Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Diamond Harbour: চিকিৎসকের রহস্যমৃত্যুতে গ্রেফতার পুলিশকর্মী, নাম জড়াল মহিলা সাব ইন্সপেক্টরের

    Diamond Harbour: চিকিৎসকের রহস্যমৃত্যুতে গ্রেফতার পুলিশকর্মী, নাম জড়াল মহিলা সাব ইন্সপেক্টরের

    মাধ্যম নিউজ ডেস্ক: সমস্যা থেকে সমাধান পেতে সাধারণ মানুষ সবার আগে পুলিশের দরজায় কড়া নাড়েন। কিন্তু, পুলিশ কি সব সময় সঠিক পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। প্রশ্নটা উঠেছে বর্তমানে রাজ্যের সব থেকে চর্চিত ঘটনা সন্দেশখালিতে। একই রকম অভিযোগ উঠছে ডায়মন্ড হারবারের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের রহস্যমৃত্যু নিয়ে। সেক্সটর্শন, অর্থিক প্রতারণা, ব্ল্যাকমেলের মত ঘটনায় কি জড়িয়ে পড়ছেন আইনের রক্ষকরাও? ডায়মন্ড হারবারের কল্যাণাশিস ঘোষ নামে এক চিকিৎসকের আত্মহত্যায় সেটাই মনে হচ্ছে।

    চিকিৎসকের রহস্য মৃত্যুতে গ্রেফতার পুলিশ কর্মী

    চিকিৎসকের পরিবার যে এফআইআর দায়ের করেছে তাতে নাম আছে কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানি ও এক মহিলা সাব ইনস্পেক্টরের। গ্রেফতার করা হয়েছে বাকিবিল্লাকে। তদন্তে ডায়মন্ড হারবারের এক বারের মালিকের স্ত্রীর সঙ্গে কল্যাণাশিসের সম্পর্ক নিয়েও উঠেছে আসছে নানা তথ্য। ইতিমধ্যেই বারের মালিক অভিজিৎ দাস ও তার প্রাক্তন স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিবিল্লা বোরহানি আবার রিয়ার প্রাক্তন স্বামী অভিজিতের বন্ধু। পাশাপাশি এলাকায় কান পাতলে শোনা যায়, এই পুলিশ কর্মীর সঙ্গেও নাকি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রিয়ার। অভিযোগ, রিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে কল্যাণাশিস ঘোষকে ব্ল্যাকমেল করত বাকিবিল্লা। মৃত ডাক্তারের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত বাকিবিল্লা। জেরায় এই কথা জানিয়েছে, ধৃত বার মালিক অভিজিৎ। শুধু এই একজন পুলিশ কর্মী নয়, নাম উঠে আসছে আরেক মহিলা সাব ইনস্পেক্টরের। তিনি নাকি রিয়ার বন্ধু। এই ঘটনায় জড়িয়ে গিয়েছে তার নাম। রিয়ার সঙ্গে এতটাই ঘনিষ্ঠতা ছিল সেই মহিলা পুলিশ কর্মীর যে অন্যত্র বদলি হলেও মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যেত দু’জনকে। চলত আড্ডা। মাঝে মাঝে পুরুষ সঙ্গীদের নিয়ে নাকি লং ড্রাইভেও যেতেন দুই বান্ধবী। দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠায় ঘটনা অন্য মাত্রা পেয়েছে তাতে সন্দেহ নেই।

    ডাক্তারকে ব্ল্যাকমেল!

    রিয়ার সঙ্গে চিকিৎসকের অনেক গভীরে সম্পর্ক ছিল। তাঁকে নানাভাবে ব্ল্যাকমেল করা হত বলে অভিযোগ। একাধিক পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে তাঁর স্বামী তাঁকে ডিভোর্স দিয়েছে বলে পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু, বাস্তবে স্বামীর সঙ্গে বোঝাপরা করেই চলত এই সব কারবার। আর ব্ল্যাকমেল করে আদায় করা হত মোটা টাকা।

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sheikh Shahjahan: বসিরহাট আদালতে তোলা হল শাহজাহানকে, চারদিনের হেফাজত চাইল সিবিআই

