Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Abhishek Banerjee: অভিষেক ৭ লক্ষ ভোটে জিতলেও ডায়মন্ড হারবারের ৪টি ওয়ার্ডে বাজিমাত বিজেপির!

    Abhishek Banerjee: অভিষেক ৭ লক্ষ ভোটে জিতলেও ডায়মন্ড হারবারের ৪টি ওয়ার্ডে বাজিমাত বিজেপির!

    মাধ্যম নিউজ ডেস্ক: ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পেয়েছেন ১০ লক্ষের বেশি ভোট। জয়ী হয়েছেন ৭ লক্ষ ভোটের বেশি পেয়ে। কিন্তু তবুও পুরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ডে পিছিয়ে ধরাশায়ী হয়েছে তৃণমূল, আবার পাল্টা বাজিমাত করেছে বিজেপি। শুরু হয়েছে তৃণমূলের তরফে বিশ্লেষণ। বিজেপির দাবি, যেখানে যেখানে তৃণমূল পিছিয়ে রয়েছে সেখানে সেখানে ছাপ্পা মারতে পারেনি রাজ্যের শাসক দল।

    কোন কোন ওয়ার্ডে পিছিয়ে অভিষেক (Abhishek Banerjee)?

    ফল প্রকাশের পর জানা গিয়েছে, ডায়মন্ড হারবার পুরসভার ২, ৬, ৯ এবং ১১ এই চারটি ওয়ার্ডে শাসকদলের থেকে বেশি ভোটে পেয়েছে। এই পুরসভার মোট ১৬টি ওয়ার্ড। এই চার ওয়ার্ড বাদে বাকি ১২টি ওয়ার্ডে অবশ্য এগিয়ে রয়েছে তৃণমূল। গতবার ২০১৯ সালেও বেশ কয়েকটি পুর এলাকায় পিছিয়ে ছিলেন অভিষেক (Abhishek Banerjee)। কিন্তু সেই সময়ে তিনি তাঁর অনুগামীদের কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু এই বারের নির্বাচনের পরও বেশ কিছু পুর এলাকায় পিছিয়ে রয়েছেন। সূত্রের খবর এই নিয়ে তৃণমূলের অন্দরে অসন্তোষ ব্যক্ত করেছেন এই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।

    তৃণমূলের বক্তব্য

    ডায়মন্ড হারবার বিধানসভার তৃণমূল পর্যবেক্ষক শামিম আহমেদ বলেছেন, “ওয়ার্ড ভিত্তিক ভোটের ফলাফল বিশ্লেষণ করার কাজ চলছে। যে ওয়ার্ডগুলোতে আমাদের প্রার্থী (Abhishek Banerjee) পিছিয়ে রয়েছেন, তার কারণ বিশ্লেষণ করে দেখা হবে। কেন সেখানকার মানুষ আমাদের ভোট দেননি, সেটাও দলীয়ভাবে খতিয়ে দেখে অবশ্যই আমরা তাঁদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাব।”

    বিজেপির বক্তব্য

    আবার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলেছেন আগেই। তিনি বলেন, “ওই চারটে ওয়ার্ড ছাড়া বাকি ওয়ার্ডগুলোতে ভোট করতে দেয়নি তৃণমূলের গুন্ডারা। ২ নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর ছিলেন। আর এই চারটে ওয়ার্ডে ছাপ্পা মারতে পারেনি গুন্ডারা। আমাদের কমপক্ষে ১২টা ওয়ার্ডে লিড পাওয়ার কথা।”

    আরও পড়ুনঃ অয়নের মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য, বাঁকুড়া থেকে আমেরিকায় পাড়ি

    কলকাতায় ৪২টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি

    ২০১৪ সাল থেকে টানা তিনবারের জন্য সাংসদ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০১৯ সালে তিনি ৩ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। কিন্তু এইবার ২০২৪ সালের ৪ জুন ফল প্রকাশের পর দেখা গিয়েছে, মোট ভোট পেয়েছেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০টি ভোট। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস পেয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৩০০ ভোট। অভিষেকের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোট। কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৪২ ওয়ার্ডে এগিয়ে। অপর দিকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “গ্রাম বাংলায় যত ভোট পেয়েছে, শহরে তত ভোট পায়নি তৃণমূল। শহরের ভোট সুইং করে।”

       

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Fake MD: ভুয়ো ‘এমডি’ কল্যাণী মেডিক্যাল কলেজের ছাত্র অখিল, দাবি উঠল শাস্তির

