Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Kanchanjunga Accident: দুর্ঘটনা কেড়ে নিয়েছে লোকো পাইলট অনিলের জীবন, জানেনই না সহকর্মী মনু

    Kanchanjunga Accident: দুর্ঘটনা কেড়ে নিয়েছে লোকো পাইলট অনিলের জীবন, জানেনই না সহকর্মী মনু

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার সকালে একইসঙ্গে মালগাড়ির ইঞ্জিনের উঠেছিলেন লোকো পাইলট অনিল কুমার। তাঁর সঙ্গে ছিলেন সহকারি লোকো পাইলট মনু কুমার। অভিশপ্ত মালগাড়িটি শিলিগুড়ির রাঙাপানি এলাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে গিয়ে ধাক্কা মারে। আর তাতেই সব কিছু শেষ হয়ে যায়। ভয়াবহ দুর্ঘটনায় (Kanchanjunga Accident) অনিল কুমারের মৃত্যু হয়। আর গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন মনু কুমার।

    সহকর্মীর মৃত্যুর খবর কানে পৌঁছয়নি (Kanchanjunga Accident)

    হাসপাতালের বেডে শুয়ে বড় কিছু ঘটেছে তা বুঝতে পেরেছিলেন মনু কুমার। তবে, তাঁর চোট গুরুতর হওয়ায় দুর্ঘটনার (Kanchanjunga Accident) বিষয়ে তাঁকে কেউ খুব বেশি কিছু বলছেন না। তাই, তাঁর সহকর্মীর মৃত্যুর খবর কানে পৌঁছয়নি। কিন্তু, আন্দাজ করেছিলেন। বড় কিছু তো ঘটেইছে। হাসপাতালের বেডে শুয়ে তখনও নিজের সহকর্মীর খোঁজ নিচ্ছিলেন মনু। আশঙ্কা করছিলেন কী হয়েছে ঠিক! তবে সেটা বুঝতে পারছিলেন না তিনি। হাসপাতালের বেডে শুয়ে চোখ বন্ধ করে কিছু একটি চিন্তা করছেন। তবে, তিনি খুব বেশি কথা বলছেন না।

    আরও পড়ুন: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    দুর্ঘটনা কেড়ে নিয়ে নিয়েছে লোকো পাইলট অনিলের জীবন

    জানা গিয়েছে, একসঙ্গেই যাত্রা শুরু করেছেন মালগাড়ির অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মনু কুমার এবং লোকো পাইলট অনিলবাবু। অনেকখানি পথ গিয়েছিলেন একসঙ্গে। কিন্তু, বাধ সাধল দুর্ঘটনা (Train Accident)। গুরুতর আহত অবস্থায় মনু শুয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের হাসপাতালের বেডে। আর অনিলবাবু নেই। দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। বেডে শুয়ে মনু কুমার বলেন,”‘ড্রাইভার সাহাব ক্যাসে হ্যায়”। অপর প্রান্ত থেকে উত্তর এল, “এখনও ওঁর খোঁজ পাওয়া যায়নি।” এই উত্তর শুনে বাকিটা বুঝতে অসুবিধা হল না হল তাঁর। চোখ বুঝলেন। আর কোনও প্রশ্ন করলেন না। হয়ত তিনি বুঝেই গিয়েছেন, তাঁর সহকর্মী আর নেই। তাই, আর কিছু বললেন না। মনু শুধু বললেন, “আমি কিচ্ছু জানি না। মোবাইল নম্বর মনে নেই। আমার কিছু মনে পড়ছে না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় আহত শান্তিপুরের দম্পতি, বাড়ি ফিরলেন প্রাণ হাতে করে!

    Kanchanjunga Express: কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় আহত শান্তিপুরের দম্পতি, বাড়ি ফিরলেন প্রাণ হাতে করে!