    Sheikh Shahjahan: বসিরহাট আদালতে তোলা হল শাহজাহানকে, চারদিনের হেফাজত চাইল সিবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার বসিরহাট আদালতে তোলা হয় সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan)। তবে, এদিন সিবিআইয়ের কনভয় যখন শাহজাহানকে নিয়ে বসিরহাটের পথে, সেই সময়েও উল্টো দিক থেকে তৃণমূল কর্মী-সমর্থকদের গাড়ি কলকাতার ব্রিগেডের দিকে যেতে দেখা গিয়েছে। এমনকী, সেই গাড়ির কারণে মাঝেমধ্যে থমকেও গিয়েছে শাহজাহানের কনভয়। পরে,বসিরহাট আদালতে তুলে সন্দেশখালির শাহজাহান শেখকে চার দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে সিবিআই। তবে, আপাতত আদালতের পক্ষ থেকে রায়দান স্থগিত রাখা হয়েছে।

    কোনও কথা বলননি শাহজাহান (Sheikh Shahjahan)

    ইডি-র ওপর হামলার প্রায় দুমাস ফেরার ছিলেন শাহজাহান (Sheikh Shahjahan)। মিনাখাঁ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর বসিরহাট আদালতে তাঁকে তোলা হয়েছিল। সেই সময় পুলিশ তাঁকে স্পর্শ করার সাহস দেখায়নি। বাদশার মেজাজেই ছিলেন। সেবারও তিনি কোনও কথা বলেননি। তবে, জহর কোর্ট পরে সংবাদ মাধ্যমকে ভি চিহ্ন দেখিয়েছিলেন। তবে, সিবিআই তাদের হেফাজতে নেওয়ার পর এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে পৌঁছে গাড়ি থেকে নামার সময়ে কোনও কথা বলেননি শাহজাহান। তাঁর হাত ধরেই তদন্তকারীরা আদালতে নিয়ে যান। শুনানি শেষে তাঁর আইনজীবী জানান, শাহজাহানকে আরও জেরা করে তথ্যপ্রমাণ সংগ্রহ করা প্রয়োজন- এই মর্মে তাঁর হেফাজতের আবেদন জানিয়েছিল সিবিআই। আদালত এখনও পর্যন্ত রায় দেয়নি।

    আরও পড়ুন: শুভেন্দুর গড়ে তৃণমূলে ধাক্কা, ভোটের আগে আড়াইশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    শাহজাহানের সঙ্গীদের নোটিস দিল সিবিআই

    গত ২৯ ফেব্রুয়ারি শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালত তাঁকে ১০ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছিল। সিআইডি-র হেফাজতে ছিলেন তিনি। পরে কলকাতা হাই কোর্ট শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে। হিসাব মতো, তিন দিন শাহজাহানকে হেফাজতে পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। শাহজাহানকে হেফাজতে পাওয়ার পরেই সন্দেশখালিকাণ্ডের তদন্তে তৎপর হয়েছে সিবিআই। পর পর দু’দিন তারা সন্দেশখালিতে গিয়েছে। তার মধ্যে দ্বিতীয় দিন শাহজাহানের বাড়ি, বাজার, অফিসে তল্লাশিও চালানো হয়েছে। বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই সন্দেশখালির সরবেড়িয়া এলাকা কার্যত চষে ফেলেছে। এমনকী, ডুগরিপাড়া গ্রামে শাহজাহান-ঘনিষ্ঠ দু’জনের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। শাহজাহানের আট সঙ্গীকে সিবিআইয়ের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Contai: শুভেন্দুর গড়ে তৃণমূলে ধাক্কা, ভোটের আগে আড়াইশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    Contai: শুভেন্দুর গড়ে তৃণমূলে ধাক্কা, ভোটের আগে আড়াইশো সংখ্যালঘু পরিবার যোগ দিল বিজেপিতে

    মাধ্যম নিউজ ডেস্ক: জনগর্জন সভা ঘিরে তৃণমূলের রাজ্যের শাসক শিবিরের চাপ বাড়াল বিজেপি। খোদ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরের আড়াইশোর বেশি সংখ্যালঘু পরিবার এল গেরুয়া ছাতার তলায়। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার ঠিক আগের দিন, শনিবার সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ওপর আস্থা রেখে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) সাংগঠনিক জেলা পার্টি অফিসে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হাত থেকে পদ্ম পতাকা তুলে নেন ২০০-র বেশি পরিবারের সদস্যরা। আবার বিকেলে রামনগরে কিষাণ মোর্চার সভায় ৫০টি পরিবার বিজেপিতে যোগ দেয়। আর এই ঘটনার পরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু ভোটাররা তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফেরাচ্ছেন? জেলাজুড়ে শুরু হয়েছে চর্চা।