    Fake MD: ভুয়ো ‘এমডি’ কল্যাণী মেডিক্যাল কলেজের ছাত্র অখিল, দাবি উঠল শাস্তির

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও নদিয়ার কল্যাণীর কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে পিজিটি প্রথম বর্ষের ছাত্র শেখ মহম্মদ অখিল।  ভুয়ো ‘এমডি’ ডিগ্রি  (Fake MD) দেখিয়ে রোগী দেখায় অভিযুক্ত তিনি। প্রতারণায় অভিযুক্ত এই মেডিক্যাল ছাত্র বেশ কয়েক বছর ধরেই চণ্ডীতলার গ্রামে ডাক্তারি করতেন। তাঁর কয়েকটি চেম্বারও রয়েছে। তার মধ্যে একটি আবার তৈরি করে দিয়েছেন অখিলের বাবা। ‘এমডি’ না হওয়া সত্ত্বেও সাইনবোর্ডে এবং লিফলেটে ‘এমডি’ লিখে দিব্যি রোগী দেখতেন। কল্যাণী মেডিক্যাল কলেজেরই আইনি পরামর্শদাতা তথা আইনজীবী অনিরুদ্ধ ঘোষ গত ৭ জুন চণ্ডীতলা থানায় অখিলের বিরুদ্ধে ভুয়ো ‘এমডি’ পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগ দায়ের করেছেন। তারপরই সমস্ত বিষয়টি প্রকাশ্যে আসে।

    অখিল কী পাশ করেছে জানি না, বললেন দোকানের মালিক (Fake MD)

    হুগলির চণ্ডীতলার বেলতলা এলাকায় অখিলদের বাড়ি থেকে কিছু দূরে মশাট-জগৎবল্লভপুর সড়কের ধারে তাঁর বাবা শেখ নুর আলির মুদিখানার দোকান। এলাকাবাসী জানান, ছ’সাত মাস আগে সেই দোকানের মাঝ বরাবর ভাগ করে তিনি ছেলে অখিলের রোগী দেখার জন্য চেম্বার করে দেন। সেখানে চণ্ডীতলা, জাঙ্গিপাড়া বিভিন্ন এলাকা থেকে রোগীরা দেখাতে আসতেন। এছাড়া গোপালপুর বাজারে একটি ওষুধের দোকানেও বসতেন অখিল। সেখানকার বোর্ডে অখিলের নামের পাশে জেনারেল মেডিসিন (Fake MD) বিশেষজ্ঞ হিসেবে তাঁর পরিচয় উল্লেখ থাকতে দেখা গিয়েছে। তবে, ওই দোকানের মালিক দাবি করেন, “এখন আর অখিল বসে না। ও কী পাশ করেছে, তা- ও জানি না। এলাকার ছেলে হিসেবে ওকে এখানে বসতে দিতাম।”

    আরও পড়ুন: কাঁকসায় তৃণমূল সমর্থকের ছেলে জঙ্গি! গ্রেফতার করল এসটিএফ

    অখিলের বাবা কী সাফাই দিলেন?

     অখিলের বাবা শেখ নুর আলি বলেন, “রাজনৈতিক কারণে আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। বিনা পয়সায় ও এলাকার রোগী দেখত।” অবশ্য ‘রাজনৈতিক কারণ’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়। চণ্ডীতলা থানা জানিয়েছে, অখিলকে ফৌজদারি দণ্ডবিধির ১৪ নম্বর ধারায় নোটিস দেওয়া হয়েছে। তবে, অখিলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

     অখিলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের দাবি চিকিৎসক মহলে

    অখিল নদিয়ার কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটালে পিজিটি প্রথম বর্ষের ছাত্র (Fake MD)। তাঁর বিরুদ্ধে সেখানে নানা রকম বেনিয়ম, অন্যায় প্রভাব খাটানো, এমনকী প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। কলেজ কর্তৃপক্ষের একাংশের বিরুদ্ধেও তাঁকে ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর রাজ্য সভাপতি সুদীপ্ত রায়ের নাম করে হুমকি দিতেন বলেও অভিযোগ রয়েছে। সুদীপ্ত বলেন, “আমি অখিলকে চিনি। কিন্তু কেউ যদি ভুয়ো ডিগ্রি দেখিয়ে চিকিৎসা করে, তা হলে তার বিরুদ্ধে তো পদক্ষেপ করতেই হবে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

    সমাজমাধ্যমে নিন্দার ঝড়

    অখিলের ‘কীর্তি’ সামনে আসার পরে সমাজমাধ্যম থেকে শুরু করে চিকিৎসকদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে কার্যত নিন্দার ঝড় উঠেছে। হেলথ্ সার্ভিস ডক্টরস অ্যাসোসিয়েশনের নদিয়া জেলা কমিটির সম্পাদক সন্দীপ মিত্র বলেন, “এই ধরনের অপরাধের তীব্র নিন্দা করছি। এদের জন্য গোটা মেডিক্যাল শিক্ষা ব্যবস্থাটাই ভেঙে যেতে বসেছে। আমরা ওই ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bankura: অয়নের মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য, বাঁকুড়া থেকে আমেরিকায় পাড়ি

