Category: দেশ

Get updates on India News Headlines National News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • PM Modis Security Breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, পঞ্জাবে সাসপেন্ড ৭ পুলিশ কর্মী

    PM Modis Security Breach: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ, পঞ্জাবে সাসপেন্ড ৭ পুলিশ কর্মী

    মাধ্যম নিউজ ডেস্ক: বিঘ্নিত হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা (PM Modis Security Breach)। তিনি ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে। তা সত্ত্বেও বিক্ষোভকারীরা চলে আসেন প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে। বছর দুয়েক আগের সেই ঘটনার জেরে সাসপেন্ড করা হল পঞ্জাবের এসপি গুরবিন্দর সিংহকে। কর্তব্যে অবহেলার অভিযোগেই সাসপেন্ড করা হয়েছে পঞ্জাব পুলিশের এই কর্তাকে।

    নিরাপত্তার দায়িত্বে ছিলেন গুরবিন্দর

    গত বছর ৫ জানুয়ারি পঞ্চাবে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে একটি ফ্লাইওভারে প্রায় ২০ মিনিটে আটকে পড়েছিল প্রধানমন্ত্রীর কনভয়। কৃষকদের বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীকে সেখানে আটকে থাকতে হয় পুরো সময়টা। ঘটনার জেরে বিজেপি নেতারা তৎকালীন চরণজিৎ সিং চান্নি সরকারকে (কংগ্রেস) নিশানা করেন। ওই সময় ফিরোজপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন গুরবিন্দর। তিনি তখন ফিরোজপুরের এসপি ছিলেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

    কী বলেছিল সুপ্রিম কোর্ট

    দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তার গলদ বিরলের মধ্যে বিরলতম ঘটনা। এর ফলে আন্তর্জাতিক মহলে লজ্জার মুখে পড়তে হতে পারে ভারতকে। কেন প্রধানমন্ত্রীর কনভয় (PM Modis Security Breach) থামাতে হল, কীভাবেই বা বিক্ষোভকারীরা তাঁর কনভয়ের সামনে চলে এল, সে ব্যাপারে তদন্তের জন্য কমিটিও গঠন করে দেশের শীর্ষ আদালত। দেড় বছরেরও বেশি সময় ধরে তদন্ত চলার পর ১৮ নভেম্বর রাজ্য স্বরাষ্ট্র দফতরে রিপোর্ট পেশ করেন পঞ্জাবের ডিজিপি। সেই রিপোর্টের ভিত্তিতেই দিন তিনেক আগে সাসপেন্ড করা হয় গুরবিন্দরকে। যদি খবরটি প্রকাশ্যে আসে শনিবার। উল্লেখ্য, বর্তমানে গুরবিন্দর কর্মরত ছিলেন পঞ্জাবের বাথিন্ডা জেলায়।

    আরও পড়ুুন: তৃণমূল পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণ! উড়ল কিশোরের হাতের আঙুল

    গত বিধানসভা নির্বাচনে পঞ্জাবে গোহারা হারে কংগ্রেস। ক্ষমতায় আসে ভগবন্ত মানের নেতৃত্বে আপ সরকার। কর্তব্যে গাফিলতির জন্য আরও ছজন পুলিশকর্মীকেও সাসপেন্ড করেছে মান সরকার। গুরবিন্দর ছাড়াও যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা হলেন, ডিএসপি পদমর্যাদার অফিসার পারসন সিংহ এবং জগদীশ কুমার, ইনসপেক্টর যতীন্দর সিং এবং বলবিন্দর সিংহ, সাব ইনসপেক্টর যশবন্ত সিংহ এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টর রমেশ কুমার। রাজ্য স্বরাষ্ট্র দফতরই এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এই সাত পুলিশ কর্মীকে সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে পেশ করা হয়েছে চার্জশিটও (PM Modis Security Breach)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Uttarkashi Tunnel: আরও এক মাস আটকে থাকতে হবে উত্তরকাশীর সুড়ঙ্গের সেই শ্রমিকদের!

    Uttarkashi Tunnel: আরও এক মাস আটকে থাকতে হবে উত্তরকাশীর সুড়ঙ্গের সেই শ্রমিকদের!

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক মাস সুড়ঙ্গে আটকে থাকতে হতে পারে শ্রমিকদের। উত্তরকাশীর সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) ধস নামায় আটকে রয়েছেন ৪১জন শ্রমিক। এঁদের মধ্যে তিনজন বাংলার। এই শ্রমিকদের উদ্ধার করতে আক্ষরিক অর্থেই হিমশিম খাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

    কী বলছেন উদ্ধারকারীরা?  

