Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Soumendu Adhikari: কাঁথিতে শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিল বিজেপি

    Soumendu Adhikari: কাঁথিতে শুভেন্দু-র ভাই সৌমেন্দুকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ২০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এরমধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথি আসনটি। এই কেন্দ্রটি মোদিজীকে উপহার দেওয়া হবে বলে বার বারই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। ফলে, এই আসনে বিজেপি-র কে প্রার্থী হয় তা নিয়ে জল্পনা চলছিল। সমস্ত জল্পনার মাঝেই ওই কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) প্রার্থী করেছে গেরুয়াশিবির। প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই বেজায় খুশি সৌমেন্দু।

    শুভেন্দু-র ছোট্ট ভাই প্রার্থী (Soumendu Adhikari)

    পূর্ব মেদিনীপুরে বিজেপি-র প্রার্থী তালিকায় চমক থাকবে তা নিয়ে জল্পনা আগে থেকেই ছিল। শোনা যাচ্ছিল দিব্যেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে চলেছেন। এসব জল্পনার মাঝেই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থেকে প্রার্থী করল বিজেপি। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু (Soumendu Adhikari)। এ বার তাঁকে দেখা যাবে কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী হিসাবে। সেখান থেকে জিতলে জীবনে প্রথম বার সাংসদ হওয়ার স্বাদ পাবেন শুভেন্দুর ছোট ভাই। প্রসঙ্গত, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সৌমেন্দুর বাবা শিশির অধিকারী। ২০০৯ সাল থেকেই সেখানকার সাংসদ তিনি। ২০১৯ সালেও তৃণমূলের টিকিটে জিতেছিলেন শিশির অধিকারী। সেই কেন্দ্রে এ বার বিজেপি প্রার্থী হচ্ছেন শিশির-পুত্র সৌমেন্দু। অন্যদিকে, তমলুক লোকসভা কেন্দ্র থেকে সাংসদ দিব্যেন্দু অধিকারী। এখন দেখার এই আসনে ঠিক কী চমক থাকে। তার আগেই কাঁথি কেন্দ্রের জন্য অধিকারী পরিবারের এই সদস্যদের ওপর ভরসা রাখেন মোদি।

    কী বললেন সৌমেন্দু?

    নিজের উচ্ছ্বাসের কথা গোপন করেননি সৌমেন্দু (Soumendu Adhikari)। লোকসভা নির্বাচনের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই তিনি বলেন, ” কাঁথি আসন আমরা মোদীজিকে উপহার দেব। প্রার্থী কে সেটা বড় কথা নয়। তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে। আমি বিজেপি-র সমস্ত কর্মীদের ধন্যবাদ জানাই। আজকে বেশ আনন্দের দিন। আমিও আশা করিনি। এত বড় সম্মান আমাকে বিজেপি দেবে। আমাদের সংগঠনে ভরসা আছে। মোদির বার্তা মানুষের কাছে পৌঁছে দেব। এতদিন তিনি পুরসভার দায়িত্ব সামলেছেন। এবার লোকসভায় জয়ী হলে সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করবেন। জয়ের বিষয়ে আশাবাদী।”  

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sukanta Majumdar: সুকান্তের নাম ঘোষণা হতেই পটকা ফাটিয়ে, আবির খেলে উল্লাসে মাতলেন কর্মীরা, হল দেওয়াল লিখনও

    Sukanta Majumdar: সুকান্তের নাম ঘোষণা হতেই পটকা ফাটিয়ে, আবির খেলে উল্লাসে মাতলেন কর্মীরা, হল দেওয়াল লিখনও

    মাধ্যম নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে জেলাজুড়ে জল্পনা চলছিল। সেটাই সত্যি হল। ফের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন সুকান্ত মজুমদার। সুকান্তের পারফরম্যান্সে খুশি কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সুকান্তকে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এদিকে গত সপ্তাহে জেলায় এসে প্রার্থী হওয়ার আশ্বাস দিয়েছিলেন সুকান্ত। এবার কেন্দ্রের তরফে সেই আভাসের সিলমোহর দিল।

    উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মীরা (Sukanta Majumdar)

