Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Panchayat Election 2023: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    Panchayat Election 2023: রাজভবনে জমা সব হিংসার অভিযোগ পাঠাতে হবে হাইকোর্টে, নির্দেশ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: নির্রাবাচনের সময় (Panchayat Election 2023) রাজভবনে জমা হওয়া সব অভিযোগ আদালতে জমা দেওয়ার জন্য রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। রাজভবন সূত্রে খবর, ভোটে হিংসা সংক্রান্ত প্রায় সাড়ে সাত হাজার অভিযোগ জমা পড়েছিল রাজভবনের পিস রুমে। ভোটে অনিয়ম ও সন্ত্রাস নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলায় রাজভবনে জমা পড়া সব অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

    রাজ্যপালের নির্দেশ 

    উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) নির্ঘন্ট প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে ভোটের দিন ও তার পর পর্যন্ত জারি রয়েছে অশান্তি। অসমর্থিত সূত্র বলছে, সবমিলিয়ে মোট পঞ্চাশের কাছাকাছি মানুষের মৃত্যু হয়েছে। বিরোধীদের দাবি, সেন্ট্রাল ফোর্সকে এনেও বসিয়ে রাখা হয়েছিল। তার ফলেই ভোটের দিনে এত মৃত্যু। রাজভবন থেকে নির্বাচনে হিংসা সংক্রান্ত নানা অভিযোগ একসঙ্গে করে সিল খামে কমিশনে পাঠানো হয়েছিল। তার সঙ্গে রাজ্যপাল (C V Ananda Bose) একটি নোটও পাঠান কমিশনে। সূত্রের খবর সেই নোটে লেখা হয় ওইসব অভিযোগের যতক্ষণ পর্যন্ত তদন্ত ও বিচার হয় ততক্ষণ পর্যন্ত যেন নির্বাচনের ফল স্থগিত রাখা হয়। কিন্তু তা হয়নি। রাজভবন সূত্রে খবর, বিচার বিভাগীয় স্ক্রুটিনি করার জন্য রাজভবনে জমা পড়া অভিযোগগুলো আদালতের সামনে পেশ করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে হাইকোর্ট। সেই রায়ের প্রেক্ষিতেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যপালের এই নির্দেশ প্রত্যাশিতই ছিল। 

    আরও পড়ুুন: “ভারতীয় গণতন্ত্রকে আমি অন্তর থেকে কুর্নিস করি,” বললেন মুসলিম ওয়ার্ল্ড লিগ কর্তা

    বিএসএফের স্পেশাল ডিজির রিপোর্ট

    কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ তুলেছিল বিরোধীরা। ভোটপর্ব (Panchayat Election 2023) মিটতেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিএসএফের স্পেশাল ডিজি। সূত্রের খবর, ভোটে কীভাবে ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, রাজ্যপালকে তা নিয়ে রিপোর্ট দেবেন তিনি। এর আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্পর্শকাতর বুথের তালিকা না দেওয়ার অভিযোগ তুলেছিল বিএসএফ। রাজভবন সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা রুখতে কী ভূমিকা হবে কেন্দ্রীয় বাহিনীর? সেই বিষয়েও রাজ্যপালের কাছে রিপোর্ট দেবেন বিএসএফের স্পেশাল ডিজি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    BJP: ভোটের ফল বের হতেই কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার, শুভেন্দু ঘনিষ্ঠ হওয়ায় কি অপরাধ!

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি বিজেপির (BJP) কোনও পদে নেই। সক্রিয় কর্মী হিসেবে তাঁকে দলের নেতারা মানতে পারছেন না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলেই কী কনিষ্ক পণ্ডাকে গ্রেফতার করা হল। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে এখন এই বিষয় নিয়ে চর্চা চলছে।

    কনিষ্ককে গ্রেফতার করতে কতজন পুলিশ কর্মী এসেছিলেন, জানেন?

