Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Israel Hamas War: গাজা সীমান্ত পুনরুদ্ধার ইজরায়েলি সেনার, এবার ‘গ্রাউন্ড অ্যাসল্ট’-এর প্রস্ততি?

    Israel Hamas War: গাজা সীমান্ত পুনরুদ্ধার ইজরায়েলি সেনার, এবার ‘গ্রাউন্ড অ্যাসল্ট’-এর প্রস্ততি?

    মাধ্যম নিউজ ডেস্ক: গাজা সীমান্তের কাঁটাতার কেটে গত শনিবার ইজরায়েলে অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী। ৪ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর গাজা সীমান্ত জঙ্গি-মুক্ত করে পুনরুদ্ধার করল ইজরায়েলি সেনা। যুদ্ধে এখনও অবধি ৩ হাজার নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২০০ জন ইজরায়েলি। ৯০০ জন মারা গিয়েছেন গাজায়। তবে, লড়াই (Israel Hamas War) এখনও শেষ হয়নি। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, জঙ্গিগোষ্ঠী হামাসকে ধ্বংস না করা পর্যন্ত থামবে না সেনা। সেই মতো, বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েলি সেনা। 

    ইজরায়েলকে বাঁচিয়েছে ‘আয়রন-ডোম’

    শনিবার দক্ষিঞ্চলের বিভিন্ন এলাকায় অতর্কিত হামলা চালায় হামাস। গাজা স্ট্রিপ থেকেই ইজরায়েলের ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। ইজরায়েলের দিকে ধেয়ে এসেছিল ঝাঁকে ঝাঁকে রকেট। ইজরায়েলের দাবি, ২০ মিনিটে প্রায় ৫ হাজার রকেট নিক্ষেপ করা হয়েছিল ইজরায়েলের ওপর। কিন্তু, বেশিরভাগ রকেটকে মাঝ-আকাশে ধ্বংস করে দেয় ইজরায়েলের ‘আয়রন-ডোম’। কিন্তু, ঝাঁকের মধ্যে থেকে বহু রকেটগুলি আছড়ে পড়ে ইজরায়েলের বুকে (Israel Hamas War)। 

    বর্বর, নির্মম হত্যালীলার সাক্ষী বিশ্ব

    শুধু আকাশপথে নয়, হামাস বাহিনী হামলা চালানো হয় সমুদ্রপথ ও স্থলপথেও। গাজা সীমান্ত জুড়ে ৪০ কিমি লম্বা কাঁটাতারের বেড়া রয়েছে। বিভিন্ন জায়গা দিয়ে সেই বেড়া কেটেই অনুপ্রবেশ করেছিল হামাস জঙ্গিরা। সীমান্ত পেরিয়ে গাড়ি নিয়ে ইজরায়েলের গাজা-সীমান্তবর্তী শহরে ঢুকে পড়ে শয়ে-শয়ে সশস্ত্র জঙ্গি। পাশাপাশি, প্যারাগ্লাইড করে আকাশপথে ইজরায়েলে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। ইজরায়েলি সেনা ছাড়াও শয়ে শয়ে অসামরিক নাগরিকদের ওপর নির্মম হত্যালীলা চালায় জঙ্গিরা। বিরি নামক একটি জায়গাতেই হামাসের যোদ্ধারা শতাধিক নাগরিককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে বলে জানা গিয়েছে (Israel Hamas War)। আর শুধু হত্যা করাই নয়। হত্যার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। কোথাও তরুণীকে হত্যা করে তাঁর নগ্ন দেহ শহরজুড়ে ঘোরানো হয়। আবার কোথাও অপহরণ করে পণবন্দি করা হয় শতাধিক ইজরায়েলবাসীকে। জঙ্গি হামলায় মোট ১২০০-র বেশি ইজরায়েলির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০০-রও বেশি সাধারণ ইজরায়েলি নাগরিকই রয়েছেন। 

    ইজরায়েলি জবাবে খতম হামাসের দুই শীর্ষ কর্তা

    হামাসের এই অতর্কিত হামলার জবাব দিতে যুদ্ধ ঘোষণা (Israel Hamas War) করে ইজরায়েল। হামাস-অধ্যূষিত ও নিয়ন্ত্রিত গাজা স্ট্রিপে মুহুর্মুহু আছড়ে পড়ে ইজরায়েলি বোমা-ক্ষেপণাস্ত্র। ইজরায়েলি সেনার জবাবি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত গাজার একাংশ। গাজাতেই হামাসের মূলকেন্দ্র বা ঘাঁটি। ইজরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের দাবি, হামাসের ৫০০টি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইজরায়েলের বায়ুসেনা আইএএফ দাবি করেছে, তারা হামাসের অর্থনীতি-বিষয়ক মন্ত্রী জাওয়াদ আবু শামলাকে খতম করেছে। পাশাপাশি, জঙ্গি সংগঠনের রাজনৈতিক ব্যুরোর অন্যতম সিনিয়র সদস্য জাকারিয়া আবু মামারকেও খতম করা হয়েছে বলে দাবি ইজরায়েলি সেনার। ১৫০০ হামাস জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে গাজা স্ট্রিপ ও তার আশেপাশের এলাকাগুলি থেকে। অন্যদিকে, গাজা প্রশাসনের তরফে এখনও অবধি ৭৬৫ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