    কোথায় হল যোগদানপর্ব? (Contai)

    দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার কারামন্ত্রীর বিধানসভা কেন্দ্রে রামনগর ব্লকের কালিন্দী গ্রাম পঞ্চায়েতের ২০০-র বেশি সংখ্যালঘু  পরিবার শনিবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন কাঁথি (Contai) সাংগঠনিক জেলা বিজেপির দলীয় পার্টি অফিসে আসেন সংখ্যালঘু পরিবারগুলির সদস্যরা। তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক অরূপকুমার দাস ও আসন্ন লোকসভা ভোটে কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। বিকেলে রামনগরের সিএস ময়দানে বিজেপি-র কিষাণ মোর্চার সভায় ফের ঘাসফুল ছেড়ে গেরুয়া বসন গায়ে জড়ায় ৫০টি পরিবার।

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    কাঁথি (Contai) সংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি তথা দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপকুমার দাস বলেন, ‘তৃণমূলের একাধিক দুর্নীতির যে কারণেই সংখ্যালঘু ভোটাররাও মুখ ফেরাচ্ছেন। তৃণমূলের ওপর রাজ্যের মানুষের আস্থা নেই। এখন তো শুধু ট্রেলার দেখছেন, ভোটের আগে আসল সিনেমা দেখবেন!’ তবে রামনগরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল ও গিরি তাঁর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এই বিজেপিতে যোগদানের ঘটনা অস্বীকার করেছেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ram Navami: ঠেলার নাম বাবাজি! ভোটের মুখে রামনবমীতেও ছুটি ঘোষণা করতে বাধ্য হলেন মমতা

    Ram Navami: ঠেলার নাম বাবাজি! ভোটের মুখে রামনবমীতেও ছুটি ঘোষণা করতে বাধ্য হলেন মমতা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথমবার রামনবমীতে (Ram Navami) ছুটি ঘোষণা হল পশ্চিমবঙ্গে। শনিবারই নবান্ন এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। প্রসঙ্গত, চলতি বছরের রামনবমী অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল। ওই দিন জরুরী পরিষেবা বাদ দিয়ে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানের ছুটি থাকবে। অর্থাৎ স্কুল, কলেজ অফিস কাছারি সবকিছুই বন্ধ থাকবে। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, যেভাবে রামের নামে মেতেছে সারা দেশ, তাতে একপ্রকার বাধ্য হয়েই ছুটি দিল মমতা সরকার।

    রামনবমীকে কেন্দ্র করে বাংলায় জনজোয়ার

    রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে বাংলাতে জনজোয়ার বিগত বছরগুলোতেই দেখা গিয়েছিল। দলে দলে ভক্তরা রাস্তায় নেমে রামের নামে মেতে ওঠে। যুব সমাজ মাথায় গেরুয়া ফেট্টি পরে রাম গানে নাচতে থাকে। ২০১৮ সালে পাল্টা রাম নবমীর ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। কিন্তু তা একেবারেই ফ্লপ হয়ে যায়। চলতি বছরের জানুয়ারি মাসের ২২ তারিখ উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। দেশজুড়ে ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন। উদ্বোধনের দিন দেশের অনেক রাজ্যেই ছুটির ঘোষণা করে সংশ্লিষ্ট সরকার। বিজেপি সমেত একাধিক সংগঠন সেসময় পশ্চিমবঙ্গেও ছুটির আবেদন করে। কিন্তু তা মানেনি তৃণমূল সরকার। পাল্টা তৃণমূলের তরফে ভেসে আসে নানা মন্তব্য। অবশেষে রামনবমীতে ছুটি দিতে বাধ্য হল তৃণমূল সরকার।

    কী বলছে বিজেপি? 