    এদিকে প্রার্থী ঘোষণা হতেই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। শনিবার সন্ধ্যায় দলীয় কর্মীরা জোটবদ্ধ হয়ে আবির খেলেন, পটকা ফাটান। নাচানাচি করেন। এদিন জেলা বিজেপি কার্যালয়ের সামনের দেওয়ালে সুকান্তের (Sukanta Majumdar) নামে দেওয়াল লিখন করলেন বিজেপি নেতৃত্বরা। ঢাক বাজিয়েও উল্লাস করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে দেওয়ালে নাম লেখা শুরু করেছেন বিজেপির কর্মীরা। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, তিনি সাংসদ হিসেবে জেলায় কাজ করেছেন তা এলাকার মানুষ জানেন। একাধিক এক্সপ্রেস ট্রেন চালু করে দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে বালুরঘাটকে জুড়েছেন তিনি। দলের পক্ষ থেকে তাঁকে ফের প্রার্থী করায় আমরা চরম আনন্দিত। ভোটে সুকান্ত মজুমদার বিপুল ভোটে জয় লাভ করবে। আমরা আশাবাদী। তিনি আবার জয়লাভ করবেন। আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি। গোটা জেলার লোক সুকান্ত মজুমদারের প্রার্থী হওয়ায় খুশি।

    বিজেপি-র রাজ্য সভাপতি কী বললেন?

    বিজেপির রাজ্য সভাপতি তথা বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, আমি একজন দলের কর্মী। দলআমাকে দ্বিতীয়বারের জন্য দায়িত্ব দিয়েছে বালুরঘাট লোকসভাআসন জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার জন্য। এরজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতিজেপি নাড্ডার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমার বিশ্বাস, আমার জেলার মানুষ, আমার লোকসভার মানুষ আমার পাশে থাকবেন। গত পাঁচ বছরে কী কাজ করেছি, সেই কাজের হিসাব নিয়ে আমি মানুষের কাছে ভোট চাইতে যাব। মিথ্যা প্রতিশ্রুতি নয়, যা করেছি তার হিসাব দেব। এতদিন যেভাবে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম আগামীতেও আমি মানুষের পাশে থাকব। মানুষের জন্য কাজ করে যাব।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • PM Modi: “সন্দেশখালিতে যা হয়েছে, তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে”, তোপ মোদির

    PM Modi: “সন্দেশখালিতে যা হয়েছে, তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের একজন নেতা মা-বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী নির্বিকার। বাবা ভোলেনাথে নগরী ভগবান শিব এবং আরামবাগের মাটির মহান সুপুত্র রাজা রামমোহন রায়কে স্মরণ করে নরেন্দ্র মোদি (PM Modi) বলেন, এই মাটি থেকে রাজা রামমোহন রায় নারী সম্মানের জন্য লড়াই শুরু করেছিলেন। সেই বাংলার মাটিতে মা বোনের ইজ্জত এবং সম্মান লঙ্ঘিত হচ্ছে। সন্দেশখালিতে যা হয়েছে, তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মাও কাঁদছে। গোটা দেশ ক্ষোভ প্রকাশ করছে। তৃণমূল নেতারা সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে, দুঃসাহসের সব সীমা পার করে ফেলেছেন তাঁরা। বাংলায় এসে সন্দেশখালি ইস্যুতে এই ভাষাতেই তৃণমূলকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    শাহজাহানকে দুমাস সুরক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন মোদির (PM Modi)

    হুগলি আরামবাগ সভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) সন্দেশখালি ঘটনার প্রসঙ্গ তুলে বাংলার মমতা সরকারের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, প্রায় দুমাস ধরে মহিলাদের সম্মান এবং ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা তৃণমূল নেতা বেপাত্তা ছিল। তাঁকে এতদিন কে সুরক্ষা দিচ্ছিল সেই প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি বলেন, মা বোনের আন্দোলন এবং বিজেপির চাপে বাংলার পুলিশ নতিস্বীকার করে তাকে (শেখ শাহজাহান) ধরতে বাধ্য হল। প্রধানমন্ত্রী মোদী বলেন, বাংলার উন্নয়নের জন্য বাংলার গরিব, চাষি, যুবসমাজ এবং মহিলাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকাআর্জুন খাড়গে কে একহাত নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, যখন বাংলার সন্দেশখালিতে মা বোনের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছিল তখন এই ইন্ডি জোটের নেতারা কী করছিলেন? কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেছেন, বাংলায় এইরকম ছোটখাট ঘটনা প্রায়ই ঘটে থাকে।

     সন্দেশখালিতে যা হয়েছে, তার বদলা নেবেন তো?