    তবে শুক্রবার ফের থমকে গিয়েছে উদ্ধার কাজ। কারণ আমেরিকায় তৈরি যে অগার মেশিনটি আনা হয়েছিল, শুক্রবার আচমকাই ভেঙে পড়ে সেটি। আনা হয়েছে নতুন মেশিনও। কোদাল, শাবল, গাঁইতি দিয়ে সুড়ঙ্গ খুঁড়েও শ্রমিকদের উদ্ধার করা যায় কিনা, তা নিয়েও ভাবনা-চিন্তা চলছে। তবে সুড়ঙ্গের যা পরিস্থিতি, তাতে এসব পন্থা কতখানি ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দিহান উদ্ধারকারী দলের বিশেষজ্ঞরাও। আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞরা জানান, উদ্ধারকাজ সম্পন্ন হতে লেগে যেতে পারে মাসখানেক। তবে সুড়ঙ্গে (Uttarkashi Tunnel) আটকে পড়া শ্রমিকদের ঠিক কবে উদ্ধার করা যাবে, নিশ্চিত করে তা বলতে পারেননি আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্সও। তিনি জানান, বড়দিন পর্যন্ত সময় লাগতে পারে। অবশ্য তার আগেও সম্পন্ন হতে পারে উদ্ধারকাজ।

    ‘ওঁরা সুরক্ষিত থাকবেন’

    তিনি বলেন, “এখন থেকে আগামী এক মাসের মধ্যে যে কোনও সময়ে শ্রমিকদের উদ্ধার করে আনা হবে। সঠিক সময়টা আমি বলতে পারছি না। আমার মনে হয়, আমাদের তাড়াহুড়ো করা উচিত হবে না। যে কাজটি সব চেয়ে জরুরি, তা হল ৪১ জন শ্রমিককে নিরাপদে সুড়ঙ্গ থেকে উদ্ধার করে আনা ও বাড়িতে ফিরিয়ে দেওয়া। আমি নিশ্চিত, বড়দিনের মধ্যে ওঁরা সকলে বাড়ি ফিরবেন।” তিনি বলেন, “আমি প্রথম থেকেই বলে এসেছি, এই কাজ দ্রুত সম্পন্ন করা যাবে না, সহজেও করা যাবে না। আমি কখনওই বলিনি, কালই উদ্ধার করা যাবে শ্রমিকদের। আমি শুধু বলেছি, ওঁরা সুরক্ষিত থাকবেন, এটা নিশ্চিত।”

    আরও পড়ুুন: “সন্ত্রাসবাদকে আমরা নির্মূল করে দিয়েছি”, ২৬/১১ হামলার ১৫ বছরে দৃপ্ত ঘোষণা মোদির

    ডিক্স বলেন, “খোঁড়াখুঁড়ির কাজ বন্ধ রয়েছে। মেশিনটি ভেঙে যাওয়ায় সামনের দিকে এগনো যাচ্ছে না। একাধিক বিকল্পের দিকে নজর রেখেছি। সুরক্ষিতভাবে যাতে প্রত্যেক শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করা যায়, সেই বিষয়টিতেই জোর দিচ্ছি আমরা।” উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অবশ্য বলেন, “কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের তরফেই শ্রমিকদের উদ্ধারে কাজ চলছে জোরকদমে। প্রধানমন্ত্রী সমগ্র পরিস্থিতি ও কর্মীদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। আশা করছি, আমরা খুব তাড়াতাড়িই উদ্ধার (Uttarkashi Tunnel) করে আনতে পারব শ্রমিকদের।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • All Party Meeting: সংসদের শীতকালীন অধিবেশন, ২ ডিসেম্বর সর্বদল বৈঠকের ডাক যোশীর

    All Party Meeting: সংসদের শীতকালীন অধিবেশন, ২ ডিসেম্বর সর্বদল বৈঠকের ডাক যোশীর

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। তার আগে প্রথা মেনে সর্বদলীয় বৈঠকের (All Party Meeting) ডাক দিয়েছে কেন্দ্র। অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। সর্বদলীয় বৈঠক হবে এর ঠিক দু’ দিন আগে, ২ ডিসেম্বর। কেন্দ্রের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