    এনিয়ে কটাক্ষ ভেসে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টে। রামনবমীর (Ram Navami) ছুটি ঘোষণা নিয়ে তিনি লেখেন, ‘‘ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না।’’ শুভেন্দু লেখেন, ‘‘চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথম বার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম, আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। জয় শ্রীরাম।’’ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘ভোটের আগে কেন এই ঘোষণা নবান্ন করল, তা সবাই বুঝতে পারছে। মানুষ অত বোকা নয়।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘এখানে মিনি ভারতের দর্শন হয়’, জনজোয়ার দেখে আপ্লুত মোদি

    Narendra Modi: ‘এখানে মিনি ভারতের দর্শন হয়’, জনজোয়ার দেখে আপ্লুত মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: মানুষের ভালবাসাকে শ্রদ্ধা জানাতে গিয়ে নিরাপত্তার কড়াকড়ি ও সরকারি অনুষ্ঠানের সময়ের তাড়া ভুলে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সময় ধরেই বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে রওনা হয়েছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের পাশে কাওয়াখালি মাঠের উদ্দেশ্যে। কিন্তু, বাগডোগড়া বিমানবন্দর থেকে বের হতেই প্রধানমন্ত্রী দেখেন রাস্তার দু’ধারে অগণিত মানুষ তাঁকে দেখার জন্য অধিক প্রতীক্ষায় দাঁড়িয়ে রয়েছেন। তাই জেট গতিতে কনভয় না ছুটিয়ে ধীর গতিতে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন। গাড়ি থেকে সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে সৌজন্য বিনিময় করেন মোদি।

    মোদিকে দেখতে রাস্তার দুধারে জনজোয়ার (Narendra Modi)

    বাগডোগরা বিমানবন্দর থেকে কাওয়াখালি মাঠ পর্যন্ত ১২ কিলোমিটার কনভয়ে ধীর গতিতে মোদি সভাস্থলে যান। ফলে, নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে প্রধানমন্ত্রী পৌঁছন সভাস্থলে। সেখানেও  প্রধানমন্ত্রীকে (Narendra Modi) দেখার জন্য লাখো মানুষের ভিড় ছিল। তাই, বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করে বলেন, রাস্তার ধারে মানুষ ভালোবাসার টানে অপেক্ষা করেছিলেন।  মানুষের ভালবাসাকে শ্রদ্ধা জানাতে হয়। রাস্তা দিয়ে ধীর গতিতে আসতে গিয়ে এখানে পৌঁছতে কিছুটা দেরি হয়েছে। তারজন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি।

    মিনি ভারতবর্য!

    প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখা ও তাঁর বার্তা শোনার জন্য এদিন সকাল থেকে  নানা ভাষা ও বর্ণের মানুষ উত্তরবঙ্গের প্রতিটি প্রান্ত থেকেই মিলিত হয়েছিলেন এই কাওয়াখালির মাঠে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক পাহাড়ের প্রতিটি প্রান্ত থেকে সকাল হতেই গাড়ির মিছিল এসে মিলেছে কাওয়াখালি মাঠে। কোচবিহার, আলিপুরদুয়ার, মাথাভাঙ্গা, ময়নাগুড়ি, দিনহাটা, ডুয়ার্সের চালসা মেটেলি থেকেও এসেছেন দলে দলে মানুষ। জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের এই সমাবেশে কাওয়াখালির মাঠ কার্যত এদিন মিনি ভারতবর্ষের চেহারা নেয়। সমাবেশের ভিড় দেখে মিনি ভারতবর্ষের কথা বলতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, এখানে মিনি ভারতের দর্শন হয়।

    আরও পড়ুন: উত্তরবঙ্গে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    তৃণমূলকে উৎখাতের ডাক (Narendra Modi)

    সকাল থেকেই দলে দলে মানুষ এসেছেন। মাঠে ঢোকার আগে সকলের মধ্যে ছিল বিজেপির পতাকা, নরেন্দ্র মোদির মুখোশ টুপি কেনার হিড়িক। সময় যত গড়িয়েছে জনসভায় ভিড় তত বেড়েছে। দল বেঁধে মতুয়ারা এসেছেন ঢাকঢোল পিটিয়ে উৎসবের মেজাজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। এদিন উত্তরবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে মানুষ যে তৃণমূলকে উৎখাত করা শপথ নিতে এসেছিলেন তা তাদের প্রতিক্রিয়াতেই ধরা পড়েছে। প্রধানমন্ত্রী  তৃণমূলের দুর্নীতি, অপশাসন নিয়ে সমালোচনায় সরব হলেই সকলে জোটবদ্ধ হয়ে তৃণমূল বিরোধী স্লোগান দিয়েছেন। দেশের উন্নয়নের বার্তা এবং রাজ্যে তৃণমূলের অপশাসনের অবসানের শপথ নিতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সকলে নিজের নিজের মোবাইল ফোনের টর্চ জ্বালান। শনিবার গোধূলি বেলায় কাওয়াখালির মাঠে অকাল দেওয়ালি নেমে আসে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: বহরমপুরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে পর্ষদ সভাপতি গৌতম পাল

    Murshidabad: বহরমপুরে চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে পর্ষদ সভাপতি গৌতম পাল

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুর স্টেডিয়ামে ৩৯ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে, এই ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রত্য বসু এবং প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন মঞ্চের সামনে এসে বিক্ষোভ দেখালেন চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষা মন্ত্রী, পর্ষদ সভাপতি এবং বিধায়ক গ্রেফতার হয়েছেন।

    কী বললেন পর্ষদ সভাপতি(Murshidabad)?