    শুক্রবার আরামবাগে জনসভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। মঞ্চে সন্দেশখালি প্রসঙ্গে মোদি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চেয়ে সন্দেশখালির মহিলারা কী পেয়েছেন? সেই প্রশ্নও তুলেছেন মোদী। শাহজাহান গ্রেফতার হওয়ার কৃতিত্ব যে আসলে বিজেপির, সে কথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, “বিজেপি নেতারা সন্দেশখালির মা-বোনেদের জন্য দিন-রাত লড়েছেন। মার খেয়েছেন। বিজেপি নেতাদের চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।  শাহজাহান গ্রেফতার হওয়ার কৃতিত্ব যে আসলে বিজেপির, সে কথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, বিজেপি নেতারা সন্দেশখালির মা-বোনেদের জন্য দিন-রাত লড়েছেন। মার খেয়েছেন। বিজেপি নেতাদের চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষের উদ্দেশে মোদি বলেন, ‘সন্দেশখালিতে যা হয়েছে, তার বদলা নেবেন তো?’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: “তৃণমূলের অহংকার শেষ করবেন মুসলিম মা-বোনেরাই”, তোপ মোদির

    Narendra Modi: “তৃণমূলের অহংকার শেষ করবেন মুসলিম মা-বোনেরাই”, তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: “তৃণমূলের অহংকার শেষ করবেন মুসলিম মা-বোনেরাই।” কার্যত এই ভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই বক্তব্যে তৃণমূলের মুসলিম ভোট ব্যাঙ্কের উপর আক্রমণ করলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশের মানুষ। আজ হুগলির আরামবাগ থেকে তিনি রাজ্য জুড়ে তৃণমূল দুষ্কৃতীদের ক্রমবর্ধমান অত্যাচার, নির্যাতন এবং নিগ্রহের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করলেন। একই ভাবে শাসক দলের কাছে রাজ্যের নারী সুরক্ষার বিষয়ে মা মাটি সরকারের কাছে প্রশ্ন তুললেন তিনি। সেই সঙ্গে সন্দেশখালিতে মহিলাদের যৌনশোষণের বিরুদ্ধে আজ সভামঞ্চ থেকে তৃণমূলকে কড়া বার্তা দিলেন মোদি।

    কী বললেন মোদি (Narendra Modi)?

    আজ শুক্রবার হুগলির আরামবাগের সভা থেকে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, “তৃণমূলের একটাই অহংকার যে ওঁদের কাছে একটা বিশেষ ভোট ব্যাঙ্ক রয়েছে। এবার এই অহংকারের পতন ঘটবে। মুসলিম মা-বোনেরা তৃণমূলকে উৎখাত করবে। আগামী লোকসভার ভোটেই বিদায়-ঘণ্টা বাজতে চলেছে।” রাজ্যে তৃণমূলের কাছে মুসলিম ভোট একটি চর্চার বিষয়। কিন্তু মমতার অপশাসনে এবার এই ভোট ব্যাঙ্কে ফাটল ধরবে।

    মুসলমান তোষণ করেন মমতা

    রাজ্যে ইমামভাতার মতো অতিরিক্ত সুবিধাগুলি তৃণমূল সরকার কেবল মাত্র মুসলমান ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখেই করছেন মমতা। এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে অনেক দিন ধরেই করে আসা হচ্ছে। মমতা নিজে ইফতার, ঈদ থেকে নামাজ পর্যন্ত একাধিক বিষয়ে মুসলমানদের অপেক্ষাকৃত বেশি প্রধান্য দিয়ে থাকেন। অপেক্ষাকৃত হিন্দু ধর্মীয় উৎসবে আক্রমণ হলে চুপ থাকেন তিনি। এই বিষয়ে শুভেন্দু বার বার মমতাকে ‘জালি হিন্দু’ বলেছেন। যদিও মমতা নিজে বিরোধীদের এই সব বিষয়ে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। মুসলমান তোষণের অভিযোগের কথা বার বার হিন্দু সংগঠনগুলিও করে থাকে মমতার বিরুদ্ধে। ২০১৯ সালে লোকসভার পর ভোট পরবর্তী হিংসার বন্ধ না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে মমতা সাংবাদিকদের বলেছিলেন, “যে গরু দুধ দেয়, তার লাথি খাওয়া ভালো।” এদিন লোকসভার আগে ফের একবার মোদি (Narendra Modi) বললেন, “সংখ্যালঘু ভোট আর থাকবে না তৃণমূলের।”   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Gaighata: গাইঘাটাকে সন্দেশখালি করার হুমকি তৃণমূল নেতার, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