    গাজায় জরুরি পরিষেবা বন্ধ করল ইজরায়েল

    শুধু হাতে মারা নয়, হামাসকে ভাতে মারার ব্যবস্থাও করেছে ইজরায়েল (Israel Hamas War)। সোমবার গাজাকে চারদিক থেকে ঘিরতে ট্যাঙ্ক বাহিনীকে নামায় আইডিএফ। বন্ধ করে দেওয়া হয় জল, খাবার ও বিদ্যুতের লাইন। গাজার এই সমস্ত জরুরি পরিষেবা ইজরায়েলের উপর নির্ভরশীল। মঙ্গলবার রাষ্ট্রসংঘের তরফে বলা হয়, গাজায় ইজরায়েলি বিমান হানায় ৭৯০টি আবাসন ধ্বংস হয়েছে। এছাড়াও ৫৩৩০টি আবাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় বর্তমানে গৃহহীন অবস্থায় রয়েছেন ১ লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। এদের সিংহভাগই স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন। 

    ‘গ্রাউন্ড অ্যাসল্ট’-এর প্রস্তুতি ইজরায়েলের

    মঙ্গলবার ইজরায়েলের তরফে জানানো হয়, তারা গাজা সীমান্ত পুনরুদ্ধার করেছে। গাজার সীমান্ত ফের এখন ইজরায়েলি সেনার নিয়ন্ত্রণে। সে দেশের সেনার তরফেও বিবৃতিত জানানো হয়েছে, গাজার সীমান্ত ও দক্ষিণ অংশের অধিকাংশ অঞ্চলই পুনরুদ্ধার করা হয়েছে। প্রায় ১২টিরও বেশি শহর থেকে উৎখাত করা হয়েছে হামাস বাহিনীকে। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, বাহিনীকে পূর্ণ স্বাধিনতা দেওয়া হয়েছে। হামাসের ঘাঁটি ধ্বংস করতে এবার পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে তাদের সেনা (Israel Hamas War)। এর জন্য প্রস্তুতি সারা হয়েছে। খুব শীঘ্রই ‘গ্রাউন্ড অ্যাসল্ট’ শুরু হবে। অর্থাৎ, এবার গাজায় নেমে হামাস-নিধন অভিযান চালাবে আইডিএফ। তাঁর হুমকি, গাজা আর পুরনো দিনে ফিরবে না। ফলে, এটা সহজেই অনুমেয় যে, আগামী কয়েকদিন যুদ্ধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amartya Sen: অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ‘‘বাবা সুস্থ আছেন’’, জানালেন মেয়ে

    Amartya Sen: অমর্ত্য সেনের মৃত্যু নিয়ে ভুয়ো খবর! ‘‘বাবা সুস্থ আছেন’’, জানালেন মেয়ে

    মাধ্যম নিউজ ডেস্ক: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার সংবাদমাধ্যমের একাংশে এমন খবর প্রচারিত হতে থাকে। কিছুক্ষণ পর জানা যায়, খবরটি ভুয়ো। সংবাদসংস্থা পিটিআই-কে অমর্ত্য-কন্যা তথা অভিনেত্রী নন্দনা সেন জানান, বাবা সুস্থ আছেন। তিনি বলেন, ‘‘বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলাম।’’ একইসঙ্গে তিনি সকলকে গুজব ছড়ানো থেকে বিরত থাকারও অনুরোধ করেন।

    সমাজ মাধ্যম এক্স (সাবেক ট্যুইটারে নন্দনা বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, ‘‘বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। তবে এটা ভুয়ো খবর। বাবা (Amartya Sen) সম্পূর্ণ সুস্থ। আমরা সবেমাত্র গত সপ্তাহে কেমব্রিজে দারুন একটা সময় একসঙ্গে পরিবারের সঙ্গে উপভোগ করলাম। বরাবরের মতো গত রাতেও তিনি আমাদের আলিঙ্গন করে বিদায় জানালেন। বর্তমানে তিনি হার্ভার্ডে দুটি কোর্সের শিক্ষকতা করছেন। বইয়ের কাজও করছেন। সবমিলিয়ে— সদা ব্যস্ত।’’

    মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমের একাংশে খবর প্রচারিত হতে শুরু করে যে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (Amartya Sen) মারা গিয়েছেন। সেই খবরের উৎস ছিল সদ্য অর্থনীতিতে নোবেলজয়ী ক্লডিয়া গোল্ডিন। তাঁর এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে অমর্ত্য সেনের একটি পুরনো ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, ‘‘মর্মান্তিক খবর! আমার প্রিয়তম অধ্যাপক অমর্ত্য সেন কয়েক মিনিট আগে প্রয়াত হয়েছেন। ভাষা নেই!’’ নিমেষে এই ট্যুইট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে, জানা যায়, এটি ক্লদিয়ার ভুয়ো অ্যাকাউন্ট। 

    পরে, অমর্ত্য সেনের পরিবারের তরফে নোবেলজয়ী অর্থনীতিবিদের মৃত্যুর খবর ভুয়ো বলে উড়িয়ে দেয়। জানা গিয়েছে, অমর্ত্য সেন এখন বোস্টনে রয়েছেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Israel Palestine War: কোণঠাসা হচ্ছে প্যালেস্তাইন! ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা সহ পাঁচ শক্তিধর দেশ

