Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • SSC Recruitment Scam: “রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে”, বিস্ফোরক চাকরি হারা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি

    SSC Recruitment Scam: “রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে”, বিস্ফোরক চাকরি হারা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসির নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় হাইকোর্টের রায়ে রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। চাকরি বাতিল হওয়ার ঘটনা জানাজানি হতেই এলাকায় চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে, চাকরি হারানোর পর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এই দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন। তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

     চাকরি বাতিল হয়েছে জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতির (SSC Recruitment Scam)

    দলীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৮-২৩ সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি ছিলেন কবিতা বর্মন। তাঁর স্বামী প্রফুল্ল বর্মন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের ব্লক তৃণমূলের সভাপতি পদে ছিলেন। সেই সময় তিনি স্কুল শিক্ষকের চাকরি পেয়েছিলেন। কবিতা বর্মনের বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বালিজোল উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। আদালতের রায়ে তাঁর চাকরি চলে যায়। তবে, দুর্নীতি (SSC Recruitment Scam) হয়েছে তা অকপটে স্বীকার করেন কবিতা দেবী।

    আরও পড়ুন: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে

    জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন বলেন, “হাইকোর্টের অর্ডার তো এখন মানতেই হবে। দুর্নীতি (SSC Recruitment Scam) হয়েছে। তবে, আমার বিরুদ্ধে সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ ভিত্তিহীন। সাদা খাতা জমা দিয়ে তো কারও চাকরি হয় না। গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, সেটা সবাইকে মেনে নিতে হবে।” পাশাপাশি এই দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন তিনি। তিনি বলেন,  “এরজন্য আমরা দায়ী নই। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে। যা করেছে রাজ্য সরকার। সরকার শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম দুয়ারে রাজ্য, ২৬ হাজর চাকরি বাতিল করা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।

    শীর্ষ আদালতে রাজ্য

    এদিন রাজ্য সরকার একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে আদালতে। যেহেতু পুরো প্যানেল বাতিল করা হয়েছে, তাই প্রশ্ন উঠেছে যোগ্য প্রার্থীদের চাকরি নিয়ে। তাঁদের চাকরি কেন যাবে, এই প্রশ্ন নিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছে রাজ্য। এই আবেদনে বলা হয়েছে, ‘মহামান্য হাইকোর্ট রাজ্যকে এই ধরনের একটি পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে অবিলম্বে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করেছে এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। যা শিক্ষা ব্যবস্থাকে স্থির করে দিয়েছে।’ গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম ও একাদশ-দ্বাদশের মোট মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। এরপরই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিল এসএসসি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই বিশেষ বেঞ্চে শুনানি চলছিল হাইকোর্টে। তাই আপাতত রাজ্যের আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করে কি না, সেটাই দেখার।

    এসএসসি-র যুক্তি

    বুধবার এসএসসির (SSC Scam) তরফেও হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এসএসি-র যুক্তি, পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধ ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে, তার জন্য ২৬ হাজার জনের কেন চাকরি বাতিল হবে? ১৯ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন, যাঁরা যোগ্য হয়েও এই মুহূর্তে চাকরিহারা। তাঁরা ইতিমধ্যেই শহিদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, এবার গরম উত্তরেও

    কী বলছে আদালত

    সোমবার হাইকোর্ট জানায়, এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই। প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে। সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, বলে অভিমত আদালতের।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Murshidabad: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    Murshidabad: একই স্কুলের ৩৬ জন শিক্ষকের চাকরি গেল, মাথায় হাত প্রধান শিক্ষকের

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে হারালেন ২৬ হাজার শিক্ষক। তার জেরে সমস্যার মুখে পড়েছে মুর্শিদাবাদের তিনটি স্কুল। পড়েছে মুর্শিদাবাদের (Murshidabad) ফরাক্কার অর্জুনপুর হাইস্কুল। এই স্কুলে চাকরি বাতিল হল ৩৬ জন জন শিক্ষক ও শিক্ষিকার। পার্শ্বশিক্ষক ৭ জন। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১০ হাজার। বাতিল হওয়া শিক্ষকের সংখ্যা বাদ দিলে সমস্যার সম্মুখীন হয়েছে ফরাক্কা হাইস্কুলের পড়ুয়ারা।