    Gaighata: গাইঘাটাকে সন্দেশখালি করার হুমকি তৃণমূল নেতার, ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গাইঘাটাকে সন্দেশখালি (Sandeshkhali) করার হুমকি তৃণমূল নেতার। প্রতিবাদে হাতে ঝাঁটা-লাঠি নিয়ে রাস্তায় নেমেছেন এলাকার মহিলারা এবং সেই সঙ্গে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা। ঘটনায় তৃণমূলের তীব্র নিন্দা করেছে বিরোধী দল বিজেপি। মূলত জমি বিবাদকে কেন্দ্র করে এলাকায় তৃণমূল নেতার এই হুমকি বলে জানা গিয়েছে।

    জমি দখলে উত্তাল (Sandeshkhali)

    জমি বিবাদকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এলাকার বইকারার বসিন্দা বাপি সরকার নামে এক ব্যক্তি নিজের জমির উপর বাড়ি তৈরি করেছেন। এই বিষয়ে বাপি এবং তাঁর স্ত্রী বলেন, এলাকার তৃণমূল নেতা প্রমোটার বিশ্বজিৎ তাঁদের এই জমির উপর জোর করে রাস্তা তৈরি করতে চাইছেন। কিন্ত বাধা দিলে গত বুধবার দলবল নিয়ে এলাকায় হুমকি দেন। এরপর বাপির স্ত্রীকে সাদা থান কাপড় পরিয়ে দেওয়ার হুমকি দেন। সেই সঙ্গে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। এতে এলাকার প্রতিবেশীরা বেরিয়ে এসে প্রতিবাদ করলে তৃণমূল নেতার দলবলের সঙ্গে ব্যাপক গোলমাল চিৎকার চেঁচামেচি হয়। এই সময় বাপির স্ত্রী অভিযোগ করে বলেন, “তৃণমূল নেতা বিশ্বজিৎ ও তাঁর দলবল গাইঘাটাকে সন্দেশখালি করার হুমকি দিয়েছেন।” এরপর এলাকার মহিলারা ব্যাপক ক্ষোভে ফেটে পড়েন। হাতে লাঠি, ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে আন্দোলন শুরু  করেন।

    মহিলাদের অভিযোগ

    তৃণমূল নেতার বিরুদ্ধে এলাকার মহিলারা বলেন, “আমাদের এলাকাকে সন্দেশখালি (Sandeshkhali) করতে গেলে দুষ্কৃতীদের ঝেটিয়ে বিদায় করব।” উল্লেখ্য সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান, সিরাজ, শিবু, উত্তম, আমির গাজী সহ একাধিক তৃণমূল নেতা নিজেদের পার্টি অফিসে রাতের বেলায় মহিলাদের তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করত বলে অভিযোগ উঠেছে। আর এই অভিযোগে ব্যাপক পরিমাণে জনরোষের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে সন্দেশখালিতে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন আন্দোলনের কাছে নতি স্বীকার করে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেফতার করতে বাধ্য হয়েছে।

    বিজপির বক্তব্য

    গাইঘাটাকে সন্দেশখালি (Sandeshkhali) করার হুমকির বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে বলা হয়, “বিশ্বজিৎ এলাকার দুষ্কৃতীদের নিয়ে সন্ত্রাস করার চেষ্টা করছে। আমাদের এলাকাকে সন্দেশখালি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা তা হতে দেবো না। আমরা ওঁদের বিদায় করব।” অপর দিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের তৃণমূল সদস্য অভিজিৎ বিশ্বাস বলেন, “বিশ্বজিৎ দলের নেতা নয়, ওঁর স্ত্রী আমাদের দলের সদস্য। তৃণমূল কোনও দুষ্কৃতীকে প্রশ্রয় দেয় না।”      

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ৩৭ বছর পর আরামবাগে দেশের প্রধানমন্ত্রী! মোদিকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মী-সমর্থকরা

    PM Modi: ৩৭ বছর পর আরামবাগে দেশের প্রধানমন্ত্রী! মোদিকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মী-সমর্থকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৭ বছর পর আরামবাগের ভূমিতে পা পড়ল দেশের প্রধানমন্ত্রীর (PM Modi)। প্রধানমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়লেন কর্মী-সমর্থকরা। অনেকে আবার মোদির ছবি দেওয়া মুখোশ পরেও সভায় হাজির হয়েছিলেন। সভায় উপস্থিত সকলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। অন্যান্য নেতাদের থেকে তিনি যে আলাদা সেটা বুঝিয়ে দিয়ে গেলেন নরেন্দ্র দামোদর ভাই মোদি। আর প্রত্যুত্তরে মো… দি , মো… দি গগনফাটা আওয়াজে আরামবাগবাসী বুঝিয়ে দিলেন তাদের কাছে এই প্রধানমন্ত্রী কতটা আপন।