    Israel Palestine War: কোণঠাসা হচ্ছে প্যালেস্তাইন! ইজরায়েলের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা সহ পাঁচ শক্তিধর দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রমেই তীব্র হচ্ছে ইজরায়েল-হামাস (Israel Palestine War) যুদ্ধ। প্রত্যাশিতভাবেই বাড়ছে মৃতের সংখ্যাও। স্বজন হারানোর বেদনায় ভারী হচ্ছে ইজরায়েলের আকাশ। জীবন বাজি রেখে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সুখের সংসারের করুণ পরিণতি দেখছেন সব হারানো মানুষগুলির কেউ কেউ। এমতাবস্থায় ইজারয়েলের পাশেই দাঁড়াল পশ্চিমী বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলি। শুক্রবার আচমকাই ইজরায়েলে হামলা চালায় হামাস। ঘন ঘন ছোড়া হয় রকেট। তার জেরে সাজানো গোছানো দেশের সর্বত্র যুদ্ধের ক্ষত। সেই ক্ষত নিয়েই হামাস-বধের পণ করেছে ইজরায়েল। এই যুদ্ধে বহু মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি বাইডেন প্রশাসনের।  

    ইজরায়েলের পাশে ৫ দেশ

    মধ্য এশিয়ার দেশ ইজরায়েলকে অস্ত্র সহ নানাভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছে আমেরিকার জো বাইডেন প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ক্রিস্টিন বলেন, “আমরা ইজরায়েলকে সাহায্য করার দিকেই ঝুঁকছি। তবে ইউক্রেন এবং ইজরায়েল একই সঙ্গে দু’টি দেশকে অস্ত্র পাঠাতে হবে। এজন্য অতিরিক্ত অর্থ প্রয়োজন।” ইজরায়েল-হামাস যুদ্ধে (Israel Palestine War) ভারত যে ইজরায়েলের পাশে দাঁড়াবে, তা আগেই জানিয়ে দিয়েছিল ভারত। একই কথা জানিয়েছিল আমেরিকাও।

    এবার ইজরায়েলের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ হল ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ব্রিটেনও। সোমবার হোয়াইট হাউসের তরফে পাঁচটি দেশের একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। তাতেই অঙ্গীকারবদ্ধ হয়েছে আমেরিকা, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং ব্রিটেন। ইজরায়েলকে তারা মিত্র দেশ বলেও উল্লেখ করেছে বিবৃতিতে।

    এহেন মিত্র দেশ যাতে নিজেদের রক্ষা করতে পারে, তাই পাঁচটি দেশ একে অপরের দিকে বাড়িয়ে দেবে সাহায্যের হাত। ইজরায়েলের ওপর হামলার কোনও যথার্থতা নেই বলেও দাবি করেছেন ওই পাঁচ দেশের প্রধানরা। ইজরায়েলের ওপর হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, জার্মানির চ্যান্সেলর স্কোলজ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।

    ইজরায়েলকে সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন তাঁরা। এক্স হ্যান্ডেলে সুনক লিখেছেন, “যাঁরা হামাস গোষ্ঠীকে (Israel Palestine War) সমর্থন করছেন, তাঁরাও এই হামলার জন্য দায়ী। তারা চরমপন্থী সংগঠন নয়, নয় স্বাধীনতা যোদ্ধাও। তারা সন্ত্রাসবাদী। আজ রাতে আমি ফিনচলে ইউনাইটেড সিনাগগে এসেছি। এখানে স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে প্রার্থনায় যোগ দিয়েছি।”

    আরও পড়ুুন: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Israel At War: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

    Israel At War: ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’! হামাসকে শেষ করার পণ নেতানিয়াহুর

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসকে শেষ করার ডাক দিলেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। ‘‘মধ্যপ্রাচ্যের নকশা বদলানোর সময় এসেছে’’, হুঙ্কার ইজরায়েল প্রধাননমন্ত্রীর (Israel At War)।

    শনিবার ভোরে ইজরায়েলের রাজধানী তেল আভিভ সহ একাধিক শহরে একযোগে আকাশ-জল-স্থলপথে নাশকতা হামলা চালায় হামাস। গাজা থেকে উড়ে আসে হাজার হাজার রকেট। এই হামলায় সঙ্গী হয় হেজবোল্লা। একইসঙ্গে, গাড়ি নিয়ে বা প্যারাগ্লাইডিং করে শতাধিক হামাস জঙ্গি ঢুকে পড়ে ইজরায়েলে। নির্বিচারে হত্যা করা হয় শয়ে-শয়ে নিরীহ ইজরায়েলিকে। অপহরণ করে পণবন্দি করা হয় আরও শতাধিকজনকে। সেই বর্বরতার ও পাশবিক হামলার ছবি ও ভিডিও তারা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

    ইজরায়েলের জবাবি হামলায় বিধ্বস্ত গাজা

    এর পরই, যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল (Israel At War)। রবিবার থেকে ইজরায়েলি বায়ুসেনার লাগাতার জবাবি হামলায় বিধ্বস্ত হয় গাজা (Israel Attacks Gaza)। প্রথমে গাজার সাপ্লাই লাইন অবরুদ্ধ করে ইজরায়েলি বাহিনী। বন্ধ করে দেওয়া হয় জল ও বিদ্যুৎ। গাজা সীমান্ত ঘিরে রেখেছে ইজরায়েলি যুদ্ধট্যাঙ্ক। এর পর, বিমান থেকে শুরু হয় লাগাতার বোমাবর্ষণ (Israel Gaza Bombing)। সোমবার, দিনভর গাজা স্ট্রিপে বোমাবর্ষণ করেছে ইজরায়েলি বায়ুসেনা। প্যালেস্তেনীয় জঙ্গিদের গোপন ঘাঁটি লক্ষ্য করে আছড়ে পড়ে মুহুর্মুহু বোমা। নিমেষে গুঁড়িয়ে যায় একের পর এক বাড়ি-বহুতল। সামরিক অভিযানের সেই ছবি ও ভিডিও নিজের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেন নেতানিয়াহু। 

    হামাসকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    এদিন গাজা সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোর মেয়র এবং সরকারি আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন নেতানিয়াহু। এই জায়গাগুলোই হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানেই তাঁকে রণহুঙ্কার (Israel At War) দিতে শোনা যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই বৈঠকে ইজরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘‘গাজাকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেব আমরা। নৃশংস হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। এবার মধ্য প্রাচ্যের নকশা বলদানোর সময় এসেছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।’’ হামাস জঙ্গি গোষ্ঠীর সমস্ত ডেরা নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) বলেছেন, ‘‘ইজরায়েল যুদ্ধটা (Israel Hamas War) শুরু করেনি, তবে শেষ করবে ইজরায়েল।’’

    দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল?

    দীর্ঘ যুদ্ধের (Israel At War) প্রস্তুতি নিতে শুরু করেছে ইজরায়েল। সোমবার, দেশবাসীর জন্য বিশেষ অ্যাডভাইসরি জারি করে নেতানিয়াহু সরকার। তাতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে প্রয়োজনীয় খাবার, ওষুধ ও জল সংগ্রহ করে রাখতে বলেছে প্রশাসন। ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট বলেন, ‘‘আমরা দীর্ঘকালীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছি। সেনাবাহিনীকে সেই মতো আক্রমণ শানাতে বলা হয়েছে।’’ বিশেষজ্ঞদের দাবি, মঙ্গলবার থেকে গাজায় আক্রমণের ধার আরও বাড়াবে ইজরায়েলি ফৌজ। যে কারণে, গাজার আম জনতাকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন নেতানিয়াহু (Benjamin Netanyahu)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine war: চলছে হামাস-ইজরায়েল যুদ্ধ, উড়ে আসছে রকেট, আতঙ্কে ভারতীয় পড়ুয়ারা

    Israel Palestine war: চলছে হামাস-ইজরায়েল যুদ্ধ, উড়ে আসছে রকেট, আতঙ্কে ভারতীয় পড়ুয়ারা

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল (Israel Palestine war)। তারপর থেকে নিরন্তর চলছে রকেট বর্ষণ। এমতাবস্থায় বিপাকে পড়েছেন সে দেশে বসবাসকারী ভারতীয়রা। যদিও এক মহিলা বাদে নিরাপদে রয়েছেন বাকিরা সবাই। রবিবার স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন বছর একচল্লিশের এক ভারতীয় মহিলা। তিনি কেরলের বাসিন্দা। আচমকা আছড়ে পড়ে হামাসের ছোড়া একটি রকেট। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় অ্যাশকেলন শহরের একটি হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি রয়েছেন তিনি। ইজরায়েলে আটকে পড়েছেন ভারতের উত্তর-পূর্বের এক সাংসদ। সঙ্গে তাঁর পরিবার রয়েছে।

    ইজরায়েলে ভারতীয়ের সংখ্যা 

    ইজরায়েলে (Israel Palestine war) সব মিলিয়ে ভারতীয় রয়েছেন ১৮ হাজারের কাছাকাছি। এঁদের মধ্যে রয়েছেন পড়ুয়ারাও। গোকুল মানাভালান নামে এক পড়ুয়া বলেন, “আমি খুব নার্ভাস হয়ে পড়েছি। প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি। তবে বাঁচোয়া যে, শেষমেশ আমরা আশ্রয় পেয়েছি আর ইজরায়েলি পুলিশ কাছেই রয়েছে। ভারতীয় দূতাবাসের লোকজনের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এখানে আমাদের আশপাশে বেশ কয়েকজন প্রবাসী ভারতীয় বসবাস করেন। সবাই নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলছে।”

    ‘আমরা বাঙ্কারে ঢুকলাম’

    আদিত্য করুণানিধি নিবেদিতা নামে অন্য এক পড়ুয়া শোনাচ্ছিলেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “তখন ভোর সাড়ে ৫টা। সাইরেনের তীক্ষ্ণ শব্দে ঘুম ভেঙে গেল। আমরা বাঙ্কারে ঢুকলাম। সাইরেন বন্ধ হল সাত-আট ঘণ্টা পর। তার পর আমরা বাঙ্কার থেকে বের হলাম। তবে আমাদের বাড়ি থেকে বেরতে বারণ করে দেওয়া হল।” তিনি বলেন, “হঠাৎই ঘটল ব্যাপারটা। আমরা তো ভাবতেই পারিনি। কারণ ইজরায়েলে এখন ধর্মীয় ছুটি চলছে।”  

    আরও পড়ুুন: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    বিমল কৃষ্ণস্বামী মণিভান্নান নামে এক ছাত্র বলেন, “আমরা কেমন আছি, ভারতীয় দূতাবাস সব সময় সে ব্যাপারে খোঁজ খবর রাখছে। ভারতীয় হাইকমিশনের অফিস থেকে জারি করা সতর্কবার্তায় ভারতীয়দের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যে কোনও জরুরি পরিস্থিতিতে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।”

    বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় সক্রিয়ভাবে ইজরায়েলের (Israel Palestine war) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে ‘গঙ্গা’ ও ‘বন্দে ভারত’-এর মতো অপারেশন চালিয়ে সঙ্কটের সময় ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nijjar Killing: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    Nijjar Killing: নিজ্জর খুনে হাত রয়েছে বেজিংয়ের! দাবি চিনা বংশোদ্ভূত ইউটিউবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর (Nijjar Killing) খুনে হাত রয়েছে চিনের। অন্তত এমনই দাবি করলেন জেনিফার জেং নামে এক ইউটিউবার। তাঁর দাবি, ভারতের সঙ্গে পশ্চিমী বিশ্বের সম্পর্ক খারাপ করতেই এ কাজ করেছে ড্রাগনের দেশ।

    কাঠগড়ায় চিনা কমিউনিস্ট পার্টি

    তিনি বলেন, “তাইওয়ান নিয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামরিক নীতি মেনেই চিনা কমিউনিস্ট পার্টি (CCP) একাজ করছে। যাতে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্কের সূতো ছিঁড়ে যায়।” চিনে জন্ম এই সাংবাদিকের। তিনি সমাজকর্মীও। বর্তমানে আমেরিকায় থাকেন। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে যে ভিডিও তিনি পোস্ট করেছেন, তাতে বলেছেন, “কানাডায় খুন হওয়া নিজ্জর সিংয়ের হত্যাকাণ্ড সিসিপি (CCP) থেকেই হয়েছে। এটি অনুমান করা হচ্ছে যে এই হত্যাকাণ্ড সিসিপির এজেন্টের মাধ্যমেই করা হয়েছে।”

    ভারত-কানাডা সম্পর্ক

    জুনের ১৮ তারিখে কানাডার কলম্বিয়া প্রদেশে খুন হয় নিজ্জর। তার প্রভাব পড়ে ভারত-কানাডা সম্পর্কে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাবি করেন, নিজ্জর খুনের নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিজ্জরকে তিনি কলমিস্ত্রি বলেও দাবি করেন। ট্রুডোর অভিযোগ নস্যাৎ করে দেয় ভারত। জানিয়ে দেয়, নিজ্জর খুনে ভারতের হাত রয়েছে এমন প্রমাণ পেলে তা যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। নয়াদিল্লিতে থাকা কানাডার রাষ্ট্রদূতদের সংখ্যা কমানোর নির্দেশও দেয় ভারত। কমিয়ে দেয় কানাডা থেকে ডাল রফতানির পরিমাণও। সব মিলিয়ে গাড্ডায় পড়ে ট্রুডো সরকার।   

    ভারতকে বিপাকে ফেলতে (Nijjar Killing) ‘ফাইভ আইজ অ্যালায়েন্সে’ দরবার করে কানাডা। যদিও আমেরিকা, ব্রিটেন সহ ওই জোটের চার দেশ কানাডার পাশে দাঁড়ায়নি। কানাডার প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী আখ্যা দেয় শ্রীলঙ্কাও। বিশ্বের বৃহৎ শক্তিধর দেশগুলি পাশে না দাঁড়ানোয় এবং এশিয়ায় সেভাবে কাউকে পাশে না পেয়ে বিশ্ব রাজনীতিতে কার্যত এক ঘরে হয়ে পড়ে কানাডা। এর পরেই সুর নরম করে ট্রুডোর দেশ। তারা জানিয়ে দেয়, ভারতের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে তারা  আগ্রহী।

    আরও পড়ুুন: আলিপুরদুয়ার সমবায়ে দুর্নীতির তদন্তে নেমে ‘প্রাণভোমরা’ হাতে এল সিবিআইয়ের, কী তা জানেন?

    এমতাবস্থায় কার্যত হাটে হাঁড়ি ভাঙলেন এই ইউটিউবার। দিন কয়েক আগেই তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে পশ্চিমী বিশ্বের সম্পর্ক খারাপ করতে চিনা কমিউনিস্ট পার্টির তরফে পদস্থ অফিসারদের পাঠানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই তৈরি হয় ব্লু প্রিন্ট (Nijjar Killing)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Israel Hamas War: ‘‘এটা আমাদের ৯/১১’’! বলল ইজরায়েল, রক্তক্ষয়ী যুদ্ধে মৃতের সংখ্যা ১১০০ পার

    Israel Hamas War: ‘‘এটা আমাদের ৯/১১’’! বলল ইজরায়েল, রক্তক্ষয়ী যুদ্ধে মৃতের সংখ্যা ১১০০ পার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইজরায়েল ও হামাসের মধ্যে চলা রক্তক্ষয়ী যুদ্ধে (Israel Hamas War) মৃত্যুর সংখ্যা এখনও পর্যন্ত ১১০০ ছাড়িয়েছে। আহতের সংখ্যা আরও কয়েক হাজার বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের ওপর হামাসের হামলার পরই যুদ্ধ ঘোষণা করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ৫০ বছর পর এই প্রথম কোনও সরাসরি যুদ্ধ ঘোষণা করল তেল আভিভ।

