতে অভাবজনিত মূল্যবৃদ্ধির পরিস্থিতি ঠেকানো যায় (Manipur Violence)।

  • PM Modi: দুধ উৎপাদনে শীর্ষে ভারত, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ১১ কোটি মানুষ!

    PM Modi: দুধ উৎপাদনে শীর্ষে ভারত, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায় ১১ কোটি মানুষ!

    ২০১৪ সালে নরেন্দ্র মোদি সরকারের স্লোগান ছিল ‘আচ্ছে দিন আসছে’। বিগত ৯ বছরে ৪ কোটি মানুষ মাথার উপর ছাদ পেয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ১১ কোটি মানুষ পেয়েছেন শৌচালয়। উজ্জ্বলা যোজনা আসার পর কাউকে আর উনুনে রাঁধতে হচ্ছে না। চলছে স্কিল ইন্ডিয়া, মেক-ইন-ইন্ডিয়ার মতো অজস্র প্রকল্প। সন্ত্রাসী হামলার প্রত্যুত্তর হিসেবে এদেশ সাক্ষী থেকেছে বালাকোট এয়ার স্ট্রাইকের। নিরাপত্তা হোক বা কৃষি, কর্মসংস্থান হোক বা দারিদ্রতা দূরীকরণ-বিগত ৯ বছরে কীভাবে এল সেই ‘আচ্ছে দিন’? তা নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন ।

    ‘সাফল্যের ৯ বছর’-২

     

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষিভিত্তিক অর্থনীতি ভারতের অন্যতম ভিত্তি। প্রধানমন্ত্রীর (PM Modi) ভাষায়, ‘‘৯ বছরে কৃষকদের রোজগার অনেকটাই বেড়েছে। পাশাপাশি চাষের খরচও কমানো গেছে। আধুনিক উন্নত মানের সুবিধা কৃষকদের প্রদান করা হয়েছে। বীজ বপন থেকে ফসলকে বাজারে রফতানি করা পর্যন্ত সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছে।’’ বিগত ৯ বছরের মোদি সরকারের আমলে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে কৃষি ক্ষেত্রে। জনপ্রিয় হয়েছে ‘‘বীজ সে বাজার তক’’ স্লোগান। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে মোদি সরকার বিগত ইউপিএ সরকারের থেকে অনেক বেশি অর্থ বরাদ্দ করেছে। এই প্রকল্পে কৃষকরা আগের থেকে বেশি টাকা পাচ্ছেন। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ৬,০০০ টাকা করে পাঠানো হয়ে থাকে এই প্রকল্পে। এছাড়াও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতির হাত থেকে কৃষিকে বাঁচাতে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো বিমাও চালু করেছে সরকার। খরা, বন্যা, অতি বৃষ্টি এসবই এর মধ্যে পড়ছে। পাশাপাশি, জল সেচের জন্যও আগের থেকে বেশি অর্থ বরাদ্দ হয়েছে। এর ফলাফল আমাদের সকলের চোখের সামনে। লকডাউনের সময় ২০২১-২২ অর্থবর্ষে খাদ্য উৎপাদনে রেকর্ড তৈরি হয়েছে দেশে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য যা ভাবা হয়েছিল, তার চেয়েও বেশি খাদ্য উৎপাদন করতে সমর্থ হয়েছে দেশের কৃষি ক্ষেত্র। শুধুমাত্র খাদ্য উৎপাদন ক্ষেত্রেই নয়, মৎস্য চাষ থেকে শুরু করে ফরেস্টি, হর্টিকালচার সব ক্ষেত্রেই কৃষকদের রোজগার বেড়েছে বলে জানা যাচ্ছে। দুগ্ধ উৎপাদন ক্ষেত্রেও রোজগার অনেকটাই বৃদ্ধি হয়েছে। সারা দেশে এখনও পর্যন্ত ৮ কোটিরও বেশি মানুষ এই পেশার সঙ্গে।