    আজ দুপুরে আচমকাই জনা ৩০ পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ি ঘিরে ফেলে। হকচকিয়ে যান শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডা। তার নামে ওয়ারেন্ট আছে বলে তাকে বেরোতে বলে পুলিশ। কি কারণে ওয়ারেন্ট জানতে চান কনিষ্ক পণ্ডা। পাশাপাশি পুলিশের কথায় না বেরোতে চাইলে দরজা ধাক্কা মেরে ভাঙার উপক্রম করে পুলিশ। তারপর তিনি বেরিয়ে আসেন। তাঁকে গ্রেফতার করে এখন মারিশদা থানায় রাখা হয়েছে।

    কে এই কনিষ্ক?

    কাঁথি তথা পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত নাম হলেও রাজ্য রাজনীতিতে কনিষ্ক পণ্ডা পরিচিত হয়ে ওঠেন শুভেন্দু ঘনিষ্ঠ নেতা হিসাবে। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের সময় শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ পথ চলা নিয়ে সবাই যখন সন্ধিহান সেই সময় প্রচারের আলোয় চলে আসেন কাঁথির এই নেতা। সেটা ২০২০ সালের শেষ সময়। দীর্ঘদিন জাতীয় কংগ্রেসের হয়ে রাজনীতি করেছেন। তারপর বিজেপিও করেছেন কিছুদিন। তারপর যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। শেষে  শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবে তৃণমূলের সঙ্গ ত্যাগ করেন তিনি। শুভেন্দু অধিকারী বিজেপিতে (BJP) যোগদান করার পর নন্দীগ্রাম থেকে ভোটে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। কিন্তু, এই দু বছরে সেভাবে দেখা যায়নি কনিষ্ককে। মাঝেমধ্যে কখনো কখনো শুভেন্দু অধিকারীর বিভিন্ন দলীয় অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও বিজেপির কোনও পদে ছিলেন না তিনি। এহেন কনিষ্ককে পঞ্চায়েত ভোটের ফলাফলের পরের দিন পুলিশ কেন গ্রেফতার করল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর, পুরানো বহু রাজনৈতিক মামলাতে অভিযুক্ত রয়েছেন কনিষ্ক পন্ডা। কোনও অভিযোগ করেছে সিপিএম, কোনটা তৃণমূল কংগ্রেস। ঠিক কোনও অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ, তা জানা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: নিয়োগ দুর্নীতি! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    Calcutta High Court: নিয়োগ দুর্নীতি! মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারিকে সশরীরে তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ১৮ জুলাই  তাঁদের হাজিরা দিতে হবে। এক মামলায় এমনই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শম্পা ঘোড়ুই নামে এক আবেদনকারীর আদালত অবমাননার মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে।

    আদালতের নির্দেশ

    আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় জানান, শম্পা ঘোড়ুইয়ের আবেদন খতিয়ে দেখে নথিপত্র-সহ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও ডেপুটি সেক্রেটারিকে তলব করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। আদালতের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী আগামী ১৮ তারিখ তাঁদের হাজিরা দেওয়ার কথা।  তিনি আরও জানান, শম্পা ঘোড়ুই ২০১৬ সালে শিক্ষক নিয়োগ প্যানেলে নাম ওঠা সত্ত্বেও চাকরি পাননি। নিয়োগ কেন হল না, তা নিয়ে আদালতে মামলা করেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের তরফে তাঁকে জানানো হয়, সাধারণ শ্রেণির আবেদনকারী হওয়া সত্ত্বেও তিনি সংরক্ষিত প্রার্থীদের মতো রেজিস্ট্রেশন ফি জমা করেছিলেন। সেই কারণে পর্ষদ তাঁর কাছে অতিরিক্ত ৫০০ টাকা ফিজও নেয় বলে অভিযোগ। কিন্তু এরপরও নিয়োগপত্র না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন শম্পা। তাঁর আবেদন ছিল, ফিজ দেওয়া নিয়ে যে সমস্যার কথা যুক্তি হিসেবে বলেছিল পর্ষদ, সেই সমস্যার তো সমাধান হয়ে গিয়েছে। তাহলে তিনি কেন প্যানেলে নাম থাকা সত্বেও নিয়োগ পাচ্ছেন না? এনিয়ে সওয়াল-জবাবে নিজেদের যুক্তি পেশ করে আবেদনকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়।