    কোন কোন বিষয়ে আলোচনা

    মন্ত্রী জানান, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। চলবে ১৯ তারিখ পর্যন্ত। এই অধিবেশনে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইন প্রতিস্থাপনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হতে পারে। মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের বিলটি উত্থাপিত হতে পারে। এই অধিবেশনে উঠতে (All Party Meeting) পারে মহুয়া ইস্যুও। তৃণমূলের এই সাংসদকে নিয়ে ঝড় উঠতে পারে অধিবেশনে। পেশায় ব্যবসায়ী হিরানন্দ দর্শানির কাছ থেকে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে কৃষ্ণনগরের এই তৃণমূল সাংসদের বিরুদ্ধে।

    মহুয়া ইস্যু

    ঘটনার জেরে মহুয়াকে তলব করেছিল সংসদের এথিক্স কমিটি। সেই কমিটির বৈঠক ছেড়ে মাঝপথেই মহুয়া বেরিয়ে যান বলে অভিযোগ। পরে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে এথিক্স কমিটি। সুপারিশ করা হয়েছে তদন্ত শুরুরও। মহুয়ার সাংসদ পদ থাকবে না খোয়াতে হবে, তা নিয়েও আলোচনা হতে পারে আসন্ন অধিবেশনে। প্রথা অনুযায়ী, সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডাকা হয় অধিবেশন শুরুর ঠিক আগের দিন। সেই নিয়ম মানতে গেলে অধিবেশন ডাকতে হত ৩ ডিসেম্বর। কারণ অধিবেশন শুরু হচ্ছে ৪ ডিসেম্বর। তবে যেহেতু ৩ ডিসেম্বর পাঁচ রাজ্যের নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার কথা, তাই সর্বদল বৈঠক ডাকা হয়েছে ২ ডিসেম্বর।

    আরও পড়ুুন: বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিতর্কের জের, নির্বাচন কমিশনে বিজেপি

    ১৭ সেপ্টেম্বর পাঁচ দিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। সেই বৈঠকের আগে সর্বদল বৈঠক না ডাকায় সোচ্চার হয়েছিলেন বিরোধীরা। প্রধানমন্ত্রীকে এ নিয়ে চিঠিও দিয়েছিলেন তাঁরা। পরে অবশ্য রীতি মেনে বিশেষ অধিবেশন শুরুর আগের দিনই হয় সর্বদল বৈঠক (All Party Meeting)। যোগ দেন বিরোধীরাও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Polls 2023) ভোট পড়ল ৬৮ শতাংশ। শনিবার মরুরাজ্যের ১৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। যদিও বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে একটি কেন্দ্রে।

    সব চেয়ে বেশি ভোট

    এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৮ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে জলসলমীর জেলায়। এখানে ভোট পড়ছে ৭৬.৫৭ শতাংশ। এ রাজ্যে লড়াই মূলত দুই দলের – একদিকে শাসক দল কংগ্রেস, অন্যদিকে রয়েছে বিজেপি। যদিও ময়দানে রয়েছে মায়াবতীর বিএসপি এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ। নির্বাচন (Rajasthan Assembly Polls 2023) মোটের ওপর শেষ হয়েছে শান্তিতেই। তবে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে শিকার, ঢোলপুর ও দিগ জেলায়। এদিনের নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার।

    কংগ্রেসের দুর্নীতিই হাতিয়ার বিজেপির

    রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দেদার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিকে প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। ক্ষমতায় আসতে ২৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা, উজ্জ্বলা প্রকল্পে সুবিধাপ্রাপ্তদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাঁচশো টাকার মধ্যে রাখা সহ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে সোনিয়া গান্ধীর দল। রাজস্থানের কোটায় ভোট দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বলেন, “গণতন্ত্রের এই উৎসবে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মত প্রকাশের জন্য প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত।”

    আরও পড়ুুন: “সব খেয়েছে হাওয়াই চটি, আসল চোর মমতা” তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

    এদিনই সর্দারপুরা বিধানসভা কেন্দ্রের একটি বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি সর্দারপুরা কেন্দ্রেরই প্রার্থী। রাজস্থানের বিকানের পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, “রাজস্থানে সরকার গঠন করবে বিজেপি। আমরা এখানে গণতন্ত্রের শক্তি দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যক মহিলা ভোট দিতে এসেছেন।”

    এদিকে, শিকারপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাতজনকে আটক করেছে পুলিশ। দু পক্ষই এলোপাথাড়ি পাথর ছুড়েছে। মোতায়েন করা হয়েছে সিএপিএফ। পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ঢোলপুরেও। বারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনিল কুমার আগরওয়াল বলেন, “ভোটকর্মীরা নিরাপদেই রয়েছেন। কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।” দিগ জেলার সানলের গ্রামে পাথর ছোড়ার ঘটনায় জথম হয়েছেন দুজন। এঁদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালায় পুলিশ (Rajasthan Assembly Polls 2023)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Uttarkashi Tunnel: ভেঙে খান খান অগার মেশিন, উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার কীভাবে?