    জনতার মন জয় করলেন মোদি (PM Modi)

    সকাল থেকেই বিজেপির পতাকায় মুড়ে যায় সমগ্র আরামবাগ। সভাস্থল ছিল ত্রিবেণী সঙ্গমে। অর্থাৎ পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষ খুব সহজেই আসতে পারবেন সেখানে। সকাল থেকেই লোক আসা শুরু হয়েছিল। কয়েক লক্ষ জনসমাগম। এমনকী হাওড়া স্টেশন থেকেও আরামবাগ লোকালে শয়ে শয়ে সমর্থকরা  ওঠেন মোদীজিকে (PM Modi) দেখবার আশায়। দুটি মঞ্চ। একটিতে সরকারি অনুষ্ঠান, অন্যটিতে প্রকাশ্য জনসভা। একদিকে দক্ষ প্রশাসক অন্যদিকে জনমোহিনী জননেতা। তিনি এলেন, দেখলেন এবং তাঁর বক্তব্যের মাধ্যমে মানুষের মন জয় করলেন। করতালি দিয়ে তা জানিয়ে দিলেন জনতা। এদিন আরামবাগ কালিপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে জনসভা করে গেলেন ভারতবর্ষের ১৮ তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

     ৩৭ বছর পর আরামবাগের ভূমিতে দেশের প্রধানমন্ত্রীর

    দীর্ঘ ৩৭ বছর পর আরামবাগের ভূমিতে পা পড়লো দেশের প্রধানমন্ত্রীর (PM Modi)। এর আগে ১৯৮৭ সালের মে মাসে আরামবাগের গরবাড়ী ময়দানে রাজনৈতিক সভা করতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সূত্র অনুসারে আরামবাগ মহকুমায় এর আগে প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধীকেও দেখেছিলেন আরামবাগ ব্লকের অধিবাসীরা। কিন্তু, ৮৭ সালের পর আর কোনওদিন কোনও প্রধানমন্ত্রী আরামবাগে আসেননি। সেদিক থেকে মোদির আগমণকে ঘিরে আরামবাগের মানুষের মনে উৎসাহের সীমা ছিলনা। একজন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথে অটল দৃঢ়চেতা প্রধানমন্ত্রী। যিনি এখানে এসে ৭২০০ কোটি টাকার প্রকল্পের শিল্যান্যাস করলেন।  পাশাপাশি রাজ্যে ৬২ টি প্রকল্পের উদ্বোধন। ৬২ টি প্রকল্পের উদ্বোধন। সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর অনতিদূরে খোলা মাঠে জনসভা। যেখানে মোদি নিজেকে উপস্থাপিত করলেন একজন জননেতা হিসেবে। খুলে দিলেন তৃণমূলের দুর্নীতির ভান্ডার। তীক্ষ্ণ বক্তৃতায় বুজিয়ে দিলেন বাংলার সমস্ত দুর্নীতির খবর তাঁর হাতের মুঠোয় এবং সেই দুর্নীতি রুখতে তিনি  কোন আপস করতে রাজি নন। ভাষা সংযত। পরিমিত। কাউকে ব্যক্তিগত আক্রমণ নয়। লড়াই দুর্নীতি ও দুর্নীতিকারীদের বিরুদ্ধে। আর এই লক্ষ্য নিয়েই আগামী লোকসভায় বিজেপি ভোটের ময়দানে নামতে চলেছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘গরিবের টাকা লুট হতে দেব না’, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা মোদির

    Narendra Modi: ‘গরিবের টাকা লুট হতে দেব না’, দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি, পুর-নিয়োগে দুর্নীতি, রেশন সামগ্রী বন্টনে দুর্নীতি করেছে তৃণমূল। তৃণমূল মন্ত্রীদের বাড়িতে টাকার পাহাড়। এত টাকা সিনেমাতেও দেখা যায় না। বাংলা জুড়ে তৃণমূল দুর্নীতি করেছে। সারা বাংলা জুড়়ে কেলেঙ্কারি। শুক্রবার আরামবাগে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তৃণমূলকে এভাবেই তুলোধনা করলেন। তিনি বলেন, মোদি এই দুর্নীতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। আর তাই তৃণমূলের শত্রুতে পরিণত হয়েছে মোদি। গরিব মানুষের টাকা লুট হতে দেবে না মোদি। তৃণমূলের কাছে অহংকার রয়েছে, তাঁদের নিশ্চিত ভোট ব্যাঙ্ক রয়েছে। সেই মুসলিম ভোট ব্যাঙ্কও এবার  চলে যাবে। আমরা তৃণমূলের হামলা, গালাগালিকে ভয় পাই না।