    আরও পড়ুুন: জয়ী প্রার্থীদের দেওয়া হচ্ছে না সার্টিফিকেট, মালদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

    এই মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানালেন, নিজেদের নথিপত্র নিয়ে আগামী ১৮ জুলাই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে। একই সঙ্গে হাজিরা দিতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারিকেও। তবে পর্ষদের সিদ্ধান্তের উপর এখনই কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। কিন্তু পর্ষদ সভাপতিকে তলব করে হাইকোর্ট কড়া অবস্থানের কথা স্পষ্ট করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ravi Shankar Prasad: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    Ravi Shankar Prasad: “আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে”, মমতাকে নিশানা রবিশঙ্করের

    মাধ্যম নিউজ ডেস্ক: “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি গণতন্ত্রকে লজ্জা দিয়েছেন।” বুধবার কলকাতায় এসে এই ভাষায়ই মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানালেন সাংসদ বিজেপির (BJP) রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)। নির্বাচনোত্তর হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসার কথা ছিল ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। এই টিম গড়ে দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই টিমেই রয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী রবিশঙ্কর।

    “আমার রাজ্যেও শান্তিতে ভোট হয়”

    এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় যাব। আমি বিহার থেকে এসেছি। যেখানে এ ধরনের ঘটনা (নির্বাচনোত্তর হিংসা) অতীতে ঘটত। আমার রাজ্যেও এখন শান্তিতে নির্বাচন হয়। আমি শুনেছি, ভোট গণনার দিনও একটা খুন হয়েছে। আপনি গণতন্ত্রকে লজ্জিত করেছেন।” প্রাক্তন আইনমন্ত্রী (Ravi Shankar Prasad) বলেন, “মমতাজিকে আমি আজ মনে করিয়ে দিতে চাই বাংলার রাজনীতিতে তিনিই পরিবর্তন এনেছিলেন। বাম জমানার বিরুদ্ধে লড়াই করেছিলেন। কিন্তু বামেদের থেকেও নোংরা রাজনীতিতে আপনি নামলেন কী করে? কেন আপনার রাজনীতি এভাবে সম্পূর্ণ নিষ্ঠুর হয়ে গেল? আপনি তাহলে কী করলেন? নির্বাচনের প্রতি মুহূর্তে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। কড়া কড়া পর্যবেক্ষণ দিতে হয়েছে। এমনকী সুপ্রিম কোর্ট পর্যন্ত বাংলার ভোট-হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।”

    “গণনায়ও খুন?”

    সাংসদ বলেন, “গণনায়ও খুন? জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগ না দেওয়ায় সার্টিফিকেট দেওয়া হয়নি…কেন বাংলায় এমনটা হচ্ছে? গণনার দিনও খুন হচ্ছে!” প্রাক্তন আইনমন্ত্রী বলেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সোজা প্রশ্ন করতে চাই যে যদি আপনি সন্ত্রাস না করতেন তাহলে কতগুলি আসন জিততে পারতেন? রাজ্য সরকার ও রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের সহায়তা না থাকলে আপনি কতগুলি আসন পেতে পারতেন?”