    চাকরি হারিয়ে হতাশ (Murshidabad)

    সোমবার এসএসসি গ্রুপ-ডি, গ্রুপ-সি, নবম- দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। তারপরেই মাথায় হাত চাকরি বাতিল হওয়া মহম্মদ সাফিউল ইসলাম-সহ অন্যান্য শিক্ষকদের। বাতিল হওয়া শিক্ষক সাফিউল ইসলাম বলেন, ‘আমি ২০১৯ সালে নিয়োগপত্র পাই।  ২০২০ সালের জানুয়ারি মাসে যোগদান করি। আলিপুরদুয়ারে যোগদান করলেও মিউচুয়াল ট্রান্সফার নিয়ে ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলে (Murshidabad) যোগদান করেছি। তবে যারা অপরাধ করেছে, তাদের বাতিল করা হোক। নবম-দশমে ভুল ত্রুটি হয়েছে, এটা ঠিক। তবে, সকলের চাকরি হাইকোর্ট কীভাবে বাতিল করল। আমরা খুব হতাশাগ্রস্ত।’

    স্কুল চালানো মুশকিল,দাবি প্রধান শিক্ষকের

     ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহম্মদ সৌরভ আলি বলেন, পড়ুয়াদের সংখ্যা ১০ হাজারের অধিক। গ্রামে একটি মাত্র স্কুল। আর এই স্কুলের ওপরেই ভরসা করে পড়ুয়ারা। আমাদের স্কুলে ৩৬ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রথম যোগদান করেন ২০ জন শিক্ষক-শিক্ষিকা। পরে ১৬ জন মিউচুয়াল ট্রান্সফার হিসাবেই যোগদান করেন। তবে, শিক্ষক না থাকলে স্কুলের ক্ষতি। ৩৬ শিক্ষক বাতিল হওয়ার কারণে আগামী দিনে স্কুলে চালানো মুশকিল।  একইভাবে হরিহরপাড়া (Murshidabad) থানার লালনগর হাইস্কুলের ৩০ জন শিক্ষকের মধ্যে ৮ জন শিক্ষক, ২ জন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে। বাম আমলেও এই লালনগর হাইস্কুলে ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দিয়ে শিক্ষকতা করার অভিযোগে তিন শিক্ষককে সাসপেন্ড করেছিল শিক্ষা দফতর। স্কুলের প্রধান শিক্ষক সারওয়ার্দি বিশ্বাস বলেন, ‘এরকম হলে স্কুল চালানোই মুশকিল হবে। দেখা যাক, শেষ অবধি কী হয়?’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calcutta High Court: টেটের প্রশ্নপত্রে ভুল ছিল কি? বিশ্বভারতীকে কমিটি গড়তে বলল হাইকোর্ট

    Calcutta High Court: টেটের প্রশ্নপত্রে ভুল ছিল কি? বিশ্বভারতীকে কমিটি গড়তে বলল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: টেটের প্রশ্নপত্রে সত্যিই ভুল ছিল কিনা, তা জানতে বিশ্বভারতীকে বিশেষজ্ঞ কমিটি গড়তে বলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২০১৭ সালে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বাংলা, পরিবেশ বিজ্ঞান-সহ মোট তিনটি বিষয়ে ২১টি প্রশ্ন ভুল ছিল বলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরীক্ষার্থীরা। তাঁদের দাবি, প্রশ্ন ভুল থাকলে ওই একুশটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর দিতে হবে তাঁদের।

    কী বলল হাইকোর্ট? (Calcutta High Court)