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঙাপানিতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন শান্তিপুরের দম্পতি। নিজেদের প্রাণ কার্যত হাতে নিয়ে বাড়ি ফিরলেন তাঁরা। এরপর জানালেন, বীভৎস গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা। এই দম্পতি হলেন তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস। তাঁদের বাড়ি নদিয়া শান্তিপুরের থানা মোড়ে। ত্রিপুরায় তাঁদের মেয়ের বাড়ি। সেখানে বেড়াতে গিয়েছিলেন এবং তারপর ফিরতেই পথে রেল দুর্ঘটনার কবলে পড়েছেন।

    কী বললেন আহত স্বামী (Kanchanjunga Express)

    গতকাল রেল দুর্ঘটনার (Kanchanjunga Express) কবলে পড়ে বাড়ি ফিরলেও আতঙ্কের রেশ এখনও কাটেনি শান্তিপুরের এই দম্পতির। গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনও শিউরে উঠছেন তপন বাবু। তিনি বলেছেন, “তখন ঠিক সকাল বেলা, সেই সময় আমি ট্রেনের টয়লেটে ছিলাম। আচমকা হঠাৎ পেছনদিকে সজোরে কিছু একটা ধাক্কা মারে। প্রথমে বুঝতে পারিনি। এরপর প্রচণ্ড ঝাঁকুনি অনুভব হয়। আমার স্ত্রী ছিলেন সেই সময় ট্রেনের এসি কম্পার্টমেন্টের বি-ওয়ান কোচের ৩১ নম্বর সিটে। সাফাই কর্মীরা বাইরে তাকাতেই তাঁদের চক্ষু চড়ক গাছে উঠে যায়। পেছেন থেকে একটি মালগাড়ি জোরে ধাক্কা মেরেছে আমাদের ট্রেনে। একটি বগি আরেকটি বগির উপর উঠে গিয়েছে। চারিদিকে কান্না এবং হাহাকার শব্দ ভেসে আসছিল। রেলের বগিগুলি সব উল্টে গিয়েছে। এরপর উপস্থিত যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। এদিকে ওদিকে ছোটাছুটি শুরু হয়ে যায় মুহূর্তেই। বগিও সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। সকলে নিজের নিজের প্রাণ বাঁচাতে ট্রেন থেকে নামতে শুরু করে দেয়। সেই সময় প্রাণ বাঁচাতে কোনও রকমে আমি এবং আমার স্ত্রীকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ি। আমার পায়ে ও হাতে ব্যাপক আঘাত লেগেছে। অনেক যাত্রী দুর্ঘটনায় আহত হয়েছেন এবং বেশ কিছু মানুষের মৃত্যুও ঘটেছে। সাক্ষাৎ যমরাজকে যেন দর্শন করেছিলাম। কোনও ক্রমে এই যাত্রায় বেঁচে গেলাম।”

    স্ত্রীর বক্তব্য

    অপরদিকে তাঁর স্ত্রী কমলা দেবী বলেন, “আমি বসেছিলাম ট্রেনের (Kanchanjunga Express) সিটে কিন্তু হঠাৎ ভয়ানক শব্দে রীতিমতো কেঁপে ওঠে কম্পার্টমেন্ট। তারপরেই হঠাৎ করে চোখের নিমেষে কী যে হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। তারপর স্বামী চিৎকার করে ডাকতেই কোনও রকমে প্রাণ বাঁচাতে ট্রেন থেকে বেরিয়ে আসি। আমরা দুজনেই কমবেশি আহত হয়েছি।”

    আরও পড়ুনঃ মেয়ের জন্মদিনে বালিগঞ্জের বাড়িতে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে

    তিস্তা তোর্সায় বাড়ি ফিরেছেন

    এরপর স্ত্রীকে নিয়ে তপন বাবু, রেলের তরফ থেকে দেওয়া অ্যাম্বুল্যান্স করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছান। তারপর সন্ধ্যের দিকে তিস্তা তোর্সা ট্রেন দেয়া হয়। সেখানে রেল দুর্ঘটনায় (Kanchanjunga Express) আহত ব্যক্তিদেরকে একসঙ্গে কলকাতার উদ্দেশে পাঠানো হয়। তবে রেল কর্তৃপক্ষ আহত ব্যক্তিদেরকে যে ট্রেনে করে ফেরানো হয়েছিল সেখানে কোনও রকম খাবারের ব্যবস্থা করেনি, এমনকি প্রাথমিক চিকিৎসারও কোনও রকম ব্যবস্থা করেনি বলে গুরুতর অভিযোগ তুলেছেন তপন বাবু।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express Accident: দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’! কার ভুলে এমন বিপদ?