    রবিশঙ্কর (Ravi Shankar Prasad) বলেন, “কেন আপনি সংবাদ মাধ্যমের সামনে মুখ দেখাতে পারছেন না? আপনি যে লজ্জিত! আপনার জয়ের নেপথ্যে ৪৫ জনের রক্তের দাগ লেগে রয়েছে। আমরা আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা ও উত্তরবঙ্গে যাব। সব জায়গায়ই ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলব। আশা করি, আমাদের সেখানে যেতে দেওয়া হবে।” তিনি বলেন, “বাংলার মানুষ বিজেপির সঙ্গে রয়েছে, থাকবেও। গণতন্ত্রের ওপর এই আক্রমণের জবাব দেবে বিজেপি।”

    আরও পড়ুুন: ভোটের হিংসায় ফের মুর্শিদাবাদ ও মালদায় মৃত্যু হল ২ জনের! 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Panchayat election 2023: রাস্তা থেকে উদ্ধার শয়ে শয়ে ছাপ মারা বৈধ ব্যালট, বিডিওকে তলব হাইকোর্টের

    Panchayat election 2023: রাস্তা থেকে উদ্ধার শয়ে শয়ে ছাপ মারা বৈধ ব্যালট, বিডিওকে তলব হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election 2023) ব্যালট পেপার গণনা হয়েছে মঙ্গলবার। বুধবার রাস্তা থেকে উদ্ধার হল শয়ে শয়ে বৈধ ব্যালট পেপার। ব্যালট পেপারগুলিতে সিপিএমের প্রতীকে ভোট দেওয়া ছিল। রাস্তার নর্দমার পাশ থেকে সেগুলি কুড়িয়ে নিয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির বাম নেতারা।

    বিচারপতি অমৃতা সিনহা

    মামলা উঠল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাস্তায় ব্যালট পেপার পড়ে থাকার কারণ জানতে চেয়ে জাঙ্গিপাড়ার বিডিওকে তলব করলেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবার বেলায় ২টোয় আদালতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে তলব করা হয়েছে পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকেও। ওই বুথের ভোটের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদেরও নামের তালিকা চেয়েছেন বিচারপতি। গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি।  

    মামলাকারীর অভিযোগ

    মামলাকারীর (Panchayat election 2023) অভিযোগ, মঙ্গলবার ভোট গণনা চলাকালীন গণনাকেন্দ্রের বাইরে নর্দমার ধারে রাস্তায় পড়েছিল শয়ে শয়ে ব্যালট পেপার। তাতে স্বাক্ষর ছিল প্রিসাইডিং অফিসারেরও। তাঁর দাবি, সিপিএমের পক্ষে ভোট পড়েছিল বলেই ব্যালট পেপারগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।

    আরও পড়ুুন: জয়ী প্রার্থীদের দেওয়া হচ্ছে না সার্টিফিকেট, মালদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

    পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন বিরোধীরা। ভোট লুঠ, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া, বিরোধী প্রার্থীদের এজেন্টদের বুথে বসতে না দেওয়া, অবাধে দেদার ছাপ্পা দেওয়া, আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপি- এসবেরই ছবি সংবাদ মাধ্যমের দৌলতে দেখেছেন রাজ্যবাসী।  গণনার দিনও যে অনিয়ম হবে, সে আশঙ্কা আগেই করেছিলেন বিরোধীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট গণনার দিনই বলেছিলেন, সিপিএমকে হারাতে জোর করে ব্যালটে কারচুপি করছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার (Panchayat election 2023) ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি হার বাঁচাতে সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের টেবিল থেকে ব্যালটের বান্ডিল থেকে কয়েকটি খেয়ে নেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহাদেব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: সিপিএমকে হারাতে ব্যালট ছিঁড়ে খেয়ে শাসক দলের প্রার্থী আলোচনার কেন্দ্রে

    Panchayat Election 2023: সিপিএমকে হারাতে ব্যালট ছিঁড়ে খেয়ে শাসক দলের প্রার্থী আলোচনার কেন্দ্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) তৃণমূলের নানা কীর্তিকলাপের সাক্ষী থেকেছে। ভোটে জিততে যে কত রকমের ছলাকলার আশ্রয় নেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। সর্বত্র একই চিত্র। যখনই তৃণমূল প্রার্থীরা দেখতে পাচ্ছেন, তাঁর হার অবধারিত, তখনই তাঁরা কোথাও ব্যালট বাক্স নিয়ে দৌড় দিয়েছেন, কোথাও ব্যালট বাক্স থেকে ব্যালট বের করে তাতে জল ঢেলে দিয়েছেন। তাতেও শান্তি হয়নি। ফের সেই জল ঢেলে দেওয়া ব্যালটে ঢেলে দিয়েছেন কালি। তবে হাবড়ার এক তৃণমূল প্রার্থী যা করলেন, তাতে সবাই তাজ্জব। তাঁর কীর্তি এখন লোকের মুখে মুখে ফিরছে। অনেকেই হাসাহাসি করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তৃণমূল কি সর্বভূক হয়ে গেল?