    আবেদনকারীদের সেই বক্তব্যের প্রেক্ষিতেই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা কমিটি গঠন করতে বলেছেন বিশ্বভারতীকে। আদালতের নির্দেশ, উপাচার্য তাঁর পছন্দ মতো কমিটি গড়বেন। সেই কমিটি সব প্রশ্ন খতিয়ে দেখে আগে চিহ্নিত করবে সঠিক উত্তরগুলি (Calcutta High Court)। পরে খতিয়ে দেখা হবে পরীক্ষার্থীদের উত্তরও। তার ভিত্তিতে পরীক্ষার্থীদের কোন কোন উত্তর বেছে নেওয়া হবে, সেটা নির্ধারণ করবেন এই কমিটির বিশেষজ্ঞরা। এক মাসের মধ্যে রিপোর্ট তৈরি করে মতামত দিতে হবে কমিটিকে। এই মামলার পরবর্তী শুনানি ১১ জুন। সেদিন বিশ্বভারতীর কমিটির রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে আদালত।

    মামলাকারীদের দাবি

    ২০১৭ সালের টেটে প্রশ্ন ভুল ছিল এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন রিয়া বন্দ্যোপাধ্যায়-সহ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। তাঁর বক্তব্যের নির্যাস, ওই বছরের টেটের প্রশ্নপত্রে ২১টি প্রশ্নে ভুল ছিল। প্রশ্নে যদি ভুল থাকে, তাহলে সবাইকে নম্বর দেওয়া হোক। এই মামলার আগের শুনানিতে কিছুটা অসন্তোষের সুরেই বিচারপতি বলেছিলেন, “একটা প্রশ্নে এত ভুল থাকে কী করে? পরীক্ষার্থীরা কি আইনস্টাইন হয়ে ভুল প্রশ্ন খুঁজে বের করে সঠিক উত্তর দেবেন? বুধবার এই মামলারই শুনানিতে প্রশ্ন ভুলের অভিযোগের সত্যতা যাচাই করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। সেই ভুল খুঁজে বের করতেই বিশ্বভারতীকে কমিটি গঠনের কথা বলেছেন বিচারপতি।

    আরও পড়ুুন: শ্যাম পিত্রোদার ‘উত্তরাধিকার কর’ মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি, কংগ্রেসকে তুলোধনা বিজেপির

    মাত্র আটচল্লিশ ঘণ্টা আগেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি খুইয়েছেন ২৩ হাজার ৭৫৩ জন। এঁরা সবাই ২০১৬ সালের এসএসসি প্যানেলে ছিলেন। এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দেওয়ায় চাকরি হারিয়েছেন ওই হাজার চব্বিশেক মানুষ। সোমবারের সেই নজিরবিহীন রায়ের পর বুধবার ২০১৭-র টেটে ভুল প্রশ্ন নিয়ে কমিটি গড়ার নির্দেশ সেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)।

    আবারও কি একবার মুখ পুড়বে এসএসসি কর্তৃপক্ষের?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Hanuman Jayanti: হনুমান জয়ন্তীর কীর্তনে হামলা দুষ্কৃতীদের! পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপির

    Hanuman Jayanti: হনুমান জয়ন্তীর কীর্তনে হামলা দুষ্কৃতীদের! পুলিশের ভূমিকায় প্রশ্ন বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: রামনবমীর (Ram Navami) পর এবার হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) অনুষ্ঠানেও দুষ্কৃতীদের হামলা। রামনবমীতে মুর্শিদাবাদে (Murshidabad) হামলা হয়েছিল। এবার হনুমান জয়ন্তীতে ঘটনাস্থল বীরভূম (Birbhum) জেলায়। মঙ্গলবার সন্ধ্যায় বীরভূম জেলার সিউড়ি (Siuri) বিধানসভার বারুইপুর গ্রামে হরিসভা চলাকালীন হনুমান মন্দিরে হামলা করার অভিযোগ উঠল স্থানীয় দুষ্কৃতী রমজান ও তার ভাইদের বিরুদ্ধে। মন্দিরের একাংশ ক্ষতিগ্রস্ত, স্থানীয় মহিলাদের শ্লীলতাহানি (Molestation) এবং মারধর করার অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীদের দাবি সকল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে।

    ঠিক কী ঘটেছে?

    জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বারুইপুর গ্রামের হনুমান মন্দিরে সন্ধ্যার সময় হরিনাম সংকীর্তন হচ্ছিল। সেই সময় গ্রামেরই দুষ্কৃতী রমজান ও তার সাগরেদদের নিয়েই এসে হরিনাম সংকীর্তন বন্ধ করতে বলে। দীর্ঘদিন ধরে গ্রামের রীতি হিসেবে চলে আসা সংকীর্তনে রমজানের কী সমস্যা জানতে চাওয়া হলে, সে বলে বন্ধ করতে বলেছি তাই বন্ধ করতে হবে। কার সমস্যা কী সমস্যা সেসব পরে হবে। রমজানের গা জোয়ারি কথায় প্রতিবাদের এগিয়ে আসেন সংকীর্তনের উপস্থিত মহিলারা। এরপর দুষ্কৃতীরা উপস্থিত মহিলাদের কাপড় ধরে টানাটানি করে। কয়েকজন জুতো পড়ে মন্দিরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। মহিলা ও পুরুষ সকলে প্রতিবাদ করে তাঁদের মারধর করে ওই দুষ্কৃতীরা।

    আরও পড়ুনঃ বালুরঘাটে জনসভায় তৃণমূল প্রার্থীর সামনেই সুকান্তর প্রশংসা দেব-এর মুখে

    বিজেপির বক্তব্য

    এরপর গ্রামবাসীরা পুলিশকে ফোন করে। কিন্তু পুলিশ আসতে দেরি করে বলে অভিযোগ। ধরপাকড়ের নামে মাত্র দুজনকে পুলিশ পাকড়াও করে। বাকিরা পালিয়ে যায়। এরপর বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্থানীয় নেতৃবৃন্দ শান্তি রক্ষার্থে গ্রামে উপস্থিত হন। তাঁরা কোনও প্ররোচনায় পা দিতে বারণ করেন। গ্রামবাসীদের সজাগ থাকতে বলেন। প্রসঙ্গে তিনি বলেন, “পাশেই একটা ফাঁড়ি আছে। কিন্তু ফাঁড়ি দুষ্কৃতীদের ধরবে কী? ওটাই অসামাজিক কাজের আখড়া। দুজনকে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের দাবি এফআইআর দায়ের করে সকলকে গ্রেফতার করতে হবে। দায়সারা তদন্ত করলে চলবে না। আগেও এলাকা অশান্ত করার চেষ্টা হয়েছিল। মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক কথার জন্য কিছু দুষ্কৃতী সাহস পেয়েছে। এই পরিস্থিতি বাংলার জন্য ক্ষতিকারক।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: স্ত্রীর কান্না দেখে চোখে জল “সন্দেশখালির বাঘের”, আদালতে অন্য শাহজাহানকে দেখলেন সকলে

    Sheikh Shahjahan: স্ত্রীর কান্না দেখে চোখে জল “সন্দেশখালির বাঘের”, আদালতে অন্য শাহজাহানকে দেখলেন সকলে

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালির “বেতাজ বাদশা” শেখ শাহজাহান  (Sheikh Shahjahan) গ্রেফতার হওয়ার পর বসিরহাট আদালতে তোলার সময় পুলিশ তাঁকে স্পর্শ করার সাহস দেখাননি। “নবাবের” মেজাজে তিনি আদালতে যান। সেই ঘটনা সামনে আসতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে শাহজাহানকে নেওয়া হয়। আর এই কয়েকদিনের মধ্যেই এখন তাঁর শরীরী ভাষা বদলে গিয়েছে। সেই আক্রমণাত্মক ভাব এখন উধাও। বসিরহাট আদালতে তোলার সময় যা ঘটল তা দেখে স্থানীয় লোকজনও হতবাক হয়ে যান। বসিরহাট মহকুমা আদালতের বাইরে ‘অন্য শাহজাহান’কে দেখলেন সকলে।

    আদালতের সামনে ঠিক কী ঘটনা ঘটেছে? (Sheikh Shahjahan)