    ৪২ এ ৪২ আসনে পদ্ম ফোটানোর আশীর্বাদ চান মোদি (Narendra Modi)

    সন্দেশখালি প্রসঙ্গে মোদি (Narendra Modi) বলেন, “সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করা হয়েছে, তা দেখে গোটা দেশ ক্ষুব্ধ। তৃণমূল নেতারা সন্দেশখালির মহিলাদের সঙ্গে যা করেছে, তাতে দুঃসাহসের সব সীমা পার হয়ে গিয়েছে। সন্দেশখালির মহিলারা মুখ খুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়েছেন। বদলে কী পেয়েছেন? বিজেপি নেতারা মা-বোনেদের জন্য দিন-রাত লড়েছেন। মার খেয়েছেন। বিজেপি নেতাদের চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে।’ তিনি আরও বলেন, “বাংলায় যে তৃণমূল সরকার মা, মাটি, মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল। সেই সরকারের শাসনে মা মাটি এবং মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তৃণমূল সরকারকে দুর্নীতি এবং ঘোটালাবাজ সরকার বলে সম্বোধিত করে প্রধানমন্ত্রী বলেন যে চাকরি ঘোটালা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি আবাস যোজনা দুর্নীতি থেকে শুরু করে গরিবদের বিভিন্ন প্রকল্পের দুর্নীতি সঙ্গে জর্জরিত। এই তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎপাত করার প্রয়োজন। তিনি আগামী লোকসভা নির্বাচনে বাংলার মা বোনের কাছে ৪২ এ ৪২ আসনে পদ্ম ফোটানোর আশীর্বাদ চান।’

    বাংলায় রেলের উন্নয়ন নিয়ে বললেন প্রধানমন্ত্রী

    নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, কেন্দ্রীয় সরকার এবার পশ্চিমবঙ্গে রেলের উন্নয়নের জন্য ১৩ হাজার কোটির বেশি বরাদ্দ করেছে। ২০১৪-র আগে যে বাজেট ছিল, এটা তার তিনগুণ। রেল লাইনের কাজ, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা ও স্টেশনের আধুনিকীকরণ করা হচ্ছে। অমৃত ভারত প্রকল্পে বাংলার ১০০টি স্টেশনের চেহারা বদলে যাবে। তারকেশ্বর স্টেশন তার মধ্যে অন্যতম। তিনি আরও উল্লেখ করেন, গত ১০ বছরে ১৫০-টির বেশি নতুন ট্রেনের পরিষেবা শুরু হয়েছে বাংলায়। চালু হয়েছে ৫টি বন্দে ভারত এক্সপ্রেস।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সভায় লোক ভরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিডিও-র নির্দেশিকা, সরব বিজেপি

    Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর সভায় লোক ভরাতে হোয়াটসঅ্যাপ গ্রুপে বিডিও-র নির্দেশিকা, সরব বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের পুলিশ-প্রশাসনের আধিকারিক থেকে কর্মীরা শাসকদলের ক্যাডারে পরিণত হয়ে গিয়েছে। বিরোধীরা বার বার এই অভিযোগ করেন। এটা নিছক যে অভিযোগ তা নয়, পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভায় লোক ভরাতে বিডিও-র এক নির্দেশিকা তার জ্বলন্ত উদাহরণ। দলের কোনও জেলা নেতা নয়, বিডিও লোক ভরাতে উদ্যোগী হয়েছেন। জানা গিয়েছে, ৪ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জেলা সফরে যাচ্ছেন। আর সেখানে লোক ভরাতেই বিডিও খুলেছেন হোয়াটসঅ্যাপে গ্রুপ! আর সেই গ্রুপে লোক ভরানোর নির্দেশ। এমনই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতৃত্বের। অভিযোগের নেপথ্যে খাড়া করা হল হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দেশ দেওয়ার সেই স্ক্রিন শটও।

    কী রয়েছে বিডিও-র নির্দেশিকায়?

    পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা পরিষদের পার্শ্ববর্তী মাঠে প্রশাসনিক বৈঠকে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তমলুকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সেখানে লোক ভরানোর জন্য উদ্যোগী হয়েছেন শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও। তাঁর একটি গ্রুপ রয়েছে। সেখানে বলা হয়েছে এসএইজি গ্রুপের যে সঙ্ঘ রয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করে প্রত্যেকটি অঞ্চল থেকে পাঁচটি করে বাসে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে ময়দান ভরাতে নিয়ে যেতে হবে। জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের বক্তব্য, “আমাদের মুখ্যমন্ত্রী তমলুকে আসছেন। সাধারণ মানুষ তাঁর সভায় যেতে চাইছেন না। তিনি তাঁর প্রশাসনিক আধিকারিককে সামনে রেখে সভা ভরতে চান। আমাদের জেলার ডিএম তাঁর অধঃস্তনদের দিয়ে নির্দেশ দিচ্ছেন। বাস করে, গাড়িতে করে লোক এনে মাঠ ভরাতে হবে।”

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন, “মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভা হবে প্রশাসনিক ব্যবস্থাপনায়, প্রশাসনিক কাজে যাঁরা যুক্ত রয়েছেন, তাঁরা আসবেন। তাঁরা স্বাস্থ্যকর্মী হতে পারেন, আশা কর্মী হতে পারেন, উৎসাহী কর্মী হতে পারেন।” তাঁর বক্তব্য, জেলা প্রশাসনের কোনও লক্ষ্যমাত্রা নেই, ৫০ হাজার হতে পারে, লক্ষও হতে পারে। বিজেপির অভিযোগ, তৃণমূল প্রশাসনকে দলের কাজে ব্যবহার করছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ১০টি ব্লক থেকে ৪২৬টি বাসে ২১,৩০০ লোককে নিয়ে যেতে হবে, এমনটাই টার্গেট বেঁধে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসনিক আধিকারিকরা শাসক দলের ক্যাডারে পরিণত হয়ে গিয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nusrat Jahan: ‘নায়িকা তো ১৪৪ ধারাকে ১৭৪ বলেন’, নুসরতকে তীব্র কটাক্ষ সন্দেশখালিবাসীর

    Nusrat Jahan: ‘নায়িকা তো ১৪৪ ধারাকে ১৭৪ বলেন’, নুসরতকে তীব্র কটাক্ষ সন্দেশখালিবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালি জুড়ে গত দেড় মাস অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। তৃণমূলের স্থানীয় সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) একবারের জন্যও সেখানে যাননি। ভোটের সময় সন্দেশখালিতে এসে এলাকায় মহিলাদের নিজের মোবাইল নম্বর দিয়ে বলেছিলেন, “বিপদে পড়লেই ফোন করবেন। পাশে থাকব।” সন্দেশখালি উত্তাল হতেই বহু মহিলাই সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। কিন্তু, তাঁর ফোন ‘নট রিচেবল’ ছিল। ফলে, সন্দেশখালির মহিলারা স্থানীয় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার নুসরতের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে সন্দেশখালির মহিলারা তাঁকে খোঁচা দিতে শুরু করেছেন।

    কী বলেছেন নুসরত? (Nusrat Jahan)

    সন্দেশখালির গন্ডগোল সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় ১৪৪ ধারা করা হয়েছে। আর এই ১৪৪ ধারা নিয়ে সম্প্রতি বসিরহাটের সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) একটি ভিডিও ভাইরাল হয়েছে। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি হওয়া এবং সেখানকার পরিস্থিতি নিয়ে নুসরতকে সেখানে বলতে শোনা গিয়েছে, “সন্দেশখালিতে ১৭৪ ধারা রয়েছে।” এরপর নেটপাড়ায় শুরু হয়েছে ট্রোলিং। আর সেই ভিডিওবার্তা দেখে সন্দেশখালির মহিলারা হেসে লুটোপুটি খাচ্ছেন। অনেকে সেই ভিডিও নিজেদের মধ্যে শেয়ারও করেছেন।