    Bankura: অয়নের মহাকাশ গবেষণায় বিরাট সাফল্য, বাঁকুড়া থেকে আমেরিকায় পাড়ি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাঁকুড়া (Bankura) থেকে আমেরিকা পাড়ি দেবেন দ্বাদশ শ্রেণীর ছাত্র অয়ন। মহাকাশ নিয়ে বরাবর আগ্রহ ছিল তাঁর। আকাশ গঙ্গার নানা রহস্য নিয়ে পড়াশুনা করতে এবং ভাবতে প্রছন্দ করতেন তিনি। আমেরিকার আলবামা বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড স্পেস রকেট সেন্টারের কর্মশালায় যোগদান করবেন তিনি। তাঁর এই সাফল্যে জেলায় খুশির আবহ এবং পরিবার উচ্ছ্বসিত।

    পাড়ি দেবে ইন্টারন্যশানাল স্পেস স্টেশনে

    বাঁকুড়ার (Bankura) ছাতনার একটি গ্রাম কমলপুরের বাসিন্দা অয়ন দেঘরিয়া। সেখানেই তাঁর বড় হয়ে ওঠা। অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে গ্রামে খ্যাত হয়েছেন তিনি। অঙ্ক, বাংলা, ইংরেজি থেকে মহাকাশ নিয়ে বেশি পড়াশুনা করতে ভালোবাসতেন তিনি। এই মহাকাশ ঢাকা হাজার একটা রহস্যে। স্টিফেন হকিং-এর লেখায় তিনি দারুণ ভাবে প্রভাবিত হয়েছিলেন। নানা গল্পের মধ্যে দিয়ে নিজের স্বপ্নের ভুবন তৈরি করেছিলেন তিনি। অবশেষে ডাক পেলেন। অয়নের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের স্বপ্ন পূরণ করতে নানা পদক্ষেপ করেছেন অয়ন। এবার আমেরিকার আলবামা বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে ওই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন তিনি। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া তাঁর নির্বাচিত প্রজেক্টে পাড়ি দেবে ইন্টারন্যশানাল স্পেস স্টেশনে।

    অয়নের বক্তব্য

    এই সুযোগের কথা বলতে গিয়ে অয়ন (Bankura) বলেছেন, “মহাকাশ বর্জ্য নিয়ে গবেষণা শুরু করেছিলাম ২০২২ সালে থেকে। আমার মনে হয়েছিল, যদি এই নিয়ে ভাবনা চিন্তা না করা হয় সেক্ষেত্রে একটা সময় স্যাটেলাইট পাঠানোর জায়গা থাকবে না। সেক্ষেত্রে কী ভাবে তা পৃথিবীতে ফিরিয়ে এনে পুনরায় ব্যবহার করা যায়, সেই বিষয়টি ভেবে দেখতে চেয়েছিলাম আমি। ২০২২ সালের নভেম্বরে এই কাজ শুরু করে ছিলাম। পরবর্তীতে ২০২৩ সালে দেরাদুনের উইনিভার্সিয়াটি অফ পেট্রোলিয়াম এনার্জি স্টাডিজে আমার এই প্রজেক্ট উপস্থাপনা করি। সেখানে ন্যাশনাল স্পেস কনভেনশেনে আমার প্রজেক্ট উপস্থাপন করি। পরে আরও অনেক কাজ করি। শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের আলবামা বিশ্ববিদ্যালয়ে ইউনাইটেড স্পেস রকেট সেন্টারের কর্মশালায় যোগদেওয়ার সুযোগ পাই।”

    আরও পড়ুনঃ স্থগিত নিট-পিজি পরীক্ষাও! ফের নেওয়া হচ্ছে নিট, আরেকবার প্রশ্ন ফাঁস নয় তো? প্রশ্ন পরীক্ষার্থীদের

    পরিবারের বক্তব্য

    অয়নের মা শিপ্রা দেঘরিয়া বলেছেন, “ছেলে ছোট বেলা থেকে মহাকাশ নিয়ে গবেষণা করতে চাইতো। কিন্তু ছেলের মেধার সামনে পরিবারের (Bankura) আর্থিক সঙ্কট একটা বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। বাবা তো সামান্য টাকায় একটা বেসরকারি সংস্থায় কাজ করেন। হাতে মাত্র আর কয়েকটা মাস। যাতায়াতে আনুসঙ্গিক খরচ হবে অনেক। সবটা মিলিয়ে টাকা জোগাড় করা খুব মুশকিল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Bandel: ব্যান্ডেল সাবওয়েতে জমবে না আর জল! বড় উদ্যোগ নিল রেল