    জঙ্গি-হামলায় বিধ্বস্ত ইজরায়েল

    শনিবার ভোর ৬টা (স্থানীয় সময়)। গাজা থেকে ইজরায়েলের দিকে ধেয়ে আসে মুহুর্মুহু রকেট। ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট নিক্ষেপ করা হয় ইজরায়েলের ওপর। শুধু রকেট হামলাই নয়, প্যারাগ্লাইডারে চেপে সীমান্ত পেরিয়ে ইজরায়েলে ঢুকে শয়ে-শয়ে হামাস জঙ্গি। হামলা চালানো হয় সমুদ্রপথেও (Israel Hamas War)। তেল আভিভের রাস্তা কোথাও রকেট হানায় জ্বলছে, তো কোথাও জঙ্গিরা অ্যাসল্ট রাইফেল হাতে দাপিয়ে বেড়াচ্ছে। নির্বিচারে ঘরে ঢুকে নিরীহ বাসিন্দাদের মারা থেকে শুরু করে ইজরায়েলিজের অপহরণ করার অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে (Israel Situation)। এই সংক্রান্ত বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও মাধ্যম সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। হামলার দায় স্বীকার করে নেয় প্যালেস্তিনীয় জঙ্গিগোষ্ঠী হামাসের শীর্ষনেতা ইসমাইল হানিয়ে। গোষ্ঠীর তরফে এই হামলাকে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ হিসেবে উল্লেখ করা হয়েছে। 

    আরও পড়ুন: ‘ইজরায়েলের পাশে ভারত’, বার্তা মোদির

    ‘‘এটা আমাদের ৯/১১’’, বললেন সেনা মুখপাত্র 

    ইজরায়েল জানিয়েছে, সীমান্তের কাছে একটি মিউজিক ফেস্টিভ্যাল চলছিল। সেখানে আচমকা হামলা চালিয়ে অন্তত ২৬০ জনকে নির্বিচারে হত্যা করেছে হামাস জঙ্গিরা। হামলার পর পরই প্রাথমিকভাবে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা (Israel Hamas War) করে ইজরায়েল। আন্তর্জাতিক সংবাদসংস্থা সূত্রে খবর, হামাসের হামলায় এখনও পর্যন্ত ইজরায়েলে মৃত্যু হয়েছে ৭০০-র বেশি। ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় জঙ্গি মোকাবিলায় প্রাণ হারিয়েছেন তাদের বহু সেনা ও পুলিশকর্মী। হাসপাতালে ২ হাজারের বেশি আহতের চিকিৎসা চলছে। তাদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক। ইজলায়েলের শতাধিক সাধারণ নাগরিক ও সেনাকর্মীকেও হামাস অপহরণ করে বন্দি করেছে বলে দাবি তেল আভিভের (Israel Situation)। ইজরায়েলের সেনা মুখপাত্র এই ঘটনাকে ভারতের ৯/১১ মুম্বই হামলার সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘‘এটা আমাদের ৯/১১। হামাস আমাদের সামরিক প্রতিষ্ঠানে হামলার করার সাহস দেখায়নি। ওরা সাধারণ নাগরিক, বয়স্ক, শিশুদের হত্যা করেছে।’’

    ৫০ বছর পর সরাসরি যুদ্ধ ঘোষণা ইজরায়েলের

    এর পর রবিবার সরকারিভাবে যুদ্ধ ঘোষণা (Israel Hamas War) করে তেল আভিভ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি বিশেষ ঘোষণার মাধ্যমে যুদ্ধ ঘোষণা করা হয়। তার আগে, এই মর্মে ভোটদানের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করে ইজরায়েলের মন্ত্রিসভা। প্রায় ৫০ বছর পর সরাসরি কোনও যুদ্ধ ঘোষণা করল ইজরায়েল। নেতাহিয়াহু একটি বার্তায় হামলাকে ইজরায়েলের কালো দিন হিসেবে উল্লেখ করে প্রতিজ্ঞা করেন, এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘‘হামাসকে ধ্বংস করতে সর্বশক্তি লাগিয়ে দেবে ইজরায়েল সেনা।’’ সরকারিস্তরে যুদ্ধ ঘোষণা (Israel Situation) হতেই হামাস পরিচালিত গাজায় হামাসের ঘাঁটিতে জবাবি ‘লৌহ তলোয়ার’ অভিযান চালায় ইজরায়েলি বায়ুসেনা, স্থলসেনা। ইজরায়েলি জবাবে কার্যত ধ্বংস্তূপে পরিণত গাজার একাংশ। আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর অনুযায়ী, ইজরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। 

    হামাসকে ‘শিক্ষা’ দিতে  ভূমধ্যসাগরে মার্কিন ফ্লিট

    এদিকে, হামাসের হামলায় ইজরায়েলে নিহত হয়েছেন বহু মার্কিন নাগরিকও। এই ঘটনার পরই নড়চড়ে বসেছে ওয়াশিংটন। রবিবারই ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাসকে ‘শিক্ষা’ দিতে ও ইজরায়েলের পাশে দাঁড়াতে পূর্ব ভূমধ্যসাগরে রণতরীর একটি বিশাল ফ্লিট পাঠালো পেন্টাগন (Israel Hamas War)। জানা গিয়েছে, ওই ফ্লিটে একটি বিমানবাহীন রণতরী রয়েছে। এছাড়া রয়েছে শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও গাইডেড মিসাইল ক্রুজার। এর পাশাপাশি, সন্ত্রাসী হামলায় হামাসের সঙ্গে হাত মিলিয়ে ইজরায়েলে রকেট হামলা চালিয়েছে লেবানেনের জঙ্গিগোষ্ঠী হেজবোল্লাও। সেই বিষয়টি মাথায় রেখে মধ্য প্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine Conflict: চলছে হামাসের হামলা, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে হত তিন শতাধিক

    Israel Palestine Conflict: চলছে হামাসের হামলা, ইসরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষে হত তিন শতাধিক

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার আরও তীব্র হল ইসরায়েলি সেনার সঙ্গে প্যালেস্টাইন গ্রুপ হামাসের সংঘর্ষ (Israel Palestine)। এদিনের সংঘর্ষে দু’ পক্ষে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁরা কঠিন এবং দীর্ঘ মেয়াদি লড়াইয়ের মধ্যে রয়েছেন।