    শাহজাহানের (Sheikh Shahjahan) এক ভাই শেখ আলমগিরকে গ্রেফতার করেছিল সিবিআই। রবিবার রাতে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডিও। একই সঙ্গে গ্রেফতার করা হয় শাহজাহানের দুই শাগরেদ শিবপ্রসাদ হাজরা এবং দিদারবক্স মোল্লাকে। মঙ্গলবার শাহজাহান, আলমগির, শিবু, মাফুজার মোল্লা, জিয়াউদ্দিন, দিদার-সহ মোট ১২ জনকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। কিন্তু, আদালতের এক করণিক মারা যাওয়ার কারণে শুনানি প্রক্রিয়া হয়নি। আবার ৭মে শাহজাহানদের আদালতে আনা হবে। সাসপেন্ড হওয়াতৃণমূল নেতাকে যখন আবার প্রিজন ভ্যানে তোলা হচ্ছে,কয়েক মিটার দূর থেকে ‘আব্বু’ ডাক শুনে মুখ ফেরান তিনি। মেয়ের দিকে তাকিয়ে মাথা নেড়ে ‘হ্যাঁ’ বা ‘ঠিক আছি’ বুঝিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিলেন শাহজাহান। গাড়ির একেবারে জানলার পাশে গিয়ে ততক্ষণে দাঁড়িয়েছেন শাহাজাহানের স্ত্রী তসলিমা বিবি। তদন্তকারীদের তলবে যিনি ইতিমধ্যে একাধিক বার হাজিরা দিয়েছেন। স্ত্রীকে দেখে জানলার দিকে ফিরলেন।আকাশি রঙের জামা এবং ট্রাউজ়ার্স পরিহিত থমথমে মুখে স্ত্রীকে ধীরে ধীরে বললেন, “নিজের খেয়াল রাখবে।”প্রিজন ভ্যানের জানলার কাছে তখন শাহজাহানের স্ত্রী-কন্যা সহ পরিবারের অন্যরাও দাঁড়িয়েছেন। সবাই শাহজাহানকে বলছেন, শরীরের যত্ন নিতে। একজন বললেন, “সময় মতো ওষুধ খাবে।” স্ত্রী আঙুল ছুঁয়েছেন ভ্যানের জানলার রেলিংয়ের ফাঁক দিয়ে। স্ত্রীর কান্না শুনে চোখের জল ধরে রাখতে পারলেন না ‘সন্দেশখালির বাঘ’। মুখ ঘুরিয়ে আঙুল দিয়ে নিজের কান্না মুছলেন। তারপর রুমাল চাপা দিয়ে ‘আল্লার কাছে দোয়া করো’ বলে মুখ ঘুরিয়ে নিলেন।

    আরও পড়ুন: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, এবার গরম উত্তরেও

    শাহজাহানের বিরুদ্ধে একাধিক মামলা

    শাহজাহান (Sheikh Shahjahan) ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে আগে থেকেই ১১টি মামলা দায়ের করা হয়েছিল। ইডির আধিকারিকদের ওপর হামলার পরে শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে রাজ্যপুলিশের তরফে আরও দু’টি মামলা করা হয়। সেই দু’টি মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল হাই কোর্ট। ওই দু’টি মামলায় শাহজাহান ও তাঁর ভাই আলমগির- সহ সাত জন এখন জেলে রয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Weather Update: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, এবার গরম উত্তরেও

    Weather Update: দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা, এবার গরম উত্তরেও

    মাধ্যম নিউজ ডেস্ক: গত দু’দিন গরম একটু কমলেও বুধ থেকে ফের তাপপ্রবাহের (Weather Update) শঙ্কা দক্ষিণবঙ্গ জুড়ে ৷ স্বস্তি নেই উত্তরবঙ্গেও ৷ সেখানেও তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ বুধবার থেকেই তাপপ্রবাহ থাবা বসাবে কলকাতা-সহ দক্ষিণের আরও কয়েকটি জেলায়। রবিবার পর্যন্ত কলকাতায় তাপপ্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব ক’টি জেলার তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার পর্যন্ত রাজ্যের ২৩ টি জেলার মধ্যে ১৮ টিতেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি হয়েছে। যার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাও।