    এবার সাংসদকে খোঁচা দিলেন সন্দেশখালির মহিলারা

    বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতারের পরই সন্দেশখালির বিভিন্ন গ্রামে রং-আবির খেলা শুরু হয়। স্থানীয় এক মহিলা বলেন, “আমরা দারুণ খুশি। তাই হইহই করে রাস্তায় নেমেছি, আবির খেলছি।” এরপর সাংসদের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা নায়িকা তো তাই নাচতে বেরিয়েছি। নায়িকা তো ১৪৪ ধারাকে ১৭৪ বলছেন। ওনারা তো শেখানো পড়ানো বুলি বলতে পারেন। নিজেদের তো সাধারণ জ্ঞান নেই। এতই যদি শিক্ষিত, তাহলে ১৪৪ কে ১৭৪ বলতেন না। সন্দেশখালিতে গত দেড় মাস ধরে এত ঘটনা। বসিরহাট সাংসদের এলাকার মধ্যে পড়ে এই ব্লক। তবে একদিনও এলাকায় যাননি সাংসদ নুসরত জাহান।” যদিও ইতিমধ্যেই নুসরতও জানিয়েছেন, দলের নির্দেশ মেনে যা যা করার তা তিনি করেন। সাংসদের এসব কথায় খুশি নন সন্দেশখালির মহিলারা। তাঁদের বক্তব্য, মহিলা সাংসদ আমাদের পাশে এসে দাঁড়াতে পারতেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: সাপের বিষ পাচারে নাম জড়াল তৃণমূলের ব্লক সভাপতির ভাইয়ের, শোরগোল

    TMC: সাপের বিষ পাচারে নাম জড়াল তৃণমূলের ব্লক সভাপতির ভাইয়ের, শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার, কয়লা পাচারে অনেক তৃণমূল (TMC) নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অনুব্রত মণ্ডল তো গরু পাচার মামলায় তিহার জেলে রয়েছেন। এবার সাপের বিষ পাচারে নাম জড়াল তৃণমূলের ব্লক সভাপতির ভাইয়ের। মঙ্গলবার ফাঁসিদেওয়ার মুরলিগছে সাপের বিষ-সহ উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে একজন ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের ভাই ফজলে রব্বি সিদ্দিকের ‘ঘনিষ্ঠ’। ফজলে রব্বি পেশায় ঠিকাদার। তিনি আগডিমঠি খুন্তি অঞ্চল কমিটির সদস্য।

    তৃণমূল নেতার ভাইয়ের গাড়িতেই সাপের বিষ পাচার! (TMC)

    গাড়ি এবং একটি স্কুটার থেকে কাচের দু’টি জার উদ্ধার হয়। বন দফতরের বাগডোগরা রেঞ্জ, কার্শিয়াং ডিভিশনকে নিয়ে ‘ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বুরো’র তরফে যৌথ অভিযান চালানো হয়। দুটি কাচের জারে সাপের বিষ পাচারের আগে, মুরলিগছ এলাকা থেকে ধরা পড়েন মহম্মদ শাহানওয়াজ, তৌহিদ আলম এবং মহম্মদ আজমল। তিনজনই উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা। মহম্মদ তৌহিদ আলম নামে ধৃত ওই যুবক তৃণমূল নেতার ভাই রব্বি সিদ্দিকের গাড়ি চালানো থেকে শুরু করে বাড়ির বাজার-সহ রোজকার কাজকর্ম করতেন। ঘটনার দিন অভিযুক্তের কাছেই তৃণমূলের (TMC) ব্লক সভাপতির ভাইয়ের গাড়িটিও ছিল। সেই গাড়িতেই সাপের বিষ পাচার হচ্ছিল বলে অভিযোগ। ‘ক্রাইম কন্ট্রোল বুরো’র এক আধিকারিক বলেন, কয়েক দিন ধরে অভিযুক্তদের উপরে নজরদারি চলছিল। বহুমূল্য সাপের বিষ আগেও পাচার করেছে কি না, চক্রে আরও কারা জড়িত, সব দেখা হচ্ছে।

    তৃণমূলের ব্লক সভাপতি ও তাঁর ভাই কী সাফাই দিলেন?

    শাসক দলের ব্লক সভাপতি জাকির বলেন, গাড়ি যাঁর, তিনি বলতে পারবেন। তৃণমূল (TMC) নেতার ভাই ফজলে রব্বি সিদ্দিকের কথায়, আমার বাড়ির তিনটি বাড়ি পরেই তৌহিদের বাড়ি। আমার গাড়ি চালায়, বাজার করে, বাড়িতেও থাকে। ঘটনার দিন আমি বাড়িতে ছিলাম না। স্ত্রীর কাছ থেকে ও গাড়ির চাবি নিয়ে যায়। এমন কাজে জড়িত বুঝতেই পারিনি। আমাকে বদনাম করে দিল। আমি এসবে কোনওভাবে জড়িত নই।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share