    Kanchanjunga Express Accident: দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’! কার ভুলে এমন বিপদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার (Kanchanjunga Express Accident) কারণ নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে খবর, সোমবার ভোর থেকেই রাঙাপানি এবং চটের হাট অংশে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বিকল। সেকারনেই ওই অংশে ট্রেন চলাচল হচ্ছিল কাগুজে সিগন্যালে। রেলের ভাষায় যাকে বলে পেপার লাইন ক্লিয়ার টিকিট। রেলকর্মীদের একাংশের মতে, দুর্ঘটনার কবলে পড়া মালগাড়ির চালক সিগন্যাল মানেননি। যার ফলেই ঘটেছে এই দুর্ঘটনা। 

    দুই গাড়ির চালকের কাছে ছিল ‘কাগুজে অনুমতি’

    আগেই জানা গিয়েছিল যে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে (Kanchanjunga Express Accident) ‘টিএ ৯১২’ অর্থাৎ ম্যানুয়াল মেমো দেওয়া হয়েছিল। তবে রেল সূত্রে খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মতোই মালগাড়ির চালককেও ‘টিএ ৯১২’ কাগজ দেওয়া হয়েছিল। তাতেই উল্লেখ ছিল, কোন কোন সিগন্যাল ভেঙে গাড়ি চালাতে পারবেন চালক। কোথা থেকে কতটা অবধি এই ছাড়পত্র কার্যকর থাকবে, তারও উল্লেখ ছিল। মালগাড়ির দুই চালক ও গার্ডের কাছেও ছিল সেই ছাড়পত্র। সেই ছাড়পত্রে রাঙাপানি থেকে চটের হাট পর্যন্ত মোট ৯টি লাল সিগন্যাল ভাঙার অনুমতি ছিল মালগাড়ির চালকের কাছে।

    আরও পড়ুন: অভাবনীয় অঘটন! স্লোভাকিয়ার কাছে ০-১ ব্যবধানে হার বেলজিয়ামের

    দুর্ঘটনার পিছনে উঠে আসছে রেলের চূড়ান্ত গাফিলতির ছবি

    জানা গিয়েছে, যে মালগাড়িটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা (Kanchanjunga Express Accident) মারে, সেই মালগাড়িটি মোট ৪টি সিগনাল ফেল করেছে। যার মধ্যে দুটি ছিল রেড সিগন্যাল। অন্যদিকে রাঙাপানি স্টেশন থেকে পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। সেই অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা রাঙাপানি স্টেশন থেকে ছেড়ে জলপাইগুড়ি স্টেশনের দিকে এগোচ্ছিল। আর তখনই সিগন্যাল ভেঙে চলা মালগাড়ির সঙ্গে ঘটে দুর্ঘটনা। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি দোষ ছিল তাঁর? যদি মালগাড়ির চালকের কাছে কাগুজে অনুমতি থাকে তবে গলদ কোথায় ছিল?

    এই দুর্ঘটনায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা (Kanchanjunga Express Accident) মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়। একটি কামরা সোজা মালগাড়ির ইঞ্জিনের উপর উঠে যায়। কিন্তু দুটি ট্রেনের কাছেই যদি কাগজে লেখা অনুমতি থাকে, এবং তারা তা মেনেই চালিয়ে থাকেন, তাহলে এই দায় কার? রয়ে যাচ্ছে ধোঁয়াশা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Train Accident: মেয়ের জন্মদিনে বালিগঞ্জের বাড়িতে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে

    Train Accident: মেয়ের জন্মদিনে বালিগঞ্জের বাড়িতে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: মেয়ের জন্মদিন পালনের জন্য বাড়িতে আনন্দ উৎসবের তোড়জোড় চলছিল। মেয়ের কথা মেনে তাড়াতাড়ি বাড়ি পৌঁচ্ছাতে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে বসেছিলেন কলকাতার বালিগঞ্জের শুভজিৎ মালি। আর মেয়ের আবদার রাখতে পারলেন না শুভজিৎ। শিলিগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Train Accident) খবর পেয়ে পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলেন। পরে, মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে।

    মেয়ের জন্মদিনে আর ফেরা হল না, শুভজিতের নিথর দেহ শিলিগুড়ির মর্গে (Train Accident)

    পরিবার সূত্রে জানা গিয়েছে, শুভজিতবাবু একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। কাজের সূত্রে প্রায়শই ভিন রাজ্যে যেতে হয় তাঁকে। সম্প্রতি গিয়েছিলেন নাগাল্যান্ডে। গিয়েছিলেন চার চাকার গাড়ি চালিয়ে। সেখানে গাড়ি সাপ্লাই দিয়ে ফিরছিলেন কলকাতায়। প্রায় পাঁচ বছর ধরে তিনি এই কাজ করে আসছেন। গাড়ি নিয়ে ভিন রাজ্যে যান, সাপ্লাই দিয়ে আবার ফিরে আসেন। কিন্তু, এবার মেয়ের আবদার মেটাতে দ্রুত বাড়ি ফেরার জন্য ট্রেনে চেপেই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কারণ, বাড়িতে ১১ বছরের মেয়ে রয়েছে তাঁর। সোমবারই ছিল মেয়ের জন্মদিন। ছোট্ট মেয়েটা আবদার করেছিল, বাবা বাড়ি এলে তবেই কেক কাটবে। সেই টানেই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য উঠেছিলেন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। কিন্তু, আর মেয়ের সঙ্গে দেখা হল না। মেয়ের জন্মদিনও উদযাপন করা হল না। নিউ জলপাইগুড়ি ছেড়ে আসার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় (Train Accident) কাড়ল কলকাতার শুভজিৎ মালির প্রাণ। তাঁর নিথর দেহ শিলিগুড়িতে (Siliguri) উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে পড়ে রয়েছে। বালিগঞ্জের জামির লেনের বাড়িতে এখন শুধুই কান্নার রোল আর স্বজন হারানোর যন্ত্রণা।

    আরও পড়ুন: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    মেয়ের জন্মদিনে ঘুরতে যাওয়ার কথা বলেছিল

    স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী। তিনি বলেন, “রবিবার রাতেও ফোন ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। মেয়ের জন্মদিন নিয়ে আমাদের অনেক পরিকল্পনা করা হয়েছিল। জন্মদিনে বাবা আসছে শুনে মেয়েও খুব খুশি ছিল। বাড়িতে ফিরে ঘুরতে যাওয়ার কথাও বলেছিল। তবে, সোমবার সকালে ও ট্রেনে ওঠার পর ফোন করেনি। আমার সঙ্গে আর কথা হয়নি। এরপরই ট্রেন দুর্ঘটনার (Train Accident) খবর পাই। ফলে, সারাক্ষণ টিভির পর্দায় নজর ছিল। অবশেষে সব শেষ।” এরপর কান্নায় চোখ বুজে এল তাঁর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rail Accident: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    Rail Accident: “সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়”, রেল দুর্ঘটনায় মন্তব্য নিয়ে মমতাকে তুলোধনা সুকান্তর

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার রাতেই রেল দুর্ঘটনায় (Rail Accident) জখমদের দেখতে শিলিগুড়ি যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপাল সিভি আনন্দ বোসও জখমদের পাশে থাকার বার্তা দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি গিয়ে রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। আর এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে রীতিমতো তুলোধনা করেন সুকান্ত মজুমদার।

    সুরক্ষা কবচ কোনও মাদুলি নয় (Rail Accident)

    কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় (Rail Accident) রেলকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলকে দুষে মমতা বলেন, ‘আমি অ্যান্টি কলিশন ডিভাইস তৈরি করে দিয়ে এসেছিলাম। এখন রেলের বাজেট নেই, উঠিয়ে দিয়েছে। রেল কার্যত অনাথ হয়ে গিয়েছে। এখন যাত্রী স্বাচ্ছন্দ্যের কোনও খেয়াল রাখা হয় না।’ মমতার এই বক্তব্য প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “অ্যান্টি কোরাপশন ডিভাইস বা সুরক্ষা কবচ কোনও মাদুলি নয়। যে গলায় পরে নিলেই হয়ে গেল। এটি একটি যথেষ্ট জটিল ব্যবস্থা। সারা দেশেই দ্রুততার সঙ্গে এই ব্যবস্থা চালু করার চেষ্টা চলছে।” এদিন তিনি আরও বলেন, “হিউম্যান এররের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে, ইচ্ছে করে কেউ দুর্ঘটনা ঘটাননি। কোনও কারণে মালগাড়ির চালক সিগন্যাল মিস করে থাকতে পারেন। তবে, বিস্তারিত তদন্ত হলে দুর্ঘটনার কারণ বিশদে জানা যাবে। রেল সুরক্ষা এবং নিরাপত্তার জন্য সব থেকে বেশি খরচ করা হয়।”

    আক্রান্তদের পাশে রাজ্যপাল

    সোমবার সন্ধ্যায় রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল বলেছেন, ‘এই রেল দুর্ঘটনা (Rail Accident) অবশ্যই দুঃখজনক। তবে, পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণে রয়েছে। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাঁদেরকে সবরকম চিকিৎসা দেওয়া হচ্ছে।’ একবছরের মাথায় করমণ্ডলের স্মৃতি ফিরল ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘায়। শিলিগুড়ির শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনের কামরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি! উত্তরে দুর্যোগ চলছেই

    Weather Update: আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু প্রাক বর্ষার বৃষ্টি! উত্তরে দুর্যোগ চলছেই

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলেই শহর কলকাতায় বর্ষামঙ্গলের পূর্বাভাস (Weather Update)। সকাল থেকেই শহরের আকাশ মেঘলা। ভোরবেলা এক পশলা বৃষ্টিও হয়েছে কোনও কোনও জায়গায়। রোদের তেজ কম। গরম হলকানিও নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত কলকাতায় (Rain in Kolkata)। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গলবার সকাল থেকেই কলকাতা-সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। 

    কবে থেকে বর্ষা দক্ষিণবঙ্গে

    আগামী তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা, এমনই পূর্বাভাস (Weather Update) হাওয়া অফিসের। বিহার থেকে অসম পর্যন্ত রয়েছে অক্ষরেখা। বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আর তাতেই শুরু হবে ধারাপাত। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমের জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কাও বেশি থাকবে ৷ 

    শহরের আবহাওয়া

    সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৮ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ শতাংশ। আজ মঙ্গলবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টিপাত (Rain in Kolkata) হতে পারে কয়েকটি অঞ্চলে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে৷

    আরও পড়ুন: আতঙ্ক কাটিয়ে স্বস্তি! শিয়ালদা পৌঁছল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    উত্তরবঙ্গে দুর্যোগ