    কী ঘটনা ঘটেছে (Panchayat Election 2023)?

    জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিপিআইএম প্রার্থীকে হারাতেই ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর সেক্রেটারি বয়েজ হাই স্কুলে। জানা গিয়েছে, গণনার শেষে ৪ ভোটে জয়ী হন সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। অভিযোগ, এরপর গণনা কেন্দ্রে ঢুকে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব মাটি। তারপর তিনি সিপিএম প্রার্থীর ৪টি ব্যালট ছিঁড়ে খেয়ে নেন এবং বাকি ব্যালট ছড়িয়ে দিয়ে পালিয়ে যান। এর পর প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ওই কেন্দ্রের গণনা।

    কী বললেন সিপিএম প্রার্থী?

    সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন, ৪ ভোটে (Panchayat Election 2023) জেতার পর জয় নিশ্চিত করার আগে ফের গণনা হওয়ার কথা ছিল। এমনটা তাঁকে জানানোও হয়েছিল। তখন সেখানে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী। এজেন্টের সঙ্গে কথা বলার পর সোজা ব্যালটের দিকে এগিয়ে গিয়ে ২৫ টা ব্যালটের তোড়া হাতে তুলে নিয়ে তা ছিঁড়ে অর্ধেক মুখে পুরে খেয়ে নেন তৃণমূল প্রার্থী। আর বাকিটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। গোটা ঘটনার জেরে গণনা কেন্দ্রে থাকা সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন বলেই দাবি করেছেন সিপিএম প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Moloy Ghatak: কয়লা পাচারকাণ্ডে ফের মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডি-র, এবার যাবেন কি?

    Moloy Ghatak: কয়লা পাচারকাণ্ডে ফের মন্ত্রী মলয় ঘটককে দিল্লিতে তলব ইডি-র, এবার যাবেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: তিনি জানিয়েছিলেন, পঞ্চায়েত ভোট থাকায় তিনি হাজিরা দিতে পারছেন না। ভোট মিটলে যাবেন। এবার তাই পঞ্চায়েত ভোট মিটতেই ফের একবার রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মলয় ঘটককে (Moloy Ghatak) দিল্লিতে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়লা পাচার মামলায় (Coal Smuggling Scam) জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাঁকে দিল্লিতে হাজির হতে বলা হয়েছে। 

    ১২ বার ইডির হাজিরা এড়িয়েছেন মলয়?

    শেষবার ২০ ও ২৬ জুন তলব করা হয়েছিল মলয় ঘটককে (Moloy Ghatak)। সেই সময় তিনি চিঠি দিয়ে জানিয়ে দেন যে, পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত আছেন। ভোট মিটলে তিনি হাজিরা দেবেন। সেইমতো ফের তাঁকে তলব করা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, কয়লা পাচার মামলায় এর আগে একাধিকবার আইনমন্ত্রীকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, কোনওবারই তিনি হাজিরা দেননি। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ১২ বার হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এবার তিনি কী করবেন, সেই দিকে নজর রয়েছে সকলের। 

    সিবিআইয়ের নজরেও মলয়

    এই মামলায় ইডির আগে, সিবিআইও জেরা করেছিল মন্ত্রীকে। মামলা তদন্তে সিবিআই বিরাট অভিযান চালিয়েছিল। তারা পৌঁছে গিয়েছিল মলয়ের আসানসোলের বর্তমান বাড়ি, পৈতৃক বাড়িতে। এমনকী রাজভবনের মন্ত্রী কোয়ার্টারের যে ফ্লোরে মলয় (Moloy Ghatak) থাকেন সেখানেও হানা দিয়েছিল সিবিআই। পরে, এই মামলায় ইডি-ও সামন্তরাল তদন্ত শুরু করলে, ডাক পড়ে মলয় ঘটকের। যে প্রেক্ষিতে, মন্ত্রীমশাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। 

    এবার হাজিরা না দিলে কী পদক্ষেপ?