    Bandel: ব্যান্ডেল সাবওয়েতে জমবে না আর জল! বড় উদ্যোগ নিল রেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যান্ডেল (Bandel) স্টেশনকে কার্যত বিশ্বমানের করার ব্যাপারে সবরকম উদ্যোগ নিয়েছে রেল। কিন্তু, স্টেশন থেকে বাইরে বের হলেই ভয়াবহ পরিস্থিতি। সামান্য বৃষ্টি হলেই জল জমতে শুরু করে। বিশেষ করে সাবওয়ে জল থৈ থৈ করে। জল না কমলে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়। এবার রেলের উদ্যোগে সেই সমস্যা সমাধান হতে চলেছে।

    নিকাশি নিয়ে রেলের পক্ষ থেকে কী উদ্যোগ নেওয়া হচ্ছে? (Bandel)

    সামান্য বৃষ্টি হলেই ব্যান্ডেল (Bandel) সাবওয়ের নীচে জমে থাকা জল। এই পথে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। সকলের দুশ্চিন্তার একটা বড় কারণ হল এই সাবওয়ের জল। বছরের পর বছর ধরে একই সমস্যা। বর্তমানে সাবওয়ে সংস্কার করে নীচে দিয়ে নিকাশির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, কার্যত বছরভরই এখানে জল জমে থাকে। আর বর্ষা এলে একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এবার সামগ্রিকভাবে ব্যান্ডেল স্টেশনের সামগ্রিক ভোলবদলের চেষ্টা করা হচ্ছে। আর কেবলমাত্র স্টেশনটি ঝাঁ চকচকে হবে, আর সাবওয়েতে হাঁটুজল থাকবে, সেটা তো বেমানান। সেকারণে এবার স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে বড় উদ্যোগ নিচ্ছে রেল। সম্প্রতি এনিয়ে বৈঠক হয়েছিল। সেখানে ঠিক করা হয়েছে, পুর এলাকায় যে সমস্ত নিকাশি নালাগুলি রয়েছে তা পুরসভার উদ্যোগে দ্রুত পরিষ্কার করা হবে। এদিকে এই নিকাশি নালা যে এলাকার ওপর দিয়ে রয়েছে, সেখানে একাধিক পঞ্চায়েত রয়েছে। সেই নিকাশি নালাও পরিষ্কার করা হবে। তবে এক্ষেত্রে পঞ্চায়েতকে সবরকম সহযোগিতা করবে রেল। তবে ওই নিকাশি যাতে আগামী দিনে নষ্ট না হয়ে যায় তার ব্যবস্থা করবে পঞ্চায়েত কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, ব্যান্ডেল থেকে যে রসভরা খাল রয়েছে, সেটা গঙ্গাতে গিয়ে মিশেছে। সেটা সংস্কার করতে না পারলে মূল সমস্যা কোনওটাই মিটবে না। সেকারণে রসভরা খাল সংস্কারের ওপরেও জোর দেওয়া হচ্ছে।

    আরও পড়ুন: কাঁকসায় তৃণমূল সমর্থকের ছেলে জঙ্গি! গ্রেফতার করল এসটিএফ

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দাররা বলেন, ব্যান্ডেল (Bandel) স্টেশন থেকে জিটি রোডে আসা কিংবা দিল্লি রোডে যাওয়ার জন্য এই সাবওয়ে একমাত্র ভরসা। ব্যান্ডেল থেকে মগরার দিকে যে অটো আসে তা এই সাবওয়ের সামনেই থাকে। সেক্ষেত্রে এই সাবওয়েতে জল জমলে পরিস্থিতি একেবারে ভয়াবহ আকার ধারণ করে। রেলের উদ্যোগে সাবওয়ে জলমগ্ন না হলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Terrorist Arrest: কাঁকসায় তৃণমূল সমর্থকের ছেলে জঙ্গি! গ্রেফতার করল এসটিএফ

    Terrorist Arrest: কাঁকসায় তৃণমূল সমর্থকের ছেলে জঙ্গি! গ্রেফতার করল এসটিএফ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বাংলা থেকে আরও এক জঙ্গি (Terrorist Arrest) ধরা পড়ল। দুর্গাপুরের কাঁকসা থেকে শনিবার মহম্মদ হাবিবুল্লা নামে এক যুবককে গ্রেফতারের পর এমনটাই দাবি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ ধারায় মামলা রুজু হয়েছে। নতুন করে জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় রাজ্যে  বাংলাদেশের জঙ্গি মডিউল যে ফের সক্রিয় হয়ে উঠেছে তা প্রমাণিত হল।

    হাবিবুল্লা কম্পিউটার সায়েন্সের ছাত্র (Terrorist Arrest)

    শনিবার কাঁকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(STF)। শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুল্লা। বছর কুড়ির ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। লেখা পড়ায় মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিত হাবিবুল্লা। শনিবার দুপুরে কাঁকসার মীরে পাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাকে (Terrorist Arrest) গ্রেফতার করে এস টি এফ এর একটি দল। এস টি এফ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে রীতিমতো যোগাযোগ রাখত। বিষয়টি জানার পরেই তার ওপরে নজর রাখা হচ্ছিল। তার গতিবিধির ওপরে নজর রাখার পরেই একাধিক তথ্য-প্রমাণ হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে প্রথমে আটক করে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করার সঙ্গে সঙ্গে তার বাবাকেও আটক করা হয়। কয়েক ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় এস টি এফ এর আধিকারিকরা।

    আনসার আল ইসলামের সঙ্গে জড়িত হাবিবুল্লা!

    গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন (Terrorist Arrest) আনসার আল ইসলাম এর একটি মডিউল বাংলাদেশ ও বাংলায় সক্রিয়। শাহাদত নামে সেই মডিউলের প্রধান বা আমীর হিসাবে কাজ করতেন হাবিবুল্লা। গোয়েন্দা সূত্রে খবর, এই মডিউলের সদস্যরা নিজেদের মধ্যে বিশেষভাবে সুরক্ষিত বা এনক্রিপটিক মেসেজ ব্যবস্থার মাধ্যমে কথাবার্তা বলতেন। সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা-র সঙ্গে যোগাযোগে থাকা আনসার আল ইসলামের মডিউল ভারত ও বাংলাদেশে নাশকতামূলক কাণ্ড ঘটাবে বলেই গোপনে কাজ করছিল বলে মনে করছে এসটিএফ।

    হাবিবুল্লা গ্রেফতারে তৃণমূল যোগ!

    এখনও পর্যন্ত ওই যুবক কার কার সঙ্গে যোগাযোগ করেছে, আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে এসটিএফ। এলাকা সূত্রে জানা গিয়েছে, পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়েই পড়ে থাকত। বাড়ির বাইরে খুব একটা দেখা যেত না তাকে। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লা। কি কারণের সে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষ। হাবিবুল্লার গ্রেফতারির খবরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা। থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানান প্রশ্ন উঠতে শুরু করে। এলাকা সূত্রে জানা গিয়েছে, হাবিবুল্লার গোটা পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায়। একাধিক ধারায় মামলা রুজু করে ধৃত হাবিবুল্লাকে রবিবার আদালতে পেশ করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PSC Scam: “চাকরির ফর্ম ফিলআপই করিনি”, পিএসসি-র ওয়েবসাইটে নাম দেখে হতবাক যুবক

    PSC Scam: “চাকরির ফর্ম ফিলআপই করিনি”, পিএসসি-র ওয়েবসাইটে নাম দেখে হতবাক যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: পরীক্ষা দেওয়া তো দূরের কথা, ফর্ম ফিলআপই করেননি, তা সত্ত্বেও নাম উঠে গিয়েছে পিএসসি (PSC Scam) ওয়েবসাইটে। তা দেখেই চোখ কপালে উঠেছে মালদার চাকরি প্রার্থী গোলাম সারওয়ার আলম সিদ্দিকি। নিজেই থানায় ছুটলেন। নিয়োগ দুর্নীতির বড় চক্র সামনে আসতেই চাঞ্চল্য ছড়়িয়ে পড়েছে।

    পিএসসি-র টাকরি জন্য ৭ লক্ষ টাকা দাবি (PSC Scam)

    গত কয়েক বছরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রচুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূলের নেতা-মন্ত্রীরা গ্রেফতারও হয়েছেন। পিএসসি (PSC Scam) ফুড এসআই পদের দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই আবহের মধ্যে এই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। গোলাম সারওয়ার আলম সিদ্দিকি নামে ওই চাকরি প্রার্থী বলেন, পরিমল কুণ্ডু নামে নদিয়ার এক যুবকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, যিনি ফুড এসআই পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। তার জন্য আমার কাছে ৭ লক্ষ টাকা চাওয়া হয়েছিল। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল। নদিয়ার ওই যুবক চাকরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। আমি তাঁর কথা বিশ্বাস করিনি। তাই, আগে ওয়েবসাইটে নাম তুলে দেওয়ার কথা বলেছিলাম, তারপর টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলাম। এরপর পিএসসি-র ওয়েবসাইটে নিজের নাম কোয়ালিফাইং লিস্টে দেখে আমি হতবাক হয়ে যায়।  

    আরও পড়ুন: মুর্শিদাবাদে স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র, আতঙ্ক