    সারা বিশ্বে দুগ্ধ উৎপাদনে প্রথম ভারতবর্ষ, মাছ-ডিমে তৃতীয়  

    ভারতবর্ষ সারা বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে দুধ উৎপাদনে। তৃতীয় স্থান অধিকার করেছে ডিম উৎপাদনে। মাছ উৎপাদনে তৃতীয় এবং মাংস উৎপাদনে অষ্টম স্থান অধিকার করে। সম্প্রতি রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে ২০২৩ সাল হল আন্তর্জাতিক মিলেট বর্ষ। জোয়ার, ভুট্টা জাতীয় খাদ্যশস্যগুলিকে মিলেট জাতীয় শস্য বলে। এই শস্য যে কোনও প্রতিকূল পরিবেশেও চাষ করা যায় এবং অনুর্বর জমিতেও স্বাচ্ছন্দ্যে হয়। প্রধানমন্ত্রী (PM Modi) বলছেন, ‘‘মিলেট ক্রেতাদের জন্যও ভালো। চাষ করতেও সুবিধাজনক। আবার যে কোনও জলবায়ুতেও চাষ করা যায়।’’ কেন্দ্রীয় সরকার গুরুত্ব দেওয়াতে, মিলেট জাতীয় খাদ্যশস্যর উৎপাদনও বেড়েছে দেশে।

    জৈব চাষে গুরুত্ব

    অন্যদিকে দেশের ক্ষুদ্র কৃষকদের উৎসাহিত করা হচ্ছে, তাঁরা যেন জৈব চাষ করেন। প্রাকৃতিক চাষের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সারা দেশের পঞ্চায়েতগুলির সহযোগিতায় জৈব চাষকে বাস্তবায়িত করা হবে। এনিয়ে নির্দেশিকাও জারি করেছে কেন্দ্রীয় সরকার। যেহেতু কোনও কীটনাশক ব্যবহার করা হয় না, তাই এই চাষ অনেক বেশি স্বাস্থ্যসম্মত। বিনিয়োগও এখানে কম হয়, যার ফলে লভ্যাংশের পরিমাণটাও বেশি হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিগত নয় বছরে ভারতবর্ষের কৃষিক্ষেত্রে পরিকাঠামোগত দিক থেকে ব্যাপক উন্নয়নের জোয়ার এসেছে এবং বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে চাষাবাদ করার উপরে জোর দেওয়া হয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার মনে করছে, ভারতীয় কৃষকরা শুধুমাত্র দেশের জন্যই খাদ্যশস্য উৎপাদন করেন না, বরং উৎপাদিত পণ্য সারা বিশ্বের বিভিন্ন বাজারে বিক্রি হয়।

    এক নজরে দেখে নেওয়া যাক, গত ৯ বছরে কৃষি ক্ষেত্রে কী কী উন্নয়ন হয়েছে?

    ১) ইউপিএ জমানার সাপেক্ষে পাঁচ থেকে সাত গুণ বেশি বাজেট বরাদ্দ করা হয়েছে কৃষিক্ষেত্রে। ২০১৩-১৪ অর্থবর্ষে যেখানে ২১,৯৩৩ কোটি টাকার কৃষি বাজেট হত, সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে মোদি সরকারের জমানায় ১ লক্ষ ২৫ হাজার ৩৬ কোটি টাকার কৃষি বাজেট মঞ্জুর করা হয়েছে।

    ২) কৃষিক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের জন্য ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

    ৩) পরিসংখ্যান বলছে, বর্তমানে ১১ কোটি মানুষ প্রধানমন্ত্রী কিষাণ যোজনার উপভোক্তা।

    ৪) Soil Health Card বিতরণ করা হয়েছে প্রায় ২৩ কোটি।

    ৫) পরিসংখ্যান বলছে, বাসমতি চাল ছাড়া অন্যান্য যে চালগুলি বিশ্বের বিভিন্ন বাজারে বিক্রি করা হত, ইউপিএ জমানার থেকে তার বিক্রি বেড়েছে ১০৯.৭ শতাংশ।

    ৬) ২০ লক্ষ কোটি টাকা কৃষি ঋণ মঞ্জুর করা হয়েছে ২০২৩-২৪ অর্থবর্ষে 

    ৭) ২০২১-২২ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষে সারের ক্ষেত্রে ভর্তুকি বাড়ানো হয়েছে প্রায় ৫০০ শতাংশ। 

    ৮) ফসল বিমা যোজনায় বরাদ্দ করা হয়েছে ১.৩৩ লক্ষ কোটি টাকা।

    ৯) ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত জল সেচ প্রকল্পে ৯৩ হাজার ৬৮ কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকার।

    ১০) গমের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্যে ২০০৬ থেকে ২০১৪ অবধি যেখানে দেওয়া হয়েছে ২.৩৯ লক্ষ কোটি টাকা, সেখানে ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত এর পরিমাণ ৪.৫২ লক্ষ কোটি টাকা।