    Uttarkashi Tunnel: ভেঙে খান খান অগার মেশিন, উত্তরকাশীর সুড়ঙ্গে আটক শ্রমিকদের উদ্ধার কীভাবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভেঙে খান খান হয়ে গেল আমেরিকায় তৈরি অগার মেশিন। শুক্রবার রাতে আচমকাই ভেঙে যায় মেশিনটি। প্রত্যাশিতভাবেই অনিশ্চিত হয়ে পড়ল উদ্ধারকাজ (Uttarkashi Tunnel)। মেশিনটিকে যে মেরামত করা যাবে না, তা জানিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্স।

    সাবেকি প্রথায় চলছে কাজ

    সাবেকি প্রথায় কোদাল, শাবল, গাঁইতি দিয়েই উদ্ধার করার চেষ্টা চলছে শ্রমিকদের। এর পাশাপাশি সুড়ঙ্গের ওপর থেকে খননকাজ চালাতে নতুন মেশিন নিয়ে আসা হয়েছে। ডিক্স বলেন, “এখনও পর্যন্ত সব ঠিকঠাক চলছে। আমেরিকান মেশিনটি আর দেখতে পাবেন না আপনারা। মেশিনটিকে মেরামত করা যাবে না। ওই মেশিন দিয়ে আর খোঁড়াও হবে না।” এদিকে দিল্লি থেকে পাথর কাটার কাজে দক্ষ কয়েকজন শ্রমিককে ডেকে পাঠানো হয়েছে উত্তরকাশীতে। উলম্বভাবে খনন কাজ শুরু হবে কিনা, উদ্ধারকারীরা নিজেরাই খুঁড়বেন কিনা, সেসব নিয়েও এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা।

    ত্রুটি ধরা পড়েছিল শুক্রবারই

    প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ধস (Uttarkashi Tunnel) নামে উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওয়ের মধ্যে। সুড়ঙ্গে আটকে (Utarkashi Tunnel) পড়েন ৪১ জন শ্রমিক। এঁদের মধ্যে তিনজন বাংলার। শ্রমিকদের উদ্ধার করতে নরওয়ে থেকেও নিয়ে আসা হয়েছে বিশেষজ্ঞদের। আমেরিকা থেকে নিয়ে আসা হয় অগার মেশিন। শুক্রবার রাতে মেশিনটিতে ত্রুটি ধরা পড়ে। তার আগেই অবশ্য মেশিনটি বারবার গরম হয়ে পড়ছিল বলে উদ্ধারকারী দল সূত্রে খবর।

    সুড়ঙ্গের মধ্যে শ্রমিকরা রয়েছেন সুস্থই। খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। ইদানিং তাঁদের জন্য পাঠানো হচ্ছে বেরি ও অন্যান্য ফল। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মনোবিদরাও। সুড়ঙ্গের মাত্র ৪১ মিটার ফাঁকা জায়গায় আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁরা যাতে মনোবল হারিয়ে না ফেলেন, তাই সুড়ঙ্গে পাঠানো হয়েছে লুডো, দাবা এবং তাস। শ্রমিকরা সেখানে চোর-পুলিশও খেলছেন বলে খবর।

    আরও পড়ুুন: ‘হিন্দুইজম’ নয়, সনাতন ধর্মকে বোঝাতে ব্যবহৃত হোক ‘হিন্দুত্ব’, সিদ্ধান্ত বিশ্ব হিন্দু কংগ্রেসে

    অন্যদিকে, বারংবার উদ্ধার কাজে ব্যাঘাত ঘটায় উদ্বেগে সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের আত্মীয়-পরিজনেরা। অপেক্ষার প্রহর গুণছেন তাঁরা। শ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গ মুখে শুরু হয়েছে পুজো-আচ্চা। তার পরেও শনিবার সন্ধে পর্যন্ত উদ্ধার করা যায়নি তাঁদের। কবে উদ্ধার (Uttarkashi Tunnel) করা যাবে, সে ব্যাপারেও কিছু বলতে পারছে না উদ্ধারকারী দল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Adani-Hindenburg Case: সেবিকে ছাড়! আদানি-হিন্ডেনবার্গকাণ্ডের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