    পিএসসি-র ফর্ম ফিল আপই করিনি, পরীক্ষাও দিইনি

    গোলাম সারওয়ার আলম সিদ্দিকি আরও বলেন, নদিয়ার ওই যুবকের ক্ষমতা দেখার জন্য আগে লিস্টে নাম তোলার কথা বলেছিলাম। গত ১৪ তারিখে দেখি নাম তুলে দিয়েছে ওয়েবসাইটে। আমার নিজের নাম দেখে আমি অবাক হয়ে যাই। আমি জীবনে কোনও দিন পিএসসি-র ফর্ম ফিল আপই করিনি, পরীক্ষাও দিইনি। তিনি জানান, ওই ঘটনার পর নদিয়ার ওই ব্যক্তি বলেছিলেন, অর্ধেক টাকা দিয়ে দিতে। সাতদিনের মধ্যে নিয়োগপত্র পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। আরও বলেছিলেন, চাকরি পাওয়ার পর দিতে হবে ৫০ শতাংশ টাকা। কিন্তু, এভাবে পরীক্ষা না দিয়ে চাকরি কারও হয়। এই ঘটনার তদন্ত দাবি করছি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: “তৃণমূল নেতারা তো চরিত্রহীন-তোলাবাজ হবেন”, তোপ সুকান্তর

    Sukanta Majumdar: “তৃণমূল নেতারা তো চরিত্রহীন-তোলাবাজ হবেন”, তোপ সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্বাচনে জেতার জন্য বালুরঘাটবাসীকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তৃণমূলকে চোর ও কাটমানির দল বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। একইসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানকে চোর বলে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

    পুর চেয়ারম্যানকে তোপ সুকান্তর (Sukanta Majumdar)

    সুকান্ত (Sukanta Majumdar) বলেন, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান নিজেকে নবাব মনে করেন। তিনি বালুরঘাটবাসীকে ঘোলা জল খাওয়ানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি তো চোর। এই চোরেদের নিজেদের সিংহাসন ছেড়ে দেওয়া উচিত। এক সংস্থার কাছ থেকে বকেয়া বিলের টাকা দেবার জন্য ১০ লক্ষ টাকা ঘুষ খেয়েছেন। এটা আমরা বলছি না, বলছেন সেই ঠিকাদার সংস্থার মালিক। নিজেরা নিজেদেরকে চোর প্রমাণিত করছে, আর ভোটেও এই ভাবে চুরি করার চেষ্টা করেছিল। এই পুরসভার  চেয়ারম্যান বালুরঘাটবাসীকে যে নোংরা, ঘোলা জল খাইয়েছে আমরাও সেই জল চেয়ারম্যানের বাড়িতে গিয়ে চেয়ারম্যানকে খাওয়াবো। ঠিকাদারের কাছে ১০ লক্ষ টাকা কাটমানি নেওয়া প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ওই ঠিকাদার মিথ্যা অভিযোগ করেছেন। তাঁর বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী নোটিস পাঠিয়েছি।

    আরও পড়ুন: মুর্শিদাবাদে স্কুল চলাকালীন পড়ুয়ার ব্যাগে মিলল আগ্নেয়াস্ত্র, আতঙ্ক

    তৃণমূল নেতারা তো চরিত্রহীন-তোলাবাজ হবেন

    এইদিকে দুর্গাপুরে স্বামীর চাকরি ফিরে পেতে তৃণমূল নেতাদের কুপ্রস্তাব প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূলের (Trinamool Congress) নেতারা এমন না করে তাহলে তৃণমূল নেতা কি করে হল। তৃণমূল নেতারা চরিত্রহীন হবে, লম্পট হবে, চোর হবে এইটা তো তৃণমূল নেতাদের চিহ্নিত করার বৈশিষ্ট্য। কুণাল ঘোষ এক বৈঠকে তোলাবাজি নিয়ে কাউন্সিলরদের সতর্ক করেছেন। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,তৃণমূল তো তোলাবাজি করবেই। তৃণমূলের এক একজনের কাউন্সিলরদের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমাদের এই ছোট শহরের বাসিন্দাদের যত  সম্পত্তি আছে, তত সম্পত্তি যোগ করলে কলকাতার এক একজন কাউন্সিলরদের সম্পত্তি আছে। রেজিনগর স্কুলে পিস্তল নিয়ে দাপিয়ে বেরাচ্ছে দুই ছাত্র। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন,গোটা রাজ্য তো এখন আগ্নেয়াস্ত্র বানানোর কুটির শিল্প হয়ে গিয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjungha Accident: কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা, কী বললেন মালগাড়ির সহকারী চালক?

    Kanchanjungha Accident: কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনা, কী বললেন মালগাড়ির সহকারী চালক?

    মাধ্যম নিউজ ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনার (Kanchanjungha Accident) দায় প্রথম থেকেই মালগাড়ী ট্রেন চালকের দিকে চাপানো হয়েছে। রেলের তরফ থেকেও চালকের দিকেই আঙুল তোলা হচ্ছিল। এই সব কিছুর মধ্যে ‘যৌথ পর্যবেক্ষণ রিপোর্ট’ জমা দিয়েছে। রেলের নিয়ম অনুযায়ী কাগুজে সিগন্যাল পাওয়ারে ধীর গতিতে মালগাড়ি চালানোর কথা ছিল চালকের। কিন্তু ট্রেন দ্রুত গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনার দিনে চালক এবং সহকারী চালকের মৃত্যু ঘটেছে বলে রেল জানালেও, পরে জানা গিয়েছে চালক মারা গিয়েছেন কিন্তু সহকারী চালক মনু কুমার এখনও বেঁচে আছেন। মনু জানিয়েছেন, “আমরা জানতামই না একই লাইনে আরও একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।”

    কী বলেন সহকারী চালক (Kanchanjungha Accident)?