    মর্টার হানা

    ইসরায়েল ও প্যালেস্টাইনের এই সংঘাতে ঢুকে পড়ল হেজবোল্লা। লেবাননের বিতর্কিত শীবা ফার্মস এলাকায় ইজরায়েলি বাহিনীর উদ্দেশে মর্টার ছোড়ে তারা। পাল্টা জবাব দেয় ইসরায়েল। তার জেরেই মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩শো জনের। কেবল গাজায়ই নিহত হয়েছেন ২৫৬ জন। ঘনঘন আছড়ে পড়ছে ইজরায়েলি রকেট। ভেঙে পড়ছে বাড়িঘর। দু পক্ষেই পণবন্দি করা হয়েছে বহু মানুষকে। ইসরায়েলি সেনার মুখপাত্র জানান, প্যালেস্তানীয় যোদ্ধাদের বন্দি করেছেন তাঁরা। আবার হামাসের দাবি, ইসরায়েলি সেনাদের পণবন্দি করেছে তারা। তবে কোন পক্ষ কতজনকে বন্দি করেছে, তা জানা যায়নি।

    ইসরায়েলের পাশে ভারত, ব্রিটেন, আমেরিকা

    হামাস এবং ইসরায়েলের এই সংঘাতে (Israel Palestine) ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন। সে দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনক এক্স হ্যান্ডেলে লেখেন, “এই নৃশংতার বর্বরতার বিরুদ্ধে আমরা। ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। পূর্ণ সমর্থন রয়েছে।” ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকাও।

    আরও পড়ুুন: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!

    অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রসিডেন্ট জো বাইডেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, “বিশ্ব এখন এক বিভীষিকাময় চিত্র দেখছে। ইসরায়েলের একাধিক শহরে বৃষ্টির মতো রকেট হামলা হয়ে চলেছে। হামাস জঙ্গিগোষ্ঠী শুধু ইসরায়েলি সেনাদেরই নয়, রাস্তায় হেঁটে চলা সাধারণ মানুষকেও হত্যা করে চলেছে। এর কোনও যুক্তি নেই। ইসরায়েল সব অধিকার দিয়েই এই লড়াইকে শেষ করুক। সব বন্ধ হওয়া প্রয়োজন (Israel Palestine)। 

    প্রসঙ্গত, শনিবার সাত সকালে আচমকাই ইসরায়েলের রাজধানী জেরুজালেম ও আশপাশে শুরু হয়ে যায় রকেট হামলা। অভিযোগ, হানাদারির নেপথ্যে রয়েছে প্যালেস্তাইনের মদতপুষ্ট হামাস বাহিনী। ইসরায়েলি প্রশাসনের অভিযোগ, তাদের ভূখণ্ড লক্ষ্য করে পাঁচ হাজারেরও বেশি রকেট বর্ষণ করেছে হামাস গোষ্ঠী। হামলার নিন্দা করে ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারতও।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Khalistan Protest: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!  

    Khalistan Protest: খালিস্তানপন্থীদের হুমকির মুখেও জাতীয় পতাকা তুলে ধরলেন ভারতীয় ছাত্র!  

    মাধ্যম নিউজ ডেস্ক: খালিস্তানপন্থীদের হুমকির (Khalistan Protest) মুখেও প্রতিরোধ গড়ে তুললেন এক ভারতীয় ছাত্র। ‘লন্ডন স্কুল অফ ইকনমিক্সে’র এই পড়ুয়ার নাম সত্যম সুরানা। ব্রিটেনের রাজধানী শহর লন্ডনে বিক্ষোভ দেখাচ্ছিল খালিস্তানপন্থীরা। সেই বিক্ষোভের মাঝে গিয়েই ভারতের জাতীয় পতাকা তুলে ধরলেন সত্যম। ভারতের নামে জয়ধ্বনিও দিলেন। সমাজমাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ধন্য ধন্য করছেন নেটিজেনরা।

    খালিস্তানপন্থীদের বিক্ষোভ

    কানাডার কলম্বিয়া প্রদেশে প্রকাশ্যে খুন হন খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জর। ওই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার জেরে লন্ডনের ইন্ডিয়া হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। দাবি তোলে স্বাধীন ও সার্বভৌম খালিস্তানের। বিক্ষোভ প্রদর্শনের সময় ভারতের জাতীয় পতাকা মাটিতে ফেলে দেয় খালিস্তানপন্থীরা।

    উঁচিয়ে ধরেন তিরঙ্গা

    সেই সময় ভিড় ঠেলে এগিয়ে যান সত্যম। মাটি থেকে তুলে নেন জাতীয় পতাকা। উঁচিয়ে ধরেন তিরঙ্গা। এক্স হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করেন (Khalistan Protest) লন্ডনের স্কুল অফ ইকনমিক্সে সত্যমের সিনিয়র করণ কটেরিয়া লিখেছেন, “লন্ডন স্কুল অফ ইকনমিক্সে আমার জুনিয়র সত্যম লন্ডনের ভারতীয় হাই কমিশনের সামনে গর্বিতভাবে ভারতের তেরঙ্গা পতাকা তুলে ধরেছে। অহিংসার পথেই চরমপন্থী শক্তির মোকাবিলা করেছে।”

    আরও পড়ুুন: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ-মদনের বাড়িতে সিবিআই হানা