    শীর্ষ আদালত নির্দেশ দেয়, অন্তত ১৫ দিন সময় নিয়ে মন্ত্রীকে ডাকতে হবে। সেই মতো, ৫ জুন কয়লা পাচার কাণ্ডে (Coal Smuggling Scam) মলয় ঘটককে হাজিরার নোটিশ পাঠিয়েছিল ইডি। তবে সেই ডাকে সাড়া দেননি রাজ্যের আইনমন্ত্রী। ১৯ জুন দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি যাননি। এরপর ২৬ জুনও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে মলয় ঘটক (Moloy Ghatak) এবারও যদি হাজিরা না দেন, তাহলে কী আইনি পদক্ষেপ করা যায়, সেই বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে ইডি সূত্রে দাবি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Calcutta High Court: জয়ীদের ভাগ্য নির্ধারণ করবে হাইকোর্ট! পঞ্চায়েতের সব নথি সংরক্ষণের নির্দেশ

    Calcutta High Court: জয়ীদের ভাগ্য নির্ধারণ করবে হাইকোর্ট! পঞ্চায়েতের সব নথি সংরক্ষণের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত ভোটে কমিশনের ভূমিকা ‘খুব সন্তোষজনক নয়’, অভিমত হাইকোর্টের। পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election 2023) গণনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় বুধবার চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, নির্বাচনে জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে আদালতে চলা মামলার ভবিষ্যতের উপর। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

    চাঞ্চল্যকর নির্দেশ হাইকোর্টের

    বুধবার পঞ্চায়েত নির্বাচন (Panchayat election 2023) সংক্রান্ত মামলাটি ওঠে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে। এই মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ জানিয়েছে,কমিশন যাঁদের জয়ী ঘোষণা করেছেন, তাঁদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের (Calcutta High Court) রায়ের পরেই চূড়ান্ত হবে। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই। এই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজ, ব্যালট সহ যাবতীয় নথি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলার প্রেক্ষিতে জানায়, “কমিশনের ভূমিকা খুব সন্তোষজনক নয়। আজও তাদের কোনও অফিসার হাজির নেই বক্তব্য জানানোর জন্য। ৬৯৮ বুথে কীসের ভিত্তিতে পুনর্নির্বাচন হল তার ব্যখ্যা দিতে প্রস্তুত নয় কমিশন। আদালত এটা বুঝতে পারছে না কেন এত সতর্কতার পরেও গোলমাল ঠেকানো গেল না।”

    কমিশনকে  ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশ

    আদালত (Calcutta High Court) জানিয়েছে, শান্তিপুর্ণ পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় তা দেখার দায়িত্ব রাজ্যের। অথচ তাতে ব্যর্থ রাজ্য, এই অভিযোগ গুরুতর। এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোট সংক্রান্ত বিষয়ে এতদিন আদালত যে নির্দেশ দিয়েছে তা ঠিকঠাক পালন করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে আদালত। অ্যাডিশিনাল অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল আদালতকে জানান, কেন্দ্রীয় বাহিনী ব্যাবহারের ক্ষেত্রে যে অভিযোগ উঠেছে তার কারণ কমিশনের অসহযোগিতা। নিরন্তর কমিশন অসহযোগিতা চালিয়ে গেছে। কোনও রকম তথ্য ঠিকঠাক দেওয়া হয়নি। এরপরই ভোট এবং গণনার সময়কার বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজ কমিশনকে সংরক্ষণ করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