    চলবে তাপপ্রবাহ

    দক্ষিণের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা (Weather Update) জারি করা হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পাশাপাশি তীব্র গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তাপপ্রবাহের কারণে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। শুক্র ও শনিবার চরমে উঠবে আবহাওয়া ৷

    উত্তরেও গরম

    কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা (Weather Update) জারি করেছে হাওয়া অফিস ৷ পশ্চিমের জেলাগুলিতেও লু-এর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ দক্ষিণের চরম গরমের রেশ এবার উত্তরবঙ্গেও পড়বে ৷ সেখানেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে ৷ নীচের দিকে দুই দিনাজপুর এবং মালদাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং উপরের দিকের পাঁচটি জেলায় ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা ৷ মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।
      

  • Dev: বালুরঘাটে জনসভায় তৃণমূল প্রার্থীর সামনেই সুকান্তর প্রশংসা দেবের মুখে

    Dev: বালুরঘাটে জনসভায় তৃণমূল প্রার্থীর সামনেই সুকান্তর প্রশংসা দেবের মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্রে মোদি, অমিত শাহ জনসভা করে ঝড় তুলে দিয়েছেন। মিঠুনের রোডশোয়ে জনজোয়ার প্রমাণ করে দিয়েছে সুকান্ত মজুমদারের ওপর বালুরঘাটবাসীর কতা আস্থা রয়েছে। এই আবহের মধ্যে এবার তৃণমূল প্রার্থীর বিপ্লব মিত্রের হয়ে জনসভা করতে এসে সুকান্তর প্রশংসায় পঞ্চমুখ হলেন দেব (Dev)। ভোটের মুখে দেবের এই প্রশংসায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে।

    সুকান্তর প্রশংসায় দেব (Dev)

    দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে নির্বাচনী জনসভায় এসে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন অভিনেতা তথা বিদায়ী তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (Dev)। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা শোনা গেল দেবের মুখে। তিনি বলেন, “আমার অনেক বন্ধু-বান্ধব আছে বিজেপিতে। তাদের মধ্যে অন্যতম সুকান্তদা। আমার প্রিয় মানুষ সুকান্তদাকে শুভেচ্ছা। ভোটে হারা-জেতা রয়েছে।” দেবের মুখে সুকান্তর এই প্রশংসার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    আরও পড়ুন: স্ত্রীর কান্না দেখে চোখে জল “সন্দেশখালিরের বাঘের”, আদালতে অন্য শাহজাহানকে দেখলেন সকলে

    তৃণমূল প্রার্থী কী বললেন

    এবারও বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত। তৃণমূলের টিকিটে লড়ছেন বিপ্লব মিত্র। সেই বিপ্লবের সমর্থনেই এদিন বালুরঘাটে প্রচারে এসেছিলেন দেব। তাঁর মুখে সুকান্তর প্রশংসা শোনা যেতেই দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বলছেন, এটা আমাদের কালচার। অপরপক্ষ যতই অভদ্রতা করুক তৃণমূলের এটি কালচার। এটাই তৃণমূল। এই শিক্ষাই আমরা পেয়েছি।

    কী বললেন সুকান্ত?

    সুকান্ত মজুমদার বলেন, “দেবের (Dev) মতো সুপারস্টারও বলে সুকান্তদা আমার ভাল বন্ধু। এটাই সুকান্ত মজুমদার। দেব বলে আগে সুকান্তদাকে নিয়ে বলব তারপর বিপ্লবদাকে নিয়ে বলব।” প্রসঙ্গত, দেব এবারও তৃণমূলের টিকিটে লড়ছেন ঘাটাল থেকে। সেখানেও তুলছেন প্রচারে ঝড়। তবে তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় বরাবরই সামনের সারিতে রয়েছেন তিনি। অন্যান্য প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলতে ঘুরছেন রাজ্যের নানা প্রান্তে। বুধবার গঙ্গারামপুরে রোড শো করবেন দেব। সেই প্রসঙ্গে সুকান্ত এদিন বলেন, ওই রোড শোয়ে আখেরে দেব আমার জন্যই করছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • SSC Scam: নিয়োগ দুর্নীতিতে ফের ওএমআর-এর মূল্যায়ন না পরীক্ষা, এসএসসি নিয়ে কী বলছে হাইকোর্ট?