    সহকারী চালক মনু কুমার বলেছেন, “রেল লাইনে বাঁক ছিল। আর তাই দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি আমাদের নজরে আসেনি। ফলে সময় মতো ট্রেনে ব্রেক কষে দুর্ঘটনা (Kanchanjungha Accident) এড়ানো সম্ভব হয়নি। যেই ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে, তার ২০০ মিটার আগে লাইনটি বাঁক খেয়েছে। এদিকে আবার দুর্ঘটনার সময় পাশের ট্র্যাকে অন্য একটি ট্রেন যাচ্ছিল। এই সব মিলিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেনটি নজরে পড়েনি আমাদের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি নজরে আসতেই জরুরি ব্রেক কষেছিলেন চালক। কিন্তু ব্রেকের গতি টেনে সামনের দিকে নিয়ে যায়।”

    আরও পড়ুনঃ চোপাড়ায় চা বাগান দখল করতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার! আহত ২

    যৌথ রিপোর্ট অনুযায়ী বক্তব্য

    যদিও রেলের সেফটি কমিশনারের তদন্তকারী অফিসারেরা মনুর বক্তব্যের সত্যতা যাচাই করে দেখেছেন। তাঁর মানসিক পরিস্থিতি এবং শারীরিক চিকিৎসা বিষয়ে খতিয়ে দেখছেন। যৌথ রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, “নিয়ম অমান্য করে বেশি গতি নিয়ে চলায় এই দুর্ঘটনা (Kanchanjungha Accident) ঘটেছে।” কমিটির একজন চিফ লোকো ইন্সপেক্টর অবশ্য ভিন্ন মত জানিয়েছেন। তিনি বলেছেন, “ভোর থেকে অটোমেটিক সিগন্যাল খারাপ হওয়ায় এই গোটা সেকশনে ‘অ্যাবসোলুট ব্লক’ করা উচিত ছিল। একটা সময়ে এই লাইন দিয়ে একটি ট্রেনকেই পার করার অনুমতি দেওয়া উচিত ছিল।” রাঙ্গাপানি স্টেশন মাস্টার কাগুজে সিগন্যাল দিয়েছিলেন। প্রতি অটোমেটিক সিগন্যালে ১ মিনিট করে অপেক্ষা করতে হবে। গতিবেগ থাকবে ১০ কিমি প্রতি ঘণ্টা। তবে ট্রেনের গতি যেন ১৫ কিমির বেশি না হয়। এমনকী দুর্ঘটনাস্থল দিয়ে খুব ধীরে মালগাড়ি চালানোর কথা ছিল। কিন্তু গতি বেশি থাকায় দুর্ঘটনা ঘটেছে। তবে ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং, মেকানিকাল এবং ট্রাফিক দফতরের বাকি আধিকারিকরা এই দুর্ঘটনার দায় চাপিয়েছেন মালগাড়ির মৃত চালকের ঘাড়েই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Uttar Dinajpur: চোপাড়ায় চা বাগান দখল করতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার! আহত ২

    Uttar Dinajpur: চোপাড়ায় চা বাগান দখল করতে শ্রমিকদের লক্ষ্য করে গুলি তৃণমূল নেতার! আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: চা বাগান দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ। পুলিশের সামনে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন স্থানীয় ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার চোপড়ার নীচাখালি গ্রামের ডানকান-এর আনারকলি চা বাগানে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় চোপড়া থানার পুলিশ। এরপর আহতদের চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছে। তৃণমূল নেতার দৌরাত্ম্যে সরব হয়েছেন এলাকাবাসী।

    কীভাবে ঘটল ঘটনা (Uttar Dinajpur)?