    সুরানা বলেন, “ভারতীয়দের ওপর অত্যাচার হচ্ছে দেখে খুব খারাপ লাগল। ভারত এখন সুপার পাওয়ার হওয়ার পথে। বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি। এই যে প্রতিবাদ করা হচ্ছে, তা আসলে ভারতকে উন্নয়ন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা।” তিনি বলেন, “আমি আমার দেশের মর্যাদা রক্ষা করেছি। কিন্তু এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে ভারতীয়রা বাইরে যায় এবং ভারত-বিরোধী হয়ে যায়। তারা ভারত সম্পর্কে বাজে কথা বলে। না জেনেই এসব বলে। তারা এটা করে কারণ তারা দেখাতে চায় যারা ভারতকে ঘৃণা করে, তাদের মধ্যে তারাও একজন।” এই জাতীয় (Khalistan Protest) লোকজনের ওপর নজর রাখতে ভারতীয়দের অনুরোধ করেছেন ‘লন্ডন স্কুল অফ ইকনমিক্সে’র ওই পড়ুয়া। তিনি বলেন, “এই জাতীয় লোকজনের ওপর আমাদের নজর রাখতে হবে। তাদের উত্তর দিতে হবে বুদ্ধিদীপ্তভাবে, শারীরিকভাবে নয়।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Israel Palestine War: গাজায় ২০ মিনিটে ৫০০০ রকেট বর্ষণ হামাসের! পাল্টা জবাবে ‘যুদ্ধ’ ঘোষণা ইজরায়েলের

    Israel Palestine War: গাজায় ২০ মিনিটে ৫০০০ রকেট বর্ষণ হামাসের! পাল্টা জবাবে ‘যুদ্ধ’ ঘোষণা ইজরায়েলের

    মাধ্যম নিউজ ডেস্ক: এক বছরের বেশি সময় পার হলেও, এখনও চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। থামার কোনও লক্ষণ নেই। যার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। এবার বিশ্বের আরেক প্রান্তে পুরোদমে যুদ্ধ শুরু হল বলে! এক ফালি জমিকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিবাদ ফের চরম আকার ধারণ করল। যার জেরে যুদ্ধ পরিস্থিতিতে (Israel Palestine War) মুখোমুখি ইজরায়েল ও প্যালেস্তাইন। 

    ২০ মিনিটে ৫ হাজার রকেট নিক্ষেপ!

    শনিবার সকালে, নতুন করে ইজরায়েলের উপরে হামলা শুরু করল প্যালেস্তাইন। এদিন ৬টা নাগাদ প্যালেস্তাইনের দিক থেকে ইজরায়েলে আছড়ে পড়ে হাজার হাজার রকেট। ইজরায়েলের স্থানীয় সূত্রকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, একসঙ্গে প্রায় ৫ হাজারেরও বেশি রকেট বর্ষণ করা হয়েছে ইজরায়েলের উপরে। গাজায় সক্রিয় হামাস বাহিনী শুক্রবার ‘অপারেশন আল-আকসা’ শুরু করেছে। ইজরায়েলি সেনা (Israel Palestine War) এবং বসতি লক্ষ্য করে গাজা থেকে ২০ মিনিটের মধ্যে ৫ হাজারের বেশি রকেট আছড়ে পড়ে (Hamas Rocket Attack) । মিসাইলের আঘাতে ইজরায়েলি মহিলা মারা গিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন।

    প্যারাগ্লাইডিং করে জঙ্গি অনুপ্রবেশ ইজরায়েলে!

    ইজরায়েলের দাবি, প্যারাগ্লাইডিং করে প্যালেস্তাইন থেকে বহু সংখ্যক হামাস বাহিনী ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। এই প্রেক্ষিতে ইজরায়েল প্রশাসনের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জেরুজালেম ও আশেপাশের এলাকাগুলিতে সাইরেন (Israel Palestine War) বাজানো হচ্ছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতরের তরফে শনিবার জানানো হয়েছে, শীঘ্রই উচ্চপদস্থ সেনা আধিকারিক এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে গাজা পরিস্থিতি পর্যালোচনার জন্য বৈঠক বসছেন তিনি। বেঞ্জামিন নেতানেহায়ু জানিয়েছেন, হামাস বাহিনীকে যোগ্য জবাব দেওয়া হবে। 

     

    পাল্টা জবাব ইজরায়েলি বায়ুসেনার

    এর পরই, গাজায় যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে ইজরায়েল। পাল্টা রকেট হামলায় জবাব দেয় ইজরায়েল। মিসাইল হামলা চালিয়ে গাজায় কয়েকটি তথাকথিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েলি বায়ুসেনা (Israel Palestine War) বলে দাবি সংবাদমাধ্যমে। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর তরফে এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) পোস্টে লেখা হয়েছে, “গাজা স্ট্রিপ দিয়ে বেশ কিছু সংখ্যক জঙ্গি ইজরায়েলে অনুপ্রবেশ করেছে। গাজা স্ট্রিপের আশেপাশে যারা থাকেন, তাদের বাড়ির ভিতরেই থাকতে অনুরোধ করা হচ্ছে।” অন্যদিকে, প্যালেস্তাইনের হামাস বাহিনীর তরফেও জানানো হয়েছে, অপারেশন আল-আকসা শুরু করা হয়েছে। সমস্ত ধরনের অপরাধ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫ হাজারেরও বেশি রকেট (Hamas Rocket Attack) ছোড়া হয়েছে মাত্র ২০ মিনিটের মধ্যে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share