    SSC Scam: নিয়োগ দুর্নীতিতে ফের ওএমআর-এর মূল্যায়ন না পরীক্ষা, এসএসসি নিয়ে কী বলছে হাইকোর্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল করা হয়েছে এসএসসি-র ২০১৬-র পুরো প্যানেল। সঠিক পদ্ধতি মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে আদালত। এর মধ্যেই যোগ্য হয়েও যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা সরকারের দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, যোগ্য হয়েও কেন কিছু ভুল লোকের জন্য তাঁদের শাস্তি পেতে হবে? এই আবহে কীভাবে এসএসসির শূন্য পদগুলি পূরণ করা হবে তা নিয়ে দ্বিধাবিভক্ত সকলে। 

    কীভাবে হবে নিয়োগ

    সোমবারের রায়ের পরে এই নিয়েই শুরু হয়েছে নানা ব্যাখ্যা, বিশ্লেষণ এবং জল্পনা। মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশের মতে, এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে সব চাকরিহারাকেই আবার পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ, তেমনটা হলে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে থেকে পরীক্ষা, ইন্টারভিউ-সহ সব পদ্ধতি মেনেই নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া (SSC Scam) । যদিও এ বিষয়ে সংশয় রয়েছে আইনজীবীদের একাংশের। আদালতের নির্দেশ অনুযায়ী, লোকসভা ভোটের ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে। ঘোষিত শূন্যপদের প্রেক্ষিতে নিয়োগ হবে।নিয়োগের জন্য নতুন করে আয়োজন, মূল্যায়ন এবং ওএমআর শিট স্ক্যান করতে হবে। এর জন্য ওপেন টেন্ডার করতে হবে। টেন্ডারের জন্য মানদণ্ড কোন শর্তসাপেক্ষে হবে তা-ও ঘোষণা করতে হবে।

    আরও পড়ুুন: “টাকা ফেরত না দিয়ে “চাকরি চোর” মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন”, বার্তা দিলেন শুভেন্দু

    ওএমআর পুনর্মূল্যায়ন 

    হাইকোর্টের রায় অনুযায়ী, পুরনো ওএমআর পুনর্মূল্যায়নের আর কোনও জায়গা নেই। সোমবার রায় ঘোষণা করতে গিয়ে হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ যে ১৭ দফা দুর্নীতির কথা বলেছিল, তার অন্যতম অংশ হল, এসএসসির তরফে ইচ্ছাকৃত ভাবে ওএমআর শিটের আসল কপি নষ্ট করে দেওয়া। সে ক্ষেত্রে ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ এসএসসির সার্ভারে সংরক্ষিত থাকার কথা ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা সিবিআই এসএসসির সার্ভার থেকে ওই ধরনের কোনও ‘মিরর ইমেজ’ খুঁজে পায়নি।সিবিআইয়ের দাবি, ওএমআর শিট স্ক্যান করে তার ‘মিরর ইমেজ’ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করেছে এসএসসি। এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যানড ওএমআর শিট দেখায়। এসএসসি জানায়, তাদের ডেটাবেস থেকেই ওগুলি দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই এসএসসির সার্ভার থেকে কিছুই পায়নি। অতএব, আদালতের রায়তেই স্পষ্ট,  ওএমআর শিট বা উত্তরপত্রের আসল কপি বা ‘মিরর ইমেজ’ পাওয়া না-গেলে নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া উপায় নেই।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: “টাকা ফেরত না দিয়ে “চাকরি চোর” মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন”, বার্তা দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: “টাকা ফেরত না দিয়ে “চাকরি চোর” মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন”, বার্তা দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: শিলিগুড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রায় জনসমুদ্রে মিনি ভারতবর্ষের রূপ নিল। মঙ্গলবার বিকালে শিলিগুড়ি হিলকার্ট রোডে এই পদযাত্রা থেকে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করেন তিনি। শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “নিয়োগ দুর্নীতির মামলায় যাদের চাকরি গিয়েছে তাঁরা টাকা ফেরত না দিয়ে চাকরি চোর মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড় প্রেম নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। সেই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ টি চা বাগানের মালিক বলে আক্রমণ করেন বিরোধী দলনেতা।