    ১১) ধানের ক্ষেত্রে দেখা যাচ্ছে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত সহায়ক মূল্য প্রদান করা হয়েছিল ৩.০৯ লক্ষ কোটি টাকা, সেখানে ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত এর পরিমাণ ১০.৬৪ লক্ষ কোটি টাকা।

    ১২) কৃষকের জমিতে সোলার প্যানেল বসানোর কাজও শুরু হয়েছে। যাতে তাঁদের রোজকার বাড়তে পারে বিভিন্নভাবে। গত ন’ বছরে দ্বিগুণ মধু বিদেশে রফতানি করা গেছে।

     

     

    আরও পড়ুন: ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য, ১১ কোটি বাড়িতে জলের লাইন! অভাবনীয় সাফল্য মোদি সরকারের

    চলবে….

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: শান্তির লক্ষ্যে! অগ্নিগর্ভ মণিপুরে পৌঁছেই পর পর বৈঠক অমিত শাহের

    Amit Shah: শান্তির লক্ষ্যে! অগ্নিগর্ভ মণিপুরে পৌঁছেই পর পর বৈঠক অমিত শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপজাতি সংঘর্ষের আগুনে এখনও জ্বলছে মণিপুর। তার মধ্যেই অশান্ত রাজ্যে চারদিনের সফরে সোমবার সন্ধ্যায় রাজধানী ইম্ফলে পৌঁছেছেন অমিত শাহ (Amit Shah)। আগামী ক’দিন গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার মণিপুরে পা রেখেই পর পর বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একটা বৈঠক করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সঙ্গে। পাশাপাশি বৈঠক করেন মন্ত্রিসভার সকল সদস্যদের সঙ্গেও। এছাড়া, সোমবারই অমিত শাহ পরিস্থিতি নিয়ে একপ্রস্থ আলোচনা সারেন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গেও। পৃথক বৈঠক করেন মণিপুর গোয়েন্দা বিভাগের প্রধান তপন ডেকার সঙ্গে। একইসঙ্গে তিনি কথা বলেছেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিংয়ের সঙ্গেও।

    লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা

    সূত্রের খবর, আজ মঙ্গলবার, সেনার সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহের (Amit Shah)। পাশাপাশি, জনজাতি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব পক্ষকে একসঙ্গে বসিয়ে সমাধান সূত্র বের করার চেষ্টা হতে পারে। আহতদের দেখতে হাসপাতালেও যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার তিনি এ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন বলেও মনে করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে ইম্ফল ছেড়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। অমিত শাহের এই সফরে তাঁর সঙ্গী রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। অশান্ত মণিপুরে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন চিফ অফ ডিফেন্স জেনারেল অনিল চৌহানও। প্রতিনিয়ত সামরিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি, মণিপুরে এসেছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে। 

    আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাওয়ার পথে বাস খাদে পড়ে মৃত্যু ১০ পুণ্যার্থীর, আহত অন্তত ৫৭ জন

    এখনও অগ্নিগর্ভ মণিপুর

    মে মাসের শুরু থেকেই অগ্নিগর্ভ মণিপুর। দুই জনজাতি সংগঠন— মৈতেই ও কুকিদের মধ্যে সংঘাত থেকে ভয়াবহ হিংসা বাঁধে উত্তর-পূর্বের এই রাজ্যে। তার জেরে ইতিমধ্যেই ৭৫ জনের বেশি নিহত হয়েছেন। ঘরছাড়া অনেকে। এরই মধ্যে অভিযোগ ওঠে, জঙ্গিরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অশান্তি সৃষ্টি করছে। এর পরই সেনা অভিযানে নামে। প্রায় বিগত ৪ দিনে ৪০ জন সশস্ত্র কুকি জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। আর এরপরই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সেই রাজ্যে। শনিবার থেকে সেই রাজ্যে নতুন করে অশান্তি শুরু হয়। অমিত শাহের (Amit Shah) সফরের ঠিক আগে রবিবার নতুন করে হিংসার আগুনে জ্বলে মণিপুর। এক পুলিশকর্মী সহ ৫ জনের মৃত্যু হয়। সোমবারও দিনভর গুলির লড়াই এবং অশান্তি হয় মণিপুরের একাধিক এলাকায়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share