    আরও পড়ুুন: গণনার দিনও অগ্নিগর্ভ ভাঙড়, চলল গুলি, মৃত তিন আইএসএফ কর্মী, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক

    আদালতে অভিযোগ

    উল্লেখ্য, মঙ্গলবার রাতে গণনা পর্বের মাঝেই রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়। বোমা-গুলির দাপটে এখনও পর্য়ন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অন্যদিকে গণনা চলাকালীন রাজ্যের বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থী এবং এজেন্টদের গণনা কেন্দ্র থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠেছিল। শুভেন্দু অধিকারীর আইনজীবী গুরু কৃষ্ণ কুমার এদিন আদালতে বুথ দখল ও বুথ লুটের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, ব্যালট পেপার টেম্পারিং হয়েছে। ভোট লুট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হয়নি বহু বুথে। এমনকি গণনার দিনও অশান্তি হয়েছে বিভিন্ন গণনা কেন্দ্রে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Ananta Maharaj: রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ, কে তিনি জানেন?

    Ananta Maharaj: রাজ্যসভায় বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ, কে তিনি জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যসভায় বিজেপি (BJP) প্রার্থী অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। রাজবংশী ভোটে তাঁর ব্যাপক প্রভাব রয়েছে। অনন্তর নাম সুপারিশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর নাম প্রস্তাব করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁকে প্রার্থী করতে চেয়েছিলেন কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির নিশীথ প্রামাণিকও।

    অনন্তর বাড়িতে নিশীথ

    মঙ্গলবার রাজ্যে যখন পঞ্চায়েত নির্বাচনের ফল গণনা করা হচ্ছিল, তখন অনন্তর চকচকার বাড়িতে গিয়ে দেখা করে আসেন অমিত শাহের ডেপুটি। নিশীথ জানিয়েছিলেন, অনন্তকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি (Ananta Maharaj) সেই প্রস্তাব গ্রহণ করেছেন। গেরুয়া শিবিরের তরফে বুধবার বিবৃতি জারি করে জানানো হয় অনন্তর মনোনয়নের খবর। অনন্ত বলেন, “আমার কাছে উনি (নিশীথ প্রামাণিক) একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। আমি তাতে সম্মতি দিয়েছি। আমি খুশি। যথা সময়ে মনোনয়নপত্র জমা দেব।”

    তৃণমূলকে মাত বিজেপির

    বৃহস্পতিবারই মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন। জানা গিয়েছে, বুধবারই কলকাতার উদ্দেশ রওনা দিয়েছেন অনন্ত। বস্তুত, পদ্ম-প্রার্থী হওয়া নিয়ে অনন্তর সঙ্গে অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল বিজেপির শীর্ষ নেতৃত্বের। মঙ্গলবারও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে দু বার কথা হয় তাঁর। তার পরেই প্রার্থী হিসেবে তাঁকে চূড়ান্ত করেন শাহ। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। অনন্তকে রাজ্যসভায় পাঠিয়ে তৃণমূলকে মাত দিতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের ২৩টি বিধানসভা ও ২টি লোকসভা কেন্দ্রে নির্ণায়ক শক্তি রাজবংশী ভোটাররা। এঁদের মধ্যে ব্যাপক প্রভাব রয়েছে অনন্তর (Ananta Maharaj)। তাই রাজবংশী ভোটের সিংহভাগই চলে আসবে গেরুয়া ঝুলিতে।

    এর আগে মতুয়া ভোটও হস্তগত করেছে বিজেপি। রাজ্যের কমবেশি ৭০টি আসনে প্রভাব রয়েছে মতুয়া ভোটারের। যেহেতু ঠাকুরবাড়ির রশি তৃণমূলের হাত থেকে চলে এসেছে বিজেপির হাতে, তাই আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্যে অ্যাডভান্টেজ বিজেপি। ১৯৮০ সালে গঠিত হয় বিজেপি। তার পর থেকে এবারই প্রথম বাংলা থেকে রাজ্যসভার সাংসদ পাবে গেরুয়া শিবির।