    বহরমপুরে (Murshidabad) পর্ষদের সভাপতি তিনি মঞ্চের নিচে নেমে এসে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আপনাদের বিপদে ফেলতে চাই না আগামী ১৬ তারিখ সুপ্রিম কোর্টে আমাদের রিপোর্ট দিতে হবে, তার আগে কোনও কিছু করা যাবে না। আমি তো দেশের প্রধানমন্ত্রী ও সুপ্রিম কোর্টের বিচারকদের উপরে যেতে পারি না। টেট মানেই সবাই চাকরি পাবেন না। আপনারা আপনাদের মতো করে মেধার লড়াই করুন। নিয়োগ হবে শূন্যপদের উপর নির্ভর করে। নোটিফিকেশন দেয়ার পর প্রার্থীরা যাঁরা টেট পাস করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্যতার মাধ্যমে চাকরি হবে। টেট পাশ করলেই যে চাকরি পাবেন এরকম কোনও গ্যারান্টি নেই। আবার টেট পাস করার সাথে সাথেই ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনও কথা নেই। আমরা বলে দিয়েছি টেট পাশের সার্টিফিকেটটা চাকরির জন্য কোনও গ্যারান্টি সার্টিফিকেট নয়।”

    প্রার্থীদের প্রশ্নের উত্তরে কী বলেন?

    কবে নিয়োগ হবে এই প্রশ্নের উত্তরে রাজ্য প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল এদিন প্রার্থীদের বহরমপুরে (Murshidabad) বলেন, “টেটে পাঁচ নম্বর আছে, তার ভিত্তিতে প্রার্থীরা যখন ইন্টারভিউ দেবেন তখন তাঁরা ৫ নম্বর পাবেন। সমস্ত ক্রাইটেরিয়ার মোট নম্বর হচ্ছে ৫০ আর তার উপর ভিত্তি করে মেধা তালিকা তৈরি হবে। মেধার ক্রমাঙ্ক অনুসারে তালিকা তৈরি করা হয়। হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে মামলা যতদিন না মীমাংসা হবে, ততদিন আমরা নিয়োগের পদ্ধতি করতে পারব না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Abhijit Gangopadhyay: “তৃণমূলকে একটাও ভোট নয়”, শপথ নেওয়ার ডাক দিলেন অভিজিৎ

    Abhijit Gangopadhyay: “তৃণমূলকে একটাও ভোট নয়”, শপথ নেওয়ার ডাক দিলেন অভিজিৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: “একটাও ভোট নয়, এই রাজ্য থেকে তৃণমূলের নাম মুছে দিতে হবে” কার্যত এই ভাবেই তৃণমূলের বিরুদ্ধে শিলিগুড়িতে বিজপির মঞ্চ থেকে সোচ্চার হলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। তিনি শিক্ষা, খাদ্য, আবাস দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “৪২ টা লোকসভা আসনে তৃণমূলকে একটাও ভোট নয়।”

    কী বললেন প্রাক্তন বিচারপতি (Abhijit Gangopadhyay)?

    হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আজ শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভামঞ্চ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ করে বলেন, “আমি সদ্য বিজেপিতে একজন কর্মী হিসাবে যোগদান করেছি। আমার কিছু বলার আছে সেই প্রসঙ্গে। আমরা এমন এক রাজ্যে বসবাস করছি যেখানে এমন একটি দল শাসন করছে তার নাম উচ্চারণ করতে চাই না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে বিদায় দিতে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। এই তৃণমূলকে একটাও ভোট নয়। এই রাজ্যের দল পুরোপুরি দুর্বৃত্ত দ্বারা গঠিত। আমি যখন মামলা শুনেছিলাম সেই সময় দেখতে পায়েছি, এই সরকারের দুর্নীতি কতটা ভয়ানক। ধরিয়ে না দিলে বুঝতেই পারবেন না। আজ বহু চাকরি প্রার্থী অনেক নম্বর পেয়েও চাকরি থেকে বঞ্চিত। তুলনায় কম নম্বর পেয়ে দুর্নীতি করে পকেটে টাকা দিয়ে চাকরি পেয়েছে অনেকেই। ফলে দুর্বৃত্তের দৌরাত্ম্যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করার দিকে নিয়ে গিয়েছে।”

    দুর্নীতি নিয়ে আর কী বললেন?