    দক্ষিণবঙ্গে বর্ষা (Rain in Kolkata) প্রবেশের খবর স্বস্তি দিলেও, উত্তরবঙ্গের জনজীবন বৃষ্টিতে বিপর্যস্ত। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, উত্তরবঙ্গে দুর্ভোগ আরও বাড়বে। সিকিম থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে। তার প্রভাবে পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী পাঁচদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটা বেড়ে যেতে পারে। পার্বত্য এলাকায় ধস এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kanchanjunga Express: আতঙ্ক কাটিয়ে স্বস্তি! শিয়ালদা পৌঁছল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    Kanchanjunga Express: আতঙ্ক কাটিয়ে স্বস্তি! শিয়ালদা পৌঁছল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: শিয়ালদা (Sealdah) স্টেশনের ১৩ নম্বর প্ল্যাটফর্মে রাত ৩টে ২০ মিনিট নাগাদ পৌঁছল দুর্ঘটনার কবলে পড়া কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express)। সোমবার এনজেপির কাছে দুমড়ে মুচড়ে গিয়েছিল এই ট্রেনেরই দু’টি বগি। এদিন ট্রেন যখন শিয়ালদা ঢোকে, প্ল্যাটফর্ম চত্বর রেল পুলিশে ঠাসা। ছিলেন রেলের কর্তারা, ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও স্নেহাশিস চক্রবর্তী। দুর্ঘটনার জেরে মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করেছেন এই ট্রেনের সুস্থ যাত্রীরা। তাই রাতে শহরে ফিরে আতঙ্কের পাশাপাশি অনেক যাত্রীর মুখেই ছিল স্বস্তির ছাপ।

    রেলের বিবৃতি

    সোমবার রাতে ভারতীয় রেলের তরফে জানানো হয়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সাতজন যাত্রী আছেন। সেইসঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের (Kanchanjunga Express) গার্ড এবং মালগাড়ির চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মালগাড়ির সহকারী চালক। নয়জনের গুরুতর আঘাত লেগেছে। অল্পবিস্তর আঘাত লেগেছে ৩২ জনের। সোমবার সকাল পৌনে নটা নাগাদ জলপাইগুড়ির রাঙাপানি স্টেশন পেরোনোর পরেই মালগাড়ির সঙ্গে ধাক্কা হয় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। পিছন থেকে এসে ধাক্কা মারে মালগাড়িটি। কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা দুমড়ে মুচরে গিয়েছিল। মালগাড়ির চালক, লোকো পাইলট এবং কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলি সরিয়ে বাকি বগিগুলিকে নিয়ে প্রায় বিকেলের দিকে রওনা দিয়েছিল ট্রেনটি। আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের খাবার এবং জল দেওয়া হয়।

    আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

    দুর্ঘটনার কারণ

    দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে রেলওয়ে বোর্ডের সিইও রেখা বর্মা সিনহা দাবি করেছেন যে মালগাড়ির চালক সিগন্যাল না মেনেই এগিয়ে গিয়েছিলেন। তার জেরে দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে আশ্বাস দিয়েছেন রেলওয়ে বোর্ডের সিইও। মালগাড়ির চালকের অবশ্য মৃত্যু হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকে শুরু হবে তদন্ত (Kanchanjunga Express)। কেউ যদি দুর্ঘটনার বিষয়ে কোনও তথ্য জানাতে চান, তাহলে তাঁরা সেটা করতে পারবেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের অফিসে সেই কমিশন কাজ করবে। সেখানে গিয়েও তথ্য জানানো যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Rail Accident: শতাব্দী এক্সপ্রেসের কল বুক ফিরিয়ে কাঞ্চনজঙ্ঘার ডিউটি নেওয়া কাল! মৃত্যু হল গার্ডের

    Rail Accident: শতাব্দী এক্সপ্রেসের কল বুক ফিরিয়ে কাঞ্চনজঙ্ঘার ডিউটি নেওয়া কাল! মৃত্যু হল গার্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বামী আশিস দে-র মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর স্ত্রী গীতিকা দে। রবিবার রাতেও স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে ফুচকা খেয়েছেন। বাড়িতে এসে দুজনে গান করেছেন। সোমবার সকালেই ডিউটি যাওয়ার সময় দরজা পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন গীতিকাদেবী। স্বামী চলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সব শেষ। শিলিগুড়ির কাছে রাঙাপানি এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Rail Accident) কেড়ে নিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের জীবন।

    শতাব্দী এক্সপ্রেসের কল বুক ফিরিয়ে কাঞ্চনজঙ্ঘার ডিউটি নেওয়া কাল! (Rail Accident)

     অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড ছিলেন আশিস দে। সোমবার রাঙাপানি এবং নিজ বাড়ির মাঝে ট্রেন দুর্ঘটনাটি (Rail Accident) ঘটে। শিলিগুড়ি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বলাকা মোড়ে থাকতেন আশিসবাবু। খবরে পেয়ে  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাগলের মতো ছুটে আসেন তাঁর স্ত্রী গীতিকাদেবী। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে। তাঁদেরকে কেউ সামলাতে পারছিলেন না। গীতিকাদেবী কাঁদতে কাঁদতে বলেন, “এদিন সকালে শতাব্দী এক্সপ্রেস নিয়ে যাওয়ার কল বুক এসেছিল। ওই ডিউটি নিলে আর কিছু হত না। সেই ডিউটি ফিরিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ডিউটি নেয়। পরে, ফোনে আমাকে এসব ও জানিয়েছিল। কে ভেবেছিল এই সিদ্ধান্তে আমার সংসার, স্বপ্ন সবকিছুই তছনছ হয়ে যাবে।”

    আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

    দুজনে একসঙ্গে গানও করেছিলেন

    গীতিকাদেবী আরও বলেন, “রবিবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম। বাড়ি ফিরে কত গল্প করলাম। রাতে বাড়ি ফিরে ডিমের ওমলেট বানাই। ও কোনওদিন রান্না করত না। ভালো গান গাইত। গান বলতে পাগল ছিল। অনেকদিন পর আমরা দুজনে বসে রবিবার রাতে অনেক্ষণ গান করি। বাড়িতে একটা সুন্দর আনন্দের পরিবেশ তৈরি হয়েছিল। সেই আনন্দ বিষাদে পরিণত হয়ে যাবে ভাবতেও পরিনি। আশিস সকালে ডিউটি যাবে। সেই মতো উঠে সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। ডিউটিতে যাওয়ার কয়েক ঘন্টা বাদে সেই মানুষটা আর নেই, তা ভাবতেই পারছি না।” এরপর তিনি ফের কান্নায় ভাসালেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rail Accident: ছুটি কাটিয়ে আর কাজে ফেরা হল না, ভয়াবহ রেল দুর্ঘটনায় কেড়ে নিল আবগারি ওসি-র প্রাণ

    Rail Accident: ছুটি কাটিয়ে আর কাজে ফেরা হল না, ভয়াবহ রেল দুর্ঘটনায় কেড়ে নিল আবগারি ওসি-র প্রাণ

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন ছুটি কাটিয়ে ফের কাজের জায়গায় ফিরছিলেন মালদার মানিকচক সার্কেলের আবগারি দফতরের ওসি সালেব সুব্বা। সোমবার সকালেও তিনি বুঝতে পারেননি অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপা তাঁর কাল হবে। বাড়ি থেকে আর চাকরির জায়গায় ফেরা হল না তাঁর। শিলিগুড়ির রাঙাপানিতে ভয়াবহ রেল দুর্ঘটনায় (Rail Accident) কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। রেল ও প্রশাসনের পক্ষ থেকে ওই আবগারি আধিকারিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরিবারের লোকজনকেও জানানো হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁচ্ছেছেন।

    নিহত সরকারি আধিকারিকের বাড়ি গরুবাথানে (Rail Accident)  

    জানা গিয়েছে, আবগারি আধিকারিক সালেব সুব্বার বাড়ি কালিম্পঙের গরুবাথানে। এদিন অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন তিনি। ভয়াবহ রেল দুর্ঘটনায় (Rail Accident) মৃত্যু হয়েছে তাঁর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে তাঁর রক্তাক্ত দেহ। রেল সূত্রে জানা গিয়েছে, সালেব মানিকচকে কর্মরত ছিলেন। তবে, সঠিক কতদিন আগে ছুটি নিয়ে তিনি বাড়িতে ছিলেন তা স্পষ্ট করে কোনও কিছু জানা যায়নি। তবে, এদিন ট্রেনে কর্মস্থলেই ফিরছিলেন তিনি। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলাশাসকও। সোমবারই তাঁর কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। সেই মতো সকালে ট্রেনে উঠেছিলেন তিনি। পরিবারের লোকজনের সঙ্গে দুর্ঘটনার আগে শেষবার কথা হয়েছে কি না তা জানা যায়নি। কিন্তু, আর তাঁর কাজে যাওয়া হল না। শেষ পাওয়া খবর পর্যন্ত পরিবারের সদস্যরা হাসপাতালে এসে তখনও পৌঁছতে পারেননি।

    আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

    মৃত্যু হয়েছে মালগাড়ির লোকো পাইলটের

    উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮ জনের দেহ রয়েছে। দেহাংশ উদ্ধার হয়েছে। পিটিআই সূত্রে খবর, মৃতের সংখ্যা ১৫। আহত হয়েছেন বহু। সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনের অদূরে রাঙাপানি এলাকায় শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারে মালগাড়ি। প্রাথমিকভাবে সিগন্যালের গন্ডগোলের জন্যই এই ট্রেন দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। যদিও কারণ এখনও তদন্ত সাপেক্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, মালগাড়ির লোকো পাইলট সহকারি লোকো পাইলটের। মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘার গার্ডেরও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Rail Accident: দুর্ঘটনাস্থল পরিদর্শন রেলমন্ত্রীর, অশ্বিনীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন জখম যাত্রীরা

    Rail Accident: দুর্ঘটনাস্থল পরিদর্শন রেলমন্ত্রীর, অশ্বিনীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন জখম যাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়ির রাঙাপানি এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় (Rail Accident) জখম যাত্রীদের পাশে দাঁড়ালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সোমবার বিকেল নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সোজা রাঙাপানির দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে রেলমন্ত্রী  হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় জখম যাত্রীদের দেখতে যান।

     রেলমন্ত্রীকে কাছে পেয়ে জখম যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন (Rail Accident)

    এদিন ঘটনাস্থলে গিয়ে রেলমন্ত্রী উদ্ধারকার্যের তদারকি করেন। ঘটনাস্থলে উপস্থিত রেল আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেন। জখম রোগীরা কোথায় রয়েছেন তা তিনি জানতে চান। পরে, রেলমন্ত্রী উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় জখম যাত্রীদের সঙ্গে তিনি কথা বলেন। বিশেষ করে জরুরি বিভাগে চিকিৎসাধীন জখম যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী। তাঁকে কাছে পেয়ে জখম যাত্রীরা কান্নায় ভেঙে পড়েন। তাঁদের পাশে থাকা ও প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাস দেন রেলমন্ত্রী। জখম যাত্রীদের হাতে ফল তুলে দেওয়া হয়।

    আরও পড়ুন: শিলিগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘায় ধাক্কা মালগাড়ির, মৃত ৮, জখম ৬০

     কী বললেন রেলমন্ত্রী?

    রেলমন্ত্রী বলেন, “আমরা এখন জোর দিয়েছি উদ্ধারকার্যে। এখনও সেই কাজ চলছে। এপর্যন্ত মোট আট জনের মৃত্যু হয়েছে। এখানে জখমদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর পর স্থানীয় মানুষ, স্থানীয় জেলা প্রশাসন, এনডিআরএফ এবং রেল কর্মীরা তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে। তাই, এখন রাজনীতি করার সময় নয়। এখন সবার আগে উদ্ধারকাজের ওপর নজর দেওয়া দরকার। যাত্রী নিরাপত্তার দিকে সম্পূর্ণ ফোকাস রয়েছে।” সিগনালিং ব্যর্থতার কারণেই কি এই মর্মান্তিক দুর্ঘটনা? যদিও এই নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি রেলমন্ত্রী। তিনি বলেন, “কমিশনার অব রেলওয়ে সেফটির রিপোর্ট এলেই এই বিষয়ে মন্তব্য করা যাবে। তার আগে কিছু বলা যাচ্ছে না। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে, এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে কখনও পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করা হবে।” প্রসঙ্গত, কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মেরেছে মালগাড়ি। ট্রেনের একাধিক কামরা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share