    আরও পড়ুুন: গণনার দিনও অগ্নিগর্ভ ভাঙড়, গুলিতে মৃত ৩ আইএসএফ কর্মী, গুলিবিদ্ধ পুলিশ আধিকারিক

    প্রসঙ্গত, অগাস্ট মাসে গোয়া, গুজরাট ও বাংলা মিলিয়ে রাজ্যসভার ১০ আসনে নির্বাচন হবে। এর মধ্যে অগাস্ট মাসে বাংলা থেকে খালি হচ্ছে ৬টি আসন। এর ৫টিতে তৃণমূলের জয় নিশ্চিত। একটি আসনে জয় নিশ্চিত গেরুয়া শিবিরেরও। বিজেপির তরফে বুধবার যে বিবৃতি জারি করা হয়েছে, সেখানে গুজরাটের দুই প্রার্থীর নামও রয়েছে। এঁরা হলেন বাবুভাই জেসঙ্গভাই দেশাই এবং কেশরীদেব সিং জালা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Suvendu Adhikari: ‘‘এটা যে জনমত নয় তা সকলেই জানেন’’, পঞ্চায়েত ফলাফলকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘এটা যে জনমত নয় তা সকলেই জানেন’’, পঞ্চায়েত ফলাফলকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ২৪-ঘণ্টা কেটে গেলেও এখনও চলছে পঞ্চায়েত ভোটগণনার (Panchayat Elections 2023) কাজ। ফলে, চূড়ান্ত ফল আসতে এখনও কিছুটা দেরি। তবে, তৃণমূল কংগ্রেস যে অনেকটাই এগিয়ে রয়েছে, তা একপ্রকার নিশ্চিত। শাসক শিবির যে জিতছে, তা ধরে নিয়েই আগাম শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, পঞ্চায়েত ভোটে তৃণমূলের এই জয়কে আমল দিতে নারাজ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কটাক্ষ, এটা যে জনমত নয়, তা সকলেই জানেন।

    ঠিক কী বলেছেন শুভেন্দু?

    মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘‘প্রশাসনের সঙ্গে মানুষ কীভাবে লড়বে। এটা জনমতের প্রকৃত প্রতিফলন নয়। এবারের নির্বাচনে ২০ হাজারের বেশি আসন তৃণমূলের পাওযার কথা নয়। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, পুরুলিয়ায় বিজেপির জয় হতো। রাজ্যের পুলিশ কার্যত খোলাখুলি সমর্থন করল। আদালতে আমাদের লড়াই চলবে। বহু কাউন্টিং এজেন্ট বাড়ি ফিরতে পারছেন না ভয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ দু-তিনবার ফোন করেছেন। কেন্দ্রীয় নেতারা এটা নিয়ে ভাবিত নন, কারণ এটা যে জনমত নয় তা সকলেই জানেন।’’

    গণনা নিয়ে কী অভিযোগ বিরোধী দলনেতার?

    ভোট গণনা (Panchayat Elections 2023) নিয়েও বিস্ফোরক অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। ব্যালট পেপার গোনা ও বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে সরব হন বিরোধী দলনেতা। শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, প্রিসাইডিং অফিসারের সই না থাকলেও তৃণমূলের পক্ষে যাওয়া ব্যালট পেপারগুলি গৃহিত হয়েছে। আর তেমনই ব্যালটে যদি বিরোধীদের পক্ষে ভোট গিয়ে থাকে, তাহলে সেগুলি বাতিল করে দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর গড়ে গেরুয়া ঝড়, আবির মেখে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের

    এদিকে, তৃণমূলের জয় নিয়ে শাসকদলের নেতা হয়েও দলের বিরুদ্ধে বিস্ফোরক ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। তিনি বলেন “এরকম রক্তাক্ত করে জিতে কী হবে। জেতার জন্য খুন, লুট, পুলিশকে ব্যবহার করা যায় না।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share