    Adani-Hindenburg Case: সেবিকে ছাড়! আদানি-হিন্ডেনবার্গকাণ্ডের রায় সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি আদানিদের। আদানি-হিন্ডেনবার্গ (Adani-Hindenburg Case) মামলার রায় আপতত সংরক্ষিত রাখল শীর্ষ আদালত (Supreme Court)। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ তার পর্যবেক্ষণে জানিয়েছে, হিন্ডেনবার্গ রিসার্চের মতো একটি বাজার সমীক্ষা সংস্থায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি আদানিদের বিরুদ্ধে নোটিস জারি করবে এমনটা ভেবে নেওয়া ঠিক নয়। 

    কী বলছে শীর্ষ আদালত

    আদানি গোষ্ঠীর (Adani-Hindenburg Case) বিরুদ্ধে শেয়ার কারচুপি অভিযোগে তদন্ত করছে সেবি। সেই সংক্রান্ত একটি মামলায় শীর্ষ আদালতের মন্তব্য, তদন্তকারী সংস্থাগুলোর উপর আস্থা রাখতে হবে। পাশাপাশি, শীর্ষ আদালত জানিয়েছে, বাজার নিয়ন্ত্রকের ‘দুর্নাম’ করার কারণ নেই। আগামী দিনে বাজারে অস্থিরতার কারণে লগ্নিকারীদের যাতে সম্পদ খোয়াতে না হয়, তা নিশ্চিত করতে সেবি কী করার কথা ভাবছে তা-ও জানতে চেয়েছে আদালত। দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, তাদের বিশেষ তদন্তকারী দল (সিট) গড়তে বলা ঠিক হবে না। কারণ সেই নির্দেশ দেওয়ার মতো কোনও তথ্য আদালতের কাছে নেই। রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্টের এই মত কিছুটা হলেও স্বস্তি দেবে আদানি গোষ্ঠীকে।

    কোন মামলার শুনানি

    এই বছরের জানুয়ারি মাসে মার্কিন শেয়ার বিশ্লেষক সংস্থা হিন্ডেনবার্গ অভিযোগ করে, এক দশকেরও বেশি সময় ধরে কারচুপি করে নিজেদের নথিভুক্ত সংস্থাগুলির শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। সেবির বিধিকে ফাঁকি দিতে ভুঁইফোঁড় বিদেশি সংস্থার মাধ্যমে নিজেদের সংস্থার শেয়ার কিনিয়েছে তারা। যার ভিত্তিতে দুটি মামলা গৃহিত হয়েছিল সুপ্রিম কোর্টে। বিনিয়োগকারীদের আস্থার বিষয়টি খতিয়ে দেখার জন্য গত মার্চে একটি কমিটি গঠন করে শীর্ষ আদালত। পাশাপাশি, শেয়ার বাজারে ‘অনিয়মের’ অভিযোগটি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় সেবিকে। তবে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্তের রিপোর্ট পেশ করতে না পারায় আদালত অবমাননার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলারই শুনানি ছিল এদিন।

    আরও পড়ুন: ১৯৯টি কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার নিরাপত্তা রক্ষী! শুরু রাজস্থানে ভোটগ্রহণ

    সেবিকে ছাড় 

    শুনানি চলাকালীন এক মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ অভিযোগ করেছিলেন, আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির দুই সদস্যের ‘স্বার্থের সংঘাত’ রয়েছে। এই আবহে আদালত বলে, ‘আপনাকে খুব সতর্ক থাকতে হবে। অভিযোগ করা খুবই সহজ। আমরা এখানে চরিত্রের সার্টিফিকেট দিচ্ছি না। কিন্তু সমানভাবে আমাদের ন্যায়ের মৌলিক নীতি সম্পর্কে সচেতন থাকতে হবে।’ এদিকে সেবি কমিটিতে থাকা আইনজীবী সোমশেখর সুন্দরেসন আদানির আইনজীবী বলে অভিযোগ করেছিলেন আবেদনকারীরা। সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায়, ২০০৬ সালে একটি মামলায় সোমশেখর আদানির হয়ে সওয়াল করেছিলেন। তিনি আদানির ইন-হাউজ আইনজীবী নন। এই আবহে সোমশেখর নিয়ে ওঠা আপত্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপরই এদিন রায়দান স্থগিত রাখে আদালত (Supreme Court)। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • MEA: নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়েছে আমেরিকা, গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশমন্ত্রক