    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৭০ বিঘার এই আনারকলি চা বাগান (Uttar Dinajpur) লাভজনক না হওয়ায় বেশ কয়েকবছর আগে বাগান ছেড়ে চলে যায় ‘ডানকান’ সংস্থা। চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মধ্যে পড়েছিলেন বাগানের শ্রমিকরা। শ্রমিকরা তাই বাগানের একাংশে চাষ করে কোনক্রমে সংসার চালাচ্ছিলেন। বেশ কিছুদিন ধরে এই বাগান নিজেদের কব্জায় আনতে সক্রিয় হয়ে ওঠেন চোপড়া ব্লকের ভবানীপুর এলাকার তৃণমূল নেতা হাসিবুল ইসলাম সহ তাঁর সঙ্গীরা। হাসিবুল ইসলাম স্থানীয় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বাগানের শ্রমিকদের উচ্ছেদ করতে চাইলে দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে। বিবাদ মেটাতে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে সালিশী সভা বসলেও তাতে কোনও সমাধান সূত্র মেলেনি। এরপর শনিবার সকালে হাসিবুল ইসলামের সহযোগিরা বাগান দখল করতে এলে, বাগান দখলে থাকা শ্রমিকরা তাঁদের বাধা দেন। শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এরপর চলে গুলি।

    আরও পড়ুনঃ শিয়ালদায় আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে চলবে ১২ কামরার ট্রেন, উঠতে পারবেন হাজারেরও বেশি যাত্রী

    আহত শ্রমিকদের বক্তব্য

    আহত শ্রমিক হামিদুল ইসলাম অভিযোগ করে বললেন, “পুলিশের উপস্থিতিতেই হাসিবুলের লোকজন আমাদের উপর গুলি চালিয়েছেন। স্থানীয় (Uttar Dinajpur) পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে।” আক্রান্ত আনোয়ারা আরও বলেন, “তৃণমূল নেতা হাসিবুল, শাহিন, সামসুল সকলে মিলে আমাদের উপর পাথর, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। বাগানের মালিক কোম্পানি অনেকদিন আগে চলে গিয়েছে, আমরা কোনও ক্রমে কাজ করে খাচ্ছিলাম। কিন্তু এটাই তৃণমূলের গুন্ডাদের সহ্য হচ্ছিল না। ওঁরা এসে গুলিও করেছেন।” ঠিক এরপর থেকেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন স্থানীয় চা শ্রমিকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Udayan Guha: “টাকা নেবেন, মদ-মাংস খাবেন, দলে থাকার দরকার নেই”, কড়া বার্তা উদয়নের

    Udayan Guha: “টাকা নেবেন, মদ-মাংস খাবেন, দলে থাকার দরকার নেই”, কড়া বার্তা উদয়নের

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরবঙ্গে একমাত্র কোচবিহারেই জয় হাসিল করেছে তৃণমূল। কিন্তু, এই লোকসভার একাধিক বিধানসভার কিছু কিছু জায়গায় তৃণমূল খারাপ ফল করেছে। কোন কোন অঞ্চলে ফলাফল খারাপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে দলের নেতাদের কড়া বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। যা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে।

    টাকা নেবেন মদ মাংস খাবেন, দলে থাকার দরকার নেই (Udayan Guha)

    দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূলের সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন (Udayan Guha) বলেন, “আমরা কোচবিহার শহরে ভোটে হেরেছি। দিনহাটা শহরে ভোটে হেরেছি। দিনহাটা শহরে হারের পিছনে তৃণমূলের কমিটি যেমন দায়ী, তেমনই দিনহাটার নাগরিক হিসাবে আমিও ততটাই দায়ী। কিন্তু, সব থেকে বেশি দায়ী দিনহাটা পুরসভার কয়েকজন কাউন্সিলর। তাঁরা নিজেদের গায়ে যেন কালি-না লাগে, তাঁদের মানুষ যেন কিছু না বলতে পারেন, তাঁরা ভোটটা এমন করে করেছেন যেন কারও ওপর কোনও জোর দেখাচ্ছি না। কাউকে কোনও হুমকি দিচ্ছি না। একদম সাধুর মতো ভোট করিয়েছেন। তার ফলস্বরূপ আমরা ২,০০০ ভোটে হেরেছি। না-হলে আমরা হারতাম না। এবার যাঁরা সাধুর বেশ ধারণ করেছিলেন, আগামী পুরসভা নির্বাচনে তাঁরা গায়ের জোর না দেখিয়ে কী ভাবে ভোটে জেতেন সেটাই দেখার।”আরও কড়া ভাষায় উদয়ন বলেন, “কোথাও যদি কারও দোকান বন্ধ করে দিয়ে কাউকে হুমকি দিয়ে টাকা তোলা হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে, মদ খাওয়া হচ্ছে তাহলে তার দল করার প্রয়োজন নেই। টাকা নেবেন আপনারা, মদ খাবেন আপনারা, মাংস খাবেন আপনারা আর দুর্নাম পেতে হবে দলকে। সেটা আমরা মেনে নেব না।”

    বিজেপি নেতৃত্ব কী বললেন?

    বিজেপির জেলা (Cooch Behar) সভাপতি সুকুমার রায় বলেন, “সন্ত্রাস ছাড়া তৃণমূল  জিততে পারবে না, তারা ভাল মতো জানে। এবার দলের মন্ত্রীর কথাতেই আরও তা স্পষ্ট হয়ে গেল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share