    এদিন বিজপির সভা থেকে তৃণমূল সরকারকে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বলেন, “আমাদের প্রথামিক চাহিদা হল খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। খাদ্য দুর্নীতিতে তৃণমূলের খাদ্যমন্ত্রী জেলে রয়েছেন। শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী জেলে রয়েছেন। বাড়িতে কেউ নেই। আর বাসস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ি চুরি করছে এই তৃণমূলের নেতারা। সামনেই নির্বাচন তাই দুর্নীতিগ্রস্ত দুর্বৃত্তদের একটা শিক্ষা দিতে হবে। তাঁদের উচিত শিক্ষা হবে পশ্চিমবঙ্গ উৎখাতের শিক্ষা। তৃণমূলের জালিয়াতির মূল্য তৃণমূলকেই দিতে হবে।”

    শথ নিতে বলেলেন অভিজিৎ

    অভিজিৎ (Abhijit Gangopadhyay) আজকের কাওয়াখালির সভা থেকে সকল পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে বলেন, “আজকে এখান থেকে শপথ নিয়ে যান। এই তৃণমূলকে আর ভোট নয়। আমাদের ৪২ আসনের মধ্যে ৪২ আসন দখল করতে হবে। এই রাজ্য থেকে তৃণমূলের নাম মুছে দিতে হবে। তৃণমূলের বহু নেতা পালিয়ে যাচ্ছে। দলে কেউ থাকছে না। এলাকায় এলাকায় প্রচার করুন। ওরা নারী নির্যাতন করে, সন্দেশখালির মতো ঘটনা ঘটায়। ২০২৬ সালের বিধানসভায় ওদের বিদায়ের পথ দেখিয়ে দিতে হবে। এই লোকসভা থেকেই উদ্যোগ নিতে হবে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Narendra Modi: ‘তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুটছে’, শিলিগুড়ির সভা থেকে তোপ মোদির

    Narendra Modi: ‘তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুটছে’, শিলিগুড়ির সভা থেকে তোপ মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলায় দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার মহিলা বিরোধী সরকার দলিত, আদিবাসী, ওবিসির রেশন যোজনাতেই দুর্নীতি করেছে। এদের নেতা মন্ত্রী রেশন দুর্নীতিতে এখন জেলে রয়েছে। শনিবার শিলিগুড়ির সভা থেকে তৃণমূলকে এভাবেই আক্রমণ করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) । তিনি বলেন, মোদি সরকার তাঁর গরিব পরিবারগুলিকে রেশনের সঙ্গে সঙ্গে বিনা খরচে চিকিৎসার গ্যারান্টিও দিয়েছে। কিন্তু, দুর্নীতিগ্রস্ত গরিব বিরোধী তৃণমূল সরকার এখানে আয়ুষ্মান যোজনা কার্যকর করছে না। তৃণমূল সরকার পদে পদে আপনাদের লুটছে।

    ১৪ লক্ষ বোনকে গ্যাস সংযোগ দিচ্ছে না তৃণমূল সরকার (Narendra Modi)

     নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, এই ময়দানে আমি বহুবার এসেছি। এখানে এসে মিনিভারতের দর্শন হয়। যে বর্ণাঢ্যতা এখানে দেখি, খুব কম জায়গায় তা নজরে আসে। আমি যখনই উত্তরবঙ্গে এসেছি আশীর্বাদ পেয়েছি। বিশেষ করে আমাদের মা, বোন, মেয়েরা যে স্নেহ পাই বলার নয়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহের অনেক সাথী এখানে এসেছেন। নিজের পরিবারের লোকের মাঝে এসে খুব ভাল লাগছে। বিনামূল্যের রেশনের এই যোজনাকে মোদি ৫ বছর আরও বাড়িয়ে দিয়েছে। এর লাভ চাবাগানের শ্রমিকসাথিরা পাবেন। কিন্তু, তৃণমূল, কংগ্রেস, বামেদের ইন্ডি জোট আপনাদের নিখরচায় রেশন দেওয়ার বিরোধিতা করছে। এখানকার সমস্যা প্রথমে বামেরা শোনেনি। পরে, তৃণমূলও সরিয়ে রেখেছে। তৃণমূল তো গরিবের জমি দখলে ব্যস্ত। সে কারণে আপনারা যখন আমাকে সুযোগ দিলেন, আমি আমার পরিবারের সব সদস্যদের মানে আপনাদের সেই সুবিধা দিয়েছি। উজ্জ্বলা গ্যাস দিলাম। কিন্তু, এখানকার তৃণমূল সরকার ১৪ লক্ষের বেশি বোনকে উজ্জ্বলার কানেকশন নিতে দিচ্ছে না। নারী দিবসে আমরা সিদ্ধান্ত নিয়েছি, গ্যাস সিলিন্ডার ১০০ টাকা আরও কমে যাবে। আমি জানি করোনার কারণে আমার গরিব পরিবার কত চিন্তায় পড়েছিলেন। সেকারণে মোদি দেশের পরিবারজনকে বিনামূল্যে রেশন দেওয়ার যোজনা শুরু করে। আমার লক্ষ্য ছিল, কোনও গরিবের সন্তানকে যেন রাতে না খেয়ে না ঘুমোতে হয়।

    আরও পড়ুন: উত্তরবঙ্গে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

    সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে ফের তোপ

    বারাসতের সভা থেকে সন্দেশখালি ইস্যুতে তৃণমূলকে তুলোধনা করেন মোদি। পরে, সেখানে নির্যাতিতাদের সঙ্গে তিনি কথা বলেছিলেন। এবার শিলিগুড়ি সভা থেকে ফের নরেন্দ্র মোদি (Narendra Modi)  বলেন, সন্দেশখালিতে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচার তৃণমূলের নেতারা যা করেছে তা দেশজুড়ে চর্চা চলছে। সেখানকার মহিলারা তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Kolkata Metro: গঙ্গার নীচে দিয়ে কবে থেকে শুরু যাত্রী পরিষেবা? দিন ঘোষণা মেট্রোর

    Kolkata Metro: গঙ্গার নীচে দিয়ে কবে থেকে শুরু যাত্রী পরিষেবা? দিন ঘোষণা মেট্রোর

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্চ মাসেই গঙ্গার নীচ দিয়ে মেট্রোতে (Kolkata Metro) যাতায়েত করতে পারবেন যাত্রীরা। এবার দিনক্ষণ জানিয়ে দিল মেট্রো রেল। আগামী শুক্রবার, ১৫ মার্চ থেকেই গঙ্গার নীচ দিয়ে যাত্রী নিয়ে চলবে মেট্রো। ওই দিন থেকে একইসঙ্গে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা রুটে  মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও যাত্রী পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে। আজ শানিবার মেট্রোর পক্ষ থেকে এমনি খবর পাওয়া গেল।

    ৪৫ সেকেন্ডেই মেট্রোয় নদী পার

    উল্লেখ্য হাওড়া ময়দান থেকে ধর্মতলার এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল পথের দূরত্ব ৪.৮ কিলোমিটার। এর মধ্যে গঙ্গার তলা নিয়ে যাওয়া অংশটি হলো ৫২০ মিটার। এই দূরত্ব মেট্রোয় অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড। অপটিক্যাল ফাইবার বাসানো হয়েছে তাই ইন্টারনেটের সুবিধা সহজেই মিলবে। গঙ্গার তলা দিয়ে ভারতে এই প্রথম করিডর চালু হল। এই প্রথম নদীগর্ভ দিয়ে মেট্রোর ছুটে চলা ইতিহাস গড়েছে বলে জানিয়েছে মেট্রো।

    মেট্রোর পক্ষ থেকে ঘোষণা (Kolkata Metro)