    MEA: নিরাপত্তা সংক্রান্ত তথ্য দিয়েছে আমেরিকা, গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, জানাল বিদেশমন্ত্রক

    মাধ্যম নিউজ ডেস্ক: সংগঠিত অপরাধী, বন্দুকবাজ, সন্ত্রাসবাদী এবং অন্যান্য বিষয়ে ভারতকে তথ্য দিল আমেরিকা। সম্প্রতি বৈঠকে বসেছিল ভারত ও আমেরিকা। দ্বিপাক্ষিক এই বৈঠকেই ভারতের হাতে নানা তথ্য তুলে দেন প্রেসিডেন্ট বাইডেনের দেশের প্রতিনিধি। এই বৈঠকে দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়েও হয়েছে আলোচনা।

    কী বললেন অরিন্দম বাগচি?

    ভারতীয় বিদেশমন্ত্রকের (MEA) মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, “আমেরিকার দেওয়া এই তথ্যগুলিকে ভারত গুরুত্ব দিয়ে দেখছে। যেহেতু এর সঙ্গে নিরাপত্তার বিষয়গুলি যুক্ত রয়েছে।” তিনি বলেন, “এই তথ্যগুলি দুই দেশের পক্ষেই উদ্বেগের কারণ। এজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমেরিকার দেওয়া তথ্যগুলিকে ভারত সিরিয়াসলি নিচ্ছে। যেহেতু এগুলি ভারতের নিরাপত্তার সঙ্গে জড়িত। আমেরিকার দেওয়া তথ্যগুলি সংশ্লিষ্ট বিভাগ যাচাই করেও দেখেছে।”

    ২+২ বৈঠক

    নভেম্বরের ১০ তারিখে ২+২ বৈঠকে বসে ভারত ও আমেরিকা। বৈঠকে অংশ নিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও সে দেশের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। ভারতের তরফে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে দ্বিপাক্ষিক (MEA) বাণিজ্য, নিরাপত্তা, হামাস-ইজরায়েল যুদ্ধ সহ নানা বিষয় উঠে এসেছে। কানাডায় বৃদ্ধি পাওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপ সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে ভারতের তরফে।

    আরও পড়ুুন: ‘হিন্দুইজম’ নয়, সনাতন ধর্মকে বোঝাতে ব্যবহৃত হোক ‘হিন্দুত্ব’, সিদ্ধান্ত হিন্দু কংগ্রেসে

    গত জুন মাসে কানাডায় খুন হয় খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলে কানাডা। তলানিতে ঠেকে ভারত-কানাডা সম্পর্ক। সেই সময় উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকা। বাইডেন প্রশাসন সাফ জানিয়েছিল, কানাডার অভিযোগ সত্য প্রমাণিত হলে এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে, তাদের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আমেরিকার এমন অবস্থান ভাল চোখে দেখেনি নয়াদিল্লি। সেপ্টেম্বর মাসে আমেরিকার বুকে দাঁড়িয়েই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “কানাডা বিচ্ছিন্নতাবাদীদের আখড়া হয়ে উঠেছে। এটা খুবই উদ্বেগজনক। আমাদের উচিত এ নিয়ে প্রশ্ন তোলা। ভারত সব সময় এর বিরোধিতা করবে। আমেরিকা যখন কানাডা নিয়ে কথা বলে তখন তাদের দৃষ্টিভঙ্গী অন্যরকম থাকে। আমরা যখন কানাডা নিয়ে কথা বলি, তখন আমরা অনেক কিছু খুঁজে পাই। এনিয়ে আমেরিকানদের সঙ্গে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের সঙ্গে ভারতের সম্পর্ক (MEA) দৃঢ়।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Narendra Modi: পাইলটের জাম্পস্যুট পরে দেশীয় তেজস যুদ্ধবিমানে চেপে আকাশে উড়লেন মোদি

    Narendra Modi: পাইলটের জাম্পস্যুট পরে দেশীয় তেজস যুদ্ধবিমানে চেপে আকাশে উড়লেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘আত্মনির্ভর ভারত’-এর কথা এর আগে তাঁর মুখ দিয়ে বহুবার শুনেছে দেশবাসী। তিনি যা বলেন, তাতে যে বিশ্বাসও করেন, তা করে দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতে তৈরি প্রথম দেশীয় যুদ্ধবিমান তেজস-এ চেপে একেবারে পাড়ি দিলেন আকাশে (PM Modi Flies In Tejas)। ফিরে এসে বললেন, ‘‘অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমার আত্মবিশ্বাস আরও মজবুত হলো।’’