    শুভেন্দুর পদযাত্রায় জনজোয়ার (Suvendu Adhikari)

    দার্জিলিংয়ের বিজেপি  প্রার্থী রাজু বিস্তার সমর্থনে এদিন বিকালে পদযাত্রার ডাক দিয়েছিল শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি। এই পদযাত্রা হিলকার্ট রোড হয়ে মাল্লাগুরি হনুমান মন্দিরের সামনে শেষ হয়। এই মিছিলে মতুয়া, রাজবংশী, গোর্খা, আদিবাসী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পা মিলিয়ে মিনি ভারতবর্ষ তথা মৈত্রীর নিদর্শন তুলে ধরেন। চারদিকে বিজেপি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার পতাকায় ছেয়ে গিয়েছিল। শুভেন্দুকে (Suvendu Adhikari) দেখতে রাস্তার দু’ধারে মানুষ যেমন দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, সেরকম দু’ধারের উঁচু বিল্ডিংয়ের ছাদে ও ব্যালকনিতেও বহু মানুষ দুপুর থেকেই প্রতীক্ষায় ছিলেন। তার মাঝ দিয়ে শুভেন্দু হেঁটে যেতে দুপাশ থেকে মানুষের উল্লাস ও হাত নাড়ার প্রত্যুত্তরে শুভেন্দু করোজোরে সকলের কাছে রাজু বিস্তাকে জেতানোর আহ্বান জানান। তার সঙ্গে এই মিছিলে পা মেলান বিজেপির দার্জিলিংয়ের প্রার্থী রাজু বিস্তা, বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ি মহকুমার তিন বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন,দুর্গা মুর্মু, বিজেপিন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মন্ডল সহ কাতারে কাতারে বিজেপির কর্মী সমর্থকরা।

    আরও পড়ুন: “বাংলায় ৩০টি আসনে বিজেপি জয়ী হলে উত্তরবঙ্গে এইমস হবে”, ঘোষণা করলেন অমিত শাহ

    মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক শুভেন্দুর

    নিয়োগ দুর্নীতির মামলায় চাকরি হারানোদের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। চাকরিহারাদের উদ্দেশে তিনি বলেন, “টাকা ফেরত না দিয়ে আপনারা চাকরি চোর মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করুন। পিসি – ভাইপো চাকরি চোর। অভিষেক বন্দ্যোপাধ্যায় ১৫ টি চা-বাগান চালাচ্ছেন।  দু’জনেই আগামী ৪ জুন  সব জবাব পেয়ে যাবেন।”

    পাহাড়ে কেন গেলেন না মুখ্যমন্ত্রী? প্রশ্ন শুভেন্দুর

    বিভিন্ন সময়ে পাহাড়ে এসে মুখ্যমন্ত্রী  নিজেকে পাহাড়বাসীর  আপনজন বলে  দাবি করেছেন। সে নিয়েও এদিন আক্রমণ করেন শুভেন্দু। তিনি (Suvendu Adhikari) বলেন, “মুখ্যমন্ত্রী  ভোটের প্রচারে সব জায়গা ঘুরে বেড়ালেন। কিন্তু,পাহাড়ে কেন গেলেন না? দার্জিলিং, কার্শিয়াং কালিম্পংয়ে  গেলে গোর্খারা তাঁকে জবাব দেওয়ার জন্য তৈরি ছিলেন। সেটা বুঝতে পেরেই তিনি পাহাড়ে যাননি। রাজু বিস্তা পাঁচ লাখ ভোটে জিতবেন।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share