    মেট্রো রেলের পক্ষ থেকে মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি জানিয়েছেন, “আগামী ১৫ মার্চ থেকে কলকাতা মেট্রো পরিষেবার তিনটি রুটে ট্রেন চলবে। হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৭টা থেকে। আর দিনের শেষ মেট্রো চলবে রাত্রি ৯টা ৪৫ মিনিট পর্যন্ত। অফিসের ব্যস্ত সময়ে ১২ মিনিট সময় অন্তরে ট্রেন চলবে। আগামী অক্টোবর নাগাদ শিয়ালদা অংশের সঙ্গে এসপ্ল্যানেডকে জুড়ে দেওয়া হবে। এর ফলে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করতে পারবে। অপর দিকে রুবি থেকে নিউ গড়িয়া পর্যন্ত রুটে ২০ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। অপর দিকে, জোকা-মাঝেরহাট লাইনে দিনে ১৩০টি রেক চলবে। প্রথম মেট্রো শুরু হবে ৮:৩০ মিনিটে। শেষ মেট্রো দুপুর ৩:৩৫ মিনিট।

    ৬ মার্চ সূচনা করেছিলেন মোদি

    গত ৬ মার্চ গঙ্গার নীচ দিয়ে মেট্রোর (Kolkata Metro) আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই ভাবে নিউ গড়িয়া থেকে রুবি এবং জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত লাইনেরও উদ্বোধন করেন। কিন্তু এত দিন স্পষ্ট ছিল না সাধারণ যাত্রী পরিষেবা কবে থেকে শুরু হবে। সেই প্রশ্নের উত্তর মিলল। আজ ঘোষণা হয়ে গেল যে, আগামী ১৫ মার্চ থেকে সাধারণ যাত্রীরা এই পরিষেবা পাবেন।     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের প্রায় দুই মাস পর নির্বাচনের আগেই ওসি বদল

    Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডের প্রায় দুই মাস পর নির্বাচনের আগেই ওসি বদল

    মাধ্যম নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডের (Sandeshkhali) প্রায় দুই মাস পর থানার ওসিকে বদল করা হল। এই সন্দেশখালিতে তৃণমূল নেতাদের অত্যাচার, জবর দখল, জমি লুট, হিন্দু বউদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ সহ একাধিক ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি, ঠিক এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ। এলাকার মানুষের আরও বক্তব্য, অভিযোগ করতে গেলে, পুলিশ পালটা গ্রামের মানুষকে শাহজাহান-শিবু-উত্তম-সিরাজের কাছে অনুমতি নিতে বলত। এমনকী এলাকার মানুষের নামে পুলিশ মিথ্যা মামলা দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করত। আজ সন্দেশখালির অত্যাচারী তৃণমূল নেতা সিবিআই-য়ের অধীনে রয়েছে। এই অবস্থায় থানার ওসি বদলে শোরগোল পড়েছে। নতুন ওসির দায়িত্বে এসেছেন গোপাল সরকার।

    পুলিশ সূত্রে খবর (Sandeshkhali)

    শনিবার সকালে বসিরহাট পুলিশ জেলা সুপারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে এই ওসি বদলের কথা জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেশখালি থানার ওসি বিশ্বজিৎ সাঁপুইকে বদলি করা হয়েছে বসিরহাট থানায়। সন্দেশখালি (Sandeshkhali) থানার নতুন ওসি হলেন গোপাল সরকার। তিনি আগে বসিরহাট পুলিশের জেলা স্পেশাল অপারেশন গ্রুপের ওসি ছিলেন। বাদুরিয়া থানার ওসি প্রশান্ত মণ্ডলকে হেমনগর কোস্টাল থানায় পাঠানো হয়েছে। এদিকে বসিরহাট পুলিশ জেলায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা মোট ৪ জন সাব ইন্সপেক্টরকে সরিয়ে দেওয়া হয়েছে।

    পুলিশের বিরুদ্ধে অভিযোগ

    সন্দেশখালি (Sandeshkhali) পুলিশের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, “তৃণমূলের অত্যাচারী নেতা শেখ শাহজাহানকে নিরপাদ আশ্রয়ে রেখে দিয়েছিল পুলিশ।” ইডির উপর হামলার ৫৬ দিনের মাথায় পুলিশ শাহজাহানকে গ্রেফতার করেছিল। এরপর আইনি টানাপোড়নে অবশেষে সিবিআই হেফাজতে রয়েছেন শাহজাহান। সেই সঙ্গে বার বার দফায় দফায় শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে তাল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই ভাবে এলাকার শান্তি শৃঙ্খলা এবং দুস্কৃতীদের দৌরাত্ম্য আটকাতে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। কিন্তু ভোটের মুখে এই ওসি বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বদলে মানুষের রাগ কতটা প্রশমিত হয়, সেটাই এখন দেখার।   

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share