    হ্যালের দফতরে প্রধানমন্ত্রী

    শনিবার, বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সদর দফতরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী(Narendra Modi)। তেজসের উৎপাদনের বিষয়ে খোঁজখবর নেন। কীভাবে গোটা প্রক্রিয়া পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখেন। এরপর দেশীয় যুদ্ধবিমানে চড়ে আকাশে এক চক্কর কাটেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট আকাশে ছিলেন মোদি। পরে, নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, ‘‘তেজসে চেপে সফল উড়ান সম্পন্ন করলাম (PM Modi Flies In Tejas)। অভিজ্ঞতাটি অবিশ্বাস্যভাবে সমৃদ্ধ করেছে, উল্লেখযোগ্যভাবে আমাদের দেশের সক্ষমতার প্রতি আমার আত্মবিশ্বাস আরও মজবুত হলো। আমাদের দেশের সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব ও আশাবাদী।’’

    আরেকটি পোস্টে প্রধানমন্ত্রী (Narendra Modi) লেখেন, ‘‘আজ তেজসে উড়ে এসে আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার কারণে আমরা স্বনির্ভরতার ক্ষেত্রে বিশ্বের কারও চেয়ে কম নই। ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও এবং হ্যাল-এর পাশাপাশি সমস্ত ভারতীয়কে আন্তরিক অভিনন্দন।’’

     

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Utarkashi Tunnel: অকেজো ‘ব্রহ্মাস্ত্র’, উত্তরকাশীর শ্রমিকদের উদ্ধারে এবার ভরসা ‘মান্ধাতা’ আমলের হাতিয়ার!

    Utarkashi Tunnel: অকেজো ‘ব্রহ্মাস্ত্র’, উত্তরকাশীর শ্রমিকদের উদ্ধারে এবার ভরসা ‘মান্ধাতা’ আমলের হাতিয়ার!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ অকেজো। তাই এবার মান্ধাতা আমলের পথেই ফিরতে চাইছেন উত্তরকাশীর উদ্ধারকারী দলের সদস্যরা। দু সপ্তাহ হতে চলল উত্তরকাশীর সুড়ঙ্গে (Utarkashi Tunnel) আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। উন্নত প্রযুক্তির সাহায্য নিয়েও উদ্ধার করা যায়নি তাঁদের। তাই এবার শাবল, গাঁইতি, কোদালের সাহায্য নিতে চাইছেন উদ্ধারকারীরা।

    শ্রমিকদের উদ্ধারে ‘সেকেলে’ পদ্ধতি

    উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, যেহেতু বারংবার বাধা পাওয়ায় থমকে যাচ্ছে উদ্ধার অভিযান, তাই ‘সেকেলে’ পদ্ধতিতেই সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে চাইছেন উদ্ধারকারী দলের সদস্যরা। সাবেকি এই পদ্ধতিতে শ্রমিকদের উদ্ধার কাজ শুরু হলে আরও কিছুটা সময় লাগবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। জানা গিয়েছে, শুক্রবার রাতে অগার মেশিনে ত্রুটি ধরা পড়ে। তার জেরে বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। মেশিনটি যে জায়গায় রেখে মাটি খোঁড়া হচ্ছিল, সেখানেও দেখা গিয়েছে ফাটল। মেশিনটি বারবার গরম হয়ে যাচ্ছিল বলেও আগেই জানিয়েছিলেন প্রশাসনিক কর্তারা। উদ্ধারকারী সংস্থাগুলির দাবি, সুড়ঙ্গের (Utarkashi Tunnel) অনেকটা অংশেই ধসের বাধা সরিয়েছে অগার মেশিন। বাকি মাত্রই কয়েক মিটার। সেইটুকু ধ্বংসস্তূপ সরাতে পারলেই উদ্ধার করা যাবে আটকে থাকা শ্রমিকদের। তবে সেইটুকু কাজই শেষ করা যাচ্ছে না অগার মেশিনের সাহায্যে। সেই কারণেই শরণাপন্ন হতে হচ্ছে সাবেকি প্রথার।

    লুডো খেলছেন শ্রমিকরা

    এদিকে, সুড়ঙ্গের মধ্যে শ্রমিকরা রয়েছেন সুস্থই। খাবার সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হচ্ছে। ইদানিং তাঁদের জন্য পাঠানো হচ্ছে বেরি ও অন্যান্য ফল। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন মনোবিদরাও। সুড়ঙ্গের মাত্র ৪১ মিটার ফাঁকা জায়গায় আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁরা যাতে মনোবল হারিয়ে না ফেলেন, তাই সুড়ঙ্গে পাঠানো হয়েছে লুডো, দাবা এবং তাস। শ্রমিকরা সেখানে চোর-পুলিশও খেলছেন বলে খবর।

    আরও পড়ুুন: মিড ডে মিল দুর্নীতিতেও এবার সিবিআই তদন্ত! কী বললেন শুভেন্দু?

    শুক্রবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যে সুড়ঙ্গের ধসের বাধা পেরিয়ে বের করে আনা যাবে শ্রমিকদের। পরে অবশ্য তিনি বলেন, “পরিস্থিতি বেশ ঝুঁকিপূর্ণ। শেষ পর্যায়ে অনেক বেশি সাবধান হতে হবে। অনেক বেশি দ্রুততার সঙ্গে কাজ করতে হবে।” প্রসঙ্গত, গত ১২ নভেম্বর ধস নামে উত্তরকাশী জেলার ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের ওপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওয়ের মধ্যে। আটকে (Utarkashi Tunnel) পড়েন ৪১ জন শ্রমিক। এঁদের মধ্যে তিনজন বাংলার।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rajasthan Assembly Election 2023: ১৯৯টি কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার নিরাপত্তা রক্ষী! শুরু রাজস্থানে ভোটগ্রহণ

    Rajasthan Assembly Election 2023: ১৯৯টি কেন্দ্রে ১ লাখ ৭০ হাজার নিরাপত্তা রক্ষী! শুরু রাজস্থানে ভোটগ্রহণ

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Election 2023) ভোটগ্রহণ পর্ব। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণকে সামনে রেখে কড়া নিরাপত্তায় ঢাকা রয়েছে জয়পুর, জয়সলমীর, যোধপুর-সহ রাজস্থানের বিভিন্ন প্রান্ত। জানা গিয়েছে, মরুরাজ্যে মোট ১.৭০ লাখেরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। রাজস্থানে মোট ১৯৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এদিন সকালেই ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের আর্জি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

    কী বলছে জনমত সমীক্ষা

    কয়েকটি জনমত সমীক্ষা বলছে, পাঁচ বছর অন্তত সরকার বদলের প্রথা মেনেই এ বার কংগ্রেসকে হারিয়ে জয়পুরের কুর্সি (Rajasthan Assembly Election 2023) দখল করতে পারে বিজেপি। ১১৪ থেকে ১২৪টি আসনে জিতে সরকার গড়তে পারে পদ্ম শিবির। কংগ্রেস পেতে পারে ৬৭ থেকে ৭৭টি আসন। নির্দল এবং অন্য দলগুলির ঝুলিতে যেতে পারে ৫ থেকে ১৩টি আসন। বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে (ঝালারাপাটন) এবং প্রাক্তন দুই রাজ্য সভাপতি সতীশ পুনিয়া (অম্বর)। বিধানসভা ভোটে সাত জন লোকসভা সাংসদকেও প্রার্থী করেছে বিজেপি। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী প্রাক্তন শুটার তথা জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর, রাজসমন্দের সাংসদ দিয়া কুমারী, ঝুনঝুনুর সাংসদ নরেন্দ্র কুমার, জালৌরের বিজেপি সাংসদ দেবজী পটেল, অজমেরের ভগীরথ চৌধুরি এবং অলওয়ারের সাংসদ মহন্ত বালকনাথ। এ বার বিজেপি তাদের প্রচারে জোর দিয়েছে গত কয়েক বছরে ক্রমবর্ধমান হিংসা এবং অপরাধের ঘটনার উপর। গহলৌত সরকারের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দুর্নীতির ঢালাও প্রচার করা হয়েছে।

    কড়া নিরাপত্তা ব্যবস্থা

    নির্বাচন কমিশন (Rajasthan Assembly Election 2023) জানিয়েছে, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৭০ হাজারের বেশি রাজস্থান পুলিশ, ১৮ হাজার রাজস্থান হোম গার্ড, ২ হাজার রাজস্থান বর্ডার হোম গার্ড, ১৫ হাজার অন্যান্য রাজ্যে পুলিশ (উত্তরপ্রদেশ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ), ১২০ কোম্পানি আরএসি মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী (সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, আরপিএফ ইত্যাদি) থেকে সশস্ত্র বাহিনী সহ সব মিলিয়ে মোট ১,৭০,০০০ এরও বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। রাজ্যের মোট ৫২,১৩৯টি ভোটকেন্দ্রে ভোট হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share